Showing posts with label সংবাদ. Show all posts
Showing posts with label সংবাদ. Show all posts

Thursday, August 15, 2019

প্রশিক্ষণ পেয়েও সৃজনশীল প্রশ্নের চর্চা করছেন না শিক্ষকরা by রাকিব উদ্দিন

সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েও তাদের একটি বড় অংশ সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করতে পারছেন না। প্রশিক্ষণ নিয়ে অনেকে সৃজনশীল বিষয় চর্চা করছেন না। আবার নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের সক্ষমতা থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে বাইরে থেকে প্রশ্নপত্র সংগ্রহ করছে অনেক প্রতিষ্ঠান। বর্তমানে সাড়ে ১৩ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বাজার থেকে কেনা প্রশ্নপত্র দিয়ে বার্ষিক, অর্ধবার্ষিক ও অন্যান্য একাডেমিক পরীক্ষা নেয়া হচ্ছে। এতে শিক্ষকদের সৃজনশীল চর্চা থেকে বঞ্চিত করা হচ্ছে।

বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮ দশমিক ৮ শতাংশ শিক্ষক সৃজনশীল পদ্ধতিতে সম্পূর্ণ প্রশ্ন প্রণয়ন করতে পারছেন। আংশিক প্রশ্ন প্রণয়ন করতে পারছে ২৭ দশমিক ৭৩ শতাংশ শিক্ষক। তবে ১৩ দশমিক ৪৩ শতাংশ শিক্ষক সৃজনশীল বিষয়ে প্রশ্নপত্র প্রণয়ন করতে পারছেন না বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের সর্বশেষ (গত ফেব্রুয়ারি) একাডেমিক সুপারভিশন রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। সারাদেশের মাধ্যমিক স্তরের ১৮ হাজার ৫৯৮টি বিদ্যালয়ের মধ্যে ৬ হাজার ২৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান সুপারভিশন করে ওই তথ্য পেয়েছে মাউশি অধিদফতর।

এ ব্যাপারে মাউশি অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. আবদুল মান্নান সংবাদকে বলেন, ‘সব শিক্ষকই সৃজনশীল বিষয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পেয়েছেন। প্রশিক্ষণ পাননি এমন শিক্ষক এখন খোঁজে পাওয়া যাবে না। কিন্তু প্রশিক্ষণ নিয়েও সব শিক্ষক বিষয়টি চর্চা করছেন না। এটা নিরন্তর চর্চা, চিন্তা, মেধা ও শ্রমের ব্যাপার। আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি, কিছু স্কুলে শিক্ষকদের দিয়ে সৃজনশীল প্রশ্ন প্রণয়ন না করে বাইরে (বাজার) থেকে প্রশ্ন কিনে ইন্টারনাল পরীক্ষা নেয় হচ্ছে। এতে শিক্ষকরা সৃজনশীল চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন। তাছাড়া সৃজনশীল চর্চায় শিক্ষকদের বাধ্য করা প্রতিষ্ঠানপ্রধানের দায়িত্ব। সেটিও সবক্ষেত্রে হচ্ছে না।’

২০১৬ সালের ফেব্রুয়ারির ‘একাডেমিক সুপারভিশন প্রতিবেদন’ বলা হয়েছিল, সারাদেশের ৭ হাজার ২৭৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৩ হাজার ৭১৪টি বিদ্যালয়ের শিক্ষকরা সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন তৈরি করতে পারেন। গড়ে ৫১ দশমিক শূন্য ৪ শতাংশ শিক্ষক নিজেদের প্রতিষ্ঠানের জন্য প্রশ্ন প্রণয়ন করতে পারেন। বাকি ৪৮ দশমিক ৯৬ শতাংশ প্রতিষ্ঠানের শিক্ষক পুরোপুরি সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারেন না।

২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে সৃজনশীল বিষয়ে প্রায় ৯ শতাংশ শিক্ষকের দক্ষতা বেড়েছে। বর্তমানে প্রায় শতভাগ শিক্ষক সৃজনশীল বিষয়ে কমবেশি প্রশিক্ষণ পেলেও এ বিষয়ে নিয়মিত চর্চা করার আগ্রহ নেই সবার মধ্যে। এ জন্য প্রশিক্ষণ পেয়েও অনেকে সৃজনশীল বিষয়ে প্রশ্ন প্রণয়ন করতে পারছেন না।

রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ ভূঁইয়া সংবাদকে বলেন, ‘আমার স্কুলের ৫৪ শিক্ষকের প্রায় সবাই সৃজনশীল বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন। কিন্তু দু’তিনজন আছেনÑ যারা প্রশ্ন প্রণয়ন করতে পারছেন না। তারা বিষয়টি চর্চা করছেন না। নিয়মিত চর্চা করলে সৃজনশীল বিষয় আয়ত্ত করা কঠিন কিছু নয়।’

মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করার জন্য সরকার সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করে। ২০০৮ সাল থেকে সৃজনশীল পদ্ধতি মাধ্যমিক পর্যায়ে প্রবর্তন করা হয়। এর আগে ২০০৭ সালের ১৮ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু হয় ২০১০ সালে। ২০১২ শিক্ষাবর্ষে এইচএসসিতে প্রথমে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় সৃজনশীল প্রশ্নপত্রে। বর্তমানে এইচএসসির অধিকাংশ বিষয়েই সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়।

প্রথম দিকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সৃজনশীল প্রশিক্ষণ পেতেন না। দু’বছর ধরে কারিগরি শিক্ষকদের এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বর্তমানে কারিগরি শিক্ষকরা সৃজনশীর বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ পাচ্ছেন বলে সংবাদকে জানান স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

মাউশির সর্বশেষ একাডেমিক সুপারভিশন প্রতিবেদনে দেখা গেছে, শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন সুপারিশ ও নির্দেশনা খুব একটা আমলে নিচ্ছে না অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। মাত্র ৩৫ দশমিক ৭১ শতাংশ বিদ্যালয় ‘একাডেমিক সুপারভিশন রিপোর্ট’-এর সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করছে। ৫৩ দশমিক শূন্য ১ বিদ্যালয়ে এই সুপারিশ আংশিক বাস্তবায়ন হচ্ছে এবং ১১ দশমিক ২৯ শতাংশ বিদ্যালয় ওইসব সুপারিশ বাস্তবায়নের চেষ্টাই করছে না। ৩৩ দশমিক ৮৭ শতাংশ প্রধান শিক্ষক তাদের রেজিস্টার হালনাগাদ করছেন। আংশিক হালনাগাদ করছেন ৪৯ দশমিক ৯৮ শতাংশ শিক্ষক। ১৬ দশমিক ১৫ শতাংশ শিক্ষক রেজিস্টার আমলেই নিচ্ছেন না।

শিক্ষকের ডায়েরি হালনাগাদের হারও হতাশাজনক। সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ডায়েরি পুরোপুরি হালনাগাদ করছেন ৩০ দশমিক ৪২, আংশিক করছেন ৫৮ দশমিক ৫১ ও ১১ দশমিক শূন্য ৭ শতাংশ শিক্ষক করছেনই না।

অঞ্চলভিত্তিক কৌশলগত বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করার ক্ষেত্রেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়িমসি করছে। এক্ষেত্রে মাউশি অধিদফতরের ৯টি আঞ্চলিক কার্যালয়ের মধ্যে ঢাকা অঞ্চলে বার্ষিক পরিকল্পনা প্রস্তুত করে ৮৮ দশমিক ৭৫ শতাংশ বিদ্যালয়। অন্যগুলোর মধ্যে ময়মনসিংহ অঞ্চলে ৭১ দশমিক ৯৯, সিলেটে ৮৮ দশমিক ৮২, চট্টগ্রামে ৯০, রংপুরে ৮৯ দশমিক ৬৯, রাজশাহীতে ৮০ দশমিক ৮৬, খুলনায় ৯০ দশমিক ৬১, বরিশালে ৭০ দশমিক ৭২ ও কুমিল্লায় ৬৪ দশমিক ৫২ শতাংশ। ৯টি আঞ্চলিক কার্যালয়ে গড় এই হার ৮৩ দশমিক ২৬ শতাংশ।

শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীদের বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন ও সৃজনী ক্ষমতা বিকশিত করার জন্য্যই এ পদ্ধতি প্রবর্তন করা হয়। এ পদ্ধতিতে শিক্ষার্থী তার আহরিত জ্ঞান বাস্তব জীবনে বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করতে পারবে।

সৃজনশীল প্রশ্নের উত্তর মূল্যায়নে পরীক্ষকদের ব্যক্তিগত বিচ্যুতির সুযোগ সীমিত। এ জন্য নম্বর প্রদান বর্তমানের সামঞ্জস্যহীন হবে না। প্রশ্ন দুর্বল, মধ্যম ও ভালোমানের শিক্ষার্থীদের পৃথক করতে সক্ষম। এ জন্য তাদের পাঠ্যবই পড়তে উৎসাহ জোগায়, কমায় মুখস্থনির্ভরতা। মুখস্থনির্ভরতা থেকে শিক্ষার্থীদের বের করার জন্যই সৃজনশীল প্রশ্নের মাধ্যমে পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেয়া হয় বলে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

‘জাতীয় শিক্ষানীতি ২০১০’-এ শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক সুপারভিশনের আবশ্যকতার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এ কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ায় আনার জন্য মাউশি অধিদফতরের ‘অ্যাকসেস অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স ইউনিট (একিউএইউ) এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এ কাজ করছে।

১৯৯৮ সালে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়নের সময় মাধ্যমিক বিদ্যালয়গুলোর সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নের জন্য কৃতিভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতির (পিবিএম) অভিজ্ঞতার আলোকে স্কুল ব্যবস্থাপনা উন্নয়ন ও একাডেমিক সুপারভিশন নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

Wednesday, February 13, 2013

'ডিজিটাল তথ্যভা-ার' তৈরি করছে নির্বাচন কমিশন

বাংলাদেশের জাতীয় ও স্থানীয় নির্বাচনের সব ধরনের তথ্য একত্রে পেতে 'ডিজিটাল তথ্যভা-ার' করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

বাংলাসহ ১৪টি ভাষায় 'দ্য বব্স' অ্যাওয়ার্ড শুরু

ডয়চে ভেলের সেরা বস্নগ অনুসন্ধান প্রতিযোগিতা হিসেবে এতকাল পরিচিত 'দ্য বব্স'-এর নবম সংস্করণে যোগ হয়েছে আরও তিনটি ভাষা, পুরস্কারের পরিধিও বেড়েছে।

জনপ্রিয় হচ্ছে অ্যানড্রয়েড

অ্যানড্রয়েড আজকাল অনেক জনপ্রিয় একটি নাম। এ সম্পর্কে জানার আগ্রহ সবার। কী এই অ্যানড্রয়েড? কেনই বা এত আলোচনা একে ঘিরে? বিশেষ করে সারা পৃথিবীতে স্মার্টফোনের বিপুল বিস্তারের ফলে, অ্যানড্রয়েড নামটি আরও বেশি মানুষের মুখে মুখে চলে এসেছে।

বাংলাদেশে স্টিট ভিউ চালু করছে গুগল

গুগল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতায় অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সঙ্গে গত ১০ ফেব্রুয়ারি থেকে যুক্ত হয়ে বাংলাদেশে গুগল ম্যাপস স্ট্রিট ভিউ চালু করতে যাচ্ছে।

উইন্ডোজ ৮-এ নিরাপদ কম্পিউটিং by আরিফুর রহমান

মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ৮ ইতিমধ্যে অনেকেই ব্যবহার শুরু করেছেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের নিয়োগ প্রাপ্তদের সমাবেশে হামলা

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের কর্মচারী নিয়োগের স্থগিতাদেশ বাতিল ও কাজে যোগদানের দাবিতে নিয়োগপ্রাপ্তরা সোমবার বিক্ষোভ-সমাবেশে সন্ত্রাসী হামলা হয়েছে।

ভূমি জটিলতাঃ কুড়িগ্রামে ডায়াবেটিক হাসপাতালের নির্মাণ কাজ বন্ধ

কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের জন্য সরকার ১৪ কোটি টাকা বরাদ্দ দিলেও জমি সংক্রান্ত জটিলতায় ৫ বছর ধরে আটকে আছে এর উন্নয়ন কাজ।

ছাগলনাইয়া হাসপাতালঃ ২ বছর ধরে প্রবাসী ডাক্তারের নামে বেতন-ভাতা উত্তোলন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার বিদেশে চাকরি করলেও দু'বছর ধরে তার নামে মাসে মাসে বেতন উত্তোলনের ঘটনা তদন্তে প্রমাণিত হলেও একটি বিশেষ মহল অর্থ জোরে এখন বিষয়টি ধামাচাপা দেয়ার জোর তদবির চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পীরগঞ্জ মাদ্রাসার দু'প্রভাষকের গা-ঢাকাঃ শিবির নেতাকে দিয়ে প্রক্সি ক্লাস!

রংপুরের পীরগঞ্জ সিনিয়র মাদ্রাসার দু'আরবি প্রভাষক ও উপজেলা জামায়াতের প্রভাবশালী নেতা গ্রেফতার এড়াতে গা-ঢাকা দেয়ায় ছাত্রশিবিরের এক নেতাকে দিয়ে প্রক্সি ক্লাস নেয়া হচ্ছে বলে জানা গেছে।

বিপর্যয়ের মুখে কপোতাক্ষের ১৫ লাখ মানুষ'র জীবন ও সম্পদ by বি এম জুলফিকার রায়হান

অতি মুনাফালোভী চিংড়ি চাষিদের অপতৎপরতা, কর্তৃপক্ষের দুর্নীতি, কৃষকদের ক্ষতিপূরণ দানে বৈষম্য, ক্ষতিপূরণ দানে প্রশাসনিক জটিলতা,

ডিজেল ও ইউরিয়া সারের দাম বৃদ্ধিঃ বোরোর আবাদে উত্তরাঞ্চলের কৃষককে বাড়তি গুনতে হবে ১৫৪ কোটি টাকা by এম আর রকি

কয়েক দফায় বৃদ্ধি হওয়া ডিজেল ও ইউরিয়া সারের দামের কারণে এবার রাজশাহীর ৮ জেলার কৃষকে বাড়তি ১৫৪ কোটি টাকা গুনতে হবে। ধানের দাম কম কিন্তু সে ধান উৎপাদনে বাড়তি অর্থ যোগাতে গিয়ে কৃষক হতাশায় পড়েছে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে এখন লিটার করা হয়েছে ৬৮ টাকা ২৫ পয়সা । এর আগে গত বছর বিদ্যুৎ ও সারের দাম বাড়ানো হয়। নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের কৃষক আবুল কালাম জানান, আমন কাটা মাড়াইয়ের পর ডিসেম্বরের শেষ থেকে বোরো আবাদের কাজ শুরু করেন। কিন্তু বার বার ডিজেলের দাম বাড়ায় তার মতো অনেক কৃষক হতাশ। তিনি জানান, ধানের উৎপাদন ব্যয় বাড়লেও ধানের দাম বাড়ছে না বরং কমে যাচ্ছে ।
২০১১ সালের জানুয়ারি মাসে প্রতিলিটার ডিজেলের মূল্য ছিল ৪২ টাকা ২৫ পয়সা, ২০১২ সালে এর মূল্য বৃদ্ধি করে প্রতিলিটার ৬১ টাকা ২৫ পয়সা করা হয়। সব শেষ চলতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৬৮ টাকা ২৫ পয়সা করা হয়। এতে গত দু'বছরে ডিজেলের মূল্য ২৬ টাকা লিটারে বাড়ানো হয়েছে। এছাড়া গত বছর জুনে ৫০ কেজি ওজনের প্রতিবস্তা ইউরিয়া সারের দাম ৬০০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। একই সময়ে বিদ্যুৎচালিত সেচযন্ত্রে ব্যয় বেড়েছে ২১ ভাগ।
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম ইউনিয়নের দোকানদারপাড়া গ্রামের কৃষক হামিদুর রহমান জানান, আমন ধান কাটা মাড়াইয়ের পর ডিসেম্বরের শেষ থেকে বোরো আবাদের কাজ শুরু করেছেন, কিন্তু বার বার ডিজেলের দাম বাড়ায় পোষাতে পারছে না। তিনি আরও জানান, সবশেষ গত জানুয়ারি মাসে ডিজেলের দাম বাড়ায় সেচযন্ত্র ব্যবহারে কৃষকদের প্রতিহেক্টর বোরোতে দু'বছরে ব্যয় বেড়েছে ৩ হাজার ৬৪০ টাকা বোরো আবাদে এ অতিরিক্ত ব্যয় বহনের সামর্থ্য অনেক কৃষককের নেই। জয়পুরহাট জেলার জামাল পুর ইউনিয়নের নারায়ণপাড়া গ্রামের কৃষক আবদুল সাত্তার, কালাই সদর উপজেলার জব্বার আলী জানান, গত বছর ৪ বিঘায় বোরো আবাদ করলেও এবার তারা ব্যয় বাড়ার কারণে দু'বিঘা পরিমাণ আবাদ করবেন।
এছাড়া সরকারিভাবে রাজশাহীর ৮ জেলায় এবার প্রায় ১৮ হাজার হেক্টর জমি আবাদ কমিয়ে ফেলা হয়েছে। কৃষি সমপ্রসারণ অধিদফতর জানায়, রাজশাহী অঞ্চলের ৮ জেলায় গত বছর ৭ লাখ ৮২ হাজার ৬৩০ হেক্টর থাকলে এবার তা কমিয়ে ৭ লাখ ৫৫ হাজার ২৬৬ হেক্টর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বোরো ক্ষেতে সেচ দিতে ডিজেল চালিত সেচযন্ত্র রয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৯৪৬টি। কৃষি সমপ্রসারণ অধিদফতর জানায়, রাজশাহী অঞ্চলের ৮ জেলায় গত বোরো মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা ৭ লাখ ৮১ হাজার ৫৮৯ হেক্টরে থাকলেও এবার তা কমিয়ে ৭ লাখ ৬৬ হাজার ৩৩৬ হেক্টর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ অঞ্চলে ডিজেলচালিত সেচযন্ত্র রয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৪৪২টি। গত বছরে এসব যন্ত্র দিয়ে সেচ দেয়া হয়েছিল ৬ লাখ ৬৮ হাজার ৫৬০ হেক্টর বোরো ক্ষেতে। কৃষি বিভাগের মতে প্রতিহেক্টর বোরো ক্ষেতে পুরো মৌসুম সেচ দিতে প্রয়োজন ১৪০ হেক্টর ডিজেল। লিটারপ্রতি ২৬ টাকায় প্রতিহেক্টরে সেচ দিতে আগের দু'বছরের তুলনায় এবার ডিজেল কিনতে অতিরিক্ত ব্যয় হবে ৩ হাজার ৬৪০ টাকা। এ হিসাবে রাজশাহী কৃষি অঞ্চলে ডিজেলচালিত সেচযন্ত্র দিয়ে সমপরিমাণ ক্ষেতে সেচ দিতে কিনতে হবে এবারে অতিরিক্ত ১ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ৫৫০ টাকার। অন্যদিকে বোরো আবাদে প্রতিহেক্টরে ২৫০ কেজি (৫ বস্তা) ইউরিয়া লাগে। এ হিসাবে প্রতিহেক্টরে ইউরিয়া প্রয়োগে ব্যয় বেড়েছে ২ হাজার টাকা। ফলে এ অঞ্চলের কৃষকদের ইউরিয়ার জন্য গত দু'বছরের চেয়ে এবার অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১৫২ কোটি ৭ লাখ ৩২ হাজার টাকা। অর্থাৎ এবার বোরো আবাদে ডিজেল ও সারের জন্য গত দু'বছরের চেয়ে ব্যয় করতে হবে ১৫৩ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ৩৯৮ টাকা। কিন্তু প্রতিনিয়ত ধানের দাম কমছে। ফলে আমন ধান বিক্রিও টাকায় বোরো আবাদ সংকুলান হচ্ছে না। অথচ গত দু'বছর আগে ২০১১ সালে এ সময়ে আমন ধানের মণ ছিল ৮০০ থেকে ৮৫০ টাকা। এরই মধ্যে চালের দাম কিছুটা বেড়ে গেছে। তবে এতকিছুর মাঝে বোরো আবাদে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন নওগাঁ কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এস এম নুরুজ্জামান ম-ল। তিনি আরও জানান, কৃষকরা এখন আগের চেয়ে অনেক সচেতন তাছাড়া ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে কৃষক এবার বোরো চাষ করবে।

রংপুরে শিবিরের ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ by লিয়াকত আলী বাদল

রংপুর নগরীতে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রায় ১০০ কোটি টাকার সম্পদ রয়েছে।

নবজাগরণের বিপ্লব অব্যাহতঃ আন্দোলনের দামামা টেকনাফ-তেঁতুলিয়া

রাজধানীর শাহবাগ এলাকায় নতুন প্রজন্মের অবস্থান কর্মসূচির দীপ্ত শপথের হাওয়া ছড়িয়ে পড়েছে সারাদেশে। কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে সারাদেশ টানা ৬ দিন দরে উত্তাল।

গোসাইরহাটে স্কুলছাত্রী ধর্ষণঃ দেড় মাসেও ধর্ষক ডাকাত সর্দারকে গ্রেফতার করতে পারেনি পুলিশঃ মামলা তুলে নিতে হুমকি by কাজী মনিরুজ্জামান মনির

গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের এক ধর্ষিত স্কুলছাত্রী এখনো নরপিচাশ ভগি্নপতির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

যুক্তরাজ্যের সবচেয়ে ক্ষমতাধর নারী

যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ দেশটির সবচেয়ে ক্ষমতাধর নারী। বিবিসির এক জরিপ ফলাফলেরভিত্তিতে তৈরি তালিকায় দেশের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে এক নম্বর স্থান দখল করেছেন রানী। বিবিসি।

আসামে সংঘর্ষে ১১ জন নিহত

ভারতের আসাম রাজ্যে পুলিশ ও চলমান স্থানীয় নির্বাচনবিরোধী উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। গতকাল পুলিশ এ কথা জানিয়েছে।

ভারতে মেডিকেলে অটিজম পড়ানোর প্রস্তাব

মেডিকেলের পাঠ্যসূচিতে অটিজম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি নিয়েছে ভারত সরকার। গত সোমবার নয়া দিলি্লতে সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্কের (এসএএএন) প্রথম সম্মেলনে ভারত সরকারের পক্ষ থেকে এ প্রতিশ্রুতি দেয়া হয়।

ব্রিটিশ সিদ্ধান্ত নাকচ করল স্কটল্যান্ড

ব্রিটিশ সরকারের আইনি বিশ্লেষণ এবং সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন স্কটল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী নিকোলা স্টুরজিওন।
ব্রিটিশ সরকারের আইনি বিশ্লেষণে বলা হয়েছে,

নতুন পোপ নির্বাচনে হস্তক্ষেপ করবেন না ষোড়শ বেনেডিক্ট

অপ্রত্যাশিত পদত্যাগের সিদ্ধান্তের পর ভ্যাটিকান ক্যাথলিক রোমান চার্চের উত্তরাধিকারী নির্বাচনে পোপ ষোড়শ বেনেডিক্ট কোন হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন বিশপ ব্রাদাররা।