Tuesday, February 7, 2012

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একুশ স্মরণ

ভাষা আন্দোলনের মাস। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও তাই থাকবে একুশের স্মরণ। আগামী পরশু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রায় তিন ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হবে প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের আসর। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।

মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ছাড়াবে প্রবৃদ্ধি অর্জন নিয়ে সংশয়

অনেকগুলো ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা সাপেক্ষে চলতি ২০১১-১২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন নয় বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। তবে বৈদেশিক ঝুঁকির দিক বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক এই অর্জনের সম্ভাবনা নিয়ে সংশয়ও প্রকাশ করেছে।

শ্রমশক্তি জরিপ প্রকাশ করেছে বিবিএস-দেশে বেকারের সংখ্যা এখন মাত্র ২৬ লাখ

দেশে বেকার লোকের সংখ্যা মাত্র ২৬ লাখ। তাঁরা সপ্তাহে এক ঘণ্টার কম সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এমন ব্যক্তিদের বেকার হিসেবে মনে করে। গতকাল সোমবার বিবিএস আনুষ্ঠানিকভাবে শ্রমশক্তি জরিপ-২০১০-এর সারাংশ প্রকাশ করে। জরিপের তথ্য-উপাত্ত প্রকাশের জন্য বিবিএস সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পুঁজিবাজারের বিভিন্ন সূচক ফিরে যাচ্ছে কয়েক বছর আগের স্থানে

শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটে চলেছে। গতকাল রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে ব্যাপক দরপতন ঘটেছে। দিনের শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ৬ শতাংশ বা ২২৯ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে পাঁচ শতাংশ বা ৫৬৯ পয়েন্ট।

ইসরায়েল ইরানে হামলার সিদ্ধান্ত নেয়নি: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কোনো সিদ্ধান্ত ইসরায়েল নিয়েছে বলে তিনি মনে করেন না। তবে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। গত রোববার এনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওমাবা এসব কথা বলেন।

সিরিয়ায় অর্থ ও অস্ত্রের জোগান বন্ধে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

সহিংসতায় জর্জরিত সিরিয়ায় অর্থায়ন ও দেশটিতে অস্ত্র সরবরাহ বন্ধে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের ওপর সিরীয় সরকারের দমনাভিযানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে উত্থাপিত নিন্দা প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দেওয়ার পর ওয়াশিংটন এই অঙ্গীকার করল।

সিংহাসনে রানির ৬০ বছর-কোনো আনুষ্ঠানিকতা ছিল না

অন্য সব দিনের মতো গতকাল সোমবারও যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ (৮৫) ব্যস্ত ছিলেন প্রাত্যহিক কাজে। রাজপরিবারে ছিল না জাঁকজমক কোনো আয়োজন। রানিকে ঘিরে আড়ম্বরপূর্ণ সরকারি কোনো অনুষ্ঠানও কারও চোখে পড়েনি।

পাকিস্তান কাশ্মীর যুদ্ধের ভার বহনে সমর্থ নয়: গিলানি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত। একুশ শতকের এ পৃথিবীতে পাকিস্তান কাশ্মীর যুদ্ধের ভার বহন করতে পারবে না। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সচিবালয়ে ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী পদের প্রতি মোহ নেই: রাহুল

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী পদের প্রতি তাঁর কোনো মোহ নেই। উত্তর প্রদেশের বেনারস শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল সোমবার তিনি এ কথা বলেন।ভারতের বিখ্যাত নেহেরু-গান্ধী বংশের তরুণ সদস্য ৪১ বছর বয়স্ক রাহুলকে দেশের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে দেখা হয়।

সাভারে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, আহত ১০

রাজধানীর অদূরে সাভারের রাজাসন সড়কের সুরমা গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের কারণে কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করেছে। ঈদে মিলাদুন্নবীর ছুটি নিয়ে সৃষ্ট জটিলতা থেকে গতকাল সোমবার দুই দল শ্রমিকের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

সোনারগাঁয়ে যাত্রামঞ্চে অগ্নিসংযোগ, ভাঙচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা এবং লোকজ উৎসব উপলক্ষে ফাউন্ডেশন চত্বরের যাত্রামঞ্চে গত রোববার ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, যাত্রার নামে সেখানে অশ্লীল নৃত্য ও অসামাজিক কাজ চলছিল। ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

বিজিবির সঙ্গে বৈঠক-অনুমতি ছাড়া সীমান্তে কালভার্ট নির্মাণ করবে না বিএসএফ

বাংলাদেশের অনুমতি ছাড়া আখাউড়া স্থলবন্দর সীমান্তের শূন্য রেখার খালের ওপর কালভার্ট নির্মাণ করবে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার বিজিবি ও বিএসএফের বৈঠকে বিএসএফের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

টিআরের বরাদ্দে পুকুর ভরাট by কল্যাণ ব্যানার্জি

সংস্কারের নামে টিআরের টাকা ও গম বরাদ্দ নিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পুকুর ভরাট চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। আইন অনুযায়ী, পৌর এলাকায় পুকুর ভরাট করা যায় না। বিষয়টি জানার পরও পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

আদর্শের সঙ্গে মেলানো জীবনাচরণ by বৃত্বা রায় দীপা

আজ প্রসাদ রায়ের ১৬তম মৃত্যুবার্ষিকী। খাপড়া ওয়ার্ডের লড়াকু যোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শ্রমিক-মেহনতি মানুষের বন্ধু, কমিউনিস্ট নেতা এদিন সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন। জন্মেছিলেন ৫ আগস্ট, ১৯২৮ সালে পাবনার প্রতাপ ভবনে। সে সময়ে পাবনা শহরে এই পরিবারটির স্বপরিচিতি ছিল তার অসাম্প্রদায়িক মূল্যবোধ ও সাংস্কৃৃতিক আবহের কারণে। এ চিন্তার পথিকৃৎ ছিলেন তার মা শবাসনা দেবী।

সিঙ্গাপুরের দুই ডানা চীন ও ভারত-সাক্ষাৎকার by লি সিয়েন লুং

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগদানের সময় সিএনএনের সাংবাদিক, কলামিস্ট ও আন্তর্জাতিক বিশ্লেষক ফরিদ জাকারিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে চীন সম্পর্কে তার উপলব্ধি তুলে ধরেন।

মানিক বনাম মমতা

ভারতের প্রভাবশালী সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস সোমবার 'আনডু ঢাকা ড্যামেজ' শিরোনামের সম্পাদকীয়তে লিখেছে :এক সময়ে ত্রিপুরাকে বলা হতো লিটল বেঙ্গল। নিকট অতীতে ১৯৭১ সালে এ রাজ্যটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কৌশলগত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

বদলে যাওয়ার তাগিদ-রাজনীতি by সিরাজউদদীন আহমেদ

বিরোধী দলকে সংসদে গিয়ে তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি পেশ করতে হবে। হরতাল বাদ দিয়ে আলোচনায় বসতে হবে। মহাজোট সরকারকে অবিলম্বে নিম্নলিখিত পদক্ষেপ নিতে হবে। মূল্যস্টম্ফীতি নিয়ন্ত্রণে অর্থনীতির ঝুঁকি দূর করা, মন্ত্রিসভা থেকে অযোগ্য মন্ত্রীদের বাদ দেওয়া, মহাজোট সহযোগী দল থেকে মন্ত্রী নিয়োগ করতে হবে। দলের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

নতুন সরকারের শাসনে পশ্চিমবঙ্গ-সমকালীন প্রসঙ্গ by বদরুদ্দীন উমর

তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জি দেশের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে যতই ব্যর্থ হবে ততই সংসদীয় রাজনীতির নিয়ম অনুযায়ী বিরোধী দলের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকবে। এ ক্ষেত্রে কংগ্রেস ও বিজেপির থেকে সিপিএমের লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

সুন্দরবন-জীববৈচিত্র্যেই সমৃদ্ধ হোক, দস্যুতায় নয়

বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গরানভূমি এবং আমাদের গর্ব সুন্দরবনকে ঘিরে দস্যুবৃত্তি কতটা বিস্তৃত হয়েছে, গত বছরের পরিসংখ্যান তার প্রমাণ। রোববার সমকালের লোকালয় পাতায় প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, এক বছরেই সেখানে ২০ জন দস্যু

পদ্মা সেতু নির্মাণ-নতুন সম্ভাবনা, প্রত্যাশা স্বচ্ছতার

দেশের সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু নির্মাণের জট খুলতে পারে, এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক সই হবে। ঢাকা ও কুয়ালালামপুর থেকে এ বিষয়ে পৃথক যে ঘোষণা এসেছে তাতে জানানো হয়, মালয়েশিয়া এ জন্য ৬৬০ কোটি রিঙ্গিত (প্রায় ২২০ কোটি মার্কিন ডলার) প্রদান করবে, যা বিশ্বব্যাংকের প্রতিশ্রুত অর্থের চেয়ে একশ' কোটি ডলার বেশি।

বিএডিসির অদক্ষতা-বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে

যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিএডিসি নামক প্রতিষ্ঠানটির জন্ম দেওয়া হয়েছিল তা বলতে গেলে ভেস্তে গেছে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অদক্ষতা, অদূরদর্শিতা আর যথাযথ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে না পারার কারণে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) জন্মের উদ্দেশ্য ছিল কৃষিপ্রধান এ দেশটির এ খাতটিকে কিভাবে আরো গতিশীল কিংবা চাঙ্গা করা যায়।

টিপাইমুখে সমীক্ষা-স্বীকৃত বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হোক

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সামনে এখন দুটি বড় বিষয় ঝুলছে- একটি হচ্ছে টিপাইমুখ বাঁধ, অন্যটি তিস্তার পানিচুক্তি। এ দুটি বিষয়ের ওপর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ যেমন নির্ভর করছে, তেমনি বর্তমানের রাজনৈতিক দূরদর্শিতার বিষয়টিও এর ওপর নির্ভরশীল। বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ভারত তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের টিপাইমুখে অভিন্ন নদ বরাকের ওপর বাঁধ ও জলবিদ্যুৎ উৎপাদনের চুক্তি সম্পন্ন করে।

পবিত্র কোরআনের আলো-মুনাফিকরা আগের লোকদের করুণ পরিণতি থেকে শিক্ষা নেয়নি

৬৯. কাল্লাযীনা মিন্ ক্বাবলিকুম কানূ আশাদ্দা মিনকুম ক্বুওয়্যাতাওঁ ওয়া আকছারা আমওয়ালাওঁ ওয়া আওলাদা; ফাছ্তামতাঊ' বিখালাকি্বহিম ফাছ্তাম্তা'তুম বিখালাকি্বকুম কামাছ্ তামতাআ'ল্লাযীনা মিন্ ক্বাবলিকুম বিখালাকি্বহিম ওয়া খুদ্বতুম কাল্লাযী খাদ্বূ; উলা-য়িকা হাবিত্বাত আ'মালুহুম ফিদ্ দুনইয়া ওয়াল-আখিরাহ; ওয়া উলায়িকা হুমুল খাছিরূন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন by সালাম সাকলাইন ও আহমেদ সুমন

আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। সমাবর্তনে রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমান ভাষণ দেবেন এবং বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের সনদপত্র প্রদান করবেন। সমাবর্তন বক্তার ভাষণ দেবেন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।

মন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জ করা হোক by ইলিয়াস কাঞ্চন

জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সড়ক দুর্ঘটনা সম্পর্কিত যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত অনভিপ্রেত ও চরম আপত্তিজনক। এ বক্তব্যের জন্য নিন্দা জ্ঞাপনের পাশাপাশি তাঁর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাই। দেশে সড়ক দুর্ঘটনার হার যখন ক্রমেই উচ্চ মাত্রা স্পর্শ করছে, তখন তাঁর এ ধরনের বক্তব্য কিংবা মন্তব্য রীতিমতো আত্মঘাতী। তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহত হলে প্রতিবাদ জানানোর কিছু নেই।

স্বেচ্ছাচারিতার বলি হচ্ছে মানুষ by মোহাম্মদ ফায়েক উজ্জামান

*২ ফেব্রুয়ারি ২০১২ জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সড়ক দুর্ঘটনা বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট'। এটি পরদিন কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে দুর্ঘটনা তো দুর্ঘটনাই।

চরাচর-তিতাসের মরে যাওয়া by বিশ্বজিৎ পাল বাবু

'তিতাস একটি নদীর নাম। তার কূলজোড়া জল, বুকভরা ঢেউ, প্রাণভরা উচ্ছ্বাস। স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়। ভোরের হাওয়ার তার তন্দ্রা ভাঙে, দিনের সূর্য তাকে তাতায়; রাতের চাঁদ ও তারারা তাকে নিয়া ঘুম পাড়াইতে বলে, কিন্তু পারে না। মেঘনা-পদ্মার বিরাট বিভীষিকা তার মধ্যে নাই। আবার রমুমোড়লের মরাই, যদু পণ্ডিতের পাঠশালার পাশ দিয়া বহিয়া যাওয়া শীর্ণ পল্লীতটিনীর চোর কাঙ্গালপনাও তার নাই। তিতাস মাঝারি নদী।

সহজ-সরল-ভদ্রলোকের রকমফের কার কার জানা! by কনকচাঁপা

গানের সুবাদে মোটামুটি একজন বাউলের মতো আমার জীবনসঙ্গীর সঙ্গে বাংলার ও পৃথিবীর কোনাকাঞ্চিতে ঘুরতে থাকি- এ কথা আমি অনেকবারই বলেছি। সে সফরগুলোতে অনেক অভিজ্ঞতা অর্জন করি। আমরা সব শিল্পীই সেজেগুজে হাসিমুখে গান করি, অনেক সম্মান-ভালোবাস পাই।

কল্পকথার গল্প-স্বপ্ন, দুঃস্বপ্ন ও কিছুটা দিবাস্বপ্ন by আলী হাবিব

স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান। আমরা ছাপোষা মানুষ হাঁ করে স্বপ্নের কথা শুনি। মহামহিম স্বপ্নদ্রষ্টারা করেন বয়ান। তাঁদের বয়ান শুনে আমরা আহ্লাদিত হই। বিগলিত হই। আমাদের পাকা ধানে কেউ যদি দিয়ে যায় মই, তাও আমরা স্বপ্নে বিভোর থাকি। আমাদের আইকন যাঁরা, তাঁরা আমাদের স্বপ্নের কথা শুনিয়েছেন যে। কারো কারো মতে,

দুটি অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর কদমতলীতে গতকাল সোমবার সকালে ছাদ থেকে পড়ে মো. ফাহাদ (১৮) নামের এক তরুণ মারা গেছেন। পরিবার বলছে, এটি দুর্ঘটনা। পুলিশ বলছে, আত্মহত্যা। একই দিন খিলক্ষেতে পাইলিংয়ের কাজ করার সময় লোহার একটি খণ্ড মাথায় পড়ে মারা গেছেন মো. আনোয়ার (৩০) নামে এক শ্রমিক। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মিশুক চলাচলের দাবিতে পাঁচ দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা

রাজধানীতে মিশুক চলাচলের অনুমতি পুনর্বহালের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন মিশুক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।

ব্যবসায়ীকে আটক করে টাকা আদায়ের চেষ্টা-কাফরুল থানার পুলিশসহ সাতজন গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে আটক করে টাকা আদায়ের অভিযোগে কাফরুল থানার দুই পুলিশ কর্মকর্তা ও এক কনস্টেবলসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল আলম, কনস্টেবল নিয়ামত আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম, পুলিশের সঙ্গে থাকা রুহুল আমিন,

গুলিস্তানে সিটি করপোরেশনের হকার উচ্ছেদ, জরিমানা আদায়-গুলশান লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলশান-বনানী-বারিধারা লেকের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলে। কিছু লোক অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযানকারী দল আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললে তাঁরা সরে যান।

কালান্তরের কড়চা-ছেলের হাতের মোয়াও চাইলেই পাওয়া যায় না by আবদুল গাফ্‌ফার চৌধুরী

লন্ডনে এখন আমরা একেবারে বরফের সমুদ্রে ডুবে আছি। ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার আগেই হাড় কাঁপানো শীত ও ঠাণ্ডা বাতাস শুরু হয়েছিল। তারপর হঠাৎ শুরু বরফপাত। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঘুম থেকে উঠে দেখি, চারদিকে ঘরবাড়ি, রাস্তাঘাট আর কিছুই চেনা যায় না। মনে হলো, উত্তর মেরুর কোনো বরফের ঘরে বসে আছি।

ঈদের আগে বেতন বোনাস-নিশ্চিত করুন পোশাক শ্রমিকদের পাওনা

ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে একটি অশুভ সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন পোশাকশিল্প মালিকরা। তাঁরা ধারণা করছেন, গত বছর ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধ নিয়ে যেখানে অল্পসংখ্যক কারখানায় সমস্যা তৈরি হয়েছিল, সেখানে এ বছর সংখ্যাটি ৩০০ ছাড়িয়ে যেতে পারে।

শেয়ারবাজারে দরপতন-বিনিয়োগে সতর্ক হতে হবে

আবার শেয়ারবাজার অস্থির হয়ে উঠেছিল। কিন্তু রাস্তায় বিনিয়োগকারীদের ক্ষোভ প্রকাশের পরদিনই সোমবার ঘুরে দাঁড়ায় ঢাকার শেয়ারবাজার। আগের দিন যে বাজার ছিল দরপতনের, সেই বাজারেই সোমবার ফিরে আসে চাঙ্গাভাব। দিনের শুরুতেই সূচক বেড়ে যায় ১০০ পয়েন্টের বেশি।

পবিত্র কোরআনের আলো-দাউদ ও ঈসা নবী বনি ইসরাইলের অবাধ্যদের অভিশাপ দিয়েছেন

৭৭. ক্বুল ইয়া-আহ্লাল কিতা-বি লা-তাগলু ফী দীনিকুম গাইরাল হাক্কি ওয়ালা তাত্তাবিঊ' আহ্ওয়া-আ ক্বাওমিন ক্বাদ দ্বাল্লূ মিন্ ক্বাবলু ওয়া আদ্বাল্লু কাছীরাওঁ ওয়া দ্বাল্লূ আ'ন ছাওয়া-য়িছ ছাবীল। ৭৮. লুয়ি'নাল্লাযীনা কাফারূ মিম্ বানী ইছরাইলা আ'লা লিছা-নি দা-ঊদা ওয়া ঈ'ছাব্নি মারইয়ামা; যা-লিকা বিমা আ'সাওঁ ওয়াকা-নূ ইয়া'তাদূন।

বিশেষ আনসারদের চাকরি এক যুগেও স্থায়ী হয়নি by গোলাম মর্তুজা

চরমপন্থী সংগঠন থেকে অস্ত্র সমর্পণ করে আনসার বাহিনীতে যোগ দেওয়া বিশেষ আনসারদের চাকরি এক যুগেও স্থায়ী হয়নি। তাঁরা ১২ বছর আগে দৈনিক ৭৭ টাকা বেতনে চাকরিতে ঢোকেন। আর এখন তাঁদের বেতন দৈনিক ১৮০ টাকা। পুলিশ ও নিয়মিত আনসারের মতো সব দায়িত্ব পালন করেও তাঁরা আর কোনো সরকারি সুযোগ-ছুটি-ভাতা পান না।

গলাচিপায় শহীদ মিনার ভাঙলেন অধ্যক্ষ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ চত্বরের শহীদ মিনারটি উলানিয়া বন্দরের একমাত্র শহীদ মিনার। নতুন আরেকটি শহীদ মিনার নির্মাণের কথা বলে গত রোববার ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ শ্রমিক দিয়ে তা ভেঙে ফেলেন।

যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত রোববার ঢাকাসহ সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ এই দিনে রোজা পালন, নফল নামাজ আদায়, মিলাদ মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে স্মরণ করেন।

বর্ষায় জলাবদ্ধতাই ঢাকার নিয়তি by ধরিত্রী সরকার সবুজ

দুই দিনের বৃষ্টিতেই রাজধানীর বেশ কিছু অংশের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেল। জলাবদ্ধতা গ্রাস করল ঢাকা নগরীর বড় বড় সড়ক ও লোকালয়। বৃষ্টির পানি জমা হয়ে রাজধানীবাসীর জীবনযাত্রা ফেলে দিল চরম দুর্ভোগের মধ্যে। বর্ষাকালে ঢাকা নগরীতে এ দৃশ্য কিন্তু নতুন নয়। কয়েক বছর ধরে বর্ষাকালে ভারি বৃষ্টিপাত হলেই মাঝেমধ্যে এ দৃশ্যের অবতারণা হয়। কারণ অপরিকল্পিত ঢাকা নগরীতে বৃষ্টির পানি বের হওয়ার উপযুক্ত কোনো পথ নেই।

নাট্যজনের নাট্যকর্ম by মান্নান হীরা

এসএম সোলায়মানকে নিয়ে উচ্চারিত বাক্যগুলোর মধ্যে দেখা যায়, প্রায় সবাই বলেছেন তিনি অর্থাৎ সোলায়মান ছিলেন খ্যাপা এবং অভিমানী। একথা আংশিক সত্য, সম্পূর্ণ নয়। আমরা এও জানি যে, এসএম সোলায়মান তার প্রায় সব নাটকে মৌলবাদ, সাল্ফপ্রদায়িকতা, সামরিক শাসন, স্বৈরাচার, ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে ভীষণ তির্যক কটূক্তি করেছেন।

অবহেলায় পড়ে থাকা বিপুল সম্ভাবনা-পর্যটন by অভয় প্রকাশ চাকমা

প্রায় সব দেশের অর্থনীতিতে পর্যটন শিল্প বিশেষ অবদান রাখছে। আমাদের দেশে পর্যটন শিল্পের জন্য পার্বত্য চট্টগ্রাম একটি সম্ভাবনাময় অঞ্চল। পর্বতশোভিত সাংস্কৃতিক ও নৃতাত্তি্বক বৈচিত্র্যপূর্ণ পার্বত্য চট্টগ্রাম পর্যটনের জন্য আদর্শ স্থান। প্রাকৃতিক সৌন্দর্যভরা পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প বিকাশের জন্য কিছু পদক্ষেপ নিলে দেশি-বিদেশি পর্যটকের মিলনমেলায় পরিণত হবে এ অঞ্চল।

আফগান শান্তি প্রক্রিয়ায় বড় আঘাত-রব্বানি হত্যাকাণ্ড by আলিশা জে. রুবিন

আফগান শান্তি প্রক্রিয়ার প্রধান বোরহানউদ্দিন রব্বানির সঙ্গে কোলাকুলির সময় এক গুপ্তঘাতক তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়ে রব্বানিকে হত্যা করার ঘটনাটি তালেবানদের সঙ্গে পুনঃমিত্রতা গড়ে তোলা এবং ১০ বছরের আফগান যুদ্ধ অবসানের প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করল।

পকেটমার! by আনোয়ার হোসেন

মঙ্গলবার সমকালের 'অন্যদৃষ্টি' কলামে লেখা হয় :বাংলাদেশে পেঁয়াজ ব্যবসায়ীরা, বিশেষ করে যাদের মধ্যে ফটকাবাজির ঝোঁক রয়েছে তারা ভারতের রফতানি নীতিনির্ধারকদের হাজারবার সালাম জানাতেই পারে। তাদের এক সিদ্ধান্তে কয়েকদিনের জন্য বিপুল পরিমাণ অর্থ তারা আমাদের ক্রেতাদের পকেট থেকে প্রায় বিনা শ্রমে ও মূলধনে কেটে নিতে পেরেছেন।

সর্বগ্রাসী আত্মবিধ্বংসী উপাদান-মাদক by তাজনাহার নাজমুল

মাদকদ্রব্যের অপব্যবহার মারাত্মক সমস্যা। মানুষ বংশগতভাবে অপরাধী নয়, তেমনি কোনো মানুষ বংশগতভাবে মাদকাসক্তও নয়। পরিবেশ, পারিপাশর্ি্বকতা ও অন্যান্য আর্থ-সামাজিক অনুষঙ্গ তাকে মাদকাসক্তির দিকে ঠেলে দেয়। অনেক সস্তা পারিবারিক ও সামাজিক ঘটনাপ্রবাহ মানুষকে মাদকের অক্টোপাসে জড়িয়ে ফেলে। মূলত অজ্ঞতা ও কৌতূহল থেকেই মানুষ মাদকাসক্ত হয়।

সংসদ সদস্য আচরণ আইন প্রণয়ন জরুরি-সুশাসন by বদিউল আলম মজুমদার

একটি সংবাদপত্রের সাম্প্রতিক শিরোনাম অনুযায়ী, 'শতাধিক এমপি সরকারের মাথাব্যথার কারণ' (আমাদের সময়, ২৩ জুলাই ২০১১)। গণমাধ্যমের রিপোর্ট থেকে অনেক সংসদ সদস্যের অপকর্মের কাহিনীই এখন জানা যাচ্ছে। অনেকেই আইন-কানুন উপেক্ষা করে সংসদ সদস্য পদ কাজে লাগিয়ে ব্যবসায়িক ফায়দা লুটছেন।

মেঘনায় আতঙ্ক-জলদস্যু নয়, মাছের অভয়ারণ্য হোক

মেঘনা নদীর লক্ষ্মীপুর অঞ্চলে জলদস্যুর উৎপাত কী পর্যায়ে পেঁৗছেছে_ গত এক মাসে সেখানে ডাকাতির ঘটনার সংখ্যা তার একটি সূচক। বুধবার সমকালে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এ সময়ের মধ্যে কেবল কমলনগর ও রামগতি উপজেলার আওতাধীন এলাকাতেই কমপক্ষে ৩৫টি ট্রলার জলদস্যুর কবলে পড়েছে।

হরতাল-অনাকাঙ্ক্ষিত কর্মসূচি

গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি হিসেবে হরতাল শুধু যে গুরুত্ব হারিয়েছে তা নয়, নাগরিকরা নানাভাবে এ কর্মসূচির প্রতি অনাস্থা জানিয়ে আসছেন। এই অনাস্থার পেছনের কারণগুলো সবার জানা। কর্মতৎপরতার স্বাভাবিক গতি কোনো রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যাহত হোক তা কারও কাছেই প্রত্যাশিত নয়।

বিশেষ সাক্ষাৎকার : মির্জ্জা আজিজুল ইসলাম-সামাজিক নিরাপত্তাবেষ্টনী দৃঢ় করতে হবে

এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন একই বিশ্ববিদ্যালয়ে। পরবর্তী সময়ে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন।

চরাচর-ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনচিত্র by বনরূপা

অভিযোগটি পুরনো যে এক শ্রেণীর দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে একটি প্রভাবশালী মহল বছরের পর বছর পাহাড়িদের ভিটেমাটি থেকে উৎখাতে লিপ্ত। সম্প্রতি একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে এ বিষয়ে ব্যাপক তথ্য প্রকাশিত হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন চিত্র নানা বৈষম্যে পিষ্ট।

জন্মদিনের শুভেচ্ছা-রামেন্দু মজুমদার নেপথ্যের প্রাণপুরুষ by মামুনুর রশীদ

রামেন্দু মজুমদারকে আমি দেখি ১৯৬৪ সালে। খুবই দূর থেকে দেখা। তাঁর বড় ভাই রণেন্দু মজুমদার ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক। আমি তখন প্রথম বর্ষের ছাত্র। নাটক হবে। নাটকে শিক্ষক-ছাত্রদের একসঙ্গে অংশগ্রহণ করার রীতি ছিল। নির্দেশক ছিলেন আরেকজন শিক্ষক-ভ্রাতা রাকিবুদ্দিন আহমেদ।

কল্পকথার গল্প-'ঊন ভাতে দুনো বল, বেশি খেলে...' by আলী হাবিব

না, এই পাবলিককে নিয়ে আর কোনো আশা নেই। এই পাবলিককে দিয়ে কিচ্ছু হবে না। এই পাবলিকের আছেটা কী? অতীত নেই, বর্তমান নেই। ভবিষ্যৎ অন্ধকার। পাবলিকের ভালো করতে গেলে উল্টো ফল হয়। 'উল্টো বুঝলি রাম'-এর মতো পাবলিক উল্টো বুঝে বসে থাকে।

কালান্তরের কড়চা-হেলেনের জন্য ট্রয়ের যুদ্ধ, লাদেনের জন্য আফগান যুদ্ধ, জয়ী হচ্ছে কে? by আবদুল গাফ্‌ফার চৌধুরী

গত শতকে ভিয়েতনামে দিয়েনবিয়েনফুর যুদ্ধে যখন ফরাসিরা চরম মার খায় এবং আমেরিকা 'কমিউনিস্ট' ভিয়েতকঙ সন্ত্রাসীদের হটানোর নামে ফরাসিদের বদলে সে দেশে মার্কিন সৈন্য নামায়, তখন ব্রিটিশ মনীষী বার্ট্রান্ড রাসেল একটি প্রশ্ন তুলেছিলেন, 'আমেরিকার হাতে অ্যাটম বোমা আছে জানি। কিন্তু কেবল অস্ত্র দ্বারা আমেরিকা কি ভিয়েতনাম থেকে যুদ্ধ জয় করে ফিরতে পারবে?'

যুদ্ধাপরাধের বিচার-কটাক্ষ করা ধৃষ্টতার শামিল

যুদ্ধাপরাধের বিচার দাবি স্বাধীন-সার্বভৌম রক্তস্নাত বাংলাদেশে খুব স্বাভাবিক কারণেই গণদাবিতে পরিণত হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয়ের লড়াই-সংগ্রাম, তথা জাতির মুক্তির যুদ্ধে যে নিধনযজ্ঞ পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের বিরুদ্ধবাদীদের সহায়তায় চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। এমন পৈশাচিক, বর্বর নিধনযজ্ঞের বিচার স্বাধীনতা-উত্তর চার দশকেও সম্পন্ন হয়নি।

স্মরণ-স্মৃতিতে সমুজ্জ্বল আবদুল্লাহ আলমুতী

আজ ৩০ নভেম্বর। কৃতী বিজ্ঞান লেখক, মনস্বী শিক্ষাবিদ এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীনের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী। পঞ্চাশের দশকের প্রথমার্ধে রাজশাহী কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপনার মধ্য দিয়ে আবদুল্লাহ আলমুতীর কর্মজীবন শুরু।

দূরদেশ-পাকিস্তানের মেমোগেট: কে হারে, কে জেতে? by আলী রীয়াজ

মার্কিন সেনাধ্যক্ষ এডমিরাল মাইক মালেনকে পাকিস্তানের পক্ষ থেকে স্বাক্ষরবিহীন যে চিঠিটি এ বছরের মে মাসে পাঠানো হয়েছিল সেটা কে লিখেছিলেন তা এখন সবারই জানা। যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি বংশোদ্ভূত ব্যবসায়ী মনসুর এজাজ চিঠির লেখক ও বার্তাবাহক। এজাজ কেবল যে তা স্বীকারই করেছেন তা নয়, তিনি এ নিয়ে কোনো রকম ভান-ভণিতারও আশ্রয় নেননি।

স্বাস্থ্যসেবা-‘নো ফ্রি লাঞ্চ’ নিয়ে কিছু কথা by এ বি এম আবদুল্লাহ

গত ২ নভেম্বরে প্রথম আলোয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘নো ফ্রি লাঞ্চ’ শীর্ষক একটি লেখা প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের মতো একটি ধনী দেশের স্বাস্থ্য-ব্যবস্থা ও তার চিকি ৎসা-ব্যয় সম্পর্কে লেখক তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম উন্নত ও ধনী দেশ। স্বাস্থ্যসেবায় তাদের মান শীর্ষস্থানীয়। কিন্তু জনগণকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার কোনো ব্যবস্থাই তাদের নেই।

কালের পুরাণ-সব মন্ত্রীই উত্তম! by সোহরাব হাসান

শেষ পর্যন্ত শেখ হাসিনা মুখে স্বীকার না করলেও মেনে নিলেন তাঁর মন্ত্রিসভা ঠিকমতো চলছিল না। তিনি নিশ্চয়ই মন্ত্রিসভার শোভা বাড়ানোর জন্য দুজন মন্ত্রী নেননি। তাঁদের নিশ্চয়ই সেই কাজে লাগাবেন, আগের মন্ত্রীদের দিয়ে যা হচ্ছিল না। সোমবার রাতে টেলিভিশনে এই খবর প্রচারের সময় এটিএন বাংলার প্রতিবেদক বললেন, প্রায় তিন বছরের মাথায় এই মন্ত্রিসভা সম্প্রসারণে চাঞ্চল্য থাকলেও চমক নেই।

কুমিল্লা সিটি করপোরেশন-নির্বাচনকে সামনে রেখে ত্রিশঙ্কু অবস্থা by তোফায়েল আহমেদ

জাতীয় ও আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা-দুর্ঘটনার পাশাপাশি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন বর্তমান সময়ে জাতীয় গণমাধ্যমের অন্যতম প্রধান আলোচিত বিষয়। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে গণমাধ্যমে যে বিষয়গুলো সবিস্তারে প্রতিফলিত হয়েছে এবং ব্যাপক পাঠক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তা হচ্ছে সম্ভাব্য মেয়র ও কিছু কিছু কাউন্সিলার প্রার্থীর বিতর্কিত পরিচিতি। কুমিল্লার নাগরিক সমাজে একটি ব্যাপক হতাশা লক্ষ করা যাচ্ছে।

রাজনৈতিক দল কতকাল এঁদের আশ্রয় দেবে?-নাম তাঁর ‘পাহাড়ি সেলিম’

নাম তাঁর ‘পাহাড়ি সেলিম’। তাঁর বিরুদ্ধে অভিযোগও পাহাড়প্রমাণ। তাঁর দাপটের উ ৎস ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের পদ। ক্ষমতার যোগাযোগ তাঁকে পদবান করেছে, পদ তাঁকে ক্ষমতাবান করেছে। উপজেলা চেয়ারম্যানের পদ তাঁর এই ক্ষমতাচর্চারই হাতিয়ার মাত্র। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফোরকান উদ্দিন সেলিম মৃধা। স্থানীয়দের কাছে তিনি ‘পাহাড়ি সেলিম’ নামে পরিচিত।

জন-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই-মন্ত্রিসভা সম্প্রসারণ

দেশের মানুষ মন্ত্রিসভার উপযুক্ত রদবদল আশা করেছিল। কিন্তু এ পর্বেও তা হলো না। বরং স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মন্ত্রীরা ভালোভাবেই কাজ করছেন। কেউ ব্যর্থ নন। মন্ত্রিত্ব কোনো মেয়াদি চাকরি নয়। কিন্তু চারদিকে এত সমালোচনা সত্ত্বেও মন্ত্রিসভা থেকে অভিযুক্তরা বাদ না পড়ায় মানুষ আশাহত হয়েছে।

অর্থনীতিতে কালো ছায়া-দেশের স্বার্থে সৎ ও আন্তরিক চেষ্টা চাই

বিশ্বমন্দার রেশ এখনো কাটেনি। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ক্রেডিট রেটিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিম্নগামী হয়েছে। উন্নত দেশগুলোর শেয়ারবাজারেও রীতিমতো ধস নেমেছে; এবং তা নিয়ে জি-৭-এর দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠক ডাকা হয়েছে।

পবিত্র কোরআনের আলো-ইহুদি ও খ্রিস্টানদের জীবনাচরণের গোড়ার কথা বলা হচ্ছে জগদ্বাসীর জন্য

৭৪. আফালা- ইয়াতূবূনা ইলাল্লা-হি ওয়া ইয়াছতাগ্ফিরূনাহূ; ওয়াল্লা-হু গাফূরুর্ রাহীম। ৭৫. মালমাছীহুব্নু মারইয়ামা ইল্লা রাসূল; ক্বাদ খালাত মিন্ ক্বাবলিহির্ রুসুল; ওয়া উম্মুহূ সিদ্দীক্বাতুন; কা-না ইয়া'কুলা-নিত্ত্বাআ'-ম; উনযুর কাইফা নুবায়্যিনু লাহুমুল আ-ইয়া-তি ছুম্মান যুর আন্না- ইউ'ফাকূন।

লক্ষ্মীপুরের তাহের ও তাঁর প্রতিভা! by শাহনেওয়াজ বিপ্লব

লক্ষ্মীপুরের সন্ত্রাসী তাহের_খুন, হত্যা, লুটপাট ও চাঁদাবাজির নানা রকম ঘটনার পর সম্প্রতি রাষ্ট্রপতি কর্তৃক তাঁর ছেলে বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফ করিয়ে নেওয়ার পর তাঁর প্রতিভায় মুগ্ধ হয়েছি। তাহের আর তাঁর সন্ত্রাসী ছেলে বিপ্লব আমাদের নষ্ট সমাজের নায়ক হয়ে উঠেছেন পত্রিকাগুলোতে, এক মাস ধরে।

বহে কাল নিরবধি-বিড়ম্বিত পেনশনজীবীরা সমাজের এক উপেক্ষিত শ্রেণী by এম আবদুল হাফিজ

আমার লেখালেখির শুরুর দিকে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে 'An everygrowing Social Under Class' শিরোনামে একটি নিবন্ধ লিখে বন্ধু ও পরিচিত মহলের ব্যাপক প্রতিক্রিয়া পেয়েছিলাম এবং অন্তত মাসখানেক টেলিফোনে অম্ল-মধুর অভিনন্দন এসেছিল। নিবন্ধটি ছিল পেনশনার বা পেনশনজীবীদের দৈন্য এবং প্রাত্যহিক জীবনের টানাপড়েনকে ঘিরে।

চরাচর-চিঠির কথকতা by সাইফুল ইসলাম খান

কত চিঠি লেখে লোকে_/কত সুখে, প্রেমে, আবেগে,/স্মৃতিতে, কত দুঃখে ও সুখে' চিঠি নিয়ে অকালপ্রয়াত কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন 'রানার' কবিতা। এরপর অনেক যুগ অতিক্রান্ত হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে এগিয়েছে সভ্যতা ও প্রযুক্তি। নতুন থেকে নতুনতর প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবন হয়েছে আরাম-আয়েশে ভরপুর। নতুনকে আহ্বানের সঙ্গে সঙ্গে পুরনোকে পরিত্যাগ করাও জীবনের স্বাভাবিক ধর্ম।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

সমস্যা ছিল, সমস্যা আছে। ভবিষ্যতেও থাকুক সেটা কামনা করি না। প্রত্যাশা করি ভবিষ্যতে সমস্যার পরিমাণ কমে যাক। যদিও তার আলামত তেমন দেখছি না। তবে আমাদের মতো দেশে সমস্যা জাদুমন্ত্র বলে হঠাৎ উধাও হয়ে যাবে না, যেতে পারে না, সেটাও বুঝি। কিন্তু বর্তমান সময়ের কিছু ঘটনায় যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা চিন্তায় ফেলে।

বি. রামন-জিংজিয়ানের দূত

চীনের জিংজিয়ান প্রদেশের সাম্প্রতিক সহিংসতা নিয়ে কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করেছে যে এই সহিংসতার পেছনে রয়েছে ইসলামিক মুভমেন্ট অব ইস্টার্ন তুর্কিস্তান বা আইএমইটি; এবং তারা পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে।

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয়? by ড. মুহম্মদ মাহবুব আলী

রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাসে খাদ্যদ্রব্যের চাহিদা বেড়ে যায়। পর্যাপ্ত সরবরাহের অভাবে কিংবা একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তীব্র আকার ধারণ করে। আসলে দেশে সরবরাহজনিত ব্যবস্থাপনার মান উন্নত না হওয়ায় রমজানে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি হয়।

ভিন্নমত-যুক্তরাষ্ট্র সরকারের বিশাল ঋণ এবং বাংলাদেশের দুশ্চিন্তা by আবু আহমেদ

গত কয়েক দিনে আমাকে বেশ কয়েকজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের যে বিশাল ঋণের সেলিং প্রস্তাব তাদের কংগ্রেস ও সিনেটে পাস হয়েছে তাতে বাংলাদেশের মতো অর্থনীতির কী লাভ-ক্ষতি হবে? আমি তাঁদের বলেছি, বাংলাদেশের ক্ষতির চেয়েও তাদের ওই বিশাল ঘাটতি বাজেট বিশ্ব আর্থিক ব্যবস্থা, বিশেষ করে উদারনির্ভর সম্পদ ধারণ, ডলারে বৈদেশিক মুদ্রার ধারণ এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন হবে।

প্রতারিত হচ্ছেন বিদেশ গমনেচ্ছুরা-প্রয়োজনে টাস্কফোর্স গঠন করুন

প্রতিনিয়তই বাংলাদেশ থেকে মানুষ প্রবাসে কর্মসংস্থানের জন্য ছুটছে। এ বিদেশ গমন বাংলাদেশের মানুষের জন্য নতুন নয়। দেশে মানুষ যত বেড়েছে, কর্মসংস্থানের যত অভাব দেখা দিয়েছে, তত বেশি মানুষের মধ্যে বিদেশে যাওয়ার তাগিদ তৈরি হয়েছে। কর্মসংস্থানের আশায় ভিটেমাটি বিক্রি করে, আপনজনদের পেছনে ফেলে ছুটছে বিদেশ-বিভুঁইয়ে কাজের সন্ধানে। আর এই বিদেশ গমনেচ্ছু সহজ-সরল মানুষগুলো বেশির ভাগ ক্ষেত্রে প্রতিনিয়তই হচ্ছে প্রতারণার শিকার।

এই দিনে-বক্তাবলী গণহত্যা ও প্রতিরোধ দিবস

বক্তাবলী গণহত্যার কথা কি মনে আছে? এবং প্রতিরোধের? একাত্তরে এই দেশে যে কটি গণহত্যা সংঘটিত হয়েছিল, বক্তাবলী তার মধ্যে অন্যতম। যদিও দেশে গণহত্যার সঠিক তথ্য স্বাধীনতার চল্লিশ বছরেও জাতির সামনে উত্থাপিত হয়নি। কোনো সরকারই তা করেনি। কোনো রাজনৈতিক দলও এ নিয়ে ভেবেছে বলে মনে হয় না। কারণ, ক্ষমতায় যাওয়ার জন্য হয়তো এর কোনো প্রয়োজন পড়ে না।

সহজিয়া কড়চা-সাইড নিতেই হবে by সৈয়দ আবুল মকসুদ

ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক জাঁ-পল সার্ত্রে ১৯৮০-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক মধ্যরাতে। রাত দেড়টার দিকে। নানা রকম শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ছিলেন অনেক দিন। তাঁর মৃত্যুর সংবাদ যখন সংবাদপত্রের অফিসে আসে তখন পত্রিকার শুধু মেকআপ শেষ নয়, ছাপার কাজ চলছিল।

জলবায়ু পরিবর্তন-বিপন্নতা নিয়ে ব্যবসা নয় by এম এম খালেকুজ্জামান

ডিজাস্টার ফিকশন মুভি ২০১২ গত বছর মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্রগুলোর একটি। ঘরোয়া ডিভিডি প্লেয়ারে কিংবা আধুনিক সিনেপ্লেক্সের বড় পর্দায় আরও জীবন্তভাবে ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করার রুদ্ধশ্বাস অনুভূতি নিয়েছেন অনেকেই। পর্বতসমান বিশাল বিশাল ঢেউ ধেয়ে আসছে লোকালয়ের দিকে, আর তার আঘাতে দ্রুতই ধ্বংস হয়ে যাচ্ছে দিল্লি থেকে ওয়াশিংটন তাবৎ বড় বড় শহর।

নগর দর্পণ: চট্টগ্রাম-সময় বদলায়, সবাই বদলান না by বিশ্বজিৎ চৌধুরী

চট্টগ্রাম শহরের রেয়াজুদ্দিন বাজার এলাকায় একজন প্রৌঢ় মাংস বিক্রেতা আছেন, যিনি ক্রেতাদের সঙ্গে দরদস্তুর করার সময় নানা রকম রসিকতা করতে অভ্যস্ত। তাঁর কাছে হয়তো এটা ‘মনোরঞ্জন’-এর একটি পদ্ধতি, কারণ এসব কথাবার্তায় তাঁর ক্রেতাদের মধ্যে কেউ কেউ বিকৃত আনন্দ লাভ করেন।

গতকাল সমকাল-একজন প্রবীণ ঢাকাবাসীর ঢাকাকে লেখা একটি চিঠি by ফারুক চৌধুরী

প্রিয় ঢাকা, তোমাকে কোনো দিন এমনিভাবে চিঠি লেখার অবকাশ হয়নি। যখন থেকে তোমাকে জেনেছি, তখন থেকেই কেন জানি তুমি আমার সত্তার একটি বিরাট অংশজুড়ে অবস্থান নিয়েছিলে। আজ তোমার বয়স ৪০০ আর আমার ৭৮। বয়সের এই ব্যবধান সত্ত্বেও আজ থেকে ৬২ বছর আগে, ১৯৪৯ সালের হেমন্তের এক স্নিগ্ধ রৌদ্রস্নাত প্রভাতে, তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়ের দিনটি থেকে তুমি হয়ে উঠেছিলে আমার আত্মার আত্মীয়।

হাইকোর্টের নির্দেশনাগুলো বাস্তবায়িত হোক-জরুরি চিকিৎসা

গুরুতর অসুস্থ ব্যক্তিকে হাসপাতাল বা ক্লিনিকে নেওয়া হলে জরুরি ভিত্তিতে তাঁকে চিকিৎসা দেওয়াই স্বাভাবিক কর্তব্য। কিন্তু আমাদের দেশের হাসপাতাল-ক্লিনিকগুলোতে রোগীর ভর্তিসংক্রান্ত প্রক্রিয়ায় বিলম্বের কারণে রোগীর চিকিৎসা যথাসময়ে শুরু হয় না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপরিপক্ব কূটনীতি-টিপাইমুখ বাঁধ

প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতীয় পদক্ষেপের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে যেমন ব্যর্থ হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তেমনি পুরো বিষয়টি মোকাবিলায়ও তারা অপরিপক্বতার পরিচয় দিয়েছে। টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্দেশ্যে ভারতের জাতীয় জলবিদ্যুৎ সংস্থা (এনএইচপিপি), রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ সংস্থা ও মণিপুর রাজ্য সরকারের মধ্যে ২৩ অক্টোবর যৌথ বিনিয়োগ চুক্তি হয়।

স্বাস্থ্যসেবার চিত্র-মানুষের অধিকার নিয়ে হেলাফেলা নয়

যে দেশের সিংহভাগ মানুষ দারিদ্র্যপীড়িত, সে দেশের মানুষের মৌলিক অধিকারের বিষয়টি আরো বেশি গুরুত্বের সঙ্গেই সামনে আসে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ দেশের স্বাস্থ্যসেবার চিত্র বড় বেশি বিবর্ণ; এবং দেশের সাধারণ মানুষের কাছে এক ভয়াবহ পীড়াদায়ক বিড়ম্বনার ক্ষেত্র।

পবিত্র কোরআনের আলো-মরিয়মের পুত্র মাসীহকে যারা আল্লাহর পুত্র বলে তারা শিরক করে

৭১. ওয়া হাছিবূ আল্লা তাকূনা ফিতনাতুন ফাআ'মূ ওয়া ছাম্মূ ছুম্মা তা-বাল্লাহু আ'লাইহিম ছুম্মা আ'মূ ওয়া ছাম্মূ কাছীরুম্ মিনহুম; ওয়াল্লাহু বাছীরুম্ বিমা ইয়া'মালূন। ৭২. লাক্বাদ কাফারাল্লাযীনা ক্বা-লূ ইন্নাল্লাহা হুয়াল মাছীহুব্নু মারইয়াম; ওয়া ক্বা-লাল মাছীহু ইয়া বানী ইছরা-ঈলা'বুদুল্লা-হা রাব্বী ওয়া রাব্বাকুম; ইন্নাহূ মাইঁয়ুশরিক বিল্লা-হি ফাক্বাদ হার্রামাল্লা-হু আ'লাইহিল জান্নাতা ওয়া মা'ওয়া-হুন না-রু, ওয়া মা লিয্যা-লিমীনা মিন্ আনসা-র।

একটি আদর্শ কর্মমুখর দিন by ফিউশন রহমান

সকাল ৮: ৩০ ঘুম থেকে জাগরণ।
সকাল ৮: ৪৫ কঠিন সিদ্ধান্তের মুখোমুখি—গোসল করব, নাকি করব না?
সকাল ৮: ৫০ মনে হচ্ছে করা উচিত।
সকাল ৯: ১৫ আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ার প্রস্তুতি।

যেমন শ্বশুর তেমন জামাই by ভি এস নাইপল

হোটেলমালিক রামলগন হাঁ করে একবার গণেশের মুখের দিকে, আরেকবার থালার দিকে তাকাচ্ছিল। গণেশের খাওয়া শেষ হতেই জিজ্ঞেস করল, ‘সাহেব, পেট ভরেছে?’ ‘ভরেছে,’ আঙুল দিয়ে থালা চাটতে চাটতে বলল গণেশ।
‘আমি বুঝি, সাহেব। বাবা মারা যাওয়ার পর আপনার তো আর আপন কেউ রইল না।

রসকারণ-কোন দিকে চক্কর কাটবেন? by আব্দুল কাইয়ুম

স্কুলে শরীরচর্চা ক্লাসে শিক্ষক বলতেন, মাঠে পাঁচ চক্কর দাও। ধাঁধায় পড়তাম, চক্কর কাটব কোন দিকে, বাঁয়ে না ডানে? কোনটা সুবিধা? লক্ষ করেছি ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়বিদেরা সব সময় বাঁ দিকে (ঘড়ির কাঁটার বিপরীতে) চক্কর দেন। আমরাও তাই করতাম। কিন্তু বাঁ দিকে চক্কর কাটার সুবিধাটা কী? এর পেছনে বিজ্ঞান আছে। চক্রাকারে ঘোরার সময় সিন্ট্রিফিউগাল ফোর্সের (কেন্দ্রাতিগ, অর্থাৎ বৃত্তাকার পথের কেন্দ্র থেকে বাইরের দিকে সৃষ্ট বেগ) উদ্ভব ঘটে।

টিপাইমুখ বাঁধ বিষয়ে রস+আলোর প্রস্তাববাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ... by আদনান মুকিত

বর্তমানে মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে টিপাইমুখে বাঁধ দেওয়ার বিষয়টা। টিপাইমুখে বাঁধ দিলে দেশের লাভ হবে কি হবে না, তা নিয়ে সন্দেহ থাকলেও টিভি চ্যানেলগুলো যে লাভবান হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। বাঁধ হোক, আর না হোক, টিভিতে টক শো হচ্ছে।

চারদিক-ভাইবে রাধারমণ বলে...

‘জলে গিয়াছিলাম সই/ কালো কাজলের পাখি দেইখা আইলাম কই...’, ‘কারে দেখাবো মনের দুঃখ গো/ আমি বুক চিড়িয়া/ অন্তরে তুষের অনল জ্বলে গইয়া গইয়া...’, ‘ভ্রমর কইও গিয়া/ শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর/ তারে কইও গিয়া...’, ‘ভাইবে রাধারমণ বলে শোনরে কালিয়া...’ এমন অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা সিলেটের মরমী বৈষ্ণব সাধক কবি রাধারমণ দত্ত।

সরল গরল-চীন-ভারতের ‘পানিযুদ্ধ’ ও বাংলাদেশ by মিজানুর রহমান খান

চীন ও ভারতের মধ্যে একটি ‘পানিযুদ্ধ’ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। সেই যুদ্ধে বাংলাদেশের অবস্থান কী হবে, তা নির্ধারণে এখনই সচেতন মহলের চিন্তাভাবনা করা উচিত। বাংলাদেশ পানি নিয়ে এখন ভারতের সঙ্গে যে যুক্তিতে কথা বলছে, সেই তেতো যুক্তিগুলোই তারা চীনের সঙ্গে ভবিষ্যতে মধুর করে তুলবে। আর তখন তা চীনের কাছে তেতো লাগবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের অব্যাহতি প্রসঙ্গে by ড. তুহিন ওয়াদুদ

বাংলাদেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডহকভিত্তিক নিয়োগের একটি বিশেষ ব্যবস্থা রয়েছে। এই পদ্ধতিতে যেকোনো বিভাগের প্ল্যানিং কমিটি শিক্ষক প্রয়োজন মর্মে প্রশাসনের কাছে আবেদন করলে উপাচার্য মহোদয় অ্যাডহকভিত্তিক নিয়োগ দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করেন। এই নিয়োগের মেয়াদ থাকে ছয় মাস। ছয় মাসের মধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা না হলে আবার সেই অ্যাডহকের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়। বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে, অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া শিক্ষককেই স্থায়ী করা হয়। অ্যাডহকে নিয়োগ পাওয়াদের চাকরিতে স্থায়ী করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তার পরও তাঁদের স্থায়ীকরণ একটি রীতি হয়ে দাঁড়িয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম তিন শিক্ষককে অ্যাডহক নিয়োগের মেয়াদ বৃদ্ধি না করে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। যদি এমন হতো চাকরির পরীক্ষায় তাঁরা তুলনামূলক কম যোগ্য হওয়ার কারণে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাহলে এ বিষয় নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না। একই সঙ্গে তিনজন শিক্ষক অযোগ্য হয়ে উঠেছেন তারই বা কি কারণ রয়েছে?
গত মার্চ মাসের শেষে নাট্যকলা ও সংগীত বিভাগে একটি অস্থিরতার খবর আমরা জাতীয় দৈনিকগুলোতে লক্ষ করেছি। নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতির কক্ষে তালা লাগিয়ে সেই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর পদত্যাগের জন্য আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনে শেষ পর্যন্ত নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি পদত্যাগ করেছিলেন। যখন শিক্ষক-শিক্ষার্থী মিলে একটি আন্দোলন করছেন, তখন নিয়মিত খবরের কাগজ থেকে খোঁজখবর পাওয়ার চেষ্টা করতাম। ওই সময় নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতির পদে ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষকের খবরে প্রথমে অবাক হয়েছিলাম। ওই বিভাগে সভাপতি হওয়ার মতো যদি একান্তই কোনো শিক্ষক না থাকেন তাহলে কলা অনুষদের যেকোনো বিভাগের একজন শিক্ষককে ওই বিভাগের সভাপতির দায়িত্ব দেওয়া যেত। সেটা বরং ভালো হতো। এর আগে চারুকলা বিভাগের একজন শিক্ষক ওই বিভাগে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তা ছাড়া বিভাগটির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি জেনে তখন একবার মনে হয়েছিল সব সম্ভবের দেশ তো বাংলাদেশ! সুতরাং ব্যবস্থাপনা বিভাগ কেন বিশুদ্ধ গণিত বিভাগের একজন শিক্ষকও নাট্যকলা বিভাগের একজন সভাপতি হতে বাধা কোথায়?
২৭ জুলাই ২০১১ ইত্তেফাক এবং যুগান্তর পত্রিকা পড়ে আর একবার মনে হলো, সত্যি সব সম্ভবের দেশ বাংলাদেশ। তা না হলে আন্দোলনের কারণে তিনজন শিক্ষককে কেন চাকরি হারাতে হবে? নাট্যকলা বিভাগের আন্দোলন যদি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে থাকে, কিংবা আন্দোলন যদি অন্যায় হয়ে থাকে তার জন্য শাস্তি পেতে হলে আন্দোলনকারী সব শিক্ষক-শিক্ষার্থীর পাওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী মিলে যখন একটি সংগঠিত আন্দোলন করে তখন আন্দোলন সারশূন্য মনে করার সুযোগ থাকে না। বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হলে একটি তদন্ত হবে এটাই স্বাভাবিক। সেই মর্মে একটি তদন্ত কমিটিও কাজ করছে। আজ অবধি তাদের তদন্ত প্রতিবেদন তৈরি হয়নি। তদন্ত কমিটির কাজ চলাকালীন কাউকে অপরাধী বলার সুযোগ নেই। সুতরাং সেই আন্দোলনের নাম করে তাঁদের অ্যাডহকের মেয়াদ বৃদ্ধি না করাটা উপাচার্য মহোদয়কে প্রশ্নবিদ্ধ করে। দেশের যেকোনো উপাচার্যকে প্রশ্নবিদ্ধ হতে হলে তো তিনি একাই প্রশ্নবিদ্ধ হন না, তখন প্রশ্নবিদ্ধ হয় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশের ভেতরে যেকোনো কাজ অন্যায় হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার স্বাধীন দেশের সব নাগরিকের রয়েছে। যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভেতরে যদি কোনো অনৈতিক কাজ হয়ে থাকে আর আমি যদি ওই বিশ্ববিদ্যালয়ের কেউ নাও হয়ে থাকি তবু তো তার প্রতিবাদ করার অধিকার আমার আছে। সেখানে বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী যখন আন্দোলন করেছেন বিভাগের সভাপতির বিরুদ্ধে তখন যদি ওই তিনজন শিক্ষক আন্দোলনে না যেতেন তা হলে ওই বিভাগের শিক্ষার্থীরা শিক্ষক তিনজন সম্পর্কে কী ধারণা করতেন তা আমাদের সবার বোধগম্য। অব্যাহতি পাওয়া তিনজন শিক্ষকের প্রয়োজনীয়তা সাপেক্ষে নিশ্চয় নিয়োগ দেওয়া হয়েছিল। তাহলে ওই তিনজন শিক্ষককে অব্যাহতি দেওয়ার কারণে বিভাগের শিক্ষা কার্যক্রম কি ব্যাহত হবে না? তাঁদের বিরুদ্ধে আদর্শগত, চারিত্রিক কিংবা একাডেমিক কোনো অভিযোগ নেই। তার পরও কেন তাঁদের অব্যাহতি দেওয়া? উপাচার্যের অনুগত না হলে তাঁকে চাকরিচ্যুত হতে হবে এমনটি হলে বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধির চর্চা মুখ থুবড়ে পড়বে।
অ্যাডহকভিত্তিক নিয়োগের ক্ষেত্রে উপাচার্যের স্বেচ্ছাচারিতার সুযোগ থাকে এবং অ্যাডহক বাতিলেরও ক্ষমতা থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের ইতিহাসে অ্যাডহক নিয়োগের ক্ষমতা দেখিয়েছেন এবারের উপাচার্য মেয়াদ বৃদ্ধি না করে বাতিলের ক্ষমতা প্রদর্শন করে। সেই ক্ষমতার ব্যবহার ইতিবাচক না হয়ে নেতিবাচক হয়েছে। প্রত্যাশা করি উপাচার্য মহোদয় বিষয়টি নতুন করে বিবেচনা করবেন।
লেখক : শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
wadudtuhin@gmail.com

সন্তোষ গুপ্ত : সৎ সাংবাদিকতার অনন্য পথিকৃৎ by আ আ ম স আরেফিন সিদ্দিক

সন্তোষ গুপ্ত-সৎ সাংবাদিকতায় সমর্পিত এক ব্যক্তি-নামের আড়ালে বাংলাদেশে সাংবাদিকতাক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের নাম। তাই তাঁর কোনো পরিচয়ের প্রয়োজন পড়ে না। তাঁর তুলনা তিনি নিজেই। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে প্রয়াত সন্তোষ গুপ্তের অসাধারণ ও অনবদ্য অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে অনাদিকাল।

চরাচর-এমন দিন আর যেন না আসে by মো. জাহাঙ্গীর হোসেন

শিশুটি মায়ের কোলে পরম নিশ্চিন্ত আশ্রয়ে। আর মায়ের বাকি দুনিয়ার প্রতি নেই কোনো আগ্রহ। কেননা বিশ্বের সব কিছু তিনি আগলে রেখেছেন তাঁর বুকে। এমন সময় আচমকা এক তীব্র তাপে গায়ের চামড়া জ্বলতে শুরু করল। চামড়া পুড়ে লাল মাংসখণ্ডে পরিণত হলো তাঁর বুকের মানিক। নিজের দিকে নজর নেই, সন্তানকে বুকে চেপে বের হলেন রাস্তায়।

রঙ্গব্যঙ্গ-চিনি ও ছোলার কথোপকথন by মোস্তফা কামাল

রোজায় অতি গুরুত্বপূর্ণ দুটি পণ্য চিনি ও ছোলা। এই দুটি পণ্যের কাল্পনিক কথোপকথন আমরা পাঠকদের উদ্দেশে তুলে ধরছি। রাজধানীর অন্যতম পাইকারি ও খুচরা বিক্রয়কেন্দ্র কারওয়ান বাজারে পাজেরো হাঁকিয়ে এসেছে ছোলা। অন্য রকম ভাব নিয়ে সে বাজারে প্রবেশ করে। তার চারপাশে অনেক পণ্য তাকে দেখে সালাম করে।

বৃত্তের ভেতর বৃত্ত-হুমায়ুন আজাদের মৃত্যুদিবসের প্রাক্কালে পেছন ফিরে দেখা by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

অনেক আগে তুরস্কের প্রখ্যাত কবি নাজিম হিকমত তাঁর এক কবিতায় বলেছিলেন, 'বিংশ শতাব্দীতে শোকের আয়ু হবে মাত্র এক বছর।' দূরদর্শী এ কবির বক্তব্যের সত্যাসত্য অন্তত বাংলাদেশে অহরহই মিলছে। গত এপ্রিলের ২৮ তারিখে হুমায়ুন আজাদের ছিল ৬০তম জন্মদিন। আর আসছে ১১ আগস্ট তাঁর মৃত্যুদিবস।

নগর স্বাস্থ্যসেবা : অতীত বর্তমান ও ভবিষ্যৎ by এ এম এম শওকত আলী

সিটি করপোরেশন আইন ২০০৮ এবং পৌরসভা আইন ২০০৮ অনুযায়ী শহরের স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অর্থাৎ স্ব স্ব ক্ষেত্রে সিটি করপোরেশন ও পৌরসভার। এসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং এ কারণেই স্থানীয় সরকার,

গোধূলির ছায়াপথে-‘পুড়িব একাকী’ by মুস্তাফা জামান আব্বাসী

কী লিখছেন? এই মাত্র লেখা শেষ করলাম ‘পুড়িব একাকী’। ৩৩০ পৃষ্ঠা প্রিয় কবিকে নিয়ে ফিকশন।জীবনের গল্পটি তুলে এনেছি, রং চড়াইনি। প্রজাপতির পাখা রেঙে উঠেছে। ফিকশন, ইতিহাস নয়। বিদ্রোহ ও সুন্দরের কারণে হিন্দুরা অনুভব করছেন, মুসলমানরা আঁকড়ে ধরতে চাইছেন একমাত্র নকিব, কমরেডরা খুঁজেছেন বঞ্চিতের জয়গান উদ্গাতাকে। দশটি বছর সময় পান কবি জীবন মেলে দেওয়ার।

স্থানীয় সরকার-ঢাকাকে ভাগ করবেন না by বদিউল আলম মজুমদার

গত ২৩ নভেম্বর সরকার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর সংশোধনকল্পে জাতীয় সংসদে বিল উত্থাপন করেছে। বিলটির উদ্দেশ্য মূলত ঢাকা মহানগরকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণে বিভক্ত করে দুজন উপযুক্ত ব্যক্তি বা সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা। প্রধান বিরোধী দল সরকারের এ সিদ্ধান্তের বিরোধী।

বাংলাদেশের ৪০ বছর-অতীতের ভাবনা ও ভবিষ্যতের সম্ভাবনা by মুহাম্মদ হাবিবুর রহমান

গত শতকে মুসলিম মধ্যবিত্তের উত্থান ছিল এক যুগান্তকারী ঘটনা। ১৯৪০ সালের ২৩ মার্চ তারা উপমহাদেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম অংশো মুসলিমপ্রধান অঞ্চলে নতুন কয়েকটি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পাস করে। তা সত্ত্বেও এক দশকের কম সময়ে তারা একক পাকিস্তান পায়। ১৯৪৮ সালে পূর্ববাংলার তরুণ ছাত্ররা বাংলাকে দুটি রাষ্ট্রভাষার অন্যতম হিসেবে স্বীকৃতির দাবি জানায়। ১৯৫৬ সালের সংবিধানে তাদের সেই দাবি স্বীকৃত হয়।

খুনিদের কঠোর শাস্তি দিতে হবে-বখাটের হাতে মুক্তিযোদ্ধা বাবা খুন

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন বরিশালের মুক্তিযোদ্ধা মো. জিন্নাত আলী। দুঃস্বপ্নেও কি ভেবেছিলেন যে স্বাধীন দেশে সন্তান নির্বিঘ্নে চলাফেরা করবে, এটা চাইতে গিয়ে প্রাণ হারাতে হবে বাবাকে? মো. জিন্নাত আলীর এই মৃত্যুর জবাব কী?
জিন্নাত আলীর কলেজপড়ুয়া মেয়ের ওপর বখাটে সন্ত্রাসীদের অবিরাম উপদ্রবের বিবরণ ছাপা হয়েছে বোরবারের প্রথম আলোয়।

ভোক্তা ও উৎপাদক—উভয়ের স্বার্থ রক্ষিত হোক-ধান-চালের দাম

সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা চলছে, তখন বাংলাদেশে ধানের ফলন ভালো হওয়া নিশ্চয়ই আশাব্যঞ্জক খবর। গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও ধানের উৎপাদন বেড়েছে। বিশেষজ্ঞদের ধারণা, আগামী বোরো উৎপাদনও ভালো হবে।
প্রশ্ন হলো, ধানের ভালো ফলনে কৃষক লাভবান হচ্ছে কি না? ভোক্তারাই তার সুবিধা কতটা পাচ্ছে? কৃষক তখনই লাভবান হবে, যখন উৎপাদন-ব্যয়ের চেয়ে পণ্যের দাম বেশি থাকবে। তাতে কৃষক পরেরবার ফসল উৎপাদনেও উৎসাহিত হবে।

রমজানে চাঁদাবাজি-শক্ত হাতে দমন করতে হবে

ডিব্বা লিটন, কালা বাবু, ফুট দুলাল এবং তাদের মতো চাঁদাবাজ-সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে আছে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানি ও ব্যবসায়ীরা। ডিব্বা, কালা কিংবা ফুট বিশেষণযুক্ত নাম দিয়েই বোঝা যায় তাদের অবস্থান। আবার এ ধরনের বিশেষণ ছাড়াও চাঁদাবাজ আছে।

বাণিজ্যমন্ত্রীর উপদেশ!-মানুষের দুর্দশা নিয়ে এক নিষ্ঠুর পরিহাস

দুর্দশার অন্ত নেই সাধারণ মানুষের। নিজেদের জীবন সংকুচিত করতে করতে অনেকটাই গুটিয়ে ফেলেছে তারা। প্রতিদিনকার জীবন থেকে, এমনকি খাদ্যতালিকা থেকেও অনেক কিছু ছেঁটে ফেলতে হয়েছে তাদের। এ অবস্থায় সাধারণ মানুষকে জীবনযাপনের নতুন ফর্মুলা নসিহত করলেন বাণিজ্যমন্ত্রী। ধন্য এই মহান পুরুষ!

পবিত্র কোরআনের আলো-বনি ইসরাইল তাদের মনের মতো ধর্মীয় বিধান না পেলেই অবাধ্য হয়েছে

৬৮. ক্বুল ইয়া-আহ্লাল কিতা-বি লাছতুম আ'লা শাইয়িন হাত্তা তুক্বীমুত্তাওরা-তা ওয়ালইনযীলা ওয়া মা উনযিলা ইলাইকুম্ মির্ রাবি্বকুম; ওয়া লাইয়াযীদান্না কাছীরাম্ মিনহুম্ মা উনযিলা ইলাইকা মির্ রাবি্বকা তুগ্ইয়ানান ওয়া কুফরান; ফালা তা'ছা আ'লাল ক্বাওমিল কাফিরীন।

২২শে শ্রাবণ-রবীন্দ্রনাথ : বাংলাদেশের হৃদয়ের সন্ধান দিয়েছিলেন by মুস্তাফা নূরউল ইসলাম

আমাদের জন্য বর্তমান প্রসঙ্গ রবীন্দ্রনাথ-বিচিত্র কত ক্ষেত্রে তাঁর বিস্ময়কর সৃজনশীল কর্মসমূহ এবং সেই সঙ্গে বিশেষ আরো কিছু কথা। বলব, বছরে বছরে যে রবীন্দ্রজয়ন্তী তা প্রাত্যহিকতার স্থূল দাবিপীড়িত সাধারণত আমাদের কাছে ওই অবকাশটা এনে দেয়। তখন আমরা তাঁর নিকট হওয়ার প্রয়াস পাই; নানা জিজ্ঞাসার অবতারণা করতে আগ্রহী হয়ে উঠি।

সদরে অন্দরে-কে থামাবে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া by মোস্তফা হোসেইন

বস্তায় করে টাকা নিয়ে বাজারে গেলে পাওয়া যাবে এক পকেট সদাই_এমন অনুমানের কথাই যেন সত্যি হতে যাচ্ছে। বাজারের এই দশা কেন? কোনো সময় যদি জানতে চাওয়া হয়, তাহলে দোকানির খিস্তিখেউড়ও জুটতে পারে কপালে। বস্তাভর্তি টাকা লাগুক, কী মুষ্টিভর্তি লাগুক, প্রয়োজন কিন্তু তা মানে না।

সরকার লাগাম ছেড়ে দিলে চলবে কী করে?-বাসভাড়া বেড়েই চলেছে

বাসভাড়া বৃদ্ধির চিরায়ত অজুহাত হলো তেলের মূল্যবৃদ্ধি। সরকার যতবার তেলের দাম বাড়ায়, ততবার পরিবহনভাড়াও বাড়ে। কার্যত, তেলের মূল্যবৃদ্ধির থেকে বেশি হারে বাড়ানো হচ্ছে বাসের ভাড়া। এ বিষয়ে সরকারি সংস্থাগুলোর ভূমিকা সহযোগীর। ব্যয় বৃদ্ধিতে অতিষ্ঠ এক যাত্রীর ভাষায় তাই পরিস্থিতিটা এমনই যে ‘দেখার যেন কেউ নেই’।

আলোচনা শুরু করতে বাধা কোথায়?-নির্বাচন প্রশ্নে সমঝোতা

সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়টি যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, তেমনি এর ওপরই নির্ভর করছে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। এর সঙ্গে একদিকে নির্বাচন কমিশন, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার প্রশ্নটি জরুরি। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে যখন নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে, তখন এই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মতৈক্যে পৌঁছানোর কোনো বিকল্প নেই।

বাড়িতেই চুলের যত্ন by খাদিজা ফাল্গুনী

আজকাল স্যালনে গিয়ে চুলের যত্ন নেন অনেকে। প্রোটিন ট্রিটমেন্ট, হেয়ার স্পা ইত্যাদি নানা ধরনের যত্নের ব্যবস্থা আছে স্যালনে। তবে বাড়িতে বসেও চুলের এমন যত্ন নেওয়া সম্ভব। কীভাবে, তা জানিয়েছেন হারমনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা।

শ্রদ্ধাঞ্জলি-হারায়েছি তাঁরে... by তৌহিদা শিরোপা

রান্নার অনুষ্ঠান বা রান্নার বই। এই দুটি বিষয়ের সঙ্গে মানুষটি ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। সত্তরের দশকে তাঁর লেখা রান্না খাদ্য পুষ্টি বইটি এখনো সমানভাবে জনপ্রিয়। গত ৩১ জানুয়ারি সবার প্রিয় রান্না ও পুষ্টিবিদ সিদ্দিকা কবীর আমাদের ছেড়ে চলে গেলেন। শুধু রান্নার অনুষ্ঠান করে মানুষের হূদয়ে স্থান করে নেওয়া যায়, সিদ্দিকা কবীর তারই উদাহরণ। দেশ ছাড়িয়ে বিদেশেও তাঁর রেসিপি খ্যাতি পেয়েছে।

ফাগুন দিনের আগুন সাজ by তৌহিদা শিরোপা

বসন্তের প্রথম দিনের সাজ কেমন হবে? ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি ইত্যাদি নানা কাজের শাড়ি তো পরা হলো গত কয়েক বছর। এ বছর একটু অন্য রকম সাজ হলে কেমন হয়? একরঙা শাড়ি আর হালকা সাজেই হয়ে উঠুন অনন্যা। প্রকৃতিতে রঙের এমন ছড়াছড়ি, সাজপোশাকে থাকুক না একটু ভিন্নতা।

ইতিউতি-সন্ত্রাসী কে ও কেন? by আতাউস সামাদ

মার্কিন যুক্তরাষ্ট্রে বহুল প্রচলিত একটি উক্তি 'Not all Muslims are terrorists but all the terrorists happen to be Mulsim.' (সব মুসলমান সন্ত্রাসী নয়, তবে দেখা যাচ্ছে সব সন্ত্রাসীই মুসলিম)। এই উক্তির প্রণেতা হচ্ছেন মাইকেল স্যাভেজ। ইনি একটি রেডিও টক শোর সঞ্চালক।

ভারতে ‘তিন তালাক’ বন্ধে উদ্যোগ মুসলিম ব্যক্তিত্বদের

ভারতের বিশিষ্ট মুসলমান ব্যক্তিত্বরা মুসলিম পারিবারিক আইনের সংস্কার আনার প্রস্তাব দিয়েছেন। এদের মধ্যে আছেন আলেম, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা।  এ সম্পর্কে আজ রোববার টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে বলা হয়েছে, আইন সংকলন-সংক্রান্ত ভারতের জাতীয় পরামর্শ প্রতিষ্ঠান এরই মধ্যে মুসলিম পারিবারিক আইন নিয়ে একটি বৈপ্লবিক খসড়া প্রস্তুত করেছে।

‘চলো চলো ঢাকা চলো’ প্রত্যাহারের দাবি আ.লীগের

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির আগামী ১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বিএনপিকে দুর্ভোগের কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল না করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ‘নতুন ফর্মুলা’ নিয়ে সংসদে আসারও আহ্বান জানান। আজ রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক চাকরিচ্যুত

অনুমতি না নিয়ে ছুটিতে থাকায় এবং নির্দিষ্ট সময়ে কাজে যোগ না দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল শনিবার রাতে সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়। চাকরিচ্যুত তিন শিক্ষক হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন ইসলাম খান, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক কে এম মুরশেদ ও মো. মুশফিক উদ্দিন।

এক বছর পর জনসমক্ষে কাস্ত্রো

প্রায় এক বছর পর জনসমক্ষে এলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। গতকাল শনিবার তাঁর বর্ণাঢ্য জীবনের স্মৃতিকথামূলক বই ‘গেরিলা অব টাইম’ নিয়ে জনগণের সামনে এসেছিলেন। ২০১১ সালের এপ্রিলে সর্বশেষ জনসমক্ষে আসেন তিনি।

ধর্মনিরপেক্ষ ভারত যা করেনি, বাংলাদেশ তা করেছে: তসলিমা

নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের নতুন বই প্রায় ১৮ বছর পর গত বৃহস্পতিবার বাংলাদেশে প্রকাশিত হয়েছে। এর মাত্র এক দিন আগে মৌলবাদী গোষ্ঠীর হুমকির কারণে ৩৬তম কলকাতা বইমেলায় তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘নির্বাসন’-এর সপ্তম খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বাতিল করে মেলা আয়োজক কর্তৃপক্ষ। নির্বাসিত এই লেখক এসব বিষয় নিয়ে টিএনএনের সঙ্গে কথা বলেছেন।

ঝুঁকিতে কালুরঘাট সেতু-মেরামতে মূল বাধা যানজট by প্রণব বল

ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কালুরঘাট সেতু। জানুয়ারি মাসে এই সেতুতে দোহাজারীর একটি ট্রেন লাইনচ্যুতও হয়েছে। এ অবস্থায় সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়। তবে নগরের বহদ্দারহাটের সংযোগ সড়কের বেহাল অবস্থা এবং উড়ালসেতু নির্মাণের কারণে মেরামতকাজ বিলম্বিত হচ্ছে। কালুরঘাট সেতু মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হলে বহদ্দারহাটে যানজট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

‘ধুলা দুর্ভোগ’ থেকে রেহাই পেতে সড়ক অবরোধ

ছয় মাসের বেশি সময় ধরে বেহাল কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক। এবড়োখেবড়ো সড়কের ধুলার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে সড়কের দুই পাশের গ্রামবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ‘ধুলা দুর্ভোগ’ থেকে রেহাই পেতে মিরপুর উপজেলার মির্জানগরের মীর আবদুল করিম কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল শনিবার প্রায় পৌনে তিন ঘণ্টা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-শিক্ষকদের অনশন উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদের হত্যাকাণ্ডের ঘটনায় সাত দফা দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি দুই দিনের জন্য স্থগিত করেছেন শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে গতকাল শনিবার বিকেলে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় নিয়ে পাল্টাপাল্টি সভা-পুরোনো বিরোধে চট্টগ্রাম আ.লীগ by একরামুল হক

আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভাকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পুরোনো কোন্দল আবার চাঙা হয়ে উঠেছে। ঢাকায় এই মতবিনিময় সভায় যোগ দিতে কারা যাবেন এবং এ নিয়ে করণীয় ঠিক করতে গত দুই দিনে নগর আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সভা করেছে।

পিএসসি চেয়ারম্যানের বেতন-ভাতা মন্ত্রিপরিষদ সচিবের সমান হচ্ছে

সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যানের বেতন-ভাতা মন্ত্রিপরিষদ সচিবের বেতন-ভাতার সমান হচ্ছে। আর পিএসসির সদস্যদের বেতন- ভাতা হচ্ছে সচিবের সমান। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত ‘মেম্বার্স অব দ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশনস অব সার্ভিস অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট- ২০১২’ খসড়া অনুমোদিত হয়েছে।

বইয়ের মেলা প্রাণের মেলা-পথের মেলায় নিয়ন্ত্রণ নেই by আশীষ-উর-রহমান

বিক্রির মন্দা কাটতে শুরু করেছে অমর একুশের গ্রন্থমেলায়। গতকাল শনিবারও ভিড় ছিল প্রচুর। আগের দিন শুক্রবারের তুলনায় এদিন বেচাকেনাও ঢের বেড়েছে। তবে বাংলা একাডেমীর প্রাঙ্গণের বাইরের মেলাটি একেবারেই বারোয়ারি মেলায় পরিণত হয়েছে। সেখানে নিম্নমানের ছাপার নকল ভারতীয় বই থেকে শুরু করে জুতা-স্যান্ডেল, বাজারের ব্যাগ, খুন্তি-বঁটির পসরা বসে গেছে। বই কিনতে এসে সাংসারিক কাজের জিনিসপত্রও কিনছেন অনেকে হাতের কাছে পেয়ে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩০৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মো. লনি মিয়া দেওয়ান, বীর প্রতীক প্রবল এক প্রতিরোধযোদ্ধা অধিনায়কের নির্দেশ পেয়ে মো. লনি মিয়া দেওয়ান সহযোদ্ধাদের নিয়ে প্রতিরক্ষা অবস্থান নিলেন। যেকোনো সময় পাকিস্তান সেনাবাহিনী তাঁদের আক্রমণ করতে পারে। সবার মধ্যে টানটান উত্তেজনা। সময় গড়াতে থাকল। রাতে পাকিস্তানিরা আক্রমণ করল।

খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী-‘এমন কিছু করবেন না যার ফল আপনার জন্য ভালো হবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার এলে আপনাকে ক্ষমতায় বসিয়ে দেবে, এমনটা ভাবা ঠিক হবে না। জনগণের ওপর আস্থা ও বিশ্বাস রাখুন। এমন কিছু করার চেষ্টা করবেন না, যার ফল আপনার জন্য ভালো হবে না।’

ব্যাংক থেকে নামতেই গুলি, ২৩ লাখ টাকা ছিনতাই

ব্যাংক থেকে নিচে নামতেই দুজনের পায়ে গুলি করে ২৩ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে চলে গেল ছিনতাইকারীরা। গুলিবিদ্ধ শাহীনুর আলম এভাবেই বর্ণনা দিলেন ঘটনাটির। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে।

ডিম, মুরগি ও কিছু সবজি ক্রেতার ভোগান্তি বাড়াচ্ছে

শীতের সবজিই বেশ কিছুদিন ধরে টিকিয়ে রেখেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। সবজির দাম কম ছিল বলে থলেভর্তি বাজার নিয়ে বাসায় ফিরতে পেরেছিলেন ক্রেতারা। এখনো সবজির দাম হাতের নাগালে। তবে কিছু সবজির দাম বাড়তে শুরু করেছে।

পলিটেকনিক ইনস্টিটিউট-এক শিক্ষকের দিনে ১০ ক্লাস! by নিজাম সিদ্দিকী

২০০৪ সাল থেকে পর্যায়ক্রমে দেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় পালায় পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু এ জন্য বাড়তি শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। আগের শিক্ষকেরাই দ্বিতীয় পালার ক্লাস নিচ্ছেন। এমনিতেই ইনস্টিটিউটগুলোতে চলছে শিক্ষকসংকট, তার ওপর দ্বিতীয় পালার ক্লাস নিতে হিমশিম খাচ্ছেন শিক্ষকেরা।

বইয়ের মেলা প্রাণের মেলা-ফুটপাত মুক্ত, কমেছে বিক্রি by আশীষ-উর-রহমান

টানা তিন দিন সকাল-সন্ধ্যা মেলার পর গতকাল সোমবার লোকসমাগম ছিল কম; বিক্রিও। সরকারি ছুটির দিনগুলোতে মেলার দ্বার খুলবে বেলা ১১টায়। কর্মদিবসগুলোতে বেলা তিনটা থেকে। চলবে রাত নয়টা অবধি। সেই সূত্রে গতকাল বিকেল থেকে শুরু হয় স্টলের ঝাঁপ খোলার পালা। ছুটির দিনগুলোতে বেচাকেনায় খানিকটা চাঙা ভাব লক্ষণীয় হলেও সপ্তাহের শেষ প্রান্তে এসে আবার মন্দা।

সহজিয়া কড়চা-সংবাদমাধ্যম ও সিভিল সোসাইটি by সৈয়দ আবুল মকসুদ

আগের দিনে বহু স্কুলের প্রধান শিক্ষক বেত হাতে নিয়ে ঘুরতেন। অমনোযোগী অথবা দুষ্টু ছেলেমেয়েদের হাতের নাগালে পেলে সপাং সপাং কয়েক ঘাই বসিয়ে দিতেন। একালের বহু গণতান্ত্রিক দেশের সরকারও সেকালের হেডমাস্টারদের মতো। যখন খুশি সংবাদপত্র ও নাগরিক সমাজকে বেত্রাঘাত করে তাদের আনন্দ।

শিশুশিক্ষা হুমকিতে ফেলে সটকে পড়ল তারা by শরিফুল হাসান

প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সরকারের কাছ থেকে বিদ্যালয়প্রতি পাঁচ লাখ টাকা করে নিয়ে ‘উধাও’ হয়ে গেছে ৪৬টি বেসরকারি সংস্থা (এনজিও)। ফলে দেশের পিছিয়ে পড়া এলাকার শিশুদের বিদ্যালয়ে আনার সরকারি উদ্যোগ ভেস্তে গেছে। এতে ব্যাহত হচ্ছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম।

আয়ের চেয়ে ব্যয় বেশি by শওকত হোসেন ও জাহাঙ্গীর শাহ

মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারছে না দেশের সীমিত আয়ের সাধারণ মানুষ। আয় যত বাড়ছে, তার তুলনায় ব্যয় বাড়ছে বেশি। ফলে মূল্যস্ফীতির হার বাড়লে এসব মানুষের জীবনযাপনের সংকট আরও এক ধাপ বেড়ে যাচ্ছে।গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারি মাসের মূল্যস্ফীতির হার প্রকাশ করেছে। ওই মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৫৯ শতাংশ। আগের মাস, ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৬৩ শতাংশ।

ছিলেন ইউপি চেয়ারম্যান। গম আত্মসাৎ মামলায় তিন বছরের কারাদণ্ড হয়। এখন তিনি সিলেটে সহকারী উপ-কর কমিশনার। আর তাঁর বদলে জেল খাটছেন অন্যজ-সবই সম্ভব!

ইউপি চেয়ারম্যান থাকাকালে গম আত্মসাৎ করেছিলেন তিনি। এরপর পলাতক। এক যুগ পলাতক থাকার সময় সরকারি চাকরি হয় তাঁর। চাকরি পাওয়ার পরের বছর গম আত্মসাৎ মামলার রায় হয়। রায়ে তিন বছরের কারাদণ্ড হয়। ঘটনা এখানেই শেষ নয়। সাজা পাওয়ার পরও তিনি চাকরি করছেন। আর টাকার বিনিময়ে তাঁর বদলে জেল খাটছেন অন্য এক ব্যক্তি।

ইসি গঠন নিয়ে আলোচনা-তালিকা চূড়ান্ত হবে আজ

নতুন নির্বাচন কমিশন গঠনে আজ মঙ্গলবার সন্ধ্যায় অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে নামের তালিকা জমা দেবে। আলোচনা হলেও কমিটি তালিকা চূড়ান্ত করতে পারেনি। আজ বিকেলে আরেক দফা বৈঠক করে ১০ জনের একটি তালিকা বঙ্গভবনে জমা দেওয়া হবে। রাষ্ট্রপতি এই তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন।