Wednesday, December 7, 2011

গল্প অন্তরাল-নায়িকা শুনে অবাক হয়েছিলাম

তকাল মুক্তি পেয়েছে শাহীন-সুমনের পরিচালনায় 'অংক'। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবার নায়িকা চরিত্রে ফিরেছেন সুলতানা পারভীন দিতি। ছবিটি নিয়ে আজ অন্তরালের গল্প বলেছেন তিনি।গত বছরের প্রথম দিকের কথা। পরিচালক শাহীন আমাকে ফোন দিয়ে বললেন, 'ম্যাডাম, আপনাকে নিয়ে নতুন একটি চরিত্র ভেবেছি। আপনি রাজি থাকলে শিগগিরই কাজ শুরু করব।' আমি ভাবলাম, কী আর নতুন চরিত্র, সেই ভাবি অথবা বোন।

এখন আমি কী করি

ট ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট আমি। এ কারণে ছেলেবেলা থেকে পরিবারের সবার কাছ থেকে আদর একটু বেশিই পেয়েছি। হঠাৎ করেই সে জীবনে ছন্দপতন ঘটে মায়ের মৃত্যুতে। প্রচণ্ড খারাপ মানসিক অবস্থায় ভালোবাসার বার্তা নিয়ে আমার সামনে হাজির হয় আমারই সহপাঠী বন্ধু অঞ্জন। তার প্রস্তাবে আমি কিছুটা দ্বিধায় পড়লাম_ দু'জন দুই ধর্মের হওয়ায়। কিন্তু অঞ্জনের বারবার আহ্বান আর ভালোবাসার আশ্বাস ধীরে ধীরে আমার সব সংকোচ কাটিয়ে

উৎসবের নাম কারাম by ইলিন আহমেদ

মোর এত টেরা সিঁথিকাপেরে সিন্দুরা_আজুক দিনা রাইলে গে নাতি,কারাম এক রাতি।...\আমার এমন টেরা সিঁথি। কপালে সিঁদুর। আজকের দিনটা যাও গো নাতি। কারামের এক রাত যে [আজ]_ এমনি গান, তার সঙ্গে বাদ্য আর নাচে মুখর হয়ে ওঠার দিন, কারাম। ওঁরাওদের প্রধান ধর্মীয় উৎসব। ওঁরাওদের ধর্মীয় উৎসব হলেও এখন এ উৎসব বাংলাদেশে সমতলে বসবাসকারী আদিবাসী বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য মিলনমেলার একটি উপলক্ষ হয়ে

দাঙ্গা দেশে দেশে

দাঙ্গাই মানুষের ভেতর থেকে খারাপটাই বের করে নিয়ে আসে। দাঙ্গা মানেই মৃত্যু, ধন-সম্পদের ক্ষতি, ধর্ষণ ও লুটতরাজ। আবার কেউ কেউ হয়তো বা বলতে পারেন দাঙ্গা মানে পরিবর্তন। কিন্তু শেষ পর্যন্ত দাঙ্গা ভীতির সঞ্চার করে। এই তো কিছুদিন আগের ইংল্যান্ডে দাঙ্গাও কম উত্তাপ ছড়ায়নি। এখানে এ রকম কিছু দাঙ্গার কথা উপস্থাপন করেছেনতারজিন ইসলাম এ্যানী

মোবাইল যাপন by আহমাদ শামীম

নিশিতে কল কইরো আমার ফোনে রে বন্ধুয়া, নিশিতে কল কইরো আমার ফোনে!' একটি বেসরকারি মোবাইল ফোন সংস্থার বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছিল এই লাইন দুটি। একটি জনপ্রিয় বাংলা গানের সুর আর কথার অনুকরণে এ বিজ্ঞাপনটি বেশ জনপ্রিয় হয়েছিল সে সময়। আমাদের বর্তমান দিনকাল মোবাইল ফোন ছাড়া চিন্তা করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিশিতে যেমন ফোন করি, দিনের বেলাতেও কম করি না আমরা। প্রয়োজনে তো বটেই,

মোবাইল যাপন by আহমাদ শামীম

নিশিতে কল কইরো আমার ফোনে রে বন্ধুয়া, নিশিতে কল কইরো আমার ফোনে!' একটি বেসরকারি মোবাইল ফোন সংস্থার বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছিল এই লাইন দুটি। একটি জনপ্রিয় বাংলা গানের সুর আর কথার অনুকরণে এ বিজ্ঞাপনটি বেশ জনপ্রিয় হয়েছিল সে সময়। আমাদের বর্তমান দিনকাল মোবাইল ফোন ছাড়া চিন্তা করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিশিতে যেমন ফোন করি, দিনের বেলাতেও কম করি না আমরা।

রঙ রঙা রঙ...

সাদাকালো ড্রয়িংটা ছেপে দিয়ে তোমাদের বলেছিলাম তাতে ইচ্ছেমতো রঙ করে দিতে। আরও বলেছিলাম, রঙ করতে করতে যা যা ভাবলে_ তা লিখে জানাতে। তোমরা তো একেকজন আজব আর্টিস্ট। তাই তোমাদের রঙ পেয়ে একেকজনের ছবিটা একেকরকম রঙিন হয়ে উঠেছে। সেখান থেকে পাঁচটা ছেপে দিলাম। যাদেরগুলো ছাপা হলো না, তারা আবার রাগ করো না যেন\\পিকু আর ফিকু\সায়মা মোরিয়ম

কিচিরমিচির বই

তোমাদের জন্য রুম টু রিড প্রকাশ করেছে পাঁচটি অনেক মজার বই। বইগুলোর কথা জানাচ্ছেন তোমাদের প্রিয় বই পোকা আশিক মুস্তাফানামটি পাখির টুনটুনিডানা মেলে মা পাখিটা আদর করে বলে, 'আয় সোনারা, আয় চলে আয়, আমার ডানার তলে।'মায়ের ডানা ছেড়ে, মায়ের আঁচল ছেড়ে থাকতে কার ভালো লাগে, বলো তো? বলবে, কারও না। আসলেই তাই। পুঁচকে টুনটুনি ছানাদেরও ভালো লাগে না। তাদের ছেড়ে থাকতে আবার মা টুনটুনিটারও ভালো লাগে না। ছানাগুলো তো পুঁচকে। এখনও উড়তে শেখেনি। তাই তারা দিনমান বাসায় থাকে।

খিলক্ষেতে ব্যবসায়ীর বাসায় ডাকাতি ৩০ লাখ টাকার মালপত্র লুট

রাজধানীর খিলক্ষেত এলাকার এক ব্যবসায়ীর ফ্ল্যাটে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দল ওই ফ্ল্যাট থেকে ৫ লাখ টাকা, প্রায় ৪০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও লাইসেন্স করা একটি রিভলবার লুট করেছে। গতকাল শুক্রবার ভোরে খিলক্ষেত বটতলার ২৫/১ নম্বর বাড়ির দোতলায় স্থানীয় সেবা ক্লিনিকের মালিক আবুল হোসেনের ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাসার গৃহকর্মীকে আটক করলেও সন্ধ্যা পর্যন্ত লুণ্ঠিত মালপত্র উদ্ধার করতে পারেনি।

ম্যারেজ মিডিয়ার প্রতারণা গ্রেফতার ১৩

'কানাডাপ্রবাসী পাত্রীর জন্য জরুরি পাত্র চাই। বিয়ের দুই মাসের মধ্যেই পাত্রকে কানাডা নিয়ে যাওয়া হবে।' একটি জাতীয় দৈনিকে এমন বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হন যুবক লিয়াকত আলী। ছুটে যান সংশ্লিষ্ট ম্যারেজ মিডিয়া অফিসে। বিয়ের জন্য নির্ধারিত ফি জমা দিলে তাকে দেখানো হয় পাত্রী। এরপর আয়োজন করা হয় বিয়ের।বিয়ের আসর থেকে বর-কনেসহ ওই ম্যারেজ মিডিয়ার ১৩ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গুলশানে পুলিশ-ছিনতাইকারী গুলিবিনিময়-এসআইসহ গুলিবিদ্ধ ২

রাজধানীর গুলশানে পুলিশ ও ছিনতাইকারীদের মধ্যে গোলাগুলিতে পুলিশের এক উপ-পরিদর্শক ও এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক নাজমুল ইসলামকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ছিনতাইকারী দলের সদস্য বিল্লালকে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেটেন্ট যুদ্ধে অ্যাপল এবং স্যামসাং by বদরুদ্দোজা মাহমুদ

পেটেন্ট নিয়ে প্রযুক্তি বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত হচ্ছে অ্যাপল-স্যামসাং লড়াই। পেটেন্ট ভাঙার অভিযোগে পরস্পরবিরোধী মামলা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় এই দুই প্রতিষ্ঠান। স্যামসাং ও অ্যাপলের এই পেটেন্ট যুদ্ধ শুরু হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি পণ্য নির্মাণের পর। অ্যাপল অভিযোগ করেছে, স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এবং গ্যালাক্সি স্মার্টফোনের ডিজাইন অ্যাপলের আইফোন এবং আইট্যাব সদৃশ। এটি পেটেন্ট আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

গেম রিভিউ-ডেড রাইজিং টু by আমিনুর রহমান

অ্যাকশন রোল প্লেয়িং ধাঁচের গেমগুলোর মধ্যে ডেড রাইজিং সিকুয়েল অন্যতম। ডেড রাইজিং সিকুয়েলের সবশেষ পর্ব ডেড রাইজিং ২ বাজারে আসে ২০১০ সালের সেপ্টেম্বরে। ক্যাপকম এবং বল্গু-ক্যাসেলের যৌথভাবে ডেভেলপ করা গেমটি এককভাবে পাবলিশ করে ক্যাপকম। গেমটি একাধারে পিসি, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০-তে খেলার উপযোগী।কাহিনী : ডেড রাইজিং ২ পর্বটি গেমটির আগের পর্বের কাহিনীর সঙ্গে মিল রেখেই বানানো হয়েছে।

স্পর্শে সাড়া দেবে থ্রি ডি ছবি by বি এম কৌশিক

টেলিভিশন, কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসে সমুদ্রের নিচের বিভিন্ন প্রাণীর চলাফেরার ভিডিও চিত্র দেখছেন। এগুলো যদি ছুঁয়ে দেখা যেত! কখনও এমনটি হচ্ছে মনে হলেও তা কল্পনাতেই সীমাবদ্ধ থাকে। তবে এই ইচ্ছেকে বাস্তবে রূপ দেওয়ার দারুণ একটি যন্ত্র উদ্ভাবন করেছেন গবেষকরা। এখন থেকে থ্রি ডি গেমিং চরিত্র ছুঁয়ে দেখা যাবে। জাপানোর কিয়ো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করেছেন এই যন্ত্র। নতুন এই যন্ত্রের নাম 'রিপ্রোথ্রি ডি'।

ব্যাংক এবার সেলফোনে by হাসান জাকির

দেশের প্রান্তিক এলাকার ছোট্ট স্টেশনারি দোকান, বিপণি বিতান, ওষুধ বিকিকিনির ঘর থেকে শুরু তরে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র হয়ে উঠেছে এক একটি ব্যাংক। দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় সেলফোনের মাধ্যমে এভাবে পেঁৗছে যাচ্ছে ব্যাংকিং সেবাছোট্ট একটি সেলফোন রিচার্জের দোকান। গ্রামীণফোন, বাংলালিংক, রবির বাহারি বিজ্ঞাপনী ব্যানারে সাজানো গাজীপুরের রাফি টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিস।

বিজ্ঞান সংবাদ-চাঁদে চলাফেরায় স্কি শেখা জরুরি!

৯৬৯ সালের ২১ জুলাই চন্দ্রে প্রথম মানুষের অবতরণ। এ যেন বিজ্ঞানীদের এক বিপ্লব_ মহাকাশ জয়ের ক্ষেত্রে। তারপর মঙ্গলগ্রহ, প্লুটো, কত কি ! আর এ অনুসন্ধান প্রক্রিয়াকে সহজ ও সাবলীল করায় বিজ্ঞানীরা পিছিয়ে নেই। ১৯৭২ সালে চন্দ্রে ভ্রমণকারী এমনই একজন নভোচারী 'হ্যারিসন সামিট', যিনি অ্যাপোলো-১৭-এর ক্রু ছিলেন। তিনি বলেন, চন্দ্রে কোনো নভোচারী যাওয়ার আগে তাকে অবশ্যই স্কি (চাকাবিশিষ্ট জুতা বা স্কেট) করার কলা-কৌশলগুলো

বিজ্ঞান শুধু পুরুষদের জায়গা নয় by খালেদা ইয়াসমিন ইতি

৮৭৯ সাল। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের জনক প্লাংক যখন মিউনিখ বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি নিচ্ছিলেন, ঠিক সেই সময়টাতে পদার্থবিজ্ঞানের জগতে জন্মগ্রহণ করেন চার কিংবদন্তি লিস মিটনার, অটোহ্যান, আলবার্ট আইনস্টাইন এবং ম্যাক্স ভন লু। এই চার বিজ্ঞানীই পদার্থবিজ্ঞানের সনাতন নিয়মের গণ্ডি পেরিয়ে নতুন নিয়মের ভিত্তি গড়ে তুলেছিলেন। উপরোক্ত চার প্রতিভাবান ব্যক্তিই ছিলেন পরস্পর ঘনিষ্ঠ বন্ধুু।

স্পুটনিক উৎক্ষেপণের ৫৪ বছর by যোয়েল কর্মকার

কেটকে মহাশূন্য যানের উপযুক্ত বাহন হিসেবে প্রথম যিনি চিন্তা করেছিলেন তার নাম কনস্তানতিন ৎসিওলকোভস্কি (১৮৫৭ - ১৯৩৫)। এর সঙ্গে মহাশূন্যের বাহন রকেটের জ্বালানি হিসেবে তিনি গুঁড়ো জ্বালানির পরিবর্তে তরল জ্বালানি ব্যবহারের পরিকল্পনা করেছিলেন। এছাড়া মহাশূন্যের অপরিমেয় দূরত্বে এবং পুনরায় জ্বালানি গ্রহণের কথা চিন্তা করে তিনি বহু ধাপবিশিষ্ট রকেট ব্যবহারের প্রস্তাব দেন।

বিশ্ব মহাকাশ সপ্তাহ-২০১১-মনুষ্যবাহী মহাকাশযানের ৫০ বছর by আসিফ

র্তমান প্রজন্মকে মহাকাশ সম্পর্কে অনুসন্ধিৎসু করতে এবং এর কল্যাণকর অবদানগুলোকে উৎসাহিত করতে বিশ্ব মহাকাশ সপ্তাহ একটি বিশ্বজনীন উৎসব। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ঘোষণা অনুযায়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত ওয়ার্ল্ড স্পেস উইক অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রতি বছর অক্টোবরের ৪ থেকে ১০ তারিখে প্রায় বিশ্বব্যাপী পালন করা হয় এ দিবসটি। এ বছর জাতিসংঘ বাংলাদেশকে তাদের সহযোগী দেশ হিসেবে বাছাই করেছে

ত থ্য বি চি ত্র-ব্যাঙের ছাতার উপকারিতা

মাশরুমের সহজ বাংলা হতে পারে ব্যাঙের ছাতা। এর চেয়ে উপযুক্ত অর্থ বোধ হয় বাংলায় আর নেই। যা-ই হোক, ব্যাঙের ছাতা বা মাশরুম এক অলৌকিক ওষুধের নাম। বিশ্বে যত ঔষধি উদ্ভিদ আছে, মাশরুমকে সে সবের রাজা হিসেবেই গণ্যকরা হয়।ষ মাশরুম এক ধরনের ফাংগাস বা ছত্রাক। এর বৈজ্ঞানিক নাম 'গ্যানোডার্মা লুসিডাম'। তবে গ্যানোডার্মা নামেই বেশি পরিচিত।ষ পৃথিবীতে প্রায় আটত্রিশ হাজার প্রজাতির মাশরুম আছে।

র ঙ বে র ঙ-রহস্যময় সাদা ঘোড়া

মানুষ যে সৃষ্টির সেরা জীব_ এ বিষয়ে কারও কোনো সন্দেহ নেই। ধর্মগ্রন্থগুলোতেও মানুষকে জগতের সব প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব বলেই উল্লেখ করা হয়েছে। সর্বশ্রেষ্ঠ বলেই বোধ হয় নিজেদের বিবেক-বুদ্ধি আর সৃষ্টিশীল কর্ম দিয়ে জগৎটাকে গড়ে তুলেছে বাসযোগ্য করে। প্রযুক্তির উৎকর্ষে মানুষ পৃথিবী ছেড়ে এখন চন্দ্রপৃষ্ঠে বসবাসের স্বপ্ন দেখার সাহস পাচ্ছে। মানুষের এ স্বপ্ন দেখা কিন্তু সহসাই শুরু হয়নি। বলা যায়, সৃষ্টির প্রথম থেকেই মানুষ স্বপ্ন দেখে।

চ্যানেল আই সময়ের চাহিদাকে প্রাধান্য দেয় by জনি হক

জ চ্যানেল আইয়ের এক যুগপূর্তি। গত ১২ বছরে আপনার চোখে এই চ্যানেলের বড় অর্জন কোনটি?
আমাদের বড় অর্জন কোটি দর্শকের ভালোবাসা। তাদের ভালোবাসার জন্যই চ্যানেল আই ১২টি বছর পার করতে পারল। দর্শকই একটি টিভি চ্যানেলের মূল প্রাণশক্তি।ষ এখন অনেক টিভি চ্যানেল। সেগুলোর চেয়ে চ্যানেল আই আলাদা কোন দিক দিয়ে?চ্যানেল আই ১২ বছর সময়টা অতিক্রম করেছে একেবারে নিজস্ব বৈশিষ্ট্যে।

ত্রিমাত্রিক প্রসেসর বানাবে আইবিএম

প্রথমবারের মতো ত্রিমাত্রিক প্রসেসর নির্মাণের উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন টুলস [আইবিএম]। আইবিএম পরিকল্পনাটি দুই ধাপে বাস্তবায়ন করবে। ত্রিমাত্রিক চিপ বানানোর প্রথম ধাপ হিসেবে একধরনের তরল ধাতব প্রসেসর তৈরি করা হবে। আইবিএমের এক মুখপাত্র জানান, সাধারণত পানি কিংবা যে কোনো তরল পদার্থের অতিমাত্রায় তড়িৎ আহিত হওয়ার প্রবণতা রয়েছে। এসব পদার্থ যেকোনো ইলেকট্রিক সার্কিট ধ্বংস করে দিতে পারে।

তরুণদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন অসম্ভব-ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তারা

দেশের মোট জনসংখ্যার প্রায় তিন ভাগের এক ভাগ তরুণ। তাই তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া জাতীয় উন্নয়ন অসম্ভব। তরুণরা দেশের ভবিষ্যৎ। রাজনীতিতে সক্রিয় না হলেও তাদের রাজনীতি সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত 'জাতীয় মূল্যবোধ, ভাবমূর্তি ও স্বার্থসংরক্ষণে তরুণদের দায়িত্ব ও কর্তব্য' শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। 'সাউথ এশিয়া ইয়ুথ ফর

খোঁজখবর

বিয়ের প্যাকেজ\ বিয়ের মৌসুম উপলক্ষে হেয়ারোবিক্স ব্রাইডাল দুটি সুলভ প্যাকেজ ঘোষণা করেছে। প্রথম প্যাকেজটির মূল্য ৯ হাজার ৯৯৯ টাকা। এতে থাকছে কনের মেকআপ, ব্রাইডাল বডি আর্ট, ওয়াক্সিং, পেডিকিওর, মেনিকিওর ও গোল্ড ফেসিয়াল। দ্বিতীয় প্যাকেজটির মূল্য ১৫ হাজার ৫০০ টাকা। এতে থাকছে কনের গায়ে হলুদের মেকআপ, বিয়ের মেকআপ, বৌভাতের মেকআপ, একাধিক পার্টি মেকআপ, ব্রাইডাল বডি আর্ট, আইব্রো থ্রেডিং,

কমিউনিটি সেন্টারের খোঁজখবর

পারিবারিক বন্ধনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম বিয়ে। দু'জনের বিয়ের মাধ্যমে তৈরি হয় আগামী দিনের নতুন সম্পর্ক। বিয়ের ওপর ভিত্তি করে চলে নানা অনুষ্ঠান। ঢাকা শহরের নিজবাড়িতে জায়গা স্বল্পতার কারণে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না বেশিরভাগ ক্ষেত্রে। আর তখনই বিভিন্ন আয় ও রুচির মানুষ বেছে নেয় বিভিন্ন ধরনের কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টার নির্বাচন যদি সঠিকভাবে করা যায়, তবে বিয়ের অনুষ্ঠান অনেকটা সহজ

আগেই জেনে নিন

বিয়ে প্রতিটি নারী-পুরুষের জীবনে নিয়ে আসে নতুন অধ্যায়। এই অধ্যায়কে সুন্দর এবং সুখময় করে তোলার জন্য প্রথমেই কিছু বিশেষ বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। বিয়ের পর বর-কনে উভয়ের প্রচেষ্টাতেই একটি সুন্দর সংসার গড়ে ওঠে। কিন্তু সাংসারিক জীবনে স্বামী-স্ত্রীর যে কোনো রকম শারীরিক, মানসিক বা ব্যক্তিগত সমস্যা সংসারে দুঃখ বয়ে আনতে পারে। তাই বিয়ের আগেই বর-কনে উভয়েরই এই সমস্যাগুলো সম্পর্কে ভালোভাবে জেনে

ওগো বধূ সুন্দরী

ত কয়েক দশকে বিয়ের সাজে পরিবর্তন এসেছে অনেক। যুগ আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিয়ের সাজে আধুনিকতাকে বরণ করে নিয়েছে বাঙালি নারী। বিয়ের সাজের একাল-সেকাল নিয়ে দেশের খ্যাতিমান চার রূপ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে লিখেছেন ইসরাত জাহানবর-কনে উভয়েই বিয়ের উৎসবের মধ্যমণি হলেও সবার দৃষ্টি থাকে কনের দিকেই। তার সাজ-পোশাক, হেয়ার স্টাইল, মেহেদি_ এ সবের পরিপূর্ণ সমন্ব্বয়ে কনে হয়ে ওঠে

দুনিয়া ধ্বংসের গুজব

সাধের এ পৃথিবী একদিন ধ্বংস হবে। এটা আমাদের সবারই জানা। তবে কবে ধ্বংস হবে তা আমরা বলতে পারি না। জানিও না। কিন্তু মাঝে-মধ্যেই আমরা গুজব শুনি ওইদিন পৃথিবী ধ্বংস হবে। আসলে কি তা ঠিক? হলিউডের '২০১২-অ্যান্ড অব দ্য ওয়ার্ল্ড' নামক চলচ্চিত্রটি নতুন করে আবার তৈরি করেছিল দুনিয়া ধ্বংসের গুজব। এ চলচ্চিত্রটি গুজবকে সম্বল করে কয়েক দফায় ভালো ব্যবসাও করেছে। এ ছাড়া আরও একটি গুজব শোনা যাচ্ছে।

এখন চোরাবালিতে কাজ করছি

নেপাল থেকে কবে ফিরলেন?নেপালে দশ দিন থাকার পর সপ্তাহখানেক আগে ফিরেছি। সেখানে 'মুনসুন রেইন' নামের ২৬ পর্বের একটি ধারাবাহিক নাটকের কাজ করেছি। অভিনেতা মাহফুজ আহমেদের মূল ভাবনায় নাটকটি লিখেছেন প্রসূন রহমান, আর পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। বন্ধুত্ব আর ভালোবাসাই এর বিষয়বস্তু। সাত বন্ধু পড়াশোনা শেষে অবসরে নেপালে ঘুরতে যায়। সেখানে তারা একটি খুনের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে পরে নানা ঘটনার জন্ম হয়।বৈশাখী টিভির 'তাল বেতাল' নাটকে হিল্লোলের কী খবর?