Sunday, December 2, 2012

অ্যাসাঞ্জের স্বাস্থ্য নিয়ে প্রেসিডেন্ট কোরেয়ার উদ্বেগ

লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অবরুদ্ধ উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। তিনি বলেন, দূতাবাসে দীর্ঘদিন অবরুদ্ধ অবস্থায় থাকার কারণে অ্যাসাঞ্জের স্বাস্থ্যের আরও অবনতি হতে পারে।

রাস্তায় রাস্তায় বিক্ষোভ, সহিংসতা তিউনিশিয়ায় নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান প্রেসিডেন্টের

তিউনিশিয়ায় অর্থনৈতিক মন্দা অবস্থার বিরুদ্ধে রাস্তায় রাস্তায় বিক্ষোভ চলছে। রাজপথে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট মোনসেফ মারজুকি দেশটির প্রধানমন্ত্রী হামাদি জাবালিকে নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন।

সিগারেটের আকর্ষণ কমাতে

অস্ট্রেলিয়ায় সিগারেটের মোড়কে (প্যাকেট) কোম্পানির লোগো এবং কোম্পানির পরিচয়সূচক রং ছাপা নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে কোম্পানিগুলোকে সাধারণ মোড়কে সিগারেট বাজারজাত করতে হবে।

আল-জাজিরার বিশ্লেষণ- ফিলিস্তিন: আরও বহু পথ বাকি

ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। কিন্তু এই ঐতিহাসিক অর্জনে দেশটির জনগণের জীবনযাত্রায় সামান্যই পরিবর্তন হয়েছে। কারণ, দেশটি রাজনৈতিক ও ভৌগোলিকভাবে এখনো বিভক্ত রয়ে গেছে।

মালালার শিরশ্ছেদের হুমকি প্রত্যাহার করেছে চরমপন্থীরা

তালেবানের হামলার শিকার পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কিশোরী মালালা ইউসুফজাইয়ের শিরশ্ছেদের হুমকি প্রত্যাহার করেছে যুক্তরাজ্যের চরমপন্থী গোষ্ঠী শরিয়া ফর পাকিস্তান।

উন্নয়নের স্বার্থে প্রতিদ্বন্দ্বীদের পরিকল্পনাও নেওয়া হবে

দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে নাগরিকদের মুখোমুখি হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ড্যাপের পরিকল্পনা অনুযায়ী নারায়ণগঞ্জের উন্নয়ন করা হচ্ছে।

সাংসদের ভাইয়ের নামে ১০০ পরিবারের জমি!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ প্রাথমিক বিদ্যালয়ের একাংশ, ঈদগাহ ময়দান এবং বনগজ ও পাশের আরও তিন গ্রামের প্রায় ১০০ পরিবারের বসতবাড়ি ও ফসলি জমির আমমোক্তার দলিলমূলে মালিক হয়েছেন স্থানীয় সাংসদ শাহ আলমের ছোট ভাই মো. সেলিম মিয়া ও চট্টগ্রামের পটিয়ার শামসুল আলম।

বগুড়া শহরের ফুটপাত হকারদের দখলে by মিলন রহমান

বগুড়া শহরের ব্যস্ত সাতমাথা এলাকার সাতটি সড়কের ফুটপাতে এখন হেঁটে চলা যায় না। হকাররা এসব ফুটপাত দখল করে ব্যবসা করায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিযোগ রয়েছে, পুলিশ ও পৌরসভার কতিপয় কর্মচারী হকারদের কাছ থেকে চাঁদা তোলার কারণে এসব ফুটপাত দখলমুক্ত হচ্ছে না।

জাফলং- পাহাড় কেটে সড়ক by উজ্জ্বল মেহেদী

সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ের সবচেয়ে উঁচু পাহাড় কেটে বিকল্প সড়ক নির্মাণ করছেন এক প্রভাবশালী ভূমি ব্যবসায়ী। পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি না নিয়েই প্রায় দুই সপ্তাহ ধরে পাহাড় কাটা হচ্ছে।

মুন্সিগঞ্জে শোভাযাত্রায় মানুষের ঢল- মাদকমুক্ত করার অঙ্গীকার প্রশাসন-জনতার

কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস ‘মা’ বিষয়ক একটি গান পরিবেশন করেন। গান শুনে অনেকের চোখ ভিজে যায়। গানের রেশ কাটতে না কাটতেই মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান মঞ্চে ওঠেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি ঘোষণা দেন, ‘আজ থেকে মুন্সিগঞ্জকে মাদকমুক্ত করবই’।

জ্বালানি- সস্তায় পাওয়া ‘শেল গ্যাস’ ও জ্বালানি বাজার! by মুশফিকুর রহমান

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি হ্রাস করে নিজ দেশের জ্বালানি সম্পদ আহরণ ও কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ১৯ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ব্যবহার করে।

পার্বত্য চুক্তি- দেড় যুগ পরও প্রতিশ্রুতির ফুলঝুরি! by ইলিরা দেওয়ান

১৭ নভেম্বর প্রধানমন্ত্রী বান্দরবানের রুমা ও থানচির দুটি সেতু উদ্বোধন করে এলেন। সেতু দুটি রুমা-থানচিবাসীর জীবনমানে কিছুটা হলেও পরিবর্তন আনবে, এতে কোনো সন্দেহ নেই। আর রুমা-থানচিবাসীর এ আবেগকে পুঁজি করে প্রধানমন্ত্রী নৌকার পক্ষে ভোট চাইতেও ভোলেননি।

বিশেষ সাক্ষাৎকার- সংকট নিরসনে সরকারকে এগিয়ে আসতে হবে by কামাল হোসেন

ড. কামাল হোসেনের জন্ম ১৯৩৭ সালের ২০ এপ্রিল। ১৯৫৭ সালে তিনি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে জুরিসপ্রুডেন্সে স্নাতক (সম্মান) ডিগ্রি এবং ১৯৫৮ সালে ব্যাচেলর অব সিভিল ল সনদ লাভ করেন।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশের প্রত্যাশা অসাধারণ এক শপথ

বিপুল-বিশাল জনগোষ্ঠীর ভারে নাভিশ্বাস উঠেছে আমাদের ছোট্ট এই দেশের। জনঘনত্ব যত বাড়ছে ততই বিপন্নতা বাড়ছে প্রাকৃতিক পরিবেশের। নদী-নালা-খাল-বিল দখল ও ভরাট হয়ে যাচ্ছে, যেগুলো এখনো দখলের শিকার হয়নি, সেগুলো দূষণের শিকার হচ্ছে।

এই খাতের স্বার্থেই কিছু পদক্ষেপ জরুরি তৈরি পোশাকশিল্প

তাজরীন ফ্যাশনসে আগুন লাগা এবং এতগুলো প্রাণহানির ঘটনা দেশের পোশাকশিল্প খাত নিয়ে নতুন চিন্তাভাবনার পরিস্থিতি তৈরি করেছে। এভাবে শ্রমিকদের পুড়ে মরার ঘটনা দেশের মানুষকে যেমন ক্ষুব্ধ ও শোকাহত করেছে, তেমনি এভাবে যে আর চলতে পারে না, সে বিষয়টিও এখন জোরালোভাবে আলোচিত হচ্ছে, সামনে চলে এসেছে।

স্মরণ- সেই পরিবেশবাদী by শামীমা জামান

ড. মোহিউদ্দিন ফারুক ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ, গবেষক, পরিবেশকর্মী এবং আইনবিদ। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও প্রথাগত আইনি পেশাকে বেছে না নিয়ে তিনি আইন পেশায় যোগ করেন এক নতুন মাত্রা।

বিএমএ নির্বাচন- পেশাজীবীদের দলীয় রাজনীতি by রোবায়েত ফেরদৌস

পেশাজীবীদের দলীয় রাজনীতি কোন পর্যায়ে পৌঁছেছে, তা বোঝার জন্য প্রথম আলোর অগ্রসর পাঠকদের অনুরোধ করব এ পত্রিকার ১ ডিসেম্বরের পৃষ্ঠা তিনে প্রকাশিত সংবাদ ক্যাপশনটি আরেকবার দেখে নিতে: ‘চট্টগ্রামে নির্বাচন শেষে ব্যালট বাক্সের ওপর শুয়ে পড়ে তা রক্ষার চেষ্টা করেন স্বাচিপের বিদ্রোহী প্রার্থী

মধ্যপ্রাচ্য- জাতিসংঘে ফিলিস্তিনের স্বীকৃতির তাৎপর্য by শান্তনু মজুমদার

প্রধান শক্তি যুক্তরাষ্ট্রের ঘোরতর আপত্তি সত্ত্বেও শুভবোধের জয় হয়েছে জাতিসংঘে। বৃহস্পতিবার সাধারণ পরিষদে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনকে বাধ্যতামূলকভাবে বিভক্ত করার ঠিক ৬৫ বছরের মাথায় এ ঘটনা ঘটল।

তাই নাকি- মস্তিষ্কের জন্য মাত্র ১২ ওয়াট শক্তিই যথেষ্ট by আব্দুল কাইয়ুম

টিমটিমে আলোর জন্য একটা ১২ ওয়াটের বাল্বের যতটুকু শক্তি লাগে, সেই সামান্য শক্তিই মানুষের মস্তিষ্কের অসাধারণ কাজ করার জন্য যথেষ্ট। সারা দিন কাজ করতে মস্তিষ্কের যে শক্তি ব্যয় হয়, তা মাত্র দুটি সাগর কলাতেই রয়েছে। মানুষের মস্তিষ্ক সারা শরীরের ওজনের মাত্র ৩ শতাংশ।

শ্রদ্ধাঞ্জলি: জহুরুল হক ও আবদুল্লাহ আলমুতী- তরুণদের নিয়ত পথ দেখাবেন by মুনির হাসান

দেশে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য এখন নানা উদ্যোগ-আয়োজন রয়েছে। উন্নত বিশ্বের মতো এ দেশেও হালে জনপ্রিয় বিজ্ঞান বা পপুলার সায়েন্সের কিছুটা কদর বেড়েছে। দেশের অধিকাংশ জাতীয় দৈনিকে বিজ্ঞানসংক্রান্ত আলাদা সাপ্তাহিক আয়োজন, এমনকি কম্পিউটার সংক্রান্ত প্রতিদিনকার আয়োজনও থাকে।

মঙ্গলে কিউরিওসিটির ১১৯ দিন- মঙ্গলে মধুরেণুর সন্ধানে by জাহিদ হোসাইন

নয় মাসের যাত্রা শেষে গত ৬ আগস্ট মঙ্গলের বুকে পদার্পণ করে রোভার কিউরিওসিটি। ২০১১ সালের নভেম্বর মাসে ফ্লোরিডার কেপ ক্যানাভারেল থেকে যাত্রা শুরু করে কিউরিওসিটি। সাড়ে আট মাসের এই অভিযানে যানটি এরই মধ্যে বিকিরণের ওপর নানা তথ্য সংগ্রহ করেছে।

অবশেষে নিরাপত্তাবেষ্টনী দিচ্ছে চউক- ঝুঁকি থেকেই যাচ্ছে by একরামুল হক

নগরের বহদ্দারহাট জংশনে নির্মাণাধীন উড়ালসড়কের দুই পাশে অবশেষে বেষ্টনী দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। তবে এই বেষ্টনী জানমালের নিরাপত্তার জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। গার্ডার ধসে পড়লে এখনো প্রাণহানির আশঙ্কা রয়েছে।

বাড়ছে নারী নির্যাতনের ঘটনা by মেখ্যাইউ মারমা

পটিয়া থানার কুসুমপুরা ইউনিয়নের বাসিন্দা উম্মে সালমা (১৯) বিয়ের ১৫ দিনের মাথায় যৌতুকের জন্য নির্যাতনের শিকার হন। মেয়ের ওপর নির্যাতন বন্ধ করতে সালমার পরিবার তাঁর স্বামী ওমর ফারুককে (২৯) ওই সময় নগদ এক লাখ ২০ হাজার টাকা দিতে বাধ্য হয়।

ফুটপাত দখল করে সংগঠন কার্যালয়! by আশরাফ উল্লাহ

সংগঠনের নাম মেডিকেল অ্যাম্বুলেন্স স্ট্যান্ড পরিচালনা পরিষদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেটের সামনে ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে সংগঠনটির কার্যালয়। সব কার্যক্রম পরিচালিত হয় এখান থেকে। গত জুন মাস থেকে এই অবস্থা।

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ- চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানি অর্ধেক কমেছে by মিঠুন চৌধুরী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন ভিসা গত আগস্ট মাসের শেষ দিকে বন্ধ করে দেওয়া হয়। এরপর চট্টগ্রাম থেকে গত তিন মাসে জনশক্তি রপ্তানি প্রায় অর্ধেক কমে গেছে।

সরকারি বিদ্যালয়গুলোতে ৪ ডিসেম্বর থেকে আবেদনপত্র বিতরণ শুরু- সন্তানের ভর্তি-পরীক্ষা, অভিভাবকের যুদ্ধ by নিজাম সিদ্দিকী

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে নগরের বেশির ভাগ বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আর কিছুদিনের মধ্যে শুরু হবে ভর্তিযুদ্ধ। উদ্বেগ-উৎকণ্ঠায় ঘুম হারাম অভিভাবকদের। নগরে পর্যাপ্ত বিদ্যালয় থাকলেও সরকারি ও বেসরকারি কয়েকটি বিদ্যালয়ের দিকেই অভিভাবকদের দৃষ্টি।

প্রকাশনা- প্রতিবন্ধী অধিকার আইন by খোন্দকার শাহরিয়ার শাকির

আইনজীবীদের নির্দেশিকা, প্রকাশক-ব্লাস্ট, ২০১২ বাংলাদেশে প্রতিবন্ধী অধিকার রক্ষার জন্য কার্যকর কোনো বিশেষ আইন না থাকলেও অনেক পদ্ধতিগত ও মূল আইনে প্রতিবন্ধীদের অধিকার রক্ষার জন্য বিধান রাখা আছে।

জমিজমার জাল দলিল সৃষ্টি করতে প্রতারকেরা বিভিন্ন পদ্ধতি নিতে পারে। কীভাবে দলিল জাল হতে পারে, এ সম্পর্কে জেনে রাখুন জাল দলিল চেনার উপায় by তানজিম আল ইসলাম

সাধারণত দেখা যায়, মালিকের ছদ্মবেশে কাউকে মালিক সাজিয়ে জমি সাব-রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নেয়। অবশ্য এর সঙ্গে কিছু অসৎ কর্মচারীর যোগাযোগ থাকে। মালিকানা ছাড়াই দলিলদাতা সাজতে পারে।

জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন- কোর্ট ফি বাড়লেও কমিশনের সুপারিশ বাস্তবায়নে গড়িমসি by প্রশান্ত কর্মকার

কোর্ট ফি বাড়ানোর পরও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০০৯-এর প্রতিবেদনের বাস্তবায়ন করা হয়নি। ২০০৯ সালে ৩০ শতাংশ বেতন বাড়ানো হয়। প্রায় তিন বছর পর অর্থ মন্ত্রণালয় থেকে গত ১ নভেম্বর ৩০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ করা হয়।

মতামত- কর্তব্যে অবহেলার মাধ্যমে মৃত্যু ঘটানো অপরাধ by আবদুল বাসেত মজুমদার

আশুলিয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচলিত ফৌজদারি আইনেই ব্যবস্থা নেওয়া সম্ভব। এ অগ্নিকাণ্ড ও ব্যাপক প্রাণহানির ঘটনার পেছনে অবশ্যই মালিকপক্ষ ও কারখানা ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা ছিল। তা ছাড়া, গণমাধ্যমে প্রকাশিত খবরে জেনেছি, অগ্নিকাণ্ডের সময় তাজরীন ফ্যাশনসের শ্রমিকদের বের হতে বাধা দেওয়া হয়েছে।

আসন্ন হলো কি তাঁর সন্ন্যাসযাত্রা by রণজিৎ বিশ্বাস

বহু পুরোনো কথা। তুমি তখন রিটায়ার করবে, যখন মানুষ আফসোস করে বলবে—খেলতে তো পারত সে আরও, দিয়ে তো যাচ্ছিল সে ভালোই, দলকে দেওয়ার তো ছিল তার আরও কিছু; তত দিন তুমি দলে জায়গা জুড়ে থাকবে না, যখন মানুষ বিরক্ত হয়ে বলবে—যায় না কেন এখনো সে!

ক্রীড়াঙ্গনের নেতৃত্ব থেকে ‘অবসর’ নিয়েছেন। কুতুবউদ্দিন আহমেদ আপন দর্পণে তুলে আনলেন দীর্ঘ অভিজ্ঞতার কোলাজ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বিদায়ী মহাসচিবের সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ আলম -‘বিওএকে শক্ত ভিত্তি দিতে পেরেছি’

 বিওএর এবারের নির্বাচনে মহাসচিব পদে প্রার্থী হননি। আগেই বলেছেন হাতে সময় নেই। এটাই কি মূল কারণ? কুতুবউদ্দিন আহমেদ: হ্যাঁ, এটাই মূল কারণ। ব্যবসা (এনভয় গ্রুপের চেয়ারম্যান তিনি) ও পরিবারকে সময় দিতে হচ্ছে। তাই বিওএ ছেড়েছি।

কথামালা

আমরা এই জয় মানজারুল ইসলাম রানা এবং কদিন আগে অগ্নিকাণ্ডে নিহতদের উৎসর্গ করছি
খুলনার প্রথম ওয়ানডে জেতার পর মুশফিকুর রহিম

পার্থ টেস্টই রিকি পন্টিংয়ের শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ক্রিকেট ছাড়লেও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের অনেক কীর্তি অম্লান হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে। লিখেছেন মোহাম্মদ সোলায়মান -রেকর্ড বইয়ের পন্টিং

সবার ওপরে ডন ব্র্যাডম্যান। তারপর কে? লারা, টেন্ডুলকার, পন্টিং, না অন্য কেউ। এ নিয়ে তর্ক থাকতেই পারে। কিন্তু প্রশ্নটা যদি হয় সবচেয়ে সফল ক্রিকেটার কে? চোখ বুজে উত্তরটা দিয়ে দিন, কে আবার—রিকি পন্টিং।

টেস্ট সিরিজের আক্ষেপ ছিল, লড়াই করেও সে লড়াই ধরে রাখতে না পারা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের দৃঢ়চেতা পারফরম্যান্স সেই আক্ষেপ ছাপিয়ে স্বপ্ন দেখাচ্ছে সম্ভাবনার -সোনালি সকাল, বর্ণালি প্রত্যাশা by জালাল আহমেদ চৌধুরী

সিরিজের প্রথম সকাল এক পুলকসঞ্চারী স্নিগ্ধতা নিয়ে হাজির। টেলিভিশনের পর্দায় খুলনার রোদ খেজুরের গুড়ের মতোই মিঠেল মনে হচ্ছিল। শুক্রবারের এ ক্রিকেটীয় ভোরের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে মনের মধ্যে এক স্বপ্নহীনতার গুমোট মেঘ হেমন্তের আমেজ নষ্ট করছিল।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৮৪ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। এস এ সিদ্দিকী, বীর প্রতীক অকুতোভয় এক যোদ্ধা
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনায় এপ্রিল মাসের প্রথমার্ধে এস এ সিদ্দিকীসহ (সামসুল আলম সিদ্দিকী) এক দল মুক্তিযোদ্ধা অবস্থান নেন শেরপুর-সাদিপুরে।

সুরমন্দ্রিত রাত্রি! by আশীষ-উর রহমান ও হারুন আল রশীদ

দিন হলে তবু না-হয় বলা যেত, এ শুধু গানের দিন। কিন্তু গানের শুরুই হয়েছে দিনের শেষে। আগের দুই রাত চলল সন্ধ্যা থেকে ভোর অব্দি। গতকাল শনিবার উচ্চাঙ্গসংগীতের সুরের মূর্ছনা পেরিয়ে গেল মধ্যরাতের সীমান্ত।

উচ্চাঙ্গসংগীত উৎসব- ‘শাস্ত্রীয় সংগীতে এই বাংলার অবদান আছে’ by দিঠি হাসনাত

গত শুক্রবার বিকেল। আমরা তখন পণ্ডিত অজয় চক্রবর্তীর সামনে, একটি হোটেলের লবিতে। আগের রাতেই উচ্চাঙ্গসংগীত উৎসবে সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতার মন ভরিয়েছেন তিনি। বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন তখন। ফলে তাঁর সঙ্গে কথা বলতে একটুও সমস্যা হয়নি আমাদের।

পদ্মা সেতু প্রকল্প- বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল ঢাকায়

পদ্মা সেতু নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের অগ্রগতি দেখতে আবারও বাংলাদেশে এসেছে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল। প্রতিনিধিদলটি আজ রোববার দুদকের সঙ্গে বৈঠক করবে।

বিরোধীদলীয় নেতার প্রতি প্রধানমন্ত্রী- জনগণের মন বোঝার চেষ্টা করুন, জামায়াতকে ছাড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধীদলীয় নেত্রী আন্দোলনের কর্মসূচি দিয়েছেন। যতই ষড়যন্ত্র করা হোক, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। কেউ তাঁদের বাঁচাতে পারবে না।

পার্বত্য চুক্তির ১৫ বছর- অস্থিতিশীলতা বাড়ছে by অরুণ কর্মকার ও হরি কিশোর চাকমা

পার্বত্য চট্টগ্রামে ক্রমবর্ধমান রাজনৈতিক হত্যাকাণ্ড, ধর্ষণ ও অবৈধ অস্ত্রবিস্তারের সঙ্গে যুক্ত হয়েছে পাহাড়ি ও বসতি স্থাপনকারী (সেটেলার) বাঙালি জনগোষ্ঠীর মধ্যকার বিদ্বেষ। ফলে সেখানে বাড়ছে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা।

এইডসে দেশে এক বছরে ৬৫ মৃত্যু-আক্রান্ত ১০৩ জন

গত এক বছরে দেশে এইডসে আক্রান্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ বছর নতুন করে এইডসে আক্রান্ত হয়েছে ১০৩ জন। এ সময়ের মধ্যে আরো ৩৩৮ জন এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এ হিসাব গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ের।

১৫ ডিসেম্বর মিসরে গণভোট

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আগামী ১৫ ডিসেম্বর গণভোটের তারিখ ঘোষণা করেছেন। বার্তাসংস্থা রয়টার্সের খবরে গতকাল শনিবার এ কথা জানানো হয়। প্রেসিডেন্ট মুরসি আশা করছেন, এ গণভোটের ফলে নিজের ক্ষমতা বাড়িয়ে ডিক্রি জারির বিরুদ্ধে যে আন্দোলন চলছে তার সমাপ্তি ঘটবে।

গাংনীতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

মেহেরপুরের গাংনী উপজেলার আওয়ামী লীগের নেতা সাইদুর রহমান হত্যার প্রতিবাদে সেখানে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালকারীরা গাংনী উপজেলার বিভিন্ন সড়কে সকাল থেকে পিকেটিং করছেন। হরতালের কারণে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

কয়েকটি কারখানায় হামলা- বেতন পাননি, ক্ষুব্ধ শ্রমিকেরা ফিরলেন খালি হাতে by অরূপ রায়

আশুলিয়ায় গতকালও পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। নিশ্চিন্তপুরে আগুনে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের কর্মীরা গতকাল দিনভর অপেক্ষা করেও বেতন-ভাতা পাননি। অথচ পূর্বঘোষণা অনুযায়ী তাঁরা বেতন পাওয়ার আশায় জড়ো হয়েছিলেন। কিন্তু ফিরেছেন খালি হাতে।

সিডিএর সাড়ে ১৩০০ কোটি টাকার প্রকল্প- ১২ প্রকল্পে ৭ পরিচালক সবাই দুদকের আসামি by একরামুল হক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধিকাংশ বড় উন্নয়ন প্রকল্পের পরিচালকেরা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি। অভিযোগপত্রভুক্ত সাতজন প্রকৌশলী প্রায় সাড়ে ১৩০০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্পের দায়িত্বে আছেন।

একশ পেরিয়েছে বাংলাদেশ

এনামুল হকের প্রথম ওয়ানডে ফিফটির ওপর ভর করে খুলনায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পথচলাটি মন্দ হচ্ছে না। এই প্রতিবেদন লেখার সময় ২০ ওভার পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০৪ রান। এনামুল ৫৩ রান নিয়ে ব্যাট করছেন।

বিশ্বব্যাংকের তিন সদস্যের বিশেষজ্ঞ প্যানেল ঢাকায়

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করতে গতকাল শনিবার রাতে ঢাকায় এসেছে বিশ্বব্যাংকের তিন সদস্যের বিশেষজ্ঞ প্যানেল। প্যানেল সদস্যরা নিজ নিজ কর্মক্ষেত্র থেকে আলাদাভাবে ঢাকায় এলেও তিনজনই উঠেছেন ওয়েস্টিন হোটেলে। গতকাল তাঁদের কোনো কর্মসূচি ছিল না।

দুর্নীতির শাস্তি পদোন্নতি! by অভিজিৎ ভট্টাচার্য্য

একেই বলে কপাল। দুর্নীতির দায়ে প্রথমে ওএসডি, তারপর বিভাগীয় মামলা। আর বছর ঘুরতেই বিলকুল মাফ। মুছে গেছে কলঙ্ক। জুটেছে পুরস্কার। মিলেছে পদোন্নতিও। যেখানে সারাক্ষণ চলে দুর্নীতির মহোৎসব, টাকা ছাড়া যে দপ্তরে ফাইল চলে না, কাজ এগোয় না, সেখানকার উপপরিচালক হয়েছেন মো. রাশেদুজ্জামান।

মুক্তিযোদ্ধার বাঁচার লড়াই-দেশমাতৃকার জন্য যাঁরা যুদ্ধে নেমেছিলেন, তাঁদের অনেকেই আজ লড়ছেন দুবেলা দুমুঠো খাবারের জন্য। তাঁদের জীবনচিত্র নিয়ে ধারাবাহিক এই আয়োজন-রিকশা চালিয়ে জীবন কাটছে হাদিস প্যাদার by দেবদাস মজুমদার

ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা হাদিস প্যাদাকে প্রতিদিন সাতসকালে বাড়ি থেকে বেরোতে হয় পুরনো লক্কড়-ঝক্কড় রিকশাটা নিয়ে। রিকশার প্যাডেল ঘুরিয়ে আট কিলোমিটার পাড়ি দিয়ে উপজেলা সদর। দিনভর সেখানেই রিকশা চালান তিনি।

তাজরীন কর্মীদের বকেয়া বেতনের জন্য বিক্ষোভ-আজ বৈঠক, কয়েক গার্মেন্টে অগ্নি-আতঙ্ক

আশুলিয়ার নিশ্চিন্তপুরে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে শনিবার সকালেও বিক্ষোভ করেছেন। তাঁরা আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

গাড়িগুলো কোথায় যায় জানতে চান প্রধানমন্ত্রী by আশরাফুল হক রাজীব

প্রকল্প শেষে বিলাসবহুল গাড়িগুলো কোথায় যায় জানতে চেয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এসব গাড়ির বিষয়ে তিনি কয়েকটি নির্দেশনাও দিয়েছেন। তাঁর এ নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকল্পের গাড়ির হিসাব গত ২৭ নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানায়।

পার্বত্য শান্তিচুক্তির ১৫ বছর-প্রধান শর্ত ভূমিবিরোধ নিষ্পত্তি অন্ধকারেই by বিপ্লব রহমান

পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে ১৫ বছর আগে শান্তিচুক্তি করা হলেও চুক্তির প্রধান শর্ত পাহাড়ে জায়গাজমির বিরোধ নিষ্পত্তির তেমন কোনো উদ্যোগই নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। ভূমির বিরোধ মেটাতে ১৩ বছর আগে পার্বত্য ভূমি কমিশন গঠন করা হলেও এটি নিষ্ক্রিয় শুরু থেকেই।

বিশেষ লেখা-সরকারের কাজ ব্যবসা করা নয়, সুযোগ বৃদ্ধি by এফ আর চৌধুরী

আমরা দেখেছি, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অদক্ষতা, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে দুর্বল হয়ে পড়ে। রাষ্ট্রায়ত্ত খাতের বহু প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কোষাগারের টাকায় বাঁচিয়ে রাখতে হয়। এভাবে লোকসান দিতে দিতে একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এমন এক স্তরে গিয়ে পৌঁছে যে তার থেকে আর পুঁজি বের করে আনা সম্ভব নয়।

খালেদার উদ্দেশে হাসিনা-জামায়াত-শিবিরের সঙ্গ ছাড়ুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, 'আজ শুরু হয়েছে আমাদের বিজয়ের মাস। এই মাসে পাকিস্তানি হানাদার, জামায়াত-শিবির আর তাদের দোসরদের পরাজিত করে আমরা বিজয় পেয়েছি। আর বিজয়ের এই মাসে বিরোধীদলীয় নেতা কর্মসূচি দিয়েছেন যুদ্ধাপরাধীদের বাঁচানোর।

অনুসন্ধান-কার গাড়ি কে চড়ে-এলজিইডির ৩৮টি দামি গাড়ি প্রভাবশালীদের 'উপঢৌকন'! by অমিতোষ পাল

গত ২৭ নভেম্বর সকাল ১০টা ৪৪ মিনিটে ঢাকা মেট্রো-ঘ-১১-৪৪০৫ নম্বরের পাজেরো ভি সিক্স গাড়ি থেকে নেমে গোপালগঞ্জ পৌর ভবনে ঢুকতে দেখা যায় পৌর মেয়র রেজাউল হক শিকদার রাজুকে। জানা যায়, গাড়িটি মেয়রের নিজের নয়। আবার কোনো সরকারি গাড়িও বরাদ্দ পান না পৌর মেয়ররা।

অস্ট্রেলিয়ায় নতুন আইন-সিগারেটের মোড়কে থাকবে ভয়াবহ ছবি

অস্ট্রেলিয়ায় সিগারেটের মোড়কে ধূমপানে আক্রান্ত অঙ্গের ভয়াবহ ছবি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। থাকতে হবে বড়দের ধূমপানে আক্রান্ত শিশুদের ছবিও। কম্পানির নাম কিংবা লোগো দিতে হবে খুবই ছোট অক্ষরে। আর জলপাই রঙের প্রতিটি মোড়কই হবে একেবারে আকর্ষণহীন।

জরিপ প্রতিবেদন-ব্রিটেনে সবচেয়ে প্রভাবশালী এশীয় কিথ ভাজ

যুক্তরাজ্যে সবচেয়ে প্রভাবশালী এশীয় হিসেবে সবার ওপর আছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কিথ ভাজ (৫৬)। লেবার পার্টি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য ভাজের পুরো নাম নাইজেল কিথ অ্যান্থনি স্ট্যানডিশ ভাজ।

ডিসেম্বরেই রকেট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া

চলতি মাসের ১০ থেকে ২২ তারিখের মধ্যে দূরপাল্লার রকেট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। পৃথিবীর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর লক্ষ্যেই এই রকেট উৎক্ষেপণ করা হবে বলে গতকাল শনিবার জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।

মুরসির পক্ষে-বিপক্ষে ব্যাপক সমাবেশ

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থনে ও বিরুদ্ধে রাজধানী কায়রোতে গতকাল শনিবার হাজার হাজার লোকের সমাবেশ হয়েছে। তাহরির স্কয়ারে মুরসির বিরোধীরা এবং কায়রো বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় মুরসির সমর্থকদের সমাবেশ হয়।

সন্ত্রাসবিরোধী যুদ্ধ বন্ধের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

পেন্টাগনের প্রধান আইনজীবী জেহ জনসন বলেছেন, আল-কায়েদার বিরুদ্ধে চলমান মার্কিন বাহিনী যুদ্ধ কোনো অন্তহীন লড়াই নয়। একদিন না একদিন এর শেষ হবে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এ যুদ্ধ শেষ করার প্রস্তুতি রাখতে হবে। অঙ্ফোর্ড ইউনিয়নে গত শুক্রবার দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

জেন্ডার-সাম্য প্রতিষ্ঠায় নতুন আইন হচ্ছে ফ্রান্সে

নারী স্বাধীনতার পক্ষে সরব ফ্রান্স জেন্ডার-সাম্য প্রতিষ্ঠায় নতুন আইন প্রণয়ন করছে। এতে নারী ও পুরুষের ক্ষেত্রে বিরাজমান মজুরি বৈষম্যের অবসান হবে। পাশাপাশি ছয় বছর বয়সী শিশুদের পাঠ্যক্রমে 'জেন্ডার-সাম্য বিষয়ক প্রাথমিক পাঠ' অন্তর্ভুক্ত করা হবে।

পুলিশের মানবতা আলোড়ন তুলেছে অনলাইনে

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এক কর্মকর্তা আলোচিত হচ্ছেন, প্রশংসিত হচ্ছেন। তবে এর কারণ আইন বিষয়ে তাঁর কোনো অবদান নয়, বরং তাঁর এই প্রাপ্তি মানবতার জন্য, মানুষ হয়ে মানুষের কষ্ট উপলব্ধির জন্য।

হতাশা থেকে আত্মহননের কথা ভেবেছিলেন ম্যানিং

উইকিলিকসের হাতে গোপন তথ্য তুলে দেওয়ার অভিযোগে আটক মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংয়ের ওপর নির্যাতন করা হয়েছে- এ অভিযোগ পুরনো। তবে শুক্রবার প্রথমবারের মতো বিচারপূর্ব শুনানিতে এ সেনা জানান, একবার গলায় ফাঁস দিয়ে আত্মহননের কথা ভেবেছিলেন তিনি।

প্রার্থী দেয়নি বিরোধীরা-কুয়েতে আবারও পার্লামেন্ট নির্বাচন

কুয়েতে গতকাল শনিবার আবারও পার্লামেন্ট নির্বাচনে ভোট নেওয়া হয়েছে। গত ১০ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফায় ভোট হলো। সম্প্রতি নির্বাচনী আইন সংশোধনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। গত শুক্রবারও বিরোধীরা এ সংশোধনীর প্রতিবাদে বিক্ষোভ করেছে।

৫০ বিদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

আবাসন আইন লঙ্ঘন করায় সৌদি আরব ৫০ বিদেশি শ্রমিক গ্রেপ্তার করেছে। তাদের দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশ্যে গাড়ি ধোয়াসহ অবৈধভাবে বিভিন্ন পেশায় জড়িত থাকার অভিযোগে তাদের এ শাস্তি দেওয়া হচ্ছে। তবে ওই শ্রমিকদের পরিচয় জানানো হয়নি।

আমাদের পাথারিয়া ছোটলিখা স্কুল by আবু এন. এম. ওয়াহিদ

 ঘড়িতে সকাল ১০টা বাজতেই পাথারিয়া ছোটলিখা হাইস্কুলের বারান্দার কাঠের বিমে ঝোলানো পিতলের ঘণ্টিতে হাতুড়ি মারতেন চৌকিদার শচীন্দ্র_ ঢং ঢং ঢং। বশির স্যারের বাঁশির সুরে দৌড়ে এসে লাইনে দাঁড়াতাম রোদের নিচে খোলা মাঠে অ্যাসেমবি্লতে।

যোগাযোগ-ঢাকার যানজট নিরসনে একটি প্রস্তাবনা by বিজয় কৃষ্ণ দে

প্রকৃতপক্ষেই টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো উন্নততর যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় উন্নততর যোগাযোগ বলতে আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থাই সর্বাগ্রে বিবেচ্য।

্পশ্চিমবঙ্গ-মমতা ব্যানার্জি কি পারবেন by তারেক শামসুর রেহমান

মমতা ব্যানার্জি কি পারবেন? এটি এখন সর্বভারতীয় রাজনীতিতে এক মিলিয়ন ডলারের প্রশ্ন। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বামপন্থিদের ক্ষমতা থেকে উৎখাতের যে 'সংগ্রাম' মমতা ব্যানার্জি শুরু করেছিলেন আজ থেকে প্রায় ১১ বছর আগে, এতদিন সেই 'সংগ্রাম'-এ তিনি তেমন একটা সুবিধা করতে পারেননি বটে; কিন্তু এবারের হিসাব-নিকাশটা যেন একটু ভিন্ন।

হাজির হয়ে নজির গড়ূন by আসিফ আহমেদ

 রাষ্ট্রক্ষমতায় থাকা ও না থাকার মধ্যে কী বিস্তর ফারাক_ এক সময়ে যাদের দোর্দণ্ড প্রতাপ, তারা অন্য জীবনে কত যে অসহায়! ২০০৭ সালের ওয়ান-ইলেভেনে জরুরি আইন জারির পেছনে সে সময়ের সেনাপ্রধান মইন উ আহমেদের সক্রিয় ভূমিকা সুবিদিত।

প্রবাসে জনশক্তি-নারী গৃহকর্মী রফতানি বিতর্ক by ওমর শরীফ পল্লব

সম্প্রতি লন্ডনে এক ধনী আরব দোষী প্রমাণিত হয়েছে তার কর্মচারীকে লন্ডনের এক হোটেলে নির্যাতন করে মেরে ফেলার কারণে। সিসি ক্যামেরার ফুটেজে সে নির্যাতনের অংশবিশেষ বিবিসিতেও দেখানো হয়েছে। খুন করার সময় ধনী ওই আরবের হয়তো খেয়াল ছিল না যে সে তখন আরবের বাইরে আছে।

সমকালীন প্রসঙ্গ-'মানবাধিকার' প্রতিষ্ঠার জন্য সাম্রাজ্যবাদীরা লিবিয়ায় যুদ্ধ করছে! by বদরুদ্দীন উমর

 লিবিয়ায় যে সাম্রাজ্যবাদী 'মানবিক' সামরিক আগ্রাসন চলছে তার ঘোষিত উদ্দেশ্য হলো, সে দেশের নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে সেখানে নিজেদের দখল কায়েম করে 'গণতন্ত্রপন্থি' ও 'স্বাধীনতাকামী' নামে আখ্যায়িত একদল লোককে ক্ষমতায় অধিষ্ঠিত করা।

জলাবদ্ধতা-আবর্জনা নয়, টাকাই যাচ্ছে জলে

চট্টগ্রাম মহানগরীকে জলাবদ্ধতামুক্ত রাখার জন্য বছরজুড়ে কোনো না কোনো কার্যক্রম চললেও কাজের কাজ তেমন কিছুই হচ্ছে না। নালা-নর্দমা থেকে ময়লা-আবর্জনা অপসারণ ও খাল পুনর্খননের কাজ বারবার করা হলেও তাতে নগরবাসীর সুফল না পাওয়ার ব্যাপারটি উদ্বেগজনক।

গুজরাল ডকট্রিন by মাহবুব মোর্শেদ

ইন্দর কুমার গুজরাল, সংক্ষেপে আইকে গুজরাল ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সাকল্যে এক বছরেরও কম সময়। ১৯৯৭ সালের ২১ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ১৯ মার্চ পর্যন্ত। ওই সময়কার ভারতের রাজনীতির অস্থির পরিস্থিতির কথা অনেকেরই মনে পড়বে।

মুক্তিযুদ্ধ-তোমার আপন পতাকায়... by নাসির আহমেদ

কী বিচিত্র এই দেশ সেলুকাস!_ এই বিস্ময়জড়ানো প্রশ্ন হাজার বছর পরেও বয়ে যাবে এই ভূখণ্ডে। সত্যি এ এক আশ্চর্য দেশ! এই দেশ আর দেশের মাটি প্রসঙ্গে বঙ্গবন্ধু স্বাধীনতার অব্যবহিত পরই সেই বৈপরীত্যের কথা বলেছিলেন এক জনসভায়। ঘুষখোর আমলাদের, কালোবাজারিদের তিনি সতর্ক করেছিলেন।

সাক্ষাৎকার-শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা চাই by জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা

সাক্ষাৎকার গ্রহণ : শেখ রোকন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ১৯৯৯ সাল থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

স্কুল ভর্তি-সর্বত্র চাই ভালো প্রতিষ্ঠান

রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য শনিবার ফরম বিতরণ শুরু হয়েছে। বিদ্যালয়গুলো মান অনুযায়ী তিন ক্যাটাগরিতে বিভক্ত। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না, বরং লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের নিয়ম এবারেও বহাল থাকছে।

জন্মসনদ-ফিলিস্তিন রাষ্ট্র কবে?

জন্মের ৬৫ বছর পর একই দিনে জাতিসংঘে ফিলিস্তিন নামক ভূখণ্ডটির মর্যাদা 'পর্যবেক্ষক' থেকে 'পর্যবেক্ষক রাষ্ট্র' পর্যায়ে উন্নীত হলো। সংগ্রামী ফিলিস্তিনি জনগণই নয় বিবেকবান বিশ্ববাসীর জন্যও এ এক সুসংবাদ। ফিলিস্তিনের এই স্বীকৃতিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছুটা দায় পূরণও বলা যেতে পারে।

১৯২৪ নয়, রবীন্দ্রনাথের আঁকা শুরু ১৯০৮-এ!

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চিত্রকর্ম নিয়ে শিল্প-সংস্কৃতি অঙ্গনে বিতর্ক নতুন নয়। মাঝে মধ্যেই বিভিন্ন প্রদর্শনীতে কিছু ছবি তুলে দাবি করা হয়, সেগুলো কবিগুরুর আঁকা। কিন্তু পরে বিশেষজ্ঞরা সেগুলো জাল বলে প্রমাণ করেন। এমন পরিস্থিতিতেই সম্প্রতি দুটি ছবির খোঁজ পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে পড়া প্রযুক্তিবিদরা স্থায়ী ভিসা পাবেন!

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিয়েছেন- এমন বিদেশিদের জন্য স্থায়ী ভিসা চালুর আইন পাস করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আইনটি পাস হয়েছে।

আক্রান্ত হলে এনপিটি ছাড়ব : ইরান

ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা হলে 'পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি' (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তেহরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত ইরানের দূত আলী আজগর সোলতানিয়ে গত শুক্রবার এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সেই ক্ষেত্রে আইএইএর পরিদর্শকদেরও দেশ থেকে বের করে দেওয়া হবে।

নতুন ইহুদি বসতি নির্মাণের ঘোষণা ইসরায়েলের

জাতিসংঘে ফিলিস্তিন 'নন মেম্বার অবজারভার স্টেট'-এর মর্যাদা পাওয়ার পর পরই পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের অধিকৃত এলাকায় তিন হাজার নতুন বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। গত বৃহস্পতিবার তারা এ ঘোষণা দেয়।

মন্ত্রিসভা কমিটির বৈঠক-জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের সক্রিয় হতে হবে

একটি দেশের পরিচালনার দায়িত্বভার বহন করে সে দেশের মন্ত্রিপরিষদ। তাই মন্ত্রিপরিষদের চিন্তা-ভাবনা, দক্ষতা এবং সে অনুযায়ী সঠিক পদক্ষেপের ওপর একটি দেশের ঠিকভাবে চলা, অগ্রগতি ও সমৃদ্ধি নির্ভর করে।

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি-স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এক ধাপ অগ্রগতি

অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে ফিলিস্তিনের মানুষ। এই দীর্ঘ সময়ে তারা অবর্ণনীয় দুঃখকষ্ট সহ্য করেছে, প্রচুর রক্ত দিয়েছে, সারা দুনিয়ায় উদ্বাস্তু হিসেবে জীবন কাটিয়েছে। অবশেষে তারা বিশ্ব নেতাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেল, আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।

একাত্তরের এই দিনে

* মুক্তিবাহিনী ঘোড়াশালে পাকিস্তানি বাহিনীর অবস্থানের ওপর চারদিক থেকে আক্রমণ করে ২৭ পাকিস্তানি হানাদারকে হত্যা করে। এখান থেকে মুক্তিবাহিনী বেশ কিছু গোলাবারুদ হস্তগত করে।

পবিত্র কোরআনের আলো-ওহি ছাড়া হজরত মুহাম্মদ (সা.) নূহ (আ.)-এর কাহিনী জানলেন কী করে?

৩২. ক্বা-লূ ইয়া-নূহু ক্বাদ জা-দালতানা- ফাআকছারতা জিদা-লানা- ফা'তিনা বিমা- তায়ি'দুনা- ইন কুনতা মিনাছ্ ছ্বা-দিক্বীন। ৩৩. ক্বা-লা ইন্নামা- ইয়া'তীকুম বিহিল্লা-হু ইন শা-আ ওয়া মা আনতুম বিমু'জিযীন।

বিশেষ সাক্ষাৎকার : ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন-সুষ্ঠু নির্বাচনের জন্য স্বচ্ছ নির্বাচন কমিশন অপরিহার্য

বাংলাদেশের নির্বাচন, নির্বাচন কমিশন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিক বিষয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন সাবেক নির্বাচন কমিশনার ও রাজনৈতিক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

চরাচর-রোকনুজ্জামান খান দাদাভাই by দিল মনোয়ার মনু

আমাদের দেশে বহু সংগঠনের জন্ম হয়; কিন্তু টিকে থাকে খুব কমই। অনুকূল পরিবেশ ও নিষ্ঠাবান নেতৃত্বের অভাবে বহু সংগঠনই জন্মের প্রায় সঙ্গে সঙ্গে ঝরে যায়; অথচ দীর্ঘ ৫৬ বছর ধরে সগৌরবে টিকে আছে দেশের বৃহত্তম শিশু সংগঠন কচিকাঁচার মেলা।

চট্টগ্রাম সমস্যা ও বর্তমান প্রেক্ষাপট by মোহাম্মদ ফয়সাল আহাম্মদ ভুঁইয়া

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের তিনটি জেলা- খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের সমন্বয়ে গঠিত। বাংলাদেশের মোট ভূখণ্ডের এক-দশমাংশ এই জেলাগুলোর অন্তর্গত; অথচ মোট জনসংখ্যার ১ শতাংশ জনগোষ্ঠী এই এলাকায় বিদ্যমান।

আসন্ন বোরো ধান চাষের ক্ষেত্রে যে আশঙ্কা by এ এম এম শওকত আলী

পত্রিকান্তরে জানা যায়, আসন্ন বোরো মৌসুমে সেচযন্ত্রের জন্য কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না। বিগত কয়েক বছরে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি মেটানো এখনো সম্ভব হয়নি, যদিও সরকারের তরফ থেকে কোনো চেষ্টার ত্রুটি ছিল না।