Sunday, February 26, 2012

চারদিক-রোহিঙ্গা শিশুদের সঙ্গে by মোছাব্বের হোসেন

আমাদের দেশে ওদের বেড়ে ওঠাটা তেমন সহজ নয়। নানা ধরনের বাধাবিপত্তি পাড়ি দিতে হয় ওদের। সুবিধার কথা বলছেন? তা তো ওদের জীবনের জন্য মরীচিকার মতো! বলছি রোহিঙ্গা শিশুদের কথা। মা-বাবার সঙ্গে সঙ্গে ওরাও বেড়ে ওঠে এ দেশের ভূখণ্ডে। তাদের আদিনিবাস মিয়ানমারে।

রাজনীতি-আইনের নয়, আওয়ামী লীগ বা বিএনপির শাসন by এ কে এম জাকারিয়া

তারেক রহমান দেশের বাইরে আছেন। তাঁর অবস্থান গোপনীয় কোনো বিষয় নয়। বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া সম্প্রতি লন্ডন গিয়ে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখাও করে এসেছেন। তবে আইনের চোখে তিনি পলাতক। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আদালত পলাতক যে ১২ আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি

ধর্ম-সেহির খাওয়ার গুরুত্ব ও উপকারিতা by মুহাম্মদ আবদুল মুনিম খান

মাহে রমজানে রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে উষা উদয়ের আগে যে পানাহার করা হয়, তা সেহির হিসেবে পরিচিত। ‘সেহির’ উর্দু শব্দ, মূল আরবি ‘সুহুর’; এর শাব্দিক অর্থ নিদ্রা ভঙ্গ, ঘুম থেকে জেগে ওঠা, রাত্রি জাগরণ প্রভৃতি। রোজা পালনের জন্য সুবহে সাদিকের পূর্বে ভোররাতে যা কিছু খাওয়া হয়, একে উর্দুতে ‘সাহির’ আর আরবিতে ‘সুহুর’ বলা হয়।

প্রতিক্রিয়া-সাতাত্তরের গণফাঁসি ও ইতিহাসের দায় by জায়েদুল আহসান

কর্নেল তাহের হত্যা দিবস উপলক্ষে মার্কিন অনুসন্ধানী সাংবাদিক লরেন্স লিফশুলজের একটি বক্তব্য তিন পর্বে প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। অপেক্ষায় ছিলাম এর প্রতিক্রিয়া কী হয় তা দেখার জন্য। লিফশুলজ ৩৫ বছর ধরে বলে আসছেন, জেনারেল জিয়া কর্নেল তাহেরকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছেন।

সময়ের প্রতিবিম্ব-রাষ্ট্রপতির ‘বৈপ্লবিক’ মার্জনা by এবিএম মূসা

কতিপয় প্রিয় পাঠক টেলিফোনে, চিঠি লিখে অনুযোগ করেছেন, ‘লক্ষ্মীপুরের বাপ-ব্যাটাকে নিয়ে লিখছেন না কেন?’ তাঁদের বলি, লিখে কী হবে? এই তো কয়েক মাস আগে লিখলাম লিমনকে নিয়ে। সেই লিমন এখনো উল্টো ‘সন্ত্রাসের’ মামলার আসামি হয়ে আদালত প্রাঙ্গণে। তারপর ছয় কিশোরকে পিটিয়ে হত্যা করা হলো।

পদত্যাগ ছাড়া কী-ই বা করতে পারতেন প্রক্টররা?-ছাত্রলীগ কর্মীদের ‘অনুরোধ’ বলে কথা!

ছাত্রলীগের কর্মীদের ‘অনুরোধ’ করার ধরনটা কেমন হতে পারে, একটু কল্পনা করুন! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কিছু কর্মীর এমনই অনুরোধের কারণে পদত্যাগ করতে হয়েছে প্রক্টরসহ চারজনকে। ছাত্রলীগের নেতাদের কাছে যা সামান্য অনুরোধ, পদত্যাগী দুই সহকারী প্রক্টর তাকে বলেছেন ‘চরম অসৌজন্যমূলক আচরণ’।

সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করুন-রমজানে বিদ্যুৎ-সংকট

রমজান মাস শুরু হয়েছে, একই সঙ্গে শুরু হয়েছে ভয়াবহ বিদ্যুৎ-সংকট। অবশ্য রমজান মাস শুরুর আগেই রাজধানীর বাইরে থেকে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে জনসাধারণের বিক্ষোভ ও বিদ্যুৎ কার্যালয় ভাঙচুরের খবর এসেছে।

গন্তব্য ঢাকা-স্বপ্ন দেখতেও ভয় হয় by শর্মিলা সিনড্রেলা

ছোট্ট একটি দোকানের এদিক-সেদিক সাজানো টুকিটাকি প্রয়োজনীয় জিনিস দিয়ে। দামি কিছু নয়, কম দামি জিনিসগুলো দিয়েই পরিপাটি সাজানো দোকানটি। এই যেমন সেফটিপিন, চাবির রিং, কিছু সস্তা টিপ, চিরুনি বা চুলে দেওয়ার কালো ক্লিপ। পথ চলতে চলতে হঠাৎ চোখ পড়ে বিক্রেতার হাতের দিকে। হাতের আঙুলগুলো কেমন যেন ক্ষতবিক্ষত।

এইচএসসি-মানের প্রশ্ন নিয়ে কিছু উল্টো প্রশ্ন by মোহীত উল আলম

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল আগের যেকোনোবারের চেয়ে ভালো হয়েছে। আগের যেকোনোবারের অপেক্ষায় জিপিএ-৫ও বেশি এসেছে। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বলা হচ্ছে, যেহেতু সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীর জন্য আসন আছে সর্বসাকল্যে ২০ হাজার, সেহেতু সেখানে জিপিএ-৫

ধর্ম-ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় রোজা by মুহাম্মদ আবদুল মুনিম খান

‘রোজা’ ফারসি শব্দ; আরবিতে একে ‘সাওম’ বলা হয়। এর আভিধানিক অর্থ অবিরাম চেষ্টা, আত্মসংযম, বিরত থাকা, সংযত রাখা প্রভৃতি। ইসলামি শরিয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতের নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনোরূপ পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম সাওম বা রোজা। প্রত্যেক বয়ঃপ্রাপ্ত, সক্ষম, সুস্থ, মুকিম

সমুদ্রে ডুবে মৃত্যু-নিরাপত্তাই প্রথম—এই নীতি ওদের বাঁচাতে পারত by মুসা ইব্রাহীম

প্রথমেই নিরাপত্তা বা নিরাপত্তাই প্রথম (Safety First)। বিশ্বের প্রথম এভারেস্টজয়ী পর্বতারোহী তেনজিং নোরগের শ্যালক এবং ভারতের দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের কোর্স ডিরেক্টর নিমা নোরবুর প্রথম পাঠ ছিল এটি। যতক্ষণ পর্যন্ত না নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এক কদমও এগোনো যাবে না—হোক না সেটা প্রাকৃতিক দুর্গম বাধা

এসো নীপবনে-আহত কাকছানা by আবুল হায়াত

প্রকল্প এলাকার মধ্যেই অনেক খামারবাড়ি। কৃষকেরা পরিবার নিয়ে বসবাস ও চাষাবাদ করেন। তাঁদের চাষাবাদের সাহায্যের জন্যই আমাদের প্রকল্প। প্রকল্পের মেয়াদ প্রায় শেষের দিকে, তাই কাজ চলছে রাত-দিন। এই ব্যস্ততার মাঝে সেদিন পানির পিপাসায় বড়ই কাতর আমি। কাছের কৃষক ভাইয়ের বাড়ির দিকে রওনা হলাম, এক গ্লাস পানির জন্য।

যুক্তি তর্ক গল্প-ইন্দিরাকে সম্মাননা ও ভারত-বাংলাদেশ সম্পর্ক by আবুল মোমেন

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে আমাদের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মাননা জানানোর মাধ্যমে একটি জাতীয় কর্তব্য পালন করা হলো। যেকোনো আত্মসম্মানবোধসম্পন্ন ব্যক্তি ও জাতি উপকারীর উপকার স্বীকার করে, নানাভাবে কৃতজ্ঞতার প্রকাশ ঘটায়। বাংলাদেশের মানুষ যে সত্যিই বীরের জাতি, মর্যাদাবোধসম্পন্ন জাতি, সে কথা অনেক বিলম্বে হলেও প্রকাশ পেল এবারে।

বাজার সহনীয় করতে হস্তক্ষেপ জরুরি-বাণিজ্য মন্ত্রণালয়ের লাগাতার ব্যর্থতা

বাজারে রাষ্ট্রের ভূমিকা যতই হ্রাস পাচ্ছে, ততই বাড়ছে ব্যবসায়ীদের আধিপত্য। বাজার প্রতিযোগিতামূলক না হওয়ায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো সরবরাহ কমিয়ে দিয়ে পণ্যের দাম বাড়াচ্ছেন। চিনি-তেল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ সামগ্রীর ব্যবসা পাঁচটি শিল্প গ্রুপের নিয়ন্ত্রণে বলে যে সংবাদ সোমবারের প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তা টনক নড়িয়ে

দুর্বৃত্তদের পাকড়াও করুন, শাস্তি দিন-ফখরুলের গাড়িবহরে হামলা

লক্ষ্মীপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। গত সোমবার তিনি লক্ষ্মীপুরে গিয়েছিলেন নুরুল ইসলাম হত্যার আসামি এইচ এম বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফের প্রতিবাদে আয়োজিত এক সভায় যোগ দিতে।

চারদিক-আনারসের গ্রাম by কল্যাণ প্রসূন

মাথার ঠিক ওপরে সূর্য। আঁকাবাঁকা কাঁচা রাস্তা মাড়িয়ে আমরা (চালকসহ নিজে) মোটরসাইকেলে ছুটে চলেছি আনারসের বাগান দেখতে। গ্রামটির নাম বাহাদুরপুর। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নে এটির অবস্থান। গ্রামের কাছাকাছি পৌঁছাতেই মধ্যবয়সী চার-পাঁচজন লোকের দেখা মেলে। শরীর থেকে তাঁদের অঝোরধারায় ঘাম ঝরছে।

রাজনীতি-রাষ্ট্রপতিদের সব বিতর্কের ঊর্ধ্বে রাখা বাঞ্ছনীয় by আবদুল মান্নান

বাংলাদেশে এখনো যে কজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তার একদম সামনের কাতারে আমাদের মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। জাতির জনকের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন আর তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে দেশের সর্বোচ্চ সম্মানিত আসনে বসিয়েছেন।

ধর্ম-মাহে রমজানের গুরুত্ব ও তা ৎপর্য by মুহাম্মদ আবদুল মুনিম খান

মাহে রমজান উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তাঁর প্রতিশ্রুত বেহেশত লাভের সওগাত। ‘রামাদান’ শব্দটি আরবি ‘রাম্দ’ ধাতু থেকে উদ্ভূত। এর আভিধানিক অর্থ হচ্ছে দহন, প্রজ্বলন, জ্বালানো বা পুড়িয়ে ভস্ম করে ফেলা। রমজান মাসে সিয়াম সাধনা তথা রোজাব্রত পালনের মাধ্যমে মানুষ নিজের সমুদয় জাগতিক কামনা-বাসনা পরিহার করে

গদ্যকার্টুন-আমি চিনি গো চিনি তোমারে by আনিসুল হক

বহুদিন আগে এক কলাম লেখক লিখেছিলেন, বাজারে গেলাম, খাসির দরে মুরগি কিনিয়া ফিরিলাম। এই কথা এখনো লেখা যায়, রুই মাছ কিনবেন বলে পকেটে টাকা নিয়ে গেছেন, ওই টাকায় একটা আস্ত পুঁটি মাছ কিনে ফিরেছেন। তারপর ওই পুঁটি মাছটাকেই কয়েক টুকরো করে কেটে তার মাথা, পেটি, লেজ, পুরো পরিবার-পরিজন মিলে খেয়ে তৃপ্তির ঢেঁকুর

সহজিয়া কড়চা-‘ঘৃণা ভালো’ নয়—ভালোবাসা ভালো by সৈয়দ আবুল মকসুদ

আমাদের দেশেই এত সমস্যা এবং লেখার মতো বিষয় এত বেশি যে, আমি কখনো আন্তর্জাতিক কোনো বিষয়ে লেখার তাগিদ অনুভব করি না। প্রতিদিন নতুন নতুন সমস্যা। একটি সমস্যার সমাধান না হতেই আর দুটি সমস্যা হাজির হয়। তবে আমার মতো অভাজন আন্তর্জাতিক সমস্যা নিয়ে কিছু না লিখলেও অনেক বিজ্ঞ ও বিদগ্ধজনই সেসব নিয়ে লেখেন।

সব দলের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা চাই-রাজনৈতিক দলের আয়-ব্যয়

রাজনৈতিক দলের নিবন্ধন বিধি অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আয় ও ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করার কথা। সে অনুযায়ী কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে চিঠিও পাঠিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক যে কয়েকটি দল নির্ধারিত তারিখের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি বা দিতে পারেনি, তবে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ কয়েকটি

স্থানীয়দের আবেগ অগ্রাহ্য করা ঠিক হবে না-ভাটিয়ারীতে ভূমি অধিগ্রহণ

ভূমি অধিগ্রহণ একটি স্বীকৃত বিষয়। কিন্তু যে ভূমি অধিগ্রহণ করা হয় সেখানকার জনগণের মতামত, অবস্থান ও মনোভাবের বিষয়টি কি বিবেচনার বাইরে থাকবে? সীতাকুণ্ডের ভাটিয়ারীতে জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয় জনগণের অসন্তোষের পরিণতিতে ক্ষোভ-বিক্ষোভের ঘটনার পর বিষয়টি নিয়ে ভেবে দেখা জরুরি হয়ে পড়েছে।

ধন্যবাদ রবীন্দ্রনাথ ঠাকুর by রোমেন রায়হান

দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখিতে গিয়াছি সিন্ধু
মিছিমিছি ঘোরাঘুরি করিয়াছি
ফল নাই এক বিন্দু।

মূল্য দ্য প্রাইস by আসিফ মেহ্দী

মজুদদারদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা! কারণ, তাঁদের কল্যাণে রমজান মাস আসার আগেই জনগণের সংযম পালন শুরু হয়ে যায়। বাজার থেকে খাদ্যপণ্য সাময়িকভাবে ভ্যানিশ করে তাঁরা জনগণকে কেনাকাটায় সংযমী করে তোলেন। তা ছাড়া এই ভদ্রলোকেরা চান না জনগণ ‘সস্তা জিনিস’ কিনে ‘তিন অবস্থার’ মধ্যে হিমশিম খাক! তাঁদের বরকতে জিনিসের মূল্য

পাণ্ডা by সৈয়দ মুজতবা আলী

আমি তীর্থপ্রাণ। অর্থাৎ তীর্থ দেখলেই ফুল চড়াই, ‘শীরনী’ বিলাই। ভারতীয় তাবৎ তীর্থ যখন নিতান্তই শেষ হয়ে গেল তখন গেলুম জেরুজালেম। ইহুদি, খ্রীষ্টান, মুসলমান এই তিন ধর্মের ত্রিবেণী জেরুজালেম। বিশ্বপাণ্ডার ইউএনও ঐখানেই। সেখান থেকে গেলুম বেৎ লেহেম—প্রভু যীশুর জন্মস্থান।

রসকারণ-পাঁচ হাজার না আট হাজার? by আব্দুল কাইয়ুম

মুক্তাঙ্গনে আট হাজার লোকের বিশাল সমাবেশ হয়েছে, কেউ বলল। অথবা কেউ বলল, মধুর ক্যানটিনে শত শত ছাত্রছাত্রী আড্ডা দিচ্ছে। সংখ্যাগুলো ঠিক কি না, তা বোঝার কোনো উপায় আছে কি? হ্যাঁ, আছে। প্রথমে দেখতে হবে, সমাবেশের লোকজন বসা ছিল, নাকি দাঁড়ানো।

সমালোচনা নয়, নিজের স্ট্যাটাস বাড়ান-ইয়াহু!! দাম বাড়ছে!

আহ! নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ভাবতে ভালোই লাগছে যে এখন থেকে আমরাও আর কম দামি জিনিস খাব না। বিশ্বের অন্য ধনী নাগরিকদের মতো আমরাও এখন দামি দামি খাবার খাব। আহা, কী আনন্দ আকাশে বাতাসে! আসলে আবহমানকাল থেকেই দামি জিনিসের প্রতি বাঙালির দুর্বলতা ছিল।

ডায়ালিসিস মেশিন নষ্ট-স্বাস্থ্য খাতের দুরবস্থা কাটবে কবে

সরকারি হাসপাতালগুলোর দুরবস্থা দিনের পর দিন বেড়েই চলেছে। চিকিৎসাসেবার মানের অধোগতি নিয়ে বহু লেখালেখি হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেদিকে দৃষ্টি দেওয়ার যেন সময়ই নেই। চিকিৎসকদের মানসিকতার পরিবর্তন হয়নি যুগের পরিবর্তন হওয়ার পরও। রোগীদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগও পাওয়া যায় মাঝেমধ্যে।

কালো টাকা সাদা করা-বন্ধ করতে হবে উৎসমুখ

কালো টাকা সাদা করার আরেকটি নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। জায়গাটি হচ্ছে পুঁজিবাজার। সম্প্রতি শেয়ারবাজার বিপর্যয়ের পর সেখানে আস্থা ফিরিয়ে আনার শেষ চেষ্টা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মনে করা যেতে পারে। গত কয়েক মাসের শেয়ারবাজার পরিস্থিতিতে দেশের নীতিনির্ধারকরাও চিন্তিত।

পবিত্র কোরআনের আলো-আল্লাহ নবী-রাসুল পাঠিয়েছেন যেন মানুষ কোনো অজুহাত খুঁজে না পায়

১৬৪. ওয়া রুছুলান ক্বাদ ক্বাসাস্না-হুম 'আলাইকা মিন্ ক্বাবলু ওয়া রুছুলান লাম নাক্বসুসহুম 'আলাইকা; ওয়া কাল্লামাল্লাহু মূছা তাকলীমা। ১৬৫. রুছুলাম্ মুবাশ্শিরীনা ওয়া মুনযিরীনা লিআল্লা ইয়াকূনা লিন্নাছি 'আলাল্লাহি হুজ্জাতুম্ বা'দার্ রুছুলি; ওয়া কা-নাল্লা-হু 'আযীযান হাকীমা।

'কালো আর ধলো বাহিরে কেবল...' নয় by লুৎফর রহমান রনো

অনেকদিন আগে (বছর দুই হবে হয়তো) পত্রিকায় একটি খবর পড়েছিলাম, 'কালো মেয়ে বলে তালাক'। তাতে বিস্মিত হইনি। কারণ কোনো কারণে বর বিয়ের আগে বউকে দেখেনি, কিন্তু শুনেছে গৌর বর্ণ। যখন দেখেছে কালো, তালাক দিয়েছে। এক মতে ভালোই। খামোখা নির্যাতন না করে ঝামেলা চুকিয়ে দিয়েছে।

চালচিত্র-উপেক্ষিত মধ্যবিত্ত, তাকাতে হবে তাদের দিকেও by শুভ রহমান

ক্ষমতায় যাঁরাই যখন থাকেন, প্রধানত দারিদ্র্য দূর করার কথাই তাঁরা বলেন। এতে দারিদ্র্য যে তেমন দূর হয় তা নয়, কিন্তু ক্ষমতাসীনদের আসনটি পাকা হয়। সে ধারার দারিদ্র্য বিমোচনের স্লোগানটা পাল্টায়নি। দারিদ্র্য দূর করার জন্য যত কাগজ খরচ হয়েছে, যত কৌশলপত্র তৈরি হয়েছে, তার অর্থমূল্য দিয়ে প্রকৃত দারিদ্র্য অনেক বেশি দূর করা যেত।

এই দিনে-কনসার্ট ফর বাংলাদেশের চার দশক by এম এম খালেকুজ্জামান

পয়লা আগস্ট। ১৯৭১। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার। মঞ্চে তুমুল জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড বিটলসের জর্জ হ্যারিসন, সঙ্গে বব ডিলান, লিওন রাসেল, বিলি প্রেস্টন, রিঙ্গো স্টার, এরিক ক্ল্যাপটন। তাঁদের সঙ্গে ভারতীয় কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর ও ওস্তাদ আলী আকবর খান। আর তাঁদের মুখোমুখি শ্রোতা-দর্শক। সবাই সমবেত যোদ্ধার ভূমিকায়।

সময়ের প্রেক্ষিত-আজুমা: বঙ্গপ্রেমী অনন্য এক বিদেশি by মনজুরুল হক

বাংলাদেশের প্রতি সত্যিকার অর্থে যাঁরা গভীর মমত্ব পোষণ করেন, সে রকম বিদেশির সংখ্যা বলা যায় একেবারেই হাতেগোনা। বিদেশিদের মধ্যে অনেকেই অবশ্য বাংলাদেশকে ভালোবাসা কিংবা দেশটিকে হূদয় দিয়ে অনুধাবন করতে পারার কথা বলে থাকেন। তবে সে রকম বক্তব্য কতটা আন্তরিক এবং কতটা তা কেবল বলতে হয় বলে বলা,

চরাচর-সাঁওতাল বিদ্রোহ by সাজ্জাদ কবীর

সব বিদ্রোহের সূত্রপাত হয় নিপীড়ন থেকে। শাসকের হাত যখন হয়ে ওঠে দস্যুর থাবা তখন শোষিতের আর কিছুই করার থাকে না। সহ্য করতে করতে একসময় বিস্ফোরণ ঘটে। আজ থেকে প্রায় দেড় শ বছর আগেও ঘটেছিল এমনি এক ঘটনা। নিরীহ সাঁওতালরা ছিল খুবই সহজ-সরল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়-মত প্রকাশের জন্য শিক্ষককে শাস্তি কেন? by মীর মেহবুব আলম

আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের কয়েকজন (সংখ্যাগরিষ্ঠ) শিক্ষক। স্বাধীন মত প্রকাশের দায়ে অভিযুক্ত আমরা আজ আমাদের তিনজন সহকর্মীকে হারাতে বসেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের তিনজন সুযোগ্য সহকর্মী মনোজ কুমার প্রামাণিক, সলোক হোসেন ও আবদুস সালাম জীবনকে স্বাধীন মত প্রকাশ ও বিভাগে

কূটনীতি-হিনার ‘দিল্লি জয়’ ও পাকিস্তানি শাসকদের সুমতি! by সোহরাব হাসান

পাকিস্তানের নবীন ও প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খারের সাম্প্রতিক নয়াদিল্লি সফর মোটেই ‘এলাম, দেখলাম ও জয় করলাম’ ছিল না। যদিও ভারতীয় গণমাধ্যমে তাঁকে নিয়ে ব্যাপক হইচই হয়েছে। কূটনীতি ছাড়িয়ে গুরুত্ব পেয়েছে তাঁর জৌলুসপূর্ণ সাজসজ্জা ও দামি পোশাক-অলংকার নজর কেড়েছে। সাংবাদিকেরা পাকিস্তানে সুন্দরী পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেও দ্বিপক্ষীয় সম্পর্কে এর প্রভাব কতটা পড়েছে, বলা কঠিন।

সরল গরল-ডিসিদের স্বপ্নের ক্যাঙারু কোর্ট by মিজানুর রহমান খান

ডিসিরা দেশে কার্যত একটি সমান্তরাল বিচারব্যবস্থা গড়ে তুলতে চাইছেন। সুপ্রিম কোর্টের অধীনেই এই রিপাবলিকের বিচারিক ক্ষমতার শতভাগ অনুশীলন ঘটবে—এটা মানতে আমলাতন্ত্রের দারুণ আপত্তি। এ জন্য বিচার বিভাগ পৃথক্করণ বানচাল করতে তাঁরা সর্বাত্মকভাবে উঠেপড়ে লেগেছেন। কিন্তু এটা অবশ্যই প্রতিহত করতে হবে।

হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দিন-লামায় তিন হত্যা

বান্দরবান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে লামা উপজেলা সদর। সেখান থেকে আরও ১০ কিলোমিটার গভীরে রূপসীপাড়া ইউনিয়ন। জঙ্গলময় পাহাড়ি ওই এলাকায় যুগ যুগ ধরে যেসব মানুষের বাস, তারা জুম্ম জনগোষ্ঠী হিসেবে পরিচিত। গত শনিবার সেখানে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক মারমা পরিবারের পাঁচ বছরের একটি শিশু, ৭০

ভারতীয় মন্ত্রীর প্রতিশ্রুতি কার্যকর দেখতে চাই-সীমান্তে ‘কোনো অবস্থাতেই’ গুলি নয়

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বাংলাদেশ সফরে এসে সীমান্ত পার হওয়ার সময় কোনো অবস্থাতেই লোকজনের ওপর গুলি না ছুড়তে বিএসএফকে কঠোর নির্দেশনা দেওয়ার কথা জানিয়ে গেছেন। এ ছাড়া ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা চুক্তিও সই হয়েছে।

রাজনৈতিক সংস্কৃতি ও ব্যর্থ রাষ্ট্রের ধারণা by ড. তারেক শামসুর রেহমান

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সরকার ও বিরোধী দল যখন পরস্পরবিরোধী একটি অবস্থান গ্রহণ করেছে এবং দেশটিকে বড় ধরনের রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে, তখন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফরেন পলিসি ম্যাগাজিন ব্যর্থ রাষ্ট্রগুলোর একটি তালিকা প্রণয়ন করেছে। ওই তালিকায় ১৭৭টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম।

তত্ত্বাবধায়ক : রত্নতিলক, না কলঙ্ক স্মারক? by এস এম আব্রাহাম লিংকন

বিএনপি-জামায়াত চাইলেও দেশের ব্যবসায়ীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে না রাখার দাবি তুলেছেন, যাঁদের অনেকেই বিএনপি-আওয়ামী লীগ-জামায়াতের আদর্শের, যাঁদের কেউ কেউ সরাসরি কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত। শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় না থাকলে তত্ত্বাবধায়ক পদ্ধতির বেআইনি ঘোষণার বিপক্ষে নিশ্চয়ই রাজপথে বেশ শক্ত অবস্থান

ইতি-নেতি-রুমানা মনজুরের চোখ যে সত্যকে উন্মোচন করেছে by মাসুদা ভাট্টি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে পিটিয়ে ভয়ংকর জখম করেছে এক দুর্বৃত্ত। সামাজিক সম্পর্কের বিচারে লোকটি রুমানার স্বামী। লোকটি দেশের অন্যতম বিখ্যাত ও ক্ষমতাবান বিদ্যাপীঠ বুয়েটে লেখাপড়া করেছেন। শিক্ষা মানুষকে যে আলোকিত করে না, তার প্রমাণ হিসেবে এই লোকটিকে অনায়াসে দাঁড় করানো যায়।

সাদাকালো-ক্ষুদ্রঋণ সহায়তার ঐতিহ্য নিয়ে কিছু কথা by আহমদ রফিক

ব্রিটিশ বঙ্গে গ্রামীণ দারিদ্র্যের একটি বড় কারণ ছিল চিরস্থায়ী বন্দোবস্তের বদৌলতে সৃষ্ট নব্য জমিদার শ্রেণীর শাসন এবং ভয়াবহ মহাজনি শোষণ। অনেক ক্ষেত্রে আবার জমিদারির সঙ্গে মহাজনি কারবার। এর ওপর মধ্যস্বত্বভোগী উপশ্রেণীর উৎপাত, সেখানে সুদের ব্যবসা।

বৃক্ষপ্রেমী গ্রামীণ শিশু by আব্দুদ দাইন

অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এ পৃথিবীকে সবুজে-শ্যামলে ভরে দিয়েছে প্রাণ প্রদায়ী বৃক্ষরাজি। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ।

সিরিয়া-আসাদ সরকার টিকে থাকছে কিসের জোরে? by বাছমা কোদমানি

সিরিয়ার সর্বস্তরের মানুষই উপলব্ধি করতে শুরু করেছে যে, তারা প্রত্যেকে এই সরকারের অসৎ অভিপ্রায়ের শিকার। সুনি্ন নেতাদেরই এখন এই আন্দোলন যাতে সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাতে রূপ না নেয় তার জন্য সচেষ্ট হতে হবে।

রাজনীতি-অলির বলি আর রাজনীতির গলায় গামছা! by বদিউর রহমান

উত্তর মনে হয় সোজা, উত্তর মনে হয় একটাই আর সেটা হচ্ছে_ নীতিতে থেকেই হোক আর নীতি বিসর্জন দিয়েই হোক আগামী নির্বাচনে কারও জন্য টিকে থাকার আর কারও জন্য ক্ষমতায় যাওয়ার পথ এখন থেকেই প্রশস্ত করে নিতে হবে। এ টানাটানিতে একেক দলের এবং নেতার একেক রকম হিসাব রয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি তো রয়েছেই।

দূরত্বেই লাভ by আরিফ হোসেন

নব্বইয়ের দশকের প্রথমদিকে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় ছিল। বেগম খালেদা জিয়া দলের কর্ণধার। মন্ত্রিসভায় বেশিরভাগ সদস্য নতুন। অতীতে মন্ত্রিত্ব করেননি। তবে অভিজ্ঞতা না থাকলেও মন্ত্রিত্ব করতে বাংলাদেশে অসুবিধে হয় না। বিএনপি নেতাদেরও হয়নি। দলে যারা মন্ত্রিত্ব পাননি তাদের সংখ্যা আরও বেশি। তারা স্বভাবতই মন্ত্রীদের ওপর ক্ষুব্ধ।

জাবিতে ধর্ষণবিরোধী আন্দোলন-অপরাধীকে কোনোভাবেই প্রশ্রয় নয় by রেহনুমা আহমেদ

জাহাঙ্গীরনগরের ধর্ষণবিরোধী আন্দোলনের গুরুত্ব এখানে যে এটি তুলে ধরে সরকারি দল কী ভাবে নিজ স্বার্থে জঘন্যতম অপরাধকে, অভিযুক্ত অপরাধীকে প্রশ্রয় দেয়। একই সঙ্গে তুলে ধরে কী ভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব_ ১৯৯৮ ও তার পরবর্তী আন্দোলনগুলো তার পথ বাতলে দেয়।

সমকালীন প্রসঙ্গ-বাংলাদেশে অপরাধের জগৎ যেভাবে চলছে by বদরুদ্দীন উমর

পুলিশের অপরাধমূলক বেপরোয়া কর্মকাণ্ডের এই মুহূর্তের এক দৃষ্টান্ত হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে ডাকাত বলে গ্রেফতার করে, তাকে নিজেদের হেফাজতে আটকে রেখে অমানবিক নির্যাতন করা। আবদুল কাদেরকে সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধ জেনেও পুলিশ যে এখনও তার বিরুদ্ধে মামলা তুলে না নিয়ে তাকে আটকে রেখে নির্যাতন করছে এটা

রাজনৈতিক দলের আয়-ব্যয়-স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতেই হবে

গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী নিবন্ধিত সব রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব প্রতি বছর নির্বাচন কমিশনে নির্দিষ্ট সময়ে জমা দেওয়ার বিধান রয়েছে। গত বছর এটা কার্যকর হয় এবং সন্তুষ্টির কথা যে আওয়ামী লীগ ও বিএনপিসহ প্রধান রাজনৈতিক দলগুলো তা মেনে চলছে।

মাহে রমজান-ত্যাগের মহিমায় ভাস্বর হোক

বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান। মুসলিমদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ মাসটি ত্যাগ ও ইবাদতের মহিমায় ভাস্বর। এ মাস প্রত্যেক মুসলিমের জীবনে এক অপূর্ব আনন্দের বারতা নিয়ে আসে। মাসব্যাপী ইবাদতের প্রস্তুতি চলতে থাকে রমজান শুরু হওয়ার অনেক আগে। প্রতিদিন রোজা রেখে ধর্মপ্রাণ মানুষরা আল্লাহকে স্মরণ করেন।

বজলুর রহমান : মৃত্যুঞ্জয়ী সাংবাদিক by জোবাইদা নাসরীন

মৃত্যুও কারও কারও জীবনের কাছে পরাজিত হয়। কারণ কারও জীবন মৃত্যুকে ছাড়িয়েও দীপ্যমান থাকে, উজ্জ্বল থাকে। সেই ধরনের জীবনের এক মানুষ ছিলেন সাংবাদিক বজলুর রহমান। তার বর্ণাঢ্য কর্মজীবন, রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞা, সাধারণ জীবনযাপন সবার জন্য প্রেরণা। সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসা তিনি অর্জন করেছিলেন।

দাবাং গার্ল কুলরাজ

বলিউডের নতুন সিনেমা ‘চার দিন কি চান্দনি’তে দেখা যাবে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ খ্যাত অভিনেত্রী কুলরাজ রানধাওয়াকে। সিনেমাটি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সালমান খানের প্রতিযোগী হিসেবে নয়, বরং দাবাং গার্লের মতো করেই চরিত্রকে ফুটিয়ে তুলেছেন তিনি। সিনেমাটিতে কুলরাজ অভিনয় করছেন তুষার কাপুরের বিপরীতে। এখানে তাকে একজন অস্থিরমতি, সারাক্ষণ কথা বলতে থাকা খোলামেলা মনের মেয়ের ভূমিকায় দেখা যাবে। এ সম্পর্কে তিনি জানিয়েছেন, একদম দাবাং গার্লের মতোই চরিত্র এটি, যে কোন কিছুরই তোয়াক্কা করে না। কিন্তু আমি এখানে সালমান খানের সঙ্গে কোন প্রতিযোগিতায় যেতে চাই না। আসল দাবাং তো তিনিই। তিনি আরও বলেছেন, ‘চাঁদনিকে সবাই পেতে চায়। কারণ, তার মতো সুখী এবং পরোপকারী দ্বিতীয়টি নেই। যে কোন সমস্যার সমাধান আছে তার কাছে। তার ব্যক্তিত্বের কারণেই সবাই তার প্রেমে পড়তে বাধ্য হয়। সিনেমাটি ৯ই মার্চ মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন এর প্রযোজক ও পরিচালক সমীর কার্নিক।

ভিড় দেখলেই ভয়ে জড়োসড়ো

এক বছর আগের র‌্যাম্প মডেল নার্গিস ফাকরি এখন বলিউডের পুরাদস্তুর নায়িকা। তবে মানুষের ভিড় দেখলেই ভয়ে জড়োসড়ো হয়ে যান তিনি। পাকিস্তানি বংশোদ্ভূত এ নায়িকা ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। সমপ্রতি ইন্ডিয়া ফ্যাশন উইকের শেষ দিন নার্গিস র‌্যাম্প মডেল হয়েছিলেন শাকশী প্রধানের ডিজাইন করা পোশাকের। শো’র পর সংবাদ সম্মেলনে নার্গিস জানিয়েছেন, তার সামনে অনেক মানুষ থাকলে তিনি একটু ইতস্ততবোধ করেন। একজন ‘শোস্টপার’ হিসেবে র‌্যাম্পে হাঁটা অন্য ধরনের এক অভিজ্ঞতা বলে নার্গিস সংবাদ সম্মেলনে জানান। শাকশীর ডিজাইনের মধ্যে শহুরে এবং রঙের প্রধান্য ছিল। এসবের মধ্যে গাউন, শর্টস, শিমরি ট্রাউজার্সসহ ন্যুড কালারের টিউনিক রয়েছে। নার্গিস শোতে একজন শহুরে স্বাধীনচেতা নারীর মতোই হেডফোন ও চশমা পরে র‌্যাম্পে হেঁটেছিলেন।

চাকরির বয়সসীমা-বয়স যখন ৬৫ by তারেক শামসুর রেহমান

শিক্ষকদের অবসরের বয়স ৬৫ হোক, আপত্তি নেই। কিন্তু এখানে যেন কিছু 'চেক অ্যান্ড ব্যালেন্স' থাকে। ঢালাওভাবে একজন অসুস্থ, কর্মে অক্ষম, মেধাহীন, অযোগ্য শিক্ষক ৬৫ বছর পর্যন্ত শিক্ষকতা করবেন_ এটি কাম্য নয়। সমাজ তার কাছ থেকে কিছু পাবে না। শিক্ষকতায় দয়া-দাক্ষিণ্যের কোনো সুযোগ নেই।

সালমার ‘ব্রেকফাস্ট প্রজেক্ট’!

নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছেন ‘ডেসপেরাডো’ ছবিখ্যাত অভিনেত্রী সালমা হায়েক। এবার সবাইকে সকালের নাস্তা করায় উদ্বুদ্ধ করবেন তিনি! এখানে তার মূল উদ্দেশ্য হবে কর্মব্যস্ত মানুষদের পুষ্টিকর খাদ্য দিয়ে নাস্তা করার প্রতি আগ্রহ সৃষ্টি করা। এ নাস্তার মেন্যুতে অবশ্যই থাকতে হবে দুধ। শুধু সালমা একা নন। এই ক্যাম্পেইনে সঙ্গে আছেন তার চার বছরের মেয়ে ভ্যালেন্টিনা। তারা শুক্রবার এক সংবাদ সম্মেলনে তাদের এ ‘ব্রেকফাস্ট প্রজেক্ট’ উদ্বোধন করেন। সেখানে সালমা ও তার মেয়ের একটি ভিডিও দেখানো হয়। তাদেরকে দেখা যায় পুষ্টিকর খাবার দিয়ে নিজেরা নাস্তা করছেন এবং সবাইকে নাস্তা করার অনুরোধ করছেন। আর নাস্তার টেবিলে সবার জন্য এক গ্লাস দুধ তো অবশ্যই রাখতে বলেছেন।
৪৫ বছর বয়সী এ অভিনেত্রী সাংবাদিকদের জানান, এই প্রজেক্টে অংশ নেয়ার উদ্দেশ্য হলো মানুষকে সঠিক এবং সুস্থ খাদ্যাভাসের প্রতি উদ্বুদ্ধ করা। তিনি বলেন, আমার অনুপ্রেরণা এবং উৎসাহে যদি কারও জীবনমান উন্নত এবং সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ হয়, তা আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।

বই বাছাই by মাহবুব মোর্শেদ

বলা হয়ে থাকে, বাংলাদেশে প্রত্যাশিত পাঠক সমাজ গড়ে ওঠেনি। এই তথ্যে হতাশা ও আশাবাদ দুই-ই আছে। প্রতি ফেব্রুয়ারির বইমেলায় গত কয়েক বছর ধরে তিন হাজারেরও বেশি বই প্রকাশিত হচ্ছে। প্রকাশকরা পয়সা খরচ করে বই প্রকাশ করছেন, স্টল নিয়ে বসছেন, পাঠকরা মেলায় আসছেন, বছরভর বিপণনের নানা কসরত চলছে।

ভারত-মৌজ মাস্তি ম্যাজিক by অমিত বসু

গোটা জাতির অর্থনৈতিক, সামাজিক, পরিকাঠামোগত, ভাষা-সংস্কৃতিগত বিকাশের দাবি, প্রত্যাশা, আকাঙ্ক্ষা ন্যায়সঙ্গত এবং গণতান্ত্রিক। কিন্তু বিমল গুরুংয়ের আন্দোলন গণতন্ত্রের তোয়াক্কা করেনি। জাতিগত ভাবাবেগকে কাজে লাগিয়ে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেন।

কণ্ঠস্বর-দায়িত্বশীল রাজনীতি চাই by রাহাত খান

বিএনপির রাজনীতি যদি আগের মতোই থাকে, জামায়াতকে যদি তারা ত্যাগ করতে না পারে, সংসদে ও রাজপথে নিয়মতান্ত্রিক রাজনীতির পথ বেছে নিয়ে যদি তারা দায়িত্বশীলতার পরিচয় না দেয়, তাহলে জনগণের কাছে বিএনপি আমলের সেই নৃশংস চেহারাটাই ভেসে উঠবে। দেশের তরুণ সমাজ তাদের ক্ষমা করবে না।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা-মৃত্যুর মিছিল বন্ধ হবে না?

মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটেছে নির্মাণাধীন সেতুর পাশে গড়ে তোলা বিকল্প পথে চলার সময়। অতিরিক্ত যাত্রী বোঝাই বরিশালগামী বাসটির চালক ত্রুটিপূর্ণ বিকল্প রাস্তায় ধীরগতিতে গাড়িটি চালালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় হয়তো পড়ে যেত

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড-শুধু আশ্বাসে আস্থা নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার আশ্বাস দিয়েছে ভারত। শুক্রবার দিলি্লতে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আলোচনায় এ আশ্বাস মিলেছে। বৈঠকে মনমোহন সিং বলেছেন, তিস্তার পানি চুক্তি চূড়ান্ত করা এবং গত সেপ্টেম্বরে ঢাকায় স্বাক্ষরিত সীমানা

স্মরণ-প্রদীপের পেছনের স্বজন by জোবাইদা নাসরীন

বর্তমান যে সময়টা চলছে, সেটি অস্থিরতার, তুমুল প্রতিযোগিতার, একে-ওকে ধাক্কা মেরে সামনে এগিয়ে যাওয়া আর ব্যাপক মিডিয়ামুখিতার। পদ-পদবি আর ক্ষমতার কাঙালপনা দেখতে দেখতে ক্লান্ত থাকা আমাদের চোখ, মন সবকিছুই যেন অবসাদগ্রস্ত হতে থাকে। কিন্তু কোনো কোনো মানুষের জীবন আমাদের সত্যিই টানে।

বিশেষ সাক্ষাৎকার-মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আফগানিস্তানের বড় চ্যালেঞ্জ by কামাল হোসেন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ১৯৫৭ সালে অক্সফোর্ড থেকে সম্মানসহ স্নাতকোত্তর এবং ১৯৬৪ সালে আন্তর্জাতিক আইনে পিএইচডি ডিগ্রি নেন। ১৯৫৯ সালে লিংকনস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন। ১৯৭২ সালে গণপরিষদের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ও পরে আইনমন্ত্রী হন।

চাষিদের নিবৃত্ত করুন আর সরকার হয়ে উঠুক তৎপর-বিষাক্ত শুঁটকি

খাদ্যে ভেজাল আর কোনো বিরল ব্যাপার নয় বাংলাদেশে। অবিরলভাবেই সব ধরনের খাদ্যে, সব ধরনের ভেজাল ও বিষাক্ত দ্রব্য মেশানো চলছে। তবে, সবচেয়ে বেশি বিষক্রিয়ার শিকার সম্ভবত শুঁটকি বা শুকানো মাছ। ভেজাল নয়, শুঁটকি তৈরির সময় সরাসরি কীটনাশকই ব্যবহার করা হচ্ছে। এসব শুঁটকি খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে, ধীর বিষক্রিয়ার কবলে পড়ে

ভারতের আশ্বাস যেন কথার কথা না হয়-সীমান্তে হত্যা বন্ধ ও তিস্তা চুক্তি

নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকটি এমন সময় হলো, যখন সীমান্ত-পরিস্থিতি বেশ উত্তপ্ত এবং তা হয়েছে বিএসএফের বেপরোয়া আচরণের কারণেই। বৈঠকের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সীমান্তে বিএসএফের গুলির ঘটনা কমেছে—দাবি করে বলেছেন, তাঁরা এটি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান। এ ব্যাপারে দুই পক্ষের

পাট রপ্তানি-নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে

একসময় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সোনালি আঁশ বলে পরিচিত পাট ও পাটজাত পণ্যের কদর ছিল ব্যাপক; কিন্তু দুঃখজনক হলেও সেই পাট রপ্তানি কমছে উদ্বেগজনক হারে এবং এ জন্য কৃষক পাটচাষে আগ্রহ হারাচ্ছে। ২৫ ফেব্রুয়ারি সহযোগী একটি দৈনিকে প্রকাশিত এ-সম্পর্কিত প্রতিবেদনে যে তথ্য-উপাত্ত উপস্থাপিত হয়েছে তাতে প্রতীয়মান হয়,

ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক-বন্ধুত্ব দৃঢ় করতে চাই দুই পক্ষের সদিচ্ছা

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়ে গেল নয়াদিল্লিতে। বাংলাদেশ আবারও আশান্বিত হলো। বাংলাদেশের ইতিবাচক মানসিকতার বিষয়টি অনুধাবন করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা দীর্ঘদিন ধরে ঘটে আসছিল, তা নিরসন করতে ভারত আন্তরিক হবে, সে বৈঠকে তা আবারও উচ্চারিত হলো।

পবিত্র কোরআনের আলো-জীবনের ঝুঁকি নিয়ে হলেও আল্লাহ ও রাসুলের পথে কাজ করতে হবে

১১৯. ইয়া-আইয়্যুহাল্লাযীনা আ-মানূত্তাক্বুল্লা-হা ওয়া কূনূ মাআ'স্ সা-দিক্বীন। ১২০. মা কা-না লিআহ্লিল মাদীনাতি ওয়া মান হাওলাহুম্ মিনাল আ'রা-বি আন ইয়্যাতাখাল্লাফূ আ'ন রাসূলিল্লা-হি ওয়া লা-ইয়ার্গাবূ বিআনফুছিহিম আ'ন নাফছিহী; যা-লিকা বিআন্নাহুম লা-ইউসীবুহুম য্বামাউন ওয়ালা- নাসাবুন ওয়ালা- মাখ্মাসাতুন ফী ছাবীলিল্লা-হি ওয়ালা- ইয়াত্বাঊনা

পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের দুরবস্থা by মোহাম্মদ ফায়েক উজ্জামান

কবি শামসুর রাহমান রেলগাড়িকে কেন্দ্র করে শিশুদের জন্য ছড়া লিখেছেন : 'ঝক ঝক ঝক ট্রেন চলেছে/রাত দুপুরে অই/ট্রেন চলেছে, ট্রেন চলেছে/ট্রেনের বাড়ী কই?' রেলগাড়ির প্রতি ভালোবাসা থেকে সম্ভবত শামসুর রাহমানের এই ছড়াটির উদ্ভব। এমনকি শিশু-কিশোর, প্রৌঢ়-বৃদ্ধ সবারই ট্রেনের ছন্দময় শব্দ ভালো লাগে।

আমি আশাবাদী, একটি সুরাহা হবে by সৈয়দ আবুল মকসুদ

একটি বিষয় লক্ষণীয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও'ব্লেক বাংলাদেশ সফরে এসে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পর দুটি রাজনৈতিক পক্ষের সুর কিছুটা নমনীয় হয়েছে। যাওয়ার সময় ব্লেক যে খুব একটা খুশি হয়ে ফিরে গেছেন সেটা মনে হয়নি।

চারদিক-শিল্পরসিকেরা লক্ষ করুন by তমাল তাহসীন

লক্ষ রাখুন ১২ থেকে ১৫ এপ্রিল তারিখগুলোর দিকে। এই সময়ে অনুষ্ঠিত হবে ঢাকা আর্ট সামিট। আয়োজন করছে সামদানী আর্ট ফাউন্ডেশন। এটি একটি নন-প্রফিটেবল শিল্প-অবকাঠামো উন্নয়নমূলক সংগঠন। ফাউন্ডেশনের মূল লক্ষ্য, ঢাকা আর্ট সামিটের মাধ্যমে বাংলাদেশের শিল্পকলাকে একটি আন্তর্জাতিক শিল্পসম্মত রূপরেখায় উপস্থাপন করা।

টেকসই ভূমি ব্যবস্থাপনা: বাংলাদেশ প্রেক্ষিত

১৪ ফেব্রুয়ারি ২০১২ ‘প্রথম আলো’র উদ্যোগে ‘টেকসই ভূমি ব্যবস্থাপনা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।

বড় দলগুলোর আন্তরিকতা দরকার by আকবর আলি খান

বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল যদি কাছাকাছি আসে, তাহলে অবশ্যই তাকে সাধুবাদ জানাব। একজন নাগরিক হিসেবে অবশ্যই আমি চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য আছে, তা দূর হয়ে যাক। তাদের মধ্যে বিদ্যমান মতানৈক্য কমিয়ে আনার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সদিচ্ছা। তারা যদি আন্তরিক হয়, তাহলে অনেক কিছুই সম্ভব।

চলছে স্টল গোছানোর কাজ

চারদিকে ঠুকঠাক আওয়াজ। কোথাও চলছে ওয়েল্ডিংয়ের কাজ। আবার কোথাও চলছে ধুয়ে-মুছে সাফ করে মালামাল গোছানোর কাজ। প্রতিবছরের মতো চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এবার এটি ২০তম আয়োজন।

‘অক্ত, অক্ত বলে কান্না শুরু করে ইয়ামিন’

খালাতো-মামাতো ভাইদের সঙ্গে খেলায় ব্যস্ত ইয়ামিন (২)। খেলনা সাইকেলে উঠতে না দেওয়ায় ঘরের এক কোনায় দাঁড়িয়ে ছিল নীরবে। খেলার সাথিদের সঙ্গে কী নিয়ে যেন ঝগড়া হয়। কান্না শুরু করলে আশ্রয় মেলে নানির কোলে। কিন্তু সপ্তাহ খানেক আগে খুনিরা কেড়ে নিয়েছে ইয়ামিনের আসল আশ্রয় মায়ের কোল। ১৭ ফেব্রুয়ারি ইয়ামিনের উপস্থিতিতেই খুন হন মা খাতিজা বেগম (৪৪)।

তিন খুনের কূলকিনারা হয়নি by একরামুল হক

নগরে এক নারীসহ পৃথক তিনটি খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দায়িত্ব শেষ করেছে! তিনটি হত্যা মামলাই আবার তদন্ত করে দোষীদের বের করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান। ২০১০ সালে এই তিন হত্যাকাণ্ড ঘটে।

সন্তানের অপেক্ষায় মা, স্বামীর পথ চেয়ে স্ত্রী

পরিবারের পুরুষ সদস্যরা প্রবাসী হয়েছেন। সংসারে সচ্ছলতা এসেছে, পাল্টে গেছে জীবনযাত্রা। কিন্তু এর মধ্যেও শূন্যতার হাহাকার। ছেলেকে কাছে পেতে মায়ের আকুতি—‘অনেক তো হলো এবার দেশে আয়।’ কিংবা প্রিয়তমা স্ত্রী পথ চেয়ে থাকেন কখন ফিরবেন স্বামী। স্ত্রীর চাওয়া সন্তান পৃথিবীর আলো দেখার মুহূর্তে তাঁর পাশে থাকুক মানুষটি।

ভাগ্যবদলের প্রবাসজীবন by মিঠুন চৌধুরী

মো. নুরুল আজিম (৬৬)। টানা ১৯ বছর পাটকলে চাকরি করেও সংসারে সচ্ছলতা আনতে পারেননি। ১৯৯৩ সালে স্বেচ্ছায় অবসরে যান। সর্বস্ব বাজি ধরে আট সন্তানের জনক নুরুল আজিম ওমানে পাড়ি জমান। ফিরলেন ২০০২ সালে। তত দিনে তাঁর তিন ছেলেও প্রবাসী হয়েছেন।

তরুণ আইনজীবীর সুখ-দুঃখ

ইমন একজন আইনের ছাত্র। তিনি সরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন, বড় হয়ে একজন নামকরা আইনজীবী হবেন। সে জন্যই মূলত তাঁর আইন বিষয়ে পড়া। আইন পড়াশোনা শেষ করে তিনি দীর্ঘদিন ঘুরেছেন একজন ভালো সিনিয়রের খোঁজে।

ভোলায় আদালত স্থানান্তর আইনজীবীদের আপত্তি by নেয়ামতউল্যাহ

বিচারপ্রার্থীরা যেন কম ভোগান্তিতে দ্রুত বিচার পান, এ জন্য ভোলা জেলা শহর থেকে মফস্বলে আদালত স্থানান্তর হচ্ছে। কিন্তু আদালত জনগণের দোরগোড়ায় গেলেও বিচারপ্রার্থীর ভোগান্তি আরও বাড়ছে। এমনই দাবি ভোলার আইনজীবীদের। তাঁরা জানান, আইন মন্ত্রণালয় বেআইনি আদেশবলে জেলা থেকে মফস্বলে আদালত পাঠাচ্ছে, তা বাতিল করা হোক।

পাঠকের প্রশ্ন-আইনি পরামর্শ

স্বামীর কাছ থেকে ভরণপোষণ কীভাবে পাব? আমি একজন সরকারি চাকরিজীবী। আমার বিয়ে হয়েছে ১৩ বছর হলো। আমার স্বামীও একজন সরকারি চাকরিজীবী। দুজনের কর্মস্থল ভিন্ন জায়গায়। ইচ্ছে ছিল বিয়ের পর স্বামীর চাকরিস্থলে বদলি হয়ে একসঙ্গে সংসার করব। কিন্তু সে কখনো এ ব্যাপারে আগ্রহ দেখায়নি।

কীভাবে চাইবেন তথ্য by ফাহমিদা চৌধুরী

তথ্য অধিকার আইন ২০০৯-এর যেকোনো তথ্য জানার অধিকার যে কারও রয়েছে। এই আইনের আওতায় তথ্য কমিশন গঠন করা হয়েছে। বর্তমানে আগারগাঁওয়ের প্রত্নতত্ত্ব ভবনে অস্থায়ী কার্যালয়ে কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্যপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার কাছে লিখিত বা যেকোনো মাধ্যমে অনুরোধ জানাতে হবে।

সন্তান নিয়ে অপবাদ এবং ওয়ারেন্ট জারির গল্প by তানজিম আল ইসলাম

দিনাজপুরের মেয়ে বিলকিস বেগমের বিয়ে হয় ২০০৮ সালে, পারিবারিকভাবে। এক ঘটকের মাধ্যমে বিয়েটি হয়। ঘটক বিয়ের সময় ছেলের বাড়ি সম্পর্কে অনেক সত্য গোপন করেছিলেন। বিলকিসের পরিবার এত কিছু যাচাই-বাছাই করেনি। কিন্তু বিয়ের পর থেকে বিলকিসের স্বামী তাঁকে মেনে নিতে পারেননি।

পাঠক কর্নার: সেরা চিঠি-বদল চাই মাঠের ফুটবলের

দেশের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর পেশাদার ফুটবল লিগের নাম বদলে নতুন নামকরণ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, গত মৌসুমে যা বাংলাদেশ লিগ নামে পরিচিত ছিল। তারও আগে যেটির নাম ছিল বি লিগ। এবার নিয়ে তৃতীয়বার এর নাম পরিবর্তন করা হলো।

‘ফুটবল খেলার জন্যই আমার জন্ম’

পেলে সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তিনি কী বলেন সেটাই শোনার বিষয়। ফিফাডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ফুটবল কিংবদন্তি বলেছেন নিজের ক্যারিয়ার, ২০১৪ বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের সম্ভাবনা এবং বার্সেলোনার খেলার ধরন নিয়ে। সাক্ষাৎকারটির চুম্বক অংশ এখানে তুলে দেওয়া হলো

অবশেষে সেঞ্চুরি.

বিরাট কোহলি প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন গত মাসে অ্যাডিলেড ওভালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারতীয় এই ব্যাটসম্যানের সেঞ্চুরি উদ্যাপনে নতুন কিছু ছিল না। মাথা থেকে হেলমেট খুলে চিৎকার করে ব্যাট-হেলমেট সমেত শূন্য উড়তে চাইলেন—বরাবর যা করেন আর কি! মানে ওয়ানডেতে সেঞ্চুরির পর যেভাবে তাঁকে দেখা যায়। ওয়ানডেতে আটবার একই ভঙ্গিতে সেঞ্চুরি উদ্যাপন করেছেন।

টেনিসের খলনায়ক বাবারা

বেচারি আরাঞ্চা সানচেজ ভিকারিও শেষ পর্যন্ত কেঁদেই ফেললেন। গাল বেয়ে ফোঁটায় ফোঁটায় পড়তে লাগল অশ্রু। তাও আবার ভরা সংবাদ সম্মেলনে! গত ১৪ ফেব্রুয়ারির ঘটনা। কীভাবে বাবা-মা তাঁকে বঞ্চিত করেছেন সেটিই বলছিলেন সানচেজ ভিকারিও। খেলোয়াড়ি জীবনে যা আয় করেছেন, সরল বিশ্বাসে তুলে দিয়েছেন অভিভাবকদের হতে।

ব্রাজিল টু বাংলাদেশ

পেলের দেশের ফুটবলার। শুনতে ভালোই লাগে। কিন্তু আসলে এঁরা কেমন? ভিনদেশে কেমনই বা আছেন? বাংলাদেশে ক্লাব ফুটবলে এখন খেলা তিন ব্রাজিলিয়ানকে নিয়ে লিখেছেন মাসুদ আলম ‘বাংলাদেশ...বাংলাদেশ...কোথায় এই দেশটা? গুগলে সার্চ দিয়ে কিছু তথ্য পেলাম। তার আগে পর্যন্ত একটা কৌতূহল ছিল বাংলাদেশ নিয়ে।’

চরাচর-ঘড়িয়াল নেই! by আলম শাইন

প্রায় ১৮ কোটি বছর আগে ট্রিয়াসিক যুগে 'অর্কোসোউরিয়ান ডাইনোসর' নামে যে সরীসৃপ পৃথিবীতে বাস করত সেখান থেকে বিবর্তনের মাধ্যমে ঘড়িয়ালের আবির্ভাব ঘটে। অবিকল কুমিরের মতো দেখতে মনে হলেও ঘড়িয়াল একেবারে নিরীহ সরীসৃপ।

সবচেয়ে ভালোবাসো মাতৃভাষাকে by আবদুল্লাহ আবু সায়ীদ

(পূর্ব প্রকাশিতের পর) তাহলে কী দাঁড়াল? দাঁড়াল, যেসব মানুষ বাংলাদেশের যে এলাকার, সে এলাকার কথা বলতেই তাদের সবচেয়ে আরাম। তাই যদি হয়, নিজের জায়গার ভাষা বলতেই মানুষ যদি সবচেয়ে সুখী হয়, তবে পৃথিবীর মধ্যে যত ভাষা আছে, তার মধ্যে জাপানিরা কোন ভাষাটা বললে সবচেয়ে খুশি হবে? আরবি,

বৃত্তের ভেতরে বৃত্ত-মাইলিন ক্লাশের কাছে খোলা চিঠি by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

মাইলিন, আপনি একজন ব্রিটিশ জননী। আপনার পুরো নাম মাইলিন ক্লাশ। 'সেভ দ্য চিলড্রেন' সংস্থাটির দূত আপনি। আপনার অন্য সামাজিক পরিচিতিও রয়েছে। আপনি একজন বিশিষ্ট পপসংগীতশিল্পী, পিয়ানিস্ট ও মিডিয়া-ব্যক্তিত্ব। পশ্চিমা বিশ্বে এ প্রজন্মের সংগীতপ্রেমীদের কাছে আপনি ভীষণ সমাদৃত- তা আমরা অনেকেই জানি।

রাজনৈতিক সমঝোতার চেষ্টা by এ এম এম শওকত আলী

রাজনৈতিক উত্তাপ প্রশমনের লক্ষ্যে বিবাদমান দুই প্রধান দলের নেতারা ধীরে ধীরে সচেষ্ট হচ্ছেন। এমনই আভাস পাওয়া যাচ্ছে। মূল প্রশ্নটি হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার না অন্তর্বর্তীকালের সরকার। যে নামেই অভিহিত করা হোক না কেন, মূল উদ্দেশ্য অভিন্ন। তবে এর কাঠামোগত বিষয়ে ঐকমত্য হবে কি না এ বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যায় না।

অভিযোগ করেও কাজ হচ্ছে না-শতবর্ষী পুকুর ভরাট করছে প্রভাবশালীরা by প্রণব বল

চট্টগ্রামের চান্দগাঁও সমশেরপাড়া এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে শত বছরের পুরোনো একটি পুকুর ভরাট করার অভিযোগ উঠেছে। এর আয়তন প্রায় এক একর। স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি মাটি ও বালু ফেলে বড় পুকুর নামে পরিচিত এই জলাশয়ের একাংশ ভরাট করছেন।

প্রতারণার মামলায় প্রতারণার অভিযোগ! by কবির হোসেন

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের গোলাম সরোয়ার শহরে এসে তো হকচকিত। তাঁর করা প্রতারণা মামলার সাজা পাওয়া আসামির ছবি-পোস্টার বিভিন্ন জায়গায়। পোস্টারে লেখা, আইনজীবী সমিতি আজ (৩১ ডিসেম্বর) তাঁকে গুণীজন হিসেবে সংবর্ধনা দিচ্ছে।

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের জাজিরা উপজেলার সদর আলী মাদবরকান্দি গ্রামে এক ব্যক্তি শুক্রবার দিবাগত রাতে তাঁর স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছেন। গতকাল শনিবার ভোরে বাড়ির পাশের ফসলি জমিতে তাঁদের লাশ পাওয়া যায়। স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে গ্রামের লোকজন এসকান্দার মাদবরের বাড়ির পাশে ফসলি জমিতে তাঁর স্ত্রী রাশিদা বেগম (৩৮)

বাঘাইছড়িতে ঘুম থেকে উঠিয়ে শিক্ষককে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের খেদারাছড়া গ্রামে গত শুক্রবার রাতে পূর্ণিময় চাকমা (৪৮) নামের এক শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ণিময় খেদারাছড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিহত পূর্ণিময় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

বইয়ের মেলা প্রাণের মেলা-নেভার আগে প্রদীপের জ্বলে ওঠা by মাসুম আলী

ভাষার মাস ফেব্রুয়ারির শেষ শনিবার। বাংলা একাডেমী প্রাঙ্গণে মানুষের ঢল। শেষবারের মতো ছুটির দিনের স্বাদ পেল অমর একুশে গ্রন্থমেলা। প্রকাশকেরা বলেন, মেলার শেষ সাপ্তাহিক ছুটির দিনটিতে এ রকমই হয়। তাঁরা মানুষের বাঁধভাঙা এ ভিড়কে নিভে যাওয়ার আগে প্রদীপের জ্বলে ওঠার সঙ্গে তুলনা করেন।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩২৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। নজরুল ইসলাম, বীর প্রতীক অকুতোভয় এক বীর যোদ্ধা মুহুর্মুহু গুলির শব্দে চারদিকের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। প্রচণ্ড গোলাগুলিতে গোটা এলাকা প্রকম্পিত। নজরুল ইসলাম ও তাঁর সহযোদ্ধারা অতর্কিতে আক্রমণ চালিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানে।

আদায় হয়নি খেলাপি ঋণ-দায় অব্যাহতি চান প্রাইম ব্যাংকের চেয়ারম্যান by মনজুর আহমেদ

বেসরকারি প্রাইম ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা সোনালী ব্যাংকের এক ঋণের দায় থেকে অব্যাহতি চেয়েছেন। কিন্তু এই ঋণটির পুরো অর্থ আদায় হয়নি, খেলাপি অবস্থায় রয়েছে। সোনালী ব্যাংক ২০০৫ সালে এই ঋণের খেলাপি অর্থ আদায়ে বন্ধকি সম্পত্তি বিক্রি করে।

সরকারকে ভর্তুকি দিতে হবে ১১০ কোটি টাকা-বাজারদরের চেয়ে বেশি দামে চিনি আমদানি! by ফখরুল ইসলাম

উচ্চমূল্য তো আছেই, পাশাপাশি আছে বৈদেশিক মুদ্রার তীব্র সংকট। অথচ দুষ্প্রাপ্য ডলার দিয়েই চিনি আমদানি করতে যাচ্ছে সরকার। দেশীয় পরিশোধন কারখানাগুলোর কাছে বর্তমানে পাঁচ লাখ টন চিনির মজুদ রয়েছে। তাদের কাছ থেকেও সংগ্রহ না করে সরকার বিদেশ থেকে চিনি আমদানির পথ বেছে নিয়েছে।

মনভোলানো খাবার আর সুরের আমেজে মাতোয়ারা কলকাতা by অমর সাহা

ময়মনসিং মুরগি ভাজা, চিটাগাং চিংড়ি শিক, মেঘনা ইলিশের ধনেপাতা ঝাল, মুরাদপুরের লেবু-নারকেল-মুরগি, বরিশালের চিংড়ি-পোলাও—নামগুলো কেমন চেনা চেনা মনে হচ্ছে? হ্যাঁ, বাংলাদেশের এসব রান্না কলকাতার দর্শকদের হাতে-কলমে দেখাচ্ছেন শেফ সুবীর কুমার দেব।

সরকারকে ভর্তুকি দিতে হবে ১১০ কোটি টাকা-বাজারদরের চেয়ে বেশি দামে চিনি আমদানি! by ফখরুল ইসলাম

উচ্চমূল্য তো আছেই, পাশাপাশি আছে বৈদেশিক মুদ্রার তীব্র সংকট। অথচ দুষ্প্রাপ্য ডলার দিয়েই চিনি আমদানি করতে যাচ্ছে সরকার। দেশীয় পরিশোধন কারখানাগুলোর কাছে বর্তমানে পাঁচ লাখ টন চিনির মজুদ রয়েছে। তাদের কাছ থেকেও সংগ্রহ না করে সরকার বিদেশ থেকে চিনি আমদানির পথ বেছে নিয়েছে।

উইকিলিকস-মার্কিন গোপন নথিতে বিডিআর বিদ্রোহ by মশিউল আলম

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বুধবার বিডিআর বিদ্রোহের শুরু থেকেই মার্কিন দূতাবাসের তীক্ষ দৃষ্টি ছিল সরকার, সেনাবাহিনী, রাজনৈতিক মহল ও সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষের আচরণ ও গতিবিধির দিকে। সেদিনই রাত ১২টার দিকে রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র বিভাগের সদর দপ্তরে একটি গোপন তারবার্তা পাঠান:

অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা-১৪ দলে শরিকদের মধ্যে দুই মত

নির্বাচনকালীন সরকারপদ্ধতি সম্পর্কে আলোচনা করা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলে মতপার্থক্য দেখা দিয়েছে। আওয়ামী লীগ ও সাম্যবাদী দল এ বিষয়ে সংসদের বাইরে আলোচনার পক্ষে নয়। তারা মনে করে, সরকারের মেয়াদ শেষ হওয়ার মাস তিনেক আগে এ ব্যাপারে আলোচনা হতে পারে।

জনপ্রতিক্রিয়া-বিষয়: ‘বেডরুম পাহারা’ by এ কে এম জাকারিয়া

প্রথম আলোর অনলাইন বিভাগটির নাম নিউ মিডিয়া। প্রতিদিন যে পত্রিকাটি ছাপা হয়ে পাঠকদের হাতে যায়, তার সবকিছুই থাকে অনলাইন সংস্করণে। বাড়তি হিসেবে এই সংস্করণের যা থাকে তা হচ্ছে, দিনের ঘটনার সময়ে সময়ে আপডেট।

১২ মার্চের মহাসমাবেশ-বাধা ঠেকাতে প্রস্তুত বিএনপি by তানভীর সোহেল

১২ মার্চ মহাসমাবেশে সারা দেশ থেকে আসা নেতা-কর্মী ও সমর্থকদের অভ্যর্থনা জানাতে ঢাকার প্রবেশপথগুলোতে সকাল থেকে অবস্থান নেওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। বিএনপির সূত্রে জানা গেছে, বাইরের জেলা থেকে আসা নেতা-কর্মীদের প্রবেশমুখে বাধা দেওয়া হতে পারে—এই আশঙ্কা থেকে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘খুনি’ বিপ্লবকে আবার ক্ষমা by টিপু সুলতান

লক্ষ্মীপুরের সেই আলোচিত ‘খুনি’ এ এইচ এম বিপ্লবের আরও দুটি খুনের সাজা আংশিক মাফ করে দিয়েছেন রাষ্ট্রপতি। বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের বিতর্কিত নেতা আবু তাহেরের ছেলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লক্ষ্মীপুরের কামাল হত্যা ও মহসিন হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন সাজা হয়েছিল।