Showing posts with label নববর্ষ বিশেষ সংখ্যা 2013.. Show all posts
Showing posts with label নববর্ষ বিশেষ সংখ্যা 2013.. Show all posts

Tuesday, January 1, 2013

আলোচনায় ছিল দুদক by মহিউদ্দিন আহমেদ

বিগত ওয়ান ইলেভেন পরবর্তী সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক আতঙ্কের নাম ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই সময়ে এ সংস্থাটির নাম শুনলে বর্ষীয়ান রাজনৈতিক, বাঘা আমলা ও প্রভাবশালী ব্যবসায়ীরা আঁৎকে উঠতেন।

বিচারপতির কম্পিউটার ও ই-মেইল হ্যাকিং by বিকাশ দত্ত

২০১২ সাল বিচারাঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিমের সঙ্গে ড. আহম্মেদ জিয়াউদ্দিনের স্কাইপে কথোপকথন ও ইমেইল হ্যাকিং করা। পরবর্তীতে অপরাধমূলক এ হ্যাকিংয়ের বিষয়বস্তু দৈনিক আমার দেশের ধারাবাহিকভাবে প্রকাশ করা। এ ছাড়া ২০১২ সালে উচ্চ আদালত ছিল ঘটনাবহুল।

রেল কেলেঙ্কারি by মহিউদ্দিন আহমেদ

গেল বছরের কয়েকটি আলোচিত ঘটনার মধ্যে অন্যতম ছিল রেল কেলেঙ্কারির বিষয়টি। তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদার বস্তাভর্তি ৭০ লাখ টাকা নিয়ে গাড়িসহ ধরা পড়েন বিজিবি সদর দফতরে।

হলমার্ক by শাহ আলম খান

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে অখ্যাত প্রতিষ্ঠান হলমার্ক গ্রুপের বিপুল পরিমাণ অর্থ তসরুফের ঘটনাই ছিল বিদায়ী বছরে আর্থিক খাতে সবচেয়ে আলোচিত অধ্যায়।

ডেসটিনি by রহিম শেখ

আর্থিক খাতে গত বছরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ডেসটিনি গ্রুপের কেলেঙ্কারি। মাল্টিলেভেল মার্কেটিংয়ের নামে অভিনব প্রতারণার দায়ে কোম্পানির সম্পত্তি জব্দ, নিবন্ধন বাতিল এবং শীর্ষ কর্মকর্তাদের আটকের ঘটনা আলোচনায় ছিল বছরজুড়েই।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন by রুমেল খান

ফুটবল বছরটা আর্জেন্টিনা ও বার্সিলোনা তারকা লিওনেল মেসির বছর বললে খুব একটা ভুল বলা হবে না। বছরের শুরুতেই লাভ করেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। বছরের শেষদিকে এক বছরে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন।

ঘরোয়া ক্রীড়াঙ্গন by জাহিদুল আলম জয়

ক্রিকেটে অবিস্মরণীয় সাফল্য ২০১২ সালে ক্রিকেটে বাংলাদেশ পেয়েছে অবিস্মরণীয় সাফল্য। বাংলার রয়েল বেঙ্গল টাইগাররা গোটা বছরই ধারাবাহিক পারফরমেন্স প্রদর্শন করেন। যার শুরু ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেট দিয়ে।

সাহিত্যে দুই দিকপালের বিদায় by মুস্তাফিজ শফি

সেদিন ১৯ জুলাই ২০১২, মঙ্গলবার। টাঙ্গাইলে আমাদের আনন্দ অনুষ্ঠানটি হঠাৎ করেই বিষণ্ণ তায় স্তব্ধ হয়ে গেল। বিলেত প্রবাসী কবি ফারুক আহমেদ রনির পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম সপরিবারে। সেখানেই রাতে খবর পেলাম নন্দিত লেখক হুমায়ূন আহমেদ আর নেই।

আলোচিত লেখক আলোচিত বই by নুরুল করিম নাসিম

গত বছর যে বইগুলো আলোচিত হয়েছে, তা এ বছরও পাঠকপ্রিয়তা পাবে- এটাই স্বাভাবিক। আসলে গতকালের বই, আজকেও বিপুল উদ্দীপনা নিয়ে আমরা পড়ি। আজকের বই কি আগামীকাল পাঠ করা হবে না? বইয়ের কোনো দিনকাল নেই। বইয়ের কোনো দেশ নেই।

সংসদ বর্জনে বিরোধী দলের রেকর্ড গড়ার বছর by নাজনীন আখতার

সংসদ-আদালতের এখতিয়ার, পুঁজিবাজার, হলমার্ক কেলেঙ্কারি, টিআইবির প্রতিবেদন ও অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ইস্যুতে উত্তপ্ত সংসদ গত তিন বছরের ধারাবাহিকতায় গত বছরও বিরোধী দল সংসদ বর্জন করে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।

ফিরে দেখা ২০১২- অপূর্ব শর্মা

 জাতীয় ক্রিকেট দলের বড় এক অর্জনের মধ্য দিয়েই শেষ হলো ২০১২ সাল। বাংলার দামাল ছেলেরা টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে অনেকটা হেসেখেলে হারিয়ে জয় করেছে ওয়ানডে সিরিজ। এর ফলে র‌্যাংকিংয়েও একধাপ এগিয়েছে বাংলাদেশ।

আলবদর-রাজাকার মুক্ত দেশ চাই by মুনতাসীর মামুন

যুদ্ধাপরাধ বিচার এ দেশের অনেকের বিশেষ করে সুশীল সমাজের অনেকের মুখোশ উন্মোচন করেছে। মধ্যবিত্তের প্রকৃত চরিত্র বুঝতে সাহায্য করেছে। রাজনীতিবিদদের বিভ্রান্তি, অজ্ঞতা, সুবিধাবাদ তুলে ধরেছে।