Thursday, December 4, 2014
ইসরাইলে আগাম নির্বাচন ১৭ মার্চ
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিসরে ১৮৮ ব্রাদারহুড কর্মীর মৃত্যুদণ্ড
মঙ্গলবার কায়রোর এক আদালত ব্রাদারহুডের ওই ১৮৮ সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছেন। এদের মধ্যে ১৪০ জন কারাবন্দি রয়েছেন। বাকিরা এখনও ধরা পড়েনি। এসব সাজাপ্রাপ্তরা গত বছর ১৪ আগস্ট কায়রোর নিকটবর্তী কেরদাসা গ্রামের এক পুলিশ স্টেশনে হামলা চালিয়েছিলেন। হামলায় নিহত হয়েছিলেন কমপক্ষে ১১ পুলিশ কর্মকর্তা। ওই একই দিনে মিনিয়া এলাকায় অন্য এক পুলিশ স্টেশনেও হামলার ঘটনা ঘটেছিল। ওই মামলায় পাঁচ শতাধিক কর্মী সমর্থককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
গত বছর জুলাই মাসে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে কায়রোতে ব্যাপক বিক্ষোভ চলাকালে ওই হামলার ঘটনা ঘটেছিল। ওই একই দিনে রাজধানীর তাহরির স্কয়ারে মুসলিম ব্রাদারহুডের কর্মী সমর্থকদের অবস্থান ধর্মঘটে দমনাভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। অভিযানে কয়েকশ মানুষ নিহত হয়েছিল।
এই বিক্ষোভের ধুয়া তুলে ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে মিসরের সেনাসমর্থিত সরকার। এছাড়া দলটির শত শত কর্মী সমর্থকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড সাজা দেয়া হয়েছে। তবে এখন অব্দি কারও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। দেশটির সংবিধান মতে, রায় কার্যকরের জন্য মিসরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ গ্রান্ড মুফতির অনুমতি লাগে। সর্বশেষ রায়টি গ্রান্ড মুফতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। আগামী ২০ জানুয়ারি আপিলের চূড়ান্ত রায় দেয়া হতে পারে বলে জানা গেছে। এদিকে শনিবার মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে হত্যা অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন সে দেশের এক আদালত। ২০১১ সালে তথাকথিত আরব বসন্তের সময় এক বিক্ষোভ মিছিলে গুলি চালােেলার ঘটনায় তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছিল। মোবারককে খালাস দেয়ায় বর্তমান সরকারের সমালোচনায় ফেটে পড়েছে দেশটির গণতন্ত্রকামীরা।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাক-ভারত-ইসরাইলকে পারমাণবিক অস্ত্র কমাতে হবে : জাতিসংঘ
জাতিসংঘের প্রস্তাবে আরও বলা হয়, ভারত, পাকিস্তান ও ইসরাইলকে অবশ্যই পরমাণু ক্ষমতাহীন দেশ হিসেবে পরমাণু বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) নিঃশর্তে স্বাক্ষর করতে হবে। একই সঙ্গে এই তিন দেশকে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার অধীনে তাদের পরমাণু চুল্লির পর্যবেক্ষণ করাতে হবে। ভারতের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র জাতিসংঘ প্রস্তাবের এই ধারার বিরোধিতা করে ভোট দিয়েছে। পাকিস্তান এবং ইসরাইলও এই ধারার বিরুদ্ধে ভোট দিয়েছে। অন্যদিকে ফ্রান্স, ব্রিটেন ও ভুটান ভোট দেয়া থেকে বিরত থেকেছে।
জাতিসংঘের এই সম্পূর্ণ প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, ইসরাইল, উত্তর কোরিয়া ও রাশিয়া। অন্যদিকে পাকিস্তান, চীন, ভুটান, মাইক্রোনেশিয়া ও পালাউ ভোট দেয়া থেকে বিরত থেকেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের এই প্রস্তাবটি কার্যকরে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই।
নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, পারমাণবিক বোমার অধিকারী হওয়ার দিক দিয়ে বিশ্বের পাঁচ দেশের স্বেচ্ছাচারী ভূমিকা পৃথিবী দেখতে চায় না। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেনের একচেটিয়া রাজত্বের দিন শেষ। এর আগে গত অক্টোবরে ভারতীয় রাষ্ট্রদূত ডিবি ভেনকাতেশ ভার্মা বলেছিলেন, অ-পারমাণবিক ক্ষমতাধর দেশ হিসেবে এনপিটিতে ভারতের যোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তিনি বলেন, আমাদের মতে এ পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া ধাপে ধাপে হতে হবে। এদিকে, ইসরাইল মধ্য-পূর্বাঞ্চলের একমাত্র দেশ যারা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের চুক্তিতে স্বাক্ষর করেনি। এমনকি তারা তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কোনো তথ্যও প্রকাশ করেনি।
প্রস্তাবটি কার্যকরে আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকলেও সংস্থাটির ১৯৩টি সদস্য রাষ্ট্রের সবার উপস্থিতিতে পাস হওয়ায় নৈতিক দিক থেকে তা বেশ গুরুত্বপূর্ণ। ইসরাইলের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির ব্যাপারে এটা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মোনালিসা চীনা! লিওনার্দোর মা!

‘সাউথ চায়না মর্নিং পোস্ট’কে দেয়া সাক্ষাৎকারে প্যারাতিকো বলেছেন, মোনালিসার পেছনে যে ল্যান্ডস্কেপ রয়েছে তা চীনা। তাছাড়া মোনালিসার মুখ দেখতে চীনাদের মতো। বুধবার দুপুর পর্যন্ত সংবাদপত্রের ওই লেখাটি ৪০ লাখের বেশি দর্শক দেখেছেন এবং এ নিয়ে এক লাখ ৬০ হাজার পোস্টিং দেয়া হয়েছে।
প্যারাতিকো ‘লিওনার্দো দা ভিঞ্চি : ইতালির রেনেসাঁর হারিয়ে যাওয়া চীনা মনীষা’ নামে একটি বই লিখছেন। ভিঞ্চির বহু অজানা কাহিনী সমৃদ্ধ বইটি আগামী বছর বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। প্যারাতিকো বলেন, আমি নিশ্চিত ভিঞ্চির মা প্রাচ্যেরই ছিলেন। গবেষণায় আমরা অবরোহী পদ্ধতি ব্যবহার করে দেখেছি তিনি চীনা ছিলেন।
তার মতে, লিওনার্দোর বাবার ক্যাটেরিনা নামে একজন দাসী ছিল। ১৪৫২ সালে লিওনার্দোর জন্মের পর ক্যাটেরিনা নথিপত্র থেকে হারিয়ে যান। তিনি তার দাবির সত্যতা নির্ণয়ের জন্য দ্য ভিঞ্চির পরিবার সদস্যদের ডিএনএ পরীক্ষা করারও অনুরোধ করেছেন।
উল্লেখ্য, প্যারাটিকো গত ২০ বছর ধরে হংকংয়ে বাস করছেন। তিনি তার মাতৃভূমি ও চীনের মধ্যে গত ৫০০০ বছরের সম্পর্ক নির্ণয়ে গবেষণা চালাচ্ছেন।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিশুদের শুরুতেই শেখানো হচ্ছে অনৈতিক কর্মকাণ্ড : এরশাদ

এরশাদ বলেন, প্রাথমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় আমি উদ্বিগ্ন। আমি জীবনে কখনও শুনিনি প্রাথমিক পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়। আমাদের অবক্ষয় এতটাই হয়েছে যে, ফাঁস করা প্রশ্ন বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে অভিভাবকদের কাছে পাঠানো হচ্ছে। আর অভিভাবকরা সেই প্রশ্ন কোমলমতি সন্তানদের প্রদাণ করছে।
তিনি অভিযোগ করে বলেন,কোচিং সেন্টারের শিক্ষকরা টাকার বিনিময়ে প্রশ্ন পত্র ফাঁস করে দিয়ে তা শিশুদের কাছে সরবরাহ করছে। এ অনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু সরকার সেটা করতে ব্যর্থ হচ্ছে।
পরে এরশাদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অডিটোরিয়ামে মাসিক সভায় সভাপতিত্ব করেন। সেখানে আগের বৈঠকে নেয়া বিভিন্ন সিদ্ধান্ত এবং নিয়োগ নিয়ে বৈঠক করেন। তিনি বর্তমানে হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে আছেন। এসময় মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আব্দুল কাদের খান, কমিটির সদস্য, পদস্থ কর্মকর্তা এবং জাতীয় পার্টির জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গুপ্ত হামলায় রক্তাক্ত শফিউল আলম প্রধান

যুব জাগপার মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু জানান, শফিউল আলম প্রধান আজ দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার সমিতির ‘গুম-খুন, হত্যার’ বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন। বক্তব্য দেয়ার সময় হঠাৎ শরীর ‘ভেজা’ লাগলে শফিউল আলম প্রধান তাকিয়ে দেখেন তার হাত থেকে রক্ত পড়ছে। তখন আমরা দেখি তার বাম হাতে গভীর ক্ষত। সেখান থেকে ব্যাপক রক্ত বের হচ্ছে। নজরুল ইসলাম বাবু বলেন, আজ প্রেসক্লাবের সামনে অনেকগুলো মানববন্ধন চলছিলো। ভিড়ের মধ্যে কে বা কারা প্রধানের হাতে ধারালো অস্ত্র দিয়ে ‘পোচ (আঘাত)’ দেয়াতে এ ক্ষতের তৈরি হয়েছে। তবে, হামলাকারী কে তা আমরা বুঝতে পারিনি। শফিউল আলম প্রধানের বরাত দিয়ে নজরুল ইসলাম বাবু জানান, তিনি মনে করছেন এটি সরকারের কোনো কুচক্রি মহলের নগ্ন হামলা। বিভিন্ন সময়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করায় এ হামলা চালানো হয়ে থাকতে পারে তিনি মনে করেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভুল চিকিৎসায় পুড়ে গেলো কিশোরীর শরীর

এ রোগটি হলে বিষক্রিয়ার কারণে ভেতর থেকে শরীরের ত্বক পুড়তে পুড়তে বাইরে ছড়িয়ে যায়। এটি সাধারণত ভুল ওষুধ প্রয়োগের কারণে হয়। এ ছাড়াও শরীরের ভেতর থেকে ব্যাকটেরিয়ার সংক্রমনও হয়।
দ্বিতীয় হাসপাতালে এস জে এস রোগের চিকিৎসা দেয়া হলেও হেরোনের অবস্থার উন্নতি হয়নি। ফুসকুড়ি ছড়িয়ে তার শরীরের অর্ধেক অংশই পুড়ে যায়। ঠোঁট আরো বেশি ফুলে উঠতে থাকে। এখানে সেখানে ক্ষত তৈরি হতে থাকে। চোখ, মুখ, পিঠ, পেট, উরু এমনকি জনন অঙ্গ থেকেও চামড়া খসে পড়তে থাকে। এসে সে স্থায়ীভাবে অন্ধ হয়ে যায়। এবং ফুসফুস বিকল হয়ে ১৯তম জন্মদিনে পৃথিবী ছেড়ে চলে যায়।
কিশোরী হেরোনের মা ক্যারমেন হেরোন বলেন, ওকে দেখলেই কান্না উঠতো। মেয়েটা আমার রাতে ঘুমুতেও পারতো না। সারা শরীর ফুসকুড়ি ওঠে ভরে গিয়েছিলো। তার চোখ এবং ঠোঁট চটচটে হয়ে উঠেছিলো। ঘাড় বেঢপ আকারের হয়ে গিয়েছিলো। এ কারণে পানিও খেতে পারতো না সে।
এতে শরীরের সমস্যা আরো বেড়ে যায়। ফুসকুড়িগুলো আস্তে আস্তে সারা শরীরে ছড়াতে থাকে। অবশেষে তার মা কারমেন হেরোন (৪৩) তাকে নিউ সাউথ ওয়ালসের একটি হাসপাতালে ভর্তি করান। সেখানেও ডাক্তাররা চিকেন পক্স বলেই ধারণা করেন। এ হাসপাতালে চারদিন রেখে একই শহরের অন্য একটি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে স্টিভেন জনসন সিন্ড্রমের (এস জে এস) চিকিৎসা চলতে থাকে।
এ রোগটি হলে বিষক্রিয়ার কারণে ভেতর থেকে শরীরের ত্বক পুড়তে পুড়তে বাইরে ছড়িয়ে যায়। এটি সাধারণত ভুল ওষুধ প্রয়োগের কারণে হয়। এ ছাড়াও শরীরের ভেতর থেকে ব্যাকটেরিয়ার সংক্রমনও হয়।
দ্বিতীয় হাসপাতালে এস জে এস রোগের চিকিৎসা দেয়া হলেও হেরোনের অবস্থার উন্নতি হয়নি। ফুসকুড়ি ছড়িয়ে তার শরীরের অর্ধেক অংশই পুড়ে যায়। ঠোঁট আরো বেশি ফুলে উঠতে থাকে। এখানে সেখানে ক্ষত তৈরি হতে থাকে। চোখ, মুখ, পিঠ, পেট, উরু এমনকি জনন অঙ্গ থেকেও চামড়া খসে পড়তে থাকে।
এসে সে স্থায়ীভাবে অন্ধ হয়ে যায়। এবং ফুসফুস বিকল হয়ে ১৯তম জন্মদিনে পৃথিবী ছেড়ে চলে যায়।

- See more at: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=OTExNDM=&sec=MjM=&t=%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%81%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0#sthash.6fHaZynY.dpuf
এতে শরীরের সমস্যা আরো বেড়ে যায়। ফুসকুড়িগুলো আস্তে আস্তে সারা শরীরে ছড়াতে থাকে। অবশেষে তার মা কারমেন হেরোন (৪৩) তাকে নিউ সাউথ ওয়ালসের একটি হাসপাতালে ভর্তি করান। সেখানেও ডাক্তাররা চিকেন পক্স বলেই ধারণা করেন। এ হাসপাতালে চারদিন রেখে একই শহরের অন্য একটি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে স্টিভেন জনসন সিন্ড্রমের (এস জে এস) চিকিৎসা চলতে থাকে।
এ রোগটি হলে বিষক্রিয়ার কারণে ভেতর থেকে শরীরের ত্বক পুড়তে পুড়তে বাইরে ছড়িয়ে যায়। এটি সাধারণত ভুল ওষুধ প্রয়োগের কারণে হয়। এ ছাড়াও শরীরের ভেতর থেকে ব্যাকটেরিয়ার সংক্রমনও হয়।
দ্বিতীয় হাসপাতালে এস জে এস রোগের চিকিৎসা দেয়া হলেও হেরোনের অবস্থার উন্নতি হয়নি। ফুসকুড়ি ছড়িয়ে তার শরীরের অর্ধেক অংশই পুড়ে যায়। ঠোঁট আরো বেশি ফুলে উঠতে থাকে। এখানে সেখানে ক্ষত তৈরি হতে থাকে। চোখ, মুখ, পিঠ, পেট, উরু এমনকি জনন অঙ্গ থেকেও চামড়া খসে পড়তে থাকে।
এসে সে স্থায়ীভাবে অন্ধ হয়ে যায়। এবং ফুসফুস বিকল হয়ে ১৯তম জন্মদিনে পৃথিবী ছেড়ে চলে যায়।
কিশোরী হেরোনের মা ক্যারমেন হেরোন বলেন, ওকে দেখলেই কান্না উঠতো। মেয়েটা আমার রাতে ঘুমুতেও পারতো না। সারা শরীর ফুসকুড়ি ওঠে ভরে গিয়েছিলো। তার চোখ এবং ঠোঁট চটচটে হয়ে উঠেছিলো। ঘাড় বেঢপ আকারের হয়ে গিয়েছিলো। এ কারণে পানিও খেতে পারতো না সে।
- See more at: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=OTExNDM=&sec=MjM=&t=%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%81%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0#sthash.6fHaZynY.dpuf
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যান্ত্রিক বুদ্ধিমত্তা মানবজাতির ধ্বংস ডেকে আনবে : হকিং

হকিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে এই ভবিষ্যদ্বাণী করেন বিবিসির এক প্রশ্নের জবাবে। মানুষের সঙ্গে যোগাযোগের জন্য তিনি নিজে একটি যন্ত্র ব্যবহার করেন যা এআইয়ের একটি প্রাথমিক যন্ত্র।
অধ্যাপক হকিং বলছেন, এআইয়ের গোড়ার দিকের যেসব আবিষ্কার তা মানুষের বেশ উপকারে লাগছে।
কিন্তু মানুষের বুদ্ধিমত্তার সমকক্ষ বা তার চেয়ে বেশি বুদ্ধিমান যেসব যন্ত্র ভবিষ্যতে আবিষ্কৃত হবে সে সম্পর্কে তার মনে শংকা রয়েছে।
‘মানুষের অগ্রগতির বিবর্তন ধীর। ফলে এরা (যন্ত্রের সঙ্গে) প্রতিযোগিতায় আর টিকে থাকতে পারবে না এবং এক পর্যায়ে পিছিয়ে পড়বে।
তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্রগুলোর যে উন্নয়ন এ পর্যন্ত হয়েছে সেগুলোর উপযোগিতা প্রমাণিত। কিন্তু মানুষের সমান বা বেশি বুদ্ধিমত্তার যন্ত্র তৈরি হলে তার ফল কতটা ভালো হবে তা নিয়েই আশংকা তার।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরাকে ইরান-যুক্তরাষ্ট্র তথ্যযুদ্ধ

দুর্বল হয়ে পড়েছে আইএস : কেরি
ইরাক এবং সিরিয়ায় এ পর্যন্ত প্রায় ১ হাজার বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দলটি দুর্বল হয়ে পড়েছে। পাশাপাশি পাল্টা আক্রমণের ক্ষমতাও কমেছে। সিরিয়ায় আইএসের কমান্ড কেন্দ্রগুলো ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বুধবার এ কথা বলেছেন। ব্রাসেলসের ন্যাটো সদর দফতরে জোট বাহিনীর কর্মকর্তাদের বৈঠকে কেরি বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি পূরণের বিষয়টি হিসাব করতে গেলে বছরের পর বছর লেগে যেতে পারে।
হামলা চালানো হয়নি : ইরান
যুগান্তর ডেস্ক
ইরাকে আইএসের অবস্থানে বিমান হামলা চালানোর খবর কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ জেনারেল মাসুদ জাজাইরি বার্তা সংস্থা ফার্স নিউজকে জানিয়েছেন, পশ্চিমা গণমাধ্যম এ সম্পর্কে যে খবর দিয়েছে তা সম্পূর্ণ অসত্য। কিছু কিছু পশ্চিমা গণমাধ্যম মঙ্গলবার খবর দিয়েছে, ইরানি জঙ্গি বিমান মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে ইরাকে আইএসের অবস্থানে বোমা হামলা চালিয়েছে। অবশ্য বুধবার ওইসব গণমাধ্যম জানিয়েছে, আমেরিকার সঙ্গে সমন্বয় না করেই ওই হামলা চালিয়েছে ইরান। জেনারেল মাসুদ জাজাইরি আরও বলেন, ইরান মনে করে- ইরাকের চলমান অস্থিতিশীলতা ও তাকফিরি সন্ত্রাসীদের মানবতাবিরোধী তৎপরতাসহ মধ্যপ্রাচ্যের সব সংকটের মূলে রয়েছে আমেরিকা। আমেরিকাসহ আঞ্চলিক কিছু দেশের সমর্থন ও ষড়যন্ত্রের কারণেই আইএস ইরাক ও সিরিয়ায় ধ্বংসলীলা চালাচ্ছে এবং মানুষ হত্যা করছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্জিয়ে আফখাম অন্য এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে সব রকম পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে তেহরান। তবে অন্য দেশের ভেতরে সামরিক অভিযানে অংশ নেবে না ইরান।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জিয়া মদ-জুয়া উলঙ্গ নৃত্য চালু করেন: মতিয়া

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ডিসিসির প্রশাসকের মেয়াদ এক বছর হচ্ছে
জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেন যুগান্তরকে বলেন, আইন সংশোধনের বিষয়ে আলোচনা হচ্ছে। তবে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে কিনা তা আমার জানা নেই।
তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিব ও স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) অশোক মাধব রায় যুগান্তরকে বলেন, সিটি কর্পোরেশনের প্রশাসকদের মেয়াদ বাড়ানো সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ মন্ত্রিসভায় তোলা হবে তা বলা মুশকিল।
বিদ্যমান স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী নির্বাচিত মেয়র দায়িত্ব না নেয়া পর্যন্ত প্রশাসকরা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করবেন। কিন্তু তাদের মেয়াদ হবে ১৮০ দিন বা ছয় মাস। ২০১১ সালে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে সরকারি কর্মকর্তাদেরই প্রশাসক পদে নিয়োগ দেয়া হচ্ছে।
বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব ইব্রাহিম হোসেন খান এবং ঢাকা উত্তরের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব ফারুক জলিল। মে মাসে তাদের প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়। চলতি মাসেই তাদের নিয়োগের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
স্থানীয় সরকার বিভাগ সূত্র জানিয়েছে, ঢাকার উভয় সিটি কর্পোরেশনের নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সবুজ সংকেত নেই। কবে নাগাদ নির্বাচন হবে তাও সরকারের শীর্ষমহল ছাড়া কেউই বলতে পারছেন না। ছয় মাস অন্তর অন্তর প্রশাসক বদলের সময় গণমাধ্যমে এ নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন, প্রশাসকের মেয়াদ এক বছর করা হলে গণমাধ্যমের সমালোচনা কমে যাবে। অন্যদিকে আমলাদের বাদ দিয়ে রাজনৈতিক প্রশাসক নিয়োগেরও একটি বিষয় চাউর আছে। আগামীতে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেয়া হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। রাজনৈতিক বা আমলা যে ধরনের প্রশাসকই নিয়োগ হোক না কেন, মেয়াদ বাড়ানো হলে সরকারের জন্যই তা ভালো হবে।
সরকারের উচ্চ মহলের সবুজ সংকেত পেয়েই বিদ্যমান আইনের প্রশাসক নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্ট ধারা সংশোধনের উদ্যোগ নেয় স্থানীয় সরকার বিভাগ। প্রস্তাবিত সংশোধনীতে ১৮০ দিনের পরিবর্তে ৩৬৫ দিন করে প্রস্তাব তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, সংশ্লিষ্ট শাখায় এ সংক্রান্ত নথি তৈরি না করে স্থানীয় সরকার বিভাগের একজন অতিরিক্ত সচিবের কক্ষে বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয়। সেখান থেকে সচিবের অনুমোদন নিয়ে রোববার রাতেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। গতকালের মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপন করার জন্য তদবিরও করা হয়। তবে এদিন মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হয়নি। আগামী মন্ত্রিসভার বৈঠকে তা উপস্থাপন করা হতে পারে।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালের এপ্রিলে। নির্বাচনে বিজয়ী হন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। এরপর টানা প্রায় ১০ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৭ সালের ১৫ মে ডিসিসিও মেয়াদ শেষ হয়। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
এ অবস্থায় ২০১১ সালের ২৯ নভেম্বর ডিসিসি দুই ভাগে বিভক্ত করা হয়। এরপর ২০১২ সালের ২৯ এপ্রিল বিভক্ত ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ধার্য করা হয় ২৪ মে। কিন্তু ভোটার তালিকা আর সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতায় আটকে যায় নির্বাচন। এরপর ২০১৩ সালের ১৩ মে উচ্চ আদালত ডিসিসি নির্বাচনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। উচ্চ আদালত নিষেধাজ্ঞা তুলে নিলেও রহস্যজনক কারণে আটকে আছে উভয় সিটি কর্পোরেশনের নির্বাচন।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছিটমহল বিনিময়ে রাজি মমতা
রাজ্য সরকারের এই অবস্থান পরিবর্তনের বিষয়ে আজ কুচবিহারে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতার কাছ থেকে ঘোষণাও আসতে পারে বলে জানিয়েছে পত্রিকাটি। মুখ্যমন্ত্রীর জনসভার জন্য ছিটমহল লাগোয়া কোনো মাঠ বাছার নির্দেশ আসে। তখনই স্পষ্ট হয়, জনসভায় ছিটমহল নিয়ে বড় খবর ঘোষণা করতে চান মমতা। শেষ পর্যন্ত কুচবিহারের প্রত্যন্ত এলাকা ডাকুর হাটকে জনসভার জন্য বেছে নেয়া হয়। সেখানে তার মঞ্চের শদেড়েক মিটার পেছনেই বাংলাদেশী ছিটমহল করলা। তার বক্তৃতা শুনতে যে ওই ছিটমহলের বাসিন্দারাও আসবেন, মমতা তা বিলক্ষণ জানেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের শেষ দিকে পাঠানো মুখ্য সচিব সঞ্জয় মিত্রের সই করা ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে পশ্চিমবঙ্গ সরকারের নীতিগত কোনো আপত্তি নেই। তবে ছিটমহলের যে অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হবে, সেখানে প্রশাসনিক ব্যবস্থা প্রণয়ন ও পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থের প্রয়োজন। রাজ্য চায় সে আর্থিক দায়িত্বের পুরোটাই কেন্দ্রীয় সরকার নিক।
মমতার মনোভাব বদলানোরও ইঙ্গিত পাওয়া যায় সেপ্টেম্বরে, যখন কলকাতায় বাংলাদেশের সাবেক ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম তার সঙ্গে দেখা করতে যান। মমতা তার কাছে ছিটমহলবাসীর দুঃখ-দুর্দশার কথা বর্ণনা করেন। সম্প্রতি বাংলাদেশের সংসদ সদস্যদের একটি দলের কাছেও মমতা বলেন, অসুখ হলে ডাক্তার-হাসপাতাল নেই, পড়াশোনার স্কুল-কলেজ নেই, থানা-পুলিশ নেই, নাগরিকত্বের পরিচয়টুকুও নেই, ৬৫ বছর ধরে এই অবস্থায় দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ- ভাবা যায়?
ছিটমহল বিনিময়ের বিষয়ে রাজ্য সরকারের অবস্থান পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা দীপ্তিমান সেনগুপ্ত। তিনি বলেন, স্থলসীমান্ত চুক্তি বিল সংসদে পাস হওয়াটা এখন সময়ের অপেক্ষা। আশার আলো দেখছেন দুই দেশের ১৬২টি ছিটমহলের প্রায় ৫৬ হাজার অধিবাসী।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক পার্লামেন্টারি স্থায়ী কমিটির বৈঠকে সংবিধান সংশোধনের বিলের খসড়া অনুমোদন দেয়া হয়। সেখানে তৃণমূল কংগ্রেসের দুই প্রতিনিধি সুগত বসু ও মুমতাজ সংঘমিত্রা চুক্তির পক্ষে সায় দেন। ছিটমহল পুনর্বাসনের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার ৩০৮ কোটি টাকার একটি তহবিলও গঠন করেছে।
১৯৭৪ সালে বঙ্গবন্ধু সরকারের সময় ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। আর ২০১১ সালে তৎকালীন ইউপিএ জোট সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় একটি প্রটোকল সই হয়। প্রটোকলটি কার্যকরে ভারতের সংবিধান সংশোধন করার উদ্যোগ নিয়েছিল কংগ্রেস সরকার। এজন্য পার্লামেন্টে একটি বিলও তোলা হলে বর্তমানে ক্ষমতায় থাকা সে সময়ের বিরোধী দল বিজেপিসহ মমতার তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় তা ঝুলে যায়। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বিজেপি নেতা নরেন্দ্র মোদির অবস্থান পরিবর্তন হয়।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যৌন নিপীড়নের অভিযোগ রাবি শিক্ষকের বিরুদ্ধে
৩০ নভেম্বর ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের একাডেমিক কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তে কামরুল হাসান মজুমদারকে বিভাগের সব পরীক্ষা ছাড়াও ছাত্রীদের গবেষণা কাজের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এই শিক্ষক এখন শুধু পাঠদান কাজে অংশ নিতে পারবেন। বিভাগের সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রককে ওইদিনই লিখিতভাবে জানিয়ে দেয়া হয়। যুগান্তরের পক্ষ থেকে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক কামরুল হাসান মজুমদার কোনো মন্তব্য করতে সম্মত হননি।
সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, অক্টোবরের শেষদিকে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী বিভাগের শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদারের বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ দেন বিশ্ববিদ্যালয়ে কার্যরত যৌন নিপীড়ন ও নিরোধ কমিটির কাছে। লিখিত অভিযোগের সঙ্গে প্রমাণ হিসেবে দাখিল করা হয় তার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকের ফোনালাপের একটি কম্প্যাক্ট ডিস্ক (সিডি) এবং ছাত্রীর মোবাইল ফোনে দেয়া শিক্ষকের ক্ষুদে বার্তা বা এসএমএসের প্রিন্ট কপি।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্বপ্ন থামাল বিমান!

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

গতকাল সন্ধ্যায় শিশুটির বাবা ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতে অভিযান চালিয়ে ঝন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সরাইল থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, আশপাশের লোকজন ও শিশুটির সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, ঝন্টু শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালিয়েছিলেন। শিশুটি অল্পের জন্য রক্ষা পেয়েছে।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো.আব্দুল হক প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটি খুব ভয় পেয়েছে।
থানা হাজতে আটক ঝন্টু নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি এর কিছুই জানি না। আমাকে হেয় করার জন্য এমনটি করা হয়েছে।’ শিশুটির পরিবারের সঙ্গে কোনো বিরোধ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁরা আমাদের আত্মীয়। তাঁদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লাশ বস্তায় ভরে নুরুজ্জামান

নুরুজ্জামান আরও বলেন, লিংক রোড থেকে সাতজনকে অপহরণ করে তাদের হত্যা করার পর মেজর আরিফের নির্দেশে সাতজনের লাশ বস্তায় ভরেন তিনি। পরে লাশভর্তি বস্তা ইট দিয়ে বেঁধে শীতলক্ষা নদীতে ফেলা হয়। সে সময় ট্রলারেও ছিলেন নুরুজ্জামান।
তিনি আদালতকে আরও বলেন, র্যাব-১১-এর তৎকালীন ক্যাম্প ইনচার্জ তারেক সাঈদ ও উপঅধিনায়ক আরিফ হোসেনের নির্দেশ মানতে গিয়েই এ ঘৃণ্য কাজটি করেছেন। নির্দেশ না মানলে চাকরি হারানোর ভয় ছিল।
দুপুর একটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫ ঘণ্টা ম্যাজিস্ট্রেটের খাস কামরায় এ জবানবন্দি নেয়া করা হয়। এর আগে মঙ্গলবার রাতে মাগুরা শহরের চৌরঙ্গীর মোড়ে কাজী টাওয়ার মার্কেটে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সাবেক র্যাব সদস্য (সেনাবাহিনীর সিপাহী) মোহাম্মদ নুরুজ্জামানকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতেই তাকে নিয়ে নারায়ণগঞ্জে রওনা দেয় ডিবি।
সাত খুনের ঘটনার পর সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেন নুরুজ্জামান।
তিনি মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মালয়েশিয়ার সঙ্গে চার চুক্তি ও সমঝোতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় বিকাল ৩টায় পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে সে দেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ নজিব বিন তুন আবদুল রাজাক তাকে অভ্যর্থনা জানান। এ সময় একটি ছোট শিশু প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেয়। মালয়েশীয় সেনাবাহিনীর মালে রয়্যাল রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে দুই প্রধানমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে পারদানা মিটিং রুমে শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। সেখানেই একটি চুক্তি, একটি প্রটোকল ও দু’টি সমঝোতা স্মারকে সই করেন দুই দেশের প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে মঙ্গলবার মালয়েশিয়ায় যান। আজ তার দেশে ফেরার কথা রয়েছে।
মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশ দেখার আমন্ত্রণ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির অংশীদার হতে মালয়েশিয়ার বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেন, আপনাদেরকে আমি বাংলাদেশে যাওয়ার উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা গিয়ে প্রকৃত বাংলাদেশ সম্পর্কে অভিজ্ঞতা লাভ করুন। বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির বিকাশে নিজেদের অংশীদার করুন।
প্রধানমন্ত্রী বুধবার কুয়ালালামপুরের গ্র্যান্ড হায়াত হোটেলে ‘বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগবিষয়ক সংলাপ’ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশকে বিনিয়োগের প্রকৃত প্রতিযোগিতামূলক পরিবেশ হিসেবে পুনরায় বিবেচনা করবে।
প্রধানমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে আজকের আধুনিক মালয়েশিয়া গড়তে আপনাদের অনেকেই অবদান রেখেছেন। আমি বিশ্বাস করি একই সুযোগের হাতছানি বাংলাদেশেও রয়েছে। সীমাবদ্ধতা ও নিুপর্যায়ের অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশ বিনিয়োগের যে সুযোগ ও প্রণোদনা দিচ্ছে তা আপনাদের সদয় বিবেচনার দাবি রাখে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া সাউথ সাউথ অ্যাসোসিয়েশনের (এমএএসএসএ) প্রেসিডেন্ট আজমান হাশিম এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার একেএম আতিকুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে মালয়েশিয়া সরকারের দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক বিশেষ দূত এস সামি ভেল্লু, মালয়েশিয়ান স্ট্যান্ডার্ড অ্যান্ড এক্রিডিটেশন কাউন্সিল ডাটুকের চেয়ারম্যান মুস্তাফা মনসুর, এমরেইল এসডিএন বিএইচডির নির্বাহী পরিচালক ড. অরবিন্দ হরি নারায়ণ, এক্সিসজাভা গ্র“পের ম্যানেজিং ডাইরেক্টর বেন্নি হো এবং দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিনিয়োগ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও সংলাপ অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, তিনি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক আরও প্রবৃদ্ধি ও বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়ে যাওয়ার কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এসব চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করতে পূর্ণ প্রতিশ্র“তিবদ্ধ।
প্রধানমন্ত্রী বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের ইতিমধ্যে বড় অঙ্কের এফডিআই (বিদেশী বিনিয়োগ) রয়েছে এবং দেশের বৃহত্তর চাহিদা মেটাতে মালয়েশিয়া থেকে মানসম্পন্ন বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে বিনিয়োগসক্ষম পরিবেশ তৈরির ক্ষেত্রে সীমাবদ্ধতাগুলো দূর করতে ১৮টি বিশেষ অর্থনৈতিক জোন তৈরির প্রক্রিয়া চলছে।
মালয়েশিয়ার বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি সড়ক, বিদ্যুৎ, জ্বালানি, পর্যটন ও সেবা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি সরবরাহের মতো অবকাঠামো খাতগুলো আপনাদের মনোযোগ আকর্ষণ করবে। একইভাবে খাদ্য ও কৃষি খাতের পুরোটাই হবে উৎসাহব্যঞ্জক। এক্ষেত্রে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্বসহ (পিপিপি) যে কোনো ধরনের অংশীদারিত্বের বিষয় বিবেচনা করতে প্রস্তুত রয়েছে।
পরে প্রধানমন্ত্রী বিদেশী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে গ্যাস সরবরাহের বর্তমান অবস্থা, কর ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মালয়েশিয়ার ব্যবসায়ীরা আবাসন, নির্মাণ ও অন্যান্য অবকাঠামো খাতে তাদের আগ্রহ ব্যক্ত করেন।
বিনট্যাঙ্ক জেভি কনসোর্টিয়ামের চেয়ারম্যান ড. এম সুয়িব কাশমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার চারদিকে রেল সার্কুলার লাইন নির্মাণে তার (কাশমান) প্রস্তাবকে সরকার স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কিবরিয়া হত্যা মামলায় ৪র্থ দফায় সম্পূরক চার্জশিট দাখিলের নির্দেশ
প্রতিবেদনে সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছের নাম ও ঠিকানা ভুল থাকায় বিচারক আগামী ২১শে ডিসেম্বর নাম-ঠিকানা সংশোধনপূর্বক চতুর্থ দফায় সম্পূরক চার্জশিট দাখিলের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল বুধবার আদালতে নাম সংশোধন করার আবেদন করেন। এতে উল্লেখ করা হয়, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পোৗরসভার মেয়র জি কে গউছ এর নাম ও ঠিকানায় ত্রুটি রয়েছে। এগুলোকে সংশোধন প্রয়োজন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নাম সংশোধন করে আগামী ২১শে ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তাকে সম্পূরক চার্জশিট দাখিলের আদেশ দেন। মামলার বাদী এডভোকেট আবদুল মজিদ খান ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
২০০৫ সালের ২৭শে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। হামলায় গুরুতর আহত হলে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান। এই হামলায় আরও নিহত হন তার ভাইপো শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। আহত হন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আলহাজ মো. আবু জাহির, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী ও রাজন চৌধুরীসহ ৭০ জন। এ ঘটনায় ২০০৫ সালের ২৮শে জানুয়ারি হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা করেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সারদা কেলেঙ্কারিতে বাংলাদেশ যুক্ত নয় মমতাকে গ্রেপ্তার দাবি বামেদের
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইনি কাঠামোতেই ৫ই জানুয়ারির নির্বাচন হয়েছে: স্পিকার
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুই রোগীর দেহ থেকে কিডনি চুরি!
ফুলমালা বেগমের ঘটনা ধামাচাপা দিতে ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে আপস-রফার চেষ্টা করেছে মেডিকম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। আর বাবুল সরকারের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ দুই ঘটনায় হাসপাতাল দুটির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।
বাবুল সরকারের শ্যালক মোমেন সরকার যুগান্তরকে জানিয়েছেন, গত মাসের শেষদিকে হঠাৎ করে কোমরের পেছনে ব্যথা অনুভব করেন তার ভগ্নিপতি বাবুল সরকার। তাৎক্ষণিকভাবে তাকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. সাব্বির আহমেদের তত্ত্বাবধানে তার ভগ্নিপতিকে ভর্তি করা হয়। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাদের জানান, ‘কিডনিতে পাথর হয়েছে। লেজার পদ্ধতিতে ওই পাথর অপসারণ করতে হবে।’
মোমেন সরকার আরও বলেন, অধ্যাপক সাব্বির চিকিৎসা বাবদ ২০ হাজার খরচ হবে বলে তাদের জানান। চিকিৎসকের চাহিদা অনুযায়ী তারা হাসপাতালে ২০ হাজার টাকা জমাও দেন। এরপর ২৬ নভেম্বর সকালে বাবুল সরকারকে কিডনি থেকে পাথর অপসারণের জন্য হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে নেয়া হয়। প্রায় দু’ঘণ্টা পর একজন চিকিৎসক এসে তার বোনকে (বাবুল সরকারের স্ত্রী) জানান, ‘পাথরগুলো কিডনির সঙ্গে লেপ্টে থাকায় ডান কিডনিটি কেটে ফেলতে হতে পারে। তখন তার বোন চিকিৎসককে বলেন, তিনি তার ভাইদের সঙ্গে কথা বলে জানাবেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত দেয়ার আগেই চিকিৎসকরা বাবুল সরকারের একটি কিডনি কেটে ফেলেন বলে যুগান্তরের কাছে অভিযোগ করেন মোমেন সরকার।
বাবুল সরকারের স্ত্রী সুরাইয়া বেগম বুধবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, কিডনি কেটে ফেলতে হতে পারে এমন কথা চিকিৎসকরা অপারেশনের আগে কখনও বলেননি। এছাড়া লেজার পদ্ধতিতে পাথর অপসারণের সময় কিডনি কাটার প্রয়োজনীয়তা কেন পড়ল তা তারা বুঝতে পারছেন না। বর্তমানে মুমূর্ষু অবস্থায় বাবুল সরকার ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে সুরাইয়া বেগম বলেন, কিডনি হারানোর কথা এখনও তার স্বামীকে জানানো হয়নি।
বাবুল সরকারের ঘটনায় অভিযোগ ওঠার পর হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে একটি তদন্ত কমিটি গঠন করেছে। হাসপাতালেরই তিন অধ্যাপককে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। তবে প্রথমে কমিটিতে কোনো সময় বেঁধে দেয়া না হলেও মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে নতুন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ওই হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক অধ্যাপক সাব্বির আহমেদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অপারেশন করার আগেই কিডনি কেটে ফেলতে হতে পারে এমন কথা বাবুল সরকারের স্ত্রীকে জানানো হয়েছিল।’ এখন তারা কেন এ ধরনের অভিযোগ করছেন তা তারা বুঝতে পারছেন না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে হাসপাতালটির পরিচালক মো. শাহজাহান বিশ্বাস যুগান্তরকে বলেন, ৩০ নভেম্বর এ ধরনের একটি লিখিত অভিযোগ পাওয়ার পর ১ ডিসেম্বর কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরই প্রকৃত ঘটনা বলা যাবে। তবে সহকর্মীদের দিয়ে চিকিৎসক সাব্বির আহমেদের বিষয়ে তদন্ত হলে তা সুষ্ঠু হবে না বলে মনে করছেন বাবুল সরকারের স্বজনরা। তারা অন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ঘটনার তদন্তও দাবি করেছেন। এদিকে এ ঘটনায় ৩০ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাবুল সরকারের শ্যালক মোমেন সরকার। তবে এখনও অভিযোগটি সাধারণ ডায়েরি কিংবা মামলা হিসেবে রেকর্ড হয়নি। উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম যুগান্তরকে জানান, এ ধরনের অভিযোগ গ্রহণের আগে সিভিল সার্জনের অনুমতির প্রয়োজন হয়। অভিযোগ দায়েরের সময় অভিযোগকারীকে মামলার জন্য ঢাকার সিভিল সার্জনের অনুমতি নেয়ার বিষয়টি জানানো হলেও বুধবার পর্যন্ত তা পাওয়া যায়নি বলে তিনি জানান। অনুমতি পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
যাত্রাবাড়ীর মেডিকম জেনারেল হাসপাতাল
পায়ের ব্যথা নিয়ে গত মাসের প্রথম সপ্তাহে যাত্রাবাড়ীর মেডিকম জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেডে ভর্তি হন ৬৫ বছর বয়সী ফুলমালা বেগম। ফুলমালা বেগমের ছোট ছেলে আহমেদ আলী জানান, হাসপাতালে ভর্তির পর অপারেশন করার কথা বলেন চিকিৎসকরা। ১৬ নভেম্বর টানা ৫ ঘণ্টা অপারেশনের পর দেখা যায় পায়ের পাশাপাশি অপারেশন করা হয়েছে পেটের নিচের অংশেও।
আহমেদ আলী বলেন, গত রমজান মাসে বাথরুমে পড়ে পায়ের গোড়ালিতে আঘাত পান তার মা। ওই সময়ে চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতাল থেকে অপারেশন করার কথা বলা হয়। কিন্তু এ বয়সে অপারেশনের ঝামেলায় না গিয়ে এতদিন তারা মাকে কবিরাজি চিকিৎসা করিয়েছেন। কিন্তু ভালো না হওয়ায় তাকে নেয়া হয় যাত্রাবাড়ীর মেডিকম হাসপাতালে। সেখানে অপারেশনের কথা জানান চিকিৎসকরা।
তিনি আরও জানান, ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অপারেশন চলে। ডা. মধুসূদন পাল, ডা. আবদুল করিমসহ ৪ জন চিকিৎসক তার মায়ের অপারেশন করেন। অপারেশন শেষে তার বড় ভাই মোহাম্মদ আলী অপারেশন থিয়েটারের গিয়ে পায়ের পাশাপাশি মায়ের পেটের অপারেশনের বিষয়টি জানতে পারেন। এ সময় প্রশ্ন করা হলে চিকিৎসকরা জানান, পেট থেকে হাড়ের টুকরো নিয়ে পায়ে প্রতিস্থাপন করা হয়েছে।
আহমেদ আলী বলেন, অপারেশন শেষে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার মাকে গ্রিন রোডের গ্রিন কিডনি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৪ দিন পর মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। শরীরের বিভিন্ন স্থান ফুলে যাওয়ায় তার মা বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। আহমেদ আলী বলেন, নিজেদের ভুল চিকিৎসার কথা স্বীকার করে ওই সময় থেকে ক্ষতিপূরণ বাবদ মেডিকম হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার খরচ বাবদ এ পর্যন্ত ৬০ হাজার টাকা দিয়েছে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান আহমেদ আলী। এ ব্যাপারে যোগাযোগ করা হলে যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর জানান, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। চিকিৎসকদের মতামত পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মেডিকম হাসপাতালের ব্যবস্থাপক নেজামুল হক যুগান্তরকে বলেন, একটা আলট্রাসনোগ্রাম করলেই তো কিডনি কেটে নেয়া হয়েছে কিনা এ প্রশ্নের উত্তর জানা যাবে। কোনো সমস্যা না থাকলে রোগীর স্বজনদের টাকা দিয়েছেন কেন এমন প্রশ্নের জবাবে নেজামুল হক বলেন, মানবিক বিবেচনায় তাদের টাকা দেয়া হয়েছে। এটাকে অন্যভাবে দেখা ঠিক হবে না।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মৌলভীবাজারে দেড় লাখ টাকার চুক্তিতে হত্যা

নব্বইয়ের দশকের ছাত্রনেতাদের কনভেনশন

দুর্নীতি বৃদ্ধির পেছনে দায়ী সরকার
বুধবার জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে। এ সূচক অনুযায়ী বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। বিশ্বের ১৭৫টি দেশ ও অঞ্চলের পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুর্নীতি নিয়ে কাজ করা এ আন্তর্জাতিক সংস্থাটি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) বাংলাদেশের অবস্থান ১৪৫ নম্বরে। ০-১০০ ভিত্তিতে স্কেলে এই সূচকে বাংলাদেশের স্কোর এবার ২৫। ২০১৩ সালের সূচকে ১৭৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ২৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল ১৩৬তম অবস্থানে। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআই’র প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, কিসের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে তা জানি না। এটা যদি সঠিক তথ্যের ভিত্তিতে, বাস্তব নিরীক্ষার, গবেষণার ওপর ভিত্তি করে করা হয়, তবে তা গ্রহণযোগ্যতা পাবে। তথ্য-উপাত্তের ভিত্তি দুর্বল হলে এটা গ্রহণযোগ্যতা পাবে না। তিনি আরও বলেন, দুর্নীতি যদি বেড়েই থাকে তাহলে সরকারকে শক্ত অবস্থানে যাওয়া উচিত। তদন্ত-অনুসন্ধান করে সরকারকে সে রকম পদক্ষেপ নিতে হবে। দুদককে শক্তিশালী করে দুর্নীতি কঠোর হস্তে দমন করতে হবে। নইলে জনকল্যাণে রাষ্ট্র পরিচালিত হচ্ছে বলে মনে হবে না।
ব্যারিস্টার শফিক আরও বলেন, দুর্নীতি করে যারা সম্পদ আহরণ করছে, তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় নিতে হবে। সাজা দিয়ে তাদের অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। মন্ত্রী থাকাকালে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করে তিনি বলেন, ওয়ান-ইলেভেনের পরে ৩২ জন সাব-রেজিস্ট্রার ট্রুথ কমিশনে তাদের দুর্নীতির কথা স্বীকার করেছিল। তারা কিভাবে গুলশান-বনানীতে ফ্ল্যাট, জমি কিনেছিল তা স্বীকার করেছিল। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাদের ফাইল দুদকে পাঠিয়েছি। এখন তাদের অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলেই বাজেয়াপ্ত করতে হবে। তাহলে সাজাও হবে এবং সামাজিকভাবেও দুর্নীতিবাজরা হেয় হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, দুর্নীতি বেড়েছে। এর মূল কারণ হল দুদক কার্যকর হচ্ছে না। তার মতে, দুদক কার্যকর থাকলে দুর্নীতি বাড়ে না। কারণ দুর্নীতি প্রতিরোধের জন্য এই প্রতিষ্ঠানের জন্ম। তিনি আরও বলেন, দুদক কার্যকর না হওয়ার পেছনে সবার আগে সরকার দায়ী। এছাড়া জাতি দায় এড়াতে পারে না।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম যুগান্তরকে বলেন, উচ্চপর্যায়ে দুর্নীতি বাড়লে মনে করতে হবে, রাজনৈতিক নেতৃত্ব সরাসরি এর সঙ্গে সম্পৃক্ত। আর নিু পর্যায়ে বাড়লে মনে করতে হবে, নজরদারি এবং তদারকির অভাব রয়েছে। তিনি বলেন দুর্নীতি কমাতে সবার আগে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি। রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, দুর্নীতি নিজেরা করব না এবং সহ্য করব না। এরপর নজরদারির ব্যবস্থায় দুর্বলতা থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা নিতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. বদিউর রহমান যুগান্তরকে বলেন, দুর্নীতি বৃদ্ধির পেছনে সরকার দায়ী। এক্ষেত্রে টিআই’র সঙ্গে আমি একমত। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে যে ধরনের শক্ত অবস্থান নেয়ার কথা ছিল, সরকার সেটি নেয়নি। সবচেয়ে বড় কথা হল দুর্নীতি প্রতিরোধে আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে দুদক। এই প্রতিষ্ঠানের যে ভূমিকা রাখার কথা ছিল, তার কিছুই করেনি তারা।
তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে মানুষের মধ্যে একটি পারসেপশন তৈরি করা জরুরি। মানুষ মনে করবে, দুদক থাকলে দুর্নীতি করা যাবে না। কিন্তু প্রতিষ্ঠানটি করেছে তার উল্টো। কিছু লোককে চারিত্রিক সনদ দিয়েছে। ফলে দুদকের ভূমিকা প্রশ্নবিদ্ধ। ড. বদিউর রহমান আরও বলেন, দেশে ঘাটে ঘাটে দুর্নীতি হচ্ছে। এটা সবাই স্বীকার করবে। তবে সরকার এবং আওয়ামী লীগের লোক এর বিরোধিতা করতে পারে। কারণ তারাও এর সঙ্গে জড়িত।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, দেশে বর্তমানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার নেই। ফলে জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতাও নেই। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় দুর্নীতির কারণে দেশ আজ সয়লাব হয়ে যাচ্ছে। এ সরকার মুখে যত কথাই বলুক না কেন দেশ আজ দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে। এটা অত্যন্ত আশংকাজনক।
তিনি আরও বলেন, দুর্নীতি এখন শুধু প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীতেই সীমাবদ্ধ নেই। এটি বিচার বিভাগেও ছড়িয়ে পড়েছে। দুর্নীতির কারণে দেশের সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সঙ্গে সঙ্গে বিদেশেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ অবস্থা থেকে উত্তোরণের একমাত্র পথ হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সারদা ফান্ডের টাকা বাংলাদেশে যায়নি
ওই দুই এমপি প্রশ্ন করেছিলেন, সারদা চিট ফান্ডের তহবিল সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হওয়ার জন্য বাংলাদেশে পাচার হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা নিয়ে তদন্তের পূর্ণবিবরণ সরকার জানতে চেয়েছে কিনা। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এ ধরনের কোনো লেনদেনের তথ্য পেয়েছে কিনা তা ও তারা জানতে চান। এর জবাবে জিতেন্দ্র সিং বলেন, এখন পর্যন্ত যে তদন্ত হয়েছে, তাতে বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতার অর্থ জোগান দিতে এ ধরনের কোনো লেনদেন হওয়ার তথ্য পাওয়া যায়নি। এদিকে, খোদ প্রধানমন্ত্রীর দফতর থেকে ক্লিনচিট পাওয়ার পরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল শিবির। এদিন দুপুরেই তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদ চত্বরে বলেন, প্রথম থেকেই আমাদের মুখ্যমন্ত্রী বলে আসছেন এসব অভিযোগ অসত্য। রাজ্য সরকারের বিরুদ্ধে অযথা প্রচার চালানো হচ্ছে। এসব কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছিল। সুদীপবাবু এদিন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহর এ বিষয়ে ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেন।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিলভিয়া গ্রুপের ৮৮৮ কোটি টাকা খেলাপি করার নির্দেশ
সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল চট্টগ্রামে গিয়ে সিলভিয়া গ্রুপের ঋণের বিষয়ে তদন্ত করেছে। তদন্তে গ্র“পটির ঋণের ভয়াবহ দুরবস্থার চিত্র ফুটে উঠেছে। বেশিরভাগ ঋণের বিপরীতে ব্যাংকের কাছে কোনো জামানত নেই। প্রতিষ্ঠানগুলোও প্রায় অচল। নিয়মিত ঋণের কিস্তি আদায় হচ্ছে না। তারপরও ব্যাংকগুলো ওইসব ঋণ নিয়মিত হিসাবে রেখে দিয়েছে। এমনকি গ্রুপের দুরবস্থা সম্পর্কে প্রধান কার্যালয়কেও কিছু জানানো হয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে সিলভিয়া গ্র“পের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। ঋণ ছাড় করার ক্ষেত্রেও বড় ধরনের অনিয়ম হয়েছে। ঋণের টাকা যথাযথভাবে ব্যবহৃত না হওয়ায় এখন ওইসব টাকা আদায়ের কোনো সম্ভাবনা নেই। ব্যাংকগুলো নিজ থেকে কোনো সতর্ক পদক্ষেপ না নিয়ে বিষয়টি গোপন করে গেছে। কেন্দ্রীয় ব্যাংক বিশেষ সূত্র থেকে তথ্য পেয়ে ঘটনাটি তদন্ত করেছে।
গ্র“পের ঋণের সার্বিক পরিস্থিতি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ পর্যালোচনা সংক্রান্ত বিশেষ টাস্কফোর্সের নিয়মিত সভায় অবহিত করা হয়। এ ঘটনায় টাস্কফোর্সের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন।
ব্যাংক সূত্র জানায়, সিলভিয়া গ্রুপের প্রায় ৮৮৮ কোটি টাকা ঋণের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের ২৯৯ কোটি, ব্যাংক এশিয়ার ১৪০ কোটি, অগ্রণী ব্যাংকের ১২৪ কোটি, ঢাকা ব্যাংকের ১৪৫ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৮৯ কোটি, ইস্টার্ন ব্যাংকের ৪৮ কোটি এবং প্রিমিয়ার ব্যাংকের ৪৩ কোটি টাকা রয়েছে।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদ যুগান্তরকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ আসার আগেই কিছু ঋণ খেলাপি করা হয়েছে। আরও কিছু ঋণ শতভাগ প্রভিশন রেখে অবলোপন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ পাওয়ার পর বাকি ব্যবস্থা নেয়া হচ্ছে। এর মধ্যে ঋণ আদায়ের জোর তৎপরতাও চালানো হচ্ছে। কিছু ঋণ আদায় করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।
ব্যাংকগুলো থেকে পাওয়া তথ্যে দেখা যায়, মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে সিলভিয়া গ্রুপের প্রতিষ্ঠান সানমার হোটেলস নির্মাণের জন্য দুই দফায় ঋণ দেয়া হয়। ব্যাংকের নির্বাহী কমিটি ২০১০ সালের ২১ আগস্ট ১০ বছর মেয়াদে ৬৫ কোটি টাকার ঋণ অনুমোদন করে। গ্রাহকের মেয়াদি ঋণের ৬ কোটি ও সহযোগী প্রতিষ্ঠান ফয়জুন শিপ ব্রেকিংয়ের ৪৮ কোটি টাকা পরিশোধের জন্য দ্রুত ঋণ ছাড়ের আবেদন করে। তবে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শাখাকে জানিয়ে দেয়া হয়, ব্যাংক থেকে ঋণ নিয়ে আগের ঋণ শোধ করা যাবে না। যে উদ্দেশ্যে ঋণ দেয়া হচ্ছে সে কাজেই ব্যবহার করতে হবে। কিন্তু প্রধান কার্যালয়ের এ নির্দেশ না মেনে ওই শাখা ঋণের ৫৫ কোটি টাকা অন্য ঋণ পরিশোধে ব্যবহার করার সুযোগ করে দেয়। এ ব্যাপারে শাখা থেকে কোনো আপত্তি করা হয়নি। এমনকি প্রধান কার্যালয়কেও জানানো হয়নি। এর মাধ্যমে শাখা গ্রাহককে অনিয়ম করতে সহায়তা করেছে।
সূত্র জানায়, ওই শাখায় সিলভিয়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সানমার হোটেল ও ফয়জুন শিপ ব্রেকিংয়ের ১০৬ কোটি টাকার ঋণখেলাপি হওয়ার কথা থাকলেও এগুলোকে খেলাপি না করে নিয়মিত হিসাবে দেখানো হয়েছে। অথচ এ ঋণের বিপরীতে কোনো কিস্তি আদায় হচ্ছিল না। একই শাখায় গ্র“পের অপর প্রতিষ্ঠান মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিংয়ের জন্য একই দিনে হিসাব খোলার আবেদনের পাশাপাশি ঋণ প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান কার্যালয় ২০১১ সালের ২৯ মে গ্রাহকের নামে ঋণ মঞ্জুর করে। কিন্তু তার ১৯ দিন আগে ১০ মে গ্রাহককে ২৭ কোটি টাকার ঋণ সুবিধা দেয়া হয়। এর মাধ্যমে শাখা প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই ঋণের টাকা ছাড় করেছে, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা যায় বলে মন্তব্য করেছে কেন্দ্রীয় ব্যাংক। ওই শাখায় মিসম্যাক শিপ ব্রেকিংয়ের পাওনা ১৭১ কোটি টাকা। এসব ঋণখেলাপি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক এশিয়ার চট্টগ্রামের সিডিএ এভিনিউ শাখায় মিসম্যাক শিপ ব্রেকিংয়ের নামে জাহাজ আমদানির জন্য ঋণ সুবিধা নিলেও তা পরিশোধ করা হয়নি। ফলে ১১ কোটি টাকা খেলাপি হয়ে গেছে। এছাড়া আহমাদ মুজতবা স্টিলের অবলোপন করা ২২ কোটি টাকা আদায়ের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওই ঋণের দায় এড়াতে ব্যাংক তা অবলোপন করেছে। এমআর শিপিং লাইনের বকেয়া ১০৭ কোটি টাকা খেলাপি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ঋণের বিপরীতে ব্যাংকের হাতে যথেষ্ট জামানত নেই।
অগ্রণী ব্যাংকের লালদীঘি কর্পোরেট শাখা থেকে গ্রুপের প্রতিষ্ঠান মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিংকে ভুয়া বিল তৈরি করে ব্যাংকের অর্থ সরিয়ে ফেলতে সহায়তা করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের অবলোপন করা ঋণের ৯২ কোটি টাকা আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। মিসপ্যাক শিপ ব্রেকিংয়ের বকেয়া ৩১ কোটি টাকা খেলাপি করতে বলা হয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ১০ কোটি টাকা এলসির বিপরীতে ১০ কোটি টাকা ঋণ অনুমোদিত হলেও ঋণ সুবিধা দেয়া হয়েছে ২০ কোটি টাকার। অনুমোদনের চেয়ে দ্বিগুণ বেশি ঋণ সুবিধা দেয়া হয়েছে। গুরুতর এ অনিয়মের জন্য শাখা ব্যবস্থাপক এককভাবে দায়ী বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। ব্যাংকটিতে থাকা ৪৩ কোটি টাকার ঋণ খেলাপি করার নির্দেশ দেয়া হয়েছে।
একইভাবে ঢাকা ব্যাংক থেকে ১৪৫ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে ৮৯ কোটি ও ইস্টার্ন ব্যাংক থেকে ৪৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্রুপটি। এসব ঋণ খেলাপি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ঋণের বিপরীতে শাখার হাতে যেমন পর্যাপ্ত জামানত নেই, তেমনি এগুলো আদায় হওয়ার সম্ভাবনাও কম।
সূত্র জানায়, ওইসব ঋণ খেলাপি করার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাবে। যার ফলে সার্বিকভাবে বাড়বে খেলাপি ঋণের পরিমাণ। এই বিবেচনায় ব্যাংকগুলো ওইসব ঋণ এখন অবলোপন করা শুরু করেছে। অবলোপন করা হলে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ কমে যাবে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সোনা অস্ত্র মাদকের চালান ট্রেনে

দিনাজপুর ও ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর একতা, দ্রুতযান ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনগুলোকে সাধারণ যাত্রীসহ চোরাকারবারিরা ফেন্সি, বিচি, লাকড়ি ট্রেন বলে ডাকে। স্থানীয় ভাষায় বিচিকে গুলি আর লাকড়িকে অস্ত্র বলে থাকে। মাদকদ্রব্যের পাশাপাশি এসব ট্রেনে গুলি ও অস্ত্রের চালান আসছে রাজধানীতে। একইভাবে ঢাকা থেকে সোনার চালান যাচ্ছে সীমান্তবর্তী জেলাগুলোতে। সেখান থেকে নিরাপদে পৌঁছে দেয়া হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। এছাড়া কাঞ্চন কমিউটার, উত্তরবঙ্গ মেইল, দিনাজপুর কমিউটার কিংবা দোলনচাঁপা এক্সপ্রেসে প্রায় প্রকাশ্যেই চোরাচালান হচ্ছে। ট্রেনগুলোর সময়সূচি এলোমেলো হলেও সমস্যা নেই চোরাকারবারিদের। তাদের মতে, ট্রেন এলেই হল, সে যখনই আসুক। ট্রেন থামার সঙ্গে সঙ্গে ওঁৎ পেতে থাকা শত শত চোরাকারবারি চোরাই পণ্য নিয়ে ট্রেনে উঠে পড়েন। ভারতীয় জিরা, চিনি, নানা ধরনের মশলা সামগ্রী, গাঁজা, ফেনসিডিল, কসমেটিক, বিস্কুট-চকলেটসহ খাদ্যসামগ্রী, বস্তায় বস্তায় ট্রেনে তোলা হয়। খুব সাধারণ চোরাই মালের বস্তায় দেয়া হয় আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক এবং অনেক সময় সোনার চালানও যায় এভাবে।
দিনাজপুরের বিবিবন্দর, হিলি, পুলবাড়ী, পাঁচবিবি, বিরামপুর, শান্তাহার ও জয়পুরহাটসহ সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, পুরুষ চোরাকারবারিদের পাশাপাশি নানা বয়সী নারী-শিশু, হিজড়া, প্রতিবন্ধীদের অনেকেই ব্যাগ অথবা বস্তাভর্তি ভারতীয় চোরাই পণ্য নিয়ে রেলওয়ে স্টেশন ট্রেনের অপেক্ষা করছে। হিলি রেলওয়ে স্টেশন এলাকা ঘেঁষেই রয়েছে ভারতীয় সীমানা। স্টেশন চত্বরে চোরাকারবারিরা ভারতীয় পণ্য নিয়ে ঘাপটি মেরে বসে আছে। বিজিবি, রেলওয়ে জিআরপি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নামকাওয়াস্তে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাদের সামনেই দাপিয়ে বেড়াচ্ছে শুধু ‘লাইনম্যান’রা। যাদের সংখ্যা ১০-১২ জন। প্রতিরোধকারী সংস্থার হয়ে তারা চোরাকারবারিদের কাছ থেকে টাকা তুলছিল। অবৈধ পণ্যের পরিমাণভেদে ৫০ টাকা, ১০০ টাকা, ২শ’ টাকা, ৫শ’ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত তুলছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন লাইনম্যান জানান, দেখতে তাদের ক্ষমতাবান মনে হলেও সত্যিকার অর্থে তারাও দিনমজুরের কাজ করছেন। স্থানীয় চোরাচালান গডফাদারদের হয়ে শুধু টাকা তুলছেন। উচ্চস্বরে বললেন, ‘দুনিয়ার এমন কোনো শক্তি নেই, হিলি স্টেশনে চোরাচালান বন্ধ করতে পারে।’ প্রতিদিন প্রায় ৩শ’ নারী-পুরুষ, শিশু ও প্রতিবন্ধীরা ভারতীয় অবৈধ মালামাল নিয়ে নানামুখী ট্রেনে ওঠে। চোরাকারবারিদের তুলনায় বিজিবি তথা প্রতিরোধকারী সংস্থার সদস্য খুবই কম। হিলিতে কর্তব্যরত দু’জন বিজিবি সদস্য নাম গোপন রেখে বলেন, তারা চোরাচালান বন্ধ করতে পারছেন না। ট্রেন আসতেই শত শত চোরাকারবারি মৌমাছির মতো ট্রেন ঘিরে ধরছে। তাদের মালামাল নিয়ে ট্রেন উঠছে। নারীদের আটকানোও সম্ভব হচ্ছে না। আটকাতে চাইলেই মহিলা, শিশু ও হিজড়া চোরাকারবারিরা তাদেও গায়ের জামা-কাপড় ছিঁড়তে থাকেন। কখনও কখনও ব্লেড দিয়ে শরীর কাটতে শুরু করে। হিজড়ারা একেবারেই নগ্ন হয়ে পড়ে। তারপরও যথাসম্ভব মালামাল উদ্ধারের চেষ্টা করেন তারা।
স্টেশনে কর্তব্যরত রেলওয়ের দুই কর্মচারী জানান, চোরাকারবারিদের মধ্যে মেয়ে, মা, নানি কিংবা দাদি একসঙ্গে নেমেছে এ ব্যবসায়। সঙ্গে রয়েছে স্থানীয় চোরাচালান চক্রের গডফাদাররা। এ অঞ্চলের চোরাকারবারিদের একমাত্র ভরসাই হচ্ছে ট্রেন। ট্রেনে করেই সব মালামাল রাজধানীসহ বিভিন্ন এলাকায় পাচার করা হয়।
চোরাকারবারি কহিনূর আক্তার (৪২) জানালেন, প্রায় ৬ বছর ধরে এ (হিলি) সীমান্তে মাদক থেকে শুরু করে নানা অবৈধ পণ্য ট্রেনে করে রাজধানীসহ বিভিন্ন স্থানে পাচার করে আসছেন। সঙ্গে ২ ছেলে ও ১ মেয়ে এ কাজে জড়িত। রয়েছে তার ননদ পারভীন আক্তারও। পারভীনের স্বামী ৪ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকেই সে এই ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। জিরা, চিনি কিংবা মশলা জাতীয় প্যাকেট-বস্তার ভেতর অস্ত্র কিংবা গুলি পাচার হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে কহিনূর বললেন, সাধারণত একজন চোরাকারবারি জিরা, চিনি কিংবা মশলা সামগ্রীর বস্তা-প্যাকেট ট্রেনে করে ঢাকা বা রাজশাহীতে পৌঁছে দিলে ৩শ’ থেকে ৫শ’ টাকা পেয়ে থাকে। অন্যদিকে কিছু কিছু বস্তা কিংবা প্যাকেট পৌঁছে দিলে তারা ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে। আর ওইসব বস্তা কিংবা প্যাকেটের ভেতরই অস্ত্র, গুলি ও নানা বিস্ফোরকদ্রব্য পাচার হয়। এ কাজে শিশু ও উঠতি বয়সী ছেলেমেয়েদের বেশি ব্যবহার করা হয়।
দিনাজপুর, শান্তাহার ও কমলাপুর রেলওয়ে থানা এবং জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, জব্দকৃত চিনি ও জিরার প্যাকেট কিংবা বস্তা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। শান্তাহার রেলওয়ে থানার ওসি মো. সাঈদ ইকবাল জানান, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস থেকে মার্চ মাসে ২টি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অস্ত্রগুলো জিরার প্যাকেটের ভেতর ছিল। দিনাজপুর রেলওয়ে থানার ওসি মো. সামসুল আলম জানান, দিনাজপুর রেলওয়ে সীমান্ত ঘেঁষা এলাকায় নারী-শিশুরা চোরাচালানের সঙ্গে জড়িত সবচেয়ে বেশি। দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. মোশায়ের-উল ইসলাম জানান, সীমান্ত এলাকায় নারী-শিশুরা শরীরে বেঁধে মাদকসহ বিভিন্ন মালামাল বহন করায় নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা ভারি বস্তু রশি দিয়ে কোমর, পেট কিংবা বুকে বাঁধা থাকায় তাদের কিডনি নষ্টসহ ক্যান্সারও হতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষ ও বিজিবি সদস্যরা আরও তৎপরতা হলেই এমন অবৈধ ব্যবসা বন্ধ করা সম্ভব বলে তিনি মনে করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম যুগান্তরকে জানান, সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন তথা সীমান্তকে কেন্দ্র করে নারী-শিশু তথা হিজড়া ও প্রতিবন্ধীরা ট্রেনে চোরাই পণ্য পরিবহনের সঙ্গে জড়িত। ট্রেনে অস্ত্র ও গুলি পাচারের বিষয়ে তিনি বলেন, এলাকার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীরসহ ৩-৪ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। তারা জামিনে রয়েছে। জিরা, চিনি ও নানা মশলা সামগ্রী চোরাচালানের অন্তরালে অস্ত্র ও গুলির ব্যবসা হতেও পারে। তিনি বলেন, কিছু এলাকা রয়েছে, সীমানা পিলার না দেখলে বোঝার কোনো উপায় নেই যে, কোনটা বাংলাদেশ আর কোনটা ভারত। ফলে চোরাকারবারিরা কোনো মতে ভারতীয় পণ্য নিয়ে দেশের মাটিতে পা রাখতে পারলেই বিভিন্ন ট্রেনে করে তা গন্তব্যে পৌঁছে দিয়ে টাকা আয় করছে।
জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক (অপারেশন অফিসার) মেজর নাসির উদ্দিন রুমি যুগান্তরকে জানান, হিলিসহ সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। মানবতা ও মানবাধিকার বিষয়টির কথা চিন্তা করে নারী-শিশু তথা হিজড়া ও প্রতিবন্ধী চোরাকারবারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া যাচ্ছে না। মহিলা বিজিবি সদস্য না থাকায় তাদের পর্যাপ্ত আটক কিংবা তল্লাশিও করা যাচ্ছে না। চলতি বছরে প্রায় ৮০ কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্যসহ নানা অবৈধ পণ্য আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, একই সময়ে ৩টি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো জিরা ও চিনির বস্তা তল্লাশি করে পাওয়া যায়।
এদিকে ঢাকার রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন গড়ে ৮৬টি যাত্রীবাহী ট্রেন রাজধানী হয়ে চলাচল করে। এ পথে চলাচলরত আন্তঃনগর, লোকাল, মেইল ও কমিউটার ট্রেনগুলোতে প্রতিদিন প্রায় দুই লাখ যাত্রী যাতায়াত করে। টঙ্গী, বনানী, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশন হয়ে বিনা তল্লাশিতেই যাত্রীরা রাজধানীতে প্রবেশ করছে। এদের মধ্যে অনেকেই বহন করছে মাদক, আগ্নেয়াস্ত্র, না হয় সোনা। ঢাকা রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা গেছে, বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীবাহী ট্রেনগুলোতে চোরাকারবারিরা যাত্রীবেশে ভারতীয় মাদকদ্রব্যসহ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকদ্রব্য নিয়ে ঢাকায় নামছে।
যাত্রীবাহী ট্রেনগুলোতে মাদকদ্রব্যের পাশাপাশি অস্ত্র, গুলি ও বিস্ফোরকদ্রব্য পরিবহনের কথা স্বীকার করেন কমলাপুর জিআরপি থানার ওসি মোহাম্মদ আবদুল মজিদ। তিনি যুগান্তরকে বলেন, টঙ্গী থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ৬টি স্টেশন হয়ে প্রতিদিন লাখ লাখ যাত্রী বিনা তল্লাশিতে রাজধানীতে প্রবেশ করছে। যাত্রীবেশে চোরাকারবারি অস্ত্র, গুলি, বিস্ফোরক ও নানা মাদকদ্রব্য নিয়ে ট্রেনে ঢাকায় এসে নামছে। এদের সবাইকে গ্রেফতার করা যাচ্ছে না। তিনি বলেন, চলতি বছর ১৩টি অস্ত্র উদ্ধারসহ ৬ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্রগুলো অভিনব কায়দায় ভারতীয় চিনি, জিরা ও নানা মশলা সামগ্রী প্যাকেটের ভেতর ট্রেনযোগে রাজধানীতে আনা হচ্ছিল। ট্রেন থেকে চলতি বছরে প্রায় অর্ধকোটি টাকার মাদকদ্রব্যসহ নানা অবৈধপণ্য আটক করা হয়েছে। চোরাই ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত বলে জানান জিআরপির এই কর্মকর্তা।
রেলওয়ে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মল্লিক ফখরুল ইসলাম যুগান্তরকে জানান, রেলপথে মাদক ও অস্ত্র ব্যবসা রোধে তার সদস্যরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এলেও যথাযথ সফলতা আসছে না। প্রতিদিন কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে প্রায় আড়াই লাখ যাত্রী চলাচল করে। প্রায় ৯৫ শতাংশ যাত্রীই তল্লাশির বাইরে থেকে যায়। লোকবল স্বল্পতা তথা নানা সীমাবদ্ধতা থাকায় যাত্রীদের তল্লাশি করা যাচ্ছে না। তবে যাত্রীসাধারণ সচেতন হলে রেলপথে চোরাচালান অনেকাংশই কমে আসবে। কারণ যাত্রীবেশেই চোরাকারবারিরা ট্রেনে ভ্রমণ করছেন।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুর্নীতি বেড়েছে বাংলাদেশে

সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছর বাংলাদেশ ০-১০০ স্কেলে ২৫ স্কোর পেয়ে ১৭৫টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুসারে ১৪৫তম এবং নিুক্রম অনুসারে ১৪তম অবস্থানে রয়েছে। ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৬-তে। সে তুলনায় অবস্থানের নিুক্রমেও দুই ধাপ অবনতি হয়েছে। একই সঙ্গে গত বছরের স্কোর ২৭-এর চেয়ে এবার দুই স্কোর কম পেয়েছে বাংলাদেশ। এছাড়া উচ্চক্রমের দিক থেকেও বাংলাদেশ গত বছরের তুলনায় নয় ধাপ নিচে নেমে গেছে।
উল্লেখ্য, সূচক স্কেলের ০ স্কোরকে বেশি দুর্নীতি এবং ‘১০০’ স্কোরকে কম দুর্নীতির মাপকাঠি হিসেবে চিহ্নিত করা হয়। এ বছর দুর্নীতির সূচক তৈরির ক্ষেত্রে ২০১১ সালের ফেব্র“য়ারি থেকে ২০১৪ সালের আগস্ট পর্যন্ত তথ্য ব্যবহার করা হয়েছে।
লিখিত বক্তব্যে ড. জামান বলেন, বিভিন্ন কারণে সিপিআই সূচকে এ বছর বাংলাদেশের ক্রমের অবনতি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল : দুর্নীতিবিরোধী অঙ্গীকার অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণের ঘাটতি, কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণে দৃষ্টান্তের অভাব, দুদকের স্বাধীনতা খর্ব করার অপপ্রয়াস, পদ্মা সেতু প্রকল্প, রেলওয়ে নিয়োগ-বাণিজ্য, শেয়ারবাজার, হলমার্ক ও ডেসটিনি এবং সোনালী ব্যাংকসহ আর্থিক খাতে ব্যাপক অনিয়ম, রানা প্লাজার ঘটনার ব্যাপারে শৈথিল্য, ক্ষমতাবানদের বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদের বৃদ্ধি, খেলাপি ঋণের দৌরাত্ম্য, সংসদসহ সংশ্লিষ্ট জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের ব্যর্থতা, নিয়োগ-বাণিজ্যের রাজনীতিকীকরণ এবং ক্ষমতাসীনদের ছত্রছায়ায় ভূমি ও নদী-জলাশয় দখলের মহোৎসব এবং ব্যবসার প্রসার। তিনি আরও বলেন, বড় ধরনের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দুদককে অনেক সময়ই সরকারের এক ধরনের বি-টিমের ভূমিকা পালন করতে দেখা গেছে।
সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজামান বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে আফগানিস্তান। এর পরের অবস্থানেই আছে বাংলাদেশ। ২০১৪ সালে বাংলাদেশ দুই পয়েন্ট কম পেয়েছ। এতে দুর্নীতির বৈশ্বিক ধারণা সূচকেও বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। ফলে বাংলাদেশে দুর্নীতিতে যে প্রকট আকার ধারণ করেছে তা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি আরও বলেন, ২০১৪ সালের সিপিআই অনুযায়ী ৯২টি দেশের স্কোর বৃদ্ধি পেয়েছে, ৪৭টি দেশ আগের স্কোর ধরে রেখেছে। অন্যদিকে যে ৩৬টি দেশের স্কোরের অবনতি হয়েছে, দুঃখজনকভাবে সেই তালিকায় বাংলাদেশও আছে। উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে একই স্কোর প্রাপ্ত অন্য চারটি দেশ হল- গিনি, লাওস, কেনিয়া ও পাপুয়া নিউগিনি।
জাতীয় সংসদের অকার্যকারিতাসহ জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতাই দুর্নীতি বৃদ্ধির একটি অন্যতম কারণ বলে উল্লেখ করেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতি উন্নয়নের পথে প্রধান অন্তরায়। দেশে আইনের শাসনে প্রতিবন্ধকতা তৈরি করে এই দুর্নীতি। বাংলাদেশে যে দুর্নীতি হয় তা বন্ধ করা গেলে প্রবৃদ্ধির হার আরও ৪ শতাংশ বাড়ত। তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের দুর্নীতি সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্রতম গোষ্ঠী।
তিনি বলেন, দুর্নীতির বিচারহীনতা একটি স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে। ক্ষমতাসীনদের দুর্নীতির অভিযোগ অস্বীকারের মানসিকতা দুর্নীতিকে উৎসাহিত করছে। সরকারের পক্ষ থেকে দুর্নীতি বিষয়ে ‘রি-অ্যাক্ট করা হয়, রেসপন্স করা হয় না।’ তিনি বলেন, মন্ত্রী-এমপিরা অবৈধভাবে বিভিন্ন সুযোগ নিচ্ছেন ও ক্ষমতার অপব্যবহার করছেন। যার প্রভাব পড়ছে দুর্নীতি সূচকে। উচ্চ পর্যায়ে দুর্নীতির সহায়ক শক্তির প্রভাব বাড়ছে ও দুর্নীতি বিরোধীদের কোনো প্রভাব থাকছে না। যারা দুর্নীতি ও অপরাধ করছে তাদের বিচারের আওতায় আনা যাচ্ছে না।
২০১৪ সালে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত তালিকার শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক, যার স্কোর ৯২। ৯১ স্কোর পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, যার স্কোর ৮৯। ৮ স্কোর পেয়ে ২০১৪ সালে তালিকার সর্বনিুে অবস্থান করছে যৌথভাবে সোমালিয়া ও উত্তর কোরিয়া। ১১ ও ১২ স্কোর পেয়ে তালিকার সর্বনিম্নের দ্বিতীয় ও তৃতীয় দেশ হিসেবে রয়েছে যথাক্রমে সুদান ও আফগানিস্তান।
সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, দুর্নীতি ও অনিয়মের ব্যাপক বিস্তার এবং জবাবদিহিতার ঘাটতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের দরিদ্র জনগণ। আমরা সরকারের কাছ থেকে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। সে কারণে রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরিবর্তে সুরক্ষার সংস্কৃতিই লক্ষ্য করা গেছে। অথচ যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তাদের সরকারের পক্ষ থেকে সহায়তার বদলে উচ্চ পর্যায় থেকে চাপ সৃষ্টি করা হয়েছে। সরকারের যেসব প্রতিষ্ঠান দুর্নীতির বিরুদ্ধে কাজ করে তাদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন ও বিচার ব্যবস্থার কথা উল্লেখ করা যায়।
দেশে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা উদ্বেগজনক জানিয়ে তিনি আরও বলেন, বৈশ্বিক সূচকে বাংলাদেশের গড় স্কোর অনেক কম। দুর্নীতির বিষয়ে গত বছরের অবস্থানও ধরে রাখা যায়নি বরং সেখান থেকে অবনতি হয়েছে। এই প্রেক্ষাপটে দুর্নীতি দমনে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।
সিপিআই সম্পর্কে যথাযথ ধারণার অভাবে মনে করা হয় বাংলাদেশ বা তার অধিবাসীরা দুর্নীতিগ্রস্ত। এটা ঠিক নয় জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, বাস্তবে দেশের আপামর জনগণ দুর্নীতিগ্রস্ত নয়। তারা দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী মাত্র। ক্ষমতাবানদের দুর্নীতি ও তা প্রতিরোধে দেশের নেতৃত্ব ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণে দেশ বা জনগণকে কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত বলা যাবে না।
সিপিআই ২০১৪-এর জন্য বাংলাদেশের ক্ষেত্রে সূত্র হিসেবে ৭টি প্রতিষ্ঠানের তথ্য যথাক্রমে : বার্টেলসমান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ট্রান্সফরমেশন ইনডেক্স, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কর্র্তৃক পরিচালিত কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্ট, গ্লোবাল ইনসাইটের কান্ট্রি রিস্ক রেটিংস্, পলিটিক্যাল রিস্ক সার্ভিসেসের ইন্টারন্যাশনাল কান্ট্রি রিস্ক গাইড, বিশ্বব্যাংকের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক্সিউকিউটিভ ওপিনিয়ন সার্ভে এবং ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট পরিচালিত রুল অব ল ইনডেক্সের রিপোর্টগুলোর জরিপ ব্যবহৃত হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিপিআই নির্ণয়ে টিআইবি কোনো ভূমিকা পালন করে না। এমনকি টিআইবির গবেষণা থেকে প্রাপ্ত কোনো তথ্য বা বিশ্নেষণ সিপিআই-এ পাঠানো হয় না। পৃথিবীর অন্যান্য দেশের টিআই চ্যাপ্টারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অন্যান্য দেশের টিআই চ্যাপ্টারের মতোই টিআইবি দুর্নীতির ধারণা সূচক স্থানীয় পর্যায়ে প্রকাশ করে মাত্র।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। আরও উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান ও ড. এটিএম শামসুল হুদা এবং উপনির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের।
আবারও বৃদ্ধির দিকে দুর্নীতি : ২০০১ সাল থেকে পরবর্তী ৫ বছর বাংলাদেশ দুর্নীতির শীর্ষে ছিল। ২০০৬ সাল থেকে দুর্নীতির অবস্থার নিচে নামতে থাকে। ওই বছর বাংলাদেশের অবস্থান ছিল তিনে। এরপর ২০০৭ সালে ৭ম, ২০০৮ সালে ১০ম, পরের বছর আরও এক ধাপ উন্নতি করে। ২০১০ সালে ১২তম অবস্থানে আসে দুর্নীতির সূচক। ২০১১ ও ১২ সালে ১৩তম এবং ২০১৩ সালে ১৬তম অবস্থানে চলে আসে। কিন্তু এবার আবার ২ ধাপ অবনতি হয়ে ১৪-তে দাঁড়িয়েছে।
দুর্নীতিতে শীর্ষে সোমালিয়া ও উত্তর কোরিয়া : দুর্নীতির ধারণা সূচকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া ও উত্তর কোরিয়া। সূচকের নিম্নক্রম অনুসারে ১৭৫টি দেশের মধ্যে এই দুই দেশের অবস্থান ১৭৪। ওই দুই দেশের স্কোর ৮। এরপর রয়েছে সুদান ১৭৩তম (স্কোর ১১), আফগানিস্তান ১৭২তম (স্কোর ১২), দক্ষিণ সুদান ১৭১ (স্কোর ১৫), ইরাক ১৭০তম (স্কোর-১৬) তুর্কিমেনিস্তান ১৬৯তম (স্কোর ১৭) ও উজবেকিস্তান, লিবিয়া এবং ইরিত্রিয়া ১৬৬তম (স্কোর ১৮)।
কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক : ২০১৪ সালে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। ১০০ স্কেলের মধ্যে দেশটির স্কোর ৯২। কম দুর্নীতিগ্রস্ত ১০টি দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড (স্কোর ৯১) ও তৃতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড (স্কোর ৮৯)। এরপর চতুর্থ অবস্থানে রয়েছে সুইডেন (স্কোর ৮৭), পঞ্চম নরওয়ে ও সুইজারল্যান্ড (স্কোর ৮৬), ষষ্ঠ সিঙ্গাপুর (স্কোর ৮৪), সপ্তম নেদারল্যান্ডস (স্কোর ৮৩), অষ্টম লুক্সেমবার্গ (স্কোর ৮২) এবং নবম অবস্থানে কানাডা (স্কোর ৮১)।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দল বের করে দেয়া উচিত’ -আবুল মাল আবদুল মুহিত
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘চুক্তি বাস্তবায়ন না হলে বঞ্চিত মানুষ বসে থাকবে না’ -সন্তু লারমা
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অনন্ত-বর্ষার ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান আরিজ

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যেভাবে এল ‘বাংলাওয়াশ’ by রানা আব্বাস

পরদিন প্রথম আলো র প্রধান শিরোনাম করা হলো—‘নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ’! চারদিকে ছড়িয়ে পড়ল শব্দটি। বাংলাদেশ প্রতিপক্ষকে ধবলধোলাই করতে পারে কালেভদ্রে। এ কারণে শব্দটির ব্যবহারের উপলক্ষও তৈরি হয় মাঝেমধ্যে।
তিন দিন আগে বাংলাওয়াশের ‘শিকার’ হলো জিম্বাবুয়ে! বাংলাওয়াশের এ স্মৃতি সজীব থাকতেই আতাহারের কাছে শব্দটির ইতিহাস ও এর অন্তর্নিহিত তাৎপর্য জানতে চাইলে হাসলেন। বললেন, ‘আবারও বলতে হবে!’ আতাহারের কাছে পুরোনো হলেও শব্দটি বাংলাদেশের জন্য এতই মধুর, যতবার এর গল্প শোনা হয়, ততই যেন ভালো লাগে!
আতাহার স্মৃতি থেকে বললেন, ‘নিউজিল্যান্ডের শেষ ব্যাটসম্যান মিলসকে রুবেল বোল্ড করার পর পাশে থাকা ধারাভাষ্যকার ড্যানি মরিসন বললেন, ‘‘হোয়াইটওয়াশ করল বাংলাদেশ’’। সঙ্গে সঙ্গে বললাম, তোমার মতে হয়তো ‘‘হোয়াইটওয়াশ’’। কিন্তু আমার মতে এটা ‘‘বাংলাওয়াশ’’! ওই প্রথম চালু হলো শব্দটি। ক্রিকইনফোতে লেখা হলো, আতাহার আলী খান একে ‘‘বাংলাওয়াশ’’ বলেছেন!’
ওই সময় মাথায় কীভাবে এল শব্দটি? জনপ্রিয় এ ধারাভাষ্যকার বললেন, ‘আসলে হঠাৎ করেই মাথায় এসেছিল। কোনো পরিকল্পনা করে এটা বলিনি। হোয়াইটওয়াশ-ব্লাকওয়াশ প্রভৃতি শব্দ আগে থেকেই প্রচলিত। ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে ধবলধোলাই করার পর ‘‘ব্লাকওয়াশ’’ শব্দটার প্রচলন হয়েছিল। হঠাৎই কেন যেন মনে হলো, এটা তাহলে বাংলাওয়াশই হবে! প্রথম আলো দুবার শিরোনাম করল বাংলাওয়াশ শব্দ দিয়েই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এ শব্দটি ব্যবহার করেছেন।’
নিজের আবিষ্কৃত শব্দের এমন জনপ্রিয়তা কেমন লাগে? মৃদু হাসলেন। বললেন, ‘খুব ভালো লাগে। আমার ব্যবহৃত শব্দটি সবার মুখে মুখে। এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!’
তবে এটিকে নিছক শব্দ মানতে রাজি নন আতাহার। এর তাৎপর্য কতটা বড়, ব্যাখ্যা দিলেন এভাবে, ‘শব্দটি আমরা সব সময় ব্যবহার করতে পারি না। তিন ম্যাচের সিরিজে ২-১ কিংবা পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ করলেও এ শব্দ ব্যবহার করা যায় না। যখন সিরিজের প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে হারাতে পারি, তখনই এ শব্দটি ব্যবহার করতে পারি। ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এ শব্দ ব্যবহারের জন্য অনেক ভালো খেলতে হয়। ভালো খেলার সঙ্গেই তো কেবল এ শব্দের যোগ।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
December
(1878)
-
▼
Dec 04
(59)
- ইসরাইলে আগাম নির্বাচন ১৭ মার্চ
- মিসরে ১৮৮ ব্রাদারহুড কর্মীর মৃত্যুদণ্ড
- পাক-ভারত-ইসরাইলকে পারমাণবিক অস্ত্র কমাতে হবে : জাত...
- মোনালিসা চীনা! লিওনার্দোর মা!
- শিশুদের শুরুতেই শেখানো হচ্ছে অনৈতিক কর্মকাণ্ড : এরশাদ
- গুপ্ত হামলায় রক্তাক্ত শফিউল আলম প্রধান
- ভুল চিকিৎসায় পুড়ে গেলো কিশোরীর শরীর
- যান্ত্রিক বুদ্ধিমত্তা মানবজাতির ধ্বংস ডেকে আনবে : ...
- ইরাকে ইরান-যুক্তরাষ্ট্র তথ্যযুদ্ধ
- জিয়া মদ-জুয়া উলঙ্গ নৃত্য চালু করেন: মতিয়া
- ডিসিসির প্রশাসকের মেয়াদ এক বছর হচ্ছে
- ছিটমহল বিনিময়ে রাজি মমতা
- যৌন নিপীড়নের অভিযোগ রাবি শিক্ষকের বিরুদ্ধে
- স্বপ্ন থামাল বিমান!
- প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষ...
- লাশ বস্তায় ভরে নুরুজ্জামান
- মালয়েশিয়ার সঙ্গে চার চুক্তি ও সমঝোতা
- কিবরিয়া হত্যা মামলায় ৪র্থ দফায় সম্পূরক চার্জশিট দা...
- সারদা কেলেঙ্কারিতে বাংলাদেশ যুক্ত নয় মমতাকে গ্রেপ্...
- আইনি কাঠামোতেই ৫ই জানুয়ারির নির্বাচন হয়েছে: স্পিকার
- দুই রোগীর দেহ থেকে কিডনি চুরি!
- মৌলভীবাজারে দেড় লাখ টাকার চুক্তিতে হত্যা
- নব্বইয়ের দশকের ছাত্রনেতাদের কনভেনশন
- দুর্নীতি বৃদ্ধির পেছনে দায়ী সরকার
- সারদা ফান্ডের টাকা বাংলাদেশে যায়নি
- সিলভিয়া গ্রুপের ৮৮৮ কোটি টাকা খেলাপি করার নির্দেশ
- সোনা অস্ত্র মাদকের চালান ট্রেনে
- বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
- দুর্নীতি বেড়েছে বাংলাদেশে
- ‘বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দল বের করে দেয়া উচিত’...
- ‘চুক্তি বাস্তবায়ন না হলে বঞ্চিত মানুষ বসে থাকবে না...
- অনন্ত-বর্ষার ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান আরিজ
- যেভাবে এল ‘বাংলাওয়াশ’ by রানা আব্বাস
- ‘ব্ল্যাকআউটে কেউ দায়ী নয়’, ঝুঁকিতে বিদ্যুৎ ব্যবস্থা
- সারদা চিট ফান্ডের অর্থ বাংলাদেশে আসেনি
- আবারও আন্দোলনের হুমকি সন্তু লারমার
- স্কুলমাঠে ইলিয়াস মোল্লার বস্ত্রমেলা by কমল জোহা খান
- যুক্তরাজ্যের ৭০ শতাংশ বিদ্যালয়ে ট্যাবলেট by কাজী আলম
- ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ
- কবর থেকে মাহজাবিনের লাশ উত্তোলন
- রাজনীতির গুণগত পরিবর্তনই আমাদের অগ্রাধিকার by সৈয়দ...
- ব্যর্থতার দায় স্বীকার করুন by একেএম শাহনাওয়াজ
- কেন নিভৃতে এই বীর? by মুজতবা আহমেদ মুরশেদ
- মুক্তিযুদ্ধের এক অনালোচিত অধ্যায় by বিমল সরকার
- অভিবাসী প্রশ্নে ওবামার নির্বাহী আদেশের ব্যবচ্ছেদ b...
- পুলিশে আস্থা ফেরাতে বারাক ওবামার উদ্যোগ
- জেরবার বিজেপি সরকার
- সুযোগ দ্রুত ফুরিয়ে যাচ্ছে: পাচৌরি
- চট্টগ্রামে ডাকাত আতঙ্ক রাত জেগে পাহারা by মহিউদ্দী...
- রাজনৈতিক সহিংসতা বেড়েছে
- অপহরণ থেকে গুম পর্যন্ত ঘটনার বর্ণনা দিলেন র্যাব স...
- ভোলাগঞ্জ কোয়ারি নিয়ে যে কারণে দ্বন্দ্ব আওয়ামী লীগে...
- বরিশালে নার্সদের ওপর চড়াও পুলিশ, আহত ৪০, আটক ১৪
- বাংলাদেশের গার্মেন্টে শিশুশ্রম ব্যবহার হচ্ছে by দী...
- অজানাই থেকে গেল ব্ল্যাকআউটের কারণ
- ইরাকে জিম্মি- সন্তানের প্রতীক্ষায় মায়ের বুকফাটা আহ...
- মালয়েশিয়ার সঙ্গে চুক্তি, প্রটোকল সই
- দুর্নীতি আরও বেড়েছে: টিআই, রিপোর্ট প্রত্যাখ্যান দু...
- মাহজাবিনের লাশ কবর থেকে তোলা হবে আজ
-
▼
Dec 04
(59)
-
▼
December
(1878)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...