Tuesday, September 18, 2012

দুঃসংবাদের চাপে উপেক্ষিত সুখবর by মৌমাছি

কালের কণ্ঠে ১২ সেপ্টেম্বর প্রথম পৃষ্ঠায় তৌফিক মারুফের একটি রিপোর্ট ছাপা হয়। শিরোনাম: ‘কাজে আসছে না টাইফয়েডের ওষুধ, উদ্বিগ্ন চিকিৎসকরা’। উদ্বেগজনক ব্যাপার নিঃসন্দেহে। তবে এর চাইতেও উদ্বেগজনক ছবি ও খবর ছাপায় ওই দিন সব পত্রিকা।

না’গঞ্জে ছেলেধরা আটক নিয়ে তুলকালামঃ পুলিশে দিলে ছাড়া পেয়ে যায়, তাই...

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকায় শিশু পাচারকারী (ছেলেধরা) সন্দেহে ৩ যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের ৩ সদস্যকে পিটিয়ে আহত করে। ওই সময়ে সংবাদ সংগ্রহ করতে গেলে এক সাংবাদিককেও পিটিয়ে মারাত্মক আহত করা হয়।

আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুন

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, ‘আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুন। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে আমার তো ব্রেন স্ট্রোকও হতে পারে। আমি হার্টফেলও করতে পারি।’

মন্ত্রিসভা থেকে তৃণমূল বেরিয়ে আসতে পারে

ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার কথা বিবেচনা করছে শরিক দল তৃণমূল কংগ্রেস। দলটির সংসদীয় সভায় আজ মঙ্গলবার এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।
সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের পরিবর্তে তৃণমূলের সাত মন্ত্রীকে সরিয়ে আনার সম্ভাবনা রয়েছে।

নতুন করে বিক্ষোভের ডাক হিজবুল্লাহর

ইসলামকে অবমাননা করে যুক্তরাষ্ট্রে নির্মিত একটি চলচ্চিত্রের প্রতিবাদে সপ্তাহব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন লেবাননভিত্তিক জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহর প্রভাবশালী নেতা শেখ হাসান নসরুল্লাহ। তিনি মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশে মুসলিম সরকারগুলোর ওপর চাপ সৃষ্টি করতে বিক্ষোভ করারও আহ্বান জানিয়েছেন।

চীন-জাপান বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন

চীন-জাপান ব্যবসায়িক সম্পর্কে এবার টানাপোড়েন শুরু হয়েছে। জাপানের একাধিক প্রতিষ্ঠান চীনে তাদের বেশ কয়েকটি কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। প্যানাসনিকসহ একাধিক প্রতিষ্ঠান এবং সংবাদমাধ্যম সূত্র গতকাল সোমবার এ খবর জানিয়েছে।

বিশ্লেষণ- এবার কি অটল থাকতে পারবেন মনমোহন?

দেশের অর্থনীতির চাকা ঘোরাতে গত সপ্তাহে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ নানা সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার। গত বছরও মনমোহন এ রকম পদক্ষেপ নিয়েছিলেন। তবে বিক্ষোভ দমাতে শেষ পর্যন্ত পিছু হটেন তিনি। এবার আর হয়তো তিনি পিছপা হবেন না—এমনটিই মনে করছেন বিশ্লেষকেরা।

ব্যথার ওষুধ শ্রবণশক্তির ক্ষতি করে!

ইবুপ্রোফেন ও প্যারাসিটামলের মতো ব্যথানাশকের নিয়মিত ব্যবহার নারীদের শ্রবণশক্তি হারানোর ঝুঁকি বাড়াতে পারে। গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। ৬২ হাজার নারীর ওপর নতুন একটি গবেষণা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা।

টঙ্গীতে আট মাসে ১৫০০ লোককে কুকুরের কামড়

গাজীপুরের টঙ্গীতে কুকুরের কামড়ে আহত লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। গত আট মাসে দেড় সহস্রাধিক লোক কুকুরের কামড়ে আহত হয়েছে। তবু এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
টঙ্গী ৫০ শয্যা সরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, গত ডিসেম্বর থেকে গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত কুকুরের কামড়ে

গাজীপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকায় বেক্সিমকো গ্রুপের দাবি করা জমি মাপাকে কেন্দ্র করে গতকাল সোমবার এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ ১০ জন আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কর্তৃপক্ষ লোকজন নিয়ে চক্রবর্তী এলাকায়

কাপাসিয়ার জনসভায় তোফায়েল আহমেদ- আওয়ামী লীগ আমার জীবন মন্ত্রিত্ব আমার কাছে বড় নয়

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ আমার জীবন। বঙ্গবন্ধুর কাছ থেকে যা পেয়েছি তার কোনো তুলনা হয় না। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমি কাজ করি, সারা জীবন কাজ করে যাব। মন্ত্রিত্ব আমার কাছে বড় বিষয় নয়। বিএনপি রাজনৈতিক কোনো ইস্যু পাচ্ছে না।

যশোরে বিএনপি নেতা হত্যা- লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও বিএনপির নেতা জিয়াদুল ইসলামকে (৪৫) গত রোববার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার বিচারের দাবিতে গতকাল সোমবার ওই নেতার লাশ নিয়ে বিএনপির নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন।

বিতর্কমুক্ত নির্বাচন হলে রায়ের সার্থকতা আসবে: এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দলীয় সরকারের অধীনে যে বিতর্কমুক্ত নির্বাচন হতে পারে, তা আগামী নির্বাচনে প্রমাণ করতে হবে। তাহলেই সুপ্রিম কোর্টের রায়ের সার্থকতা আসবে।সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গতকাল সোমবার দলের এক

বাহরাইনে সামাজিক ব্যবসা সপ্তাহের উদ্বোধন

বাহরাইনের উপপ্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন মোবারক আল খলিফা গত রোববার দেশটিতে ‘সোশ্যাল বিজনেস উইক বাহরাইন’ শীর্ষক সামাজিক ব্যবসা সপ্তাহের উদ্বোধন করেছেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নাটক দিয়েই শুরু প্রসূণ আজাদের by কামরুজ্জামান মিলু

ময়মনসিংহের মেয়ে প্রসূণ আজাদ। কয়েকদিন আগে শেষ হওয়া ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানার আপ। দেশের কয়েকহাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সুপারস্টারের বিজয় মুকুট ছিনিয়ে নেওয়া কুমিল্লার মেয়ে সামিয়া সাঈদের পরের জায়গাটিতেই তার অবস্থান।

বিমানের হজ ফ্লাইট শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট গতকাল সোমবার থেকে শুরু হয়েছে।
বিমানের একটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ ভোর পাঁচটা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল-সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটেছে। রায়ের নানা দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন দেশের চার বিশিষ্ট আইনজ্ঞ -ত্রয়োদশ সংশোধনী বাতিল: বিশেষজ্ঞ মত

দুই দল রাজি থাকলে সব কিছু সম্ভব: রফিক-উল হক প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার নিয়ে একটি প্রস্তাব দিয়েছেন। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে এখনো কোনো রূপরেখা দেওয়া হয়নি। প্রস্তাব আসুক, তারপর এ নিয়ে কথা হবে।

প্রস্তুত সারিকা

এ সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রীদের একজন সারিকা। তাই তার এই জনপ্রিয়তাকেই বিগত কয়েকটি বছর ধরে কাজে লাগানোর যারপরনাই চেষ্টা করে যাচ্ছেন চলচ্চিত্রের এই সময়ের বেশ কয়েকজন সফল পরিচালক। এমন কয়েকজন পরিচালক আছেন যারা শুধু সারিকার ‘হ্যাঁ’ শব্দটি শুনার অপেক্ষায় বসে আছেন। সেসব পরিচালকের জন্য এটা নিশ্চয়ই আনন্দের সংবাদ যে, সারিকা খুব শিগগিরই চলচ্চিত্রে অভিষেক ঘটাতে যাচ্ছেন।

সাংবাদিক পীড়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন- আবারও ছাত্রলীগ

সাংবাদিক সমাজ যখন সাগর-রুনি হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করছে, তখন এই রাজধানীতেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অঘটন ঘটিয়ে চলেছে সরকার-সমর্থক ছাত্র সংগঠনটি। তাদের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না।

প্রাচ্যনাটের নতুন নাটকে তমালিকা

নাট্যদল আরণ্যকে দীর্ঘদিন ধরে কাজ করছেন অভিনেত্রী তমালিকা কর্মকার। এবার তাকে দেখা যাবে নাট্যদল প্রাচ্যনাটের নতুন নাটকে। নাম ঠিক না হওয়া  এই নাটকের নির্দেশনা দিচ্ছেন আজাদ আবুল কালাম। তমালিকা এখানে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করবেন।

পোলট্রিশিল্পের স্বার্থে বিকল্প সন্ধান করুন- ডিম আমদানির সিদ্ধান্ত

ডিমের দাম বাড়তির মুখে আমদানি উন্মুক্ত করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে ডিমের দাম কমবে কি না, তা নিশ্চিত করা না গেলেও দেশীয় পোলট্রিশিল্প হুমকির মুখে পড়তে পারে। ডিমের উৎপাদন খরচ কম রেখে বেশি ডিম উৎপাদন করার পরিবেশ সৃষ্টি করাই ছিল সরকারের কাছে প্রত্যাশিত।

প্যারালিম্পিক ২০১২- মানবের সক্ষমতার মান by শামীম আজাদ

শেষ হলো প্যারালিম্পিক ২০১২। টিকিট বিক্রি হয়েছে ২ দশমিক ৩ মিলিয়ন। বেইজিংয়ের চেয়ে অনেক বেশি। সবচেয়ে বড় কথা, এই প্যারালিম্পিক বিলেতের মানুষকে সুখী হতে শিখিয়েছে। ‘একজন মানুষ হিসেবে না পারার ব্যাপারগুলো এক পাশে ঠেলে কী কী পারা যায় এবং কীভাবে সেই পারাকে আরও উত্তম পর্যায়ে পৌঁছানো যায়, আমরা তার প্রমাণ

‘বদলে যাও বদলে দাও মিছিল’ বিশেষ সংলাপ- রাসায়নিক ও ভেজালমুক্ত খাবার চাই

‘বদলে যাও বদলে দাও মিছিল’-এর উদ্যোগে ‘রাসায়নিক ও ভেজালমুক্ত খাবার চাই’ শীর্ষক বিশেষ সংলাপ অনুষ্ঠান গত ১ আগস্ট দেশ টিভিতে প্রচারিত হয়েছে। প্রথম আলো ও দেশ টিভির যৌথ উদ্যোগে নির্মিত এ অনুষ্ঠানে সহায়তা করেছে বিএসআরএম।

রায়েই সমাধান আছে সঙ্কটও কেটে যাবেঃ বিচারপতি খায়রুল হক by নাশরাত চৌধুরী

সময়ের তপ্ত ইস্যু তত্ত্বাবধায়ক ব্যবস্থা। এর পক্ষে ও বিপক্ষে অনড় অবস্থান নিয়ে বিভাজিত হয়ে পড়েছে জাতি। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও সমাধান আসেনি। প্রধান বিচারপতির সংক্ষিপ্ত রায়ের পর-পরই সংবিধানে সংশোধনী  এনে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে সংসদ।

স্মরণ- মায়াবী কবিতার কবি by দুলাল মাহমুদ

কিছু কিছু মানুষ আছেন, হই-হট্টগোলের মধ্যে বসবাস করলেও তা স্পর্শ করে না। প্রতিকূল পরিবেশেও নিজের আলাদা একটি জগৎ তৈরি করে নিতে পারেন। কোলাহলের মধ্যে থেকেও জীবনকে উপভোগ করেন ধ্যানীর মগ্নতায়, গভীর ভালোবাসায়। এমনই ব্যতিক্রমী স্বভাবের মানুষ ছিলেন কবি ও সাংবাদিক শান্তিময় বিশ্বাস।

ইলিয়াস আমিনুল গুম খুনের পক্ষে সরকারের সাফাইঃ রাষ্ট্রদূতদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন প্রতিবেদন by বশীর আহমেদ

ইলিয়াস আলীকে বলা হচ্ছে একজন ভয়ঙ্কর অস্ত্রবাজ, সন্ত্রাসী এবং খুনি। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, জামায়াতের সঙ্গে বৈরী সম্পর্ক এবং বাংলাদেশে থাকা প্রতিবেশী দেশের বিদ্রোহী গ্রুপের সঙ্গে সম্পর্কের জটিলতার কারণে তিনি গুম হয়ে থাকতে পারেন।

মাথাভর্তিরঙিন ক্লিপ by খাদিজা ফাল্গুনী

ছোট ছোট চুল। তাতে ছোট্ট রঙিন ক্লিপ। নানা রকম ক্লিপ ব্যবহার করে আনা যায় বৈচিত্র্য। ব্যবহারে সুবিধা, দেখতেও অনেক স্মার্ট লাগে। পাশাপাশি ছোট্টমণিও হয়ে উঠবে আরও মায়াকাড়া। রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, ‘শিশুদের চুলে যেকোনো সাজই মানানসই। সব রকম রং,

কিডনিতে পাথর হলে করণীয়

কিডনিতে পাথর কী  কিডনির পাথর সাধারণত আকারে ছোট হয়ে থাকে। কিডনির ভিতরে কঠিন পদার্থ জমা হয়ে কিডনিতে পাথর হয়। সাধারণত খনিজ এবং অম্ল লবণ দিয়ে কিডনির পাথর তৈরি হয়। কিডনিতে বিভিন্ন কারণে পাথর হয়ে থাকে। তবে প্রস্রাব গাঢ় হলে তা খনিজগুলোকে দানা বাঁধতে সহায়তা করে এবং তা পাথরে রূপ নেয়। মোটকথা,প্রস্রাবে বিভিন্ন উপাদান যেমন-তরল, খনিজ এবং অম্লের ভারসাম্যহীনতার কারণে কিডনিতে পাথর হয়।

শুধুই জুস by পার্থ সরকার

জাস্ট জুস। ঢাকার গুলশান ২ নম্বরের ৮২ নম্বর রোডের মাথায় মূল সড়কের ওপর ছোট একটা দোকান। ভেতরে বসার জায়গা সাকুল্যে চারজনের। অবশ্য ফুটপাতে আরও ১০-১২ জনের বসার ব্যবস্থা আছে। তাতে অবশ্য ভিড়টা একটুও কমে না। বসার জায়গা না পেলে দাঁড়িয়েও নানা ধরনের ফলের রস খান আগত ব্যক্তিরা।

ইশ্ ইলিশ

ইলিশের কত রকম রান্নাই তো করা হয়। ভিন্ন স্বাদের ইলিশ রান্নার কয়েকটি রেসিপি দিয়েছেন সাঈদা বেগম
ইলিশের ডিমের কেক উপকরণ: ইলিশ মাছের ডিম বড় ৪ টুকরো, ময়দা ১ কাপ, মুরগির ডিম ২টি, বেকিং পাউডার ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, দুধ সিকি কাপ, চিনি ২ চা-চামচ, লবণ আধা চা-চামচ (স্বাদ অনুযায়ী),

বর্ণময় নখদর্পণ by তৌহিদা শিরোপা

দশ নখে দশ রং। হাল সময়ে হাতের আঙুলের নখসজ্জায় এমন চল এসেছে। ব্যবহার করা হচ্ছে বাহারি উজ্জ্বল সব রং। যাঁরা হালকা রং ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাঁদের জন্য তো রইল ফ্রেঞ্চ পলিশ। তবে একঘেয়েমি কাটাতে উজ্জ্বল রঙের কোনো জুড়ি নেই—মনে করেন কিউবেলার স্বত্বাধিকারী ফারজানা আরমান।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫১৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।  শহীদ আফসার আলী, বীর বিক্রম বিক্রমী এক যোদ্ধা সিলেট শহরের উপকণ্ঠে এমসি কলেজের পাশে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্ত প্রতিরক্ষা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, আফসার আলীসহ এক দল মুক্তিযোদ্ধা এই প্রতিরক্ষার মুখোমুখি হন।

গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব- ‘নতুন পৃথিবীতে ঢুকলাম’

‘এত আনন্দ পেয়েছি যে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে, আজ নতুন পৃথিবীতে ঢুকলাম। ছোট্ট একটি মুঠোফোনের ভেতরে যে এত বড় পৃথিবী লুকানো ছিল, আগে জানতাম না। ইন্টারনেটের মাধ্যমে আমরা এই পৃথিবীকে জয় করব।’

পাঁচ বছর সাজার বিধান রেখে এমএলএম আইন অনুমোদন

সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ডাইরেক্ট সেল আইন, ২০১২-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি মূলত বহুস্তর বিপণন (এমএলএম) নিয়ন্ত্রণ-সম্পর্কিত আইন। চূড়ান্ত অনুমোদনের সময় এ আইনের নামে পরিবর্তন এনে ‘মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন’ করা হবে।

পিলখানা হত্যাকাণ্ড: আইজিপি হাসান মাহমুদের সাক্ষ্য- বিডিআর বিদ্রোহের নেতৃত্বে ডিএডি তৌহিদ সক্রিয় ছিলেন

বিডিআর বিদ্রোহের সময় উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদ নিজেকে বিডিআরের মহাপরিচালক হিসেবে পরিচয় দেন। বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁকে সক্রিয় দেখা যায়। পিলখানা হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার আদালতে এ কথা বলেন।

পরাজয়কেও শিক্ষার মঞ্চ মনে করেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে আয়ারলান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। পাল্লেকেলেতে ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচ খেলার আগে আরও কয়েকটা দিন হাতে পাচ্ছে গুছিয়ে নেওয়ার জন্য। সাকিব আল হাসান আশা করছেন এই কয়দিনে তারা গুছিয়ে উঠবেন। শ্রীলঙ্কার কলম্বোতে দলের প্রস্তুতি নিয়ে সাকিব আল হাসান সাংবাদিকদের বিস্তারিত বলেছেন। তা থেকে চুম্বক অংশ তুলে ধরা হলো:

নো ইজি ডে- ছেলের জামা ভিজে গেল বাবার রক্তে by মশিউল আলম

অভিযানে অংশগ্রহণকারী মার্কিন কমান্ডো, অফিসার ও সিআইএ অপারেটিভরা ‘ট্রুপ নেটের’ বেতারযন্ত্রে পরস্পরের সঙ্গে যোগাযোগ করছিলেন সাংকেতিক ভাষায়। ম্যাট বিসোনেটের (মার্ক ওয়েন) নো ইজি ডে বইয়ের বিবরণে লক্ষ করি, তাঁরা কখনো লাদেন বা ওসামা নামটি উচ্চারণ করেননি।

আজ শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ- কোনো ফেবারিট নেই! by উৎপল শুভ্র

শ্রীলঙ্কান ক্রিকেটের মহানায়ক টি-টোয়েন্টি ক্রিকেটের ঘোর সমালোচক। ‘এটা হলো তিন মিনিটে ম্যাগি নুডলেসর মতো। ব্যাং, ব্যাং...সব শেষ! আমি এটাকে ক্রিকেট মনে করি না’—টি-টোয়েন্টি নিয়ে অর্জুনা রানাতুঙ্গার বিখ্যাত উক্তির সঙ্গে শ্রীলঙ্কানরা একমত হয়ে গেল নাকি?

প্রতিক্রিয়া- তোফায়েলের মন্ত্রিত্ব প্রত্যাখ্যানের সঙ্গে আমার সম্পর্ক নেই by মতিউর রহমান

সম্প্রতি কয়েকটি পত্রিকায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাংসদ তোফায়েল আহমেদের সঙ্গে আমাকে জড়িয়ে একটি বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে। এতে গত শনিবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দেওয়া স্থানীয় সরকারমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের বরাত দিয়ে বলা হয়েছে,

অবশেষে এক মাসের ছুটিতে মসিউর

পদ্মা সেতুতে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের শর্ত মেনে শেষ পর্যন্ত ছুটিতে গেলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। গত রোববার রাতে তিনি প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ছুটি চেয়ে আবেদন করেন। প্রধানমন্ত্রী তাঁর ছুটি মঞ্জুর করেছেন। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।

দুটি নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হতে বাধা নেই by মিজানুর রহমান খান

অস্বচ্ছতা, অস্পষ্টতা এমনকি স্ববিরোধিতা সত্ত্বেও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, আগামী দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন হতে পারে। আদালত আক্ষরিক অর্থে বাধ্যবাধকতা সৃষ্টি করেননি। আবার সংসদ সিদ্ধান্ত নিলে তাঁরা বাধাও তৈরি করেননি।

তোমার জন্য by নিতুন নিশাচর

তোমার জন্য...
আমি দাঁড়িয়ে থাকতে পারি
সূর্য্যকে মাথায় নিয়ে
ভর দুপুরে কোন এক রাস্তার ধারে।

কখনও কি ভেবে দেখেছ? by সাঈফ আবেদীন

‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’ কবি কুসুমকুমারী দাশের শিশু-কিশোরদের উজ্জীবিত করার জন্য লেখা এ কবিতাটি স্নেহধন্য পুত্র জীবনানন্দ দাশকে প্রত্যহ শোনাতেন। জীবনানন্দ দাশ জননীর কবিতাটির মতো ‘সেই ছেলে’ হয়েছেন।

হতে চাই সবার সেরা নাবিল আজম দেওয়ান

ছেলেবেলা থেকেই সবাই স্বপ্ন দেখে ভাল কর্মক্ষেত্র সৃষ্টি করার। স্বপ্নের চাকরি পেতে সবাই সংশ্লিষ্ট পড়াশোনাও করে। তবে স্বপ্নের চাকরি পেতে মানুষ সংশিষ্ট বিষয়ে পড়াশোনা করে ঠিকই, তবে স্বপ্নকে ধরতে পারে না তাদের কিছু বক্তিগত ও ভাবনাগত অভাবের ফলে। অভাবগুলো এতটাই তীব্র হয় যে, বিকল করে দেয় স্বপ্নের চাকরির আকাঙ্খা।

চেরির কত গুণ

চেরি ফলের সম্পর্কে নতুন তথ্য আবিষ্কৃত হচ্ছে। চেরি ফলের আছে প্রদাহবিরুদ্ধ গুণাবলী। তার ফলে চেরি খেলে আপনার আর্থ্রারাইটিস ও বাতের ক্ষেত্রে উপশম পাবেন। আবার গবেষণায় দেখা যাচ্ছে চেরি খেলে ঘুমও ভাল হচ্ছে। চেরি হলো প্রাকৃতিকভাবেপ্রাপ্ত ফলগুলোর একটি যে কিনা মেলাটোনেন ধারণ করে।

পেনক্রিয়াটাইটিস ও পেটে ব্যথা by অধ্যাপক ডা. এম এ হাসেম ভূঁঞা

পেনক্রিয়াটাইটিস হলো প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের প্রদাহ। এটি দেখতে অনেকটা (আম) পাতার মতো লম্বালম্বিভাবে উপরের পেটে এর অবস্থান। অগ্নাশয় ইনসুলিনসহ বিভিন্ন প্রকার হরমোন ও এনজাইম তৈরি করে যা কার্বোহাইডেট, চর্বি ও প্রোটিন জাতীয় খাবার ডাইজেস্ট (হজম) করতে সাহায্য করে।

নারীর মন খারাপ বিষণ্ণতা নয়তো?

রহিমা বেগম বয়স ৪৫। নিজেই চেম্বারে আসলেন এবং বললেন এবার শেষ চিকিৎসা, বহু ডাক্তার দেখিয়েছি। তাঁর সমস্যা মাথা জ্বলে, শরীর জ্বালাপোড়া করে, ঘুম হয় না, সব সময় বিরক্ত ভাবে থাকে, কোন কিছুতেই শান্তি লাগে না। রহিমা বেগম এক বিষন্ন নারী।

কোমর ব্যথা বা ব্যাক পেইন

বেশিরভাগ মানুষই জীবনের কোন না কোন সময় কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগে থাকেন। আমাদের দেশে প্রতি পাঁচ জনের মধ্যে চারজন জীবনের কোন না কোন সময়ে এই সমস্যায় ভোগেন। কোমর ব্যথার কারণ কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। এর মধ্যে ৯০ ভাগ হচ্ছে মেকানিক্যাল সমস্যা।

বুড়িগঙ্গার তীরে ৫১ তলা ভবন

একবিংশ শতকে নগরে জমির বড়ই দুর্মূল্য। এক্ষেত্রে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থা খুবই শোচনীয়; দেড় কোটি মানুষের এই ঘনবসতিপূর্ণ নগরে বর্তমানে তিল ধারণের জায়গা নেই বললেই চলে। তবু জীবিকার খোঁজে দেশের নানা জায়গা থেকে প্রতিদিনই মানুষ আসছে ঢাকায়।

সিডিউল বিপর্যয়ে বিমান

আকাশ-পথে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের একমাত্র সরকারী মাধ্যম হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমানগুলো বিভিন্ন রুটে বিশ্বের নানা দেশে চলাচল করে। বিমানে যেমন যাত্রীরা দেশ-বিদেশে যাতায়াত করে, তেমনি এতে প্রচুর মালামালও পরিবহন করা হয়।

মন্ত্রিসভা সম্প্রসারণ ॥ জনপ্রত্যাশা পূরণ হবে তো? by ড. হারুন রশীদ

মহাজোট সরকারের মন্ত্রিসভায় আরেক দফা পরিবর্তন করা হয়েছে। যোগ দিয়েছেন নতুন আরও ৫ মন্ত্রী এবং ২ জন প্রতিমন্ত্রী। শুধু তাই নয়, মন্ত্রীদের দফতরও পুনর্বণ্টন করা হয়েছে। এই মন্ত্রিসভায় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ এবং মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি মন্ত্রী হিসেবে

উপাচার্যদের নির্দেশ দিলেই ক্যাম্পাস পরিস্থিতি স্থিতিশীল থাকবে না by আবদুল মান্নান

সম্প্রতি শিক্ষামন্ত্রী দেশের বত্রিশটি সরকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় উপস্থিত ছিলেন না। শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের সকল সভাই গুরুত্বপূর্ণ, তবে এই সভাটি একটু বেশি গুরুত্বপূর্ণ; কারণ সভার মূল বিষয় ছিল সরকারী বিশ্ববিদ্যালয়সমূহে

বুয়েট ও সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি by মমতাজ লতিফ

শুরুতে বুয়েট-শিক্ষার্থীদের বলছি। তোমাদের একটি রক্ত হিম করা প্রতিবাদ কৌশল টেলিভিশনে দেখে সেদিন আমার বুকের হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাচ্ছিল, দু’ হাতের লোম খাড়া হয়ে গিয়েছিল এবং মনের মধ্যে সেই ‘৭১-এর নবেম্বর, ডিসেম্বরে বিজয়ের আগ মুহূর্তে খুনী আলবদরদের রক্তাক্ত ও হিংস্র নানা ধরনের নির্যাতন, হত্যা, গুমের কথা মনে পড়ে

শেখ মুজিবুর রহমান নতুন করে জানা by প্রফেসর এম শাহ আলম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়লে আমাদের এই প্রিয় মানুষটিকে নতুন করে জানা যায়। এটি শুধু নিছক নিজের কথা বা ঐ সময়ের উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশের ইতিহাসের অনেক খুঁটিনাটি অজানা ঘটনার সহজ-সরল বর্ণনাই নয়; সবচেয়ে বড় কথা, বইটিতে শেখ মুজিবের চারিত্র্যিক বৈশিষ্ট, তাঁর দৃষ্টিভঙ্গি, মানবিক

পদ্মা সেতু উপাখ্যান ॥ সত্য বনাম কল্পনা by ড. মোজাম্মেল খান

আমি কোন সাংবাদিক নই, অনুসন্ধানী তো অনেক দূরের কথা। তবুও আমি এ লেখাটি লিখছি কয়েকটি কারণে। প্রথমত, এটা এমন একটা ইস্যু যার সাথে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং ভাবমূর্তি জড়িত, যে দেশের উন্নয়ন এবং গর্ব আমার হৃদয়ের গভীরে প্রোথিত।

সাংসদ ডা. মতিউর রহমানকে পারিবারিক গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি ডা. মতিউর রহমানের লাশ সোমবার ঘাটাইল উপজেলায় তাঁর নিজ গ্রাম উত্তর খিলগাতির পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। সোমবার দুপুরে ডা. মতিউর রহমানের লাশ ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা ঘাটাইল আনা হয়।

টিএ্যান্ডটির বিল দেননি সরকারদলীয় হুইপ, আদালতে হাজির হওয়ার নির্দেশ

সরকারদলীয় হুইপ আসম ফিরোজ এমপিকে টিএ্যান্ডটির একটি মামলায় আগামী ১১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, ১৯৯১ সালের মে থেকে ১৯৯৫ সালের আগস্ট পর্যন্ত জাতীয় সংসদের এমপি থাকাকালীন হুইপ আসম ফিরোজের কাছে টিএ্যান্ডটির ৩ লাখ ৩৭ হাজার ৭শ’ ৩৮ টাকা বকেয়া ছিল।

‘আলোক শিখা জ্বলুক প্রাণে’ গান ও কথায় আব্দুল আলীম স্মরণ- সংস্কৃতি সংবাদ

উপমহাদেশের দ্যুতিময় মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলীম। বাংলা লোকগানের কিংবদন্তি এ শিল্পী জীবন ভাবনা ও ভাববাদী চিন্তার মেলবন্ধন ঘটিয়েছিলেন সুরের মায়াজালে। বাংলা লোকগীতির পথিকৃৎ এ শিল্পীকে স্মরণ করা হলো সোমবার। ‘আলোক শিখা জ্বলুক প্রাণে’ সেøাগানে শরতের সন্ধ্যায় এ স্মরণের আয়োজন করে ইউনিভার্সিটি

চট্টগ্রামে দুদকের ১৩ মামলা, জিজ্ঞাসাবাদ অব্যাহত হলমার্ক নিয়ে সোনালী -ব্যাংকের বৈদেশিক শাখা ম্যানেজারের দাবি তিনি মোদাচ্ছের আলীকে চেনেন না

বিআরটিএ, চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা ও যমুনা অয়েল কোম্পানিরসহ কয়েকটি প্রাইভেট প্রতিষ্ঠানের ১৯ জনের বিরুদ্ধে ১৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কর ফাঁকি, বিদেশে অর্থ পাচার ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সোমবার দুদকের কর্মকর্তারা বাদী হয়ে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করে।

বিডিআর বিদ্রোহের নেতৃত্বে ছিলেন ডিএডি তৌহিদ- আইজিপি হাসান মাহমুদের সাক্ষ্য

বিডিআর বিদ্রোহের সময় বিদ্রোহী জওয়ানদের কাছে ভারি অস্ত্রশস্ত্র থাকায় র‌্যাবের পক্ষে অভিযান চালানো সম্ভব ছিল না। ডিএডি তৌহিদকে বিডিআর বিদ্রোহের নেতৃত্ব দিতে দেখা গেছে। পিলখানা হত্যাযজ্ঞ মামলায় পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার আদালতে এ কথা জানান।

প্রমাণ করতে হবে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব- সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে এরশাদ

ক্ষমতায় গেলে সংবিধানের একাদশ সংশোধনী বাতিল করার ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা বর্তমান সরকারকেই করতে হবে।

গ্রামেই থাকবে গরিব বহুতল ভবনে, গ্যাস বিদ্যুত নিজেদের- বগুড়ায় গরিবের ফ্ল্যাট ॥ রোজগারের ব্যবস্থা, উন্নত জীবন by সমুদ্র হক

স্বপ্নের মতো হলেও বাস্তব। একটি গ্রামকে একটি বহুতল ভবনের মধ্যে আনা হবে। বিদ্যুত পানি গ্যাসসহ আধুনিক সকল সুবিধা দিয়ে প্রত্যেক গরিব পরিবারের জন্য উন্নত জীবন ব্যবস্থা থাকবে। গরিব মানুষ ফ্ল্যাট নিতে না পারলে ট্রেনিং দিয়ে আয়বর্ধক কাজে রোজগারের ব্যবস্থাও করা হবে। সেই রোজগারের ডাউন পেমেন্ট অর্থে পাবেন ফ্ল্যাট।

এইডস সারল স্টেম সেলে!

স্টেম সেল প্রতিস্থাপনের পাঁচ বছরের মাথায় টিমোথি রে ব্রাউন নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিক মরণব্যাধি এইডস থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি করেছেন তাঁর চিকিৎসক। গত বুধবার ওয়াশিংটন ইউনি-ভার্সিটিতে এক সিম্পোজিয়ামে ব্রাউনের জার্মান চিকিৎসক ড. গেরো হাটার এ কথা জানান।

ইউটিউব বন্ধ করে দিল সরকার

মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে নিয়ে নির্মিত ইসলাম ধর্মের জন্য অবমাননাকর চলচ্চিত্র 'ইনোসেন্স অব মুসলিম'-এর ভিডিও ক্লিপ প্রদর্শন ঠেকাতে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সরকারের এক সিদ্ধান্তে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

মার্কিন এ্যাডমিরালের নেতৃত্বে কমান্ডো টিম এসেছে দূতাবাসের নিরাপত্তা

রাজধানীর গুলশানে আমেরিকান দূতাবাসের নিরাপত্তা আরও জোরদার করতে একজন এ্যাডমিরালের নেতৃত্বে ১৫ সদস্যের একটি সশস্ত্র কমান্ডো টিম ঢাকায় এসেছে। শনিবার সন্ধ্যা ৬টায় একটি বিশেষ বিমানে তারা রাজধানীতে অবতরণ করে। মুসলিমবিরোধী মার্কিন চলচ্চিত্রের প্রতিবাদে গত কয়েকদিনে লিবিয়া, মিসর,

ছাত্রসংঘের মৌলভীবাজার সভাপতির চিঠিতে আলবদর গঠনের কথা জানতে পারি -নিজামীর বিরুদ্ধে সাক্ষী মিছবাহুরকে আসামি পক্ষের জেরা

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে তৃতীয় সাক্ষী ইসলামী ঐক্যজেটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীকে জেরা করেছে আসামিপক্ষের আইনজীবী। পরবর্তী জেরা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

কামারুজ্জামানের নেতৃত্বে আমার বাবাকে হত্যা করা হয়- যুদ্ধাপরাধী বিচার- সাক্ষী জিয়াউল ইসলামের সাক্ষ্য

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষের দশম সাক্ষী সৈয়দ আব্দুল কাইয়ুম তাঁর জবানবন্দীতে বলেন, আমি মারা গেছি মনে করে বাড়িতে আমার কুলখানিও হয়ে গিয়েছিল। সোমবার চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষী তার জবানবন্দী প্রদান করেন।

হজ ফ্লাইট শুরু, তবে সিডিউল নিয়ে হিমশিম বিমান- শাহজালালে মাঝে মধ্যেই ঘটছে যাত্রী ভোগান্তি ॥ অপ্রীতিকর ঘটনা by আজাদ সুলায়মান

হজ ফ্লাইট উদ্বোধনের পরই সিডিউল ফ্লাইটের যাত্রীরা বিড়ম্বনায় পড়েছেন শুরুতেই। এবার বিমান যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। শত শত যাত্রী বিমানবন্দরে অবরুদ্ধ। ফ্লাইট কখন হবে তা অনিশ্চিত। বিমানের কেউ তা জানতেও দিচ্ছেন না। জানতে চাইলেও পরিণতি হয় জাকারিয়া মহীউদ্দিন পারভেজের মতো।

ত্রয়োদশ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় বিশেষজ্ঞরা যা বলেন by বিকাশ দত্ত ও আরাফাত মুন্না

সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করে আপীল বিভাগের ঐতিহাসিক পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দেশের সিনিয়র আইনজীবীরা তাদের মতামত ব্যক্ত করেছেন। তাঁরা বলেছেন, বিচারিক রায়ের বিষয়টি নিষ্পত্তি হয়েছে, এখন সম্পূর্ণ দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর। এর সমাধান তাদেরই নিতে হবে।

সংসদে স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রীদের আগ্রহ নেই!- এই নিয়ে ক্ষোভ বৈঠক মুলতবি, এমনকি ওয়াকআউটের ঘটনাও ঘটেছে by নাজনীন আখতার

সংসদে স্থায়ী কমিটির বৈঠকে আগ্রহ নেই মন্ত্রীদের। কখনও কারণ দেখিয়ে, কখনও কিছু না জানিয়েই তাঁরা অনুপস্থিত থাকেন কমিটির বৈঠকে। সংসদীয় কমিটির সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্কের জের ধরেও অনুপস্থিত থাকেন কোন কোন মন্ত্রী। আবার কোন কোন মন্ত্রী বৈঠকে উপস্থিত থাকলেও সুপারিশ বাস্তবায়নে আগ্রহ দেখান না।

বিশ্বব্যাংকের চার শর্তই পূরণ ॥ ছুটিতে মসিউর- ০ পদ্মা সেতুতে ফিরছে দাতারা- ০ ওয়াশিংটনে গোল্ডস্টেইন ও গওহর রিজভী by হামিদ-উজ-জামান মামুন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। সোমবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটি চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। তাঁর এ ছুটিতে যাওয়ার মধ্য দিয়ে বিশ্বব্যাংকের চারটি শর্তই পূরণ হলো।

ত্রয়োদশ সংশোধনী রাষ্ট্রের ভিত্তি ও মূল কাঠামো খর্ব করেছে by এম বদি-উজ-জামান ও আশরাফ-উল-আলম

ত্রয়োদশ সংশোধনী রাষ্ট্রের ভিত্তি ও সংবিধানের মূল কাঠামো খর্ব করেছে বিধায় তা বাতিল করা হয়েছে। গত রবিবার রাতে প্রকাশিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বেআইনি ঘোষণা এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ে এ কথা বলা হয়েছে।

পূর্ণাঙ্গ রায়ের ১৬ সারমর্ম

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায়ের ১৬টি সারমর্ম তুলে ধরা হলো। (১) জনগণ বাংলাদেশ রাষ্ট্রের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই একমাত্র সার্বভৌম; (২) বাংলাদেশের সরকার মানুষের সরকার নহে, আইনের সরকার; (৩) সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন, ইহা

ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজে ধীরগতি by রফিকুল বাহার

বাংলাদেশের অর্থনীতির জীবনরেখা বলা চলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে। দেশের আমদানি-রপ্তানির সিংহভাগ পণ্য আনা-নেওয়ার সড়কটি পরিবহন ও মানুষ চলাচলের চাপ কুলোতে না পারায় এটি চার লেনে উন্নীত করার কাজ শুরু হয় ২০১০-এ।

হোল্ডিং ট্যাক্স বেড়েছে রাজধানীবাসী ক্ষুব্ধ by অমিতোষ পাল

কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই ১০ শতাংশ হারে বাড়তি হোল্ডিং ট্যাক্স আদায় শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগের বছরের হিসাব অনুযায়ী টাকাপয়সা নিয়ে নগর ভবনে হোল্ডিং ট্যাক্স জমা দিতে গিয়েই বিপদে পড়ছে নগরবাসী। এ নিয়ে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নগরবাসীর ভুল বোঝাবুঝি থেকে

বিশ্বকাপ শুরুর দিনেও নিরুত্তাপ শ্রীলঙ্কা by নোমান মোহাম্মদ

কলম্বোর বিমানবন্দরে আছে গোটা কয়েক পোস্টার। সাকিব-মালিঙ্গা-আফ্রিদিদের প্রমাণ সাইজ কিছু কাটআউট ছবি ছড়িয়ে শহরের এখানে-ওখানে। কিছু কিছু সড়কদ্বীপের দখল নিয়েছে তা। আর প্রেমাদাসা স্টেডিয়ামের একপাশের রাস্তায় নতুন পিচের আস্তরণ।

ছুটি নেওয়া না নেওয়া নিয়ে মসিউরের নাটক

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানের ছুটি নেওয়া না নেওয়া নিয়ে নাটকীয় অবস্থা সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এক মাসের ছুটি চেয়ে আবেদন করেছেন বলে জানা যায়। সরকারের উচ্চপর্যায়ের ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র এ খবর দেয়।

চার হাজার কিলোমিটার সড়কপথ ঝুঁকিপূ by পার্থ সারথি দাস

সারা দেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীন কমপক্ষে চার হাজার কিলোমিটার সড়ক-মহাসড়ক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ এসব ঝুঁকিপূর্ণ সড়কপথে দুর্ঘটনায় দিনে কমপক্ষে ১১ ব্যক্তির প্রাণহানি ঘটছে। অর্থ বরাদ্দ থাকার পরও বর্ষা মৌসুমের অজুহাতে সড়ক রক্ষণাবেক্ষণকাজ বেশির ভাগ স্থানে বন্ধ রয়েছে।

মানসিক অসুস্থরাও এমপি হবেন

সমাজ থেকে বৈষম্য দূর করার ক্ষেত্রে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। সে অনুসারে, এখন থেকে মানসিক অসুস্থরাও পার্লামেন্টের সদস্য হতে পারবেন। সম্প্রতি সর্বসম্মতিক্রমে এমনই এক প্রস্তাব পাস হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে। একই সঙ্গে মানসিক অসুস্থদের জুরি ও কম্পানির পরিচালক হওয়ার ব্যাপারে যে আইনগত বাধা ছিল তাও সরিয়ে দিয়েছেন তাঁরা।

হান্টা ভাইরাসের ঝুঁকিতে ২ লাখ ৩০ হাজার লোক

দুই লাখ ৩০ হাজার লোক প্রাণঘাতী হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ। ইঁদুর ও কাঠবিড়ালি জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনজন মারা যাওয়ার পর এ সতর্কতা জারি করা হলো।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ফোনে আড়ি পেতেছিল 'র'

পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার ফোনে আড়ি পেতেছিল ভারতের গোয়েন্দা সংস্থা 'র' (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)। আড়ি পেতে পাওয়া তথ্যগুলো ব্যবহার করে জাতিসংঘে কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের তোলা একটি প্রস্তাবের ব্যাপারে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে ভারত।

বিশেষজ্ঞদের অভিমত-সালাফিপন্থীদের উত্থান বাড়ছে আরব বিশ্বে

'আরব বসন্ত'-পরবর্তী আরব বিশ্বের দেশগুলোতে সালাফিপন্থীদের প্রভাব বাড়ছে। যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্র 'ইনোসেন্স অব মুসলিমস'কে কেন্দ্র করে আবারও উত্তাল মুসলিম দেশগুলো। এ অবস্থায় চলমান মার্কিনবিরোধী বিক্ষোভ সালাফিপন্থীদের উত্থান ত্বরান্বিত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জাপানবিরোধী বিক্ষোভ ও হামলা-চীনে প্যানাসনিক-ক্যাননের কারাখানা বন্ধ

প্যানাসনিক ও ক্যাননসহ শীর্ষস্থানীয় কয়েকটি জাপানি ইলেকট্রনিকস কম্পানি তাদের চীনা কারখানাগুলোতে কাজ বন্ধ করে দিয়েছে। চীনের বিভিন্ন শহরে জাপানবিরোধী বিক্ষোভ এবং জাপানি কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিদেশি চেইনশপের জন্য খুচরা বাজার উন্মুক্ত-ভারতজুড়ে ধর্মঘট ডেকেছে শ্রমিক জোট

ভারতে খুচরা বাজার বহুজাতিক চেইন শপগুলোর কাছে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির শ্রমিক ইউনিয়নগুলো। গতকাল সোমবার এই সিদ্ধান্তের কথা জানায় তারা।

সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন বেড়েছে ব্যাপক হারে

গত কয়েক সপ্তাহে সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নাটকীয় মাত্রায় বেড়ে গেছে। এ ধরনের ঘটনা এত বেশি মাত্রায় ও গভীরতায় ঘটছে যে সব ঘটনা তদন্ত করাই অসম্ভব হয়ে উঠেছে। জাতিসংঘের সিরিয়াবিষয়ক তদন্ত কমিশন গতকাল সোমবার এ তথ্য জানায়।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি-বাজার নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ জরুরি

গরিবের পুষ্টি চাহিদা পূরণের উপাদানগুলোর বেশির ভাগই একে একে ক্রেতাসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে খাদ্যপণ্যের মূল্য লাগামহীন বেড়ে যাওয়ার প্রবণতা সুস্থ জীবনযাপনের চিন্তাকে তাই কঠিন করে তুলছে। অবস্থাদৃষ্টে মনে হয়, দেখার কেউ নেই।

টেলিফোনে নাগরিক মন্তব্য-জাতীয়তাবাদী ফ্রন্ট বিকল্প হবে না

বিএনপি থেকে পদত্যাগকারী নেতা ব্যারিস্টার নাজমুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। নাজমুল হুদার নতুন রাজনৈতিক দল রাজনীতিতে কতটা বিকল্প শক্তি হয়ে উঠতে পারবে সে বিষয়ে মতামত

তারেক ভাই ও মুক্তির কথা by স্মৃতিরেখা বিশ্বাস

অপ্রত্যাশিতভাবেই তারেক ভাইয়ের 'মুক্তির কথা' নামে ডকুমেন্টারি ছবিটির সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। তারেক ভাই 'মুক্তির কথা' ছবিটিকে কখনও পুরোপুরি ডকুমেন্টারি বলেননি। কখনও বলেছেন 'অনাধুনিক ছবি', কখনওবা বলেছেন 'ব্রাত্যজনের ইতিহাস'। ১৯৯৫ সালে ছোট বোনকে নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তির গান দেখতে গেলাম।

তালা by মাহবুব মোর্শেদ

একান্ত অসতর্ক ও ভুলোমন না হলে নিজের বাসায় তালা না লাগিয়ে পাশের বাসাতেও বেড়াতে যান না রাজধানীর অধিবাসীরা। ঈদে বা দীর্ঘ ছুটি কাটাতে দূরে গেলে তো কথাই নেই। একেকটি দরজায় সাধ্য ও সুবিধামতো নানাপ্রকার তালা দেওয়া হয়।

শ্রদ্ধাঞ্জলি-কিংবদন্তি মুক্তিযোদ্ধা শাফায়াত জামিল by এসআইএম নূরুন্নবী খান

গুরুতর আহত হওয়ার পরও মেজর শাফায়াত জামিল তার কর্তব্য ভুলে যাননি। সমর ইতিহাসে এ ধরনের কমান্ডার খুব একটা নেই। মেজর শাফায়াত জামিলের বীরত্বের কোনো তুলনা দেওয়া যাবে না। জাতি এই বীরের সঠিক মূল্যায়ন এবং সম্মান দিতে ব্যর্থ হয়েছে

সমকালীন প্রসঙ্গ-আত্মপ্রচারে ঢেকে যায় রাজনীতি by আবু সাঈদ খান

স্বীকার করি, আত্মপ্রচারের বিষয়টি মানুষের সহজাত। এ ব্যাপারে একটি প্রচলিত প্রবাদ আছে_ আপনার ঢোল আপনিই পিটাইবেন, অন্য কেউ পিটাইতে গেলে ফাটাইয়া দিতে পারে। এ রসের প্রবাদটির মধ্যেও মাত্রাজ্ঞানের প্রসঙ্গ আছে। জোরে ঢোলে বাড়ি মারলে ফেটে যাওয়ার আশঙ্কার উল্লেখ আছে।

কীর্তিমান অধ্যক্ষ আবুল হুসাইন ওয়াইসী by খান মাহবুব

মহাকাল নির্দয়ভাবে মানুষকে জগৎ থেকে অপ্রাসঙ্গিক করে ফেলে দেহনাশের মাধ্যমে। সাধারণ মানুষ দেহনাশের পর আস্তে আস্তে বিস্মৃতি হয়ে অপ্রাসঙ্গিক হয়ে যায়। কিন্তু সমাজঘনিষ্ঠ কীর্তিমান মানুষ? সমাজে প্রাসঙ্গিক থাকে বহুকাল, কর্মগুণে। এমন এক কীর্তিমান মানুষ টাঙ্গাইলের অধ্যক্ষ আবুল হুসাইন ওয়াইসী।

উন্নয়ন-বৈশ্বিক অর্থনীতি ও আমাদের নতুন ভাবনা by আবুল বারকাত

বাংলাদেশ অর্থনীতি সমিতির অষ্টাদশ দ্বিবার্ষিক সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় 'বৈশ্বিক অর্থনীতি ও রূপকল্প ২০২১' (Global Economy and Vision 2021)|)। 'রূপকল্প ২০২১' একটি উন্নয়ন দর্শন_ দেশের মাটি উত্থিত উন্নয়ন দর্শন। 'রূপকল্প ২০২১'-এর স্বপ্ন হলো মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির বাংলাদেশ হবে 'অসাম্প্রদায়িক, প্রগতিশীল,

শুভঙ্করের ফাঁকি by একরামুল হক শামীম

শুভঙ্করের ফাঁকি কথাটি আমাদের সমাজে বেশ প্রচলিত। এই শব্দগুচ্ছের উৎপত্তির পেছনে আছেন গণিতবিদ শুভঙ্কর। অবশ্য শুরুতেই তার নাম শুভঙ্কর ছিল না। গণিতশাস্ত্র এক সময় সংস্কৃত ভাষায় লেখা হতো। তখন সাধারণ মানুষের জন্য গণিতশাস্ত্র পড়া কঠিন ব্যাপার ছিল।

চিন্তা-পরস্পরকে রক্ষা না ধ্বংস? by সেঁজুতি শুভ আহ্মেদ

যে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে সভ্যতার যাত্রা সূচিত হয়েছিল সে জ্ঞানের চূড়ান্ত ব্যবহার সভ্য মানুষ আর তাদের সভ্যতাকে সংকটাপন্ন করে তুলেছে। মানুষের সূচনালগ্ন থেকে যে প্রবৃত্তিগুলো টিকে থাকার জন্য এক সময় ব্যবহৃত হতো হিংস্র জন্তু-জানোয়ার ও প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে আজ তা ব্যবহৃত হচ্ছে মানুষেরই বিরুদ্ধে।

রম্য-ভিক্ষাবৃত্তির হাট-বাজারে by সাইফুল আলম

'এই গাধা, বাবা না, আব্বা ক। ক, আব্বা গো, আমি অচল বান্দা। কাম-কাজ করবার পারি না। কিছু খয়রাত দ্যান। আব্বা গো_ ও আব্বা।' কথাগুলো কানে যেতেই আমি আর আমার বন্ধু কিসমিস আলী চমকে উঠে রাস্তার ধারে থমকে দাঁড়ালাম। জনগণের গামছা বাঁধা ঘনত্বটাকে ঠেলে ঠেলে আমরা দু'জন নিউমার্কেটের এক নম্বর গেট দিয়ে ভেতরে

সমকালীন প্রসঙ্গ-দেশে দেশে মার্কিন ঔদ্ধত্য by বদরুদ্দীন উমর

আফগানিস্তান ও পাকিস্তানে বিশেষ মার্কিন দূত মার্ক গ্রসম্যানের সঙ্গে ১৬ সেপ্টেম্বর কথাবার্তার পর পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি জানান, পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ড্রোন বা চালকবিহীন বিমান হামলা বন্ধের জন্য তিনি তাদের কাছে দাবি জানিয়েছেন (ডেইলি স্টার, ১৭.৯.২০১২)।

ডিম আমদানি-পরনির্ভরশীলতায় সমাধান!

দেশের বাজারে ডিমের ঊর্ধ্বমুখী দাম নিয়ে ক্রেতাসাধারণের মধ্যে যে অসন্তোষ চলছে, দৃশ্যত তা নিরসনেই নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যটির আমদানি উন্মুক্ত করা হলো। ডিম ও একদিন বয়সী মুরগির বাচ্চা এখন বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমোদন ছাড়াই আনতে পারবেন ব্যবসায়ীরা।

পাসপোর্ট-ভোগান্তি-প্রযুক্তি ব্যবহারে কেন অবহেলা?

মহাজোট সরকারের যেসব কর্মসূচি আলোড়ন সৃষ্টিকারী ও প্রেরণাদায়ী হয়ে উঠতে পেরেছে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ডিজিটাল বাংলাদেশ গঠনের অঙ্গীকার। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে প্রযুক্তি বিপ্লবের সুফল সমাজের সর্বত্র পেঁৗছে দিতে ডিজিটাল বাংলাদেশ গঠনের

ত্রয়োদশ সংশোধনী বাতিল-শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করুন

সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা হয়েছিল তা এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ২০১১ সালের ১০ মে বাতিল করে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ১৬ মাস পাঁচ দিন পর আপিল বিভাগের দেওয়া সেই পূর্ণাঙ্গ রায়ে রবিবার সাবেক প্রধান বিচারপতি ও বর্তমান প্রধান বিচারপতিসহ সাত বিচারপতি স্বাক্ষর করার পর তা প্রকাশ করা হয়েছে।

পবিত্র কোরআনের আলো-ইহুদিদের প্ররোচনা সত্ত্বেও শান্ত থাকার নির্দেশ

১০৭. আলাম তা'লাম আন্নাল্লা-হা লাহু-মুলকুছ্ ছামা-ওয়া-তি ওয়ালআরদ্বি; ওয়ামা-লাকুম মিন দু-নিল্লাহি মিওঁয়্যালিয়িঁ্যওয়ালা- নাছির। ১০৮. আম তুরি-দু-না আন তাছআলু- রাছু-লাকুম কামা- ছুয়িলা মুসা মিন ক্বাবলু; ওয়ামাইঁয়্যাতাবাদ্দালিল কুফরা বিলঈমা-নি ফাক্বাদ দ্বাল্লা ছাওয়া-আছ্ ছাবিল।

বিশেষ সাক্ষাৎকার : আ স ম হান্নান শাহ-দেশের বিভিন্ন স্থানে নীরব দুর্ভিক্ষ চলছে

কঠোর আন্দোলন কর্মসূচি থেকে পিছিয়ে এসেছে বিএনপি তথা ১৮ দলীয় জোট। সরকারের মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ (অব.)।

চরাচর-ঢাকা শহরের মাঝি by শরাফত হোসেন

বাংলাদেশের সর্বত্রই দেখা যায় অনিয়মের ছায়া। কোনো নিয়ম-শৃঙ্খলার বালাই নেই। ব্যতিক্রম দেখা গেল গুলশান ১ নম্বরে প্রবেশমুখের সেতুসংলগ্ন নৌকাঘাটের মাঝিদের বেলায়। এই ঘাটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে নৌকা, একটি যাত্রী বোঝাই হয়ে ছেড়ে গেলে অন্যটি যাত্রী বোঝাইয়ের জন্য প্রস্তুত হয়।

কথা সামান্যই-শূন্যে কথা ছুড়ে দিয়ে আস্ফালন by ফজলুল আলম

কলাম লিখিয়েদের কাজ কী? সেদিন দেখলাম, এই পত্রিকায় মাত্র ৫০০ শব্দের চেয়ে কম একটা রিপোর্টিংয়ের ভিত্তিতে দুটি গ্রামে ভেজাল ও বিষাক্ত গুড়ের সন্ধানে সরকার মাঠে নেমেছে। আহা রে, একটা কলাম লেখার ওপর ভিত্তি করে তেমন কিছু যদি হতো! সরকারের বা বিরোধী দলের পক্ষে-বিপক্ষে নয়,

রাজনীতিতে তৃতীয় শক্তি কি আসন্ন? by আবু এন এম ওয়াহিদ

অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশের রাজনীতি মোটামুটি একটি গণতান্ত্রিক ধারায় এসে পড়ে ১৯৯০-এর পটপরিবর্তনের পর। দুর্বল গণতন্ত্রের এ পথচলা এখনো নিষ্কণ্টক ও নিরাপদ হয়নি। তবু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন তো হচ্ছে, এটা নিশ্চয়ই একটি ভালো দিক, যদিও এটাই গণতন্ত্রের শেষ কথা নয়।

কালান্তরের কড়চা-মসিউর রহমান বিদায় নিলেই কি বিশ্বব্যাংক টাকা দেবে? by আবদুল গাফ্‌ফার চৌধুরী

সৈয়দ আবুল হোসেন কিছুকাল আগেই মন্ত্রিসভা থেকে বিদায় নিয়েছেন। তিনি যোগাযোগমন্ত্রী ছিলেন। বিশ্বব্যাংক তাঁর ওপর বিরূপ জেনে তাঁকে অন্য মন্ত্রণালয়ে সরানো হয়। তাতেও এক শ্রেণীর মিডিয়ায়, বিশেষ করে নিরপেক্ষতার মুখোশে ঢাকা একটি ইংরেজি ও বাংলা দৈনিকের চিৎকার বন্ধ হয়নি।