Saturday, March 3, 2012

চারদিক-মন ভালো নেই কবির by কাজল রশীদ

ভালো থেকো’—কথাটা খুব জোর দিয়ে বললেন কবি। জন্মদিনে নিজের নয়, অন্যের ভাবনায়, শুভ কামনায় উন্মুখ তিনি। অথচ একা একা চলতে পারেন না। সব কথা সব সময় বুঝে উঠতে পারেন না। ঘড়ির কাঁটা ধরে ঘুমোতে যান, ওঠেন।

আত্মহত্যা-সুমির মৃত্যুর দায় কারও নয়?

মার্জিয়া জান্নাত সুমি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। এখন সে কেবলই অতীত। কারণ, ৬ আগস্ট সে আমাদের ছেড়ে চলে গেছে। যে ক্যাম্পাসকে ভালোবেসে সর্বক্ষণ সে প্রাণোচ্ছল থেকেছে, যে শিক্ষায়তনে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখেছে, সেখানেই সে শেষ করে দিল তার জীবন। মা-বাবার স্নেহ-মমতা, বন্ধুদের

চিকিৎসা-ব্যবস্থা-চিকিৎসকেরা ভুল করেন না, অবহেলা তো নয়ই! by মশিউল আলম

বাংলাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে ভুল চিকিৎসায় ও চিকিৎসকদের অবহেলায় প্রতিবছর কত মানুষের মৃত্যু হয়? অঙ্গহানি ঘটে কতজনের? এ রকম জিজ্ঞাসার উদয় হতে পারে তাঁদের কারও কারও মনে, যাঁদের কোনো স্বজন এভাবে মারা যায়। কিন্তু এ প্রশ্নের উত্তর মেলে না। কারণ, এই দেশে এ বিষয়ে কোনো পরিসংখ্যান নেই।

ধর্ম-আত্মনিয়ন্ত্রণ ও পরিশুদ্ধি অর্জনে রোজা by মুহাম্মদ আবদুল মুনিম খান

আল্লাহ পাক তাঁর অসীম দয়া, ক্ষমা ও পরিত্রাণপ্রাপ্তির জন্য মাসব্যাপী রোজা নির্দিষ্ট করে দিয়েছেন, যেন সংযমের মাধ্যমে বান্দারা আত্মনিয়ন্ত্রণ ও পরিশুদ্ধি অর্জন করেন। প্রকৃত রোজাদারেরা এতে অবগাহন করে ১১ মাসের পুঞ্জীভূত পাপ-পঙ্কিলতা ও কলুষ-কালিমা থেকে পরিশুদ্ধ ও পূতপবিত্র হয়ে যান। যাঁরা সতর্ক ও জ্ঞানী,

স্মৃতি-আমার বন্ধু মিশুক by ম. তামিম

যে কজন মানুষের সান্নিধ্যে আমার আজকের ‘আমি’র বুনিয়াদ বা ভিত্তি তৈরি হয়েছিল, আশফাক মুনীর মিশুক ছিল তার অন্যতম। আজ থেকে ৪৬ বছর আগে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে প্রথম শ্রেণীতে আমাদের জীবনের যাত্রা শুরু। আজ এই ২০১১ সালে এসে মিশুকের মৃত্যুতে আমার পরিণত এই দেহ ও মনের একটি গাঁথুনি যেন ভেঙে পড়ে গেল!

পণ্যবাজার-বড় গ্রুপের নিয়ন্ত্রণ মানেই সিন্ডিকেট নয় by মোহাম্মদ হেলাল

রমজান মাস এলেই নিত্যপণ্যের বাজার নিয়ে পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়। কারণ একটাই। বাজারে এসবের দাম চড়া। চাহিদা বাড়লে দাম বাড়বে—এ কথা বোধ হয় কেউ মানতে চায় না। বরং সবার বক্তব্য, চাহিদা বাড়বে, তা তো ব্যবসায়ীদের অজানা নয়। তাহলে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরবরাহ বাড়ছে না কেন?

কালের পুরাণ-ত্যাগের চেয়ে পদ বড় by সোহরাব হাসান

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা আছে ‘ইন্দিরা গান্ধীর প্রতি’। তার কয়েকটি লাইন এ রকম: ‘ইন্দিরা, তুমি বিমানের জানালায় বসে,/ গুজরাটের বন্যা দেখতে যেও না। এ বড় ভয়ংকর খেলা/...ইন্দিরা, তখন সেই বন্যার দৃশ্য দেখেও একদিন তোমার মুখ ফস্কে/ বেরিয়ে যেতে পারে, বাহঃ কী সুন্দর!’

তথ্যমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়নই দেখতে চাই-ভারতে বাংলাদেশের টিভি

বাংলাদেশের কেব্ল নেটওয়ার্কে ভারতের প্রায় সব টিভি চ্যানেল সম্প্রচারের অবাধ সুযোগ করে দেওয়া আছে। ফলে ভারতীয় চ্যানেলগুলো তাদের বিজ্ঞাপন এবং বাংলাদেশের দর্শকদের গ্রাহক ফি বাবদ উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আদায় করে নিচ্ছে। অথচ ভারতে এ সুযোগ পাওয়া থেকে পুরোপুরি বঞ্চিত রয়েছে বাংলাদেশের চ্যানেলগুলো।

রাজশাহী শিল্প ও বণিক সমিতি কি দেউলিয়া?-মেয়রের ‘অনুদান’ চাওয়া

রাজশাহী শিল্প ও বণিক সমিতি শুক্রবার রাজশাহী বিভাগের ব্যবসায়ীদের যে সম্মেলন করল, সে জন্য ব্যয় ধরা হয়েছিল ১৬ লাখ টাকা। কিন্তু একটি পয়সাও তারা নিজেদের গাঁট থেকে খরচ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। ব্যয়ের সম্পূর্ণটাই তুলতে চেয়েছিল রাজশাহী নগরের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর কাছ থেকে।

চারদিক-খুদে মাঝিদের জীবনগাথা byকল্যাণ প্রসূন

ভরা কণ্ঠিনালা নদী। ঘাটে সারি করে রাখা ২৫-৩০টি ইঞ্জিনচালিত নৌকা। কিছু সময় পর পর একটি করে নৌকা যাত্রী বোঝাই করে গন্তব্যে রওনা দিচ্ছে। ১২-১৩ বছরের এক শিশু হাঁকছিল, ‘রাবার ড্যাম যাইতা নি, রাবার ড্যাম’, ‘উইঠ্যা পড়েন, উইঠ্যা পড়েন’। সংবাদ সংগ্রহে হাকালুকি হাওরে যাব। ফিরতে হবে তাড়াতাড়ি।

অবহেলা-মহাসড়কে হত্যাকাণ্ড এবং মন্ত্রণালয় by ফারুক মঈনউদ্দীন

জনসংখ্যা নিয়ে ২০০ বছরের বেশি সময় আগে টমাস ম্যালথাস যে ভবিষ্যদ্বাণী উচ্চারণ করেছিলেন, তাঁর সেই তত্ত্বকে বিরুদ্ধবাদীরা উড়িয়ে দিয়েছিলেন অতিনৈরাশ্যবাদী বলে। ম্যালথাস তাঁর তত্ত্বে আশঙ্কা করেছিলেন যে জনসংখ্যা অত্যধিক বেড়ে গেলে প্রকৃতি নিজস্ব নিয়মেই সেটা সংশোধন করার চেষ্টা করবে।

ধর্ম-অসুস্থ ও মুসাফিরের রোজার বিধান by মুহাম্মদ আবদুল মুনিম খান

মাহে রমজানে রোজার বাধ্যবাধকতা, সুযোগ-সুবিধা বা ছাড় সম্পর্কে পরিপূর্ণভাবে না জানার কারণে অনেকে গুরুতর অসুস্থতা নিয়েও প্রতিদিন রোজা পালন করে থাকেন। ইসলামের বিধিবিধান অবগত হওয়া সত্ত্বেও কেউ যদি অসুস্থ অবস্থায় রোজা পালন করতে গিয়ে স্বাস্থ্যের ক্ষতি সাধন করেন, তাহলে তা সুস্পষ্টভাবে দেহ ও মনের ওপর জুলুম বা অত্যাচার করা

আদিবাসী-বাঙালি-আদিবাসী জাতীয়তাবাদ বিতর্ক by মহিউদ্দিন আহমদ

মানবেন্দ্র লারমা: আমরা করুণার পাত্র হিসেবে আসিনি। আমরা এসেছি মানুষ হিসেবে। তাই মানুষ হিসেবে বাঁচার অধিকার আমাদের আছে। মিসেস সাজেদা চৌধুরী: বৈধতার প্রশ্ন, জনাব স্পিকার, মানবেন্দ্র নারায়ণ লারমা বলতে চেয়েছেন যে এই সংবিধানে তাঁদের উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। আমি বলব, তাঁরাও আজকে স্বাধীন।

সরল গরল-যে গল্পের শুরু আছে, শেষ নেই by মিজানুর রহমান খান

প্রধান বিচারপতির দরজায় লাথি মারা দিয়ে এই গল্পের শুরু। আর তখনই আওয়ামী লীগের অপছন্দের এক বিচারপতি ছিলেন মুখ্য চরিত্র। কে এম হাসান। যাঁর জন্য এল চতুর্দশ সংশোধনী, বাড়ল বিচারকদের বয়সসীমা। সেই সুবিধা যদিও এখন সবাই পাচ্ছেন, শুধু নিন্দার কাঁটা বিঁধল তাঁরই।

লীগ-দল-প্রশাসনের দুর্নীতির ত্রিভুজ কে ভাঙবে?-কিশোরগঞ্জ পৌরসভার উন্নয়নকাজ

ছাত্রলীগ-যুবলীগ আর ছাত্রদলের টেন্ডারবাজিতে কোটি কোটি টাকার সরকারি কাজ ভাগাভাগি হওয়া নতুন কিছু নয়। অতীতেও স্বার্থের খাতিরে এই দুই পক্ষকে একজোট হতে দেখা গেছে, আবার স্বার্থের জন্য একই দলের দুই গ্রুপকে হানাহানিতে লিপ্ত থাকতে দেখা গেছে। কিন্তু উল্লিখিত ঘটনায়, হানাহানিটা করা হয়েছে সাধারণ ঠিকাদারদের বিরুদ্ধে।

লাইসেন্স প্রদানে চাই স্বচ্ছতা ও প্রতিযোগিতা-মুঠোফোনে তৃতীয় প্রজন্ম

প্রযুক্তির সঙ্গে সব সময়ই ‘নতুন’ বিষয়টি জুড়ে থাকে। আজ যে প্রযুক্তি নতুন হিসেবে জায়গা করে নিচ্ছে, দুই দিন পরই তা পুরোনো। আমাদের দেশের মুঠোফোন প্রযুুক্তিও তেমনি নতুনের দিকে যাচ্ছে। দ্বিতীয় প্রজন্ম বা টু-জি নামে পরিচিত যে প্রযুক্তি দিয়ে যোগাযোগের ক্ষেত্রে বলা যায় বাংলাদেশে বিপ্লব ঘটিয়ে ফেলেছে মুঠোফোন, সেখানে আসছে নতুন বা আরও

পানি ও বিদ্যুৎ সমস্যা-পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিন

শুষ্ক মৌসুমের শুরুতেই পানি ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম। সেচের চাহিদা আরো বাড়লে বিদ্যুৎ সংকট বাড়বে। এ ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। বিদ্যুতের এই সংকট গ্রামাঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলে, এমনকি রাজধানীতেও চরমে পৌঁছেছে।

মুসলমানদের ওপর গোপন নজরদারি করতো মার্কিন পুলিশ!

যুক্তরাষ্ট্র পুলিশের ফাঁস হয়ে যাওয়া একটি গোপন নথিতে দেখা গেছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এন ওয়াই পি ডি) গোপনে হাজার হাজার শিয়া মুসলমান ও তাদের মসজিদে নজরদারি করতো। ২০০৬ সালের মে মাসে এন ওয়াই পি ডি গোয়েন্দা সংস্থার ইরানে গোপন নজরদারির ওপর একটি প্রতিবেদন পাওয়া গেছে। এতে বলা হয়েছে, শিয়া মুসলমানদের মসজিদগুলোত পুলিশের গোপন নজরদারির মতো অভিযান বাড়ানোর প্রয়োজন রয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার মসজিদগুলোকেও এ অভিযানের তালিকায় রাখা হয়েছে। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, এন ওয়াই পি ডি তাদের নীতি বা কর্মসূচিতে কখনই ধর্মকে অন্তর্ভুক্ত করেনি। ওদিকে পুলিশ কমিশনার রেইমন্ড কেলি বলেছেন, পুলিশ সেখানেই যায়, যেখানে তদন্তের স্বার্থ তাদেরকে নিয়ে যায়। অথচ, প্রকাশিত ওই নথিতে শিয়া মসজিদে গোপন নজরদারিতে পুলিশের তদন্তের প্রকৃত স্বার্থ কি ছিল, তা প্রশ্নসাপেক্ষ। কেলির বক্তব্যের যুক্তি সেখানে খুঁজে পাওয়া দুষ্কর। এদিকে এ গোপন নথি প্রকাশের পর এন ওয়াই পি ডি’র মুসলমান সম্পর্কে দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন সংশয় তৈরি হবে। এদিকে মুসলমান সমপ্রদায়ের সমাজকর্মীরা সমপ্রতি কেলির পদত্যাগ দাবি করেছেন। মুসলমানরা যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের মাধ্যমে সেখানকার নিয়ন্ত্রণ নিতে চায়, এমন একটি ভিডিও পুলিশের দেড় হাজার কর্মকর্তাকে দেখানোর পর কেলির বিরুদ্ধে এ পদত্যাগের দাবি ওঠে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

শুধু যোগ্য অভিবাসীরাই বৃটেনের স্থায়ী নাগরিকত্ব পাবেন

বৃটেনে এখন থেকে শুধু যোগ্যতাসম্পন্ন নাগরিকরাই স্থায়ী নাগরিকত্ব পাবেন। গতকাল দেশটির অভিবাসন আইনে এ ধরনের একটি পরিবর্তন আনার ঘোষণা দেয়া হয়েছে। বৃটেনের অভিবাসন মন্ত্রী ড্যামিয়েন গ্রীন এক বিবৃতিতে দুটি প্রস্তাব উপস্থাপন করেন। ইউরোপ ছাড়া অন্য যে কোন দেশের নাগরিকদের জন্য নতুন এ আইনটি প্রযোজ্য হবে। যারা বৃটেনে ৫ বছর অবস্থান শেষে একটি সুনির্দিষ্ট অঙ্কের অর্থ উপার্জনে সক্ষম হবেন, শুধু তারাই সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতি পাবেন। অন্যদিকে, বাকিদের তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হবে। এ খবর দিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যে অভিবাসী নাগরিকরা উন্নত জীবন-যাপনের যোগ্যতা রাখেন, তারাই বৃটেনে স্থায়ীভাবে থাকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। অন্যদিকে, যাদের আয়ের সম্ভাবনা কম, তাদেরকে বৃটেনে থাকার অনুমতি দেয়া হবে না। এজন্য বৃটেন কর্তৃপক্ষ আয়ের একটি সুনির্দিষ্ট অঙ্কও উল্লেখ করেছেন। বৃটেনে ৫ বছর শেষে যাদের আয় ৩১ হাজার পাউন্ডের কম হবে তাদের নিজ নিজ দেশে ফিরতে হবে। অর্থাৎ নতুন এ অভিবাসন আইনের আওতায় বৃটেনে স্থায়ী নাগরকত্ব পাওয়ার অন্যতম পূর্বশর্ত হিসেবে এ সুনির্দিষ্ট অর্থ উপার্জনের যোগ্যতাকে বিবেচনা করা হবে।

অস্থির মিশর : নিহত ২, আহত ৪০০

মিশরের পোর্ট সাইদ স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের পর দু’দলের সমর্থকদের রক্তক্ষয়ী দাঙ্গায় ৭৪ ব্যক্তি নিহত হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস বিক্ষোভে আরও দুই ব্যক্তি নিহত ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন। রাজধানী কায়রো পরিণত হয় রণক্ষেত্রে। হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। নিরাপত্তা বাহিনীর গুলিতে ২জন প্রাণ হারায়। ওদিকে বিক্ষোভকারীদের একটি বড় অংশ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যায়। কিন্তু, নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। এদিকে এর আগে দেশটির প্রধানমন্ত্রী বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপসারণের ঘোষণা দেন। এদিকে বন্দরনগরী পোর্ট সাইদের ফুটবল মাঠে সংঘর্ষে নিহত ৭৪ জনের মধ্যে বেশ কয়েকজনের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় ।

গাজায় জাতিসংঘ মহাসচিবের গাড়িবহর লক্ষ্য করে জুতাবর্ষণ

জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে বহনকারী গাড়ি বহরকে লক্ষ্য করে জুতা ও কাঠের টুকরো ছুঁড়ে মেরেছে ফিলিস্তিনের বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে অনলাইন নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল ইসরাইল থেকে গাজা ভূখণ্ডে প্রবেশের সময় সেখানে উপস্থিত জনতা বিক্ষোভে ফেটে পড়ে। প্রায় ১শ’ নারী-পুরুষ একটি বাসে করে গাজার চেকপোস্টের কাছে সমবেত হন। তারা মুনের গাড়িবহরের সামনে দাঁড়িয়ে গতিরোধ করেন। অভিযোগে তারা বলেছেন, তাদের স্বজনরা ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দি। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গাজায় তৃতীয় দফায় সফরের সময় জাতিসংঘের মহাসচিব তাদের সঙ্গে সাক্ষাতের কোন পরিকল্পনা করেননি। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে ৪-৫ যুবক মুনের গাড়ি বহরে জুতা ছুঁড়তে থাকে। মহিলারা তাদের হাতে থাকা ব্যানারের কাঠের টুকরো খুলে, তা ছুঁড়ে মারেন। অবশ্য, এর পরপরই সেখানে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা ঘটনা নিয়ন্ত্রণে আনেন। ইসরাইলের প্রতি বান কি মুন দুর্বল বলে মনে করেন তারা। আর মুনের পক্ষপাতমূলক আচরণের জন্যই এ বিক্ষোভ করছেন বলে জানালেন এক বিক্ষোভকারী। ফিলিস্তিনের রকেট হামলায় পার্শ্ববর্তী ইসরাইলের ক্ষতিগ্রস্ত একটি শহর পরিদর্শনেও গেছেন মুন। কিন্তু, বিক্ষোভকারীদের দাবি, তাদের যন্ত্রণার কথা শুনতে চান না তিনি।

নিলামে গাদ্দাফির রক্তমাখা শার্ট ও বিয়ের আংটি

লিবিয়ার লৌহমানবখ্যাত ও প্রজাদরদী প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির রক্তমাখা শার্ট ও তার বিয়ের আংটি নিলামে তোলা হয়েছে। গাদ্দফি নিহত হওয়ার সময় তার পরনে ছিল হালকা বাদামি রঙের শার্টটি। রক্তে রঞ্জিত ছিল এটি। আর, হাতের আঙুলে পরে ছিলেন রৌপ্যখচিত বিয়ের আংটিটি। লিবিয়ার নাগরিক আহমেদ ওয়ারফালি এগুলো কোনভাবে সংগ্রহ করেছেন। আর গাদ্দাফির ব্যবহৃত এ দুটি সামগ্রীর মূল্য হেঁকেছেন ২০ লাখ মার্কিন ডলার। আহমেদ মনে করছেন, ইউরোপে এ সামগ্রীগুলো বিক্রি করতে পারলে আরও বেশি লাভবান হবেন। অনলাইন ওয়েবসাইট অ্যারাবসটুডে ডট নেটে গাদ্দাফির পরিহিত আংটিটির একটি ছবিও পোস্ট করা হয়েছে। ১৯৭০ সালের ১০ই সেপ্টেম্বর সাফিয়ার সঙ্গে পরিণয়ে আবদ্ধ হয়েছিলেন তিনি। আংটিতে খোদাই করে গাদ্দাফির বিয়ের তারিখ উল্লেখ রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই।

সোমালিয়ায় দুর্ভিক্ষের অবসান হয়েছে: জাতিসংঘ

যুদ্ধ-বিধ্বস্ত সোমালিয়ায় দুর্ভিক্ষের অবসান হয়েছে। দীর্ঘ ৬ মাসের খরা ও দুর্ভিক্ষ কাটিয়ে উঠেছে দেশটি বলে জাতিসংঘের নতুন এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ বলেছে, ভাল ফসল উৎপাদন ও সময়োপযোগী মানবিক সহায়তায় এ অর্জন সম্ভব হয়েছে। তবে সোমালিয়ায় নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী বলেছেন, সোমালিয়ার পরিস্থিতি এখনও গুরুতর। সোমালিয়া ফুড সিকিউরিটি নিউট্রিশন অ্যানালাইসিস ইউনিটের এক পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটির মোট জনসংখ্যার ৩ ভাগের ১ ভাগ অর্থাৎ ২০ লাখেরও বেশি মানুষ এখনও দুর্ভিক্ষের কষাঘাতে জর্জরিত। তাদেরকে বাঁচাতে জরুরি ত্রাণ সহযোগিতা অপরিহার্য বলে এতে উল্লেখ করা হয়। সোমালিয়ায় ২০ বছরেরও বেশি সময় ধরে কোন কার্যকর কেন্দ্রীয় সরকার-ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। আর একটানা চলতে থাকা লড়াই-সংঘাতে বিপর্যস্ত দেশটি।

এই যুগের রোমিও জুলিয়েট রণবীর-কারিনা

ক্যারিয়ারের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’ এবং গেলো বছরের শেষের দিকে মুক্তিপ্রাপ্ত ‘লেডিস ভারসেস রিকি বেল’ ছবিতে দুর্দান্ত অভিনয়-পারফরমেন্সের মাধ্যমে ইতিমধ্যে সময়ের ক্রেজে পরিণত হয়েছেন রণবীর সিং। বলিউডের বাঘা বাঘা পরিচালকরাও রণবীরকে নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছেন। অন্যদিকে গত বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘বডিগার্ড’ এবং ‘রা.ওয়ান’-এ অভিনয় করে সফলতা ও জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন কারিনা কাপুর। রণবীর ও কারিনা এখন পর্র্যন্ত কোন ছবিতে একসঙ্গে কাজ করেননি। কিন্তু এবার প্রথমবারের মতো একই ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তারা। তাও আবার শেঙপিয়ারের বিখ্যাত রোমিও-জুলিয়েট চরিত্রে। ‘ব্ল্যাক’, ‘দেবদাস’ ও ‘সাওয়ারিয়া’র মতো মানসম্মত ছবির নির্মাতা সঞ্জয় লীলা বানসালী এমনটাই পরিকল্পনা করেছেন। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। জানা গেছে, ইতিমধ্যে এই ছবিটি তৈরির ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন তিনি। রোমিও চরিত্রের জন্য রণবীরকে ইতিমধ্যে পাকাপাকি করেছেন বানসালী। জুলিয়েট চরিত্রের জন্য কারিনাকে প্রস্তাব করেছেন। তবে বেশ কয়েকটি ছবির কাজ ও সাইফ আলী খানের সঙ্গে বিয়ের প্রস্তুতির কারণে এখন পর্যন্ত শিডিউল দিতে না পারলেও ছবিতে অভিনয়ের পূর্ণ সম্মতি দিয়েছেন কারিনা। ছবিটির প্রি প্রোডাকশনের কাজ চলতি বছরের এপ্রিল থেকেই শুরু হচ্ছে। তবে বিষয়টি এখন বেশ গোপনই রাখতে চাচ্ছেন বানসালী। কারণ, সব কিছু ফাইনাল করে বেশ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের পরবর্তী ছবি ‘রোমিও জুলিয়েট’ নির্মাণের ঘোষণা দিতে চাচ্ছেন তিনি। এদিকে বানসালীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে এ ছবিটি নির্মাণের জন্য ভারতের গুজরাটের বেশ কিছু স্পট শুটিংয়ের জন্য নির্বাচন করা হয়েছে। বাকি ছবির শুটিং হবে বানসালীর সুবিশাল স্টুডিওতে। এ ছবির সংগীত পরিচালনার দায়িত্ব বানসালী দিয়েছেন তার বন্ধু সংগীত পরিচালক ইসমাইল দরবারকে। ছবিটি চলতি বছরের শেষের দিকে মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছে। আর এর মাধ্যমে দর্শকরা পাচ্ছেন এই যুগের রোমিও-জুলিয়েট রণবীর সিং ও কারিনা কাপুরকে।

দিপীকা-সিদ্ধার্থের সম্পর্ক শেষ

বলিউড অভিনেত্রী দিপীকা পাডুকোন এবং মাল্টি-মিলিওনিয়ার বিজয় মালেয়ার পুত্র সিদ্ধার্থের ‘অন-অফ’ সম্পর্কের ‘গেম ওভার’ হয়ে গেল। এই খেলার শেষ ঘোষণাটি করলেন খোদ দিপীকা পাডুকোন। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল দিপীকা আর সিদ্ধার্থের মধ্যে কিছু একটা হয়েছে। তারা আগের মতো আর বেড়াতে যায় না, পার্টি করে না এমনকি ফোনেও কথা বলে না। মাসখানেক এই ভাঙনের সুর বাজার পর অবশেষে গত রাতে দিপীকা তার টুইটার ওয়ালে লেখেন, গেম ওভার। যার মধ্য দিয়ে স্পষ্টভাবেই বোঝা যায় যে, আর নেই দিপীকা-সিদ্ধার্থ এক সঙ্গে। এর আগে সিদ্ধার্থও তার টুইটার অ্যাকাউন্ট থেকে দিপীকার সঙ্গে তারা মনোমালিন্যের কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, পরিবারের চেয়ে আপন আর কিছু হয় না। আজকে বুঝতে পারছি কারা আসলেই আমাকে ভালবাসে, আর কারা ভালবাসে না। সিদ্ধার্থ এই টুইটটি দিপীকার জন্মদিনের ঠিক কয়েকদিন পরেই করেছিলেন। যখন সিদ্ধার্থ একটি ম্যারাথন রেসে যোগ দেন, আর দিপীকা দেশের বাইরে জন্মদিনের পার্টি নিয়ে ব্যস্ত থাকেন। সে সময় দিপীকাকে রেসের ময়দানে পাশে না পেয়ে সিদ্ধার্থ অনেক কষ্ট পেয়েছিলেন বলে সিদ্ধার্থের বন্ধু মহল থেকে জানা গেছে। এজন্য দিপীকার ডাকা পার্টিতেও পরে আর সিদ্ধার্থকে দেখা যায়নি। এদিকে দিপীকা-সিদ্ধার্থের এই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হিসেবে তাদের বন্ধুরা জানান, সমপ্রতি দিপীকা তার পুরানো প্রেমিক রণবীরের সঙ্গে আবারও মেলামেশা শুরু করেছেন, যা সিদ্ধার্থের ভাল লাগেনি।

কাটরিনা এবার অ্যাকশনে

বলিউড সুন্দরী কাটরিনা কাইফ একঘেঁয়ে ইমেজ কাটাতে বিভিন্ন রূপে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। ‘বার্বি ডল’ ইমেজে আর আটকে থাকতে চাইছেন না তিনি। কখনও ‘সি ডাইভিং ইন্সট্রাক্টর’, কখনও ‘শীলা’ আবার কখনও গিটার হাতে ‘রকস্টার’ বেশে হাজির হচ্ছেন। আর এবার তাকে দেখা যাবে ডেয়ারডেভিল অ্যাকশন এবং স্ট্যান্ট করতে। কবির খান পরিচালিত যশরাজ ফিল্মসের ছবি ‘এক থা টাইগার’-এ তিনি এই অ্যাকশন স্টান্ট করবেন। রিয়াল লাইফে না হলেও, রিল লাইফে ফের সালমানের সঙ্গে অন্তরঙ্গভাবে দেখা যাবে কাটরিনাকে। বৃটিশ বংশোদ্ভূত ভারতীয় এই সুন্দরী বলিউড ইতিহাসের একমাত্র নায়িকা, যিনি একই বছরে একই ব্যানারে তিন খান- শাহরুখ, আমির আর সালমানের সঙ্গে বছরের সবচেয়ে প্রতীক্ষিত তিনটি ছবিতে কাজ করছেন। এর আগে অন্য কোন নায়িকার রেকর্ডবুকে এমন কোন নজির নেই। হলিউড অ্যাকশন ডিরেক্টর পালমিসানোর পরিচালনায় অ্যাকশন স্টান্ট করছেন কাটরিনা। বড় বড় অ্যাকশন হিরোও যেসব স্টান্ট করার আগে দশবার ভাবেন, সেখানে কোন দ্বিধা না করেই  সেসব স্টান্ট করছেন তিনি। নতুন এ অ্যাকশন অভিজ্ঞতা সম্পর্কে কাটরিনা বলেন, ভয় লাগলেও খুব মজা করেছি শুটিংয়ের সময়। সব সময় গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করেছি, তাই এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ। ক্যারিয়ারের এ সময়ে তো এটাই জরুরি।

বিদ্যার না-এ কপাল খুলছে কঙ্গনার

বিদ্যার না-এ কপাল খুলছে কঙ্গনার। সঞ্জয় গুপ্তর প্রেমের ছবি ‘শুট আউট অ্যাট ওয়াডালা’-তে অভিনয়ের কথা থাকলেও জন আব্রাহামের বিপরীতে কাজ করার আগ্রহ নেই বলেই জানিয়েছেন বিদ্যা। সেই সুবাদে কপাল খুলছে কঙ্গনার। শেষ  সময়ে এসে তাকে ধরলেন  প্রযোজক একতা কাপুর। ‘ডার্টি পিকচার’র সাফল্যের পর একতা কাপুর বিদ্যাকে নিয়ে ১৯৮১ সালে আন্ডারওয়ার্ল্ডের ডন মানিয়া  সুরভির  মৃত্যুর বিষয়টি নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন। যেখানে তিনি বিদ্যাকে নিতে চেয়েছিলেন জন আব্রাহামের বিপরীতে। কিন্তু এখন একতাকে নতুন অভিনেত্রী খুঁজতে হচ্ছে। এ বিষয়ে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিদ্যা সম্ভবত জনের সঙ্গে কাজ করতে আগ্রহী নন। সেই সুবাদেই কঙ্গনার হাতে সুযোগটি এসেছে। উল্লেখ্য, কঙ্গনা এর আগে একতা কাপুর প্রযোজিত ‘ওয়ান’স আপন টাইম ইন মুম্বই’ ছবিতে অভিনয় করেছিলেন। পুরস্কার পাওয়া অভিনেত্রী বিদ্যার পরিবর্তে কঙ্গনা আসায় পরিচালক সঞ্জয়কে বিচলিত দেখা যায়নি। এ বিষয়ে তার মন্তব্য, এই ছবিতে কঙ্গনাকে দুই রকমের চরিত্র ফুটিয়ে তুলতে হবে।

গুরু গাইলেন শিষ্য’র সুরে

ক্লোজআপ তারকা কিশোরের মিউজিক আইডল কিংবা অলিখিত গুরু কুমার বিশ্বজিৎ। একইভাবে কিশোরের কণ্ঠ-গান-রুচিতে নিজের ছায়াটাকে হুবহু খুঁজে পান ৩০ বছরের দাপুটে শীর্ষ কণ্ঠ তারকা কুমার বিশ্বজিৎ। এর আগে কুমার বিশ্বজিৎ-এর সুরে বেশ ক’টি গান করেছেন কিশোর। এবার ঘটলো তার উল্টোটা। প্রথমবারের মতো শিষ্য’র সুরে কণ্ঠ দিলেন গুরু কুমার বিশ্বজিৎ। তাও আবার ‘পায়রা’ শীর্ষক একটি চলচ্চিত্রের প্লে-ব্যাকে। গেল বৃহস্পতিবার মগবাজারস্থ কিশোরের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ড সম্পন্ন হয়। রেকর্ড শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কুমার বিশ্বজিৎ বলেন, ভাবতে আজ ভীষণ ভাল লাগছে, আমি আমার সন্তানতুল্য কিশোরের সংগীত পরিচালনায় গাইছি। চোখের সামনে সন্তানরা বড় হচ্ছে, ভাল কাজ করছে, আরও ভাল করার তাড়না অনুভব করছে- এই চিত্রগুলো অনেক সুখের। ভরসা পাচ্ছি, আমরা যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারছি বলে। এদিকে কিশোরের ভাষ্য এমন, বিশ্ব স্যার আমার একমাত্র আইডল। কখনও ভাবিনি এমন একটি অসাধ্য সাধন আমাকে দিয়ে এই জনমে হবে। আজ মনে হলো জীবনের সবচেয়ে সফল কাজটি করে ফেলেছি। স্যারের এই আন্তরিক উপস্থিতি, আমার বাকি জীবনে আশীর্বাদ হয়ে থাকবে। ‘স্বপ্ন আজ মেলছে ডানা’ শীর্ষক গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। এ গানটিতে কুমার বিশ্বজিৎ-এর সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন আরেক ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া।

সেলেনার গোপন প্রেম !

নিজের গোপন প্রেম নিয়ে মুখ খুললেন সেলেনা গোমেজ; জানালেন এ প্রেমের কারণে তার এক বছর নষ্ট হওয়ার কথাও। সাবেক প্রেমিকের পিছনে ছুটে পুরো একটা বছর নষ্টই করেছেন সেলেনা গোমেজ। তবে জাস্টিন বিবারের বর্তমান এই প্রেমিকা ঠিক কার পিছনে ওই এক বছর নষ্ট করেছেন তা জানা না গেলেও নিন্দুকদের ধারণা ব্যক্তিটি টেইলর লাটনার বা নিক জোনাস ছিলেন। ১৯ বছর বয়সী এই পপ তারকা বর্তমান চুটিয়ে প্রেম করছেন জাস্টিন বিবারের সঙ্গে। বিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়েই নাকি এতোদিন নিজের ওই সম্পর্কের কথা সংবাদ মাধ্যম থেকে লুকিয়ে রেখেছিলেন তিনি। আর ওই সম্পর্ক নতুন করে জল ঘোলা হোক এটাও চাননি তিনি। ‘এটা ছিল আমার জীবনের সম্পূর্ণ অপচয়ের একটি বছর’- নিজের  গাপন ওই প্রেমের সময়কার কথা সম্পর্কে এমনটাই জানিয়েছেন সেলেনা। এ বিষয়ে তিনি আরও বলেন, আমার আগে একটি সম্পর্ক ছিল; এবং সেটা আমার পছন্দে ছিল না। এ কারণেই এর সবকিছু আমি গোপন করেছিলাম।

৬২তম বার্লিন চলচ্চিত্র উৎসব শুরু ৯ই ফেব্রুয়ারি

৬২তম বার্লিন চলচ্চিত্র উৎসব শুরু হতে আর বেশি দেরি নেই। কনকনে শীতের মধ্যেই শহরে উষ্ণতা আনতে চলেছে বিশ্ববিখ্যাত এ উৎসব। আগামী ৯ থেকে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে। আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে অনেক চলচ্চিত্র তারকাই উপস্থিত থাকবেন। থাকবেন হলিউডের অ্যাঞ্জেলিনা জোলি, কিয়ানু রিভস, সালমা হায়েক, উমা টারম্যান এবং মেরিল স্ট্রিপ। মেরিল স্ট্রিপ এবার ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ পাচ্ছেন। বলিউডের শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকেও বার্লিনে দেখা যাবে। ‘ডন ২’ ছবির শুটিং করে বার্লিনের সঙ্গে আরও একাত্ম হয়ে পড়েছেন কিং খান। অবশ্য এর আগেও তিনি বার্লিন চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন। ১০ দিনের এ উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকছে মোট ১৮টি ছবি। প্রত্যেকটি ছবিরই প্রিমিয়ার হবে বার্লিনে। সেরা ছবি পাবে ‘গোল্ডেন বেয়ার’ বা স্বর্ণ ভালুক। বৃটিশ পরিচালক মাইক লেইয়ের নেতৃত্বে ৮ সদস্যের জুরি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবার প্রতিযোগিতা বিভাগে নজর কাড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু ছবি। যেমন ইন্দোনেশিয়ার ছবি ‘পোস্টকার্ডস ফ্রম দ্য জু’। জিরাফ প্রশিক্ষক চিড়িয়াখানার  মধ্যেই একটি ছোট মেয়েকে কিভাবে মানুষ করছেন, সেটাই এই ছবির কাহিনী। রয়েছে এক বিদেশী উন্নয়ন কর্মীর অপহরণের কাহিনী নিয়ে ফিলিপাইন্সের ছবি ‘ক্যাপটিভ’। তবে প্রতিযোগিতার বাইরেও  প্রায় ৪০০টি ছবি দেখানো হবে। এবারে আফ্রিকার অনেক ছবি দেখানো হবে। দর্শকদের জন্য এটাই তো মূল আকর্ষণ। তারা ১০ দিন ধরে এক সিনেমা হল থেকে আরেকটিতে প্রবেশ করতে থাকবেন, স্বাদ নিতে পারবেন বিশ্ব সিনেমার। এবারের অন্যতম থিমও বিশ্বের বর্তমান ঘটনাপ্রবাহের সঙ্গে মানানসই ‘পরিবর্তনের মুঠোয় বিশ্ব’। গত এক বছরে আরব বিশ্বে পরিবর্তনের হাওয়া নিয়ে তৈরি বেশ কিছু ছবি স্থান পাবে এবারের উৎসবে।

গার্মেন্ট শিল্প-আইন মেনেও মুনাফা সম্ভব

অনিয়ম আর আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েও দিব্যি চলছে আমাদের দেশের তৈরি পোশাকশিল্প খাত। ব্যতিক্রম ছাড়া তাদের কাছে শিল্প ও শ্রম আইন কোনো বিষয় নয়। যে শ্রমিকের শ্রমে-ঘামে তাদের মুনাফা আসে, সেই শ্রমিকের ন্যায্য পাওনা দেওয়ার ব্যাপারে তাদের অনীহা স্বাভাবিক ঘটনার মতো। শ্রমিকের নিরাপত্তার ব্যাপারেও রয়েছে তাদের অবহেলা।

পবিত্র কোরআনের আলো-দায়িত্বনিষ্ঠরাই আল্লাহর সৃষ্টিজগৎ নিয়ে চিন্তা-গবেষণা করে

৬. ইন্না ফীখ্ তিলা-ফি ল্লাইলি ওয়ান্নাহা-রি ওয়ামা- খালাক্বা ল্লা-হু ফি চ্ছামা-ওয়া-তি ওয়ালআরদ্বি লাআ-ইয়া-তি লি্লক্বাওমি ইঁয়্যাত্তাক্বূন। ৭. ইন্না ল্লাযীনা লা-ইয়ারজূনা লিক্বা-আনা- ওয়ারাদ্বূ বিলহাইয়া-তি দ্দুনইয়া- ওয়াত্বমাআন্নূ বিহা- ওয়াল্লাযীনা হুম আ'ন আ-ইয়া-তিনা- গা-ফিলূন। ৮. উলা-য়িকা মা'ওয়া-হুমু ন্না-রু বিমা- কা-নূ ইয়াক্ছিবূন।

ক্লাসঘরের কথা-দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি by আবদুল্লাহ আবু সায়ীদ

(পূর্বপ্রকাশের পর) ৫ আতঙ্কে আর্তনাদ করে উঠল সে। আচমকা কোনো অশুভ দানবকে সামনে দেখলে মানুষ যেমন করে ওঠে তেমনি মরিয়া আর হিংস্র হয়ে ঘুরে দাঁড়াল সান্তিয়াগো। যেভাবেই হোক একে শেষ করতে হবে। অনেক কষ্টের দামে কেনা, তার জীবনের শ্রেষ্ঠ সম্পদকে সে কিছুতেই ওই জলজ দানবের আক্রমণের কাছে বেহাত হতে দেবে না।

সদরে অন্দরে-ঢাকা মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হওয়া না হওয়া by মোস্তফা হোসেইন

গত জানুয়ারি মাসের শেষ দিকের ঘটনা। সময়টা সন্ধ্যার পরপর। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হলো অত্যন্ত উদ্বেগের সঙ্গে। স্নেহের ভাতিজি ইমার্জেন্সিতে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পড়ে মারাত্মক আহত হয়ে ভর্তি হয়েছে। পৌঁছে জানা গেল, রোগী অপারেশন থিয়েটারে।

বহে কাল নিরবধি-ইরানকে ঘিরে প্রেসিডেন্ট ওবামার বিপজ্জনক খেলা by এম আবদুল হাফিজ

অতি অল্প সময় হাতে নিয়ে চারটি লক্ষ্য সামনে রেখে এগোচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। লক্ষ্যগুলো হলো পারমাণবিক বোমা ইরানের হাতে পৌঁছতে না দেওয়া, বৈশ্বিক অর্থনীতিকে আকস্মিক পতন থেকে বাঁচিয়ে রাখা, পোষ মানানো যায় না এমন এক ইসরায়েলকে সামলানো এবং নিজে পুনর্নির্বাচিত হওয়া।

নদী বয়ে যাক

বাংলার ঐতিহ্য নদী মরে যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল আধারই শুধু নয়, আমাদের কৃষিপ্রধান উৎপাদনব্যবস্থাও অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে এ কারণে। ৩৭৫টি নদীর মধ্যে ১৭৫টিই এখন শোচনীয় পর্যায়ে আছে বলে পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা গেছে। ভাবতে অবাক লাগে, যে দেশের পরিচয় দিতে গিয়ে প্রথমেই বলা হতো নদীর কথা,

এলপি গ্যাসের বিকল্প নেই

চাহিদার তুলনায় বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ক্রমেই কমছে। ফলে গ্যাসের অভাবে জনজীবনের স্বাভাবিকতা প্রায়ই ব্যাহত হয়। বিশেষ করে শীতকালে রাজধানীর অনেক এলাকায় গ্যাসের অভাবে চুলাই জ্বলে না। সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রেখে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দিতে হয়।

এই দিনে-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর by ড. এম এ সাত্তার মণ্ডল

ব্রিটিশ আমলে প্রায়ই দুর্ভিক্ষ ও খাদ্যাভাব দেখা দিত। সেই প্রেক্ষাপট মনে রেখে জাতীয় খাদ্য ও কৃষি কমিশন এবং শিক্ষা কমিশনের সুপারিশে ১৯৬১ সালের ১৮ আগস্ট ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। লক্ষ্য ছিল, ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য কৃষির সব বিষয়ে মৌলিক ও প্রায়োগিক শিক্ষা দান করে দক্ষ

খাবারে ভেজাল-‘কম খাওয়া’ মানে কম বিষ খাওয়া by এ কে এম জাকারিয়া

বাজারে নাকি ফরমালিন ছাড়া কোনো খেজুর নেই! রোজার একদম শুরুর দিকে ৪ আগস্ট মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অভিযান চালিয়েছিলেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। সেখানকার ফলের দোকানগুলোতে যত ধরনের খেজুর ছিল সবগুলোতেই ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে। ফরমালিন পাওয়া গেছে সেই বাজারে বিক্রির জন্য রাখা আঙুরেও।

অপমৃত্যু-কেন কাঁদি আমি! by আসিফ নজরুল

আমি বারবার বলি, শিওর আপনি! শিওর? নারী সাংবাদিক, হাতে ধরা মাইক্রোফোন, করুণ কণ্ঠে বলেন, হ্যাঁ স্যার, হ্যাঁ! পাশ থেকে আরেকজন বলেন: দুজনই মারা গেছেন, মোট পাঁচজন। তারেক ভাই, মিশুক ভাই স্পটডেড! প্রেসক্লাবের সভা থেকে বের হয়েছিলাম খোলা বাতাসের জন্য।

নিরাপদ সড়ক-আর কত মৃত্যু হলে সরকারের টনক নড়বে? by আবদুল মান্নান

১৩ আগস্ট ঢাকার অদূরে মানিকগঞ্জে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের সাধারণ মানুষ এখন শোকাভিভূত। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে, যাঁদের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ আর অন্যজন একাত্তরের শহীদ বুদ্ধিজীবী-নাট্যকার, আমাদের শিক্ষক মুনীর চৌধুরীর ছেলে বিশিষ্ট টিভি সাংবাদিক ও আলোকচিত্রী মিশুক মুনীর, পুরো নাম আশফাক মুনীর চৌধুরী।

পরিবেশ ধ্বংস ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিন-কক্সবাজার সৈকতও গ্রাস হবে?

গ্রিক পৌরাণিক রাজা মিডাস দেবতার আশীর্বাদে অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন। তিনি যা-ই ছুঁতেন, তা-ই সোনা হয়ে যেত। বাংলাদেশে এখন এ রকম ক্ষমতার মালিক হয়ে গেছে একটি গোষ্ঠী। তারা যা-ই স্পর্শ করে, তা-ই তাদের সম্পত্তি হয়ে যায়। জাতীয় গর্ব কক্সবাজার সমুদ্রসৈকত দখল করে হোটেল-মোটেল,

সংসদে গিয়ে বিরোধী দলের কিছুই বলার নেই!-বাধ্যবাধকতার অধিবেশন

রোজার মধ্যে সাধারণত সংসদ অধিবেশন চলে না। কিন্তু আজ সংসদ অধিবেশন বসছে, দেশের কোনো বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার তাগিদ থেকে নয়, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে। সংসদীয় গণতন্ত্রে সংসদের যে ভূমিকা, তা থেকে আমাদের সংসদ সরে এসেছে অনেক আগেই। সংসদ অধিবেশন যেন এখন শুধুই সাংবিধানিক বাধ্যবাধকতা, রেওয়াজ।

ধর্ম-পরিমিত পানাহার ও স্বাস্থ্য সুরক্ষায় রোজা by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামের পঞ্চস্তম্ভের তৃতীয় হচ্ছে সিয়াম সাধনা বা রোজা তথা নির্ধারিত সময়ের জন্য খাওয়া-দাওয়া থেকে বিরত থেকে উপবাস যাপন। মানবজাতি এ রোজার মাধ্যমে মানসিকভাবে আত্মসংযমে অভ্যস্ত হয়। দেহের বেশির ভাগ রোগের সৃষ্টির কারণ প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণ। পক্ষান্তরে পরিমিত পানাহার ও আত্মসংযমের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাই নবী করিম (সা.) বলেছেন, ‘সুস্বাস্থ্যের জন্য রোজা রাখো।’

পাকিস্তান-নতুন প্রদেশ ভাবনা by আই এ রেহমান

পাকিস্তানের রাজনৈতিক গ্লাডিয়েটররা এখন নতুন এক যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবার তাঁদের যুদ্ধ নতুন প্রদেশ গঠন বিষয়ে। পিপিপি ও পিএমএল-এন যখন তাদের মিত্র ও সমর্থকদের মতামত জানতে চাইছে, সেই সময় পিএমএল-কিউ তড়িঘড়ি করে পাঞ্জাব আইনসভায় প্রস্তাব পেশ করে বসেছে পাঞ্জাবের দক্ষিণাংশের কয়েকটি জেলা নিয়ে

এখানে সেখানে-ওয়ারসো স্মৃতিসৌধ by শাকুর মজিদ

সমাজতান্ত্রিক দীনতা ঝেড়ে ফেলে এ শহর যেন নতুন রূপ নিয়ে ফুটে উঠছে। আমরা বেশি দূর যেতে পারি না। রাস্তার পাশে একটি সৌধের সামনে এসে আমাদের গাড়ি থেমে যায়। আমাদের তিনজনকে নিয়ে সাইফউদ্দিন ভাইও নেমে পড়েন গাড়ি থেকে। বলেন, ‘নামেন, আপনাদের পোল্যান্ডের স্মৃতিসৌধ দেখাই।’

যে খবর নাড়া দেয়-মায়ের এক ধার দুধের দাম!

মায়ের মতো আপন কে আছে ভুবনে? মা-ই তো আমাদের সর্বদুঃখের দুঃখী, সর্বখুশির খুশি। ভাবছেন ধারেকাছে ‘মা দিবস’-জাতীয় কিছু নেই। হুট করে এমন মায়ের গুণকীর্তন কেন? হ্যাঁ, খুব স্বার্থপরের মতো কেবল মা দিবসেই মাকে স্মরণ করি আমরা কেউ কেউ। বাকি দিনগুলোতে মাকে ভুলে থাকি অবলীলায়। মাকে আমাদের মনে পড়ে না। মা থাকেন দূরে।

চরাচর-মায়ের জন্য পৃথিবী by শান্তা মারিয়া

'খোকা মাকে শুধায় ডেকে,/এলেম আমি কোথা থেকে_/কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে।/মা শুনে কয় হেসে কেঁদে/খোকারে তার বুকে বেঁধে_/ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে।' হ্যাঁ, প্রতিটি মায়ের মনের গভীরে সন্তানের জন্য থাকে অপরিসীম মমতা। মা ও সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর ও পবিত্র। পৃথিবীর সব ভাষায় সবচেয়ে মধুর শব্দ_মা।

চারদিক-শিশুদের রঙিন ভুবনে এক দিন by জাহিদ মুস্তাফা

‘আজ যে শিশু/ পৃথিবীর আলোয় এসেছে/ তার তরে একটি সাজানো বাগান চাই।’ বেশ কয়েক বছর আগে সম্ভবত নকীব খানের বাণী ও সুরে বরেণ্য কণ্ঠশিল্পী কলিম শরাফীর ভরাট কণ্ঠে শুনেছিলাম অপূর্ব এ গানটি। অসামান্য এক গায়নভঙ্গিতে তিনি গেয়েছিলেন আগামী প্রজন্মের প্রতি অগ্রজ প্রজন্মের কর্তব্য পালনের অঙ্গীকারযুক্ত এ গান।

সরকার ও বিরোধী দল-রাজনীতিতে দুর্যোগের ঘনঘটা by মোহীত উল আলম

রাজনীতিতে দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। প্রকৃতিতে বসন্ত জাগরুক, পুরোনো পাতা খসছে, নতুন পাতা আসছে, আর রাজনীতিতে ঝড়ের আলামত। ১২ মার্চ বিএনপি ও তার সমর্থিত জামায়াতে ইসলামীসহ ১৪টি দল ‘ঢাকা চলো’ সমাবেশের অনুষ্ঠানে সাত থেকে আট লাখ লোকের সমাবেশ ঘটানোর আয়োজন করছে।

চিকিৎসাব্যবস্থা-আরেকটি মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন প্রয়োজন by এ এম শামীম

চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যাপক বিচরণের এক অবাধ ক্ষেত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়। পৃথিবীর অনেক দেশেই আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামগুলো বিশ্ববিদ্যালয়ের ছায়ায় হয়ে থাকে, যেমন সুইজারল্যান্ডের লিউস্যান ইউনিভার্সিটি, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়ার আইএমইউসহ আরও অনেক খ্যাতনামা বিশ্ববিদ্যালয়।

উন্নয়ন-বাধার পাহাড় জয়ের গল্প by ফজলে হাসান আবেদ

ব্র্যাকের জন্মের সঙ্গে বাংলাদেশের জন্মের নিবিড় সম্পর্ক। মহান স্বাধীনতাযুদ্ধের ঠিক পরপর এ সংস্থা যখন যাত্রা শুরু করে, তখন বাংলাদেশ ছিল এক ধ্বংসস্তূপ। দেশে যতটুকু অবকাঠামো ছিল, তার প্রায় সবই নয় মাসের যুদ্ধে ভেঙেচুরে শেষ হয়ে গিয়েছিল। অর্থনীতির অবস্থাও ছিল সঙ্গিন। এ পটভূমিতে আমাদের কাজ শুরু করতে হয়। সামনে ছিল পাহাড়সমান বাধা।

টেলিফোন বিল বকেয়া রেখে কীভাবে তাঁরা নির্বাচন করলেন?-বিলখেলাপি সাংসদেরা

সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের সাংসদদের কাছে ৩৮ লাখ টাকার টেলিফোন বিল পাওনা রয়েছে বলে গত বৃহস্পতিবার জাতীয় সংসদকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। এই বিলখেলাপিদের মধ্যে বর্তমান সংসদের হুইপ ও একটি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানও রয়েছেন।

আশাবাদী কথা নয়, মানুষ বিদ্যুৎ চায়-বিদ্যুৎ-পরিস্থিতি

গরম না পড়তেই শহর-গ্রামনির্বিশেষে (শুধু বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা ছাড়া) দেশজুড়ে যে হারে বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে, তাতে আশঙ্কা জাগছে সামনের দীর্ঘ গ্রীষ্ম মৌসুমজুড়ে সরকার কীভাবে বিদ্যুৎ-পরিস্থিতি সামাল দেবে।

মুক্তিযোদ্ধা আখতার আহমদ by চয়ন চৌধুরী

গণমানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে আমৃত্যু নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব আখতার আহমদ। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, মৃত্যুকালে জাসদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, জননেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আখতার আহমদ আজ আমাদের মাঝে নেই। ২৩ বছর আগে মাত্র ৪৩ বছর বয়সে তিনি চিরবিদায় নেন।

আইন-শৃঙ্খলা-পুলিশের ভুলের মাশুল দেয় রাষ্ট্র by মযহারুল ইসলাম বাবলা

বস্তুত আমাদের পুলিশ জনগণের সেবক নয়। সেবক কেবল ক্ষমতাসীন শাসকদের। জনগণের দাবি আদায়ের সংগ্রামে, গণতান্ত্রিক অধিকার পালনে পুলিশ লেলিয়ে দমনাভিযান পরিচালিত করে আসছে দেশের প্রতিটি সরকার। কোনো সরকারের আমলে পুলিশ নিরপেক্ষতার নজির স্থাপন করতে পারেনি

সমাজ-নারী আন্দোলন ও নতুন প্রজন্ম by চ

দু'দশক ধরে দুই নারীর নেতৃত্বে আমাদের দেশ শাসিত হচ্ছে এবং রাজনীতিতে সামান্য পরিমাণে হলেও নারীদের উপস্থিতি বেড়েছে। তবে বিদ্যমান শোষণ ও অপশাসন নির্মূলে তারা আদৌ কোনো ভূমিকা রাখতে পারছেন কি-না সেটাই বিবেচ্য।

রাজনীতি-অন্ধকারের বাসিন্দাও দূরের আলো দেখে by নুরুল ইসলাম বিএসসি

এখন যারা মনে করছেন শেখ হাসিনা মানুষের সমর্থন হারিয়েছেন, এরা বোকার স্বর্গেই বাস করছেন। এ দেশের বেশিরভাগ মানুষ এখনও বিশ্বাস করে শেখ হাসিনা আছে বলেই দেশে এখনও প্রগতিবাদী মানুষগুলো বসবাস করতে পারছে। তিনি নিজেই বলেছেন, চোখ বুজলে কী হয় আল্লাহই জানেন ভাবস্রষ্টা লিখিয়েরাও কথা বানানোয় ওস্তাদ।

ছোট দলের ছোট ছোট সুখ by মাহবুব মোর্শেদ

কথা হচ্ছিল ছোট রাজনৈতিক দলের এক নেতার সঙ্গে। এক না বলে একমাত্র বলাই ভালো। তার দলের নাম শুনি, বড় একটা জোটে দলের অংশগ্রহণের খবরও পাই পত্রিকায়। কিন্তু ওই নেতা ভিন্ন আর কারও দেখা পাই না। ফলে দল বলতে তার কথাই মনে হয়।

কোচিং সেন্টার-নম্বর বনাম মূল্যবোধের লড়াই by শেখ শাহবাজ রিয়াদ

বিদ্যালয়ভিত্তিক মূল্য যাচাইকে আরও কার্যকর করতে পারলে শিক্ষার্থীদের কোচিং সেন্টার থেকে দূরে রাখার পথ উন্মুক্ত হবে বলে আশা করা যায়। শিক্ষার্থীদের নম্বরমুখিতা থেকে মূল্যবোধমুখী, শিক্ষকদের কোচিংমুখিতা থেকে বিদ্যালয়মুখী করা এক দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।

সমকালীন প্রসঙ্গ-নাগরিক আন্দোলনই দেখাতে পারে নতুন দিশা by আবু সাঈদ খান

দুর্নীতি প্রতিরোধে ও যৌক্তিক আইন প্রণয়নে আন্না হাজারের নেতৃত্বে সারা ভারতে আন্দোলন ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে অস্থির সহিংস দুর্নীতি নিমগ্ন পরিস্থিতিতে একটি নাগরিক আন্দোলন নতুন আশার আলো জ্বালাতে পারে। হতাশা-অস্থিরতা-সহিংসতাকে পরাস্ত করতে, দুর্নীতির মূলোৎপাটন করতে,

নদীতে বালু উত্তোলন-ভ্রান্ত নীতির বিপর্যয়

বালু উত্তোলন যে কেবল পরিবেশগত বিপর্যয় নয়, সামাজিক সংঘাতও অনিবার্য করে তুলছে, মুন্সীগঞ্জে বালুদস্যু ও গ্রামবাসীর সংঘর্ষ তারই প্রমাণ। সমকালে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, ধলেশ্বরী নদী ও খালে 'অবৈধ' বালু উত্তোলনকে কেন্দ্র করে শনিবার সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

অর্থনীতি ও রাজনীতি-অস্থিরতা এড়াতে হলে...

অর্থনীতিতে প্রবৃদ্ধির ধারা অক্ষুণ্ন রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রত্যাশা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার শিল্পপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ফিজিওথেরাপি চিকিৎসা by আলতাফ হোসেন সরকার

মিসেস কামরুননেসা, বয়স ৫৯। এক বছর আগে ভারী জিনিস ওঠাতে গিয়ে তার কোমরের ডানদিকে অনেক ব্যথা হয়। গত কয়েক বছর ধরে তার এই কষ্টের জন্য বিভিন্ন চিকিৎসা নিয়েছেন। গত তিন সপ্তাহ ধরে তার ডান পায়ের ঊরু থেকে পা পর্যন্ত ব্যথা হচ্ছে। তার পায়ের এক্সরে করা হয়েছে। এক্সরে রিপোর্টে বলা হয়েছে, কোনো অসুবিধা নেই।

মাগুরা থেকে রেলগাড়িতে ঢাকায়! by পরেশ কান্তি সাহা

গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের সম্মেলনে ঢাকায় গিয়েছিলাম। এক বন্ধু কথায় কথায় জিজ্ঞেস করেছিলেন_ ঢাকা আপনার কাছে কেমন লাগে? উত্তর বলেছিলাম, ভীষণ খারাপ। কেন? বললাম, এর অন্যতম কারণ যানজট। ঢাকা থেকে ফেরার পথে গাবতলী বাস টার্মিনালে সকাল ৯টায় আসি। ঈগল কাউন্টারে গিয়ে জানলাম_ ১০টায় গাড়ি, লঞ্চ পারাপার।

স্বাধীনতার সূর্যরথে আলোর যাত্রা by পাপড়ি রহমান

স্বাধীনতা যার আছে তার তো যাবতীয় কিছুই আছে। তার স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, সাধ আছে, আহ্লাদ আছে। আছে নিজের মতো করে বেঁচে থাকা। স্বাধীনতা আছে মানে বাতাস বেশি পরিমাণ অক্সিজেনে ভরপুর। আর আছে নিজের করতলে আপন ভূমি।

রঙ্গব্যঙ্গ-ওবামার কাল্পনিক সাক্ষাৎকার by মোস্তফা কামাল

ওসামা নিহত হওয়ায় ওবামা আলোচনায়। বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনার ঝড়! সবার এক প্রশ্ন, নিরস্ত্র ওসামাকে আটক না করে কেন হত্যা করা হলো? এ বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের বক্তব্যেও নানা অসংগতি লক্ষ করা যাচ্ছে। এ পরিস্থিতিতে আমরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি কাল্পনিক সাক্ষাৎকার পাঠকদের জন্য উপস্থাপন করছি।

বৃত্তের ভেতর বৃত্ত-দিনাজপুর, ঝালকাঠি, শ্রীমঙ্গল : সংবাদ শিরোনাম পুলিশ by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

১৯৯৫ সালের ২৪ আগস্ট দিবাগত রাতে দিনাজপুরে পুলিশের কাছে আশ্রয় চাওয়া ইয়াসমিন নামের অসহায় নারীর জীবনের করুণ পরিণতি সচেতন মানুষের মনে থাকার কথা। ওই রাতে দিনাজপুরে টহল পুলিশ ইয়াসমিনকে বাড়িতে পেঁৗছে দেওয়ার কথা বলে তাদের গাড়িতে তুলে নেয়।

রাজনৈতিক মতপার্থক্যের ক্রমবর্ধমান ধারা by এ এম এম শওকত আলী

বহুদলীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাষ্ট্রীয় নীতি প্রণয়নসহ কর্মকাণ্ড পরিচালনায় মতপার্থক্য থাকাটা স্বাভাবিক এবং কাম্য। তবে মতপার্থক্যের ক্রমবর্ধমান ধারায় যদি আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হয়, তাহলেই সেটা আশঙ্কার কারণ হয়।

কমিউনিস্ট-কোটিপতি দোস্তি by আসিফ আহমেদ

বাংলাদেশে যেমন জাতীয় সংসদ, ব্রিটেনে কমন্স সভা এবং ভারতে লোকসভা। চীনের পার্লামেন্টকে ইংরেজিতে বলা হয় ন্যাশনাল পিপলস কংগ্রেস। কমিউনিস্ট পার্টি শাসিত এই দেশের আইন পরিষদে নির্বাচিত হতে হলে আয় হতে হবে কম, এমনকি সহায়-সম্পদ একেবারে নেই যাদের তাদেরও কেউ কেউ স্থান পেলে বিস্ময়ের কিছু থাকে না।

নদী সংযোগ প্রকল্প-ভারতীয় সুপ্রিম কোর্টের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক by রামাস্বামী আয়ার

সুপ্রিম কোর্টেরই উচিত ছিল সুনির্দিষ্টভাবে জানতে চাওয়া যে, আন্তঃনদী সংযোগ প্রকল্পের ব্যাপারে সরকারের অবস্থান কী? তারা কি দেশের প্রয়োজনে এই প্রকল্পকে উত্তম অথবা একমাত্র সমাধান বলে মনে করে? যদি তাই হয়, তারা কি এ নিয়ে অগ্রসর হতে চায়; অথবা বিকল্প কিছু রয়েছে? যদি থাকে, সরকার কি এই ধারণা পরিত্যাগের সিদ্ধান্ত নিয়েছে? যদি নিয়ে থাকে, তার ভিত্তি কী?

কালের আয়নায়-সরকারের এখন সবচেয়ে বড় সমস্যা আস্থার সংকট by আবদুল গাফ্ফার চৌধুরী

বর্তমান আওয়ামী লীগ সরকারের ব্যর্থতাগুলোর তিলকে তাল করে ঢোল বাজছে চারদিক থেকে। কিন্তু তার বড় সাফল্যগুলোকে জনগণের সামনে তুলে ধরে আস্থার সংকট থেকে এই সরকারকে বাঁচানোর কোনো প্রচেষ্টা চোখে পড়ে না।

রাজবাড়ী-ফরিদপুর রেলপথ-পথে পথে নতুন প্রতিদ্বন্দ্বী

রাজবাড়ী-ফরিদপুর এবং রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেলপথ সংস্কার হওয়ার খবর দিয়েছে সমকাল। শুক্রবার 'রাজবাড়ী-ভাটিয়াপাড়া-ফরিদপুর : আবারও চলবে রেল' শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ১৯৯৭ সালে লোকসানের অজুহাতে বন্ধ করে দেওয়া হয়েছিল ভাটিয়াপাড়া ও ফরিদপুর রুটের ট্রেন।

মধুপুর বন-'দাও ফিরে সে অরণ্য'

এককালে যেখানে ছিল ঘন অরণ্য, আজ সেখানে কৃষিভূমি, শিল্প-কারখানা কিংবা মানব বসতির অবাধ বিস্তার। সভ্যতার শুরু থেকে আজ অবধি প্রকৃতির বিরুদ্ধে মানুষের এ নির্মম অভিযান চলছে। অবাধে বনভূমি উজাড় করার এই তৎপরতায় কিছুটা প্রয়োজন আছে বটে, কিন্তু ভূমি ও সম্পদ আহরণের লোভই এর পেছনে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে আবির্ভূত হয়েছে। একের পর এক বন উজাড় করার ফল হিসেবে পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।