Monday, February 6, 2012

সাক্ষাৎকার-পশ্চিমের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার ৭শ' বছর আগে নালন্দা স্থাপিত হয়েছিল by অমর্ত্য সেন

ভাষান্তর : মাহবুব মোর্শেদ নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্টতা কী ছিল? প্রাচীন নালন্দা ছিল পুরোপুরি বিদ্যার অনুধ্যানে নিয়োজিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জনের জন্য নিবেদিত। শিক্ষাক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জন ও তা রক্ষার এমন এক ঐতিহ্য নালন্দা তৈরি করেছিল যে চীন, জাপান, কোরিয়া ও পৃথিবীর অন্যান্য স্থান থেকে এখানে শিক্ষার্থীরা আসতে উদ্বুদ্ধ হতেন।

শান্তির জন্য অঙ্গীকার by জাহিরুল ইসলাম

শান্তি চায় না_ পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুব কম। কিন্তু বাস্তবতা হলো, শান্তি বেশিরভাগ মানুষের প্রত্যাশিত হলেও এ জন্য কাজ করার মানুষ খুব কম। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর সংখ্যা কম হলেও এই অল্পসংখ্যক মানুষের কর্মকাণ্ডের প্রভাব খুব দ্রুত বাকি সবার ওপর পড়ে। জাগতিক কর্মকাণ্ডে মতদ্বৈধতা এবং বিরোধ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ।

বিচক্ষণ সিদ্ধান্ত কাম্য-মেট্রো রেল by এসকে লালা

গত ১৩ সেপ্টেম্বর ডেইলি স্টারে প্রকাশিত সংবাদের শিরোনাম 'মেট্রো রেল বন্ধে বিমানবাহিনীর হস্তক্ষেপ', পক্ষান্তরে ১৪ সেপ্টেম্বর একই পত্রিকায় প্রকাশিত আরও একটি শিরোনাম 'লুইস কানের শ্রেষ্ঠ অবদান জাতীয় সংসদের সীমানা নির্ধারণ প্রসঙ্গে' যে কোনো সচেতন নাগরিকের জন্য এ সংবাদগুলো বিরক্তিকর ও অর্থহীন ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশে আদিবাসী বিতর্ক-রাষ্ট্র by ম. ইনামুল হক

বিশ্ব আদিবাসী দিবস' উপলক্ষে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের সংখ্যালঘু জাতিগুলোর এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে দেশের অনেক স্বনামধন্য বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করে তাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। উলেল্গখ্য, বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির অভিভাবক হিসেবে পরিচিত আওয়ামী লীগ এবার ক্ষমতায় এলে বাংলাদেশের সংখ্যালঘু জাতিগুলোর মধ্যে সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার দাবি জোরদার হয়ে ওঠে।

সমন্বিত শিক্ষা আইন জরুরি-শিক্ষানীতি বাস্তবায়ন by কাজী খলীকুজ্জমান আহমদ

শিক্ষানীতি ২০১০ বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই শিক্ষানীতি ব্যাপক জনমতের ভিত্তিতে তৈরি করায় এর গ্রহণযোগ্যতা ব্যাপক। দলমত নির্বিশেষে। বাংলাদেশে এটি বিরল। গণমুখী ও বিজ্ঞানসম্মত শিক্ষানীতির দাবি কয়েক দশক ধরেই ছিল। ছাত্র সংগঠনগুলো এ দাবিতে সক্রিয় থেকেছে।

বিষাক্ত বর্জ্যবাহী জাহাজ-নীতিমালা না থাকার পরিণাম

পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকর এজভেস্টরস ও টক্সিক কেমিক্যাল নিয়ে 'এশিয়া ইউনিয়ন' নামে একটি স্ক্র্যাপ জাহাজ বাংলাদেশে এসেছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি এবং পরিবেশ অধিদফতর জাহাজটির বন্দর সীমায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করলে এটি অনায়াসেই বন্দরে ভিড়ে যেত এবং জাহাজ ভাঙা শিল্পের সঙ্গে যুক্ত হতো।

রাজপথে জামায়াতের তাণ্ডব-অশুভ শক্তি সম্পর্কে সতর্ক থাকুন

সোমবার রাজধানী ঢাকাসহ দেশের অনেক স্থানে জামায়াতে ইসলামীর সহিংস কর্মসূচি উদ্বেগজনক। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে এই দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকে গ্রেফতার করার পর কারও কারও ধারণা হয়েছিল যে, তারা হয়তোবা নিষ্ক্রিয় হয়ে পড়েছে কিংবা নিজেদের সংযত করেছে।

চারদিক-শতবর্ষে চট্টগ্রাম সমিতি ও মেজবান

বছরজুড়েই তো ছিল নানা অনুষ্ঠান। চট্টগ্রাম সমিতি, ঢাকা তাদের ১০০ বছর পূর্ণ করল এ বছর। সমিতির জন্য এটি একটি বিরাট সাফল্য তো বটেই, চট্টগ্রামের মানুষের জন্যও এটি একটি বড় আনন্দের ব্যাপার। চট্টগ্রাম সমিতি চলতি বছরের ১১ ফেব্রুয়ারি থেকে বছরজুড়ে শতবর্ষ উদ্যাপন করে।

সিটি করপোরেশন-ঢাকা বাঁচানোর শেষ আর্তনাদ by আবদুল মান্নান

অনেক অনুনয়-বিনয়, অনুরোধ-আবদার, আহ্বান-প্রতিবাদ সত্ত্বেও মনে হচ্ছে, ঐতিহাসিক ঢাকা শহর স্বাধীন বাংলাদেশের রাজধানী (সিটি করপোরেশন) বিভাজনের দ্বারপ্রান্তে। এমন একটা আইন সংসদে উত্থাপিত হয়েছে। পাস হলেই প্রশাসনিক তরবারি চলবে রাজধানীর ওপর দিয়ে। তারপরই দুই টুকরা এই ঐতিহাসিক শহর।

মিলন দিবস-তরুণেরাই পথ দেখাবে by সেলিনা আখতার

১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন স্বৈরশাসক জেনারেল এরশাদের ভাড়াটে ঘাতকের বুলেট মিলনের জীবনপ্রদীপ নিভিয়ে দিয়েছিল। মিলন আর কোনো দিন ফিরবে না। এমন শাশ্বত সত্য মেনে নিয়ে হূদয়ের গভীরতম বেদনা পাথরচাপা দিয়ে আজও বেঁচে থাকার কঠিন প্রয়াস চালিয়ে যাচ্ছি। নভেম্বর মাস এলে নতুন করে হূদয় ভারাক্রান্ত হয়ে ওঠে।

নাগরিক সমাজ-নতুন দক্ষিণ এশিয়ার স্বপ্ন by কুলদীপ নায়ার

বিশাল, ব্যাপক, কলরবমুখর, কিন্তু শৃঙ্খলাপূর্ণ। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের কর্মীরা জড়ো হয়েছিলেন ঢাকায়, সর্বমোট প্রায় ১৫ হাজার। পাকিস্তান ও ভারত থেকেও যোগ দিয়েছিলেন অনেকে। দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরামে মিলিত হয়েছিলেন সবাই।

বিশেষ সাক্ষাৎকার-আমাদের কোনো পরামর্শ নেওয়া হয় না by রাশেদ খান মেনন

রাশেদ খান মেননের জন্ম ১৮ মে ১৯৪৩ সালে, ফরিদপুরে। পৈতৃক বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। পড়াশোনা করেছেন ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ষাটের দশকের ছাত্রনেতা, ডাকসুর সহসভাপতি ও ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। ১৯৬৪ সালে জেলখানা থেকে পরীক্ষা দিয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

এ অন্যায় সহ্য করা যায় না-ভোজ্যতেলের দাম

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম যখন কমছে, তখন আমাদের দেশের ভোজ্যতেল পরিশোধনকারীরা একজোট হয়ে সয়াবিন তেলের দাম আরও এক দফা বাড়িয়ে দিলেন। এ ব্যাপারে সবচেয়ে গুরুতর কথা হলো, ভোজ্যতেল ব্যবসায়ীদের ইচ্ছেমতো দাম বাড়ানোর এই যুক্তিহীন সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। বস্তুত তাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

তৃণমূলে গোপন ব্যালটে নেতা নির্বাচন করুন-কুমিল্লায় স্বচ্ছ প্রার্থীর সংকট

তৃণমূলের রাজনৈতিক প্রক্রিয়ায় ওপর থেকে চাপিয়ে দেওয়ার খারাপ পরিণতি সমাজে নানাভাবে স্পষ্ট হয়ে উঠছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী-সংকট দেশের বিরাজমান রাজনীতির রুগ্ণতা ও বন্ধ্যত্বের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। পত্রিকার খবর অনুযায়ী, কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের সমর্থিত সম্ভাব্য প্রার্থীরা হত্যাকাণ্ড, সন্ত্রাস ও চাঁদাবাজির দায়ে অভিযুক্ত।

চারদিক-ভয়

আমাদের চোখের লোনা জলে আরেকটি সমুদ্র হোক। সেই সমুদ্রের কী নাম হবে? হাজার হাজার আপনজন হারানোর ব্যথায় চোখ দিয়ে যে অনবরত লোনা পানি ঝরছে প্রতিদিন, সেই লোনা পানি দিয়ে তৈরি সমুদ্রের কী নাম দেওয়া যায়? চলে গেলেন তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন।

নাগরিক সমাজ-দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম থেকে কী পেলাম by মহিউদ্দিন আহমদ

২০০৬ সালের জানুয়ারি মাস। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বসেছে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামের আসর। লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ৩০ হাজার মানুষের সঙ্গে যোগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য মহাদেশ থেকে আসা প্রায় হাজার খানেক অংশগ্রহণকারী। এশিয়া থেকে জনা দশেক। তাদের মধ্যে আমিও ছিলাম।

চিকিৎসা-দেশে এমআরসিপি পরীক্ষাকেন্দ্র প্রয়োজন by রাকিবুল ইসলাম

রোগ একটু জটিল হলেই আর্থিক সামর্থ্য অনুযায়ী রোগীরা ভারত, থাইল্যান্ড বা সিঙ্গাপুরে যান চিকিৎসা নিতে। ক্ষেত্রবিশেষে মানুষ সুদূর যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ উন্নত চিকিৎসার জন্য এখন যুক্তরাষ্ট্রে আছেন। চিকিৎসা নিতে রোগীদের এই বিদেশ যাওয়ার প্রবণতার মূল কারণ আমাদের দেশের সার্বিক চিকিৎসা ও স্বাস্থ্য-ব্যবস্থার ব্যর্থতা।

ইউরোপের চিঠি-জলবায়ু সম্মেলনের আগে কিছু জ্বলন্ত সমস্যা by পিটার কাস্টার্স

বিষয়টা অপ্রচলিত তেলের মতোই সমস্যাজনক এবং ইতিমধ্যে তা পশ্চিমে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। কিন্তু গ্লোবাল সাউথভুক্ত নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে জলবায়ুবিষয়ক বিতর্কে এ প্রসঙ্গটি এখনো ততটা ওঠেনি। নভেম্বরের ৬ তারিখে হাজার হাজার বিক্ষোভকারী হোয়াইট হাউস ঘিরে প্রতিবাদের রঙিনবলয় গড়ে তোলে।

শিবের গীত-জন্মদিন পালন by সৈয়দ মনজুরুল ইসলাম

ঝগড়াপুর নামক দেশের মাটির নিচে কিছু মহাদেশীয় বিচ্যুতিরেখার অবস্থান, যেগুলোর কারণে মাঝেমধ্যে মাটিতে দুলুনি লাগে; দালানকোঠা থরথর কাঁপে। কিন্তু দেশটির রাজনীতিতে রয়েছে যে এক বিরাট বিচ্যুতিরেখা, তাতে মাটির মহাদুলুনির আগেই সবকিছু ভেঙে পড়ে একদিন দেশটি শেষ হয়ে যাবে, এ রকম ধারণা দেশতত্ত্ববিদদের।

সরল গরল-টিপাইমুখ নিয়ে দুই নেত্রীর টিপ্পনী by মিজানুর রহমান খান

চীন ব্রহ্মপুত্রের ওপরে জলবিদ্যুৎ তৈরির প্রকল্প বাস্তবায়নের খবরে ভারতে হইচই পড়েছিল। সংসদে বিতর্ক হয়েছিল। গত ১৪ জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেছিলেন, ‘আমরা নিজস্ব সূত্রে জেনেছি যে চীন ব্রহ্মপুত্রে বিদ্যুৎ তৈরির জন্য বাঁধ দিচ্ছে। তারা পানি জমা করে রাখবে না। এর ফলে ভাটি অঞ্চলে নেতিবাচক প্রভাব পড়বে না। সুতরাং, আমি মনে করি, আশু উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।’

এ সুযোগ সর্বোচ্চ মাত্রায় কাজে লাগান-লিবিয়ার শ্রমবাজার

এটি একটি সুসংবাদ যে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করেছে। স্থায়ী শান্তি ফিরে আসতে আরও কিছু সময় লাগবে, তবে সে জন্য দেশটির যুদ্ধকালের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার কাজ থেমে নেই। গৃহনির্মাণ, তেলক্ষেত্রগুলোর রক্ষণাবেক্ষণ, পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং চিকিৎসাকেন্দ্রগুলোর জন্য অনেক লোকবলের প্রয়োজন হবে শিগগিরই।

তড়িঘড়ি করে ডিসিসি ভাগ নয়-আরেকবার ভাবুন

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) উত্তর-দক্ষিণে দুই ভাগ করার যে উদ্যোগ সরকার নিয়েছে, তা নিয়ে সর্বমহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ডিসিসির বিভক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান এই প্রস্তাবকে উদ্ভট চিন্তা বলে মন্তব্য করেছেন।

চীন ও রাশিয়ার ভেটো উপহাসমূলক: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বলেছে, গণতান্ত্রিক সিরিয়ার বন্ধুরা অবশ্যই দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে অবস্থান নেবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, শনিবার সিরিয়ার বিষয়ে চীন ও রাশিয়ার ভেটোর মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি ক্লিব সংস্থায় পরিণত করা হয়েছে। বুলগেরিয়ায় এক বিবৃতিতে তিনি ওই পদক্ষেপকে উপহাস বা ব্যাঙ্গাত্মক বলে মন্তব্য করেছেন। তিনি সিরিয়ার বিরোধীদের জন্য সবার সমর্থন আহ্বান করেন। তিনি বলেন, একটি ক্লিব নিরাপত্তা পরিষদ দেখার পর, এখন জাতিসংঘের বাইরে আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে। যেসব সহযোগীরা সিরিয়ার একটি ভাল ভবিষ্যৎ কামনা করেন, তাদের সঙ্গে একযোগে প্রেসিডেন্ট আসাদের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর কথাও বলেন তিনি। এ খবর দিয়ে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদের বিরোধীরা এখন জাতিসংঘের বাইরে রক্তপাত বন্ধের চেষ্টা চালাবে। লিবিয়ায় যে প্রক্রিয়ায় দেশটির সাবেক নেতা কর্নেল গাদ্দাফিকে উৎখাত করা হয়েছিল, সেভ একই প্রক্রিয়ায় সিরিয়াতেও তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে।

উত্তাল মিশর: মার্কিনীসহ ৪৩ জনের বিচারের ঘোষণা

মিশরে বেসামরিক সংস্থাগুলোকে অর্থ সাহায্য দিয়ে দেশটির চলমান বিক্ষোভকে উসকে দেয়ার অভিযোগে মার্কিন ও পশ্চিমা নাগরিকসহ মোট ৪৩ জনের বিচারের ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন সামরিক কাউন্সিল। অভিযোগে তারা বলেছে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে যারা বিক্ষোভ করছে, তাদের অর্থ সহায়তা দিচ্ছে বিদেশী সংস্থাগুলো। অভিযুক্তদের মধ্যে যুক্তরাষ্ট্রের এক মন্ত্রী-পুত্রও রয়েছেন। তাদের মধ্যে ১৯ মার্কিন নাগরিকসহ বেশ কয়েকজন পশ্চিমা নাগরিক রয়েছেন। সামরিক কাউন্সিলের আনীত অভিযোগে বলা হয়েছে, মিশরে সংগঠনগুলো অবৈধভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে ও দেশটিতে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যেই তারা এ অর্থ সাহায্য নিয়েছে।  মিশরকে অস্থিতিশীল করতে ও সেখানে অচলাবস্থা সৃষ্টির লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ আনা হয়। এ খবর দিয়ে বিবিসি জানিয়েছে, এরই মধ্যে দেশটির বেশকিছু বেসামরিক সংস্থায় অভিযান চালিয়েছে সামরিক কাউন্সিল। এর মধ্যে রয়েছে গণতন্ত্রপন্থি ও মানবাধিকার সংগঠনগুলো। বেশ কয়েকজন বিদেশী কর্মকর্তাকে মিশর ছেড়ে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের যানবাহন বিষয়ক মন্ত্রীর ছেলেও রয়েছেন বলে জানা গেছে। এদিকে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তারা বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বিষয়টির যথাযথ ব্যাখ্যাও দাবি করেছে তারা।
অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মিশরীয় সরকারকে ওই এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তুলে নেয়ার আহ্বান জানিয়েছে। মিশর এখন জিম্বাবুয়ে ও ইথিওপিয়ার কৌশল অনুসরণ করে মতামত প্রকাশের পথকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করে হিউম্যান রাইটস ওয়াচ। বিবিসি’র এক সাংবাদিক বলেন, এ ঘটনায় মিশর ও যুক্তরাষ্ট্রের ৩০ বছরের সম্পর্কের অবনতি হতে পারে। গণতন্ত্রের পথে উত্তরণে মিশর না এগোলে, দেশটি দেড় বিলিয়ন ডলারের মার্কিন অর্থ সাহায্য হাতছাড়া করবে। গত সপ্তাহে এক ফুটবল খেলাকে কেন্দ্র করে সহিংসতায় ৭৪ জন নিহত হওয়ার পর নতুন করে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এদিকে টানা চতুর্থ দিনের বিক্ষোভের সময় এ ঘোষণা দিল মিশরীয় কর্তৃপক্ষ।




ইউরোপে তীব্র ঠাণ্ডায় নিহতের সংখ্যা ৩শ’ ছাড়ালো

ইউরোপে তীব্র শীতের প্রকোপে নিহতের সংখ্য ৩শ’ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত কমপক্ষে ৩০৬ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। বিমান ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আশ্র্রয়হীনরা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে। বহু জরুরি আশ্রয়কেন্দ্র খালা হয়েছে। এর মধ্যে ৯ বার তাপমাত্রা হিমাঙ্কের নিচে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে ফিনল্যান্ডে। ইউরোপের বাকি দেশগুলোতেও শীতের প্রকোপ অব্যাহতভাবে বাড়ছে। ইতালি, পোল্যান্ড ও ইউক্রেনে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। এর মধ্যে ইউক্রেনে আরও ৯ জন নিহত হওয়ায় সেখানে প্রাণহানির মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। নিহত বেশিরভাগেরই কোন থাকার জায়গা ছিল না। এদিকে ইউক্রেনের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে শীতের তীব্রতায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৮শ’ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। ৭৫ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন ৩ হাজারেরও বেশি আশ্রয়কেন্দ্রে। একই অবস্থা ইউরোপের বাকি দেশগুলোতেও। ইতালির রাজধানী রোমে সড়কগুলোতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। ঘন তুষারে ঢেকে গেছে প্রতিটি রাস্তা। ইতালিতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে উন্নীত হয়েছে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত লন্ডনের হিথ্রো বিমানবন্দরের ১৩শ’ বিমানের যাত্রা বাতিল করা হয়েছে গতকাল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কাশ্মীর ইস্যুতে আর যুদ্ধ সম্ভব নয়: গিলানি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আজ এক বিবৃতিতে বলেছেন, একবিংশ শতাব্দীতে কাশ্মীর দখল নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধের সামর্থ্য নেই পাকিস্তানের। তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে এরই মধ্যে চারবার যুদ্ধ হয়ে গেছে। এরপরও কাশ্মীর পাক-ভারত সমস্যার কেন্দ্রবিন্দু। তবে একবিংশ শতাব্দীতে আর যুদ্ধ চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমরা আলোচনা, কূটনৈতিক যোগাযোগ, বিচক্ষণ পররাষ্ট্রনীতি ও জাতীয় ঐক্যের মাধ্যমে এ সমস্যা সমাধান করতে চাই। তিনি আরও বলেন, কাশ্মীরের জনগণকে নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দেয়ার মাধ্যমে আমরা তাদের সহায়তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। পাকিস্তানের রাজনৈতিক দলগুলোসহ পুরো দেশ কাশ্মীর ইস্যুতে ঐক্যবদ্ধ। গিলানি বলেন, দায়িত্বশীল ও একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেব পাকিস্তানকে নির্ভরযোগ্য নীতি অবলম্বন করতে হবে। আর তা তৈরি হবে দেশের জনগণের মতামত বিবেচনার মাধ্যমেই।

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প: ১ শিশুর প্রাণহানি

ফিলিপাইনের মধ্যাঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রাথমিকভাবে ১ শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে আহতের কোন সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। এদিকে আক্রান্ত অঞ্চলে ভূমিকম্প-পরবর্তী সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ভূমিকম্পটি নিগ্রোস দ্বীপের অদূরে একটি সরু খালে আঘাত হানায় তা সুনামির আকারে ৩ ফুট বা ১ মিটার উঁচু জলোচ্ছ্বাস সৃষ্টি করতে পারে। এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পটি আঘাত হানার পরপরই আতঙ্কে মানুষজন শপিংমল ও ভবন থেকে ছুটে রাস্তায় বেরিয়ে আসেন। শিশু-কিশোররা স্কুলের বাইরে বেরিয়ে আসে। কোন কোন এলাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে বলেছে, ভূমিকম্পটির উৎস ছিল ৪৪ মাইল গভীরে ও তা আঘাত হানে মাটির ২৯ মাইল গভীরে।

বেবি বি’র ক্যামেরার সামনে অভিষেক হবে অপরাহর শোতে!

টকশো সম্রাজ্ঞী অপরাহ উইনফ্রের শোতে ক্যামেরার সামনে অভিষেক হবে অভিষেক- ঐশ্বর্যর মেয়ে ‘বেবি বি’র। বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গতমাসে অপরাহ যখন ‘বেবি বি’কে দেখতে জলসায় এসেছিলেন তখনই তিনি বচ্চন পরিবারের সঙ্গে বচ্চন কন্যার অভিষেকের ব্যাপারে তার পরিবারের সঙ্গে আলাপ করেন। তিনি ওই সফরে এসে ‘বেবি বি’কে ‘প্রিন্সেস’ নামও দিয়ে যান।
সূত্র জানায়, অপরাহ তার নতুন শো ‘অপরাহস নেঙট চ্যাপ্টার’-এ ‘বেবি বি’কে নিয়ে একটি পর্ব তৈরি করতে চান। যেখানে জন্মের আগে এবং পড়ে ‘বেবি বি’কে নিয়ে বিশ্ববাসীর কৌতূহল, উৎসাহ আর পাগলামির দিকগুলো তুলে ধরবেন। জানা গেছে, ওই পর্বে ‘বেবি বি’র দাদা অমিতাভ, দাদী জয়া বচ্চন, ফুপু শ্বেতা, বাবা অভিষেক এবং মা ঐশ্বর্যকে দেখা যাবে। উল্লেখ্য, এই অপরাহর শোতেই অভিষেক-ঐশ্বর্য প্রথমবারের মতো স্বামী-স্ত্রী হিসেবে ক্যামেরার সামনে আসেন। তাই তাদের প্রথম সন্তানকেও যখন অপরাহ তার অতিথি হিসেবে সবার সামনে আনতে চান, তখন সেই প্রস্তাব কিভাবে ফেলতে পারে বচ্চন পরিবার? তবে, সব কিছুই এখনও সম্ভাবনা পর্যন্তই থমকে আছে। কারণ বচ্চন পরিবার এখনও অপরাহকে জানায়নি তাদের চূড়ান্ত মতামত। দেখা যাক, অপরাহ-বচ্চনের বন্ধুত্ব আসলেই কি ‘বেবি বি’কে মিডিয়ার সামনে আনতে পারে কিনা।

জিসম-২ এর জন্য সবই করবেন সানি লিওন

গত কয়েকমাস ধরেই ভারত তথা বিশ্বমিডিয়ায় আলোচনার তুঙ্গে রয়েছেন ইন্দো-কানাডিয়ান পর্নো তারকা সানি লিওন। বিশেষ করে ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বস এর পঞ্চম মওসুমে অংশ নিয়েই মিডিয়ার আগ্রহের কেন্দবিন্দুতে পরিণত হন তিনি। নিজের পর্নো জীবন সম্পর্কে মিডিয়াকে খোলামেলা বক্তব্য দিয়েও বেশ আলোচিত হয়েছেন তিনি। এবার ‘জিসম-২’ ছবিতে অভিনয় করছেন লিওন । এ ছবির প্রধান নারী চরিত্রে দর্শকরা দেখতে পাবেন তাকে। এ ছবিটির জন্য তিনি সবকিছুই করতে পারেন বলেও জানিয়েছেন। কথা মোতাবেক ছবিতে অভিনয় করতে গিয়ে বেশ কাটখড়ও  পোড়াতে হচ্ছে তাকে। বিশেষ করে হিন্দি ও পাঞ্জাবি ভাষা রপ্ত করার চেষ্টা করছেন তিনি। প্রতিদিনই কিছু কিছু করে হিন্দি শব্দ শিখছেন সানি লিওন। ডিকশেনারি ছাড়াও ভাট প্রোডাকশন তাকে সাহায্য করছে হিন্দি শব্দ শেখার ক্ষেত্রে।  তার রপ্ত করা হিন্দিগুলো শুনে আশপাশের লোকেরা বেশ মজাও নিচ্ছেন। তা দেখে আনন্দ পাচ্ছেন সানি নিজেও। সমপ্রতি এ ছবিতে অভিনয় প্রসঙ্গে টুইটারে নিজের অনুভূতির কথাও ব্যক্ত করেছেন তিনি। এখানে সানি লিওন লিখেছেন, আসলে ‘জিসম-২’  ছবিটি আমার জন্য অনেক বড় সুযোগ বলেই আমি মনে করি। এর জন্য যা কিছু করার দরকার সব করবো। এ ছবিতে অভিনয় করতে গিয়ে মনে হচ্ছে আমার নতুন জন্ম  হলো। কারণ নতুন করে ভাষা শিখতে হচ্ছে। হিন্দি ও পাঞ্জাবি যারাই টুকটাক আমার মুখ থেকে শুনছে, খুব মজা পাচ্ছে। প্রযোজক মহেশ ভাট আমাকে অনেক  সহযোগিতা করছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। আশা করছি শেষ পর্যন্ত ভালভাবেই ছবিটির কাজ শেষ করতে পারবো।

সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ

বলিউডের ২০১১ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর পর এবার পালা কাঙ্ক্ষিত পুরুষের। গেল বছর যার স্বপ্নে সবচেয়ে বেশি বিভোর ছিল তরুণীরা। ‘টাইমস’র জরিপে ওঠে আসলো এমনই ৫০ বলিউড হাঙ্কের নাম। তবে শুধু বলিউডই না, এই তালিকায় ঢুকে গেছে খেলোয়াড়, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরাও। তবে সব আলোচনার ঊর্ধ্বে যার নাম কাঙ্ক্ষিত হিসেবে সবার আগে আছে, তিনি হলেন গত বছরের সবচেয়ে বড় হিট ‘বডিগার্ড’ সালমান খান। ৪৯ কাঙ্ক্ষিত পুরুষকে টপকে সালমান এসে ওঠেছেন একদম এক নাম্বারে। যিনি গত বছরে একটা অংকের  ব্যবধানে পিছনে পড়ে যান রণবীর কাপুরের। তিনি ছিলেন দুই নাম্বারে।এবার ঘটেছে উল্টো। রণবীর হয়েছেন দ্বিতীয় আর সালমান  সবার আগে। এছাড়াও এই তালিকায় পর্যায়ক্রমে আরও জায়গা করে নিয়েছেন হৃতিক, জন, মহেস বাবু, ধোনি, শাহরুখ, শহিদ, ইমরান এবং সবশেষ অর্জুন রামপাল।

চাঞ্চল্যকর তথ্য দিলেন উদিতা

দীর্ঘদিন পর সম্প্রতি বলিউডে ফিরেছেন সেক্সসিম্বল অভিনেত্রী উদিতা গোস্বামী। এসেই নিজের একটি প্রোডাকশন হাউস গড়েছেন। এখান থেকে নির্মাণ করছেন একটি ছবি। ছবির নাম ‘দ্য ডায়েরি অফ এ বাটারফ্লাই’। ছবিতে অভিনয় করার পাশাপাশি ছবিটির সহ পরিচালক হিসেবেও কাজ করছেন তিনি। এ ছবির কাহিনীতে দেখা যাবে উদিতা একই সময় একজন তরুণ  এবং একজন বৃদ্ধের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ছবির প্রধান একটি চরিত্রের জন্য নাসিরউদ্দিন শাহকে কাস্টও করেছেন উদিতা। তবে এ ছবির প্রস্তুতি নিয়ে যখন তিনি ব্যাপক ব্যস্ত সময় পার করছেন ঠিক সে সময়ে মিডিয়ার কাছে বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এ অভিনেত্রী। উদিতা নাম প্রকাশ না করলেও সরাসরি ভারতের নামিদামী পরিচালকদের দিকে আঙ্গুল উঁচিয়েছেন নিজের বক্তব্যে মাধ্যমে। একটি সাক্ষাৎকারে উদিতা বলেছেন, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে পরিচালক ও প্রযোজকদের খুশি রাখতে হয়। এর ওপরই নির্ভর করে ভাল কোন চরিত্রে কাস্টিং। বলিউডের অনেক বড় বড় পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের কাছ থেকে আমার এমন অভিজ্ঞতা হয়েছে। নিজের সব কিছু দিয়ে তাদের খুশি রাখতে হয়। তবে তাদের কাছে নিজেকে বিকিয়ে দেইনি, এতটুকু গর্ব করে বলতে পারি। সব সময় নিজেকে সামলে রাখার চেষ্টা করেছি। উদিতার এমন মন্তব্যে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে বলিউড পাড়ায়। কারণ হঠাৎ করে বলিউডে প্রত্যাবর্তন করেই পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে তার এমন অভিযোগের কারণ কেউ অনুধাবন করতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, ভাটদের উদ্দেশ্য করেই তিনি এমন মন্তব্য করেছেন। কারণ উদিতা অভিনীত বেশির ভাগ ছবিই ভাটদের প্রোডাকশন থেকে নির্মিত। উদিতা বর্তমানে নিজের প্রোডাকশন হাউস গড়েছেন বলেই এরকম সাহসী কথাবার্তা বলার দুঃসাহস করছেন বলেও ধারণা করা হচ্ছে।

সেমিফাইনালে ঘানা-জাম্বিয়া ও আইভরি কোস্ট-মালি

আফ্রিকা নেশন্স কাপের সেমিফাইনালে উঠেছে ঘানা, মালি, জাম্বিয়া ও আইভরি কোস্ট। রোববার কোয়ার্টার ফাইনালের খেলায় ঘানা অতিরিক্তি সময়ের গোল ২-১ গোলে সহ অয়োজক গ্যাবনকে হারিয়ে উঠে যায় সেমিতে। একই দিন অন্য কোয়ার্টারে টাইব্রেকারে ৫-৪ গোলে তিউনিসিয়াকে পিছনে ফেলে এ যোগ্যতা পায় সিডো কিয়েটার দেশ মালি। ১-১ গোলে অমিমাংসিত ছিল নির্ধারিত ও অতিরিক্তি সময়ের এ ম্যাচ। অন্য দুই কোয়ার্টার ফাইনালে শনিবার জাম্বিয়া ৩-০ গোলে জয় পায় দশ জনের সুদানের বিপক্ষে। আর দ্রগবার জোড়া গোলে আইভরি কোস্ট ৩-০ গোলে হারায় যৌথ স্বাগতিক ইকুয়েটোরিয়াল গিনিকে। আগামীকাল প্রথম সেমিফাইনালে ঘানা লড়বে জাম্বিয়ার বিপক্ষে। একইদিন অপর সেমিফাইনালে ফেভারিট আইভরি কোস্টের প্রতিপক্ষ মালি।

ওষুধের মান-মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয়

মানুষের জীবন রক্ষায় ওষুধের প্রয়োজন হয়। চিকিৎসকরা নিয়মিত তাঁদের ব্যবস্থাপত্রে বিভিন্ন ওষুধ লিখে থাকেন। কিন্তু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাম্প্রতিক এক তথ্যে যে খবর পাওয়া গেছে, সেটা খুবই ভীতিকর। সংসদীয় স্থায়ী কমিটির প্রায় দুই বছরের তদন্তশেষে দেখা যাচ্ছে, দেশের দেড় শতাধিক ওষুধ কারখানার এক-তৃতীয়াংশেই অনুসরণ করা হয় না মান নিয়ন্ত্রণের যথাযথ রীতি।

‘যুবরাজের ক্যানসার প্রাণঘাতি হবেনা’

ভারতের ক্রিকেট তারকা  যুবরাজ সিংয়ের ক্যানসার প্রাণঘাতি হবেনা বলে বিশ্বাস করেন তার চিকিৎসকরা। গতকাল মিডিয়াকে এমন আশার কথা বলেছেন যুবরাজের চিকিৎসক যতীন চৌধুরী। বার্তা সংস্থা টিএনএন-কে এই ফিজিওথেরাপিস্ট জানিয়েছেন, তার (যুবরাজ) ক্যানসার একেবারে প্রাথমিক পর্যায়ের। এটি চিকিৎসাযোগ্য, এবং প্রাণঘাতি হবে না। বলেন, সবকিছু ঠিকমতো হলে দ্রুতই যুবরাজ সুস্থ হয়ে উঠবেন এবং আগামী মে কিংবা জুন নাগাদ মাঠে ফিরতে পারবেন।’ যুবরাজের ফুসফুসে টিউমারের অস্থিত্ত্ব ধরা পড়ার খবর প্রকাশ পেয়েছে গত মাসেই। কিন্তু ওই টিউমার ম্যালিগন্যান্ট (ক্যানসার) কিছু নয় বলছিলেন তখন ডাক্তাররা। রোববার আকস্মিক এমন খবরে  ভারতসহ ক্রিকেট অঙ্গনে নেমে আসে বিষাদের ছায়া। বর্তমানে যুক্তরাষ্ট্রে কেমিওথেরাপি নিচ্ছেন যুবরাজ সিং। জানা যায় কেমোথেরাপি শুরু হওয়ার পর যুবরাজের অবস্থা আগের মতোই আছে। ক্যানসার ধরা পড়ার পর প্রথম দিকে যুবরাজ কিছুটা ভেঙে পড়লেও এখন যুবরাজ সামলে উঠেছেন জানায় তার পরিবার।

মাদ্রিদ থেকে দূরত্ব কমেনি বার্সেলোনার

মাদ্রিদ থেকে সাত পয়েন্টের পার্থক্য রয়েই গেল বার্সেলোনার। লিওনেল  মেসির নৈপুণ্যে শনিবার বার্সা জয় পেলেও, অপর ম্যাচে রিয়ালের সাফল্যে ব্যবধান অপরিবর্তিত থাকে দল দুটির পয়েন্ট টেবিলে। আর রোববারের খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট খুইয়েছে তৃতীয় স্থানের দল ভ্যালেন্‌িসয়া।  লা লিগার খেলায় শনিবার রিয়াল সোসিয়েদাদকে ২-১  গোলে হারায় বার্সেলোনা।  আর গেতাফের বিপক্ষে ১-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। এদিন সাফল্য নিয়ে গোলদাতার তালিকায় রিয়াল তারকা রোনালদোর একেবারে কাছাকাছি পৌছলেন টানা তিনবারের ফিফা বর্ষসেরা লিওনেল মেসি। লা লিগায় রোনালদোর এ পর্যন্ত গোল ২৪টি।  এ পতুর্জিজকে মেসি অনুসরণ করছেন ২৩ গোল নিয়ে। ২১ খেলা শেষে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকের শীর্ষে যথারীতি রিয়াল মাদ্রিদ। সমান খেলায় দ্বিতীয় স্থানের বার্সেলোনার সংগ্রহ ৪৮ পয়েন্ট।

গ্রেনেড হামলা মামলা-জঘন্য হত্যাকাণ্ডের যথার্থ বিচারই কাম্য

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার জনসভায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে জঘন্যতম গ্রেনেড ও বোমা হামলা পরিচালিত হয়েছিল। হামলায় বর্তমান রাষ্ট্রপতির স্ত্রী ও আওয়ামী লীগনেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং দুই শতাধিক নেতা-কর্মী আহত হন।

পবিত্র কোরআনের আলো-নিঃসন্তান ব্যক্তিদের রেখে যাওয়া সম্পত্তি বণ্টনের বিধিবিধান

১৭৬. ইয়াছতাফ্তূনাকা; ক্বুলিল্লাহু ইউফ্তীকুম্ ফিল কালালাতি; ইনিম্ রুউন হালাকা লাইছা লাহূ ওয়ালাদুন ওয়া লাহূ উখতুন ফালাহা নিসফু মা-তারাকা; ওয়া হুয়া ইয়ারিছুহা ইল্লাম ইয়াকুল্লাহা ওয়ালাদুন; ফাইন কা-নাতাছ্ নাতাইনি ফালাহুমাছ্ ছুলাছা-নি মিম্মা তারাকা; ওয়া ইন কানু ইখওয়াতার্ রিজালান ওয়া নিছা-আন ফালিয্যাকারি মিছলু হায্যিল উনছাইয়াইনি; ইউবায়্যিনুল্লাহু লাকুম আন তাদ্বিল্লু; ওয়াল্লাহু বিকুলি্ল শাইয়িন 'আলীম।

বনলাউডোগের পদাবলি by জয়নুল আবেদীন

বনলাউডোগ সুন্দরবন-সংলগ্ন একটি গ্রাম। সহস্রাধিক অধিবাসী এ গ্রামের বাসিন্দা। আইলা ও সিডরের জলোচ্ছ্বাসের আগে গ্রামবাসীর কোনো কিছুর অভাব ছিল না। পুকুরভরা মাছ, গোয়ালভরা গরু, ফসলের ক্ষেতের দিকে তাকিয়ে কৃষকের চোখ জুড়িয়ে যেত। এখন আম, কাঁঠাল, সুপারি গাছ নোনার প্রভাবে শুকিয়ে যাচ্ছে। পুকুরের মাছ মরে যাচ্ছে।

পল্লী বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও জাতীয় রাজনীতি by ড. এম শামসুল আলম

সম্প্রতি সিএনজির মূল্যবৃদ্ধির অজুহাতে ইচ্ছামাফিক ভাড়া বৃদ্ধিতে গণপরিবহন নাজুক পরিস্থিতির শিকার হয়। জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ ও সতর্ক হলে এ পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল। এ ব্যাপারে গত ২৩ মে এ পত্রিকায় আমার একটি লেখা প্রকাশ হয়।

শ্রদ্ধাঞ্জলি-খালেদা খানম : মানুষ গড়ার কারিগর by এস এম বন্ধন

১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা শহীদ লে. সেলিম এবং ডা. এম এ হাসানের একমাত্র ভগিনী এবং শহীদ লে. সেলিম শিক্ষালয় ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খালেদা খানম গত ২৭ জুন ভোররাত ৩টা ৪৫ মিনিটে শমরিতা হাসপাতালে আইসিইউতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যে বাতাস ভোরের আজানের সঙ্গে হঠাৎ করে বয়ে যায়, রাতের আঁধারভাঙা সুরের সঙ্গে মিশে যায়, তিনি তার সঙ্গে মিশে গিয়ে দূর মহাজগতে চলে গেছেন।

খুশবন্ত সিং-সব যেন ফিরে ফিরে আসে

শকুন্তলা খোসলার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের ৭০ বছরের বন্ধুতার সম্পর্কের অবসান ঘটল। শকুন্তলা ছিলেন মরহুম জাস্টিস জি ডি খোসলার পত্নী। এখন থেকে কয়েক বছর আগে জাস্টিস খোসলা পৃথিবী ছেড়ে চলে গেছেন।শকুন্তলা যখন অন্তিম শ্বাস ত্যাগ করেন, তখন তাঁর বয়স হয়েছিল ১০১ বছরের বেশি।

কল্পকথার গল্প-পেয়েও হারানো সেই পরশপাথর by আলী হাবিব

'দাঁত থাকতে দাঁতের মর্যাদা' বুঝতে না পারার দুর্নামটা বাঙালির আজও গেল না। বাঙালি নাকি অনেক কিছু পেয়েও হারায়। এমন অনেক কিছু আছে, যার জন্য হন্যে হয়, সেই জিনিস আবার হাতের মুঠোয় ধরা দিলে বাঙালি সেটা বুঝতে পারে না। কথায় বলে, 'বাড়া ভাত আর সাধা মেয়ে পায়ে ঠেলতে নেই'-বাঙালি ঠেলতে পারে।

দশ ট্রাক অস্ত্র মামলা : যে দিনটির জন্য অধীর আগ্রহ by শহিদুল ইসলাম

এক. অবশেষে বহুল আলোচিত বাংলাদেশের বৃহত্তম দশ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক চার্জশিট ২৬ জুন, ২০১১ রবিবার জমা দেওয়া হলো_এটি তৃতীয় দফা অভিযোগপত্র। দ্বিতীয় দফার অভিযোগপত্রে আরো ১১ জন আসামি অন্তর্ভুক্ত হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী,

হিযবুত তাহ্‌রীরের মিছিল-জঙ্গিবাদের পুনরুত্থান ঠেকাতেই হবে

সম্প্রতি নিষিদ্ধ জঙ্গিবাদী সংগঠন হিযবুত তাহ্‌রীরের কর্মকাণ্ড প্রমাণ করে যে দেশে আবার সন্ত্রাস-জঙ্গিবাদ মাথাচাড়া দিতে যাচ্ছে। এদের কয়েক শ কর্মী গত শনিবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় মিছিল করেছে। এর সপ্তাহখানেক আগে তারা প্রেসক্লাবের সামনে দিয়ে মিছিল করেছে। চট্টগ্রামসহ অন্যান্য শহরেও তারা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে।

শ্রদ্ধাঞ্জলি-বুনোফুলের বন্ধু

আমরা অনেক কিছুই ভুলে যাই। শৈশবের ফেলে আসা গ্রাম, প্রিয় নদী, সবুজ মাঠ, অলস দুপুরে ঘুঘুর ডাক, শিশিরের শব্দ, জোছনাবোনা রাত, হেমন্তের সোনালি মাঠ, শীতের বিষণ্ন বিকেল—আরও কত কী। কিন্তু কেউ কেউ এসব ভোলেন না। তাঁদেরই একজন তিনি, নওয়াজেশ আহমদ। তিনি এসবের অনেক কিছুই আমাদের জন্য ধরে রেখেছেন ছবির খাতায় কিংবা মনের পাতায়। আমরা হয়তো সেসব দিনের মতো তাঁকেও ভুলে গেছি।

মিসর-সামরিক বাহিনী কত দূর পেছাবে by মশিউল আলম

গত জানুয়ারি মাসে মিসরের জনগণ যখন স্বৈরশাসক হোসনি মোবারককে উৎখাত করতে আন্দোলন শুরু করে, তখন তাদের অধিকাংশেরই স্পষ্ট ধারণা ছিল না যে তাদের আসল সমস্যা মোবারক নয়। দেশটির সামরিক বাহিনীর রাজনৈতিক উচ্চাভিলাষই যে তাদের সব দুঃখ-দুর্দশার কারণ, তা উপলব্ধি করতে তাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হলো; ভোগ করতে হলো আরও অনেক নিপীড়ন-নির্যাতন। সর্বশেষ,

ধর্ম-নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলুন by মুহাম্মদ আবদুল মুনিম খান

স্বামী-স্ত্রীর পারস্পরিক গভীর ভালোবাসা মহান সৃষ্টিকর্তা আল্লাহর নির্দেশিত বিধান। মানবজাতির আদি পিতা হজরত আদম (আ.) যখন স্বর্গ উদ্যানে একাকী বিচরণ করতেন, তখন তিনি মনে কোনো প্রকার শান্তি ও স্বস্তি পেতেন না। আল্লাহ তাআলা তাঁর মনোভাব বুঝে দয়াপরবশ হয়ে হজরত আদম (আ.)-এর বাম পাঁজর থেকে বিবি হাওয়া (আ.)-কে সৃষ্টি করে তাঁর সহধর্মিণী হিসেবে একত্রে বসবাস করার আদেশ দান করেন,

ঢাবির ভর্তি পরীক্ষা-শিক্ষক হিসেবে আমরা লজ্জিত, ক্ষমাপ্রার্থী

উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশের যে কটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম। সেই ১৯২১ সাল থেকে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন এবং জাতীয় নানা রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হওয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে অনেকের স্বপ্ন থাকে।

এসো নীপবনে-সুড়ঙ্গের শেষে কী? by আবুল হায়াত

সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো দেখা যাচ্ছে।’ এই কথাটি আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে প্রায়ই শোনা যায়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই আলোটি আর আলো থাকে না, হয়ে যায় মরীচিকা। আমার লেখার বিষয় কিন্তু এটা নয়। কদিন আগে বেগম সাহেবাকে নিয়ে মরু শহর দুবাই গিয়েছিলাম বেড়াতে। প্রথম দিনই ‘সিটি ট্যুর’-এ ঘুরে দেখলাম দুবাই শহরের নানা স্থান।

ঢাকা সিটি করপোরেশন-ভাগ নয়, সংস্কার জরুরি by মুহাম্মদ জাহাঙ্গীর

অবশেষে জনমত উপেক্ষা করে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করার জন্য সরকারি দল সংসদে বিল উত্থাপন করতে যাচ্ছে। এ উদ্যোগের এত সমালোচনা হয়েছে, তবু সরকার পিছপা হয়নি। এতে সরকার লাভবান হবে, না ক্ষতিগ্রস্ত হবে, তা সময়ই শুধু বলতে পারে। আমার ধারণা, সরকার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বাজার উচ্ছেদ ও সংযোগ সড়ক নির্মিত হোক-ঢাকার রিংরোড

সড়কের ওপর বাজার বসেছে, তার জন্য পূর্ণ হচ্ছে না ৩৪ কিলোমিটার দৈর্ঘ্যের রিংরোডের রিংটি। যেখানে তা মিলবার কথা, সেই বুড়িগঙ্গাসংলগ্ন বাদামতলীতে সড়কের জায়গা দখল করে আছে ফল ও সবজির বাজার। অন্যদিকে, মাজার রোড থেকে গাবতলী পর্যন্ত অংশে নেই ১০০ মিটারের একটি সংযোগ সড়ক। দৃশ্যত, সমস্যা দুটি ছোট হলেও গত এক দশকে এর সমাধান হয়নি।

প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মত গুরুত্ব পাক-মনোনয়ন-বাণিজ্য

মনোনয়ন-বাণিজ্য নিয়ে মুখ খোলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে ধন্যবাদ। এই অপ্রিয় সত্য শুধু ভোটের আগে কিছুটা আলোচনায় এলেও পরে তা হারিয়ে যায়। তিনি বলেছেন, ‘পৃথিবীর কোনো দেশেই অর্থের বিনিময়ে মনোনয়ন বা নেতা নির্বাচন করা হয় না। একমাত্র বাংলাদেশেই এটা সম্ভব হয়।’ এটি এমন একটি সমস্যা, যা কোনো দলের একক সমস্যা নয়।

ভুঁইফোড় আবাসন-প্রতারণার জাল ছিন্ন হোক

বাসস্থান মানুষের একটি মৌলিক চাহিদা ও অধিকার। যাঁরা দেশের আবাসন খাতকে নানা রকম প্রতিকূলতা-প্রতিবন্ধকতা সত্ত্বেও বিকশিত করার নিরন্তর প্রয়াস অব্যাহত রেখেছেন এবং মানুষের কাছে তাঁদের প্রতিশ্রুত অঙ্গীকার পূরণে দায়বদ্ধ, তাঁরা একশ্রেণীর ভুঁইফোড় আবাসন ব্যবসায়ীর নীতিহীন কর্মকাণ্ডের কারণে নতুন করে সংকটগ্রস্ত হয়ে পড়ছেন। এ বিষয়টি নানা কারণে খুব উদ্বেগজনক এবং দেশের অর্থনীতির জন্য অশুভ বার্তাবহ।

পবিত্র কোরআনের আলো-কোরআনের আলোকিত শিক্ষা যারা মজবুতভাবে আঁকড়ে থাকবে, তারাই সফল

১৭৩. ফাআম্মা ল্লাযীনা আ-মানূ ওয়াআ'মিলু চ্ছা-লিহা-তি ফাইউওয়াফ্ফীহিম উজূরাহুম ওয়াইয়াযীদুহুম্ মিন্ ফাদ্বলিহী; ওয়াআম্মা-ল্লাযীনাছ্ তানকাফূ ওয়াছতাকবারূ ফাইউআ'য্যিবুহুম আ'যা-বান আ'লীমা-; ওয়ালাইয়াজিদূনা লাহুম্ মিন্ দূনি ল্লা-হি ওয়ালিইয়্যাওঁ ওয়ালা-নাসীরা-।

আত্মহননের পথ পরিহার করুন by ডা. ওয়াহিদ নবী

মনস্তত্ত্ববিদ মার্টিন সেলিগম্যান বিশ্ববিখ্যাত হয়েছিলেন একটি গবেষণা করে। তিনি একটি কুকুরকে লোহার খাঁচায় রেখেছিলেন, যার মেঝে ছিল লোহার তৈরি, আর মেঝের মাঝখানে ছিল একটি বেড়া। মেঝের যে অংশে কুকুরটি ছিল, সেখানে বৈদ্যুতিক শক দেওয়া হয়। কুকুরটি তখন বিদ্যুতের হাত থেকে বাঁচার জন্য বেড়া টপকে মেঝের উল্টো দিকে চলে যায়। কিছুক্ষণ পর মেঝের সেই দিকটিতেও বৈদ্যুতিক শক দেওয়া হয়।

ধর্মীয় রাজনীতির বিধান মানতে পারি না by কামাল লোহানী

আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ জাতি। এ দেশের জনগণ তাই অকুতোভয়, অমিত তেজ, সাহসে উদ্দীপ্ত। ন্যায়ের জন্য, সত্য ও সুন্দরের জন্য নিজ প্রাণ বলিদান করতে বিন্দুমাত্র পিছপা হব না। অতীতেও হইনি। পাকিস্তানি শাসকচক্র, সামরিক বাহিনী, জমিদার-জোতদার শ্রেণীর কায়েমি স্বার্থ সংরক্ষণকারী গোষ্ঠীর তাঁবেদার মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি ক্ষমতাবলয়ের বাইরে যে কপটতার আশ্রয় নিয়ে স্বদেশি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা,

স্মরণ-সমাজসংস্কারক স্বামী বিবেকানন্দ by তামান্না ইসলাম অলি

তিনি বিশ্বাস করতেন, মানুষের সেবাই সর্বোৎকৃষ্ট। ঈশ্বরের উপাসনা ও ধর্মই সত্য। তিনি ছিলেন বেদ, যোগশাস্ত্র ও হিন্দু ধর্মকে বিশ্বসভায় পরিচিত করে তোলার প্রতিনিধি। রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য তিনি। জীবসেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ ও মিশন। বাংলা সাহিত্যে কথ্য ভাষাকে তিনি জনপ্রিয় করেছেন। ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়েরও সূচনা করেন তিনি। হিন্দু ধর্মকে করেছেন সর্বজনীন।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

শেষ পর্যন্ত শেখ হাসিনাকেই কলম ধরতে হলো। গত ২৭ জুন দেশের প্রায় প্রতিটি দৈনিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা একটি নিবন্ধ ছাপা হয়েছে। নিবন্ধটি মোটামুটি বড়ই। মোটামুটি বললাম। কিন্তু নিবন্ধটি আরো দীর্ঘ হতে পারত। তিনি অনেক বিষয় কেবল স্পর্শ করে গেছেন, ব্যাখ্যা করলে একটা বড়সড় লেখাই হতে পারত এবং হলে বোধ হয় ভালোই হতো।

ভারত-বাংলাদেশ সম্পর্ক : কতটা বন্ধুপ্রতিম? by শাহনেওয়াজ বিপ্লব

পৃথিবীর মানচিত্রে এশিয়ার একটি ছোট দেশ, আমাদের বাংলাদেশ। অনেকটা চারদিক থেকে ঘিরে থাকা ভারত আমাদের অন্যতম প্রতিবেশী। ভারত ছাড়াও কাছের এবং দূরের আমাদের আরো কয়েকটি প্রতিবেশী দেশ রয়েছে। মিয়ানমার, ভুটান ও নেপাল আমাদের খুব কাছের, আর শ্রীলঙ্কা বা পাকিস্তান আমাদের দূরের প্রতিবেশী। প্রতিবেশী দেশ হলেও মিয়ানমার-ভুটান-নেপাল নিয়ে বাংলাদেশের মানুষ অতটা আবেগ বোধ করে না।

নিত্যজাতম্‌-তবু আশা জাগে by মহসীন হাবিব

দেশ থেকে নীতি, নৈতিকতা, সততা, আদর্শ দৌড়ে পালিয়ে গেছে। এসব শব্দ মনে হয় যেন বাংলাদেশের ডিকশনারিতেই বসবাস করে। একটি দেশে, বাংলাদেশ নামক একটি বিশাল জনপদে মানুষ জন্মগ্রহণ করছেন, তাঁদের মধ্যে কেউ লেখাপড়া শিখছেন, কেউ শিখছেন না; কেউ কেউ জীবনে 'সফল' হচ্ছেন, কেউ হচ্ছেন না।

ভিন্নমত-শেয়ারবাজার ফটকা বাজার নয় by আবু আহমেদ

দুঃখজনক হলো, আমাদের সমাজের কেউ কেউ শেয়ারবাজারকে 'ফটকা বাজার' হিসেবে চিন্তা করেন। এটা যদি ফটকা বাজারই হয়, তাহলে এটা হলো ফটকা কারবারিদের বাজার। কিন্তু বিষয়টা তা নয়। অনেকে এই বাজারের প্রয়োজনীয়তা ও প্রকৃতি না বুঝে এ কথা বলছেন।

জনশক্তি রপ্তানিতে ভাটা-পরিকল্পিত দীর্ঘমেয়াদি পদক্ষেপ দরকার

জনশক্তি রপ্তানি খাতটি বৈদেশিক মুদ্রা অর্জন তথা দেশের অর্থনীতিকে পুষ্ট করার অন্যতম প্রধান একটি মাধ্যম। কিন্তু উদ্বেগ এবং প্রশ্নবোধক হলেও সত্য, নানা রকম সম্ভাবনা থাকার পরও জনশক্তি রপ্তানি ক্রমেই হ্রাস পাচ্ছে। ২ জুলাই কালের কণ্ঠে 'আড়াই বছরে জনশক্তি রপ্তানি কমেছে ১০ লাখ' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্যচিত্র পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।

পাহাড়ধস-আর কত মৃত্যু হবে এভাবে

পাহাড়ের কান্নাকে ঝরনার সঙ্গে তুলনা করা হয়েছে সুবীর নন্দীর গাওয়া একটি গানে। পাহাড় কি কখনো কাঁদতে পারে? এমন প্রশ্ন সেই গান শুনে যে কারো মনেই আসতে পারে। কিন্তু সেই পাহাড় যে কখন কাকে কাঁদিয়ে বসে তার ঠিক নেই। এ যেন প্রতিবছরই হতে হবে। পাহাড়ের পাশে থাকা মানুষদের কাঁদিয়ে দিয়ে যায় পাহাড়।

পবিত্র কোরআনের আলো-আহলে কিতাবদের তিন খোদার তত্ত্ব থেকে ফিরে আসার আহ্বান

১৭১. ইয়া আহ্লাল কিতাবি লা তাগলূ ফী দীনিকুম ওয়া লা তাক্বূলূ 'আলাল্লাহি ইল্লাল হাক্কা; ইন্নামাল মাছীহু ঈছাব্নু মারইয়ামা রাছূলুল্লাহি ওয়া কালিমাতুহূ; আলক্বা-হা ইলা মারইয়ামা, ওয়ারূহুম্ মিনহু; ফাআ-মিনূ বিল্লাহি ওয়ারুছুলিহি; ওয়া লা তাক্বূলূ ছালাছাতুন; ইনতাহূ খাইরান লাকুম; ইন্নামাল্লা-হু ইলা-হুওঁ ওয়া-হিদুন; ছুবহানাহূ আন ইয়্যাকূনা লাহূ ওয়ালাদুন; লাহূ মা ফিচ্ছামাওয়া-তি ওয়ামা ফিল আরদ্বি; ওয়া কাফা বিল্লাহি ওয়াকীলা।

সময় এসেছে অনেক কিছু ভাবার by সুনন্দন রায় চৌধুরী

চার রাজ্যে নির্বাচন হয়ে গেল। এপ্রিল-মে মাসের ভোট বাজারের উত্তাপ এখন প্রশমিত। চারের মধ্যে তিন রাজ্য_পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালা সরকারের পালাবদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই পশ্চিমবঙ্গের পালাবদল। টানা ৩৪ বছর ক্ষমতায় থাকার পর সিপিআই(এম) দলটি গদিছাড়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের আলোচনায় পরে আসব; আগে চলে যাই আরব সাগরের উপকূলে, কেরালায়।

চারদিক-পাতাঝরা দিনের বইমেলা

ফেব্রুয়ারি মানেই বইমেলা!—এমন দিন বুঝি শেষ। বই কেনা আর বইমেলায় মানুষের ঢল যেকোনো সময় হতে পারে।
যার প্রমাণ মিলল শাহবাগের পাবলিক লাইব্রেরি চত্বরে হেমন্তের বইমেলায়। চতুর্থবারের মতো আয়োজন করা এই মেলা জমে উঠেছে বইপ্রেমীদের পদচারণে।

যুক্তি তর্ক গল্প-কোরবানির সূত্র ধরে অর্থনীতির হালহকিকত by আবুল মোমেন

একজন সফল মন্ত্রী এবং ঢাকা ও চট্টগ্রামের চামড়া ব্যবসায়ী সমিতি এই তিন সূত্রে জানা গেল এবার সারা দেশে গরু কোরবানি হয়েছে ৪০-৪৫ লাখ আর ছাগল ২০-২৫ লাখ। অর্থা ৎ রক্ষণশীল হিসেবে ধরা যায় গরু ৪০ লাখ ও ছাগল ২০ লাখ।

তিস্তা নদী-পানি বণ্টনের রূপরেখা by মো. খালেকুজ্জামান

পানির অপর নাম যেমন জীবন, তেমনই বাংলাদেশের অপর নাম নদী। হয়তো এই সত্যাটা বাঙালিরা বরাবরই জানত; আর তাই সংগতভাবেই স্বাধীনতাযুদ্ধের প্রাক্কালে বাঙালিদের একটি প্রিয় স্লোগান ছিল, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’। বাংলাদেশের ৮০ শতাংশ এলাকাই নদী-প্লাবন ভূমি। নদীবাহিত পলিমাটির স্তরায়নের মাধ্যমেই কোটি কোটি বছর ধরে বঙ্গীয় বদ্বীপের সৃষ্টি হয়েছে।

সড়ক দুর্ঘটনা-দায়ী চালকদের শাস্তি নিশ্চিত করতে হবে by মঞ্জুলী কাজী

আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। তার দায় কেউ নিচ্ছে না। যোগাযোগমন্ত্রীরও এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। তাঁর চিন্তা, কী করে বাস বা ট্রাকের বেপরোয়া চালকদের বাঁচানো যায়। সড়ক বা মহাসড়ক যে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে, সে ভাবনা করে তিনি সময় নষ্ট করেন না।

আগে মানুষ হওয়ার প্রশিক্ষণটি শেষ করুন-চিকিৎসকের অভব্য আচরণ

সমাজ ও রাষ্ট্র একজন চিকিৎসকের কাছে চিকিৎসাসেবা ও মানবিক আচরণ আশা করে। আশা করে সহমর্মিতা ও সৌজন্যবোধ। কিন্তু গত রবি ও মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন প্রশিক্ষণার্থী-চিকিৎসক রোগী, রোগীকে হাসপাতালে নিয়ে আসা দুই হোটেল কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে যে আচরণ করেছেন, তা অমানবিক ও অভদ্রজনোচিত।

নৌপরিবহন মন্ত্রণালয় কি আইনের ঊর্ধ্বে?-সুন্দরবনে নৌরুট

আইন রক্ষা ও তা মেনে চলা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, কিন্তু সরকারের কোনো কর্তৃপক্ষ যদি আইন অমান্য করে, তবে আইন রক্ষা করবে কে? বন আইন ও বন্য প্রাণী সংরক্ষণ আইন বলে যে কিছু রয়েছে, তার যেন কোনো তোয়াক্কাই নেই অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। এমনকি সরকারের অপর এক মন্ত্রণালয়ের আপত্তি ও আইনের দোহাইকেও কোনো পরোয়া নেই।

পবিত্র কোরআনের আলো-আহলে কিতাবদের তিন খোদার তত্ত্ব থেকে ফিরে আসার আহ্বান

১৭১. ইয়া আহ্লাল কিতাবি লা তাগলূ ফী দীনিকুম ওয়া লা তাক্বূলূ 'আলাল্লাহি ইল্লাল হাক্কা; ইন্নামাল মাছীহু ঈছাব্নু মারইয়ামা রাছূলুল্লাহি ওয়া কালিমাতুহূ; আলক্বা-হা ইলা মারইয়ামা, ওয়ারূহুম্ মিনহু; ফাআ-মিনূ বিল্লাহি ওয়ারুছুলিহি; ওয়া লা তাক্বূলূ ছালাছাতুন; ইনতাহূ খাইরান লাকুম; ইন্নামাল্লা-হু ইলা-হুওঁ ওয়া-হিদুন; ছুবহানাহূ আন ইয়্যাকূনা লাহূ ওয়ালাদুন; লাহূ মা ফিচ্ছামাওয়া-তি ওয়ামা ফিল আরদ্বি; ওয়া কাফা বিল্লাহি ওয়াকীলা।

সময় এসেছে অনেক কিছু ভাবার by সুনন্দন রায় চৌধুরী

চার রাজ্যে নির্বাচন হয়ে গেল। এপ্রিল-মে মাসের ভোট বাজারের উত্তাপ এখন প্রশমিত। চারের মধ্যে তিন রাজ্য_পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালা সরকারের পালাবদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই পশ্চিমবঙ্গের পালাবদল। টানা ৩৪ বছর ক্ষমতায় থাকার পর সিপিআই(এম) দলটি গদিছাড়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের আলোচনায় পরে আসব; আগে চলে যাই আরব সাগরের উপকূলে, কেরালায়।

বিশেষ সাক্ষাৎকার: ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-মুক্তবুদ্ধির চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য

একদা প্রাচ্যের অঙ্ফোর্ড বলে বিরল সম্মান অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছ থেকে সর্বোচ্চ এই বিদ্যাপীঠের অতীত ঐতিহ্য, বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও প্রত্যাশা সম্পর্কে কালের কণ্ঠের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল।

উৎসব-জগন্নাথ দেবের রথযাত্রার প্রাচীনত্ব by তারাপদ আচার্য্য

রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান সনাতন ধর্মীয় উৎসব। কিন্তু আমাদের দেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ উৎসবের ভাগীদার। তবে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এ দেশসহ বিশ্বের বিভিন্ন শহরে রথযাত্রা শুরু হয়। লন্ডন, মন্ট্রিয়ল, প্যারিস, নিউ ইয়র্ক, টরন্টো, ভেনিস প্রভৃতি শহরে রথযাত্রা উৎসবের জনপ্রিয়তা পেয়েছে।

পাখির চোখে-তুলোয় কুলোয় নির্ভয় বাঙালি by জাহানারা নওশীন

প্রায়ই বলতে শুনি, 'এই গরিব দেশে মানুষের দুর্গতির অন্ত নাই...' ইত্যাদি। বাক্যের শেষাংশটুকু সর্বাংশে সত্য। কিন্তু 'এই গরিব দেশে' বলে বাংলাদেশকে পৃথিবীর মধ্যে দারিদ্র্যে তার উচ্চতর স্থান নির্ণয়ের কোনো মানে হয় না। বাংলাদেশ মোটেও গরিব দেশ নয়। আমার কথার সত্যতার প্রমাণ খুঁজতে কাউকে বেশিদূর যেতে হবে না।

বৃত্তের ভেতরে বৃত্ত-ঘটনাগুলো শুধু উদ্বেগজনকই নয়... by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার জলে শেষ পর্যন্ত অপহৃত জিহাদের লাশ মিলল গত ২৯ জুন সকালে। ২৬ জুন সন্ধ্যায় জিহাদকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ থেকে অপহরণ করা হয়। প্রথমে তাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর নিয়ে রাখা হয় ফতুল্লা থানার ভুঁইগড় এলাকায়, লাকি আক্তারের বাসায়।

স্বাস্থ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের বাজেট বরাদ্দ by এ এম এম শওকত আলী

এ বছর স্বাস্থ্য, পরিবার কল্যাণ (জনসংখ্যা নিয়ন্ত্রণ) এবং পুষ্টি খাতে সর্বমোট বরাদ্দ ৮৮.৬৯ বিলিয়ন টাকা। এ বছরের বরাদ্দ গত বছরের তুলনায় কিছুটা বেশি হলেও চিকিৎসকরা হতাশ হয়েছেন। এ কথাই সম্প্রতি মিডিয়ায় প্রকাশিত হয়েছে। চিকিৎসকদের মতে, এ বছর সর্বমোট বাজেটের অন্তত ১০ শতাংশ বরাদ্দ হওয়া উচিত ছিল স্বাস্থ্য খাতে। বাজেট বক্তব্যের অব্যবহিত পরেই সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা এ ধরনের হতাশা ব্যক্ত করতে অভ্যস্ত। এটাই রেওয়াজে পরিণত হয়েছে।

মনমোহন সিংয়ের মন্তব্য-বাংলাদেশ সরকারের বক্তব্য জানা প্রয়োজন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাম্প্রতিক একটি মন্তব্য বাংলাদেশের রাজনীতি-সচেতন প্রত্যেক মানুষকে ভাবনায় ফেলেছে। ভারতের কয়েকটি পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, যেকোনো সময় বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যেতে পারে। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে অন্তত ২৫ শতাংশ মানুষ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সমর্থক এবং তারা প্রচণ্ড রকম ভারতবিদ্বেষী।

অনিয়মের দায় কার?-সরকারি ব্যাংক by বাবুল চৌধুরী

সরকারি ব্যাংকের অনিয়মের অভিযোগ নতুন নয়। বেসরকারি ব্যাংকিংও এ থেকে মুক্ত বলা যাবে না। এসব অনিয়মের কোনো কোনোটি যখন দেশের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার অন্তরায় হয়ে দাঁড়ায়, তখন কালেভদ্রে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের টনক নড়ে। না হয় এসব অরণ্যে রোদনই সার হয়।

তাদের অবস্থান ইতিহাসের উল্টো দিকে-ফিলিস্তিন by এরিক এস মারগোলিস

ফিলিস্তিনিদের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীন রাষ্ট্র অর্জনের ব্যাপারে আগামী সপ্তাহে আমরা কি কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখতে পাব? পুরোপুরি না। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, তারা জাতিসংঘের কাছে বর্তমানের ভোট প্রদানের অধিকার নেই এমন 'পর্যবেক্ষক স্বতন্ত্র সত্তা'র (অবজারভার অ্যানটিটি) পরিবর্তে 'পর্যবেক্ষক রাষ্ট্র' হিসেবে স্বীকৃতি চাইবে। এই আমলাসুলভ সতর্কতামূলক পরিবর্তন দৃশ্যত তেমন গুরুত্বপূর্ণ ফল প্রসব করবে না। ভ্যাটিকানও একটি 'পর্যবেক্ষক রাষ্ট্র'।

পেঁয়াজ নিয়ে প্রার্থনা byআসিফ আহমেদ

বাংলাদেশে পেঁয়াজ ব্যবসায়ীরা, বিশেষ করে যাদের মধ্যে ফটকাবাজির ঝোঁক রয়েছে তারা ভারতের রফতানি নীতি নির্ধারকদের হাজারবার সালাম জানাতেই পারে। তাদের এক সিদ্ধান্তে কয়েক দিনের জন্য বিপুল পরিমাণ অর্থ তারা আমাদের ক্রেতাদের পকেট থেকে প্রায় বিনা শ্রমে ও মূলধনে কেটে নিতে পেরেছেন। বাংলাদেশি ব্যবসায়ীরা একটু হিন্দি স্টাইলে বলেই ফেলুন না, 'বেঁচে থাক বাছারা!'

নির্যাতিত নারীর ডাক্তারি পরীক্ষা-সুশাসন by নূরুননবী শান্ত

দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার ফজিলা খাতুনের বুদ্ধি প্রতিবন্ধী মা ও রোগাক্রান্ত বাবা ভিক্ষার অন্নের ওপর নির্ভরশীল। তাদের প্রতিবেশী গরু ব্যবসায়ী খলিলের ছেলে সাইদুরের বয়স ২২। সাইদুর সচ্ছল পরিবারের হলেও লেখাপড়ায় অষ্টম শ্রেণী পেরোতে পারেনি। অন্যদিকে হতদরিদ্র পরিবারের ১৩ বছরের শিশু ফজিলা খাতুনের কোনোদিন স্কুলেই যাওয়া হয়নি। গত ২৭ জুলাই সন্ধ্যায় ফজিলা টেলিভিশন দেখার জন্য এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিল।

উইকিলিকসের ফাঁস করা তথ্য কী প্রমাণ করছে?-সমকালীন প্রসঙ্গ by বদরুদ্দীন উমর

কিছুদিন থেকে উইকিলিকস বাংলাদেশ সম্পর্কিত কিছু তথ্য ফাঁস করছে। এসব ফাঁস করা তথ্য প্রায় সবই রাজনীতি বিষয়ক। এ প্রসঙ্গে আরও উল্লেখযোগ্য ব্যাপার, এগুলো হলো ঢাকা থেকে মার্কিন রাষ্ট্রদূত কর্তৃক ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের কাছে পাঠানো তাদের নিয়মিত বার্তা বা ফবংঢ়ধঃপয. যেসব বার্তা এভাবে ঢাকা থেকে পাঠানো হয়ে থাকে সেটা দেখে মনে হয় মার্কিন রাষ্ট্রদূত অন্য দেশের রাষ্ট্রদূতের মতো একজন সাধারণ রাষ্ট্রদূত নন।

চারদিক-হেমন্তে ব্রহ্মপুত্রের তীরে

জার্মান কবি হোল্ডার্লিন ঈশ্বরের কাছে একটি ‘প্রকৃত হেমন্ত’ ঋতু চেয়েছিলেন, যার বদলে তিনি ৪০ বছর পাগলা গারদে কাটাতে রাজি ছিলেন। বাংলা আধুনিক কবিতার প্রকৃত কায়া নির্মাণ যাঁর হাতে হয়েছে, সেই জীবনানন্দ দাশ ঋতু সমগ্রের মাঝে মুখ্যত হেমন্তেরই উপাসক ছিলেন। স্বয়ং রবীন্দ্রনাথ ‘কুহেলী বিলীন ভূষণ বিহীন’ হেমন্তকে নিয়ে গান রচনা করেছেন। এমনই ‘কুহেলী বিলীন’ হেমন্তের শুরুতে সম্প্রতি যাওয়া হয়েছিল ময়মনসিংহে।

সপ্তাহের হালচাল-পুঁজিবাদ কি তাহলে বিকল হয়ে যাচ্ছে by আব্দুল কাইয়ুম

নাটকীয়ভাবে প্রসঙ্গটা উঠলো। সুইড ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি প্রধান স্ট্যাফান ডাহলবেক আলোচনা করছিলেন। স্টকহোমের ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টারে শিল্পপ্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) বিভিন্ন দিক তিনি ব্যাখ্যা করছিলেন মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। পর্দায় ভেসে উঠল একটা কম্পিউটারের ছবি। তার মনিটারে লেখা,

পরিবহন-রেলগাড়ি ঝম্ঝম্... by সাইফুদ্দীন চৌধুরী

দেশে রেল পরিবহনের দেড় শ বছর পূর্তি হলো। ১৮৬২ সালে ব্রিটিশদের শাসনের সময় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত যে রেলপথ স্থাপন করেছিল, পরে তা-ই সম্প্রসারিত হয় কুষ্টিয়ার দর্শনা-জগতী পর্যন্ত। রেলের ওই খবরে আমি একটু নস্টালজিক হয়ে উঠেছিলাম।

অস্কার উপস্থাপনায় এবার হ্যালি বেরি by ইশানা ইশরাত

৮৪ তম একাডেমিক অ্যাওয়ার্ড (অস্কার)-এর  জমকালো চুড়ান্ত আসর বসবে এবার হলিউডের কোডাক স্টুডিওতে আগামী ২৬ ফেব্র“য়ারি। টম ক্রুজ আর জেনিফার লোপেজের সঙ্গে এবার অস্কার উপস্থাপনায় দেখা যাবে হলিউডের ব্ল্যাক-বিউটি হ্যালি বেরিকে।

আরব জাগরণ-মিসরের এখন নেতা চাই by ইসান্দর এল আমরানি

এ রকমটা হওয়ার কথা ছিল না। গত শুক্রবার মিসরের ভবিষ্যতের সংবিধানের ওপর সেনাবাহিনীর কর্তৃত্বের বিরুদ্ধে বিরাট কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল। জেনারেলরা চেষ্টা করছে, সামরিক বাজেটসহ সামরিক বিষয়াদি যাতে সংসদীয় নজরদারির বাইরে থাকে। পরিহাসের বিষয় হচ্ছে, সবাই নীরবে বুঝে গেছে, এত কিছুর পর সেনাবাহিনীই থাকবে পর্দার অন্তরালের আসল ক্ষমতায়। কিন্তু তাদের এটা প্রকাশ্যে বলতে হবে, তার জন্য জনগণের সঙ্গে বোঝাপড়া করে নিতে হবে।

নতুন পরিচয়ে অহনা

মিষ্টি মেয়ে অহনা শোবিজে পা রাখেন মডেলিংয়ের মাধ্যমে। এরপর অভিনয় শুরু করেন টিভি নাটকে। বছর দুয়েক আগে চলচ্চিত্রেও অভিষেক হয়ে গেছে তার। রকিবুল আলম পরিচালিত ‘চাকরের প্রেম’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন অহনা। এবার তিনি দর্শকদের সামনে আসছেন নতুন পরিচয়ে।

বিশ্বের সর্বনিকৃষ্ট এক শেয়ারবাজারের উত্থান-পতন

টাইম সাময়িকীতে ২ ফেব্রুয়ারি প্রকাশিত নিবন্ধের ঈষৎ সংক্ষেপিত বাংলা রূপান্তর করেছেন এ টি এম ইসহাক
হাফিজুর রহমানের পরিবারের কেউই খুব বেশি প্রশ্ন করেননি, যখন তাঁরা দুই থেকে তিন মাসের মধ্যে দেশে দুই-তিনবার টাকা পাঠিয়েছিলেন।

সরল গরল-সুষ্ঠু নির্বাচনের পঞ্চসালা প্রকল্প! by মিজানুর রহমান খান

তত্ত্বাবধায়ক সরকারের পুনরুজ্জীবন কিংবা নির্বাচনী সংস্কারের নামে শুধু আইন বা সংবিধান শোধরানো নয়, একই সঙ্গে গড়তে হবে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু পুরো দেশ যেন হাঁ করে আছে, আসমান থেকে টুপ করে তত্ত্বাবধায়ক সরকার পড়বে। সর্বত্র একটা কী হচ্ছে কী হবে অবস্থা। কিন্তু অনেকেই খেয়াল করছেন না, সরকার ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে দিলেও সংকট যেই তিমিরে, সেই তিমিরেই থাকবে। প্রধান উপদেষ্টা কে হবেন, তার উত্তর কারও জানা নেই।

সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এই অর্থ ফেরত নিতে হবে-চট্টগ্রাম বন্দর কর্মকর্তাদের ভ্রমণবিলাস

জার্মানি থেকে কেনা ৪২ কোটি টাকার যন্ত্রপাতি দেখার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চার সদস্যের একটি দল ১৪ নভেম্বর সে দেশের সমুদ্রবন্দর হামবুর্গে গেছে। কিন্তু যে যন্ত্রপাতি তারা দেখতে গিয়েছে, সেগুলো দুই সপ্তাহ আগেই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৩০ টন ওজনের ভারী কন্টেইনার উত্তোলনে সক্ষম ছয়টি স্ট্রাডেল ক্যারিয়ার।

জনগণের টাকার সদ্ব্যবহার নিশ্চিত করুন-কর ও সেবা

কোনো দেশের নাগরিকেরা সরকারকে কর দেন এই প্রত্যাশা থেকে যে তাঁদের অর্থের সদ্ব্যবহার করা হবে; কর প্রদানের বিনিময়ে তাঁরা প্রয়োজনীয় সেবা পাবেন। বাংলাদেশে করের বিপরীতে সেবার মান ও মাত্রা নাগরিকদের সেই প্রত্যাশা পূরণ করে না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে: জনগণের করের অর্থ ব্যয় করার ক্ষেত্রে সরকারের নীতিনির্ধারকদের অগ্রাধিকারমূলক বিবেচনাগুলো কী?

সংবিধান সংশোধন-শক্তিশালী হোক গণতন্ত্র

বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই অবশেষে সংসদে কণ্ঠভোটে পাস হয়ে গেল সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি_জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সংবিধানে পুনর্বহাল হলো। একই সঙ্গে বহাল থাকল রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ।

আন্তর্জাতিক সমবায় দিবস-ঐক্যই শক্তি by সাদিয়া মাহ্জাবীন ইমাম

বৃদ্ধ পিতা মৃত্যুশয্যায় তাঁর সন্তানদের কাঠি ভাঙতে দিয়ে একতার শিক্ষা দিয়েছিলেন। একটি করে কাঠি ভাঙা মুহূর্তের বিষয়, কিন্তু যখনই সেগুলো আঁটিবদ্ধ থাকে, তখন ওই বাঁধনের সব কাঠি নিরাপদ। সেখানে প্রত্যেকের শক্তি বিচ্ছিন্ন নয়, বরং সব শক্তি এক হয়ে তৈরি হয় একটি কঠিন সংঘবদ্ধতা, তৈরি হয় সমবায় শক্তি। এ গল্প কমবেশি সবারই জানা।

পবিত্র কোরআনের আলো-সত্যের পথরেখা মেনে চলাই মানবজাতির জন্য কল্যাণকর

১৬৮. ইন্নাল্লাযীনা কাফারূ ওয়া যালামূ লাম ইয়াকুনিল্লা-হু লিইয়াগ্ফিরা লাহুম ওয়ালা লিইয়াহ্দিইয়াহুম ত্বারীক্বা।
১৬৯. ইল্লা ত্বারীক্বা জাহান্নামা খালিদীনা ফীহা আবাদা; ওয়া কা-না যা-লিকা 'আলাল্লাহি ইয়াছীরা। ১৭০. ইয়া-আইয়্যুহান না-ছু ক্বাদ জা-আকুমুর্ রাসূলু বিলহাকি্ব মির্ রাবি্বকুম ফাআ-মিনূ খাইরান লাকুম; ওয়া ইন তাকফুরূ ফাইন্না লিল্লাহি মা ফিচ্ছামাওয়াতি ওয়াল আরদ্বি; ওয়া কা-নাল্লাহু 'আলীমান হাকীমা।

সদরে অন্দরে-রমজানকে অসংযমী করার প্রয়াস by মোস্তফা হোসেইন

রমজান এগিয়ে আসছে। বাড়ছে উৎকণ্ঠা। এবারও কি বাজারে গিয়ে রোজাদারকে অসহিষ্ণু অবস্থায় পড়তে হবে? আলামত ভালো মনে হচ্ছে না। সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না কারো প্রতি। সরকারের নিয়ন্ত্রণ যেন শূন্যের কোঠায় নেমে যাচ্ছে। বাজার বলছে, আমি স্বেচ্ছাচারী_যেভাবে ইচ্ছা সেভাবে চলব।

ইতিউতি-অসম্ভবকে সম্ভব করাই সফল রাজনীতি by আতাউস সামাদ

এক. ইদানীং রোজই খানিক পর পর আকাশের দিকে তাকিয়ে থাকি। ছোটবেলা থেকেই বর্ষাকালের মেঘ দেখতে ভালো লাগে আমার। এক কালো রঙেরই এত বিচিত্র রূপ দেখা যায় এই সময়টায়। কখনো ঘন কৃষ্ণবর্ণ, কখনো কখনো তাতে ছাই রঙের ছোঁয়া, কখনো ধূসর, আবার কখনো কালো, সাদা আর হালকা নীলের ক্ষণস্থায়ী কোলাজ থাকে আকাশজুড়ে।

আসল পুলিশ কোথায় গেল?-নকল পুলিশের অত্যাচার থেকে রক্ষা করুন

ডাকাত বা ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে আপনি দৌড়ে পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিলেন। কিন্তু একটু পরই আপনি যদি দেখেন যে ওরাও ডাকাত, পুলিশ সেজে ডাকাতি করছে, তাহলে আপনি কার কাছে যাবেন? দিশেহারা হয়ে নিজেকে তাদের হাতে সমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে কি? বৃহস্পতিবারের কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সারা দেশেই পুলিশ সেজে ডাকাতির ঘটনা অনেক বেড়ে গেছে।

সংসদে বাজেট পাস-স্বপ্ন যেন ভেঙে না যায়

২০১১-১২ অর্থবছরের বাজেট গত সংসদে পাস হয়েছে। যথারীতি বিরোধী দল অনুপস্থিত ছিল বাজেট পাসের সময়। সংসদে বাজেট প্রস্তাবের পর প্রস্তাবিত বাজেট নিয়ে অনেক আলোচনা হয়েছে। গত ৯ জুন এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার যে বাজেট সংসদে অর্থমন্ত্রী পেশ করেছিলেন, তাতে ঘাটতি ছিল ৪৫ হাজার কোটি টাকারও বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-ঐতিহ্য ও গৌরবের স্মারক by স্বপন কুমার দাস

আজ ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দিনটি প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে। এবারও দেশের এই সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৩১)-ইতিহাস পড়াতেন ফাদার গিলেস্পি by আলী যাকের

আজ আমার নটর ডেম কলেজ জীবনের কথা উল্লেখ করতে চাই। কেননা এর পরবর্তী জীবনে আমার লেখাপড়ার প্রতি যদি কোনো ঔৎসুক্য হয়ে থাকে তার বীজ বপন করা হয়েছিল এই নটর ডেম কলেজেই। আমার এই আগ্রহের পেছনে যে তিনজন শিক্ষকের অবদান অনস্বীকার্য, তাঁরা হলেন, নটর ডেম কলেজের তখনকার অধ্যক্ষ ফাদার টি এ গাঙ্গুলী, ফাদার গিলেস্পি ও মিয়া মুহম্মদ আবদুল হামিদ।

শেকড়ের ডাক-ক্রমেই প্রকট হচ্ছে অস্তিত্বের সংকট by ফরহাদ মাহমুদ

একসময় নদী ছিল আমাদের সম্পদ। নদীর পলি জমে প্লাবনভূমি উর্বরতা পেত, নদী ও প্লাবনভূমি ছিল মাছের অফুরন্ত ভাণ্ডার, নদীপথে বাংলাদেশের যেকোনো প্রান্তে যাওয়া যেত। নদীমাতৃক দেশ হিসেবেই বিশ্বে পরিচিত ছিল বাংলাদেশ। কিন্তু সেই পরিচয় আজ মৃতপ্রায়। অনেক নদী ইতিমধ্যে মরে নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রধান নদীগুলোও আজ মরতে বসেছে।

মৃদুকন্ঠ-গণতন্ত্রে সোনার পাথরবাটি by খোন্দকার ইব্রাহিম খালেদ

প্রতিটি পদ্ধতির স্বকীয়তা থাকে। স্বকীয়তার গণ্ডি কখনো সংকীর্ণ, কখনো কিছুটা বিস্তৃত। পদ্ধতি কখনোই সীমা অতিক্রম করে না। গণ্ডি অতিক্রম করলে স্বকীয়তা বজায় থাকে না। পদ্ধতিটি প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ে। গণতন্ত্র একটি পদ্ধতি। গণতন্ত্রেরও স্বকীয়তা আছে। স্বকীয়তা বজায় রাখার গণ্ডি রয়েছে। গণতন্ত্রেরও বিচরণ ক্ষেত্রের সীমা-পরিসীমা আছে, যার বাইরে বিচরণ করলে স্বকীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।