Sunday, August 1, 2010
বর্ণবাদী আচরণের দায়ে দক্ষিণ আফ্রিকায় চার শ্বেতাঙ্গের জরিমানা
অভিযুক্ত চার শ্বেতাঙ্গই ইউনিভার্সিটি অব ফ্রি স্টেটের প্রাক্তন শিক্ষার্থী। একই বিশ্ববিদ্যালয়ের পাঁচজন কৃষ্ণাঙ্গ কর্মীর সঙ্গে তাঁরা বর্ণবাদী আচরণ করেছেন।
ভিডিওচিত্রে দেখা গেছে, পাঁচজন কৃষ্ণাঙ্গ কর্মীকে হাঁটু গেড়ে বসে অখাদ্য খেতে বাধ্য করা হয়েছে। ২০০৮ সালে এই ভিডিওচিত্র প্রকাশিত হলে আফ্রিকাজুড়ে বিক্ষোভ ছড়ায়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পোশাকশিল্পে ন্যূনতম মজুরি -দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আস্থার সম্পর্ক ফিরিয়ে আনুন
পোশাকশ্রমিকেরা যে মজুরি পেয়ে আসছিলেন, তা কেবল অপর্যাপ্তই নয়, অমানবিকও। ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকেরা আন্দোলন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। আশা করা গিয়েছিল, নতুন মজুরিকাঠামোয় তাঁদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কিন্তু শুরু থেকে তৈরি পোশাকশিল্পের মালিকেরা বেতন বাড়ানোর বিরোধিতা করে আসছেন। শেষমেশ ন্যূনতম মজুরি মেনে নিলেও তাঁরা কিছু শর্ত জুড়ে দিয়েছেন। কী সেই শর্ত? নভেম্বরের আগে নতুন মজুরি বাস্তবায়ন করা যাবে না। সামনে দুটি ঈদ। চার মাস পর নতুন মজুরিকাঠামো বাস্তবায়ন করলে পুরোনো বেতনেই শ্রমিকদের বোনাস নিতে হবে। এ ক্ষেত্রে মালিকপক্ষ যে সময়ক্ষেপণের কৌশল নিয়েছে, তাতে সন্দেহ নেই।
শ্রমিকেরা ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা দাবি করলেও তার কমে রাজি হতেন না, এমন নয়। কিন্তু মজুরিকাঠামো ঘোষণার চার মাস পর তার বাস্তবায়ন স্বভাবতই তাঁদের ক্ষুব্ধ করেছে। এতে শ্রমিকদের ভেতরে সন্দেহ, অবিশ্বাস দেখা দেওয়া স্বাভাবিক। প্রত্যাশা ছিল, নতুন মজুরিকাঠামোয় পোশাকশিল্পের বঞ্চিত শ্রমিকদের স্বার্থ রক্ষিত হবে। বাস্তবে ‘দূরের বাদ্যে বেজায় ফাঁক’ই থেকে গেল। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত হিসেবে তৈরি পোশাক খাতের সমৃদ্ধি সবার কাম্য। এ জন্য মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সদ্ভাব থাকাও জরুরি। দুর্ভাগ্য যে, মজুরি বাড়ানোর প্রশ্ন এলেই মালিকপক্ষ নানা টালবাহানা করে, শ্রমিকদের অদক্ষতার প্রশ্ন তোলে। তারা বুঝতে চায় না, শ্রমিকদের বেশি মজুরি দিলে তাঁদের কাছ থেকে কাজও বেশি পাওয়া যাবে।
ঘোষিত ন্যূনতম মজুরিকে বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ বলা যাবে না। এ নিয়ে শ্রমিকদের আপত্তি আছে, মালিকদেরও হয়তো কিছু বলার আছে। নিয়ম অনুসারে, এই খসড়া মজুরিকাঠামোর গেজেট প্রকাশের পর ১৪ দিনের মধ্যে এর ওপর মালিক, শ্রমিক বা অন্য কোনো পক্ষ তাদের আপত্তি জানাতে পারে। সেসব আমলে নিয়েই মজুরি বোর্ড তা চূড়ান্ত করবে। তাই মজুরিকাঠামো ঘোষণার পর সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সব পক্ষের কাছে সংযত ও সহিষ্ণু আচরণ কাম্য। শ্রমিকদের প্রতি সবার সহমর্মিতা আছে, তাঁরা যে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, সে বিষয়ে সবার সহমর্মিতা আছে। তাঁদের এমন কিছু করা ঠিক হবে না, যাতে তাঁরা সাধারণ মানুষের সহানুভূতি হারান। আবার মালিকপক্ষকেও বুঝতে হবে, শ্রমিকদের ন্যায্য পাওনা না দিলে তাঁদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পাওয়া যাবে না। মজুরির বাইরে যাতায়াত ভাতা, কাপড় ধোয়ার ভাতা ও হাজিরা বোনাসসহ আনুষঙ্গিক যেসব সুবিধা প্রধানমন্ত্রী দিতে বলেছেন, সেগুলো পাওয়া গেলে এই মন্দের ‘ভালো’ শ্রমিকদের জীবনকে কিছুটা হলেও সহনীয় করতে পারে। মালিকপক্ষ যখন নতুন মজুরিকাঠামো মেনে নিয়েছে, তখন তাদের কর্তব্য হবে তা বাস্তবায়নে সময়ক্ষেপণ না করা। এ ব্যাপারে বিজিএমইএ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পোশাকশিল্পের বিকাশের স্বার্থেই সমস্যার শান্তিপূর্ণ ও টেকসই সমাধানই কাম্য।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হেলমান্দে ব্রিটিশ সেনাদের নতুন অভিযান শুরু
ব্রিটিশ ও আফগান বাহিনী স্থল ও আকাশপথে এই অভিযান শুরু করে। প্রথমে তারা সায়েদাবাদ শহরে অভিযান চালায়। এ বছরের শুরুতে হেলমান্দে পরিচালিত অভিযানে এই অঞ্চলটি তালেবানমুক্ত করতে পারেনি ব্রিটিশ সেনারা।
এ মাসে সবচেয়ে বেশি ৬৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে সেখানে। বৃহস্পতিবার তিনজন মার্কিন সেনার মৃত্যুর পর সবচেয়ে খারাপ মাস এই জুলাই মাস। এর আগে এই স্থানে ছিল জুন মাস। ওই মাসে ৬০ জন মার্কিন সেনা মারা যায়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে বন্যায় ৩১৩ জনের প্রাণহানি
কর্মকর্তারা জানান, ভারী বর্ষণের ফলে নদীগুলোর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে গ্রামের রাস্তাঘাট, বাড়িঘর ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ঠিকমতো উদ্ধারকাজ করতে পারছেন না। পৌঁছতে পারছেন না দুর্গত লোকজনের কাছে। বন্যার কারণে পেশোয়ার ও ইসলামাবাদের মধ্যে সংযোগকারী মহাসড়কটিও বন্ধ রয়েছে। খবর বিবিসি, এএফপি ও এপির।
ইদি ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সাহায্য সংস্থা জানিয়েছে, বন্যায় গত তিন দিনে খাইবার পাখতুয়ানখাওয়া প্রদেশে ২৯১ জন প্রাণ হারিয়েছে। গত তিন দিনে এখানে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কয়েক দশকের মধ্যে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। প্রাদেশিক তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হোসেন জানিয়েছেন, প্রদেশে গত দুই দিনে প্রায় চার লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের (আজাদ কাশ্মীর) প্রধানমন্ত্রী সরদার আতিক খান জানিয়েছেন, গত বৃহস্পতিবার পর্যন্ত তাঁর এলাকায় বন্যায় ২২ জন মারা গেছে। অনেকে নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান। রাজধানী মুজাফ্ফরাবাদের অনেক জাযগায় বিদ্যুৎ নেই। সরবরাহ বন্ধ রয়েছে খাওয়ার পানির।
ব্ল্যাকবক্স পাওয়া যায়নি
এপি জানায়, পাকিস্তানে গত বুধবার বিধ্বস্ত যাত্রীবাহী বিমানটির ব্ল্যাকবক্স এখনো পাওয়া যায়নি। তবে এটি উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এটি পাওয়া গেলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা। কারণ ফ্লাইটসংক্রান্ত যাবতীয় তথ্য ব্ল্যাকবক্সে সংরক্ষিত থাকে। উদ্ধারকারীরা অবশিষ্ট মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করেছেন। বুধবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইসলামাবাদের কাছে একটি পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হলে এর ১৫২ জন আরোহীর সবাই নিহত হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আসামে মাইন বিস্ফোরণে ৫ পুলিশ নিহত
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে আসামের ঢালুকবুদি এলাকায় টহলরত কেন্দ্রীয় পুলিশ বাহিনী বা সিআরপিএফের একটি বাস মাইন বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয় উলফা। এতে পুলিশের পাঁচজন সদস্য নিহত হন। আহত হন অপর ৩৬ জন। আহত সদস্যদের উদ্ধার করে গোয়ালপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, দূর নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে এই মাইন বিস্ফোরণ ঘটানো হয়।
আসামের রাজধানী গুয়াহাটি থেকে ১৩০ কিলোমিটার দূরে গোয়ালপাড়া জেলা। এখানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ডও (এনডিএফবি) শক্তিশালী। পুলিশের ধারণা, এনডিএফবি এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ব্যাপারে তারা এখনো নিশ্চিত হতে পারেনি।
বিস্ফোরণের পর উলফার পক্ষ থেকে বিভিন্ন পত্রিকা ও সরকারি দপ্তরে ই-মেইল করে এর দায়িত্ব স্বীকার করা হয়। উলফা ১৯৭৯ সাল থেকে পৃথক রাষ্ট্রের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লক্ষ্য রাজনৈতিক উত্তেজনা কমানো
লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরির নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের বিচার বিভাগীয় তদন্তে ইসলামি সংগঠন হিজবুল্লাহ জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসতে পারে। এতে শিয়া ও সুন্নিদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কার মধ্যে সৌদি ও সিরিয়ার দুই নেতা লেবানন সফরে গেলেন। তাঁরা লেবাননের প্রেসিডেন্ট মিচেল স্লেইম্যানের সঙ্গে বৈঠক করবেন। পরে দেশটির ঐকমত্যের সরকারের বিভিন্ন পক্ষের সদস্যদের সঙ্গে এক ভোজে অংশ নেবেন। এতে হিজবুল্লাহর দুই মন্ত্রীও যোগ দেবেন।
বাদশাহ আবদুল্লাহ ও প্রেসিডেন্ট আসাদ বৈরুত বিমানবন্দরে পৌঁছালে লেবাননের প্রেসিডেন্ট স্লেইম্যান এবং প্রধানমন্ত্রী সাদ হারিরি তাঁদের স্বাগত জানান। লেবাননে দুই নেতার সফর উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বৈরুতের সড়কে মোতায়েন করা হয় সেনা ও পুলিশ। প্রধান প্রধান সড়কে সিরিয়া ও সৌদি আরবের পতাকা টাঙানো হয়। দুই নেতাকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো হয় বিভিন্ন বার্তাসংবলিত বড় বড় ব্যানার। লেবাননে হিজবুল্লাহকে সিরিয়া ও ইরানপন্থী এবং হারিরিকে সৌদি আরবপন্থী বলে মনে করা হয়। তাই একই সঙ্গে সিরিয়া ও সৌদি নেতার লেবানন সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
২০০৫ সালে লেবাননের তৎকালীন প্রধানমন্ত্রী রফিক হারিরি নিহত হন। এ ঘটনায় সিরিয়ার হাত আছে বলে অভিযোগ ওঠে। তবে সিরিয়া বারবার এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। গত বছরের শেষ দিকে রফিক হারিরির ছেলে ও লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী সাদ হারিরি সিরিয়া সফর করলে সিরিয়া-লেবানন সম্পর্কের উন্নতি হয়। ২০০২ সালের পর সিরিয়ার কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম লেবানন সফর।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করেছে পাকিস্তান
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে তালেবানের সরাসরি সম্পর্ক আছে, উইকিলিকসের প্রকাশ করা গোপন সামরিক নথিতে এমন তথ্যের পরপরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এই মন্তব্য পাওয়া যায়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইতিহাসে স্মরণীয় হয়ে থাকব: ওবামা
ওবামা বলেন, রাজনীতি একটি চুক্তির খেলা। লোকজন বিরুদ্ধে বলবেই। ক্ষমতা গ্রহণের ২০ মাসের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল করার জন্য বিরামহীন প্রয়াস নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ এবং ম্যাক্সিকো উপসাগরে তেল নির্গমনের মতো জটিল বিষয় তাঁকে সামাল দিতে হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে প্রচারিত এ অনুষ্ঠান দেখার জন্য সাধারণ মার্কিনিদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। ‘দ্য ভিউ’ এবিসি টেলিভিশনের হালকা মেজাজের অনুষ্ঠান। প্রতি কর্মদিবসের এ অনুষ্ঠানে রাজনীতি থেকে শুরু করে সব বিষয়ে কথা বলেন অনুষ্ঠানটির নারী সঞ্চালকেরা। অনুষ্ঠানটি মধ্যবিত্ত নারী দর্শকদের কাছে খুবই জনপ্রিয়।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিখ্যাত সাংবাদিক বারবারা ওয়াল্টার, অভিনেত্রী উপি গোল্ডবার্গ, জয় বিহার, সেরি শোপার্ড ও এলিজাবেথ হ্যাসেলব্যাক।
উদারনৈতিক উপস্থাপক হিসেবে পরিচিত জয় বিহার বলেন, কৃতকর্মের যথাযথ স্বীকৃতি পাচ্ছেন না প্রেসিডেন্ট ওবামা। তবে রক্ষণশীল হিসেবে পরিচিত এলিজাবেথ হ্যাসেলব্যাক মন্দা অর্থনীতির এ সময় কর্মসংস্থানের অভাবের বিষয়টি তুলে ধরেন। জবাবে ওবামা বলেন, ব্যক্তিগত খাতে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে জনগণের হতাশা বোধগম্য বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ওবামা আফগানিস্তান যুদ্ধ, মন্দা অর্থনীতি, ব্যাপক কর্মহীনতার পাশাপাশি হলিউড তারকাদের নিয়েও কথা বলেছেন। আফগান যুদ্ধ সম্পর্কে তিনি বলেন, ‘শুরু করা কাজ আমাদের সমাপ্ত করতে হবে। সেনা প্রত্যাহারের আগে আফগানিস্তানকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করতে হবে।’
সংগীত তারকা লিনডসি লোহান যে কারাবাস করছেন সে বিষয়টি তাঁর গোচরে আছে বলে জানান ওবামা। তবে এমটিভির রিয়েলিটি শো ‘জার্সি শোর’ তারকা স্নুকির নাম জানা নেই বলে স্বীকার করেন তিনি।
ওবামা জানান, ক্লিনটন দম্পতির মেয়ে চেলসির বিয়েতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। নিজের দুই মেয়ে মালিয়া ও শাশার বিয়েতেও এমন অনেককেই আমন্ত্রণ জানানো হবে না বলে কৌতুকের সুরে জানিয়ে দেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফ্যাব্রিগাসের দিন কাটছে যন্ত্রণায়
জ্ঞান হওয়ার পর থেকেই বার্সেলোনার সমর্থক। বার্সেলোনাতেই ফুটবলের পাঠ। দুরন্ত শৈশবের পুরোটাই কেটেছে সেখানে। কাছের বন্ধুবান্ধব সবাই খেলেন বার্সেলোনায়। মাদ্রিদে বিশ্বকাপ জয়ের উত্সবে এই বন্ধুরাই ফ্যাব্রিগাসের শরীরে মজা করে পরিয়ে দিয়েছিল বার্সেলোনার জার্সি। সেই বার্সেলোনার ডাক ফ্যাব্রিগাস ফিরিয়ে দেন কী করে! তবে বার্সেলোনার ২৯ মিলিয়ন ইউরোর প্রস্তাব ঠিকই ফিরিয়ে দিয়েছে আর্সেনাল।
আপন ঠিকানায় ফিরতে ব্যাকুল। আবার আর্সেনালকেও উপেক্ষা করতে পারছেন না ফ্যাব্রিগাস। সেই ২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে যোগ দিয়েছেন আর্সেনালে। সেই থেকে আর্সেনালের হয়ে খেলেছেন ২৬৭টি ম্যাচ। মাত্র ২৩ বছর বয়সেই পেয়েছেন অধিনায়কত্ব। তার চেয়েও বড় পিছুটান কোচ আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে সম্পর্ক।
আর্সেনাল-বার্সেলোনা তো একমত হতে পারছেই না। আর্সেনালেই থেকে যাবেন, নাকি বার্সেলোনায় ফিরবেন—সিদ্ধান্ত নিতে পারছেন না ফ্যাব্রিগাসও। কাতালান ম্যাগাজিন ডিআইআরকে দেওয়া এক সাক্ষাত্কারে ফ্যাব্রিগাস বলেছেন, ‘আমি বার্সার সমর্থক। আমার দাদা, চাচা, চাচাতো ভাইদের মতো আমিও বার্সেলোনার সদস্য। সেই ছোট্টকাল থেকেই ক্লাবটির সঙ্গে আমার রক্তের সম্পর্ক। কারণ আমি একজন কাতালান।’ এটুকু বলার পরই তাঁর মনে পড়ে যায় আর্সেনালের কথা, ‘যা-ই হোক, আমি আর্সেনালের অধিনায়ক। আমি একজন গানার। খেলোয়াড় হিসেবে আমি সেখানেই পরিণত হয়েছি।’
বার্সেলোনার প্রস্তাব যে আর্সেনাল ফিরিয়ে দিয়েছে, সেটির মূলে আর্সেন ওয়েঙ্গারই। তিনিই ছাড়তে চাইছেন না ফ্যাব্রিগাসকে। ওয়েঙ্গারের ভালোবাসাটা বুঝতে পারছেন ফ্যাব্রিগাসও, ‘তিনি (ওয়েঙ্গার) আমার কাছে দ্বিতীয় বাবার মতো। বাবার পরই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তিনিও আমাকে সন্তানের মতো দেখেন। আমি তাঁর পরিবারেরই অংশ। তিনি আমাকে ছাড়তে চান না। লন্ডনে আমাদের সর্বশেষ আলোচনাটা ছিল আমার জীবনের কঠিনতম অভিজ্ঞতা। আলোচনার পর আমি ভেঙে পড়েছিলাম।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বার্সাতেই থাকছেন ইব্রাহিমোভিচ
নরওয়ের ক্লাব ভালেরেঙ্গার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা এখন অসলোতে। সেখানেই এক সংবাদ সম্মেলনে গত বছর ৭ কোটি ৫০ লাখ ইউরো চুক্তিতে ইন্টার মিলান থেকে বার্সেলোনায় আসা ইব্রাহিমোভিচ বলেছেন, ‘আমি বার্সেলোনার খেলোয়াড়। বার্সেলোনার একজন হয়েই থাকতে চাই।’ ‘গুজব আমাকে প্রভাবিত করতে পারেনি। কারণ আমি বার্সেলোনায় থাকতে চাই, এ নিয়ে আমার কোনো সন্দেহই ছিল না’—আরও বলেছেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার। ইব্রাহিমোভিচ জানিয়েছেন, বার্সার কোচ পেপ গার্দিওলা তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্যই ভাবেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খেদিরাকে নিয়েই ছাড়ল রিয়াল
ভ্যালেন্সিয়া থেকে স্প্যানিশ স্ট্রাইকার ডেভিড ভিয়া এসে যাওয়ায় গুজব ছিল থিয়েরি অঁরি, ইয়া তোরের মতো বার্সেলোনা ছাড়ছেন ইব্রাহিমোভিচও। কিন্তু গুজব উড়িয়ে দিয়ে সুইডিশ স্ট্রাইকার জানিয়ে দিলেন, বার্সেলোনাতেই থাকছেন তিনি। নরওয়ের ক্লাব ভালেরেঙ্গার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা এখন অসলোতে। ইব্রাহিমোভিচও আছেন দলের সঙ্গেই।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকারকে ৮ কোটি টাকা ফেরত দিচ্ছে বিওএ
গত ফেব্রুয়ারিতে হয়ে যাওয়া দক্ষিণ এশীয় গেমসের আগে প্রশিক্ষণের জন্য ২০ কোটি এবং গেমস আয়োজন বাবদ ৫২ কোটি টাকা বিওএকে দিয়েছিল সরকার। এর প্রায় ৮ কোটি টাকা খরচ হয়নি। এই টাকাই সরকারকে ফেরত দিয়ে দিচ্ছে বিওএ, যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যতিক্রমী এক উদাহরণ।
টানাটানির সংসারে টাকা পুরোপুরি খরচ না হওয়া বড় খবর। সেটি ফেরত দেওয়াও বড় খবর বটে। টাকা উদ্বৃত্ত থাকার কারণ—এবার এসএ গেমসে পৃষ্ঠপোষকদের কাছ থেকে ৩৯ কোটি টাকা পাওয়া গিয়েছিল অপ্রত্যাশিতভাবে।
বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ কাল দিলেন এই খবর, ‘প্রায় ৮ কোটি টাকা বেঁচে গেছে। বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীকে জানানোও হয়েছে। এখন আমরা টাকাটা ফেরত দিয়ে দেব। এ জন্য শিগগিরই একটা অনুষ্ঠান করা হবে, যেখানে গেমসের সঙ্গে সম্পৃক্ত স্বেচ্ছাসেবীসহ প্রায় আড়াই-তিন হাজার অতিথি আমন্ত্রিত হবেন।’
ফেরত না দিয়ে কোনোভাবে সরকারকে বলে দেশের খেলাধুলার উন্নয়নে এই টাকা খরচ করতে পারে না বিওএ? ক্রীড়াঙ্গনকে সুখবরই দিলেন কুতুবউদ্দিন, ‘সরকারের টাকা বিওএ ইচ্ছামতো খরচ করতে পারে না। তবে অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, আপনারা এখন ফেরত দিন, সরকার এই টাকা অন্য একটা চেকের মাধ্যমে আবার আমাদের দিয়ে দেবে।’
সরকার ওই ৮ কোটি টাকা দিলে তা দেশের ক্রীড়াঙ্গনের কাজে লাগবে। কেননা বড় উপলক্ষ ছাড়া একসঙ্গে এত টাকা তো পাওয়া যায় না সরকারের কাছ থেকে। আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে সরকারি টাকা পেতে অনেক সময় ব্যয় হয়। ধরা যাক টাকাটা পেল বিওএ। তখন কী করা হবে?
কুতুবউদ্দিনের পরিকল্পনা, ‘সরকার ওই ৮ কোটি টাকা আমাদের দিলে ২০১২ লন্ডন অলিম্পিকে ভালো করার জন্য কিছু বড় পরিকল্পনা নেব আমরা। বাছাই করা কিছু খেলোয়াড়কে বিদেশে প্রশিক্ষণে পাঠাব। আরও অনেক কিছু করব যেটা দেশের খেলাধুলার উন্নয়নে কাজে আসবে।’
বিওএ তাদের হিসাব-নিকাশ চূড়ান্ত করে আনলেও এখনো অ্যাথলেটিকস, হকি, সাইক্লিং ফেডারেশন তাদের পূর্ণাঙ্গ হিসাব জমা দেয়নি। বাকি ফেডারেশনগুলো দিয়েছে বলে জানা গেছে। তবে নানা অজুহাত আর সমস্যা দেখিয়ে গেমসের খরচের হিসাব দিতে গড়িমসি করে আসছিল বেশির ভাগ উপকমিটিই। শেষ পর্যন্ত হিসাব আদায় করা গেলেও তা প্রকাশ না করায় স্বচ্ছতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিনিয়র ডিভিশন ফুটবল
ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবলে কালকের দুটি ম্যাচই গোলশূন্য শেষ হয়েছে। সুপার লিগে ভিক্টোরিয়া ড্র করেছে ওয়ারীর সঙ্গে। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে রেলিগেশনের ম্যাচে সানরাইজ ড্র করেছে অগ্রণী ব্যাংকের সঙ্গে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাকিবের এবার শূন্য

বোলারদের ‘সেঞ্চুরির’ উত্সব
মাত্র ২৮ রানের জন্য ডাবল সেঞ্চুরির অনন্য ‘কৃতিত্ব’ থেকে বঞ্চিত হয়েছেন দুদলের দুজন—প্রজ্ঞান ওঝা ও অজন্তা মেন্ডিস। ৩ রানের জন্য দেড় শ হয়নি ম্যাচের অভিজ্ঞতম বোলার হরভজন সিংয়ের। ‘সেঞ্চুরিয়ান’ বাকি চারজন দুদলের নতুন বলের চার বোলার। দারুণ মিল এখানেও। ১১৭ রান দিয়েছেন অভিমন্যু মিথুন, দিলহারা ফার্নান্ডো ১১৬। নিজের শেষ ওভারে চার খেয়ে সেঞ্চুরি পূরণ হয়েছে ইশান্ত শর্মার। সেঞ্চুরি নিয়ে দোলাচলে ছিলেন ৯৬ রান দিয়ে চতুর্থ দিন শেষ করা দাম্মিকা প্রসাদ। কাল দীর্ঘ সময় বল হাতে না পাওয়ায় মনে হচ্ছিল সেঞ্চুরিটা বোধহয় আর হচ্ছে না। তবে শেষ পর্যন্ত ‘অপূর্ণ’ থাকেননি তিনিও। দুই ওভার বোলিং করে দিয়েছেন ৫ রান। তবে সবচেয়ে বেশি জ্বলুনিটা হয়তো রণদিভের হবে। অভিষেক টেস্টটার কথা মনে পড়লেই বুকে একটা চিনচিনে ব্যথা জাগবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এটি হবে মাচেদার বছর
এমন অভিষেকের পরও মাচেদার গত মৌসুমটা হতাশায় কেটেছে। বেশি খেলার সুযোগ পাননি, তাঁর কাছ থেকে প্রায় পাঁচটি মাস কেড়ে নিয়েছে চোট। আর কদিন পরই শুরু হচ্ছে নতুন মৌসুম। নতুন আশায় বুক বেঁধেছেন তরুণ ইতালিয়ান স্ট্রাইকার। এবার নিয়মিত খেলবেন এবং রুনি, বারবেতভ, ওয়েনদের সঙ্গে প্রতিযোগিতা করে জায়গা করে নেবেন শুরুর একাদশেই! প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে ম্যানচেস্টার ইউনাইটেড গত বুধবার হিউস্টনে ৫-২ গোলে হারিয়েছে মেজর লিগ সকার অল স্টার একাদশকে। বিরাট এই জয়ে নিজে করেছেন দুই গোল, দুর্দান্ত আক্রমণাত্মক খেলায় মাত্র ২২ সেকেন্ডে গোল করে প্রথমে এগিয়ে নিয়েছিলেন দলকে। এ ম্যাচের পারফরম্যান্সই তাঁকে জোগাচ্ছে দুরন্ত এক আশা, ‘আমি প্রস্তুত এবং আশা করি, ম্যানেজার আমাকে অনেক ম্যাচেই খেলাবেন। আমি তো মনে করি, এই বছরটাই হবে আমার।’
হিউস্টনের এই প্রীতি ম্যাচ মাচেদাকে দিয়েছে দারুণ তৃপ্তি, ‘আমি সফরের আগের কয়েক ম্যাচেও খেলেছি, কিন্তু পারফরম্যান্সে এমন খুশি হতে পারিনি। সুতরাং এখন সবাইকে দেখাতে চাই আমি আসলেই তৈরি।’
সবাইকে দেখানোর আগে সবচেয়ে বেশি প্রয়োজন কোচের মন জয় করা। মাচেদার কথা শুনে মনে হচ্ছে ম্যানেজার ফার্গুসনের মন জিতে নেওয়ার চেষ্টা তিনি করছেন। ‘তিনি অসাধারণ একজন মানুষ, দুর্দান্ত কোচ’—ফার্গুসনকে প্রশংসায় ভাসিয়েছেন রোমের ১৮ বছর বয়সী তরুণ, ২০০৭ সালে লািসওর যুবদল থেকে যাঁকে ধরে এনেছিল ম্যানইউ। প্রশংসা যখন হয় পারস্পরিক, তখন বুঝে নিতে হবে দুজনের মধ্যে সম্পর্কের একটা রসায়ন তৈরি হতে চলেছে। হিউস্টনের এই ম্যাচের পর ফার্গুসন বলেছেন, ‘আমরা সব সময়ই মনে করি, আমাদের খেলোয়াড়দের মধ্যে সেই সেরা যে গোলরক্ষকের দিকে ছুটে যায়।’ ‘এই দিকটাতে সে অসাধারণ। যখন সে এগিয়ে গেল, আমাদের সবারই প্রত্যশা ছিল সে গোল করবে। এই গোলটা ছিল দারুণ’—মাচেদার করা প্রথম গোলটি সম্পর্কে বলেছেন ফার্গুসন।
রুনি, ওয়েন, বারবেতভের মতো স্ট্রাইকার থাকার পরও ফার্গুসন যখন এমন কথা বলেন, তখন মাচেদা ধরে নিতে পারেন এটি আসলেই তাঁর প্রশস্তি। তবে মাচেদার জন্য আরেকটা চ্যালেঞ্জ নিয়ে এসেছেন ২২ বছর বয়সী মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছিলেন হার্নান্দেজ। এ ম্যাচে নেমেও একটা গোল করেছেন। শুরুর একাদশে তাঁকেও প্রতিদ্বন্দ্বী মানতেই হবে মাচেদাকে। তবে ইতালিয়ান স্ট্রাইকার হার্নান্দেজকে নিয়েও উদ্বিগ্ন নন, ‘আমি মনে করি, যে সাতজন স্ট্রাইকার আছে, তারা সবাই প্রতিদ্বন্দ্বী। একজন স্ট্রাইকার বেশি বা কম থাকা কোনো ব্যাপার নয়।’
ছোটবেলায় মার্কো ফন বাস্তেনের খেলার ভিডিও দেখেই তাঁর এমন ভক্ত হয়েছেন মাচেদা যে, এখনো ওই সাবেক ডাচ স্ট্রাইকারই তাঁর নায়ক হয়ে রয়েছেন। মাচেদা বাস্তেন-মন্ত্রেই সব চ্যালেঞ্জ জিতে এগিয়ে যেতে চান।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
August
(731)
-
▼
Aug 01
(16)
- বর্ণবাদী আচরণের দায়ে দক্ষিণ আফ্রিকায় চার শ্বেতাঙ্গ...
- পোশাকশিল্পে ন্যূনতম মজুরি -দ্রুত বাস্তবায়নের মাধ্য...
- হেলমান্দে ব্রিটিশ সেনাদের নতুন অভিযান শুরু
- পাকিস্তানে বন্যায় ৩১৩ জনের প্রাণহানি
- আসামে মাইন বিস্ফোরণে ৫ পুলিশ নিহত
- লক্ষ্য রাজনৈতিক উত্তেজনা কমানো
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করে...
- ইতিহাসে স্মরণীয় হয়ে থাকব: ওবামা
- ফ্যাব্রিগাসের দিন কাটছে যন্ত্রণায়
- বার্সাতেই থাকছেন ইব্রাহিমোভিচ
- খেদিরাকে নিয়েই ছাড়ল রিয়াল
- সরকারকে ৮ কোটি টাকা ফেরত দিচ্ছে বিওএ
- সিনিয়র ডিভিশন ফুটবল
- সাকিবের এবার শূন্য
- বোলারদের ‘সেঞ্চুরির’ উত্সব
- এটি হবে মাচেদার বছর
-
▼
Aug 01
(16)
-
▼
August
(731)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...