Tuesday, August 21, 2012

গুঁড়া মসলায় কাপড়ের রং-ভেজালকারীদের প্রতিহত করতেই হবে

খাদ্যে ভেজালের দৌরাত্ম্য এতটাই বেড়ে গেছে যে পরিস্থিতি রীতিমতো ভয়াবহ হয়ে উঠেছে। দুনিয়াব্যাপী নিষিদ্ধ ডিডিটির ব্যবহার, মারাত্মক ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রিত ট্যানারি বর্জ্য দিয়ে তৈরি পোলট্রি ফিড, মাছ-দুধে ফরমালিন মেশানোসহ কত কিছুই না মিশে যাচ্ছে আমাদের দৈনন্দিন খাবারে! গুঁড়া মসলা, চানাচুর ও রঙিন খাবারে ব্যবহার করা হচ্ছে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর কাপড়ের রং।

পবিত্র কোরআনের আলো-ফেরাউন প্রথমে মুসা (আ.)-কে জাদুকরদের দিয়ে মোকাবিলা করতে চেয়েছিল

১১০. ইউরীদু আন ইউখ্রিজাকুম্ মিন আরদ্বিকুম; ফামা-যা তা'মুরূন।
১১১. ক্বা-লূ আর্জিহ্ ওয়া আখা-হু ওয়া আরছিল ফিল মাদা-য়িনি হা-শিরীন।
১১২. ইয়া'তূকা বিকুলি্ল ছা-হিরিন আ'লীম।

বঙ্গবন্ধুর আত্মজীবনী এক বিরল পরশমণি by শাহজাহান মিয়া

আগস্ট মাস। বাঙালি জাতির শোকের মাস। পাকিস্তানি মানসিকতার ঘৃণ্য ধারক-বাহক সিমাররূপী ঘাতকের দল এ মাসটির ১৫ তারিখে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর স্ত্রী-পুত্রসহ পরিবারের অন্য সদস্যদের নারকীয় নির্মমতায় উন্মত্ত হয়ে পৈশাচিকভাবে হত্যা করেছিল।

চরাচর-তসবি টুপি আতরের ব্যবসা by এস কবির

জীবনধারণের জন্য মানুষ কত কিছুই না করে। এক বায়তুল মোকাররম মসজিদ ঘিরে আছে কত রকমের ব্যবসা। চেনা-জানা ব্যবসাই বেশি এখানে। ইলেকট্রনিক সামগ্রী, কাপড়চোপড়, গয়না আর খাবারের দোকান বেশি। কিন্তু এসব জানা ব্যবসা ছাড়াও আছে অনেক কিছু। শুধুই টুপি আর তসবি বিক্রির মাধ্যমে জীবন ধারণ করছেন অনেক মানুষ।

চালচিত্র-নির্বাচন, সংসদ জাতীয় ঐকমত্য by শুভ রহমান

নির্বাচন হবে তো? জনমনে সংশয় দিন দিন বাড়ছে। সরকার এবং বিরোধী, দুই পক্ষ এ প্রশ্নে দুই মেরুতে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে নির্বাচনকালীন সরকার প্রশ্নে জাতীয় ঐকমত্য জরুরি। আর কিছুকাল পরই আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বেজে যাবে। কী বিপুল সম্ভাবনার অধিকারী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল।

কাঁটা ছাড়া গোলাপ by অমিত বসু

১৮৮৬ সালের ২৮ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড খুশির ঝড়ে লণ্ডভণ্ড। ফ্রান্সের পাঠানো উপহারে হতবাক। দেখছেন আর দেখছেন। দেখা ফুরোচ্ছে না। হালকা সবুজ বিশাল পাথরের মূর্তি। আশপাশে যাকে পাচ্ছেন জিজ্ঞেস করছেন, এটা প্রস্তরের না রক্ত-মাংসের। বিস্ময়ের ঘোর কাটিয়ে তখনই ঘোষণা- এটাই হবে আমেরিকার

অন্য রকম প্রতিবাদ ও ঈদ আনন্দ by ড. নিয়াজ আহম্মেদ

এ এক অন্য রকম প্রতিবাদ। কর্দমাক্ত রাস্তায় ধানের বীজ রোপণ করে পাশে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে খারাপ রাস্তার প্রতিবাদ করা। রাস্তা তো নয় যেন জমি, যেখানে ধান রোপণ করা যায়। প্রতিবাদটি চট্টগ্রামের মৌলভী পুকুরপাড়ার এলাকাবাসীর পক্ষ থেকে করা।

ভিন্নমত-দেশি কম্পানির ব্যালান্সশিট বিশ্বাস করেন! by আবু আহমেদ

আলী রেজা সাহেব ২০১০ সালে অন্যের দেখাদেখি কিছু শেয়ার কিনে এখন ভীষণ মনঃকষ্টে আছেন। শেয়ারবাজারের ফাঁকি-ঝুঁকি সম্বন্ধে যখন বুঝলেন, তখন দুর্ভাগ্য হলো, তাঁর হাতে বিনিয়োগ করার মতো আর কোনো অর্থ নেই। যে অর্থ এর আগে বিনিয়োগ করেছেন, প্রায় ৩০ লাখ টাকা, তা বর্তমান বাজারমূল্যে অর্ধেকে নেমে এসেছে।

গড়াই নদীতে ডুবে কুষ্টিয়া মেডিক্যালের দুই ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার গড়াই নদীতে ডুবে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের দুই ছাত্র শাহজালাল মজুমদার রিফাত ও ফরিদুল ইসলাম মিলনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অসুস্থ হয়ে পড়া তিন ছাত্রীকে ভর্তি করা হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।

বিশ্ব রেকর্ডের দিনে নার্ভাস মিলন! by মাসুদ পারভেজ

চেনা মাঠে অচেনার পিছু নিয়ে তাঁরা দুজন। লর্ডসে একে অন্যের মুখোমুখি কতবার হয়েছেন অথচ সেই হোম অব ক্রিকেটেই স্টিভ ওয়াহ আর মাইকেল আথারটনের এবারের দেখায় দুজনেই চমকিত। দূর থেকে স্টিভকে লক্ষ্য করে এগিয়ে যাওয়া আথারটনের বিস্ময়মাখানো জিজ্ঞাসা, 'হেই, হোয়াট দ্য হেল আর ইউ ডুয়িং হিয়ার?'

রাজধানীতে কোটি টাকার জাল নোট মিলল, গ্রেপ্তার ৬

ঈদ সামনে রেখে বাজারে ব্যাপক হারে জাল টাকা ছড়ানোর তৎপরতা চালানোর সময় রাজধানীর মতিঝিল ও মুগদা এলাকা থেকে এক কোটি টাকার জাল নোটসহ একটি সংঘবদ্ধ চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঈদের আগেই ছাত্রদলের কমিটি!

ঈদের পর সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে পবিত্র ঈদুল ফিতরের আগেই ছাত্রদলের নতুন কমিটির ঘোষণা আসতে পারে। এ লক্ষ্যে কাজ করছেন চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই। এ নিয়ে গত ১৯ তারিখে তিনি ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলেছেন, আজ শনিবার আবারও বসবেন।

চলছে ফুটপাত বিক্রি একই সঙ্গে চাঁদাবাজি by ফারজানা লাবনী

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে চলছে ফুটপাত বেচাকেনা, সেই সঙ্গে চাঁদাবাজিও। তবে এবার তা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অথচ সরকারি ব্যবস্থাপনা ও সুষ্ঠু নজরদারিতে পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও এ খাত থেকে সরকারি তহবিলে জমা হতে পারত বড় অঙ্কের অর্থ।

রপ্তানি ও পাচারের কারণে মাছের দামে আগুন by রাজীব আহমেদ

পাঁচজনের একটি পরিবারে মাসে এক থেকে দেড় কেজির বেশি কাঁচা মরিচ প্রয়োজন হয় না। রমজান মাসে কাঁচা মরিচের দাম কেজিতে ৫০ টাকা বাড়লেও মাঝারি মানের একটি পরিবারের মাসে খরচ বাড়ে ৭০ থেকে ৮০ টাকা।

খাবার মানেই বিষ by তৌফিক মারুফ

ঝুম বৃষ্টিতে ভিজে লিচু বাগানের সরু পথ ধরে সামনের জমির দিকে এগিয়ে যান মহেশপুর গ্রামের মজিবর। কাঁধে বয়ে নেওয়া ভারের দুই দিকে ঝোলানো ধানের চারার গোছা। পাশের আরেক জমিতেও তাজা সবুজ চারা। 'লিচু বাগানের জমিতে ধান এত ভালো হয়?' প্রশ্ন করলে মজিবর ধানের চারায় হাত বুলিয়ে বলেন,

'ভারতের রেলওয়ে বিশ্বের সবচেয়ে বড় টয়লেট'

ভারতের রেলওয়েকে বিশ্বের 'সবচেয়ে বড় খোলা টয়লেট' হিসেবে অভিহিত করেছেন সে দেশের গ্রামীণ উন্নয়ন বিষয়ক মন্ত্রী জয়রাম রমেশ। গত বৃহস্পতিবার রাজধানী নয়াদিলি্লতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রমেশ বলেন, 'ভারতের ১৩ কোটি মানুষের কোনো টয়লেট নেই।

রাষ্ট্রবিরোধী শক্তি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা পাকিস্তানে

'রাষ্ট্রবিরোধী শক্তিসমূহের' ওপর নজরদারি প্রতিষ্ঠার জন্য পাকিস্তান একটি নিরাপদ যোগাযোগ ও প্রশাসনিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে। সব সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীকে এ ব্যবস্থায় যুক্ত করা হবে। পুরো ব্যবস্থার পেছনে প্রায় এক হাজার ৩০০ কোটি রুপি খরচ হবে।

ভারতে তীর্থযাত্রীবাহী ট্রাক খাদে নিহত ১৬

ভারতের কাশ্মীরের সাম্বা এলাকায় তীর্থযাত্রীবাহী একটি ট্রাক গভীর গিরিখাদে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে ৩০ জনের বেশি তীর্থযাত্রী ছিল। পুলিশ গতকাল শুক্রবার এ কথা জানায়।

ইরানের উদ্ধার অভিযান স্থগিত ত্রাণ কার্যক্রম জোরদার

ইরানে ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় উদ্ধার অভিযান স্থগিত রেখে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ কর্মসূচি বিতরণের ওপর জোর দেওয়া হয়েছে। গত শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে দুই দফা ভূমিকম্পে গতকাল সোমবার পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৬ জনে।

পাকিস্তানে বন্দী তালেবান নেতার সঙ্গে আফগানদের বৈঠক

পাকিস্তানে কারাবন্দী তালেবান নেতা মোল্লা আবদুুল গনি বারাদারের সঙ্গে আফগান প্রতিনিধিদলের গোপন বৈঠক হয়েছে। দুই মাস আগে ওই বৈঠক হয় বলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা গতকাল সোমবার নিশ্চিত করেন।

জাতীয় স্বার্থে দুই জেনারেলকেঅবসরে পাঠানো হয়েছে

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বলেছেন, ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়ি ও সামরিক বাহিনীর চিফ অব স্টাফ সামি আনানকে জাতীয় স্বার্থে অবসরে পাঠানো হয়েছে। দেশ ও দেশের বাইরে তুমুল আলোড়ন তোলা নিজের ওই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে মুরসি বলেন, ‘আজ (রোববার) আমি যে সিদ্ধান্ত নিয়েছি,

বিদ্রোহীদের ধরতে দামেস্কে ব্যাপক অভিযান

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল সোমবার সকাল থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত নিরাপত্তা বাহিনী। দামেস্কের যেসব এলাকায় বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি রয়েছে, সেসব স্থানে ব্যাপক গোলাবর্ষণ করেছে সেনারা।

রোজায়ক্ষতি নেই

অন্তঃসত্ত্বা নারীরা রোজা রাখলেও নির্দিষ্ট সময়ের আগেই জন্মদানের আশঙ্কা খুব একটা নেই। তবে এসব নারীর সন্তান আকারে ছোট হয়। লেবাননের একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। বৈরুতের রোজাদার ২০১ জন অন্তঃসত্ত্বা ও ২০১ জন রোজা না রাখা নারীর ওপর গবেষণা চালানো হয়।

নদীদূষণের অভিযোগে চিনি কলকে সাড়ে ২৩ লাখ টাকা জরিমানা

অপরিশোধিত তরল বর্জ্য ফেলে মেঘনা নদীদূষণের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডকে ২৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গত রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী এ জরিমানা আদায় করেন।

টঙ্গীতে যুবকের হাত কর্তন, গ্র্রেপ্তার ১৩

গাজীপুরের টঙ্গীর শিলমুন নিমতলী এলাকায় গতকাল সোমবার সন্ত্রাসীরা হাবিবুর রহমান নামের এক যুবকের এক হাত কেটে গলায় ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: টঙ্গীর দত্তপাড়া এলাকার মো. শহীদ (১৭), আশরাফুল হক (২২), মো. আরিফ (১৬),

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ আট শিবিরকর্মী গ্রেপ্তার

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগ ও শিবিরকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে চার শিক্ষার্থীকে।

ভাঙা হাড় জোড়া লাগাতে ‘তেলমালিশ চিকিৎসা’ by আনোয়ার পারভেজ

কোমরের ব্যথা, হাড়গোড় ভাঙা ও মচকানোর চিকিৎসার নামে দেওয়া হয় তেলমালিশ। কথিত এই চিকিৎসা নিতে কম করে হলেও প্রতিদিন আড়াই শ মানুষ আসেন কবিরাজবাড়িগুলোতে। জনপ্রতি ফি হিসেবে ১৫০-৪০০ টাকা পর্যন্ত দিতে হয়। এর বাইরে ওষুধের (তেল) দাম তো আছেই।

নির্দলীয় সরকার নিয়ে মওদুদের বক্তব্য ব্যক্তিগত: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের রূপরেখা নিয়ে তাঁদের দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বক্তব্য দলীয় নয়, ব্যক্তিগত। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার দলের যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

গ্রামীণ ব্যাংক নিয়ে অর্থমন্ত্রীকে মজীনা- ঋণগ্রহীতারাই এমডি নিয়োগের ক্ষমতা পাক

গ্রামীণ ব্যাংকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গ্রহণযোগ্য একজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ হওয়া দরকার বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। মজীনা আরও বলেন, প্রতিষ্ঠানটিতে এমন একটি স্বতন্ত্র পর্ষদ থাকা দরকার, যাতে ঋণগ্রহীতাদেরই এমডি নিয়োগের ক্ষমতা থাকে।

ডেসটিনির আত্মসমর্পণকারী কর্মকর্তাদের জামিন আবেদন গৃহীত হয়নি

ডেসটিনির ১৭ কর্মকর্তার আত্মসমর্পণ করে করা জামিনের আবেদন গ্রহণ করেননি আদালত। ওই ১৭ কর্মকর্তা গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা পৃথক দুটি মামলায় জামিনের আবেদন করেছিলেন।

এমআরডিআইয়ের সেমিনার- সুশাসন নিশ্চিত করতে সহায়ক পরিবেশ জরুরি

দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠায় ‘জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন’ প্রয়োগের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করাটা জরুরি। হুইসেল ব্লোয়ারস প্রটেকশন অ্যাক্ট (জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন) শীর্ষক এক সেমিনারে গতকাল সোমবার বক্তারা এই অভিমত দিয়েছেন।

ব্রিটিশ পার্লামেন্টারি কমিটির অভিযোগ-সীমান্ত সংস্থা 'বারমুডা ট্রায়াঙ্গলে' পরিণত হয়েছে

ব্রিটিশ এমপিরা অভিযোগ করেছেন, অভিবাসীদের জন্য যুক্তরাজ্যের সীমান্ত সংস্থা (ইউকেবিএ) বারমুডা ট্রায়াঙ্গলে পরিণত হয়েছে। অভিবাসন-সংক্রান্ত প্রায় দুই লাখ ৭৬ হাজার মামলা সংস্থাটিতে আটকে আছে। ব্রিটেনে আশ্রয়প্রার্থী, বিদেশি অপরাধী ও অবৈধ অভিবাসী-সংক্রান্ত এই মামলাগুলোর কোনো সুরাহাই করছে না সংস্থাটি।

অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে মতৈক্যের আহ্বান বান কি-মুনের-বড় ধরনের অগ্রগতি ছাড়াই নিউ ইয়র্কে মাসব্যাপী আলোচনা শেষ

বিশ্বজুড়ে অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির ব্যাপারে মতপার্থক্য দূর করতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। নিউ ইয়র্কে অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণ-সংক্রান্ত মাসব্যাপী আলোচনা শেষ হওয়ার এক দিন আগে গত বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।

বাঘা তেঁতুল- তালা-চাবি by সৈয়দ আবুল মকসুদ

ঢাকা থেকে বাস বা ট্রেনে ঝুলে সন্ধ্যার আগে গ্রামে পৌঁছায় রুবেল। রুবেল নতুন জামাই। মাস পাঁচেক আগে বিয়ে করেছে। বারান্দায় বোঁচকা নামিয়ে ঘাম মোছে রুবেল। রান্নাঘর থেকে শাশুড়ি বেরিয়ে এসে বলেন, ‘ভালো আছ বাবা? দোকানে কারে রাইখা আসলা?’ রুবেল বলে, ‘চিন্তা নাই আম্মা। নিজ দায়িত্বে তালা দিয়া আইছি।’

অরণ্যে রোদন- বঙ্গবন্ধু কী বলেছেন, আমরা কী করছি! by আনিসুল হক

বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা অভিন্ন। তাঁর জন্মই হয়েছিল তিনি এই দেশটাকে স্বাধীন করবেন বলে।
বঙ্গবন্ধু তাঁর সমস্তটা জীবন একটা চেষ্টাই করেছেন, একটাই ছিল তাঁর জীবনের সাধনা—বাংলাদেশের স্বাধীনতা, বাংলার মানুষের মুক্তি।

দেশিয়ানার জয়কে অভিনন্দন- পোশাক-বিপ্লব

কিছু বিপ্লব হুড়মুড় করে আসে, কিছু ঘটে নীরবে। বাংলাদেশে এমনই এক নীরব কিন্তু চোখে পড়ার মতো রুচি-বিপ্লব ঘটে গেছে। প্রতিবছর ঈদ বা পয়লা বৈশাখের মতো বড় উৎসব এলে সেই বিপ্লব মহাসমারোহে দৃশ্যমান হয়। অন্য ক্ষেত্রে না হোক, পোশাকের বেলায় আমরা রীতিমতো বাঙালি হয়েই আছি।

অসত্য হলফনামা দানকারীদের কী হবে- মন্ত্রী-সাংসদের প্লট

সংরক্ষিত কোটা মানেই বিশেষ সুযোগ। রাজউকের প্লট ও ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রেও এ ধরনের একটি বিধান রয়েছে। জাতীয় পর্যায়ে অবদান রেখেছেন এমন ব্যক্তিদের মধ্যে যাঁদের রাজধানীতে থাকার মতো কোনো বাড়ি বা জমি নেই, তাঁদের সুযোগ দেওয়ার জন্যই এই বিধান।

ধর্ম- রোজার ত্রুটি-বিচ্যুতি লাঘবে ফিতরা by মুহাম্মদ আবদুল মুনিম খান

মাহে রমজানের পূর্ণাঙ্গ একটি মাস মুমিন মুসলমানরা সিয়াম সাধনা করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল হন। রোজাদার ব্যক্তি ফরজ, সুন্নত ও নফল ইবাদতগুলো যথাসাধ্যভাবে আদায় করার আপ্রাণ চেষ্টা করেন।

গ্রামীণ ব্যাংক- ড. ইউনূস রাজনৈতিক প্রতিপক্ষ নন by মোজাম্মেল খান

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নামক রাষ্ট্রটি তার সবচেয়ে সম্মানিত নাগরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গত বছর সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কিছু বিধি বছরের পর বছর ভঙ্গের অভিযোগ এনে অধ্যাপক ইউনূসকে তাঁরই প্রতিষ্ঠিত ব্যাংক থেকে অপসারণ করা হয়।

ম্যান্ডেলাকে হত্যার পরিকল্পনা-বোরেমাখের হোতা রাষ্ট্রদ্রোহে দোষী সাব্যস্ত

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে হত্যা ও সরকার উৎখাতের পরিকল্পনার দায়ে উগ্রপন্থী শ্বেতাঙ্গদের দল বোরেমাখের নেতা মাইক দু তোয়ে ও তাঁর ভাই রাষ্ট্রদ্রোহের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।

দেশে তৈরি হচ্ছে ৪১৩ ধরনের প্যারাসিটামল by ইমদাদুল হক

জ্বর, গায়ে ব্যথা বা মাথায় ঝিমুনি ভাব হলেই তাৎক্ষণিক দাওয়াই হিসেবে প্যারাসিটামল খাওয়া আমাদের দেশে এখনও নিয়মিত ঘটনাই বলা চলে। চিকিৎসকের পরামর্শ ছাড়াই গ্রাম-শহর নির্বিশেষে এই ওষুধটি খেয়ে থাকেন সাধারণ মানুষ। ভোক্তা চাহিদা বিবেচনায় দীর্ঘদিন ধরেই দেশে ‘প্যারাসিটামল’ নামের এই জেনারিক শ্রেণীভুক্ত ওষুধের একটি বড় বাজার গড়ে উঠেছে।

মেয়ের অভিনয়ে আসার খবরে অগ্নিশর্মা অমৃতা

যশ রাজ ফিল্মসের ব্যানারে সারা আলি খানের বলিউডে পা রাখার খবর উড়িয়ে দিলেন অমৃতা সিং। হ্যালো ম্যাগাজিনের প্রচ্ছদে সারার আত্মপ্রকাশের পর থেকেই গুজব ছড়াতে থাকে খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন সাইফ-অমৃতা কন্যা সারা আলি খান। সম্প্রতি গুজব ছড়ায় মেয়ের বলিউডে আসার ব্যাপারে নাকি যশ রাজ ফিল্মসের সঙ্গে কথাও পাকা করে ফেলেছেন সাইফ আলি খানের প্রাক্তন ঘরণী।

ডাকছে সাগরের ঢেউ, পাহাড়ি ঝরনা by আব্দুল কুদ্দুস

ঈদের টানা কয়েক দিনের ছুটিটা কোথায় কাটাবেন ভাবছেন? খুব বেশি চিন্তা না করে চলে যেতে পারেন কক্সবাজারে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের পাশাপাশি পাহাড়-অরণ্য আর নদী-ঝরনা সেখানে হাতছানি দিয়ে ডাকছে প্রকৃতির কোলে। ইচ্ছে করলে ছুটে যেতে পারেন জলজ পাখি আর কাঁকড়ার রাজ্যে, এক দ্বীপ থেকে আরেক দ্বীপে।

সর্বাধিক প্রেক্ষাগৃহে ‘খোদার পরে মা’

১৫ দিন আগেও কেউ জানত না শাহীন-সুমনের ‘খোদার পরে মা’ চলচ্চিত্রটি এবারের ঈদে মুক্তি পাবে। কারণ, তখনো এটি সেন্সরেও জমা পড়েনি। অথচ দুই সপ্তাহের মধ্যে শুধু সেন্সর ছাড়পত্রই নয়, এবার ঈদে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।

ঈদের খুশি গায়ে লাগেনি যাদের by রোমান কবির

ঈদ সবার জীবনেই বয়ে আনে আনন্দ। এই দিনে পিছনের সকল দুঃখ-ব্যাথা ভুলে গিয়ে খুশিতে ভেসে থাকতে চায় সবাই। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের জীবনে ঈদ কখনোই তেমন প্রভাব বিস্তার করতে পারে না।

ঈদের দিনে পা হারানো লিমন ও তার মা-ভাইয়ের ওপর হামলা by জাকিয়া আহমেদ ও রহিম রেজা

র‌্যাবের গুলিতে পা হারানো লিমন ও তার মা-ভাইয়ের ওপর হামলা করেছে র‌্যাবের সোর্স পরিচয়দানকারী ইব্রাহিম নামের এক যুবক। সোমবার সাড়ে ৫টার দিকে উপজেলার ইদুরগ্রাম এলাকায় তাদের মারপিট করে ইব্রাহিম। ইব্রাহিম সাতুরিয়া গ্রামের রশিদের ছেলে।

বেসরকারি পর্যায়ে শিগগিরই আইসিটি নির্মাণ by এস এম আব্বাস

নদীপথে পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি, সড়কপথের ওপর চাপ কমানো, কম খরচে নদীপথে কার্গো পরিবহন বাণিজ্যের প্রসার ঘটাতে বেসরকারি সেক্টরে ইন্টারনাল কনটেইনার টার্মিনাল (আইসিটি) নির্মাণের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করবে সরকার।

গ্রেনেড হামলার অষ্টম বার্ষিকী আজ

আজ ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার অষ্টম বার্ষিকী। ২০০৪ সালে এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় এই গ্রেনেড হামলার ঘটনা ঘটে। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী ও দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

এরপর আপনি কী করবেন?

ধরুন, আপনার মা মারা গেলেন। আপনি তাঁর মৃতমুখের একটা ছবি তুললেন। মোল্লারা আপনার এই অপরাধে মার জানাজা পড়ল না। দাফনে অংশ নিল না। এরপর আপনি কী করবেন?

শরীরে ১৮শ’ গ্রেনেড স্পিন্টার নিয়ে যেভাবে বেঁচে আছেন মাহবুবা পারভীন by জাহাঙ্গীর সুমন ও ওমর ফারুক

নিজের শরীরের বিভিন্ন স্থানে গ্রেনেডের  ১৮শ’ স্পিন্টার নিয়ে বেঁচে আছেন সাভারের মাহবুবা পারভীন। ২০০৪ সালে ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার শিকার হন তিনি।

ওরা পথশিশু, ওদের জীবনে নেই ঈদের আনন্দ

কারো বাবা-মা থেকেও নেই। আবার কেউ কেউ জানেই না কে তাদের বাবা-মা। ঠিকানা নেই, পথই ওদের ঠিকানা। দিনভর পথে পথে ঘুরে বেড়ায়, রাতেও পথেই ঘুমায়। পথে এটা-ওটা কুড়িয়েই জীবন চলে ওদের। ওরা পথশিশু। কেউ কেউ ‘টোকাই’ বলে ডাকে। ওদের ঈদ নেই।

অর্থমন্ত্রীর ভিত্তিহীন ভিত্তিপ্রস্তর স্থাপন by সাব্বির আহমদ

বছর ঘুরে ঈদ আসে। এবার এক বছর আগে দেওয়া প্রতিশ্রুতির কথাও মনে পড়লো অর্থমন্ত্রীর। গত বছর সিলেটের প্রাচীন ও ঐতিহ্যবাহী ঈদগাহে মিনার স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি।

উন্নয়নশীল বিশ্বে তরুণী ধূমপায়ীর সংখ্যা বাড়ছে

উন্নয়নশীল বিশ্বের প্রতি পাঁচজনের দুইজন ধূমপান করেন এবং সেসব দেশের নারীরা তরুণ বয়সে ধূমপান শুরু করছেন৷ সাম্প্রতিক এক জরিপে বেরিয়ে এসেছে এই তথ্য৷ চিকিৎসা বিষয়ক সাময়িকী ‘দ্য ল্যানসেট’এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে৷ নিউ ইয়র্কের জনস্বাস্থ্য বিষয়ক একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারি গিওভিনো গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন৷

যশরাজ ফিল্মসের ব্যানারে বলিউডে আসছেন সাইফ কন্যা সারা

বলিউডে এখন একঝাঁক মতুন মুখের ভিড়। নতুন প্রজন্মের একদল তরতাজা মুখের সঙ্গেই বলিউডের এক নম্বর আসনের দৌড়ে নেমে পড়েছেন তারকা পুত্র-কন্যারাও। দীপিকা পাডুকোন, সোনম কাপুর, শ্রুতি হাসান, সোনাক্ষি সিন্হা, নর্মদার পর এবার নবতম সংযোজন সাইফ কন্যা সারা আলি খান!

অ্যাসাঞ্জের ভবিষ্যত কী?

তফাতটা খুব অল্প। উপরে বারান্দায় তিনি, নীচে ভিড় করে পুলিশ। ওই দূরত্বটুকুই অপার হয়ে দেখা দিল। বৃটিশ পুলিশের নাকের ডগা দিয়ে জনসমক্ষে এলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। উইকিলিকস-এর প্রতিষ্ঠাতার টিকিটি কেউ ছুঁতে পারল না। তিনি সবার সামনে হেঁকে বললেন, “আমেরিকা জুজু ধরার অভিযান বন্ধ করুক!” জনতা হাততালি দিল! প্রচুর আটঘাট বেঁধেও নীরব দর্শকের ভূমিকাতেই সন্তুষ্ট থাকতে বাধ্য হল পুলিশ।