Wednesday, May 11, 2016

বন্যার্তদের জন্য ৩৬ কোটি ডলার সাহায্যের আবেদন

পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ৩৫ কোটি ৭০ লাখ ডলার সাহায্যের আবেদন জানিয়েছে জাতিসংঘ ও পাকিস্তান সরকার। ইসলামাবাদে গতকাল রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে বিদেশি সাহায্যদাতাদের প্রতি এ আহ্বান জানানো হয়। গত বছরের ভয়াবহ বন্যার পর এ বছর আবার নতুন করে বন্যায় ৭০ লাখ পাকিস্তানি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাত্র এক বছর আগেই পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় দুই কোটি ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এ বছর আবার আকস্মিক বন্যায় দক্ষিণাঞ্চলের সমভূমি প্লাবিত হয়। এতে সিন্ধু প্রদেশের কিছু এলাকা গতবারের চেয়েও বেশি প্লাবিত হয়।
যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ ও পাকিস্তান সরকার জানায়, পাকিস্তান জরুরি ত্রাণকাজে প্রয়োজনীয় ৩০ শতাংশেরও বেশি তহবিল সংগ্রহ করতে না পারায় হাজার হাজার বন্যাদুর্গত ব্যক্তি পাহাড় ও বাড়িঘরের ছাদে বাস করছে।
জাতিসংঘ জানিয়েছে, সিন্ধু প্রদেশের প্রায় প্রতিটি জেলায় বন্যা দেখা দিয়েছে। সেই সঙ্গে পার্শ্ববর্তী বেলুচিস্তান প্রদেশের পাঁচ জেলাতেও বন্যায় এ পর্যন্ত ৩৪২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও ৬৩৩ জন।
জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়কারী তিমু পাক্কালা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যার্থে এই ৩৫ কোটি ৭০ লাখ ডলারের তহবিল গঠন করা হবে। তা ছাড়া খাবার পানি সরবরাহ ব্যবস্থার মতো কিছু ব্যবস্থা পুনর্গঠনও করতে হবে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফেরদৌস আশিক আওয়ান জানান, তাঁর সরকার বন্যাদুর্গতদের সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এরপর আরও কী পরিমাণ সাহায্য লাগবে আগামী ৩০ দিনের মধ্যে তা নির্ধারণ করা হবে।
এদিকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণতৎ পরতা পর্যবেক্ষণের জন্য দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি জাতিসংঘের সাধারণ পরিষদে তাঁর সফর বাতিল করেছেন।

অধিনায়ক সেস ফ্যাব্রিগাসকে হারিয়েছে। হারিয়েছে দলের অন্যতম তারকা সামির নাসরিকেও। ইংলিশ প্রিমিয়ার লিগেও শুরুটা হয়েছে এক ম্যাচ ড্র, অন্য ম্যাচ হেরে। কোচ আর্সেন ওয়েঙ্গারের ওপরও ছিল উয়েফার নিষেধাজ্ঞার খড়্গ। নতুন মৌসুমে একের পর এক দুঃসংবাদ পাওয়া আর্সেনাল অবশেষে একটা সুসংবাদ পেল। প্লে-অফ রাউন্ড খেলে জায়গা করে নিল চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে। ইতালির উদিনেসেকে পরশু তাদেরই মাঠে আর্সেনাল হারাল ২-১ গোলে। প্রথম লেগে নিজেদের মাঠে গানাররা জিতেছিল ১-০ গোল। ফলে দুই লেগ মিলে ৩-১ গোলে জিতে চূড়ান্ত পর্ব নিশ্চিত করল আর্সেনাল।
আর্সেনালের পাশাপাশি চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে অলিম্পিক লিওঁ আর বেনফিকাও। গত বছর চ্যাম্পিয়নস লিগ খেলা রাশিয়ার রুবিন কাজানের সঙ্গে ফিরতি লেগে ১-১ গোলে ড্র করলেও লিওঁ চূড়ান্ত পর্বে উঠে গেল প্রথম লেগে ৩-১ গোলে জিতে থাকায়। ডাচ ক্লাব এফসি টোয়েন্টের সঙ্গে প্রথম লেগে ২-২ ড্র করা বেনফিকা ফিরতি লেগে জিতল ৩-১ গোলে। এই বড় দলগুলোর পাশাপাশি পরশু চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লাজেন আর বেলারুশের বাতে বরিসভ।
প্রথম লেগে নিজেদের মাঠে থিও ওয়ালকটের একমাত্র গোলে জিতেছিল আর্সেনাল। ব্যবধান ন্যূনতম ছিল বলে ভয় ছিল পা হড়কানোর। নিজেদের মাঠে উদিনেসে এক গোল করলেও অন্তত অতিরিক্ত সময়ে কিংবা টাইব্রেকারে নিয়ে যেতে পারবে ম্যাচটি। সেই ভয়টাই আর্সেনালকে পেয়ে বসেছিল ৩৯ মিনিটে যখন আন্তোনিও ডি নাতালের গোলে এগিয়ে গেল উদিনেসে। পিছিয়ে পড়া আর্সেনাল ৫৫ মিনিটে নতুন অধিনায়ক রবিন ফন পার্সির গোলে সমতা ফেরায়। গানারদের জয় নিশ্চিত হয় প্রথম লেগের গোলদাতা ওয়ালকটের ৬৯ মিনিটের গোলে।
প্লে-অফ রাউন্ড শেষ হওয়ার মধ্য দিয়ে পরশু চূড়ান্ত হয়ে গেছে কোন ৩২টি দল অংশ নেবে এবারের চ্যাম্পিয়নস লিগে। কাল রাতে মোনাকোতে ড্রও হয়ে গেছে। নির্ধারিত হয়েছে গ্রুপ পর্বে কে মুখোমুখি হচ্ছে কার।

নিজামীর ফাঁসি নিয়ে নিউ ইয়র্ক টাইমস যা লিখেছে by ইলেন বেরি

পাকিস্তানের কাছ থেকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৃশংসতার জন্য অভিযুুক্ত বিরোধী দল জামায়াতের সিনিয়র নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর সহিংসতার বিষয়ে সচেতন বাংলাদেশ সরকার। মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয় বুধবার দিনের একেবারে শুরুর দিকে। তাকে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তার নিজ গ্রামে দাফন করা হয়েছে। দেশের স্বাধীনতাকামী শক্তির বিরুদ্ধে পাকিস্তানি সেনাদের পক্ষ নিয়ে প্যারামিলিটারি গ্রুপ (আল বদর) গঠন করেন তিনি। ২০১৪ সালের অক্টোবরে তার বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়। সেই রায় গত সপ্তাহে বহাল রাখেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করেন নি নিজামী।
এর আগের ফাঁসিগুলোতে রাজপথে প্রতিবাদ হয়েছে। তাই রাজধানী ঢাকায় কেন্দ্রীয় কারাগার, এর আশপাশে ও অন্যান্য স্থানে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় যেসব ব্যক্তি নৃশংস যুদ্ধাপরাধ করেছিলেন বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাদের বিচার করার উদ্যোগ নেয়।
এই বিচার নিয়ে বাংলাদেশে বিভক্তি আছে। একপক্ষ হলো স্বাধীনতা যুদ্ধের সময় যে ধর্মনিরপেক্ষ পরিচয় ছিল তার পক্ষে। অন্যপক্ষ হলো তারা, যারা ইসলামিক নীতির ভিত্তিতে দেশে সরকার প্রতিষ্ঠা করতে চায়।
এই বিভক্তি সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ আকার ধারণ করে। ইসলামি উগ্রবাদীরা হত্যাকাণ্ড শুরু করে। নাস্তিক্যবাদের পক্ষে এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে এমন বুদ্ধিজীবিদের হত্যা করে। সাম্প্রতিক সময়ে তারা টার্গেট বিস্তৃত করেছে। তারা টার্গেটে ফেলেছে বিদেশী, এলজিবিটি অধিকারকর্মী, ধর্র্মীয় সংখ্যালঘুদের। এর মধ্যে আছে হিন্দু, শিয়া মুসলিম ও খ্রিস্টান।
আন্তর্জাতিক সংগঠনগুলো যুদ্ধাপরাধ বিচারের সমালোচনা করেছে। তারা বলেছে, অভিযুক্ত নেতারা নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পেয়েছেন সামান্যই। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের মানবাধিকার বিষয়ক কমিশন এক বিবৃতিতে বলেছে, বিবাদীর পক্ষে খুব সামান্যই সাক্ষী হাজির করার অনুমতি দেয়া হয়েছে। প্রসিকিউশনের সাক্ষীকে ক্রস-চেক করতে দেয়া হয় নি।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস গত সপ্তাহে বলেছেন, বাংলাদেশের অনেক মানুষ বিশ্বাস করেন নিজামী অপরাধী এবং তারা তার বিচার চান। সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমেই সেই বিচার করা যায়।
নিজামীকে আল বদর বাহিনীর নেতা হিসেবে সনাক্ত করেছে প্রসিকিউটররা। এই বাহিনী স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতাপন্থিদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতন চালিয়েছিল। নিজামীকে স্বাধীনতাপন্থি বুদ্ধিজীবি হত্যা, ২২ জন নিরস্ত্র বেসামরিক মানুষ হত্যা, ষড়যন্ত্র, হত্যা, ধর্ষণের অভিযোগে ফাঁসির রায় দেয়া হয়। এ ছাড়াও তাকে দু’দফা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
(নয়া দিল্লি থেকে ইলেন বেরি ও ঢাকা থেকে জুলফিকার আলী মানিক যৌথভাবে এ রিপোর্ট করেছেন।) (নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের অনুবাদ)

নাইজারে পালানোর খবর নাকচ করলেন গাদ্দাফি

প্রতিবেশী দেশ নাইজারে পালিয়ে যাওয়ার খবর নাকচ করে দিয়েছেন লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। একে তাঁর বিরুদ্ধে ‘মানসিক যুদ্ধ’ বলে আখ্যা দেন তিনি। একই সঙ্গে তিনি ন্যাটো ও বিদ্রোহীদের পরাজিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।
এদিকে কর্নেল গাদ্দাফি এখনো লিবিয়ার জন্য ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন দূত জেন ক্রেজ। গাদ্দাফির স্ত্রী সাফিয়া ক্রোয়েশিয়ায় একটি পর্যটনকেন্দ্র কেনার ব্যাপারে আলোচনা করছেন।
গতকাল সিরিয়াভিত্তিক টেলিভিশন চ্যানেল অ্যারাই ওরুবার সঙ্গে টেলিফোনে কথা বলেন গাদ্দাফি। এতে তাঁর নাইজেরিয়ায় পালিয়ে যাওয়ার খবরের সমালোচনা করেন তিনি। গাদ্দাফি বলেন, ন্যাটো ও বিদ্রোহীরা আমাদের নৈতিক মনোবল দুর্বল করতে চায়। তিনি বলেন, আমরা ত্রিপোলিসহ লিবিয়ার সব জায়গায় প্রস্তুত আছি। বিদ্রোহীদের ওপর হামলা চালানো হবে।
গাদ্দাফি বা তাঁর ঘনিষ্ঠজনেরা যাতে লিবিয়া ছেড়ে পালাতে না পারেন, সে জন্য প্রতিবেশী দেশগুলোকে লিবিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) ও যুক্তরাষ্ট্র।
গত ২৩ আগস্ট ত্রিপোলিতে গাদ্দাফির প্রধান আশ্রয়স্থল বাব আল আজিজিয়ার পতনের পর অ্যারাই ওরুবা চ্যানেলে গাদ্দাফির বেশ কিছু অডিও বার্তা প্রচারিত হয়। এর আগে এই চ্যানেলটির মালিক ইরাকের সাবেক এমপি মিসান আল জুবুরি দাবি করেন, গাদ্দাফি লিবিয়াতেই আছেন এবং তাঁর সঙ্গে কথাও হয়।
মার্কিন দূত ক্রেজ গত বুধবার ওয়াশিংটনে বলেন, গাদ্দাফিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এনটিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি জানান, লিবিয়ার ক্ষমতাচ্যুত এই নেতা এখনো দেশটির ও জনগণের জন্য বিপজ্জনক। লিবিয়ায় গাদ্দাফির অনুগত বাহিনীকে লক্ষ্য করে সামরিক জোট ন্যাটোর বিমান হামলা অব্যাহত থাকবে।
লিবিয়ায় বনি ওয়ালিদ, সাবহা ও গাদ্দাফির জন্মস্থান সার্তে শহরে এখনো প্রবেশ করতে পারেনি বিদ্রোহীরা। গাদ্দাফির অনুগত সেনাদের আত্মসমর্পণের জন্য আগামীকাল ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এনটিসি।
গাদ্দাফির স্ত্রী সাফিয়া ক্রোয়েশিয়ায় একটি পর্যটনকেন্দ্র কেনার ব্যাপারে আলোচনা করছেন বলে খবর বেরিয়েছে। ক্রোয়েশিয়ার দৈনিক ক্রনিকল এক প্রতিবেদনে জানায়, লিবিয়ায় গাদ্দাফিবিরোধী অভিযান শুরুর পর গাদ্দাফির পতন নিশ্চিত হলে পর্যটনকেন্দ্র কেনার ব্যাপারে আলোচনা শুরু করেন সাফিয়া। বাব আল আজিজিয়ার পতনের পর গাদ্দাফির দ্বিতীয় স্ত্রী সাফিয়া তিন ছেলেমেয়ে নিয়ে পালিয়ে আলজেরিয়ায় আশ্রয় নেন। সাফিয়া সাবেক যুগোস্লাভিয়ার মোস্তার শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে শহরটি বসনিয়া-হার্জেগোভিনায় পড়েছে।