Saturday, October 29, 2011

ফিরে দেখা by ফ্রেডরিক মিষ্ট্রাল

নোবেলজয়ী ফরাসি কবি ফ্রেডরিক মিষ্ট্রাল ১৮৩০ সালের ৮ সেপ্টেম্বর ফ্রান্সের মেইলেনে জন্মগ্রহণ করেন। ১৯০৪ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ফ্রান্সের গুরুত্বপূর্ণ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ফেলিব্রিজের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এছাড়া একাডেমি ডি মার্সেলির সদস্যও ছিলেন তিনি। বেশ সচ্ছল কৃষক পরিবারের সন্তান ছিলেন মিষ্ট্রাল। ৯ বছর বয়সের আগে তিনি স্কুলে ভর্তি হননি। প্রায়ই তিনি স্কুল পালাতেন।

যায় দিন ভালো যায় by আল মাহমুদ

শা-ভরসার মধ্য দিয়ে দিন কেটে যায়। সব সময় আশা করি, আজকের দিনটির চেয়ে আগামী দিনটি আমার জন্য ভালো যাবে। এরকম একটা বিবেচনা না থাকলে মানুষের জীবন চলতে পারে না। তবে আমি কোনো অবস্থাতেই হতাশ হই না। আমার বৃত্তি যেহেতু লিখে যাওয়া, সে কারণে লিখতে বসেই বিষয় নির্ধারণ করা আমার খানিকটা অভ্যাসে পরিণত হয়েছে। কত কথাই মনে পড়ে। সব কথা তো আর লিখতে পারি না।

আলো-হাতে চলিয়াছে আঁধারের যাত্রী' by মাহবুব তালুকদার

গুরুদেব অন্ধকারে যোগাসনে বসিয়াছিলেন। কিন্তু তিনি ধ্যানমগ্ন নহেন। একটু আগে লোডশেডিং হইয়াছে বলিয়া চক্ষু মুদিয়া ধ্যানস্থ হওয়ার উপায় নাই। লোডশেডিংয়ে কিছু দেখা যায় না বলিয়া চোখ বন্ধ করার প্রয়োজন পড়ে না। অন্যদিকে চক্ষু না মুদিলে ধ্যানমগ্ন হওয়া সম্ভব নহে। এমতাবস্থায় গুরুদেব কি করিবেন, শিষ্য একদৃষ্টে তাহাই যেন অবলোকন করিতে সচেষ্ট হইল। তবে অন্ধকারে গুরুদেবের শরীরের ছায়াটিও সপষ্ট নহে।

সাইফুর রহমান একশ বছরের গর্ব by ফেরদৌস সালাম

বাংলাদেশের 'তলাবিহীন ঝুড়ির' অর্থনীতিকে যিনি স্বনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে বিশেষভাবে প্রশংসিত হয়েছিলেন তিনি অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান। তখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠনের জন্য যে ধরনের সততা, দক্ষতা ও প্রশাসনিক নিয়মশৃঙ্খলার প্রয়োজন ছিল স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তখন তার ব্যাপক অভাব ছিল। বরং ক্ষমতাসীন মহলের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের ফলে জাতীয় অর্থনীতিতে নেমে এসেছিল মারাত্মক বিপর্যয়।

বাংলাদেশ কি পুলিশি রাষ্ট্র হয়ে যাবে? by মাহফুজ উল্লাহ

ত কয়েকদিনের কয়েকটি ঘটনা জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই এ নিয়ে ইতোমধ্যে গণমাধ্যম ও বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হয়েছে এবং তা অব্যাহত আছে। বিষয়গুলো খুব সাধারণ ঘটনা হলে হয়তো আলোচনার কারণ হতো না কিংবা সরকারের মন্ত্রী, মন্ত্রণালয় কেউই জড়িয়ে পড়তেন না। যারা ঘটনাগুলো ঘটিয়েছেন তাদের চোখে হয়তো এসব নেহাতই আইন-শৃঙ্খলার ঘটনা।

এখনই পরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন

দেশে বৈদেশিক মুদ্রার মজুতের রেকর্ড গড়তে যাদের অবদান সবচেয়ে বেশি, সেই প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের দুঃখ আর বঞ্চনার যেন শেষ নেই। ভিটেমাটি বেচে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করেও বিরূপ পরিস্থিতি আর নির্যাতনের শিকার হতে হয় তাদের। অনেকে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসেন। দুর্ভোগ আর দুর্ভাগ্য তাদের পিছু ছাড়ে না। গতকাল আমার দেশ-এ প্রকাশিত এক রিপোর্টে মালয়েশিয়া ফেরত বাংলাদেশী শ্রমিকদের দীর্ঘশ্বাসের কথাই জানা গেছে।

ঈদে ঘরমুখো যাত্রীদের এবারও ভোগান্তির আশঙ্কাঃ এ নৈরাজ্য আর কতদিন

দ এলে মানুষের পকেট নিংড়ে সব টাকা শুষে নেয়ার জন্য ব্যবসায়ীদের মধ্যে যে উন্মত্ত প্রতিযোগিতা শুরু হয়, পরিবহন খাতও তার ব্যতিক্রম নয়। প্রতি বছরের মতো এবারও ঈদে বাড়ি ফেরার সময় আসার আগেই ঘরমুখো যাত্রীদের সম্ভাব্য দুর্ভোগের আগাম বাদ্য বেজে উঠেছে। আমার দেশ-এর গতকালের খবর, ঈদে বাড়ি ফেরার আগাম টিকিট যেন সোনার হরিণের মতোই দুর্লভ হয়ে উঠেছে। তুলনামূলক কম ঝুট-ঝামেলায় যারা ঈদের আগে বাড়ি যেতে চান তারা বাস-লঞ্চের টিকিট সংগ্রহের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন বিভিন্ন টার্মিনালে।

রিয়াল-বার্সা ছাপিয়ে লেভান্তেই

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে পরশু আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরেছিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের সেই প্রদর্শনীতেই ৩-০ গোলে উড়ে গেছে ভিয়ারিয়াল। তবে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা হয়নি হোসে মরিনহোর দলের। রিয়াল সোসিয়েদাদকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে আছে ‘পুঁচকে’ লেভান্তেই।
এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৭ ম্যাচে ২৮ গোল রিয়ালের। ম্যাচপ্রতি ৪ গোল। তবে লিগের পয়েন্ট টেবিলে এর পরও লেভান্তের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে। ৯ ম্যাচে ২২ পয়েন্ট রিয়ালের। ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মেসি-জাভির বার্সেলোনা।
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা রিয়ালকে পরশু প্রথম এগিয়ে দেন করিম বেনজেমা। দুর্দান্ত ফর্মে থাকা বেনজেমা গোল করেন ৫ মিনিটে। কাকার গোলে ১১ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ভিয়ারিয়াল মাথা তুলেই দাঁড়াতে পারেনি রোনালদো-কাকা-বেনজেমাদের আক্রমণের তোপে। ভিয়ারিয়ালকে হাঁফ ছাড়তে না দিয়ে ৩১ মিনিটে ব্যবধান ৩-০ করেন অ্যাঙ্গেল ডি মারিয়া।
রিয়ালের সহকারী কোচ আইতর কারাঙ্কা অবশ্য এর পরও উন্নতি করার অনেক জায়গা খুঁজে পাচ্ছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘পরিকল্পনা হচ্ছে যেভাবে খেলছি, সেভাবেই খেলে যাওয়া এবং পয়েন্ট তুলে নেওয়া। নিজেদের সেরা ফর্ম পাওয়ার জন্য কাজ করছি আমরা। আরও অনেক উন্নতি করার আছে।’
নিজেদের সেরা খেলা খেলেই লেভান্তে হারিয়েছে সোসিয়েদাদকে। প্রথমে পিছিয়ে পরেও জয় পেয়েছে বাড়তি সময়ে সুয়ারেজ রুবেনের গোলে। নিজেদের মাঠে চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়েছিল লেভান্তে। পরে ৫ মিনিটের মধ্যে (৫৬ থেকে ৬১) দুই গোল করে এগিয়ে যায়। কিন্তু ৮৬ মিনিটে মার্টিনেজের গোলে আবার ম্যাচে সমতায় ফেরে সোসিয়েদাদ। কিন্তু অন্তিম মুহূর্তে সুয়ারেজ গোল করে শীর্ষে রাখেন লেভান্তেকে।
ইতালিয়ান সিরি ‘আ’তে নচেরিনোর হ্যাটট্রিকে পার্মাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েও পঞ্চম স্থানে এসি মিলান। শীর্ষে থাকা জুভেন্টাসের সঙ্গে পয়েন্টের ব্যবধান অবশ্য মাত্র ২। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট জুভেন্টাসের। জুভেন্টাস ও মিলানের মাঝখানে আছে উদিনেসে ও লাৎসিও (১৫) এবং গোল-পার্থক্যে নাপোলি (১৪)।

সানায় বোরকা পুড়িয়ে নারীদের বিক্ষোভ

ইয়েমেনের রাজধানী সানায় গত বুধবার শত শত নারী তাঁদের ঐতিহ্যবাহী পোশাক বোরকা পুড়িয়ে বিক্ষোভ করেছেন। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামা বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযানের প্রতিবাদে তাঁরা এ বিক্ষোভ করেন।
এদিকে সালেহ ক্ষমতা হস্তান্তরে ৩০ দিনের মধ্যে পদত্যাগে মার্কিন রাষ্ট্রদূতের কাছে অঙ্গীকার করার পরও সানা ও অন্যান্য বড় শহরে বিক্ষোভ চলছেই।
বুধবার নারী বিক্ষোভকারীরা তাঁদের বোরকা খুলে সানার প্রধান রাস্তায় স্তূপ করেন। পরে ওই স্তূপে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা সালেহর বিরুদ্ধে স্লোগান দেন। তাঁরা চিৎকার করে বলেন, ‘দুর্বৃত্তদের কবল থেকে ইয়েমেনি নারীদের রক্ষা করবে কে?’
সালেহবিরোধী বিক্ষোভে নারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রচারপত্রও বিলি করেন তাঁরা। প্রচারপত্রে লেখা ছিল, ‘সালেহর নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদে আমরা বিশ্ববাসীকে সাক্ষ্য রেখে আমাদের বোরকা পোড়ালাম।’
গত বুধবার সালেহ আগামী ৩০ দিনের মধ্যে পদত্যাগ করবেন বলে আবার ঘোষণা দেন। কিন্তু বিরোধীরা তাঁর এ ঘোষণার প্রতি আস্থা রাখতে পারছে না। গত বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত সেনাদের সঙ্গে বিরোধী পক্ষের জেনারেল আলী মোহসেন আল-আহমারের সমর্থকদের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সানা ও তাইজ শহরে নারী ও শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। তাইজ শহরের বাসিন্দারা এএফপিকে জানায়, গত মঙ্গলবার থেকে সেনারা গোলা বর্ষণ করছে।

কলকাতার হাসপাতালে ১২ শিশুর মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার একটি শিশু হাসপাতালে গত মঙ্গল ও বুধবার ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশুর অভিভাবকদের অনেকে অভিযোগ তুলেছেন, এ মৃত্যুর জন্য চিকিৎসায় অবহেলাই দায়ী।
বি সি রায় শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার পাল জানান, গত মঙ্গল ও বুধবার ওই হাসপাতালে ছয়জন করে ১২ জন শিশু মারা গেছে। গত জুনে ওই হাসপাতালে ২৫ জন শিশুর মৃত্যু ঘটে। অভিভাবকেরা অভিযোগ করছেন, ওই ঘটনার সঙ্গে এবারের ঘটনার মিল রয়েছে।
বি সি রায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব শিশু ভর্তিই হয়েছিল গুরুতর অবস্থায়।

কেনিয়ার বিরুদ্ধে আল-শাবাবের ‘যুদ্ধ ঘোষণা’

সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাব গতকাল বৃহস্পতিবার কেনিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছে। কেনিয়া আল-কায়েদার সঙ্গে জড়িত এ জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে সোমালিয়ায় সেনা পাঠানোর ১২ দিন পর এ ঘোষণা এল।
আল-শাবাবের ঊর্ধ্বতন নেতা শেখ মুকতার রোবো আবু মনসুর এক বিক্ষোভ সমাবেশে বলেন, কেনিয়াকে যুদ্ধ থামাতে বলার সময় পার হয়ে গেছে। একমাত্র উপায় হচ্ছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া। তিনি কেনিয়ার উদ্দেশে বলেন, ‘তুমিই যুদ্ধ শুরু করলে। এবার তোমাকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে ইলাশায় শত শত লোকের এক সমাবেশে আবু মনসুর ঘোষণা করেন, ‘কেনিয়ায় বড় ধরনের হামলা চালানো দরকার। হাতবোমা ছোড়ায় হয়তো কিছুটা ক্ষতি হয়, কিন্তু আমরা চাই তাদের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ।

পুরস্কৃত হলেন ‘আরব বসন্ত’ অভ্যুত্থানের পাঁচ কর্মী

আরব বসন্ত’ অভ্যুত্থানের পাঁচজন কর্মী ইউরোপীয় পার্লামেন্টের শাখারভ পুরস্কার জিতেছেন। পার্লামেন্টের একটি সূত্র গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
পুরস্কার পাওয়া ওই পাঁচ ব্যক্তি হলেন: তিউনিশিয়ার মোহাম্মদ বোওআজিজি (মরণোত্তর), মিসরের আন্দোলন-কর্মী আসমা মাহফুজ, লিবিয়ার ভিন্ন-মতাবলম্বী আহমেদ আল-সানুসি, সিরিয়ার আইনজীবী রাজন জেইতোনেহ ও একই দেশের কার্টুনিস্ট আলি ফারজাত।
মোহাম্মদ বোওআজিজি গত ১৭ ডিসেম্বর তিউনিশিয়ার সিদি বুজিদ শহরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। এর দুই সপ্তাহ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর ওই মর্মস্পর্শী ঘটনার পর প্রথমে তিউনিশিয়া, পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ‘আরব বসন্ত’ অভ্যুত্থানের ঢেউ। পতন ঘটে তিউনিশিয়ার বেন আলিসহ কয়েকটি দেশের স্বৈরশাসকের।
মোহাম্মদ বোওআজিজির ভাই সেলিম বোওআজিজি এ পুরস্কার তিউনিশিয়ার জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন।
মাহফুজ প্রতিষ্ঠাতা করেন মিসরের ইয়ুথ মুভমেন্ট, যেটি অনুপ্রেরণা জোগায় তাহরির স্কয়ারের লাখো জনতাকে।

গাদ্দাফির লেখানো গান কর্কশ ছিল না: রাইস

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের প্রতি মোহাবিষ্ট ছিলেন লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি—এ কথা আর গোপন কিছু নয়। রাইস নিজেও লুকাননি বিষয়টি। সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে রাইস জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথা। তাঁর প্রতি গাদ্দাফির এই মোহকে ‘আতঙ্কজনক’ বলে বর্ণনা করেছেন রাইস।
২০০৮ সালে ত্রিপোলিতে গাদ্দাফির সঙ্গে সাক্ষাৎ হয় রাইসের। এটাই ছিল তাঁর প্রথম লিবিয়া সফর। এ সময় গাদ্দাফি বারবার তাঁর সহকারীদের বলছিলেন, ‘আমার আফ্রিকান রাজকুমারী এখনো আমার সঙ্গে দেখা করতে আসছে না কেন?’ গাদ্দাফি তাঁকে নিয়ে গানও লিখিয়েছিলেন। রাইসের মতে, ওই গান অদ্ভুত হলেও একেবারে কর্কশ ছিল না। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা তাঁর সর্বশেষ বই নো হায়ার অনার-এ লিখেছেন। আগামী ১ নভেম্বর বইটি প্রকাশিত হবে।
গাদ্দাফির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাইস এবিসি টিভিকে বলেন, ‘ওই সময় আমার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমাকে আর এখানে কতক্ষণ বসতে হবে। কত তাড়াতাড়ি আমি এখান থেকে উঠতে পারব। আমার কাছে বেশ মজাই লাগছিল যখন উনি (গাদ্দাফি) বললেন, “আপনার জন্য একটা ভিডিও রেখেছি।” তখন আমি ভাবলাম, না-জানি এর মধ্যে কী আছে! পরে দেখি, এতে আমার, ভ্লাদিমির পুতিন এবং আমার সঙ্গে হু জিন তাওয়ের ছবি।’ রাইস আরও বলেন, ‘উনি বললেন, “লিবিয়ার সর্বশ্রেষ্ঠ গীতিকারকে দিয়ে আপনার জন্য আমি এই গান লিখিয়েছি।” এই গানে আমাকে হোয়াইট হাউসের কালো ফুল বলে বর্ণনা করা হয়েছে।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিবেদন অনুযায়ী, ত্রিপোলি সফরের সময় গাদ্দাফি তাঁকে একটি হীরার আংটি, একটি বাদ্যযন্ত্র ও একটি লকেট উপহার দিয়েছিলেন, যার ভেতরে ছিল গাদ্দাফির ছবি।
গাদ্দাফির এই ‘পাগল-পারা প্রেমের’ কথা শুধু রাইসের বিবরণে উল্লেখ আছে এমন নয়; সম্প্রতি বিদ্রোহীরা গাদ্দাফির বাড়িতে হামলা চালিয়ে একটা ছবির অ্যালবাম উদ্ধার করে। ওই অ্যালবামে সব ছবিই ছিল রাইসের। হাফিংটন পোস্ট।

ঋণ-সংকট মোকাবিলায় ইইউ নেতাদের মতৈক্য

ইউরোপের সংকটকবলিত ইউরো জোনের ঋণ-সংকট মোকাবিলা বিষয়ে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত বুধবার রাতে দীর্ঘ বৈঠক শেষে ইইউর নেতারা বলেছেন, গ্রিসকে ঋণ দেওয়া ব্যক্তিমালিকানাধীন ব্যাংকগুলো ৫০ শতাংশ ক্ষতি মেনে নিয়েছে। ভবিষ্যতে সরকার ঋণখেলাপি হলে ক্ষতি থেকে রক্ষা পেতে ব্যাংকগুলোকে তাদের মূলধন আরও বাড়াতে হবে।
ইউরো জোনের অন্তর্ভুক্ত ১৭টি দেশের নেতারা এ বৈঠকে অংশ নেন। গ্রিসের চলমান জাতীয় অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা এবং ইতালিসহ ইউরোপের অন্য দেশগুলোর অর্থনীতির ভিত মজবুত করতে সহায়তার জন্য মতৈক্য প্রতিষ্ঠাই ছিল বৈঠকের লক্ষ্য।
ইউরো মুদ্রা প্রচলিত ইউরোপের এমন অঞ্চল ‘ইউরো জোনে’ ছড়িয়ে পড়া অর্থনৈতিক সংকট মোকাবিলার লক্ষ্যে নেতারা আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। তবে ইইউর নেতারা বলছেন, এখনো অনেক কিছুই করার বাকি রয়েছে।
এ ছাড়া ইউরো জোনের সংকট মোকাবিলার তহবিল বাড়াতে একটি পদক্ষেপও অনুমোদন করা হয়েছে। ইইউর নেতারা জানিয়েছেন, ইউরোপিয়ান ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ফ্যাসিলিটি (ইএফএসএফ) নামের ওই তহবিলের বর্তমান সঞ্চয় ৪৪০ বিলিয়ন ইউরো। সঞ্চয় ওই পরিমাণ থেকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ইউরো করা হবে। আসছে নভেম্বরে ওই তহবিলের ব্যাপারে ফ্রেমওয়ার্ক উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন ইইউ নেতারা।
ব্রাসেলস থেকে বিবিসির প্রতিবেদক বলেছেন, চুক্তিটিকে অনেকে যতটা উচ্চাভিলাষী ভাবছিলেন, বাস্তবে তা ততটা নয়। বরং সেটা বাস্তবায়নযোগ্য।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি তাঁর দেশের বাজেট ১ দশমিক ৯ ট্রিলিয়ন ইউরো ঋণের সমন্বয় ঘটানোর যে প্রতিশ্রুতি দিয়েছেন, ইইউ নেতারা তাঁকে স্বাগত জানিয়েছেন। সাংবাদিকেরা বলেছেন, বেরলুসকোনি ‘কৃচ্ছ্রসাধননীতি’ পদক্ষেপের বিষয়ে আন্তরিক ছিলেন কিনা, তা প্রমাণে ব্যাপক চাপের মধ্যে ছিলেন।
ওই চুক্তির ঘোষণা ইউরোজোনের একক মুদ্রা ইউরোকে দাঁড়াতে সহায়তা করেছে। বিষয়টিকে অঞ্চলের উন্নয়ন এবং ইউরোর জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা।
ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি গতকাল সকালে ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ইউরোজোন সংকট মোকাবিলায় একটি ‘বিশ্বাসযোগ্য এবং উচ্চাভিলাষী’ পদক্ষেপ গ্রহণ করেছে।
চুক্তির বিষয়ে সমঝোতার পর প্রেসিডেন্ট নিকোলা সারকোজি আরও বলেন, ‘দীর্ঘ আলোচনার মাধ্যমে সবাই মতৈক্যে পৌঁছেছেন। আমার বিশ্বাস, এটা পুরো বিশ্বকেই স্বস্তি দেবে।’
ইউরো জোনভুক্ত দেশগুলোর অভিন্ন এই মুদ্রার দুরবস্থার কারণে সেখানকার অর্থনীতিতে বেশ কয়েক মাস ধরে স্থবিরতা চলে আসছে। সমালোচকেরা বলছেন, এই সমস্যার সমাধানে নীতিনির্ধারকেরা যথোপযুক্ত কাজ করছেন না। তাঁদের ভূমিকার কারণে সমস্যা আরও বেশি বেড়ে যাচ্ছে। ফলে অনিশ্চয়তার পাল্লা আরও ভারী হচ্ছে।
এখন ব্যাংকগুলো তাদের ক্ষতি মেনে নেওয়ায় গ্রিসের চাপ এখন অনেক কমে গেছে। গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু ওই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা এখন দাবি করতে পারি, গ্রিসের জন্য নতুন দিন এসেছে। সেটা শুধু গ্রিসের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্যই।

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের এখনো সহায়তা দিচ্ছে পাকিস্তান

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণ-সহায়তা এখনো অব্যাহত রেখেছে পাকিস্তান। সিক্রেট পাকিস্তান নামে গত বুধবার প্রচারিত বিবিসির এক প্রামাণ্যচিত্রে এ দাবি করেছেন তালেবানের মধ্যম সারির কয়েকজন নেতা।
তালেবানের মধ্যম সারির কয়েকজন নেতা ওই প্রামাণ্যচিত্রে দাবি করেন, বোমা তৈরির ব্যাপারে তাঁরা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে ‘প্রায়োগিক নির্দেশনা’ লাভ করেছেন।
মোল্লা আজিজুল্লাহ নামের এক নেতা প্রামাণ্যচিত্রে বলেন, ‘প্রশিক্ষণ পরিচালনাকারীদের সবাই ছিলেন আইএসআইয়ের লোক। তাঁরা প্রথমে আমাদের প্রশিক্ষণ দেন বোমা সম্পর্কে, পরে ব্যবহারিক নির্দেশনা দেন। আইএসআইয়ের জেনারেলরা সবখানেই আছেন। প্রশিক্ষণের সময় তাঁরা উপস্থিত থাকেন।’
আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থার সহায়তায় বিবিসি দুই পর্বের ওই প্রামাণ্যচিত্রটি তৈরি করেছে মূলত কয়েকজন সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা এবং সরকারের সঙ্গে বর্তমানে কিংবা অতীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওই কর্মকর্তাদের। তাঁদের মধ্যে রয়েছেন আফগানিস্তানে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত শেরার্ড কাউপার কোলস, আফগান গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আমরুল্লাহ সালেহ, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তা ব্রুস রিডেল, কর্নেল রিচার্ড কেম্প প্রমুখ।
তালেবান নেতা মোল্লা কাসেম ওই প্রামাণ্যচিত্রে বলেন, ‘একজন যোদ্ধার জন্য দুটি জিনিস গুরুত্বপূর্ণ—অস্ত্রের জোগান এবং গোপন জায়গা। এ ক্ষেত্রে পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত, তারা আমাদের আত্মগোপনের জায়গা দিয়ে সাহায্য করে, যা আসলেই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, তারা আমাদের অস্ত্র সরবরাহ করে।’
বিবিসি বলেছে, প্রামাণ্যচিত্রে প্রদর্শিত সাক্ষাৎকারগুলো গত জুনে কাবুলের নিরাপদ একটি বাড়িতে ধারণ করা হয়। ছবি দেখে বোঝা যায়, এটি নির্মাণে আফগান সরকারের সহায়তা ছিল। এতে বলা হয়, তালেবান আন্দোলন সৃষ্টি করেছিল আইএসআই। একটি গাছ এমনি এমনি বেড়ে ওঠে না। অবশ্যই কেউ সেটি রোপণ করে এবং যত্ন নেয়। তালেবানের ব্যাপারটা অনেকটা সে রকম।
আফগানিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান আমরুল্লাহ সালেহ বলেন, পাকিস্তানের অভ্যন্তরে ওসামা বিন লাদেনের আত্মগোপন করে থাকার বিষয়টি ২০০৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে জানানো হয়েছিল। এতে সাংঘাতিক রেগে গিয়েছিলেন মোশাররফ।

দ্রব্যমূল্যের সাতকাহন! by ফখরুজ্জামান চৌধুরী

'এইটা ডিসির গোস্ত, আর এইটা গরুর গোস্ত।' চট্টগ্রামের রিয়াজউদ্দীন বাজারে জনৈক গরুর মাংস বিক্রেতা। [১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসের একদিন] 'মরিচ কিনবেন না, হাত দিয়েন না। মরিচের ঝাঁজেও হাত পোড়ে।' [২০০৪ সালে হাতিরপুল বাজারে জনৈক কাঁচামরিচ বিক্রেতা। জুন মাসের কোনো একদিন। 'সিটি কর্পোরেশনকে মাল দিতে বলুন। তা হলে তাদের দামে মাল বিক্রি করব।' [২০০৯ সালের আগষ্ট মাসে ঢাকার নয়া বাজারে জনৈক দোকানি]।

উইঘুরের মুসলমান এবং চীনা উপনিবেশ by ফাহমিদ উর রহমান

মার এক পরিচিত উইঘুরের নাম হচ্ছে কুলসুম। তার সঙ্গে দেখা হয়েছিল অষ্ট্রেলিয়ার মেলবোর্নে। এতদিন হয়ে গেছে তাকে ভুলতে পারিনি। সন্ত্রাস, অরাজকতা, মৃত্যু আর ধ্বংসের মাঝে সে কি বেঁচে আছে? বেঁচে আছে তো? তার গর্বের, সৌন্দর্যের মাতৃভূমি পূর্ব তুর্কিস্তান আজ পদানত-নিরাপত্তাহীনতা, আতঙ্ক আর ক্রোধে ফুঁসছে এই দেশ। কুলসুম ছিল সিনকিয়াং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের অধ্যাপিকা।

সোয়াইন ফ্লু ভাইরাস-পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা চাই by ড. মামুন আহমেদ

রাজধানীসহ সারা দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে ভাইরাসজনিত অতি ছোঁয়াছে রোগ সোয়াইন ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা এইচ১এন১। বিশ্বের অন্য অনেক দেশের মতো আমাদের দেশেও বর্তমানে এটি বহুল আলোচিত ও আতঙ্কের বিষয়। বাংলাদেশে এ পর্যন্ত সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাব অনুযায়ী ২১৩। আগামী শীত মৌসুমে এ ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ে প্রায় মহামারি আকার ধারণ করতে পারে-বিশেষজ্ঞ চিকিৎসরা এমন মতামত ব্যক্ত করেছেন। সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লু আক্রান্ত একজন রোগীর মৃত্যুর খবরে এ বিষয়ে সাধারণ মানুষের উদ্বেগ ও উৎকণ্ঠা নতুন মাত্রা লাভ করেছে। আতঙ্কিত মানুষ সময়মত রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠছেন। সরকারের তরফ থেকে সোয়াইন ফ্লু বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য জনগণকে পরামর্শ দেয়া হয়েছে। আশ্বস্ত করা হয়েছে যে, এ রোগ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী দেশে মজুত আছে। সরকারি হাসপাতালে বিশেষ ওয়ার্ড খোলা হয়েছে এবং জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকগণ প্রস্তুত আছেন। কিন্তু রোগীর দেহে নিশ্চিতভাবে সোয়াইন ফ্লু ভাইরাসের উপস্থিতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় কার্যক্রমের অপ্রতুলতা জনগণকে হতাশ ও আতঙ্কিত করে তুলছে। পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, আক্রান্ত রোগীর দেহের নমুনা পরীক্ষা করে সোয়াইন ফ্লু ভাইরাস নিশ্চিতভাবে শনাক্তকরণের নামমাত্র ব্যবস্থা আছে দেশের দুটি প্রতিষ্ঠানে-সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনসিটটিউট (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি)। সোয়াইন ফ্লু পরীক্ষার জন্য আগত আতঙ্কিত রোগীকে আইইডিসিআর থেকে জানানো হয়েছে যে, সোয়াইন ফ্লু ভাইরাসের জন্য ল্যাবরেটরি টেসেটর প্রয়োজন নেই। বরং রোগের লক্ষণ দেখা দিলে সরাসরি চিকিৎসা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। অবাধে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়া অসংখ্য রোগীকে পরীক্ষা করার উপযুক্ত ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অতি অপ্রতুল বিধায় এ ধরনের পরামর্শ দেয়া হয়ে থাকতে পারে। কিন্তু এর ক্ষতিকর দিকটি হয়তো বিবেচনায় নেয়া হয়নি। সঠিকভাবে সোয়াইন ফ্লু ভাইরাসের পরীক্ষা না করে শুধু রোগের লক্ষণ আর অনুমানের উপর ভিত্তি করে ভাইরাসনাশক ওষুধ (অহঃর ঠরৎধষ উৎঁম)-এর ব্যবহার ভবিষ্যতে আরো বড় ধরনের জনস্বাস্থ্য বিপর্যয় ডেকে আনতে পারে। কারণ এর ফলে ভাইরাসের জীনের মৌলিক উপাদান পরিবর্তিত হয়ে আরো বিপজ্জনক জীবনসংহারী নতুন ধরনের ভাইরাস আবির্ভূত হতে পারে। তাছাড়া আমরা দেখেছি সঠিক সময়ে সোয়াইন ফ্লু ভাইরাস শনাক্তকরণে বিলম্বের ফলে যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে সাভারবাসী মিতা চক্রবর্তীর। ফলে সাধারণ মানুষ সোয়াইন ফ্লু ভাইরাসের সঠিক পরীক্ষা কার্যক্রমের অপ্রতুলতার সংবাদে এখন দিকভ্রান্ত। আক্রান্ত রোগীর দেহে সোয়াইন ফ্লু ভাইরাসের উপস্থিতি নিশ্চিতভাবে নির্ণয় করার জন্য যে পরীক্ষা করা হয় তার নাম 'রিয়েল-টাইম পি সি আর । এতে মানুষের নাকের ভেতরের সর্দি বা রস নিয়ে তাতে সোয়াইন ফ্লু ভাইরাসের জঘঅ (জরনরড়হঁপষবরপ অপরফ) নির্ণয়ের মাধ্যমে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পরীক্ষাগারে যেসব যন্ত্রপাতি ও আনুষঙ্গিক বিষয়ের প্রয়োজন হয় তা হলো-(১) রিয়েল টাইম পিসিআর মেশিন (২) ভাইরাস-এর সুনির্দিষ্ট রিএজেন্ট/কিট এবং (৩) প্রশিক্ষিত জনবল। এ ক্ষেত্রে প্রয়োজনীয় রিয়েল-টাইম পিসিআর মেশিন এ প্রশিক্ষিত জনবল বাংলাদেশের একাধিক বেসরকারি হাসপাতালে বর্তমানে বিদ্যমান আছে। জবধষ ঃরসব চঈজ ঞবপযহড়ষড়মু ব্যবহার করে রোগীর দেহে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাসের উপস্থিতি ও পরিমাণ নির্ণয়ের ব্যবস্থা বেসরকারি পর্যায়ে অনেকদিন থেকে প্রচলিত। বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ জনবলও আমাদের আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে মাষ্টার্স পর্যায়ে কোর্স প্রচলিত আছে-যা এ বিষয়ে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখছে। পরীক্ষার জন্য অবশিষ্ট প্রয়োজনীয় উপাদান ঝরিহব ঋষঁ জবধষ ঞরসব চঈজ জবধমবহঃ বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় যা স্বল্প সময়ে সংগ্রহ করা সম্ভব। এ লেখার মাধ্যমে জানাতে চাই যে, আক্রান্ত রোগীর দেহে স্বল্প সময়ে সোয়াইন ফ্লু ভাইরাসের নিশ্চিত উপস্থিতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ জনবল বাংলাদেশে বিদ্যমান আছে। জরুরি ভিত্তিতে সোয়াইন ফ্লুর জন্য নির্দিষ্ট রিএজেন্ট সংগ্রহ করে বিদ্যমান সুযোগ-সুবিধার মধ্যেই এই ভাইরাসটি শনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। আর এজন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ।
লেখক :অধ্যাপক, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কনসালট্যান্ট, পিসিআর ল্যাব, ল্যাবএইড লি.

মূলধারা বেগবান হয় শাখার ধারায় by আতাউস সামাদ

রাক নদী সুরমা ও কুশিয়ারা এই দুই ধারায় ভাগ হয়ে দুটো নদী হলো। নদী দুটি আবার এক হয়ে মেঘনা নাম নিয়ে ছুটে চলল দক্ষিণ পানে। মেঘনার এই চলার পথে পদ্মা এসে মিশে গেল তার সঙ্গে। বিশাল মেঘনা বঙ্গোপসাগরে পড়ে ভারত মহাসাগরের জলরাশি ফুলিয়ে-ফাঁপিয়ে তুলল। এখন বাংলাদেশজুড়ে তর্ক চলছে ভারত যদি তার এক রাজ্য মনিপুরের টিপাইমুখে বাঁধ দেয় তাহলে ভাটিতে বরাক, সুরমা, কুশিয়ারা ও মেঘনার কী যে হাল হবে কে জানে!

ভেজাল খাদ্যপণ্যে বাজার সয়লাবঃ স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

টায় বালি, চালে কাঁকর, দুধে পানি, মধুতে চিনি- এসব নিয়েই এখন আমাদের জীবনযাপন। যাবতীয় খাবার, পানীয়, জীবন রক্ষাকারী ওষুধপথ্যসহ সব রকম ব্যবহার্য জিনিসের কোনোটি আর অকৃত্রিম নেই। এমনকি ভেজাল করতে যা ব্যবহার করা হয় তাও খাঁটি নয়। 'বিষেও ভেজাল' বলে একটা কথা প্রায় প্রবাদে পরিণত হয়েছে আমাদের দেশে। তবে সবচেয়ে মারাত্মক হচ্ছে খাদ্যদ্রব্য ও ওষুধের ভেজাল। এসব ভেজাল দ্রব্য সরাসরি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সড়ক দুর্ঘটনা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছেঃ এর কি কোনো প্রতিকার নেই?

দেশে সড়ক দুর্ঘটনা এমন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে, কোনো দিন পত্রিকার পাতায় দুর্ঘটনার কোনো খবর না থাকলে অনেকের কাছে তা অস্বাভাবিক ঠেকে। শনিবার অপরাহ্নে সিলেট থেকে ঢাকা আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের অদূরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এম সাইফুর রহমান। তাকে বহন করা মাইক্রোবাসটির চালক রাস্তার মাঝখানে হঠাৎ এসে পড়া একটি গরুকে বাঁচাতে গিয়ে গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

স্মরণ অধ্যাপক নোমান স্মরণে by অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা

নোমান সাহেব যখন রাজশাহী কলেজে ইংরেজির লেকচারার হিসেবে যোগ দিলেন তখন খুব সম্ভবত আমি এই কলেজে আইএসসি পড়ার পর্যায় (১৯৫১-৫৩) শেষ করছি অথবা বিএসসি শ্রেণীতে (১৯৫৩-৫৫) পড়ছি। 'খুব সম্ভবত' বলছি এই কারণে যে, আইএসসিতে ইংরেজি আমাদের পাঠ্য বিষয় ছিল এবং কলেজের ঐ বিষয়ের সকল অধ্যাপকের সঙ্গে কোনো না কোনোভাবে পরিচিত হয়েছিলাম। নোমান সাহেব তখন ঐ অধ্যাপকবৃন্দের অন্তর্ভুক্ত ছিলেন না।

রাজধানীতে যানজট, পুরনো গাড়ি ইত্যাদি by মুহম্মদ নূরুল হুদা

স্বীকার করার উপায় নেই, দিনে দিনে বসবাসের অযোগ্য হয়ে উঠছে আমাদের এই প্রিয় রাজধানী ঢাকা নগরী। এবারে রোজার শুরুতেই দেখা দিয়েছে মানবসৃষ্ট যানজট ও প্রকৃতিপ্রেরিত দুর্যোগ সোয়াইন ফ্লু। এর প্রতিরোধ ও প্রতিকারের উপায় উদ্ভাবন এবং বাস্তবায়ন জরুরি। আজ যানজট সম্পর্কে আলোচনা করা যাক।

পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন by ড.তারেক শামসুর রেহমান

কজন সিআইপি ব্যবসায়ী আবুল কালাম আজাদের গ্রেফতার, রিমান্ড ও জেলের রেশ শেষ হতে না হতেই পুলিশ আরও একটি 'কান্ড' ঘটিয়ে বসেছে গত ২ সেপ্টেম্বর। তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির একটি মিছিলে বেধড়ক লাঠিচার্জ করে আহত করেছে অধ্যাপক আনু মুহাম্মদকে। আনু মুহাম্মদের আহত হয়ে রাস্তায় পড়ে থাকার ছবি ছাপা হয়েছে প্রায় প্রতিটি সংবাদপত্রে। আনু আমার সহকর্মী, একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি।

মুখোশ উন্মোচিত হলো by হায়দার আকবর খান রনো

ত ২ সেপ্টেম্বর শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশের আকস্মিক আক্রমণ ও বেপরোয়া লাঠিচার্জ সরকারের মুখোশ উন্মোচন করেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আগেও ছিল; ফলে এবার নতুন করে চেনার প্রশ্ন ওঠে না। তবু মনের মধ্যে ক্ষীণ আশা ছিল। এত বিপুল ভোট পেয়ে এবং দিন বদলের স্লোগান দিয়ে যারা ক্ষমতায় এসেছেন তাদের আচরণে ও রাজনৈতিক কর্মকান্ডে হয়তোবা কিছু পরিবর্তনের সুর দেখতে পাব।

মেঘবালক by জয়ন্ত বর্মণ

—‘আঁধার রাতে মেঘবালককে দেখা যাবে না, কেউ দেখতে পাবে না।’
—‘মেঘবালক? ধুর্!’
প্রথম যেবার অনু আমাকে মেঘবালকের কাহিনি শুনিয়েছিল, আমি এভাবেই উড়িয়ে দিয়েছিলাম...
—‘নামটা কি তুই দিয়েছিস?’
—‘হুম্ হুম্।’ গম্ভীরভাবে অনু বলল, ‘তুই বিশ্বাস করলি না? যা! আমি বাকি সবাইকে বলব, তারা বিশ্বাস করবে।’

আজ রাতে আমি ভয় পাব by মো. জাহিদ উস-সালেহীন

মি রায়হান, রায়হান কবীর। বন্ধুরা আমাকে খুব সাহসী একজন মানুষ হিসেবেই জানে। কারণ, আমি কখনোই ভয় পাই না, কোনো কিছুকেই না। আমি পুরোটা রাত আমাদের হলের পশ্চিম পাশের ঘন বাঁশঝাড়টাতে দিব্যি কাটিয়ে দিতে পারি। চান তো ওই বিশাল দিঘিটার কুচকুচে কালো জলের মাঝ বরাবর সাঁতারও দিতে পারি। কোনো কিছুতেই আমার ভয়ও হয় না। বন্ধুরা যখন কোনো ভয়ের ছবি দেখে, ভয়ে কুঁকড়ে থাকে, বাথরুমে যায় দরজা না লাগিয়ে, আমি তখন হাসতে হাসতে লুটিয়ে পড়ি। এমন ভিতুর ডিম এরা!

কফিন by ইনফিতার আল সাবা

ভাপসা গরমে ঘুম ভাঙল জাফর সাহেবের। পিটপিট করে চারদিকে তাকিয়ে ভয় পেলেন, আবার অবাকও হলেন। একটু পর নিজেকে আবিষ্কার করলেন একটা বক্সের ভেতর, বলা যেতে পারে কফিন! কফিনের চিন্তা মাথায় আসার পর খুবই ভড়কে গেলেন জাফর সাহেব। অনেক চেষ্টা করেও কফিনের ডালাটা খুলতে পারলেন না। এর পর স্ত্রীর নাম ধরে চিৎকার করলেন, ‘রেহানা! রেহানা!’ আবার ছেলে আবিরের নাম ধরেও ডাকলেন অনেকক্ষণ। এমনিতে কখনো ছেলের সঙ্গে শখ করে কোনো সময় কথা বলেন না, আজ কেন ডাকছেন বুঝতে পারলেন না। ভয়ে বোধহয়।

ভূমিকম্পের আশঙ্কা বাড়ছেঃ নিবিড় প্রস্তুতি প্রয়োজন

বিশ্বব্যাপী ভূ-কম্পনের সংখ্যা বাড়ছে। মৃদু ভূমিকম্পের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। সম্প্রতি বাংলাদেশে বেশ কয়েকটি মৃদু-মাঝারি ভূ-কম্পন রেকর্ড করা হয়েছে। এই সংখ্যা বাড়ায় আপাতত আতঙ্কের কিছু না থাকলেও ভূ-প্রাকৃতিক লক্ষণ অনুসারে, বড় ধরনের ভূ-কম্পনের ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। পূর্বাভাস দেয়ার মতো কোনো নিশ্চিত পদ্ধতি উদ্ভাবিত না হলেও ভূতত্ত্ববিদ, বিশেষজ্ঞ প্রকৌশলী ও গবেষকদের আশঙ্কা, যে কোনো সময় দেশে বড় মাত্রার ভূমিকম্প হতে পারে।

বাণিজ্যিক চাষে বাড়ছে ফুলের উৎপাদন by শুভংকর কর্মকার ও মনিরুল ইসলাম

ৎসব-পার্বণে সব শ্রেণীর বাঙালির প্রধান অনুষঙ্গ ফুল। তবে দুই দশক আগেও চাহিদার বেশির ভাগই আমদানি করতে হতো। সময়ের সঙ্গে এখন দৃশ্যপটও পাল্টে গেছে। দেশেই চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল। কমে গেছে ফুল আমদানি। খোঁজ নিয়ে জানা যায়, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সাভার, গাজীপুরসহ সারা দেশের ১৯টি জেলায় বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে ফুল চাষ হয়। বেশি চাষ হচ্ছে গাঁদা, রজনীগন্ধা, লিংকন গোলাপ, মেরিন্ডা গোলাপ, গ্লাডিওয়ালা, কাঠবেলী, অর্কিড ফুল।

জাতি হারাল এক কৃতী সন্তানকে

বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান গতকাল অপরাহ্ন ৩টা ১০ মিনিটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। প্রাইভেট কারযোগে সিলেট থেকে ঢাকা আসার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের খড়িওয়ালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

একজন বারিছন বেগম by মনিরুল ইসলাম

‘ঘরের চালে টিন থাকত না। বর্ষার পানি ঠেকাতে পচন ধরা কুটোর ওপরে দিতে হতো পলিথিন। দুই বেলা দুই মুঠো ভাত জুটাতেই তখন নিরন্তর চেষ্টা করতে হতো। এখন দিন বদলেছে। পাকা বাড়ি হয়েছে। ছয় বিঘা জমিতে ফুল ও দুই বিঘা জমিতে ধানের চাষ। চাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর—সবই হয়েছে।’ গল্পের মতো এই কথাগুলো যশোরের ঝিকরগাছা উপজেলার পটুয়াপাড়ার বারিছন বেগমের। ফুল চাষই বদলে দিয়েছে তাঁর জীবন। সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে পেয়েছেন সিটিব্যাংক সেরা ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার।

জার্মান ট্রেড শোর বক্তৃতায় ইউনূসঃ মানুষ কেবল টাকা বানানোর যন্ত্র নয়

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস তরুণদের সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মানুষ কেবল টাকা বানানোর যন্ত্র নয়। তাদের এভাবে দেখলে হবে না। মানুষের সৃজনশীলতা ও শক্তিকে সামাজিক সমস্যার সমাধানে ব্যবহার করতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জার্মান ট্রেড শো-২০১১ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

শিক্ষার্থীরা এখন অংকে কাঁচা

লেখাপড়া যতই আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে হোক না কেন, তাতে যে মেধাও বিকশিত হচ্ছে এমন ভাবার কোনো কারণ নেই। বরং আধুনিক শিক্ষার্থীদের চেয়ে সত্তরের দশকের শিক্ষার্থীদের ব্রেন বেশি শার্প ছিল বলে এক পরীক্ষায় প্রমাণিত হয়েছে। বিশেষ করে অংকে বেশি কাঁচা আজকালকার ছাত্রছাত্রীরা। ব্যাপারটি তুলনামূলক পরীক্ষায় ধরা পড়েছে।

দুই নেত্রীর পরস্পর দোষারোপ নয়, জনগণ চায় পদ্মা সেতু by সৈয়দ মেজবাহউদ্দিন

দ্মা সেতু নিয়ে রাজনীতির মাঠ বেশ জমে উঠেছে। সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম সরকারি কলেজ মাঠের জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের জনসভা থেকে বিরোধী দলের নেতা খালেদা জিয়া পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি প্রশ্নে পরস্পরকে দোষারোপ করেছেন। চাঁপাইয়ের জনসভায় খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেছেন, 'পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যিনি ব্যবস্থা নেবেন, যদি তাঁর কাছেই সেই দুর্নীতির টাকা যায়, তাহলে তিনি আর কী ব্যবস্থা নেবেন?'

ধূমপান ছেড়ে স্বপ্নের দেশ গড়ার সংগ্রামে ১৩ বন্ধু by কুদ্দুস বিশ্বাস

মানুষের বিপদে ছুটে যাওয়া, দুঃসময়ে পাশে দাঁড়ানোর মতো সহমর্মিতা আগের মতো এখন আর চোখে পড়ে না। আধুনিক যান্ত্রিক জীবনে সবাই ব্যস্ত নিজেদের নিয়ে। নিঃস্বার্থভাবে অন্যের সহযোগিতায় এগিয়ে যাওয়ার খবর এখন খুব একটা শোনা যায় না। তবুও বিরলে এমন অনেক মানুষের খোঁজও মেলে, যাঁরা দেশের জন্য, দশের জন্য নিজেকে কাজে লাগান। স্বপ্নের দেশ গড়ে তোলার চেষ্টায় তাঁরা হাত লাগান তাঁদের চারপাশের মানুষের অবস্থার উন্নয়নের কাজে। সামান্য সহযোগিতায় প্রায়ই বদলে যেতে দেখা যায় বহু মানুষের ভাগ্য।

কাউন্সিলর মুন্নিকে 'অস্বাভাবিক জামিন' দিয়ে বিপদে ওসি! by রফিকুল বাহার

ওয়ামী লীগের নেত্রী ও ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নিকে জামিন অযোগ্য ধারার মামলায় জামিন দেওয়ায় চট্টগ্রাম মহানগর পুলিশের বায়েজিদ বোস্তামী থানার ওসি নূর নবীকে শোকজ করেছেন আদালত। গতকাল শুক্রবার মহানগর ম্যাজিস্ট্রেট মোমতাসির আহমেদের আদালত এ শোকজ করে আদেশ দেন। আদেশে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওসিকে সশরীরে হাজির হয়ে শোকজের জবাব দিতে হবে।

এই বাংলাদেশ অনেক বেশি আত্মবিশ্বাসী by মাসুদ পারভেজ

ঢাকা তো আর চট্টগ্রাম নয়! নয় বলেই এখানে ওয়ানডে সিরিজে দিগ্ভ্রান্ত বাংলাদেশ চট্টগ্রামে গিয়ে পথের দেখা পায়। দুই হাত ভরে নেওয়ার শহরে গিয়ে তৃতীয় ওয়ানডে জেতার পর সিরিজের প্রথম টেস্টেও মুঠোভর্তি আনন্দের উপাদান খুঁজে পায়। ঢাকায় স্বাচ্ছন্দ্যে জিততে থাকা ওয়েস্ট ইন্ডিজের কিনা চট্টগ্রামে গিয়ে আরেকটু হলে টেস্টে চোখের জল-নাকের জল এক হওয়ার উপক্রম হয়েছিল প্রায়! প্রকৃতি বাধা হয়ে দাঁড়ানোতেই না রক্ষে!

জনগণ সরকারের ব্যর্থতার জবাব দেবে ব্যালটেঃ তৈমূর by দিলীপ কুমার মণ্ডল

তকাল শুক্রবার সকাল ১০টা। মাসদাইর বাজার এলাকার চা দোকানি ইসমাইল হোসেন চা তৈরিতে ব্যস্ত। চা পান করছিলেন রিকশাচালক আমির ও দিনমজুর আশ্রাফ আলী। এমন সময় 'তৈমূর ভাইয়ের সালাম নিন, আনারস মার্কায় ভোট দিন'-এ ধরনের নানা স্লোগানে মুখরিত কর্মী পরিবেষ্টিত হয়ে হাজির হলেন মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকার। এরপর একে একে সবার সঙ্গে করমর্দন করেন, নির্বাচনে সমর্থন চান।

জনতাই আমার শক্তি, মাঠ ছাড়ব নাঃ আইভী by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

'সেনাবাহিনী না নামলে নারায়ণগঞ্জের লক্ষ জনতাই হবে আমার সেনাবাহিনী। আমার শক্তি। আমি নির্বাচনের মাঠ ছেড়ে কখনোই সরে দাঁড়াব না; কোনো ছাড় দেব না শামীম ওসমানকে।' গণমাধ্যমকর্মীদের সামনে এমন বলিষ্ঠ উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। গতকাল শুক্রবার প্রচারের শেষ দিনে আইভী কখনো নিজের গাড়িতে, কখনো রিকশায় আবার কখনো হেঁটে গিয়েছেন মানুষের কাছে।

বিশ্বাসীরা হয় শহীদ, না হয় গাজীঃ শামীম by অমিতোষ পাল

'আমার নিয়ত যদি ঠিক থাকে, ইমান যদি অবিচল থাকে, আমি বিজয়ী হব। যারা আল্লাহর ওপর ইমান রাখে তারা হয় শহীদ, না হয় গাজী। আল্লাহর ওপর আমার সেই বিশ্বাস আছে।' গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারের শেষ দিনে আত্মবিশ্বাসের সঙ্গে এসব কথা বলেন মেয়র পদপ্রার্থী শামীম ওসমান। আদমজীর শিমুলপাড়ায় বিহারি ক্যাম্পে গণসংযোগ করার সময় তিনি কথা বলছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সঙ্গে।

সেনা মোতায়েন না হওয়ায় উত্তপ্ত নারায়ণগঞ্জ

নির্বাচনী প্রচারণার শেষ দিন। প্রার্থী ও সমর্থকরা শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টায় ব্যস্ত। সব মিলিয়ে শান্ত ও উৎসবমুখর পরিবেশ পুরো বন্দর নগরীতে। এরই মধ্যে সন্ধ্যায় নির্বাচন কমিশনের ঘোষণা- ৩০ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না। ব্যস, মুহূর্তের মধ্যে শান্ত পরিবেশ উধাও। উত্তপ্ত হয়ে ওঠে পুরো শহর। শুরু হয়ে যায় বিক্ষোভ। রাস্তায় নেমে আসে একাধিক মিছিল। সর্বত্র চাপা উত্তেজনা।

সৌদি আরবে ক্ষমতার চাবিকাঠি যাঁদের হাতে

সৌদি আরবের আল-সৌদ পরিবারের সদস্যরা ১৯৩২ সাল থেকে দেশটি শাসন করে আসছেন। বর্তমানে দেশটির বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের (৮৭) শারীরিক অবস্থা ভালো নয়। রাজসিংহাসনের উত্তরাধিকারী বাদশাহ আবদুল্লাহর সত্ভাই সুলতান বিন আবদুল আজিজ আল-সৌদ সম্প্রতি নিউইয়র্কে মারা গেছেন। এ অবস্থায় রাজসিংহাসনের নতুন উত্তরাধিকারী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছেন বাদশাহ আবদুল্লাহ।

নির্বাচন কমিশনের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ by হারুন আল রশিদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না হওয়া নির্বাচন কমিশনের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গতকাল শুক্রবার থেকে নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করার কথা থাকলেও তা হয়নি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ ব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন, ‘নির্বাচনে কোনো গোলযোগ হলে তার দায় কমিশন নেবে না।’

ক্যুইবেকের স্বাধীনতা দাবিঃ মুছে যায়নি ৩০ অক্টোবরের ঘা by সাইফুল্লাহ মাহমুদ দুলাল

‘হোছেলাগা’ স্বাধীনতা চায়। হোছেলাগা মানে ক্যুইবেক। আদি নাম- হোছেলাগা। কানাডা থেকে এই ক্যুইবেক প্রভিন্সের ফ্রেঞ্চভাষীরা স্বতন্ত্র রাষ্ট্র চায়। ক্যুইবেকের এই স্বাধীনতার দাবিই কানাডাবাসীর জন্য একটি জাতীয় সমস্যা। এ জন্য দু’বার হাঁ/না ভোট হয়েছে। দু’বারই  ‘না’ জয়যুক্ত হয়েছে। কারণ কানাডায় বেশিরভাগ ক্যুইবেকবাসীই ঐক্যে বিশ্বাসী।

সুষুম নির্বাচন ক্ষমতায়িত স্থানীয় সরকারের শর্ত by মোজাফ্ফর আহমদ

গামীকালবহুলআলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। ত্রিপক্ষীয় প্রতিদ্বন্দ্বিতার এ নির্বাচন জাতীয় গুরুত্ব অর্জন করেছে। পেশিশক্তি ও কালোটাকার বিপরীতে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করার বিষয়টি যথেষ্ট আলোচিত। এই প্রেক্ষাপটে নাগরিক সমাজের তিনজন প্রতিনিধির মতামত প্রকাশ করা হলো। এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন, বিশেষ করে মেয়র নির্বাচন মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে একটি বহুল আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

সরল গরল- নির্বাচনের আগেই নানা অঘটন by মিজানুর রহমান খান

হরের প্রাণকেন্দ্রে নারায়ণগঞ্জ ক্লাব। গত শনিবারের কথা। একটি টেবিলে মুখোমুখি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ এক সাবেক কর্মকর্তা। তাঁর কথায়, ‘চট্টগ্রামের মেয়র নির্বাচনে নেত্রীকে বলেছিলাম, যদি আমরা হারি, তাহলে এক লাখ ভোটের ব্যবধানে। জয়ী হলে দুই লাখের ব্যবধানে।’ রহস্যটা তিনিই ভাঙলেন। মহিউদ্দিন সাহেবের নিজের ধারণা ছিল, তিনি দুই লাখ ভোটের ব্যবধানে জিতবেন। কিন্তু প্রধানমন্ত্রীকে ওই কর্মকর্তা ধারণা দিয়েছিলেন তিনি এক লাখ ভোটের ব্যবধানে হারতে পারেন।

কিছুই বদলাতে পারব না by মুস্তাফা জামান আব্বাসী

সৌদি আরবে আটজনের শিরশ্ছেদের পর অনুরোধ পাই, যেন কিছু লিখি। লিখে কিছু প্রশংসা, কিছু কড়ির অধিক কিছু ঘটেনি। ১৯৮১ সালে হজ করার সময় সামনেই শিরশ্ছেদ দেখেছি। খারাপ লেগেছে। গত পাঁচ বছরে ট্রিগার টিপে পাঁচ লাখ ইরাকির হত্যা টেলিভিশনেই প্রত্যক্ষ করেছি। প্রতিবাদে সৈয়দ আবুল মকসুদ সেলাইবিহীন সাদা কাপড় পরছেন, আমি টাই পরা ছেড়েছি। লিখে, তর্ক করে, প্রতিবাদ করে কিছুই বদলাতে পারিনি, পারব না।

জয় হোক সৎ ও যোগ্য প্রার্থীর by সুলতানা কামাল

গামীকাল বহুলআলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। ত্রিপক্ষীয় প্রতিদ্বন্দ্বিতার এ নির্বাচন জাতীয় গুরুত্ব অর্জন করেছে। পেশিশক্তি ও কালোটাকার বিপরীতে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করার বিষয়টি যথেষ্ট আলোচিত। এই প্রেক্ষাপটে নাগরিক সমাজের তিনজন প্রতিনিধির মতামত প্রকাশ করা হলো।

কালোটাকামুক্ত নির্বাচন হওয়া জরুরি by ইফতেখারুজ্জামান

গামীকাল বহুলআলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। ত্রিপক্ষীয় প্রতিদ্বন্দ্বিতার এ নির্বাচন জাতীয় গুরুত্ব অর্জন করেছে। পেশিশক্তি ও কালোটাকার বিপরীতে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করার বিষয়টি যথেষ্ট আলোচিত। এই প্রেক্ষাপটে নাগরিক সমাজের তিনজন প্রতিনিধির মতামত প্রকাশ করা হলো।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বুনিয়াদ গড়ে তোলেন সাইফুর রহমান by সৈয়দ মিজানুর রহমান ও জসিম উদ্দিন সরকার

'গত ১৫ বছর ধরে দেশে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, তার বুনিয়াদ গড়ে তোলেন সাইফুর রহমান। বিদেশি সাহায্য ছাড়া যে দেশের উন্নতি হতে পারে, সেই ধারণার উদগাতাও ছিলেন সাইফুর রহমান। দেশ মুক্তবাজার অর্থনীতির ধাক্কা সামাল দিতে পারবে কিনা, এমন সন্দেহ আর সংশয় ছিল। কিন্তু সেটাও সম্ভব হয়েছে তার কারণে।

জাতীয় সংসদের কাছে জবাবদিহির নমুনাঃ প্রধানমন্ত্রী নেই, মন্ত্রীরাও নেই!

জাতীয় সংসদে বিরোধী দলের সাংসদেরা অনুপস্থিত রয়েছেন ঘোষণা দিয়েই। সদস্যপদ রক্ষার বাধ্যবাধকতা না থাকলে তাঁরা জাতীয় সংসদে ফিরে যাবেন না বলেই ধারণা করি। কিন্তু সরকারি দলের সাংসদ, বিশেষ করে মন্ত্রীদের গরহাজির থাকার কী কারণ থাকতে পারে? বৃহস্পতিবার জাতীয় সংসদের কয়েকজন জ্যেষ্ঠ সদস্য সংসদে মন্ত্রীদের পাইকারি অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন। একজন সাংসদ মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, ‘প্রধানমন্ত্রী সংসদে থাকলে মন্ত্রীরা সেজেগুজে আসেন; কিন্তু প্রধানমন্ত্রী সংসদে নেই, মন্ত্রীরাও নেই।’ অভিযোগটি হালকাভাবে দেখার সুযোগ নেই।

আমরা মাগুরার পুনরাবৃত্তি চাই নাঃ তবু নির্বাচন সুষ্ঠু হোক

শেষ পর্যন্ত সেনা মোতায়েন ছাড়াই আগামীকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জে এখন টানটান উত্তেজনা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না, সেই প্রশ্ন তুলেছেন একাধিক প্রার্থী। শঙ্কায় আছেন ভোটাররাও। গতকাল সেনাবাহিনী মোতায়েন না করার খবর ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। সন্ধ্যায় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, সরকারের অসহযোগিতার কারণে তারা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েও কার্যকর করতে পারেনি।

রাজশাহী ধর্মসভার সেকাল-একাল by আবুল কালাম মুহম্মদ আজাদ

নেক স্মৃতির ভারে ভবনগুলো এখন যেন ভেঙে পড়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ভবনের ভেতরে রয়েছে একটি মুদ্রণযন্ত্র। না, এটাকে যন্ত্র বললে কিছুটা ভুল হবে; বলতে হবে যন্ত্রের কঙ্কাল। সচল থাকার সময় এর নাম ছিল ‘তমোঘ্ন যন্ত্রালয়’, অর্থাৎ অন্ধকারের বিঘ্ন সরিয়ে আলোক প্রদানকারী। এই আলো ছড়ানো যন্ত্রের কঙ্কালটি ৬১ বছর ধরে বদ্ধ ঘরের অন্ধকারে পড়ে রয়েছে। এই প্রতিষ্ঠানের নাম রাজশাহী ধর্মসভা। শুরুতে নাম ছিল সদাশ্রম। সেটি ১৮৫৪ সালের কথা।

বাংলাদেশের অর্থনীতির কিংবদন্তি সাইফুর রহমান by সাইফ ইসলাম দিলাল

ম সাইফুর রহমান বাংলাদেশের অর্থনীতির কিংবদন্তি ব্যক্তিত্ব। তিনি তার রাজনৈতিক জীবনে ১২ বার বাজেট পেশ করে এ উপমহাদেশ তথা গোটা বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছেন। এ অনন্য গৌরবের অধিকারী হিসেবে নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে সামাজিক বিষয়গুলোও ছিল তার নখদর্পণে। তৃতীয় বিশ্বের একটি দরিদ্র দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তি কাঠামোর ওপর দাঁড় করানোর ব্যাপারে তার ভূমিকা ছিল অসামান্য।

বর্ণাঢ্য জীবনঃ তৃতীয় বিশ্বের কোনো উন্নয়নশীল দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন নিঃসন্দেহে দুরূহ কাজ।

তৃতীয় বিশ্বের কোনো উন্নয়নশীল দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন নিঃসন্দেহে দুরূহ কাজ। একদিকে সম্পদের সীমাবদ্ধতা, অন্যদিকে সীমাহীন চাহিদা। সরকারের অর্থমন্ত্রীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সব সময়ই ঝুঁকির মধ্যে থাকে-নানাভাবে তাকে সমালোচিত হতে হয়, প্রশংসা করে খুব কম লোক। ব্যতিক্রমী এম সাইফুর রহমান।

সংবিধান ও আইনের লঙ্ঘনঃ নারায়ণগঞ্জে সেনা দেয়নি সরকার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য সেনাবাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু সরকার তা দেয়নি। এ ব্যাপারে ইসি যে চিঠি দিয়েছিল, তার কোনো জবাবই দেয়নি সরকার। ইসি সেনাবাহিনী চাইলেও না দেওয়া সংবিধান ও নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংবিধানের ১২৬ অনুচ্ছেদে উল্লেখ আছে, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী বিভাগের কর্তব্য হইবে।’

দিনভর উৎকণ্ঠা রাতে বিক্ষোভ by শরিফুল হাসান

কাল রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে সেনা মোতায়েন হবে কি হবে না—এ নিয়ে দিনভর উৎকণ্ঠায় ছিল নারায়ণগঞ্জবাসী। সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে, সেনাবাহিনী নামছে না। এর পরই শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শহরের কেন্দ্রস্থল চাষাঢ়া, বালুর মাঠ, উকিলপাড়া, ২ নম্বর রেলগেটসহ বিভিন্ন স্থানে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করে। প্রায় একই সময় শহরের পৌর শহীদ মিনার প্রাঙ্গণে ‘সন্ত্রাসী-চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জের’ দাবিতে ‘প্রতিবাদী আলোর মিছিল’ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

সিরিজ নির্ধারণী টেস্টে আলোচনায় উইকেট by তারেক মাহমুদ

ট্টগ্রামে ‘টক অব দ্য টেস্ট’ ছিল বৃষ্টি, ঢাকায় উইকেট। চট্টগ্রাম টেস্টের সময় প্রতিদিনের কৌতূহলের তালিকায় ‘আকাশ কেমন থাকবে’ প্রশ্নটা বড় করে ছিল। আজ শুরু ঢাকা টেস্টের আগে প্রশ্ন, ‘উইকেট কেমন হবে?’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল মাঠের অনেক দূর দিয়ে হেঁটে যাওয়া মানুষটিও ঘাড় ঘুরিয়ে একবার দেখার চেষ্টা করেছে উইকেটের চেহারা। অনুশীলনের সময় মাঠে এলে নির্বাচকেরা সাধারণত নেটের আশপাশেই বেশি সময় কাটান। কাল তাঁদের জটলা দেখা গেল মাঠের মাঝখানে। উইকেট দেখলেন। কিউরেটরের কাছ থেকে কী সব শুনলেনও।

আত্মজীবনী থেকে কিছু কথা কিছু স্মৃতি by সৈয়দ আবদাল আহমদ

মি রাজনীতি বুঝতাম না। রাষ্ট্রপতি জিয়াই আমাকে রাজনীতিতে এনেছেন। মানুষকে ও দেশকে ভালোবাসার পথ দেখিয়েছেন। তবে বাংলাদেশের বর্তমান রাজনীতির একটি বিষয় আমাকে পীড়া দেয়। সেটা হলো সততা ও নৈতিকতার অভাব। রাজনীতিতে এ দুটি গুণের প্রয়োজনীয়তা আস্তে আস্তে কমে যাচ্ছে বলে মনে হয়। বিপুল পরিমাণ অর্থ ছাড়া এখন রাজনীতি করা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে পড়েছে। নির্বাচন করতে গেলে যে পরিমাণ টাকা খরচ হয়, তা একমাত্র ভুক্তভোগী ছাড়া কারও পক্ষে বিশ্বাস করা কঠিন।

গোলযোগ হলে দায় নেবে না ইসিঃ সিইসি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের গোলযোগ হলে দায় নেবে না নির্বাচন কমিশন (ইসি)। সরকার সেনা মোতায়েন না করায় গতকাল শুক্রবার সন্ধ্যায় এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। এর আগে সিইসি ও নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের নির্বাচন পরিস্থিতি নিয়ে দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে তাঁরা নারায়ণগঞ্জে অতিরিক্ত ১০০ র‌্যাব-সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেন।

রাজধানীতে কোরবানির পশুর হাটঃ ইজারা হওয়া ১৩টিই পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা by সেলিম জাহিদ

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ১৬টি। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ১৩টির ইজারা সম্পন্ন করেছে। এর সবগুলোই পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। তবে এর মধ্যে অন্তত চারটি হাটের ইজারা যাঁরা পেয়েছেন তাঁদের দলীয় পরিচয় গৌণ। এই ক্ষেত্রে কিছুটা আনকোরা লোক তাঁরা। কৌশলগত কারণে তাঁদের সামনে রেখে দলীয় ব্যক্তিরাই এগুলোর ইজারা পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। ১৬টির মধ্যে বাকি তিনটি হাটের ইজারা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছে।

সফল একাউনট্যান্ট থেকে বর্ণাঢ্য পলিটিশিয়ান by শফিক রেহমান

সাইফুর রহমানের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল এপ্রিল ১৯৬৮-তে। টানা এগারো বছর লন্ডনে থাকার পর আমি ওই সময়ে ঢাকায় ফিরে এসে ইন্টারকন্টিনেন্টাল হোটেল যেটি এখন শেরাটন হোটেল নামে পরিচিত, সেখানে চিফ একাউনট্যান্ট পদে যোগ দেই। সাইফুর রহমান তখন ছিলেন তদানীন্তন পাকিস্তানের এক নাম্বার অডিট ও একাউনট্যান্সি ফার্মের যুগ্ম প্রতিষ্ঠাতার অন্যতম এবং সিনিয়র পার্টনার। এই ফার্ম, রহমান রহমান হক অ্যান্ড কোম্পানি, সংক্ষেপে যেটি আরআরএইচ নামে পরিচিত, তার ব্রাঞ্চ পূর্ব ও পশ্চিম পাকিস্তানজুড়ে ছিল।

বিদেশে উচ্চশিক্ষার নামে প্রতারণা by রিয়াদুল করিম

লেখাপড়া করতে ফ্রান্সে যাওয়ার জন্য রাজধানীর বিজয়নগরের সিয়েরা-২১ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন মৌলভীবাজারের দৌলতপুর গ্রামের তারেক হাসান। ভিসার জন্য সাত লাখ টাকা দিতে হবে এমন জানায় প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে ১৫০ টাকার স্ট্যাম্পে চুক্তি হয় গত বছরের ১২ আগস্ট। চুক্তি অনুসারে দুটি চেকের মাধ্যমে দুই লাখ ৮০ হাজার এবং নগদ ২০ হাজার টাকা প্রতিষ্ঠানটিকে দেন তারেক। কথা ছিল, তিন মাসের মধ্যে ভিসার কাজ শেষ করবে প্রতিষ্ঠানটি, অন্যথায় টাকা ফেরত।

তবু স্বপ্ন দেখছে মেয়েটি by রমেশ কুমার

তোমার জীবনের লক্ষ্য কী—তা জানিয়ে বান্ধবীর কাছে একটি পত্র লিখো। শ্রেণীকক্ষে শিক্ষকের ওই নির্দেশের পর মেয়েটি তার খাতায় লিখেছিল, ‘...সবাই লেখাপড়া শিখে ডাক্তার, ইঞ্জিনিয়ার কত কিছু হতে চায়। আমি আদর্শ শিক্ষক হতে চাই। ... ইতি তোমার বান্ধবী...। ... তারিখ: ১০-০৭-১১।’ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা সেই মেয়েটির (১২) বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে। শ্রেণীকক্ষে নিজ জীবনের লক্ষ্য নিয়ে লেখার তিন মাসের মাথায় মেয়েটির জীবনটাই এলোমেলো হয়ে যায়।

সংবাদ সম্মেলনে রজিত মিত্তারঃ ট্রানজিটে বেশি লাভবান হচ্ছে বাংলাদেশই

ভারতের বিদায়ী হাইকমিশনার রজিত মিত্তার বলেছেন, দীর্ঘ মেয়াদে যাতে সব পক্ষ লাভবান হয়, সেই বিবেচনায় ট্রানজিটের মাশুল নির্ধারণ করতে হবে। স্বল্প মেয়াদে পরিবর্তন করা হলে মাশুলের হার বেশি—এই যুক্তি দিয়ে ব্যবসায়ীরা ট্রানজিট ব্যবহার করবেন না। ভারতের শীর্ষ এই কূটনীতিক ট্রানজিটের মাশুলকে এই সময়ের ‘আলোচিত বিষয়’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশই বেশি লাভবান হচ্ছে। কারণ বাংলাদেশের যানবাহনের মাধ্যমে ভারতে পণ্য পরিবহন হচ্ছে।

জনতাই আমার সেনাবাহিনীঃ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রচারের শেষ দিন ছিল গতকাল শুক্রবার। বেলা ১১টার দিকে শহরের নগরখানপুরে প্রচারে ব্যস্ত মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ সময় তোলারাম কলেজের ছাত্র তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বললেন, ‘নির্বাচন খুব জমেছে। আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছেন শামীম ওসমান আর জনগণের পক্ষে আইভী আপা। ৩০ তারিখই বোঝা যাবে, কে বেশি শক্তিশালী।’

সেনা মোতায়েন না হলে সুষ্ঠু নির্বাচন হবে নাঃ তৈমুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। তাঁর অভিযোগ, বিএনপির গণজোয়ারে ভীত হয়ে ক্ষমতাসীন দল তাদের প্রার্থীকে জয়ী করার ষড়যন্ত্র করছে। গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে সাধারণ নাগরিকদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি তৈমুর আলম তাঁর এই আশঙ্কার কথা বলেন সাংবাদিকদের।

ফিরে দেখা by ক্যাসপার ডেভিড ফ্রেডরিখ

জার্মান নিসর্গভিত্তিক রোমান্টিক (খধহফংপধঢ়ব) চিত্রকর ক্যাসপার ডেভিড ফ্রেডরিখ ১৭৭৪ সালের ৫ সেপ্টেম্বর গ্রিফসওয়াল্ডে জন্মগ্রহণ করেন। জার্মান রোমান্টিক ধারার অন্যতম পুরোধা তিনি। আঁধারের পটভূমিতে তুলির আঁচড়ে রূপ ফুটিয়ে তোলাই ছিল তার বৈশিষ্ট্য। প্রকৃতির ধ্যানই ছিল একজন শিল্পী হিসেবে তার প্রাথমিক চিন্তাধারা। জন্মস্থান গ্রিফসওয়াল্ডেই ডেভিড শিল্পের ওপর পড়াশোনা শুরু করেন।

ইসি পক্ষপাতিত্ব করছেঃ শামীম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান বলেছেন, নির্বাচিত হলে তিনি উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলবেন। নগরবাসীর দুঃখ দূর করবেন। নির্বাচনী প্রচারণার শেষ দিনে গতকাল শুক্রবার শামীম ওসমান বেশির ভাগ সময় কাটিয়েছেন সিদ্ধিরগঞ্জে। সকাল ১০টায় তিনি বাসা থেকে বের হন। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচন নিয়ে নানা কথা বলেন।

জ্ঞানই শক্তি by আতাউর রহমান

কোনো এক পত্রিকা সম্প্রতি আমার সাক্ষাৎকার নিয়েছিল। একটি প্রশ্ন ছিল মঞ্চ নাটকের সমকালিনতা বিষয়ক। আমি সাক্ষাৎ গ্রহণকারীকে বলেছিলাম, সমকালিনতা ও প্রাসঙ্গিকতা সমার্থক নয়। সমকালীন অর্থ বর্তমান সময়ের ঘটনা, যাকে ইংরেজিতে আমরা বলি টপিক্যাল। প্রাসঙ্গিকতা অর্থবহতা ব্যক্ত করে। পুরনো একটা ঘটনা ও বচন আজকের এ আধুনিক যুগেও প্রাসঙ্গিক হতে পারে। কথায় কথায় পুরাণ, কল্পকথা ও মহাকাব্যের প্রসঙ্গ চলে এলো। উত্থাপিত হলো এপিক রিয়ালিটির প্রসঙ্গ, যাকে মহাকাব্যিক বাস্তবতা হিসেবে আখ্যায়িত করা যায়।

মাদার তেরেসার সেবার আদর্শই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্ষম by আল্ ওয়াহিদ

যারা বলেন সমাজসেবা তথা মানবসেবা করতে হলে অনেক ধন-সম্পদ থাকা প্রয়োজন, তাদের কাছে এক জ্বলন্ত দৃষ্টান্ত মাদার তেরেসা। মাত্র পাঁচটি টাকা হাতে নিয়ে এবং মানবসেবার মহান ব্রত নিয়ে যিনি পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সেবাময়ী নারী হিসেবে সার্বজনীন স্বীকৃতি লাভে সক্ষম হয়েছেন। পৃথিবীর সব ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী তার কাছে একাকার হয়ে গেছে। 'ঈশ্বরের সেবা মানেই মানব সেবা' এই দীক্ষা যার অন্তরে দৃঢ়মূল আবদ্ধ হয়েছিল তিনি মানুষকে সত্যিকার অর্থে ভালোবেসে সেবা করেই পেয়েছিলেন মাদার তেরেসা উপাধি।

বিরাজনীতিকরণের অন্য মাত্রা by ড. মাহ্বুব উল্লাহ্

রাজনীতি-বিবর্জিতভাবে দেশ, সমাজ ও রাষ্ট্র পরিচালনার কৌশল 'বিরাজনীতিকরণ' হিসেবে পরিচিতি পেয়েছে। তবে যে অর্থে 'বিরাজনীতিকরণ' শব্ধটি ব্যবহার করা হয় তার জন্য এই শব্ধটি সঠিক কিনা আমার মনে সংশয় আছে। বাংলা ভাষায় 'বি' একটি উপসর্গ। সাধারণত বিশিষ্টতা ও ভিন্নতা বোঝানোর জন্য 'বি' উপসর্গটি ব্যবহার করা হয়। উপসর্গের কাজই হলো শব্ধের অর্থের পরিমার্জন, পরিবর্ধন কিংবা সঙ্কোচন সাধন। আমার মনে হয়, বিরাজনীতিকরণ শব্ধটির পরিবর্তে নিরাজনীতিকরণই অধিকতর সঠিক প্রয়োগ।

গার্মেন্ট শিল্পে সঙ্কটঃ শ্রমিকদের স্বার্থরক্ষাও গুরুত্বপূর্ণ

০ বছর আগে শুরু থেকেই গার্মেন্ট শিল্পে মুনাফা বা লাভ ছিল চোখে পড়ার মতো। এর চাক্ষুষ প্রমাণ লাফিয়ে লাফিয়ে গার্মেন্ট মালিকদের জীবনযাত্রার উন্নতি। তাদের গাড়ি, বাড়ি, বিদেশ ভ্রমণ স্বাভাবিক বিলাসিতাকে হার মানায়। রফতানিমুখী এ শিল্পখাতটির বিকাশও হয়েছে দ্রুত। এসব কিছুর পেছনের কারণগুলোর অন্যতম এদেশে সস্তা শ্রমের আধিক্য। অর্থাৎ কম মজুরিতে কাজ করা শ্রমিকরাই এ শিল্প বিকাশের অন্যতম শক্তি। তাদের আশা ছিল শিল্প বিকাশের সঙ্গে তাদের জীবনও বিকশিত হবে।

ভূমি জরিপের কাজ চলে যাচ্ছে এনজিওদের হাতেঃ তুঘলকের আমল কি ফিরে এলো?

ভূমি জরিপ পদ্ধতিতে আমূল পরিবর্তন এনে কম্পিউটারাইজড ভূমি জরিপ চালু করতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে প্রকাশ্যে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সার্কুলার ও চিঠি চালাচালি শুরু হয়ে গেছে। জরুরি অবস্থার তত্ত্বাবধায়ক সরকারের আমলে গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় চলমান এই উদ্যোগের বৈশিষ্ট্য হচ্ছে, ভূমি জরিপ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের বাদ দিয়ে এনজিওদের দেয়া হবে জরিপ পরিচালনার কাজ। অর্থ ও ভূমি মন্ত্রণালয় এই নতুন ব্যবস্থা চালু করতে দৃঢ়প্রতিজ্ঞ।

রোবট মাছ ঘুরে বেড়াবে সাগরতলে

মআইটির গবেষকরা এমন রোবট মাছ তৈরি করেছেন, যা সমুদ্রের তলদেশ থেকে নানা রকম তথ্য পাঠাবে। এতে সামুদ্রিক গবেষণার নতুন নতুন ক্ষেত্রে বিচরণ করা সম্ভব হবে বলেই বিজ্ঞানীরা জানিয়েছেন। খবর বিবিসি অনলাইনের। সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, সমুদ্রের তলদেশের মানচিত্র, স্রোত এবং স্রোতের স্বভাব, সমুদ্রের পানির দূষণ, তেল ও গ্যাস পাইপলাইন সার্ভেসহ নানা কাজে লাগানো যাবে।

সার্কাস দলপতির মহাকাশ যাত্রা

বার এক কানাডিয়ান কোটিপতি সার্কাস উদ্যোক্তা মহাকাশ ভ্রমণের ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে তিনি ৯ অক্টোবর বিশ্বব্যাপী পরিষ্কার পানি ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ক একটি সরাসরি প্রচারিত অনুষ্ঠানে অংশ নেবেন। মন্ট্রিলভিত্তিক 'সারক দু সোলেইল' সার্কাস দলের প্রতিষ্ঠাতা গাই ল্যালিবার্ট নামের ওই ব্যক্তি তার লাইভ শোতে বিশ্বের ১৪টি দেশ থেকে অনেক সেলিব্রেটি অংশ নেবেন বলে জানিয়েছেন।

শিশুদের স্থূলতা ঠেকাতে...

মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের মোটা হওয়া সম্পর্কে এক প্রতিবেদনে অত্যন্ত কড়া ভাষায় অতিরিক্ত ভাজা-চর্বি জাতীয় খাবার (জাংক ফুড) ও কোমল পানীয়কে দোষারোপ করা হয়েছে। ওই প্রতিবেদনে এসব খাবারের ওপর চড়া হারে করারোপ করার সুপারিশ করা হয়েছে। আর তরিতরকারি বিক্রির দোকানদারদের কর রেয়াত এবং স্থূলতা কমাতে শিশুরা যাতে সাইকেল চালাতে পারে সেজন্য রাস্তার পাশে সাইকেল-ট্র্র্যাক নির্মাণের কথা বলা হয়েছে।