Sunday, October 16, 2011

রবীন্দ্রনাথ শান্তিনিকেতন by শাশ্বতী মজুমদার

বীন্দ্রনাথের সঙ্গে শান্তিনিকেতনের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। বহুমুখী প্রতিভার অধিকারী কবিগুরুর স্বপ্নের বাস্তবরূপ হলো এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ১৯০১ সালে শান্তিনিকেতনে থাকতে শুরু করেন। পরে তিনি তাঁর পরিবারের সদস্য, বন্ধু, শিল্পী, গবেষক এবং বিশ্বের বহু জ্ঞানীগুণী ব্যক্তিকে এখানে আমন্ত্রণ জানান। শান্তিনিকেতন তখন থেকেই আন্তর্জাতিক পরিসরে শিক্ষা ও সংস্কৃতিচর্চার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

কাচ-কাগজের জলজ মায়া by সিলভিয়া নাজনীন

ময়ের সংকট ব্যক্তিমানসে তীব্র আলোড়ন সৃষ্টি করে। শিল্পীর অনুভবের তীব্রতা আর সৃষ্টিশৈলীর স্বাতন্ত্র্যে তৈরি হয় নতুন নির্মাণ। সৃজন উৎকর্ষ এ দেশের চিত্রকলার গতিপ্রকৃতিকে প্রাণবন্ত করে তুলছে প্রতিনিয়ত। নিত্য সৃজনপ্রয়াসী একজন শিল্পী কাজী রকিব। ‘গ্লাস অ্যান্ড পেপার’ শিরোনামে একটি বৈচিত্র্যময় প্রদর্শনী চলছে উত্তরার গ্যালারি ‘কায়া’তে। শিল্পী কাজী রকিব ট্রান্সপারেন্ট মিডিয়াম হিসেবে গ্লাসকে ব্যবহার করছেন বহুদিন থেকেই। তিনি বলেন, এ দেশের অধিকাংশ স্থাপত্য এখন গ্লাস দিয়ে নির্মাণ করা হচ্ছে। সে ক্ষেত্রে পেইন্টিং লাগানো অসুবিধাজনক।

নারীর ক্ষমতায়নে দেশ এগিয়েছে আবার পিছিয়েও আছে

বিশ্ব উন্নয়ন প্রতিবেদন ২০১২ : লিঙ্গ সমতা এবং উন্নয়ন' বিষয়ক প্রতিবেদন গতকাল প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করে। এ উপলক্ষে গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে 'থিংক ইক্যুয়াল' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, 'বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক কিছুতে পিছিয়ে আছে তবে এ কথাও সত্যি, আমরা অনেক কিছুতেই এগিয়ে আছি। ৫০ বা ৬০ বছর আগেও দেশের বেশির ভাগ মেয়ের বিয়ে হয়ে যেত ১৬ বছরের মধ্যে। ১৫, ১৪, ১৩ এমনকি ১০-১১ বছরেও মেয়েদের বিয়ে হতো। অবস্থার এখন কিছুটা হলেও পরিবর্তন হয়েছে।

অবচেতনে স্বতঃস্ফূর্ত শিল্পচর্চা by জাফরিন গুলশান

কাগজ-কলম হাতে থাকলেই অন্য মনস্কভাবে এলোমেলো আঁকিবুঁকি-কাটাকুটি করাটা আমাদের অনেকেরই অভ্যাস। অবচেতনে গড়ে ওঠা এই অভ্যাস পুরোনো বই-খাতা বা ডায়েরি খুললে অনেক চিন্তা বা স্মৃতিকে নতুনভাবে উপস্থাপন করে অসীম কল্পনার কিংবা বাস্তব জগতের প্রতিরূপ হিসেবে। স্থপতি মুস্তফা খালিদ পলাশের ‘অব টিয়ারান অ্যান্ড জয়’ শীর্ষক প্রদর্শনীতে বিভিন্ন সময়ে, পরিবেশে, অবস্থানে কাগজ-কলমে অবচেতন অভ্যাসবশত এঁকে যাওয়া ড্রইংগুলো দর্শকের সামনে এসেছে গুরুত্বসহকারে।

রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষের সেমিনার- 'রবীন্দ্রনাথ, এই সময়ে'

বীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষে এই সময়ের অভিজ্ঞতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা বুঝে নেওয়ার প্রয়াসে ১৮ ও ১৯ জুন প্রথম আলো ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আয়োজন করা হয় সেমিনার ‘রবীন্দ্রনাথ, এই সময়ে’। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নেন দেশের কবি-সাহিত্যিক-লেখক ও রবীন্দ্রভক্ত পাঠক। দুই দিনের জমাট সেই আসরের নানা দিক নিয়ে এই রচনা।

ভোটারদের মন জয়ে ছুটছেন প্রার্থীরা

সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে বন্দরের লক্ষ্মণখোলা, নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ থেকে আল-আমিন নগর_সবখানেই একই চিত্র। সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি চলছে কর্মীদের প্রচারপত্র বিলি। ভোট চেয়ে সমানতালে চলছে মাইকিং। সদ্য গঠিত নারায়ণগঞ্জ নগরী এখন নির্বাচনী প্রচারণায় মুখর। এক প্রার্থী কোনো বাড়ি থেকে বের হচ্ছেন তো আরেকজন প্রার্থী গিয়ে হাজির। প্রচারণার মাত্র ১২ দিন বাকি। যেতে হবে ২৭টি ওয়ার্ডের প্রতিটি মহল্লায়। সবাই ছুটছেন ভোটারদের মন জয় করতে। ভোটাররাও হাসিমুখে অভ্যর্থনা জানাচ্ছেন।

আত্মজীবনী না ‘উপন্যাস’ by মেহেদী উল্লাহ

বাবা দিয়েছিলেন ‘জোনাকি’। কিন্তু ১২ মাসই অসুখ-বিসুখ লেগে থাকত মেয়েটির, ছুটোছুটির সামর্থ্যহীন। গলার শব্দেও কমজোর। তাই সুন্দর নামটা সইল না। জোনাকির বদলে জুটল শুটকি। বাড়িতে দুধ দিতে আসা হিন্দুস্থানি গোয়ালারা পর্যন্ত ডাকত এ নামে। যোগ হলো আরও দুটি নাম, নকরানি ও লাকড়ি। সেই মেয়েটিই শেষ জীবনে এসে আত্মজীবনীতে দিয়েছেন নিজ শরীরের বর্ণনা, শরীরটা ছিল যেন ছোটখাটো একটা তালপাতার সেপাই। সরু ঘাড়-গলা, বেঢপ বড় মাথা আর কাঠি কাঠি হাত-পা, একেবারে রীতিমতো এক ‘আগলি ডাকলিঙ।’

কানা ও দ্রষ্টার হাট by পবন চক্রবর্তী

সাংস্কৃতিক-অধ্যয়ন এ দেশে খুব অর্বাচীন ব্যাপার নয়, অল্প হলেও লেখালেখি হয়েছে। এটা মনে রেখেই বলতে হবে, সুমন রহমান প্রণীত কানার হাটবাজার একটি পাইওনিয়ার গ্রন্থ। কারণ, দুইআনা-ছয়আনা নয়, গোটা বইটিই সাংস্কৃতিক-অধ্যয়নের মানসে রচিত। সুমন রহমান জানাচ্ছেন: নগর, জনসংস্কৃতি ও গণমাধ্যম—‘এই তিন পরস্পর-সম্পর্কিত বলয়ে ব্যক্তি ও গোষ্ঠীর আত্মপরিচয় বিনির্মাণের ধারণা কীভাবে বিকশিত হয়েছে’ সেটাই এই বইতে তাঁর অনুসন্ধানের বিষয়। কীভাবে অনুসন্ধান করছেন তিনি?

‘বাঙাল’ রবীন্দ্রনাথ by তৈমুর রেজা

রামায়ণ কাব্যে আছে: রামের আদেশবলে সীতা বনবাসী হয়েছেন। ওঁর সঙ্গে দুই পুত্র—লব আর কুশ। লব-কুশ মায়ের সঙ্গে থাকে বাল্মীকির আশ্রমে, আর বনে বনে রামের ভজন গেয়ে বেড়ায়। পূর্ববঙ্গের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক বুঝতে এটা বোধ করি উপমা হিসেবে খাটে। একনিষ্ঠ দীনতার সঙ্গে বহুকাল পূর্ববঙ্গের বাঙালরা রবীন্দ্রনাথের দহলিজে ধরনা দিয়েছে। রবীন্দ্রনাথ যে রামের মতো গোমড়া মুখে বসে ছিলেন, তেমন নয়। তাঁর যৌবনের প্রায় পুরোটাই তো কেটেছে পূর্ববঙ্গে। তবু তাঁর লেখা পত্র থেকে টের হয়—পূর্ববঙ্গকে তিনি যতটা নিসর্গ হিসেবে নিয়েছেন, ‘আইডিয়া’ হিসেবে ততটা নেননি।

জলেশ্বরীর বিশ্বভ্রমণ by কাজল রশীদ

‘নদী তুমি দীর্ঘ অতি, নদী জীবন/ঘাটে ঘাটে রাখিয়াছো অমূল্য রতন।’ গানে গানে চমকিত হওয়ার মতো চিরন্তন এক সত্য উপস্থাপিত হয়েছে। এ কথা অনস্বীকার্য যে আবহমান বাংলার প্রাণভোমরা হলো নদীনদী কথা বলে, জীবনানন্দ দাশের ভাষায় ‘নদী তুমি কোন কথা কও ?’ নদী ও মানুষে একাত্ম হলেই বোধ করি জানা যায় সেই কথা। উত্তর প্রজন্মের কবি সৈয়দ শামসুল হক-এর জলেশ্বরীর দিনপত্রী যার অনুপম উদাহরণ। কুড়িগ্রামের এক নদীর বিশ্বভ্রমণের নির্মোহ কথন।

নতুন মানুষের আকাঙ্ক্ষায় লজিকবিদ্যা by মোহাম্মদ আজম

তিমির জন্য লেখা হয়েছে যে বই, তাতে কি আর সবাই দাঁত বসাতে পারবে? তিমি তো যে সে মেয়ে নয়—সাগর আর শঙ্খের সন্তান। খাসা মগজ। অফুরান আগ্রহ। দেদার খাটতে পারে। দিব্যি ছক কেটে এঁকে ফেলে লজিকের নতুন কারখানা। বিনা আয়াসেই উচ্চারণ করে দিব্যবাণী, যা তার ওস্তাদেরই মনের কথা। লেখক অবশ্য আমাদের অভয় জুগিয়ে যান—ঠারেঠুরে জানিয়ে দেন, সম্ভব। বোঝা তো সম্ভবই, আমল করাও এমন কিছু কঠিন নয়। কেবল ভিতরবাগে নজর দেওয়ার কৌতূহল চাই, চাই নিষ্ঠা আর শ্রম।

অনেক দূরের ঢাকা by জাহীদ রেজা নূর

ঢাকা শহরেই আমাদের বেড়ে ওঠা। সত্তরের শুরুতে নতুন ঢাকার রাস্তাগুলোই ছিল অপ্রশস্ত। ক’জন মানুষেরই বা গাড়ি ছিল তখন? যে জ্যাম আজ ঢাকা মহানগরীর ললাটলিখন, তার দেখা মিলত কেবল নবাবপুর-সদরঘাটের দিকে গেলে। তাও গাড়ি-বাসের নয়, রিকশার; মাঝে মাঝে অটোরিকশার। সেই ঢাকাই দু-তিন দশকের মধ্যে বেমালুম পাল্টে গেল। ভরাট হয়ে গেল জলাভূমি, মাঠগুলো আর থাকল না, বাইরে লনওয়ালা বাড়িগুলো হারিয়ে গিয়ে উঠল অ্যাপার্টমেন্টের পর অ্যাপার্টমেন্ট—এক চিলতে জায়গাও ছাড়া হলো না।

কৈশোরক স্মৃতিলহরি by মশিউল আলম

ই যে রৌদ্রছায়াশব্দগন্ধময় ছেলেবেলা! কথার পরে কথা সাজিয়ে ঝিঁকিয়ে তোলা ছবি: নিখুঁত, নিটোল চলচ্চিত্র! ভালোবাসা-ঘৃণা, সংহতি-বিদ্বেষ নিয়ে কলরব করে যে মানবজীবন, এক বালকের চোখের ভেতর দিয়ে সেই জীবনের ছবি ফুটে উঠল। সে বালক সদ্য মহাজীবনের মহাজগতের দিগন্তপানে উঁকি দিচ্ছে। তার চোখে এখনো লেগে রয়েছে না দেখার, না জানার বিস্ময়কুয়াশা।

বনলতা সেনের স্বরূপ উদ্ঘাটন by মিজানুর রহমান খান

বীন্দ্রনাথ ঠাকুরের অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো থেকে বইয়ের নামকরণ যথার্থ। ড. আকবর আলি খানের অফুরান জ্ঞান ও প্রজ্ঞায় অন্ধকারের উৎস হতে অন্ধকার বিদূরিত, পুরোপুরি আলোকিত। বাংলা সাহিত্যের মোনালিসা বনলতা সেনের স্বরূপ উদ্ঘাটনের প্রয়াস তাঁর প্রবন্ধগুচ্ছের মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক। প্রতিটি প্রবন্ধই রীতিমতো মৌলিক গবেষণাধর্মী। কিন্তু তাঁর দাবি, লেখা হয়েছে রম্য রচনার আদলে। তবে ১৪টি সারণি বইটিকে নীতিনির্ধারক, গবেষক ও লেখকদের জন্য এক দরকারি হ্যান্ডবুকেও পরিণত করেছে।

জাহাজভাঙা শিল্পে বছরে হাজার কোটি টাকা রাজস্ব সম্ভব by নিখিল ভদ্র

জাহাজভাঙা শিল্পকে অপার সম্ভাবনাময় খাত আখ্যা দিয়ে এই শিল্পে শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ১১ দফা সুপারিশ চূড়ান্ত করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সুপারিশ কার্যকর হলে এই খাতে লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান হবে। একই সঙ্গে এই খাত থেকে সরকার হাজার কোটি টাকার বেশি রাজস্ব পাবে বলে কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই খাত নিয়ে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের অভিযোগ অমূলক বলেও দাবি করেছে সংসদীয় কমিটি।

ভিন্ন চোখে রবীন্দ্রনাথ by সোহরাব হাসান

বীন্দ্রনাথ চিরায়ত। তাঁর গল্প, কবিতা, গান বাঙালি পাঠক-শ্রোতার কাছে কখনো পুরোনো হয় না। চির নতুন হিসেবে ধরা দেয়। তাঁর অমর সাহিত্যকীর্তি সময়ের ব্যবধানে হারিয়ে যায়নি; বরং যুগে যুগে গবেষকেরা পুনর্বিবেচনা ও পুনরাবিষ্কারে সচেষ্ট রয়েছেন। দেড় শ বছর পরও তিনি কতটা বাঙালি মনকে আচ্ছন্ন করে আছেন, তারই ব্যাখ্যা-বিশ্লেষণ পাই নবীন ও প্রবীণ গবেষকদের লেখায়।

১০ মননশীল বইঃ চোখের জলে লেখা জীবনকথা by আখতার হুসেন

ত্য যে গল্পগাথার চাইতেও রোমাঞ্চকর—এ বই পড়তে গিয়ে বারবার সেই পুরোনো প্রবাদের কথাই মনে হয়েছে। সত্যিই তো, যাঁর জবানিতে এই বইয়ের ঘটনা পরম্পরা, তার বিস্তার এবং সমাপ্তি, সেই নীলুফার হুদার জীবন গল্পগাথার চাইতে কম রোমাঞ্চকর নয়। ঘটনার কেন্দ্রে তাঁর স্বামী কর্নেল নাজমুল হুদা, যিনি আলোড়ন সৃষ্টিকারী কথিত আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন, ছিলেন অসমসাহসী মুক্তিযোদ্ধা (বীরবিক্রম), স্বাধীনতা-উত্তরকালে যিনি চাকরিজীবনে সেনাসদরে এজি ব্রাঞ্চ পুনর্গঠনে রাতদিন পরিশ্রম করেন, একেবারে শূন্য থেকে গড়ে তোলেন বাংলাদেশ মিলিটারি একাডেমি,

ক্ষমতাসীনরা কখনো বাস্তবতা মেনে নিতে চান না : ফখরুল

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চে তিনটি পথসভা ও দুটি জনসভায় বক্তব্য দেবেন। এ তথ্য জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'যখন যাঁরা ক্ষমতায় থাকেন, তাঁরা কখনোই বাস্তবতা মেনে নিতে চান না। তাঁরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, সেটিও বুঝতে চান না। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি জনগণের চোখের ভাষা, দেয়ালের লেখা বুঝতে চেষ্টা করুন।

মুক্তিযুদ্ধ এবং চারুশিল্প by জাফরিন গুলশান

কাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের অর্জন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। প্রায় ২০০ বছরের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ব্রিটিশরা ১৯৪৭ সালে রাজনৈতিক কৌশলে উপমহাদেশকে দুই ভাগে বিভক্ত করে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম ঘটে। ১৯৪৭ সালে দেশ ভাগের পর তৎকালীন পাকিস্তানের যে অংশটি পূর্ব পাকিস্তান বা পূর্ববাংলা হিসেবে চিহ্নিত ছিল, তা কালক্রমে ১৯৭১ সালে নয় মাস সশস্ত্র সংগ্রাম-যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়।

সরকারি-বেসরকারি অফিসেও ঢুকে পড়ছে ইয়াবা by ওমর ফারুক

রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা ইমন ঢাকার বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি সিগারেট পর্যন্ত টানেন না। সেই ইমনের কিছুদিন আগে কী কারণে ইচ্ছা হয় ইয়াবা সেবনের। এরপর ইমন নামেন ইয়াবার সন্ধানে এবং শেষ পর্যন্ত পেয়েও যান। শখ করে ইয়াবা সেবন করতে গিয়ে একসময় ইমন পুরোপুরি মাদকাসক্ত হয়ে পড়েন। বিষয়টি ধরতে পেরে তাঁর পরিবারের লোকজন তাঁকে একটি মাদক নিরাময় ও পুনর্বাসন সেন্টারে নিয়ে যায়। সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইমনের মতো অনেকেই এভাবে ইয়াবার অন্ধকার জগতে ঢুকে যাচ্ছে। ফলে আক্রান্ত হচ্ছে বিভিন্ন মনোদৈহিক ব্যাধিতে।

সাক্ষাৎকার- আমার ছবি চিরদিন বেঁচে থাকবে by মকবুল ফিদা হুসেন

বি এঁকে খুব কম শিল্পীই সেলিব্রেটি হতে পেরেছেন। হাতেগোনা সেই শিল্পীদের অন্যতম মকবুল ফিদা হুসেন। ৯৬ বছর বয়সে নির্বাসিত জীবনে লন্ডনে মৃত্যুবরণ করেন। ৩ মার্চ ২০১০ এনডিটিভিতে প্রচারিত বার্খ দত্তের নেওয়া সাক্ষাৎকারের স্ক্রিপ্ট অনুসরণে লেখাটি অনুবাদ করেছেন আন্দালিব রাশদী। 
প্রশ্ন: আপনি ভারতীয় পাসপোর্ট সমর্পণ করে কাতারের নাগরিকত্ব গ্রহণ করলেন কেন?

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃতদেহ উদ্ধার

রাজধানীর আজিমপুরের একটি বাসা থেকে গতকাল শনিবার বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম প্রণব দাশগুপ্ত বাবলু। বয়স ২৬ বছর। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তাঁর স্ত্রী পরিচয়দানকারী অর্পা নামের এক তরুণী দাবি করেছেন, বাবলু তাঁর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন। বিয়ের পর তাঁরা আজিমপুরের ওই বাসায়ই থাকতেন।বলুর সহকর্মী ও জগন্নাথ হলের ছাত্ররা দাবি করেছেন, জানালার গ্রিল থেকে লাশ উদ্ধার করার সময় তাঁর পা মেঝেতে ছিল।

ইভিএম নিয়ে শঙ্কা প্রার্থীদের নাকচ করলেন ছহুল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোটগ্রহণের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভী। ইভিএম হ্যাকিং নিয়ে কথা ওঠায় তিনি এই শঙ্কা প্রকাশ করেন। বিএনপি সমর্থিত প্রার্থী তৈমূর আলম খন্দকার ইভিএম পদ্ধতি বাতিলের দাবি জানান। কারচুপির অভিযোগ ওঠার আশঙ্কায় অপর প্রার্থী শামীম ওসমানও এই পদ্ধতির পক্ষে নন।তবে প্রার্থীদের এই আশঙ্কা নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। তিনি বলেন, ইভিএম হ্যাকিং করা যায় না।

৫৮-র আশঙ্কা তাড়িয়েও বড় হার by সাইদুজ্জামান

দি আবারও কিছু হয় ভেবে টোয়েন্টি-টোয়েন্টির উইকেটেই ফেলা হলো গতকালের ওয়ানডে। হতে যাচ্ছিলও। তবে ১১ অক্টোবরের উদ্ভাসিত জয় নয়, ফিরে আসছিল ২০১১ বিশ্বকাপে ৫৮-র বিভীষিকা! টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শীর্ষ তিন ব্যাটসম্যান আউট মাত্র ১ রানে। সে আশঙ্কা মুছে সম্ভাবনার আলো অবশ্য জাগিয়েছিলেন মুশফিকুর রহিম, নাসির হোসেন ও আবদুর রাজ্জাক। কিন্তু ধীরগতির এ উইকেটেও অনায়াসে ২২১ রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজ পেঁৗছে যায় পেশাদারি ব্যাটিংয়ে। ৮ উইকেটের এই জয়ের সঙ্গে ২-০ ব্যবধানে এগিয়ে ওয়ানডে সিরিজও এখন ক্যারিবীয়দের।

রোডমার্চের পাল্টা জনসভা শুরু আওয়ামী লীগের by আবদুল্লাহ আল ফারুক

বিএনপি নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটের রোডমার্চের বিপরীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। বিরোধী দলের রোডমার্চের জবাবে বিভাগীয় শহর ছাড়াও জেলাগুলোতে পাল্টা জনসভা করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এসব জনসভায় বক্তব্য দেবেন। তিনি বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দেবেন এসব জনসভায়। আওয়ামী লীগের একাধিক সূত্রে এ খবর পাওয়া গেছে।

বস্তিতে ধুঁকছেন পোশাক শ্রমিকরা by আবুল কাশেম

রাজধানীর সদাব্যস্ত এলাকাগুলোর অন্যতম একটি রামপুরা। এখানকার ব্যস্ততার অন্যতম কারণ তৈরি পোশাক কারখানার আধিক্য। পাশেই হাজীপাড়ার একটি পোশাক কারখানা 'এমএ ফ্যাশন'। এখানে হেলপার পদে চাকরি করেন নারগিস। ছুটিছাটার বালাই নেই। প্রতিদিন সকাল ৮টার মধ্যে কারখানার গেট দিয়ে ভেতরে ঢোকেন। বাধ্যতামূলক ওভারটাইম করে প্রায় প্রতিদিন তিনি কারখানা থেকে বের হন রাত ১০টায়। মাসে ৩০ দিন গড়ে ১৪ ঘণ্টা ডিউটি করে মাস শেষে তিনি পান তিন হাজার ৭০০ টাকা। নারগিসের ভাষায়, 'ঢাহা শহরে ওই ট্যাহায় কী অয়? দিনরাত খাইট্যাও ভালো-মন্দ খাইতে পারি না। গেরামে ট্যাহা দিতে পারি না।

এক জমি দ্বিতীয়বার অধিগ্রহণে ৬৪ কোটি টাকা বরাদ্দ! by ভূঁইয়া নজরুল,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তৈরি ও সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল ৪৫ বছর আগে। জমির মালিকদের সরকারি কোষাগার থেকে নিয়মমাফিক ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল। কিন্তু অধিগ্রহণ করা সেই জমি পুরোপুরি দখলে নেয়নি সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। সাড়ে চার দশক আগে অধিগ্রহণ করা সেই জমিই এখন আবার অধিগ্রহণের জন্য কৌশলে ৬৪ কোটি ৪৬ লাখ টাকার বরাদ্দ অনুমোদন করিয়ে নেওয়া হয়েছে। মোটা অঙ্কের এই সরকারি অর্থ নয়ছয় করা হবে বলে বিভিন্ন মহল থেকে সংশয় প্রকাশ করা হচ্ছে।

কিডনি প্রতিস্থাপন বন্ধ রোগীরা ভয়ানক কষ্টে by শফিকুল ইসলাম জুয়েল

র শ্বাস নিতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। এভাবে আর বাঁচা যায় না। আমাকে মেরে ফেলো, মুক্তি দাও।' গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার কিডনি ফাউন্ডেশনের ১১ নম্বর রুমের বেডে ডায়ালিসিস চলা অবস্থায় কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন কিডনি রোগে আক্রান্ত কৃষিবিদ জাহিদুর রহমান কামরুল। তাঁর পাশে বসে অঝোরে কাঁদছিলেন স্ত্রী, বোন ও দুই শিশুসন্তান।জানা গেল, ৩/ক পশ্চিম তেজতুরী বাজারের বাসিন্দা ৩৯ বছর বয়সী জাহিদুর রহমান কামরুলের দুটি কিডনিরই ৯৫ শতাংশ অকেজো হয়ে গেছে। সপ্তাহে দুই দিন কিডনি ফাউন্ডেশনে ডায়ালিসিস করে কোনো রকমে বাঁচিয়ে রাখা হয়েছে তাঁকে।

সংঘর্ষে নিহত ৯ : আহত ৩০: ত্রিপোলিতে গাদ্দাফি সমর্থকদের সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির সমর্থকদের সঙ্গে জাতীয় অন্তর্বর্তী পরিষদ বা এনটিসি যোদ্ধাদের তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে নয়জন। গত আগস্ট মাসে বিদ্রোহী যোদ্ধাদের হাতে রাজধানী ত্রিপোলির পতনের পর এই প্রথম গাদ্দাফি সমর্থকরা সেখানে নতুন সরকারের সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন বিদ্রোহী যোদ্ধা। এ সম্পর্কে ত্রিপোলি নিরাপত্তা কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক আল আরাদি এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রায় ৫০ জন গাদ্দাফি সমর্থক এ সংঘর্ষের সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে ২৭ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে চারজন আফ্রিকার নাগরিক রয়েছে।

বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড

মৌসুমি জলবায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অচল হয়ে পড়েছে থাইল্যান্ড। এদিকে, গত জুলাই মাসের শেষ দিকে শুরু হওয়া বন্যা থাইল্যান্ডে চরম রূপ নিয়েছে। এতে দেশটির রাজধানী ব্যাংকক হুমকির মুখে পড়েছে। ভয়াবহ বন্যায় ব্যাংককের বাসিন্দাদের মধ্যে এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে, স্বয়ং প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এখন তাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। অর্থনীতির কেন্দ্রস্থল, শিল্পাঞ্চল, প্রাদেশিক রাজধানী ব্যাংকক ও সুবর্ণভূমি বিমানবন্দর রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলে ইংলাক একটি জাতীয় টেলিভিশন ও রেডিওতে শনিবার জানান। ব্যাংকক কর্তৃপক্ষ এ বন্যার কারণে প্রায় এক কোটি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানকে বড় মাশুল গুনতে হচ্ছে

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ২০০১ সাল থেকে শুরু হওয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের তিন হাজারেরও বেশি সেনা নিহত আর ১০ হাজারের মতো আহত হয়েছে। কিন্তু তার পরও মন ভরেনি যুক্তরাষ্ট্রের। ইসলামাবাদকে প্রতিনিয়তই শাসাচ্ছে ওয়াশিংটন। সন্ত্রাসবিরোধী যুদ্ধে তারা চায় পাকিস্তানের আরও সক্রিয় অবস্থান। অবসরে যাওয়ার আগে মার্কিন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা মাইক মুলেন অভিযোগ করেছেন, হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হাক্কানি গোষ্ঠীকে আইএসআই তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে।

চলছে গ্রেফতার অভিযান: ওয়ালস্ট্রিটবিরোধী বিক্ষোভ জোরদার

যুক্তরাষ্ট্রে ওয়ালস্ট্রিটবিরোধী বিক্ষোভ আরও জোরদার হচ্ছে। একই সঙ্গে পাল্লা দিয়ে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযান। নিউইয়র্ক শহরের বাণিজ্যিক জেলা অভিমুখী এক পদযাত্রা থেকে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে। লোয়ার ম্যানহাটান পার্কে পরিচ্ছন্নতা অভিযান স্থগিত করার প্রশাসনের সিদ্ধান্ত উদযাপনে বিক্ষোভকারীরা এ পদযাত্রার আয়োজন করে। ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া যুক্তরাষ্ট্রে করপোরেট বিরোধী বিক্ষোভ ‘ওকুপাই ওয়াল স্ট্রিট’ আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো লোয়ার ম্যানহাটন পার্ক।

হিগুয়াইনের আরেকটি হ্যাটট্রিক

র চেয়ে ভালো সময় মনে হয় গঞ্জালো হিগুয়াইনের ক্যারিয়ারে আর কখনো আসেনি। দুই সপ্তাহের মধ্যে তিন-তিনটি হ্যাটট্রিক! বাতাসে ভাসতে শুরু করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড_কাল রিয়াল বেতিসের বিপক্ষে মৌসুমের তৃতীয় হ্যাটট্রিকটি করার পর এটা কিন্তু বলাই যায়। তাঁর ৩ গোলে বেতিসকে শুধু ৪-১ ব্যবধানেই হারায়নি রিয়াল, কিছু সময়ের জন্য অর্থাৎ বার্সেলোনা মাঠে নামার আগ পর্যন্ত স্প্যানিশ লিগের শীর্ষেও (১৬ পয়েন্ট) উঠে এসেছে তারা।২ অক্টোবর মৌসুমের প্রথম হ্যাটট্রিকটি হিগুয়াইন করেছিলেন এস্পানিওলের বিপক্ষে। পরের সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় দলের হয়ে চিলির বিপক্ষে দ্বিতীয়টি।

অধিনায়কের কাঠগড়ায় টপ অর্ডার

সংবাদ সম্মেলনের শুরুটাই হলো এমন প্রশ্ন দিয়ে যে টপ অর্ডার ব্যাটসম্যানরা এভাবে ব্যর্থ হলেন কেন! এর কী জবাব দেবেন মুশফিকুর রহিম? তিনি নিজেই তো ভেবে পাচ্ছিলেন না, 'এর উত্তর আমার কাছেও নেই। এ রকম ফ্ল্যাট উইকেটে টস জিতে ব্যাটিং নিলাম কারণ উইকেটে কিছু ছিল না। এখানে কোনো মুভমেন্ট ছিল না। আবার এমন উইকেটও নয় যে আপনি গিয়েই মারতে শুরু করবেন। আরো সময় নেওয়া দরকার ছিল।'এ দরকারি কথাটা টিম মিটিংয়ে টপ অর্ডার ব্যাটসম্যানদের কানে আওড়ানো হয়েছে ঠিকই, কিন্তু তাঁরা মাঠে গিয়ে দিব্যি ভুলে গিয়েছিলেন বোধহয়! সুবাদে যা হওয়ার তা-ই হলো। ১৮ রানেই ৪ উইকেট নেই।

ভক্ত ভয়ংকর

নারী কেলেঙ্কারিতে জড়িয়ে বেশ কিছুদিন খেলার বাইরে থাকার পর থেকে আর ফর্ম ফিরে পাচ্ছেন না টাইগার উডস। পেছাতে পেছাতে গলফ র‌্যাংকিংয়ে তিনি এখন পঞ্চাশেরও বাইরে। এ জন্য তাঁরই এক ভক্ত ক'দিন আগে হটডগ ছুড়ে মেরেছিলেন সর্বকালের অন্যতম সেরা এই গলফারের দিকে। পুলিশ গ্রেপ্তার করলেও উডসের অনুরোধে ছেড়ে দেওয়া হয় সেই দর্শককে। উডসের মতো মাথা ঠাণ্ডা নয় বলে উত্ত্যক্তকারী এক দর্শককে গ্যালারিতে গিয়ে লাথি মেরেছিলেন এরিক ক্যান্টোনা।

ব্যাংকের গ্রাহক পরিষেবার নীতিমালা হচ্ছে

বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের বিভিন্ন রকম পরিষেবা দিলেও এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কোনো নীতিমালা নেই। ফলে ব্যাংকগুলো নিজেদের ইচ্ছামত পরিষেবা দিয়ে যাচ্ছে। নীতিমালা না থাকায় পরিষেবা নিয়ে গ্রাহকদের রয়েছে নানা অভিযোগ। নগদ অর্থ পরিবহনে ব্যবহার করা যানবাহনে অস্ত্রধারী প্রহরীর উপস্থিতি বাঞ্ছনীয় এবং চেক ছাড়া টেলিফোন, ই-মেইল বা ফ্যাক্সযোগে প্রেরিত অনুরোধের বিপরীতে অর্থ প্রেরণ না করাসহ বিভিন্ন নিয়ম নিয়ে গ্রাহকের প্রাঙ্গণে ব্যাংকিং পরিষেবা প্রদানসংক্রান্ত নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পরিসংখ্যান ব্যুরোকে ঢেলে সাজানোর পরামর্শ বিশ্বব্যাংকের

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। প্রাথমিক অবস্থায় সরকারের গুরুত্বপূর্ণ সংস্থাটির বিদ্যমান কাঠামো ঠিক রেখে তথ্য সংগ্রহের গুণগত মান বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। পরবর্তীতে একটি মহাপরিকল্পনার আলোকে বিবিএসকে আধুনিকায়ন করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। এ খাতে একটি প্রকল্পে বিশ্বব্যাংক সার্বিক সহায়তা করবে বলে বিবিএস সূত্রে জানা গেছে। এর রূপরেখা ঠিক করতে আজ বিবিএস কার্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

টানা দ্বিতীয় সপ্তাহের মতো ডিএসইতে দরপতন

রও একটি পতন দিয়েই শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। আগের সপ্তাহের তুলনায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকের পতন হয়েছে ১৫৯ পয়েন্ট। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহেও ডিএসই সূচকের পতন হয়েছে। আগের সপ্তাহে সূচকের পতন হয়েছিল ১৮২ পয়েন্ট। গত সপ্তাহের শুরুতে ডিএসই সাধারণ সূচক ছিল ৫ হাজার ৭২৭ দশমিক ৮০ পয়েন্ট সপ্তাহ শেষে সূচক কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৮ দশমিক ৩৬ পয়েন্টে। তবে সপ্তাহের শেষ দুই দিনে সূচক ঘুরে দাঁড়ানোর কারণে বড় ধরনের পতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।
শেয়ারাজারে কালো টাকা বিনিয়োগ করা

উন্নয়ন অন্বেষণের গবেষণা পুষ্টিবিষয়ক এমডিজি অর্জনে বড় প্রতিবন্ধকতা উচ্চ মূল্যস্ফীতি

নারী ও শিশুদের পুষ্টিবিষয়ক সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হিসেবে আবির্ভূত হয়েছে উচ্চ মূল্যস্ফীতি এবং অসমতা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক বেশি পরিমাণে বেড়ে যাওয়ায় প্রান্তিক জনগণ শুধু তাদের খাবারের পরিমাণই কমিয়ে দিচ্ছে না, সেই সঙ্গে খাবারের গুণগত মানও কমিয়ে দিচ্ছে। বর্তমান দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি মানুষের পুষ্টিহীনতাকে আরও ত্বরান্বিত করবে। গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের পুষ্টি বিষয়ক এমডিজি অর্জনের গতিপ্রকৃতি বিষয়ক এক গবেষণায় এসব বলা হয়েছে।

আজ থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করবে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা

‘অরক্ষিত পুঁজিবাজার বাঁচাও, অর্থনীতি বাঁচাও’—এ স্লোগানকে ধারণ করে আজ থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বেলা সাড়ে ১০টা থেকে এ কর্মসূচি পালন শুরু হবে। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে গতকাল বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কর্মসূচিতে দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের আপামর জনসাধারণকে অংশ নেয়ার জন্য পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

ঊর্ধ্বগতিতেই ছুটছে ডলারের মূল্য

ত বৃহস্পতিবার ব্যাংকিং চ্যানেলে ডলারের মূল্য দাঁড়িয়েছে ৭৫ টাকা ৫৮ পয়সায়। এর আগে ১০ অক্টোবরে ডলারের মূল্য ছিল ৭৫ টাকা ৪৫ পয়সা। গত ৮ অক্টোবর মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৭৫ টাকা ২৪ পয়সা। ২০ সেপ্টেম্বর ডলারের দাম ছিল ৭৫ টাকা ১৫ পয়সা। এর ১৫ দিন আগেও দাম ছিল ৭৪ টাকা। প্রতিনিয়তই ডলারের মূল্য ঊর্ধ্বগতিতে ছুটছে। সংশ্লিষ্টদের মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে এভাবে প্রতিনিয়ত বাড়তে থাকলে কোথায় গিয়ে ঠেকবে ডলারের দাম। এদিকে ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি মূল্য বেশি পড়ছে।

ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের : উইকেটের কোনো দোষ নেই : মুশফিক

সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ নিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। গতকাল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে স্বাগতিকদের আট উইকেটে হারায় সফরকারীরা। জয়ের জন্য মুশফিকদের বেধে দেয়া ২২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪৪ বল হাতে রেখেই দুই উইকেটে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের এ পরাজয়ের জন্য উইকেটকে দায়ী করেছেন অনেকেই। কিন্তু খেলা শেষে অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ‘উইকেট ব্যাটিং উপযোগীই ছিল।

সৌদি আরবে শিরশ্ছেদ অযৌক্তিক নয় : পররাষ্ট্র সচিব

ররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেন, আট বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করে অযৌক্তিক কিছু করেনি সৌদি আরব। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন পররাষ্ট্র সচিব।আট বাংলাদেশীর শিরশ্ছেদের ব্যাপারে পররাষ্ট্র সচিব বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি নিয়ে হয়তো আমাদের দ্বিমত থাকতে পারে। তবে এটা না মানার কোনো কারণ নেই। মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য অপরাধের জন্যই তাদের মৃত্যুদণ্ড হয়েছে।

আজিমপুর থেকে ঢাবি ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার : নানা গুঞ্জন

জিমপুরের একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। ওই নেতার নাম প্রণব দাস গুপ্ত বাবলু (২৯)। গতকাল সন্ধ্যায় ওই এলাকার ছাপড়া মসজিদের পাশেই বটতলা নামক স্থানের ৩৩/৩ নম্বর বাসার তিনতলা থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে এ মৃত্যুকে আত্মহত্যা মনে করলেও সন্দেহভাজন হিসেবে ৫ জনকে আটক করেছে।এদিকে লাশ উদ্ধারের পরপরই বাবলুর মৃত্যু নিয়ে নানা সন্দেহ ও গুঞ্জন চলছে। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদালয় শাখার সভাপতি মেহেদী হাসান মনে করছেন, বাবলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের না করার দায় রাষ্ট্রের : ড. মিজান

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে না পারলে এর দায় রাষ্ট্রের ওপরই বর্তাবে। সরকারকেই এর জন্য জবাবদিহি করতে হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ‘মানবাধিকার রক্ষায় ক্রাইম রিপোর্টারদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেন, বর্তমানে বিচারব্যবস্থা অপরাধ নিয়ন্ত্রণে শক্তিশালী নয়। এই ব্যবস্থাকে বর্তমান অবস্থার চেয়ে আরও ১০ গুণ বেশি শক্তিশালী করতে হবে।

চট্টগ্রামে অধিকার-এর আলোচনা : রাষ্ট্র গণতান্ত্রিক চরিত্র হারাচ্ছে বলেই গুম খুন বাড়ছে

ত্যা ও গুম নিয়ে উদ্বেগ প্রকাশ করে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা বলেছেন, রাষ্ট্র দিন দিন গণতান্ত্রিক চরিত্র হারাচ্ছে বলেই এসব অপরাধ বাড়ছে। বিশেষ করে রাষ্ট্রযন্ত্রের অংশ বিভিন্ন পোশাকধারী বাহিনীর হাতে নাগরিকদের গুম হওয়ার ঘটনা যে হারে দিন দিন বাড়ছে, তা জঘন্য মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে। দেশে একদিকে আইন-আদালত থাকবে আর অন্যদিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলতে থাকবে—তা হতে পারে না। তাহলে দেশে আইন-আদালত থেকেইবা লাভ কী। বক্তারা র্যাবের সমালোচনা করে বলেছেন, এই বাহিনীকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে না পারলে ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠবে।

বগুড়ায় বৃহত্তম জনসভার প্রস্তুতি : পাঁচ জেলা ঘুরে চাঁপাইনবাবগঞ্জ যাবেন খালেদা জিয়া

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী চারদলীয় জোটের রোডমার্চে সিলেটের মতোই জনতার ঢল নামবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি নেতারা। গতকাল নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিতব্য রোডমার্চ রাজশাহী বিভাগের ৫টি জেলার ওপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে শেষ হবে। ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ রোডমার্চের বহরে তিন হাজার গাড়ি থাকবে।

স্বামী হত্যাকারীদের ফাঁসি চাই

দেশ এবং জাতির কাছে স্বামী হত্যার বিচার চাইলেন ন্যায়বিচার বঞ্চিত তিন নারী। বিচার চেয়ে তারা কাঁদলেন এবং উপস্থিত অনেককেই কাঁদালেন। তারা বুঝিয়ে দিলেন বিচারের বাণী এখন শুধুই নীরবে নিভৃতে কাঁদে না; দৃঢ়কণ্ঠে উচ্চারিত হয় বঞ্চিতের ফরিয়াদও। গতকাল দৈনিক আমার দেশ-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব চত্বরের আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষের প্রতিক্রিয়াপর্বে অংশ নেন এ তিন নারী।

বিশ্বব্যাংকের পর পদ্মা সেতুর অর্থায়ন স্থগিত করেছে এডিবি ও জাইকা

বিশ্বব্যাংকের পর এবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সি (জাইকা) পদ্মা সেতুর অর্থায়ন স্থগিত করে দিয়েছে। বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার, এডিবির ৬১ কোটি ডলার ও জাইকার ৪০ কোটি ডলার মিলিয়ে মোট ২২১ কোটি ডলারের ঋণ সহায়তা স্থগিত করা হয়েছে। দুর্নীতির অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত বিশ্বব্যাংকের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষার কথা জানিয়েছেন জাইকার বাংলাদেশ বিষয়ক শাখার পরিচালক ইচিগুচি তোমিহিদে। একই কথা জানিয়েছে এডিবিও।

আদালতেই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে : ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক আয়োজন : আমার দেশ সম্মাননা পেলেন দু’জন

দালত তথা বিচার বিভাগে এখন সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হক। তিনি বলেন, সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করেছে জুডিশিয়ারি। তাই একজন আইনজীবী হিসেবে আমি ভীষণ লজ্জিত। একই সঙ্গে তিনি মানবাধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার কোর্ট প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, আমাদের দেশে একটি মানবাধিকার কমিশন এবং মানবাধিকার আইন পাস হয়েছে। কিন্তু মানবাধিকার কমিশনকে আইন প্রয়োগ করার অধিকার দেয়া হয়নি।

তবু ইংল্যান্ডের আত্মবিশ্বাস ধরে রাখার প্রত্যয়

ইংলিশ কন্ডিশনে সুইং সামলানো যেমন কঠিন ভারতীয়দের জন্য তেমনি উপমহাদেশের টার্নিং পিচে ঘূর্ণি বল খেলতে মাথা ঘুরে যায় ইংলিশদের। তাই ভারত-ইংল্যান্ড সিরিজ সম্প্রচার করা নিও স্পোর্টসের স্লোগান, 'দেখ লেগা ইন্ডিয়া' বা দেখে নেবে ভারত। কদিন আগে ইংল্যান্ডে বিধ্বস্ত হওয়া দলটা এবার প্রতিশোধ নিতে মরিয়াই ছিল। তবে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বদলা নেওয়ার কথাটা সরাসরি বললেন না। স্পিনারদের দাপটে প্রথম ওয়ানডেতে ১২৬ রানে জয়ের পর আপত্তি জানালেন 'বদলা' শব্দটা নিয়েই, 'আমার মনে হয় বদলা শব্দটা অনেক কঠিন।

অধিনায়ক মুশফিকের সাফল্যের সম্ভাবনা অনেক বেশি

ফিকুল হক হীরার সঙ্গে কথোপকথন কাল দ্বিতীয় ওয়ানডের মাঝামাঝি, বাংলাদেশ ২২০ রানে অল আউট হয়ে যাওয়ার পর। তার পরও কিন্তু জয়ের আশা ছাড়ছিলেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ম্যানেজার। সঙ্গে মুশফিকুর রহিমের অধিনায়কত্ব এবং বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের নানা বিষয় নিয়ে কালের কণ্ঠ স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন তিনি...কালের কণ্ঠ স্পোর্টস : কেমন দেখছেন 'নতুন' বাংলাদেশকে?শফিকুল হক হীরা : ভালোই তো। তবে এর আগে আমি একটা কথা বলে নিই। বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক নির্বাচন করতেই পারে বোর্ড, তবে উচিত ছিল, এ নিয়ে সাকিব-তামিমের সঙ্গে একটু কথা বলা।

জার্মান ফুটবলে 'বাঙালি বাবু'

ফুটবল বাঙালির প্রাণের খেলা বলে যতই গলা ফাটানো হোক না কেন, ফুটবলের বিশ্বমঞ্চে বাঙালিকে আতশি কাচ দিয়ে খুঁজেও পাওয়া যায় না। পূর্ব ইউরোপের অনেক দেশের লোকসংখ্যাই বাংলাদেশের কোনো বর্ধিষ্ণু পাড়াগাঁ, নিদেনপক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ে বেশি নয়। কিন্তু ফুটবল দুনিয়ায় 'শান্ত দেহ স্নিগ্ধ তনু' বঙ্গসন্তানের কোনো চোখে পড়ার মতো কীর্তি নেই। বাঙালি বড়জোর ফুটবলের একনিষ্ঠ দর্শক হতে পারে, আড্ডায় ফুটবল নিয়ে জোর গলাবাজি চলতে পারে, এমনকি ফুটবল নিয়ে ভাইয়ে-ভাইয়ে বিভেদও হতে পারে, কিন্তু বিশ্বমানের ফুটবলারের দেখা পেতে কয়েক প্রজন্ম লেগে যাবে।

ফেরাটা স্মরণীয় করে রাখলেন জেরার্ড

মার্চ ২০১১, তারিখটা নিশ্চয়ই মনে রেখেছেন স্টিভেন জেরার্ড। মাস সাতেক আগের এই দিনে ডার্ক কাউটের হ্যাটট্রিকেই গত মৌসুমে নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল লিভারপুল। সেবারই লিভারপুলের হয়ে শেষবারের মতো ম্যাচের শুরু থেকেই খেলেছিলেন জেরার্ড। এরপর কুঁচকির সমস্যা, অস্ত্রোপচার মিলিয়ে একের পর এক সমস্যা তাঁকে আর ম্যাচের শুরু থেকে মাঠে থাকতে দেয়নি। লম্বা সময় পর নামলেন, ফ্রি-কিক থেকে গোলও করলেন কিন্তু শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।

দক্ষিণ আফ্রিকাকে হারাতে চান ক্লার্ক, তবে...

স্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজটায় ভালোই করেছেন মাইকেল ক্লার্ক। জিতে এসেছেন শ্রীলঙ্কা থেকে, হোক না সেটা নূ্যনতম ব্যবধানে। দ্বিতীয় অভিযানের আগে এমনিতেই আত্মবিশ্বাসী থাকার কথা, তার ওপর দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা হয়েছে জয় দিয়েই। যদিও সেটা ক্লার্কের দল নয়, করেছে ক্যামেরন হোয়াইটের টোয়েন্টি টোয়েন্টি দল, দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ৫ উইকেটের জয়ের পর আজ দ্বিতীয়টি জিতলে ক্লার্কের দল মাঠে নামার আগেই দক্ষিণ আফ্রিকা জয়ের একটা পর্ব সম্পন্ন হয়ে যাবে। কিন্তু ক্লার্ক মোটেই ভুগছেন না আত্মতুষ্টিতে, দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে সিরিজ হারানো কঠিন হবে বলেই মনে করেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক।

'অপেশাদার' কাঠামো নিয়ে হতাশ ম্যারাডোনা

ব্যক্তিগত জীবনের আচরণ যতই অপেশাদার হোক, ফুটবলের ব্যাপারে তিনি পুরোদস্তুর পেশাদার। বিশ্বের সেরা পেশাদার ফুটবল কাঠামোতেই কাজ করেছেন সারা জীবন। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-ওয়াসলের কোচিং করাতে এসে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে ডিয়েগো ম্যারাডোনাকে। আমিরাতের পেশাদার লিগ যে আসলে এখনো পেশাদার হয়েই উঠতে পারেনি! তাই হতাশ আর্জেন্টাইন কিংবদন্তি, আর কে না জানে হতাশাটা লুকাতে জানেন না তিনি, হোক না সেটা নিজের দলেরই সমালোচনা!

তবু অনূর্ধ্ব-১৯-এ আস্থা ইলিয়েভস্কির

বার জাতীয় দলের কাছে হার মানল অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। দুই ভাগে ভাগ হয়ে তারা দুটো ম্যাচ খেলেছে এবং হেরেছে দুটোতেই, যদিও এই হার নিকোলা ইলিয়েভস্কিকে এতটুকু টলাতে পারেনি। বাংলাদেশের মেসিডোনিয়ান কোচের দৃঢ় বিশ্বাস, এএফসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে এদের দিয়েই ভালো কিছু সম্ভব।ঘনিয়ে আসছে টুর্নামেন্ট। ঢাকায় ২৫ অক্টোবর তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের শুরু হলেও পরের তিনটি প্রতিপক্ষ এশিয়ার প্রথম সারির ফুটবল শক্তি ইরাক, সৌদি আরব ও ওমান। টুর্নামেন্ট শুরুর দিন দশেক আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল একটিতে হেরে বসেছে ৫-১ গোলে অন্যটিতে ২-১ গোলে।

হারের পরও ইংল্যান্ডের আত্মবিশ্বাস ধরে রাখার প্রত্যয়

ইংলিশ কন্ডিশনে সুইং সামলানো যেমন কঠিন ভারতীয়দের জন্য তেমনি উপমহাদেশের টার্নিং পিচে ঘূর্ণি বল খেলতে মাথা ঘুরে যায় ইংলিশদের। তাই ভারত-ইংল্যান্ড সিরিজ সম্প্রচার করা নিও স্পোর্টসের স্লোগান, 'দেখ লেগা ইন্ডিয়া' বা দেখে নেবে ভারত। কদিন আগে ইংল্যান্ডে বিধ্বস্ত হওয়া দলটা এবার প্রতিশোধ নিতে মরিয়াই ছিল। তবে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বদলা নেওয়ার কথাটা সরাসরি বললেন না। স্পিনারদের দাপটে প্রথম ওয়ানডেতে ১২৬ রানে জয়ের পর আপত্তি জানালেন 'বদলা' শব্দটা নিয়েই, 'আমার মনে হয় বদলা শব্দটা অনেক কঠিন। ইংল্যান্ডে আমাদের পারফরম্যান্স যদি দেখেন বিশেষ করে টেস্টের পর তাহলে বলব আমরা ভালোই খেলেছি।

আমি কাউকে নো বল করতে বলিনি

ঘুষের টাকা নিয়ে ম্যাচ পাতানোর অভিযোগে লন্ডনের আদালতে বিচার হচ্ছে তাঁদের। তবে সাবেক পাকিস্তান অধিনায়ক সালমান বাট আর মোহাম্মদ আসিফ সে অভিযোগ স্বীকার করেননি মোটেই। শুক্রবার এ মামলার শুনানির অষ্টম দিনে আদালতের সামনে বাজিয়ে শোনানো হয়েছে এক বছর আগের আলোচিত ওই ঘটনার পর পরই পুলিশকে দেওয়া সালমান-আসিফের জবানবন্দি, আর তাতে সালমান যেমন আসিফ কিংবা অপর অভিযুক্ত মোহাম্মদ আমিরকে ইচ্ছে করে নো বল করতে বলার কথা অস্বীকার করেছেন, তেমনি আসিফও দাবি করেছেন সালমান বা অন্য কেউ তাঁকে ইচ্ছে করে নো বল করতে বলেননি!

পূর্বসূরিদের পথ ধরে অধিনায়ক মুশফিকও

'ধুত-ধাত' করতে করতে যে কাল কত লোক মাঠে ঢুকলেন! স্টেডিয়ামে আসতে যাঁদের একটু দেরি হয়ে গেছে, তাঁরা টিকিট নিয়ে ভেতরে ঢোকার লাইনে দাঁড়ানোর আগেই জেনে গেছেন যে ১ রানে ৩ উইকেট খুইয়ে ধুঁকছে বাংলাদেশ। আবারও সেই ওয়েস্ট ইন্ডিজ এবং তিন নম্বর উইকেটে খেলা। বিশ্বকাপে ৫৮ কাণ্ডের পুনরাবৃত্তির আশঙ্কাও তখন ফিরে ফিরে আসছে। একই উইকেটে সিরিজের একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের জয়ও যেন সে ভীতিকে জয় করতে অপারগ। দেরি করে আসা দর্শকরা তাই চরম বিরক্তি প্রকাশ করতে করতেই ঢুকছিলেন। ১৮ রানে ৪ উইকেট হারানো দলে পরিণত হওয়াটা সে বিরক্তি বাড়িয়েছে বৈ কমায়নি।

অভিজ্ঞতায় আস্থা নাকি তারুণ্যে বিনিয়োগ by নোমান মোহাম্মদ

বাংলাদেশের নির্বাচকদের কি তাহলে ভুল কারণে কাঠগড়ায় দাঁড় করানো হয়?প্রশ্নটি উঠছে। প্রবলভাবেই উঠছে। আর সেটি তুলে দিচ্ছেন স্বয়ং ক্রিকেটাররা। অভিজ্ঞ ও তরুণদের বিপরীতমুখী পারফরম্যান্সে যে নির্বাচকদের প্রতি সহানুভূতিশীল হওয়ার যথেষ্ট উপাদান বিদ্যমান।এমনিতে নির্বাচকদের কাজটি পুরোপুরি 'থ্যাঙ্কলেস জব'। ফুটবলের রেফারি বা ক্রিকেটের আম্পায়ারের মতো। ভালো করলে মনে হবে, এ আর এমন কী, এমনটাই তো করার কথা! অথচ একটু উল্টোপাল্টা হলেই সর্বনাশ। সমালোচনায় ক্ষতবিক্ষত হন তাঁরা। বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকদের জন্য আগে এই কাজটি ছিল আরো বেদনাদায়ক।

অভিজ্ঞতায় আস্থা নাকি তারুণ্যে বিনিয়োগ by নোমান মোহাম্মদ

বাংলাদেশের নির্বাচকদের কি তাহলে ভুল কারণে কাঠগড়ায় দাঁড় করানো হয়?প্রশ্নটি উঠছে। প্রবলভাবেই উঠছে। আর সেটি তুলে দিচ্ছেন স্বয়ং ক্রিকেটাররা। অভিজ্ঞ ও তরুণদের বিপরীতমুখী পারফরম্যান্সে যে নির্বাচকদের প্রতি সহানুভূতিশীল হওয়ার যথেষ্ট উপাদান বিদ্যমান।এমনিতে নির্বাচকদের কাজটি পুরোপুরি 'থ্যাঙ্কলেস জব'। ফুটবলের রেফারি বা ক্রিকেটের আম্পায়ারের মতো। ভালো করলে মনে হবে, এ আর এমন কী, এমনটাই তো করার কথা! অথচ একটু উল্টোপাল্টা হলেই সর্বনাশ। সমালোচনায় ক্ষতবিক্ষত হন তাঁরা।

খাদ্যপণ্যে ভেজাল ও রাসায়নিক ঠেকাতে সামাজিক আন্দোলন

দেশের খাদ্যপণ্যের বাজারে ভেজাল ও রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণের চেষ্টা করেও তেমন সুফল পাওয়া যায়নি। অসাধু ব্যবসায়ীরা গোপনে ঠিকই তাঁদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। ভেজালবিরোধী অভিযান চালিয়েও তাঁদের থামানো যাচ্ছে না। নিরাপদ খাদ্যবিষয়ক এক অনুষ্ঠানে নিঃসঙ্কোচে কথাগুলো বললেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এলজিইডি মিলনায়তনে নিরাপদ খাদ্যের এক প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক (বিএফএসএন)। প্রদর্শনীতে দেশের ৫০টি জেলা থেকে আগত কৃষকদের উৎপাদিত নানা ধরনের নির্ভেজাল ও রাসায়নিক মুক্ত খাদ্যপণ্য প্রদর্শিত হয়।

খাদ্য কেনার ক্ষমতা বেড়েছে কৃষি শ্রমিকের by আবুল কাশেম

চালের দামের তুলনায় মজুরি বেশি বাড়ায় আগের চেয়ে বেশি পরিমাণ খাদ্য কিনতে পারছেন কৃষি শ্রমিকরা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও)-এর পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক মজুরির টাকায় ২০০৮ সালের তুলনায় এখন প্রায় দ্বিগুণ চাল কিনতে পারছেন তাঁরা।সংস্থাটির 'বাংলাদেশ খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ বুলেটিন ২০১১'-এ বলা হয়েছে, ২০০৮ সালের তুলনায় ২০১১ সালের জানুয়ারি মাসে কৃষি শ্রমিকের মজুরি বেড়েছে ৭৯ শতাংশ। তবে একই সময়ে চালের দামও বেড়েছে ৩ শতাংশ। ২০১১ সালের জানুয়ারি মাসে ধান কাটার সময় কৃষি শ্রমিকদের চাল কেনার ক্ষমতা ২০১০ সালের তুলনায় ৮ শতাংশ বেশি ছিল।

কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী গ্রেপ্তার

ভারতের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদিউরাপ্পাকে গ্রেপ্তার করা হয়েছে। আর্থিক সুবিধা নিয়ে সরকারি জমি স্বজনদের মধ্যে বরাদ্দ দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দুর্নীতিবিরোধী একটি আদালতের নির্দেশে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই নেতাকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়।২০০৮ থেকে গত জুলাই পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইয়েদিউরাপ্পা। ২০০৭ সালেও অল্প সময়ের জন্য একই দায়িত্ব পালন করেন তিনি।

ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে : যুক্তরাষ্ট্র

সৌদি রাষ্ট্রদূত হত্যার ষড়যন্ত্রের ব্যাপারে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে বলে আবারও জোর গলায় দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলার এক দিন পরই তারা এমন দাবি করেছিল। কিন্তু ইরান এ ধরনের কোনো যোগাযোগের কথা অস্বীকার করেছে। এদিকে এ ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের অভিযোগকে 'হাস্যকর' অভিহিত করেছেন তিনি।

ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভে গুলি, ১২ জন নিহত

য়েমেনের রাজধানী সানায় গতকাল শনিবার সরকারবিরোধী বিক্ষোভকালে পুলিশের গুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। হাসপাতাল সূত্র এ কথা জানায়। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে গতকাল কয়েক হাজার বিক্ষোভকারী মিছিল করে শহরের কেন্দ্রস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী হামলা চালায়।সালেহর পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা ৯ মাস ধরে বিক্ষোভ করছে। তারা রাজধানীর চেঞ্জ স্কয়ারে আন্দোলনের শুরু থেকেই ঘাঁটি গেড়ে আছে।

পরিবেশ ছাড়পত্র পায়নি লাভাসা নগর প্রকল্প

ভারতের পশ্চিমাঞ্চলে প্রস্তাবিত লাভাসা পাহাড়ি নগর প্রকল্প প্রথম পর্যায়ের পরিবেশগত ছাড়পত্র পায়নি। পরিবেশ আইন লঙ্ঘন করায় কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রণালয় এ প্রকল্পকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে। গত শুক্রবার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রস্তাবিত প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠানটি মহারাষ্ট্র সরকারের পরিবেশ আইন লঙ্ঘন করায় ছাড়পত্র দেওয়া হবে না।হিন্দুস্তান কনস্ট্রাকশন কম্পানি (এইচসিসি) পুনের কাছে লাভাসা নগরী তৈরির কাজ করছে। দুই হাজার হেক্টর জমির ওপর এ নগরী তৈরি করা হবে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে তিন হাজার ১০০ কোটি ডলার।

বিদ্রোহীদের কাবু করতে উগান্ডায় মার্কিন সেনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী লর্ড'স রেজিস্ট্যান্স আর্মির (এলআরএ) বিরুদ্ধে সরকারি বাহিনীর লড়াইয়ে সহায়তা দিতে প্রায় ১০০ মার্কিন সেনা পাঠানো হচ্ছে। এসব সেনা রণাঙ্গনে পারদর্শী হলেও তারা মূলত তথ্য ও পরামর্শ দিয়ে উগান্ডার সেনাদের সহায়তা করবে। গত শুক্রবার কংগ্রেসকে এক চিঠিতে এ কথা জানিয়েছেন ওবামা।এলআরএ বিদ্রোহীদের বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ ও হাজারো মানুষকে অপহরণের অভিযোগ রয়েছে। উগান্ডাসহ দক্ষিণ সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় এসব অপরাধ সংঘটন করে আসছে এলআরএ।

বিশ্বজুড়ে করপোরেটবিরোধী অভূতপূর্ব বিক্ষোভ

রপোরেট লালসা ও সরকারগুলোর ব্যাপক কাটছাঁটের প্রতিবাদে বিশ্বজুড়ে একযোগে অভূতপূর্ব বিক্ষোভ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের 'ওয়াল স্ট্রিট দখল' ও স্পেনের 'ইনডিগন্যান্ট' আন্দোলনে উৎসাহী হয়ে গতকাল শনিবার ৮২টি দেশের ৯৫১টি শহরের বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। সিডনি থেকে শুরু করে হংকং, টোকিও, লন্ডন ও মিলান ছিল বিক্ষোভে উত্তাল। স্পেনের মাদ্রিদে গত মে মাসে সামাজিক বৈষম্য ও রাজনীতিতে ব্যবসায়ীগোষ্ঠীর প্রভাবের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তার ঢেউ এখন আছড়ে পড়ছে বিশ্বের তাবৎ শহরে।ইতালির বিক্ষোভে প্রাধান্য পেয়েছে প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম।

২৫তম মঞ্চায়নে 'মহাজনের নাও'

মৃত্যু তিনি খুঁজে ফিরেছেন নিজেকে, চারপাশকে। জানতে চেয়েছেন মানুষকে ও সৃষ্টিকর্তার রহস্যকে। তিনি বাউল সম্রাট শাহ আবদুল করিম। জীবনের এই খুঁজে ফেরার মধ্যে দেহতত্ত্ব নিয়ে লিখেছেন প্রচুর গান। বাউল সম্রাটের পথচলাকে কেন্দ্র করে শাকুর মজিদ লিখেছেন নাটক 'মহাজনের নাও'। সুবচন থিয়েটারের এই নাটকটি নির্দেশনা দিয়েছেন এবং পরিকল্পনায় ছিলেন সুদীপ চক্রবর্তী। গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে নাটকটির ২৫তম মঞ্চায়ন হয়।সুনামগঞ্জের ভাটি অঞ্চলের সন্তান শাহ আবদুল করিম নিজের গানে নৌকাকে ব্যবহার করেছেন দেহের রূপক হিসেবে।

গ্রামীণ নারীদের শ্রমের স্বীকৃতি দাবি

খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য নিরসনে গ্রামীণ নারীর শ্রমের স্বীকৃতির দাবিতে মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ করেছেন কর্মজীবী নারীরা। বিশ্ব গ্রামীণ নারী দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ঢাকায় জাল নোট তৈরির আরেক কারখানার সন্ধান

রাজধানীর মোহাম্মদপুরের পর এবার কদমতলীতে জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্রে জানা যায়, কদমতলীর একটি বাড়ির চতুর্থ তলা থেকে মো. জাহাঙ্গীর (৩৪) নামের জাল টাকা তৈরির এক কারিগরকে গ্রেপ্তার করা হয়। সে দেড় মাস ধরে নিজ ফ্ল্যাটে নকল টাকা তৈরি করছিল।
এর এক দিন আগেই গত শুক্রবার মোহাম্মদপুরের কাদেরিয়া হাউজিং সোসাইটির একটি বাসা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো জাল টাকা তৈরির করিগর হুমায়ন কবির ও তার সহযোগী আবুল খায়ের। হুমায়নের বাসায় তল্লাশি চালিয়ে ২৫ লাখ টাকার জাল নোট, নোট তৈরির কাগজ ও কম্পিউটার জব্দ করা হয়।

বিগত সরকারের তুলনায় এখন বিদ্যুৎ পরিস্থিতি ভালো

বিগত সরকারগুলোর শাসনামলের তুলনায় বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতি ভালো। গতকাল শনিবার রাজধানীতে পাক্ষিক ম্যাগাজিন একপক্ষ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিদ্যুৎ পরিস্থিতি বিশ্লেষণ করে বক্তারা এ মন্তব্য করেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন বলেন, বিগত সরকারের আমল থেকে বর্তমানে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 'বর্তমানে বিদ্যুতের চাহিদা সাত হাজার মেগাওয়াট। আর উৎপাদন হচ্ছে গড়ে পাঁচ হাজার মেগাওয়াট। বিদ্যুতের জন্য সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তা যদি সফল হয়, তাহলে ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে দেশে আর লোডশেডিং থাকবে না।'

নারীর ক্ষমতায়নে দেশ এগিয়েছে আবার পিছিয়েও আছে

বিশ্ব উন্নয়ন প্রতিবেদন ২০১২ : লিঙ্গ সমতা এবং উন্নয়ন' বিষয়ক প্রতিবেদন গতকাল প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করে। এ উপলক্ষে গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে 'থিংক ইক্যুয়াল' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, 'বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক কিছুতে পিছিয়ে আছে তবে এ কথাও সত্যি, আমরা অনেক কিছুতেই এগিয়ে আছি। ৫০ বা ৬০ বছর আগেও দেশের বেশির ভাগ মেয়ের বিয়ে হয়ে যেত ১৬ বছরের মধ্যে। ১৫, ১৪, ১৩ এমনকি ১০-১১ বছরেও মেয়েদের বিয়ে হতো। অবস্থার এখন কিছুটা হলেও পরিবর্তন হয়েছে।

ভোটারদের মন জয়ে ছুটছেন প্রার্থীরা

সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে বন্দরের লক্ষ্মণখোলা, নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ থেকে আল-আমিন নগর_সবখানেই একই চিত্র। সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি চলছে কর্মীদের প্রচারপত্র বিলি। ভোট চেয়ে সমানতালে চলছে মাইকিং। সদ্য গঠিত নারায়ণগঞ্জ নগরী এখন নির্বাচনী প্রচারণায় মুখর। এক প্রার্থী কোনো বাড়ি থেকে বের হচ্ছেন তো আরেকজন প্রার্থী গিয়ে হাজির। প্রচারণার মাত্র ১২ দিন বাকি। যেতে হবে ২৭টি ওয়ার্ডের প্রতিটি মহল্লায়। সবাই ছুটছেন ভোটারদের মন জয় করতে। ভোটাররাও হাসিমুখে অভ্যর্থনা জানাচ্ছেন।গতকাল শনিবারও এর ব্যতিক্রম হয়নি।

জাহাজভাঙা শিল্পে বছরে হাজার কোটি টাকা রাজস্ব সম্ভব by নিখিল ভদ্র

জাহাজভাঙা শিল্পকে অপার সম্ভাবনাময় খাত আখ্যা দিয়ে এই শিল্পে শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ১১ দফা সুপারিশ চূড়ান্ত করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সুপারিশ কার্যকর হলে এই খাতে লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান হবে। একই সঙ্গে এই খাত থেকে সরকার হাজার কোটি টাকার বেশি রাজস্ব পাবে বলে কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই খাত নিয়ে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের অভিযোগ অমূলক বলেও দাবি করেছে সংসদীয় কমিটি।সংসদীয় কমিটির প্রতিবেদনে অন্যতম বৃহৎ এই শিল্পে শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তুলে ধরা সুপারিশে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো জাহাজ ডক-ইয়ার্ডে আনা যাবে না।

ক্ষমতাসীনরা কখনো বাস্তবতা মেনে নিতে চান না : ফখরুল

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চে তিনটি পথসভা ও দুটি জনসভায় বক্তব্য দেবেন। এ তথ্য জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'যখন যাঁরা ক্ষমতায় থাকেন, তাঁরা কখনোই বাস্তবতা মেনে নিতে চান না। তাঁরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, সেটিও বুঝতে চান না। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি জনগণের চোখের ভাষা, দেয়ালের লেখা বুঝতে চেষ্টা করুন। যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চান, তাহলে দ্রুত জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।

সরকারি-বেসরকারি অফিসেও ঢুকে পড়ছে ইয়াবা by ওমর ফারুক

রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা ইমন ঢাকার বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি সিগারেট পর্যন্ত টানেন না। সেই ইমনের কিছুদিন আগে কী কারণে ইচ্ছা হয় ইয়াবা সেবনের। এরপর ইমন নামেন ইয়াবার সন্ধানে এবং শেষ পর্যন্ত পেয়েও যান। শখ করে ইয়াবা সেবন করতে গিয়ে একসময় ইমন পুরোপুরি মাদকাসক্ত হয়ে পড়েন। বিষয়টি ধরতে পেরে তাঁর পরিবারের লোকজন তাঁকে একটি মাদক নিরাময় ও পুনর্বাসন সেন্টারে নিয়ে যায়। সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইমনের মতো অনেকেই এভাবে ইয়াবার অন্ধকার জগতে ঢুকে যাচ্ছে। ফলে আক্রান্ত হচ্ছে বিভিন্ন মনোদৈহিক ব্যাধিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃতদেহ উদ্ধার

রাজধানীর আজিমপুরের একটি বাসা থেকে গতকাল শনিবার বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম প্রণব দাশগুপ্ত বাবলু। বয়স ২৬ বছর। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তাঁর স্ত্রী পরিচয়দানকারী অর্পা নামের এক তরুণী দাবি করেছেন, বাবলু তাঁর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন। বিয়ের পর তাঁরা আজিমপুরের ওই বাসায়ই থাকতেন।বাবলুর সহকর্মী ও জগন্নাথ হলের ছাত্ররা দাবি করেছেন, জানালার গ্রিল থেকে লাশ উদ্ধার করার সময় তাঁর পা মেঝেতে ছিল। বাবলুকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল।

ইভিএম নিয়ে শঙ্কা প্রার্থীদের নাকচ করলেন ছহুল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোটগ্রহণের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভী। ইভিএম হ্যাকিং নিয়ে কথা ওঠায় তিনি এই শঙ্কা প্রকাশ করেন। বিএনপি সমর্থিত প্রার্থী তৈমূর আলম খন্দকার ইভিএম পদ্ধতি বাতিলের দাবি জানান। কারচুপির অভিযোগ ওঠার আশঙ্কায় অপর প্রার্থী শামীম ওসমানও এই পদ্ধতির পক্ষে নন।তবে প্রার্থীদের এই আশঙ্কা নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। তিনি বলেন, ইভিএম হ্যাকিং করা যায় না।

৫৮-র আশঙ্কা তাড়িয়েও বড় হার by সাইদুজ্জামান

দি আবারও কিছু হয় ভেবে টোয়েন্টি-টোয়েন্টির উইকেটেই ফেলা হলো গতকালের ওয়ানডে। হতে যাচ্ছিলও। তবে ১১ অক্টোবরের উদ্ভাসিত জয় নয়, ফিরে আসছিল ২০১১ বিশ্বকাপে ৫৮-র বিভীষিকা! টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শীর্ষ তিন ব্যাটসম্যান আউট মাত্র ১ রানে। সে আশঙ্কা মুছে সম্ভাবনার আলো অবশ্য জাগিয়েছিলেন মুশফিকুর রহিম, নাসির হোসেন ও আবদুর রাজ্জাক। কিন্তু ধীরগতির এ উইকেটেও অনায়াসে ২২১ রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজ পেঁৗছে যায় পেশাদারি ব্যাটিংয়ে। ৮ উইকেটের এই জয়ের সঙ্গে ২-০ ব্যবধানে এগিয়ে ওয়ানডে সিরিজও এখন ক্যারিবীয়দের।

রোডমার্চের পাল্টা জনসভা শুরু আওয়ামী লীগের by আবদুল্লাহ আল ফারুক

বিএনপি নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটের রোডমার্চের বিপরীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। বিরোধী দলের রোডমার্চের জবাবে বিভাগীয় শহর ছাড়াও জেলাগুলোতে পাল্টা জনসভা করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এসব জনসভায় বক্তব্য দেবেন। তিনি বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দেবেন এসব জনসভায়। আওয়ামী লীগের একাধিক সূত্রে এ খবর পাওয়া গেছে।তবে আওয়ামী লীগের নেতারা এসব জনসভাকে বিরোধী দলের রোডমার্চের পাল্টা কর্মসূচি হিসেবে স্বীকার করছেন না।

তিন ম্যাচ নিষিদ্ধ রুনি

নগদ শাস্তি পেয়েছিলেন লাল কার্ড। কিন্তু এমন গুরুতর ঘটনার উপযুক্ত শাস্তি শুধুই লাল কার্ডে হতে পারে না। রুনিকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা। ভিডিও দেখেই এই শাস্তি দিয়েছে উয়েফার শৃঙ্খলা কমিটি।
মাথা গরম। ছোট্ট বিশেষণটা অনেক আগেই ওয়েইন রুনির নামের সঙ্গে জড়িয়ে গেছে। মেজাজ হারিয়ে মাঠে উল্টোপাল্টা কাণ্ড বাধানো রুনি অভ্যাসই বানিয়ে ফেলেছিলেন। এটা অবশ্য আগের কথা। বর্তমানের রুনি নিজেকে বদলে ফেলেছেন। খেলার ধরন, মাথার চুল এমনকি পরিবর্তন এনেছেন আচরণেও। শোনা যাচ্ছিল এমনটাই। কিন্তু এই বদলে যাওয়া রুনিই ৭ অক্টোবর ইউরো বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ মন্টেনেগ্রোর মিওদ্রাগ জুদোভিচকে সরাসরি লাথি মেরে বসেন! জার্মান রেফারি উলফগ্যাং স্টার্ক লাল কার্ড দেখাতে দেরি করেননি। এএফপি।
রুনি-কাণ্ডের বড় মূল্য ইংল্যান্ডকে দিতে হবে সামনে। এই নিষেধাজ্ঞার অর্থ, ২০১২ ইউরোর মূলপর্বে একটি গ্রুপ ম্যাচও খেলতে পারবেন না রুনি। ইংলিশদের ইউরোর শিরোপা জয়ের স্বপ্নে আগেভাগেই বড় ধাক্কা। ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারার বলছেন, সবচেয়ে বড় ক্ষতিটা হলো রুনির নিজেরই। ক্যাপেলোও প্রকারান্তরে সেটাই বলেছেন।
ইংল্যান্ড কোচের ইঙ্গিত, ইংল্যান্ডের ইউরোর দলেই জায়গা হারাতে পারেন রুনি। স্পেন ও সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে দুটিতেই যেমন বিকল্প খোঁজার পরীক্ষায় নামছেন ক্যাপেলো।

দুশ্চিন্তার নাম ‘ফিফা ভাইরাস’

অসুখটার নাম ‘ফিফা ভাইরাস’! রোগের কারণ: ফিফার ম্যাচের জন্য বিরতি। রোগের ফলাফল: ছন্দ হারিয়ে ফেলায় ম্যাচে পয়েন্ট হারানো। বার্সেলোনার রোগটা পুরোনো। বার্সার জন্য আজ তাই প্রতিপক্ষ রেসিং সান্তান্দার নয়, এই ফিফা ভাইরাসই।
বিশ্বকাপ ও ইউরো বাছাইপর্বের কারণে স্প্যানিশ লিগে মাঝখানে ছিল ১২ দিনের বিরতি। বিরতি শেষে আজই আবার শুরু হয়ে যাচ্ছে লিগ। পেপ গার্দিওলার কপালে চিন্তার ভাঁজ। বুধবার ইউরো বাছাইপর্বে স্পেনের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন জাভি হার্নান্দেজ। আজ তাঁকে বিশ্রামে রাখার কথা। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন হাভিয়ের মাচেরানো। তাঁকে নিয়েও আছে অনিশ্চয়তা। চোটের কারণে আগে থেকেই নেই সেস ফ্যাব্রিগাস, ইব্রাহিম আফেলাই ও অ্যালেক্সিস সানচেজ। তবে একটা সুখবর, আজ মাঠে ফিরছেন আন্দ্রেস ইনিয়েস্তা।
মৌসুমের শুরুতে এত এত ম্যাচের ভিড়ে ফিটনেস ধরে রাখা যে কত মুশকিল সে কথাই বলছিলেন পেদ্রো, ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক এতগুলো ম্যাচ, দীর্ঘ ভ্রমণের পর নিজেকে তরতাজা রাখা মুশকিল। তবে আমাদের ফর্ম খুব ভালো আছে। রেসিংয়ের বিপক্ষে মাঠে নামার আগে আমরা নিজেদের শতভাগ ফিরে পাওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী।’
৬ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। তবে একদমই স্বস্তিতে নেই। লেভান্তের পয়েন্টও ১৪। ১৩ পয়েন্ট নিয়ে এর পরই আছে রিয়াল, মালাগা, ভ্যালেন্সিয়া। আজ বার্সার প্রতিপক্ষ রেসিংয়ের অবস্থান ১২-তে। কিন্তু এই রেসিংই রিয়াল মাদ্রিদকে আটকে দিয়েছিল গোলশূন্য ড্র করে। তবে তাদের আর্জেন্টাইন কোচ হেক্টর কুপার বলছেন, ‘আমার মতটা একদমই পরিষ্কার—বার্সা যেভাবে খেলছে সেটা আমি এই দুনিয়ায় আসার পর থেকে আর কারও মধ্যে দেখিনি। তারাই শ্রেষ্ঠ। বাকিদের তুলনায় পরিষ্কার ব্যবধানে তারা এগিয়ে।’
আজ মাঠে নামছে রিয়ালও। বার্সার মতো তাদেরও পুরো দলকে আবার জাতীয় দলের ভাবনা থেকে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তাদের জন্য আজ রিয়াল বেটিসও। এমনিতে শক্তি তাদের যা-ই হোক, এই মৌসুমে ছয় ম্যাচের চারটিই কিন্তু জিতেছে বেটিস! এমনিতে রিয়ালের মাঠে তাদের রেকর্ড ভালো নয়। তবে বেটিস কোচ পেপে মেল বলছেন অন্য কথা, ‘আমাকে বলতে হবে, বিশ্বাস করতে হবে, আমরা বার্নাব্যুতে গিয়ে জিততে পারি। আমাকে যদি ম্যাচের ৮৫তম মিনিটেও প্রশ্নটা করা হয়, বলব, আমরাই জিতব। এমনকি আমরা যদি ৫-০-তে পিছিয়েও থাকি, তখনো বলব, আমাদের জন্য কাজটা কঠিন। তবে দেখা যাক কী হয়।’
রিয়ালের অবশ্য বার্সার মতো ইনজুরি-দুশ্চিন্তা নেই। দুই পর্তুগিজ পেপে আর ফ্যাবিও কোয়েন্ত্রাও আজ ফিরছেন। পেশিতে হালকা চোট ক্রিস্টিয়ানো রোনালদোকে ভোগাচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন করতে দেখা গেছে তাঁকেও।

বস্তিতে ধুঁকছেন পোশাক শ্রমিকরা by আবুল কাশেম

রাজধানীর সদাব্যস্ত এলাকাগুলোর অন্যতম একটি রামপুরা। এখানকার ব্যস্ততার অন্যতম কারণ তৈরি পোশাক কারখানার আধিক্য। পাশেই হাজীপাড়ার একটি পোশাক কারখানা 'এমএ ফ্যাশন'। এখানে হেলপার পদে চাকরি করেন নারগিস। ছুটিছাটার বালাই নেই। প্রতিদিন সকাল ৮টার মধ্যে কারখানার গেট দিয়ে ভেতরে ঢোকেন। বাধ্যতামূলক ওভারটাইম করে প্রায় প্রতিদিন তিনি কারখানা থেকে বের হন রাত ১০টায়। মাসে ৩০ দিন গড়ে ১৪ ঘণ্টা ডিউটি করে মাস শেষে তিনি পান তিন হাজার ৭০০ টাকা। নারগিসের ভাষায়, 'ঢাহা শহরে ওই ট্যাহায় কী অয়? দিনরাত খাইট্যাও ভালো-মন্দ খাইতে পারি না।

সিরিয়ার জনগণকে রক্ষার আহ্বান জাতিসংঘের

সিরিয়ার বেসামরিক জনগণকে রক্ষা ও দেশটিকে গৃহযুদ্ধ থেকে বাঁচানোর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান নভি পিল্লাই।
জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, সিরিয়ায় গত মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ১৮৭ জন শিশু রয়েছে। শুধু গত ১০ দিনেই শতাধিক মানুষ নিহত হয়েছে। এ ছাড়া হাজার হাজার মানুষকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে। অনেকেই নিখোঁজ রয়েছে। শুধু তা-ই নয়, সরকারবিরোধী আন্দোলনে নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।
পিল্লাই বলেন, সিরিয়ার জনগণকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে। গত মার্চ থেকে সিরিয়া সরকার দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নেওয়ার আগেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি সতর্ক করেন, সিরিয়ার সেনাবাহিনীর আরও বেশি সদস্য বেসামরিক জনগণের বিরুদ্ধে অভিযান চালাতে অপারগতা জানালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
চলতি মাসের প্রথম দিকে ইউরোপীয় বিভিন্ন দেশের সরকার সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব তোলে। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার ভেটোর কারণে তা ভেস্তে যায়।

শ্রীলঙ্কা থেকে জরুরি আইন প্রত্যাহারের ঘোষণা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে সে দেশ থেকে জরুরি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ২৮ বছর আগে সশস্ত্র তামিল বিচ্ছিন্নতাবাদীদের মোকাবিলায় ওই জরুরি আইন জারি করা হয়েছিল। ওই আইনের বলে নিরাপত্তা বাহিনী তামিল বিচ্ছিন্নতাবাদী সন্দেহে যে কাউকে গ্রেপ্তার ও আটক করতে পারত।
রাজাপক্ষে গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে বলেন, ‘আমি সন্তুষ্ট যে দেশে আর জরুরি আইন বলবৎ রাখার কোনো প্রয়োজন নেই। শিগগিরই এই জরুরি আইন প্রত্যাহার করা হবে।’
শ্রীলঙ্কার বিরোধী দলের নেতা রনিল বিক্রমাসিংহে জরুরি আইন প্রত্যাহারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘তবে এই ঘোষণা অনেক দেরি করে এসেছে। ২০০৯ সালের মে মাসে তামিল গেরিলাদের চূড়ান্ত পরাজয় হয়। এক বছর ধরে আমরা সরকারকে জরুরি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলাম।’

থাইল্যান্ডে বন্যায় ক্ষয়ক্ষতি ৩২০ কোটি ডলার

ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের এক-তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়েছে। গত জুলাই মাসে শুরু হওয়া এ বন্যায় এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩২০ কোটি ডলার। এ পর্যন্ত ২৮৯ জনের প্রাণহানি ঘটেছে। এক লাখ ১০ হাজার লোক আশ্রয়হীন হয়েছে।
বন্যায় থাইল্যান্ডের উত্তর, উত্তর-পূর্ব এবং মধ্যবর্তী এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলতি সপ্তাহের শেষের দিকে চাও ফ্রাইয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাজধানী ব্যাংককও বন্যায় প্লাবিত হওয়ার মারাত্মক ঝুঁকিতে পড়ে।
তবে বন্যা থেকে ব্যাংকক রেহাই পাবে বলে জনগণকে আবার আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গতকাল শুক্রবার বলেন, ব্যাংককের বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরের কিছু এলাকায় সমস্যা হতে পারে। তবে পানির উচ্চতা আর বাড়বে না। ব্যাংককের কেন্দ্রীয় এলাকার জন্য শক্ত প্রতিরক্ষা রয়েছে। এখন পর্যন্ত ব্যাংকককে নিরাপদ ভাবা হচ্ছে।
প্রধানমন্ত্রীইংলাক আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পানির উচ্চতা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানান। ব্যাংককের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ ব্যাপারে জনগণকে আশ্বস্ত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার সরকারের এক মন্ত্রী ব্যাংককের বন্যা পরিস্থিতির অবনতির ব্যাপারে জনগণকে সতর্ক করে দেন। এরপর ব্যাংককের উত্তর এলাকার শত শত বাসিন্দা অপেক্ষাকৃত উঁচু এলাকায় তাদের মালামাল সরিয়ে নিতে শুরু করে।
গতকাল এ ঘোষণার পরও আতঙ্কিত অনেককে তাদের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে।

‘আরব বসন্ত’ গণ-আন্দোলনে ক্ষতি ৫৫ বিলিয়ন ডলার

চলতি বছর উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে চলমান ‘আরব বসন্ত’ গণ-আন্দোলনে অঞ্চলটির ক্ষতি হয়েছে ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। জিওপলিসি নামের একটি বিশেষজ্ঞ সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, আরব বসন্তের ফলে সর্বোচ্চ অর্থনৈতিক মূল্য দিতে হয়েছে মিসর, সিরিয়া ও লিবিয়াকে। আঞ্চলিক সহায়তা কর্মসূচি ছাড়া দেশগুলো পিছিয়ে পড়তে পারে। তবে বিদ্রোহ দমন বা এড়িয়ে যেতে সক্ষম হওয়া তেল উৎপাদনকারী কয়েকটি দেশ আরব বসন্তে সবচেয়ে লাভবান হয়েছে।
জিওপলিসির প্রতিবেদনে অবশ্য এটাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ২০১১ সালের আরব বসন্তের প্রভাব যথাযথভাবে নিরূপণ করা যায়নি। কারণ, অর্থনৈতিক বিভিন্ন সূচক বর্তমানে সহজলভ্য নয় এবং পরিস্থিতি এখনো বেশ পরিবর্তনশীল।
লিবিয়া, সিরিয়া, মিসর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেন ব্যাপকভাবে অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে। ইয়েমেনে চলমান আন্দোলন ও লিবিয়ায় সরকার পতনের ফলে জনগণের ব্যয়ের পরিমাণের পাশাপাশি জাতীয় রাজস্ব আদায়ের পরিমাণও কমে গেছে। ইয়েমেনে রাজস্ব কমেছে ৭৭ শতাংশ এবং লিবিয়ায় ৮৪ শতাংশ। মানুষের মৃত্যু, অবকাঠামো ধ্বংস, ক্ষতি এবং ব্যবসা ও বিদেশি বিনিয়োগের ক্ষতি এ হিসাবের মধ্যে রাখা হয়নি।
আবার এই আরব বসন্তের ফলে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল সার্বিকভাবে লাভবানও হয়েছে। বিশেষ করে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত ও সৌদি আরব সবচেয়ে বেশি লাভবান হয়েছে বলে জানায় জিওপলিসি। সৌদি আরবে রাজস্ব আদায়ের পরিমাণ বেশ ইতিবাচক। সেখানে রাজস্ব বেড়েছে ২৫ শতাংশ। অন্যদিকে ইউএইতে রাজস্ব বেড়েছে ৩১ শতাংশ।
জিওপলিসি বলেছে, লিবিয়ার ভাগ্য এখনো অনিশ্চিত। দেশটির বর্তমান অস্থিতিশীলতার প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
প্রতিবেদনে বলা হয়, দেশগুলোর মধ্যে জয়-পরাজয়ের ক্ষেত্রে তেলসম্পদের বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। তেল রপ্তানিকারক দেশগুলো লাভবান হয়েছে এবং তেল আমদানিকারক দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
জিওপলিসির ব্যবস্থাপনা পরিচালক পিটার মিডলব্রুক বলেন, বেশ কয়েক মাস ধরে গবেষণাকাজ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়। জি-২০, জাতিসংঘ ও বিভিন্ন আঞ্চলিক সংস্থা যেমন—আরব লিগের জন্য এটি সহায়ক হবে। এ ছাড়া আরব বসন্তে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থনৈতিক পুনর্গঠনেও এটি কাজে লাগবে।

ইউনিয়ন গঠন ও ধর্মঘটের অধিকার পেলেন শ্রমিকেরা

মিয়ানমারের শ্রমিকেরা এখন থেকে ইউনিয়ন গঠন ও ধর্মঘট করার আইনি অধিকার পাচ্ছেন। দেশটির সেনা-সমর্থিত সরকারের প্রণয়ন করা নতুন শ্রম আইনে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতিসংঘ মিয়ানমারের নতুন এই আইনকে স্বাগত জানিয়েছে।
মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন গত মঙ্গলবার ওই আইনে সই করেন। নতুন এই আইনটি ১৯৬২ সালের দমনমূলক ট্রেড ইউনিয়ন অ্যাক্টের স্থলাভিষিক্ত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নতুন আইন অনুযায়ী শ্রমিকেরা ইউনিয়ন ও ধর্মঘট করার অধিকার ভোগ করবেন।
নতুন শ্রম আইন অনুসারে সামরিক বাহিনী ও পুলিশ কর্মকর্তা বাদে শ্রমিকেরা ন্যূনতম ৩০ সদস্যের একটি ইউনিয়ন গঠন এবং নিজেদের নাম ও লোগো ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া কোনো শিল্পপ্রতিষ্ঠান শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে অন্তত ১৪ দিন আগে নোটিশ দিতে হবে এবং ধর্মঘট করার আগে শ্রমিক ইউনিয়নগুলোও আগেভাগে জানাবে, কতজন লোক এতে অংশ নেবে। তবে নতুন শ্রম আইনে স্বাস্থ্য, দমকল, টেলিকমিউনিকেশন, পানি, বিদ্যুৎ প্রভৃতি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের ধর্মঘট করার অধিকার দেওয়া হয়নি।

পার্ক পরিষ্কারের উদ্যোগ স্থগিত করেছে কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটবিরোধী বিক্ষোভকারীদের দখলে থাকা নিউইয়র্কের জুক্কত্তি পার্কে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরিকল্পনা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
এর আগে ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ আন্দোলনের বিক্ষোভকারীরা বলেছিলেন, জুক্কত্তি পার্কে শুক্রবারের নির্ধারিত পরিচ্ছন্নতা অভিযানের আসল উদ্দেশ্য ছিল তাঁদের উচ্ছেদ করা।
পার্ক পরিষ্কারের অভিযানের বিরুদ্ধে গতকাল শক্তি প্রদর্শনের প্রস্তুতি নেন বিক্ষোভকারীরা। এতে ভীত হয়ে পড়েন পুলিশ ও পার্কের মালিকেরা। পরিকল্পনা পরিবর্তনের খবরে গতকাল তাঁরা আনন্দ-উল্লাস করেছেন।
চার সপ্তাহ ধরে পার্কটিতে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় এ ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাঁরা দারিদ্র্য ও বেকারত্বের মুখে ওয়াল স্ট্রিটের কর্মকর্তা তথা ধনিক শ্রেণীর বিলাসের প্রতিবাদ করছেন।
নিউইয়র্কের ডেপুটি মেয়র কাস হলোওয়ের দপ্তর থেকে গতকাল দেওয়া এক বিবৃতিতে বলা হয়: ‘গত রাতে আমরা জুক্কত্তি পার্কের মালিকদের কাছ থেকে একটি বিজ্ঞপ্তি পেয়েছি। এতে তাঁরা বলেছেন, পরিচ্ছন্নতা অভিযানের পরিকল্পনা স্থগিত করা হয়েছে।’
এর আগে নিউইয়র্ক নগরের মেয়র মাইকেল ব্লুমবার্গ বুধবার সন্ধ্যায় পার্কটিতে নিজে গিয়ে বিক্ষোভকারীদের বলেন, মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেখানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। তবে তিনি বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, পরিষ্কারের কাজ শেষ হলেই তাঁরা সেখানে ফিরতে পারবেন।
তবে নিউইয়র্কের পুলিশ-প্রধান রয় কেলি বলেন, বিক্ষোভকারীরা আবার পার্কে ঢুকতে পারলেও স্লিপিং ব্যাগসহ অন্যান্য সরঞ্জাম সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হবে না।
পুলিশের এ বক্তব্যকে তাঁদের উচ্ছেদের চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছিলেন বিক্ষোভকারীরা।
গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের ম্যানহাটনের জুক্কত্তি পার্কে সামান্য কিছু লোক পুঁজিবাদবিরোধী বিক্ষোভ শুরু করেন। পরে তাঁদের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ছয়শতাধিক বিক্ষোভকারী সেখানে স্লিপিং ব্যাগে রাত কাটাচ্ছেন।

ইরানের বিরুদ্ধে সৌদি রাষ্ট্রদূত হত্যা ষড়যন্ত্রের প্রমাণ আছে

ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বৃহস্পতিবার তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ইরানি কর্মকর্তাদের জড়িত থাকার জোরালো প্রমাণ আছে যুক্তরাষ্ট্রের কাছে।
সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা নিয়ে এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন ওবামা। তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূতকে হত্যার জন্য ইরানি বংশোদ্ভূত এক মার্কিন গাড়ি ব্যবসায়ীকে মেক্সিকোর মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতে ইরানি কর্মকর্তারা যে নির্দেশ দিয়েছিলেন, তা নিয়ে কোনো সংশয় নেই। ওবামা বলেন, মার্কিন কর্মকর্তাদের কাছে তথ্য আছে, ওই গাড়ি ব্যবসায়ী সরাসরি জড়িত ছিলেন এবং ইরানি কর্মকর্তারাই এ নির্দেশ দিয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কোনো অভিযোগের পেছনে যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকলে তা নিয়ে আমরা এগোই না।’ ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ওবামা বিস্তারিত কিছু বলেননি। তবে ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। যে পদক্ষেপই নেওয়া হোক না কেন, এর পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন।
হোয়াইট হাউসের ইস্ট রুমে সংবাদ সম্মেলনে ওবামা যখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং-বাকের সঙ্গে কথা বলছিলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তখন জানায়, হত্যার ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে মার্কিন কর্মকর্তারা ইরানের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে।
এ বিষয়েও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বিস্তারিত কিছু জানাননি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার রাতে জানান, জাতিসংঘে মার্কিন দূত সুসান ই রাইস ইরানের দূত মোহাম্মদ খাজেয়ির সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি খায়েজিকে একটি চিঠি দিয়েছেন।
ওবামা বলেন, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, ‘তথ্য-প্রমাণ আমরা তাদের কাছে তুলে ধরব। আমরা মনে করি, এসব বিশ্লেষণ করে দেখার পর এ ঘটনা নিয়ে আর কারও সন্দেহ থাকবে না। তারা বুঝতে পারবে ঘটনা কী ঘটেছে।’
এ ক্ষেত্রে কিছু সমর্থন যুক্তরাষ্ট্র এখনই পেয়ে গেছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সাউদ আল-ফয়সাল গত বৃহস্পতিবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে বলেন, এই কাপুরুষোচিত ঘটনা থেকেই ইরানের নীতি বোঝা যায়। তবে এ ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ হাউস অব কমন্সে বলেন, ইরান তাদের ভূখণ্ডের বাইরেও যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বাড়াচ্ছে, এই হত্যা ষড়যন্ত্রের পরিকল্পনা তার নমুনা।
কিন্তু অভিযোগ অস্বীকার করে ইরান বলেছে, ওয়াশিংটনের অভিযোগ এতটাই হাস্যকর যে মার্কিন রাজনীতিবিদ ও গণমাধ্যমও এ কথা বিশ্বাস করছে না।

এক জমি দ্বিতীয়বার অধিগ্রহণে ৬৪ কোটি টাকা বরাদ্দ! by ভূঁইয়া নজরুল,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তৈরি ও সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল ৪৫ বছর আগে। জমির মালিকদের সরকারি কোষাগার থেকে নিয়মমাফিক ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল। কিন্তু অধিগ্রহণ করা সেই জমি পুরোপুরি দখলে নেয়নি সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। সাড়ে চার দশক আগে অধিগ্রহণ করা সেই জমিই এখন আবার অধিগ্রহণের জন্য কৌশলে ৬৪ কোটি ৪৬ লাখ টাকার বরাদ্দ অনুমোদন করিয়ে নেওয়া হয়েছে। মোটা অঙ্কের এই সরকারি অর্থ নয়ছয় করা হবে বলে বিভিন্ন মহল থেকে সংশয় প্রকাশ করা হচ্ছে।

কিডনি প্রতিস্থাপন বন্ধ রোগীরা ভয়ানক কষ্টে by শফিকুল ইসলাম জুয়েল

র শ্বাস নিতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। এভাবে আর বাঁচা যায় না। আমাকে মেরে ফেলো, মুক্তি দাও।' গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার কিডনি ফাউন্ডেশনের ১১ নম্বর রুমের বেডে ডায়ালিসিস চলা অবস্থায় কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন কিডনি রোগে আক্রান্ত কৃষিবিদ জাহিদুর রহমান কামরুল। তাঁর পাশে বসে অঝোরে কাঁদছিলেন স্ত্রী, বোন ও দুই শিশুসন্তান।জানা গেল, ৩/ক পশ্চিম তেজতুরী বাজারের বাসিন্দা ৩৯ বছর বয়সী জাহিদুর রহমান কামরুলের দুটি কিডনিরই ৯৫ শতাংশ অকেজো হয়ে গেছে। সপ্তাহে দুই দিন কিডনি ফাউন্ডেশনে ডায়ালিসিস করে কোনো রকমে বাঁচিয়ে রাখা হয়েছে তাঁকে।

প্লাস্টিক পণ্যে স্বনির্ভরতার দিকে বাংলাদেশ by শুভংকর কর্মকার

দেশের প্লাস্টিক দ্রব্যসামগ্রী উৎপাদনে নীরব বিপ্লব ঘটে যাচ্ছে। একসময়ের আমদানিনির্ভর এসব পণ্যের প্রায় সবই এখন দেশে তৈরি হচ্ছে। এভাবে প্লাস্টিক পণ্যে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর তাই দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের তৈরি প্লাস্টিক পণ্য। চাহিদা অনুযায়ী উদ্যোক্তারা মানসম্পন্ন পণ্য উৎপাদন করায় প্রতিবছর রপ্তানি আয়ের পরিমাণ বাড়ছে। সেই সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্যও জোরদার হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, প্লাস্টিক পণ্য রপ্তানি করে ২০১০-১১ অর্থবছরে ছয় কোটি ৮৭ লাখ ডলার আয় হয়।

আশুগঞ্জ নৌবন্দরঃ কিছু ঠিক নেই, তবু ট্রানজিট by জাহাঙ্গীর শাহ ও দুলাল ঘোষ

নেই কোনো স্থায়ী অবকাঠামো। অস্থায়ী ঘাট বানানো হয়েছে বালুর বস্তা দিয়ে। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অফিস চলছে পেট্রলপাম্পের দুটি কক্ষ ভাড়া নিয়ে। কর্মকর্তা সাকল্যে একজন। এটি অতি গুরুত্বপূর্ণ আশুগঞ্জ বন্দরের চিত্র। কোনো কিছুই ঠিক নেই। এভাবেই আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ভারতকে ট্রানজিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ প্রটোকলের আওতায় ট্রানজিট পণ্য ত্রিপুরার আগরতলায় যাচ্ছে। ইতিমধ্যে দুটি পরীক্ষামূলক চালানও আগরতলায় চলে গেছে।