Showing posts with label বিশ্বজিৎ পাল বাবু. Show all posts
Showing posts with label বিশ্বজিৎ পাল বাবু. Show all posts

Friday, June 21, 2013

নবীর ট্রেনে কাটা পড়া নিয়ে রহস্য by তৌহিদুল ইসলাম মিন্টু, এস এম আজাদ ও বিশ্বজিৎ পাল বাবু

কয়েক হাজার কোটি টাকার দায়গ্রস্ত প্লেসমেন্ট শেয়ার ব্যবসায়ী নবী উল্যাহ নবীর ট্রেনে কাটা পড়া নিয়ে রহস্য আরো ঘনীভূত হয়েছে। তিনি রেললাইনে দুর্ঘটনায় নিহত হয়েছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে- এ প্রশ্নের উত্তর মিলছে না।

নবীর ট্রেনে কাটা পড়া নিয়ে রহস্য by তৌহিদুল ইসলাম মিন্টু, এস এম আজাদ ও বিশ্বজিৎ পাল বাবু

কয়েক হাজার কোটি টাকার দায়গ্রস্ত প্লেসমেন্ট শেয়ার ব্যবসায়ী নবী উল্যাহ নবীর ট্রেনে কাটা পড়া নিয়ে রহস্য আরো ঘনীভূত হয়েছে। তিনি রেললাইনে দুর্ঘটনায় নিহত হয়েছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে- এ প্রশ্নের উত্তর মিলছে না।

Friday, February 8, 2013

চরাচর-নো ম্যানস ল্যান্ডের গণকবর by বিশ্বজিৎ পাল বাবু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে ডান দিকে বাউতলা গ্রামে যাওয়ার সড়ক। সড়কের পাশের একটি মসজিদ ঘেঁষে একটু পূর্বদিকে গেলেই চোখে পড়বে ঝোপঝাড়। গণকবরটি কোথায়? এমন প্রশ্নে কেউ ঝোপঝাড়টি দেখিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Friday, February 1, 2013

চরাচর-সার্কাসদলের টিকে থাকার লড়াই by বিশ্বজিৎ পাল বাবু

১৫ থেকে ২০ কেজি ওজনের ফলা (লোহার তৈরি এক ধরনের অস্ত্র) বাঁশের আগায় লাগানো। সোহাগ নামের এক যুবক বাঁশ হাতে দাঁড়িয়ে। হঠাৎ বাঁশ ছেড়ে দিয়ে মাটিতে শুয়ে পড়লেন তিনি। অনেকেই চোখ বুজে ফেলেন। এই বুঝি সোহাগের গায়ে বিঁধল ফলা।

Wednesday, January 23, 2013

চরাচর-গঙ্গাসাগর গণহত্যা by বিশ্বজিৎ পাল বাবু

একাত্তর সালের ২২ আগস্ট দুপুর। গ্রামের নিরাপত্তার জন্য পাহারার সভার কথা বলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল ও টানমান্দাইল গ্রামের ১৩০ জনকে আনা হয় টানমান্দাইলের একটি বাড়িতে।

Monday, January 21, 2013

স্মরণ-নাট্যকার সাঈদ আহমেদ by বিশ্বজিৎ পাল বাবু

একজন শুদ্ধ নাট্যজন। বাংলা নাটক ও নাট্যচর্চার ইতিহাসে তিনি বিশেষ ও ব্যতিক্রম, যাঁকে বাংলা নাটকের আধুনিক নাট্যধারার প্রবর্তক বলে বিবেচনা করা হয়। দেশের নাটককে বিশ্বের রঙ্গমঞ্চে নিয়ে গেছেন তিনি।

Thursday, December 27, 2012

চরাচর-ট্রেনের হকার by বিশ্বজিৎ পাল বাবু

'এই চা লাগবে চা, আদা-লেবু দিয়া গরম গরম চা।' 'চানাচুর খান চানাচুর, ঝাল দিয়া লেবু দিয়া চানাচুর।' 'কেক আছে, পানি আছে, কেক খাইলে পানি দিমু।' 'এই ঝালমুড়ি, ঝালমুড়ি আছে ঝালমুড়ি, গরম মসলা দিয়া ঝালমুড়ি।' 'রুমাল আছে রুমাল, রুমাল নেন এক দাম ১০ টাকা।' 'পান সিগারেট পান।'

Tuesday, December 4, 2012

মুক্তিযোদ্ধার বাঁচার লড়াই -দেশমাতৃকার জন্য যাঁরা যুদ্ধে নেমেছিলেন তাঁদের অনেকেই আজ লড়ছেন দুবেলা দুমুঠো খাবারের জন্য। তাঁদের জীবনচিত্র নিয়ে ধারাবাহিক এই আয়োজন-হেলাল উদ্দিনের সম্বল একটি 'পেলুইন' by বিশ্বজিৎ পাল বাবু

ঘন কুয়াশা, হাড় কাঁপানো শীত। ভোরের সূর্য তখনো পুব আকাশে উঁকি দেয়নি। এত সকালে হেলাল উদ্দিনের ঘুম ভেঙেছে কি না এমন 'শঙ্কা' নিয়েই তাঁর বাড়ি খোঁজা। হাসান নামের এক যুবক নিয়ে গেলেন হেলাল উদ্দিনের বাড়িতে। বাড়ি বলতে একটা কুঁড়েঘর, যে ঘরে ঢুকতে হয় মাথা নুইয়ে।

Wednesday, November 28, 2012

চরাচর-মফস্বলের পত্রিকা হকার by বিশ্বজিৎ পাল বাবু

প্রায় ১০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে এসে চেহারায় ক্লান্তির ছাপ কিংবা বিষণ্নতা থাকাটাই স্বাভাবিক। কিন্তু সকালবেলা শাহ আলমের মুখে থাকে চিরচেনা হাসি। আবার প্রায় ১৫ কিলোমিটার সাইকেল চালিয়ে আসা শাহ আলমের সঙ্গে যখন পড়ন্ত বিকেলে দেখা হয়, তখনো সালাম জানিয়ে হেসেই বলেন, 'ভাই, কোথায় গেছিলেন কিংবা কেমন আছেন।

Monday, November 26, 2012

চরাচর-পর্যটন দিবস by বিশ্বজিৎ পাল বাবু

বাংলাদেশ হাজার বছরের ঐতিহ্যে লালিত সমৃদ্ধ এক জনপদ। ভাটিয়ালি-ভাওয়াইয়ার সুর আর ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা আমাদের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। সংস্কৃতির এ স্বকীয় ধারা পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশকে অনন্য মর্যাদা দিয়েছে। পর্যটন শিল্পে এ দেশের রয়েছে বিপুল সম্ভাবনা।

Monday, November 19, 2012

এমপির ভাইয়ের গ্রাসে দুই গ্রামের জমি-প্রতিরোধে একাট্টা আখাউড়ার শতাধিক পরিবার by বিশ্বজিৎ পাল বাবু

'৪০-৫০ বছর ধইরা এইহানে থাহি। কিনা সূত্রে জায়গার মালিক আমরা। অহন শুনতাছি এমপি শাহ আলমের ভাই দলিল কইরা লইছে; জোর দেহাইয়া আমরারে উডানের চেষ্টা করতাছে। আমরার গ্রামে দলাদলি থাকলেও এই ব্যাপারে সবাই এক অইছি। জান দিমু, তবু আমরা জাগা ছাড়তাম না'- বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ গ্রামের বাসিন্দা সৈয়দ খান।

Wednesday, November 14, 2012

চরাচর-হারিয়ে যাচ্ছে সোনালি আঁশ by বিশ্বজিৎ পাল বাবু

পাটকে বলা হয় সোনালি আঁশ। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। একসময় পাটের তৈরি জিনিসের কদর ছিল বেশ। বিদেশে পাট ও পাটের তৈরি জিনিস রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত বাংলাদেশ, যা বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির সহায়ক ছিল। দেশে পর্যাপ্ত পাটের চাষ হতো।

Tuesday, November 6, 2012

চরাচর-ইস্টিশনের অতিথি by বিশ্বজিৎ পাল বাবু

ওপরে খোলা আকাশ। নিচে মাটি কিংবা পাকা মেঝে, মাথা গোঁজার ঠাঁই বলতে যা বোঝায়, মাঝখানে একটু ছাদ কিংবা টিন, বেড়া অথবা ছনের ছাউনি- এসবের কিছুই মেলে না। চার পাশটাও থাকে ফাঁকা। তবু কী প্রশান্তির ঘুম তাদের।

Tuesday, October 16, 2012

চরাচর-বিশ্ব খাদ্য দিবস by বিশ্বজিৎ পাল বাবু

মানুষের প্রধান মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য। আর আমাদের খাদ্যের প্রধান উৎস হচ্ছে শস্যদানা, যা আসে কৃষি থেকে, প্রকৃতি থেকে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে এই শস্যদানা বৃদ্ধির ভাবনাটি বিজ্ঞানের এক প্রধানতম ইস্যু হিসেবে গণ্য হতে থাকে চলি্লশের দশকেই। একসময় তা রূপ নেয় অপরিহার্য আন্দোলনে।

Sunday, October 7, 2012

চরাচর-জংশনের বই by বিশ্বজিৎ পাল বাবু

বই পড়া অনেকের নেশা। বাড়িতে তো বটেই, একটু সুযোগ পেলে ভ্রমণেও অনেকে বই পড়ে সময় কাটান। যে কারণে লঞ্চ টার্মিনাল, জংশন স্টেশনে গড়ে উঠেছে ছোটখাটো বইয়ের দোকান। আর এসব দোকানে গতানুগতিকতার বাইরেও কিছু কিছু বই মেলে, যা অন্য কোনো লাইব্রেরিতে মেলে না।

Sunday, September 16, 2012

চরাচর-বিশ্ব ওজোন দিবস by বিশ্বজিৎ পাল বাবু

ওজোন হলো তীব্র গন্ধযুক্ত হালকা নীল বর্ণের গ্যাসীয় পদার্থ। এটি একটি অস্থায়ী গ্যাস। ওজোন ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ১০ থেকে ৫০ কিলোমিটার উচ্চতায় ওজোনস্তর নামে অদৃশ্য এক বেষ্টনী তৈরি করে স্ট্রটোস্ফিয়ারে অবস্থান করে। তবে ওজোন ভূপৃষ্ঠ থেকে ২০ থেকে ২৫ কিলোমিটার উচ্চতায় সর্বাধিক মাত্রায় বিদ্যমান থাকে।

Thursday, August 30, 2012

চরাচর-সীমান্তের টোকাই by বিশ্বজিৎ পাল বাবু

রাব্বি, ফারুক, সেন্টু, হুমায়ুন, খায়রুল, আজিদ, শাহীন, সুমন, রাজীব- ওদের বয়স আট থেকে ১২ বছর। ওরা সীমান্তের টোকাই। কেউ ডাকে কুলি। সীমান্তেই ওদের কাজকাম। এ বয়সেই ওরা ধরেছে সংসারের হাল। পাসপোর্টের মাধ্যমে এপার-ওপার হওয়া যাত্রীদের মালামাল টেনে নিয়ে যা পায়, তা বাড়তি আয় হিসেবে তাদের সংসারে যোগ হয়।

Saturday, August 25, 2012

চরাচর-গঙ্গাসাগর গণহত্যা by বিশ্বজিৎ পাল বাবু

একাত্তরের আগস্ট মাস। এক দুপুরে গ্রামের নিরাপত্তার জন্য পাহারা বসাতে সভা করার কথা বলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল ও টানমান্দাইল গ্রামের ১৩০ জনকে আনা হয় টানমান্দাইলের একটি বাড়িতে। সেখানে তাঁদের আটকে রেখে চলতে থাকে অবর্ণনীয় নির্যাতন। এমনকি পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি।

Friday, August 10, 2012

চরাচর-শাহপীর কল্লা শহীদের মাজার by বিশ্বজিৎ পাল বাবু

শাহ সৈয়দ আহম্মদ গেছুদারাজ (রহ.) এর মাজারকে শাহপীর কল্লা শহীদের মাজারও বলা হয়। তিতাস নদীর তীরঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর গ্রামে মাজারটির অবস্থান। গ্রামের নাম ধরে এটি খড়মপুরের মাজার হিসেবেও পরিচিত। প্রতিবছর ২৬ শ্রাবণ থেকে ১ ভাদ্র (১০ আগস্ট থেকে ১৬ আগস্ট) পর্যন্ত

Wednesday, August 1, 2012

চরাচর-আজ বিশ্ব মাতৃদুগ্ধ দিবস by বিশ্বজিৎ পাল বাবু

বিভিন্ন গবেষণায় দেখা যায়, মায়ের দুধ নবজাতকের জন্য আদর্শ পুষ্টিকর খাবার। এতে সংক্রামক ব্যাধির আক্রমণ অনেক কমে যায়। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে পরিপূর্ণভাবে। মায়েদের স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমে।