Friday, September 25, 2015
নেপালে ভারতীয় সরবরাহ বন্ধ, অঘোষিত অবরোধ আরোপ?
কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, নেপালের তরাই অঞ্চলে নিরাপত্তার দোহাই দিয়ে ভারতীয় কাস্টমস কর্মকর্তারা নেপালগামী পণ্যবাহী যান, এলপিজি বুলেট এবং তেল ট্যাংকারগুলো চলাচলে বাধা দিচ্ছে। বিরাটনগর, কাকাদহিটা, বিরগঞ্জ, ভাইরাহাওয়া ও নেপালগঞ্জ ইত্যাদি গুরুত্বপূর্ণ পয়েন্টে মালবাহী ট্রাক চলাচলে প্রতিবন্ধকতা আরোপ করা হয়েছে।
নেপালের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী খাগ রাজ অধিকারি শুক্রবার এ বিষয়ে নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছেন। ভারত অবশ্য অবরোধ আরোপের কথা অস্বীকার করেছে। তারা বলছে, বিরাজমান পরিস্থিতিতে তাদের পণ্য যেতে পারছে না।

ভারত অস্বীকার করলেও অর্থনৈতিক অবরোধের কারণে নেপাল ওয়েল করপোরেশন (এনওসি) বৃহস্পতিবার থেকে তেল আমদানি করতে পারছে না। ভারতীয় নিরাপত্তা বাহিনী নেপালি ট্যাংকারচালকদের কাজে বাধা দিচ্ছে বলেও নেপাল টাইমসের খবরে বলা হয়েছে। পূর্ব নেপালে যেখানে কোনো বিক্ষোভ নেই, সেখান দিয়েও ভারত কোনো পণ্য নেপালে প্রবেশ করতে দিচ্ছে না। অন্যদিকে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, নেপালের নতুন সংবিধানবিরোধী শত শত বিক্ষোভকারী গুরুত্বপূর্ণ সরবরাহ রুটগুলো বন্ধ করে দিয়েছে। ফলে নিত্যপণ্য, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস, পেট্রোলিয়াম পণ্যবোঝাই শত শত ট্রাক আটকা পড়ে আছে। পেট্রোলিয়াম পণ্যের ব্যাপারে নেপাল ইন্ডিয়ান ওয়েল করপোরেশনের কাছে পুরোপুরি নির্ভরশীল। প্রায় এক মাস ধরে চলমান সঙ্ঘাতে অন্তত ৪০ জন নিহত হয়েছে। পিটিআইয়ের খবরে বলা হয়, নেপালের বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয় চীনের সাথে দুটি বাণিজ্য পয়েন্ট খোলার জন্য কূটনৈতিক প্রয়াস শুরু করেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেপালের আগুন ভারতে ছড়িয়ে পড়ার শঙ্কা
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রতিবেশী-নীতিতে নেপালকে প্রাধান্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। শুধু ঘোষণাই নয়, আই কে গুজরালের পর তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি কাঠমান্ডু সফরে যান। সেটিই ছিল তাঁর দ্বিতীয় বিদেশ সফর (ভুটানের পর)। নতুন বিদেশসচিব হওয়ার পর এস জয়শঙ্করও দফায় দফায় কাঠমান্ডু গিয়েছেন। নতুন সংবিধান রচনার দু’দিন আগেও কার্যত হত্যে দিয়ে পড়েছিলেন কাঠমান্ডুতে।
এই প্রবল কূটনৈতিক সক্রিয়তা সত্ত্বেও নেপাল নীতিতে শেষপর্যন্ত চূড়ান্ত ব্যর্থ হল সাউথ ব্লক। ভারতের উপর্যুপরি অনুরোধের মুখে কার্যত ঝামা ঘষে নেপালের দক্ষিণ প্রান্তের থারু ও মদেশীয় জাতিগোষ্ঠীকে অবজ্ঞা করা হল নতুন সংবিধানে। যার জেরে মদেশীয়দের আন্দোলনে নেপাল বিশেষত তরাই অঞ্চল যখন অশান্ত, সীমান্তবর্তী দেশ হিসেবে আতঙ্কিত বিবৃতি দেওয়া ছাড়া আর কিছু করণীয় থাকছে না ভারতের। সামনেই নেপাল-সীমান্তবর্তী রাজ্য বিহারের নির্বাচন। আশঙ্কা, এই গোলমালের রেশ এসে পড়তে পারে নির্বাচনের মুখে দাঁড়ানো বিহারের নিরাপত্তা পরিস্থিতিতেও। এই কাটা ঘায়ে নুনের ছিটে দিতে নেপালের নতুন সংবিধানকে জোর গলায় স্বাগত জানিয়েছে বেজিং এবং ইসলামাবাদ। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য, ‘‘নেপালের রাজনৈতিক নেতৃত্বকে আমরা বার বার সতর্ক করেছি ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের জন্য জরুরি পদক্ষেপ নিতে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলে আজ এই ভয়ঙ্কর পরিস্থিতি হতো না।’’ বিদেশ মন্ত্রকের এক কর্তার কথায়, ‘‘বার বার বলা হয়েছে, রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য নেপালের সর্বস্তরের জাতিগোষ্ঠীর মধ্যে ঐকমত্য তৈরি করা প্রয়োজন। বল প্রয়োগ করে এর সমাধান করা যাবে না।’’
কূটনৈতিক শিবিরের মতে, চিনের ক্ষেত্রে যেমন তিব্বতিরা, তেমনই নেপালে এই ভারতীয়-বংশোদ্ভূত মদেশীয় জাতিগোষ্ঠীর উপর ভারতীয় প্রভাব যথেষ্ট। অনেক সঙ্কটের সময়ে নির্দিষ্ট রাজনৈতিক বা কূটনৈতিক প্রভাব খাটানোর প্রশ্নে সুকৌশলে ভারত-নেপাল সীমান্তবর্তী এই জনগোষ্ঠীকে কাজেও লাগিয়েছে। অতীতে নেপাল থেকে ব্যবসা বাণিজ্য করতে আসা মানুষ অনেক সময়েই ভারতীয় মহিলাদের বিয়ে করে সংসার পাততেন। তাঁদের সন্তানেরা বিভিন্ন সময়ে ফিরে গিয়েছেন নেপালে। বসবাস করেছেন সীমান্তের কাছের তরাই অঞ্চলে। এই গোষ্ঠী থেকেই মদেশীয় সম্প্রদায়ের জন্ম।
নেপালের নয়া সংবিধান তৈরির সময়ে কিছু নির্দিষ্ট দাবি তুলেছিলেন মদেশীয় সম্প্রদায়ের মানুষ। তাঁরা চাইছিলেন, মদেশীয় সম্প্রদায়ের জন্য আটটি জেলা নির্দিষ্ট করা হোক। কিন্তু বিষয়টি স্পষ্ট করা হয়নি সংবিধানে। শুধু বলা হয়েছে একটি কমিশন গঠন করে পরে এই বিষয়ে মীমাংসা করা হবে। নেপালের পার্লামেন্টে তাঁদের জন্য সংরক্ষিত আসনের শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। আরও একটি বিষয়ে পদক্ষেপ করেছে নেপালের গণ পরিষদ। নয়া সংবিধান অনুযায়ী, কোনও নেপালি নারী বিদেশি পুরুষকে বিয়ে করলে সন্তানকে নতুন সংবিধান অনুযায়ী নেপালের নাগরিকত্ব দেওয়া হবে না, যতক্ষণ না সেই ভিনদেশি পুরুষটি নেপালের নাগরিকত্ব নিচ্ছেন। মদেশীয় সম্প্রদায়ের নেতাদের মতে, যেহেতু তারা সীমান্ত অঞ্চলে বসবাস করেন, তাঁদের ভারতীয়দের সঙ্গে প্রণয়বদ্ধ হওয়ার ঘটনাও আকছারই ঘটে। সেক্ষেত্রে তাঁদের পরবর্তী প্রজন্মকে নেপালের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে প্রান্তিক করে দেয়ার চক্রান্ত করা হয়েছে নতুন সংবিধানে।
নেপালের নতুন সংবিধান তৈরির প্রক্রিয়া যখন প্রায় চূড়ান্ত সে সময় (গত সপ্তাহেই) জয়শঙ্কর উপস্থিত ছিলেন কাঠমান্ডুতে। প্রেসিডেন্ট রামবরণ যাদবের সঙ্গে একাধিক বৈঠকও করেন তিনি। দরবার করেন মদেশীয় ও থারু সম্প্রদায়ের দাবি নিয়ে। দিল্লি ফিরে বিদেশসচিব বেশ ইতিবাচক ঢংয়েই বলেছিলেন, ‘‘আমরা আশা করছি, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনৈতিক নেতারা পরিণতমনস্ক হওয়ার পরিচয় দেবেন। আমরা চাই এমন একটি সংবিধান সে দেশে রচিত হোক যা সব জনজাতির মান্যতা পায়।’’
কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, মদেশীয় বা থারুদের দাবি মানা তো হয়ইনি, বরঞ্চ তাদের অধিকার খর্ব করা হয়েছে। ফলে, এখন আগুন জ্বলছে নেপালে। যার আঁচ ভারতে পড়ার সম্ভাবনায় উদ্বিগ্ন নয়াদিল্লিও।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তারা মিয়ার সেই ষাঁড়টি বিক্রি হলো পানির দামে by মোহাম্মদ হাসান ফয়জী
জানাযায়, সাটুরিয়া উপজেলার বালিয়াটী গ্রামের তারা মিয়ার পালের একটি ষাঁড় বাছুরটি সম্পূর্ণ দেশীয় পদ্ধতি শখের বসে পালতে থাকেন। খাওয়াতে থাকেন খড়, ঘাষ, ভুট্ট্রা, চাল, গমের গুরা এবং বিশেষ করে ছোলা ভিজিয়ে খাইয়ে লালন করতে থাকেন। কোনো প্রকার ওষুধ ছাড়াই গরুটির পরিচর্যা করতে থাকেন তিনি। গত বছরই তারা মিয়ার ষাঁড়টি ৩ লাখ টাকা দাম উঠে, কাঙ্ক্ষিত দাম না পাওয়াতে তার ষাঁড়টি বিক্রি না করে আবার পালতে শুরু করেন, এ বছর গত ১৮ সেপ্টেম্বর তারা মিয়ার ষাঁড়টি লম্বায় ৯ ফুট, উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি, বেড়ে ৮ ফুট এবং ওজন ২২ মুন পরিমাপ করা হয়। এ ষাঁড়টি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ জড়ো হন।
তারা মিয়া জানান, বাড়ি থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা দাম উঠে এ ষাঁড়টির, কিন্তু তারা মিয়া ২২ লাখ টাকা দাম হাকান, অপেক্ষা করতে থাকেন আরো দামের আশায়। তারা মিয়ার ধারনা করেন, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ষাঁড়টি পালাতে এর ভালো দাম পাবেন, তাই তিনি আরো দামের আশায় ষাঁড়টি বাড়িতেই রাখেন।
পত্রিকায় নিউজ আসায়, অনেক পাঠক এ প্রতিবেদককে ফোন দিয়ে তারা মিয়ার মোবাইল নাম্বার নিয়ে তার সাথে কথা বলেন, ষাঁড়টির দাম বলেন এবং এর খোঁজখবর নেন।
তারা মিয়ার ২২ লাখ টাকার ষাঁড়টি গত শনিবার ঢাকার গাবতলী হাটে নিয়ে যায়, হাটের নামার সাথে এমন দেশী জাতের ষাঁড়টি ৭ লাখ টাকা দাম উঠে। কিন্তু অতি বৃষ্টি এবং ভারতীয় গরুর আমদানির ফলে হাটে গরুর দাম পড়ে যায়। তারা মিয়া এ ষাঁড় এ বছরও বিক্রি না করার সিদ্ধান্ত নেন।
তবে সতর্কতার জন্য সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডা: আব্দুল মান্নানের সাথে তারা মিয়া কথা বলেন। ডাক্তার তারা মিয়াকে বলেন ২২ মন ওজনের এ ষাঁড়টি আরো এক বছর রাখলে কোন দুর্ঘটনা ঘটতে পারে। এমন আশঙ্কা প্রকাশ পাওয়ার তারা মিয়া তার ষাঁড়টি বিক্রি করার সিদ্ধান্ত নেন। পরে গত সোমবার ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৪ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেন।
এ ব্যাপারে উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ আব্দুল মান্নান জানান, তারা মিয়ার এ দেশীয় পদ্ধতির ষাঁড়টি ৭-৮ লাখ টাকা দাম পেত, বাজার পড়ে যাওয়ায় তারা মিয়া উপযোক্ত দাম পাননি।
স্থানীয় গরু ব্যাবসায়ী শাহিনুর, শখা মিয়া জানান, ভারতীয় গরু না এলে এবং গরুর দাম না পড়ে গেলে, তারা মিয়ার গরুটি ১০-১২ লাখ টাকা দাম ওঠত। তাই তারা মিয়ার গরু ৪ লাখ ৭০ হাজার টাকা বিক্রি করতে হয়েছে, তাও ভালো হয়েছে। কারণ এ ষাঁড়টির বয়স হয়েছিল ৩ বছর ৬ মাস, ওজন হয়েছিল, ২২-২৩ মন। তারা মিয়ার এটিকে আরও এক বছর লালন পালন করতে গেলে, অনেক ব্যয় হতো। প্রতিদিন ৩০০ টাকার খাবার খরচ, তাছাড়া এত ওজন যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। তাই ষাঁড়টি বিক্রি করা ভালো হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৌদি সরকারকে দুষলেন বেঁচে যাওয়া হাজিরা
সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে গতকাল বৃহস্পতিবার পদদলিত হয়ে কমপক্ষে ৭১৭ জন হাজির মৃত্যু হয়। আহত হন আট শতাধিক হাজি।
ভয়াবহ ওই পরিস্থিতির হাত থেকে মাসহ বেঁচে গেছেন লিবিয়ার আহমেদ আবু বকর (৪৫)। তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ‘প্রচণ্ড ভিড় ছিল। পুলিশ একটি ছাড়া হাজি ক্যাম্পের সব প্রবেশ ও নির্গমন ফটক বন্ধ করে দিয়েছিল।’
এই হাজি আরও বলেন, ‘আমার সামনে অনেক মৃতদেহ পড়েছিল। অনেকে আহত হয়েছেন। অনেকের দমবন্ধ হয়ে আসছিল। পুলিশের সঙ্গে আমরাও অনেককে সরিয়েছি। সেখানে থাকা পুলিশদের কর্মকাণ্ড দেখে বোঝা গেছে তারা কতটা অনভিজ্ঞ। তারা মিনাকে ঘিরে থাকা রাস্তাঘাট ও এলাকাগুলো পর্যন্ত চেনে না।’
মক্কা ভিত্তিক ইসলামিক হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ইরফান আল-আলাবি বলেন, প্রচুর পুলিশ ছিল, কিন্তু তাঁরা যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন না। এমনকি বিভিন্ন দেশ থেকে আসা হাজিদের সঙ্গে কথা বলার মতো ভাষাজ্ঞানেরও অভাব রয়েছে তাঁদের। কী করে এসব মানুষের সঙ্গে মিশতে হয় তাঁরা সেটাও জানেন না।
মিসরের ৩৯ বছরের মোহাম্মদ হাসান। তিনি আরেক প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘এ পরিস্থিতি আবারও ঘটতে পারে। ঘটনার সময় এক জায়গায় দাঁড়িয়ে ছিল নিরাপত্তাকর্মীরা।’ তিনি অভিযোগ করেন, মিসরীয় হাজিদের মৃতদেহ শনাক্ত করার জন্য যখন তাঁকে ডাকা হয়, নিরাপত্তাকর্মীরা তখন তাঁর জাতীয়তা নিয়ে তাঁকে অপমান করেন।
মোহাম্মদ হাসান বলেন, ‘তারা কেন এভাবে আমাদের অপমান করে? আমরা এখানে হজ করতে এসেছি। অন্য কিছু না।’
রাগ প্রকাশ করে এই মিসরীয় বলেন, হাজিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর উচিত সড়কগুলো বিন্যস্ত করা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর আল-তুর্কি বলেন, মিনা থেকে জামারায় পাথর ছোড়ার জন্য লাখো হাজি চলেন কাতারে কাতার। হঠাৎ দুটি সড়কের সংযোগস্থল কিছুক্ষণের জন্য থমকে যায়। কিন্তু পেছন থেকে একই গতিতে আসা হাজিরা বিষয়টি বুঝতে পারেননি। তাই তাঁরা সামনেই অগ্রসর হতে থাকেন। ফলে মাঝখানের ভিড়ে চাপা পড়েন ও পদদলিত হয় শত শত মানুষ। সামনে বা পেছনে যাওয়ার কোনো উপায় না থাকায় সেখানকার পরিণতি ছিল শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া।
তবে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনার জন্য হাজিদের দায়ী করেছেন। তিনি বলেন হাজিরা হজ নিয়ম না মানার কারণেই এ ঘটনা ঘটেছে।
তবে সেখান থেকে বেঁচে যাওয়া এক মিসরীয় বলেন, হাজিদের কোনো দোষ ছিল না। সৌদি আরব হজের জন্য প্রচুর খরচ করে কিন্তু এখানে কোনো সংগঠন নেই। তিনি বলেন, হাজিদের যাওয়ার জন্য একটি রাস্তা ও ফিরে আসার জন্য একটি রাস্তা রাখতে পারত। যদি প্রতিটি রাস্তার মুখে একজন করে পুলিশ থাকত এবং হাজিদের ঠিকভাবে নিয়ন্ত্রণ করত তাহলে এ ধরনের ঘটনা ঘটত না।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিনা বিপর্যয় নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল সৌদি আরবকে ‘অযোগ্য’ এবং ‘অদক্ষ’ অভিহিত করে তাদেরকে এই ব্যাপক মৃত্যুর জন্য দায়িত্ব স্বীকার করার আহ্বান জানিয়েছে।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল-ফালিহ বিপর্যয়ের জন্য হাজিদেরই দায়ী করে বলেছেন তারা নিয়মকানুন অনুসরণ না করায় ঘটনাটি ঘটেছে। কিন্তু সবাই তার কথা মানতে রাজি নয়।
নাইজেরিয়ার হাজি দলের নেতা কানো প্রদেশের আমীর মুহাম্মাদি সানুসি বলেন ভিড়ের চাপ আসে যখন জামারাত পিলারে যাবার এবং সেখান থেকে আসার নির্ধারিত রাস্তায় ভিন্নমুখী জনতার স্রোত মুখোমুখি হয়, যেটা হবার কথা না।
“আমরা সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা নিয়ম না মানার কারণে হাজিদের দোষারোপ না করেন”, সানুসি বলেন।
সৌদি আরবরে হজ কমিটির প্রধান যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ইতোমধ্যেই তদন্ত শুরু করে ‘দ্রুত ফল’ প্রকাশের আশ্বাস দিয়েছেন।
মিনার বিপর্যয়ে সব চেয়ে বেশি সংখ্যক নাগরিক মারা গেছে ইরানের – ১৩১ জন, এবং সৌদি আরবরে এই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী থেকেই সবচেয়ে তীব্র সমালোচনা এসেছে।
“আসল কথা হচ্ছে, হজ ব্যবস্থাপনায় সৌদি আরব অদক্ষতার পরিচয় দিয়েছে, এবং এই ঘটনার জন্য রিয়াদকে দায়িত্ব স্বীকার করতেই হবে”, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল-এর মুখপাত্র কেয়ভান খোরসাভি বলেন।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান আলাদিন বরুজেরদি অন্যান্য মুসলিম দেশগুলোকে প্রতিবাদ করার আহ্বান জানান।
মৃতদের জাতীয়তা সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্য :
ইরান – ১৩১
ভারত – ১৪
মিসর – ৮
পাকিস্তান – ৬
তুরস্ক – ৪
ইন্দোনেশিয়া – ৩
কেনিয়া – ৩
ভিড়ের চাপ সৃষ্টি হয় বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ছ’টায়, যখন লক্ষ লক্ষ হাজি ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপে হজ্জের শেষ রীতি পালন করছিলেন।
হাজিরা ‘জামারাত’ নামের কয়েকটি পিলার লক্ষ্য করে সাতটি পাথর ছুঁড়ে মারেন, যেখানে বলা হয় শয়তান নবী ইব্রাহীমকে প্রলোভন দেখানের চেষ্টা করেছিল।
মিনার পাঁচ-তলা জামারাত সেতুর কাছে হাজিদের দুটো বিশাল লাইন দুই রাস্তা দিয়ে এসে একে অপরের মুখোমুখি হয়।
গত ২৫ বছরে এটাই ছিল হজ্জের সময় সব চেয়ে ভয়াবহ ঘটনা।
তবে এটা ছিল দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয় বিপর্যয়। এ’মাসের ১১ তারিখে মক্কার মসজিদ আল-হারামে একটি বড় ক্রেন ভেঙ্গে পরলে ১০৯ জন মারা গিয়েছিলেন।
নয় বছর আগে আরেকটি বড় বিপর্যয়ের পর সৌদি আরব অবকাঠামো উন্নয়ন করার জন্য কোটি কোটি ডলার খরচ করেছে। একই সাথে, প্রতি বছর লক্ষ লক্ষ হাজি আসায় সৌদি অর্থনীতিও কোটি কোটি ডলার আয় করে।
সূত্র : বিবিসি
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঈদের দিন কাশ্মিরি নেতারা গৃহবন্দি, বন্ধ ইন্টারনেট
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে : খালেদা জিয়া
বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ফেয়ারলোপ ওয়াটার কান্ট্রি পার্কে দলের প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে কুরবানির ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, বিএনপির যত নেতাকর্মী আছে, প্রত্যেকের নামে মামলা দিয়েছে, এই হলো বাংলাদেশ, যেখানে মানুষ ঠিক মত ঘুমাতে পারে না। কোথায় ঘুমাবে? দেশে কোনো মৌলিক অধিকার নাই, মানবাধিকার নাই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইংগিত করে বিএনপিনেত্রী বলেন, এই আওয়ামী লীগ কিছুতেই ক্ষমতা ছাড়বে না। উনি গদি ছাড়বেন না। এতো লুটপাট ও খুন সরকার করেছে যে ক্ষমতা ছাড়লে তারা পার পাবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যেও ভালো লোক ও দেশপ্রেমিক আছে। সুষ্ঠু নির্বাচন হলে এবং তাতে বিএনপি ক্ষমতায় গেলে তাদের সঙ্গে নিয়েই তিনি দেশকে সামনের দিকে চালিয়ে নিতে চান।
খালেদা অভিযোগ করেন, বাংলাদেশে এখন সরকার বিরোধীদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে না। পুলিশের মাধ্যমে এ সরকারকে টিকিয়ে রাখা হয়েছে। আওয়ামী লীগ ছাড়া আর কাউকে কথা বলতে দেওয় হচ্ছে না।
দেশের মানুষ একদিন রাজপথে নেমে আসতে বাধ্য হবে বলেও উল্লেখ করেন তিনি।
খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানও অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন।
সূত্র : এ ওয়ান নিউজ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্রমাগত কর্তৃত্বপরায়ণতার পথে ধাবিত বাংলাদেশ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কয়েক শ কোটি ইউরো সহায়তার আভাস
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এ বার গাড়ি ছুটবে ঘন্টায় ১৫০০ কিমি স্পিডে!
![]() |
| ‘ব্লাডহাউন্ড’-এর মডেল। লন্ডনের প্রদর্শনীতে |
‘ব্লাডহাউন্ড’ ছুটবে ঘন্টায় দেড় হাজার কিলোমিটারেরও বেশি গতিতে!
একেই কি বলে ‘উল্কার গতি’? গল্প নয়। সত্যি! এই ‘সুপার-সোনিক’ গাড়ি রাস্তায় নেমে যাবে আগামী বছরেই। বুলেট ট্রেনে’র মতোই এই গাড়ির চলার জন্য বানানো হয়েছে বিশেষ ‘ট্র্যাক’। দক্ষিণ আফ্রিকায়। দু’দশক আগেকার একটি গাড়ির গতির রেকর্ড ভাঙতে।
কথায় বলে, গাড়ি ভালোবাসেন ব্রিটিশরা। আর মার্কিনিদের পছন্দ ‘গতি’! কিন্তু, দু’দশক আগে সবচেয়ে দ্রুত গতির গাড়িটা বানিয়েছিলেন ব্রিটিশরাই। ‘থ্রাস্ট-এসএসসি’। যার গতি ঘন্টায় ৭৬৩ মাইল বা, ১,২২৮ কিলোমিটার। ব্রিটিশদেরই বানানো ‘ব্লাডহাউন্ড’ এ বার সেই ‘থ্রাস্ট’-কে টপকে যাবে। তার গতি হবে ঘন্টায় এক হাজার মাইল বা, ১,৬১০ কিলোমিটার। ‘ব্লাডহাউন্ডে’র চাকাগুলি বানানো হয়েছে নিখাদ অ্যালুমিনিয়ামে। গাড়িটিকে প্রথম বার ‘রেকর্ড’ গতিতে ছোটানো হবে দক্ষিণ আফ্রিকার হাক্সকিন প্যানে, আগামী বছরের মাঝামাঝি। কম গতিতে ছোটার জন্য ওই গাড়িতে লাগানো যাবে রাবারের চাকাও। গাড়িটিতে থাকবে তিনটি আলাদা ‘পাওয়ার ইউনিট’। এই ‘রকেট’ গাড়ির ৯৫ শতাংশই বানানো হয়ে গিয়েছে। গবেষণা, নকশা চূড়ান্ত করা আর তার নির্মাণ-প্রক্রিয়া চলেছে গত আট বছর ধরে। তার একটি ‘মডেল’ আজ রাখা হয়েছে লন্ডনের ক্যানারি হোয়ার্ফে ইস্ট উইন্টারগার্ডেনে। তিন দিনের প্রদর্শনীতে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
September
(460)
-
▼
Sep 25
(10)
- নেপালে ভারতীয় সরবরাহ বন্ধ, অঘোষিত অবরোধ আরোপ?
- নেপালের আগুন ভারতে ছড়িয়ে পড়ার শঙ্কা
- তারা মিয়ার সেই ষাঁড়টি বিক্রি হলো পানির দামে by মোহ...
- সৌদি সরকারকে দুষলেন বেঁচে যাওয়া হাজিরা
- মিনা বিপর্যয় নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ
- ঈদের দিন কাশ্মিরি নেতারা গৃহবন্দি, বন্ধ ইন্টারনেট
- আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে :...
- ক্রমাগত কর্তৃত্বপরায়ণতার পথে ধাবিত বাংলাদেশ
- কয়েক শ কোটি ইউরো সহায়তার আভাস
- এ বার গাড়ি ছুটবে ঘন্টায় ১৫০০ কিমি স্পিডে!
-
▼
Sep 25
(10)
-
▼
September
(460)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...