Tuesday, March 21, 2017

কেন এত সুখি দেশ নরওয়ে?

নরওয়ের সংসদ ভবনের ছবি
২০১৭ সালে জতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখি দেশ নরওয়ে। যারা গত বছরেই এ তালিকার চতুর্থস্থানে ছিলো। যার কারণে সবারই মনে প্রশ্ন জাগতেই পারে যে, দেশটি কী এমন পদক্ষেপ নিয়েছে যে এক বছরের ব্যবধানেই তালিকার শীর্ষে উঠে এলো? ইতোমধ্যেই বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোও এ নিয়ে জরিপ শুরু করে দিয়েছে। মাথা ব্যাথা শুরু হয়েছে ব্রিটেনের গণমাধ্যমগুলোর! গার্ডিয়ান তার জরিপ এভাবে ছুঁড়ে দিয়েছে, ‘যারা নরওয়েতে বাস করেন, তারা বলেন কীভাবে বিশ্বের সবচেয়ে সুখি দেশ হলো নরওয়ে?’।
বছরের বিভিন্ন সময় মধ্যরাতে সূর্যের আলো দেখা যায় দেশটিতে
ফেব্রুয়ারি মাস ব্যাপি সংযুক্ত আরব আমিরাতে জাতিসংঘের ‘সুখি কমিটি’- এর বৈঠক শেষে ২০ মার্চ এ ঘোষণা দেয়া হয়। ওই তালিকার শীর্ষ পাঁচে আছে নরডিক অঞ্চলের দেশ নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইর্জারল্যান্ড এবং পঞ্চম স্থানে রয়েছে ফিনল্যান্ড। এ তালিকার ১৪তম স্থানে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রকে। যেখানে বলা হয়েছে ‘দেশটিতে দিন দিন সুখ কমে যাচ্ছে’।
পাহাড় কেটে তৈরি করা রেললাইন
কিন্তু নরওয়েতে এত সুখের কারণ কী? তালিকাটি তৈরির সময় সংশ্লিষ্ট দেশের আর্থ-সামাজিক পরিসংখ্যান বিশ্লেষণ করেও দেখা হয়েছে। একটি দেশ অন্য দেশের চেয়ে কেন বেশি সুখী। এই বিশ্লেষণে দেশের অর্থনৈতিক শক্তি (দেশজ সম্পদ), সামাজিক নিরাপত্তা, গড় আয়ু, ব্যক্তি স্বাধীনতা, দুর্নীতি নিয়ে ধারণা।
ছবির মত সুন্দর গ্রাম
রিপোর্ট প্রকাশকারী সাসটেইনেবল ডিভলোপমেন্ট সলুশন নেটওয়ার্কের (এসডিএসএন) পরিচালক ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা জেফ্রে স্যাকস বলেন, যেসব দেশে সমৃদ্ধির মধ্যে ভারসাম্য আছে, অর্থাৎ যেসব দেশে সমাজের চূড়ান্ত পর্যায়ের আস্থা আছে, অসমতা কম ও সরকারের প্রতি জনগণের পূর্ণ আস্থা আছে—সেসব দেশ সাধারণ মাপকাঠিতে সুখী দেশ।
সাগরের ভিতরে সেতু
এ ছাড়াও নরওয়ের জিডিপি, যোগাযোগ ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতাও দেশটিকে সুখিও সমৃদ্ধশালী করে তুলেছে। সাধাণত দেশটি উত্তরমেরুতে হওয়াতে এখানকার আবহাওয়াও শীতল তাই এখানকার প্রাকৃতিক সুন্দর্যও তুলনামূলক বেশি। সেই সাথে দেশটির মানুষের মেজাজও ঠাণ্ডা। তাই দেশটি সবাচেয়ে সুখি।
তাছাড়া দেশটির অবকাঠামো, প্রযুক্তির উন্নয়ন, ইতিবাচক পররাষ্ট্রনীতি ও ধর্মীয় স্বাধীনতাও (যার ফলে দেশটিতে ধর্মীয় কোন দাঙ্গাও নেই) সুখি হওয়ার পিছনে কাজ করেছে।
দেশটির প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ
নরওয়ের রাজনীতি: ব্রিটেনের মতই দেশটির সর্বোচ্চ ক্ষমতা রাজার হাতে থাকে। তার প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করে। ভোটের মাধ্যমে এই প্রতিনিধি নিয়োগ হয়ে থাকে। ২০১৩ সাল থেকে কনজারভেটিভ পার্টির এরনা সোলবার্গ প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছে।  
মূলতই দেশটির প্রধান দুটি দল কনজারভেটিভ পার্টি এবং লিবার পার্টির মধ্যে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হয়। এখানে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোন রকম দ্বন্দ্ব-সংঘাত হয় না।
সূত্র: দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস এবং উইকিপিডিয়া।

বাংলাদেশের রিপোর্টে ভারতে সতর্কতা



ভারতে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে দিল্লিকে সতর্ক করেছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রিপোর্ট দিয়েছে বাংলাদেশ সরকার। এর প্রেক্ষিতে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো সতর্কতা অবলম্বন করছে। অনলাইন টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সাংবাদিক শৈবাল গুপ্ত’র লেখা প্রতিবেদনটির শিরোনাম ‘জিহাদিস এন্টারিং ইন্ডিয়া, ওয়ার্নস বাংলাদেশ’। এতে বলা হয়, রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে তিনগুন বেশি হরকতুল জিহাদ আল ইসলামী (হুজি) ও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’র জঙ্গিরা প্রবেশ করেছে। এ তথ্যটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য বলে বিবেচিত হচ্ছে। কারণ, ২০১৪ সালের অক্টোবরে বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণে বহির্বিশ্বের সন্ত্রাসী সম্পৃক্ততা ও জেএমবির সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। রিপোর্টে বলা হেেছ, ভারতের ওই তিনটি রাজ্যে প্রবেশ করেছে হুজি ও জেএমপির প্রায় ২০১০ অপারেটিভ। এর মধ্যে নিরাপদে সীমান্ত গলিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে প্রায় ৭২০ জন। বাকি সন্দেহভাজন ১২৯০ জন আসাম ও ত্রিপুরা দিয়ে প্রবেশ করেছে। তবে এ রিপোর্টের বিষয়ে সংশয় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মকর্তাদের। তা সত্ত্বেও এ সংখ্যা উদ্বেগজনক। কারণ, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ২০১৪ ও ২০১৫ সালে যথাক্রমে ৮০০ ও ৬৫৯ জন অনুপ্রবেশ করেছে ভারতে। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, এ রিপোর্টের সত্যতা যাচাই করতে তথ্য সংগ্রহ করছেন তারা। ওদিকে বিষয়টি নিয়ে সচেতন আসাম পুলিশ। আসাম পুলিশের অতিরিক্ত ডাইরেক্টর জেনারেল পল্লব ভট্টাচার্য বলেছেন, অবশ্যই সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। গত ৬ মাসে আমরা গ্রেপ্তার করেছি জেএমবি’র ৫৪ অপারেটিভকে। অনুপ্রবেশ চেক দিতে আমরা শীর্ষ স্থানীয় পুলিশ সদস্য ও এমএলএ’দের নিয়ে একটি উচ্চ শক্তিশালী কমিটি গঠন করেছি। তারা নিয়মিত সীমান্তে সফর করছেন। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠক করছেন। আরও তথ্য রয়েছে, জেএমবির সেক্রেটারি ইফতাদুর রেহমান এ বছর ১২ই জানুয়ারি ভুয়া পাসপোর্টে ভারতে প্রবেশ করেছে এবং এরই মধ্যে সে আসাম ও পশ্চিমবঙ্গে তার সংশ্লিষ্ট লোকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, দিল্লিও সফর করে থাকতে পারে সে। ইফতাদুর রেহমানের প্রকৃত নাম হলো সাজ্জাদ হোসেন। একটি সূত্র বলেছে, এ ছাড়াও আমাদের কাছে তথ্য আছে আসাম, পশ্চিমবঙ্গ ও দিল্লির লিঙ্কম্যানদের সঙ্গে জেএমবি, হুজির নেতাদের একটি বৈঠক বাংলাদেশের ময়মনসিং জেলায় অনুষ্ঠিত হয়েছে ১৮ই জানুয়ারি। নিরাপত্তা সংস্থার সিনিয়র কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওই রিপোর্টে বলা হয়েছে, খাগড়াগড় বিস্ফোরণের পর এসব জঙ্গিরা তাদের অপারেশনের পদ্ধতিতে পরিবর্তন এনেছে। এর ফলে তাদেরকে সনাক্ত বা ট্রেস করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, এর আগে মালদা, মুর্শিদাবাদ অথবা নদিয়ার মতো স্পর্শকাতর কিছু জেলার সীমান্ত দিয়ে এরা ভারতে প্রবেশ করতো। এখন তারা প্রবেশ করছে আসাম ও ত্রিপুরা দিয়ে। তারপর তারা প্রবেশ করছে পশ্চিমবঙ্গে। তাদের কাছে এভাবে অনুপ্রবেশ খুব সহজ ও নিরাপদ। ওই দুটি সীমান্তে জলাভূমি থাকায় নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলোর নজরদারি করা খুব কঠিন।

ইসলাম ধর্ম গ্রহণ করবেন ড্যারেন স্যামি?



ক্রিকেট বিশ্বে অন্য কোনো ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় সবচেয়ে আলোচিত নাম ইউসুফ ইউহানা। পাকিস্তানের এ মিডলঅর্ডার ব্যাটসম্যান ২০০৫ সালে খ্রিষ্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম দেন মোহাম্মদ ইউসুফ। দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারলেনও ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২০১১ সালে ধর্ম পরিবর্তন করে নতুন নাম নেন ওয়ালিদ। কিন্তু ক্রিকেটে এখনো তিনি সেই আগের নামেই পরিচিত আছেন। আর এবার আরেক ক্রিকেটার ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে খবর বেরিয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসরে পেশোয়ার জালমিকে শিরোপা এনে দিয়েছেন তিনি। আসরের ফাইনাল ছাড়া সব ম্যাচ হয় আরব আমিরাতে। কিন্তু শিরোপার লড়াই হয় পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। নিরাপত্তার কারণ দেখিয়ে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় পাকিস্তানে যাননি। কিন্তু সেখানে গিয়ে খেলেছেন ড্যারেন স্যামি। এমন কি তার নেতৃত্বেই শিরোপা জিতেছে পেশোয়ার। ক্লাবটির মালিক জাভেদ আফ্রিদির একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। স্যামি ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন, এমন ইঙ্গিতই দিলেন তিনি। এমন কি স্যামি যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন সেজন্য তিনি ক্লাবের সমর্থকদের কাছে দোয়া চাইলেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সর্বশেষ আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেন ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে কথা বলার সময় ‘ইনশাআল্লাহ’ শব্দটাতে তিনি বেশ কয়েকবার ব্যবহার করেন। অনেকেই বিষয়টিকে মজা হিসেবে নিয়েছেন। কিন্তু এখন অনেকেই বিষয়টিতে ‘কিন্তু’ দেখছেন। ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর খবর অনুযায়ী পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি ওই সাক্ষাৎকারে বলেন, ‘আমি দোয়া করি সে (স্যামি) যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। এ বিষয়ে তার পূর্ণ জ্ঞান আছে। এখন যেভাবে সে ইসলাম ধর্ম নিয়ে পড়াশুনা করছে তাতে মনে হয় এটা আমার অনেক বড় একটি অর্জন। আমি এবং আমার দলের সদস্যদের জন্য এটা অনেক বড় পাওয়া। সবার কাছে দোয়া চাইছি।’

এবার বিমানে ল্যাপটপ বহনে আসছে মার্কিন নিষেধাজ্ঞা

পৃথিবীর আটটি দেশের বিমানসংস্থা তাদের যাত্রীদের জন্য বিমানের ভেতরে ল্যাপটপ এবং ট্যাব বহন করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা জারী করতে যাচ্ছে আমেরিকা। আমেরিকার সরকারী এক সূত্র বিবিসিকে জানিয়েছে, মধ্যপ্রাচ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকার কিছু এয়ারলাইন্স যারা আমেরিকায় আসবে তাদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
কর্মকর্তারা বলছেন, দেশের বাইরে থেকে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। যে কোনো ধরনের বড় ইলেকট্রনিক যন্ত্র যেমন - ল্যাপটপ, ট্যাব, ক্যামেরা ডিভিডি প্লেয়ার এবং ইলেকট্রনিক গেমস খেলার যন্ত্রপাতি বিমানের ভেতরে বহন করা নিষিদ্ধ হবে। তবে মোবাইল ফোন বিমানের ভেতরে বহন করা যাবে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তবে মঙ্গলবারের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন এয়ারলাইন্সগুলো এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে এবং সেটি কতদিন থাকবে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে জর্ডানের রাষ্ট্রীয় বিমানসংস্থা এরই মধ্যে টুইটার বার্তায় জানিয়েছিল, উত্তর আমেরিকায় তাদের যেসব ফ্লাইট আসা-যাওয়া করছে সেখানে অধিকাংশ ইলেকট্রনিক যন্ত্রপাতি বহন নিষিদ্ধ করবে। তবে টুইটার থেকে তাদের সে বার্তা পরবর্তীতে মুছে ফেলা হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারি মাসে দুবাইভিত্তিক একটি এয়ারলাইন্সের বিমান সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে উড্ডয়নের পরপরই সেখানে বিস্ফোরণ হয়। তদন্তকারীরা জানিয়েছিলেন, একজন যাত্রী একটি ল্যাপটপের মধ্যে বোমা বহন করছিল। সে বোমার বিস্ফোরণ হয়েছিল। কিন্তু সে বিস্ফোরণের পর পাইলট দক্ষতার সাথে বিমানটি অবতরণ করাতে সক্ষম হন। তবে বিমানটি যদি মাঝ আকাশে থাকতো সেক্ষেত্রে বিমানটি ধ্বংস হয়ে যেতে পারতো বলে মনে করেন তদন্তকারীরা। উগ্রবাদী গোষ্ঠী আল-শাবাব সে ঘটনার দায় স্বীকার করেছিল।
সূত্র: বিবিসি

ট্রাম্পের সম্পদ কমে গেছে!

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পদের পরিমাণ কমে গেছে। হ্যাঁ, এমন তথ্যই উঠে এসেছে বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায়। তালিকায় তার নামটি নেমে গেছে ২০০ ধাপেরও নীচে। তবে আরো একবার বিশ্বের সবচেয়ে ধনী বিলিয়নিয়ারের জায়গাটি ধরে রাখলেন মাইক্রোসফটের কো-ফাউন্ডার বিল গেটস। পরপর চারবার শীর্ষে থাকা বিল গেটসের সম্পত্তির পরিমাণ ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। গেটসের পরেই রয়েছেন বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান ওয়ারেন বাফেট। বাফেটের সম্পত্তির পরিমাণ ৭৫.৬ মার্কিন ডলার। ধনপতিদের এই তালিকায় প্রাধান্য আমেরিকানদেরই। তার মধ্যে এবার অনেকেই ঢুকে পড়েছেন টেকনোলজি সেক্টর থেকে। ফোর্বসের প্রথম দশ বিলিয়নিয়ারের মধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ ছাড়াও রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
জেফ রয়েছেন তিনে। জুকেরবার্গ পাঁচে। ওরাকল-এর কো-ফাউন্ডার ল্যারি এলিসন আছেন ৭-এ। ফোর্বস জানিয়েছে, শেষ এক বছরে বিলিয়নিয়ার ১৩% বেড়ে হয়েছে ২,০৪৩। বিগত ৩১ বছরে এটাই হল সবচাইতে বেশি বার্ষিক বৃদ্ধি। সবমিলিয়ে ৫৬৫ জন বিলিয়নিয়ার রয়েছেন শুধু আমেরিকা থেকেই। বিলিয়নিয়ারের সংখ্যায় দ্বিতীয় স্থানটি চীনের। ৩১৯ জন ধনপতি। ১১৪ জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় স্থানে জার্মানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেমেছেন ২২০ ধাপ। ফোর্বসের বর্তমান বিলিয়নিয়ারের তালিকায় তিনে রয়েছেন ৫৪৪ নম্বর স্থানে। সম্পত্তির পরিমাণ ৩.৫ মিলিয়ন ডলার।

ড্রোন ভূপাতিতর কথা স্বীকার করল ইসরাইল

সিরিয়ার সেনাবাহিনী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোনকে ভূপাতিত করেছে। গোলান উপত্যকায় সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের একটু পরই ড্রোনকে ভূপাতিত করা হয়। সিরিয় সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের স্কাইলার্ক ড্রোনকে গোলান উপত্যকার সিরিয়ার প্রদেশ কুনেইত্রায় ভূপাতিত করা হয়। ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী।
এদিকে, সামাজিক মাধ্যমে ভূপাতিত ড্রোনের ছবি প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ক্ষুদে গোয়েন্দা এ ড্রোন উড়াতে এক বা দু’জনের প্রয়োজন পড়ে। অবশ্য এটি নির্ভর করে ড্রোনের মডেলের ওপর। আকাশে ওড়ার পর ভূপৃষ্ঠের ঘাঁটিতে লাইভ ভিডিও ফুটেজ পাঠাতে থাকে এ ড্রোন। ড্রোন কী পরিস্থিতিতে ভূপাতিত হয়েছে তা তদন্ত করে দেখবে ইসরাইলের সামরিক বাহিনী। তবে, বিধ্বস্ত ড্রোন থেকে গোপন তথ্য হাতিয়ে নেয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও মনে করছে তারা।

জাকির নায়েকের সম্পত্তি জব্দ

ভারতের আলোচিত ইসলাম প্রচারক জাকির নায়েকের ১৮ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার মিউচুয়াল ফান্ড, স্থায়ী সম্পত্তি ও ব্যাংক ব্যালেন্সে এ পরিমাণ সম্পদ জব্দ করা হয়। এ সম্পদ দক্ষিণ মুম্বাইয়ের ডংরিভিত্তিক এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের। সন্ত্রাস বিরোধ আইনে তার বিরুদ্ধে করা মামলার বিষয়ে জানার জন্য আগামী ৩০ মার্চের মধ্যে সদর দফতরে হাজির হতে জাকির নায়েককে দ্বিতীয় নোটিশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)। জাকির নায়েক ও তার এনজিও-র বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগও আনা হয়েছে। এর আগে চলতি মাসের ১৪ তারিখে আলোচিত এই ধর্মপ্রচারককে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল। গত বছরের নভেম্বরে জাকির ও তার সঙ্গীদের নামে এফআইআর রুজু করে এনআইএ। তাদের অভিযোগ, মুসলিম যুবকদের ক্ষেপিয়ে তুলে সন্ত্রাস ছড়ানোর ছক ছিল জাকিরের। ইউএপিএ-র আওতায় ভারত সরকার ইতোমধ্যেই জাকির নায়েকের এনজিও-কে বেআইনি সংস্থা বলে ঘোষণা করেছে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট সেই পদক্ষেপ সঠিক বলে রায় দিয়েছে। আদালতের অভিমত, জাকিরের আইআরএফ, তার প্রেসিডেন্ট ও সদস্যরা ‘বেআইনি কার্যকলাপে’ মদত দিয়েছেন। অবশ্য যাবতীয় অভিযোগ খারিজ করেছেন জাকির নায়েক। ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় জড়িত সন্ত্রাসবাদীরা জাকিরের ভাষণে উদ্ধুদ্ধ হয়েছিল বলে অভিযোগ উঠায় সৌদি আরবে সফররত নায়েক আর দেশে ফিরেননি।ভারতের আলোচিত ইসলাম প্রচারক জাকির নায়েকের ১৮ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার মিউচুয়াল ফান্ড, স্থায়ী সম্পত্তি ও ব্যাংক ব্যালেন্সে এ পরিমাণ সম্পদ জব্দ করা হয়।
এ সম্পদ দক্ষিণ মুম্বাইয়ের ডংরিভিত্তিক এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের। সন্ত্রাস বিরোধ আইনে তার বিরুদ্ধে করা মামলার বিষয়ে জানার জন্য আগামী ৩০ মার্চের মধ্যে সদর দফতরে হাজির হতে জাকির নায়েককে দ্বিতীয় নোটিশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)। জাকির নায়েক ও তার এনজিও-র বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগও আনা হয়েছে। এর আগে চলতি মাসের ১৪ তারিখে আলোচিত এই ধর্মপ্রচারককে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল। গত বছরের নভেম্বরে জাকির ও তার সঙ্গীদের নামে এফআইআর রুজু করে এনআইএ। তাদের অভিযোগ, মুসলিম যুবকদের ক্ষেপিয়ে তুলে সন্ত্রাস ছড়ানোর ছক ছিল জাকিরের। ইউএপিএ-র আওতায় ভারত সরকার ইতোমধ্যেই জাকির নায়েকের এনজিও-কে বেআইনি সংস্থা বলে ঘোষণা করেছে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট সেই পদক্ষেপ সঠিক বলে রায় দিয়েছে। আদালতের অভিমত, জাকিরের আইআরএফ, তার প্রেসিডেন্ট ও সদস্যরা ‘বেআইনি কার্যকলাপে’ মদত দিয়েছেন। অবশ্য যাবতীয় অভিযোগ খারিজ করেছেন জাকির নায়েক। ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় জড়িত সন্ত্রাসবাদীরা জাকিরের ভাষণে উদ্ধুদ্ধ হয়েছিল বলে অভিযোগ উঠায় সৌদি আরবে সফররত নায়েক আর দেশে ফিরেননি।ভারতের আলোচিত ইসলাম প্রচারক জাকির নায়েকের ১৮ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার মিউচুয়াল ফান্ড, স্থায়ী সম্পত্তি ও ব্যাংক ব্যালেন্সে এ পরিমাণ সম্পদ জব্দ করা হয়। এ সম্পদ দক্ষিণ মুম্বাইয়ের ডংরিভিত্তিক এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের। সন্ত্রাস বিরোধ আইনে তার বিরুদ্ধে করা মামলার বিষয়ে জানার জন্য আগামী ৩০ মার্চের মধ্যে সদর দফতরে হাজির হতে জাকির নায়েককে দ্বিতীয় নোটিশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)। জাকির নায়েক ও তার এনজিও-র বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগও আনা হয়েছে। এর আগে চলতি মাসের ১৪ তারিখে আলোচিত এই ধর্মপ্রচারককে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল। গত বছরের নভেম্বরে জাকির ও তার সঙ্গীদের নামে এফআইআর রুজু করে এনআইএ। তাদের অভিযোগ, মুসলিম যুবকদের ক্ষেপিয়ে তুলে সন্ত্রাস ছড়ানোর ছক ছিল জাকিরের। ইউএপিএ-র আওতায় ভারত সরকার ইতোমধ্যেই জাকির নায়েকের এনজিও-কে বেআইনি সংস্থা বলে ঘোষণা করেছে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট সেই পদক্ষেপ সঠিক বলে রায় দিয়েছে। আদালতের অভিমত, জাকিরের আইআরএফ, তার প্রেসিডেন্ট ও সদস্যরা ‘বেআইনি কার্যকলাপে’ মদত দিয়েছেন। অবশ্য যাবতীয় অভিযোগ খারিজ করেছেন জাকির নায়েক। ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় জড়িত সন্ত্রাসবাদীরা জাকিরের ভাষণে উদ্ধুদ্ধ হয়েছিল বলে অভিযোগ উঠায় সৌদি আরবে সফররত নায়েক আর দেশে ফিরেননি।

ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর বিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে গতকাল সোমবার রাত ১২টার দিকে আগুন দিয়েছে দুর্র্র্বৃত্তরা। আগুনে বিদ্যালয় ভবন পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা খাতুন। তিনি জানান, পরিত্যক্ত পুরাতন ভবনটি আগুনে পুড়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষককে খবর দেয়া হয়েছে। পরে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি জানান, গতকাল সোমবার রাত ১২টার দিকে তার বিদ্যালয়ের পুরাতন পরিত্যক্ত ভবনে হঠাৎ করে আগুন লেগে যায়। মানুষের ডাক-চিৎকারে তিনিও বিদ্যালয়ে ছুটে যান। আগুনের লেলিহান শিখা থেকে টিনসেটের ১৬ ফুট দৈর্ঘ্য ৮ ফুট প্রশস্তের ঘরটি রক্ষা করা যায়নি। এতে ৪০/৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

১৯ বছর পর নেছারাবাদে আহ্বায়ক কমিটি : জেলা আ’লীগের কোন্দলে নতুন মাত্রা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ১৯ বছর পর। জেলা কমিটির সভাপতি এ আসনের এমপি এ কে এম এ আউয়াল ও তার অনুসারিদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করায় বিভক্ত হয়ে পড়েছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা। ১৭ মার্চ শুক্রবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার ৫৯ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করেন। তিনি এ-সংক্রান্ত একটি চিঠি কমিটির আহ্বায়ককে দিয়েছেন। অপরদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এ কমিটিকে অবৈধ আখ্যা দিয়েছেন। অভিযোগ উঠেছে, কমিটিতে আউয়ালের অনুসারীদের রাখা হয়নি। তার কাছে জানতে চাইলে তিনি নয়া দিগন্তকে বলেন, ‘কিসের কমিটি, কেন্দ্র ও আমার অনুমোদন ছাড়া কোনো কমিটি হবে না।’ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নূর মোহাম্মদ হাওলাদারকে সভাপতি এবং এস এম ফুয়াদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল। ১৯৯৯ সালে নূর মোহাম্মদ হাওলাদারের মৃত্যুর পর সহ-সভাপতি আবদুল হামিদ প্রথমে ভারপ্রাপ্ত সভাপতি ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০০ সালে কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু নতুন করে কমিটি না করায় ওই কমিটিই দায়িত্ব পালন করে আসছিল। ১৭ মার্চ এম এ হাকিম হাওলাদার স্বাক্ষরিত ৫৯ সদস্যবিশিষ্ট নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ শহীদ উল আহসানকে আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, আবদুস সালাম শিকদার, সুব্রত কুমার ঠাকুর, মো: শরিফ আহমেদ এবং এম এ সালাম রেজাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ১ নম্বর সদস্য করা হয়েছে সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলমকে। তবে কমিটিতে স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো: গোলাম কবিরসহ এমপি আউয়ালের অনুসারীদের রাখা হয়নি। আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান,
পিরোজপুর-১ আসনের এমপি আউয়ালের সাথে তার ভাই পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক আরেক ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, এম এ হাকিম হাওলাদার ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলমের বিরোধ রয়েছে। শাহ আলমের অনুসারী সৈয়দ শহীদ উল আহসানকে আহ্বায়ক এবং এস এম মুইদুল ইসলামকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে পছন্দের লোকদের নিয়ে আহ্বায়ক কমিটি করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দিয়ে অনুমোদন করান। তবে এ কমিটিতে আউয়ালের অনুমোদন নেই। স্বরূপকাঠি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো: গোলাম কবির বলেন, ‘আমরা শুনেছি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তবে সবাইকে ডেকে আলোচনা করে কমিটি গঠন করা উচিত ছিল। গোপনে এভাবে কমিটি করার ফলে দলের মধ্যে বিভক্তি দেখা দেবে। জেলা কমিটির সভাপতি এ কে এম এ আউয়াল বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এভাবে আহ্বায়ক কমিটি করতে পারেন না। করে থাকলে ওই কমিটি অবৈধ। এ বিষয়ে এম এ হাকিম হাওলাদার বলেন, ‘১২ মার্চ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক চিঠিতে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন করার প্রস্তুতি নেওয়ার জন্য বলেন। ওই চিঠি পাওয়ার পর শুক্রবার নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করে আগামী ছয় মাসের মধ্যে সম্মেলন করার জন্য বলেছি।’ জেলা আওয়ামী লীগের সভাপতির দাবি নাকচ করে দিয়ে এম এ হাকিম বলেন, ‘সভাপতি সভায় উপস্থিত থাকেন না। জেলা কমিটি রেজ্যুলেশন করে আমাকে কমিটি করার দায়িত্ব দিয়েছে।

ঝালকাঠিতে ৩ ইউপির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ঝালকাঠি জেলা সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ, কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে এবং কাঁঠালিয়ার চেচরীরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্যের একটি পদের নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল বাশার খান, বিএনপির ওয়ারেচ আলী খান এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: নাসির উদ্দিন আহম্মেদ সহ সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মোট ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পোনাবালিয়া ইউনিয়নে ১১ হাজার ১১০ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৭২৮ জন পুরুষ ভোটার এবং ৩ হাজার ৫৮২ জন নারী ভোটার রয়েছেন।
এদিকে কাঁঠালিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী রবিউল ইসলাম কবির সিকদার ও দুই স্বতন্ত্র প্রার্থী এনায়েত হোসেন খসরু এবং মাঈনুল হোসেন রিয়াজ মনোনয়নপত্র দাখিল করেছেন। কাঁঠালিয়া সদর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান কিবরিয়া সিকদার পদত্যাগ করে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ ইউনিয়নে কেবলমাত্র চেয়ারম্যানের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কাঁঠালিয়া সদর ইউনিয়নে ১১ হাজার ৭৮৭ জন ভোটারের মধ্যে ৫৯৭৪ জন পুরুষ এবং ৫৮১৩ জন নারী ভোটার রয়েছে। একই দিন কাঁঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য নির্বাচনে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। এ ওয়ার্ডের সদস্য ইন্তেকাল করায় পদটি শূন্য হয়। চেচরীরামপুর ৯ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ১ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে ৮৪৬ জন পুরুষ ও ৮৯০ জন নারী ভোটার রয়েছেন। আগমী ১৬ এপ্রিল এসব ইউনিয়ন পরিষদগুলোতে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর পোস্টারে ভুল, ফরিদপুর জেলা আ’লীগে তোলপাড়

ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আগামী ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার পোস্টারে বানান ভুলকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি নিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। বিষয়টি চোখে পড়ার পর নতুন করে আর পোস্টার লাগানো হচ্ছে না। জানা গেছে, ফরিদপুর জেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে এই পোস্টারটি ছাপানো হয়। এই পোস্টারে প্রধানমন্ত্রীকে ‘গণতন্ত্রের মানসকন্যা’র স্থলে ‘গণতন্ত্রের মানষকন্যা’ হিসেবে উল্লেখ করা হয়। এরপর গত শনিবার থেকে শহরের বিভিন্ন স্থানে পোস্টারটি লাগানো হয়।
এর একদিন পর বিষয়টি সকলের দৃষ্টিগোচর হয়। ‘মানসকন্যা’র স্থলে ‘মানষকন্যা’ লেখায় অনেকেই বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করেন। এবাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভার পোস্টার হেতু বিষয়টি গুরুতর। গুরুত্বের সাথে বিষয়টি দেখছি আমরা।

সীতাকুণ্ডে অভিযানে নিহতদের বেওয়ারিশ হিসেবে দাফন



চট্টগ্রামের সীতাকুণ্ডে উগ্রবাদবিরোধী অভিযানে নিহত এক শিশুসহ তিনজনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। পরিবারের সদস্যরা লাশ নিতে না চাওয়ায় গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার চৈতন্যগলি কবরস্থানে তাদের দাফন করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, তিনজনের লাশ পরিবার নেবে না বলে জানায়।
এরপর লাশ তিনটি দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। বেওয়ারিশ হিসেবে লাশ তিনটি দাফন করা হয়েছে। ১৬ মার্চ সীতাকুণ্ডের ‘ছায়ানীড়’ নামের বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। এতে আত্মঘাতী নারীসহ চার উগ্রবাদী ও এক শিশু নিহত হয়। নিহত জোবাইরা ইয়াছমিন ও তার স্বামী কামাল হোসেন এবং তাদের শিশুসন্তানের লাশ না নেওয়ার কথা গতকাল জানিয়ে দেয় পরিবার। পরিবারের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আঞ্জুমানে মফিদুল ইসলামকে লাশ তিনটি দাফন করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

মান্দা সদর ইউপি উপনির্বাচনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে মনোনয়ন দাখিল গতকাল সোমবার বিকেল পাঁচটায় শেষ হয়েছে। ৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনী কর্মকর্তা এসএম আবদুর রহিম জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গতকাল পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ ও স্বতন্ত্র ভাবে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন বিএনপি মনোনীত এবং সদ্য মৃত্যুবরণকারী সাবেক চেয়ারম্যান আবদুর রব পিন্টুর স্ত্রী মোছা: শামসুন্নাহার মুক্তি, আওয়ামী লীগ মনোনীত ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন তোফা। স্বতন্ত্র প্রার্থীরা হলেন আবু হায়াত মো: লতিফুর রহমান, মো: তোফাজ্জল হোসেন, 
মো: মাজেদুর রহমান মিঠু বিএনপি বিদ্রোহী (টিপু গ্রুপ), সাবেক চেয়ারম্যান এজাজ আহম্মেদ হিন্দোল বিএনপি বিদ্রোহী, নূর মোহাম্মদ মেদেহি এবং মো: মোতাহার হোসেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ২৩ হাজার। আজ মঙ্গলবার প্রার্থিতা যাচাই বাছাই, ২৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ২৯ মার্চ, এবং আগামী ১৬ এপ্রিল উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১৯ ফ্রেরুয়ারি এ ইউনিয়ন পরিষদের বিএনপি থেকে নির্বাচিত চেয়ারম্যান আবদুর রব পিন্টু দায়িত্ব গ্রহণের মাত্র ৬ মাসের মধ্যে মৃত্যুবরণ করলে ইউনিয়নটির চেয়ারম্যান পদ শূন্য হয়। এ পরিপ্রেক্ষিতে স্বল্প সময়ের ব্যবধানে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভাবমূর্তি হারানোর আতঙ্কে পোশাক রফতানিকারকেরা

পাঁচ কোটি ডলার রফতানির লক্ষ্যমাত্র পূরণে যেখানে বার্ষিক গড়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন সেখানে অর্জিত হচ্ছে মাত্র ৪ শতাংশ। অবকাঠামোগতভাবে নিরাপত্তাজনিত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ১৯ শতাংশ কারখানাকে। সংস্কার কাজে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের ১২৮টি কারখানার সাথে সম্পর্ক ছিন্ন করেছে পোশাক শিল্পের আন্তর্জাতিক ক্রেতাদের জোট অ্যালায়ান্স। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় রয়েছে অর্ধেকেরও বেশি তৈরী পোশাক কারখানা। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় বিদেশীদের আনাগোনায় স্বতঃস্ফূর্ততার অভাব মারাত্মকভাবে বিদ্যমান। সরকার নিজেই বারবার রেড অ্যালার্ট ঘোষণা করে আতঙ্কিত করে তুলছে সংশ্লিষ্টদের। এমনই একটি প্রেক্ষাপটে আদালতের চূড়ান্ত নির্দেশে হাতিরঝিলের ক্যান্সার খ্যাত বিজিএমইএ ভবন ভেঙে ফেলতে রাজি হলেও বিশ্ববাজারে ভাবমূর্তি হারানোর মারাত্মক আতঙ্ক তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। ভবন ভাঙার বিষয়টি মেনে নিতে বাধ্য হলেও বিজিএমইএ নেতাদের চোখেমুখে এখন রাজ্যের ক্ষোভ। সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের সামনে পেলে সে ক্ষোভ প্রকাশ করতেও তারা পিছপা হচ্ছেন না, এতদিন যেখানে সরকারের সুরে সুর মেলাতেই অভ্যস্ত ছিলেন তারা। গত ৫ মার্চ আদালত কর্তৃক ভবন ভাঙার চূড়ান্ত নির্দেশ দেয়ার পর থেকে আয়োজিত কয়েকটি অনুষ্ঠানেই কড়া ভাষায় কথা বলেছেন বিজিএমইএ নেতারা। ভঙ্গুর ভাবমূর্তি পুনরুদ্ধারে কড়া ভাষায় কথা বলছেন তারা সরকারের সাথে। নতুন করে জমি বরাদ্দের দাবিতেও সোচ্চার হয়ে উঠেছেন বিজিএমইএ নেতারা। সর্বশেষ গত শনিবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে লক্ষ করে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা চুরি হচ্ছে। তার দায়ও আমাদের নিতে হয়। আমাদের ঋণের ওপর ১২ থেকে ১৫ শতাংশ সুদ দিতে হচ্ছে। তিনি বলেন, যারা চুরি করছেন তাদের ধরেন, শাস্তির আওতায় আনেন।
আমাদের ওপর চাপ কমান। তিনি বলেন, পরিবেশ ইস্যু মনে হয় শুধু পোশাক শিল্পেই আছে এ নিয়ে অনেক কথা আগে বলা হয়েছে, আমরা চুপ করে হজম করেছি। কিন্তু আর করব না। তিনি বলেন, কাস্টমস থেকে আমাদের নানা ধরনের হয়রানি করা হচ্ছে। পদে পদে বাধা তৈরি করা হয়। মন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, কাস্টমসের হয়রানি থেকে আমাদের মুক্তি দিন। বিভিন্ন পর্যায়ের রফতানিকারকের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশী তৈরী পোশাকের দেশভিত্তিক সর্ববৃহৎ একক বাজার মর্কিন যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক রফতানি সুবিধা (জিএসপি) হারিয়ে আহত হয়েছেন রফতানিকারকেরা আরো আগেই। অঞ্চলভিত্তিক সর্ববৃহৎ বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ইংল্যান্ডের বেরিয়ে যাওয়ার ঘোষণায় তারা মর্মাহত। গ্যাস-বিদ্যুতের সীমাহীন দুর্ভোগ তো এ দেশের উদ্যোক্তাদের নিত্যসঙ্গী। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ১২ জাতির জোট ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপে (টিপিপি) অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের অন্তর্ভুক্তি নতুন করে ভাবনায় ফেলে দিয়েছে বাংলাদেশকে। একের পর এক বিদেশী হত্যাকাণ্ড এবং উগ্রবাদী হামলার ঘটনায় বায়ারদের ফিরে যাওয়ার প্রবণতা তো আছেই। চ্যালেঞ্জের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে বাজার দখলে প্রতিযোগী ভারতের আগ্রাসী কর্মসূচি। পোশাক শিল্পের উন্নয়ন ও প্রসারে নতুন করে ছয় হাজার কোটি টাকা ভর্তুকি ঘোষণা করেছে দেশটির সরকার। তৈরী পোশাক শিল্প খাতসংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল ও ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক বাজার দখলের কৌশলে বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এতে বলা হয়, বাংলাদেশের তৈরী পোশাকের ৭০ শতাংশ ইউরোপীয় ইউনিয়নের বাজারে বিক্রি হয়। বছরে রফতানির ৩ বিলিয়ন ডলারের বেশির ভাগই পোশাক খাতের। ইইউ থেকে বের হয়ে যাওয়া ব্রিটেনের বাজারে বাংলাদেশী পোশাক শুল্কমুক্ত সুবিধা না পেলে তার নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। ভারত সরকার পোশাক শিল্পের উন্নয়ন ও প্রসারে ছয় হাজার কোটি টাকা ভর্তুকি ঘোষণা করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের মধ্যে চার হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের পোশাক রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সম্ভাব্য হুমকি ও চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মোকাবেলা করা না গেলে ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের পোশাক রফতানির লক্ষ্যমাত্রা অর্জন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে তৈরী পোশাক শিল্প খাত থেকে এক হাজার ৭২৭ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার রফতানি আয় আসবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল রফতানি আয় উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ সময়ে আয় হয়েছে এক হাজার ৬২১ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় রফতানি বাড়লেও এ সময়ে প্রত্যাশার চেয়ে রফতানি কম হয়েছে ১০৬ কোটি ডলার। শতকরা হারে ঘাটতির হার ৫ শতাংশের মতো। ইপিবির হিসাব অনুযায়ী, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম সাত মাসে নিটওয়্যার পণ্য রফতানি বাবদ আয় হয়েছে ৮০৬ কোটি তিন লাখ মার্কিন ডলার। একই সময়ে ওভেন গার্মেন্ট পণ্য রফতানি বাবদ আয় হয়েছে ৮৩৫ কোটি ২৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরে নিটওয়্যার পণ্য রফতানি বাবদ আয় হয়েছিল এক হাজার ৩৩৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। ওই বছরের সাত মাসে আয় হয়েছিল ৭৬০ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে আলোচ্য খাতে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪১৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। নানা সঙ্কটে গত তিন বছরে ৬১৮ কারখানা বন্ধ হয়ে গেছে জানিয়ে বিজিএমইএ সভাপতি মো: সিদ্দিকুর রহমান নয়া দিগন্তকে বলেন, বন্ধ হওয়ার পথে রয়েছে আরো ৩১৯ কারখানা। রাজনৈতিক অনিশ্চয়তা, বিভিন্ন পর্যায়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং গ্যাস-বিদ্যুৎ সঙ্কটে বিনিয়োগ হচ্ছে না জানিয়ে তিনি বলেন, বিনিয়োগের অভাবে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে না। যেখানে প্রতি বছর ২০ লাখ ব্যক্তি শ্রমবাজারে যুক্ত হচ্ছে, সেখানে গত দুই অর্থবছরে দেশে কর্মসংস্থান হয়েছে মাত্র ছয় লাখ লোকের। তিনি বলেন, ইউরোপ- আমেরিকায় অর্থনৈতিক মন্দা, জিএসপি ফিরিয়ে পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার ঘোষণা, বাজার দখলে ভারতের ব্যাপক পরিকল্পনা, মার্কিন জোটে ভিয়েতনামের অন্তর্ভুক্তি আমাদের আরো ভাবিয়ে তুলছে। এখনই কার্যকর উদ্যোগ নেয়া না হলে রফতানি বাণিজ্যে ৮৩ শতাংশ অবদান রক্ষাকারী বাংলাদেশের তৈরী পোশাক শিল্প ভীষণ সমস্যায় পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

চট্টগ্রাম সিটির বর্ধিত হোল্ডিং ট্যাক্সের কার্যকারিতা স্থগিত

চট্টগ্রাম সিটি করপোরেশনের ধার্য বর্ধিত হোল্ডিং ট্যাক্সের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আইনবহির্ভূতভাবে ট্যাক্স আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট এই আদেশ দেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম সিটির মেয়র, সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
পরে আদেশের বিষয়ে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের আয়কর বৃদ্ধির ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের হাতে। কিন্তু গত বছরের অক্টোবর থেকে চট্রগ্রাম সিটি করপোরেশন শতকরা ১৭ ভাগ আদায় করছেন। ইমারত আইন অনুযায়ী বাড়ির মূল্যের ৭ শতাংশ আদায়ের নিয়ম রয়েছে। এ বিষয়টি চ্যালেঞ্জ করে মঙ্গলবার চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের যুগ্ম-আহবায়ক কামাল উদ্দিনসহ ৪ জন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেন।

বাংলাদেশ মেডিকেলের ধর্মঘট প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ মেডিক্যাল কলেজের ধর্মঘট ছয় ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে রোগীদের জিম্মি করে ধর্মঘট ডাকা কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ধর্মঘট স্থগিত চেয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে তিনি সাংবাদিকদের বলেন, একজন চিকিৎসককে ধানমণ্ডির এই হাসপাতাল থেকে উত্তরায় বদলি করার প্রেক্ষিতে চিকিৎসকরা গত ১৪ মার্চ থেকে এই ধর্মঘট আহ্বান করেছেন।
আদালত চিকিৎসক বদলির বিষয়ে তদন্তের জন্য সরকার ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে একটি তদন্ত কমিটি করতে বলেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটিকে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিক্যাল এক হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী আসে। কিন্তু ধর্মঘটের কারণে সেসব রোগীরা কোন চিকিৎসা পাচ্ছেন না। এমনকি জরুরি বিভাগেও কোন চিকিৎসা দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়া প্রিন্সিপালের নেতৃত্বে এই ধর্মঘট চলছে। এতে রোগীদের চরম ভোগান্তি তৈরি হচ্ছে। যা আইন ও নৈতিকতাবিরোধী। এসব কারণে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন। সেই রিট আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দিয়েছেন।

ক্যাপ্টেন শহিদুল্লাহর প্রতিবেদন প্রকাশ

মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের সহযোগিতা না করে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে নেয়া ক্যাপ্টেন (অব.) শহীদুল্লাহ’র (৭২) বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ মঙ্গলবার ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় তদন্ত কর্মকর্তা সানাউল হক উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন শহিদুল্লাহর বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগ আনা হয়েছে। গত বছরের ১৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। গত বছরের ৩ আগস্ট ক্যাপ্টেন শহিদুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই বছরের ২ আগস্ট ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে রাত ১টার দিকে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জনদৃষ্টি ভিন্ন দিকে নিতেই 'জঙ্গি' তৎপরতা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতেই 'জঙ্গি' তৎপরতা ইস্যুকে সামনে আনা হয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রাক্কালে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদে সারা দেশ যখন ফুঁসে উঠেছে, তখনই দেশব্যাপী 'রক্তাক্ত জঙ্গি' তৎপরতাকে কৌশল হিসেবে দেখছে জনগণ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শিক্ষাবিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ। 'জঙ্গিবাদ' নিয়ে দেশের মানুষকে গাঢ় অন্ধকারের মধ্যে ফেলে রাখা হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনসহ শীর্ষ নেতারা বারবার জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেও আওয়ামী লীগ তা বারবার প্রত্যাখান করেছে।
সুতরাং জনগণের কাছে আজ পরিষ্কার হয়ে গেছে, জঙ্গিবাদকে ব্যবহার করে সরকারই ফায়দা নিচ্ছে। তিনি বলেন, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আসন্ন ভারত সফর নিয়ে বলেছেন, আমরা কেবিনেটে বসি। আমরাএ তো জানি না কী চুক্তি হবে। বিএনপি জানলো কিভাবে কী চুক্তি হবে। কোনো চুক্তি যদি প্রধানমন্ত্রী করে তাহলে জনগণ জানতে পারবে। অন্যদিকে ওবায়দুল কাদের বলেছেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হবে না। রিজভী বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে সরকারের একেক মন্ত্রী একেক কথা বলছেন। জনগণ কার কথা বিশ্বাস করবে? জনগণকে অন্ধকারে রেখে স্বার্থবিরোধী চুক্তি করছেন। চুক্তি গোপন করতে আবার মন্ত্রীরা অসত্য কথা বলছেন। তিনি আরো বলেন, ভারতের কাছে নতজানু হয়ে থাকাই যেন এই সরকারের ক্ষমতায় থাকার গ্যারান্টি। বাংলাদেশের মাটিতে বিদেশি সৈন্য বরদাস্ত করা হবে না।

ইটিভির সাবেক চেয়ারম্যান সালামের জামিন

অর্থ পাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সালামের করা আবেদনের প্রেক্ষিতে এই জামিন দেন। আদেশের বিষয়টি সহকারি অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আলী জিন্নাহ সাংবাদিকদের জানিয়েছেন। গত বছর ১৩ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- সালামের ভাই আফতাবুল আলম এবং ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুস সালাম একুশে টিভির চেয়ারম্যান থাকাকালে প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা তোলেন।
পরে সে টাকা দিয়ে ৩০ হাজার ইউরো কিনে সংরক্ষণ ও পাচার করেন। এছাড়াও ইটিভির সাবেক এ চেয়ারম্যানের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগের অনুসন্ধান করছে দুদক। গত ২ মার্চ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে একুশে টেলিভিশনের প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। গত বছরের ৬ জানুয়ারি ভোরে আবদুস সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে পর্নোগ্রাফি আইনে দায়ের করা ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ২০১৫ সালের ৮ জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আবদুস সালামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরেকটি মামলাও দায়ের করা হয়। সেই থেকে তিনি কারাগারে আছেন।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ কাল শুরু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০১৭-২০১৮ মেয়াদের নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ আগামীকাল বুধবার শুরু হবে। আগামীকাল ২২ ও পরদিন ২৩ মার্চ এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৫ হাজার ৮০ জন। সুপ্রিম কোর্ট বার-এর সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস বাসস’কে বলেন, গত ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী গত ১ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিল এবং ১৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ছিলো। সুপ্রিমকোর্ট বার এর কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে।
নির্বাচন অনুষ্ঠানে সুপ্রিমকোর্ট বার গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সুপ্রিম কোর্ট বার-এর বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ফাহিমা নাসরিন মুন্নী, সহকারি সেক্রেটারি শেখ সিরাজুল ইসলাম, মোকলেসুর রহমান জাহিদ, মোহাম্মদ সালাহউদ্দিন, মোহাম্মদ ইলিয়াস ভূইয়া (বিএম ইলিয়াস কচি) ও মো: জাহাঙ্গীর আলম। আইনজীবীরা জানান, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) ও জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) মধ্যে। বিগত বছরগুলোতে তাই দেখা গেছে। এ নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) সভাপতি পদে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু, সম্পাদক পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক রবিউল আলম বুদুর নেতৃত্বে ১৪ পদে একটি প্যানেল। এ প্যানেলে অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি ওজিউল্লাহ ও হোসনে আরা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরু, সহ-সম্পাদক শফিকুল ইসলাম ও সেলিম আজাদ। আর কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কুমার দেবুল দে, এ বি এম নূরে আলম উজ্জল, হাসিনা মমতাজ, রুহুল আমিন তুহিন, হাবিবুর রহমান হাবিব, মাহমুদুন্নবী উজ্জল ও শেখ মো. মাজু মিয়া।
অপরদিকে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) সভাপতি পদে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি মো: জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে বিএনপির যুগ্ম-মহাসচিব ও সুপ্রিমকোর্ট বার-এর বর্তমান সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে একটি প্যানেল। এই প্যানেল থেকে অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি পদে উম্মে কুলসুম বেগম (রেখা) ও ড. মো: গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে এ বি এম রফিকুল ইসলাম তালুকদার (রেজা), সহ-সম্পাদক পদে কাজী জয়নুল আবদীন ও শামীমা সুলতানা (দিপ্তি)। এ প্যানেল থেকে সদস্য পদে রয়েছেন শেখ তাহসিন আলী, মো: এমাদুল হক, আয়েশা আক্তার, মো: আহসানউল্লাহ, মো: মুসাব্বির হাসান ভূইয়া (রোমান), মো: হাসিবুর রহমান ও মৌসুমি আখতার। এছাড়াও সভাপতি পদে ড. ইউনুছ আলী আকন্দ, সহ-সভাপতি পদে মো: আশরাফ-উজ-জামান, সম্পাদক পদে অশোক কুমার ঘোষ ও মো: আবু ইয়াহিয়া দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচরণা চলছে। নির্বাচন উপলক্ষে সুপ্রিমকোর্ট বার-এ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলছে ভোটগ্রহণের প্রস্তুতি।

সরকার জনগণকে খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো: কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনগণকে খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। উত্তরবঙ্গে মঙ্গা নেই এবং দেশের কোথাও কেউ আর না খেয়ে মারা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশের ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। আজ মঙ্গলবার সকালে ‘ঝুঁকিভিত্তিক খাদ্য পরিদর্শন বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নিরাপদ খাদ্য পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এ জন্য শেখ হাসিনার সরকার নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করে সে কাজটিই করতে শুরু করেছে। তিনি বলেন, আগে ভেজাল খাদ্য চিহ্নিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা পৃথকভাবে কাজ করতো। এখন সরকারের সব মন্ত্রণালয়, সংন্থা ও অধিদফতর সমন্বিতভাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অধীনে কাজ কর‡ব। কামরুল ইসলাম বলেন, খাদ্য উৎপাদনকারী অনেক বড় বড় প্রতিষ্ঠান অতি মুনাফার লোভে ভেজাল খাদ্য উৎপাদন করে জনগণকে ধোকা দিচ্ছে। তাদের কোন ছাড় দেয়া হবে না। জনগণকে ঝুঁকিমুক্ত রাখতে ভেজাল খাদ্য উৎপাদনকারীদের শাস্তির আওতায় নিয়ে আসার কথাটি দৃঢ়তার সাথে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বের উন্নত দেশগুলো যেভাবে নিরাপদ খাদ্য উৎপাদন তদারকি করে শেখ হাসিনার সরকারও সে টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে। এ জন্য নানা বিধিমালা, প্রবিধিমালা, ভ্রাম্যমান ল্যাবসহ আটটি বিভাগে স্থায়ী ল্যাব নির্মাণ করা হয়েছে বলেও তিনি জানান।
এমডিজি’র মতো এসডিজি’র গোলগুলোও সফলতার সাথে বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার এখন থেকেই নিরাপদ খাদ্য নিশ্চিতে কঠোর হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, আর সে লক্ষ্যেই বিভিন্ন মন্ত্রণালয়ের ইন্সপেক্টরদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক বলেন, আজ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রায় দেড় শ’ ইন্সপেক্টর অংশ নিচ্ছেন। এ মাসের ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত আরেকটি এবং এপ্রিলে আরো দুটি কর্মশালা অনুষ্ঠিত হবে। তারপর এ ইন্সপেক্টরগণ মাঠ পর্যায়ে কাজ করবে। তিনি বলেন, প্রাথমিকভাবে কর্মশালায় অংশগ্রহণকারী ইন্সপেক্টরদের কাজ হবে জনগণসহ পণ্য উৎপাদনকারী ও বিক্রয়কারীদের সচেতন করা। পরবর্তীতে তারাই আবার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মামলাসহ শাস্তি প্রয়োগেও কাজ করবে। খাদ্য ভবনে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য সচিব মো: কায়কোবাদ হোসেন, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ বদরুল হাসান এবং জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডেভিড ডোলান। সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক।
সূত্র : বাসস

৭ বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৫ সহস্রাধিক, পঙ্গু ১১ হাজার

২০০৮ থেকে ১৫ সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৫,৩৩৯ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। আর পঙ্গুত্ব বরণ করেছেন ১০,৮৩০ জন। অপরদিকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৮ জন শ্রমিক ও আহত হয়েছেন ১০০ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার ‘কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণ বিষয়ে জাতীয় মানদন্ড’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য দেয়া হয়েছে। এতে মূল প্রতিবেদন উপস্থাপন করেন বিলসের অ্যাডভোকেসি কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। এতে বলা হয় ২০১৫ সালে পরিবহন সেক্টরে নিহত হয়েছেন ১২৫ জন, আহত ৪২। নির্মাণ সেক্টরে নিহত ৬১, আহত ১১৯। কারখানায় নিহত ৩৭ জন, আহত ১৭। ঐ বছরে গৃহশ্রমিক নিহত হয় ৩৯ জন, আহতের সংখ্যা ৩৯। তৈরি পোশাক শিল্পে নিহত ২১জন, আহত ১১০।
কৃষি খাতে নিহত ৯। অপরদিকে দিনমজুরের কাজে ঐ বছরে নিহত হন ২৮ জন ও আহত হন ২ জন। দুর্ঘটনার এসব তথ্য দিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয় কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণ পায় না। আর এজন্য তারা শ্রম আইন সংশোধন করে ক্ষতিপুরনের পরিমাণ বৃদ্ধি ও আইনের ঘাটতি দূর করার পরামর্শ দেয়া হয়। দেয়া হয় আইনে মানদন্ড নির্ধারণ করা এবং সময়ের সাথে আনুপাতিক হারে ক্ষতিপুরণের বৃদ্দি করার পরামর্শও। অপ্রাতিষ্ঠানিক ও স্বনিয়োজিত সব শ্রমিকের জন্য ক্ষতিপূরণ নিশ্চিতেরও পরামর্শ দেন তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: ওয়াজেদুল ইসলাম খান। সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময়ে বিল্স-এর সহযোগী ও স্কপভুক্ত জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশ ও বিল্স-এর নেতৃবৃন্দ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, বিজিএমইএ, বিইএফ, বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ, মানবাধিকার এবং উন্নয়নকর্মী ও বিভিন্ন সেক্টরের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

মুফতি হান্নানের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানসহ তিনজনের রিভিউ আবেদন খারিজ করে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতিসহ রায় প্রদানকারী তিন বিচারপতিদের স্বাক্ষরের পর এ রায়ের কপি প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের ওয়েব সাইটেও এ রায় প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিষ্ট্রার সাব্বির ফয়েজ জানিয়েছেন, এই রায়ের কপি এখন কারাগার এবং সিলেটের বিচারিক আদালতে পাঠানো হবে। এর আগে গত রোববার এই মামলায় মুফতি হান্নানসহ তিনজনের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
এর ফলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে কোনো আইনগত বাধা নেই। শুধু তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। ফেরার পথে ফটকের কাছে গ্রেনেড হামলায় আনোয়ার চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হন, নিহত হন পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন। এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনাল জঙ্গি নেতা মুফতি হান্নান, জঙ্গি শরিফ শাহেদুল ও দেলোয়ারকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গত বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। গত ৭ ডিসেম্বর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে মুফতি হান্নানসহ তিন জনের আপিল শুনানি শেষে আপিল বিভাগ খারিজ করেন।

নামের কারণে বিমানবন্দরে আটক মার্কিন পুলিশ প্রধান

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়া পুলিশের প্রধান ও উপপ্রধান ছিলেন হাসান অ্যাডেন। কিন্তু 'হাসান' নামের কারণে তাকে আটক করে বিমানবন্দরের একটি কক্ষে দেড় ঘন্টা বন্দি করে রাখার ঘটনা ঘটিয়েছে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্তরক্ষা কর্মকর্তারা। চলতি মার্চ মাসের শুরুতে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস থেকে দেশে ফেরার পর বিমানবন্দর ইমিগ্রেশনে নামের কারণে হাসানকে আটকে দেয়া হয়। ৫২ বছর বয়সী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাসান নর্থ ক্যারোলিনার গ্রিনভিলের বাসিন্দা। তার মা ইতালিয়ান ও বাবা সোমালিয় বংশোদ্ভূত অভিবাসী মার্কিনী ছিলেন। দশ বছর বয়স থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী হাসান আগে বহুবার দেশের বাইরে যাতায়াত করেছেন। কিন্তু কখনোই তাকে সন্দেহভাজন হিসেবে বিরূপ পরিস্থিতির শিকার হতে হয়নি। তবে এবারই শুধু নামের কারণে তাকে আটক করে জীবনের সব বিষয়াদি নিয়ে জিজ্ঞাসাবাদ করে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্তরক্ষা কর্মকর্তারা। পরে এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন হাসান অ্যাডেন।
এতে হাসান বলেন, একজন কর্মকর্তা আমাকে বলেন, নজরদারি তালিকায় থাকা একজনের নামের সঙ্গে আমার নাম মিলে গেছে। তিনি জানান, আরেকটি এজেন্সিকে আমার তথ্য পাঠানো হয়েছে, যাতে আমার ব্যাপারে সন্দেহ না থাকে এবং আমার নাম বাদ দেয়া হয়। এরপরই আমি যুক্তরাষ্ট্রের ভেতরে চলাচলের অনুমতি পাব। এর এক ঘণ্টা পর আরেকজন কর্মকর্তা পরিস্থিতি খেয়াল করেন। তিনি হাসানের ব্যাপারে তথ্য আপডেট করে আধাঘণ্টার মধ্যে ছেড়ে দেয়ার ব্যবস্থা করেন এবং ঘটনার জন্য ক্ষমা চান। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন হাসান। তিনি পোস্টে লিখেছেন, বর্তমান ট্রাম্প প্রশাসনের আগে আমি বহুবার হোয়াইট হাউজের বৈঠকে যোগ দিয়েছি। সেখানে জাতীয় পুলিশ নীতির পুনর্গঠনে পরামর্শ দিয়েছি। এরপরও যদি আমার সঙ্গে এমনটি ঘটতে পারে, তাহলে তা যেকোনো মার্কিনীর বেলায় ঘটতে পারে। কেউই এ ধরনের বেআইনি সরকারি হস্তক্ষেপ থেকে নিরাপদ নয়। তিনি বলেন, এককালে মহান যুক্তরাষ্ট্রকে আমি গর্বের সঙ্গে স্বদেশ বললেও এ অভিজ্ঞতার কারণে এ দেশের ভবিষ্যতের ব্যাপারে আমি সংশয়গ্রস্ত হয়ে পড়েছি। এই অভিজ্ঞতা আমার মধ্যে এমন প্রশ্নেরও জন্ম দিয়েছে যে সত্যিই যুক্তরাষ্ট্র আমার স্বদেশ কি না বলেও ক্ষোভ জানান হাসান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মার্চ মাসে মুসলিম নামের কারণে কাউকে আটক করার ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটলো। এর আগে গত ১০ মার্চ বিখ্যাত বক্সার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আলী জুনিয়রকে নামের কারণে রিগ্যান জাতীয় বিমানবন্দরে আটক করা হয়েছিল।

মাগুরায় প্রধনামন্ত্রীর জনসভায় জনস্রোত

২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা পৌঁছেছেন। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি-একনেকের সভা শেষে হেলিকপ্টারযোগে দুপুরে মাগুরা পৌঁছান তিনি। বিকাল ৩টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মামুন-অর-রশীদ জানান, ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা হাসপাতাল, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামসহ প্রায় ৩১০ কোটি টাকার ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৯টি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা স্টেডিয়ামে প্রস্তুতকৃত ফলক উন্মোচনের মাধ্যমে ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া ১৯টি প্রকল্পের উদ্বোধন করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা ও সরাসরি দেখার জন্য মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরাসহ খুলনা বিভাগের গ্রাম-গঞ্জের হাজার হাজার মানুষের স্রোত মাগুরা শহরে যেন আছড়ে পড়েছে। আর হাজার হাজার নারী-পুরুষের স্রোত গিয়ে মিশেছে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে। সকাল থেকে বাস, ট্রাক, মিনিবাস, ইজিবাইক, অটো, মোটরসাইকেল ইত্যাদি যানবাহনে মানুষ ছুঁটে আসছে জনসভায়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে রয়েছে হাজারো নারী, পুরুষ শিশুসহ সব বয়সী মানুষ।

৮ দেশের বিমানে নিষিদ্ধ হচ্ছে ল্যাপটপ-ট্যাব

নির্দিষ্ট ৮টি দেশের আমেরিকাগামী বিমানে ল্যাপটপ, ট্যাব বা অন্যান্য ইলেকট্রনিক পন্য পরিবহনে নিষেধাজ্ঞা দেবে আমেরিকা। এদেশগুলো মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার হবে বলে জানিয়েছে আমেরিকার সংবাদমাধ্যমগুলো। বিবিসির খবরে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলোর নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনের পর এ পদক্ষেপ নেয়া হচ্ছে। মঙ্গলবারের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার সরকারি এক সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার কিছু এয়ারলাইন্স যারা আমেরিকায় আসবে, তাদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। ৯টি এয়ারলাইন্স ওইদেশগুলোর ১০টি এয়ারপোর্ট থেকে ফ্লাইট পরিচালনা করে।
তবে কোন এয়ারলাইন্সগুলো এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে এবং তা কতদিন থাকবে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। কর্মকর্তারা বলছেন, যেকোনো ধরনের বড় ইলেকট্রনিক যন্ত্র যেমন - ল্যাপটপ, ট্যাব, ক্যামেরা ডিভিডি প্লেয়ার এবং ইলেকট্রনিক গেমস খেলার যন্ত্রপাতি বিমানের ভেতরে বহন করা নিষিদ্ধ হবে। তবে মোবাইল ফোন এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে না। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। জর্ডানের রাষ্ট্রীয় বিমানসংস্থা একটি টুইটে (পরে ডিলিট করে দেয়া হয়েছে) জানিয়েছিল, উত্তর আমেরিকায় তাদের যেসব ফ্লাইট আসা-যাওয়া করছে সেখানে অধিকাংশ ইলেকট্রনিক যন্ত্রপাতি বহন নিষিদ্ধ করবে।

মার্কিন বিশ্ববিদ্যালয়ের দুই সৌদি ছাত্রের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ইলিনয়ের রকফোর্ড ইউনিভার্সিটির দুই সৌদি ছাত্রকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ওই দুই ছাত্র হলেন- মোহাম্মদ মুফতি (২৪) এবং আমজাদ বালখায়ের (২১)। তারা রকফোর্ড ইউনিভার্সিটিতে জীববিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সময় শনিবার ক্যাম্পাসের বাইরে তাদের বাসার কাছে একটি গ্যারেজে নিজ গাড়িতে তাদের মরদেহ পাওয়া যায়। স্থানীয় সৌদি স্টুডেন্ট ক্লাবের প্রধান ফয়সাল আল আনজি আল আরাবিয়াকে বলেছেন,মুফতি এবং বালখায়ের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। মার্কিন কর্তৃপক্ষ বলছে, ওই দুই ছাত্র খুন হয়েছে বলে তেমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। এদিকে রকফোর্ড ফায়ার বিভাগ জানিয়েছে, গ্যারেজটিতে কার্বন মনোক্সাইড ছড়িয়ে পড়েছিল।

৭০ বছরের ইতিহাসে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিন্মে

মার্কিন ইতিহাসে ৭০ বছরের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিন্মে পৌঁছেছে। রোববার প্রকাশিত গ্যালাপের জরিপে এ তথ্য উঠে এসেছে। এ জরিপে অংশ নিয়েছেন প্রায় ১৫০০ মার্কিনি।
এতে দেখা গেছে, ক্ষমতা গ্রহণের দু’মাসের মাথায় তার জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে শতকরা ৩৭ ভাগ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এই সময়সীমার মধ্যে গত ৭০ বছরে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের জনপ্রিয়তা এত নিচে নামেনি। প্রেসিডেন্ট হিসেবে তাকে অসমর্থন জানিয়েছেন ৫৮ ভাগ মার্কিনি। ইন্ডিপেন্ডেন্ট জানায়, মাত্র দু’মাস হল ট্রাম্পের ক্ষমতার মেয়াদ। ২০ জানুয়ারি শপথ নেন তিনি। ওই সময়ে তার জনপ্রিয়তা যা ছিল শতকরা ৪৫ ভাগ। তা কমে এখন দাঁড়িয়েছে ৩৭ ভাগে।

মসুলে আইএসের হাতে পুলিশ কর্নেলসহ ৮ কর্মকর্তা বন্দি

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর গোলাবারুদ শেষ হয়ে গেলে আইএস সদস্যরা ইরাকি পুলিশের এক কর্নেল ও তার ৮ সহযোগীকে বন্দি করেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান,
সোমবার ভোরের দিকে পুলিশ কর্মকর্তারা মসুলের বাব জাদিদ জেলায় আইএস সদস্যদের হাতে বন্দি হন। সম্প্রতি ইরাকি সৈন্যরা ওই এলাকায় আইএসবিরোধী শক্তিশালী অভিযান শুরু করেছে। অভিযানে মসুলের অর্ধেক আইএসের হাত থেকে উদ্ধার হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রশাসন। তবে ওই পুলিশ সদস্যদের বর্তমানে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপ তদন্ত করছে এফবিআই

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো-এফবিআই। প্রথমবারের মতো তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন এফবিআই প্রধান জেমস কমে। খবর বিবিসির। ২০১৬ সালের এই নির্বাচনের মাধ্যমেই প্রেসিডেন্ট হন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। জেমস কমে জানান, বিষয়টি তদন্ত করা খুবই জটিল।
তদন্ত সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়সূচি বেঁধে দেয়া সম্ভব নয়। এদিকে, ট্রাম্পের ফোনে ওবামা প্রশাসনের আঁড়িপাতার বিষয়ে এফবিআই প্রধান জানান, তার সংস্থা এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ পায়নি। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। গত বছরের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ওবামা প্রশাসন তার ফোনে আঁড়ি পাতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ ওঠে। যদিও হ্যাকিংয়ে সম্পৃক্ততার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি সব সময় নাকচ করে আসছে রাশিয়া।

ফের শীর্ষ ধনী বিল, ট্রাম্পের পতন

ফোর্বস সাময়িকীর সেরা ধনীদের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছেন টেক জায়ান্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তবে ধনীদের তালিকায় নিজের অবস্থান থেকে ২০০ ধাপ পতন হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রভাবশালী সাময়িকীটি সোমবার বিশ্বের সেরা দুই হাজার ধনীর তালিকা প্রকাশ করেছে। ৮৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এবার তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন বিল গেটস। গত চার বছর ধরেই তিনি তালিকার শীর্ষস্থানে রয়েছেন। তালিকার শীর্ষস্থানে থাকা ধনীদের মধ্যে বেশিরভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক। আর এর মধ্যে বেশিরভাগ ধনী ব্যক্তিই প্রযুক্তি বিষয়ক ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত। বিল গেটসের পরেই রয়েছেন- বিলিয়নিয়র ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমাণ ৭৫.৬ বিলিয়ন ডলার। তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছেন অনলাইন ভিত্তিক পণ্য ক্রয়-বিক্রয়ের সবচেয়ে বড় মার্কেট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
গত বছরের তুলনায় ২৭.৬ বিলিয়ন ডলার সম্পদ বৃদ্ধি হয়ে তার সম্পদের মূল্যমান হয়েছে ৭২.৮ বিলিয়ন ডলার। এছাড়া ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তালিকার ৫ নম্বর এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন রয়েছেন তালিকার সপ্তম অবস্থানে। ফোর্বস জানায়, তালিকায় থাকা ১৮৩ প্রযুক্তি বিষয়ক ব্যবসায়ীর সম্পদের মূল্যমান ১ ট্রিলিয়ন ডলার। বিলিয়নিয়রের তালিকায় ১৩ ভাগ নতুন সদস্য যোগ হওয়ায় এবার ধনীদের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৩ জন। সর্বোচ্চ সংখ্যক ৫৬৫ বিলিয়নিয়র নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ৩১৯ জন বিলিয়নিয়র নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে চীন এবং ১১৪ জন বিলিয়নিয়র নিয়ে তালিকার তৃতীয় শীর্ষস্থানে রয়েছে জার্মানি।

বাগদাদে গাড়ি বোমায় নিহত ২৩

ইরাকের রাজধানী বাগদাদে কার বোমা হামলায় ২৩ জন নিহত ও অন্তত ৪৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে বাগদাদের দক্ষিণের শিয়া অধ্যুষিত জেলা আমিলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স, বিবিসির। পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, জেলার ব্যস্ততম বাণিজ্যিক সড়কে রাতে আত্মঘাতী এ বিস্ফোরণ হয়। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে এ ধরনের আত্মঘাতী হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করা হয়ে থাকে। আইএস ২০১৪ সাল থেকে সিরিয়ার নিকটবর্তী ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে আছে। সম্প্রতি যৌথ বাহিনীর নেতৃত্বে শহরটি দখলে সরকারি বাহিনী উদ্যোগ নিলে আইএসের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। বাগদাদে এমন সময় হামলার এ ঘটনা ঘটল, যখন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। দেশ ছাড়ার আগে এক ভিডিও বার্তায় হায়দার ঘোষণা দেন, 'ইরাক থেকে জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূল চূড়ান্ত পর্যায়ে রয়েছে।'

ইসরাইল নিয়ে প্রতিবেদন প্রত্যাহারে সমালোচিত জাতিসংঘ

ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ‘বৈষম্যমূলক শাসন’ চাপানোর অভিযোগ তুলে প্রকাশিত একটি প্রতিবেদন প্রত্যাহার করে নেয়ার পর জাতিসংঘের কড়া সমালোচনা করেছেন লেবাননের হিযবুল্লাহ নেতারা। জাতিসংঘের পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসসিডব্লিউএ) প্রকাশ করা প্রতিবেদনটি ইন্টারনেট থেকে মহাসচিব সরিয়ে নিতে বলার পর শুক্রবার জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী ওই কর্মকর্তা রিমা খালাফের সাহসিকতার প্রশংসা করেছে ফিলিস্তিন। তার এ সাহসিকতার স্বীকৃতিস্বরূপ খালাফকে ফিলিস্তিনের সর্বোচ্চ সম্মাননায়ও ভূষিত করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর রয়টার্স ও আল জাজিরার। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইএসসিডব্লিউএর এক্সিকিউটিভ সেক্রেটারি রিমা খালাফ বলেছেন, ‘শক্তিশালী সদস্য রাষ্ট্রগুলোর’ পক্ষ থেকে এই বিশ্ব সংস্থা ও এর প্রধানের ওপর ‘হিংস্র হামলা ও হুমকির’ চাপ আসার পর তিনি পদত্যাগ করেছেন। হিযবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ শনিবার এক টেলিভিশন বক্তৃতায় বলেন,
এ ঘটনা জাতিসংঘের বিষয়ে একটি সত্য আবারও মনে করিয়ে দিল যে, ‘এই সংস্থা দুর্বল এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য।’ তিনি বলেন, জাতিসংঘ কোনো অবস্থান নিতে অক্ষম এবং প্রতিবেদন ঘিরে এই যে বিপর্যয় তা প্রমাণ করে ‘আমাদের ধর্মে মানবিক অধিকার রক্ষায়’ এই সংস্থার ওপর আস্থা রাখা যায় না। ১৮টি আরব রাষ্ট্রভুক্ত ইএসসিডব্লিউএ বুধবার ওই প্রতিবেদন প্রকাশ করে বলেছে, প্রথমবারের মতো জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা স্পষ্ট ভাষায় এই অভিযোগ আনল যে ইসরাইল ‘একটি বৈষম্যমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে সামগ্রিকভাবে ফিলিস্তিনি জনগণের ওপর চেপে বসেছে। সমালোচকদের পক্ষ থেকে প্রায় তোলা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্ষুব্ধ ইসরাইল এবং ডার স্টারমার নামে একটি প্রতিবেদনের সঙ্গে এর তুলনা করেন, যেটি ছিল মারাত্মক ‘অ্যান্টি-সেমিটিক একটি নাৎসি প্রপাগান্ডা’। ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, এটাতে তারা ক্ষুব্ধ হয়েছে এবং এই প্রতিবেদন সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে।

কংগ্রেসে গোয়েন্দা প্রধানদের জিজ্ঞাসাবাদ

মার্কিন নির্বাচনে প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির ও রাশিয়ার মধ্যে যোগসাজশের বিষয়ে কংগ্রেসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা প্রধান। ট্রাম্পের ফোনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আড়ি পেতেছিলেন বলে তিনি যে অভিযোগ এনেছেন তারা সে বিষয় নিয়েও কথা বলেছেন। সোমবার মার্কিন কংগ্রেসের গোয়েন্দাবিষয়ক কমিটির কাছে বিরল এ শুনানিতে অংশ নিয়েছেন এফবিআই পরিচালক জেমস কমি এবং এনএসএ প্রধান অ্যাডমিরাল মাইক রগার্স। প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের এ তদন্তকে ‘অলীক’ কিছু খুঁজছে বলে মন্তব্য করেছেন। জানুয়ারি মাসে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, ক্রেমলিনভিত্তিক হ্যাকাররা ডেমোক্রেটিক দলের শীর্ষ নেতাদের ইমেইল হ্যাক করেছিল। ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে ট্রাম্পকে জেতাতে এ কাজ করেছিল রুশ হ্যাকাররা। সিআইএ, এফবিআই এবং এনএসএ যৌথভাবে এক প্রতিবেদনে জানায়, মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে রাশিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশমতো কাজ করেছেন। হিলারি ক্লিনটনকে ব্যক্তিগতভাবে অপছন্দ করায় পুতিন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে হোয়াইট হাউসে দেখতে চেয়েছিলেন বলে মনে করছেন গোয়েন্দারা। এরপর থেকে রুশ কর্মকর্তাদের সঙ্গে রিপাবলিকান দলের যোগসাজশ ছিল বলে ট্রাম্প সমালোচিত হয়ে আসছেন। মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির প্রধান ডেভিড নানস এবং ওই প্যানেলের শীর্ষ ডেমোক্রেটিক নেতা অ্যাডাম স্কিফ রুশ সংশ্লিষ্টতার বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন। রোববার ফক্স নিউজের একটি অনুষ্ঠানে ডেভিড বলেন, ‘এখন পর্যন্ত এ সংক্রান্ত যেসব নথিপত্র পেয়েছি, তাতে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প কিংবা তার প্রচার শিবিরের ক্রেমলিনের সঙ্গে যোগসাজশের কোনো প্রমাণ মেলেনি।’ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক জেমস ক্লাপারও বলেছেন, রুশ সংশ্লিষ্টতার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে অ্যাডাম স্কিফ বলেন, নথি বিশ্লেষণ করে দেখা গেছে, নির্বাচনে প্রভাব খাটাতে রুশ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেছেন মার্কিন নাগরিকরা।
তিনি আরও বলেন, সরাসরি প্রমাণ রয়েছে, এর মাধ্যমে তদন্তের সমাপ্তিতে আসা যথাযথ হবে।’ রুশ সম্পৃক্ততার অভিযোগের জেরে ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এবং অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সকে খেসারত দিতে হয়েছে। ট্রাম্প প্রশাসনে নিরাপত্তা উপদেষ্টা নির্বাচিত হওয়ার আগে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার অভিযোগ পাওয়ায় গত মাসে ফ্লিনকে পদত্যাগে বাধ্য করা হয়। রুশ রাষ্ট্রদূত সার্গেই কিসলিয়াকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ফ্লিন। এছাড়া রুশ সংশ্লিষ্টতা নিয়ে জানুয়ারিতে শপথ নেয়ার সময় তার ভূমিকার বিষয়ে মিথ্যা বলেছিলেন সেশন্স। তিনি ভুল কিছু করেননি বলে জানান এবং নিজেকে এফবিআইয়ের তদন্ত কমিটি থেকে প্রত্যাহার করে নেন। এদিকে ট্রাম্পের ফোনে ওবামার আড়ি পাতার বিষয়েও শুনানি হয়েছে কংগ্রেস প্যানেলে। চলতি মাসের প্রথমদিকে ট্রাম্প অভিযোগ করেন, তিনি নির্বাচিত হওয়ার এক মাস আগে পূর্বসূরি ওবামা তার টেলিফোনে আড়ি পাতেন। তবে এই অভিযোগের সমর্থনে কোনো তথ্য-প্রমাণ তুলে ধরেননি ট্রাম্প। কংগ্রেস শুনানিতে ট্রাম্পের এ অভিযোগকে বাতিল করে দিয়েছেন এফবিআই পরিচালক কমি। ৭০ বছরের মার্কিন ইতিহাসে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে : মার্কিন ইতিহাসে ৭০ বছরের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে পৌঁছেছে। রোববার প্রকাশিত গ্যালাপের জরিপে এ তথ্য উঠে এসেছে। এ জরিপে অংশ নিয়েছেন প্রায় ১৫০০ মার্কিনি। এতে দেখা গেছে, ক্ষমতা গ্রহণের দু’মাসের মাথায় তার জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে শতকরা ৩৭ ভাগ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এই সময়সীমার মধ্যে গত ৭০ বছরে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের জনপ্রিয়তা এত নিচে নামেনি। প্রেসিডেন্ট হিসেবে তাকে অসমর্থন জানিয়েছেন ৫৮ ভাগ মার্কিনি। ইন্ডিপেন্ডেন্ট জানায়, মাত্র দু’মাস হল ট্রাম্পের ক্ষমতার মেয়াদ। ২০ জানুয়ারি শপথ নেন তিনি। ওই সময়ে তার জনপ্রিয়তা যা ছিল শতকরা ৪৫ ভাগ। তা কমে এখন দাঁড়িয়েছে ৩৭ ভাগে। যুক্তরাষ্ট্রে ক্ষমতা গ্রহণের পর অন্য সাবেক প্রেসিডেন্টদের জনপ্রিয়তা বা রের্টি কমেছে। কিন্তু এত বেশি কমেনি তাদের জনপ্রিয়তা।

টিস্যু চুরি ঠেকাতে টয়লেটে ক্যামেরা!

টয়লেট টিস্যুর অতিরিক্ত ব্যবহার ও চুরি ঠেকাতে পাবলিক টয়লেটে ক্যামেরা বসিয়েছে চীনের একটি পার্ক কর্তৃপক্ষ। এর জন্য ফেসিয়াল স্ক্যানার নামের বিশেষ একটি যন্ত্র বসিয়েছে তারা। প্রত্যেকের জন্য নির্দিষ্ট ৬০ সেন্টিমিটার টয়লেট টিস্যু রোল থেকে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসার আগে ব্যবহারকারীর মুখমণ্ডল স্ক্যান করা হয়। ওই ব্যক্তিকে আরও টয়লেট পেপার পেতে হলে নয় থেকে দশ মিনিট অপেক্ষা করতে হবে। খবর বিবিসির। বেইজিংয়ের টেম্পল অব হেভেন পার্কে এই মেশিন বসানো হয়েছে। অনেকে বলছেন, এখানে এসে অনেকে টয়লেট টিস্যু ব্যবহারের পর রোল থেকে অতিরিক্ত টিস্যু বের করে বাসায় নিয়ে যায়। পরীক্ষামূলকভাবে পার্কে ছয়টি মেশিন বসানো হয়েছে। এর ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা দিতে টয়লেটের পাশে সবসময়ই পার্ক কর্তৃপক্ষের স্টাফরা থাকে। বেইজিং ওয়ানবো পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এক কর্মকর্তা বলেন, যদি কারো ডায়রিয়া বা অন্য কোনো কারণে জরুরিভিত্তিতে টয়লেট পেপাল লাগে তাহলে মেশিনের কাছে দাঁড়ানো স্টাফরা সরাসরিই তা সরবরাহ করেন।
চলতি মাসের শুরুর দিকে চীনা গণমাধ্যমে খবর বের হয়, ওই পার্কের টয়লেট থেকে মানুষ বিপুল পরিমাণ টয়লেট পেপার চুরি করছে, এমনকি অনেককে ব্যাগে ভরতেও দেখা যাচ্ছে। এরপরই মূলত কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা নিয়েছে। অবশ্য ২০০৭ সাল থেকে বিনামূল্যে টয়লেট টিস্যু সরবরাহ শুরু করার পর থেকেই এই সমস্যার মুখোমুখি হচ্ছে পার্ক কর্তৃপক্ষ। টয়লেট টিস্যু ব্যবহারে মিতব্যয়ী হতে পোস্টার, সচেতনতামূলক সমম্প্রচার করেও কোনো লাভ হয়নি। তবে নতুন এই ব্যবস্থাতে ফল পাওয়া যাচ্ছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে টয়লেট টিস্যু ব্যবহার ২০ শতাংশ কমে গেছে। অবশ্য কিছু সমস্যার কথাও শোনা যাচ্ছে। মুখমণ্ডল স্ক্যান করতে ১০ থেকে ৩০ সেকেন্ড কখনো কখনো এক মিনিট পর্যন্ত সময় লাগে, ফলে বাইরে লম্বা লাইন পড়ে যায়। তা ছাড়া এক সপ্তাহের মধ্যে দুটি মেশিন বিকল হয়ে গেছে। কর্তৃপক্ষের এই ব্যবস্থা চীনের সামাজিক মাধ্যমেও ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

চট্টগ্রামে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান

জঙ্গি আস্তানার খোঁজে চট্টগ্রাম নগরীর আকবর শাহ ও পাহাড়তলী এলাকার দুটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার বিকাল ৪টার দিকে শুরু হওয়া এ অভিযান ২ ঘণ্টা ধরে চলে। তবে সেখানে কিছু পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পৃথক অভিযান চলায় পুলিশ-র‌্যাব-সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। সূত্র বলছে, সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার জঙ্গিদের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বাড়ি দুটি হচ্ছে- নগরীর আকবর শাহ থানাধীন কর্নেল হাট আবাসিক এলাকার মোয়াজ্জেম হকের মালিকানাধীন ‘মম নিবাস’ এবং পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী ইশান মহাজন সড়কে অবস্থিত শ্রীষ সাহার বাড়ি। চার তলার দুটি বাড়ি পুলিশ ২ ঘণ্টারও বেশি সময় ধরে ঘিরে রেখে অভিযান পরিচালনা করে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) নাজমুল হাসান পরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘দুটি জঙ্গি আস্তানা আছে এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি। এটি চলমান ব্লক রেইডের অংশমাত্র। যেখানেই জঙ্গি আস্তানার খবর পাওয়া যাবে বা সন্দেহ হবে সেখানেই অভিযান চলবে। এর আগে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর রাজধানীতে ব্লক রেইড দিয়ে ধারাবাহিক অভিযান চালায় পুলিশ। পরে ঢাকার কল্যাণপুর, মিরপুর, আজিমপুর, আশুলিয়াসহ বেশ কয়েকটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এসব অভিযানে বেশ কয়েক শীর্ষস্থানীয় জঙ্গি নিহত হয়।
অনেকটা সেই আদলে সোমবার বিকালে চট্টগ্রামে দুই বাড়িতে ব্লক রেইড দিয়ে অভিযান চালান আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। চট্টগ্রাম পুলিশ জানায়, সীতাকুণ্ডের লামার বাজার ‘সাধনকুঠির’ থেকে গ্রেফতার জঙ্গি আরজিনা জিজ্ঞাসাবাদে জেলা পুলিশকে একাধিক জঙ্গির অবস্থানের তথ্য দেয়। ফোন নম্বরও দেয়। এসব তথ্যের ভিত্তিতে এবং মোবাইল ফোন ট্র্যাকিং করে অভিযান চালানো হয়। আকবর শাহ ও পাহাড়তলী থানা এলাকার চারতলা বিশিষ্ট দুটি বাড়ির প্রতিটি ফ্লোর এবং বিভিন্ন কক্ষে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি চালালেও কাউকে গ্রেফতার বা কোনো কিছু উদ্ধার করতে পারেনি। এর আগে কুমিল্লায় গ্রেফতার সন্দেহভাজন দুই জঙ্গির দেয়া তথ্যের ভিত্তিতে ৭ মার্চ মিরসরাই উপজেলায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বোমা ও চাপাতি উদ্ধার করে পুলিশ।

টাকা ভাগাভাগি নিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে টাকার ভাগবাটোয়ারা নিয়ে সোমবার দুপুরে এক ব্যক্তি খুন হয়েছেন। নগরীর কাটাবিল এলাকায় ভোট কেনাবেচার টাকা নিয়ে নিজেদের মধ্যে মারামারির পর এ খুনের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. খোরশেদ আলম। চাল ব্যবসায়ী খোরশেদ আলম ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা জানায়, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাইফুল বিন জলিলের পক্ষে ভোট কেনার জন্য টাকা নেন নগরীর কাটাবিল এলাকার কয়েকজন সমর্থক। তারা হচ্ছেন রাগা বাদশার বাড়ির হারুন মিয়া ও তার ছেলে তানিম, একই বাড়ির কাজল, জিলানী ও খোরশেদ আলম। প্রার্থীর কাছ থেকে নেয়া টাকা ভাগবাটোয়ারা করতে গিয়েই বিপত্তি ঘটে।
হারুনের বিরুদ্ধে বেশি টাকা নেয়ার অভিযোগ ওঠে। চাল ব্যবসায়ী খোরশেদ আলম এর প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। জানা যায়, হারুন মিয়া ও তার ছেলে তানিমের পিটুনিতে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন খোরশেদ আলম। পরে স্থানীয়রা উদ্ধার করে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই জামাল উদ্দিন অভিযোগ করেন, আমার ভাইকে হারুন মিয়া ও তার ছেলে তানিম পিটিয়ে হত্যা করেছে। ঘটনার পর ঘাতক বাবা-ছেলে বাড়ি ছেড়ে পালিয়েছে। নগরীতে যখন উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার চলছিল, ঠিক তখনই এ ধরনের একটি খুনের ঘটনা ঘটল। এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী সাইফুল বিন জলিলের বক্তব্য পাওয়া যায়নি।

শিশুর ডাউন সিনড্রোম প্রতিরোধে করণীয়

দেশে প্রতি বছর পাঁচ হাজার বা প্রতিদিন প্রায় ১৫টি ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশু জন্ম নিচ্ছে। তবে চিকিৎসকরা আশার কথা শুনিয়েছেন, নারীর গর্ভকালীন পরীক্ষা করে দেশেই ডাউন সিনড্রোম শনাক্ত করা সম্ভব। শুধু তাই নয় সঠিক চিকিৎসায় ওই শিশুদের ঘাটতি পূরণও সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা। মঙ্গলবার বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে এমনই আশার কথা জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিকাশ। তিনি যুগান্তরকে জানান, জিনগত সমস্যা ডাউন সিনড্রোম কোনো রোগ নয় বরং এটি শরীরের জেনেটিক পার্থক্য এবং ক্রোমজমের একটি বিশেষ অবস্থা। গর্ভাবস্থায় শিশুর শরীরের কোষ বিভাজনের সময় সংঘটিত হয়, যা জন্মগতভাবে একটি অতিরিক্ত ক্রোমজম প্রতিটি দেহকোষের ক্রোমজমে অবস্থান করে। সাধারণত ৩৫ বছরের পর থেকে গর্ভধারণে এ ঝুঁকি বাড়তে পারে। ডা. বিকাশের মতে, দেশে ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে এটা ঠিক। তবে, আশার কথা হল- গর্ভবতী নারীর শরীর পরীক্ষা করে, এখন দেশেই এ রোগ শনাক্ত করা সম্ভব হচ্ছে। তিনি জানান, ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুরা সাধারণত বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে বেঁচে থাকে। তারা অন্য শিশুদের তুলনায়, শারীরিক ও মানসিকভাবে দেরিতে বেড়ে ওঠে। তিনি আরও জানান, ডাউন সিনড্রোম শিশুরা শারীরিক জটিলতায় ভোগে। তাদের লিউকেমিয়া, থায়রয়েড সমস্যা, দৃষ্টিশক্তি ও শ্রবণ-শক্তির সমস্যা, পরিপাকতন্ত্রের সমস্যা, জীবাণু সংক্রমণ, শারীরিক স্থুলতা ইত্যাদি দেখা দিতে পারে।
এছাড়া ডাউন সিনড্রোম শিশুর জন্মগত হার্টের সমস্যা থাকতে পারে বলেও জানান ডা. বিকাশ। তিনি পরামর্শ দেন, ডাউন সিনড্রোম শিশুদের সঠিক চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে। বিশেষ করে পুষ্টিকর খাবার, স্পিচ ও ল্যাংগুয়েজ এবং ফিজিক্যাল থেরাপির মাধ্যমে তাদের স্বনির্ভর করা যেতে পারে। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী ২১ মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে- ‘আমাদের কণ্ঠস্বর, আমাদের সমাজে, সরকারের সব কাজে, ডাউন সিনড্রোমকে রাখবে পাশে।’ ব্রিটিশ চিকিৎসক জন ল্যাঙ্গডন ডাউন ১৮৬৬ সালে এ শিশুদের চিহ্নিত করেন বলে তার নামানুসারে ‘ডাউন সিনড্রোম’ কথাটি প্রচলিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ৮শ’ শিশুর মধ্যে একজন ডাউন সিনড্রোম শিশু বা ডাউন শিশু জন্ম নিয়ে থাকে। সারা পৃথিবীতে প্রায় ৭০ লাখ ডাউন সিনড্রোম লোক রয়েছে। বাংলাদেশে এ নিয়ে কোনো পরিসংখ্যান নেই। তবে বিশেষজ্ঞদের প্রাথমিক হিসাবে, দেশে প্রতি বছর পাঁচ হাজার বা প্রতিদিন প্রায় ১৫টি ডাউন শিশুর জন্ম হয়। প্রতি ৫শ’ থেকে ৭শ’ শিশুর মধ্যে একটি ডাউন শিশু জন্ম নেয়। বর্তমানে দেশে ২ লাখ ডাউন সিনড্রোম ব্যক্তি বসবাস করছে। মায়েরা বেশি বয়সে গর্ভধারণ করলে এ ধরনের শিশু জন্মের শংকা বেশি।

পিত্তথলিতে পাথর হলে

পিত্তথলিতে পাথর সবার কাছেই খুব পরিচিত একটি রোগ। পেটের ডান দিকে যকৃতের পেছনে ও তলার দিকে পিত্তথলি থাকে। পিত্তরস তৈরি করাই এর কাজ। খাবার হজমে পিত্তরস দরকার পড়ে, বিশেষ করে চর্বি জাতীয় খাবার হজম করতে পিত্তরস বেশি প্রয়োজন।
পিত্তথলিতে পাথর: কোলেস্টেরল, বিলুরুবিন বা ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংমিশ্রণে তৈরি এই পাথরগুলো পিত্তরসের সঙ্গে মেশানো অবস্থায় থাকে। পাথরগুলো ছোট ছোট বালুর মতো আবার মটরের দানা বা তার চেয়েও বড় শক্ত পাথর হয় পিত্তথলিতে। এই পাথরগুলো বিভিন্ন রঙের ও বিভিন্ন আকৃতির হতে পারে। সাধারণত পাথরগুলো হালকা বাদামি, ময়লাটে সাদা বা কুচকুচে কালো রঙের হয়ে থাকে। তবে এটা নির্ভর করে কী পদার্থ দিয়ে পাথর তৈরি হয় তার ওপর।
লক্ষণসমূহ
* পিত্তথলিতে পাথর হলে এতে প্রদাহ হয়, যাকে কোলেসিস্টাইটিস বলা হয়। তখন পেটের ডান দিকে তীব্র ব্যথা হয়ে থাকে। এই ব্যথা মিনিট খানেক থেকে ঘণ্টা খানেক স্থায়ী হয়ে থাকে।
* পেটের পেছন দিকে, কাঁধে, পেটের মাঝ বরাবর এমনকি বুকের ভেতরও ধীরে ধীরে ব্যথা ছড়িয়ে পড়ে ও অসহ্য যন্ত্রণা হয়।
* পেট ব্যথার সঙ্গে বমিভাব বা বমি, হালকা জ্বর দেখা দিতে পারে।
* অনেক সময় পাথর পিত্তথলি থেকে বেরোতে গিয়ে পিত্তনালিতে আটকে যায় এবং তখন বিলুরুবিনের বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় জন্ডিসও হতে পারে।
পরীক্ষা
এ রোগ নির্ণয়ে পেটের আলট্রাসনোগ্রাম করলেই চলে। পাথরের অবস্থান জানতে বা প্রয়োজনে বের করতে ইআরসিপি জাতীয় পরীক্ষা করা যেতে পারে। অনেক সময় পেটের আলসার, যকৃতের কোনো সমস্যা বা হৃদরোগ থেকেও ব্যথা হয় তাই পরীক্ষা করাটা জরুরি।
চিকিৎসা
পিত্তথলিতে তীব্র ব্যথা হলে এ অবস্থায় সাধারণত কয়েক দিনের জন্য খাদ্যগ্রহণ বন্ধ করে দিয়ে স্যালাইন, অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ দিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। কারণ প্রদাহ ও তীব্র ব্যথার সময় কোনো অস্ত্রোপচার করা হয় না। পেট কেটে বা ফুটো করে- দু’ভাবেই এই অস্ত্রোপচার করা যায়। তবে পিত্তনালিতে পাথর আটকে গিয়ে থাকলে ইআরসিপি যন্ত্রের সাহায্যে তা বের করা যায়। তবে এ অস্ত্রোপচার তাৎক্ষণিক করাতে হবে তা নয়, এটা রোগীকে পরীক্ষা করে গুরুতর না হলে সপ্তাহ দুয়েক পর বা এক-দুই মাস পরও করা যেতে পারে।
ড. সন্তু, সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শের-ই-বাংলা নগর, ঢাকা

জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের পাঁচ জঙ্গি গ্রেফতার

রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। এদের মধ্যে জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের দু'জন প্রকৌশলী রয়েছে বলে দাবি র‌্যাবের। সোমবার রাতে বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাবের মিডিয়া সেন্টার থেকে পাঠানো মোবাইল ফোনের এক খুদে বার্তায় বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তামিম-সারোয়ার গ্রুপের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে দু'জন প্রকৌশলী রয়েছে। তাদের কাছ থেকে 'জিহাদি বই' ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে খুদে বার্তায় আটকদের নাম-পরিচয় জানানো হয়নি। 
প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় র‌্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর যুগান্তরকে জানান, উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ী থেকে সোমবার রাতে জঙ্গি সন্দেহে ৫ জনকে আটক করেছে র‌্যাব। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। জাহাঙ্গীর হোসেন বলেছিলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশকোনা হামলার বিষয়ে এবং তারা কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা তা জানার চেষ্টা চলছে। তাদের বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানোর কথা বলেন র‌্যাবের এই কর্মকর্তাও। এরপর বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় জেএবির তামিম-সারোয়ার গ্রুপের পাঁচ জঙ্গি সদস্যকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করা হয়।

মিরপুরে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

রাজধানীর মিরপুরে সড়কে প্রাণ হারিয়েছেন এক তরুণ। তার নাম শহীদুল ইসলাম (১৮)। সোমবার দিনগত রাতে মিরপুর সনি সিনেমা হলের সামনের সড়কে কোনো এক অজ্ঞাত যানবাহনের ধাক্কায়  ওই তরুণ ঘটনাস্থলেই নিহত হন। শহীদ পরিবারের সঙ্গে ঢাকার আগারগাঁও বস্তি এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত পৌনে ৩টার দিকে শহীদকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ঢামেক মর্গে রাখা হয়। ঢামেকের মর্গের বাইরে অবস্থান নেয়া শহীদের বাবা আবুল কালাম জানান, ছেলে শহীদ অসুস্থ ছিলেন। সোমবার রাত ১০টার দিকে অসুস্থতার জন্য চিকিৎসকের কাছে যেতে ঘর থেকে বের হন। পরে রাত সোয়া ২টার দিকে শহীদ দুর্ঘটনার শিকার হওয়ার খবর পান। ঢামেকে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, অজ্ঞাতনামা কোনো গাড়ির ধাক্কায় তার ছেলে এই দুর্ঘটনার শিকার হয়েছেন।

মুফতি হান্নানের রিভিউ খারিজের রায় প্রকাশ

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা ও তিনজন নিহতের ঘটনায় দায়ের মামলায় মুফতি হান্নানসহ মৃত্যুদণ্ড পাওয়া তিনজনের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশিত হয়। এখন রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায়ের কপি সিলেটের সংশ্লিষ্ট বিচারিক আদালত এবং কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে হলে যুগান্তরকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্টার মো. সাব্বির ফয়েজ। এর আগে ১৯ মার্চ রোববার মৃত্যুদণ্ড বহাল রেখে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ আসামিদের রিভিউ খারিজের আদেশ দেন। এর ফলে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এই তিন নেতাদের ফাঁসি কার্যকর করতে আইনগত আর কোনো বাধা নেই। শুধুমাত্র তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। এ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া অপর দুই আসামি হলেন- হুজির সিলেট অঞ্চলের সংগঠক শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন।
এছাড়া একই মামলায় বিচারিক ও হাইকোর্টে যাবজ্জীবন পাওয়া দুই আসামি- মহিবুল্লাহ ও আবু জান্দাল আপিল না করায় তাদের দণ্ডও বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনের মৃত্যুর ঘটনায় করা এই মামলায় ২০০৮ সালে সিলেটের বিচারিক আদালত আসামিদের মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল হাইকোর্টে জেল আপিল করেন। শুনানি শেষে গত বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। এই রায়ের বিরুদ্ধে দুই আসামি আপিল করলে ওই বছরের ৭ ডিসেম্বর আপিল বিভাগ হাইকোর্টের রায়ই বহাল রাখেন। এরপর আসামিরা রিভিউ আবেদন করেন। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে গেলে হজরত শাহজালাল (রহ.)- এর মাজার জিয়ারত করতে যান। সেখানে দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় প্রধান ফটকের কাছে তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় তিনজন নিহত হন।

যবিপ্রবির অ্যাম্বুলেন্সে মদ, ছাত্রসহ আটক ৩

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাম্বুলেন্স থেকে ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে দু'জন ওই বিশ্ববিদ্যালয় ছাত্র বলে জানা গেছে। সোমবার মধ্যরাতে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও টাঙ্গাইল আদালতপাড়া এলাকার একাব্বর আলীর ছেলে কামরুজ্জামান সনি, একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও খুলনার টুটপাড়া এলাকার মিলন বিশ্বাসের ছেলে স্বাগতম বিশ্বাস এবং বিশ্ববিদ্যালয় অ্যাম্বুলেন্স চালক মিজারুল কবির। চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই কামরুজ্জামান জানান, গোপন সংবাদে চৌগাছা থানার দারোগা জামালের নেতৃত্বে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায়। এ সময় ওই অ্যাম্বুলেন্স থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।

পাটগ্রামে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে নুরুজ্জামান (২৪) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সোমবার গভীর রাতে উপজেলার খেংটি মাস্টারপাড়া সীমান্তের ৮৪৩ নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। আটক বাংলাদেশী পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খেংটি এলাকার হিটলার মিয়ার ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, রাতে ৮৪৩ নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলার এলাকায় যায়  নুরজ্জামান। এ সময় সেখান থেকে ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ বলেন, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

ডাকাতের হামলায় উপজেলা চেয়ারম্যানসহ আহত ৫

সিলেটে রাস্তায় গাড়ি আটকে উপজেলা চেয়ারম্যান, সাংবাদিকসহ কয়েকজনের ওপর হামলা চালিয়েছে ডাকাতরা। হামলায় গোয়াইনঘাটের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এরমধ্যে সাংবাদিক মতিনের অবস্থা গুরুতর। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের ধামাইর হাওর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গাড়ি দাঁড় করানোর পর ডাকাতরা গোয়াইনঘাটের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
তাদের কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এসময় পেছনে থাকা আরো ৩/৪ টি গাড়ির যাত্রীদের ওপরও হামলা চালায় ৭/৮ জনের ডাকাতদল। হামলায় আরো ৩ যাত্রী আহত হন। পরে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে সালুটিকর ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে তিনি যুগান্তরকে বলেন, তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি, কেউ গ্রেফতারও নেই।

সীতাকুণ্ডে দুই জঙ্গির লাশ বেওয়ারিশ দাফন

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে নিহত দুই জঙ্গিসহ এক শিশুর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। সোমবার রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার চৈতন্যগলি কবরস্থানে ওই তিনজনকে দাফন করা হয়। পুলিশ জানায়, পরিবারের সদস্যরা তাদের লাশ শনাক্ত করলেও নিতে রাজি হয়নি। তাই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দুই জঙ্গিসহ এক শিশুর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এই তথ্য জানান। তিনি বলেন, সোমবার তিনজনের লাশ পরিবার নেবে না বলে জানায়। এরপর লাশ তিনটি দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটি বেওয়ারিশ হিসেবে লাশ তিনটি দাফন করেছে। ১৬ মার্চ সীতাকুণ্ডের লামার বাজার সাধন কুঠির থেকে গ্রেফতার হয় জহিরুল ইসলাম ওরফে জসিম ও তার স্ত্রী আরজিনা। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ প্রেমতলার ছায়ানীড়ে অভিযান চালায়। সেখানে ১৯ ঘণ্টার অভিযানের সময় গুলি ও আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয় জঙ্গি দম্পতি কামাল-জোবাইদা ও তাদের শিশু সন্তান। একই অভিযানে ঢাকা থেকে নিখোঁজ দুই খালাতো ভাই রাফাদ আল হাসান ও আয়াদ আল হাসানও নিহত হয়। ওই অভিযানে নিহত দুই জঙ্গি জোবাইরা ইয়াছমিন ও তার স্বামী কামাল হোসেন এবং তাদের শিশুসন্তানের লাশ সোমবার না নেয়ার কথা জানিয়ে দেয় তাদের পরিবার। এরপর পুলিশ সোমবার রাতে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দুই জঙ্গিসহ এক শিশুর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করে। এদিকে সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা ‘ছায়ানীড়’ থেকে চার দিনের অভিযানে উদ্ধার করা ৩৯টি বোমা, গ্রেনেড ও সুইসাইড ভেস্ট নিষ্ক্রিয় করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত সুপার রেজাউল মাসুদ এ তথ্য জানান। বিকালে বোম্ব ডিসপোজাল ইউনিট সর্বশেষ বোমাটি নিষ্ক্রিয় করে ফিরে আসে। এর পর সিআইডির ক্রাইম সিন ইউনিট সন্ধ্যা পর্যন্ত ওই বাড়ি থেকে আলামত সংগ্রহ করে। বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ফিরে এলেও ‘ছায়ানীড়’ পাহারায় রয়েছে পুলিশ।