Saturday, January 9, 2016
পৌর নির্বাচন গ্রহণযোগ্য হয়নি : ছহুল হোসাইন by কাজী জেবেল
উত্তর : পত্রপত্রিকা ও টেলিভিশনগুলোতে দেখেছি, অনেক কেন্দ্রে বিপুলভাবে আচরণবিধি লংঘনের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও ধাওয়া-পাল্টাধাওয়া দেখা গেছে। সহিংসতাও হয়েছে। আবার অনেক কেন্দ্রে নির্বিঘ্নে ভোট গ্রহণ হতে দেখা গেছে। ভোটের দিন আওয়ামী লীগের পক্ষে এইচটি ইমাম সাহেবকে নির্বাচনের অনিয়ম নিয়ে অভিযোগ করতে দেখেছি। তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচনে অনেক পৌরসভায় বিএনপি-জামায়াত ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। অপরদিকে বিএনপিকেও অভিযোগ করতে দেখেছি। ভোটের দিন তারাও দফায় দফায় অভিযোগ করেছে। অর্থাৎ উভয়পক্ষই নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। এসব বিবেচনায় বলা যায়, পৌর নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়নি। একটি স্বচ্ছ নির্বাচন সবার প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ হয়নি।
প্রশ্ন : নির্বাচনে গড়ে ৭৪ শতাংশ ভোট পড়েছে। আওয়ামী লীগ কোথাও কোথাও ৯০ শতাংশের বেশি ভোট পেয়েছে- এটি যৌক্তিক কিনা?
উত্তর : এটা বিভিন্ন দৃষ্টিতে দেখা যেতে পারে। প্রথমত, স্থানীয় সরকারের এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ২০টি রাজনৈতিক দলের প্রার্থীরা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে নির্বাচন হয়েছে। নির্বাচনে জয়ী হতে কাউন্সিলররা ভোটারদের ধরে ধরে কেন্দ্রে নিয়ে আসেন। এদিক বিবেচনায় এ নির্বাচনে জনগণের অংশগ্রহণ বেশি ছিল। দ্বিতীয়ত, নির্বাচনে কারচুপির কারণে বেশি ভোট পড়েছে। বড় দুটি দলই অভিযোগ করেছে, নির্বাচনে কারচুপি হয়েছে। তবে তদন্ত করে দেখা দরকার, কী কারণে এ পরিমাণ ভোট পড়েছে। সঠিক তথ্য-উপাত্ত ছাড়া এ বিষয়ে মন্তব্য সঠিক হবে না।
হামলা-মামলার কারণে দীর্ঘদিন বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিলেন না। অপরদিকে সরকারি দল মাঠ দখল করে রেখেছিল। নির্বাচনের জন্য এটা সাংঘাতিক বিষয়। কারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল হওয়ার পরও বিএনপির লোকজন এদিক-সেদিক লুকিয়ে ছিলেন। অপরদিকে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। এসব বিষয় নিয়ে নির্বাচনের আগে ও পরে অনেক অভিযোগ উঠেছে। কিন্তু নির্বাচন কমিশন এসব অভিযোগ তদন্ত করেছে এমনটি কখনোই জানায়নি।
প্রশ্ন : ৭ জন মেয়র ও ১৪০ জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বিষয়টি কীভাবে দেখছেন?
উত্তর : এটি অবিশ্বাস্য। নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছেন। বড় দুই দলই অনেক চেষ্টা করেও বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে নিবৃত্ত করতে পারেনি। এমন পরিস্থিতিতে ৭টি মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ার বিষয়টি অবিশ্বাস্য। এসব পৌরসভায় কিছু একটা ঘটেছিল বলেই অনুমেয়। তিনি বলেন, যেসব পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জয়ী হয়েছেন, সেসব এলাকায় তদন্ত করে দেখা দরকার কী কারণে অন্য কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসেননি। নাকি সেখানকার অন্য প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে এগুলো এখনই খতিয়ে দেখা দরকার। যদিও গেজেট হওয়ার পর এসব নির্বাচন বন্ধের সুযোগ নেই। তবুও ভবিষ্যতের কথা চিন্তা করে এখনই পদক্ষেপ নেয়া উচিত।
প্রশ্ন : নির্বাচনে অনেক কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। এর কারণ কী হতে পারে?
উত্তর : ঝুঁকিপূর্ণ কেন্দ্র, যেগুলো নির্বাচন কমিশনের ভাষায় অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলা হয়- এসব কেন্দ্রে সহিংসতা বেশি দেখা গেছে। নির্বাচন কমিশন বলেছে, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বাড়িয়ে দেয়া হয়েছে। তাহলে সঙ্গত কারণে প্রশ্ন ওঠে- তারা কী দায়িত্ব পালন করেছে? কার কী কাজ বণ্টন করা হয়েছিল? তারা সঠিকভাবে সেগুলো পালন করেছিল কিনা? নির্বাচন কমিশন এসব বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি। গেজেট প্রকাশের পর নির্বাচনের ফল পরিবর্তন হয়- এমন অভিযোগের তদন্ত করা যায় না। কিন্তু নির্বাচন কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করেছিলেন কিনা, তা তদন্ত করতে কোনো বাধা নেই। নির্বাচন কমিশন চাইলে এখনও এসব বিষয় তদন্ত করতে পারে।
প্রশ্ন : বিএনপি পৌর নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে- বিষয়টি কতটুকু গ্রহণযোগ্য?
উত্তর : রাজনৈতিকভাবে বিএনপি বিপদে ছিল। হামলা-মামলার কারণে বিএনপির নেতাকর্মীরা এলাকার বাইরে পালিয়ে ছিলেন। নির্বাচন উপলক্ষে তারা কমবেশি মাঠে ফিরেছেন। জনগণের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন। অপরদিকে নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রেখে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এসব দিক বিবেচনায় এ নির্বাচনে হেরে গেলেও একে বিএনপি রাজনৈতিকভাবে বিজয় হিসেবে দেখছেন। তবে চিন্তার বিষয় হচ্ছে- ৩০-৩২ শতাংশ বিএনপির একনিষ্ঠ ভোটার রয়েছেন। কিছু কিছু এলাকা বিএনপি অধ্যুষিত হিসেবে পরিচিত। ওইসব পৌরসভায়ও বিএনপির পরাজয় হয়েছে। এখন তদন্তের বিষয় হচ্ছে- বিএনপির এসব একনিষ্ঠ ভোটার কি দলবদল করেছেন, নাকি তারা ভোট দেয়ার সুযোগ পাননি।
প্রশ্ন : তিন সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচনের সহিংসতার প্রভাব ইউনিয়ন পরিষদে পড়ার আশংকা আছে কিনা?
উত্তর : নির্বাচনের মানের যে নিম্নগামিতা দেখা দিয়েছে তাতে ধরে নেয়া যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ধরনের ঘটনার আশংকা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ের লোকজন অংশ নেন। এ নির্বাচনে যারা হেরে যাবেন, তাদের ওপরও অনেক কিছু নির্ভর করে। সব নির্বাচনে একটি পক্ষ সহিংসতার চেষ্টা চালায়। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে শক্ত ভূমিকা পালন করতে হয়। নির্বাচন কমিশন যদি এসব অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়, তাদের ক্ষমতার প্রয়োগ করে তাহলেই সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য। এজন্য নির্বাচনে ইসির অ্যাকশনগুলো দৃশ্যমান করা দরকার। তাহলে মাস্তান, সন্ত্রাসীরা ভয় পাবে। নির্বাচন কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনী সঠিকভবে দায়িত্ব পালন করবে।
নির্বাচন হচ্ছে গণতন্ত্র উত্তরণের পথ। নির্বাচনে সহিংসতা হলে তা গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দেখা দেবে। দেশে জঙ্গিবাদের মতো বড় বড় সমস্যার উদ্ভব ঘটবে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দু’বছরে সরকারের সাফল্য ও সীমাবদ্ধতা by একে এম শাহনাওয়াজ
আওয়ামী লীগের টার্গেট ছিল উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য দলটিকে পরবর্তী নির্বাচনেও বিজয়ী হয়ে সরকারের ধারাবাহিকতা বজায় রাখার। এ অবস্থায় আওয়ামী লীগ যতটা কৌশলী পথে হাঁটতে থাকে, বিএনপি ততটাই খুঁজতে থাকে বিভ্রান্ত রাজনীতির পথ। অনেকের মতে, এ সময় বিএনপি বন্দি হয়ে পড়েছিল জামায়াতের অক্টোপাস বেষ্টনীতে। যে কারণে ২০১৪-এর নির্বাচনে যাওয়ার আগে দল সুসংগঠিত করে জনমত গঠনের কোনো চেষ্টা বিএনপি করেনি। তার বদলে জামায়াতের সঙ্গী হয়ে নির্বাচনে না গিয়ে নির্বাচন ঠেকানোর কথা বলে দেশজুড়ে অরাজতকা তৈরি করতে চাইল। বোঝা উচিত ছিল, সে সময়ের বাস্তবতায় এ পথে আওয়ামী লীগকে দুর্বল করা যাবে না। উল্টো লাগাতার হরতাল-অবরোধের ডাকের ভেতর ঘটতে থাকল নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। পেট্রলবোমায় পুড়ে মরতে থাকল নিরীহ মানুষ। যদিও এখন অনেক বিএনপি নেতা বলতে চান- এসবের দায় তাদের নয়, সব সরকারের ষড়যন্ত্র। কিন্তু ভুক্তভোগী মানুষকে বিশ্বাস করানো কঠিন হবে একথা। বিএনপির যদি আত্মবিশ্বাস থাকত তবে সে সময় ঝলসানো মানুষকে দেখতে হাসপাতালে যেতে পারতেন বিএনপি নেতারা। কিন্তু তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আর এসবের ভেতর থেকে আওয়ামী লীগের কুশলী নেতারা বিএনপি-জামায়াতকে বিপন্ন করার জন্য সব রসদ পেয়ে যান। এখন প্রতিদিনই এসব রসদ ব্যবহার হচ্ছে। আর কৃশকায় হয়ে পড়ছে বিএনপি।
দেশে সার্বিকভাবে গত দুই বছরে অনেক ইতিবাচক ভূমিকায় আসতে পেরেছে আওয়ামী লীগ সরকার। উন্নয়নের জন্য যে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য তা স্পষ্ট হল। স্বেচ্ছায় না হলেও রাজনৈতিক ভুলের খেসারত দিতে বিগত দু’বছরে বিএনপি ইতিবাচক রাজনীতির পথে হেঁটে দল সুসংগঠিত করায় ভূমিকা রাখতে পারেনি।
এমন বাস্তবতায় উন্নয়নের ধারাবাহিকতায় অনেকটা পথ হাঁটতে পেরেছে আওয়ামী লীগ সরকার। সুতরাং বলা যায়, এ দুই বছরে সরকারের সাফল্যের ভাণ্ডারে একটি জোয়ার ছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধি মানুষের যাপিত জীবনকে অনেকটাই সহজ করেছে। বিশ্বব্যাংক পিছিয়ে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় নিজস্ব অর্থে পদ্মা সেতুর মতো একটি বিশাল প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল আগেই। এ দুই বছরে তা বাস্তবায়নের পথে পা বাড়িয়েছে। এ সাফল্যকে ছোট করে দেখার উপায় নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেরও যাত্রা শুরু হয়েছে এ বছর। এ দুই বছরে শেখ হাসিনা সরকার সড়কপথের অনেক উন্নয়নের পদক্ষেপ হাতে নিয়েছে। বেশ ক’টি মহাসড়ক চার লেন হওয়ার পথে। কোনো কোনোটি এর মধ্যে বাস্তবায়িতও হয়ে গেছে। সরকারের আগের মেয়াদ এবং বর্তমান দু’বছরে অনেক উড়াল সেতু নির্মিত হয়ে যোগাযোগের ক্ষেত্রে অনেকটা স্বাচ্ছন্দ্য এসেছে। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় বেশ ক’জন প্রথম সারির অপরাধীর ফাঁসির রায় কার্যকর হয়েছে। আওয়ামী লীগ সরকার এ দুই বছরে বিদেশনীতির ক্ষেত্রেও সাফল্য দেখিয়েছে।
কিন্তু এ দু’বছর নানা ধরনের আনুকূল্য থাকার পরও কিছু জরুরি বিষয়ে সরকার কেন যে দৃষ্টি দেয়া থেকে বিরত থাকল ঠিক বোঝা গেল না। আমাদের মনে হয়, মুক্তিযুদ্ধের পর এই প্রথমবার আওয়ামী লীগ এবং সরকার অনেক বেশি শক্ত মাটির ওপর দাঁড়াতে পেরেছে। এমন অবস্থায় ইতিবাচক রাজনীতির পথে হেঁটে দলকে জনসমর্থনের উচ্চাসনে বসানোর কথা। কিন্তু এ জায়গায় খুব গতানুগতিক হয়ে গেল আওয়ামী লীগ নেতৃত্ব। আশা ছিল, এ বাস্তবতায় আওয়ামী লীগ নেতৃত্ব ছাত্রলীগ ও যুবলীগের ওপর শুদ্ধি অভিযান চালাবে। দুর্বৃত্তদের দল থেকে বের করে দিয়ে এসব সংগঠনের অতীত গৌরব ফিরিয়ে আনবে। কিন্তু এমন পথে হাঁটতে দেখা গেল না। অভিজ্ঞ অনেকের ধারণা, আজকাল রাজনৈতিক দলগুলো নাকি ভবিষ্যৎ রাজনৈতিক যুদ্ধে সন্ত্রাসীর প্রয়োজন থাকে বলে তাদের পেলে-পুষে রাখে। হয়তো গণতান্ত্রিক চেতনায় দৃঢ় থাকলে গণশক্তির ওপরই ভরসা করতে পারতেন তারা।
সরকার দৃশ্যত সুশাসন প্রতিষ্ঠায় তেমন কোনো পদক্ষেপ নেয়নি। প্রতি সেক্টরে ঘুষ-দুর্নীতি সাড়ম্বরেই চলছে। এসব ক্ষেত্রে দলীয় বিবেচনা বহাল থাকায় সরকার জনআকাক্সক্ষা পূরণ করতে পারছে না। এবারই আওয়ামী লীগ বন্ধু বাড়ানোর পদক্ষেপ নিতে পারত। এ দেশে স্বাধীনতাবিরোধী জামায়াত আর পাকিস্তানপন্থী বিএনপির নেতা-নেত্রী বাদ দিলে বৃহত্তর মানুষ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন। এদের অধিকাংশের নৈতিক সমর্থন থাকে আওয়ামী লীগের প্রতি। আবার আপাত দলনিরপেক্ষ অনেক মেধাবী মানুষ পারিবারিক প্রেক্ষাপটে এবং আদর্শিক জায়গায় আওয়ামী লীগের সরাসরি সমর্থক। এ সময়ে আওয়ামী লীগ এদের সম্মানিত করে ঘনিষ্ঠভাবে কাছে টানতে পারত। এতে দলের শক্তি নিশ্চয়ই অনেক বৃদ্ধি পেত। কিন্তু দলীয়করণের অন্ধ মোহ থেকে আওয়ামী লীগ দলকে অনেকটা সংকুচিত করে ফেলেছে।
এ দুই বছরে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা উন্নয়নের কথা বলে যতটা দামামা বাজিয়েছে সরকার, শিক্ষা ব্যবস্থার মূলে আঘাত করেছে এর চেয়ে বেশি। শিক্ষানীতির বাইরে থেকে কোমলমতি শিশুদের পিইসি নামের পরীক্ষায় এনে আত্মবিকাশের শুরুতে তাদের কাছ থেকে শৈশব কেড়ে নেয়া হয়েছে। এই সূত্রে কোচিং ব্যবসা আর গাইড ব্যবসাকে পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে। পাবলিক পরীক্ষার নামে এসব শিশুকে কোথাও কোথাও পরীক্ষায় নকল করার প্রথম পাঠ দেয়া হচ্ছে। জীবনের শুরুতে এসব শিশু শিক্ষার্থীর সুস্থ বিকাশের পথ বন্ধ করে দেয়ার দায় সরকার এড়াতে পারে না।
এ দু’বছরে উচ্চশিক্ষার ক্ষেত্র দূষণের হাত থেকে রক্ষা করার কোনো পদক্ষেপ নেয়নি আওয়ামী লীগ সরকার। দলীয় বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সংস্কৃতি শিক্ষার পরিবেশ অনেকটাই নষ্ট করে দিয়েছে। দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ করতে গিয়ে মেধাবীরা ছিটকে পড়ছেন বিশ্ববিদ্যালয় থেকে। নিষ্ঠাবান শিক্ষক গবেষকরাও অস্বস্তির মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। অথচ সুস্থ রাজনীতির পথে হাঁটতে পারলে আওয়ামী লীগ সরকার শিক্ষার ক্ষেত্রে একটি উজ্জ্বল পরিবেশ তৈরির কৃতিত্ব দেখাতে পারত।
এ বছরে সরকারকে একটি বড় ধূম্রজালে ফেলে দিয়েছে পে-কমিশন ও এর রিপোর্ট। একটি অত্যন্ত আকর্ষণীয় পে-স্কেল ঘোষিত হওয়ার পরও সরকার এর ভেতর থেকে কোনো রাজনৈতিক সুবিধা আদায় করতে পারল না। উল্টো ডেকে আনল নানা সংকট। এই একটি জায়গায় এসে প্রধানমন্ত্রী কোনো কুচক্রী মহলের হাতে যেন বন্দি হয়ে গেলেন! এতসব কায়দা-কানুন না করে মানুষের কাছে সাদরে গৃহীত পুরনো ধারাক্রমে স্কেল সাজালে কী ক্ষতি হতো? এর বদলে গোটাতিনেক সুপার স্কেল, কোনো কোনো ক্ষেত্রে স্কেল অবনয়ন করে ক্ষোভ বাড়ানো হয়েছে। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের সুবিধা অকারণেই বিলুপ্ত করা হয়েছে। ক্যাডার সার্ভিসের একটি পক্ষ ছাড়া সবাইকে খেপিয়ে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষক, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, ২৬টি ক্যাডার সবাইকে আন্দোলনের মাঠে নামানোর ব্যবস্থা করে দেয়া হয়েছে। অথচ এ অবস্থা সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ চিন্তার পরিচয় এর আগে অনেকবার পাওয়া গেছে। পে-স্কেল সংক্রান্ত জটিলতায় এই প্রাজ্ঞ চিন্তার প্রতিফলন এখনও দেখা যাচ্ছে না। এটি তো স্পষ্ট, সরকারকে জটিলতার মধ্যে ফেলে দিয়েছে কোনো এক পক্ষ। পাকিস্তান আমল থেকে এ কথাটি প্রচলিত ছিল- আমলাতন্ত্র চাইলে কোনো সরকারকে ডোবাতে পারে আবার ভাসাতেও পারে। সাম্প্রতিক অতীতে এ দেশের আমলাতন্ত্রকে অতটা নেতিবাচক অবস্থানে থেকে ক্ষমতা প্রয়োগ করতে দেখা যায়নি। কে জানে গোকুলে কোনো পক্ষ বেড়ে উঠল কিনা! সরকারের পকেটে থেকে পকেট কাটলে সেই ঘূণপোকা থেকে রেহাই পাওয়াটা কঠিন।
আওয়ামী লীগ সরকার এখন প্রকৃতপক্ষেই তেমন রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে নেই। এমন বাস্তবতায় দেশের বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দেয়ার কৃতিত্ব শেখ হাসিনা সরকারই দেখাতে পারে। আমরা আশা করব, সরকার তৃতীবর্ষে পা ফেলে দেশকে একটি যৌক্তিক ও নৈতিক পথে চলার পরিবেশ সৃষ্টি করে দেবে। বক্তৃতা আর রাজনৈতিক কূটকৌশলে নয়, জনআস্থা আসে গণমুখী কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়েই।
ড. একেএম শাহনাওয়াজ : অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
shahnawaz7b@gmail.com
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি by মো. মোতাহার আলী
নতুন বেতন স্কেল বাস্তবায়নকারী ও ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, নতুন বেতন স্কেল প্রবর্তনের কারণে আর্থিকভাবে লাভবান হওয়ার চেয়ে ক্ষতির মুখোমুখি আজ লাখ লাখ সরকারি কর্মচারী। নতুন বেতন স্কেলে ১৫ ডিসেম্বর, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি প্রথা বাতিল করা হয়। যে কারণে প্রজাতন্ত্রের প্রায় অর্ধেক সমপদের জ্যেষ্ঠ কর্মচারী তাদের কনিষ্ঠ কর্মচারীদের চেয়ে কম বেতন পাচ্ছেন। তা ছাড়া প্রচলিত বিধান অনুযায়ী একই পঞ্জিকা বর্ষে সমমানের পদে পদোন্নতিপ্রাপ্ত অভ্যন্তরীণ কর্মচারীরা সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের তুলনায় জ্যেষ্ঠতাপ্রাপ্ত হন। নতুন বেতন স্কেলে ১৫ ডিসেম্বর থেকে সিলেকশন গ্রেড প্রথা বাতিল করার কারণে ১৩ ডিসেম্বর, ২০১১ তারিখে ৯ম গ্রেডের পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মচারীর চেয়ে ১৫ ডিসেম্বর তারিখে ৯ম গ্রেডের পদে পদোন্নতিপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মচারী নিু গ্রেডে কম বেতন পাচ্ছেন। অভিজ্ঞ মহলের মতে, কম বেতন প্রাপ্তির ক্ষেত্রে প্রচলিত নিয়মে ১৪ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত কনিষ্ঠ কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধির তারিখে জ্যেষ্ঠ কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ নির্ধারণ করে কনিষ্ঠ ও জ্যেষ্ঠ কর্মচারীর বেতন সমতাকরণ করে এবং নিু গ্রেডে বেতন প্রাপ্তির ক্ষেত্রে, কনিষ্ঠ কর্মচারীর বেতন গ্রেডের সঙ্গে জ্যেষ্ঠ কর্মচারীর বেতন গ্রেডের সমতাকরণ করে এ সমস্যার সমাধান করা যেতে পারে।
উল্লেখ্য, ৯ম গ্রেডের পদে দুইজন কর্মচারী ২০০৫ সালে নিয়োগলাভ করেন এবং উভয় কর্মচারী ৪ (চার) বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে ২০০৯ সালে ৭ম গ্রেডে সিলেকশন গ্রেডপ্রাপ্ত হন। দুইজনের মধ্যে জ্যেষ্ঠ কর্মচারী যোগ্যতার ভিত্তিতে ২০১৪ সালে ৭ম গ্রেডের পদে পদোন্নতিপ্রাপ্ত হন। অর্থাৎ পদোন্নতিপ্রাপ্ত এবং যিনি পদোন্নতিপ্রাপ্ত হননি উভয়ই ৭ম গ্রেডে বেতন পাচ্ছিলেন। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী যে কর্মচারী পদোন্নতিপ্রাপ্ত হননি তিনি ১০ বছর সন্তোষজনক চাকরি পূতির্তে ১ জুলাই ২০১৫ তারিখে ৬ষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০ স্কেলে বেতন পাচ্ছেন, অপরদিকে পদোন্নতিপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মচারী এক গ্রেড নিচে ৭ম গ্রেডে টাকা ২৯,০০০-৬৩,৪১০ স্কেলে বেতন পাচ্ছেন। অভিজ্ঞ মহলের মতে, জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৭(১) অনুচ্ছেদে ‘কোনো স্থায়ী কর্মচারী তাদের নিজ বেতন গ্রেডে ৬ বছর সন্তোষজনক চাকরি পূর্তির পরবর্তী তারিখে অথবা, নিজ বেতন গ্রেডের সর্বোচ্চ ধাপে পৌঁছার পরবর্তী তারিখে স্বয়ংক্রিভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হবেন’- এ সংক্রান্ত সংশোধনী এনে এ সমস্যার সমাধান করা যেতে পারে।
জাতীয় বেতন স্কেল, ২০১৫ জারির পূর্ব পর্যন্ত ৪র্থ গ্রেডের কর্মচারীরা নিজ পদের বেতন স্কেলের সর্বশেষ ধাপে পৌঁছানোর এক বছর পর ৩য় বেতন গ্রেডপ্রাপ্ত হতেন। এতে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মচারীদের একটু আর্থিক ক্ষতি লাঘব হতো। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর মাধ্যমে পদোন্নতিবঞ্চিত ৫ম ও ৪র্থ গ্রেডের কর্মচারীদের ৩য় বেতন গ্রেডে বেতনপ্রাপ্তির সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। অভিজ্ঞ মহলের মতে, জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর ৭(৩) অনুচ্ছেদে ‘উপ-অনুচ্ছেদ (১) ও (২)-এ উল্লিখিত আর্থিক সুবিধা বেতন স্কেলের ২য় গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কোনো কর্মচারী এই সুবিধা গ্রহণপূর্বক ১ম গ্রেড বা তদূর্ধ্ব বিশেষ গ্রেডে বেতন প্রাপ্য হইবেন না’- এ সংক্রান্ত সংশোধনী এনে এ সমস্যার সমাধান করা যেতে পারে। ফলে প্রকৃচি সমন্বয় পরিষদ ও নন-ক্যাডার কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম দাবি পূরণ হবে, উচ্চতর স্তরের পদ সৃষ্টি করতে হবে না এবং স্থায়ী সংস্থাপন ব্যয় হ্রাস পাবে।
একই ধরনের শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নতুন বেতন স্কেলে ৯ম গ্রেডের নন-ক্যাডার ও ক্যাডার কর্মচারীদের প্রবেশ পদে যথাক্রমে ৯ম ও ৮ম গ্রেডে বেতন নির্ধারণে বড় বৈষম্য সৃষ্টি হয়েছে। এতে প্রশাসনের সর্বক্ষেত্রে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বৈষম্যহীন সম্মানজনক বেতন স্কেল নীতির কারণে ১ম শ্রেণী, ২য় শ্রেণী, ৩য় শ্রেণী ও ৪র্থ শ্রেণীর কর্মচারী পরিচয় প্রথা বিলোপ করে গ্রেডভিত্তিক কর্মচারী পরিচয়দানের প্রথা প্রবর্তন করা হলেও এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বৈষম্যহীন সম্মানজনক বেতন স্কেল প্রদানের নীতির প্রতিফলন ঘটেনি। অভিজ্ঞ মহলের মতে ‘ক্যাডার ও নন-ক্যাডার কর্মচারীদের প্রবেশ পদ জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর ৮ম গ্রেডে নির্ধারিত হবে’- এ সংক্রান্ত সংশোধনী এনে এ সমস্যার সমাধান করা যেতে পারে।
বৈষম্যমূলক প্রশাসন দিয়ে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি এবং উন্নয়ন পরিকল্পনা কতটুকু বাস্তবায়িত হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তাই আলোচ্য বৈষম্যসমূহ নিরসনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
মো. মোতাহার আলী : সরকারি চাকরিজীবী
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নগর সরকার নাকি রাজউকের স্বশাসন? by কাজী মাসেলউল্লাহ
অধ্যায়ের শুরুতে ঢাকা শহরকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে তিনটি সমস্যাকে সবচেয়ে প্রকট হিসেবে ধরা যায়। প্রথমটি জনগণের অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের অভাব। বিকেন্দ্রিক শাসনব্যবস্থার অভাবের পাশাপাশি সেবা ও উন্নয়ন কাজে নিয়োজিত প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতাকে সমস্যার বড় কারণ হিসেবে দেখানো হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে সুশাসন প্রশ্নে রাজউকের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড। সমস্যাগুলোকে যথার্থভাবে তুলে ধরার জন্য এ প্রতিবেদনের পরামর্শক বা পরামর্শকদের ধন্যবাদ জানাতে হবে। কিন্তু এসব সমস্যা সমাধানে প্রতিবেদনটিতে যে নীতি ও কৌশল গ্রহণের সুপারিশ করা হয়েছে তার অধিকাংশই অনেকটা অসামঞ্জস্যপূর্ণ। বরং এ সুপারিশগুলো অনুসরণ করলে সমস্যা আরও বাড়বে। প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠান রাজউকের কর্তাব্যক্তিদের কাছে পুরো ঢাকা মহানগরীর জনগণ আরও জিম্মি হয়ে পড়বে। ব্যাপারটাকে খোলাসা করার জন্য আগে দেখা যাক রাজউকের ওই প্রতিবেদনে কী কী পরামর্শ বা সুপারিশ করা হয়েছে।
এতে বলা হচ্ছে, রাজউককে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। এছাড়া, রাজউক পুরো ঢাকা মহানগরীর উন্নয়ন কাজের প্রধান সংস্থা হিসেবে কাজ করবে। যেহেতু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট সামর্থ্য নেই, তাই তারা রাজউক অনুমোদিত পরিকল্পনা অনুসরণ করে কাজ করবে। অন্যান্য সেবাদানকারী সংস্থার ভেতর সমন্বয়ের জন্য রাজউক মুখ্য ভূমিকা পালন করবে। এক্ষেত্রে স্থানীয় সরকারগুলো (যেমন- সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ) রাজউককে সহায়তা করবে। আবার এটিও বলা হচ্ছে, স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজউকের কর্মকাণ্ডের ভেতর সুনির্দিষ্ট বিভাজন থাকতে হবে। সর্বোপরি, এসব সুপারিশ মেনে রাজউককে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যাবে।
অন্যান্য সেবাদানকারী সংস্থাকে সমন্বয়ের জন্য রাজউক কীভাবে মুখ্য ভূমিকা পালন করতে পারে? অন্য প্রতিষ্ঠানগুলো হয়তো ভৌত পরিকল্পনাকে অতটা গুরুত্ব দেয় না; কিন্তু তাদের কর্মপরিধি রাজউকের চেয়ে নেহায়েত কম এটি দাবি করা যায় না। ধরে নিলাম, রাজউক যেহেতু মূল পরিকল্পনাকারী, তাই সমন্বয়ের মুখ্য ভূমিকা রাজউক পালন করবে। কিন্তু, বাস্তবতা কি তাই বলে যে অন্যান্য সংস্থা এ সমন্বয়ের জন্য রাজউককে সহায়তা করবে? রাজউক ও অন্যান্য সংস্থার যে আইনি কাঠামো আছে তাতে কি তাদের এই সহায়তার জন্য বাধ্য করা যায়? যায় না। তারপর, রাজউক ও স্থানীয় সরকারের কাজের বিভাজন করে কি সমন্বয় বাড়ানো যাবে, নাকি এটি আরও বেশি সমন্বয়হীনতা তৈরি করবে?
এরকম বিভাজন তো আরও বেশি একে অপরের ঘাড়ে দোষ চাপানোর সংস্কৃতিকে উসকে দেবে। কারণ, সবকিছু বিভক্ত করে দেখা সম্ভব নয়। বরং, এমন কিছু করা উচিত যাতে সবাই সহাবস্থানে থেকে কাজ করে। সেটা কীভাবে করা যায় তার কিছুটা ইঙ্গিত ওই প্রতিবেদনেও দেয়া আছে; কিন্তু সুস্পষ্টভাবে কিছু বলা নেই। অথচ অনেক গৌণ বিষয় বিস্তরভাবে বলা হয়েছে। যেমন রাজউক নিলামের মাধ্যমে আবাসিক প্লট বিক্রি ও আয়-উপার্জন করতে পারবে।
প্রতিবেদনে রাজউককে সম্পূর্ণ গণতান্ত্রিক একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য একটি স্বল্পমেয়াদি লক্ষ্য নির্ধারণ করা হয়ছে। আসলে এখানেই বোঝা যায়, যারা প্লান করেছেন তারা বোধহয় বুঝতে পেরেছিলেন যে পুরো ঢাকা মহানগরীর জন্য একটি একক গণতান্ত্রিক প্রতিষ্ঠান দরকার, যেটি সব নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত হবে। এমন একটি সংস্থা দরকার যা পুরো ঢাকা শহরের সব সেবাদানকারী সংস্থাগুলোকে পরিচালনা করবে। কিন্তু, আশ্চর্যজনকভাবে প্রতিবেদনে সেরকম কোনো প্রতিষ্ঠানের রূপরেখা দেয়া হয়নি। বরং রাজউকের মতো একটি অনির্বাচিত সংস্থার অধীনে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার মাধ্যমে রাজউককে অধিক ক্ষমতাশালী করার কথা বলা হয়েছে। এর মাধ্যমে রাজউককে সব কাজের নিয়ন্ত্রক বা সমন্বয়ক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে।
এ অধ্যায়ের একেবারে শেষ ভাগে দায়সারাভাবে ‘নগর সরকারে’র কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে ‘নগর সরকার’ই হবে সর্বোৎকৃষ্ট সমাধান। রাজউক সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা ক্ষেত্র বিশেষে স্বল্পমেয়াদি পরিকল্পনা হিসেবে কাজ করতে পারে, যেমন- রাজউকের পরিকল্পনা শাখাকে শক্তিশালী করা। কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনা হতে পারে ‘নগর সরকার’ প্রতিষ্ঠা। সেটা সুস্পষ্টভাবে এ স্ট্রাকচার প্লানে বলতে হবে। যাতে খুব দ্রুতই এমন একটি সরকারব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া যায়। প্রশ্ন আসে, কেমন হবে সেই নগর সরকারের রূপরেখা? ঢাকা শহর তো একাধিক স্থানীয় সরকার ইউনিটে বিভক্ত। এ রূপরেখার একটি সফল উদাহরণ ওই প্রতিবেদনেই দেয়া আছে। কিন্তু সেটা শুধু উদাহরণ হিসেবেই দেয়া আছে, স্বল্প পরিসরেও কেন জানি তা ব্যাখ্যা করা হয়নি বা ওই উদাহরণকে মাথায় রেখে কোনো সুপারিশ করা হয়নি। যেমন- ওই প্রতিবেদনে উল্লেখিত মেট্রোপলিটন ম্যানিলা ডেভেলপমেন্ট অথরিটির (উন্নয়ন কর্তৃপক্ষ) দিকে যদি তাকাই, তাহলে দেখব ১৭টি শহর নিয়ে ওই কর্তৃপক্ষ গঠিত। সেই কর্তৃপক্ষের অধীনে উন্নয়ন পরিকল্পনা, যোগাযোগ, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, এমনকি জননিরাপত্তাসহ বেশ কয়েকটি শাখা রয়েছে। কর্তৃপক্ষটি নিয়ন্ত্রিত হয় নির্বাচিত মেয়রদের দ্বারা। নির্বাচিত মেয়রদের নিয়ে মেট্রো ম্যানিলা কাউন্সিল গঠিত। অনেক অনির্বাচিত সরকারি কর্মকর্তা (যেমন- পুলিশ প্রধান, পাবলিক ওয়ার্ক ও হাইওয়ে বিভাগের প্রধান, পর্যটন বিভাগের প্রধান ইত্যাদি) পদাধিকার বলে সেই কাউন্সিলের সদস্য; কিন্তু তাদের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ভোট দেয়ার সুযোগ নেই। তারা নির্বাচিত প্রতিনিধিদের কৌশলগত পরামর্শ দিয়ে থাকেন এবং নির্বাচিত প্রতিনিধিরা যেটা নির্দেশনা দেন সেটা পালন করেন। যদিও ভূমি ব্যবহার পরিকল্পনা, ট্রাফিক ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে মেট্রোপলিটন ম্যানিলার খুবই শক্তিশালী ভূমিকা, কিন্তু তার মানে এই নয় যে, এই সংস্থাটি স্থানীয় পৌর প্রশাসনের ক্ষমতাকে খর্ব করে। এ সংস্থা মূলত সেসব বিষয় নিয়ে কাজ করে যা পৌর প্রশাসনের সীমানা ও সামর্থ্যরে ভেতর থেকে করা যায় না, যে সমস্যাগুলোকে পুরো আঞ্চলিক পরিধি বজায় রেখে প্রতিটি শহরকে একসঙ্গে মোকাবেলা করতে হয়।
তবে এটি ঠিক মেট্রো ম্যানিলা উন্নয়ন কর্তৃপক্ষের মতো একটি নগর সরকার রাতারাতি ঢাকার ক্ষেত্রে করা যাবে না। কারণ, এখানে অপেক্ষাকৃত নিুমাত্রার শাসন (লো গভর্নেন্স) বিদ্যমান। হঠাৎ করে উচ্চমাত্রার শাসন (হাই গভর্নেন্স) এখানে খাপ খাবে না। কিন্তু আমরা হাই গভর্নেন্সের দিকে যাত্রা করতে পারি। সেক্ষেত্রে কেমন হবে আমাদের যাত্রাপথ? এখানে তিনটি সুপারিশ তুলে ধরছি। আশা করি যথাযথ কর্তৃপক্ষ সুপারিশ তিনটিকে আমলে নিয়ে পর্যালোচনা করে দেখবেন।
এক, স্বল্পমেয়াদের জন্য পুরো ঢাকা মহানগরীর জন্য একটি সমন্বয়কারী বোর্ড স্থাপন করা। এর নেতৃত্ব দেবেন স্থানীয়ভাবে নির্বাচিত মেয়ররা। তাদের অধীনে স্টিয়ারিং কমিটি বা সাব-কমিটি করে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দেবেন ওয়ার্ড কাউন্সিলররা। ঢাকা মহানগরীর অধীনে যেসব ইউনিয়ন পরিষদ রয়েছে তাদের প্রতিনিধিরাও এ সাব-কমিটিতে থাকবেন। এ বোর্ড এবং সাব-কমিটি বিভিন্ন সেবাদানকারী সংস্থার ভেতর সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। স্ট্রাকচার প্লান পাস হলে যে বিশদ পরিকল্পনার কাজ শুরু হবে তাতে এ বোর্ড জনগণের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করবে। জনগণের পূর্ণ অংশগ্রহণ একমাত্র তাদের দ্বারাই সম্ভব, কারণ তারা নির্বাচিত প্রতিনিধি। বিশদ পরিকল্পনা যাতে অন্যান্য সেবাদানকারী সংস্থাগুলোর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয় তার সমন্বয় করবে এ বোর্ড। এভাবে কাজ করতে থাকলে স্থানীয় প্রতিনিধিরাও নির্বাহীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা লাভ করবে। বোর্ডের সমন্বয়ের দায়িত্ব পালনের জন্য আইনি ক্ষমতা দিতে হবে।
দুই, মধ্যমেয়াদে সেবাদানকারী সংস্থাগুলোর কাজের জবাবদিহিতা ওয়ার্ড (ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে, কারণ এখানে এক একটি ওয়ার্ডের জনসংখ্যা অনেক পৌরসভার সমান), পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায় থেকে করতে হবে। অন্তত যেসব সেবা সরাসরি বাসযোগ্য পরিবেশকে প্রভাবিত করে, যেমন- পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থা, ভূমি ব্যবস্থাপনা ও ইমারত নির্মাণ ইত্যাদি ব্যবস্থাপনার দায়িত্ব তৃণমূল পর্যায়ে বিকেন্দ্রীকরণ করতে হবে। এসব সেবাদানকারী সংস্থাগুলোর মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়ন হতে হবে ওয়ার্ড কাউন্সিলর বা অনুরূপ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাধ্যমে।
তিন, দীর্ঘমেয়াদে মেট্রো ঢাকা ডেভেলপমেন্ট অথরিটি বা অনুরূপ নামে একটি নগর সরকার গড়ে তুলতে হবে যার অধীনে ওয়াসা, রাজউকসহ অনান্য প্রতিষ্ঠান যারা কেবল ঢাকা মহানগরীতে কাজ করে তারা চলে আসবে। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে কাজ করবে, যেমন- রাজউক কর্তৃপক্ষের পরিকল্পনা ও ভূমি উন্নয়ন শাখা হিসেবে অন্তর্ভুক্ত হবে।
এ পথ ধরে এগোলে মনে করি, যে তিনটি সমস্যার কথা শুরুতেই উল্লেখ করা হয়েছে (জনগণের প্রতিনিধিত্বের অভাব, বিকেন্দ্রীকরণের অভাব, সমন্বয়ের অভাব) ভবিষ্যতে তা দূর হবে। বাস্তবতাকে মাথায় রেখেই সুপারিশগুলো প্রস্তুত করার চেষ্টা করেছি। খসড়া স্ট্রাকচার প্লানে রাজউককে অধিক ক্ষমতাশালী করার যে প্রস্তাবগুলো করা হয়েছে, তা একেবারেই অবাস্তব বলে মনে হয়েছে। নির্বাহী বা অনুরূপ ক্ষমতাপ্রাপ্ত লোকজনদের দিয়ে পুরো ঢাকা মহানগরীর উন্নয়ন পরিচালনা করলে তাতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন কখনই ঘটবে না। বরং, স্বায়ত্তশাসনপ্রাপ্ত নির্বাহী ক্ষমতা সুষম এবং প্রকৃত সেবা গ্রহণের ক্ষেত্রে জনগণের প্রাপ্তির সম্ভাবনাকে আরও সীমিত করে ফেলবে।
কাজী মাসেলউল্লাহ : নগর গবেষক, বিআইজিডি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
kazimasel@bracu.ac.bd
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কী উন্নয়নের অজুহাতে গণতন্ত্র হরণ? by আনু মুহাম্মদ
পাকিস্তানের জেনারেল আইয়ুব খানের দীর্ঘ সামরিক শাসন আমলে, যখন হার্ভার্ডের বিশেষজ্ঞদের দিয়ে দেশের উন্নয়ন পথ ঠিক করা হচ্ছিল, তখন ‘এই উন্নয়নের স্বার্থে’ এদেশের মানুষের জন্য ‘উপযোগী’ গণতন্ত্র বানিয়ে ‘উপহার’ দেয়া হয়। নাম তার বেসিক ডেমোক্রেসি (বিডি) বা ‘বুনিয়াদি গণতন্ত্র’। এর অর্থ হল দেশের নাগরিকরা সরাসরি ভোটাধিকার পাবে না, তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান নির্বাচনের অধিকার দেয়া হবে। সেই বিডি মেম্বারদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রের প্রেসিডেন্ট। এর পাশাপাশি গ্রামে উন্নয়ন কর্মসূচির নামে, তদারকি বা হিসাব-নিকাশের শৈথিল্য রেখে, বিডি মেম্বারদের জন্য যথাসম্ভব অর্থ বরাদ্দ দেয়া হল এমনভাবে যাকে ঘুষ ছাড়া আর কিছু বলা যায় না। বলা হল, ‘উন্নয়নের জন্যই এরকম গণতন্ত্র দরকার। সার্বজনীন ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। এগুলো পশ্চিমা মডেল, আমাদের জন্য প্রযোজ্য নয়।’
আইয়ুব খানের নেতৃত্বে জেনারেল ও বাইশ পরিবারের এ খেলা জনগণ গ্রহণ করেনি, কয়েক বছরের মধ্যেই গ্রামাঞ্চলে বিডি মেম্বার আর কেন্দ্রে আইয়ুব খান প্রবল গণঅভ্যুত্থানের তোড়ে ভেসে যায়। মহা আড়ম্বরে পাকিস্তানজুড়ে ‘উন্নয়নের এক দশক’ পালনের কিছুদিনের মধ্যেই আইয়ুব খানকে পদত্যাগ করতে হয়। আবার সামরিক শাসন। জনমতের চাপে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন হয়; কিন্তু শাসকরাই যে গণতন্ত্রের জন্য প্রস্তুত নয় তা আবারও প্রমাণিত হয়। ভয়ংকর গণহত্যা দিয়ে পাকিস্তান সেনাবাহিনী গণতন্ত্র ঠেকাতে চেষ্টা করে। পরিণতিতে স্বাধীনতার সশস্ত্র যুদ্ধ এবং গণতন্ত্রের অঙ্গীকার নিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠা।
স্বাধীনতার পর দেশকে পাকিস্তানের স্বৈরশাসনের ধারা থেকে বের করার সুবর্ণ সম্ভাবনাকে পদদলিত করে কিছু দিনের মধ্যেই আবারও স্বৈরাচারী শাসন বলবৎ হয়। জরুরি অবস্থা জারি ও একদলীয় শাসন প্রবর্তনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণতন্ত্রের অবসান ঘটে। এর পর ১৫ বছরের সামরিক শাসনের সময় কখনও নিয়ন্ত্রিত, কখনও ঘরোয়া গণতন্ত্রের খেলা দেখেছি আমরা। দেড় দশকের সামরিক শাসনের পর যে নির্বাচিত সরকারের কাল চলছে তাতে তফাৎ হয়েছে সামান্যই। এরশাদের পদাংক অনুসরণ করে নির্বাচিত সরকারগুলো নিজেদের পকেটের প্রতিষ্ঠান সাজিয়েছে আর ক্ষমতার কেন্দ্রীভবনের ধারা অব্যাহত রেখেছে।
ক্ষমতা চিরস্থায়ী করার আকাঙ্ক্ষায় একবার খালেদা ও একবার হাসিনার আমলে ভোটারবিহীন নির্বাচন হয়েছে। নির্বাচনকে পুরোপুরি প্রহসন বানিয়ে এখন যে পরিবারতান্ত্রিক শাসন চলছে তাকে বৈধতা দেয়ার জন্য আবার তোলা হয়েছে সেই পুরনো সুর : ‘উন্নয়নের জন্য গণতন্ত্র ছাড় দিতে হবে’। কিংবা ‘বাংলাদেশ এখনও গণতন্ত্রের জন্য প্রস্তুত নয়’।
কী উন্নয়নের চেষ্টা সরকারের, যার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে হবে? সরকারের সঙ্গে ঘনিষ্ঠ লোকজন জমি, খালবিল, নদী, পাহাড় দখল করতে চায়? দশ টাকার কাজ একশ’ টাকা দেখিয়ে বাকি টাকা মেরে দিতে চায়? সেজন্যই সব বড় বড় প্রকল্প হাজির হয়, আর দিনে দিনে শুধু তার খরচ বাড়ে? যা তৈরি হয় টাকা মেরে দেয়ার উন্মাদনায় তার সবই বিপজ্জনক হয়ে ওঠে, টাকার সৌধ তৈরি হয় অন্য দেশে? ক্ষমতা এবং যোগাযোগের জোরে যারা জনগণের সম্পদ পেটে ভরতে চায় তাদের জন্য জোরজবরদস্তির ব্যবস্থাই দরকার, স্বচ্ছতা জবাবদিহিতা থাকলে সত্যিই অসুবিধা!
একদিকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার ঘটে চলেছে একের পর এক, অন্যদিকে টাকার অভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সড়ক ও রেলওয়ে ধুঁকছে। জাতীয় সংস্থাকে পঙ্গু বানিয়ে, কোণঠাসা করে জ্বালানি ও বিদ্যুৎ খাত দখল বিস্তারে দেশী-বিদেশী কোম্পানিকে ব্ল্যাংক চেক দেয়া হচ্ছে। সিঙ্গাপুর-মালয়েশিয়ার দৃষ্টান্ত টানা হয়। সেসব দেশে কি জাতীয় সংস্থাকে ডুবিয়ে কমিশনের লোভে বিদেশী কোম্পানির হাতে দেশের সম্পদ তুলে দেয়া হয়েছে? এসব দেশে কি ভিআইপি হলে যা খুশি তাই করা সম্ভব? এসব দেশে কি আইন, বিচারের চেয়ে মন্ত্রীর কথা বড়? এসব দেশে কি প্রতিষ্ঠানের বদলে জমিদারি স্বেচ্ছাচারিতা চলে? সেসব দেশে কি নদী-নালা, খালবিল এবং পাহাড় সবই দখলের বিষয়? সেখানে কি কতিপয়ের লোভ মেটানোর জন্য সুন্দরবনের মতো অনবায়নযোগ্য অতুলনীয় প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হয়েছে?
জ্বালানি খাতে দায়মুক্তি আইন দিয়ে সব অনিয়ম-দুর্নীতিকে বৈধতা দেয়া হচ্ছে, আইসিটি আইন দিয়ে সবার চিন্তা-মত বন্ধ করার জন্য ত্রাস সৃষ্টি করা হয়েছে। সংবাদপত্র টিভি চ্যানেল শুধু নয়, ফেসবুকও এখন চাপের মুখে। যেন মতপ্রকাশ করতে না দিলে সেই মত সমাজ থেকে উবে যাবে! ফেসবুকে মন্তব্য করার জন্য একের পর এক আটক হচ্ছে, কোনো কিছু না করেও আটক, গুম, খুন হচ্ছে তরুণ-যুবকরা। গ্রেফতার, আটক, ক্রসফায়ার এখন শুধু নিপীড়নের নাম নয়, বাণিজ্যেরও বিষয়। আসলে আইন লাগেও না, দেখাই যাচ্ছে ক্ষমতা আর অর্থ থাকলে যা খুশি তাই করা সম্ভব। আইন নিজের গতিতে চলে না, তা চলে ক্ষমতাবানদের ইচ্ছা ও প্রয়োজন অনুযায়ী। বিভিন্ন বাহিনী ‘হাডুডু খেলার’ বদলে একের পর এক ‘ক্রসফায়ারে’ মানুষ মারছে। অন্যদিকে ত্বকীর খুনিসহ অনেক খুনির রক্ষায় নিয়োজিত আছে প্রশাসন। পহেলা বৈশাখের যৌন সন্ত্রাসের কোনো বিচার হয়নি, পথে-ঘরে-ঘাটে-বাজারে প্রতিষ্ঠানে নারীর ওপর যৌন সন্ত্রাস চলছেই। পাহাড়ে-সমতলে সংখ্যালঘু জাতি ও ধর্মের মানুষদের ওপর হামলা-মামলা, জমি সম্পত্তি দখলে কোনো বিরতি নেই। খুনি লুটেরাদের বিরুদ্ধে কথা বললে আটক, ক্রসফায়ারের হুমকি। পেটানোর জন্য প্রতিপক্ষ না পেয়ে ছাত্রলীগ-যুবলীগ গ্রাম-শহরে শিশু-কিশোর নারী-পুরুষ নানাজনকে মারছে, জমি-টাকা-প্রতিষ্ঠান দখল করতে গিয়ে নিজেদের মধ্যে খুনাখুনি করছে।
সবচেয়ে বিপজ্জনক হল, খুন আর সহিংসতার পক্ষে সমাজে নানাপক্ষ তৈরি করছে সম্মতি। কাউকে সন্ত্রাসী বললে ক্রসফায়ার, কাউকে চোর বললে নৃশংস নির্যাতন, কাউকে নাস্তিক বললে কুপিয়ে হত্যা এসব কিছুর পক্ষে নানা যুক্তি সমাজে তৈরি করা হচ্ছে। অপরাধের জন্য আইন, বিচার, কথার উত্তর কথা, লেখার উত্তর লেখা এতটুকু সহিষ্ণুতা আশা করাই যেন দিনে দিনে আরও কঠিন হয়ে যাচ্ছে।
বাংলাদেশে গত ৪৩ বছরে জিডিপি বেড়েছে বহুগুণ, বিপুল বিত্তশালী তৈরি হয়েছে, ভবনসহ সড়ক-গাড়ি-বাড়ি বেড়েছে অনেক। কিন্তু মানুষের ন্যূনতম অধিকার, গণতন্ত্র এখনও দুরস্ত! গণতন্ত্র মানে যেমন শুধু ভোট দেয়ার অধিকার বোঝায় না, উন্নয়ন বলতেও তেমনি শুধু জিডিপির প্রবৃদ্ধি বোঝায় না। কিন্তু গণতন্ত্রের ন্যূনতম শর্ত সার্বজনীন ভোটাধিকারই এখন এত বছর পর আক্রমণের সম্মুখীন। নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা- তা কখনোই শক্ত ভিত পায়নি। ফলে শাসক পরিবার বা গোষ্ঠীর স্বেচ্ছাচারিতাই এ দেশ পরিচালনার মূল ধরন হিসেবে থেকেছে। সংসদ আছে, নির্বাচন আছে, আইন ও বিচার বিভাগ আছে, দুর্নীতি দমন কমিশন আছে, তথ্য অধিকার কমিশন আছে। কিন্তু সবই খেলা খেলা।
বাংলাদেশে সরকারি আধা-সরকারি এমনকি বেসরকারি বিভিন্ন পদে নিয়োগের জন্য এখন লাখ লাখ টাকা ঘুষ জোগাড়ে নামতে হয় মানুষকে। যোগ্যতা প্রমাণে অর্থ চাই, যোগাযোগ চাই। কোটা আর অঞ্চল দিয়ে যোগ্য তরুণদের সামনে তৈরি করা হয়েছে প্রবল প্রাচীর। অদক্ষ, অযোগ্য, চাটুকার, সন্ত্রাসীতে ভরে গেছে সব প্রতিষ্ঠান। জাতীয় প্রতিষ্ঠান, জাতীয় সক্ষমতা, প্রাথমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, হাসপাতাল, প্রশাসন সব এভাবে ডুবিয়ে দিয়ে দেশকে কী উন্নয়নের পরিণতির দিকে নিয়ে যাচ্ছে আমাদের সরকার?
বস্তুত ক্ষমতা চিরস্থায়ী করার বাসনা তৈরি হয় লুণ্ঠন, দুর্নীতি আর সর্বজনের সম্পদ দখলকে চিরস্থায়ী করার জন্য। আর ক্ষমতা চিরস্থায়ী করতে গেলে কোনো সংজ্ঞাতেই গণতন্ত্র রাখা চলে না। এমনকি দলের ভেতরও নয়। বর্তমানে ‘উন্নয়ন বনাম গণতন্ত্র’ যে আওয়াজ তোলা হয়েছে তার সারকথা হল এই যে, কিছু দেশী-বিদেশী গোষ্ঠীর হাতে বাংলাদেশকে তুলে দিতে গেলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বন্দি করে ফেলতে হবে। কেননা জবাবদিহিতা আর স্বচ্ছতা রাখলে কতিপয়ের দস্যুবৃত্তি অব্যাহত রাখা যায় না।
আনু মুহাম্মদ : অধ্যাপক ও অর্থনীতিবিদ
anujuniv@gmail.com
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চীনে পৃথিবীর প্রথম যাত্রীবাহী ড্রোন
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হাইড্রোজেন বোমার চেয়েও ভয়ংকর কিম জং উন!
উনকে থামাতে পারবে বেইজিং?
উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা বিস্ফোরণে সবচেয়ে বিস্মিত হয়েছে ‘আজন্ম মিত্র’ বলে পরিচিত চীন। বেইজিংকে না জানিয়ে এমন কাণ্ড করায় তার তীব্র নিন্দা জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। অনেকে মনে করেন, উত্তর কোরিয়াকে শান্ত করতে হলে একমাত্র বেইজিংই ভূমিকা রাখতে পারে। ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়ার সঙ্গে চীন একটু ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। কোরীয় যুদ্ধের সময় চীনের নেতা মাও সে তুং কিম ইল সাংকে সহায়তায় সেনা পাঠিয়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে দরকষাকষিতে চীনকে বাফার স্টেট হিসেবে নেয় উত্তর কোরিয়া। আবার ওয়াশিংটনের সঙ্গে টক্কর দিতে বেইজিংয়ের দাবার গুটি পিয়ং ইয়ং। তবে বিশ্লেষকরা বলছেন, চীন-কোরিয়া সম্পর্ক এখন আর আগের অবস্থায় নেই। ২০১১ সালে কিম জং ইলের মৃত্যুর পর পরিস্থিতি বদলে গেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইয়েমেনে ইরানি দূতাবাসে সৌদির বোমা হামলা?
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মুফতি মোহাম্মদ সাঈদ আর নেই
![]() |
| মুফতি মোহাম্মদ সাঈদ |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিজ্ঞান কংগ্রেসের সমালোচনায় রামকৃষ্ণান
![]() |
| ভি. রামকৃষ্ণান |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
-
▼
2016
(3416)
-
▼
January
(576)
-
▼
Jan 09
(10)
- পৌর নির্বাচন গ্রহণযোগ্য হয়নি : ছহুল হোসাইন by কাজী...
- দু’বছরে সরকারের সাফল্য ও সীমাবদ্ধতা by একে এম শাহন...
- বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি ...
- নগর সরকার নাকি রাজউকের স্বশাসন? by কাজী মাসেলউল্লাহ
- কী উন্নয়নের অজুহাতে গণতন্ত্র হরণ? by আনু মুহাম্মদ
- চীনে পৃথিবীর প্রথম যাত্রীবাহী ড্রোন
- হাইড্রোজেন বোমার চেয়েও ভয়ংকর কিম জং উন!
- ইয়েমেনে ইরানি দূতাবাসে সৌদির বোমা হামলা?
- মুফতি মোহাম্মদ সাঈদ আর নেই
- বিজ্ঞান কংগ্রেসের সমালোচনায় রামকৃষ্ণান
-
▼
Jan 09
(10)
-
▼
January
(576)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...



