Friday, April 20, 2012

বাতায়ন পথে নিরীক্ষণঃ হে মহাকবি তোমাকে প্রণতি জানাই by আতাউর রহমান

আধুনিক বাংলা ভাষার জনক মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন ১৮২৪ সালের ২৫ জানুয়ারি। তিনি বাংলা ভাষাকে সংস্কৃতি ভাষার বাতাবরণ থেকে অনেকখানি বের করে আনেন এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে বাংলা ভাষার সত্যিকার মুক্তি ঘটে।

চাঁদপুরের নয়নের মণি আলহাজ দেওয়ান আবুল খায়ের by ড.এম এ মান্নান

চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আলহাজ দেওয়ান আবুল খায়েরের জন্ম হয় ১৯৩০ সালের ২৭ সেপ্টেম্বর। তার পিতা হাজী মৌলভী আবদুস সালাম ছিলেন ঐ অঞ্চলের জমিদার এবং অতি উঁচুস্তরের আলেম।

ম্যাডোনার পারফিউমে হুইস্কির ঘ্রাণ

হলিউডের জনপ্রিয় পপগায়িকা ম্যাডোনা নিজের নামটিকে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করে বাজারে ছেড়েছেন নতুন পারফিউম। ম্যাডোনা ব্র্যান্ডের প্রথম পারফিউমটি এরই মধ্যে বাজারে এসেছে। এটি শুধু মেয়েদের জন্য।

ভারতে বাড়ি কিনবেন জুলিয়া রবার্টস

তিন বছর আগে হিন্দু ধর্ম গ্রহণের পর এবারে ভারতে বাড়ি কেনার আগ্রহের কথা জানালেন ‘ইট প্রে লাভ’খ্যাত হলিউডের তারকা অভিনেত্রী জুলিয়া রবার্টস। তাঁর উদ্ধৃতি দিয়ে জি নিউজ জানিয়েছে, ‘আমি ভারতে একটি বাড়ি কিনতে চাই। হরিদ্বার কিংবা বারানসি এলাকায় বাড়ি কিনতে পারলে আমার খুবই ভালো লাগবে।

প্রধানমন্ত্রী কাতার পৌঁছেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ত্রয়োদশ সম্মেলনে (আঙ্কটাড-১৩) যোগদানের জন্য চারদিনের সরকারি সফরে আজ সকালে কাতার পৌঁছেছেন।কাল কাতারের রাজধানী দোহায় ছয় দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে।

আসুন দুর্নীতি ও দুর্নীতিবাজদের একসঙ্গে ঘৃণা করতে শিখি by মোঃ রওশন আলম

দুর্নীতি বা করাপশন হচ্ছে একটি ইউনিভার্সাল ক্যান্সার যা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। দুর্নীতির ফলে সমাজের এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর দ্বারা শোষিত হয় আর এই শোষণকারীর দল বা দুর্নীতিবাজরা রাতারাতি বনে যায় আঙ্গুল ফুলে কলাগাছ।

দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী হুকুমত কায়েমের আহ্বান

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির চরমোনাইয়ের পীর সৈয়দ মোঃ রেজাউল করিম বলেছেন, গত ৪০ বছরের ইতিহাসে কোনো শাসকগোষ্ঠী ও তন্ত্র-মন্ত্রের ধারকরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি। ইসলামী হুকুমত কায়েম ছাড়া এ দেশে কখনো শান্তি আসবে না।

রাষ্ট্রক্ষমতা ও ছাত্র রাজনীতির গতিপ্রকৃতি by ড. মাহবুব উল্লাহ্

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র আবুবকর ছিদ্দিক চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। একটি ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে গত ১ ফেব্রুয়ারি রাতে যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে তাতে আহত হয় ৫০ জনের মতো এবং আবুবকর ছিদ্দিক মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে প্রায় তিনদিন চৈতন্যহীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সারাদেশে হত্যা-গুম-রাহাজানি বেড়ে গেছেঃ মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার, জালেম সরকার। এ সরকারের আমলে সারাদেশে হত্যা, গুম, রাহাজানি বেড়েই চলেছে।’

ইলিয়াস আলীকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করুনঃ কাদের সিদ্দিকী

বিএনপি নেতা ইলিয়াস আলীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনসম্মুখে হাজির করার আলটিমেটাম দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

দুই মহিলা বাংলাদেশের জমিনকে উত্তপ্ত করছেনঃ চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, ‘দুই মহিলা বাংলাদেশের জমিনকে উত্তপ্ত করছেন। হাতপাখার বাতাস দিয়ে এই উত্তপ্ত জমিনকে আমরা সাগরের মতো ঠান্ডা করব।’

ভেজাল পণ্যে বাজার সয়লাবঃ ঢিলেঢালা তদারকিতে কাজ হবে না

বিষেও ভেজাল—কথাটি আমাদের দেশে এখন প্রবাদে পরিণত হয়েছে। কীটনাশকে কীটপতঙ্গ মরছে না। কিন্তু ভেজাল খাদ্যদ্রব্য খেয়ে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে মানুষের। এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। বাজারে হেন কোনো খাবারের জিনিস নেই যাতে ভেজাল মেশানো হচ্ছে না।

সীমান্তে বিডিআরের প্রতি বিএসএফের গুলিঃ এ কেমন বন্ধুত্ব!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, এবারকার তার ভারত সফর শতভাগ সফল হয়েছে। কিন্তু এই ‘সাফল্যে’র নমুনা যদি হয় সীমান্তে বিএসএফের গুলিতে বিডিআর সদস্যকে রক্তাক্ত অবস্থায় অপহরণ করা, তাহলে দেশবাসী সেই ‘সাফল্য’ নিয়ে নিশ্চিন্ত হয় কি করে? তবে দিল্লিতে অনুষ্ঠিত দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠক ও সমঝোতা স্মারক ঘোষণার পর দেশবাসী আশা করেছিল, এখন থেকে সীমান্তে রক্ত ঝরবে না।

চিরতা ও মধুঃ বাঘ কেন লোকালয়ে by হাসান হাফিজ

সুন্দরবন আর সুন্দর নেই। প্রায়ই অসুন্দর কাণ্ডকারখানা ঘটছে সুন্দরবন ও সংলগ্ন এলাকায়। আসলে সুন্দরবনের কপালটাই খারাপ। কিছুকাল আগে তামাম দুনিয়ায় হৈ হৈ কাণ্ড ঘটে গেল। বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্ধারণ নিয়ে ছিল এই হুজ্জতটা। অল্পের জন্য চান্সটা হাতছাড়া হয়ে গেল আমাদের।

বুড়িগঙ্গায় এক সময় পানি ছিল by রেজোয়ান সিদ্দিকী

বুড়িগঙ্গা এক সময় স্রোতস্বিনী ছিল। লঞ্চ-জাহাজ-কার্গো-নৌকা এসবও ছিল। নদী নাব্য ছিল। এই পথে লঞ্চে চলাচলের জন্য আরও রুট ছিল। বুড়িগঙ্গার সঙ্গে সংযোগ ছিল সিরাজগঞ্জ থেকে আসা ‘ধলেশ্বরীর’। কৈশোরে আমি টাঙ্গাইল জেলার এলাসিন ঘাট থেকে লঞ্চে করে ঢাকায় এসেছিলাম সারা রাত ধরে।

আলোয় ভূবন ভরাঃ বাউলে ও আকান শিশুদের নামকরণ by কাজী জহিরুল ইসলাম

সন্ধ্যা ছয়টা বাজে। রোদের তেজ মরে এসেছে। কিন্তু চারপাশ এত উজ্জ্বল, যেন আলোর বানে ভাসছে আবিদজান শহর। ঝকঝকে নীল আকাশ। সা সা করে বাতাস বইছে। বাংলাদেশের গ্রামগুলোতে ফাল্গুন-চৈত্র মাসে এরকম শন শন করে বাতাস বইতে দেখা যায়।

নাব্য সঙ্কটে নৌপরিবহন বিপর্যস্তঃ নদীমাতৃক দেশ নদীশূন্য হতে চলেছে

উদ্বেগজনক খবর হচ্ছে, এক সময়ের প্রমত্তা যমুনা নদীতে নাব্য সঙ্কট দেখা দেয়ায় বাঘাবাড়ী নৌবন্দর অচল হয়ে পড়েছে। বিশাল ব্রহ্মপুত্র নদে চর জেগে ওঠায় অসংখ্য সেচ প্রকল্প বন্ধ হয়ে গেছে। করতোয়া এখন ময়লা-আবর্জনার ড্রেন।

ক্যাম্পাসে ফের হত্যাকাণ্ডঃ ছাত্রলীগকে কেন সামলানো যাচ্ছে না!

ছাত্রলীগকে সামলানো সম্ভব হচ্ছে না। সব ধরনের শাসন-হুশিয়ারি অগ্রাহ্য করে শিক্ষাঙ্গনকে ফের রক্তে রঞ্জিত করল তাদের গ্রুপিং-কোন্দল। মৃত্যু কলঙ্কের অপবাদে আবার অবনমিত হলো একদার ‘প্রাচ্যের অক্সফোর্ড’ এই ঢাকা বিশ্ববিদ্যালয়।

রং চড়ানো ইতিহাস-৫ by মাহমুদ শামসুল হক

কোনো মানুষই নিরপেক্ষ নয়—এ ধরনের বাজারচলতি যুক্তি একজন ইতিহাস লেখকের বেলায় খাটে না। ঐতিহাসিকদের জন্য অনিবার্য শর্ত হচ্ছে, নিরপেক্ষতা। এক্ষেত্রে কোনো লেস-মাইনাস, কমিশন-কনসেশন, রিবেট-রিডাকশনের প্রশ্নই অবান্তর।

একুশে ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমান by বদরুদ্দীন উমর

একুশে ফেব্রুয়ারি বাংলা একাডেমীর বইমেলা উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রীতি অনুযায়ী এক ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি নিজের অভ্যাস অনুযায়ী পিতার গৌরব বর্ণনা করেছেন অনেকক্ষণ ধরে। কোনো ব্যাপারেই বাড়াবাড়ি ঠিক নয়।

শেয়ারবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে অনিয়মঃ অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা উদ্দেশ্যমূলক

শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে শেয়ারবাজারে বড় ধরনের নিয়মবহির্ভূত ঘটনার জন্ম দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সরকারের প্রভাবশালী বাণিজ্যমন্ত্রী ফারুক খানের পারিবারিক প্রতিষ্ঠান সামিট গ্রুপের দুটি কোম্পানিকে সরাসরি তালিকাভুক্তির অনুমোদন দিয়ে চিঠি দেয়া হয়েছে স্টক এক্সচেঞ্জে।

শহীদ জিয়ার লাশ নিয়ে শেখ সেলিমের অভব্যতাঃ আমরা নিন্দা ও ধিক্কার জানাই

নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের বাচনভঙ্গি আর লাশকাটা ঘরের (মর্গ) চতুর্থ শ্রেণীর কর্মচারীর মুখের ভাষা যদি একাকার হয়ে যায়, তবে গণতন্ত্রের শত্রুরা অট্টহাসিতে ফেটে পড়লেও চিন্তাশীল লোকজনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে বাধ্য।

সর্বোচ্চ আদালতের রায় এবং সংসদের সার্বভৌমত্ব by শাহ আহমদ রেজা

বহুদিন পর জাতীয় সংসদ সম্ভবত জমে উঠতে যাচ্ছে। এর একটি কারণ, বিরোধী দলের সংসদ সদস্যরা যে কোনো সময় সংসদে ফিরে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। দ্বিতীয় কারণটিও খুবই গুরুত্বপূর্ণ—পঞ্চম সংশোধনী বাতিল করে দেয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল ২ ফেব্রুয়ারি খারিজ হয়ে গেছে।

সাহসঃ অঙ্গীকার ও প্রত্যয়ের নাম by আইয়ুব হোসেন

সাহস—একটি প্রত্যয়ের নাম। অঙ্গীকারেরও। প্রত্যয় ও অঙ্গীকার—এই দুয়ে মিলিয়ে সাহস’র প্রতিষ্ঠা ও পথচলা। বস্তুত সাহস নামটির মধ্যে সুপ্ত আছে প্রত্যয়। সেটা কী রকম! স্বাবলম্বী হওয়ার পথ সন্ধানে—এই বাক্যের সংক্ষিপ্তায়ন হলো সাহস। প্রত্যয়টা এখানেই।

পাওলির পোস্টারে নীলের মোড়ক

কিছুটা হলেও বদল হচ্ছে ‘হেট স্টোরি’র বিতর্কিত পোস্টার। প্রাপ্তবয়স্ক পোস্টার নিয়ে সরকারে আপত্তিতে সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়ে বলা হয়, পোস্টারগুলিতে রঙ করে তবেই প্রচারের কাজে ব্যবহার করা যাবে। সেই নির্দেশ মতো পাওলির বিতর্কিত খোলা পিঠের পোস্টারে এ বার নীল রং-এর আস্তরণ পড়ল।

মা হতে চান ক্যামেরন, তবে…

‘চার্লিজ অ্যাঞ্জেলস’ খ্যাত ক্যামেরন ডিয়াজ মা হতে চান। তবে এর জন্য খুব বেশি সময় ব্যয় করতে রাজি নন তিনি। কম সময়ে মা হওয়ার জন্য তিনি কোনো শিশুকে দত্তক নেয়াকেই সহজ মনে করছেন। সম্প্রতি আন্তর্জাতিক ম্যাগাজিন ‘ইনস্টাইল’-কে দেয়া এক সাক্ষাতকারে এই কথা জানান।

রূপকথার রাজকন্যা ক্যাটরিনা

বলিউডের ‘বারবি ডল’ ক্যাটরিনা কাইফ এবার রূপকথার দেশে পাড়ি জমালেন। রূপকথার রাজ্যের তিনটি চরিত্রের রূপে ক্যাটরিনাকে দেখা যাবে নতুন একটি বিজ্ঞাপন চিত্রে। রূপকথার রানী, সিনডারেলা এবং রেড রাইডিং হুড- এই তিন রূপ ধারণ করবেন তিনি।

চারদিক-যাচ্ছি আনন্দগ্রামে by আজাদুর রহমান

ভেবেছিলাম হরিণখোলায় গিয়ে দম নেব। পাটকেলঘাটা পার হতে গিয়ে আটকে গেলাম। বেতনা বাঁকতে বাঁকতে ব্রিজতলায় এসে মোচড় দিয়েছে। তারপর ধনুকের ছিলা হয়ে দক্ষিণে চলে গেছে। চন্দ্রকার তীর ধরে শ্যামলা উপত্যকা উঠে গিয়ে গাছালির তলে তলে বাস্তুভিটা। ভাটার শেষ কলি চলছে বলে কলকলিয়ে পানি নেমে যাচ্ছে এখন।

প্রতিবেশ-স্নেহময়ী সুন্দরবন by মুহাম্মদ হাবিবুর রহমান

পৃথিবীর একাধিক বনাঞ্চল আমার দেখার সৌভাগ্য হয়েছে। আজ থেকে ৩০ বছর আগে রিও-ডি-ইনেইরো গিয়ে বেশ কিছু বন পেরিয়ে আমি কুব্জপর্বত কর্কোভাদোর যিশু খ্রিষ্টের ভাস্কর্য দেখতে যাই। ২০ বছর আগে যুক্তরাষ্ট্রের বালিংটনের বনে আমেরিকার পাতা-ঝরার সৌন্দর্য দেখলাম।

গোধূলির ছায়াপথে-তোমাদের এই হাসিখেলায় by মুস্তাফা জামান আব্বাসী

কিছুদিন আগে এক রাতে বকুলতলায় প্রথমবারের মতো গান শোনাতে গেলাম। লোকে লোকারণ্য। গ্রাম থেকে এসেছেন শত শত লোকশিল্পী। হাতে তাঁদের একতারা-দোতারা। খোদা বখ্স বাউলের ছেলে আমাকে দেখেই জড়িয়ে ধরল, বলল, গান শোনার আমন্ত্রণ কমে গেছে। তালের গান, বাজনার গান শুনতে চায় সবাই।

প্রীতি জিনতার আচরণে ক্ষুব্ধ আইপিএল

আইপিএল-এ কিংস ইলেভেন পাঞ্জাব ও কোলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলাকালে প্রীতি জিনতার অসদাচরণের বিষয়টি নিয়ে ভালোই টানা-হ্যাঁচড়া চলবে বলে মনে হচ্ছে। আইপিএল কর্তৃপক্ষ এরই মধ্যে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট চেয়েছে।

মিসর-‘মোবারকের বিদায়ঘণ্টা বাজল’ by রবার্ট ফিস্ক

গত বৃহস্পতিবার ‘কোনার ঘর’ থেকে আপনি দেখতে পেতেন যেসব মিসরীয় ‘প্রেসিডেন্ট’-এর হাত থেকে রেহাই পেতে মরিয়া, তাদের ঔদ্ধত্য ও মূঢ়তা। ‘ভালো মানুষেরা’ নিজেদের আচরণের মাধ্যমে শত্রুপক্ষের সুবিধা করে দেওয়া দুঃখজনক। কিন্তু তাহরির স্কয়ারের নবীন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা সতর্কতার সঙ্গে কায়রো লড়াই সংগঠিত করেছে।

কিছু অপ্রাসঙ্গিক ঘটনা আর ‘বিশ্বাস অযোগ্য’ গুঞ্জন by মুনজের আহমদ চৌধুরী

বৃহত্তর সিলেটে বিএনপি’র রাজনীতির এ সময়ের কাণ্ডারি এম ইলিয়াস আলী নিখোঁজ। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আর দাপুটে স্বভাবের সাবেক এ সাংসদ নিখোঁজ হবার পর পেরিয়ে গেছে দু’টি দিন। ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার সিলেটজুড়ে চলছে বিএনপির আন্দোলন, ডাকা হয়েছে হরতালও।

সৃষ্টির হক আদায় করুন by মোঃ সাখাওয়াৎ হোসেন

মানুষের আচার-আচরণ, চলাফেরা, খাওয়া-দাওয়া, নৈতিকতা, মানবতাবোধ, দেশপ্রেম, মানবিক দায়িত্ব-কর্তব্য, কী করা উচিত, কী করা অনুচিত, কী করতে হবে, কী করা যাবে না তার পূর্ণাঙ্গ বর্ণনা ইসলামে রয়েছে। ইসলাম ইহলোককে প্রথমে স্থান দিয়েছে। পৃথিবীকে বলা হয়েছে পরকালের শস্যক্ষেত্র।

কেমন আছো বাংলাদেশ? by মাহবুব মিঠু

বুধবার সকালে ঘুম থেকে উঠেই বাংলানিউজের খবরটি পড়েই চমকে উঠি। ইলিয়াস আলীকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। তারপরেও আজকের এই লেখাটা কাল না লিখে অপেক্ষা করতে থাকি। বাংলানিউজের খবরটি যেনো ভুল হয়।  এমন যেন হয়- ইলিয়াস আলী কাল রাতে কোন বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলেন।

বিপদে করণীয় by দিদার-উল আলম

মানুষ মরণশীল। জন্মের পর মৃত্যু অবধারিত। আল্লাহকে অস্বীকারকারীকেও অবশ্যই মরতে হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় অতীতে ছিল না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকবে না। মৃত্যুর ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহর ঘোষণা হচ্ছে_ 'প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং অবশ্যই কিয়ামতের দিন তোমাদের কর্মফল তোমরা পূর্ণমাত্রায় প্রাপ্ত হবে।

সৌভাগ্যবান জন্মে বঙ্গে by আবিদ রহমান

মেলবোর্ণের আন্ডারওয়ার্ল্ড কম শক্তিশালী নয়। মানি লন্ডারিং, ড্রাগস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের নিয়ন্ত্রক আন্ডারওয়ার্ল্ড। যথানিয়মে নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ, জখম-পাল্টা জখম ও খুনোখুনি লেগেই থাকে। পুলিশ আর আন্ডারওয়ার্ল্ডের মধ্যে চোর-পুলিশ নিত্যকার খেলা।

কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন-তরুণ আলেমদের প্রত্যাশা by মুফতি এনায়েতুল্লাহ

কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি একটি আলোচিত বিষয়। বিগত ১৯-২০ বছর যাবৎ কওমি ঘরানার সকলে এ ব্যাপারে জোরালো দাবি জানিয়ে আসছে। শুরুতে অনেকের দ্বিমত থাকলেও বাস্তবতার নিরিখে বিষয়টি প্রয়োজনীয় বাস্তবতায় পরিণত হয়।

ফ্রাঙ্কেনস্টাইনের দানবের শিকার ইলিয়াস আলী! by ফজলুল বারী

ব্যক্তিগত সম্পর্কের কারণে ইলিয়াস আলীকে নিয়ে আমার লেখা বেশ কঠিন। অনেক বছরের সম্পর্ক। বাড়ি সিলেট হওয়াও এর অন্যতম কারণ। পেশা জীবনে সিলেটভিত্তিক জাতীয়-আঞ্চলিক অনেক তরুণ নেতার সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা হয়েছে। সর্বশেষ ইলিয়াস আলী মাঝে মধ্যে ফেসবুকে ক্ষুদে বার্তা পাঠাতেন।

ফেব্রুয়ারি ১৯৪৮ ও ১৯৫২ by তৃপ্তি বালা

তিনি কেবলই একজন সাধারণ মানুষ ছিলেন না। বাংলাদেশ রাষ্ট্রটির অভ্যুদয়ের সূচনালগ্নে কুমিল্লার ক্যান্টনমেন্টে পাকিস্তানি হানাদার বাহিনীর পাশবিক নির্যাতনে শহীদ হন ৮৫ বছর বয়সী মহীরুহসম এ মানুষটি। '৭১-এর ২৯ মার্চ কুমিল্লার বাড়ি থেকে তাকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয় এবং দিনের পর দিন পাশবিক নির্যাতনে হত্যা করা হয়।

প্রতিবেশী-উপনির্বাচন দেখতে মিয়ানমারে by মাহবুবুল হক রিপন

মিয়ানমারের রাজনীতির পর্যবেক্ষণে আমার কাছে মনে হয়েছে আরও কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে_ দুর্নীতি। এর ভয়াবহতা কী ধরনের তা বোধহয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নাগালের বাইরে। জেনারেলরা বানিয়েছেন প্রাসাদোপম ভবন। সমাজের সবাই জানেন এটা হয়েছে চীনা কোম্পানির ঘুষের টাকায়।

বাংলাদেশ-ভারত সম্পর্ক-সংঘাতের বিষবৃক্ষে পানি ঢালা কেন? by ইমতিয়াজ আহমেদ

তিস্তার পানি বণ্টন নিয়ে আওয়ামী লীগ সরকার প্রচণ্ড অভ্যন্তরীণ চাপের সম্মুখীন। বিরোধী রাজনৈতিক পক্ষ ছাড়াও দল-নিরপেক্ষ সিভিল সোসাইটির সদস্যরা কোনো কিছু না পেয়েই ভারতের কাছে বাংলাদেশের 'নতিস্বীকারের' অভিযোগ করছে। তারা বিশেষভাবে 'ট্রানজিট' সুবিধার কথা বলছে, যেখানে ভারতের এক অংশ থেকে অন্য অংশে পণ্য যাচ্ছে

পদ্মায় ভাঙন-বাঁধ ঠিকভাবে নির্মিত হয় তো?

নদীর দেশে নদীভাঙন স্বাভাবিক। পদ্মা প্রমত্ত নদী। ফারাক্কা বাঁধের কারণে অনেক স্থানে এমনকি বর্ষা মৌসুমে শীর্ণকায় হলেও তার ভয়ঙ্কর রূপ আমরা অনেক স্থানে প্রত্যক্ষ করি। যেমনটি ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে। বৃহস্পতিবার সমকালের লোকালয় পাতায় 'শতকোটি টাকার বাঁধ পদ্মায়' শিরোনামের খবরের মূল প্রতিপাদ্যও এটাই।

ইলিয়াস আলী-তাকে খুঁজে বের করতেই হবে

এবার রহস্যজনকভাবে নিখোঁজ হলেন সাবেক এমপি এম ইলিয়াস আলী। শুধু সাবেক এমপিই নন, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিএনপির সভাপতিও। প্রধান বিরোধী দলের গুরুত্বপূর্ণ একজন নেতার আকস্মিক ও রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এই অনাচার বন্ধ করতেই হবে-সনদ-বাণিজ্য

টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই যদি সনদ পাওয়া যায়, তাহলে তো কেউ কষ্ট করে পড়াশোনা করতে চাইবে না। সমাজে এর নেতিবাচক প্রভাব কতটা ভয়াবহ হবে, আন্দাজ করাও কঠিন। পড়াশোনা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের সনদ পাওয়া গেলে তাতে সমাজে দুর্নীতি ও অনাচারই ছড়িয়ে পড়বে না, গোটা প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে।

প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রমাণই দেশবাসী দেখতে চায়-বিচারবহির্ভূত হত্যা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিচারবহির্ভূত হত্যা বন্ধে তাঁর সরকার সচেষ্ট বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে চলে আসা এ সমস্যা রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। এর মাধ্যমে প্রকারান্তরে তিনি দেশে যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, তা স্বীকার করে নিলেন।

চারদিক-তবুও আশায় বাঁধি ঘর by মানসুরা হোসাইন

মায়ের শাড়ি ধরে তাহমিদুলের চিৎকার, ‘কষ্ট কবে শেষ হইব!’ তাহমিদুলের মুখ দিয়ে রক্ত পড়ছে। নিজেই টিস্যু দিয়ে রক্ত মুছে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিছুক্ষণ পর ব্যথায় পুরো শরীর কুঁচকে গেল। তার মা নিশ্চুপ।
সাত বছরের জুলেখার মুখে রাজ্যের বিরক্তি। তার কোনো কিছুই ভালো লাগছে না।

হলফনামা-‘বিচারের আগেই জিয়া তাহেরকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেন’ by লরেন্স লিফশুলজ

৩১ জানুয়ারি ২০১১ ১. আমার নাম লরেন্স লিফশুলজ। আমি আমেরিকার নাগরিক। পেশায় লেখক। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের স্টোনি ক্রিকের বাসিন্দা আমি। ২. গত ২১ জানুয়ারি বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান একটি ই-মেইল বার্তার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমাকে জানান, ১৯৭৬ সালে বিশেষ

ধর্ম-বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আন্তধর্মীয় সংলাপ by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলাম শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও কল্যাণকামিতার ধর্ম। পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ এ জীবনবিধানের দিশারি বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) শান্তির বার্তা নিয়ে ভূপৃষ্ঠে আগমন করেছেন। তিনি ছিলেন শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মূর্ত প্রতীক ‘রাহমাতুল্লিল আলামিন’। নবী করিম (সা.) সব মানুষের জন্য প্রেরিত মহাপুরুষ।

মিসর-ভীত ও রক্তাক্ত কায়রোর রাজপথ by রবার্ট ফিস্ক

যেন পাথর পড়ছে আকাশ থেকে। লড়াইটা এত ভয়াবহ, চারপাশে রক্তের গন্ধ পাচ্ছিলাম। ‘প্রেসিডেন্ট’ মোবারকের প্রতিবিপ্লব এবার ঝাঁপিয়ে পড়ল প্রতিপক্ষের ওপর। ঝাঁপিয়ে পড়ল সেই শহরের বুকের ঠিক মাঝখানে, তিনি নাকি যার শাসক। উভয় পক্ষেই হাজার হাজার তরুণ। উভয় পক্ষই ওড়াচ্ছে মিসরের পতাকা।

ধর্ম-ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ by মুহাম্মদ আবদুল মুনিম খান

সমাজে নীতি-নৈতিকতার বিপরীত যা কিছু তা-ই হলো দুর্নীতি; যার অর্থ কু-অভ্যাস ও খারাপ নীতি। এটি এমন অবৈধ লেনদেন, যা অন্যায় ও গোপনীয়ভাবে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত হয়। যে জীবনাচরণ বা বদ-অভ্যাস ব্যক্তিগত জীবনে ভয়াবহ অকল্যাণ বয়ে আনে এবং সমাজকে অত্যন্ত কলুষিত করে, সেই দুর্নীতি আজ দেশব্যাপী একটি ভয়ংকর সামাজিক ব্যাধি হিসেবে রন্ধ্রে রন্ধ্রে প্রসারিত হয়েছে।

অর্থনীতি-এডিপি বাস্তবায়নে ধীরগতি ও জাতীয় ক্ষতি by জাফর আহমেদ চৌধুরী

২০১১-১২ অর্থবছরের প্রথম আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মোট বরাদ্দের বিপরীতে মোট ব্যয় হয়েছে ৩৮ শতাংশ। ২০১০-১১ অর্থবছরের তুলনায় চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতির হার ১ শতাংশ বেশি। কিন্তু বাস্তবায়নের এ অগ্রগতির হার ২০০৯-১০ অর্থবছরের তুলনায় ১ শতাংশ কম।

এই ব্যক্তির পদ ধরে রাখার কি অধিকার আছে?-৪০০ টাকার সিভিল সার্জন

তিনি একজন সিভিল সার্জন, স্বাস্থ্য প্রশাসনের অতি উচ্চপদস্থ কর্মকর্তা। কিন্তু তাঁর একটি স্বাক্ষরের মূল্য মাত্র ৪০০ টাকা! যেখানে দুর্নীতির পরিমাপ বস্তা বস্তা টাকায় হওয়াই বর্তমান চল, সেখানে এত অল্প মূল্যের দুর্নীতি সত্যিই বিস্ময়কর। এহেন সস্তা দুর্নীতির মতো তাঁর দুর্নীতির ক্ষেত্রটিও অতি মামুলি।

অতিদ্রুত রহস্য উদ্ঘাটন করুন-ইলিয়াস আলী কোথায়?

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালক মো. আনসার মঙ্গলবার মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন—এ খবর উদ্বেগজনক। তাঁর স্ত্রী অভিযোগ করেছেন, সরকারের কোনো বাহিনী তাঁকে ধরে নিয়ে গেছে। কিন্তু পুলিশ ও র‌্যাব বলছে, তারা ইলিয়াস আলীকে আটক করেনি।

চারদিক-৪০ বছর পর by আবুল কালাম মুহম্মদ আজাদ

বেঁচে আছেন এমন ২৩ জন একে একে এসে উপস্থিত হলেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউসে। আগে থেকে সবাই জানতেন এই সভায় আসবেন না শমসের আলী। তিনি যুদ্ধের ময়দানেই শহীদ হয়েছিলেন, কিন্তু দলের আরও ছয়জন এলেন না। পরস্পরের মুখে মুখে জানাজানি হয়ে গেল, তাঁদের আরও তিনজন আর পৃথিবীতে নেই।

সেরা ১০ অ্যান্ড্রয়েড গেমস

স্মার্টফোনের জন্য তৈরি গুগলের জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের বাজার এখন রমরমা। সারা বিশ্বেই মোবাইল ফোন বা ট্যাবলেটেরে জন্য সেরা অপারেটিং সিস্টেমের তালিকায় দ্রুত জায়গা করে নিয়েছে অ্যান্ড্রয়েড। গুগলের অনলাইন দোকান গুগল প্লেতে অ্যান্ড্রয়েডের জন্য রয়েছে হাজার হাজার অ্যাপস (অ্যাপ্লিকেশন)।

আপনি কি জানেন-নিউজিল্যান্ড আবিষ্কার

১৫৭৬ সালে স্প্যানিশ নাবিক হুয়ান ফার্নান্দেজ একটি সমুদ্র অভিযাত্রা শুরু করলেন লাতিন আমেরিকার চিলি থেকে। তিনি বিষুব রেখা থেকে ৪০ ডিগ্রি দক্ষিণ দিকে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম কোণে যাত্রা চালিয়ে যেতে থাকলেন। এভাবে তিনি একটি দ্বীপে এসে থামেন। দ্বীপটি বিশাল এবং অনেকটা মহাদেশতুল্য।

বাজারে নতুন

চলচ্চিত্রযাত্রা লেখক: তারেক মাসুদ প্রকাশনা: প্রথমা প্রকাশন দাম: ২৭৫ টাকা তারেক মাসুদের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন মাদ্রাসায় শুরু হলেও শেষাবধি তিনি হয়েছিলেন দেশবরেণ্য চলচ্চিত্রকার। তিনি বলেছিলেন, ‘চলচ্চিত্রকার না হলে লেখক হওয়ার চেষ্টা করতাম।’ লেখালেখির প্রতি একটা টান তাঁর বরাবরই ছিল।

প্রিয়তমেষু by হাসান ফেরদৌস

মোরশেদুল ইসলামের প্রিয়তমেষু ছবিটি কি আপনারা দেখেছেন? না দেখে থাকলে আমার অনুরোধ, দেখবেন।
একটি ধর্ষণের কাহিনি নিয়ে চলচ্চিত্রটি নির্মিত। নিম্নমধ্যবিত্ত পরিবার; অল্প ভাড়ায় একটি বাসাবাড়ি খুঁজছে স্বামী-স্ত্রী। স্বামীর এক ব্যবসায়ী বন্ধু কথা দিয়েছে, ভালো বাড়ি সে খুঁজে দেবে।

যা নিয়ে আছি-অদৃশ্য প্রতিযোগিতায় মেতে উঠি

মামুনুর রশীদ প্রথিতযশা নাট্যকার, নির্দেশক ও অভিনেতা। আরণ্যক নাট্যদলের প্রধান। তাঁর রচিত ও নির্দেশিত উল্লেখযোগ্য নাটক হলো: ওরা কদম আলী, ইবলিশ, জয়জয়ন্তী, রাঢ়াঙ প্রভৃতি। একুশে পদকসহ পেয়েছেন দেশ-বিদেশের উল্লেখযোগ্য নানা পুরস্কার।

দুখু by অপু বড়ুয়া

চুরুলিয়ার সেই ছেলেটির নামটি জানো কে সে?
শেকল ভাঙার গান লিখেছেন দেশকে ভালোবেস‘অগ্নিবীণা’ ‘বিষের বাঁশি’ বাধায় হুলস্থুল
‘লিচুচোর’ আর ‘কাঠবেড়ালি’ ছন্দ কথার ফুল।

নদীর দেশে পাখির দেশে by সোহরাব পাশা

ছড়ার গাড়ি শহর ছেড়ে
যাবে অনেক দূরে
নদীর দেশে পাখির দেশে
যাবে সমুদ্দুরে

জ্যোতির ছড়া by জাকির আজাদ

সকাল থেকে জ্যোতি সোনা
বসে বসে কানছে,
আম্মু আব্বু আদর করে
যত কাছে টানছে।

টুকটুকির মিষ্টি খাওয়া

সিসিমপুর একটা মজার জায়গা। ছয় বছরের মেয়ে টুকটুকি স্কুলে যায়, পড়তে ভালোবাসে। তিন বছরের ইকরি প্রশ্ন করতে ভালোবাসে। ছয় বছরের শিকু, নেশা তার আবিষ্কার। প্রকৃতিপ্রেমী হালুমের প্রিয় মাছ-সবজি। এ ছাড়া রয়েছে দোকানদার গুণী ময়রা, লাইব্রেরিয়ান আশা, খামারি মুকুল, স্কুলশিক্ষক সুমনা, ফেরিওয়ালা বাহাদুর, গরু পার্বতী, মোরগ শেরালী, মুরগি বিজলি আর দুই ভেড়া—মানিক ও রতন।

আনিসা ডুং by খসরু চৌধুরী

ছোট্ট ফুটফুটে আনিসা নামের মেয়েটি আমাদের পাশের বাড়িতেই থাকে। মাত্র বছর দুই আগেও ভালোভাবে কথা বলতে পারত না। সকাল হলেই ছোট্ট ছোট্ট হাতে আমাদের টিনের দরজায় ধাক্কা দিতে দিতে ডাকত—এই, এই।
দুই বছরে বেশ একটু বড় হয়েছে।

এই ইলিয়াস আলী... সেই ইলিয়াস আলী by রহমান মাসুদ ও সাব্বির আহমদ

তিনি ছিলেন দাপুটে ছাত্র নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পসের অন্যতম ত্রাস। যার বিরুদ্ধে ছিল হত্যা ও গুম করার অনেক অভিযোগ। সেই এম ইলিয়াস আলী এখন নিজেই নিখোঁজ। গুম কিংবা খুনের শিকার। বিএনপি এ নিয়ে সরকারকে দায়ী করেছে। বলা হচ্ছে সরকারের আইনশৃংখলা বাহিনী তাকে ধরে নিয়ে গিয়ে গুম করে রেখেছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, সরকার বিব্রত

ইলিয়াস আলীর 'নিখোঁজ' হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ৪০ মিনিটব্যাপী বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইলিয়াস আলীকে দ্রুত উদ্ধারের আশ্বাস দেওয়া হয়।

ক বি তা-প্রিয়ভাষিণীর টিয়ে by মারুফ রায়হান

একটা নিষ্পত্র গাছে বসেছিল কি মিষ্টি টিয়েটি
উজাড় বৃক্ষের দেশে কবিমন সবুজরহিত
বীজ বন্ধ্যা হলে বুঝি মৃত্যুথাবা, বিস্তৃত বিপন্ন
সুগন্ধে ভরুক মৃতপুষ্প—চেয়েছিল বৃক্ষসখা

শিল্পিত অগ্রযাত্রার নতুন দুয়ার by মোবাশ্বির আলম মজুমদার

বিশ্ব শিল্পকলার উত্তরণ কোনো ভৌগোলিক সীমায় আবদ্ধ নয়। বাংলাদেশের শিল্পকলার সঙ্গে বৈশ্বিক শিল্পকলার সেতুবন্ধ তৈরি করেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, মোহাম্মদ কিবরিয়া, সফিউদ্দীন আহমেদ ও এস এম সুলতান।

চারুশিল্প-ছাপাই ছবির বঙ্গানুবাদ by সিলভিয়া নাজনীন

চিত্রশিল্পের হাজার বছরের ইতিহাসে ছাপচিত্র অপেক্ষাকৃত নতুন মাধ্যম। ক্যানভাস পেইন্টিংয়ের কিছু সীমাবদ্ধতাকে অতিক্রম করে অনেকটা সময়ের প্রয়োজনেই ছাপাই ছবির উৎপত্তি। প্রথম ছাপচিত্র কোনটি, তার কোনো গ্রহণযোগ্য নমুনা পাওয়া যায়নি। তবে গুহামানবদের হাতের ছাপকে বলা যায় বুদ্ধিবৃত্তিক চেতনায় ছাপচিত্রের ভাবনার সূচনাপর্ব।

দাভলাত খুদোনাজারভ-সিনেমার ওস্তাদ-রূপান্তর: শওকত হোসেন

‘তাঁর চলচ্চিত্র জীবনের ঘনিষ্ঠ দিকগুলো তুলে ধরে। দর্শকদের নিজের বয়ানে অংশ নিয়ে তাঁর চরিত্রগুলোর সাথে সরাসরি জড়িয়ে পড়ার আহ্বান জানান তিনি। তাঁর সৃষ্টি অবাঞ্ছিত শোম্যানশিপ থেকে বহু দূরের,’ সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের কোন বিষয়গুলো তাঁকে আকৃষ্ট করে, তার বর্ণনা দিয়েছেন খুদোনাজারভ।

তিতাস একটি নদীর নাম-পাঁচালি নয় মহাকাব্য by হরিশংকর জলদাস

অদ্বৈত মল্লবর্মণের মাত্র সাঁইত্রিশ বছরের (১ জানুয়ারি ১৯১৪-১৬ এপ্রিল ১৯৫১) জীবন। ক্ষীণ-আয়ু বলে খুব বেশিসংখ্যক সাহিত্যসৃষ্টি তাঁর দ্বারা সম্ভব হয়নি। কিন্তু তিনি লিখেছেন তিতাস একটি নদীর নাম-এর মতো কালজয়ী উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের (১৯০৮-১৯৫৬) পদ্মানদীর মাঝি প্রকাশিত হয় ১৯৩৬ সালে।

সরেজমিন : খিলগাঁও থানা-'টাকা নেয়া ভুল হইছে ক্ষমা কইরা দিয়েন' by রাব্বী রহমান ও মাসুদ রানা

বুধবার রাত পৌনে ১টা। রাজধানীর তালতলা এলাকার খিলগাঁও থানা ভবন। ঢুকতেই ডিউটি অফিসারের কক্ষের দরজায় চোখে পড়ল দুটি স্টিকার। একটিতে লেখা 'র‌্যাব-পুলিশ আপনার বন্ধু, এদের সহায়তা করুন'। অপর স্টিকারে লেখা 'মাদক পরিহার করুন, নিজে বাঁচুন এবং আগামী প্রজন্মকে বাঁচান।'

পুলিশ-বিএনপি সংঘর্ষ পল্টনে, ভাঙচুর-আগুন

রাজধানীর নয়াপল্টনে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় এক ঘণ্টার ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল এবং টিয়ার গ্যাস নিক্ষেপে পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করে। এতে অন্তত ১০ জন আহত হয়। বিক্ষুব্ধ কর্মীরা পুলিশের গাড়িসহ ১৫টি গাড়ি ভাঙচুর করে।

ইলিয়াসকে আদালতে হাজির করতে রুল-তদন্তের অগ্রগতি ৪৮ ঘণ্টা পর পর জানানোর নির্দেশ

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে আদালতে হাজির করতে কেন নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজি, র‌্যাব মহাপরিচালকসহ ১০ জনকে ১০ দিনের মধ্যে রুলের জবাবদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর দাবি-খালেদার নির্দেশেই ইলিয়াস লুকিয়েছে

বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনাকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার 'নাটক' হিসেবে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার নির্দেশেই ইলিয়াস আলী লুকিয়ে আছেন- এমন দাবি করে প্রধানমন্ত্রী বলেন,

সম্পাদকের কলাম-ইলিয়াস আলীর সন্ধান জরুরি by ইমদাদুল হক মিলন

ইলিয়াস আলী বিএনপির তুখোড় নেতা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির দুর্দান্ত জনপ্রিয় এই নেতার পুরো নাম এম ইলিয়াস আলী। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ এলাকার রামধানা গ্রামে। সেখানে তাঁর মা, ৬৫ বছর বয়সের সূর্যবান বিবি অবিরাম কাঁদছেন, অবিরাম বিলাপ করছেন।

সেই রাতে রূপসী বাংলায় ইলিয়াসের বৈঠক, বাসার সামনে যুবকদের মহড়া-নিখোঁজ-রহস্যের সম্ভাব্য কারণ 'গোয়েন্দা সাবোটাজ' বা সিলেট বিএনপিতে বিরোধ by পারভেজ খান

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় সরকার নিজেই বিব্রত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। সরকারের গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, প্রতিমন্ত্রীর কথার ভেতরেই গোয়েন্দা তদন্তের একটি ক্লু আছে।

আবারও সোয়াইন ফ্লু-দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে

সোয়াইন ফ্লু একটি ভয়ানক ও দ্রুত সংক্রমণযোগ্য ব্যাধি। এ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে উচ্চ তাপ বা জ্বর দেখা দিতে পারে, কাশি বা বমন দেখা দিতে পারে। সবচেয়ে বড় কথা, সঠিক সময় যথাযথ চিকিৎসা না দেওয়া হলে এ রোগে মানুষের মৃত্যুও ঘটতে পারে।

ইলিয়াস আলী অন্তর্ধান রহস্য-হরতাল কোনো সমাধান নয়

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে। বিরোধী দলের অভিযোগ, সরকারের সংস্থা তাঁকে তুলে নিয়ে গেছে। বিরোধীদলীয় নেত্রী অভিযোগ করেছেন, র‌্যাব ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। সরকারের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৭২)-ঢাকার বন্ধুদের সঙ্গে by আলী যাকের

কোনো দিন নিমতলা শ্মশানে গিয়ে মরা পোড়ানো দেখি। মাঝেমধ্যে এসপ্লানেডে গিয়ে সরিসৃপের মতো ট্রামগুলোর আসা-যাওয়া প্রত্যক্ষ করি। হঠাৎ একদিন ওই পার্ক সার্কাস ময়দানে বসেই মনে হয়, একি করছি আমি? আমার দেশ আজ শত্রুকবলিত। প্রতিদিন হাজার হাজার মানুষকে মেরে ফেলা হচ্ছে।

পাপের অভিশাপ ও তওবার কল্যাণ by মুহাম্মদ যাইনুল আবিদীন

'এবং তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা কর। অতঃপর তাঁর প্রতি নিবিষ্ট থেকো। তিনি তোমাদের এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত সুপ্রসন্ন জীবন দান করবেন। আর যে যত বেশি নেক আমল করবে তাকে তত বেশি বাড়িয়ে দিবেন।' সূরা হূদ : ৩ 'অতঃপর আমি বললাম : তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও।

কল্যাণময় কোরআনুল কারীম by হাসনাইন হাফিজ

মানবজাতির একমাত্র জীবনব্যবস্থা আল কোরআন। কোরআন মানুষকে আলোর পথ দেখায়, কল্যাণের পথ দেখায়। এ কোরআন শুধু আরব জাতির জন্য নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছে। এ কোরআনের আলোকে স্বয়ং মহানবী (সা.) ব্যক্তিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব সমস্যার সমাধান করেছেন। তার প্রিয় সাহাবিগণও এ কোরআনের ওপর আমল করে সোনার মানুষে পরিণত হয়েছেন।

সংকট নিরসনে সামাজিক ন্যায়বিচার by মুফতি এনায়েতুল্লাহ

একটি সমাজের মূল চালিকাশক্তিগুলো হলো_ ধর্ম, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে বৃহৎ ধর্মগুলোর আবির্ভাবের পর থেকে এ তিনটি মূল লক্ষ্য অর্জন ছিল মানবজাতির বৃহত্তম আকাঙ্ক্ষা। যুগে যুগে এ লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

ফরমালিন অর্থনীতি by আবু সাইয়ীদ

ক্রেতামাত্র মানুষের কাছে এখন যে শব্দটি সবচেয়ে পরিচিত, তা হলো ফরমালিন। ফরমালিন হলো এমন একটি রাসায়নিক পদার্থ যা কোনো পচনশীল পদার্থকে দ্রুত পচনের হাত থেকে রক্ষা করে। আমাদের দৈনন্দিন জীবনে যেসব খাদ্যসামগ্রী দ্রুত পচনশীল, মাছ তার অন্যতম।

জনপ্রশাসন-নিয়োগই কি শেষ কথা? by সুলতান মাহমুদ রানা

বিভিন্ন দফতর, মন্ত্রণালয় কিংবা বিভিন্ন অফিসে হাজার হাজার পদ শূন্য হয়েছে, যাতে সরকারি প্রশাসনিক কর্মকাণ্ডও যথাযথভাবে করা হয়তো সম্ভব হচ্ছে না। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো, পিসএসসি সৃষ্টি করা হয়েছে সরকারি প্রশাসনে লোক নিয়োগের জন্য কিন্তু এর কার্যপ্রক্রিয়া অত্যন্ত ধীরগতি সম্পন্ন

মনমোহনের ঢাকা সফর-আমলাতন্ত্রের জট খুলবে কি? by পার্থ চট্টোপাধ্যায়

এই হচ্ছে আমলাতন্ত্র। এরাই ভারত-বাংলাদেশ মৈত্রীর পথের কাঁটা। প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা এসে নিশ্চয়ই অনেক আটকে থাকা সরকারি প্রকল্পের জট খুলতে পারবেন। কিন্তু আমলাতন্ত্রের জট খুলতে পারবেন কি? জেনে রাখুন, সরকারিভাবে দু'দেশের সম্পর্ক যা-ই থাকুক না কেন, দু'দেশের মানুষকে কাছে আসতে দিন,

মুম্বাই বিস্ফোরণ-সন্ত্রাসবাদ রুখতেই হবে

বুধবার মুম্বাই আরেকবার সন্ত্রাসবাদী বোমা বিস্ফোরণে রক্তাক্ত হলো। সন্ধ্যা নাগাদ পরপর তিনটি জনবহুল ব্যস্ত স্থানে বোমাগুলো বিস্ফোরিত হলে ভারতের প্রধান বাণিজ্যকেন্দ্রের প্রাণস্পন্দন যেন থেমে যায়। অন্তত দুই ডজন মানুষের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর জেনে সে দেশের মানুষের সঙ্গে আমরাও হতবিহ্বল।

রাজনীতি-শান্তি ও সমঝোতা চাই

গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি হিসেবে হরতাল সর্বশেষ ধাপ_ এমন পুঁথিগত বিবেচনা যাদের, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তাদের জন্য প্রায়শই হতাশা ডেকে আনে। এখানে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি কখনও কখনও ঘন ঘন দেওয়া হয় এবং সে তুলনায় জনসভা, মিছিল ও প্রচারমূলক অন্যান্য কর্মসূচি হয়ে পড়ে গৌণ।

চরাচর-পোড়াবাড়ীর চমচম by আলম শাইন

মিষ্টির বিপরীত শব্দ টক। শুধু শব্দের ক্ষেত্রেই নয়, মিষ্টি এবং টক-জাতীয় খাবারও একটি অন্যটির চেয়ে আলাদা বৈশিষ্ট্যের দাবি রাখে। অর্থাৎ খাবার হিসেবেও এ দুটির সম্পর্ক সম্পূর্ণ বিপরীত। এ মূল্যবান খাবার এবং শব্দদ্বয়ের মধ্যে মিল খুঁজে পাওয়া না গেলেও একটি জায়গায় শতভাগ মিল খুঁজে পাওয়া যায়।

'পৃথিবীর ওপর চাপ' শীর্ষক সম্মেলন থেকে নতুন ভাবনা by কানন পুরকায়স্থ

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত 'পৃথিবীর ওপর চাপ' (Planet under pressure) শীর্ষক সম্মেলনে প্রায় দুই হাজার বিজ্ঞানী অংশগ্রহণ করেন। এ সম্মেলনে আলোচনার মূল বিষয় ছিল মানুষের নানা কর্মকাণ্ডের ফলে পৃথিবীর প্রাণ সহায়তাকারী পদ্ধতি (Life Support System) কতটা ঝুঁকির সম্মুখীন, তার উপাত্ত উপস্থাপন ও বিশ্লেষণ করা।

২০ এপ্রিল : সখীপুর এবং কাদেরিয়া বাহিনী by শওকত মোমেন শাহজাহান

২০ এপ্রিল টাঙ্গাইলের মুক্তিযুদ্ধের একটি অগি্নগর্ভ দিন। এদিন সখীপুরে লেখকের নেতৃত্বে এই এলাকার ১০ জন ছাত্র সশস্ত্র মুক্তিবাহিনী গড়ে তোলেন, যা কাদেরিয়া বাহিনী নামে পরিচিতি লাভ করে। সেদিন থেকে মুক্তিযুদ্ধের পুরো ৯ মাস এই সখীপুরই ছিল কাদেরিয়া বাহিনীর হেড কোয়ার্টার এবং ১৭ থেকে ১৯ আগস্ট এ তিন দিন ব্যতিরেকে আর কখনো শত চেষ্টা করেও সখীপুর এলাকায় পাকিস্তানি সেনারা ঢুকতে পারেনি।

মনের কোণে হীরে-মুক্তো-একটি বিনষ্ট নগরী হিসেবে ঢাকা কি অবশেষে পরিত্যক্ত হবে by ড. সা'দত হুসাইন

ঢাকা। আমার প্রাণের ঢাকা। গ্রামের বাড়িতে পাঁচ বছর এবং নোয়াখালী শহরে ১০ বছর। মোট ১৫ বছর ছাড়া আমার সারাজীবনই কেটেছে ঢাকা শহরে। মাঝেমধ্যে কয়েক মাস বা বছর বিদেশে থেকেছি উচ্চ শিক্ষার্থে। তবে ঢাকার সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে।

আবারও পচা গম আমদানি!

আবারও পচা গম আমদানি করা হয়েছে এবং আমদানি করেছে সেই একই আমদানিকারক! চট্টগ্রাম সাইলোর প্রাথমিক পরীক্ষায় জাহাজভর্তি গমের একটি বড় অংশই পচা বলে প্রতীয়মান হওয়ায় গম খালাসের কাজ বন্ধ রাখা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত পচা গম খালাসের কাজ বন্ধ রাখা যাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

কলেরা নিয়ে লুকোচুরি

বাংলাদেশে একদিকে কলেরা নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে, অন্যদিকে সমস্যার প্রকৃত সমাধানের দিকে না গিয়ে বিদেশি প্রতিষ্ঠানের কলেরা ভ্যাকসিন পরীক্ষার জন্য বাংলাদেশের মানুষকে গিনিপিগ বানানো হচ্ছে। এর কোনোটিই আমাদের কাম্য নয়। ৭ এপ্রিল ২০১১ কালের কণ্ঠে এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

পবিত্র কোরআনের আলো-ইহুদিরা আখেরি নবীকে যুক্তি দেখায় অথচ এরাই অনেক নবীকে হত্যা করেছিল

১৮২। যালিকা বিমা ক্বাদ্দামাত আইদীকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বি-জল্লামিল লিল 'আবীদি। ১৮৩। আল্লাযীনা ক্বালূ ইন্নাল্লাহা 'আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসুলিন হাত্তা ইয়া'তিইয়ানা বিক্বুর্বানিন তা'কুলুহুন্নার; ক্বুল ক্বাদ জাআকুম রুসুলুম মিন ক্বাব্লী বিল বায়্যিনাতি ওয়া বিল্লাযী ক্বুল্তুম ফালিমা ক্বাতাল্তুমূহুম ইন কুন্তুম সাদিক্বীন।

সুভাষ বহরা-চীন ও ভারতের এগিয়ে যাওয়া

পৃথিবীর ৪০ শতাংশ মানুষ বাস করে ভারত ও চীনে। অর্থনীতিবিদদের মতে, দেশ দুটি বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। এশিয়ার দেশ দুটির অর্থনৈতিক উন্নয়নের একটি কারণ তাদের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং তাদের প্রতি যুক্তরাষ্ট্রের গৃহীত নীতিমালা। চীন বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ। চীনের জনসংখ্যা ১৩০ কোটি।

দূরের দূরবীনে-মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড দর্শন : আমরা কবে বড় হব? by অজয় দাশগুপ্ত

অস্ট্রেলিয়া ক্রিকেট খেলতে গেছে বাংলাদেশে। একচক্ষু অজি মিডিয়া এবার একটু হলেও নয়ন মেলবে। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। এত আধুনিক, এত চমৎকার, মাঝেমধ্যে এত নিরপেক্ষ_এর পরও কোথায় যেন সীমাবদ্ধ হয়ে আছে এ দেশের মিডিয়া।

বহে কাল নিরবধি-রাত্রি এখনো বাকি by এম আবদুল হাফিজ

প্রতিবাদ বিক্ষোভের ঘূর্ণিবার্তা যা তিউনিসিয়ার জাইন এল আবিদিন ও মিসরের হোসনি মুবারককে কুপোকাত করেছে, তা কিন্তু এখনো অব্যাহত। সারা আরব বিশ্বই এখন বিপ্লবের জোয়ারে ভাসছে। ভাসছে উপকূলীয় ইয়েমেন ও বাহরাইন থেকে মাগরিবের মরক্কো ও আলজেরিয়া।

চরাচর-পুণ্যস্নানে শুচি হোক ধরা by তারাপদ আচার্য্য

মহাতীর্থ লাঙ্গলবন্দের মহাস্নানে পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত হবে পৃথিবী_এই ধর্মবিশ্বাস বুকে ধারণ করে লাঙ্গলবন্দে জড়ো হয় বাংলাদেশসহ ভারত, নেপাল ও শ্রীলঙ্কার হাজার হাজার পুণ্যার্থী। অশোকাষ্টমী তিথিতে এ মহাতীর্থে স্নানরত মানুষ হয়ে ওঠে দেবতা। দেবত্বের স্ফুরণের মধ্য দিয়ে প্রকাশ ঘটে আলোকিত মনুষ্যত্বের।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

আর মাত্র কটি দিনের প্রতীক্ষা। তিন রাত পার হলেই ফুটে উঠবে নববর্ষের প্রথম ঊষার আলো। সেদিন প্রভাতে আশ্চর্য সুন্দর রবির কর পশিবে প্রাণের পর। বাধাহীন অনাবিল আনন্দে জাগিয়া উঠিবে প্রাণ। নতুন সাজে উৎসব কোলাহলে ভোর হতে না হতেই বাঙালি ঘরের বার হবে।

আমি ছোট, আমাকে ধাক্কা দেবেন না by মহসীন হাবিব

মহামান্য যুক্তরাষ্ট্র্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, আমাদের বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিশ্চয়ই আপনি চেনেন। কারণ আপনি নিজে ভারতবর্ষের আরেক মহাপুরুষ মহাত্মা গান্ধীর ভক্ত। এর চেয়ে বড় কথা, আপনাদের মুল্লুকে শুধু আত্মীয়তার জোরে বা সম্পদের উত্তরাধিকারীর মতো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান হওয়ার সুযোগ নেই।

মত ও মন্তব্য-নবীন-প্রবীণের স্মৃতি জাগানিয়া আনন্দযাত্রা by হারুন হাবিব

স্বাধীনতার ৪০তম বার্ষিকীতে নিজের ভালো লাগার কিছু জরুরি কাজ থেকেই গেছে। বিশেষ সংখ্যাগুলোর জন্য লেখালেখি। নানা জায়গায় মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ, স্বাধীনতাবিরোধী ধর্মীয় মৌলবাদীদের উত্থানের বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ ইত্যাদি।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৭১ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ আবুল কাশেম, বীর বিক্রম অবিচল যোদ্ধা মুক্তিযোদ্ধারা আক্রমণ চালালেন পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানে। পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরাও বসে থাকল না।

ঢাকা মেডিকেল কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীনিবাস থেকে গতকাল বৃহস্পতিবার এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত পাপিয়া ভট্টাচার্য (২৪) এমবিবিএস শেষ বর্ষের ছাত্রী ছিলেন। পাপিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ, পরিবার ও কলেজ কর্তৃপক্ষ।

বিদ্যুৎ খাত আবার খাদের কিনারে by অরুণ কর্মকার

বিদ্যুৎ খাত আবার খাদের কিনারে চলে গেছে। ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো যাচ্ছে না জ্বালানির বিপুল ব্যয় নির্বাহে অক্ষমতার কারণে। এদিকে এসব কেন্দ্রের মেয়াদ শেষে গ্যাস ও কয়লাচালিত যে কেন্দ্রগুলো উৎপাদনে আসার কথা, সেগুলোর একটি ছাড়া বাকিগুলো স্থাপনেও অগ্রগতি নেই।

বাঙালির চুরি হয়ে যাওয়া কৃতিত্ব by আখতার হুসেন

অপরাধী শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট তথা আঙুলের ছাপের আবিষ্কারক একজন বাঙালি, কিন্তু সেই আবিষ্কার চুরি করে নেয় তাঁরই ইংরেজ ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু সেই চুরির ঘটনা গোপন থাকেনি। ১০০ বছর পর মুখ খুলেছে ইতিহাস: আঙুলের ছাপের আবিষ্কারক আসলে খুলনার একজন বাঙালি, নাম কাজি আজিজুুল হক।

বাদী আ.লীগ নেতা, ১১ বছর আগে চাঁদা দাবির অভিযোগ-মধ্যরাতে ইলিয়াস আলীর বিরুদ্ধে দুটি মামলা!

নিখোঁজ’ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর বিরুদ্ধে তাঁর নিজ এলাকা সিলেটের বিশ্বনাথ থানায় আওয়ামী লীগের এক নেতা দুটি মামলা করেছেন। গত বুধবার মধ্যরাতে দলের বিশ্বনাথ উপজেলা শ্রমবিষয়ক সম্পাদক বশারত আলী ওরফে বাশা মামলাটি করেন। মামলায় ইলিয়াসের বিরুদ্ধে ২০০১ সালে চাঁদা দাবি করে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ গ্যাসফিল্ডে নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ-৩১ শূন্য পদে ১৪৩ নিয়োগ by শরিফুল হাসান

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডে (বিজিএফসিএল) ৩১টি শূন্য পদের বিপরীতে ১৪৩ জনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগ, বিপুল অঙ্কের অর্থ লেনদেনের বিনিময়ে জনবলকাঠামো-পরিপন্থী এই নিয়োগ-প্রক্রিয়া চলছে।

সুরতহাল প্রতিবেদনে ভুল তথ্য-ময়নাতদন্তের ভাষা বোঝে না পুলিশ by কামরুল হাসান

মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের বেশির ভাগ কর্মকর্তাই ময়নাতদন্ত প্রতিবেদনের ভাষা ঠিকমতো বোঝেন না। আবার মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদনে তাঁরা তুলে ধরেন অপ্রয়োজনীয় ও ভুল তথ্য। এ কারণে তদন্তে অতিরিক্ত সময় লাগে। আবার প্রকৃত অপরাধীও শনাক্ত হয় না।

অনেকের লাশ পাওয়া গেলেও খুনি ধরা পড়েনি-২৭ মাসে ১০০ ‘নিখোঁজ by গোলাম মর্তুজা

তদন্ত চলছে’, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি’ তদন্ত কর্মকর্তাদের কাছ থেকে এ কথা শুনতে শুনতে দিন পার করছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। নিখোঁজ হওয়ার পর অনেকের লাশ পাওয়া গেছে। যাদের লাশও পাওয়া যায়নি, তাদের স্বজনেরা এখনো খুঁজছে।

যুক্তি তর্ক গল্প-‘প্রধানমন্ত্রিত্ব চাই না’ রাষ্ট্রনায়কের ভূমিকা চাই by আবুল মোমেন

দেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে সচেতন মানুষের মনে শঙ্কা দানা বাঁধছে। রাজনীতিতে যে ভাবাদর্শিক টানাপোড়েন আছে, তা মানুষ জানে এবং এর ফলে রাষ্ট্রের সঙ্গে সঙ্গে নাগরিক জীবনে যে গভীর সংকট তৈরি হয়, তাও মানুষের জানা আছে। ফলে আকাশে সিঁদুরে মেঘ দেখলে তার মনে খটকা লাগবেই।

এ অবস্থা আর চলতে দেওয়া যায় না-রাজধানীর পয়োনিষ্কাশন-ব্যবস্থা

অতিঘনবসতিপূর্ণ আমাদের এই মহানগর ঢাকায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে প্রায় ১২ লাখ ৪০ হাজার ঘনমিটার পয়োবর্জ্য। এর মধ্যে ৩৫ থেকে ৫০ হাজার ঘনমিটার সঠিক পদ্ধতিতে পয়ঃশোধনাগারে পৌঁছে শোধন হয়। ৭০ শতাংশ পয়োবর্জ্য শোধনাগারে পৌঁছানোর বা শোধন করার কোনো ব্যবস্থা নেই। তা হলে এই বিপুল পরিমাণ পয়োবর্জ্য কোথায় যায়? কী ঘটে তার ফলে?

সরাসরি গ্রেপ্তারের বিধান বাতিল করাকে স্বাগত জানাই-মানহানি মামলা ও সাংবাদিক

সাংবাদিক সমাজের স্বার্থসংশ্লিষ্ট, বিশেষ করে, গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয় ফৌজদারি কার্যবিধির এমন একটি ধারা বাতিল হয়েছে। গত বুধবার জাতীয় সংসদে ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০১১ পাস হওয়ার ফলে মানহানিকর কোনো সংবাদ প্রকাশের অভিযোগে করা মামলায় সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান বাতিল করা হয়েছে।