Thursday, September 24, 2026

শক্তিশালী ব্যাটারিযুক্ত এই স্মার্টফোন পানি ও চা-কফি পড়লেও নষ্ট হয় না

প্রকাশ ০৩ ডিসেম্বর ২০২৫ঃ দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে অপো। ‘অপো এ৬’ মডেলের স্মার্টফোনটিতে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জ করলে টানা প্রায় ৩০ ঘণ্টা ইউটিউবে ভিডিও দেখা বা ২৪ ঘণ্টার বেশি সময় হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভয়েস কল করা যায়। আইপি ৬৯ প্রযুক্তিনির্ভর ফোনটিতে পানিরোধী ব্রেথেবল মেমব্রেনসহ বিশেষ সিল রয়েছে, ফলে পানি বা চা-কফি পড়লেও নষ্ট হয় না। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিভার্স চার্জিং প্রযুক্তির ফোনটিতে আকারে বড় ভ্যাপর চেম্বার থাকায় দ্রুত তাপ নিঃসরণ হয়, ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও গরম হয় না। এআই স্মার্ট নেটওয়ার্ক সিলেকশন প্রযুক্তি থাকায় দুর্বল নেটওয়ার্কের ক্ষেত্রেও স্বচ্ছন্দে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার করা যায় ফোনটিতে।

ফোনটির পেছনে এআই প্রযুক্তিনির্ভর ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যায়। এআই ইরেজার সুবিধা থাকায় দ্রুত ছবিতে থাকা অবাঞ্ছিত বস্তুও মুছে ফেলার সুযোগ মিলবে ফোনটিতে।

১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি ১০ ডিসেম্বর ২০২৫ থেকে দুটি সংস্করণে বাজারে পাওয়া যাবে। ৬ ও ৮ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির দাম যথাক্রমে ২৪ হাজার ৯৯০ টাকা ও ২৬ হাজার ৯৯০ টাকা। ফোনটি কেনার জন্য অগ্রিম ফরমাশ দিলে লটারির মাধ্যমে বিভিন্ন উপহার পাওয়া যাবে।

অপো এ৬
অপো এ৬। সংগৃহীত

কুড়িয়ে পাওয়া পাথর থেকে ঘড়ি, বিক্রি হলো ৫ হাজার টাকায়

প্রকাশ ৩ ডিসেম্বর ২০২৫ঃ ইচ্ছা থাকলে রাস্তার ধারে অবহেলা আর অযত্নে পড়ে থাকা তুচ্ছ একখণ্ড পাথর দিয়েও অর্থ উপার্জন করা সম্ভব। এবার সেটিই হাতে কলমে করে প্রমাণ করলেন এক উদ্যেমী কিশোর। সামান্য সৃজনশীতা আর একটু চেষ্টা থাকলে সাধারণ জিনিসকেও যে অসাধারণ করে তোলা সম্ভব, তারই উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছে সে।

পরিত্যাক্ত একখণ্ড পাথর থেকে একটি ঘড়ি বানিয়ে, সেটি রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্রি করে সে মুহূর্তেই রোজগার করল ৫ হাজার টাকা! এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।

ইতোমধ্যেই ভিডিওটি দেখেছে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ। ভিডিওর শুরুতে কিশোর প্রশ্ন করে, সামান্য একটি পাথর থেকে কি অর্থ উপার্জন করা সম্ভব? এর পরপরই সে রাস্তার ধার থেকে একটি পাথর তুলে নিয়ে পরিষ্কার করে কাটিং করে নেয়। পাথরের পেছনে বর্গাকৃতির কাটিংয়ের পর তাতে একটি ঘড়ির যন্ত্র বসানোর আকার দেওয়া হয়।

এরপর পাথরটিতে রং ও পালিশ করে এমনভাবে তৈরি করা হয়, যেটি প্রথম দেখায় যে কারো মনে হবে একটি দামি পাথরের টুকরো। পরে ঘড়ির যন্ত্রটি বসিয়ে কিশোর সেটিকে নিয়ে হাজির হয় দিল্লির কনট প্লেসের জনবহুল এলাকায়। প্রথম দফায় সে বিশেষ সাড়া না পেলেও, আরও দৃষ্টিনন্দন করে ফিরলে এক ক্রেতা এসে ঘড়িটির দাম জানতে চান।

ওই কিশোর তখন আত্মবিশ্বাসের সঙ্গে ৫ হাজার টাকা দাম চাইলে, অবাক করে দিয়ে ক্রেতাও রাজি হয়ে যান! মাত্র ৪৬০ টাকা খরচ করে তৈরি এই ঘড়ি বিক্রি করে তার লাভ হয় ৪ হাজার ৫৪০ টাকা। ডিলাক্সভাইয়াজি নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে।

নেটিজেনরা বলছেন, কিশোরের সৃজনশীলতার এমন দামই হওয়া উচিত। আর ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত