Showing posts with label জহির উদ্দিন বাবর. Show all posts
Showing posts with label জহির উদ্দিন বাবর. Show all posts

Friday, June 7, 2013

আমেরিকায় বাড়ছে মসজিদ by জহির উদ্দিন বাবর

নাইন-ইলেভেনের পর বিশ্বে মুসলমানদের সন্ত্রাসী ও উগ্রবাদী হিসেবে পরিচিত করার অপচেষ্টা কম হয়নি। এত বাধা-বিপত্তি ও চাপ সত্ত্বেও বিশ্বজুড়ে মুসলমানদের অগ্রগতি অব্যাহত আছে।

Friday, February 8, 2013

বালিয়ার পীর মাওলানা গিয়াস উদ্দীন (রহ.) by জহির উদ্দিন বাবর

কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের বেশ কয়েকজন শীর্ষ আলেম চলে গেলেন। এই মিছিলে সর্বশেষ যোগ দিলেন বালিয়ার পীর খ্যাত মাওলানা গিয়াস উদ্দীন (রহ.)। গত ১ ফেব্রুয়ারি রাতে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৮ ছেলে, ১২ মেয়েসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

Friday, February 1, 2013

প্রিয় নবীজির (সা.) প্রিয় শহর by জহির উদ্দিন বাবর

একজন মুসলমানের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর মক্কা ও মদিনা। কারণ এ দুটি শহরের সঙ্গে জড়িয়ে আছে মুসলমানদের প্রাণপ্রিয় নবীর (সা.) অজস্র স্মৃতি। এ জন্য সারাবিশ্বের মুসলমানের কেন্দ্রবিন্দু মক্কা ও মদিনা। আল্লাহর ঘর বায়তুল্লাহর কারণে মক্কা নিঃসন্দেহে মর্যাদার দিক থেকে শীর্ষে।

Friday, January 11, 2013

ইতিবাচক বাংলাদেশের প্রতিচ্ছবি by জহির উদ্দিন বাবর

ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের এ দেশে শুধু মুসলমানদের কাছেই নয়, অমুসলিমদের কাছেও ইজতেমা উপলক্ষটি গুরুত্ব পায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ইজতেমার এই গণজমায়েতকে সম্মান করেন, সাধ্যমতো সহায়তা জোগান। ইজতেমায় অংশগ্রহণকারী শান্তিপ্রিয় মুসলিমদের সবাই সমীহ ও শ্রদ্ধা করেন।

Friday, January 4, 2013

বদলে যাচ্ছে হারামাইনের চেহারা by জহির উদ্দিন বাবর

মুসলমানদের প্রিয় স্থান ও ইসলামের পবিত্র দুই মসজিদ হারামাইন শরিফাইনের অবয়ব পাল্টে যাচ্ছে। বিস্তৃত ও দৃষ্টিনন্দন হচ্ছে মসজিদে হারাম ও মসজিদে নববি। গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন হলে মুসলিম জাহানের পবিত্রতম প্রাণকেন্দ্রটি চোখ ধাঁধানো বিস্ময়কর এক স্থাপত্যের রূপ নেবে বলে আশা করা হচ্ছে।

Monday, December 31, 2012

সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালিত হোক by জহির উদ্দিন বাবর

পাক-ভারত উপমহাদেশসহ বিশ্বের নানা প্রান্তে দাওয়াতুল হকের কার্যক্রম আস্তে আস্তে বিস্তার লাভ করে। বর্তমানে দাওয়াতুল হককে তাবলিগ জামাতের পর সবচেয়ে বড় দাওয়াতি কাফেলা হিসেবে গণ্য করা হয়

Friday, December 21, 2012

সমৃদ্ধ দেশ গঠনে ইসলামের প্রেরণা by জহির উদ্দিন বাবর

দেশপ্রেম ও দেশাত্মবোধের সহজাত বিষয়টিকে ইসলাম সবার শীর্ষে স্থান দিয়েছে। ইসলামের নবী দেশপ্রেমের সবচেয়ে উজ্জ্বল নজির স্থাপন করে গেছেন। স্বজাতি তাকে অন্যায়ভাবে বের করে দিলেও দেশের প্রতি তার অনুরাগ ছিল প্রবাদতুল্য।

Thursday, December 6, 2012

চোখ ও কানের হেফাজত প্রয়োজন by জহির উদ্দিন বাবর

মানুষের দুটি অঙ্গ চোখ-কানের গুরুত্ব একটু বেশিই। মানুষের বোধ ও উপলব্ধির মাপকাঠি এ দুটি অঙ্গ। দেখা এবং শোনার মাধ্যমেই মানুষ তাদের সৃষ্টির শ্রেষ্ঠ আসনে আসীন করতে সক্ষম হয়েছে। মানুষের মনুষ্যত্ববোধের বিকাশ ঘটেছে চোখ ও কানের মাধ্যমে।

Friday, November 30, 2012

ফিলিপাইনের মুসলমানদের সুদিনের আভাস by জহির উদ্দিন বাবর

দীর্ঘদিন পর ফিলিপাইনের মুসলমানদের জীবনে স্বস্তি ও নিরাপত্তার আভাস দেখা দিয়েছে। গত মাসে দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো ঘোষণা দিয়েছেন, ফিলিপাইন সরকার ও দেশটির সবচেয়ে বড় মুসলিম গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) মধ্যে দীর্ঘ আলোচনা ও সমঝোতা চেষ্টার পর উভয় পক্ষ একটি শান্তিচুক্তিতে স্বাক্ষরে রাজি হয়েছে।

Friday, November 2, 2012

প্রসারিত হচ্ছে ইসলাম by জহির উদ্দিন বাবর

'জেমস' যে সময় আমেরিকান সেনাবাহিনীতে যোগ দেন, তখন উপসাগরীয় যুদ্ধ চলছিল। তাকে আমেরিকানদের সঙ্গে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হয়। কোনো মুসলিম দেশে এটাই ছিল জেমসের প্রথম সফর।

Friday, October 19, 2012

প্রভুপ্রেমিকদের মিলনমেলা by জহির উদ্দিন বাবর

পবিত্র নগরী মক্কা ও বায়তুল্লাহ শরিফকে কেন্দ্র করে প্রতি বছর আল্লাহপ্রেমের মেলা বসে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খোদার প্রেমে বিভোর বান্দারা ভিড় জমান। প্রতিটি মুমিনের হৃদয়কোণে সঞ্চিত আশা_ জীবনে একবার হলেও আল্লাহর ঘরে গিয়ে হাজির হওয়া। আল্লাহর ঘরের মেহমানদের মিছিলে নিজেকে যুক্ত করা।

Friday, September 21, 2012

কানাডার মুসলমানদের হালচাল by জহির উদ্দিন বাবর

উত্তর আমেরিকার দেশ কানাডাতেও রয়েছে মুসলমানদের বর্ণাঢ্য অতীত। কানাডায় বর্তমানে ৯ লাখ ৪০ হাজার মুসলমান বাস করেন। কানাডার মোট জনসংখ্যার ৬.৬ শতাংশ মুসলমান। কানাডায় আগামী ২০ বছরে মুসলিম জনসংখ্যা বেড়ে তিনগুণ হতে পারে। কানাডায় মুসলমানদের আগমন প্রায় দেড়শ' বছর আগে।

Wednesday, September 5, 2012

শায়খুল হাদিসঃ ব্যক্তি থেকে প্রতিষ্ঠান by জহির উদ্দিন বাবর

দেশ-বিদেশে ব্যাপক সমাদৃত অভিভাবকতুল্য আলেম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. গত ৮ আগস্ট বুধবার চলে গেছেন আমাদের ছেড়ে। তার এই চলে যাওয়ায় বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। এদেশে আলেমের সংখ্যা কম নয়, তবে শায়খুল হাদিসের মতো সর্বজন শ্রদ্ধেয় ও পূর্ণাঙ্গ আলেমের সংখ্যা নিতান্তই কম। দীর্ঘ ৯৪ বছরের জীবনে তিনি দেশ ও জাতিকে দিয়েছেন অগণন।

Friday, August 31, 2012

অস্ট্রেলিয়ায় ইসলাম by জহির উদ্দিন বাবর

পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া সব দিক বিবেচনায় উন্নত দেশগুলোর একটি। প্রভাবশালী এ দেশটিতেও ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে। সম্প্র্রতি এক জরিপে জানা গেছে, অস্ট্রেলিয়ায় ধর্মবিশ্বাসীর সংখ্যা ব্যাপক হারে কমলেও অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে।

Thursday, July 12, 2012

নারী শিক্ষায় ইসলামের প্রেরণা by জহির উদ্দিন বাবর

একজন পুরুষের জন্য শিক্ষার প্রয়োজন যতটুকু, একজন নারীর জন্যও ততটুকুই। বরং বলা যায়, এ ক্ষেত্রে নারীশিক্ষার প্রয়োজনটা একটু বেশি। একটি জাতির উন্নতি, অগ্রগতি, অবনতি নির্ভর করে তাদের সন্তানসন্ততির শিক্ষা-দীক্ষার ওপর এবং এ শিক্ষা অধিকতর নির্ভর করে তাদের মায়েদের ওপর।

Friday, June 22, 2012

তাইওয়ানের মুসলমানদের হালচাল by জহির উদ্দিন বাবর

তাইওয়ান পূর্ব এশিয়ার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ, যা চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। দেশটি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ। তাইওয়ানে সরকার স্বীকৃত ধর্ম ১৩টি। এর মধ্যে বৌদ্ধ, তাঈ, রোমান, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, ইসলাম, লি-ইজম, বাহাই ও থেনকিকিও উল্লেখযোগ্য। তবে অর্ধেক জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মাবলম্বী।

Tuesday, June 19, 2012

সুষ্ঠু ও সুন্দর সমাজের জন্য তাকওয়া by জহির উদ্দিন বাবর

গভীর রাতে নির্জন ঘরে কেউ অবৈধ কোনো কাজ করলে কারও দেখে ফেলার আশঙ্কা হয়তো নেই। তবুও অধিকাংশ মুসলমান এ অবৈধ কাজ থেকে বিরত থাকে। রমজান মাসে দিনের বেলায় ঘরের দরজা-জানালা বন্ধ করে কিছু খেয়ে ফেললে হয়তো কেউ দেখবে না। তবুও সাধারণত মুসলমানরা কাজটি করে না।

Friday, June 8, 2012

রাশিয়ায় ইসলামের বিস্তার by জহির উদ্দিন বাবর

বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ায় দ্রুতগতিতে ইসলামের বিকাশ ঘটছে। সম্প্রতি মস্কোর একটি কেন্দ্রে ইসলাম গ্রহণকারী দশ হাজার নারী রেজিস্ট্রেশন করিয়েছেন। রাশিয়ার রাজধানী মস্কোয় বর্তমানে বিশ লাখের বেশি মুসলমান বাস করে। এ হিসাবে এটি ইউরোপে মুসলমানদের বড় শহরগুলোর অন্যতম।

Friday, May 25, 2012

যুক্তরাষ্ট্রেও থেমে নেই ইসলাম by জহির উদ্দিন বাবর

যুক্তরাষ্ট্রেও থেমে নেই শাশ্বত ইসলামের অগ্রযাত্রা। বিশ্বের নিয়ন্ত্রক এ দেশটির মূলধারার সঙ্গে মিশে গেছেন মুসলমানরা। গত এক দশকে দেশটিতে মুসলমানের সংখ্যা প্রায় ১৬ লাখ বেড়েছে। গত ১ মে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ধর্মীয় শুমারির ফলাফলে এ হিসাব দেওয়া হয়েছে।

Friday, May 11, 2012

ব্রিটেনে বাড়ছে মুসলমান by জহির উদ্দিন বাবর

ব্রিটেনে ইসলাম গ্রহণকারীর সংখ্যা লাখের কোটা পেরিয়েছে। এ পর্যন্ত ইসলামের ছায়ায় যারা আশ্রয় নিয়েছেন তাদের বেশিরভাগই শ্বেতাঙ্গ তরুণী। ২০১১ সালের এক জরিপে উলেল্গখ করা হয়, ব্রিটেনে ইসলাম গ্রহণকারীদের শতকরা ৭০ ভাগের বেশি শ্বেতাঙ্গ মহিলা। তাদের গড় বয়স ২৭। গত দশ বছরে ইসলাম গ্রহণের এ সংখ্যা দ্বিগুণ হয়েছে।