Monday, June 13, 2011
বিরোধী দলের হরতাল-দেশের স্বার্থে ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করুন
নিয়ম অনুযায়ী, আগামী নির্বাচন হতে আরও আড়াই বছর বাকি। সেই নির্বাচন কোন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, তা নিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা কিংবা উপর্যুপরি হরতাল ডাকার কোনো প্রয়োজন নেই।
আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন, আবার দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী দুটি নির্বাচনে এই পদ্ধতি বহাল রাখা যেতে পারে বলেও মত দিয়েছেন। বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার এবং আমাদের রাজনৈতিক নেতারা আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করবেন, সেটাই ছিল প্রত্যাশিত। দুর্ভাগ্য হচ্ছে, আমাদের রাজনীতিতে এখন এই আলাপ-আলোচনার সংস্কৃতি বলে কিছু নেই। একদিকে সরকারের তরফ থেকে কোনো বিচার-বিবেচনা ছাড়াই আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না বলে ঘোষণা দেওয়া হলো; অন্যদিকে বিরোধী দল এ নিয়ে আলাপ-আলোচনার পরিবর্তে দেশের বারোটা বাজানোর পুরোনো পথ হরতালের রাজনীতির আশ্রয় নিল। সরকার ও বিরোধী দলের এই আচরণ ও অবস্থানে এটা মনে হওয়া স্বাভাবিক যে দেশ বা জনগণের স্বার্থের বিষয়টি তাদের বিবেচনাতেই নেই।
গত বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর দেশের সামনের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে ধারণা পাওয়া গেছে। তাতে স্পষ্ট যে সব মিলিয়ে একটি কঠিন সময় পার করতে হবে বাংলাদেশকে। শুরু থেকেই বলা হচ্ছিল, এবারের বাজেট হচ্ছে চাপ সামলানোর বাজেট। হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি চাপে থাকা অর্থনীতিকে আরও চাপের মুখে ফেলবে।
আমরা মনে করি, গণতান্ত্রিক রাজনীতিতে যেকোনো বিরোধ মেটানোর পথ হচ্ছে আলাপ-আলোচনা। আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকবে কি থাকবে না, বা কোন ধরনের ব্যবস্থায় নির্বাচন হবে, তা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই ঠিক করতে হবে। দেশের বিরোধী রাজনৈতিক শক্তিকে রাজপথে ফয়সালার পথ পরিহার করতে হবে। আর সরকারি দলকেও তাদের অবস্থান পরিষ্কার করে খোলা মন নিয়ে এগিয়ে আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কোনো ইস্যুতেই আমরা দেশের অর্থনীতি-বিনাশী হরতাল দেখতে চাই না। বিএনপিসহ দেশের বিরোধী রাজনৈতিক শক্তি যদি দেশ ও জনগণের স্বার্থের বিষয়টি বিবেচনায় নেয়, তবে এ ধরনের হরতাল প্রত্যাহার করার কোনো বিকল্প নেই।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এমজেএলকে তালিকাভুক্তির ব্যাপারে এসইসির অনুমোদন
এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী জানান, বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে আইনজ্ঞের পরামর্শ নেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো জটিলতা না থাকায় আজ এক নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী এমজেএলকে আগামী ১৫ দিনের মধ্যে বিনিয়োগকারীদের অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে। টাকা ফেরত দেওয়ার প্রতিবেদন জমা দেওয়ার পর পুঁজিবাজারে তালিকাভুক্তির তারিখ ঘোষণা করা হবে। এ ছাড়া ক্ষতিপূরণ-সংক্রান্ত এসইসির আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।
এর আগে ২ জুন প্রতিষ্ঠানটির তালিকাভুক্তির মেয়াদ দুই সপ্তাহ বাড়ায় এসইসি। নবগঠিত কমিশনের জরুরি সভায় ওই দিন এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে এ-সংক্রান্ত আইনি দিকগুলো খতিয়ে দেখার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী এ সপ্তাহে প্রতিষ্ঠানটির তালিকাভুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে হেলাল উদ্দিন বলেন, নির্ধারিত সময়ে তালিকাভুক্ত না হলে এমজেএল কর্তৃপক্ষকে তালিকাভুক্তির জন্য সময় বাড়ানোর আবেদন করতে হবে। তখন কমিশন এটা বিবেচনা করবে।
১ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড সভায় শর্ত সাপেক্ষে এমজেএলকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে ডিএসইর পক্ষ থেকে এসইসিকে আগের ক্ষতিপূরণ-সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করা হয়।
এ দিকে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রস্তাবিত দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। এ ক্ষেত্রে আগের প্রস্তাবিত ১৫২ দশমিক ৪০ টাকা থেকে ১১৫ টাকা বাদ দিয়ে বাকি ৩৭ দশমিক ৪০ টাকা প্রাথমিক বিনিয়োগকারীদের রিফান্ড ওয়ারেন্ট দিলেই এমজেএলের লেনদেনের তারিখ ঘোষণা করা হবে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।
প্রসঙ্গত, বাজারের সাম্প্রতিক ধসের পর কোম্পানিটির শেয়ার অতি মূল্যায়িত হয়েছে বলে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ২০ জানুয়ারি কোম্পানিটির তালিকাভুক্তির প্রক্রিয়া স্থগিত করা হয়। তালিকাভুক্তির বিষয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় এরই মধ্যে প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করার জন্য কয়েক দফা সময় বাড়ায় এসইসি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুঁজিবাজারে বড় ধরনের দরপতন
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত ২০১১-১২ অর্থবছরের বাজেটে পুঁজিবাজার নিয়ে কোনো ইতিবাচক ঘোষণা না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। যে কারণে বিরূপ প্রভাব পড়েছে বাজারে।
এ ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক আহমেদ রাশিদ লালী বলেন, ঘোষিত বাজেটে পুঁজিবাজার নিয়ে তেমন কিছু না থাকায় এর প্রভাব পড়েছে। এর পাশাপাশি অনেক বিনিয়োগকারী তাঁদের হাতে থাকা শেয়ার বিক্রি করে লাভ তুলে নেওয়ায় বাজারে পতন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও বাজারবিশ্লেষক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ঘোষিত বাজেটে পুঁজিবাজার নিয়ে কোনো ইতিবাচক ঘোষণা নে। তাই এর নেতিবাচক প্রভাব পড়ায় বাজারে আজ দরপতনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, স্টক এক্সচেঞ্জের সদস্যদের কমিশনের ওপর করহার ০.০৫০ থেকে বাড়িয়ে ০.১০ শতাংশ করা হয়েছে। মূলত এই দায়ভার বিনিয়োগকারীদেরই বহন করতে হবে। এ ছাড়া ঘোষিত বাজেটে বাজারে তারল্য বাড়ানোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এসবের প্রাথমিক প্রভাব আজকের এই দরপতন।
ডিএসই সূত্রে জানা যায়, দরপতনের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক ১১৭ পয়েন্ট কমে যায়। এরপর সূচক কমার হার কিছুটা হ্রাস পেয়ে ৯৮ পয়েন্ট কমে। তবে প্রথম ঘণ্টা শেষে সূচক আবারও দ্রুত কমতে থাকে। বেলা আড়াইটার দিকে সূচক ৩০০ পয়েন্টের বেশি কমে যায়। সূচক কমার এ ধারা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩১৩.৫২ পয়েন্ট কমে ৫,৬৭৬.২৮ পয়েন্টে দাঁড়ায়।
ডিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র পাঁচটির, কমেছে ২৫২টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৫৯৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৭০ কোটি টাকা কম।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ইউসিবিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, এনবিএল, বেক্সিমকো, আফতাব অটো, বিএসআরএম স্টিল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক ও এমআই সিমেন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ৭৬৫.০৯ পয়েন্ট বা ৪.৬১ শতাংশ কমে ১৫৮.৮.৫১ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে আজ ১৯৩টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্য বেড়েছে মাত্র ছয়টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের দাম।
বিএনপি ও জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি চলাকালে আজ বেলা ১১টায় ডিএসইর ট্রেড সার্ভারে ২১১টি ব্রোকারেজ হাউস লগইন করে। নির্ধারিত কোরাম পূর্ণ হওয়ায় যথাসময়ে লেনদেন শুরু হয়। কোরাম পূর্ণ হতে সাধারণত ৭২টি হাউস লগইন করার প্রয়োজন হয় বলে ডিএসই সূত্রে জানা যায়। তবে হাউসগুলোতে আজ বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম ছিল বলে কয়েকটি হাউস সূত্রে জানা যায়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রেসিডেন্ট সালেহর শারীরিক অবস্থা ভালো নয়
সৌদি আরবের রিয়াদে ইয়েমেনের ওয়াকিবহাল সূত্রটি জানায়, সালেহর শারীরিক অবস্থা প্রকৃত অর্থে ভালো নয়, তিনি মূলত ফুসফুস ও শ্বাসপ্রশ্বাসের সমস্যায় ভুগছেন। সূত্র জানায়, ইয়েমেনের অনেক মন্ত্রী সালেহকে দেখতে চেয়ে অনুরোধ করেছিলেন। তবে তাঁদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিসরাতায় গাদ্দাফি বাহিনীর অভিযানে নিহত ২২
এদিকে গাদ্দাফিকে লিবিয়া থেকে নিরাপদে সরে যাওয়ার ‘নিশ্চয়তা’ দিয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে তুরস্ক। তবে গাদ্দাফির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সাড়া দেওয়া হয়নি।
একজন বিদ্রোহী সেনা জানান, গাদ্দাফির অনুগত সেনারা শুক্রবার দিনভর ট্যাংক ও কামান নিয়ে মিসরাতার দাফনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রকেট হামলাও চালানো হয়। মিসরাতা শহরের কেন্দ্রস্থল থেকে ৩৫ কিলোমিটার দূরে দাফনিয়ায় এই অভিযানে বিদ্রোহী ও বেসামরিক নাগরিক মিলে অন্তত ২২ জন নিহত হয়। আহত হয় ৮০ জন। তিনি জানান, তাঁরা এই হামলার পাল্টা জবাব দিয়েছে। এক পর্যায়ে গাদ্দাফির সেনারা হতাহত সহযোদ্ধাদের ফেলে পিছু হটতে বাধ্য হয়।
মিসরাতার হিকমা হাসপাতালের একজন চিকিৎসক জানান, দাফনিয়ায় বিদ্রোহীদের অবস্থা লক্ষ করে ট্যাংক, কামান ও রকেট হামলা চালায় সরকারি বাহিনী।
পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ এই শহরটি বিদ্রোহীরা দখল করে নেওয়ার পর প্রায় ৭০ দিন তা অবরুদ্ধ করে রাখে গাদ্দাফির সেনারা। তিন সপ্তাহ আগে ন্যাটোর বিমান হামলার মুখে টিকতে না পেরে অবরোধ প্রত্যাহার করে গাদ্দাফি বাহিনী।
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, লিবিয়া ছেড়ে যাওয়া ছাড়া গাদ্দাফির কোনো বিকল্প নেই। তাই গাদ্দাফিকে নিরাপদে সরে যাওয়ার ‘নিশ্চয়তা’ দিয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা তাঁকে জানিয়েছি, তিনি যেখানে যেতে চান, সেখানেই যেতে তাঁকে সহায়তা করব আমরা।’ এরদোগান বলেন, ‘লিবিয়ার কাছ থেকে উত্তর পেলে আমরা তা ন্যাটোর কাছে উপস্থাপন করব। কিন্তু দুঃখজনক হলো, আমরা কোনো উত্তর পাইনি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৌদি আরবকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করতে হবে
গত শুক্রবার অ্যামনেস্টির এক বিবৃতিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত সৌদি আরবে অন্তত ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ সংখ্যা গত বছরের সমান। গত মে মাসেই অন্তত ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি আরবের শরিয়া আইন অনুযায়ী, ধর্ষণ, হত্যা, স্বধর্ম ত্যাগ, সশস্ত্র ডাকাতি ও মাদক পাচারের ঘটনায় জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা-বিষয়ক উপপরিচালক ফিলিপ লুথার বলেছেন, সৌদি কর্তৃপক্ষকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া ও কার্যকর করা বন্ধ করতে হবে এবং তা হতে হবে শিগগিরই।
ফিলিপ লুথার আরও বলেছেন, অ্যামনেস্টির কাছে তথ্য আছে, দেশটিতে শতাধিক বন্দী রয়েছেন। তাঁদের বেশির ভাগই বিদেশি এবং অবিলম্বে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হবে।
এ বিষয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছাইয়ের জন্য নিউজিল্যান্ডে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে
আট দিন আগে পুয়েহুয়ে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড বাতাসের কারণে এ সপ্তাহের মধ্যে উদ্গীরিত ছাই প্রশান্ত মহাসাগর ছাড়িয়ে নিউজিল্যান্ডের আকাশে ছড়িয়ে পড়তে পারে। পুয়েহুয়ে আগ্নেয়গিরি থেকে নিউজিল্যান্ডের দূরত্ব প্রায় নয় হাজার কিলোমিটার।
নিউজিল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ভূপৃষ্ঠের ২০ থেকে ৩০ হাজার ফুট উঁচুতে ওই ছাই ছড়িয়ে পড়তে পারে। সাধারণত এই উচ্চতায় বিমান চলাচল করে থাকে। সংস্থাটি আরও জানায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এখনো অব্যাহত থাকায় নিউজিল্যান্ডে বিমান চলাচল কমপক্ষে এক সপ্তাহ বাধাগ্রস্ত হতে পারে।
তবে এয়ার নিউজিল্যান্ড জানিয়েছে, তারা ফ্লাইটের সময়সূচি ও বিমান চলাচলের পথ প্রয়োজন অনুসারে সমন্বয় করে ফ্লাইট চালু রাখবে।
পুয়েহুয়ে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় ইতিমধ্যে দক্ষিণ আমেরিকাজুড়ে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পারভেজ মোশাররফের বিরুদ্ধে স্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানের দ্য নেশন পত্রিকার খবরে বলা হয়েছে, গতকাল শনিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সন্ত্রাস দমন আদালত বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের শুনানির সময় এ পরোয়ানা জারি করেন। পারভেজ মোশাররফ বর্তমানে স্বেচ্ছা-নির্বাসনে দেশের বাইরে রয়েছেন।
পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) আইনজীবীরা রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদ-বিরোধী ওই আদালতের বিচারক রানা নাসির আহমেদকে বলেন, মোশাররফকে ফেরারি আসামি হিসেবে ঘোষণা করে তলব করার পরও তিনি আদালতে হাজির হননি। তাঁর বিরুদ্ধে স্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন। এ ছাড়া মোশাররফের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করারও আবেদন করেন আইনজীবীরা। আদালত পরবর্তী শুনানির দিনে মোশাররফের যাবতীয় সম্পত্তির হিসাব দাখিলের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এরপর আগামী দুই সপ্তাহের জন্য আদালত মুলতবি করা হয়।
পারভেজ মোশাররফ তদন্তকারীদের সহায়তা করতে অস্বীকৃতি জানানোয় বেনজির ভুট্টো হত্যার সঙ্গে জড়িত অভিযোগে এক আত্মঘাতী বোমা হামলাকারীসহ সন্দেহভাজন পাঁচ ব্যক্তির বিচার-প্রক্রিয়া বেশ কয়েক মাস স্থগিত থাকে।
গত ফেব্রুয়ারিতে তদন্তকারীরা মোশাররফকে ফেরারি ঘোষণা করে আদালতকে জানান, সাবেক এই সামরিক শাসক প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কোনো সহায়তা করছেন না। এরপর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
তদন্তকারীদের অভিযোগ, স্বেচ্ছা-নির্বাসন থেকে ২০০৭ সালে দেশে ফিরে আসা বেনজির ভুট্টোকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল মোশাররফের প্রশাসন। ওই বছরের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার পর আততায়ীর গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বেনজির।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রামদেবের শারীরিক অবস্থা উন্নতির দিকে
দুর্নীতির বিরুদ্ধে চালিয়ে যাওয়া অনশনের সপ্তম দিনে গত শুক্রবার রামদেবের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে হিমালয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়। তাঁকে স্যালাইন ও গ্লুকোজ দেওয়া হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
রামদেবের চিকিৎসায় নিয়োজিত মেডিকেল দলের সদস্য দীপক গোয়েল বলেন, শুক্রবার রাতে রামদেবের রক্তচাপ ও নাড়ির স্পন্দন কমে যায়। তবে সেটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। তিনি বলেন, বাবা রামদেব দুর্বল হয়ে পড়েছিলেন। বসতে ও কথা বলতেও তাঁর কষ্ট হচ্ছে।
হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট এস এল জেঠানি জানান, রামদেবের যকৃৎ ও কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে।
শুক্রবার হাসপাতালে ভর্তির পর তাৎক্ষণিকভাবে রামদেবকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে মধ্য প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী নরোত্তম মিশ্র রামদেবকে দেখতে হাসপাতালে গিয়েছেন। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পক্ষে তিনি রামদেবকে দেখতে যান।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সোমালিয়ায় নিকটাত্মীয়ের আত্মঘাতী হামলায় স্বরাষ্ট্রমন্ত্রী নিহত
ইসলামি একটি ওয়েবসাইটে আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গি সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, একজন মুজাহিদীন মন্ত্রীর বাড়িতে ঢুকে তাঁর বিছানার নিচে বোমাটি পেতে রাখেন। বিস্ফোরণে মন্ত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
শাকুর শেখের গাড়িচালক জানান, হামলাটি চালান মন্ত্রীর একজন ঘনিষ্ঠ নারী আত্মীয়। ওই আত্মীয় এর আগে বেশ কয়েকবার মন্ত্রীর বাড়িতে যাওয়া-আসা করেছেন। ফলে বাড়ির প্রহরীরা এবার আর তাঁকে তল্লাশি করেনি। ভেতরে ঢুকে তিনি বিস্ফোরণ ঘটান।
মোগাদিসুসহ সোমালিয়ার বেশ কয়েকটি অঞ্চলে সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মেয়াদ বাড়ানোয় এই বিক্ষোভ করছেন বিরোধীরা। এর মধ্যে সরকার ও আফ্রিকান ইউনিয়নের অভিযানে দেশটিতে তৎপর জঙ্গি সংগঠন আল-শাবাবেরও ক্ষমতা কিছুটা কমে আসছিল। ফলে জঙ্গি সংগঠনটিও ক্ষুব্ধ হয়ে উঠেছিল সরকারের ওপর।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অর্ডিন্যান্স প্রত্যাহার করে বিধানসভায় বিল আনা হচ্ছে
গত বৃহস্পতিবার নাটকীয়ভাবে অর্ডিন্যান্স জারির কথা ঘোষণা করার পরই বিরোধী রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিরোধীরা অভিযোগ করে, বিধানসভাকে এড়িয়ে এই অর্ডিন্যান্স জারি করা হয়েছে। তাই এটা সংবিধানের পরিপন্থী। রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র রাজ্যপালের সঙ্গে দেখা করে বিধানসভা চালু থাকাকালীন অর্ডিন্যান্স জারির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যপাল এম কে নারায়ণ শেষ পর্যন্ত বিলটি প্রত্যাহার করে নেওয়ার কথা জানান সরকারকে।
গত শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অর্ডিন্যান্সের সরকারি নির্দেশিকা জারি না করে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে বিধানসভায় একটি বিল এনে সিঙ্গুরের জমি ফিরিয়ে নেওয়া এবং এর থেকে ৪০০ একর জমি ফিরিয়ে দেওয়া হবে। তবে ১৮৮৯ সালে জমি অধিগ্রহণ আইনের সংশোধনী আনা হবে, নাকি আলাদাভাবে সিঙ্গুরের জমি ফেরত নেওয়ার জন্য লিজ চুক্তি বাতিল করার বিল আনা হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, সংবিধানের ২১৩ ধারার ২ উপধারা অনুযায়ী, রাজ্যপাল চাইলে যেকোনো মুহূর্তে অর্ডিন্যান্স প্রত্যাহার করতে পারেন। সেইমতোই অর্ডিন্যান্স প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এদিকে সিঙ্গুরের ৪৪০ একর জমি দুই হাজার ৯০০ জন চাষিকে কীভাবে ফিরিয়ে দেওয়া হবে, এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে চাষিদের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও জেলা শাসক থাকবেন। জানা গেছে, আগে ৪০০ একর জমি চিহ্নিত করা হবে। এরপর যার যেমন জমির পরিমাণ, সেইমতো ভাগ করে দেওয়া হবে। প্রয়োজনে জমিকে চাষের উপযোগী করে দেওয়া হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিরিয়ায় হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা
বিক্ষোভ দমনে এই প্রথম সে দেশে হেলিকপ্টার গানশিপ ব্যবহার করা হলো।
গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে সিরিয়া সরকারের এই দমনপীড়নের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। সিরীয় সরকারের প্রতি এই বর্বরোচিত সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ওয়াশিংটন বলেছে, সিরিয়া সরকার দেশটিকে ‘বিপজ্জনক পথে’ নিয়ে যাচ্ছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন সরকারবিরোধী বিক্ষোভ দমনে সিরীয় সরকারের সেনাবাহিনী ব্যবহারকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রগুলোর কূটনীতিকেরা শুক্রবার নিউইয়র্কে মিলিত হয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করেন। এতে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা না থাকলেও সরকারের দমনপীড়নের নিন্দা জানানো হয়েছে। মানবতাবিরোধী অপরাধ উত্থাপনের প্রস্তাব আনা হয়েছে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে।
সিরিয়া সরকার বলেছে, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ যে খসড়া প্রস্তাব করেছে, তাতে সিরিয়ার ‘চরমপন্থী’ ও ‘সন্ত্রাসীরা’ উৎসাহিত হতে পারে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবের মারিত আল-নুমান নগরে বিক্ষোভকারীদের দখলে নেওয়া একটি থানায় শুক্রবার সেনাবাহিনী হেলিকপ্টার গানশিপ থেকে গুলি চালালে অন্তত ১৫ জন নিহত হয়। এ ছাড়া লাটাকিয়া বন্দরে নিহত হয় আরও নয়জন।
আবদেল রহমান আরও জানান, এদিন দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের বসরা আল-হারি নগরে সেনাবাহিনীর গুলিতে দুজন নিহত হয়েছে। দামেস্কের কাবুন জেলায় নিহত হয়েছে আরও তিনজন বেসামরিক লোক।
এদিকে সিরিয়ার সরকারি টেলিভিশনে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জিসার আল শুগহুরে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তবে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, জিসার আল শুগহুরের ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি গ্রামে বোমা হামলা চালিয়েছে সেনাবাহিনী। আগুনে জ্বালিয়ে দিয়েছে আল-জিয়ারা নামের একটি গ্রামের গমখেত।
মানবাধিকারকর্মীরা জানান, সেনাবাহিনী ট্যাংক থেকে হামলা চালানো শুরু করার পর জিসার আল শুগহুর শহরের অধিকাংশ বাসিন্দা তুরস্কসহ বিভিন্ন স্থানে পালিয়ে যাওয়ায় এই শহরটি মরুভূমিতে পরিণত হয়েছে।
গত মার্চের মাঝামাঝি সময়ে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে। সেই থেকে এখন পর্যন্ত এক হাজার ২০০ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্যাটিচকে বুঝতে পারছেন ক্লার্ক
ডেইলি টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে গুঞ্জনগুলোকে স্কয়ার কাট করেছেন ক্লার্ক, ‘অধিনায়ক হওয়া মানে কিন্তু নির্বাচক হয়ে যাওয়া নয়। ক্যাটিচকে বাদ দেওয়ায় আমার ভূমিকা রাখার সুযোগই তো ছিল না। ওটা নির্বাচকদের কাজ। খবরটা জানার পর আমি সাইমনকে টেক্সট (খুদেবার্তা) পাঠিয়েছি। ওর হতাশাটা আমি অবশ্যই বুঝতে পারছি।’ ক্যাটিচ আবার ফিরে আসবেন, এমনটাও আশা করছেন অধিনায়ক, ‘অনেক দিন ধরেই ও অসাধারণ একজন ক্রিকেটার, শুধু নিউ সাউথ ওয়েলসের হয়ে নয়, অস্ট্রেলিয়ার হয়েও। ও আগেও ফিরে এসেছে। আমার কোনো সন্দেহই নেই, ও যা করছে সেটা যদি করতে থাকে, কে জানে মহান খেলাটায় কখন কী হয়!’
ক্যাটিচ-ক্লার্কের ঝামেলাটা হয়েছিল ২০০৯ সালের জানুয়ারিতে সিডনিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর সাবেক বাগদত্তা লারা বিঙ্গলের পরিবারের পাশে থাকার জন্য দ্রুত মাঠ ছাড়তে চেয়েছিলেন ক্লার্ক। এ জন্য চাইছিলেন দলীয় সংগীতটা যেন একটু আগেই গেয়ে ফেলা হয়। এ নিয়ে ক্যাটিচের সঙ্গে কথা-কাটাকাটি হয়, একপর্যায়ে ক্লার্কের গলা চেপে ধরেন ক্যাটিচ।
ক্যাটিচও অবশ্য বিশ্বাস করেন না ওই ঘটনার প্রভাব আছে তাঁর বাদ পড়ায়, ‘জানি, লোকে এখন ওই ঘটনা থেকে অনেক গল্প পেতে ফেলবে। কিন্তু সেটা দুই বছর আগের ঘটনা। ঝামেলাটা আমরা তখনই মিটিয়ে ফেলেছিলাম। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও দুজনের মাঝে আর কোনো সমস্যা হয়নি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জয়ের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজ
ব্যাটিংয়ে অবশ্য সেই ওয়েস্ট ইন্ডিজই। ৯৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে। এরপর আন্দ্রে রাসেলের অপরাজিত ৯২ রানের ইনিংসের কল্যাণেই আর একটিমাত্র উইকেট হারিয়ে পেরোয় ২০০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেছেন লেন্ডল সিমন্স। রাসেল তাঁর ৬৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ৮টি চার ও ৫টি ছয়ে। বাফকে (৩৬) নিয়ে অষ্টম উইকেটে গড়েছেন ৭৮ রানের জুটি।
ভারতের শুরুটা ভালো হতে দেননি ড্যারেন স্যামি। ৪ রানে ধাওয়ান আর কোনো রান না করতে দিয়ে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বিরাট কোহলিকে ফেরান তিনি। এরপর দেবেন্দ্র বিশু ২ আর কাইরন পোলার্ড ১ উইকেট নেন। এর সঙ্গে একটি রানআউট মিলে ৬ উইকেটে ৯২ রান হয়ে যায় ভারতের।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নির্দোষ দাবি পাঁচ মেক্সিকানের
ব্রাজিলে জন্ম নেওয়া নেলসন কিন্তু জোরের সঙ্গেই নিজেকে নিষ্কলুষ দাবি করছেন, ‘এ মুহূর্তে আমি ক্ষুব্ধ। হয়তো দুঃখবোধটা আসবে এর পরে। আঘাত পাওয়ার পর উঠে দাঁড়ানোর চেষ্টাই সবাই করে। আমি কোনো অপরাধ করিনি, কোনো ভুলও নয়। যা করিনি তার জন্য তো আমার ক্যারিয়ার কলঙ্কিত হতে পারে না।’
নেলসনের মতোই হয়তো তাঁর বাকি চার সতীর্থ গিলের্মো ওচোয়া, ফ্রান্সিসকো রদ্রিগেজ, এডগার ডিউনাস ও ক্রিস্টিয়ান বারমুদেজের উপলব্ধি। অবশ্য তাঁরা আদৌ নিষ্পাপ কি না, সেটি বোঝা যাবে দ্বিতীয় ডোপ টেস্টের ফল আসার পর। পরশুই যুক্তরাষ্ট্রে সেই ডোপ টেস্ট হয়ে যাওয়ার কথা ছিল।
নিয়ম অনুযায়ী কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল অভিভাবক সংস্থা) এরই মধ্যে তদন্ত শুরু করেছে। মেক্সিকোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্যাম্প চলার সময় খাওয়া মাংসের কারণেই এই সমস্যা। এ ব্যাপারে মেক্সিকোর কাছ থেকে আরও তথ্য-উপাত্ত চেয়েছে কনক্যাকাফ।
সংস্থাটির ওয়েবসাইটকে গোলরক্ষক ওচোয়া বলেছেন, ‘এটা আমাদের সবার কাছেই বিস্ময় হয়ে এসেছে। লুকোনোর মতো কিছুই করিনি আমরা। আমরা পরিস্থিতি মোকাবিলা করতে চাই। এ ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা আছে, আমরা অন্যায় কিছু করিনি।’
এই পাঁচজনের বদলি হিসেবে অন্য পাঁচ ফুটবলার মেক্সিকো নিতে পারবে কি না—এ ব্যাপারেও সিদ্ধান্ত হয়নি। এই পাঁচ ফুটবলারকে নিয়ে জেতা মেক্সিকোর প্রথম ম্যাচটির ফলও বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কনক্যাকাফ। আপাতত দ্বিতীয় পরীক্ষার ফলের জন্য অপেক্ষা। সেই অপেক্ষায় আছে মেক্সিকো ফুটবল সংস্থাও (ফেমেক্সফুট)। জাতীয় দলের পরিচালক হেক্টর ইনারিত্তু পাঁচ খেলোয়াড়কে নিয়ে লস অ্যাঞ্জেলেসে এসেছিলেন। এখানকার বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারেই হয়েছে পরীক্ষাটি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নাদালের ‘মুক্তি’
এর আগে টানা ৭টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন ৬টি ফ্রেঞ্চ ওপেনজয়ী নাদাল। ফাইনালের আগে তাঁর সর্বশেষ পরাজয় অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে ডেভিড ফেরারের কাছে।
ক্লে কোর্ট থেকে ঘাসের কোর্টে এসেই হারলেন নাদাল। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন অবশ্য এ জন্য দায়ী করলেন ক্লান্তিকে, ‘দ্বিতীয় সেটটা হারার পর আমি মনোযোগ হারিয়ে ফেলি। আমি টানা অনেকগুলো ম্যাচ খেলেছি। আমি এখানে ঠিক আমার মতো ছিলাম না। মনে হচ্ছে, আমার কিছুদিন বিশ্রাম দরকার।’
গত পাঁচ মাস খেলার মধ্যে থাকা নাদাল কয়েক দিনের বাড়তি ছুটি পেয়ে অখুশি নন। এটা উইম্বলডনের শিরোপা ধরে রাখতে তাঁর ক্লান্ত দেহকে প্রয়োজনীয় জ্বালানি দেবে বলেই তাঁর বিশ্বাস, ‘খারাপটা হচ্ছে আমি এখানে হেরে গেছি, কিন্তু ভালো দিকটা হচ্ছে আমি কয়েক দিনের ছুটি পেয়েছি এবং মানসিকভাবে কয়েক দিন শান্তিতে থাকব।’
উইম্বলডনের শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী নাদাল ম্যাচ হারার পর বলেছেন, ‘আমি জানি না ভালো খেলব কি না, তবে আমি দারুণ অনুপ্রেরণা ও আশা নিয়ে সুস্থ শরীরেই উইম্বলডনে যাচ্ছি।’
আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে এসে শিরোপা ধরে রাখতে অনুশীলন শুরু করার আগের কয়েকটা দিন বাড়িতে কাটাবেন বলেও ঠিক করেছেন, ‘ওখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোটা গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে কয়েক দিন থাকাটা আমার দরকার। আশা করছি, আগামী বুধ বা বৃহস্পতিবার উইম্বলডনে ফিরব।’ দেশে ফিরে গলফ খেলবেন ও মাছ ধরবেন। একেবারেই ফুরফুরে মেজাজে থাকতে চান নাদাল।
অংশ নেওয়া প্রতিটি ইভেন্টই তিনি জিততে পারেন, এই বিশ্বাস তাঁর ওপর পাহাড়সম চাপ সৃষ্টি করে। তাই উইম্বলডনের আগে কয়েক দিন এই চাপটাকে কাঁধ থেকে সরাতে পারাটাকে কিছুটা মুক্তিরই স্বাদ দেবে নাদালকে। দেখা যাক, বাড়তি পাওয়া এই বিশ্রামকে কাজে লাগিয়ে মাটির কোর্টের রাজা ঘাসের কোর্টেও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেন কিনা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ ভারতের
দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ তে সিরিজ ভারতের। অ্যান্টিগায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। রোহিত শর্মার ব্যাটে চড়ে ৪৬.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৮ রান তুলতে সক্ষম হয় ভারত—জয় তিন উইকেটে।
৯১ বল খেলে রোহিত অপরাজিত থাকলেন ৮৬ রানে। ‘বাজে’ একটা অবস্থা থেকে দলকে বের করে সিরিজ এনে দিলেন। এর পরও কিন্তু ম্যাচ সেরার মর্যাদা পাননি তিনি। পেয়েছেন ‘ব্যাটসম্যান’ আন্দ্রে রাসেল!
বিচারকদের রায়টা যৌক্তিক। তৃতীয় ম্যাচে ‘বোলার’ রাসেল যে হয়ে উঠলেন পুরোদস্তুর ব্যাটসম্যান! প্রথম ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ৯৬ রানেই সাতটি উইকেট হারিয়ে বসেছিল। এখান থেকে প্রতিরোধ গড়ে রাসেল দলীয় সংগ্রহটা নিয়ে গেলেন ২২৫-এ। এক প্রান্ত আগলে রেখে নিজে অপরাজিত থাকলেন ক্যারিয়ার সর্বোচ্চ ৯২ রানে। ম্যাচে হারলেও নিজের দাপট ঠিকই দেখিয়ে দিয়েছেন রাসেল। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ২২৫/৮ (৫০ ওভার)
রাসেল ৯২*, সিমন্স ৪৫, বাফ ৩৬
অমিত ২৮/৩, মুনাফ ৬০/৩
ভারত ২২৮/৭ (৪৬.২ ওভার)
রোহিত ৮৬* প্যাটেল ৪৬, হরভজন ৪১
বিশু ৪১/২, স্যামি ৪৯/২
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাহিত্যালোচনা- বাজে জসীমউদ্দীন by সলিমুল্লাহ খান
হুমায়ুন কবির। হুমায়ুন কবির এক ঢিলে দুই পাখি মারিতে চাহিয়াছিলেন। তাঁহার বিচারে দেশের গণমানসের অন্তর্নিহিত শক্তিকে কাজে রূপান্তরিত করিয়াছিলেন জসীমউদ্দীন। সেই রূপান্তর যতটুকু করিতে পারিয়াছিলেন তিনি, তাঁহার কাব্যসিদ্ধিও ঠিক ততখানিই। কিন্তু কবির বলিয়াছিলেন, গণমানসের অনুবাদই প্রতিভাবানের একমাত্র ধর্ম নয়। তাঁহাকে সেই মানসের সংগঠনেও রূপান্তর ঘটাইতে হইবে। মানসের সংগঠনে সেই রূপান্তর হয় নাই বলিয়াই জসীমউদ্দীনের ‘সৃজনী প্রতিভা’ অল্পদিনেই শেষ হইয়া আসিল।About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্মরণ- নান্দনিক চৈতন্য by হায়াৎ সাইফ
কথাসাহিত্যিক, অনুবাদক ও সম্পাদক। উল্লেখযোগ্য বই: মরচেপড়া পেরেকের গান, তিথিডোর, রাত ভ’র বৃষ্টি, বিপন্ন বিস্ময়। বুদ্ধদেব বসুর নামের সঙ্গে তিরিশের আধুনিক কবিদের উদ্ভব ও পরিণতির অনুষঙ্গ সাহিত্য পাঠকের মনে সার্বক্ষণিক অবস্থান করে। সাম্প্রতিককালে যাঁরা তাঁকে নতুন করে মূল্যায়ন করছেন, তাঁদের অনেকেই তাঁর কবিতার বিরূপ সমালোচনা করলেও স্বীকার করেন যে তিনি আধুনিক কবিতার সৃজনে ও প্রতিষ্ঠায় বাংলা সাহিত্যে অনেকটা ঘটকের কাজ করেছেন। তাঁরা এটাও স্বীকার করেন, About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
June
(646)
-
▼
Jun 13
(19)
- বিরোধী দলের হরতাল-দেশের স্বার্থে ধ্বংসাত্মক কর্মসূ...
- এমজেএলকে তালিকাভুক্তির ব্যাপারে এসইসির অনুমোদন
- পুঁজিবাজারে বড় ধরনের দরপতন
- প্রেসিডেন্ট সালেহর শারীরিক অবস্থা ভালো নয়
- মিসরাতায় গাদ্দাফি বাহিনীর অভিযানে নিহত ২২
- সৌদি আরবকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করতে হবে
- ছাইয়ের জন্য নিউজিল্যান্ডে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে ...
- পারভেজ মোশাররফের বিরুদ্ধে স্থায়ী গ্রেপ্তারি পরোয়ান...
- রামদেবের শারীরিক অবস্থা উন্নতির দিকে
- সোমালিয়ায় নিকটাত্মীয়ের আত্মঘাতী হামলায় স্বরাষ্ট্রম...
- অর্ডিন্যান্স প্রত্যাহার করে বিধানসভায় বিল আনা হচ্ছে
- সিরিয়ায় হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে বিক্ষোভ দমনের ...
- ক্যাটিচকে বুঝতে পারছেন ক্লার্ক
- জয়ের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজ
- নির্দোষ দাবি পাঁচ মেক্সিকানের
- নাদালের ‘মুক্তি’
- দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ ভারতের
- সাহিত্যালোচনা- বাজে জসীমউদ্দীন by সলিমুল্লাহ খান
- স্মরণ- নান্দনিক চৈতন্য by হায়াৎ সাইফ
-
▼
Jun 13
(19)
-
▼
June
(646)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...