Sunday, July 17, 2011
চিকিৎসার জন্য ব্রাজিল যাচ্ছেন হুগো চাভেজ
চিকিৎসার জন্য ব্রাজিল যাওয়ার সিদ্ধান্ত থেকে মনে হচ্ছে, কিউবায় অস্ত্রোপচার সত্ত্বেও সমাজতান্ত্রিক মতাদর্শের এই নেতা এখনো শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।
সূত্রটি জানায়, চাভেজ চিকিৎসার জন্য ব্রাজিলের ক্যানসার চিকিৎসার জন্য পরিচিত সিরীয়-লেবানিজ হাসপাতালে যাচ্ছেন। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ব্রাজিল যাওয়ার কোনো সময়সূচি জানা যায়নি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তুরস্কে কুর্দি জঙ্গিদের হামলায় ১৩ জন সেনা নিহত
নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ঘাঁটি বলে পরিচিত ওই পার্বত্য এলাকায় সেনা অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। তুর্কি চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, জঙ্গিদের নিক্ষেপ করা গ্রেনেডে ওই ১৩ সেনার মৃত্যু হয়।
দিয়ারবাকির প্রদেশের মেয়র মুস্তাফা তোপরাক বলেন, হামলায় আরও সাত সেনা আহত হন। দুজনের অবস্থা গুরুতর।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জেন অস্টিনের পাণ্ডুলিপি ১৬ লাখ ডলারে বিক্রি
নিলামপ্রতিষ্ঠান ‘সাদারবি’জ অস্টিনের এ পাণ্ডুলিপিটির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছিল পাঁচ লাখ ডলার। তবে বিক্রি হয়েছে তার তিনগুণ বেশি দামে।
সম্ভবত, ১৮০৪ সালে অস্টিন এ উপন্যাসটি লেখেন। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র একজন নারী, যিনি ছোটবেলা থেকে নিজের এক ধনাঢ্য ফুফুুর বাসায় বেড়ে ওঠেন এবং পরবর্তী সময়ে বাবার বাড়িতে ফিরে আসতে বাধ্য হন।
বোডলিয়ান লাইব্রেরির কর্মকর্তা রিচার্ড অভেনডেন বলেন, দেশের সাহিত্যের ঐতিহ্য এ পাণ্ডুলিপিটি সংগ্রহে রাখতে পেরে তাঁরা আনন্দিত। তিনি বলেন, ‘আমরা সত্যিই গর্বিত যে দুর্লভ এ পাণ্ডুলিপিটি ব্রিটেনেই থাকছে। আসছে শরৎ থেকেই অমূল্য এ পাণ্ডুলিপিটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।’
পাণ্ডুলিপিটি কেনার জন্য ব্রিটেনের ‘ন্যাশনাল হেরিটেজ মেমোরিয়াল ফান্ড’ (এনএইচএমএফ) বোডলিয়ান লাইব্রেরিকে মোটা অঙ্কের অর্থ অনুদান দেয়। ব্রিটেনের অন্যতম জনপ্রিয় লেখিকা অস্টিন ১৮১৭ সালে ৪১ বছর বয়সে মারা যান। প্রাইড অ্যান্ড প্রিজুডিস, ইমা ও সেন্স অ্যান্ড সেন্সিব্লিটিসহ মোট ছয়টি পূর্ণাঙ্গ উপন্যাস রয়েছে তাঁর।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দক্ষিণ সুদানকে স্বীকৃতি দিল জাতিসংঘ
সাধারণ পরিষদের সভাপতি জোসেফ ডেইস বলেন, ‘আমি দক্ষিণ সুদানকে জাতিসংঘের সদস্য হিসেবে ঘোষণা করছি।’ তিনি বলেন, ‘এটি ঐতিহাসিক ও আনন্দময় মুহূর্ত।’ জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘স্বাগত, দক্ষিণ সুদান। জাতিগুলোর সংস্থায় স্বাগত।’
মন্টেনেগ্রোর পর দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য হলো। ২০০৬ সালে মন্টেনেগ্রো জাতিসংঘের সদস্য হয়েছিল।
গত শনিবার দক্ষিণ সুদান আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয়। এর আগে গণভোটে দক্ষিণ সুদানের মানুষ প্রায় সর্বসম্মতভাবে স্বাধীনতার পক্ষে ভোট দেন।
কয়েক দশকের গৃহযুদ্ধের পর সুদানের কাছ থেকে স্বাধীনতা পায় দক্ষিণ সুদান। গৃহযুদ্ধে ২০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়।
বান কি মুন বলেন, ‘যাঁরা দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে দুঃখকষ্ট ভোগ করেছেন, যাঁরা অনেক প্রিয়জনকে হারিয়েছেন, যাঁরা বাড়িঘর ও এলাকা ছেড়ে পালিয়েছেন, তাঁরা এখন একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছেন।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে চুক্তি ১৮ জুলাই
রাজ্যের মহাকরণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা জানান, ত্রিপক্ষীয় চুক্তির অন্য দুই পক্ষ হবে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম উপস্থিত থাকবেন বলে উল্লেখ করেন তিনি। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে দার্জিলিংসহ বেশ কিছু এলাকা নিয়ে পৃথক রাজ্য গড়ার দাবিতে আন্দোলন করছে গোর্খা জনমুক্তি মোর্চা।
সাংসদ পদ ছাড়তে পারেন মমতা
আগামী মাসে লোকসভার সদস্যপদ ছেড়ে দিতে পারেন মমতা। মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরও সাংসদ পদ ছাড়েননি তিনি। ভারতের সংবিধান অনুযায়ী, মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে লোকসভার সদস্যপদ ছেড়ে দিতে হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে জাতিসংঘকে অনুরোধ করা হবে
বিবৃতিতে বলা হয়, বৈঠকে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করে নেওয়ার অনুরোধ করা হবে। জাতিসংঘের প্রতি কবে এ অনুরোধ জানানো হবে, বিবৃতিতে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে ফিলিস্তিনের কর্মকর্তারা জানান, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে আরব লিগ এ অনুরোধ জানাতে পারে। ফিলিস্তিনের একজন প্রতিনিধি জানান, সুনির্দিষ্ট তারিখ ঠিক করতে আরব লিগের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।
আরব লিগের এমন একতরফা উদ্যোগের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ফিলিস্তিনিরা সত্যিকার অর্থে শান্তি চাইলে শর্তহীনভাবে আলোচনার টেবিলে বসতে হবে। আলোচনার কোনো বিকল্প নেই। একতরফা উদ্যোগে শান্তি আসবে না, সমস্যার সমাধান হবে না।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৯/১১ হামলার বার্ষিকীতে নতুন হামলার দল নিয়ে ভেবেছিলেন লাদেন
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের গোপন বাসস্থানে চালানো অভিযানের সময় এ-সংক্রান্ত কথাবার্তার তথ্য পাওয়া যায়। তবে একেবারেই প্রাথমিক ওই পরিকল্পনা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না, সে ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, লাদেন ও তাঁর অপারেশনস কার্যক্রমের প্রধান আত্তিয়া আবদুল-রহমান হামলার উদ্দেশ্যে দল গঠন নিয়ে মতবিনিময় করেন। তবে আবদুল-রহমান যেসব নাম বলেছিলেন, বারবার তা নাকচ করে দিচ্ছিলেন লাদেন।
লাদেনের অ্যাবোটাবাদের বাড়িতে অভিযানের কয়েক দিন পর মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, সেখান থেকে নথিপত্র ও কম্পিউটারে পাওয়া তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা লক্ষ্যস্থলে নতুন হামলার ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন লাদেন।
মার্কিন কর্মকর্তারা তখন বলেছিলেন, লাদেন লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান শহর এবং ট্রেন ও বিমানে হামলা করতে চেয়েছিলেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাংবাদিক ধর্মঘটে বাধাগ্রস্ত বিবিসির সম্প্রচার
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গত জানুয়ারিতে ৬৫০টি পদ বিলুপ্ত করার ঘোষণা দেয়। সরকারি ব্যয় হ্রাস উদ্যোগের অংশ হিসেবে ব্রিটিশ সরকার বিবিসির আর্থিক বরাদ্দ কমিয়ে দেওয়ায় প্রচারমাধ্যম সংস্থাটি ওই পদ বিলুপ্তির পরিকল্পনা করে।
সাংবাদিকেরা যুক্তরাজ্যে বিবিসির বিভিন্ন স্টুডিওর বাইরে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন। এ কারণে বিবিসি কর্তৃপক্ষ গতকাল সকালে টেলিভিশনের একটি অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়। রেডিও ফোরের একটি অনুষ্ঠান শুরু হয় এক ঘণ্টা দেরিতে। রেডিও ফাইভের এক অনুষ্ঠানের উপস্থাপক পরিবর্তন করে তা চালিয়ে নেওয়া হয়।
বিবিসির সাংবাদিকদের ধর্মঘটে সমর্থন দেয় ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট (এনইউজে)। সংগঠনটির সাধারণ সম্পাদক মিচেল স্ট্যানিস্ট্রিট বলেন, ‘আমরা বিবিসির সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেছি।’
সাংবাদিকদের অভিযোগ ব্যবস্থাপনা পদে চাকরি নিরাপদ থাকলেও শুধু সাংবাদিক ছাঁটাই করা হচ্ছে। অথচ আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব ছিল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফগানিস্তান ছেড়েছে প্রথম মার্কিন সেনা দল
এ বছর আফগানিস্তান থেকে প্রায় ১০ হাজার মার্কিন সেনা বিদায় নেওয়ার কথা। ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত জুন মাসে ঘোষণা দিয়েছিলেন, গ্রীষ্ম মৌসুমে আফগানিস্তান থেকে ৩৩ হাজার সেনা প্রত্যাহার করা হবে। বর্তমানে দেশটিতে ৯৯ হাজার মার্কিন সেনাসহ দেড় লাখ বিদেশি সেনা মোতায়েন রয়েছে।
মার্কিন সেনা সূত্র জানায়, রাজধানী কাবুলের উত্তর-পশ্চিমে অবস্থিত পারওয়ান প্রদেশ থেকে গত বুধবার ৬৫০ জন মার্কিন সেনা প্রত্যাহার করা হয়।
মার্কিন সামরিক বাহিনীর প্রেস কর্মকর্তা মেজর মাইকেল উন বলেন, প্রেসিডেন্টের ঘোষণার পর মার্কিন সেনা পুনঃ মোতায়েন না করে আফগান বাহিনীর হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে এই প্রথম সেনা প্রত্যাহার করে দেশে ফেরত পাঠানো হলো। সেনা কর্মকর্তারা জানান, এ মাসেই অন্তত ৮০০ সেনা আফগানিস্তান থেকে বিদায় নেবেন।
মাইন বিস্ফোরণে নিহত ৫
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে স্থলমাইন বিস্ফোরণে গত বৃহস্পতিবার কমপক্ষে পাঁচজন বেসামরিক লোক নিহত ও একজন আহত হয়েছেন। হেলমান্দের সরকারি মুখপাত্র দাউদ আহমাদি জানান, হেলমান্দের সানগিন জেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় তালেবান যোদ্ধাদের পেতে রাখা মাইন বিস্ফোরণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ওই পাঁচজন নিহত ও একজন আহত হন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের অঙ্গীকার মনমোহনের
গত বুধবার মুম্বাইয়ের পৃথক তিনটি স্থানে বোমা হামলায় ১৭ জন নিহত ও অন্তত ১৩৩ জন আহত হন। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনার পর এটাই ছিল সবচেয়ে বড় হামলা।
হামলায় আহত ব্যক্তিদের অবস্থা পরিদর্শনে মনমোহন হাসপাতালে যান এবং তাঁদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মুম্বাইবাসীর শোক ও ক্ষোভ অনুভব করতে পারছি। তাঁদের এই বেদনা ও ক্ষোভের আমিও একজন ভাগীদার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমাদের কাজ হলো, হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা। যত দ্রুত সম্ভব তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম মুম্বাই যান। সেখানে তিনি বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ও নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা বিভিন্ন ছবি পরীক্ষা করে দেখছে পুলিশ। এ হামলায় কারা জড়িত ছিল, এ ব্যাপারে বলার সময় এখনো আসেনি।
চিদাম্বরম বলেন, হামলার কয়েক দিন আগে গ্রেপ্তার করা ভারতীয় মুজাহিদিনের কয়েকজন সদস্যকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ২০০৮ সালে গুজরাটে বোমা হামলার ঘটনায় ওই সদস্যদের গ্রেপ্তার করা হয়।
ভারতের জঙ্গিগোষ্ঠী মুজাহিদিন সাধারণত বিভিন্ন শহরের রেস্তোরাঁ, বাসস্ট্যান্ড ও ব্যস্ত রাস্তায় কম ক্ষমতাসম্পন্ন বোমা পেতে রেখে হামলা চালিয়ে আসছে। পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে এ গোষ্ঠীর যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ আছে।
সিঙ্গাপুরভিত্তিক আল-কায়েদা বিশেষজ্ঞ রোহান গুণারত্ন বলেন, হামলার ধরন থেকে ধারণা করা যায়, ভারতীয় মুজাহিদিনদের সহায়তায় এ হামলা চালানো হয়েছে।
ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এ হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য সরকারকে দোষারোপ করছে। বিজেপির প্রধান নেতা ও সাবেক উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি বলেন, মুম্বাইয়ে বারবার সন্ত্রাসী হামলার ঘটনাকে সরকারের নীতির ব্যর্থতা হিসেবে বিবেচনা করতে হবে। এটি গোয়েন্দা ব্যর্থতা নয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘পাশা-মোরেল বৈঠকে সম্পর্কের উন্নতি হয়েছে’
গত দুই মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন বিশেষ বাহিনীর কমান্ডোরা। এরপর ওয়াশিংটন-ইসলামাবাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর জের ধরে পাকিস্তানের জন্য প্রতিশ্রুত মার্কিন বার্ষিক সামরিক সহায়তার তৃতীয় কিস্তি ৮০ কোটি মার্কিন ডলার স্থগিত করে ওয়াশিংটন।
গত বুধবার এক দিনের সফরে ওয়াশিংটন যান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ভারপ্রাপ্ত পরিচালক মাইকেল মোরেলসহ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার তিনি দেশে ফিরে যান।
একজন মার্কিন কর্মকর্তা বলেন, সুজা পাশার সঙ্গে গোয়েন্দাদের বৈঠক বেশ আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ মার্কিন ও পাকিস্তানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বেশকিছু বিষয়ে পদক্ষেপ নিতে রাজি হয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ধনকুবের বর পেতে চাইলে
প্রতিষ্ঠানটির নাম বেইজিং মোরাল এডুকেশন সেন্টার ফর উইমেন।
প্রতিষ্ঠানটি ৩০ ঘণ্টার প্রশিক্ষণের জন্য যে ফি নিয়ে থাকে, তা তিন হাজার ৮০ মার্কিন ডলারের সমান। গত বছরের আগস্টে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। এ সময়ের মধ্যে সেখানে মধ্যবিত্ত শ্রেণীর প্রায় তিন হাজার নারী প্রশিক্ষণ নিয়েছেন।
ওই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া ঝাউ উইয়ি নামের একজন তরুণী বলেন, সেখানে প্রশিক্ষণ নিতে তিনি যে সময় দিয়েছেন, আর এ কাজে যে অর্থ ব্যয় করেছেন, তা কাজে লেগেছে। তিনি জানান, আগে তাঁদের পারিবারিক ব্যবসা ছিল। কিন্তু একপর্যায়ে দুঃসময়ের মুখোমুখি হন তাঁরা। তখন কষ্টে কাটতে থাকে জীবন। এ দুরবস্থা তিনি মেনে নিতে পারছিলেন না। মানসিক কষ্টে ভুগছিলেন। তখন তিনি ভাবেন, একজন বিত্তবান বর পেলে তাঁর এ কষ্ট দূর হতে পারে।
লিলি বিং (২৮) বলেন, এ প্রতিষ্ঠানে আলাপচারিতায় সুপটু হওয়ার তালিম দেওয়া হয়। ব্যক্তিত্ব কীভাবে উজ্জ্বল করা যায়, তা শেখানো হয়। আরও শেখানো হয় ঐতিহ্যবাহী চা তৈরির মুনশিয়ানা। এসব মিলিয়ে কনে হিসেবে একজন শিক্ষার্থীর মধ্যে জৌলুশ ফুটে ওঠে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক শাও তং বলেন, এখানে শিক্ষার্থীদের চারিত্রিক ও ব্যক্তিত্ব বিকাশের কৌশলের ওপর আলোকপাত করা হয়। লক্ষ্যে পৌঁছাতে কীভাবে নিজেকে সবচেয়ে সেরা হিসেবে গড়ে তোলা যায়, এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সেভাবে অনুপ্রাণিত করে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল কাউন্সিলকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে কূটনীতিকদের এক সভায় এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এদিকে লিবিয়া কন্টাক্ট গ্রুপের পশ্চিমা এবং আরব বিশ্বের সদস্যরা দেশটিতে চলমান বৈরিতা অবসানে নতুন পরিকল্পনা গ্রহণ করছেন। সেটি গাদ্দাফির কাছে পাঠানো হবে।
হিলারি ক্লিনটন বলেন, ‘যুক্তরাষ্ট্র গাদ্দাফির শাসনকে কোনোমতেই আর লিবিয়ার বৈধ কর্তৃপক্ষ মনে করে না।’ তিনি আরও বলেন, ‘আমি আজ ঘোষণা করছি, একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশটির শাসনক্ষমতা গ্রহণ করার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র টিএনসিকে লিবিয়ার বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দেবে। এবং আমরা সে অনুযায়ী সব চুক্তি সম্পাদন করব।’
হিলারি ক্লিনটনের এ ঘোষণার পর এখন থেকে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ বিদ্রোহীদের সহায়তার জন্য তাদের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার অবমুক্ত করতে সক্ষম হবে।
এদিকে লিবিয়া সংকট সমাধানের লক্ষ্যে গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক শুরু করেছেন ইউরোপীয় ও আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা ছাড়তে রাজি করানো ও সেখানকার বিদ্রোহীদের সহযোগিতা করার বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আলা জুপ্পে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ, ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাতিনিসহ ন্যাটোর মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন ও আরব লিগের প্রধান নাবিল আল আরবি বৈঠকে যোগ দিয়েছেন।
লিবিয়ার বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী পরিষদের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ জিবরিলও বৈঠকে উপস্থিত আছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফ্যালকাও পোর্তোতেই

গ্রন্ডোনার আশঙ্কা, মেসি হয়তো ছেড়েই দেবেন
হুলিও গ্রন্ডোনার তাই ভয় হচ্ছে, শেষে না সমালোচনার বাড়াবাড়িতে জাতীয় দল থেকেই মুখ ফিরিয়ে নেন মেসি। আর্জেন্টিনার ফুটবল সংস্থার প্রধান এই আশঙ্কার কথাই বলেছেন, ‘হয়তো এর থেকে মুক্তি পেতে মেসি বলতে পারে, ‘আমি আর এখানে আসবই না, স্পেনে থেকে যাব।’
রোজারিওতে জন্মালেও সেই ছোট্টটি থাকার সময়ই মেসি স্পেনে চলে গিয়েছিলেন। সেখানেই বার্সার যুব প্রকল্পে ফুটবল শিক্ষা। সেখানেই কাটান বছরের বেশির ভাগ সময়। সেই অর্থে আর্জেন্টিনার সঙ্গে তাঁর সম্পর্কের সুতাটা শক্ত নয় মোটেও। গ্রন্ডোনা সেটাই মনে করিয়ে দিচ্ছেন, ‘সবার এমন মনে হতে পারে, আর্জেন্টিনার মানুষ শুধু ওর বদনামই করতে চায়। ও রোজারিওতে জন্মেছে। সেখানে থেকেছে, খেলেছে। এরপর হরমোন সমস্যা হলো। সে নিজেই নিজের পথ খুঁজে বের করে বার্সেলোনায় চলে গেল। ওরা ওকে এমনভাবে গড়ে তুলল, যেন সে সেখানেই জন্মেছে। এত কিছুর পরেও কিন্তু সে স্পেনের বদলে আর্জেন্টিনাকেই বেছে নিয়েছে জাতীয় দল হিসেবে। আমাদের সেটাকে সম্মান করা উচিত।’
গ্রন্ডোনা যখন শঙ্কায় ভুগছেন, তখন মেসি নিজে এই বলে আশ্বস্ত করছেন, সমালোচকদের কথা তিনি কানেই তোলেন না, ‘সমালোচনা আমাদের যথেষ্ট ভোগায়, আবার এটা আমাদের দল হিসেবে সুসংগঠিতও করে। আমার যত সমালোচনাই করা হোক, আমি আর্জেন্টিনা দলের হয়েই খেলব। কারণ আমি সব সময় তা-ই চেয়েছি। সংবাদমাধ্যমের সমালোচনার কারণে এই চাওয়াটা শেষ হয়ে যাবে না। সংবাদমাধ্যমে কী বলা হলো না-হলো, এসব নিয়ে আমি মোটেও ভাবিত নই।’ তবে এও জানালেন, ‘কাউকে উদ্দেশ করে যখন সিটি বাজানো কিংবা অপমান করা হয়, সেটা নিশ্চয়ই তার ভালো লাগে না। তবে আমরাই কিন্তু সব থেকে বেশি করে চাই দল ভালো করুক।’
মেসি থাকলেই যে আর্জেন্টিনা বার্সেলোনা হয়ে উঠবে—এমনটা আশা করাও বাতুলতা। মেসিই বলছেন, ‘বার্সেলোনার সঙ্গে আর্জেন্টিনার তুলনা করা বোকামি। আমরা সেখানে একসঙ্গে খেলছি অনেক বছর ধরে। জাতীয় দলেও বল ধরে রেখে, খেলার ছন্দ নিয়ন্ত্রণ করে—অনেকটা সেভাবেই খেলার চেষ্টা করছি। কিন্তু দুই দলের তুলনা কোনোভাবেই চলে না, সেটা দল হিসেবে যেমন নয়, তেমনি একক কোনো খেলোয়াড় হিসেবেও নয়।’
তবে মানুষের এই হতাশার পেছনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ব্যর্থতা যে আছে, মেসি সেটাও বোঝেন, ‘আর্জেন্টিনার একটা শিরোপা দরকার। অনেক দিন হয়ে গেল, আমরা কিছুই জিতিনি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে দামি ক্লাব
ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য বিবেচিত হয়েছে ১.৮৬ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা আমেরিকান ফুটবল দল ডালাস কাউবয়ের মূল্য ধরা হয়েছে ১.৮১ বিলিয়ন ডলার। ম্যান ইউ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটি ক্লাব আর্সেনাল আছে প্রথম ১০টি দলের তালিকার সপ্তম স্থানে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অবস্থান পঞ্চম স্থানে। ফুটবল জগতে এ সময়ের সেরা দল হিসেবে গণ্য করা হলেও সবচেয়ে দামি দলের তালিকায় বার্সেলোনার অবস্থানটা অনেকখানি পেছনে। ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার পরও কাতালানরা আছে ফোর্বসের এই তালিকার ২৬তম অবস্থানে।
ফোর্বস তালিকার শীর্ষ ১০ দল: ম্যানচেস্টার ইউনাইটেড, ডালাস কাউবয়, নিউইয়র্ক ইয়াঙ্কি, ওয়াশিংটন রেডস্কিনস, রিয়াল মাদ্রিদ, নিউ ইংল্যান্ড প্যাট্রিয়ট, আর্সেনাল, নিউইয়র্ক জায়ান্ট, হস্টন টেক্সানস, নিউইয়র্ক জেট।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পেসারদের ওপর আশা স্ট্রাউসের
২০০৬-০৭ সালে ভারতের শেষ ইংল্যান্ড সফরের সময় দুর্দান্ত বোলিং করেছিলেন দীর্ঘদেহী ক্রিস ট্রেমলেট। এবারও তাঁর কাছে সে রকম পারফরমেন্সই আশা করছেন স্ট্রাউস। ব্রিটেনের শীর্ষ দৈনিক ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কোনো নাটকীয় দুর্বলতা আমরা আশা করছি না। কিন্তু আমরা জানি যে ভারতের শেষ ইংল্যান্ড সফরের সময় ট্রেমলেট তাদেরকে অনেক চাপের মুখে ফেলে দিয়েছিল। অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার বিপক্ষেও সে ভালো করেছিল। এবারও যদি পেসাররা লাইন ও লেংথ ঠিক রেখে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যেতে পারে, তাহলে আমরা ভারতীয় ব্যাটসম্যানদের অনেক বিপদে ফেলে দিতে পারব।’ তবে সাম্প্রতিক সময়ে যে ভারতীয় ব্যাটসম্যানদের শর্ট বল খেলার ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, সেটাও স্বীকার করে নিয়েছেন স্ট্রাউস। বলেছেন, ‘আমার মনে হয় উপমহাদেশের সবগুলো দেশের ব্যাটসম্যানরাই সাম্প্রতিক সময়ে শর্ট বল খেলার ক্ষেত্রে অনেক কৌশলী হয়ে গেছে।’
আরেক পেসার স্টুয়ার্ট ব্রড সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ফর্মে না থাকলেও তাঁকে নিয়ে আশা হারাননি স্ট্রাউস। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে তাঁকে দল থেকেও বাদ পড়তে হয়েছিল। তবে এরপর কাউন্টি ক্রিকেটে নটিংহামশায়ারের হয়ে পাঁচ উইকেট নিয়ে আবার ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ব্রড। ভারতের বিপক্ষে তিনি আবারও জ্বলে উঠতে পারবেন বলে মনে করছেন স্ট্রাউস। তিনি বলেছেন, ‘আমি ব্রডকে নিয়ে চিন্তা করছি না। সে খুব অসাধারণ একজন বোলার। তার সুইং আর বাউন্স বিশ্বের যেকোনো ব্যাটসম্যানকেই বিপদে ফেলে দিতে পারে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেসিদের শক্তি সমালোচনা
সম্প্রতি এক সাক্ষাত্কারে মেসি বলেছেন, ‘দর্শকদের কাছ থেকে অপমানজনক কথাবার্তা আমার জন্য ও পুরো দলের জন্যই অনেক বিব্রতকর। কেউই দুয়োধ্বনি শুনতে পছন্দ করে না। আমরা এটাতে কষ্ট পেয়েছি। কিন্তু একই সঙ্গে এটা আমাদেরকে অনেক সাহায্যও করেছে। আমরা পুরো দল হিসেবে আরও শক্তিশালী হয়েছি। আরও ভালো খেলার পণ করেছি। আর আমার ক্ষেত্রে এ রকম ব্যাপার তো এবারই প্রথম না। কিন্তু এসব সমালোচনার পরও আমার আর্জেন্টিনার হয়ে খেলার আকাঙ্ক্ষা শেষ হয়নি। আমি সব সময়ই জাতীয় দলের জার্সি গায়ে আমার সেরা খেলাটাই খেলার চেষ্টা করি।’
আজ সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আর্জেন্টিনা লড়বে উরুগুয়ের বিপক্ষে। কোস্টারিকার বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়া দলটা অপরিবর্তিত রেখেই মাঠে নামবে স্বাগতিকেরা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
July
(546)
-
▼
Jul 17
(18)
- চিকিৎসার জন্য ব্রাজিল যাচ্ছেন হুগো চাভেজ
- তুরস্কে কুর্দি জঙ্গিদের হামলায় ১৩ জন সেনা নিহত
- জেন অস্টিনের পাণ্ডুলিপি ১৬ লাখ ডলারে বিক্রি
- দক্ষিণ সুদানকে স্বীকৃতি দিল জাতিসংঘ
- গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে চুক্তি ১৮ জুলাই
- ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে জাতিসংঘকে অনুরোধ করা হবে
- ৯/১১ হামলার বার্ষিকীতে নতুন হামলার দল নিয়ে ভেবেছিল...
- সাংবাদিক ধর্মঘটে বাধাগ্রস্ত বিবিসির সম্প্রচার
- আফগানিস্তান ছেড়েছে প্রথম মার্কিন সেনা দল
- হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের অঙ্গীকার মন...
- ‘পাশা-মোরেল বৈঠকে সম্পর্কের উন্নতি হয়েছে’
- ধনকুবের বর পেতে চাইলে
- লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল কাউন্সিলকে যুক্তরাষ্ট...
- ফ্যালকাও পোর্তোতেই
- গ্রন্ডোনার আশঙ্কা, মেসি হয়তো ছেড়েই দেবেন
- ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে দামি ক্লাব
- পেসারদের ওপর আশা স্ট্রাউসের
- মেসিদের শক্তি সমালোচনা
-
▼
Jul 17
(18)
-
▼
July
(546)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...