Wednesday, November 18, 2026
সবাই যা ভাবছে, তা নয়...
যোগাযোগ করা হলে প্রথম আলোকে এ উপহারের রহস্য জানিয়েছেন অভিনেত্রী। জানান, সবাই যা ভাবছে, তা নয় (হাসি)। জন্মদিনে একটি প্রতিষ্ঠান থেকে এ উপহার পেয়েছেন তিনি। ফুল তাঁর ভীষণ প্রিয়, আর তা যদি হয় সাদা গোলাপ, তাহলে তো আর কথাই নেই। তাই ছবিটি পোস্ট করেছেন তিনি। ছবিটি পোস্টের পরই কাছের মানুষ থেকে সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা জানতে চেয়েছেন, কার কাছ থেকে গোলাপ পেলেন হিমি!
গত ৪ অক্টোবর ছিল হিমির জন্মদিন। অন্য সময় শুটিংয়ে জন্মদিন উদ্যাপন করলেও এবার পরিবার ও বন্ধুদের নিয়ে দিনটি কাটিয়েছেন তিনি। বিভিন্ন উপহারের সঙ্গে অনেকেই পাঠিয়েছেন সাদা গোলাপ, পান্ডা পুতুল, চকলেট।
হিমি বলেন, ‘সব সময় তো শুটিংয়ে সহকর্মীদের নিয়ে কেক কাটা হয়। এবার সময়টা বন্ধুবান্ধব আর পরিবার নিয়ে কাটিয়েছি। এই দিনে এবার অনেক সুখস্মৃতি জমা হয়েছে। সে সময়ের ছবিই শেয়ার করলাম।’
এখন থেকে বিরতি নিয়েই কাজ করছেন হিমি। এর আগে কানাডা ঘুরে এসে প্রথম আলোকে জানিয়েছিলেন, এই ট্যুর থেকে এসে নিজেকে সময় দেওয়ার তাড়না অনুভব করছেন তিনি। তাই এখন থেকে টানা নয়, বিরতি নিয়েই কাজ করবেন তিনি। এর সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, নিয়মিত জুটি নিলয় আলমগীর ও মোশাররফ করিম ছুটিতে থাকায় কিছু কাজ পিছিয়েছে। দুজন ফিরলে ব্যস্ততা বেড়ে যাবে।
সম্প্রতি মুক্তি পাওয়া অভিনেত্রীর দুটি নাটক আছে আলোচনায়। এর মধ্যে মহিন খানের বউয়ের সাথে ভূত নাটকের ভিউ ৯ দিনে পেরিয়েছে ১ কোটি। অন্য নাটকটিও মহিন খানের, দুই সপ্তাহে মায়ের শাসন শিরোনামের নাটকের ভিউ পেরিয়েছে ৮৬ লাখ।
![]() |
| হিমি। ছবি: ফেসবুক |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2638)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
