Monday, August 8, 2016
আকাশে মাথা তুলবে জাপানের ‘স্কাই মাইল টাওয়ার’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আলেপ্পোর অস্ত্রাগারে অতর্কিত হামলা
![]() |
| সিরিয়ার আলেপ্পো শহরে অস্ত্র ও সরঞ্জাম নিয়ে একটি পরিখার ভেতরে অবস্থান নিয়েছে বিদ্রোহী আল নুসরা ফ্রন্টের (বর্তমান নাম ফাতেহ আল শাম) যোদ্ধারা -এএফপি |
বিদ্রোহীদের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিদ্রোহী যোদ্ধারা ওই স্থাপনার অভ্যন্তরে ঢুকে পড়েছে এবং অস্ত্রশস্ত্র দখল করে নিয়েছে। অবশ্য সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, ওই গুদামটি দখলে নেয়ার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে সরকারি সেনারা এবং তাদের হামলায় বহু বিদ্রোহী নিহত হয়েছে। আইএসের কাছ থেকে মানবিজ দখলে নিল বিদ্রোহীরা : মার্কিন সমর্থিত কুর্দি ও আরব বিদ্রোহী যোদ্ধাদের জোট দ্য সিরিয়া ডেমোক্রেটিক ফোর্সেস ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা মানবিজ শহরের ওপর ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠিত করেছে বলে দাবি করেছে। বিবিসির খবরে বলা হয়, ভৌগোলিক কারণে মানবিজ খুবই গুরুত্বপূর্ণ। শহরটি তুরস্ক সীমান্তে অবস্থিত। দুই বছর ধরে এটি আইএসের দখলে রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মানবিজ শহরে এখনও কিছু আইএস সদস্য রয়েছে। মানবিজের মধ্য দিয়ে রাকা থেকে তুর্কি সীমান্ত এবং আলেপ্পোর আইএসের দখলে থাকা এলাকায় জঙ্গিগোষ্ঠীটি সংযুক্ত থাকত এবং রসদ সরবরাহ করত। সিরীয় বাহিনী দুই মাস আগে আইএসের কাছ থেকে মানবিজ শহরের দখল নিতে লড়াই শুরু করে। জুনের মানবিজের একাংশের নিয়ন্ত্রণ চলে আসে বিদ্রোহীদের দখলে। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, শহরের ভেতর থেকে সাধারণ সিরীয়রা বেরিয়ে আসছেন। এ থেকে বোঝা যাচ্ছে, আইএস শহর ছাড়ছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুঁজি, বিনিয়োগ ও উন্নয়ন
এমএ খালেক : অর্থনীতিবিষয়ক কলাম লেখক
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কেন বন্ধু দিবস
বন্ধুত্বের জন্য কোনো ক্ষণ লাগে না। তবুও বিশ্বের বেশিরভাগ দেশে একটি নির্দিষ্ট দিনে ‘বন্ধু দিবস’ পালন করা হয়ে থাকে। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও প্রতিবছরের আগস্ট মাসের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আমাদের দেশে এ দিবসটির প্রচলন বিগত শতাব্দীর শেষাংশে হলেও এখন তা সারা দেশের মানুষের মাঝে ছড়িয়ে গেছে। বন্ধু দিবসের সূচনা নিয়ে ভিন্ন দুটি তথ্য আছে। একপক্ষের মতে, বন্ধু দিবসের ধারণা ও উৎপত্তি যুক্তরাষ্ট্রে। সেখানে ১৯১৯ সালে সর্বপ্রথম আগস্ট মাসের প্রথম রোববারকে প্রথম ‘বন্ধু দিবস’ হিসেবে পালন করা হয়েছিল। এ দিনটির মধ্য দিয়ে পরবর্তী সময়ে তারা নিজেদের মধ্যে কার্ড, উপহার বিনিময় করত। আর তখন থেকেই নাকি বন্ধু দিবসের উৎপত্তি। অন্যপক্ষের মতে, ১৯৩৫ সালে আমেরিকান সরকার এক ব্যক্তির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এ ঘটনার প্রতিবাদে পরদিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করে। সেই দিনটি ছিল আগস্ট মাসের প্রথম রোববার। তখন থেকেই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর আত্মত্যাগকে সম্মান জানাতে আমেরিকান কংগ্রেস ১৯৩৫ সালের আগস্ট মাসের প্রথম রোববারকে ‘বন্ধু দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। পরে বেশকিছু দেশ বন্ধু দিবসের সংস্কৃতিকে সাদরে গ্রহণ করে। এভাবেই বন্ধু দিবস পালনের প্রসার ঘটতে থাকে।
বন্ধু দিবসের সঙ্গে ওতপ্রতোভাবে জড়িয়ে আছে হলুদ গোলাপ আর ফ্রেন্ডশিপ ব্যান্ডের মতো বিষয়গুলোও। এ ফ্রেন্ডশিপ ব্যান্ডের ধারণাটিও এসেছে আমেরিকা থেকে। আমেরিকার আদিবাসীদের মধ্যে অনেক আগে থেকেই বন্ধুত্বের স্বীকৃতিস্বরূপ ব্যান্ড দেয়ার রীতি চালু ছিল। তারা তাদের বন্ধুদের জন্য নিজেরাই ব্যান্ড তৈরি করত। আর যাকে ব্যান্ড দেয়া হতো, সে কখনোই ব্যান্ডটি খুলে রাখত না। অপরদিকে, বন্ধুত্বের প্রতীক হলুদ গোলাপের হলুদ রংটি হল আনন্দের প্রতীক। হলুদ গোলাপ মানে যে শুধু আনন্দই তা কিন্তু নয়; এটি প্রতিশ্র“তিরও প্রতীক। এমন তথ্যও রয়েছে যে, বন্ধুদের মাঝে জিনগত সাদৃশ্য থাকে! এক গবেষণার মাধ্যমে একদল বিজ্ঞানী এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফার্মিংহাম হার্ট স্টাডির ওই গবেষণায় বলা হয়, মানুষ নিজের সঙ্গে জিনগত সাদৃশ্যপূর্ণ মানুষকে সাধারণত বন্ধু হিসেবে বাছাই করে থাকে। আর সেই মিল এতটাই বেশি যে তা অনেকটা কাজিন ভাইবোনের জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে তুলনীয়। জানা যায়, গবেষকরা ১ হাজার ৯৩২ মানুষের ওপর জরিপ চালান। আত্মীয়দের বাইরে তাদের বন্ধু-বান্ধব ও অপরিচিত ব্যক্তিদের সঙ্গে জিনগত বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণও করা হয়। একই সামাজিক পরিমণ্ডলের মানুষের জিনে প্রায় এক শতাংশ মিল পাওয়া যায়। আর অনাত্মীয় বন্ধুদের মধ্যে জিনগত মিল অনেকটা দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে বিদ্যমান মিলের মতো। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে গবেষণায় অংশগ্রহণকারী মানুষের অধিকাংশই ছিল শ্বেতাঙ্গ।
কালে কালে বন্ধুত্বের সংজ্ঞা বদলাচ্ছে। শোনা যায়, এখনকার শিশুদের বাসা থেকে বলে দেয়া হয় ভালো শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব করতে। বন্ধুত্বের সম্পর্ক তো যে কোনো ধরনের স্বার্থের ঊর্ধ্বে। স্বার্থান্বেষী মানুষ কখনও কারও বন্ধু হতে পারে না। যদি তিনি কারও বন্ধুও হন তবে তিনি ‘সময়ের বন্ধু’; সময় ফুরোলেই শেষ। বসন্তের কোকিল অর্থাৎ সুসময়ের বন্ধুরা মানসিক দীনতায় ভোগে। বন্ধুত্বের সত্যিকার আনন্দ থেকে এরা বঞ্চিত। বন্ধুত্বের ভালোবাসায় কোনো শর্ত বসে না। দুঃসময়ে হাত বাড়িয়ে দিতে সময় লাগে না। বন্ধুর প্রয়োজনে এক দৌড়ে ছুটে যাওয়াই ‘বন্ধুত্ব’। এবার একটু অন্য কথায় আসি। ধরুন, একটি সুযোগ পেলেন অতীতে ফিরে যাওয়ার। জীবনের কোন পর্যায়ে ফিরে যাবেন? শৈশব নাকি কৈশোরে? জানি, বেশিরভাগ মানুষই নিজ নিজ শৈশবের সময়টাতে ফিরে যেতে চাইবেন। কারণ, বয়স ২০ পেরিয়ে ২২ কিংবা ২৩ এলেই মনটা কেমন যেন পেছনে তাকাতে চায়। ফিরে যেতে চায় সেই চেনা শৈশবে। সময় যত বাড়তে থাকে শৈশবে ফিরতে চাওয়ার আকাক্সক্ষাটাও সমান তালে মনে ঘুরতে থাকে। সশরীরে তো আর অতীতে ফিরে যাওয়া যায় না; কিন্তু মনে মনে ঘুরে আসতে দোষ কী? মানুষ এ জন্যই হয়তো স্মৃতিভ্রমণ করে। খুব আবেগী মানুষ হলে চোখে জল এসে যেতেই পারে। সবাই জানে, স্কুল-বন্ধুদের ওপর কোনো বন্ধু হয় না। স্কুলের বন্ধুরা খুব আপন হয়। একজন মানুষকে খুব বেশি জানার সুযোগ হয় স্কুল বন্ধুদেরই। বেশ একটা লম্বা সময় একসঙ্গে সবাই পাড়ি দিয়ে থাকে। মনের টানটাও কিন্তু কম নয়। জীবনে ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। এ পৃথিবীতে সব সম্পর্কই যত্নের ওপর দাঁড়িয়ে থাকে। বন্ধুত্বের সম্পর্কও এর ব্যতিক্রম নয়। ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাওয়া যেমন কঠিন, এর চেয়েও বেশি কঠিন এ সম্পর্ককে রক্ষা করা। নিজে ভালো হওয়া খুব জরুরি। মনকে শুদ্ধ রাখা প্রয়োজন। ভালো মনের মানুষরা ভালো বন্ধু হয়ে থাকে।
এ পৃথিবীতে সবার বন্ধুত্ব অমর হোক। ভালো থাকুক বন্ধুত্ব।
প্রীতি রাহা : প্রাবন্ধিক
preetiraha@ymail.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1347)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ▼ 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

