Friday, July 22, 2016
কাশ্মীরে এই রক্তস্নান আর কতদিন?

তাই বিক্ষোভকারীদের মোকাবিলা করতে নিরাপত্তাবাহিনীকে আরও সংযত থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে পাল্টা চাপে রাখতে তৈরি হচ্ছে মোদী সরকার৷
জ্ম্মু-কাশ্মীরে সাত দিন ধরে লাগাতার কারফিউ চলেছে, স্বাভাবিক জনজীবন প্রায় স্তব্ধ৷ হুরিয়াত ও কট্টর বিচ্ছিন্নতাবাদী নেতারা গৃহবন্দি৷ অবিলম্বে রাজ্যে শান্তি আনতে না পারলে তা কেন্দ্র ও রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কা৷ প্রধানমন্ত্রী মোদী বিদেশ সফর থেকে ফিরেই তড়িঘড়ি মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে কিভাবে শান্তি আনা যায়, সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন৷ ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার প্রসঙ্গ তুলে ভারতকে অপদস্থ করতে পাকিস্তানের তত্পরতাকে কিভাবে ভোঁতা করে দেওয়া যায়. কিভাবে পাল্টা চাপ দেওয়া যায়, তার কূটনৈতিক কৌশল নিয়েও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়৷
সেই অনুযায়ী, পাকিস্তানে ঘাঁটি গাড়া জঙ্গি গোষ্ঠীগুলি যে কাশ্মীরে সহিংসতা চালাবার জন্য দায়ী, সেটা জাতিসংঘে নতুন করে তুলে ধরেছে ভারত৷ বলেছে, সন্ত্রাসবাদ যে দেশের রাষ্ট্রীয় নীতি সে দেশের মুখে মানবাধিকার লংঘনের কথা একেবারেই বেমানান৷ পাকিস্তান এর আগে ভারতের বিরুদ্ধে কাশ্মীরে দমন পীড়ন এবং মানবাধিকার লংঘনের অভিযোগ তোলে৷ ইউরোপীয় ইউনিয়ন এবং মুসলিম দেশগুলির রাষ্ট্রদূতদের কাছেও কাশ্মীরের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামাবাদ৷ তবে জাতিসংঘের মহাসচিব বান কি মুন পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতকে অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে ফেলতে বলায় ভারত খানিকটা স্বস্তিতে, বিশেষ করে ‘অভ্যন্তরীণ' কথাটায়৷
উল্লেখ্য, হিজবুল মুজাহিদিনের জঙ্গি বুরহান ওয়ানি পুলিশের গুলিতে নিহত হলে শুরু হয় এই উত্তেজনা৷ বিচ্ছিন্নতাবাদীরা বুরহানিকে ‘শহিদ' আখ্যা দিলে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়াতে শামিল হয় হাজার হাজার মানুষ৷ কারফিউ অমান্য করে গৃহবন্দি হুরিয়াত নেতারা বিক্ষোভ মিছিলে যোগ দিলে তাঁদের গ্রেপ্তার করা হয়৷ এর প্রতিবাদে ‘কাশ্মীর বনধ' ডাকা হয়৷ সোশ্যাল মিডিয়াতে বিপ্লবী চে গুয়েভারার সঙ্গে তাঁকে তুলনা করা হয়৷ সে ছবি দ্রুত ছড়িয়ে পড়ে৷ সেজন্য ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে৷ মৌলিক মানবাধিকারের প্রশ্ন তুলে কাশ্মীরিদের একাংশের অভিযোগ, বুরহানকে সাজানো সংঘর্ষে মারা হয়েছে৷
প্রধানমন্ত্রী মোদীর তরফে বলা হয়, শান্তি উদ্যোগের অঙ্গ হিসেবে কাশ্মীর উপত্যকায় বিক্ষোভকারীদের মোকাবিলা করতে আরও সংযত হবার নির্দেশ দেওয়া হয় নিরাপত্তা বাহিনীকে৷ সব পক্ষের কাছে শান্তি ফেরানোর আবেদন জানানো হয়েছে৷ মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং৷ জরুরি ওষুধপত্রসহ উপত্যকায় পাঠানো হয়েছে মেডিক্যাল টিম৷
প্রধানমন্ত্রী মোদীর এই শান্তি উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভারতের সব রাজনৈতিক দল৷ খুব শিগগিরই একটা সর্বদলীয় প্রতিনিধিদলকে পাঠানো হবে কাশ্মীরে৷ কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা প্রধানমন্ত্রীর এই শান্তি উদ্যোগকে ‘অর্থহীন' বলে অভিহিত করলেও রাজ্যের প্রধান বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির নিষ্ক্রিয়তার দিকে আঙ্গুল তুলে তাঁর ইস্তফার দাবি তুলেছে৷
ভারতের বুদ্ধিজীবী মহলের একাংশের প্রশ্ন- নিরাপত্তা বাহিনী সংযত হলেই কি সবকিছু ঠাণ্ডা হয়ে যাবে ? কাশ্মীরের তিন দশক ধরে সহিংসার ধারাবাহিকতা কিন্তু সেকথা বলে না৷ কাশ্মীরের বিচ্ছিন্নবাদীরা কোনো-না- কোনো ইস্যু নিয়ে উত্তেজনা, সংঘর্ষ জিইয়ে রাখতে চায়৷ জাতীয় স্বার্থে এর স্থায়ী সমাধান হতে পারে, বিচ্ছিন্নতাবাদীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় শামিল করা ভারতের অখণ্ডতার সঙ্গে কোনো আপোষ না করে৷ ভূমিগত বাস্তবতার নিরিখে মোদী সরকারের উচিত এই ধরণের এক বড় রাজনৈতিক পদক্ষেপ নেওয়া৷ আগামী সোমবার বসছে সংসদের ‘বাদল অধিবেশন'৷ কাশ্মীরের অস্থিরতা নিয়ে মোদীকে রেহাই দেবে না বিপক্ষ দলগুলি৷ জবাবদিহি করতে হবে মোদীকে৷
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ট্রাম্প ‘বিরোধিতায়’ বিপাকে টেড ক্রুজ
About: ATM COX

মালয়েশিয়ার ১১৮ কোটি ডলার জব্দ দুই দেশে

গ্যাসের মূল্য বৃদ্ধিতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জার্সি নম্বর ৯০ মুস্তাফিজের

পপির অপেক্ষায়

হলিউডকন্যা দীপিকা!

ভয়, অন্ধকার ও বিভ্রান্তি কাটুক
রেস্তোরাঁ নাহয় বন্ধ, কিন্তু রাস্তার বাতিগুলোর এই দশা কেন? এলাকাজুড়ে কেমন যেন অন্ধকার অন্ধকার ভাব। কম আলো অথবা কোথাও কোথাও বাতির অভাব পুরো পরিবেশের মধ্যে একটা ছমছমে ভাব তৈরি করেছে। অন্ধকার ভয় ছড়ায়, ওই এলাকায় কি একটু আলো বাড়ানো যায় না? টিমটিমে বা নষ্ট বাতিগুলোকে কি বদলানো যায় না? বা বাতির সংখ্যা বাড়ানো? নিরাপত্তার জন্যও তো এটা জরুরি। এমন কম আলো আর অন্ধকারে সিসি ক্যামেরায় যা ধরা পড়ে, তা তো খুব কাজে দেওয়ার কথা না। সেখানকার মেয়র আনিসুল হকের চিন্তাভাবনায় কী আছে কে জানে! আমরা চাই আলো ও বাড়তি আলোর বিষয়টি তাঁর নজরে ও বিবেচনার মধ্যে আসুক। দেখা যাক তিনি কী করেন। ঢাকা ও শোলাকিয়ায় পরপর দুটি হামলার ঘটনার পর ফ্রান্সের নিসেও ঘটল ভয়ংকর কায়দায় মানুষ খুনের ঘটনা। প্যারিসে এর আগেও দুটি বড় হামলা হয়েছে, রক্ত ঝরেছে। বাস্তবতা মেনে নিয়ে দেশটি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ফরাসি জনগণকে হয়তো সামনে এর মধ্যেই বসবাস করতে হবে। বুঝতে পারছি, আমরাও একই পরিস্থিতির মধ্যে রয়েছি। আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও সতর্ক থাকতে বলা হচ্ছে।
ফ্রান্সের নিসে হামলার এক সপ্তাহও পার হয়নি। গণমাধ্যম ও পত্রপত্রিকায় বলা হচ্ছে, সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এপি খবর দিয়েছে, নিসের বিখ্যাত রিভেরা উপকূলে লোকজন আবার জগিং শুরু করেছে, বাইসাইকেলওয়ালারা রাস্তায় নেমেছে, রোদ পোহানোরা ফিরে এসেছে। খুলছে খাবারের দোকানগুলো। সেখানে জীবন স্বাভাবিক হওয়ার চিহ্ন দেখা যাচ্ছে। সিএনএনের প্রতিবেদক লিখেছেন, শহরটি জেগে উঠছে, আগের রাতের দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে শুরু করেছে। আমাদেরও সেই পথেই হাঁটতে হবে। কিন্তু সেখানে সম্ভবত আমাদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। গুলশান হামলার পর নিরাপত্তা বাড়িয়ে যখন সেখানকার পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া দরকার, তখন আমরা দেখছি সরকার নেমেছে ওই এলাকা থেকে ‘অবৈধ’ হোটেল রেস্তোরাঁ উচ্ছেদে। মনে হচ্ছে দেশে জঙ্গিবাদের বিপদ আর বিস্তারের সব দায় যেন গুলশান-বনানীর এই রেস্তোরাঁগুলোর। এই রেস্তোরাঁগুলো এক দিনে হয়নি, এখন তা সরাতে হলে বাস্তবতা বিবেচনায় নিতে হবে ও একটি দীর্ঘ পরিকল্পনার ভিত্তিতে করতে হবে। কিন্তু আমরা দেখছি গুলশানে হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও সব ঝাল ঝাড়া হচ্ছে সেখানকার রেস্তোরাঁগুলোর ওপর!
গুলশান হামলার পর কূটনৈতিক এলাকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তাভাবনা নিশ্চয়ই দরকারি হয়ে পড়েছে। কিন্তু সেখানে যদি বিদেশিদের জন্য নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়, তবে তঁাদের খাওয়াদাওয়ার ব্যবস্থাটিও তো বিবেচনায় রাখতে হবে। আমরা চাই বিদেশিরা আমাদের দেশে আসুন, এখানে তাঁদের জীবনযাপনে নিরাপত্তা ও স্বচ্ছন্দ থাকুক। আমাদের দেশে সন্ধ্যার পর রেস্তোরাঁয় যাওয়া ছাড়া আর কীই-বা বিনোদনের ব্যবস্থা আছে বিদেশিদের জন্য? তাঁদের নিরাপত্তার জন্য সেই এলাকা থেকে যদি রেস্তোরাঁ সরিয়ে দেওয়া হয়, তবে তাঁরা খাবেন কোথায়? খাওয়ার জন্য কূটনৈতিক জোনের বাইরে বের হতে হলে তাঁদের বাড়তি বিপদে ঠেলে দেওয়া হবে না তো! গুলশানের হামলা আমাদের এক নতুন বাস্তবতার মধ্যে ফেলেছে। এই বাস্তবতা মোকাবিলার কৌশল তাই চিন্তাভাবনা করেই নিতে হবে, প্রতিক্রিয়ামূলক যেকোনো উদ্যোগ শেষ পর্যন্ত প্রতিক্রিয়াশীল কাজ হিসেবেই বিবেচিত হয়। সন্ত্রাসের সঙ্গে বসবাস বা সামনে নতুন কোনো বিপদের আশঙ্কার মধ্যেও আমাদের হলি আর্টিজান বা শোলাকিয়ার দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে হবে। আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরতে হবে। রবীন্দ্রনাথকে এখানেও আমরা স্মরণ করতে পারি—
‘আমি ভয় করব না ভয় করব না।
দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না॥
তরীখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে—
তাই ব’লে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না॥’
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
akmzakaria@gmail.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আর্টিকেল ফিফটি কার্যকর করতে সময় চাই
![]() |
| প্রধানমন্ত্রী থেরেসা মে |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নৌকা কাঁপিয়ে তিমির লাফ
![]() |
| সিডনির উত্তরের সৈকতের অদূরে নৌকায় চড়ে এই অপূর্ব মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন তিমি ফটোগ্রাফার জন গুডরিজ। বিবিসির সৌজন্যে |
জন গুডরিজ বিবিসিকে বলেন, তিনি ৫০০ মিটার দূরে অন্য একটি নৌকায় বসে ছবি তুলছিলেন। তখন ওই তিমিটি আরেকটি নৌকার খুব কাছে লাফিয়ে ওঠে। জনের ভাষায়, তিমিটি শূন্য থেকে আবার পানিতে পড়ার যে ঢেউ ওঠে, তাতে ওই ছোট নৌকাটির অবস্থা যেন হয় একট টুকরো হালকা কর্কের মতো। জন বলেন, ‘দূর থেকে আমার দৃশ্যটি দেখতে খুবই মজা লাগছিল। কিন্তু ওই নৌকার যাত্রীদের অবস্থা নিশ্চয়ই ঠিক বিপরীত ছিল।’
দক্ষিণ সাগর থেকে হাজারো হাম্পব্যাক ও সাদা তিমি বছরের এ সময় উত্তর দিকে পাড়ি দিয়ে শীতের সময়টা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের অদূরে সাগরে কাটায়। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে তারা আবার অ্যান্টার্কটিকে ফিরে যায়। জন গুডরিজ বলেন, এই ভ্রমণের সময় তিমিগুলো সমুদ্রে ভাসমান নৌকার ব্যাপারে খুব আগ্রহী হয়ে ওঠে এবং মাঝেমধ্যে কাছে এসে পানি থেকে লাফিয়ে ওঠে। তবে নৌকার এত কাছে লাফিয়ে ওঠার ঘটনা সত্যিই বিরল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1347)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
-
▼
2016
(3416)
-
▼
July
(181)
-
▼
Jul 22
(10)
- কাশ্মীরে এই রক্তস্নান আর কতদিন?
- ট্রাম্প ‘বিরোধিতায়’ বিপাকে টেড ক্রুজ
- মালয়েশিয়ার ১১৮ কোটি ডলার জব্দ দুই দেশে
- গ্যাসের মূল্য বৃদ্ধিতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্...
- জার্সি নম্বর ৯০ মুস্তাফিজের
- পপির অপেক্ষায়
- হলিউডকন্যা দীপিকা!
- ভয়, অন্ধকার ও বিভ্রান্তি কাটুক
- আর্টিকেল ফিফটি কার্যকর করতে সময় চাই
- নৌকা কাঁপিয়ে তিমির লাফ
-
▼
Jul 22
(10)
-
▼
July
(181)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)