Friday, August 10, 2012

রমজানে ভারতীয় ভিক্ষুকদের দুবাই মিশন!

রমজানে ‘বিশেষ ব্যবসার’ জন্য দুবাই নগরীতে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিকের উপস্থিতির খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী ওই ‘বিশেষ ব্যবসা’ হলো ‘ভিক্ষাবৃত্তি’।

মুসলমানদের জন্য রোজা সহজ করা হয়েছে by সৈয়দ গোলাম মোরশেদ

পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, 'রোজার রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস হালাল করা হলো, তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত আছেন যে তোমরা নফসের খেয়ানত করে থাকো।

আমানত শাহ্ লুঙ্গি অলিম্পিক আপডেট-ভাঙনের সুর বাজতে শুরু করেছে by মাসুদ পারভেজ

মৃত্যুর দুয়ার থেকে ঘুরে এসেছেন বছরখানেকও হয়নি। এই সময়ের মধ্যে গান গাইতে তাই আর মঞ্চেও ওঠা হয়নি জর্জ মাইকেলের। জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে বেশ কয়েকটা দিন কাটিয়ে আসা ব্রিটিশ এ গায়ক এত দিন একরকম বিশ্রামেই ছিলেন।

দায়িত্বহীনতার নজির গড়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন by আহমেদ কুতুব

এক যুগ আগে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে এক লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টির বিশাল সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা আজ মৃতপ্রায়। ফেরত গেছে হাজার হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ। সরকারও বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হতে চলেছে।

লঞ্চের টিকিট কালোবাজারে by জসীম রেজা

রাজধানী থেকে দক্ষিণ অঞ্চলে ঘরমুখো প্রায় চার লাখ লোক পড়েছে বেশ দুশ্চিন্তায়। তাদের বেশির ভাগই স্বল্প আয়ের মানুষ। ঈদে তাদের বাড়ি যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সদরঘাট লঞ্চ টার্মিনালে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন লঞ্চ কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, টিকিট নেই, সব বিক্রি হয়ে গেছে! যদিও অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা আজ শুক্রবার থেকে।

সরেজমিন সায়েদাবাদ মহাখালী গাবতলী-মধ্যবর্তী ছুটিতে ঈদের আমেজ

ঈদের ছুটি এখনো শুরু হয়নি। তবে তার আগে গতকাল বৃহস্পতিবার থেকে আগামীকাল শনিবার পর্যন্ত তিন দিনের ছুটি পড়ে গেছে। মধ্যবর্তী এই ছুটি কাজে লাগাচ্ছেন অনেকেই। ঈদের সময় যাতায়াতের বিড়ম্বনা থেকে বাঁচতে যাদের সুযোগ রয়েছে তারা কর্মক্ষেত্র থেকে আগেভাগে ছুটি নিয়ে সপরিবারের বাড়ির পথে পাড়ি জমিয়েছেন।

কাদেরের 'যুদ্ধপ্রস্তুতি' নিয়ে সংশয় by পার্থ সারথি দাস

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবারের ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়টিকে 'যুদ্ধপ্রস্তুতির' সঙ্গে তুলনা করে বলেছেন, 'যেভাবে একটি যুদ্ধপরিস্থিতি মোকাবিলা করা হয়, ঠিক সেভাবে ঈদে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার ব্যবস্থা নেওয়া হবে।' কিন্তু তাঁর কথায় অনেকেই আস্থা রাখতে পারছেন না।

চাপ সামলাতে বেসামাল রেল

দেশজুড়ে সড়ক-মহাসড়কগুলোর বেহালের কারণে এবার ট্রেনের ওপর প্রবল চাপ পড়ছে ঈদযাত্রীদের। ঈদের অগ্রিম টিকিট বিক্রি গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। পাঁচ দিনে বিভিন্ন রুটের আন্তনগর ট্রেনের মাত্র ৪০ হাজার অগ্রিম টিকিট বিক্রি করতে পেরেছে রেলওয়ে। কিন্তু বাস্তবে যাত্রী অনেকগুণ বেশি।

জর্দানে বাংলাদেশি ২৫ নারী শ্রমিক গুমের অভিযোগ

জর্দানে ২৫ বাংলাদেশি নারী শ্রমিককে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। তাঁরা তৈরি পোশাক কারখানায় কাজ করার উদ্দেশ্যে সে দেশে গিয়েছিলেন। গত দুই বছরের বিভিন্ন সময়ে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।

জামদানির পর ফজলি গেল নকশিকাঁথাও যায় যায় by আবুল কাশেম

ফজলি আমও হাতছাড়া হলো বাংলাদেশের। রাজশাহীর ফজলির বিশ্বজুড়ে পরিচিতি থাকলেও এ আমটির মালিকানা স্বত্ব বাগিয়ে নিয়েছে ভারত। সম্প্রতি বিশ্ববাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও) থেকে ফজলি আমের মালিকানা স্বত্ব ভারতকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঈদ বাজার-দেশি পণ্যের কদর বাড়ছে by রাজীব আহমেদ

দেশের বাজারে ঈদ উপলক্ষে যে পোশাকগুলো বিক্রি হচ্ছে তা তৈরির কর্মযজ্ঞ শুরু হয়েছে আরো মাস ছয়েক আগে, তুলা বা রেশম দিয়ে সুতা তৈরি থেকে শুরু। তারপর তাতে রং মাখানো, কাপড় বোনা, নকশা আঁকা, কাপড় কাটা, সর্বশেষ নানা ডিজাইনের পোশাক তৈরি- বিশাল এই কর্মযজ্ঞ শেষে ক্রেতাদের হাতে পৌঁছাচ্ছে ঈদের পোশাক।

ভারতের মঙ্গলগ্রহ অভিযান

মঙ্গলগ্রহ নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। কেননা সেখানকার অনেক বৈশিষ্ট্যই নাকি পৃথিবীর সঙ্গে মেলে, বলে বিজ্ঞানীদের ধারণা। তাই তো বিভিন্ন দেশ মঙ্গলগ্রহ সম্পর্কে জানতে গবেষণা করে যাচ্ছে। সম্প্রতি ভারতও যোগ দিয়েছে সেই প্রচেষ্টায়। আগামী বছর, মানে ২০১৩ সালের নবেম্বরের ২৬ তারিখ মঙ্গলগ্রহের উদ্দেশ্যে একটি অর্বিটার

মানুষ হতাশাতেও হাসে by এনামুল হক

আমরা আনন্দে হাসি। কিন্তু হতাশায় কি হাসি? বেশিরভাগ মানুষ মনে করে হতাশার মধ্যে আমাদের মুখে হাসি ফোটে না। কিন্তু আসলে ফোটে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এক নতুন গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে।

প্রাণীদের ফেসবুক

মানব সমাজে যেমন ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্ক আছে। তেমনি প্রাণী জগতেও সামাজিক নেটওয়ার্ক চালু আছে। একটা ফেসবুক এ্যাকাউন্টের মধ্য দিয়ে যেমন একজন মানুষ সম্পর্কে অনেক কিছু জানা যায় তেমনি প্রাণীদের বিশেষ করে পাখিদের সামাজিক নেটওয়ার্কের মধ্য দিয়ে তাদের জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে

গঙ্গার পানি শোধন প্রক্রিয়া

দুই দশকের বেশি সময় আগে গঙ্গার পানি শোধনের পরিকল্পনা গ্রহণ করে ভারত সরকার। এক্ষেত্রে জার্মানিও সহায়তা করেছে। কিন্তু এখনও পুরোপুরি সাফল্য মেলেনি। এবার বিশ্ব ব্যাংক এবং ইসরায়েলের সহায়তায় নতুন উদ্যমে শুরু হচ্ছে এই কাজ।

সৌরশক্তির জগতে মেঘের ছায়া by জুবায়ের আব্দুল বারি

ইউরোপের সৌরশক্তি শিল্পে রোদ ঝলমলে দিনগুলো যেন শেষ হতে চলেছে। কারণ, চীন থেকে অনেক সস্তায় সৌরশক্তি উৎপাদন সম্ভব। তাই এবার ইউরোপের ২০টি কোম্পানি ইউরোপীয় কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে।

ঘুরে আসুন নীলগিরি by তারিকুল ইসলাম চয়ন

কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। মনে বিষণœতার সৃষ্টি হয়েছে পারিপার্শ্বিক নানা কারণে। দূরে কোথাও থেকে ঘুরে আসুন, যেখানে আপনি মিশে যেতে পারবেন প্রকৃতির মাঝে। প্রকৃতির কাছে বলতে পারবেন আপনার হৃদয়ের কথা।

বালি দ্বীপে কয়েক দিন by রানা সুলতানা

দুই বছর আগের কথা । একটা সাশ্রয়ী প্যাকেজে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যাবার হঠাৎই সুযোগ পেয়ে গেলাম । সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্যাকেজ। সুযোগটা বেশ আকর্ষণীয় ছিল বলে আমরা সপরিবারে বালির উদ্দেশে রওনা দিলাম। বালি দ্বীপ ভ্রমণের জন্য পৃথিবী বিখ্যাত।

কুয়ালালামপুরের এখানে ওখানে by ড. স্বপ্না রায়

বাইরের পৃথিবী আমাকে সবসময়ই টানতে থাকে। কোথাও থেকে ঘুরে আসার পর কিছুদিন কাটতে না কাটতেই আবার ডানা মেলার জন্য অস্থির হয়ে উঠি। সুযোগ মিলে গেলে চেষ্টা করি তা হাতছাড়া না করার। এভাবেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার ব্যবস্থা হয়ে গেল।

ঈদ ফ্যা শ ন স ং বা দ

বালুচর সময়ের তালে বালুচর সেজেছে ঈদ উৎসবে। বালুচর মানে নতুনের সম্ভাবনা আর নতুনকে বরণ করে নেওয়ার সাহসিকতা। এবারের ঈদে বালুচর নিয়ে এসেছে আধুনিক ডিজাইন ও আরামদায়ক কাপড়ের নানা ধরনের নতুন পোশাক। মেয়েদের টপ্স ৫৫০-৮৫০ টাকা, শর্ট পাঞ্জাবি ৬৫০-১৬৫০ টাকা।

ঈদ ফ্যাশনে পশ্চিমা ঢঙ by তৌফিক অপু

অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশ। এই সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে ষড়ঋতুর ছোঁয়ায়। ঋতুভিত্তিক এই দেশ অনেক বেশি বর্ণিল। কতই না রঙ। দেখে মনে হবে শিল্পীর তুলিতে আঁকা কোন ছবি। যে দেখে সেই ভালবেসে ফেলে দেশটাকে। সেই সঙ্গে যোগ হয় যদি কোন উৎসব তাহলে তো কথাই নেই। পুরো দেশটা যেন বর্ণিল হয়ে ওঠে।

ঈদের নান্দনিক শাড়ি by রেজা ফারুক

ঈদকে সামনে রেখে দেশজুড়ে চলছে এখন প্রবল প্রস্তুতি। মুসলমানদের প্রধান এ আনন্দময় উৎসবকে ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং মহাপ্রস্তুতির দৃশ্যাবলী পরিলক্ষিত হচ্ছে। তার রেশ শহর থেকে গ্রাম পর্যায়ে আজ বিস্তৃত। আর ক’দিন বাদেই ঈদ।

সংগ্রামী নারী by রহিমা আক্তার

বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা ও বহু ধর্মের এক বৈচিত্র্যপূর্ণ দেশ। বাংলাদেশ ৪৫টির বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে। যাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সংখ্যাগরিষ্ঠ বাঙালী জাতি থেকে পৃথক। এদের প্রত্যেকের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্ম, ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক মহীয়সী নারী হলেন প্রতিভা সাংমা।

নারী শিক্ষার অগ্রগতি

স্বীকৃতি মিলছে বাংলাদেশে নারীশিক্ষার ক্ষেত্রে অগ্রগতির। বর্তমানে স্কুলে বিশেষত প্রাথমিক বিদ্যালয়ে মেয়েদের উল্লেখযোগ্য উপস্থিতি প্রশংসা কুড়াচ্ছে অনেকের কাছে। সম্প্রতি ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যেখানে ছেলেদের তুলনায় স্কুলে মেয়েদের উপস্থিতির হার বেশি।

নারীর ওপর নৃশংসতা

পত্রিকা খুললেই নারীর ওপর নানান ধরনের সহিংসতার খবর আমরা প্রায়ই পড়ে থাকি। এসব খবর পড়লেই আমরা বুঝতে পারি যে, এখনও নারীরা এ সমাজে কতটা অনিরাপদ। খুব সামান্য কারণে নারীকে প্রাণ দিতে হয় পুরুষের হাতে। অনেক নিষ্ঠুর পুরুষ ঝলসিয়ে দেয় নারীর শরীর অথবা সমাজের চাপে নারী বাধ্য হয় আত্মহননে।

নারী জাগরণের অগ্রদূত এবং আমাদের নারী সমাজ by আবু মালিহা

আজকের দিনে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে নারী জাগরণে বেগম রোকেয়ার আদর্শিক চেতনা ও নৈতিক কর্মকা-ের মৌলিক দৃষ্টিভঙ্গিকেই সামনে রেখে মা-বোনদের তথা সর্বশ্রেণীর মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বস্তুত নারী জাগরণে আমাদের আজকের সমাজ কী ভাবছেন তা অবশ্যই ভেবে দেখতে হবে।

তিন দিনের অনশন কর্মসূচি শুরু করলেন রামদেব

ভারতের যোগগুরু বাবা রামদেব গতকাল বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফা অনশন কর্মসূচি শুরু করেছেন। রাজধানী নয়াদিলি্লর রামলীলা ময়দানে এবারও এ কর্মসূচি পালন করা হচ্ছে। বিদেশে পাচার হওয়া দুই লাখ কোটি রুপি দেশে ফিরিয়ে আনার দাবিতে তিন দিনের প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন তিনি।

পাঠক প্রিয় এক গাল্পিকের নাম মঈনুদ্দিন কাজল

মঈনুদ্দিন কাজল বাঙালীর রুচি ও মেজাজ জানা এক কথাশিল্পীর নাম। সবশ্রেণী ও মেধার কাছেই তিনি সমান প্রিয়। সব বয়সের পাঠকের জন্যেই তিনি লেখেন, ভাবেন। কি ছোটদের উপযোগী শিশু-কিশোর মনস্তত্ত্বের লেখা গল্প উপন্যাস-ছড়া-কবিতা-নাটক, কি বড়দের বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা মুুক্তিযুদ্ধের

দু’টি মৃত্যু by আন্দালিব রাশদী

দু’জন সম্পূর্ণ ভিন্ন জগতের বাসিন্দা, দু’জন ভিন্ন মেরুর লেখক। একজন আমেরিকান নন-ফিকশন লেখক স্টিফেন কোভে, অন্যজন পাকিস্তানী কবি শেহজাদ আহমেদ। দু’জনের জন্ম ১৯৩২ সালে, দু’জনের মৃত্যু ২০১২ সালে দু’সপ্তাহের ব্যবধানে।

মালয়েশিয়ায় বাঙালী by মুনতাসীর মামুন

(পূর্ব প্রকাশের পর) কোন একটা নাম বলেছিলেন, মনে নেই] নামাজ শেষে সবার সঙ্গে মোলাকাত করেন। বাঙালীদের তিনি খুব পছন্দ করেন।’ আরেক বাঙালী বলছিলেন, টুইন টাওয়ার করার উদ্যোগ নিয়েছিলেন মাহাথির। টাওয়ার কমপ্লিট হলে টাওয়ারের মালিক মাহাথিরকে সর্বোচ্চ তলায় একটি অফিস দিয়েছেন।

আবুল হোসেনের কবিতা আধুনিক জীবনের জয়গান

বাংলা কবিতা কার হাত ধরে আধুনিকতার দিকে যাত্রা শুরু করেছিল প্রশ্নটার সরল উত্তর দেয়া অসাধ্য। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার গতানুগতিক ধারা ভেঙ্গে ভিন্ন মেজাজের কিছু কবিতা রচনা করেছিলেন। রবীন্দ্র পরবর্তী সময়ে তিরিশের কবি বুদ্ধদেব বসু, সুধীন দত্ত, বিষ্ণু দে, সমর সেন আধুনিক ধারার নব রূপায়ণ কবিতায় আরোপ করেন।

ঈদের আনন্দ কেনাকাটায় by তৌফিক অপু

ঈদের আমেজ এখন বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে; যার ঢেউ এসে পড়েছে পথে, শপিংমলে। ঢাকার মার্কেটসহ সারাদেশে চলছে এখন ঈদের তুমুল উৎসবমুখর গুঞ্জরণ। বিশেষ করে কেনাকাটার ধুম লেগেছে ফ্যাশন হাউস থেকে শুরু করে বিভিন্ন শপ হাউসে। এই ধুম চলবে চাঁদরাত পর্যন্ত। ঈদকেন্দ্রিক সবার ব্যস্ততা এখন চোখে পড়ার মতো।

অলিম্পিকে জলদানব মাইকেল ফেলপ্্স by এম এ মোমেন

মূর্র্খ মাঝি পড়তে জানে না, গুনতে জানে না, রসায়ন-দর্শন-অর্থনীতি কিছুই জানে না। সুতরাং তার নৌকায় আরোহী বাবু হিসেব করে দেখালেন দু’আনা চার আনা করে মাঝির জীবনটা চৌদ্দ আনাই মিছে। এমন সময় নদীতে ঝড় উঠল, নৌকা দুলতে শুরু করল, আতঙ্কিত বাবুর জীবন যায় যায় অবস্থা।

ওষুধের মান ও মূল্য

জীবন রক্ষার জন্য ওষুধ অত্যন্ত জরুরী। কিন্তু সেই ওষুধের মূল্য যদি ধরাছোঁয়ার বাইরে থাকে তাহলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে মানুষজন। বাস্তবতা হচ্ছে উচ্চ দ্রব্যমূল্যের বাজারের ন্যায় ওষুধের বাজারেও এখন আগুন। কোম্পানিগুলো যে যার মতো দাম রাখছে। ইচ্ছে হলেই দাম বাড়িয়ে দিচ্ছে জীবন রক্ষাকারী ওষুধের।

সেশনজট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ লাখ শিক্ষার্থী সেশনজটের কবলে পড়ে দিশেহারা। সময়মতো ভর্তি পরীক্ষা না হওয়া, খাতা বিতরণ ও মূল্যায়নে বিলম্ব, অভ্যন্তরীণ সমন্বয়হীনতা এবং অনিয়ম-দুর্নীতিসহ নানাবিধ কারণে সেখানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ফিরে দেখা

পোশাক পছন্দের প্রতিযোগিতা শরীফুল ইসলাম ॥ ৬ আগস্ট বেলা ১১টা। গুলশান আড়ংয়ের শোরুমে ঈদের পোশাক কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এক ক্রেতা একটি শার্ট পছন্দ করে রেখে আরেকটি শার্ট দেখতে যায়। এমন সময় আরেকজন ক্রেতা দূর থেকে এসে ছোঁ মেরে সেই শার্টটি ক্যাশ কাউন্টারে নিয়ে মূল্য পরিশোধ করে নিয়ে নেয়।

প্রসঙ্গ ইসলাম- ই‘তিকাফের গুরুত্ব ও তাৎপর্য by অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম

রমাদান মাসের ২০ তারিখের সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে জা’মে মসজিদে যে অবস্থান গ্রহণ করেন সায়িম বা রোযাদার তাকে ই‘তিকাফ বলে। ই‘তিকাফের উৎপত্তি হয়েছে ‘আকিফা’ আলায়হি থেকে। ই‘তিকাফ ইবাদতে একাগ্রচিত্ত হবার, একান্তভাবে নিবিষ্ট চিত্তে আল্লাহ্র কুরবত বা নৈকট্য ও রিযামন্দী বা সন্তুষ্টি হাসিল করবার একটা খাস ব্যবস্থা।

চীনা অর্থনীতি ॥ বাংলাদেশ অর্থনীতি by ড. আর এম দেবনাথ

গত কয়েক মাসের মধ্যে জিনিসপত্র কিনতে গিয়ে ঠক খেয়েছি বেশ কয়েকবার। প্রথম ঠক খেয়েছি ইস্টার্ন প্লাস শপিং সেন্টার থেকে একটা টেবিলল্যাম্প কিনতে গিয়ে। এত সুন্দর টেবিলল্যাম্প! দেখেই পছন্দ হয়ে গেল। সুন্দর তো সুন্দর, তার ওপর সুইচ টিপে আলো কমানো-বাড়ানো যায়। কত টাকায় কিনেছিলাম মনে নেই।

ঈর্ষণীয় সফলতাই মুজিব হত্যার কারণ by সরদার সিরাজুল ইসলাম

(পূর্বপ্রকাশের পর) যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে স্বল্পতম ৩ বছর সময়ে (চীনের লেগেছে ১১ বছর তাও সোভিয়েত বর্ডার খোলা রেখে সাহায্য নিয়ে) স্বাভাবিক পর্যায়ে এনে যখন উপলব্ধি করলেন যে কলোনিয়াল পদ্ধতিতে গতানুগতিক ধারায় সস্তা জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় থাকা যায়, কিন্তু দেশের ৯৫ শতাংশ সাধারণ মানুষের মঙ্গল করা যায় না।

মহীয়সী নারী ফজিলাতুন নেছা by বেবী মওদুদ

(শেষাংশ) দীর্ঘ সময় পর ক্যান্টনমেন্টে বন্দী শেখ মুজিবের সঙ্গে ফজিলাতুন নেছাকে সাক্ষাৎ করতে দেয়া হতো। এ সময় শেখ মুজিবের সঙ্গে সাক্ষাৎ করে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ ছাত্র নেতাদের কাছে পৌঁছে দিতেন ফজিলাতুন নেছা। সে এক দুর্বার সময় ছিল তাঁর জীবনে। গল্পের বই পড়তে খুব ভালবাসতেন তিনি।

অলিম্পিক খেলার গল্প by নাদিরা মজুমদার

২০১২ সাল অলিম্পিক খেলার বছর। ইতিহাসের হিসাব মতে, যিশুখ্রিস্টের জন্মের অনেক অনেক শতাব্দীকাল আগে থেকেই খেলাটি চলে আসছিল। পৃথিবীর মানুষের সভ্যতার সঙ্গে এই খেলার ইতিহাসও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। প্রাচীন গ্রীসের অলিম্পিয়া নামক শহরে দেবরাজ জিয়ুসের নামে একটি উপাসনালয় ছিল; বলা চলে যে জিয়ুসের প্রধান

নতুন করে সহিংসতা-রাখাইন রাজ্যের আরেকটি এলাকায় কারফিউ জারি

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের আরেকটি এলাকায় গত বুধবার থেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। কিয়াওকতাওয়ে গত রবিবার থেকে নতুন করে জাতিগত দাঙ্গা শুরু হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ কারফিউ জারির সিদ্ধান্ত নেয়।

মিসরে গোয়েন্দাপ্রধান ও সিনাইয়ের গভর্নর বরখাস্ত

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি দেশটির গোয়েন্দাপ্রধান ও উত্তর সিনাই প্রদেশের গভর্নরকে বরখাস্ত করেছেন। গত বুধবার সিনাইয়ের আল-আরিশ শহরে মিসরের সেনাবাহিনীর হামলায় ২০ জঙ্গি নিহত হওয়ার পরপরই তিনি এই পদক্ষেপ নেন।

প্রধানমন্ত্রী হাঙ্গার সম্মেলনে যোগ দিতে শনিবার লন্ডন যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল হাঙ্গার ইভেন্টে’ যোগ দিতে শনিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ১২ আগস্ট লন্ডন অলিম্পিকের শেষ দিনে ব্রিটিশ রাজধানীতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ওইদিন সকাল ১০টায়

চিরিরবন্দরে তদন্ত কমিটির কাজ শুরু, এ পর্যন্ত গ্রেফতার ১৮- সংখ্যালঘুদের ওপর হামলা

দিনাজপুর ॥ জেলা জামায়াতের সাবেক আমির ও চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লার প্ররোচনায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকায় অনেক পুরনো মন্দিরের পাশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে মসজিদঘর নির্মাণকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত ও উত্তেজিত করে হিন্দু সম্প্রদায়ের

তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে দু’দিনের কর্মসূচী- সংস্কৃতি সংবাদ

পথিকৃৎ চিত্রশিল্পী এসএম সুলতানকে নিয়ে প্রামাণ্যচিত্র আদম সুরত নির্মাণের মাধ্যমে সম্মিলিত যাত্রা শুরু করেছিলেন নন্দিত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চলচ্চিত্র গ্রাহক ও সম্প্রচার সাংবাদিকতার পথিকৃৎ মিশুক মুনীর। কাগজের ফুল নামে একটি ছবির শূটিং স্পট পরিদর্শনে গিয়ে গত বছরের ১৩ আগস্ট মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ

বেতন বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ- মেরুল বাড্ডায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া ॥ পরে মালিকপক্ষের প্রতিশ্রুতিতে পরিস্থিতি স্বাভাবিক

বকেয়া বেতন ও ওভারটাইমসহ ঈদ বোনাসের দাবিতে রাজধানীর প্রগতি সরণির মেরুল বাড্ডায় গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বিক্ষোভকালে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কোন সংঘর্ষ বা যানবাহনে ভাংচুরের ঘটনা ঘটেনি। প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধে পুরো এলাকা অচল হয়ে পড়ে।

বাংলাদেশের পুলিশ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত!- এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের বিবৃতি

বাংলাদেশের জনগণ সরকারের চেয়ে পুলিশকেই বেশি অর্থ দেয়। নিত্যদিন নানাভাবে পুলিশকে তাদের অর্থ দিতে হয়। রাজনৈতিকভাবে সুরক্ষিত বাংলাদেশের এই পুলিশ সাধারণ জনগণ ও রাজনৈতিক প্রতিপক্ষকে নির্যাতনের একটি হাতিয়ারে পরিণত হয়েছে।

লড়াই সংগ্রাম করেই আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে- সন্তু লারমার আহ্বান

আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, আদিবাসীদের ভাল চায় না সরকার। তারা আদিবাসীদের অস্তিত্ব বিলীন করে দিতে চায়। দেশে সাম্প্রদায়িক ও উগ্র জাতীয়তাবাদী শাসকগোষ্ঠী থাকলে আদিবাসীদের অধিকার পূরণ হবে না। লড়াই-সংগ্রাম করেই আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বয়ান্ন বাজার তিপ্পান্ন গলি by মোরসালিন মিজান

পাকিস্তানী শাসক গোষ্ঠীর ঘুম হারাম করে দিয়েছিলেন শেখ মুজিব। বাইরে হুংকার ছাড়লেও ভেতরে ভেতরে তাঁর ভয়ে কাঁপত আইয়ুব- ইয়াহিয়ারা। শেখ মুজিবকে বধ করার নতুন নতুন কৌশল খুঁজে বেড়াত তারা। এদের রোষানলে পড়ে জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটাতে হয়েছে বাংলার অবিসংবাদিত নেতাকে।

ব্রিটিশ ব্যবসায়ী হত্যা মামলা-বো শিলাইয়ের স্ত্রীর বিচার শুরু-এক দিনেই শুনানি শেষ রায় ঘোষণা হবে পরে

চীনের কমিউনিস্ট পার্টির পদচ্যুত নেতা বো শিলাইয়ের স্ত্রী গু কাইলাইয়ের বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার চীনের পূর্বাঞ্চলীয় হেফেই শহরের একটি নিম্ন আদালতে কাইলাইয়ের মামলার শুনানি শুরু হয়। কাইলাইয়ের বিরুদ্ধে ব্রিটিশ এক ব্যবসায়ীকে বিষ দিয়ে হত্যার অভিযোগ রয়েছে।

ইমরান খানকে হত্যার হুমকি দিল তালেবান

পাকিস্তানের রাজনীতিক ও সাবেক ক্রিকেটার ইমরান খানকে হত্যার হুমকি দিয়েছে পাকিস্তানি তালেবান। ইমরান মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলার প্রতিবাদ জানাতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ার পর তাঁকে হত্যার এ হুমকি এলো।

হংকংয়ে পুলিশের পোশাকে ক্যামেরা লাগানো হচ্ছে

হংকংয়ে পুলিশের পোশাকে ভিডিও ক্যামেরা বসানো হচ্ছে। দায়িত্ব পালনকালে জনগণের সঙ্গে তাদের পারস্পরিক আচরণ ও কথোপকথনের বিষয়টি ক্যামেরাবন্দি করার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার হংকং পুলিশ এ কথা জানিয়েছে।

মালির বিদ্রোহীদের ওপর অবরোধের আহবান বান কি-মুনের

মালির চরমপন্থী দলগুলোর বিরুদ্ধে অবরোধ আরোপ করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। সন্ত্রাসী তৎপরতা এবং মুসলিম ধর্মীয় পুণ্যস্থানগুলো ধ্বংসের অভিযোগে ইসলামী চরমপন্থীদের ওপর এই অবরোধের আহবান জানান তিনি।

ল্যানসেটের গবেষণার ফল-সবচেয়ে অলস দেশ মাল্টা, কর্মঠ গ্রিস

আলসেমির দিক থেকে অন্যদের ছাড়িয়ে গেছে মাল্টা, ব্রিটেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার লোকজন। ফলে বিশ্বের সবচেয়ে অলস দেশগুলোর তালিকায় নাম উঠেছে তাদের দেশের। লন্ডনভিত্তিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানার সুবিধা থেকে বঞ্চিত লাখো মানুষ

২০১০ সালের জুলাইয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে মানুষের সুপেয় পানি পাওয়া ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের সুবিধা ভোগ করাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দেওয়া হয়। সেই 'ঐতিহাসিক' ঘোষণার দুই বছর পূর্ণ হয়েছে গত ২৮ জুলাই। তবে এ ব্যাপারে খুব বেশি অগ্রগতি হয়নি।

নতুন প্রধানমন্ত্রী নিয়োগ-আলেপ্পো দখলের দাবি সরকার ও বিদ্রোহীদের-তেহরানে সম্মেলন

সিরিয়ার আলেপ্পো নগরীতে তীব্র সংঘর্ষ চলছে। শহরের সালাহ আল-দিন জেলার দখল নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন সরকারি বাহিনী জেলার নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানানোর পর বিদ্রোহীরা দাবি করে, পাল্টা হামলায় তা দখল করেছে তারা।

শোকের মাস

শোকাহত ও অভিশপ্ত মাস আগস্টের আজ দশম দিন। রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে, ওভারব্রিজ, অফিস-আদালত, স্কুল-কলেজের সামনে উড়ছে বিশাল বিশাল কালো পতাকা ও ব্যানার। প্রতিটি ব্যানার-ফেস্টুনেই বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে লেখা বিভিন্ন সেøাগান।

বাড়তি চাহিদা থাকলেও ব্যাংকে নগদ অর্থের সঙ্কট নেই

ঈদকেন্দ্রিক গ্রাহকের নগদ অর্থের বাড়তি চাহিদা থাকলেও ব্যাংকগুলোর তারল্য যোগানে তেমন সঙ্কট পরিলক্ষিত হচ্ছে না। এ কারণে এবার ঈদের আগে ব্যাংকগুলোর ধারকর্র্জনির্ভর প্রবণতা অনেকটাই কমে গেছে। তারল্যের যোগানে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক।

আমন আবাদের ধুম- আশানুরূপ বৃষ্টি না হওয়ায় কোন কোন এলাকায় ব্যাহত by কাওসার রহমান

সারাদেশে আমন আবাদের ধুম পড়েছে। গ্রামের কৃষক এখন আমন চাষে ভীষণ ব্যস্ত। এবার আমন আবাদ কিছুটা পিছিয়ে পড়লেও অনুকূল আবহাওয়া পেয়ে চাষীরা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। তবে দেশের পশ্চিমাঞ্চলসহ কোন কোন এলাকায় আশানুরূপ বৃষ্টি না হওয়ায় আমন আবাদ ব্যাহত হচ্ছে।

এবার বাংলাদেশ ব্যাংকের প্রকল্প থেকেও অর্থ তুলে নিচ্ছে বিশ্বব্যাংক- বাস্তবায়নে ধীর গতি ॥ ৩৯ কোটি টাকা বাতিলের অনুরোধ জানিয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি গোল্ডস্টেইনের by হামিদ-উজ-জামান মামুন

প্রকল্প বাস্তবায়নে ধীর গতির কারণে অসন্তুষ্ট হয়ে এবার বাংলাদেশ ব্যাংকের প্রকল্প থেকে অর্থ প্রত্যাহার করছে বিশ্বব্যাংক। পদ্মা সেতুর পর বাংলাদেশ ব্যাংকের শক্তিশালী প্রকল্প থেকে একটি অংশ প্রায় ৩৯ কোটি টাকা বাতিল করতে চায় সর্বোচ্চ ঋণ দাতা এ সংস্থাটি।

ট্রেন-ট্রাক সংঘর্ষ, ৮ ঘণ্টা রেল চলাচল বন্ধ

আউটার সিগন্যালে ট্রেন-ট্রাকের সংঘর্ষে বগি লাইনচ্যুত হয়ে ট্রেনচালকসহ ২ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টায় উপজেলার ফৌজদারহাট সিডিএ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাপরবর্তীতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে দুপুর ১টায় সময় রেল চলাচল সচল হয়।

ঈদে এক কোটি পরিবার দশ কেজি করে বিনামূল্যে চাল পাচ্ছে- ভিজিএফ কর্মসূচীর মাধ্যমে বিতরণ by তৌহিদুর রহমান

এবার ঈদে এক কোটি পরিবার দশ কেজি করে বিনামূল্যে চাল পাচ্ছেন। তবে ন্যূনতম চারটি শর্তে প্রতিটি পবিরারের মাঝে এই চাল বিতরণ করা হবে। দেশের ৬৪ জেলার ৪৮৬টি উপজেলা ও ৩১৫টি পৌরসভায় এক লাখ টন চাল বরাদ্দ করা হয়েছে।

কাদেরের যুদ্ধ প্রস্তুতি!- ০ যোগাযোগমন্ত্রীর তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক- ০ চাঁদাবাজি নেই বলায় তোপের মুখে পুলিশ কর্মকর্তা- ০ ডিসিসি দক্ষিণের প্রশাসক বৈঠকে না আসায় মন্ত্রীর ক্ষোভ প্রকাশ

ঈদ উপলক্ষে সড়কপথে যাতায়াত নির্বিঘœ করতে সরকারের নেয়া পদক্ষেপকে যুদ্ধপ্রস্তুতির সঙ্গে তুলনা করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রেলভবনে এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, যেভাবে একটি যুদ্ধপরিস্থিতি মোকাবেলা করা হয়, ঠিক সেভাবে আসন্ন ঈদে যাত্রী পরিবহন নির্বিঘœ করতে ব্যবস্থা নেয়া হবে।

আসাম দাঙ্গা নিয়ে রাজ্যসভায় হইচই

আসাম দাঙ্গার ঘটনায় লোকসভায় হইচইয়ের পর এবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় হট্টগোল হয়েছে। রাজ্যসভার সদস্য ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চনকে নিয়ে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের এক মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। একপর্যায়ে তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশে বাধ্য হন।

সিরিয়ায় সংঘাত বন্ধে ইরানে আন্তর্জাতিক সম্মেলন

সিরিয়া সরকার ও বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে ইরান। এ লক্ষ্যে রাজধানী তেহরানে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে দেশটি। গতকাল বৃহস্পতিবার এই সম্মেলন হওয়ার কথা। তবে এতে কোন কোন দেশ যোগ দিচ্ছে, তা সম্মেলন শুরুর আগে স্পষ্ট করা হয়নি।

নতুন প্রজাতির মানুষ!

প্রায় ২০ লাখ বছর আগে পৃথিবীতে বিভিন্ন প্রজাতির মানুষ ছিল। আফ্রিকা মহাদেশেই স্বতন্ত্র তিন প্রজাতির মানুষের অস্তিত্ব ছিল। সম্প্রতি গবেষকেরা উত্তর কেনিয়ায় উদ্ধার করা জীবাশ্ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়ার কথা দাবি করেছেন। গত বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

লিবিয়ার ক্ষমতা পেল নবনির্বাচিত পরিষদ

লিবিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) গত বুধবার দেশটির নবনির্বাচিত জাতীয় পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। এর মধ্য দিয়ে মুয়াম্মার গাদ্দাফি-পরবর্তী লিবিয়ায় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্তৃপক্ষের ক্ষমতার পালাবদল-প্রক্রিয়া সম্পন্ন হলো।

সিনাইয়ে হামলা প্রতিরোধে ব্যর্থতা- মিসরের গোয়েন্দাপ্রধান বরখাস্ত

সিনাই উপদ্বীপে সন্ত্রাসী হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান ও সিনাই প্রদেশের গভর্নরকে বরখাস্ত করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি। এ ছাড়া প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধানসহ আরও বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

পোশাক কারখানা- গাজীপুর ও নারায়ণগঞ্জে বেতন উৎসব ভাতার দাবিতে বিক্ষোভ

বকেয়া বেতন ও উৎসব ভাতার দাবিতে গতকাল বৃহস্পতিবার গাজীপুরের পাঁচটি পোশাক কারখানায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রপ্তানিমুখী একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন।

সোনারগাঁয়ে বালু তোলায় বাধা সন্ত্রাসী হামলায় আহত ২০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর নুনেরটেক বালুমহালের তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গত বুধবার সন্ধ্যায় গ্রামবাসী বাধা দেওয়ায় হামলা চালায় সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

এমসি কলেজের ছাত্রাবাসে অগ্নিসংযোগ- দুটি তদন্তই ঝুলে যাওয়ার শঙ্কা

সিলেট এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর এক মাসেও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারছে না জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটি। দুই দফা সময় বাড়িয়েও প্রতিবেদন জমা দিতে না পারার কারণ ‘গুরুত্ব’ দিয়ে তদন্ত করছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

উদ্বোধনের চার মাসেই ধসে গেল সড়ক

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ছিন্না গ্রাম থেকে মাজনাবাড়ী গ্রাম পর্যন্ত কংক্রিটে নির্মিত সড়কটি উদ্বোধনের চার মাস যেতে না যেতেই ধসে গেছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী।
এলাকাবাসী অভিযোগ করে বলেছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং চুক্তি অনুযায়ী কাজ না হওয়ার কারণে সড়কটি

সামান্য বৃষ্টিতে কাদায় জনগণের দুর্ভোগ by আবদুর রাজ্জাক

সামান্য বৃষ্টি হলে সড়কে কাদা জমে যায়। পৌরসভার রাস্তার কি কোনো লক্ষণ আছে? চট্টগ্রামের পটিয়া পৌর শহরের প্রধান দুটি সড়ক শহীদ ছবুর ও ক্লাব রোডের বেহাল অবস্থা প্রসঙ্গে কথাগুলো বলেন পটিয়া ক্লাব মোড়ের একজন ওষুধের দোকানদার নুরুল আলম।

জানাজায় হাজারো মানুষ- শায়খুল হাদিস আজিজুল হকের দাফন সম্পন্ন

শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের মরদেহ গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় কেরানীগঞ্জের আটিবাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে জাতীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজায় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ হাজারো মানুষ শরিক হন।

বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদ্যাপিত

বর্ণাঢ্য আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার উদ্যাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। দিনটিতে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন মন্দিরে তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞ, কৃষ্ণপূজা, কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপিত-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার

আন্তর্জাতিক আদিবাসী দিবসের সমাবেশে একাধিক সাংসদ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন। একই অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু লারমা) সাংবিধানিক স্বীকৃতিসহ আদিবাসীদের বিভিন্ন অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

ধর্ম- ইসলামে জাকাত আদায়ের পদ্ধতি by আবদুস সবুর খান

নামাজ-রোজাসহ অন্যান্য ফরজ ইবাদত আদায় করার পদ্ধতি যেমন কোরআন-হাদিসে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তেমনি জাকাত আদায়ের পদ্ধতি অর্থাৎ জাকাত ব্যয় করার খাতগুলোও পবিত্র কোরআনে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্ভরযোগ্য তথ্যমতে, মক্কায় ইসলামের প্রাথমিক অবস্থায় জাকাত ফরজ হওয়ার আদেশ নাজিল হয়।

অচলাবস্থা- বুয়েট ‘শেষ’ হয়ে যাবে না by এস এম লুৎফুল কবীর

‘বুয়েট শেষ হয়ে গেল’ কিংবা ‘নিয়ম-নীতি মেনে চলে এমন একটাই প্রতিষ্ঠান ছিল, যা আর রইল না’—এ ধরনের হতাশাব্যঞ্জক কথা এখন অনেকের মুখে। আমার এই লেখা তাঁদের ভুল ভাঙানোর জন্য। আমি নিজে খুব আশাবাদী একজন মানুষ, আর বুয়েটে শিক্ষকতার সুবাদে আশাবাদী হওয়ার সুযোগ বেড়ে গেছে অনেকাংশে।

তালা লাগাব, তবে কোথায় লাগাব?- স্বরাষ্ট্রমন্ত্রীর সদুপদেশ

যেন স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দেওয়ার আগে বাংলাদেশ ইতিহাসের কোনো স্বর্ণযুগে বাস করছিল। সেখানে তালার বালাই ছিল না; চুরি-ডাকাতি কী, তা মানুষ জানত না। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে সেখানে তালার প্রচলন ঘটল। তিনি বলেছেন, ঈদে বাড়ি গেলে ঘরে তালা লাগিয়ে যেতে।

আট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিন- অবৈধ ক্যাম্পাস

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শাখা ক্যাম্পাস নিষিদ্ধ করা হয়েছে সেই ২০০৭ সালে। এরপর পাঁচ বছর সময় পার হয়েছে। এখনো আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এ ধরনের অবৈধ শাখা ক্যাম্পাস চালাচ্ছে, একটি বিশ্ববিদ্যালয়ের এ ধরনের অবৈধ ক্যাম্পাসের সংখ্যা নাকি এক শর কাছাকাছি।

চলতি পথে- ময়মনসিংহ শশী লজ by দীপংকর চন্দ

মুক্তাগাছা জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় উত্তরপুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন। অথচ পিতৃতান্ত্রিক সমাজের সাংগঠনিক কাঠামো অনুযায়ী, সম্পত্তি সংরক্ষণে সক্ষম একটি পুত্রসন্তান ভীষণভাবে প্রয়োজন। কী করা যায়? জীবনের জটিল অঙ্ক কষতে কষতে দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্তে উপনীত হলেন তিনি।

বিলেতের স্ন্যাপশট- অলিম্পিকের গল্প by শামীম আজাদ

অলিম্পিক উদ্বোধনীর আগে ৭০ দিন ধরে আট হাজার মাইল নদী, পর্বত, সড়ক, প্রান্তর, লোকালয়, লেক, সেতু পেরিয়ে বিভিন্ন স্থান পরিভ্রমণ করে সাধারণ ও অসাধারণ ন্যাশনাল আইকন, জাতীয় হিরো এমন মানুষদের স্পর্শে স্পর্শে এগিয়ে এসেছে অলিম্পিক মশাল। যাঁরা ছিলেন বর্ণবাদে সন্তান হারানো মা, লিউকেমিয়া আক্রান্ত অবসরপ্রাপ্ত

রিপু by নাজিম শাহরীয়ার

মাঝে মাঝে ক্রোধ হয়,
একটিকে শাসিয়ে রাখলে
অন্য পাঁচটি আসে তেড়ে,
পাঁচটিকে আবার শ্বাসরোধ করলে
গোপনে বাকিটির তৃষ্ণ লক্লকে অনল!

সত্যের সড়কে নিয়ে যায় প্রজ্ঞার আলোক।
পিতামহের সেইপথে হালফিল বিচিত্র ভবন, হায়!

জীবনের জটিল রহস্য উন্মোচন করে
কোন দিকে ধাবমান তুমি, মানুষ?
ক্ষমতা কি দেয় কোনো সাফল্য-সম্মান অথবা অমরত্ম?
কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ-মাৎসর্যেভরা জীবন
কল্যাণের কোকিল ডাকে না কখনো,
হিংসার করাতে নিরন্তর কাটা পড়ে বোধের দ্রুম।
শান্তির লক্ষ্যে তাই রিপুর সংহার চাই।

কোন দিকে ধাবমান তুমি, মানুষ?

কবিতা- আত্মচরিত by টোকন ঠাকুর

নিষ্প্রয়োজনে
আমি
ছোট নাম লেখাতে গেছি
কবির খাতায়
নিজ প্রয়োজনে
আমি
নক্ষত্রের দেনা
নিয়েছি মাথায়
বিষ-প্রয়োজনে
আমি
সাপ ও বেদেনি
চেয়েছি দুটোই

দুহাতে দুধের ছানা, বেপরোয়া মুঠোয় মুঠোয়
সম্পূর্ণ ফুটেও নারী ক্ল্যাসিক্যালি অস্ফুুট

সুতরাং, আজ আমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো—
আমি কি কবি ছিলাম? সাপুড়ে ছিলাম? নাকি ছিলাম যা, তাই?

শিস্-প্রয়োজনে
আমি
হাওয়া-ধাক্কা দিচ্ছি
বসন্ত-জঙ্গলে গাছদেবতার
শুকনো পাতায়

কে আমি? বিখ্যাত কেউ? কী ছিলাম? গুরু কেউ? লঘু ঢেউ?
ঝরনার বাথরুমে শাওয়ার ছিলাম?
সুহাসিনীর ড্রেসিং টেবিলে আয়না ছিলাম?
গুপ্তকথা হচ্ছে, আদতে সেই রাক্ষসদের ছেলে,
মানুষের ছদ্মবেশে থাকি
যোগ্যতা, নিজের মুখে জোছনারাত অনুবাদ করতে পারি,
এর বাইরে
আমি যা ছিলাম, তাই
ছিলাম যা, তাই।

বৃত্ত আর্ট ট্রাস্টের কর্মশালা ও প্রদর্শনী- সবুজ পৃথিবীর জন্য by মোবাশ্বির আলম মজুমদার

বৃত্ত আর্ট ট্রাস্ট এ বছরের ২৯ জুলাই বাংলাদেশের ১৫ জন শিল্পী ও নেদারল্যান্ডের দুজন শিল্পকে নিয়ে শিল্পকর্মের কর্মশালা শুরু করে। চার দিনের এ কর্মশালায় আলোচনা, মতবিনিময় ও সুন্দরবন বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করেন প্রকৃতিপ্রেমী আলোকচিত্র শিল্পী ইনাম আল হক।

চারুশিল্প- ছন্নছাড়া লাল মিয়ার বাঁধন by জাফরিন গুলশান

তিনি বোহিমিয়ান। তিনি একই সঙ্গে রাধা ও কৃষ্ণ। তিনি অসাম্প্রদায়িক। তিনি একজন তকমা সৃষ্টিকারী বাঁশিওয়ালা। কিন্তু সব ছাড়িয়ে লাল মিয়া ওরফে শেখ মোহাম্মদ সুলতান হলেন একজন শিল্পী। চিত্রশিল্পী। এস এম সুলতানের জন্মদিন আজ। ১০ আগস্ট, ১৯২৩ সালে যশোর জেলার নড়াইলের মাছুমদিয়া গ্রামে। দরিদ্র কৃষক বাবা শেখ মেসের

বুদ্ধ নাটক- একটি নতুন পর্যবেক্ষণ by সাইমন জাকারিয়া

‘বুদ্ধ নাটক’ বাংলার প্রাচীনতম নাট্যধারা। এ ধরনের নাট্যধারায় মূলত গৌতম বুদ্ধের বিভিন্ন ধর্ম-দেশনা, জীবনী, এমনকি তান্ত্রিক বৌদ্ধদের সাধন-পদ্ধতির কথা সংগীত, নৃত্য, সংলাপ ও অভিনয়ের আকারে প্রাচীন বাংলার বিভিন্ন স্থানে পরিবেশিত হতো।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৮০ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। গোলাম হোসেন, বীর প্রতীক অকুতোভয় এক বীর যোদ্ধা সিলেট জেলার জৈন্তাপুর থানার (বর্তমানে উপজেলা) অন্তর্গত তামাবিল। ভারত-বাংলাদেশ সীমান্তে। সীমান্তের ওপারে ভারতের ডাউকি। তামাবিলের পশ্চিমে জাফলং।

মন্ত্রণালয়কে উপেক্ষা, মিল্ক ভিটায় চাকরির তোড়জোড়! by আবুল হাসনাত

সরকারি ছুটির দিনে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডে (মিল্ক ভিটা) লোক নিয়োগের কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে। মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি শফিকুর রহমানসহ বেশ কয়েকজন সদস্যকে অফিসে দেখা গেছে। ছিল চাকরিচ্যুত কর্মচারীদের একটি অংশও।

কনটেইনার পরিবহনের চাপ রেলে কমেছে, বাড়ছে সড়কে by একরামুল হক

লপথে কনটেইনার পরিবহন কমে আসায় চাপ বাড়ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর। এ কারণে মহাসড়কে যানজট বেড়েছে। ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া ভারী যন্ত্রপাতি ও কনটেইনার পরিবহনের কারণে মেঘনা ও গোমতী সেতুর আয়ুষ্কালও দ্রুত কমে আসছে বলে সংশ্লিষ্ট এক প্রকৌশলী জানিয়েছেন।

লেখক হুমায়ূন আহমেদের কথা আমরা সবাই জানি। জাদুকর হুমায়ূন আহমেদের কথা কি আমরা জানি? by জুয়েল আইচ

পিরোজপুর তখন মহকুমা শহর। সালটা ১৯৭০। মহকুমা শহরে তখন আমরা সাধারণ পুলিশদেরই ভয় পেতাম। আর মহকুমাপ্রধান, মানে এসডিপিওর সামনে পড়লে তো পিলে কেঁপে উঠত। আমাদের এসডিপিও সাহেবের দু-তিনটি অতিশয় সুন্দরী তরুণী কন্যা ছিল। অতএব তাঁর বাড়ির দিকে তাকিয়ে থাকে এমন তরুণ কি কেউ ছিল?
এসডিপিও সাহেবের বাড়ির উল্টো দিকে রাস্তার অপর পারে আমাদের এক বন্ধুর বাড়ি। সেই বাড়িতে অনেক দিন যাবৎ আমরা তিন-চারজন বন্ধু মিলে বাঁশি, তবলা, হারমোনিয়াম এবং গান অনুশীলন করতাম।
একদিন বিকেলে অনুশীলন শেষে সবাই রাস্তায় বেরিয়ে এসেছি। উদ্দেশ্য বলেশ্বর নদের পারে হাঁটতে যাব। হঠাৎ একজন তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘাড় উঁচু করে এসডিপিওর বাড়ির বারান্দার দিকে তাকিয়ে রইল।
অন্যরা ঘাবড়ে গেলাম। ওরে বাবা কী সাহস! এসডিপিওর মেয়েদের দিকে ওভাবে তাকিয়ে থাকা! আমাদের বন্ধুটি ইশারায় সবাইকে তার কাছে ডাকল। আমরা ভয়ে ভয়ে তার কাছে এগিয়ে গেলাম। ঘাড় লম্বা করে তাকিয়ে দেখি সেখানে কোনো মেয়েই নেই। ফরসা একটি নিরীহ ধরনের ছেলে দূরে কোথাও তাকিয়ে আছে। জানলাম, তার নাম হুমায়ূন আহমেদ।
আমাদের বন্ধু মহাদেব সাহা—যার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে—বলল, এসডিপিও সাহেবের বড় ছেলে।
মনজু সরদার বলল, তুখোড় ছাত্র। বোর্ডে ফার্স্ট-সেকেন্ড হয়। এবার বুঝলাম ওদের কৌতূহলের কারণ কী।
আমি তখন ঢাকায় পড়াশোনা করি। মুক্তিযুদ্ধ শুরু হলে কে কোথায় ছিটকে পড়ি। যুদ্ধের শুরুতেই এসডিপিও ফয়জুর রহমান আহমেদ পাকিস্তানি সেনাদের হাতে শহীদ হন। বুকের মধ্যে কষ্টটা বড় কঠিন হয়ে বাজে। ভয়টা ভালোবাসা হয়ে যায়। সামনে যে কত-শত যন্ত্রণার ফাঁদ পাতা ছিল তা জানতে যুদ্ধের বাকি মাসগুলো প্রাণ বাজি রেখে এগোতে হয়েছিল।
স্বাধীনতার পরে ঘর ছিল না, কাপড় ছিল না, ছিল শুধু আশা। বাঁশি এবং ম্যাজিক ধরলাম শক্ত করে। খ্যাতি বরিশাল পর্যন্ত ছড়াল। বরিশালের এটি মেয়ে একখানা বই উপহার দিল। নাম, তোমাদের জন্য ভালোবাসা। প্রেমের উপন্যাস ভেবে পড়তে গিয়ে দেখি বৈজ্ঞানিক কল্পকাহিনি। অবিশ্বাস্য সুন্দর বইখানার লেখক হুমায়ূন আহমেদ। বইয়ের দোকানে খোঁজ নিয়ে জানতে পারলাম, এই প্রতিভাধর লেখকের আরও দুই খানা বই দোকানে পাওয়া যায়। কিনে ফেললাম। এবং প্রায় এক নিঃশ্বাসে পড়ে ফেললাম, নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার।
আমার কাছে মনে হলো এই হলো আসল ম্যাজিক। তা না হলে ছাত্র বয়সে এই রকম উপন্যাস লেখা কী করে সম্ভব!
আমার এক ম্যাজিশিয়ান বন্ধু ঢাকা মেডিকেল কলেজে পড়ত। নাম এম এ রহিম। বয়সে আমার চেয়ে কিছু বেশি হলেও ঘনিষ্ঠতা সেই পার্থক্য একদমই ঘুচিয়ে দিয়েছিল। সে একদিন কথায় কথায় বলল, ‘পাকিস্তানের শেষ দিকগুলোতে আমি এবং হুমায়ূন আহমেদ টিভিতে ম্যাজিক করতাম। ছাত্র অবস্থায় এতে আমাদের যথেষ্ট খ্যাতি এবং কিছু আয়ও হতো।’
আমি জানতে চাই, ‘এ কোন হুমায়ূন আহমেদ?’
‘ওই যে নন্দিত নরক-এর লেখক।’ আমার বিস্ময়ের অবধি রইল না। টেলিভিশনের জাদুকর, গল্পের জাদুসম্রাট!
‘তুমি কি জানো ওনার আব্বা পিরোজপুরের এসডিপিও ছিলেন এবং ওখানেই মিলিটারিরা তাঁকে গুলি করে বলেশ্বর নদীতে ভাসিয়ে দেয়?’
‘আরে জানব না কেন? আমার বাড়ি নেত্রকোনা ওর বাড়িও নেত্রকোনা। আমরা একই সঙ্গে ঢাকা কলেজে পড়েছি। একসঙ্গে ম্যাজিক করেছি।’ এর পরে যথাসময়ে ডাক্তার হয়ে রহিম আবুধাবী চলে যায়। চাকরির মেয়াদ শেষে এখন সে ঢাকায়। ম্যাজিকের নেশাটা এখন আরও বহু গুণে বেড়েছে। যেমন বেড়েছিল হুমায়ূন ভাইয়ের, পৃথিবীর যে শহরেই যেতেন, ম্যাজিকের সরঞ্জাম অবশ্যই নিয়ে আসতেন। বাদকের মতো তা সাধনা করতেন, অবশেষে বন্ধুদের দেখিয়ে তিনি অবাক করতেন। আহা রে, হুমায়ূন ভাই সম্পর্কে করতেন, বলতেন ইত্যাদি ‘অতীত কালে’ লিখতে ভারি কান্না পাচ্ছে।
কতবার কেঁদেছি তাঁর গল্প-উপন্যাস পড়ে। সিনেমা হলে গিয়ে তো ধারায় কেঁদেছি। লজ্জা পেয়েছি পাছে কেউ দেখে ফেলে। কিন্তু আজকের এ কান্না ঢাকি কী করে?
এ রকম প্রাণপ্রাচুর্য্যে ভরা সৃষ্টিশীল একজন মানুষকে আরও কিছুদিন বাঁচতে দিলে সৃষ্টিকর্তার এমন কী ক্ষতি হতো!
মনে পড়ে তাঁর ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি সারা দেশের টিভি দর্শকদের বিমোহিত করে ফেলেছে। যেদিন এইসব দিনরাত্রি প্রচারিত হওয়ার কথা থাকত, অবাক হয়ে দেখেছি, অনেক আগে থেকে রাস্তাঘাট ফাঁকা হয়ে আসত। দোকানপাট বন্ধ হয়ে যেত। যেন নাটক নয়, কিছু পরে কারফিউ শুরু হবে। এ কী ভাবা যায়!
এমনকি আমরা পর্যন্ত অডিটরিয়ামের গ্রিনরুমে টিভি সেট করে নিতাম। নাটক দেখে মেকআপে যেতাম। শোর সময়ও সেই হিসাব মাথায় রেখে করা হতো। কারণ, হুমায়ূন ভাইয়ের ওই নাটক মিস করে দর্শকেরা হলো পূর্ণ করে ম্যাজিক দেখবেন এমন দুরাশা কখনোই করতাম না।
এইসব দিনরাত্রি নাটকে একজন তরুণ ম্যাজিশিয়ানের চরিত্র ছিল। ভারি মিষ্টি স্বভাবের এই তরুণ খুব গরিব। এক বড়লোকের বাড়ির চিলেকোঠায় থেকে লেখাপড়া করে। তার প্রেমে পড়ে গেল বাড়ির আদুরে মেয়েটি। এ রকম যখন গল্প এগোচ্ছে, তখন একদিন মুস্তাফিজ ভাইয়ের (মুস্তাফিজুর রহমান) কাছ থেকে ফোন এল।
‘জুয়েল, টিভি স্টেশনে একটু আসতে পারবেন?
‘অবশ্যই। কখন আসতে হবে?’
‘এখনই পারলে ভালো হয়।’
‘আসছি।’
মুস্তাফিজ ভাইয়ের রুমে গিয়ে দেখি প্রায় সবাই এইসব দিনরাত্রির কুশীলব। অধিকাংশই পূর্বচেনা। মুস্তাফিজ ভাই শুরুতেই পরিচয় করাতে গিয়ে বললেন,
‘ইনি হুমায়ূন আহমেদ।’
‘আমি আপনার বিরাট ফ্যান।’ বলে হাত বাড়িয়ে দিলাম।
হুমায়ূন ভাই হ্যান্ডশেক করতে করতে বললেন, ‘কে কার ফ্যান?’
স্নেহার্দ্র কণ্ঠে মুস্তাফিজ ভাই বললেন, ‘এইসব দিনরাত্রিতে জুয়েল আইচ নামে একজন ম্যাজিশিয়ানের চরিত্র আছে। যিনি গরিব তরুণ ম্যাজিশিয়ানকে টেলিভিশন দর্শকদের সামনে উপস্থাপন করে দেবেন। এই পার্টটুকু যে আপনাকে করে দিতে হবে।’
‘আবশ্যই করে দেব। আনন্দের সঙ্গে করে দেব।’
নাটকের শিল্পীরা বোধহয় বেশি মুখচোরা হন না। কে একজন মুখ ফুটে বলেই ফেললেন, ‘জুয়েলকে এত কাছে পেয়েছি, ম্যাজিক না দেখে ছাড়ি কী করে?’
তাকিয়ে দেখি হুমায়ূন ভাইয়েরও সে কথায় সায় রয়েছে। আমি দর্শকের কাছ থেকে একটা কয়েন চেয়ে নিলাম। এবার পয়সাটার ধারালো একটা পাশ অতি ধীরে ধীরে বাম বাহুর মধ্যে ঢুকে গেল। প্রায় সবাই হাতের ওপর ঝাঁপিয়ে পড়ল। অনুভব করল শক্ত কয়েনটি তখনো চামড়ার নিচে। মাংসের মধ্যে অনুভব করা যাচ্ছে। হুমায়ূন ভাই কিন্তু শক্ত হয়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এই দৃষ্টি আমার চেনা। কোনো আত্মবিশ্বাসী বড় ম্যাজিশিয়ান যখন অন্য কারও ম্যাজিক দেখে মোহিত হন, এ হলো সেই দৃষ্টি।
এর পরে ডান বাহু থেকে ধীরে ধীরে কয়েনটি বেরিয়ে আসার পালা। হুমায়ূন ভাইয়ের দৃষ্টি এবার আরও তীক্ষ্ন।
ওই যে আমাদের সরাসরি সম্পর্ক তৈরি হলো তা ক্রমেই গভীর থেকে গভীরতর হলো। সেই যে ১৯ জুলাই চলে গেলেন, আমাদের সম্পর্ক তো একটুও ফিকে হচ্ছে না। আমি জানি, যত দিন বেঁচে থাকব তাঁর ভালোবাসার স্মৃতিতে সিক্ত হয়েই থাকব।
হুমায়ূন ভাই কখনোই আদেখিলার মতো ম্যাজিক শিখতে চাইতেন না। আমার বুঝে নিতে হতো। বাহুর মধ্যে কয়েন ঢুকিয়ে দেওয়ার ম্যাজিকটি তিনি যে কখনোই রহস্য ভেদ করতে পারেননি, তা বুঝে আমি তাঁকে শিখিয়ে দিয়েছিলাম প্রথম দেখানোর অন্তত ৩০ বছর পরে। তাঁর হাতের তালুতে কয়েন লুকিয়ে রাখার (পামিং) দক্ষতা ছিল অসাধারণ। ক্লোজআপ ম্যাজিকের তাঁর ছিল রাজার ভান্ডার। আসলে তাঁর হূদয়টাই ছিল রাজার। মনে আছে, তিনি তখনো অতি কষ্টে টেনেটুনে সংসার চালান। তখন নিউমার্কেটের পিছনের দিকে পুরানা পল্টন লাইনে থাকতেন। সরু রাস্তার পাশে ছোট্ট বাড়ি। আমি আর বিপাশা শুধুই আড্ডা দিতে যেতাম। অথবা স্টেজ ম্যাজিকে কীভাবে কথা বললে ভালো লাগবে এসব নিয়ে দীর্ঘক্ষণ আলাপ করতাম। বেরিয়ে আসার সময় লজ্জায় পড়ে যেতাম। রাতের খাবার না খেয়ে কোনো দিন আসতে পারিনি।
একে একে তাঁর পরিবারের প্রতিটি মানুষের সঙ্গে ভাব হলো। খালাম্মা আমাকে এতটাই ভালোবাসলেন, যার যোগ্য বলে আমি নিজেকে মনে করি না।
কিছুদিন পরে আমরা দুই পরিবার কাকতালীয়ভাবে ধানমন্ডি ১০/এ সড়কে একদম পাশাপাশি বাড়িতে বাস করতে লাগলাম।
একদিন হঠাৎ দেখি কারা যেন ছয়খানা তাজা লাউ, অনেক অনেক সবজি, শাক, বিশাল পাত্র ভরা দুধ...আরও কত কী রেখে গেছে। ব্যাপার কী? চিঠি পড়ে দেখি হুমায়ূন ভাইয়ের কাজ। নুহাশপল্লীতে ফলেছে।
যত রকমভাবে সম্ভব মানুষকে অবাক করে দিয়ে আনন্দ পেতেন হুমায়ূন ভাই। প্রতি ঈদে পাঞ্জাবি বা শার্টের প্যাকেট পাঠাতেন। সঙ্গে থাকত অপূর্ব সুন্দর একখানা করে চিঠি। গত ঈদে একটা লাল স্ট্রাইপ শার্টের সঙ্গে যে চিঠিখানা পাঠিয়েছিলেন তাতে তিনি লিখেছিলেন, একই রকম আরও একটা শার্ট তিনি নিজের জন্যও কিনে রেখেছেন। একদিন আমরা দুজন একই রকম কাপড় পরব। সেই শার্ট আর একসঙ্গে পরা হলো না।

গবেষণা জরিপে তথ্য- ৭০ শতাংশ তরুণ পর পর একই দলকে ভোট দেন না

দেশের ৭০ শতাংশ তরুণ ভোটার একবার যে দলকে ভোট দেন, পরের বার সে দলকে ভোট দেন না। বাকি ৩০ শতাংশ তরুণ পর পর দুবার একই দলকে ভোট দেন। ভোট দেওয়ার ক্ষেত্রে তরুণ ভোটারদের বেশির ভাগই পরিবারের সদস্যদের মতামত গ্রহণ করেন না।

জামায়াতের ‘জিহাদি’ পুস্তিকা! by সেলিম জাহিদ

‘জামায়াত-শিবিরের অকুতোভয়, জানবাজ ও শাহাদাতের তামান্নায় উজ্জীবিত কর্মীদের’ প্রতি দলের বন্দী নেতাদের মুক্ত করতে কারাগারের ‘লৌহ কপাট’ ভাঙার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের সাতজন প্রথম সারির নেতার বিচার চলছে।

 সরবরাহকারী প্রতিষ্ঠানের সনদ জালিয়াতি, অভিযোগ ডাচ দূতাবাসের  মার্কিন রাষ্ট্রদূতের চিঠিতে উদ্বেগ ৬৫০ কোটি টাকার ড্রেজার কেনায় অনিয়ম by রাহীদ এজাজ

মিথ্যা তথ্য ও সনদ জালিয়াতির মাধ্যমে প্রায় ৬৫০ কোটি টাকার খননযন্ত্র (ড্রেজার) সরবরাহের কাজ বাগিয়ে নিয়েছে বলে বাংলাদেশ ও নেদারল্যান্ডের একটি যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির নাম ভোসতা-এলএমজি কর্ণফুলী।

উত্তরা ফ্ল্যাট প্রকল্প- আইন ভেঙে সরকারের সঙ্গে দুই সাংসদের ব্যবসা by শরিফুল হাসান

আইন ভেঙে রাজধানীর উত্তরায় সরকারি ফ্ল্যাট নির্মাণকাজে যুক্ত হয়েছেন ক্ষমতাসীন দলের দুই আইনপ্রণেতা। প্রকল্পের ৭৯টি ভবনের (সাড়ে ছয় হাজার ফ্ল্যাট) মধ্যে ৭৭টিরই কাজ পেয়েছে এই দুই সাংসদের প্রতিষ্ঠান।
সাংসদ দুজন হলেন রাজশাহী-৪ থেকে নির্বাচিত এনামুল হক ও ঢাকা-৩-এর নসরুল হামিদ।

লিবিয়ায় নির্বাচিত পরিষদের কাছে এনটিসির ক্ষমতা হস্তান্তর

লিবিয়ায় নির্বাচিত জাতীয় পরিষদের কাছে গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছে জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদ (এনটিসি)। এর মাধ্যমে প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির চার দশকের শাসন-পরবর্তী লিবিয়ায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে শাসনভার তুলে দেওয়ার প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো।

গাছ চুরি-অপরাধীদের কঠোর শাস্তি কাম্য

জাতীয় ও আন্তর্জাতিকভাবে বনায়ন বা বৃক্ষ রক্ষা এখন একটি মানবিক দায়িত্ব হিসেবে গণ্য। তাই যে কেউ যেকোনো জায়গার গাছ ঢালাওভাবে কেটে ফেললে তা অপরাধ হিসেবেই দেখা হয়। গাছ চুরি কিংবা শত্রুতাবশত বাগান ধ্বংস করার মতো অপরাধের তো তুলনাই হয় না।

বাজার পরিস্থিতি

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রমজান ও ঈদে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের চাহিদা বৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীদের একটি অংশ অতিরিক্ত মুনাফা লোটার চেষ্টা করে। রমজানের মহান শিক্ষা সংযমী হওয়ার পরিবর্তে জনদুর্ভোগ সৃষ্টির এই অপচেষ্টা দীর্ঘকালের। তাদের এই অহিতকর তৎপরতায় পিষ্ট হয় সাধারণ মানুষ।

চরাচর-শাহপীর কল্লা শহীদের মাজার by বিশ্বজিৎ পাল বাবু

শাহ সৈয়দ আহম্মদ গেছুদারাজ (রহ.) এর মাজারকে শাহপীর কল্লা শহীদের মাজারও বলা হয়। তিতাস নদীর তীরঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর গ্রামে মাজারটির অবস্থান। গ্রামের নাম ধরে এটি খড়মপুরের মাজার হিসেবেও পরিচিত। প্রতিবছর ২৬ শ্রাবণ থেকে ১ ভাদ্র (১০ আগস্ট থেকে ১৬ আগস্ট) পর্যন্ত

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৮৮)-বাংলার বাতাসে সহজে নিঃশ্বাস নিতে পারা by আলী যাকের

১৬ তারিখ রাতে যশোর রোডের ধারে একটা দোকানে বসে আমার রাজনৈতিক ধারাভাষ্য রেকর্ড করলাম। ইংরেজি ভাষায় সারা বিশ্বকে জানালাম আমরা স্বাধীন। তারপর সেই টেপটি ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়িতে করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ডিসেম্বরের ১৭ তারিখে ওই ধারাভাষ্য প্রচারিত হলো।

এখনও স্বজনরা খুঁজে ফিরে কবর by জাহিদ রহমান

শরীফুল_ আর্টিলারি কোরের শহীদ বীর মুক্তিযোদ্ধা। পুরো নাম মোঃ শরীফুল ইসলাম। বাড়ির সবাই এবং গ্রামবাসী যাকে আদর করে 'ফুল' বলে ডাকতেন। বিভিন্ন সূত্র মতে, ৪ এপ্রিল যশোরে পাকসেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। শরীফুলের বাবার নাম মরহুম বিল্লাল হোসেন এবং মায়ের নাম মরহুমা সুন্দরী বেগম।

শিক্ষা-বিশ্ববিদ্যালয়গুলোতে কৃচ্ছ্রসাধন জরুরি by তারেক শামসুর রেহমান

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কৃচ্ছ্রসাধন জরুরি। জাপানে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্প, সুনামি ও ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশের অর্থনীতিতে এর একটি প্রতিক্রিয়া পড়বে বলেই অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন।

সিলেটে ছাত্রী বেশি by আসিফ আহমেদ

সিলেট শিক্ষা বোর্ডে এ বছর উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে যারা তাদের মধ্যে ছাত্রীসংখ্যা ছাত্রদের তুলনায় বেশি। মোট পরীক্ষার্থী ৩১ হাজার ১৩৫ জন। তাদের মধ্যে ছাত্রী ১৬ হাজার ৫৩৮ এবং ছাত্র ১৪ হাজার ৫৯৭ জন। কেন ছাত্রদের চেয়ে ছাত্রী বেশি, তার নানা কারণ থাকতে পারে।

গ্রামীণ ব্যাংক-দারিদ্র্য জয়ের লড়াইয়ে সমঝোতা চাই by মামুন রশীদ

সময়টা ছিল ২০১০ সালের জানুয়ারির শেষ সপ্তাহ, স্থান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি পাঁচতারা হোটেল। আমার পাশে বসে আছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। আমরা দু'জনেই নিউইয়র্কে বাংলাদেশের বিদ্যুৎ খাতের ওপর রোড শোতে অংশ নিতে গিয়েছিলাম।

সমকালীন প্রসঙ্গ-ধর্মীয় প্রতিক্রিয়াশীলদের শক্তি বৃদ্ধির বিপজ্জনক দিক by বদরুদ্দীন উমর

বাংলাদেশে এখন এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে যাতে দেশের অবস্থা যত অবনতির দিকে যাচ্ছে ততই রঙবেরঙের প্রতিক্রিয়াশীল শক্তি মাথাচাড়া দিচ্ছে। অন্যভাবে বলা যায় যে, বিভিন্ন প্রতিক্রিয়াশীল শক্তি এইভাবে মাথাচাড়া দেওয়া পরিস্থিতির অবনতি ঘটতে থাকার এক গুরুত্বপূর্ণ দিক।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা-নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত হোক

দশটি শিক্ষা বোর্ডের অধীনে আজ মঙ্গলবার থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি এবং সমমানের আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা পরীক্ষা শুরু হচ্ছে। মোট পরীক্ষার্থী প্রায় ৭ লাখ ৮০ হাজার, গত বছরের তুলনায় যা ৪৩ হাজারের কিছু বেশি। এটা সুলক্ষণ।

কক্সবাজার-সম্ভাবনার দ্বার খুলে যাক

অপূর্ব সম্ভাবনার জনপদ সমুদ্রকন্যা কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত তো বটেই, বিরল সব প্রাকৃতিক ও ভূতাত্তি্বক বৈশিষ্ট্যে কক্সবাজার অনন্য। অথচ বিপুল আশাবাদ সত্ত্বেও একে পূর্ণ সম্ভাবনায় প্রস্ফুটিত করতে পারিনি আমরা। বিশ্বের বৈচিত্র্যপূর্ণ সমুদ্রসৈকতগুলোতে যেভাবে পর্যটকের ভিড় লেগে থাকে, যেভাবে সেগুলো নিরাপদ

শেকড়ের ডাক-মাৎস্যন্যায় গণতন্ত্র ও আলু-পটোলের জীবনমান by ফরহাদ মাহমুদ

অভিধানে মাৎস্যন্যায় শব্দটির অর্থ লেখা আছে, বড় মাছ যেমন ছোট মাছকে খায় তেমনই বলবান কর্তৃক দুর্বলের ওপর অত্যাচার। নৈরাজ্য, যথেচ্ছাচার। বর্তমান বাংলাদেশের অবস্থা ব্যাখ্যা করার জন্য এই একটি মাত্র শব্দই কি যথেষ্ট নয়? আর বলা হয়, সেই বাংলাদেশে এখন 'গণতন্ত্র' বিদ্যমান। কিন্তু সুশাসন বা আইনের শাসন যদি কোনো দেশে না থাকে,

আসাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র! by গাজীউল হাসান খান

যদিও আরব দেশগুলোর নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে সদস্য রাষ্ট্রগুলো এবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি পদত্যাগ ও অন্তর্বর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রস্তাব করেছে, তাতেও দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় কোনো পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না।

সম্পাদকের জবানবন্দিঃ ড. ইউনূস পদ্মা সেতুর অর্থায়নে এগিয়ে আসুন by নঈম নিজাম

গেল বছরের মাঝামাঝি সময়ের কথা। ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছি এমিরেটস্ এয়ারলাইনসে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান এবং আমি পাশাপাশি আসনে। আমাদের পাশেই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। ঢাকা থেকে দুবাইয়ের পথে বিমান আকাশে ওড়ার পরই বিদেশিরা হুমড়ি খেয়ে পড়েন ড. ইউনূসের ওপর।

সম্পাদকের কলামঃ পদ্মা সেতু ও ড. মুহাম্মদ ইউনূস by ইমদাদুল হক মিলন

আড়াই-তিন বছর আগে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে গিয়েছি একটা সেমিনারে। সেখানকার ওয়েস্টিন হোটেলে থাকার ব্যবস্থা। আমার স্বভাব হচ্ছে পৃথিবীর যে দেশেই যাই, যে শহরেই যাই, সেখানকার বইয়ের দোকান ঘুরে দেখবই। বালি দ্বীপে গিয়েও তা-ই করেছি। প্রথম দিন সন্ধ্যাবেলাই বেরিয়েছি বইয়ের দোকানের খোঁজে। হোটেলের খুব কাছেই অভিনব ধরনের একটা শপিং এরিয়া।

এ যেন এক অন্য তারিন by কামরুজ্জামান মিলু

দুই যুগের বেশি সময় ধরে তুমুল জনপ্রিয়তার মধ্য দিয়ে অভিনয় করে আসছেন তারিন। ছোটবেলা থেকে নাচ-গান আর অভিনয় ছিল তার নেশা। পরে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন আর চালিয়ে যান নাচ-গানের চর্চা। ঈদ সামনে রেখে অভিনয়ে ব্যস্ত সময় কাটছে তার।

আমি স্টাইলিশ, সেক্সি নইঃ সোনম

বলিউড ফ্যাশন ডিভা সোনম কাপুর সম্প্রতি তার নতুন ছবির সেটে বললেন, আমি স্টাইলিশ কিন্তু সেক্সি নই। আমি মনে করি আবেদনময়ী হওয়ার অনেক সময় পড়ে আছে। একজন মানুষের জন্য গুরুত্বপূর্ণ হল তার ব্যক্তিত্বের বিভিন্ন দিক ধীরে ধীরে উন্মুক্ত করা। নিজের অধিকারে থাকা সবগুলো কার্ড একসঙ্গে খোলা ঠিক না। কিছু কার্ড ঢেকে রাখা উচিত।

এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের বিবৃতিঃ সরকারকে ট্যাক্সের চেয়ে পুলিশকে বেশি ঘুষ দেয় বাংলাদেশীরা

নানা খাতে ট্যাক্স হিসেবে বাংলাদেশের নাগরিকরা সরকারকে যে পরিমাণ অর্থ দেয়, তার চেয়ে অনেক বেশি অর্থ তাদের খরচ হয় পুলিশকে ঘুষ দিতে। আর ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করার কাজ করে দেয়ার বিনিময়ে এই ঘুষ ও দুর্নীতির অপরাধের বিচার থেকে পুলিশের কর্তারা রেহাই পান।

খাদ্যে বিষক্রিয়া ঠেকাবে রসুন

হৃদরোগ ও অন্ত্রের ক্যানসার প্রতিরোধে রসুনের খাদ্যগুণের কথা বহুল প্রচারিত।কিন্তু ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির এক দল গবেষকের এ বার দাবি, শুধু রোগ প্রতিরোধই নয় বরং খাদ্যে বিষক্রিয়া রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে রসুন।