Showing posts with label অনিকা ফারজানা. Show all posts
Showing posts with label অনিকা ফারজানা. Show all posts

Tuesday, June 17, 2014

লন্ডনের রাস্তায় ‘বাঙালি ঝালমুড়ি’ by অনিকা ফারজানা

‘হ্যালো। ব্রাদার-সিস্টার। প্লিজ, কাম হিয়ার। প্লিজ, টেস্ট মাই স্পেশাল স্পাইসি ঝালমুড়ি। প্লিজ।’
ইংল্যান্ডের রাজধানী লন্ডনে দাঁড়িয়ে ইংরেজিই তো শুনব। এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে ‘ঝালমুড়ি’!!

স্বভাবতই যে কান দিয়ে ‘ঝালমুড়ি’ শব্দটা প্রবেশ করল, ঘাড়টাও সেদিকে ঘুরে গেল। ওমা, এ যে দেখি পুরো দেশি কায়দায় বিলেতি ঝালমুড়ি। যিনি ঝালমুড়ি বিক্রি করছেন, তিনি একজন বাঙালি।
পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে সবজি বাজারের পাশের রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করছিলেন বাংলাদেশের বরিশালের আবদুর রহিম। বয়স ৫৩ বা ৫৪ বছর হবে। কাছে গিয়ে সরাসরি প্রশ্ন করে বসলাম, ‘বাড়ি কই চাচা?’ বিদেশ-বিভুইয়ে দেশি ভাষা শুনে তিনিও আবেগে আপ্লুত। শুরু হলো কথা। জোর করে তিন গ্লাস স্পেশাল মুড়িও বানিয়ে খাওয়ালেন। দেশের ঝালমুড়ির কাগজের ঠোঙার বদলে গ্লাস, স্বাদটাও খানিকটা অন্যরকম। ঝালমুড়ি খেতে খেতে শুনলাম, আবদুর রহিমের জীবনযুদ্ধের কথা। কথা বলার ফাঁকেই তিনি বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে বিক্রি করছিলেন ঝালমুড়ি।
স্মৃতি হাতড়ে আবদুর রহিম চলে গেলেন ১৬ বছর পেছনে। তখন তিনি তরতাজা যুবক। প্রায় দেড় লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে প্রথমে দুবাইয়ে পা রাখেন। মাস দুয়েক নির্মাণশ্রমিক হিসেবে কাজও করেন। কিন্তু প্রচণ্ড গরমে মাটির নিচের একটি ঘরে ২০-২২ জনের একসঙ্গে থাকাটা যেন তাঁর কাছে নরক বলে মনে হতো। এরপর আরেক দালালের হাত ধরে সমুদ্রপথে ব্রাজিল। এভাবেই মোট চারটি দেশ ঘুরে অবশেষে লন্ডনে পৌঁছলেন তিনি। তত দিনে পার হয়েছে প্রায় পাঁচ বছর।
স্বল্প শিক্ষা, ইংরেজি ভাষায় দুর্বলতা, শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন কারণেই কোথাও নিজের ভাগ্যের চাকা ঘোরাতে পারেননি আবদুর রহিম। হঠাত্ করে তাঁর মনে হলো ঝালমুড়ি বানিয়ে বেচলে কেমন হয়? কারণ সারা দিন কাজ শেষে বাসায় ফেরার পরে তিনি মরিচ-পেঁয়াজ মাখিয়ে যে মুড়ি বানান, সেটা কিন্তু তাঁর অন্য সঙ্গীরা বেশ মজা করেই খান। এই সঙ্গীদের কেউ ফিলিপাইনের, কেউ মরক্কোর, কেউবা আফ্রিকার কোনো দেশের বাসিন্দা। যেই ভাবা, সেই কাজ। নেমে পড়লেন কাজে।
সব মিলিয়ে ৩৫ পাউন্ড জোগাড় করে শুরু হয়ে গেল লন্ডনের ঠেলাগাড়িতে আবদুর রহিমের ভাসমান ঝালমুড়ির ব্যবসা। ভালোই আছেন এখন। ছয় মাস পরপর বাংলাদেশে টাকা পাঠান। বছর দশেক দেশে ফিরে বিয়ে করেন। একটি ছেলেও আছে। তবে পুরো পরিবার থাকে বরিশাল শহরে।
আবদুর রহিম বাংলা ভাষায় কথা বলতে ছটফট করেন। তাঁর মতে, এখানে প্রায় সবাই সিলেটি বাংলায় কথা বলেন। দেশের রাজনীতির খবরও ভালোই রাখেন তিনি। কোন সরকার কেমন করছে, তাও বলে যাচ্ছিলেন। জানালেন, মাঝেমধ্যে টাওয়ার হ্যামলেটের বিভিন্ন সভাতে যান তিনি। সেখানে দেশের খবর পান, ঝালমুড়ির বেচাবিক্রিও ভালো হয়। আবদুর রহিম খানিকটা গর্ব করেই জানালেন, টাওয়ার হ্যামলেটের সদ্য নির্বাচিত মেয়র লুত্ফর রহমানও তাঁর ঝালমুড়ির ভক্ত।

ইংরেজিও তো ভালো জানেন না, তাহলে ব্যবসা চলে কেমন করে? আবদুর রহিমের জবাব, ‘হইয়া যায়। কিছুটা ‘ককি’ও জানি।’

এটি আবার কী? ‘এইখানের ভাষা। রাস্তার ভাষা।’

পরে জানলাম, এখানকার স্ট্রিট ল্যাংগুয়েজ অর্থাত্ রাস্তার ভাষাকে নাকি ‘ককি’ বলে। লন্ডনে বসবাসরত কৃষ্ণাঙ্গরা এ ভাষায় বেশি কথা বলেন। আর এ ভাষা এ প্রজন্মের বাঙালি তরুণ-তরুণীরাও বেশ ভালোভাবেই রপ্ত করেছেন। কারণ এটি শুধু একটি বাচনভঙ্গিই নয়। এর সঙ্গে তাল মিলিয়ে নানা ধরনের অঙ্গভঙ্গি এবং পোশাকও ম্যাচ করতে হয়। ইংরেজরাও এই ভাষাটা ভালোই বোঝে।

হোয়াইট চ্যাপেলকে সিলেটিপাড়া উল্লেখ করে আবদুর রহিম জানান, এখানে ঠেলা নিয়ে এলে ভারতীয় আর পাকিস্তারিনাই বেশি ঝালমুড়ি কেনেন। সন্ধ্যার পরে টেমসের পাড়ে পাবগুলোর দিকে চলে যান। সেখানেও ভালো বেচাকেনা হয়।

হোয়াইট চ্যাপলের রাস্তার পাশে ফুটপাতের ওপর অসংখ্য ফল, সবজি, মাছ আর জামা-কাপড়ের দোকান। সব দোকানই পরিচালনা করছেন এশীয়রা। বিশেষ করে বাঙালি, ভারতীয় ও পাকিস্তানিরা। রাস্তায়ও প্রচুর বাঙালি চলাচল করছেন। মাঝে মাঝে কিছু শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ আর চীনা মানুষও দেখা যাচ্ছিল। ফিরে আসার সময় আবদুর রহিম পাশের দোকান থেকে দৌড়ে কিনে নিয়ে এলেন পাপাডাম (এক ধরনের পাপড় ভাজা)। অনেক দিন পর বাংলায় কথা বলতে পেরে আবেগে আপ্লুত তিনি।
অনিকা ফারজানা, লন্ডন থেকে ফিরে

Wednesday, July 17, 2013

হরতালে ভাত জোটে না নিম্ন আয়ের মানুষের by অনিকা ফারজানা

‘হরতালে হেগো খাওনের কষ্ট নাই, কিন্তু আমাগো তো ভাত জোটে না।’ মালিবাগ বাজারের মোড়ে কাজের জন্য দাঁড়িয়ে থাকা বর্ষীয়ান দিনমজুর মফিজউল্লাহ জানালেন তাঁর হতাশার কথা।

Monday, June 17, 2013

ব্যাংকের যোগসাজশে হল-মার্কের আরেক জালিয়াতি by অনিকা ফারজানা

রুগ্ণ শিল্প দেখিয়ে বিপুল অঙ্কের সুদ মওকুফ করে দিয়েছে জনতা ব্যাংক। আর সেই প্রতিষ্ঠানটি কিনে নিয়েছেন বহুল আলোচিত হল-মার্ক গ্রুপের তানভীর মাহমুদ। তিনি প্রতিষ্ঠানটি কিনেছেন আবার জালিয়াতি করা অর্থ দিয়ে।

Sunday, February 3, 2013

হল-মার্ক কেলেঙ্কারি- কে কত ঘুষ নিয়েছেন তার তালিকা হচ্ছে by অনিকা ফারজানা

ব্যাংকিং খাতে এ পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনার মূল প্রতিষ্ঠান হল-মার্ক গ্রুপের কাছ থেকে কে কত টাকা ঘুষ নিয়েছেন, সেই তালিকা তৈরি হচ্ছে।

Monday, January 21, 2013

ডেসটিনি ও এর পরিচালকদের প্রতারণার আরও তথ্য পেয়েছে দুদক- গ্রাহকদের টাকায় বিপুল সম্পত্তি রফিকুলের by অনিকা ফারজানা

দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়েছে। বাংলাদেশ ব্যাংক বিদেশে অর্থ পাচারেরও প্রমাণ পেয়েছে।

Monday, January 7, 2013

পদ্মা সেতু- নকশা চূড়ান্ত না করেই ১১৬ কোটি টাকা বিল, অনুসন্ধান করবে দুদক by অনিকা ফারজানা

পদ্মা সেতুর নকশা চূড়ান্ত করার আগেই পরামর্শক প্রতিষ্ঠান মনসেল-এইকমকে ১১৬ কোটি টাকা দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। চুক্তি অনুযায়ী, এটা হওয়ার কথা নয়। বিষয়টি অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Friday, December 28, 2012

সাবমেরিন কেব্ল কোম্পানিতে ১৪৩ কোটি টাকার অনিয়ম by অনিকা ফারজানা

বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানিতে (বিএসসিসিএল) তিন অর্থবছরে ১৪৩ কোটি ৩৯ লাখ ৭১ হাজার টাকার আর্থিক অনিয়ম চিহ্নিত হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ (পিটিঅ্যান্ডটি) নিরীক্ষা অধিদপ্তরের করা ২০০৮-০৯, ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে এসব অনিয়ম চিহ্নিত করা হয়।

Thursday, December 27, 2012

হল-মার্ক কেলেঙ্কারি- ব্যাংকের আট কর্মকর্তাকে ঘুষ দিয়েছেন তানভীর by অনিকা ফারজানা

হল-মার্ক গ্রুপ থেকে ঘুষ নিয়েই সোনালী ব্যাংকের কর্মকর্তারা তাদের জালিয়াতির সব ধরনের সুযোগ করে দিয়েছিলেন। দায়িত্বপূর্ণ পদে থাকা অন্তত আটজন কর্মকর্তা নানা উপায়ে অর্থ নিয়েছেন হল-মার্ক থেকে। একাধিক কর্মকর্তা নগদ অর্থের বাইরে চিকিৎসা করানোর কথা বলেও টাকা নিয়েছেন।

Wednesday, December 26, 2012

হল-মার্ক কেলেঙ্কারি- পর্ষদকে ‘ম্যানেজ’ করতে ঘুষ নেন পরিচালক by অনিকা ফারজানা

সোনালী ব্যাংকের একাধিক পরিচালক হল-মার্ক গ্রুপের অর্থ জালিয়াতির খবর জানতেন। তাঁরা আনুষ্ঠানিকভাবে সেই তথ্য পর্ষদকে জানাননি, বরং ঘুষ খেয়ে আরও জালিয়াতির সুযোগ করে দিয়েছেন।

Friday, December 7, 2012

পদ্মা সেতু প্রকল্প: দুদকের খসড়া অনুসন্ধান প্রতিবেদন- ৩৮ কোটি টাকা ঘুষ, জড়িত ১০ জন by অনিকা ফারজানা

মাত্র ৩৮ কোটি টাকা নিয়ে ভাগাভাগি। এই টাকা মোট কাজের ১০ শতাংশ। এ অর্থই এসএনসি-লাভালিন কাজ পেতে ঘুষ হিসেবে দিতে চেয়েছিল সাবেক যোগাযোগমন্ত্রীসহ ছয়জনকে। দরপত্র মূল্যায়নে দ্বিতীয় অবস্থান থেকে প্রথম স্থানেও চলে এসেছিল কানাডার এই কোম্পানি।

Saturday, November 17, 2012

চলছে অবৈধ ভিওআইপি- ১২ হাজার কোটি টাকা আত্মসাৎ তিন বছরে by অনিকা ফারজানা

বহাল তবিয়তে চলছে অবৈধ বৈদেশিক টেলিফোন কল আদান-প্রদান বা ভিওআইপি। গত তিন বছরে অন্তত ১২ হাজার কোটি টাকার অবৈধ ভিওআইপি হয়েছে। মূলত সরকারি কিছু কর্মকর্তা এই অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িত।

Saturday, October 13, 2012

‘নখদন্তহীন’ দুদকের ওপর যত কাজের বোঝা by অনিকা ফারজানা

কাজের চাপে ভারাক্রান্ত দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু সে তুলনায় দক্ষ জনবল নেই। রয়েছে আইনি সীমাবদ্ধতাও। ফলে একসঙ্গে অনেক কাজে হাত দিলেও এগুলো ঠিকমতো শেষ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
‘নখদন্তহীন’ এই প্রতিষ্ঠান এখন দেশের সবচেয়ে আলোচিত ও বড় বড় ঘটনার তদন্ত করছে।

‘নখদন্তহীন’ দুদকের ওপর যত কাজের বোঝা by অনিকা ফারজানা

কাজের চাপে ভারাক্রান্ত দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু সে তুলনায় দক্ষ জনবল নেই। রয়েছে আইনি সীমাবদ্ধতাও। ফলে একসঙ্গে অনেক কাজে হাত দিলেও এগুলো ঠিকমতো শেষ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
‘নখদন্তহীন’ এই প্রতিষ্ঠান এখন দেশের সবচেয়ে আলোচিত ও বড় বড় ঘটনার তদন্ত করছে।

Friday, October 12, 2012

রাজস্ব হারাচ্ছে সরকার, নিশ্চুপ বিটিআরসি- অবৈধ ইন্টারনেট ব্যবসা করছে ওলো by অনিকা ফারজানা

ওলো ওয়্যারলেস ইন্টারনেট। বিনা লাইসেন্সেই তারবিহীন ইন্টারনেট-সেবা দিচ্ছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নামে তারসহ ইন্টারনেট-সেবা বা ব্রডব্যান্ড অর্থাৎ ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্সও নেই। কিন্তু একাধিক প্রতিষ্ঠানের তরঙ্গ নিয়ে দিব্যি ইন্টারনেট ব্যবসা চালাচ্ছে ওলো।

Tuesday, September 11, 2012

রেলের এক হাজার কর্মী নিয়োগে ঘুষ-বাণিজ্য by একরামুল হক ও অনিকা ফারজানা

রেলওয়ের পূর্বাঞ্চলের ছয় বিভাগে এক হাজার ৬৯টি পদে নিয়োগে অবৈধ বাণিজ্য হয়েছে। রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে পরীক্ষার খাতা মূল্যায়নকারীরা এতে জড়িত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে।

Sunday, September 9, 2012

দুদকের তদন্ত- ডেসটিনিসহ পাঁচ কোম্পানির পকেটে ৫ হাজার কোটি টাকা by অনিকা ফারজানা

আলোচিত-বিতর্কিত ছয় বহুস্তর বিপণন বা এমএলএম কোম্পানি সাধারণ মানুষের প্রায় পাঁচ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বেশি মুনাফার লোভ দেখিয়ে অর্থ সংগ্রহ করে কোম্পানিগুলোর মালিকেরা ব্যক্তিগত ব্যাংক হিসাবে তা সরিয়ে নেন।

Saturday, August 25, 2012

আবার সরব হচ্ছে ঢাকা by অনিকা ফারজানা

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপন করে রাজধানীতে ফিরে আসছেন মানুষজন। গতকাল শুক্রবার লঞ্চ, ট্রেন ও বাসে করে বিপুলসংখ্যক মানুষ রাজধানীতে ফিরে এসেছেন। বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয় আজ শনিবার থেকে খোলা। কাল রোববার খুলবে সরকারি সব অফিস।

Saturday, August 18, 2012

রেলের ভেঙে পড়া সময়সূচি ঠিক হয়নি by অনিকা ফারজানা

উত্তরাঞ্চলের রেলের সময়সূচি এখনো ঠিক হয়নি। রাজশাহীর চারঘাটে পদ্মা এক্সপ্রেসের দুর্ঘটনার পর বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ওই লাইনের প্রতিটি ট্রেন নির্ধারিত সময়সূচি থেকে তিন-চার ঘণ্টা পিছিয়ে গেছে।

Friday, August 17, 2012

৬৭ হাজার যাত্রীর ভোগান্তি- উত্তরের ট্রেনসূচি বিপর্যয় by অনিকা ফারজানা

রাজধানী ও উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যের মধ্যে চলাচলকারী ট্রেনের সময়সূচি গতকাল বৃহস্পতিবার পুরোপুরি ভেঙে পড়ে। গত ২৪ ঘণ্টায় এ পথের প্রায় ১২ জোড়া ট্রেন তিন থেকে পাঁচ ঘণ্টা করে দেরিতে ছেড়ে গেছে। ঢাকার কমলাপুর প্লাটফর্ম থেকে শুরু করে এ পথের সংযুক্ত সবগুলো স্টেশনে ৬৭ হাজারের বেশি যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

Thursday, August 16, 2012

টিকিট কালোবাজারিতে কর্মকর্তারাও জড়িত!- ট্রেনের ছাদেও ঠাঁই নেই by অনিকা ফারজানা

ঈদে ঘরমুখী মানুষের ঢল এখন কমলাপুর রেলস্টেশনে। রেলওয়ে কর্তৃপক্ষ টিকিট ‘কালোবাজারি হচ্ছে না’ বলে দাবি করলেও প্লাটফর্মে প্রায় প্রকাশ্যেই দ্বিগুণ-আড়াই গুণ দামে টিকিট বিক্রি করতে দেখা গেছে গতকাল বুধবার। এ কাজে সাহায্য করছেন খোদ রেলওয়ের কর্মকর্তারাই।