Tuesday, April 30, 2013

বাংলাদেশে নিপীড়ন তদন্ত করতে জাতিসংঘকে আহ্বান এএফএডি’র

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিন কর্তৃক আটককৃতদের নির্যাতনের অভিযোগ এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত করার জন্য ‘আন্তর্জাতিক নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর এবং অমানবিক অথবা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তি প্রতিরোধে’ গঠিত জাতিসংঘের উপ কমিটিকে একটি প্রতিনিধ দল পাঠানোর আহ্বান জানিয়েছে এশিয়ান ফেডারেশন ফর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (এএফএডি)। এছাড়াও এএফএডি ‘সত্য, ন্যায়বিচার, বন্দিত্ব নিরোধ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটা নিশ্চিত করা’ বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মি. পাবলো গেরিফকে ‘বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের মহোৎসবের’ অভিযোগ তদন্তের আহবান জানিয়েছে। পাশাপাশি এএফএডি মানবাধিকার রক্ষায় ওয়াদা পালন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছে। ১৪ এপ্রিল প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এ আহবান জানায় এএফএডি। বিবৃতিতে সংগঠনটি জানায়, বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনায় তারা খুবই শঙ্কিত। মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ দিতে গিয়ে সংগঠনটি তাদের বিবৃতিতে গত ১১ এপ্রিল চট্টগ্রামের ফটিছড়িতে সংঘটিত ১০ ব্যাক্তিকে বিচারবহির্ভুতভাবে হত্যা করার ঘটনা উল্লেখ করে। এছাড়াও এএফএডি উল্লেখ করে, একই দিনেই রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দৈনিক আমার দেশ-এর কার্যক্রম বন্ধ করে দিয়ে কম্পিউটারগুলো জব্দ করে নিয়ে যায় এবং এর অন্তর্বর্তীকালীন সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে। মুখ্য মহানগর হাকিমের আদালত মাহমুদুর রহমানকে তাকে ১৩ দিনের রিমান্ড দেয়ার পর এখন তিনি ঢাকায় পুলিশের গোয়েন্দা শাখার হেফাজতে আটক আছেন। এর আগেও তাকে কয়েকবার বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো এবং রিমান্ড নেয়া হয়েছে। সেসময় তাকে মারাত্মক নির্যাতন করা হয় বলেও জানা যায়। এবারও তার উপর পুনরায় নির্যাতন চালানোর আশঙ্কা করা হচ্ছে, যোগ করে সংগঠনটি। এএফএডি বলে, মাহমুদুর রহমানের মতো সাংবাদিকরা বিচারবহির্ভুত হত্যাকাণ্ড এবং গুমের মতো মারাত্মক সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশের ক্ষেত্রে যে কোনো দেশেই অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। এ কাজ করতে গিয়ে তাদের অনেকেই বিভিন্ন দেশে হয়রানি, গ্রেপ্তার, কারাবন্দিত্বের শিকার হন। অনেকে আবার হত্যা এবং গুমেরও শিকার হন। সংগঠনটি জানায়, ২০০০ এর ৬ সেপ্টেম্বর গৃহীত ‘আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার কনভেনশন’ এবং ১৯৯৮ এর ৫ অক্টোবর গৃহিত ‘নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর এবং অমানবিক অথবা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তি বিরোধী কনভেনশনেও’ বাংলাদেশ স্বাক্ষর করেছে। এ দুটি চুক্তির শর্তানুযায়ী বাংলাদেশ সরকার মাহমুদুর রহমানের মতো সাংবাদিক এবং এর নাগরিকদের বাকস্বাধীনতা রক্ষা এবং তাদেরকে যে কোনো ধরনের নির্যাতন এবং নিষ্ঠুরতার শিকার হওয়া থেকে রক্ষা করার জন্য আইনত দায়বদ্ধ রয়েছে। কিন্তু মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও নির্যাতন করার মধ্যদিয়ে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক এসব কনভেনশনে করা তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করছে, দাবি সংগঠনটির। তাছাড়াও এ ঘটনা ঘটলো এমন এক সময়ে যখন বিশ্ব মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে বাংলাদেশ তাদের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনামূলক প্রতিবেদন জাতিসংঘের কাছে উপস্থাপনের সময় ঘনিয়ে এসেছে। আগামী ২৯ এপ্রিল এ প্রতিবেদন জমা দেয়ার তারিখ। সংগঠনটি আরো জানায়, ২০০৯ এর ফ্যেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতিসংঘের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার সময় সরকার বাংলাদেশের সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের অধিকার রক্ষায় এবং মাঠ পর্যায়ের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সুপারিশকৃত পদক্ষেপ সমুহ বাস্তবায়নের জন্যও প্রতিশ্রুতি দিয়েছিল। এএফএডি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলবাজির রাজনীতির ঊর্ধ্বে উঠে গত বিশ্ব মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদনে করা সুপারিশসমুহ বাস্তবায়নের আহবান জানায়। একই সঙ্গে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানায় সংগঠনটি। বিবৃতিতে এএফএডি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলে, ‘২০১২ এর আগস্টে তেহরানে জোট নিরপেক্ষ আন্দেলনের ১৬তম সম্মেলনে বক্তৃতা করার সময় আপনি বিভিন্ন দেশের অস্থিতিশীলতার কারণ হিসেবে সেসব দেশে বেইনসাফি ও অগণতান্ত্রিক রীতি-নীতি জারি থাকাকে দায়ী করেছিলেন।’ সুতরাং এএফএডি এখন আপনাকে আপনার নিজের কথা মতোই চলতে আহবান জানাচ্ছে। আপনার জনগণের মানবাধিকার রক্ষা করুন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হউন এবং মানবাধিকার লঙ্ঘনের হোতাদের শাস্তি দিন।

Sunday, April 28, 2013

সাভার ট্রাজেডি: ট্রাজেডির বলি যখন নিরীহ গার্মেন্টস কর্মী-বিচার মিলবে কি? by সম্পদ খান

পোশাকশিল্প কর্মীদের জীবনের মূল্য বুঝবে মানুষ হত্যাকারী কারখানার মালিকরা? আর তদন্ত করে কবে নরঘাতকেদর বিচার করবে রাষ্ট্র? দেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই।

Tuesday, April 23, 2013

বিএনপি ঠেকাতে মৌলবাদীও কবুল by অমিত রহমান

বিএনপি ঠেকাতে গিয়ে কথিত মৌলবাদের উত্থান ঘটাতেও আপত্তি নেই শাসক আওয়ামী লীগের। এটা কি রাজনৈতিক কৌশল? নাকি জিঘাংসা? রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, যদি কৌশল হয়ে থাকে তাহলে এটা হবে মস্ত বড় ভুল।

দায়িত্ব-জ্ঞানহীন হরতালে বিপর্যস্ত অর্থনীতি, সর্বত্র হতাশা

একের পর এক দায়িত্বজ্ঞানহীন হরতালে চরম বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হরতাল বিষয়ক খবর, ইউএনডিপির প্রতিবেদন ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীদের বক্তব্য বিশ্লেষণে দেখা গেছে,

হরতাল দিলে কাজ নাই, খাবো কী? by মাহবুব আলম

‘হরতাল থাকলে পণ্য আমদানি কম থাকে। এসময় পণ্য উঠা-নামানোর কোন কাজ থাকে না। পরিবার পরিজন নিয়ে না খেয়ে-আধ পেটে থাকতে হয়।’ হরতাল নিয়ে কথাগুলো বলছিলেন ঠেলাগাড়ি চালক আবু বকর ছিদ্দিক।

Monday, April 22, 2013

চ্যালেঞ্জিং সময়ে হামিদের হাতে রাষ্ট্রের হাল by ইসমাইল হোসেন

সাতবারের নির্বাচিত সংসদ সদস্য এবার হাল ধরছেন পুরো রাষ্ট্রের। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল হামিদ অ্যাডভোকেট। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও দেশ চালাতে দুই দফা স্পিকারের দায়িত্বে থাকা হাওরের এই সন্তানকে অনেক কণ্ঠকাকীর্ণ ও বন্ধুর পথ পাড়ি দিতে হবে।

Saturday, April 20, 2013

‘আগে দেশ বাঁচাও’ by মেহেদী হাসান পিয়াস

আগে দেশ বাঁচাও। আমাকে নিয়ে রিপোর্ট করার দরকার নেই। আমার বাঁচা-মরাতে কিছু যায় আসে না। এখন সবার দেশের জন্য কাজ করা দরকার। শুক্রবার সন্ধ্যায় বাংলানিউজ প্রতিনিধিকে এভাবেই প্রতিক্রিয়া জানান ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন

ফটিকছড়িতে গ্রামের পর গ্রাম পুরুষশূন্য

ফটিকছড়ি উপজেলার ভূজপুরের কাজীরহাটে গত ১১ এপ্রিল আওয়ামী ক্যাডারদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের পর পুলিশি ধরপাকড়ে মানবিক বিপর্যয় নেমে এসেছে এলাকাগুলোতে। ফটিকছড়ির পাঁচ ইউনিয়ন এবং ভূজপুর থানা এলাকায় পুরুষ পেলেই পুলিশি হয়রানি চলছে।

লুঙ্গি, জাতীয় সংসদ ও বারিধারা by সিদ্দিকুর রহমান খান

চাইলে সাংসদরা লুঙ্গি পরে জাতীয় সংসদেও যেতে পারেন। পৃথিবীর অন্যতম সুন্দর স্থাপত্যশৈলী বাংলাদেশের জাতীয় সংসদে লুঙ্গি পরে অধিবেশনে যোগ দিতে আইনগত কোন বাধা নেই।

দুই রায়ের অপেক্ষায় জামায়াত, প্রস্তুতি নাশকতার! by নুর মোহাম্মদ ও জেসমিন পাপড়ি

আরো দু’টি রায় আসছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। আর আসন্ন এ দুই রায়কে কেন্দ্র করে সারাদেশে আবারও নাশকতার প্রস্তুতি নিচ্ছে জামায়াত-শিবির। রায়ের দিন থেকেই একটানা দুই-তিনদিন হরতাল দেওয়ারও প্রস্ততি নিচ্ছে দলটি।

আধিপত্যে বাধার কারণেই যুবলীগ নেতা কায়সারকে হত্যার চেষ্টা by ইমরান আলী

একক আধিপত্য বিস্তারের জন্য রাজধানীর গুলশান এলাকার চঞ্চল গ্রুপের সন্ত্রাসীরা গুলি করে হত্যা চেষ্টা করে বাড্ডা থানা যুবলীগের আহবায়ক কায়সার মাহমুদকে। কায়সার হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়েরের পর প্রাথমিক তদন্তে পুলিশ এ বিষয়টি জানতে পেরেছে।

সম্পাদকের দাবি মেনে নেয়ার আহ্বান আমার দেশের

ছাপাখানা খুলে দেয়াসহ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের তিন দাবি মেনে নিয়ে তাকে বাঁচানোর আহ্বান জানিয়েছে দৈনিক আমার দেশ পরিবার। শুক্রবার বিকেলে আমার দেশ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

বোস্টনে হামলাকারী বড়ভাই নিহত, ছোটভাইকে ধরতে তল্লাশি

যুক্তরাষ্টের বোস্টন ম্যারাথনে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- ডজোখার তাসারনেভ (১৯) ও অন্যজন তামারলান তাসারনেভ (২৬)। তারা দুইভাই ও চেচনিয়ার নাগরিক বলে স্থানীয় পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে।

Friday, April 19, 2013

এক মাসের আল্টিমেটামের সময়ক্ষণ শেষ হয়ে আসছে:হেফাজতের দাবী কমাতে মরিয়া সরকার by আবু তালেব

আল্লাহ, রাসুল (স:), মুসলমান ও ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাস করা সহ পূর্ব ঘোষিত ১৩ দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারকে লংমার্চ থেকে ১ মাসের আল্টিমেটাম বেধে দিয়েছিল হেফাজতে ইসলাম।

১০০ প্রভাবশালীর একজন মালালা

নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার পর এবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির মধ্যে স্থান করে নিয়েছে পাকিস্তানের কিশোরী নারীশিক্ষাকর্মী মালালা ইউসুফজাই।

সানি লিওনের ‘লায়লা’ এবার দুবাইয়ে

অনেকগুলো কারণেই বার বার খবরের শিরোনাম হয়েছেন বিতর্কিত এই তারকা। তিনি শেষ বার বিতর্কের মুখোমুখি হলেন ‘শুটআউট এট ওয়াদালা’ ছবির ‘লাইলা তেরি লে লেগি’ আইটেম গানটি নিয়ে। তবে প্রশংসাও পেয়েছেন অনেক।

অ্যাঞ্জেলিনা জোলির বিবসনা ছবি নিলামে

হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিবসনা একটি ছবি মে মাসে লন্ডনের ‘ক্রিস্টি অকশন হাউজ’-এ নিলামে উঠবে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।‘দ্য সান অনলাইন’ জানিয়েছে, নিলামে ওঠা ছবিটিতে জোলিকে দেখা যাবে বিবসনা অবস্থায় একটি সাদা রংয়ের ঘোড়াকে আদর করতে।

ভালো চলচ্চিত্রে কাজ করার অপেক্ষায় প্রসূণ by কামরুজ্জামান মিলু

লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১২ তে প্রতিযোগিতার প্রথম রানার আপ হন ময়মনসিংহের মেয়ে প্রসূণ আজাদ। নতুন খবর হলো বিজয়ী মুকুট মাথায় উঠানোর পর বর্তমানে টিভি নাটক নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।

কনগ্র্যাচুলেশন >> ড. মুহাম্মদ ইউনূস

২০০৬ সাল। ২০১৩ সাল। একুশ  শতকের দু’টো সালই বিশ্বজুড়ে আলোচনায়। সাদা কথায় রাজনীতির নেতিবাচক খবরে বাংলাদেশ শিরোনাম হচ্ছে মিডিয়ায়। চলছে দেশ ও দেশের বাইরে নানা দৌড়ঝাঁপ। দেশের গণতন্ত্রও যায় যায়। প্রবৃদ্ধি নামছে অবিরত। লগি-বৈঠার প্রতিযোগিতা চলছে সবখানে।

নিজের সিদ্ধান্ত নিজেই নিন: ড. মুহাম্মদ ইউনূস

ক্ষুদ্রঋণের উদ্যোক্তা এবং এর প্রসারের জন্যই ড. মুহাম্মদ ইউনূস সমধিক পরিচিত। বুধবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করে অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশকে। এর আগে ২০০৬ সালে শান্তি প্রতিষ্ঠায় অর্জন করেছিলেন নোবেল পুরস্কার।

লুঙ্গি, বাতাসা ও ছোটগল্প by মাকসুদুল আলম

বর্তমানে দেশবাসীর কাছে ‘টক অফ দ্যা কান্ট্রি’ কোনটি? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক প্রস্তাবিত সংসদীয় ঐকমত্য কমিটি গঠনের মাধ্যমে নির্বাচনকালীন সরকারের রূপরেখা?

আমিনুল হত্যা- প্রধানমন্ত্রীকে আবারও হিউম্যান রাইটস ওয়াচের চিঠি

পোশাক শ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলনকারী শ্রমিক নেতা আমিনুলের হত্যা রহস্য উদঘাটনে তাগাদা দিয়ে শেখ হাসিনাকে আবারও চিঠি লিখেছে মানবাধিকার রক্ষাবিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

ফোনের ফাঁদে কলেজ শিক্ষক by জিয়া শাহীন

কখনও বিসিএস ক্যাডার, কখনও কলেজের শিক্ষিকা, কখনও বা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা- এমন পরিচয়ে ফাঁদে ফেলানোয় পটু প্রাথমিক স্কুলশিক্ষিকা শাহনাজ পারভীন। একে একে তিনজনকে ফাঁদে ফেলেছেন তিনি।

ব্লাউজ

শাড়ির সঙ্গে অনায়াসেই ব্লাউজের প্রসঙ্গটি চলে আসে। শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ মানাবে বিষয়টি নির্ভর করে পাড়ের ডিজাইন এবং কোন অনুষ্ঠানে শাড়ি পরা হবে তার ওপর। তাই জেনে নিই কিরকম ব্লাউজ পরিধান করা উচিত।

জন্মদিন অনুষ্ঠানের আড়ালে

নামেই কেবল জন্মদিনের অনুষ্ঠান। আড়ালে চলে অসামাজিক সব কার্যকলাপ। মদ্যপান, উচ্ছৃঙ্খল নৃত্য থেকে শুরু করে চলে দেহ-ব্যবসা পর্যন্ত। এমন বেশ কয়েকটি জন্মদিন অনুষ্ঠান আয়োজনের স্থান চিহ্নিত করেছে ভারতের মুম্বাই পুলিশ।

উত্তরখানে বৈশাখী মেলার নামে চলছে রমরমা অশ্লীল নৃত্য ও জুয়া by আবিদ রাসেল

রাজধানীর উত্তরখানে বৈশাখী মেলার নামে চলছে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। স্থানীয় প্রভাবশালী কিছু লোক থানা পুলিশকে ম্যানেজ করেই এসব অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শিশু থেকে প্রাপ্তবয়স্ক সেলেনা গোমেজ!

কে বলবে এই মেয়ে কিছুদিন আগেও শিশু শিল্পীর অভিনয় করেছে! এমটিভি মুভি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে খোলামেলা পোশাকে ভারতীয় ‘মুজরা’ নাচে পারফর্ম করে দর্শকদের মাত করেছেন সেলেনা গোমেজ। আর তাই দেখে উপস্থিত দর্শকরা মানতে বাধ্য হয়েছেন, হ্যাঁ সেলেনা এবার সত্যিই বড় হয়ে গেছেন।

পরিচিত মুখের কাণ্ডকীর্তি, দায়ভার কে নিবে?

পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে তাদের অনুসরণ করেন সমাজের আট দশজন মানুষ। সমাজে এরা অনেকের কাছেই আইডল। অথচ এদের কাণ্ডকীর্তির কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে বিনোদন পাড়া। ক্ষতিগ্রস্থ সমাজ। কেউ কেউ হয়তো এগুলোকে বলবেন ‘এটা তাদের ব্যক্তিগত ব্যাপার।’

শপিং মলের টয়লেটে, ড্রেসিংরুমে গোপন ক্যামেরা!

আজকাল চলতে ফিরতে আমাদের নিরাপত্তা বলতে কিছুই নেই আর যতটুকু আছে তা অপ্রতুল।আর তাই বর্তমানে গোপন ক্যামেরা এবং আয়না একটি আতংকের নাম।শপিংমলের টয়লেট থেকে শুরু করে সবখানে এই গোপন ক্যামেরার আতংক।

নতুন লায়লা সানি লিওন নিজেই ফেঁসে গেছে

লায়লা যেমন মন ভোলায়, তেমনই জড়িয়ে ফেলে ভালবাসার ফাঁদে। নতুন লায়লা সানি লিওন-ও তার ব্যতিক্রম নয়। শুধু মুশকিলটা হল, এই লায়লা ফেঁসে গেছে দুই পুরুষের জালে। তারপর? সরাসরি জেনে নিন এই ভিডিও থেকে।আর এই গান নিয়েই এবার আর এবার কাঁপাবেন দুবাইয়ে ভক্তদের মন।

পরিবর্তন রহস্য আনুশকার

অনেকদিন পর পরিচিত কারো সঙ্গে দেখা হলে একে অন্যের বাহ্যিক পরিবর্তনগুলো চোখে পড়ে। কিন্তু অল্প সময়ের মধ্যে হঠাৎ কারো বাহ্যিক পরিবর্তন দেখলে মনে নানা প্রশ্ন জাগে।তেমনই একজন, বলিউড তারকা আনুশকা শর্মা। সম্প্রতি তাকে দেখে যেন আগের সঙ্গে মেলানো যায় না।

সুন্দরী মেয়ে তাপসীর নানা কথা

সুন্দরী নায়িকা তাপসী পান্নু একজন পাঞ্জাবি মেয়ে, তিনি ভারতের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় নায়িকা। তাপসি পান্নু বর্তমানে তাঁর প্রথম হিন্দি ছবি “চশমে বাদ্দুর” এর প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন।

বেঁচে নেই ইলিয়াস আলী

প্রধান বিরোধী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস আলী তার বনানীর বাসায় ফেরার পথে গাড়িচালকসহ গত বছরের ১৭ এপ্রিল রাজধানীর মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন। এরপর পেরিয়ে গেছে একটি বছর। এখনো সন্ধান পাওয়া যায়নি ইলিয়াস আলী ও তার গাড়ি চালকের।

Thursday, April 18, 2013

সুশীলরা কই? by কাফি কামাল

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। এককালের ছাত্রনেতা। এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছেন, তাতে কি। রক্ত মাংসের মানুষ তো। তাই চট্টগ্রামের ফটিকছড়িতে ছাত্রলীগের ওপর এলাকাবাসীর হামলার ঘটনা তার মনকে বিক্ষুব্ধ করে তুলেছে। হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে।

গোলাম আযমের যুদ্ধাপরাধের রায় যে কোনো দিন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের মামলার রায় ঘোষণা করা হবে যে কোনো দিন। বুধবার এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ভুজপুরে তান্ডব: জামায়াত সমর্থক জনপ্রতিনিধিরাই হামলার পরিকল্পনাকারী by সুজন ঘোষ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের কাজিরহাট এলাকায় সংঘটিত স্মরণকালের ভয়াবহ নৃশংস তান্ডবের ঘটনার তদন্তে বর্তমান ও সাবেক বেশ কয়েকজন জামায়াত সমর্থক জনপ্রতিনিধির সম্পৃক্ততার অভিযোগ পেয়েছে পুলিশ।

জেল হত্যা মামলার আপিল শুনানি শেষ: ৩০ এপ্রিল রায়

জেলহত্যা (জাতীয় চার নেতা হত্যা) মামলার আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ৩০ এপ্রিল রায় ঘোষণার দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ।

বোস্টন ম্যারাথনে বোমা হামলা, নিহত ৩, আহত ১৩২

যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বোমা হামলার ঘটনায় ৮ বছরের একটি শিশুসহ তিন জন মারা গেছেন। আহত ৮ শিশুসহ ১৩২ জন। সোমবার বেলা পৌনে ৩টার দিকে বোস্টন ম্যারাথনের ফিনিশিং লাইনের কাছাকাছি স্থানে বিকট শব্দে পরপর দু’টি বিস্ফোরণ ঘটে।

Wednesday, April 17, 2013

কামারুজ্জামানের যুদ্ধাপরাধের রায় যে কোনো দিন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মামলার রায় ঘোষণা করা হবে আগামী যে কোনো দিন। মঙ্গলবার এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

‘জজ সাহেবরা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন’

নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানো সংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি আবেদন দেওয়া হয়েছে। আবেদনটি পাওয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘‘আপনারা বলতে পারেন, আমাদের কথা শুনবেন না, দেবেন না (বিচারকদের স্বতন্ত্র পে-স্কেল)।

Tuesday, April 16, 2013

রমনা বটমূলে বোমা হামলা- ১২ বছরেও শেষ হয়নি বিচার by নূরুজ্জামান

এক যুগেও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলা মামলার বিচার। নাশকতাকারীরা শনাক্ত হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে অনেকেই। বিচার কার্যক্রমের এমন ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

৮ কিলোমিটার যেখানে ১১ কিলোমিটার, সিএনজি অটোরিকশার মিটার টেম্পারিং by সিরাজুল ইসলাম

বাংলাদেশ অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য বি এম সিরাজুল ইসলাম। শনিবার তিনি সকালে এয়ারপোর্ট থেকে বনানীস্থ কাকলী মোড়ে আসবেন। নিজের পরিচয় না দিয়ে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশার সঙ্গে দরদাম করলেন। কোন অটোরিকশাই মিটারে যেতে রাজি হলো না।

১৩৯ দিনেও চার্জশিটের নাম নেই- সালিশের হোতা তদন্তকারী কর্মকর্তা!

সালিশের উদ্যোক্তা মামলার তদন্তকারী কর্মকর্তা নিজেই। ঘটনার নিষ্পত্তিতে মরিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এই সাব-ইন্সপেক্টর তাই সাড়ে ৪ মাস ধরে আটকে রেখেছেন একটি নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার চার্জশিট।

গোপনে পার্নো

কী হল? চক্ষু একেবারে চড়কগাছ? না না, একেবারেই ভুল পড়ছেন না। শেষমেশ গাঁটছড়া বাঁধা শেষ করলেন এই দুই তারকা। তবে তাঁরা বিশেষ ঢাকঢোল পেটাননি। সেই টাকিতে গিয়ে একবারে চুপিসাড়ে টলিউডের জনা কয়েক লোকের মাঝে ‘যদিদং হৃদয়ং তব’ আউড়ে ঝামেলা চুকিয়ে ফেলেছেন দুজনে।

মেয়েরাই বা লুকিয়ে কম কি নগ্নছবির পাতা উলটেছে?

শরীরে প্রথম অজানা ডাকের উঁকিঝুঁকি আসতেই বইয়ের পাতায় লুকিয়ে চিলছাদে এককোণে দুপুর কাটানো। অথবা ফাঁকা বাড়িতে লুকানো সিডিতে বন্ধুরা মিলে উষ্ণতা শিখে নিতে চাওয়া। শরীর চেনা-জানার প্রথম পাঠ তো বোধহয় পর্নোগ্রাফির হাত ধরেই আসে।

পরকীয়া-১: মানসী বলল, ‘রণ ওর বউয়ের সঙ্গে শোয়!

মানসীকে শেষবার যখন মিট করি ওর মানসিক অবস্থা একদম ভালো ছিল না। আমাকে বলল, ‘রণ ওর বউয়ের সঙ্গে শোয়! আমাকে লুকিয়েছিল, তিন বছর ধরে এই সত্যিটা লুকিয়ে রেখে সম্পর্ক রেখে গেছে আমার সঙ্গে! কি নিষ্ঠুর, আমার সঙ্গে শোয়, বউয়ের সঙ্গেও শোয় নিয়মিত।

পর্নোগ্রাফি আর সম্পর্ক

শরীরে প্রথম অজানা ডাকের উঁকিঝুঁকি আসতেই বইয়ের পাতায় লুকিয়ে চিলছাদে এককোণে দুপুর কাটানো। অথবা ফাঁকা বাড়িতে লুকানো সিডিতে বন্ধুরা মিলে উষ্ণতা শিখে নিতে চাওয়া। শরীর চেনা-জানার প্রথম পাঠ তো বোধহয় পর্নোগ্রাফির হাত ধরেই আসে।

দৌলতদিয়া যৌনপল্লী: মোটাতাজার ওষুধে কিশোরীর বাড়ন্ত শরীর!

দৌলতদিয়া যৌনপল্লী: মোটাতাজার ওষুধে কিশোরীর বাড়ন্ত শরীর! শান্তা, দৌলতদিয়ার যৌনপল্লীর এক কিশোরী মা। বয়স ১৪’র কোটা পার হওয়ার আগেই গর্ভধারণ করে এই মেয়েটি। পল্লীতে এমন একটি ঘটনায় বিস্মিত হওয়ার কিছু নেই, খুবই স্বাভাবিক, অন্তত শান্তা তাই মনে করে।

সিদরাতুল মুনতাহা ও রফরফ

আরবী ‘সিদরাহ’ শব্দের অর্থ হচ্ছে কুল বা বড়ই গাছ, আর ‘মুনতাহা’ শব্দের অর্থ হচ্ছে শেষ সীমানা। সুতরাং, ‘সিদরাতুল মুনতাহা’ অর্থ হচ্ছেঃ একেবারে শেষ সীমানায় অবস্থিত বড়ই গাছ। এই গাছটি সাত আসমানের উপরে, একেবারে শেষ সীমানায় অবস্থিত, যা অত্যন্ত সুন্দর ও সুসজ্জিত। এই গাছটিকে সিদরাতুল মুনতাহা বলা হয় কারণ এটা হচ্ছে আল্লাহ তাআ’লার আরশ ও তাঁর সমগ্র সৃষ্টির মাঝে একটা সীমানা বা বাউন্ডারী। সিদরাতুল মুনতাহার উর্ধে কোন ফেরেশতা গমন করতে পারেনা, এমনকি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোন ফেরেশতাও না। সিদরাতুল মুনতাহার উর্ধে আল্লাহর আরশে মুআ’ল্লাকা অবস্থিত।
মিরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম-কে জিব্রাঈল আ’লাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দিয়ে একা রেখে চলে যান, কারণ সিদরাতুল মুনতাহার সীমানা অতিক্রম করে আরশের দিকে অগ্রসর হলে আল্লাহ তাআলা’র নূরে জিব্রাঈল আ’লাইহিস সালাম-এর ডানাগুলো পুড়ে যেত। আর তাঁর যাওয়ার অনুমতিও ছিলোনা।
আল্লাহ তাআ’লা যত ওয়াহী (আদেশ বা বিধানাবলী) নাযিল করেন, তা আরশ থেকে প্রথমে সিদরাতুল মুনতাহা নাযিল করা হয়। অতঃপর, সেখান থেকে ওয়াহী বহনকারী সংশ্লিষ্ট ফেরেশতাদের মাধ্যমে তা দুনিয়াতে প্রেরিত হয়। অনুরূপভাবে, বান্দাদের আমলনামা সমূহ প্রথমে সিদরাতুল মুনতাহা নিয়ে আসা হয়। অতঃপর, এখান থেকে আল্লাহর দরবারে পেশ করা হয়। ফেরেশতা বা নবী-রাসুল কেউই সিদরাতুল মুনতাহার স্থান অতিক্রম করতে পারেননি, একমাত্র আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম ছাড়া।
মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম ফিরে এসে সিদরাতুল মুনতাহা সম্পর্কে বলেছিলেন, “আমি সিদরাতুল মুনতাহা দেখলাম। এর ফল (বড়ই) যেন ‘হাজার’ নামক স্থানের (বড়) মটকার ন্যায়। আর তার পাতা যেন হাতীর কানের মতো বড়। সিদরাতুল মুনতাহার মূল থেকে চারটি ঝরনা প্রবাহিত হয়েছে। দুইটি ঝরণা ভেতরে, আর দুইটি ঝরণা বাইরে। এই (চারটি ঝরণা) সম্পর্কে আমি জিবরাঈলকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ভেতরের দুইটি ঝরণা জান্নাতে অবস্থিত। আর বাইরের ঝরণা দুইটির একটি হল (ইরাকের) ফুরাত, আর অপরটি হল (মিশরের) নীল নদ।
সিদরাতুল মুনতাহা অতিক্রম করার পর নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম কে ‘রফরফ’ নামক একটি বাহন আরশে মুআ’ল্লাকা পর্যন্ত পৌঁছে দেয়। রফরফ আরবী শব্দ, যার অর্থ হচ্ছেঃ রেশমী কাপড়, বালিশ, চাদর, মাদুর ইত্যাদি। রফরফ হল সবুজ রংয়ের গদি বিশিষ্ট একটা পালকী বিশেষ, এক প্রকার বাহন, যার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআ’ল্লাকা গিয়েছিলেন।
অতঃপর, নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম-কে এক টুকরা মেঘ আচ্ছাদিত করে ফেলে। তখন নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম সিজদায় লুটিয়ে পড়েন। এসময় মহান আল্লাহ তাঁর বান্দার অতীব নিকটে আসেন এবং তাঁর দিকে ঝুকে পড়েন। এ সময় উভয়ের মাঝে দূরত্ব ছিল দুই ধনুক বা, দুই গজেরও কম। তখন আল্লাহ তাঁকে ওয়াহী করেন। এই ঘটনা আল্লাহ তাআ’লা কুরআনুল কারীমেও উল্লেখ করেছেন, “অতঃপর তিনি নিকটবর্তী হলেন এবং ঝুলে গেল। তখন (তাঁদের মাঝে ব্যবধান ছিলো) দুই ধনুকের ব্যবধান বা তার চাইতেও কম। তখন আল্লাহ স্বীয় বান্দার প্রতি যা ওয়াহী (প্রত্যাদেশ) করার তা করলেন।” সুরা আন-নাজমঃ ৮-১০।
উল্লেখ্য, মিরাজের রাতে আল্লাহ তাআ’লা নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম-কে যা ওয়াহী করেছিলেন, তার মাঝে অন্যতম ছিলোঃ দিনে-রাতে পাঁচ ওয়াক্ত সালাত বা নামায ফরয করার বিষয়টি। প্রথমে আল্লাহ তাআ’লা আমাদের উপর পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করেছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম যখন এই আদেশ নিয়ে ফিরে আসছিলেন, তখন সাইয়্যিদিনা মুসা আ’লাইহিস সালাম তাঁকে বলেন, হে মুহাম্মাদ আপনার উম্মতের লোকদের জন্যে দিনে-রাতে পঞ্চাশ ওয়াক্ত নামায আদায় করার বোঝা ভারী হয়ে যাবে, যার কারণে তারা তা আদায় করবেনা। সুতরাং, আপনি আল্লাহর কাছে আবার যান এবং নামায কমিয়ে নিন। এভাবে কমাতে কমাতে শেষ পর্যন্ত আল্লাহ নামাযকে কমিয়ে পাঁচ ওয়াক্ত করে দেন। এরপরে আরো কমানোর জন্যে আল্লাহর কাছে যেতে নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম সংকোচ বোধ করলেন। কিন্তু আল্লাহ তাআ’লা তাঁর দয়াবশত আমাদের জন্যে পাঁচ ওয়াক্ত নামায আদায় করলে তার জন্য প্রথমে নির্ধারিত পঞ্চাশ ওয়াক্ত নামাযের সওয়াব দান করবেন বলে ঘোষণা করলেন। সুবহা’নাল্লাহি ওয়া বিহা’মদিহী, সুবহা’নাল্লাহিল আ’যীম।

মেয়েটা যেন ‘মাঝপথে দারুণ দিশেহারা’!

তুমি তো সেজন্য এলে। এসে, ডান পা দিয়ে
দরজাটা বন্ধ করে দুটো হাতে দুটো কাঁধ ধরে/ মুখে মুখ ঠেসে ধরলে ভেজানো কপাটে
আমি এটুকুর জন্য এতদিন বসে রইলাম। (জয় গোস্বামী)

নিতু চন্দ্রা এবার আন্তর্জাতিক

ব্যাপক খোলামেলা পোশাকে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে ইতিমধ্যে ঝড় তুলেছেন সেক্সসিম্বল অভিনেত্রী নিতু চন্দ্রা। কিন্তু অভিনেত্রী হিসেবে নিজেকে কোন ছবির মাধ্যমেই তুলে ধরতে পারেননি তিনি। তবে তার নামের পাশে হট অভিনেত্রীর তকমাটা জুটেছে ঠিকই।

ছাগলের সাথে যৌন নির্যাতন

সাতক্ষীরা বিটিসিএল’র উপ-সহকারী পরিচালক শোকরানা রানা’র বিরুদ্ধে ছাগলের সাথে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি ৪ দিনের ছুটি নিয়ে ঘটনা চাপা দিতে মোটা অংকের নিয়ে পুলিশসহ বিভিন্ন ব্যাক্তিকে ম্যানেজ করতে দৌড়ঝাপ শুরু করেছেন।

১৭ এপ্রিল থেকে সাবার রেস্টুরেন্ট ২১

আগামী ১৭ এপ্রিল থেকে দেশ টিভিতে প্রচারতি হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘রেস্টুরেন্ট ২১’। নাটকটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ।

Sunday, April 14, 2013

টাইমস স্কয়ারে মুসলিম কমিউনিটির বিক্ষোভে মত- বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ

দেশে মানবাধিকার লংঘন, সাংবাদিকদের নিরাপত্তাহীনতা, যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের নামে বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানী চলছে এমন অভিযোগ এনে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিক্ষোভ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মুসলিম সংগঠন।

ম্যাজিক দেখাতে পারেন দু’নেত্রী by কাজল ঘোষ

বিশ্বসাহিত্য কেন্দ্র একটি স্বনামখ্যাত প্রতিষ্ঠান। আলোকিত মানুষ গড়া যার কাজ। গত তিন দশকেরও বেশি সময় দেশজুড়ে চলছে তাদের বইপড়া আন্দোলন। কিশোর যুবাদের মননের বিকাশে অবিরত কাজ করে চলেছে। টানা পথ চলায় প্রতিষ্ঠানটি তার নৈর্ব্যাক্তিক মান বজায় রাখতে পেরেছে।

প্রাপ্তি ও সম্ভাবনার স্বপ্ন নিয়ে নতুন বছরকে বরণ

গ্লানি মুছে প্রাপ্তি ও সম্ভাবনার স্বপ্ন নিয়ে নতুন বছরকে বরণ করলো জাতি। বাঙালির চিরায়ত ঐতিহ্যের রঙিন উৎসবে রোববার মেতেছিল দেশ। সব শ্রেণী-পেশা, ধর্ম-বর্ণের মানুষ একাকার হয়ে উদযাপন করেছেন বাংলা নববর্ষ। শহর থেকে গ্রাম সর্বত্র ছিল বর্ষবরণের আমেজ।

নববর্ষ শুরুর গল্প

কেবল পহেলা বৈশাখই নয়। নানা দেশে নানা ভাষায় নববর্ষ আছে। সব দিন একই নয়। অঞ্চল ও ভাষা ভেদে কোথাওবা ধর্ম ভেদে ভিন্ন ভিন্ন দিনে রয়েছে নববর্ষের আলাদা আলাদা অনুষ্ঠানমালা।

বেআইনি আমার দেশ ছাপায়, আল ফালাহ’র ১৯ কর্মী জেলহাজতে

দৈনিক সংগ্রামের ছাপাখানা আল ফালাহ প্রেস থেকে বেআইনি ভাবে আমার দেশ পত্রিকা ছাপার অভিযোগে ছাপাখানার আটক ১৯ কর্মীকে রোববার জেলহাজাতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৈশাখে ৩ শয়তানের প্রতি ঘৃণা! by যতীন সরকার

নতুন বছরের শুরুতে সবাই কেবল শুভেচ্ছাই প্রকাশ করে। আমি কিন্তু শুভেচ্ছার চেয়ে বেশি করে বলি ঘৃণার কথা। ঘৃণা, ঘৃণা, ঘৃণা! রুদ্র, প্রচণ্ড, প্রকট, প্রচুর, পবিত্র ঘৃণা!

দিনটি গোজ্জাপোয্যা আর সাংগ্রাই আপ্যাইংয়ের by সাইদ আরমান ও মাজেদুল নয়ন

এ বাড়ি, ও বাড়ি, ইচ্ছেমতো ঘোরাফেরা, বন্ধুদের নিয়ে হৈ-হুল্লোড়- এ রীতিতেই পাহাড়ে পালিত হয় গোজ্জাপোয্যা।  গোজ্জাপোয্যা মানে অলস সময় কাটানো। আর নতুন বছরের প্রথম দিনটিকে এভাবেই বরণ করে আদিবাসী জাতিগোষ্ঠী চাকমা ও ত্রিপুরা।

অশুভ শক্তির বিরুদ্ধে মঙ্গল শোভাযাত্রা by ইসমাইল হোসেন ও মেহেদী হাসান পিয়াস

বর্ষবরণের অন্যতম অনুসঙ্গ মঙ্গল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে শুরু হয়ে শাহবাগ, রূপসী বাংলা হোটেল ঘুরে আবার চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হয়েছে। সাম্প্রদায়িক শক্তি এবং অশুভকে বিতাড়ন করতে ৬০ ফুট লম্বা প্রতীকী সরীসৃপ নিয়ে শুরু হয় বর্ষবরণের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা।

শৃঙ্খল ভেঙে সার্বজনীন উৎসবে by ইসমাইল হোসেন

স্বাধীনতার চার দশক পরও যখন অপশক্তিগুলো দেশকে শৃঙ্খলায় আবদ্ধ করতে চায়, ১৪২০ বঙ্গাব্দের প্রথম দিনটি নারী-পুরুষের বাধভাঙা ঢেউ সেই শৃঙ্খল ভেঙে সার্বজনীন উৎসবে পরিণত করেছে রমনা বটমূল।

লাল সবুজের রমনায় ছায়ানটের বর্ষবরণ by ইসমাইল হোসেন

প্রতিদিনের ভোর থেকে আজকের ভোরটা ভিন্ন হয়ে আবির্ভূত হয়েছে রমনার বটমূলে। বাঙালির চিরায়ত পহেলা বৈশাখে বর্ষবরণ উপলক্ষে কায়মনে বাঙালি হয়ে ফুটেছে এ দিনের ভোরের আলো।

বাঙালি-বাংলায় একাকার রবীন্দ্র সরোবর by আবু তালহা

পহেলা বৈশাখ। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে নিয়ে বারবার ফিরে আসে বাঙালির প্রাণে। যুগ যুগ ধরে বাংলা নববর্ষ এলে সব ভেদাভেদ ভুলে আনন্দ-উৎসবে মেতে ওঠে বাঙালি মন। নতুন বর্ষকে বরণ করতে প্রাণের টানে একত্রিত হয় বাংলা-বাঙালি।

অনাথালয়: পাহাড়ি শিশুর শিক্ষাস্বর্গ by আসিফ আজিজ ও মীর সানজিদা আলম

শিক্ষা, সংস্কৃতি বা অর্থনীতিতে আজো অনেকটা পিছিয়ে পাহাড়িরা। দেশের এই প্রান্তিক সম্প্রদায়ের শিশুরাই বঞ্চিত সবচেয়ে বেশি। তাদের মৌলিক যে শিক্ষার অধিকার সে দিক থেকেও যেন সমতলের শিশুদের চেয়ে শতমাইল পিছিয়ে তারা।

পাংখোয়াদের পাহাড়ে ফেরা! by সাইদ আরমান ও মাজেদুল নয়ন

‘বড় গাছের নিচে ছোট গাছগুলো ভালো থাকে না। এটাই যেন স্বাভাবিক।’ দীর্ঘশ্বাস ফেলে এভাবেই পাংখোয়া সম্প্রদায়ের বোবা কান্নার কথা জানিয়ে দেন অর্জুণ পাংখো। বলেন আবারও পাহাড়ে ফিরে যাওয়ার কারণ।

বাংলাদেশে বিনিয়োগ স্থবির

চলমান রাজনৈতিক সহিংসতা দেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বেড়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। এ সহিংসতা ও অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। যা কাঙিক্ষত প্রবৃদ্ধি অর্জনে বাধার সৃষ্টি করবে বলে মনে করে বিশ্বব্যাংক।

কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পুলিশ হেফাজতে তাইজাল  মল্লিক (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে আটকের পর রাত সাড়ে ১১টার মধ্যে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়।

জরাজীর্ণতা মুছে বর্ষবরণ আজ

পহেলা বৈশাখ আজ। নতুনের আবাহনে পথচলার নতুন বার্তা নিয়ে শুরু হলো নতুন বছরের যাত্রা। বাঙালির আবহমান সংস্কৃতির নানা আয়োজনে রঙে-বর্ণে, আনন্দ আর উৎসবে দেশজুড়ে বরণ করা হবে নতুন বছরকে।

সিপিডি’র ৩ প্রস্তাব

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) তিনটি প্রস্তাব তুলে ধরেছে। নির্বাচনকালীন সরকার নিয়ে টিআইবির প্রস্তাব দেয়ার পরের দিন সিপিডি এ প্রস্তাব উপস্থাপন করলো।

Saturday, April 13, 2013

সরকারকে সিপিডি: নেতাদের মুক্তি দিয়ে নির্বাচনী কাঠামো ঘোষণা করুন

রাজনীতির পরিবর্তন না হলেও অর্থনীতিকে রক্ষা করার ব্যবস্থা নেওয়া, ধ্বংসাত্মক ও নাশকতামূলক কাজ বন্ধ করা, বিরোধীদলীয় নেতাদের মুক্তি দিয়ে একটি নির্বাচনী কাঠামো ঘোষণার প্রস্তাব করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

রাজনৈতিক অস্থিরতার কবলে এবার ওষুধ শিল্প by মফিজুল সাদিক

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, হরতালে গাড়ি ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় এবার ধ্বংসের মুখে পড়েছে বাংলাদেশের ওষুধ শিল্প। দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। ওষুধ শিল্প মালিকেরা কমিয়ে দিয়েছেন উৎপাদন।

তত্ত্বাবধায়কের অধীনে না হলে নির্বাচন প্রতিরোধ: বিএনপি

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে আগামী নির্বাচন প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্রের অংশ বলেও মনে করেন তারা।

নারায়ণগঞ্জ সয়লাব ভারতীয় লবণে by তানভীর হোসেন

দেশের অন্যতম বৃহৎ পাইকারি লবণের মোকাম নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ সয়লাব হয়ে গেছে ভারতীয় লবণে। ভারত থেকে লবণ আমদানির সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ও শিল্প মালিকরা এ অপকর্মে মেতে উঠেছেন।

সংবিধান অনুযায়ী দেশ চলছে না: ড. কামাল

গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, দেশ সংবিধান অনুযায়ী চলছে না। তারা (জনপ্রতিনিধিরা) সংবিধান অনুযায়ী শপথ নিলেও সংবিধানকে পরিকল্পিতভাবে এড়িয়ে চলছেন।

মঙ্গল শোভাযাত্রা: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি by মফিজুল সাদিক

বাংলা নববর্ষ ১৪২০ বরণ উপলক্ষে দেশজুড়ে চলছে নানা আয়োজন। এর মধ্যে অন্যতম মঙ্গল শোভাযাত্রা। বর্ষবরণের অসাম্প্রদায়িক এ উৎসবে মেতে ওঠে বাংলাদেশের জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আপামর জনসাধারণ।

এমপি গোলাম মাওলা রনি দেশ ছাড়লেন

সর্বত্রই সরব তিনি। সব ইস্যুতেই কথা বলেন গোলাম মাওলা রনি এমপি। আওয়ামী লীগের তরুণ এই সাংসদ সংসদে যেমন কথা বলেন। তেমনি প্রতিদিনই টকশো, ফেইস বুক, গোল টেবিল আলোচনায় থাকেন নিয়মিত।

মদীনা সনদ অনুযায়ী দেশ চলবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহানবী (সা.) মদীনা সনদ ও বিদায় হজে যা বলে গেছেন ঠিক সেভাবে দেশ চলবে। মদিনা সনদে সব ধর্মীয় গোষ্ঠীর অধিকার যেভাবে সংরক্ষণ করা হয়েছিল, তার আলোকে অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলবো।

প্রাণের উৎসবে মেতে ওঠার অপেক্ষা

দুয়ারে কড়া নাড়ছে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ। আজকের রাত পোহালেই কাল রবিবার নতুন বছরের প্রথম দিন। ভোরের আলো ছড়িয়ে শুরু হবে বাংলা নববর্ষ ১৪২০। নতুন বছরকে স্বাগত জানাতে উন্মুখ পুরো দেশ। প্রাণের উৎসবে মেতে ওঠার অপেক্ষায় পুরো জাতি।

মাহমুদুর রহমানের মতের সঙ্গে একমত নই by অমিত রহমান

মাহমুদুর রহমানের মতের সঙ্গে আমি অনেক ক্ষেত্রেই একমত নই। আমি তার একজন কট্টর সমালোচকও। তাই বলে তার মত প্রকাশে বাধা দেবো সেটা কি করে হয়। যত মত-তত পথ যদি আমরা বিশ্বাস করি তাহলে অন্যের মতকে হত্যা করব কেন? উল্লাসইবা করবো কোন যুক্তিতে।

কি ঘটেছিল সে দিন ভূজপুরে? যে কারণে এই রক্তক্ষয়ী সংঘর্ষ by আজগর সালেহী

ভয়ানক এক গ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর। চারিদিকে ভয় আর আতংক। এই বুঝি র‌্যাব আসছে, আসছে পুলিশ। ছোট বড় সবার মাঝে র‌্যাব আতংক বিরাজ করছে। কোথাও কোন শব্দ হওয়া মাত্র ভূঁ দৌড় মারছে গহিন অরণ্যের দিকে।

নির্বাচনকালীন সরকারের রূপরেখা টিআইবি’র

সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় দলীয় সরকারের অধীনে একটি অবাধ ও সু্‌ষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

ভুজপুর পুরুষ শূণ্য, ১৪৪ ধারা প্রত্যাহার- সহিংসতায় মামলা, জামায়াত নেতাসহ আটক ৩৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজীরহাটে বৃহস্পতিবার দুপুরে  আওয়ামী লীগ ও হেফাজতে-জামায়েত-শিবিরের মধ্যে সহিংসতার পর শুক্রবার সকাল পর্যন্ত সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এলাকা পুরুষ শূণ্য হয়ে পড়েছে।

দেশ অচলের হুমকি দিলো হেফাজতে ইসলাম

মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে ও ১৩ দফা দাবি না মেনে নিলে আগামী ৫ মে ঢাকা অবরোধের মাধ্যমে  সারা দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম।

Friday, April 12, 2013

মারা গেলে গুগলে থাকা তথ্যের কী হবে?

ব্যবহারকারীর অবর্তমানে জি-মেইল, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাস, ইউটিউবসহ গুগলের নানা সেবায় সংরক্ষিত তথ্য কী করা হবে, তা নিয়ে আগেভাগে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
কোনো ব্যক্তির মৃত্যু হলে তাঁর সংরক্ষিত তথ্য নির্দিষ্ট সময় পর মুছে ফেলা বা অন্য কাউকে ডিজিটাল সম্পদ হিসেবে উত্তরাধিকারী মনোনীত করার সুবিধা দেওয়ার তথ্য জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। গুগলের সাম্প্রতিক এক ব্লগ পোস্টে গুগলে সংরক্ষিত তথ্যের ব্যবস্থাপনা নিয়ে ইনঅ্যাকটিভ অ্যাকাউন্ট ম্যানেজার নামে ‘টুল’ প্রকাশ করার তথ্য জানানো হয়েছে। গুগল অ্যাকাউন্টে এ টুলটি রয়েছে।
ব্যবহারকারী আগে থেকেই তাঁর অবর্তমানে গুগলে সংরক্ষিত তথ্যগুলোর ব্যবস্থাপনা নিয়ে নির্দেশনা দিতে পারবেন। গুগল কর্তৃপক্ষ ওই সময় মেনে ব্যবহারকারীর সরবরাহ করা সেকেন্ডারি মেইলে তথ্য ব্যবস্থাপনাসংক্রান্ত মেইল পাঠাবে।
দীর্ঘদিন ধরেই ইন্টারনেট ব্যবহারকারীরা ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে দুর্ভাবনায় রয়েছেন। ইন্টারনেট ব্যবহারকারী মারা যাওয়ার পর তাঁর তথ্যগুলো যাতে বেহাত না হয়ে যায়, বিষয়টি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছিলেন।
গুগল বা ফেসবুক ব্যবহারকারী কেউ যখন মারা যান, তাঁর ব্যবহূত মেইল, গুগল প্লাস বা ফেসবুক পাতাটি দীর্ঘদিন ধরে অনলাইনে অব্যবহূত থেকে যায়। এসব সেবার নিয়ন্ত্রণ নিয়ে কেউ হয়তো কোনো অপরাধ করে বসতে পারে।
কম্পিউটার নিরাপত্তাপ্রতিষ্ঠান ম্যাকাফির বিশেষজ্ঞরা বলছেন, কারও অবর্তমানে তাঁর ডিজিটাল সম্পদগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। ফেসবুক, টুইটার বা ভারচুয়াল সব অ্যাকাউন্ট আপনার ডিজিটাল সম্পদ হতে পারে। এগুলোর আর্থিক মূল্য আছে। এ সম্পদের ভবিষ্যত্ আগেভাগেই নির্ধারণ করে রাখার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সম্পদ পরিকল্পনা বিশেষজ্ঞ জেমস ল্যাম।
ফেসবুকের নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি মারা গেলে তাঁর ‘লগইন পাসওয়ার্ড’ ও ‘ইউজার নেম’ ফেসবুক কাউকে সরবরাহ করে না। তবে পরিবারের কোনো সদস্য চাইলে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্টটি মুছে ফেলতে বা ফেসবুক মেমোরিয়াল পেজে রূপান্তর করতে পারেন।
ইয়াহুর নীতিমালা সবচেয়ে কঠোর। কারও মৃত্যু হলে ইয়াহু কর্তৃপক্ষ কখনো লগইন করার তথ্য দিতে বাধ্য নয়।
তবে জি-মেইল ও হটমেইল কর্তৃপক্ষের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে মেইল করলে আলাদা একটি সিডিতে করে তথ্য সরবরাহ করে কর্তৃপক্ষ। তবে গুগল ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার বিষয়টিকে আরও সহজতর করতে সাম্প্রতিক পদক্ষেপ হিসেবে ব্যবহারকারীদের আগেভাগেই তথ্যের ভবিষ্যত্ নির্ধারণের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে।
অবশ্য, কোনো ওয়েবসাইটেই ডিজিটাল সম্পদের তথ্য জমা না রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
গবেষকেরা বলেন, অনলাইনে প্রকাশিত তথ্য কখনো চিরতরে মুছে ফেলা সম্ভব হয় না। এটি শুধু হাতবদল হয়ে রূপ বদলাতে পারে। তথ্য রিসাইকেল করে নানাভাবে ব্যবহূত হতে থাকে।
ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে জেমস ল্যামের পরামর্শ:
১. আপনার মূল্যবান ছবি, স্মৃতি একটি পেনড্রাইভে সংরক্ষণ করে রাখুন।
২. আপনার ডিজিটাল সম্পদের ওয়ারিশ বা দাবিদার আগে থেকে নির্ধারণ করে রাখুন।
৩. আপনার ডিজিটাল সম্পদ বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, অনলাইন ব্যাংক, বিনিয়োগ, গেম বা অন্যান্য ভারচুয়াল প্রোফাইলের একটি তালিকা তৈরি করে রাখুন। এসব ওয়েবসাইটের ইউজার নেম, পাসওয়ার্ডসহ দরকারি তথ্য তালিকা করে রাখুন। আপনার অবর্তমানে এ সম্পদগুলোর মালিকানা কার হাতে যাবে, তা নির্ধারণ করে রাখুন বা সম্পদ কী করা হবে, তার নির্দেশনা দিয়ে রাখুন।
৪. আপনার উইল লেখার সময় ডিজিটাল সম্পদের কথাও উল্লেখ করে যান।
৫. আপনার ভারচুয়াল সম্পদগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করুন এবং তা ভালো কাজে লাগানোর প্রত্যাশা করুন বা আপনার অবর্তমানে চিরতরে সরিয়ে ফেলার নির্দেশ দিন আপনার ডিজিটাল সম্পত্তির দাবিদারকে।

Thursday, April 11, 2013

কোন পরিণতির দিকে দেশ?

হাওয়ায় নানা কথা ভাসছে ক’দিন ধরে। প্রেসিডেন্ট হবেন হাসিনা, গ্রেফতার হবেন খালেদা, জারি হবে জরুরি অবস্থা, ‘আমার দেশ’ ‘নয়া দিগন্ত’ ‘দিগন্ত টিভি’ বন্ধ হবে, ‘আমাদের দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গ্রেফতার হবেন... আরও অনেক কিছু।

মুমূর্ষু অর্থনীতি by এমএম মাসুদ

একের পর এক হরতাল। রাজনৈতিক অস্থিরতা। সংঘাত-সহিংসতায় মুমূূর্ষু অবস্থা দেশের অর্থনীতির। ভেঙে পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থা। আমদানি-রপ্তানিতে স্থবিরতা। বিনিয়োগে ভাটা। ব্যাংকে তারল্য সঙ্কট। অস্থিরতা। দেশের প্রধান রপ্তানিখাত তৈরী পোশাক শিল্পে প্রচণ্ড চাপ।

ঘূর্ণিস্রোতে বিএনপি by কাফি কামাল

প্রকাশ্যে প্রতিবন্ধকতা, নেপথ্যে ষড়যন্ত্র। নেতৃত্বের ওপর জমছে মামলার পাহাড়। গ্রেপ্তার করা হচ্ছে শীর্ষ নেতাদের- যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ, সাংগঠনিকভাবে সক্রিয়। বাদ পড়ছেন না তৃণমূল নেতারাও। কারাগারের পরিধি যেন বেড়ে যাচ্ছে সারাদেশে।

বিক্ষিপ্ত সংঘর্ষে ৩৬ ঘণ্টার হরতাল শেষ, শিবিরের হরতাল আজ

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত পিকেটিং, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল। রাজধানীর বাইরে কয়েকটি জেলায় হরতালকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Monday, April 8, 2013

নিজেদের কৌশলে দু’জনই মাইনাস হয়ে যাচ্ছেন by অমিত রহমান

যে কোন আড্ডায় প্রথম প্রশ্ন দেশটা যাচ্ছে কোথায়? দ্বিতীয় প্রশ্ন শেখ হাসিনা কি চাচ্ছেন? তৃতীয় প্রশ্ন খালেদা কি পারবেন ঘুরে দাঁড়াতে? চতুর্থ: বিকল্প কোন শক্তির কি উত্থান ঘটবে? আরেকটু এগিয়ে গিয়ে অনেকেই বলেন, সঙ্কট সমাধানের পথ তো সামনে দেখা যাচ্ছে না।

সেনাবাহিনী রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রচলিত আইনে ব্লগারদের গ্রেপ্তার করেছি, সেই আইনেই বিচার করা যাবে। তবে এখন সবাই সবার মৃত্যুদণ্ড চায়। মৃত্যুদণ্ড দেয়ার মালিকতো আর আমি না। দেশে কোর্টকাচারী রয়েছে। তারই ঠিক করবে,কার মৃত্যুদণ্ড হবে বা কার হবে না।

গণজাগরণ মঞ্চ দখল করে ইসলামী চত্বর ঘোষণার হুমকি

আগামী ৫ মে’র মধ্যে শাহবাগের গণজাগরণ মঞ্চ ভেঙে দেয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তা না হলে গণজাগরণ মঞ্চ দখল করে ইসলামী চত্বর হিসেবে ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংগঠনটি।

‘সেনাবাহিনী রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রচলিত আইনে ব্লগারদের গ্রেপ্তার করেছি, সেই আইনেই বিচার করা যাবে। তবে এখন সবাই সবার মৃত্যুদণ্ড চায়। মৃত্যুদণ্ড দেয়ার মালিকতো আর আমি না। দেশে কোর্টকাচারী রয়েছে। তারই ঠিক করবে,কার মৃত্যুদণ্ড হবে বা কার হবে না।

‘দেশের স্বার্থে সকল কষ্ট বুকে চেপে রেখেছি’ by তানজির আহমেদ রাসেল

ওমরা পালন শেষে লন্ডনে ফিরেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। জেদ্দা থেকে রয়্যাল জর্ডান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গতকাল স্থানীয় সময় দপুর ২ টায় তিনি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে পৌঁছান।

হেফাজতের শেষ, রাত পোহালে ১৮ দলের হরতাল

হেফাজতে ইসলামের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শেষ। রাত পোহালেই শুরু হবে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতাল। সোমবার হেফাজতের হরতালে দেশের কোথাও বড় ধরনের কোন সহিংসতার ঘটনা ঘটেনি। তবে হরতাল শেষে দু’এক জায়গায় গাড়ি পোড়ানোর খবর পাওয়া গেছে।

ক্ষতিপূরণ চাইতে তাজরীনের সুমি যাচ্ছেন যুক্তরাষ্ট্র

রাজনৈতিক ডামাডোলে তাজরীন ট্রাজেডি’র কথা ভুলতে বসেছে অনেকেই। কিন্তু সুমি ভুলতে পারেননি। দাউ দাউ করে যখন কারখানাটি পুড়ছিলো, আর সেই সাথে পুড়ে ছাই হচ্ছিলো শতাধিক তাজা দেহ-প্রাণ, তখন ভাগ্যবান আরও কিছু শ্রমিকের মতোই বেঁচে গিয়েছিলেন সুমি আবেদীন।

পুলিশসহ আহত ২- হরতালে হেফাজত-আ’লীগ সংঘর্ষ, টিয়ার শেল

হেফাজত ইসলাম ও আওয়ামী লীগ-ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, পুলিশের গুলিবর্ষণসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে পালিত হচ্ছে হরতাল।

হেফাজতের হরতাল চলছে, রেললাইন অবরোধ, রাস্তায় নামাজ আদায়

সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ভোর থেকেই রাজধানীসহ বিভিন্ন জেলার মসজিদ, মাদ্রাসা থেকে হেফাজত কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে রাস্তায় নামাজ আদায় করতে দেখা গেছে।

বিভক্ত ঐকমত্য, ভঙ্গুর সংহতি by ড. মাহফুজ পারভেজ

ফেব্রুয়ারি-মার্চ ছিল শাহবাগের গণজাগরণ মঞ্চের দখলে। এই এপ্রিলে বড় ধরনের চ্যালেঞ্জ ছুঁড়েছে হেফাজতে ইসলাম। মে মাসে ঢাকা ঘেরাও কর্মসূচি। এই দুই আদর্শিক জোটের সুস্পষ্ট বিভাজন ছড়িয়ে গেছে দেশব্যাপী।

সুনীল গঙ্গোপাধ্যায় এর কেউ কথা রাখেনি

৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি।
ছেলে বেলায় এক বৈষ্ঠমি তার আগমনি গান হঠাৎ থামিয়ে বলেছিল-
শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে।
তারপর কত চন্দ্রভূখ আমাবশ্যা চলে গেল-
কিন্তু সেই বৈষ্ঠমি আর এলোনা।
২৫ বছর প্রতিক্ষায় আছি।

মামা বাড়ীর মাঝি নাদের আলী বলেছিল- বড় হও দাদা ঠাকুর,
তোমাকে আমি তিনপ্রহরের বিল দেখাতে নিয়ে যাব।
যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে।
নাদের আলী, আমি আর কত বড় হব?
আমার মাথায় ঘরের ছাঁদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিনপ্রহরের বিল দেখাবে।

একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো।
লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুসেছে লষ্কর বাড়ীর ছেলেরা।
ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি-
ভেতরে রাশ উৎসব
অবিরাম রংগের ধারার মধ্যে সুবর্ণ কংকন পরা ফর্সা রমনীরা কত রকম আমদে ভেসেছে।
আমার দিকে তারা ফিরেও চায়নি।

বাবা আমার গা ছুয়ে বলেছিলেন-
দেখিস, একদিন আমরাও-
বাবা এখন অন্ধ
আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি
সেই লাঠি লজেন্স
সেই রাশ উৎসর আমায় কেউ ফিরিয়ে দিবে না।

বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুনা বলেছিল-
যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে।
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রান নিয়েছি
দুরন্ত ষাড়ের চোখে বেধেছি লাল কাপড়
বিশ্ব সংসার তন্য তন্য করে খুজে এনেছি একশো আটটা নীল পদ্ম।
তবু, তবু কথা রাখেনি বরুনা।
এখন তার বুকে শুধুই মাংশের গন্ধ
এখন সে যেকোন নারী।

কেউ কথা রাখেনি
৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনা।

Sunday, April 7, 2013

‘গুগল ফিলিস্তিন’ শান্তির জন্য ক্ষতিকর

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল তার ট্যাগলাইনে ‘ফিলিস্তিন ভূখণ্ড’ এর বদলে শুধু ‘ফিলিস্তিন’ লেখা শুরু করে ফিলিস্তিনের রাষ্ট্র পরিচয়ের যে স্বীকৃতি দিয়েছে, তা মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ক্ষতিকর। এতে শান্তি প্রতিষ্ঠার আশা সুদূরপরাহত হচ্ছে বলে মনে করছে ইসরায়েল। ফিলিস্তিন থেকে ঢোকা ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলের দেশভিত্তিক হোমপেজে গুগল লোগোর নিচে আরবি ও ইংরেজিতে ‘ফিলিস্তিন’ লেখা দেখতে পাচ্ছেন। দেশটির জন্য বরাদ্দ করা টপ লেভেল ডোমেইন গুগল ডট পিএসে গেলে ‘ফিলিস্তিন’ নামটি দেখা যাচ্ছে। এ বিষয়টিকে গুগলের বাড়াবাড়ি বলে মনে করছে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে অস্বীকার করা ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর আস্থাভাজন উপপররাষ্ট্রমন্ত্রী জিভ এলকিন বলেছেন, গুগলের এ সিদ্ধান্তকে তিনি খুব সমস্যাসংকুল বলে মনে করছেন। ২০১২ সালের নভেম্বরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতার মুখেই জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পায় ফিলিস্তিন। এরই পথ ধরে গত শুক্রবার গুগলের মুখপাত্র নেথান টাইলারের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, তারা জাতিসংঘ, আইক্যান (ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস), আইএসও (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পরামর্শ নিয়েই এ পরিবর্তন করেছেন। গুগলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তবে ইসরায়েলের সেনা বেতারে জিভ এলকিন বলেছেন, গুগলের মতো একটি কোম্পানি এ পরিবর্তনে সাড়া দেওয়ার মানে শান্তিকে দূরে ঠেলে দেওয়া, আলোচনাকে দূরে ঠেলে  দেওয়া। গুগলের সাম্প্রতিক মানচিত্রে নাবলুস ও রামাল্লাহর মতো ফিলিস্তিনের বড় শহরগুলো সংক্ষিপ্ত আকারে তুলেধরা হয়েছে অথবা কোনোটার বিস্তারিত কিছুই প্রকাশকরা হয়নি।

আবির্ভাব ঘটেছে নতুন শক্তির by সাযযাদ কাদির

দেশে আবির্ভাব ঘটেছে এক নতুন শক্তির। বিরোধে বিবাদে দ্বন্দ্বে সংঘাতে সহিংসতায় সংক্ষুব্ধ রাজনীতির আকাশে উদিত, উত্থিত হয়ে এ শক্তি এখন দেদীপ্যমান। এ উদয় আকস্মিক, অভাবনীয়।

হেফাজতে ইসলামের বক্তব্য খুব দুর্বল by খোমেনী ইহসান

হেফাজতের লংমার্চ পরবর্তী সমাবেশ দেখে আসলাম। সত্যি কথা বলতে কি আমার পছন্দ হয়নি। ১৬ কোটি মানুষের দেশে সক্ষমতা থাকলে আদম সন্তানের যোগান পাওয়াটা কঠিন কী?

ফের বিতর্কে সানি লিওন

ফের বিতর্কে জড়ালেন ইন্দো-ক্যানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। সঞ্জয় গুপ্তার ‘শর্টকাট ওয়ালাদা’ ছবির আইটেম গানে কাজ করেন সানি। আইটেম গানের নগ্নতা এতোটাই আপত্তিকর ছিল যে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিবস্ত্র অবস্থার সেক্স ভিডিও আমার নয়

সেক্সচুয়াল স্কান্ডালের সঙ্গে জড়িয়ে গেলেন ইনডিয়ান টেলিভিশন সিরিয়াল জগতের জনপ্রিয় মুখ, মোনা সিংয়ের নাম। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি। তবে মোনার দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজ করা হয়েছে। ওই সেক্সচুয়াল ভিডিওটি তার নয়।

পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার দুই ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়া দু’টি মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্রকে পূর্ব উপকূলে সরিয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ বার্তা সংস্থা গতকাল এ তথ্য জানিয়েছে। এদিকে পিয়ং ইয়ংয়ের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এর প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে।

‘বিশ্ব নেতা’ হতে চান মালালা

বিশ্বের নারী ও জনগণের অধিকার আদায়ের লড়াই সংহত করতে ‘বিশ্ব নেতা’ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন পাকিস্তানের মানবাধিকারকর্মী ও কিশোরী ব্লগার মালালা ইউসুফজাই।

শত কিলোমিটার হেঁটে সমাবেশে

হেফাজতে ইসলামের গতকালের লংমার্চ ঠেকাতে সরকারের পক্ষ থেকে সড়ক, রেল ও নৌপথ বন্ধ করে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করে দেয়া হয় একদিন আগেই। বন্ধ করে দেয়া হয় মাওয়া ও আরিচাঘাটের ফেরি চলাচলও।

সাঈদীর মুক্তি দাবি- জামায়াতের ভাষায় স্লোগান দিয়ে সমাবেশ ছাড়ল হেফাজত

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে হেফাজতে ইসলামের সমাবেশ শেষে চলে যাওয়ার পথে নেতাকর্মীরা একাত্তরে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা  দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে স্লোগান দিয়েছেন। এসময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগানও দেন।

Saturday, April 6, 2013

ধর্মীয় নেতাদের ডাকে নানা মতের লাখো মানুষের চেনাজানা

রাজধানীমুখী এই অভিযাত্রার ডাক দিয়েছিল একটি ধর্মীয় গোষ্ঠী; হেফাজতে ইসলাম। দেশের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থেকে শিক্ষাবিস্তারে নিয়োজিত প্রায় ১৮ হাজার মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাই হেফাজতের মূল জনবল বলা চলে।

দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণে বীমা কোম্পানিগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প স্থাপনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণে বীমা কোম্পনিগুলোর প্রতি আহবান জানিয়ে বলেছেন, এ লক্ষ্যে তাঁর সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

শফীর বিরুদ্ধে মামলা হচ্ছে, আইনজীবী তানিয়া আমীর

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালক শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধে ‘আল্লাহর শানে অবমাননা’র মামলা করা হচ্ছে। শাহ আহমদ শফী তার ‘ভিত্তিহীন প্রশ্নের জবাব’

হরতাল প্রতিরোধের ডাক গণজাগরণ মঞ্চের

হেফাজতে ইসলামের আগামী সোমবারের (৮ এপ্রিল) ডাকা হরতাল প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। ওই দিন সবাইকে জাতীয় পতাকা হাতে নিয়ে হরতালবিরোধী মিছিল করে যার যার এলাকার শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

সমাবেশে হেফাজতে ইসলামের আমিরের ঘোষণাঃ ক্ষমতায় থাকতে বা আসতে হলে ১৩ দফা মানতে হবে

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ১৩ দফা দাবিতে তাঁদের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। কিন্তু ক্ষমতায় থাকতে হলে এসব দাবি মেনেই থাকতে হবে, ক্ষমতায় যেতে হলে এসব দাবি মেনেই যেতে হবে।

হেফাজতের দাবিগুলো বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী by ইসমাইল হোসেন

শনিবার রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে উত্থাপিত দাবিগুলো যথাযথভাবে বিবেচনা করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

Friday, April 5, 2013

লংমার্চে অরাজকতা হলে দায় সরকারের by কাজী সুমন ও ইয়ারব হোসেন

বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ইসলামের অবমাননাকারীদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছে। তাদের সমাবেশে বাধা দিয়ে সরকার দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

বাংলাদেশে গৃহযুদ্ধ হতে পারে!

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কারণে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলা ইঙ্গিত দিয়েছে লন্ডন থেকে প্রকাশিত অনলাইন ক্রিশ্চিয়ান টুডে। গত বুধবার লন্ডন থেকে প্রকাশিত অনলাইন ক্রিশ্চিয়ান টুডের একটি রিপোর্টে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কারণে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলা হয়েছে।

চট্টগ্রামে লক্ষাধিক মুসল্লি সড়কেঃ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা হেফাজতের

নাস্তিক’ ব্লগারদের গ্রেপ্তারসহ ১৩ দফা দাবিতে শনিবারের লংমার্চের গাড়ি না পেয়ে  বিক্ষুব্ধ লক্ষাধিক মুসল্লি সকাল ১০ টার পর থেকেই জায়নামাজ, বিছানা ও শুকনো খাবার নিয়ে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন বিশ্বরোডে অবস্থান নিয়েছেন।

মোবাইল ফোনে এসএমএস: ‘যত বাধাই আসুক, শহীদ হতে পিছপা হবো না’ by মহিউদ্দীন জুয়েল

“যত বাধাই আসুক ইসলামী আন্দোলনে শহীদ হতে পিছপা হবো না আমরা কেউ। আল্লাহ, নবী-রাসুলকে নিয়ে কটূক্তিকারীদের নিশ্চয় সাজা হবে আখেরাতে। হে মোমিনগণ, ঘরে বসে না থেকে চলো শামিল হই হেফাজতের পতাকাতলে। দলে দলে। ঢাকার লং মার্চে।”

চট্টগ্রাম অবরুদ্ধের ঘোষণা হেফাজতের by মো.মহিউদ্দিন

ঢাকায় লংমার্চ শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রাম অবরুদ্ধ করে রাখার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। ঢাকা যেতে না পারায় বিক্ষুদ্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।

দেশ কোন দিকে যাচ্ছে: মেনন

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা নিজেরাই উদ্বিগ্ন। দেশ আসলে কোন দিকে যাচ্ছে?

দেশের রাজনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে by কাজী মাহফুজুর রহমান শুভ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ক্ষমতার মেয়াদ যখন শেষ দিকে তখনই বাংলাদেশের রাজনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে এবং হিংসা, প্রতিহিংসা ও সহিংসতা ক্রমান্বয়ে বেড়ে চলেছে।

রাজনৈতিক গতি পরিবর্তন না হলে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে

বর্তমান রাজনৈতিক গতিধারা পরিবর্তন না হলে রক্তাক্ত গৃহযুদ্ধ ও জাতিগত সংঘাতে নিমজ্জিত হবে বাংলাদেশ। স্বাধীনতা যুুদ্ধের পর এদেশে চলছে আদর্শগত লড়াই। দৃশ্যত এ বছরের ডিসেম্বরের দিকে অনুষ্ঠেয় নির্বাচনের চেয়ে যুদ্ধাপরাধের বিচারকে দৃশ্যত কম গুরুত্ব দেয়া হচ্ছে।

জামায়াত নিষিদ্ধ এখনই সম্ভব নয়: প্রধানমন্ত্রী

উচ্চ আদালতে রিট মামলা থাকা অবস্থায় জামায়াত নিষিদ্ধ এখনই সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ব্যাপারে হাইকোর্টে একটি মামলা আছে। তাই বিচারাধীন বিষয়ে কিছু বলতে পারি না। নির্বাহী আদেশেও কিছু করা যাচ্ছে না। আইন মেনেই সবকিছু করতে হবে।

হেফাজতের কর্মসূচি বাধাগ্রস্ত হলে জবাব দিতে হবে by কাজী সুমন

বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার মানুষ খুন করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। এই সরকার খুনী সরকার। তাদের হাত থেকে দেশ বাঁচাতে হবে। দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় এক শোক সমাবেশে এসব কথা বলেন।

গণজাগরণ মঞ্চের অবরোধের ডাক

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত দেশব্যাপী ২২ ঘণ্টা অবরোধ ডেকেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। একইসঙ্গে শনিবার মহাসমাবেশ ডেকেছে সংগঠনটি। বিকাল চারটায় গণজাগরণ মঞ্চের প্রজন্ম চত্বরে জনসভা অনুষ্ঠিত হবে।

হেফাজতে ইসলামকে নিয়ে সরকারের ত্রিমুখী পদক্ষেপ by দীন ইসলাম

হেফাজতে ইসলামকে বাগে আনতে সরকারের অন্দরে নানা চেষ্টা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দফায় দফায় এ নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

যেভাবে হেফাজতে ইসলামের আত্মপ্রকাশ

হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশ কওমী মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের নিয়ে সংগঠনটি ২০১০ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা থেকে আত্মপ্রকাশ ঘটে।

জ্যোতিষীর গণনায় বাংলাদেশের রাজনীতি by সাযযাদ কাদির

চারদিকে গুজব গুঞ্জন জল্পনা কল্পনা। কি হতে যাচ্ছে দেশে? কি হবে শেষ পর্যন্ত? নানা আশঙ্কার কথা ছড়িয়ে পড়ছে জনে-জনে। রাজনীতিকরা বলছেন- গৃহযুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে দেশে। বিদেশী মিডিয়া স্পষ্ট করেই বলছে সে কথা।

পুলিশের কান্না! পুলিশের কান্না!! পুলিশের কান্না!!!

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও মানুষের কল্যাণের ব্রত নিয়ে পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন মকবুল হোসেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের দুই হাত বিসর্জন দিয়েছেন এসআই মকবুল।

আতংকে ব্লগাররা, ‘আন্দোলন বুমেরাং হয়ে ফিরছে’

বিভিন্ন ব্লগে ও ওয়েব সাইটে ধর্মীয় উস্কানিমূলক নেতিবাচক লেখালেখির কারণে রাজধানীতে তিনজন ব্লগারকে গ্রেফতার ও রিমাণ্ডে নেয়ার ঘটনায় আতংক বিরাজ করছে নাস্তিক ব্লগারদের মধ্যে।

হাজার টাকায় তান্ডবকারী ভাড়া করে জামায়াত by রমেন দাশগুপ্ত

দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর চট্টগ্রামের লোহাগাড়ায় সহিংস তান্ডবের অংশগ্রহণকারীদের প্রত্যেককে এক হাজার টাকা করে দিয়েছিল জামায়াত-শিবির। ওই তান্ডবে জামায়াত-শিবির তাদের কর্মী, সমর্থকসহ প্রায় তিন থেকে চার হাজার লোককে ব্যবহার করে।

Thursday, April 4, 2013

এবার টার্গেট নাকি আমি: খালেদা by মান্নান মারুফ ও মোস্তাফিজুর রহমান উজ্জ্বল

সারাজীবন আন্দোলন করেছি বলে ক্ষমতাসীনদের স্মরণ করিয়ে দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন-এবার টার্গেট নাকি আমি। কিন্তু এসব হুমকিতে ভয় পাই না। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোকসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিহত ৮ পুলিশের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিরোধী দলগুলোর সহিংস আন্দোলন কর্মসূচিতে দায়িত্বপালনকালে নিহত ৮ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন।

লংমার্চে সিলেটের ৫ শতাধিক গাড়ি, খরচ গোপন উৎস থেকে! by সাব্বির আহমদ

হেফাজতে ইসলামের ডাকা ৬ এপ্রিলের লংমার্চে যোগ দিতে সিলেট থেকে পাঁচশতাধিক গাড়ির বহর ঢাকার যাবার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের সঙ্গে রয়েছে জরুরি ঔষধপত্র প্রয়োজনীয় খাদ্য ও পানি সহ আরও অনেক কিছু। এতো আয়োজনের পেছনে খরচ হচ্ছে বিপুল পরিমাণ টাকা।

সার্কাস: ভানুমতির রক্তারক্তি by মাকসুদুল আলম

ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করছি। লোকমুখে শোনা গল্প। হুবহু মনে নেই। তাই উনিশ-বিশ হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাংলাদেশের কোন একটি শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতা বা নেত্রী একরাতে স্বপ্ন দেখছিলেন।

ব্লগ! ব্লগ!! ব্লগ!!! ব্লগ নিয়ে চলছে তুমুল আলোচনা

গত দেড় মাস ধরে ব্লগ নিয়ে চলছে তুমুল আলোচনা। ভার্চুয়াল জগতের অন্যতম মাধ্যম এই ব্লগ বিষয়টি অনেকের কাছে পরিচিত নয়। যেমনটা পরিচিত ফেসবুক বা ই-মেইল। কিন্তু এই ব্লগই এখন আলোচনা কেন্দ্রে। আলোচনায় ব্লগাররাও। ব্লগ মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম।

‘৬ এপ্রিলের হরতাল প্রত্যাহার না হলে ৭ এপ্রিল থেকে লাগাতার’

সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষশক্তির ৬ এপ্রিলের হরতাল প্রত্যাহার করা না হলে ৭ এপ্রিল থেকে লাগাতার হরতালের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে এই হরতাল প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে দলটি।

রাজনৈতিক অস্থিরতায় ধ্বংসের দ্বারপ্রান্তে চামড়া শিল্প by মফিজুল সাদিক

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ ও সরকারের পৃষ্টপোষকতার অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে দেশের রপ্তানিমূখী চামড়া শিল্প। হরতালের কারণে দেশের ২১০টি ট্যানারি প্রতিষ্ঠানের উৎপাদন কাজ ব্যহত হচ্ছে।

হেফাজত লংমার্চে সহিংসতার উদ্বেগ আওয়ামী লীগে

বাংলাদেশে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠনের ব্যানারে লংমার্চ কর্মসূচিকে সামনে রেখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের কৌশল তাদের জোটের মধ্য থেকেই সমালোচনার মুখে পড়েছে।

নেহা ব্যাপক খোলামেলা

বিবেকের বিপরীতে ‘জয়ন্ত ভাই কি লাভ স্টোরি’ ছবিতে খোলামেলা হয়ে কাজ করে আলোচনায় আসেন নেহা শর্মা। এ ছবিতে বেশ কিছু বিছানা দৃশ্যেও ক্যামেরাবন্দি হন তিনি। শুধু গ্ল্যামারই নয়, ছবিতে নেহার অভিনয়ও নজর কাড়ে সবার।

খোলামেলা কেটিতে ক্ষুদ্ধ ক্রুজ

একটি জুয়েলারি বিজ্ঞাপনে খোলামেলা হয়ে পোজ দিয়েছেন টম ক্রুজের সাবেক স্ত্রী কেটি হোমস। বিজ্ঞাপনের দৃশ্যে তিনি বিবস্ত্র অবস্থায় দুই হাত দিয়ে বক্ষ আবৃত করে রেখেছেন। এ ধরনের বিতর্কিত পোজ দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন টম ক্রুজ।

প্রচারণায় ৪০ লাখ লিফলেট by মহিউদ্দীন জুয়েল

লংমার্চকে ঘিরে ব্যাপক প্রচারণায় নেমেছে হেফাজতে ইসলাম। লিফলেট, ব্যানার, ফেস্টুন কিংবা পোস্টার-সবকিছুই ছাপানো হচ্ছে দিন-রাত। আর এই সংখ্যাটা ৪০ লাখের কম নয় বলে মানবজমিনের কাছে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা।

নাশকতা! নাশকতা!! নাশকতা!!!

১৮ দলের ডাকা হরতালে বড় ধরনের নাশকতা হয়েছে কুমিল্লায়। এছাড়া, হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দিনাজপুরে হরতালকারীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

সহিংসতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি

বাংলাদেশে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। এতে ২০১৩ অর্থবছরে জাতীয় প্রবৃদ্ধি শতকরা ৬ ভাগের নিচে চলে যেতে পারে। আরও কর আরোপের মাধ্যমে আগামী দিনে রাজস্ব মজবুত করা হবে বাংলাদেশে।

উপকূলের ত্রাস কে এই রহিমা? by রহমান মাসুদ ও ইলিয়াস সরকার

কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলকে ‘জলদস্যু’দের মুক্তাঞ্চলে পরিণত করেছেন একজন রহিমা খাতুন। উপকূলবর্তী মানুষের কাছে তিনি দস্যুরানি নামেই খ্যাত। তার জন্ম এক বিখ্যাত ডাকাত পরিবারে। তাকে নিয়ে ওই এলাকায় নানা অতিকথা (মিথ) প্রচলিত।

বিশেষ’ নিশিকন্যার নিঃশব্দ কান্না... by সাজেদা সুইটি

রাতের আঁধার ভেদ করে কানের দুলের পাথরগুলো চিকমিক করছে। মধ্যরাতেও চেহারায় তাদের প্রসাধনের গাঢ় প্রলেপ। অপেক্ষায় বসে থাকা, কেউ আসবে, সঙ্গে নিয়ে যাবে। তবে এই ‘কেউ’ রূপকথার রাজপুত্র ডালিমকুমার নয়, বরং লালসায় আসক্ত নিতান্তই সাধারণ কেউ।

যুক্তরাষ্ট্রের ওপর পারমাণবিক হামলার অনুমোদন উ. কোরিয়ার

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পারমাণবিক হামলা চালাতে সশস্ত্র বাহিনীকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “সামরিক বাহিনীকে পারমাণবিক হামলা চালানোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।”

হরতাল সফল করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষা করুন

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে রক্ষায় জামায়াতের ছদ্মাবরণে হেফাজতে ইসলামের ৬ এপ্রিল শনিবারের লংমার্চের প্রতিবাদে ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে ডাকা ২৪ ঘণ্টার হরতাল পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট,

Wednesday, April 3, 2013

টনক নড়েছে পুলিশে: আরএমপিতে ব্যাপক রদবদলের আভাস by শরীফ সুমন

পর পর দুই কর্মকর্তা ছাত্রশিবিরের হামলার শিকার হওয়ার পর অবশেষে টনক নড়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি)। গত দুই দিন থেকে র‌্যাবের সহায়তায় শিবির ক্যাডারদের গ্রেফতারে কোমর কষে মাঠে নেমেছে পুলিশ।

লংমার্চে বাধা দিলে দেশ অচল করা হবে

লংমার্চে বাধা আসলে দেশ অচল করার হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। বুধবার বেলা তিনটায় রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ধর্মভিত্তিক এ সংগঠনটির নেতারা।

সাগরে ২৪ লাশ: রহিমা বাহিনী মহেষখালীর জঙ্গলে by রহমান মাসুদ ও ইলিয়াস সরকার

বাংলানিউজে দস্যুরানী রহিমার ত্রাসের খবর প্রকাশের পরই বাঁশখালী, কুতুবদিয়া ছেড়ে রহিমা বাহিনী আশ্রয় নিয়েছে মহেষখালীর পাহাড় ও গহীন জঙ্গলে। একই সঙ্গে মহেষখালীর এনাম চেয়ারম্যানও চলে গেছেন লোকচক্ষুর আড়ালে।

আফগানিস্তানে আদালতে হামলা, নিহত ৫৩

আফগানিস্তানের একটি আদালতে তালেবান জঙ্গিদের সঙ্গে সরকারের নিরাপত্তাবাহিনীর ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে শতাধিক ব্যক্তি।

জামায়াত-শিবির এক ইঞ্চিতেও থাকতে পারবেনা: আশরাফ by সুজন ঘোষ

প্রধানমন্ত্রী নির্দেশ দিলে জামায়াত-শিবির বাংলাদেশের এক ইঞ্চি জায়গায়ও থাকতে পারবেনা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

২৫ অক্টোবর মন্ত্রিসভার পদত্যাগ: অর্থমন্ত্রী

চলতি বছরের ২৫ অক্টোবর বর্তমান মন্ত্রিসভা পদত্যাগ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভা কক্ষে জাতীয় সংসদের কয়েকজন স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী মুহিত এ কথা জানান।

হঠাৎ উল্টে গেল রাজনীতি by সাজেদুল হক

আপনি কি ভাবতে পেরেছেন সব কিছু এত দ্রুত বদলে যাবে। কিন্তু রাজনীতি এমনই। কখনও কখনও তা বদলায় অতিদ্রুত। শাহবাগ অভ্যুত্থানের শুরুর দিকে মনে হচ্ছিলো বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র একটাই। ’৭১-এর রেসকোর্স যেন ফিরে এসেছিল শাহবাগে।

আমরা মাতামাতি না করলেই ওঁদের মঙ্গল by অশোক মিত্র

ঢাকা শহরের উত্তর উপকণ্ঠে শাহবাগ প্রাঙ্গণে অহোরাত্র মাতৃভাষা-প্রেমিকরা জড়ো হয়ে আছেন, তাঁরা প্রেরণার গান গাইছেন, প্রতিজ্ঞার গান গাইছেন, একটির পর আর-একটি কবিতা আবৃত্তি করে যাচ্ছেন, রবীন্দ্রনাথের কবিতা,

কাস্টমস কমিশনারের সহায়তায় আকিজের ব্যান্ডরোল জালিয়াতি! by সেরাজুল ইসলাম সিরাজ

পুরনো ব্যান্ডরোল নতুন প্যাকেটে লাগিয়ে বিড়ি বাজারজাত করে আকিজ গ্রুপ। বছরের পর বছর ধরে আকিজ বিড়ি এভাবে শতশত কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। আর ব্যান্ডরোল জালিয়াতি ও দুর্নীতিতে প্রত্যক্ষ সহযোগিতা করছেন স্বয়ং রংপুর বিভাগের কাস্টমস কমিশনার।

রাতের অন্ধকারে গুলি করে হত্যা করা হচ্ছে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘প্রতিদিন লাশের মিছিলে নতুন নতুন শহীদের নাম যোগ হচ্ছে। রাতের অন্ধকারে র‌্যাব-পুলিশ গুলি করে মানুষ হত্যা করছে।’

টক অব দ্য কান্ট্রি হেফাজতে ইসলাম

ডেটলাইন ৬ই এপ্রিল। হেফাজতে ইসলামের লংমার্চ। এই লংমার্চ ঘিরে এখন সরগরম রাজনীতির ময়দান। সারা দেশ থেকে ব্যাপক লোক সমাগমের টার্গেট হেফাজতের। এই লংমার্চের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিতে চাইছে হেফাজত।

টেলিভিশনে-জনসভায় ঘোষণা দিয়ে জামায়াত নিষিদ্ধ সম্ভব নয়: আশরাফ

টেলিভিশন আর জনসভায় ঘোষণা দিয়ে জামায়াত নিষিদ্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

মেয়র-সাংসদের নির্লিপ্ততায় রাজশাহীতে শিবিরের তাণ্ডব by ইমরান আলী

রাজশাহীতে সিটি মেয়র ও সাংসদের রাজনৈতিক নির্লিপ্ততার কারণে শিবির ধারাবাহিকভাবে তাণ্ডব চালিয়ে আসছে। শিবিরের এই তাণ্ডবের বিরুদ্ধে আওয়ামী লীগসহ ১৪ দল তেমনভাবে রাজনৈতিক কোনো কর্মসূচি না দেওয়ার কারণে অনেকটা প্রতিরোধহীন ভাবেই

হেফাজতকে তুষ্ট করতেই ব্লগারদের গ্রেফতার

গ্রেফতারকৃত তিন ব্লগার শাহবাগ গণজাগরণ চত্বরে গণজাগরণ মঞ্চের গণআন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন ব্লগাররা। তারা বলেছেন, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত শিবির নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে চলমান গণআন্দোলনে সোচ্চার ছিলেন তারা।

Tuesday, April 2, 2013

সংঘাত কোথায় নিয়ে যাবে বলা মুশকিল? by অধ্যাপক ড. মাহবুব উল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেছেন, আগামী ২০, ৩০ বা ১০০ বছর পর জাতির চেহারা কি দাঁড়াবে সেই লক্ষে আমাদের নেতাদের কোন দূরদর্শী ভাবনা ছিল না। নেতাদের মধ্যে কোন সুচারু প্রয়াস চলেনি।

দু’নেত্রী এক টেবিলে বসলেই সমাধানঃ নাসির উদ্দীন by তপন চক্রবর্তী ও সুজন ঘোষ

পোশাক শিল্প ‍মালিকদের সংগঠন ‘বাংলাদেশ গামের্ন্টস ম্যানুফ্যাকচারিং এক্সপোটার্স এসোসিয়েশন (বিজিএমইএ)’ এর চট্টগ্রাম অঞ্চলের (২০১৩-২০১৪ সাল মেয়াদ) প্রথম সহ সভাপতি হিসেবে নাসির উদ্দীন আহমেদ চৌধুরী গত সোমবার বিকেলে দায়িত্ব নিয়েছেন।

আতঙ্ক! আতঙ্ক!! আতঙ্ক!!

দেশজুড়ে সংঘাত-সহিংসতা। কথায় কথায় ককটেল, বোমার বিস্ফোরণ। পুলিশের ওপর প্রকাশ্য হামলা। মহাসড়কে পুড়ছে গাড়ি। দাউ দাউ আগুনের শিখা ছড়িয়ে পড়ছে সর্বত্র। এ অবস্থায় ঘরে-বাইরে আতঙ্ক। সর্বত্র প্রশ্ন কি হতে যাচ্ছে দেশে? মিছিলকারী দেখলেই গুলি।

দিদি ভার্সাস দিদি by আশিস্‌ চক্রবর্তী

কলকাতা থেকে ঢাকায় আসা যে কারও কাছে সবকিছু পরিচিতই মনে হবে। এখানে এখন হরতাল, রাস্তায় বাস ও গাড়ি পুড়ছে, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের তুলে নিয়ে হত্যা করা হয়, পুলিশের গুলিতে মৃত্যু হচ্ছে, রাজনৈতিক সংঘাত সীমাহীন এবং রাস্তায় অবরোধ চলছে।

হাসিনা যখন বুঝলেন তখন বাংলাদেশ বদলে গেছে by অমিত রহমান

শেখ হাসিনা জানতেন গণজাগরণ তার পক্ষে অবদান রাখার জন্য আসেনি। তবুও কৌশলগত কারণে এটাকে তিনি শুধু গ্রহণই করেননি, সাজাতেও চেয়েছিলেন নিজের মতো করে। কাদের মোল্লার রায়ের পরপরই আচমকা ঝড়ের গতিতে শাহবাগে কতিপয় ব্লগার জড়ো হন।

হরতালে উত্তাপ ছড়ানোর চেষ্টায় শিবির, আটক ৯

বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল মঙ্গলবার বন্দরনগরী চট্টগ্রামে নিরূত্তাপভাবে চলছে। তবে গাড়িতে আগুন দিয়ে, টায়ার জ্বালিয়ে, ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে উত্তাপ ছড়ানোর চেষ্টা করছে শিবির।

বিক্ষিপ্ত সংঘর্ষ ককটেল বিস্ফোরণ যানবাহনে আগুনের মধ্যে দিয়ে চলছে হরতাল

বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে আগু, ককটেল বিস্ফোরণ, ধাওয়াপাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে দেশব্যাপী চলছে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল। রাজধানীতে বেশ কয়েকটি জায়গায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটেছে।

বাংলাদেশ কি আইভরি কোস্টের পথ ধরলো? by অমিত রহমান

কোথায় যাচ্ছে বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি- কেউ কি হলফ করে বলতে পারবেন। রাজনীতির কারবারিদের হিসাব-নিকাশের মধ্যে তা নেই। আর যারা রাজনীতির পণ্ডিত তারা বলছেন দুঃখিত। আমরাও হিসাব মেলাতে ব্যর্থ।

আল জাজিরার নিবন্ধ: নির্যাতিত নারীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে!

স্বাধীনতা যুদ্ধের সময় নির্যাতিত নারীদের কি বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে? সম্প্রতি চট্টগ্রাম, সাভার ও ঢাকায় যেসব নারী ধর্ষিত হয়েছেন তা ১৯৭১ সালের ধর্ষণ ঘটনাগুলোর দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে গিয়ে আড়াল করা হয়েছে।

শিবির আতঙ্কে পুলিশ!

পুলিশ বাহিনীর উপর শিবিরের একের পর এক হামলায় আতঙ্ক বিরাজ করছে দেশের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত এ বাহিনীতে। যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর থেকে জামাতের ছাত্র সংগঠন শিবির পুলিশের উপর হামলা শুরু করে।

ডেট লাইন ৬ এপ্রিল: দিন যতই ঘনিয়ে আসছে হেফাজতে ইসলামের লংমার্চ নিয়ে উৎকন্ঠা ততই বাড়ছে

ডেট লাইন আগামী ৬ এপ্রিল। দিন যতই ঘনিয়ে আসছে হেফাজতে ইসলাম বাংলাদেশের লংমার্চ নিয়ে সকলের মাঝে বিরাজ করছে উৎকন্ঠা। আর এই নিয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও তৌহিদী জনতাও বেশ তৎপর হয়ে ঐক্যবধ্য হচ্ছে।

হরতালের আগে রাজধানীতে ৫টি গাড়িতে আগুন ও বহু ককটেল বিস্ফোরণ

ইসলামী ছাত্রশিবির ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের আগের দিন রাজধানীতে ৫টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। এছাড়াও বহু কক্টেল বিস্ফোণ ঘটানা হয়েছে। জানা গেছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ের সামনে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ৪টি ককটেল বিস্ফোরণ হয়।

সুমা, সূর্য ও জান্নাতের চিকিৎসার দায়িত্ব নিল বসুন্ধরা গ্রুপ

জটিল হার্টের রোগী তিন শিশু সুমা, সূর্য ও জান্নাতের চিকিৎসার দায়িত্ব নিল দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। হতদরিদ্র পরিবারের এই তিন শিশুর বাবারা তাদের চিকিৎসা ব্যয়ের বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতে না পারায় মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়িয়েছিল তারা।

Monday, April 1, 2013

উর্মিলার নায়ক রুমি by কামরুজ্জামান মিলু

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখলেও প্রতিভার গুণে মডেলিং-অভিনয়ে সমান ঔজ্জল্য ছড়াচ্ছেন উর্মিলা শ্রাবন্তি কর।

বুধবারও হরতাল দিচ্ছে শিবির! by নুর মোহাম্মদ

কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে ৩ এপ্রিল বুধবার ফের হরতাল দিচ্ছে ছাত্রশিবির। দলটির কেন্দ্রীয় নেতারা বাংলানিউজকে এমনই আভাস দিয়েছেন।

বাংলানিউজকে ড. কামাল হোসেন: রাজনীতিতে চলছে দুই জমিদারের লড়াই

রাজনীতিতে চলছে দুই জমিদারের লড়াই। একজন মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে ক্ষমতায় থাকতে চান। আরেকজন ইসলাম ধর্মকে ক্ষমতার ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন।

সরাসরি গুলির বিধান আইনে নেই

নাশকতায় জড়িতদের সরাসরি গুলির নির্দেশ দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ বিশ্লেষকরা বলছেন পুলিশ কখন গুলি করতে পারবে আর কখন পারবে না, তা আইনেই আছে৷ তাঁরা মনে করেন, সন্ত্রাস দমনে সব চেষ্টা ব্যর্থ হওয়ার আগে সরাসরি গুলি করা হলে তা হবে মানবাধিকারের লঙ্ঘন৷

নিষিদ্ধ পোস্টার!

নায়িকা পূজা গুপ্তার হট স্টিলেও আপত্তি নেই। নেই এ্যাকশনেও। আপত্তি ছবিটির পোস্টারে। সাইফের নতুন ছবি ‘গো গোয়া গন’ নিয়ে আপত্তি তুলেছেন ভারতের বিশেষ একটি এনজিও। ছবিটির পোস্টারে সাইফের মুখে চুরুট থাকায় পোস্টারটি অবিলম্বে প্রত্যাহারের করার দাবিও তারা জানিয়েছেন।

পরকীয়ায় মত্ত্ব লকেট

পরকীয়ার জন্য বাংলা ছবির প্রযোজক আর পরিচালকদের সেরা পছন্দ কে? লকেট চট্টোপাধ্যায়; আবার কে! কিন্তু কেন? সেটাই জানাবার আগে চাট্টি কথা বলি।

প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক না গড়ায় আত্মহনন

স্কুলছাত্রী মীম নিহত হওয়ার ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে এসেছে। প্রতারক প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক না গড়ায় আত্মহনন করতে হয় তাকে। মৃত্যুর আগে মোবাইলে এ ধরনের অশ্লীল মেসেজ তাকে ঠেলে দেয় মৃত্যুর দিকে।

সেক্স ওয়ারকার

কক্সবাজার জেলায় এইচআইভি প্রতিরোধে ও নিরাপদ মাতৃত্ব এবং যৌন কাজের লক্ষ্যে ২৫৭ জন যৌন কর্মী (সেক্স ওয়ারকার) চিকিৎসা সেবায় আওতায় পড়েছে। এর ফলে তারা নাগরিক সুযোগ-সুবিধা ও বেঁচে থেকে নিজেকে সুস্থ রাখার ঠিকানাটি খুঁজে পেল।

কব্জি উড়ে গেল পুলিশের

রাজশাহী নগরীতে শিবির-পুলিশ সংঘর্ষের সময় বিস্ফোরণে এক পুলিশ সদস্যের দুই হাতের কব্জি উড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলকারীদের দিকে গ্যাস গ্রেনেড ছোড়ার সময় তা বিস্ফোরিত হলে আহত হন ওই পুলিশ সদস্য।

নেহার দৃশ্যে…

বেশ সাহসিকতার সঙ্গে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে নেহা শর্মার। ‘জয়ন্ত ভাই কি লাভ স্টোরি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এখানে নেহা অভিনয় করেছেন বিবেক ওবেরয়ের বিপরীতে। নিজের এই প্রথম ছবিতেই নেহা ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন।

একটি ধর্ষণের কাহিনি

একটি ধর্ষণের কাহিনি। নিম্নমধ্যবিত্ত পরিবার; অল্প ভাড়ায় একটি বাসাবাড়ি খুঁজছে স্বামী-স্ত্রী। স্বামীর এক ব্যবসায়ী বন্ধু কথা দিয়েছে, ভালো বাড়ি সে খুঁজে দেবে। আপাতত এক পরিচিতের খালি বাড়িতে থাকার জায়গা পাওয়া গেছে।

শিবির সভাপতি গ্রেপ্তার সংঘর্ষ-ভাঙচুর, সড়ক অবরোধ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মু. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকের মধ্যে তাকে মুক্তি না দিলে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি।

৪ বিচারপতির শপথ অনুষ্ঠানে যোগ দেননি সিনিয়র বিচারপতিরা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি শপথ নিয়েছেন। বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হক, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী গতকাল সকালে শপথ গ্রহণ করেন।

হেফাজতে ইসলামের লংমার্চঃ মন্ত্রী ড. হাছান মাহমুদের চেষ্টাও ব্যর্থ

হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ব ঘোষিত আগামী ৬ এপ্রিল এর লংমার্চ নিবৃত করতে সরকার এখন বেশ তৎপর হয়ে উঠেছে। তবে সরকারের এই চেষ্টা অবশেষে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। হেফাজতে ইসলাম এখনও তাদের দাবী-দাওয়া তথা লংমার্চ নিয়ে অনঢ়।