Thursday, December 1, 2011

যুক্তরাজ্যে ইরানি দূতাবাস বন্ধ

রানের সব কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করেছে যুক্তরাজ্য। তেহরানে ব্রিটিশ দূতাবাসে হামলার পর এ পদক্ষেপ নিল ব্রিটেন। গতকাল বুধবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ জানান, ব্রিটিশ দূতাবাসে হামলার ঘটনায় ইরানের কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে এবং শিগগিরই দূতাবাস বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানে ব্রিটেনের দূতাবাসে হামলার পর গতকাল বুধবার সব কর্মীকে সরিয়ে নিয়ে তেহরানের ব্রিটিশ দূতাবাস বন্ধ ঘোষণা

সরকারি উদাসীনতায় চ্যালেঞ্জের মুখে সেবা by বদরুদ্দোজা সুমন

ইচআইভি পজেটিভ ও এইডস রোগীরা চিকিৎসাসেবা প্রাপ্তি ও সামাজিক অন্যান্য সুবিধা পেতে বঞ্চনার শিকার হচ্ছে। ওষুধ সরবরাহে সুষ্ঠু পরিকল্পনার অভাবে আক্রান্তদের নিরবচ্ছিন্ন চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে। কর্মরত বেসরকারি সংস্থার (এনজিও) অভিযোগ, সরকারি উদ্যোগে ঘাটতি ও উদাসীনতার কারণে এইডস সেবা চ্যালেঞ্জের সম্মুখীন। এমতাবস্থায় আজ বৃহস্পতিবার দেশে পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। এবারের প্রতিপাদ্যথ_ 'এইচআইভি

নিজের বক্তব্যেই ফেঁসে গেলেন ডিএডি হাবিব

বিডিআর বিদ্রোহের সঙ্গে তৃতীয় কোনো পক্ষ জড়িত ছিল। বিদ্রোহ সংঘটিত করতে তিনটি তারিখ বেছে নেওয়া হয়। বিডিআর জওয়ান নয়, বিদ্রোহের সঙ্গে সেনাসদস্যরা জড়িত ছিলেন। বিডিআর বিদ্রোহের পর আওয়ামী লীগের সাংসদ ফজলে নূর তাপসকে হত্যাচেষ্টা ঘটনায় মেজর হেলাল নামে এক সেনা কর্মকর্তা জড়িত ছিলেন। ওই কর্মকর্তা তৎকালীন বিডিআর মহাপরিচালকের একান্ত সচিব ছিলেন। বিডিআর থেকে খোয়া যাওয়া অস্ত্র-গোলাবারুদ ব্যবহার

রফতানি ট্রফি বিতরণ-প্রণোদনা চাইলে করও দিতে হবে :প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস উত্তোলনে সরকারকে সহায়তার লক্ষ্যে নিয়মিত কর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ব্যবসার ক্ষেত্রে প্রণোদনা বা সহযোগিতা পাওয়ার জন্য কর দেওয়া জরুরি। বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক বাজারের সার্বক্ষণিক খোঁজ রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডে নিবেদিত হওয়ার জন্যও বাণিজ্যিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বুধবার

কিলার ভাড়া করার বর্ণনা দিলেন হাজি ফারুক by পিনাকি দাসগুপ্ত ও প্রীতিরঞ্জন সাহা

রসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী কিলার ভাড়া করার আদ্যোপান্ত বর্ণনা করলেন রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রক হাজি ফারুক হোসেন। গতকাল বুধবার নরসিংদী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি কিলার ভাড়ার বিস্তারিত বর্ণনা দেন। লোকমান হত্যা মামলায় এজাহারভুক্ত এক আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে গ্রেফতারকৃতদের মধ্যে নরসিংদী শহর যুবলীগ নেতা

পাহাড় কাটায় কোর্টের নিষেধাজ্ঞা-সিলেট জেলা প্রশাসন কী করছে

সিলেট সিটি করপোরেশনসহ ছয়টি উপজেলায় পাহাড় কাটার ওপর গত রোববার উচ্চ আদালত ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন। অথচ প্রশাসন দায়িত্বশীল হলে এ ধরনের নির্দেশের প্রয়োজন পড়ত না। কেউ কেউ অবশ্য জনগুরুত্ব বিবেচনায় মাঝে মধ্যেই আদালতের এ ধরনের নির্দেশকে প্রশাসনের কাজে হস্তক্ষেপ বলে মনে করেন এবং এটা প্রশাসনিক কর্মকাণ্ডের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করে বলে এর বিপক্ষে যুক্তি দেন। তারা এটাকে বিচার

ইউনিয়ন পরিষদ সেবাকেন্দ্র-প্রযুক্তির সঙ্গে তাল মেলাতেই হবে

কুমিল্লার অজপাড়াগাঁয়ের গ্রাম দুর্গাপুর ঘুরে সরেজমিন প্রতিবেদন 'জনপ্রিয় হয়ে উঠেছে ইউনিয়ন সেবাকেন্দ্র' প্রকাশিত হয়েছে বুধবারের সমকালে। রাজধানী ঢাকায় থাকা পুত্র-পুত্রবধূ তাদের প্রথম সন্তানের ছবি ইন্টারনেটে দিয়ে দেওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই তা দেখতে পেলেন গ্রামে থাকা দাদা-দাদি। এখন প্রত্যন্ত গ্রামে বসবাসকারী দরিদ্র পরিবারেও মোবাইল টেলিফোন সেবা সহজলভ্য। ইন্টারনেট সুবিধাও মেলে অনেক মোবাইল ফোনে। ইউনিয়ন

চিঠিপত্র-শিক্ষামন্ত্রী সমীপে

বাংলাদেশের মিডিয়ায় আলোড়ন সৃষ্টিকারী বরগুনা জেলার আমতলী থানার কুকুরা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কালিপুরা গ্রামের ফারজানা। ১১ নভেম্বর সকালে স্থানীয় কাজী সাহেব যথারীতি ধর্মীয় বিধিবিধানমতে ফারজানার বিয়ে পড়ান ও কাবিননামায় বর-কনের স্বাক্ষর গ্রহণ করেন। দুপুরে বর-কনে বিয়ের সাজে যাবতীয় আনুষ্ঠানিকতায় শরিক। খাওয়া-দাওয়ার পর তর্কবিতর্ক, শোরগোল; নতুন বউ ফারজানার কাছে বরের ফুফু স্থানীয় একটি প্রাথমিক

নারী সংবেদী পদক্ষেপ চাই by শাহনাজ সুমী ও নাসরিন বেগম

ম্মিলিত আন্তর্জাতিক প্রচেষ্টা ও সচেতনতার ফলে এইচআইভি/এইডস বিষয়ে ইতিবাচক অগ্রগতি লক্ষণীয়। বিশ্বে এইডস সংক্রান্ত মৃত্যুর সংখ্যা ২০০৫ থেকে ২০১০ সালে ২২ লাখ থেকে ১৮ লাখে নেমে এসেছে (পাঁচ বছরে ২১ শতাংশ হ্রাস)। ১৯৯৭ থেকে নতুন সংক্রমণের হার হ্রাস পেয়েছে ২১ শতাংশ। এ অর্জনের ধারাবাহিকতায় ২০১৫ সালের মধ্যে 'এইচআইভি সংক্রমণ, সংক্রমিত ব্যক্তির প্রতি বৈষম্য এবং এইডস সংক্রান্ত মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনা'র আন্তর্জাতিক আহ্বান জানানো হয়েছে এ বছরের বিশ্ব এইডস দিবসে।

দুর্ঘটনা-সড়ক দুর্ঘটনা ও রাষ্ট্রের বিচার by আবির হাসান

যেসব ড্রাইভার-চালক জীবনে একটিও দুর্ঘটনা ঘটাননি তাদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করতে পারি অথবা প্রতি জেলায় এ রকম শ্রমিকদের তালিকা প্রচারমাধ্যমে প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে বিশেষ বোনাসের মাধ্যমে সম্মানিত করা যায়। এর ফলে তারা নিজেদের সম্মানিতবোধ করতেন ও সচেতনতা তৈরি হতোতেরো আগস্ট মারা গেলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর পুত্র মিশুক মুনীর, গাড়িচালক মোস্তাফিজুর রহমানসহ পাঁচজন। তারেক

কণ্ঠস্বর-চাই সত্যের উদ্ঘাটন by রাহাত খান

রোডমার্চের নামে এই গাড়ি প্রদর্শনী নিয়ে সাধারণ মানুষের মনে বিএনপির রাজনৈতিক আন্তরিকতা সম্পর্কে প্রশ্ন ওঠা বিচিত্র নয়। বিষয়টি রোডমার্চ হলে নেত্রী খালেদা জিয়া এবং তার দলের গুটিকয়েক বয়স্ক ও অসুস্থ লোকের জন্য কয়েকটি গাড়ি থাকতেই পারে। কিন্তু কয়েক হাজার গাড়ি নিয়ে রাজনীতির নামে ওই মোটর প্রদর্শনী কতটা কাম্য ও রাজনীতিসুলভ_ তা প্রশ্নাতীত নয়

সৃজনশীল কাজে অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট

গ্রাফিক্স ডিজাইনসহ নানা সৃজনশীল কাজের জন্য অ্যাডোবি সফটওয়্যারের জুড়ি নেই। আর অ্যাডোবি সফটওয়্যারের সংগ্রহশালার মধ্যে অসাধারণ একটি সফটওয়্যার ক্রিয়েটিভ স্যুট। গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, সাউন্ড এডিটিংসহ প্রায় সব কাজই করা যায় অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুটে। সফটওয়্যারটিতে রয়েছে এইচটিএমএল৫ এবং মোবাইল অ্যাপিল্গকেশন তৈরির জন্য বাড়তি সুবিধা ও টুলস। সম্প্রতি বাজারে এসেছে অ্যাডোবি

বাংলাদেশের আইটি শিল্পে আগ্রহী ডেল

শিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে বৃহৎ পরিসরে কাজ করতে আগ্রহী শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠন ডেল।গত মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আগ্রহ প্রকাশ করেন ডেলের দক্ষিণ এশিয়া বাজার উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক হার্জিত রেখি। বাংলাদেশের তথ্যপ্রযুক্তিতে ডেলের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে তথ্যপ্রযুক্তির পাশাপাশি শিক্ষা,

হতে চাইলে কম্পিউটার ইঞ্জিনিয়ার by তারিক হাসান

দেশে উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৮টি বিভাগে প্রায় ৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্রমবর্ধমান ছাত্রছাত্রীদের চাহিদা

আমাদের ফিল্ম ক্লাব by ইমদাদ হক

'সার বছরই আমাদের চেষ্টা থাকে কিছু না কিছু করার। তারই অংশ হিসেবে আমরা উদ্যোগ নিয়েছিলাম চলচ্চিত্র উৎসবের।' এমনটি জানালেন ব্র্যাক বিশ্ববিদ্যালযের ফিল্ম ক্লাবের সভাপতি ইরফানুল হক খান। 'আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্টজীবন।'_ এটি শ্রীজিৎ মুখার্জির সাড়া জাগানো ফিল্ম অটোগ্রাফের একটি গান। সম্প্রতি শেষ হওয়া ব্র্যাক ইউনিভার্সিটিতে চতুর্থ

পড়ার বিষয়-ইন্টেরিয়র ডিজাইনিং by ফারজানা আক্তার

র্তমান সময়ে গ্র্যাজুয়েশনে ৪ বছরের কোর্স শেষ করতে সময় লাগে কমপক্ষে ৬-৭ বছর। কিন্তু কর্মমুখী শিক্ষায় আপনি ১-২ বছরের একটি কোর্স করে গড়ে নিতে পারেন আপনার স্বপ্নের ভবিষ্যৎ। অন্যের অধীনে চাকরি না করেও গড়ে তুলতে পারেন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা চার্টার্ড অ্যাকাউন্টদের মতো স্বতন্ত্র সেবাধর্মী ব্যবসা প্রতিষ্ঠান। আবার কর্মমুখী বিষয়ে পড়াশোনার পাশাপাশি আয়ত্ত করতে পারেন। কারণ এ ধরনের কর্মমুখী শিক্ষায় অধ্যয়নরত অবস্থাতেই

একটু অন্যরকম উদ্যোগ by হারুনুর রশিদ শাহীন

কীভাবে সুন্দরবনকে রক্ষা করা যায় এবং কোন কোন পরিকল্পনা নিয়ে এগোলে ভবিষ্যতে সফল হওয়া যাবে, তার জন্য 'প্রজেক্ট কনসার্ভ সুন্দরবন' প্রজেক্টের মাধ্যমে ঢাকা শহরের নামিদামি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে এক সঙ্গে করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো_ ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এনএসইউ, ইস্ট ওয়েস্ট, এআইইউবি...রায়ান, মেরাজ ও সাদাফ হায়দার। তিন বন্ধু। পড়েন নর্থ সাউথ ও ব্র্যাক ইউনিভার্সিটিতে। কিছু একটা

রামপুরায় ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী নিহত বনশ্রীতে ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর রামপুরায় ছিনতাইকারীর গুলিতে ওয়াহিদুজ্জামান নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে তিনি বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ১২ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এদিকে রামপুরার বনশ্রী থেকে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

খুন করে রক্তাক্ত ছুরি নিয়ে থানায় প্রেমিক

'আমি অনুতপ্ত। আমাকে গ্রেফতার করুন। আমি ওকে খুন করে এসেছি। আমি খুনি।' প্রেমিকাকে হত্যা করে রক্তাক্ত ছুরি নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে ডিউটি অফিসারের কাছে এভাবেই ধরা দিল এক প্রেমিক। পুলিশ প্রেমিককে আটক করে থানা হাজতে বন্দি করে। গতকাল বুধবার রাতে রাজধানীর দক্ষিণখানে এ ঘটনা ঘটে। হতভাগী তরুণীর নাম শাপলা। তার বয়স ১৪ বছর। শাপলা পেশায় পোশাককর্মী। পাষণ্ড প্রেমিকের নাম বিল্লাল হোসেন।

একসঙ্গে জ্বলে উঠল ৪০ হাজার প্রদীপ by এসএম মুন্না

রাত ১২টা ১ মিনিট। বিজয়ের ৪০ বছর পূর্তির ঐতিহাসিক ক্ষণ। এ সময় একসঙ্গে জ্বলে উঠল ৪০ হাজার প্রদীপ। নতুন আলোয় যেন নতুন করে চোখ মেললো শিল্পকলা একাডেমী। এর চারপাশে বিজয়ের আনন্দ। অনন্যসুন্দর এ আনন্দযজ্ঞে হাজারো মানুষ যোগ দিলে প্রকৃত অর্থেই অসাধারণ হয়ে ওঠে মধ্যরাত।৪০ শিশুর সমবেত কণ্ঠে 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে' পরিবেশনের মধ্য দিয়ে ব্যতিক্রমী এ আয়োজনের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল

গিটারে স্বপ্নফেরি

ঙ্গীতের বিশাল সমুদ্রে ১৯৭৬ সালের শেষের দিকে গিটারে হাত রেখেছিলেন আইয়ুব বাচ্চু। এখনও তিনি চলছেন। এখনও গিটার নিয়েই আছেন। গিটারই তার শিরা-ধমণী। গিটারেই তিনি স্বপ্ন ফেরি করে বেড়ান। তার ভাষায়, 'গিটার আমার রক্তে মিশে আছে। এটাই আমার হিমোগ্গ্নোবিন।' আইয়ুব বাচ্চুর সংগ্রহে এখন ২৫টিরও বেশি রূপালি, সাদা, কালো, সবুজসহ নানা রঙের গিটার আছে। এগুলো নিয়ে তিনি একটি প্রদর্শনী করার স্বপ্ন দেখেন। জানালেন_

হী র ক দ্যু তি by রাজ্জাক

জ খান আতাউর রহমানের প্রয়াণ দিবস। আর আগামী ১১ ডিসেম্বর তার জন্মবার্ষিকী। তাকে নিয়ে চিত্রনায়ক রাজ্জাকের স্মৃতিচারণখান আতাউর রহমান ছিলেন একাধারে পরিচালক, প্রযোজক, অভিনেতা, কাহিনীকার, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক। সবচেয়ে বড় কথা, তিনি একজন বিশাল মনের ভালো মানুষ ছিলেন। এমন গুণের অধিকারী ক'জন আছেন আমাদের চলচ্চিত্রে? তার সঙ্গে আমার অনেক মধুর স্মৃতি রয়েছে। আছে একটি অতৃপ্তির স্মৃতিও।

এ দেশে আবার আসব by জনি হক

র্মিলা ঠাকুর ঢাকায় এসেছিলেন দু'দিনের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিজীবন এবং উল্লেখযোগ্য সাহিত্য রচনার অন্তরালের গল্প নিয়ে নির্মিত 'লাইফ আনএন্ডিং' শ্রুতিনাটকে অভিনয় করতে। হোটেল র‌্যাডিসনে অপেক্ষা করছি সাইফ আলী খানের মায়ের জন্য। অবশেষে এলেন তিনি। পরনে জিন্স-ফতুয়া। ৬৪ বছর বয়সের রেখা হয়তো মুখে আছে, কিন্তু চোখজুড়ে অফুরন্ত তারুণ্য। হাতে মুঠোফোন। দেখেই প্রথমে জানালাম, সত্যজিৎ রায়ের 'অপুর সংসার'

প্রজাপতির ডানায়

রূপালি পর্দায় মৌসুমীর পথচলার দেড় যুগ পেরিয়ে গেছে। আজও পর্দায় তার আবেদন একই রকম উচ্ছ্বাস ছড়ায়। প্রশংসাও কুড়ায়। তাকে নিয়ে লিখেছেন মঈন আবদুল্লাহসকালে ঘুম থেকে উঠে নিজের রাশিফল দেখার অভ্যাসটা মৌসুমীর বেশ পুরনো। অনেক সময় সারাদিন ভালোই মিলে যায় সেগুলো। মাঝে কয়েক বছর রাশিটা বড্ড বেমানান যাচ্ছিল তার। এ কারণে ২০০৯ সালে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে অনেককেই চমকে

ত থ্য বি চি ত্র-বুটজুতা প্রথম পরেন রানী ভিক্টোরিয়া!

আজ থেকে প্রায় চার হাজার বছর আগে মানুষ শীতের প্রকোপ থেকে একটু উষ্ণতা পাওয়ার আশায় পশুর কাঁচা চামড়া দিয়ে প্রথম জুতা বানিয়ে তা ব্যবহার শুরু করে।ষ খ্রিস্টীয় এগারো থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যেই ইউরোপীয়ানদের পায়ে শোভা পেতে থাকে নানা ধরনের সুন্দর সুন্দর জুতা।ষ মধ্যপ্রাচ্যে বহুকাল আগে থেকেই উঁচু জুতা পরার প্রচলন ছিল। তারা তপ্ত বালুর ভেতর দিয়ে চলাফেরার জন্য হাইহিল ব্যবহার করত বলে ধারণা করা হয়।

র ঙ বে র ঙ-ঈশ্বরের দেওয়া মুকুট

ক সময় রাজার মুকুটই প্রতিনিধিত্ব করত একটি জাতির। মুকুট দেখেই চেনা যেত, কোনটা কোন রাজার রাষ্ট্র। প্রাচীনকাল থেকেই ইউরোপের বিভিন্ন দেশের রাজারা লোহার মুকুট ব্যবহার করতেন। এমনই একটি মুকুট ইতালির মিলান শহরের নিকটবর্তী মোনজার ক্যাথিড্রালে আজও সংরক্ষিত আছে। মুকুটটির আয়তন এক মিটারের মতো। বানানো হয়েছিল চাকতির মতো গোল করে। ওই সময় এ মুকুট ব্যবহৃত হতো হাতের আঙুলের নখে।

আগামী বছর চলচ্চিত্র পরিচালনা করব

বার বৃষ্টি এলেই গান গাইব' টেলিছবিটি নিয়ে বলুন।এক প্রতিভাময়ী অভিনেত্রীকে ঘিরে এর গল্প। যে মানুষগুলো তাকে সাফল্য পেতে সহযোগিতা করেছে তাদের সে বেপরোয়া চলাফেরা আর সঙ্গদোষে তাচ্ছিল্য করতে শুরু করে। এভাবেই একসময় কোনো এক ভুলের কারণে শীর্ষ তারকার জায়গা থেকে ছিটকে যায়। তখন সে একাকী, কর্মহীন আর নিঃসঙ্গ হয়ে পড়ে। নিজেকে সে আড়াল করে রাখে বহুদিন। এরপর ফিরে আসার জন্য চেষ্টা করে কিন্তু ততদিনে

আবার ভারতীয় টিভির সঙ্গীত প্রতিযোগিতার বিচারক রুনা by জনি হক

রেকবার ভারতীয় টেলিভিশন চ্যানেলের সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠানের বিচারক হচ্ছেন রুনা লায়লা। ভারতের সাহারা ওয়ান টিভি চ্যানেল তৈরি করছে 'সুরক্ষেত্র' নামের এই অনুষ্ঠান। এতে ভারত ও পাকিস্তানের দুটি দল শ্রেষ্ঠত্বের জন্য লড়বে। দুই দেশেই থাকছে ছয়জনের করে মোট ১২ জন। তাদের সবারই ভাগ্য নির্ধারণ হবে বিচারকদের নম্বরের ওপর। এখানে রুনার পাশাপাশি বিচারক হিসেবে থাকছেন পাকিস্তানের গজলশিল্পী গুলাম আলি, আবিদা পারভীন,

বাংলাদেশ থিয়েটারের রজতজয়ন্তী by মামুন মিজানুর রহমান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ২৫ নভেম্বর শুরু হয়েছে বাংলাদেশ থিয়েটার আয়োজিত সপ্তাহব্যাপী নাট্যোৎসব। উৎসব প্রাঙ্গণ ঘূরে এসে লিখেছেন মামুন মিজানুর রহমান।নাট্যচর্চায় ২৫টি গৌরবোজ্জ্বল বছর পেরিয়ে এসেছে বাংলাদেশ থিয়েটার। এবার রজতজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ থিয়েটার আয়োজন করেছে সপ্তাহব্যাপী এক নাট্যোৎসবের। প্রতিবছরই এ দলটি নাট্যোৎসবের আয়োজন করে আসছে। দুই দিনের নাট্যোৎসব হতো বরাবর।

শুটিং স্পট-শুভ দৃষ্টিটা সেরে নিলেন বাপ্পী-মাহী by শ্রাবণী হালদার

০০ জনের একটি ইউনিট নিয়ে সম্প্রতি হোতাপাড়ায় 'এবারের সংগ্রাম' ছবির শুটিং করলেন পরিচালক মনতাজুর রহমান আকবর। শুটিংয়ে সোহেল রানা, বাপ্পী, মাহীসহ আরো প্রায় ৮০ জনের মতো নৃত্যশিল্পী ও মডেল অংশ নিয়েছিলেন। স্পট ঘুরে লিখেছেন শ্রাবণী হালদারহোতাপাড়ার খতিব খামারবাড়ি শুটিং স্পট। বাইরে থেকে লাল-নীল হরেক রকম আলোর ভেলকিবাজি চোখে পড়ল। ভেতরে ঢুকে দেখা গেল এক কোনায় চলছে রান্নাবান্নার আয়োজন।

ঋত্বিক ঘটক ও গণমানুষের কথা by কামরুজ্জামান মিলু

ত্বিক কুমার ঘটকের ৮৬তম জন্মদিন ছিল গত ২৪ নভেম্বর। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছিল সপ্তাহব্যাপী তাঁর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর। এ উৎসব নিয়ে লিখেছেন কামরুজ্জামান মিলু।উপমহাদেশের চলচ্চিত্রকার হিসেবে যে কয়জনের নাম সবার মুখে ও স্মৃতিতে ভেসে ওঠে, ঋত্বিক ঘটক তাঁদের মধ্যে অন্যতম। এখন পর্যন্ত বিভিন্ন চলচ্চিত্র দর্শকপ্রেমীর কাছে তাঁর পরিচালিত ছবিগুলো একেকটি ইতিহাস হয়ে আছে।

শশী ছুটছেন আপন গতিতে by কামরুজ্জামান মিলু


পুরো নাম শারমিন জোহা শশী। জন্ম রংপুর জেলার কেরানীপাড়ায়। পাঁচ বছর বয়সে নাচ শেখার জন্য ভর্তি হন শিশু একাডেমীতে। নৃত্যের প্রথম শিক্ষক শিমু হোসেন। নূপুরের ঝমঝম ছন্দে বেশ কয়েক বছর রংপুরের টাউন হলে নৃত্যে মাতিয়ে রেখেছিলেন সবাইকে। এরপর পড়াশোনা নিয়ে অনেকখানি ব্যস্ত হয়ে পড়েন। তবে মনে মনে স্বপ্ন আঁকতে থাকেন কাজলচোখে। সংস্কৃতিমনা পরিবারে তাঁর জন্ম।

একজন নিকোলাস কেজ by প্লাবন ইমদাদ

মাত্র ৩২ বছর বয়সে অস্কার জয় করে রেকর্ড গড়েছেন ছবির ইতিহাসে। তাঁকে নিয়ে লিখেছেন প্লাবন ইমদাদ
পারিবারিক হিসাব কষে তাঁকে মজা করে প্রায়ই বলা হয় যে তিনি অর্ধ-জার্মান অর্ধ-ইতালিয়ান। কেননা জার্মান মা আর ইতালি বাবার ঘরেই কেজের জন্ম। সাহিত্যের অধ্যাপক বাবা আর ফ্যাশন ডিজাইনার মায়ের ছেলে বলেই হয়তো সৃজনশীলতার জগতে পদার্পণ। পরিচালক মামা ফ্রান্সিস ফোর্ড কপোলার ভাগ্নে পরিচয়ে পরিচিত হওয়ার বদলে নিজ

মেলে দাও ইচ্ছেডানা অপেক্ষার পালা শেষ! by শ্রাবণ সরকার

মুক্তির আগেই ছবির পোস্টার, প্রোমো, গান এমনকি তার নামও যখন আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসে, অভিজ্ঞতা বলে, বঙ্ অফিসে ফাটাফাটি একটি কাণ্ড ঘটিয়ে ফেলবে সেই ছবি! অন্তত বলিউডি ছবির দর্শকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করে সে ধরনের আগাম 'ঝড়তোলা' ছবি দেখার জন্য! তবে মুক্তির আগের দিন পর্যন্ত ছবির অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক-পরিচালক থেকে শুরু করে কলাকুশলীদের 'রক্তচাপ' থাকে ঊর্ধ্বগামী!

ওঁরা দুজন

ড়ান'-এর পর নতুন ছবির কাজে হাত দিয়েছেন বিক্রমাদিত্য মাতওয়ানি। ছবির নাম 'লুটেরা'। কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং ও সোনাক্ষী সিনহা। পঞ্চাশের দশকের প্রেম কাহিনী নিয়ে ছবির গল্প। এ মাসেই শুরু হয়েছে চিত্রায়ণ। সেই ছবি নিয়ে মুখোমুখি রণবীর-সোনাক্ষী। এই প্রথম বলিউডের দুই নবাগত তারকার যৌথ সাক্ষাৎকার। গ্ল্যামশ্যামডটকম থেকে ভাষান্তর করেছেন ইমাম বাবু

রাধারমণের গানে ভেসে by মামুন মিজানুর রহমান

৫ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাঠে অনুষ্ঠিত হয় রাধারমণ সংস্কৃতি চর্চাকেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে দিনব্যাপী 'রাধারমণ সংগীত উৎসব'। বিস্তারিত লিখেছেন মামুন মিজানুর রহমান'মনে মনে নাই গো, আমারে বন্ধুয়ার মনে নাই গো' রাধারমণের এই বিখ্যাত গানটি হয়তো সর্বাংশে বা এক অর্থে সত্য নয়। রাধারমণকে ভক্তরা, গানরসিকরা ভোলেননি। তিনি শ্রোতাদের প্রাণে ঠিকই উজ্জ্বল আছেন, উজ্জ্বল থাকবেন।

অধিক সন্ন্যাসে গাঁজন নষ্ট by দাউদ হোসাইন রনি

কটা চমৎকার বিনোদনমূলক ছবি হতে পারত 'কিং খান'। হতে হতেও হলো না। প্রচার-প্রপাগাণ্ডায় 'হলিউড প্রযুক্তি'র বুলি আউড়িয়ে দর্শকের আগ্রহ হয়ত বাড়ানো গেছে, কিন্তু দর্শকের ইজ্জত কি রাখা গেছে? এ রকম শিশুতোষ এবং অপরিপক্ক টেকনোলজির ব্যবহার কখনো কোনো সিনেমায় দেখেছি বলে মনে পড়ে না। হলিউডের ছবি তো দূরের কথা, পাশের দেশ ভারতের প্রাদেশিক ছবিতেও এমন 'কীর্তি'র দেখা মেলে না।

গানে গানে নারী সহিংসতার প্রতি 'না' by শিউলি শবনম,

গানের সুর মাধুরী থামাবে এবার নারী সহিংসতা। এবার গানই জাগাবে পুরুষকে, শেখাবে নারীর প্রতি দ্বিধাহীন শ্রদ্ধা। গানে গানে এসব কথাই যেন উচ্চারিত হলো বামবার কনসার্টে। গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় ১৩টি ব্যান্ডের উৎসবমুখর কনসার্ট, যার স্লোগানে ছিল নারী সহিংসতা বন্ধের মন্ত্রণা 'নারীর প্রতি সহিংসতাকে না বলুন, সত্যিকারের মানুষ হোন'।

সাফল্যের পাখায় আমব্রিন by সৌরভ রাহমান

রটিভির সরাসরি গেম শো 'ঠিক বলছেন তো'র সঞ্চালনা করে রাত ১০টায় বাসায় ফিরলেন আমব্রিন। কোথাও ক্লান্তির লেশ মাত্র নেই। ফুর্তিতে টইটম্বুর। ২০০৭ সালে বিনোদনজগতে পথচলা শুরু। এখন অভিনয়, মডেলিং, উপস্থাপনা_তিনটিতেই সমান ব্যস্ত। ক্যারিয়ারের পালে হাওয়া লেগেছে কখন? প্রশ্নটির জন্য বোধ হয় মানসিকভাবে প্রস্তুত ছিলেন আমব্রিন। উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না।

বিনোদিনী' ও 'রক্তকরবী'-দুই শতকের গল্প by গোলাম রাব্বানী

০ নভেম্বর জাতীয় নাট্যশালায় হয়ে গেল নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনা 'রক্তকরবী'র শততম মঞ্চায়ন। আগামীকাল একই মঞ্চে অনুষ্ঠিত হবে ঢাকা থিয়েটারের প্রযোজনা 'বিনোদিনী'র শততম মঞ্চায়ন। ঢাকার মঞ্চের আলোচিত এই দুই নাটক নিয়ে এবারকার প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন গোলাম রাব্বানীজীবন তো একটা ম্যাজিক মাত্র। আর এক জীবনে মানুষ কত রকমই না জাদুমন্ত্র দেখে। মানুষ তার সৃষ্টিকেই একসময় জাদুময় করে তোলে তার প্রেমের

পবিত্র কোরআনের আলো-আল্লাহ তুর পাহাড়ে মুসা (আ.)-কে তাওরাত কিতাব দান করেছিলেন

৪৩. ওয়া লাম্মা জা-আ মূছা লিমীক্বা-তিনা ওয়া কাল্লামাহূ রাব্বুহূ ক্বা-লা রাবি্ব আরিনী আনযুর্ ইলাইক; ক্বা-লা লান তারা-নী ওয়া লা-কিনিন্ যুর ইলাল জাবালি ফায়িনিছ্ তাক্বার্রা মাকা-নাহূ ফাছাওফা তারা-নী; ফালাম্মা তাজাল্লা রাব্বুহূ লিলজাবালি জাআ'লাহূ দাক্কান ওয়া খার্রা মূছা সায়ি'ক্বা-; ফালাম্মা আফা-ক্বা ক্বালা ছুব্হানাকা তুব্তু ইলাইকা ওয়া আনা আউওয়ালুল মু'মিনীন।১৪৪. ক্বা-লা ইয়া মূছা ইনি্নস্ ত্বাফাইতুকা আ'লান্নাছি বিরিছা-লা-তী ওয়া বিকালা-মী ফাখুয্ মা আ-তাইতুকা ওয়া কুম্ মিনাশ্ শা-কিরীন।

জিন্নাত আলীর মৃত্যু : আইন শুধু লাশের সুরতহাল করে by লুৎফর রহমান রনো

শুরুতেই বলতে হয়, মেয়েসন্তানের মা কিংবা বাবা হওয়া যে একটি অভিশাপ_এই নেতিবোধ বাংলাদেশের মানুষের মনে বদ্ধমূল হতে চলেছে। সে জন্যই সহায়তা করে যাচ্ছে বাংলাদেশের অকার্যকর আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশের মানুষ তথাকথিত 'বখাটে' ও 'সন্ত্রাসী' নামের শ্বাপদের হাতে শতভাগ জিম্মি। সন্ত্রাসীর তাড়া খেয়ে বা হুমকি-ধমকিতে বিচলিত ব্যক্তি যখন পুলিশের কাছে সহায়তা প্রার্থনা করে_পুলিশ সাধারণ নাগরিকের আবেদন-নিবেদনে কর্ণপাত করে

চালচিত্র-দেশ কোন পথে, জাতীয় ঐকমত্য জরুরি by শুভ রহমান

দেশের রাজনীতি এখন ঘটনাবহুল। সর্বশেষ ঘটনা মন্ত্রিসভায় তিনজন পূর্ণ মন্ত্রীর অন্তর্ভুক্তি। এর ঠিক আগে আগেই সিটিজেন ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইট্স বা সিডিএইচআর নামের এক নাগরিক সংগঠনের আত্মপ্রকাশ। আর কিছুকাল ধরে চলে আসছে টিপাইমুখ বাঁধ, তিস্তা চুক্তি, ঢাকা সিটি করপোরেশনের বিভাজন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের প্রশ্ন, যুদ্ধাপরাধের বিচার আর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের ফল আউট ও নরসিংদীর মেয়র

এইডস দিবস-শূন্য হোক এইচআইভি মৃত্যুহার

লবেয়ার কামু তাঁর 'দ্য প্লেগ' বইতে রোগের মহামারির চেহারাটা বর্ণনা করেছেন। কামু দেখিয়েছেন, রোগ যখন ছড়িয়ে পড়ে গোটা সমাজব্যবস্থার ওপর, এর বিরূপ প্রভাব কেমন হয়। তবে সে তো মাত্র ওরাও নামে একটি শহরের গল্প। কিন্তু যদি ওই শহরের মতোই বিশ্বের অনেক দেশের অনেক শহরে এমন আরেকটি ভয়াবহ অসুখের বিস্তৃতি হয়? আমি এইচআইভি মানে এইডসের কথা বলছি। এ মুহূর্তে বিশ্বে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা তিন কোটিরও কিছু

পিএসসির আঞ্চলিক কার্যালয় প্রসঙ্গে by ড. তুহিন ওয়াদুদ

বাংলাদেশ সরকারি কর্মকমিশন বাংলাদেশের সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের নিয়োগদানের নিমিত্তে একটি সরকারি প্রতিষ্ঠান। নিয়োগ ছাড়াও এ প্রতিষ্ঠান প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষা এবং সিনিয়র স্কেল পরীক্ষাও গ্রহণ করে থাকে। সাংবিধানিক এ প্রতিষ্ঠান সরকারি বিভিন্ন উচ্চতর পদেও নিয়োগ দিয়ে থাকে। বিগত সরকারের সময় বাংলাদেশ সরকারি কর্মকমিশন নিয়ে অনিয়মের অভিযোগ

গ্রিস-ইতালি-পশ্চিমা তরুণদের চোখ ফেরানো যাবে কি? by ফারুক যোশী

৭ সেপ্টেম্বর শুরু হওয়া ওয়াল স্ট্রিটের আন্দোলন ছড়িয়ে পড়েছিল পৃথিবীর দেশে দেশে। সারা পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষের মুক্তির লক্ষ্যে একটা লুটেরা শ্রেণীর হাত থেকে অর্থনীতির চাকাকে বের করে আনার প্রত্যয় নিয়ে শুরু হয়েছিল এ আন্দোলন। ওয়াল স্ট্রিটের আন্দোলন উপেক্ষিত হয়েছিল প্রথমদিকে। উন্নত দেশগুলোতে যা হয়। শ্রমিক কিংবা বেকারদের যেকোনো আন্দোলনকেই আমেরিকা কিংবা ব্রিটেনের মতো দেশগুলোতে গাঁজাখোর কিংবা

সাদাকালো-নাগরিক সমাজ ঢাকা বিভাজনের বিরোধী by আহমদ রফিক

ল্লিশের দশকের শেষদিকে যখন প্রথম ঢাকায় আসি, তখনকার গাছগাছালি ও ফুললতা-বুনোঝোপের বর্ণ-গন্ধ-রূপে ভরা ঢাকা, এখন আর তেমনটি নেই। থাকার কথাও নয়। রেসকোর্স ময়দানের দক্ষিণ দিকে দাঁড়ানো কালীমন্দির ও এর দেয়ালের বাইরে পলাশ ও হলুদ করবির গাছগুলো নেই। নেই এমনি অনেক কিছু। যেমন মালিবাগ-খিলগাঁওয়ের পুকুর, গাছপালা, কাঁচা রাস্তা, ইন্দ্রপুরি নামের দিঘি কিংবা পুরানা পল্টনের হলুদ রং একতলা বাড়িগুলো।

পাট ও পাটজাত দ্রব্য-আবার ফিরে পাক ঐতিহ্য

দীর্ঘদিন পাট চাষে পিছিয়ে থাকার পর কয়েক বছর আগে বাংলাদেশের পাটচাষিরা নড়েচড়ে উঠেছিলেন। তাঁদের সামনে আশার আলো জ্বলে উঠেছিল খানিকটা। সেই আলো দেখেই পাটচাষিরা উদ্বুদ্ধ হয়েছিলেন পাট চাষে। পাটের উৎপাদন বেড়ে যায় সেই সুবাদে। পাটের বাজারও বেড়ে গিয়েছিল কিছুটা। কিন্তু এ অবস্থা স্থায়ী হয়নি মোটেও। পরিস্থিতি দ্রুত বদলে যায়। আবারও পাটচাষিরা মুখ ফিরিয়ে নিতে শুরু করেন। কারণ পাটের দাম পড়তে শুরু করে

বিভাজিত সিটি করপোরেশন-নিশ্চিত করা হোক সেবা ও সমন্বয়

শেষ পর্যন্ত বিভক্ত হয়ে গেল ঢাকা সিটি করপোরেশন। নিন্দুকরা যে যা-ই বলুন না কেন, বিশ্বে একটা নজির সৃষ্টি করা গেল। পৃথিবীর কোথাও যা নেই, আমাদের তা আছে। বাংলাদেশের চেয়ে বড় অনেক দেশ পৃথিবীতে আছে। ঢাকার চেয়ে অনেক বড় শহর আছে। আছে ঢাকার চেয়ে উন্নত অনেক শহর। কিন্তু এখন থেকে একমাত্র আমরাই বলতে পারি, আমাদের রাজধানী শহরটি এতই বড় যে তা দুই সিটি করপোরেশনের আওতায়।

ইতিহাসের সবচেয়ে দামি ভুল!

বিষ্যৎ না বুঝে হাতের পাঁচ ছেড়ে দিয়ে অনেকেই পরে আফসোস করেন। কারো কারো ভুল হয় মাত্রাছাড়া। তবে কারো ভুল কি রোন্যাল্ড ওয়েনের চেয়ে বড় হবে? ৩৫ বছর আগে প্রয়োজনের তাগিদে তিনি যা বিক্রি করেছিলেন মাত্র ২৮ ডলারে, বর্তমানে তার বাজারমূল্য ৩৫ বিলিয়ন ডলার! কী ছিল সেই মহার্ঘ্য বস্তু? উত্তরটাও ঘোর লাগার মতো, অ্যাপলের মালিকানা।অ্যাপল। আধ-খাওয়া আপেলের লোগোসংবলিত এই ব্র্যান্ডটি বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয়

পাহাড়ের কোলে-খাগড়াছড়ি ভূস্বর্গ হতে পারত by বিপ্রদাশ বড়ুয়া

পাহাড়, নদী, সমতল, আদিবাসী ও বাঙালি নিয়ে ভূস্বর্গের সেরা সুন্দরী নগরী হতে পারে খাগড়াছড়ি, চেঙ্গির বাঁ তীরে খাগড়াছড়ি, ডান তীরে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পাহাড় শ্রেণী। এই পাহাড়ের সর্বোচ্চ শীর্ষের নাম 'এদো শিরো মোন', অর্থাৎ হাতির শির। খাঁরাছড়ি নামের একটি ছড়া শহর ভেদ করে চেঙ্গিতে মিশেছে। খাঁড়া বা নলখাগড়া থেকে খাঁরাছড়ি, তার থেকে খাগড়াছড়ি। পঞ্চাশ বছর আগের সুশ্রী তরুণী এই শহর এখন অবৈধ ভোগদখল হয়ে হয়ে হতশ্রী। শহরের উঁচু টিলা, তার চারপাশ কিছুই অক্ষত নেই। এমনকি কুড়ি-তিরিশ বছর আগেও এর পাহাড় ও টিলার সবুজের জৌলুস দুই চোখ ভরে পান করেছি। পাহাড়িদের তৈরি দুধ-সাদা মিষ্টি পানীয় জগরার মতো। মেয়র, আঞ্চলিক পরিষদ, জেলা প্রশাসক কারো নয় এখন ভূস্বর্গ খাগড়াছড়ি। অবৈধ দখলদার, রাজনৈতিক ক্ষমতাবান বাটপাড়দের রক্ষিতা সে। বারোয়ারি মাল-সামান।
১৯৭১ সালের পয়লা জানুয়ারি খাগড়াছড়ি হয় রামগড় মহকুমার সদর দপ্তর। ১৯৬১ সালে খাগড়াছড়ি ইউনিয়ন ছিল মহালছড়ি থানার অধীন। এ বছর আদমশুমারিতে এর লোকসংখ্যা ১২ হাজার ৯০০, এলাকা ছিল ৪৮ হাজার ২৮৯ একর। ১৯৫৮ সালে খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় স্থাপিত। আমার 'শ্রামণ গৌতম' উপন্যাসের পটভূমি লেখার জন্য এই পথে পানছড়ি যাই। সেও তিরিশ বছর আগে ঘটেছিল। তখনো খাগড়াছড়ি ও পানছড়ির ভূপ্রকৃতি প্রায় অপাপবিদ্ধ। আস্তে আস্তে শাসকদের ছত্রচ্ছায়ায় বাঙালি অভিবাসী ঢুকে পড়ল। ব্রিটিশ ও পাকিস্তানি সরকার যেমন শঠ ও খল ছিল, বাংলাদেশ সরকারও সে পথ অনুসরণ করল। ২০১০ সালের ফেব্রুয়ারিতে খাগড়াছড়ির কী করুণ অবস্থা হয়েছিল। চেঙ্গির মোড়ের। মনে পড়ে? মনে করে দেখুন, বিচার-বিবেচনা করে দেখুন মহাশয় শাসকগণ।
বাংলাদেশের আনাচকানাচের প্রকৃতি ও মানুষ দেখা শুরু করি ১৯৯৫ সালের দিকে। পার্বত্য চট্টগ্রামের কিছু গভীর প্রত্যন্ত অঞ্চল দেখার সুযোগ হয়েছে। বহু ভোগান্তির পর এত দিনে ভূস্বর্গের ছাদ সাজেক দেখার পরদিন পাখির চোখে খাগড়াছড়ি দেখে নিই। পাহাড় কাটা, জলা ও পুকুর ভরাট, খাগড়াছড়ি ও চেঙ্গি নদী দখল এবং দুর্গতি দেখতে হলো সেই সুবাদে। স্থানীয় অনেকে অনুরোধ করেছেন দু-এক কথা লিখতে। এখানকার কোনো স্কুল-কলেজে খেলার মাঠ নেই? এ কথা বিশ্বাস করব?
খাগড়াছড়ি কোর্টের প্রবেশপথের বিখ্যাত বটগাছটি আমার বয়সী। ওর গায়ে বিশাল এক সাইনবোর্ড খাড়া। ছোট ছোট আরো কিছু টিনের ফলক, পেরেকে পেরেকে জর্জরিত। কোর্টের অভিভাবকরা দেখুন চোখ মেলে। ওর শেকড়গুলো বাধ্য হয়ে টিলার ওপর থেকে নিচের দিকে শৈল্পিক দক্ষতায় নেমে পড়েছে। নিচে বাঁধানো সড়ক, শেকড়ের জন্য একটুও মাটি রাখেননি সড়ক নির্মাতা ও প্রকৌশলীরা। জেলা শাসক, রাজনীতিক, আদালতচালক_কারো চোখে পড়ে না? বটগাছের বিশাল শরীর খাড়া রাখতে ও খাদ্য জোগাতে শেকড় ও ঝুরি হলো প্রাণ। রাস্তার পাশে অন্তত এক ফুট মাটি রাখতে মানা? কী করে হে মানুষ, তার সৌন্দর্য ও উপকার নিতে চান? গাছের চারদিকে ইট-সিমেন্টে বেঁধে দেওয়ার সময় শেকড় যাতে কাটা না পড়ে সেদিকে কঠোর সতর্কতা দরকার। শ্রমিকদের ওপর এ দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না। অভিজ্ঞ প্রকৌশলী বা বৃক্ষবিদের দৃষ্টি দরকার। আলুটিলার বিখ্যাত বট-পাকুড়-আশ্বত্থেরও একই করুণ দশা। বট-অশ্বত্থ আমাদের জন্য প্রচুর প্রচুর অঙ্েিজন জোগান দেয়। প্রচুর ফল পাখিদের অন্তত তিন মাস খাদ্য জোগায়। পঞ্চাশ বছুরে একটি গাছ, তার আনুমানিক ওজন পঞ্চাশ টন ধরুন। এখন সে যে পরিমাণ অঙ্েিজন তৈরি করে, এর মূল্য সাত লাখ ৫০ হাজার টাকা, জীবজন্তুর জন্য আমিষ সরবরাহের মূল্য ৬০ হাজার টাকা, মাটির ক্ষয়রোধ ও উর্বরতা বাড়াবে সাত লাখ ৫০ হাজার টাকার, জলের আবর্তনচক্রের আর্দ্রতা নিয়ন্ত্রণ মূল্য ৯ লাখ টাকা, আবহাওয়া দূষণ নিয়ন্ত্রণ মূল্য ১৫ লাখ টাকা, পাখি ও পোকামাকড় ইত্যাদির আশ্রয় মূল্য সাত লাখ ৫০ হাজার টাকা। যোগ করে নিন মোট পরিমাণ! সারা খাগড়াছড়িতে, অরণ্যের নিকটতম প্রতিবেশী শহরে শতাব্দীর বৃক্ষ কেন নেই? না থাকার জন্য পূর্বাপর জেলা শাসক, মেয়র, আঞ্চলিক পরিষদ, পরিবেশ অধিদপ্তর, নগরবাসী সবার জন্য অপমানকর। খুব খুব। তরুণ সাংবাদিক বন্ধুদের বলি, ভয় পেয়ো না। 'সত্য যে কঠিন,/কঠিনেরে ভালোবাসিলাম,/সে কখনো করে না বঞ্চনা।'_রবীন্দ্রনাথের কথা। তুড়ি মেরে নজরুল বলেছেন, 'দে গরুর গা ধুইয়ে।' বন্ধুরা লিখে যাও।
বনশ্রী হল বন বিভাগের বিশ্রামাগার, বাংলো। ওখানে যাওয়ার খাড়া পথের দুই ধারে কিছু গাছ আছে, ওরা কি আমার বয়সী? হন্তারকরা বলে, বঙ্গবন্ধু ও চার নেতাকে যদি খুন করা যায়, তাহলে বৃক্ষ কোন ছার! এ জন্যই অন্যায় ও অপরাধের শাস্তি হওয়া দরকার। নয়তো আইনের শাসন থাকে না, খুনিরা বেপরোয়া হয়ে ওঠে। যুদ্ধাপরাধীদেরও তাই সারা বিশ্বে বিচার হয়, কেউ টুঁ শব্দ করে না। আমাদের দেশে খুনিদের সমর্থনকারীরা করে। এ জন্য সমর্থকদেরও বিচার হওয়া উচিত। নয়তো দেশ চলে না। খাগড়াছড়ির পরিবেশও বাঁচবে না। দেশের নদী, পুকুর, ঝিল, এমনকি অবিশ্বাস্য হলেও সত্যি যে বঙ্গোপসাগরও বাঁচবে না। এ জন্য শিশু, নারী, প্রেমিকা, পাখি, জীবজন্তু, সারা দেশের আদিবাসী কেউ রেহাই পায় না। বনের হরিণ, টুট্যাং (তক্ষক), বাঘ, ভালুক, হাতি কেউ নিরাপদ নয়। অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ালে কারো রেহাই নেই।
খাগড়াছড়ির সবুজবাগ বসতি সৃষ্টি হচ্ছে পাহাড় কেটে। প্রশাসন ও শাসক অন্ধ, বধির। এমনকি পক্ষপাতদুষ্টও। ক্ষেতের বেড়া যদি ধান খায়, চাষির কী উপায় থাকে? মোহাম্মদপুরের বসতি সৃষ্টিও পাহাড় ধ্বংস করে। এত পাহাড় আছে, দু-একটা ধ্বংস করলেই বা কি? আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী সরকারি কর্মকর্তারাও এ ধারণার শিকার। মূর্খ ওরা, জেনে রাখুন। এ জন্য সবুজবাগের, মোহাম্মদপুরের পাহাড় কাটায় কেউ বাধা দেয়নি? অথচ এ বিষয়ে স্পষ্ট আইন আছে। এ আইন লঙ্ঘন করছে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, টাউট-বাটপার। আর প্রশাসন মদদ দিচ্ছে, সায় দিচ্ছে, উসকানিও দিচ্ছে।
জগন্নাথ মন্দির খাগড়াছড়ির সুপ্রাচীন ধর্মস্থান। ১৯৭১ সালে মন্দিরের পেছনের পুকুর বা জলাভূমিটি মন্দির কর্তৃপক্ষ লিজ নিয়েছিল আইন অনুযায়ী। মাছের চাষ হতো, মন্দিরের খরচ মিটত। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধভাবে এর বন্দোবস্তি চলে যায় অন্যের হাতে। সচেতন জনগণের আন্দোলনের ফলে বন্দোবস্তি বাতিল হয়। এখন পৌরসভার মেয়র রফিকুল আলম রাষ্ট্রের পরিবেশ আইন অমান্য করে ভরাট করে নিয়েছেন। ওখানে বহুতল ভবন হবে, ব্যবসাকেন্দ্র হবে। পুকুর-জলাশয় ভরাট করে নগরায়ণ, ব্যবসায়ীদের পেট ভরানো। ধন্য এ দেশ, বিচিত্র এ দেশ। চেঙ্গি স্কয়ার থেকে বাসস্ট্যান্ডের দিকে যেতে বাঁ পাশে একটি পুকুরের মাঝখানে ঘর বানাচ্ছে। এ অন্যায় বন্ধ করা হোক। চেঙ্গি স্কয়ার এ শহরের সুন্দর মোড়। এর সুন্দর ভাস্কর্যটি যত্নের অভাবে হতশ্রী। পাহাড়ের ওপর দশবল বৌদ্ধবিহার, প্রয়াত জনপ্রিয় নেতা মানবেন্দ্র লারমার ভাস্কর্য, পানছড়ির দিকে যাওয়া সড়কটি সুন্দর। শুধু দরকার রাস্তার দুই ধারে নির্বাচিত ফুল-ফলের একক বৃক্ষবীথি। শুধু দরকার প্রকৃতি বিশারদের পরামর্শ। শিমুল, মহুয়া, কৃষ্ণচূড়া, স্বর্ণচূড়া, সোনালু, ছাতিম, তাল, গামারি, চাঁপার একান্ত বীথি। তেঁতুল, গাব, ফুলচুষি, পদাউকের একান্ত বীথির পরিকল্পিত রূপ নিষ্ঠুর হন্তারকের মনও বদলে দিতে বা ভাবের আবেশ তুলতে সক্ষম। পলাশের পাশে পারিজাত বা মাদারের বীথি কখনো যদি খাগড়াছড়ির রাস্তার দুই পাশে দেখা যেত! শুধু পরিকল্পনার অভাবে, সুস্থ চিন্তার অভাবে ভূদৃশ্য অসুন্দর হয়ে আছে। কে এগিয়ে আসবে ভূস্বর্গ খাগড়াছড়ি গড়ে তুলতে। শহরে ইট-সিমেন্টের দালানকোঠার ভিড় বলেই তো তার মধ্যে পরিকল্পিত পুষ্পবৃক্ষ ও ছায়াবৃক্ষ এত প্রয়োজন। আলুটিলাকে এখনো সম্ভব স্বপ্নসুন্দর করে তোলা। শুধু গাছ দিয়ে, বীথি রচনা করে এ কাজ সম্ভব। আহা, এ যাত্রায় পানখাইয়াপাড়ার মোড়ের বটগাছ মহাশয়কে শুভেচ্ছা জানিয়ে আসা হয়ে উঠল না!!

মানবতাবিরোধী অপরাধের বিচার-ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে সাকার অস্বীকৃতি

কাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলার বিচার কার্যক্রম স্থগিত ও চেম্বারে বসে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়ার আদেশ প্রত্যাহার করতে সালাহউদ্দিন কাদের চৌধুরীর আবেদনের ওপর আগামী ৫ ডিসেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল। ন্যায়বিচার নিশ্চিত করতে উন্মুক্ত বিচারের আয়োজনসহ সাতদফা দাবি বাস্তবায়ন করতে সাকা চৌধুরীর আবেদনের ওপরও এদিন আদেশ দেওয়া হবে।

মেয়র লোকমান হত্যাকাণ্ড-মূল আসামিরা ধরা পড়েনি, প্রধানমন্ত্রীর কাছে স্ত্রীর আকুতি by সুমন বর্মণ,

রসিংদীবাসীর প্রিয় মেয়র লোকমান হোসেনকে হারানোর এক মাস হলো আজ পয়লা ডিসেম্বর। কিন্তু এত দিনেও লোকমান হত্যা মামলার প্রধান আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশা ও ভয়ে আছে সাধারণ মানুষ। সন্ধ্যা ৭টার পরপরই বেশির ভাগ দোকান এখনো বন্ধ হয়ে যায় শহরে। তদন্তের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়রের স্ত্রী নুসরাত জাহান বুবলী। তিনি বিচার পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি প্রার্থনা করেছেন।

বিল পাস নিয়ে স্পিকারের সঙ্গে এমপিদের বাগ্‌যুদ্ধ

পূর্ব ঘোষণা ছাড়াই দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করে মাত্র ৯ মিনিটে উপজেলা পরিষদ ও ঢাকা বিভক্তীকরণ বিল পাস নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। জবাবে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ সংসদ সদস্যদের সময়জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। দুই পক্ষের আলোচনা-সমালোচনায় গতকাল বুধবার সংসদ অধিবেশন কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।

সংবাদ সম্মেলনে সন্তু লারমা-শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে মার্চে মহাসমাবেশ

পার্বত্য শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাসহ (রোডম্যাপ) ১৯ দফা দাবি আদায়ে জনসংহতি সমিতি আগামী মার্চে মহাসমাবেশসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।গতকাল বুধবার সকালে ঢাকার একটি হোটেলে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, চুক্তি বাস্তবায়ন না করে সরকার

কুমিল্লা সিটি নির্বাচন-নাগরিক কমিটির ব্যানারে সাক্কু, আওয়ামী লীগে দুই বিদ্রোহী

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন বিএনপি বর্জন করলেও বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু মাঠ ছাড়ছেন না। মেয়র পদে তিনি নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী হচ্ছেন। আজ বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হচ্ছে। এদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান দলীয় সমর্থন পাওয়ার পর দলের শীর্ষস্থানীয় নেতারা সরে দাঁড়ানোর কথা বললেও বেঁকে বসেছেন ছাত্রলীগের সাবেক দুই নেতা।

ইনজেকশনে মাদকসেবন কমাতে বিশেষ থেরাপি-আজ এইডস দিবস, নানা অনুষ্ঠান by তৌফিক মারুফ

নজেকশনে মাদক গ্রহণকারীদের মাধ্যমে রাজধানীতে এইচআইভি-এইডস বিস্তৃতি আগের চেয়ে কমেছে। তবে অন্যান্য কারণে ঝুঁকি কমছে না। গত এক বছরে দেশের এইচআইভি-এইডস পর্যবেক্ষণে এ ইতিবাচক পরিবর্তন ধরা পড়েছে বলে দাবি করছেন সরকারি-বেসরকারি বিশেষজ্ঞরা। একই সঙ্গে ইনজেকশনের সাহায্যে মাদক গ্রহণ নিরুৎসাহ করতে দেশে চালু করা হচ্ছে বিকল্প মাদক, যা এখন পরীক্ষামূলকভাবে কেবল ঢাকায় চলছে একটি আন্তর্জাতিক সংস্থার

হামলার জের-ইরানে ব্রিটিশ দূতাবাস বন্ধ-লন্ডনে ইরানি দূতাবাস বন্ধ এবং ৪৮ ঘণ্টার মধ্যে কূটনীতিকদের ব্রিটেন ত্যাগের নির্দেশ

রানের সঙ্গে ব্রিটেনের কূটনৈতিক দ্বন্দ্ব চরমে উঠৈছে। তেহরানের ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দিয়ে সব কূটনীতিকদের সরিয়ে নিয়েছে লন্ডন। তেহরানে গত মঙ্গলবার ব্রিটিশ দূতাবাসে হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া শুক্রবারের মধ্যে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগ এ নির্দেশের কথা জানান। তিনি বলেন, ইরানি কূটনীতিকদেরও লন্ডন থেকে বহিষ্কার করা হবে।

সৌদি আরবে দেশি কর্মী কম রাখা কম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা

সৌদি আরবে যেসব কম্পানিতে মোট জনবলের কমপক্ষে ৭-৮ শতাংশ সৌদি নাগরিক নেই সেগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে দেশটির সরকার। নতুন জাতীয়করণ কর্মসূচির অংশ হিসেবে এ নিয়ম কার্যকর হচ্ছে।সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো কম্পানিতে সৌদি নাগরিক কমপক্ষে ৭-৮ শতাংশ না থাকলে তাদের নতুন কাজের অনুমতি, নতুন শাখার অনুমতি বা বিদেশি তহবিল ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

বদলে যাওয়া মিয়ানমারকে নিয়ে 'দড়ি টানাটানি'

সাম্প্রতিক সময়ে মিয়ানমারে বেশ কয়েকটি কূটনৈতিক সফর ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে হিলারির মতো এত মনোযোগ কোনো সফরকারীর ভাগ্যে এখনো জোটেনি। অর্ধ শতকের বেশি সময়ে মার্কিন কোনো উচ্চপদস্থ সরকারি প্রতিনিধির এটিই প্রথম মিয়ানমার সফর। শেষবার ১৯৫৫ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ফস্টার ডালেস মিয়ানমার সফর করেছিলেন।

ঐতিহাসিক সফরে হিলারি মিয়ানমারে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে গতকাল বুধবার মিয়ানমারে পেঁৗছেছেন। ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারে কোনো উচ্চ পর্যায়ের মার্কিন সরকারি কর্মকর্তার এটিই প্রথম সফর। হিলারি বলেছেন, তাঁর এ সফরের উদ্দেশ্য বেসামরিকীকরণের পথে মিয়ানমার সরকারের গৃহীত 'সংস্কার কর্মসূচি'কে উৎসাহ দেওয়া। বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন দেশগুলোর অন্যতম এ দেশের সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন

মেসিই হবেন বর্ষসেরা

ময় যতই গড়াচ্ছে, এগিয়ে আসছে ফিফা ব্যালন ডি অর পুরস্কার ঘোষণার সময়, ততই জমে উঠছে জল্পনা-কল্পনা_কে হবেন এবারের বিশ্বসেরা? আলোচনায় সবচেয়ে উজ্জ্বল দুটি নাম লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রোনালদোরই স্বদেশি কিংবদন্তি ইউসেবিও কিন্তু এগিয়ে রাখছেন মেসিকেই! আর আর্জেন্টিনার কোচ আলেসান্দ্র সাবেলা তো বরাবরের মতোই মেসিতে মুগ্ধ, তাঁর দলের অধিনায়ক যে মুহূর্তেই বদলে দিতে পারেন একটা

খুলনা-রাজশাহীর জয়ের দিনে ঢাকা মেট্রোর রান-পাহাড়

ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর অভিষেক এ বছরই। প্রথম তিন ম্যাচের পারফরম্যান্স উল্লেখযোগ্য কিছু নয়। তবে চতুর্থ ম্যাচে এসে এমন কাণ্ড করলেন যে আল-আমিন হোসেনের দিকে দৃষ্টি ঘুরে যেতে বাধ্য। খুলনার এই পেসার ম্যাচে ৮৯ রানে নিয়েছেন ১২ উইকেট! এর মধ্যে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে চট্টগ্রামের ৭ উইকেট তুলে নিয়ে দলকে সহজসাধ্য টার্গেট পাইয়ে দিয়েছেন। সুবাদে চার দিনের ম্যাচ তিন দিনেই ৮ উইকেটে জিতে নিয়েছে খুলনা।

মুখোমুখি প্রতিদিন-দলে কারা আছে বা নাই এটা কোনো বিষয় না

টানা চতুর্থবারের মতো বাংলাদেশে খেলতে এসেছেন বুকোলা ওলালেকান। কিন্তু এবার আর কোনো সেরা দলের হয়ে নয়, এবার গায়ে জড়াচ্ছেন শেখ রাসেলের জার্সি। নতুন মৌসুম আর নতুন দল নিয়ে তাঁর ভাবনা জানতেই এ নাইজেরিয়ানের মুখোমুখি হয়েছিল কালের কণ্ঠ স্পোর্টস।কালের কণ্ঠ স্পোর্টস : চতুর্থবারের মতো বাংলাদেশে খেলতে এসেছেন। কেমন লাগছে?বুকোলা ওলালেকান : সত্যিই বাংলাদেশে আসতে পারাটা আমার জন্য আনন্দের।

মুখোমুখি প্রতিদিন-দলে কারা আছে বা নাই এটা কোনো বিষয় না

টানা চতুর্থবারের মতো বাংলাদেশে খেলতে এসেছেন বুকোলা ওলালেকান। কিন্তু এবার আর কোনো সেরা দলের হয়ে নয়, এবার গায়ে জড়াচ্ছেন শেখ রাসেলের জার্সি। নতুন মৌসুম আর নতুন দল নিয়ে তাঁর ভাবনা জানতেই এ নাইজেরিয়ানের মুখোমুখি হয়েছিল কালের কণ্ঠ স্পোর্টস।কালের কণ্ঠ স্পোর্টস : চতুর্থবারের মতো বাংলাদেশে খেলতে এসেছেন। কেমন লাগছে?বুকোলা ওলালেকান : সত্যিই বাংলাদেশে আসতে পারাটা আমার জন্য আনন্দের।

জিতেও শেবাগের মুখে ব্যাটসম্যানদের সমালোচনা

য় তো জয়ই, হোক না সেটা এক উইকেট বা ১০ উইকেটের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এক উইকেটের নাটকীয় জয় পেয়ে তাই স্বস্তিতে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বীরেন্দর শেবাগ। কিন্তু তাই বলে বুধবার রাতে কটকের ম্যাচটি শেষে আত্মসমালোচনা করতে ভুলছেন না তিনি। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের রান করতে না পারার পেছনে কোনো অজুহাতই দেখাতে রাজি নন শেবাগ_পার্থিব প্যাটেল, গৌতম গম্ভীর আর সুরেশ

মন চলে যায় নর্দাম্পটনে by কামরুল হাসান

খালেদ মাহমুদ, আকরাম খান, মিনহাজুল আবেদীন, আমিনুল ইসলাম, খালেদ মাসুদ, নাঈমুর রহমান_তাঁরা প্রত্যেকেই খেলা ছেড়েছেন বেশ আগে। কিন্তু এখনো নিশ্চয়ই কোথাও না কোথাও দেখা হয়ে যায় তাঁদের। একথা সেকথার পর হয়তো ঘুরে ফিরে আসে এক যুগ আগের সেই স্মরণীয় ম্যাচটার কথাও। স্মৃতির সিন্দুক খুলে বের করে আনেন মনিমুক্তায় জড়িয়ে রাখা সেই অমূল্য ধন_পাকিস্তানবধ কাব্য। দেশে-বিদেশে যত বার পাকিস্তানের মুখোমুখি

সেই পাকিস্তানই এখন কত ধারাবাহিক by নোমান মোহাম্মদ

প্রতিভাবানদের প্রাচুর্য দলে। ঠিক। অনেক ম্যাচ উইনার, যাঁদের প্রত্যেকের ক্ষমতা আছে ম্যাচ জেতানোর। ঠিকই তো। যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য আছে দলটির। তাও ঠিক। কিন্তু এসবের সমন্বয়ে পাকিস্তান ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলবে, যতটা হারবে জিতবে তার চেয়ে ঢের বেশি, সিরিজের পর সিরিজ তাদের কাছে পরাভব মানবে প্রতিপক্ষ? কস্মিনকালেও না। পাকিস্তান ক্রিকেট দলের চরিত্রের সঙ্গে এটি যে একেবারেই যায় না!

তামিমের না খেলা নিয়ে গুঞ্জন

তামিম ইকবাল খেলেননি। চট্টগ্রামে কন্ডিশন ক্যাম্পের প্রথম দিনই হাঁটুতে চোট নিয়ে ঢাকায় ফিরে এসেছিলেন তিনি। এরপর সব ঠিকঠাকই ছিল। কিন্তু মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ান সেই হাঁটুর সমস্যার কারণে। ম্যাচ চলাকালে টিভি সাক্ষাৎকারে তামিম নিজে এ কারণের কথাই বলেছেন। ম্যাচশেষে অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাখ্যাও অভিন্ন। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় তাঁর না খেলা নিয়ে নানা গুঞ্জন

বাংলাদেশকে কী সংকটেই না ফেলল পাকিস্তান!-ম্যাচ শুরু দেড়টায়। দেখাবে বাংলাদেশ টেলিভিশন by মাসুদ পারভেজ

পাকিস্তানের আগমনের সঙ্গে সঙ্গে বোধহয় বাংলাদেশের সংকটকালও শুরু হয়ে গেছে!তাও আবার একমুখী সংকট হলে কথা ছিল। এ যে রীতিমতো উভয় সংকট। এর আগে কত দলই তো এখানে এসেছে এবং খেলেও গেছে। আর স্পিনাররাই যেহেতু বাংলাদেশের মূল শক্তি, তাই প্রতিবারই স্পিন ফাঁদ পেতে রাখাতে সাফল্যের সূত্র খুঁজে এসেছে টাইগাররা। এবারও সেভাবেই খুঁজতে যাওয়ার বিপদসংকেত কিন্তু বাজিয়ে দিয়েছে গত পরশুর একমাত্র টি-টোয়েন্টি

বড় জয় দিয়ে স্বরূপে ফিরল বার্সেলোনা

কে বলে বার্সেলোনার ছন্দপতন হয়েছে? এই তো আবার ৪-০ গোলে উড়িয়ে দিল ভ্যাল্লেকানোকে! রিয়াল মাদ্রিদের সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান হয়ে গেছে বলে যাঁরা লিগ শিরোপার লড়াই থেকে ছেঁটে ফেলতে চেয়েছিলেন তাঁরা জেনে নিন, পরশু রাতে সেই ব্যবধান কমিয়ে তিন পয়েন্টে নিয়ে এসেছে বার্সেলোনা। হ্যাঁ, রিয়ালের চেয়ে একটা ম্যাচ বেশি খেলেছে তারা। কিন্তু গেতাফের বিপক্ষে আগের ম্যাচে অপ্রত্যাশিত হারের পর যাঁরা শিরোপার দৌড়টা সেখানেই শেষ

অভিন্ন অভিহিত মূল্যের রেকর্ড ডে আজ-বন্ধ থাকবে ১৩৮ কম্পানির লেনদেন

দেশের শেয়ারবাজারের ইতিহাসে আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো একসঙ্গে তালিকাভুক্ত ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন বন্ধ থাকছে। এর আগে কখনোই একসঙ্গে এত কম্পানির লেনদেন বন্ধ থাকেনি। অভিন্ন অভিহিত মূল্যে রূপান্তরের রেকর্ড ডের কারণে বন্ধ থাকছে কম্পানিগুলোর লেনদেন।সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী আজ থেকে তালিকাভুক্ত সব কম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল

পরিচালকদের শেয়ার কেনার ঘোষণায় বাজার ঊর্ধ্বমুখী-বেড়েছে সূচক ও লেনদেন

গের দিন দরপতনের পর গতকাল আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে পুঁজিবাজার। ১১৩ পয়েন্ট বেড়েছে ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক। একই সঙ্গে আগের দিনের তুলনায় আর্থিক লেনদেনের পরিমাণ ৬৪ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। কয়েকটি কম্পানির পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণার প্রভাবে বাজার ঊর্ধ্বমুখী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।জানা গেছে, আগের দুই দিনের মতো বুধবারও এসইসি ও ডিএসইসর পরিদর্শকদল বিভিন্ন ব্রোকারেজ

আখ মাড়াই শুরু কাল-লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সেতাবগঞ্জ চিনিকল by সালাহ উদ্দিন আহমেদ,

বারও লোকসান গুনে আগামীকাল শুক্রবার থেকে আখ মাড়াই শুরু হচ্ছে সেতাবগঞ্জ চিনিকলে। গত ১৬ বছরে চিনিকলটিতে লোকসান গুনতে হয়েছে প্রায় ১৩০ কোটি টাকা। চলতি মৌসুমে সেই ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় ১৩৮ কোটি টাকায়। তবে দেশের চিনির ঘাটতি পূরণ এবং লাভের মুখ দেখতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে চিনিকল কর্তৃপক্ষ। এ জন্য নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ।

২৫ হাজার শিল্প-কারখানার নিরাপত্তা-নারায়ণগঞ্জে শুরু হচ্ছে শিল্প পুলিশের কার্যক্রম by দিলীপ কুমার মণ্ডল,

শিল্পপ্রতিষ্ঠানে নিরাপত্তা বিধান, মালিক-শ্রমিক সমন্বয় সাধন, ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের প্রায় ২৫ হাজার শিল্প-কারখানার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের (শিল্প পুলিশ) কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নামে এ সংস্থাটি ইতিমধ্যে অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেও আগামী ৪ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে শিল্প পুলিশ

আখ মাড়াই শুরু কাল-লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সেতাবগঞ্জ চিনিকল by সালাহ উদ্দিন আহমেদ,

বারও লোকসান গুনে আগামীকাল শুক্রবার থেকে আখ মাড়াই শুরু হচ্ছে সেতাবগঞ্জ চিনিকলে। গত ১৬ বছরে চিনিকলটিতে লোকসান গুনতে হয়েছে প্রায় ১৩০ কোটি টাকা। চলতি মৌসুমে সেই ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় ১৩৮ কোটি টাকায়। তবে দেশের চিনির ঘাটতি পূরণ এবং লাভের মুখ দেখতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে চিনিকল কর্তৃপক্ষ। এ জন্য নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ।

গোমতী ও হাওড়ার নাব্যতা বৃদ্ধির উদ্যোগ-বাণিজ্য বাড়াতে বাংলাদেশের সঙ্গে জলপথেও যুক্ত হতে চায় ত্রিপুরা by বিশ্বজিৎ পাল বাবু,

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশের সঙ্গে জলপথেও যুক্ত হতে উদ্যোগ নিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার। এ জন্য কুমিল্লা দিয়ে বয়ে যাওয়া গোমতী ও ব্রাহ্মণবাড়িয়া দিয়ে বয়ে যাওয়া হাওড়া নদীর ভারতের অংশে নাব্যতা বাড়ানোর কাজ হাতে নেওয়া হয়েছে।ইতিমধ্যেই নদী দুটির সমীক্ষা কাজ শেষ হয়েছে। এখন চলছে ডিটেইল প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ। নিয়োগ পাওয়া কনসালটেন্ট সংস্থা 'রাইটস' আগামী কয়েক মাসের মধ্যে এ কাজ

শেয়ারবাজারে স্থিতি আনতে এফবিসিসিআইর সুপারিশ তৈরি

শেয়ারবাজার স্থিতিশীলতায় প্রতিবন্ধকতা দূর করতে কিছু সুপারিশ তৈরি করেছে পুঁজিবাজারবিষয়ক এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটি। গতকাল বুধবার বিকেলে মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে এফবিসিসিআইর 'স্ট্যান্ডিং কমিটি অন ক্যাপিটাল মার্কেট'-এর বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান ও ডিএসই পরিচালক রকিবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, 'কিভাবে পুঁজিবাজার স্থিতিশীল করে তোলা যায় সে বিষয়ে আজ কমিটি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা-সরকারের অবাস্তব বাজেটই উন্নয়নের প্রধান বাধা

দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা হচ্ছে সরকারের অবাস্তব বাজেট। অসংগতিতে ভরা এই বাজেট প্রণয়ন হয়েছে অনেক তথ্য গোপন করে। বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতারও ঘাটতি রয়েছে। এ দুটি বিষয় অর্থনৈতিককর্মকাণ্ডকেনানাভাবেব্যাহতকরছে।গতকালবুধবাররাজধানীরব্র্যাকবিশ্ববিদ্যালয়েঅনুষ্ঠিতসামষ্টিকঅর্থনৈতিকবিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব এই সেমিনারের আয়োজন

জাতীয় রপ্তানি ট্রফি প্রদানকালে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী-প্রতিযোগিতায় টিকতে আন্তর্জাতিক বাজারের খোঁজখবর রাখুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক বাজারের সার্বক্ষণিক খোঁজখবর রাখার এবং গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডে নিবেদিত হওয়ার জন্য বাণিজ্যিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে 'জাতীয় রপ্তানি ট্রফি-২০১১' প্রদানকালে এ আহ্বান জানান। এ সময় ব্যবসায়ীদের কর ফাঁকির প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

দিল্লিতে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা-আজ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে by সুব্রত আচার্য্য,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান গতকাল বুধবার দুপুরে ভারতের রাজধানী দিলি্লতে পেঁৗছেছেন। গতকাল রাত পর্যন্ত ভারতের কোনো মন্ত্রী কিংবা আমলার সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে কী হয়নি তা নিশ্চিত করা যায়নি। তবে দুপুরে বাংলাদেশ দূতাবাসের মধাহ্নভোজন শেষ করে দুই উপদেষ্টা হোটেলে বিশ্রাম নিতে চলে যান বলে দূতাবাস সূত্রে খবর পাওয়া গেছে।

সংসদের বহুল আলোচিত একাদশ অধিবেশন শেষ-ঢাকার বিভক্তিসহ সাতটি বিল পাস

প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সদস্যদের বর্জনের মধ্য দিয়েই গতকাল বুধবার শেষ হয়েছে নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশন। মাত্র ১৩ কার্যদিবসের এ অধিবেশনে বহুল আলোচিত তিনটি গুরুত্বপূর্ণ বিলসহ ছয়টি সরকারি ও একটি বেসরকারি বিল পাস হয়েছে। অধিবেশনে সমাপনী বক্তব্যে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ গত তিন বছরে সরকারের সফলতা-ব্যর্থতা মূল্যায়নের জন্য সংসদ সদস্যদের প্রতি

রাজশাহীতে শাহাদাৎ হত্যা মামলায় সাত জেএমবির সদস্যের যাবজ্জীবন

রাজশাহীর বাগমারার বালিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেন মাস্টার হত্যা মামলায় সাত জেএমবি ক্যাডারকে যাবজ্জীবন ও অন্য একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদাণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে এ মামলার অন্য তিনজনকে।

সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী-গ্রাহকদের সঙ্গে পরামর্শ করে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রাহকদের সঙ্গে পরামর্শ করে সহনশীল পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তবে গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে খরচ বাড়বে না। সংসদ নেতা বলেন, 'বিশ্বব্যাপী প্রতিটি জিনিসের দাম বেড়েছে। আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন নই। তাই বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য আমাদেরও দাম বাড়াতে হয়।'
গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের সম্পূরক প্রশ্নের উত্তরে

প্রজন্মের বৃহত্তম ধর্মঘটে ২৪ ঘণ্টা ব্রিটেন অচল

রকারি কর্মজীবীদের বিক্ষোভে ফুঁসে উঠেছে ব্রিটেন। চিকিৎসক, শিক্ষকসহ লাখ লাখ কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে নেমেছেন। তাদের ২৪ ঘণ্টার ধর্মঘটে গতকাল বুধবার ব্রিটেন কার্যত অচল হয়ে যায়। অবসর ভাতা ও চাকরির মেয়াদ বাড়ানোর দাবিতে ডাকা এ ধর্মঘটে যোগ দেয় ২০ লাখেরও বেশি কর্মজীবী মানুষ। বিক্ষোভ হয়েছে এক হাজারেরও বেশি স্থানে। গত এক প্রজন্ম বা কয়েক দশকের মধ্যে ব্রিটেনে এটি সবচেয়ে বড় কর্মজীবী ধর্মঘটের ঘটনা।

বিজয়ের মাস-হাজারো মোমের আলোয় উদ্ভাসিত প্রথম প্রহর by আজিজুল পারভেজ

০ হাজার মোমের আলোয় উদ্ভাসিত হলো বিজয়ের মাসের প্রথম প্রহর। প্রদীপের আলোয় অঙ্কিত হলো জাতির জনকের মুখচ্ছবি। আলোছায়ার খেলায় উন্মুক্ত বিশাল প্রাঙ্গণজুড়ে ভেসে উঠল অবিনাশী একাত্তরে হানাদার বাহিনীর নির্মমতার ছবি। এই আয়োজন ছিল বিজয়ের মাস শুরুর মুহূর্ত গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিটে। আয়োজক বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আর এই ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে

হাইকোর্টের প্রতি খালেদার অনাস্থার আবেদন খারিজ-৭ ডিসেম্বর পরবর্তী শুনানি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলের রুলের ওপর শুনানিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টের প্রতি অনাস্থা জানিয়েছেন। তবে আদালত এ অনাস্থার আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত আগামী ৭ ডিসেম্বর রুলের ওপর শুনানির দিন ধার্য করেছেন।বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া গতকাল বুধবার এ আদেশ দেন। মামলার শুনানি মুলতবি রাখার আবেদন নাকচ করায় আদালতের প্রতি

কেমন আছ মা-৪০ বছর পর সনদ পেয়েছি ৯ হাজার টাকা দিয়ে-তীর্থবাসিনী শিকদার

বিজয়ের ৪০ বছর পূর্ণ হচ্ছে এই ডিসেম্বরে। দেশমাতৃকার মুক্তির জন্য জীবন উৎসর্গকারী শহীদদের মায়েরা কেমন আছেন, তা নিয়েই ধারাবাহিক এই আয়োজনআমার চার ছেলের মধ্যে অধীর শিকদার ছিল সবার বড়। আমার স্বামী দয়াল শিকদার পেশায় ছিলেন একজন মৎস্যজীবী। জমিজমা বলতে তেমন কিছুই ছিল না। অনেক কষ্টে অধীরকে আইএ (এইচএসসি) পাস করিয়েছিলাম। সেই যোগ্যতা দিয়ে সে ঢাকায় একটি অফিসে সার্ভেয়ার পদে চাকরি করত।

সেই নর্দাম্পটনকে ফিরিয়ে আনার আশা থাকছেই by সাইদুজ্জামান

রপর দুটো প্রশ্নে দুই রকম উত্তর দিলেন স্টুয়ার্ট ল। পাকিস্তানের এ দলটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলাই কঠিন জানিয়ে পরের উত্তরে ওয়ানডে সিরিজে জেতার স্বপ্নে বিভোর বাংলাদেশ কোচ, 'গোটা দুয়েক ম্যাচ জেতার সামর্থ্য আমাদের আছে। জেতার ইচ্ছা নিয়েই সিরিজ শুরু করছি।'তাঁর কী দোষ? ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় বাংলাদেশ দলের প্রতিনিধিকে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে

গাজীপুরে বনের ২০ বিঘা জমিতে দেয়াল তুলছে পৌরসভা! by শরীফ আহমেদ শামীম,

গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকায় বন বিভাগের প্রায় ২০ বিঘা জমি দখল করতে পাকা সীমানাপ্রাচীর নির্মাণ করছে গাজীপুর পৌরসভা। অভিযোগ উঠেছে, পৌরসভার নামে এ দখল প্রক্রিয়া চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র। ইতিমধ্যে জমির তিন পাশে প্রাচীর নির্মাণের জন্য কলাম ও গ্রেড ভিমের কাজ শেষ হয়েছে। এখন দ্রুত চলছে অন্য পাশের কাজ। শহরের কেন্দ্রস্থল থেকে এক কিলোমিটার দূরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট)

পুঁজিবাজারে আসছে ৯৫ কোটি নতুন শেয়ার by তৌহিদুল ইসলাম মিন্টু

পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য বর্তমানে ৩৩টি কম্পানির আবেদন জমা রয়েছে এসইসিতে। কমিশনের অনুমোদন পেলে এসব কম্পানির মোট ৯৪ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার শেয়ার বাজারে আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসইসির অনুমোদনের অপেক্ষায় থাকা এ কম্পানিগুলো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), সরাসরি তালিকাভুক্তি এবং পুনঃ গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ার ছাড়বে। ইতিমধ্যে নতুন তালিকাভুক্ত দুটি কম্পানির সাড়ে আট কোটি শেয়ারের

কোটি কোটি টাকার ফার্নেস অয়েল পাচার হয়ে যাচ্ছে by আরিফুজ্জামান তুহিন

প্রতিবেশী ভারত ও মিয়ানমারে পাচার হয়ে যাচ্ছে ভর্তুকি দিয়ে আমদানি করা কোটি কোটি টাকার ফার্নেস অয়েল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন তিনটি কম্পানি থেকে ভুয়া ডিও লেটারে প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে আড়াই কোটি টাকার জ্বালানি তেল। সে হিসাবে গত এক বছরে একটি চক্র পাচার করে দিয়েছে কমপক্ষে এক হাজার ১০০ কোটি টাকার তেল। এর সঙ্গে জড়িত খোদ বিপিসি ও অধীনস্থ তিন কম্পানির কর্মকর্তারা।

সংসদে প্রধানমন্ত্রী-দোরগোড়ায় সেবা নিয়ে যেতে ডিসিসি ভাগ করেছি

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) বিভক্তকরণের পক্ষে যুক্তি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'নগরবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ঢাকা সিটি করপোরেশনকে আমরা দুই ভাগ করেছি। যথেষ্ট টাকা থাকলে চার ভাগ করতাম। জনগণকে সব সুযোগ-সুবিধা দিতে ঢাকা সিটিকে আমাদের চার ভাগ করার ইচ্ছা ছিল।' একটি গোষ্ঠী সরকারের ভালো কাজে বাগড়া দিতে চায় মন্তব্য করে তিনি বলেন, 'আমরা যে কাজটিই করি না কেন তা নেগেটিভলি

হাইকোর্টের রুল-ঢাকা ভাগের সিদ্ধান্ত কেন অবৈধ নয়-স্থিতাবস্থা বজায় রাখা প্রশ্নে দুই বিচারপতির দুইমত

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ভেঙে পাস হওয়া স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল-২০১১ কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী হবে না, তা চানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।একই সঙ্গে অবিলম্বে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে (ইসি) কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।এদিকে সরকারের করা বিলের আগে সিটি করপোরেশন যে অবস্থায় ছিল, সে অবস্থায় রাখতে এবং মেয়র ও কাউন্সিলরদের

রবিবার ঢাকায় হরতাল-ডিসিসি ভাগের প্রতিবাদে বিএনপির কর্মসূচি

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার প্রতিবাদে আগামী রবিবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংসদের প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ, শনিবার ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডে বিক্ষোভ

নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদঃ উবাস্তে ইয়ামা by হুমায়ূন আহমেদ

‘উবাস্তে’র অর্থ ময়লা, ইংরেজিতে গারবেজ। ‘ইয়ামা’ শব্দের অর্থ পর্বত। জাপানি এই শব্দ দুটির অর্থ—যে পর্বতে ময়লা ফেলা হয়। প্রাচীন জাপানের দরিদ্র জনগোষ্ঠীর বৃদ্ধ পিতা-মাতাকে লালন-পালন করার সামর্থ্য ছিল না। একটা পর্যায়ে তারা পিঠে করে বাবা-মাকে নিয়ে পর্বতের খাদে ফেলে দিয়ে আসত। সবার কাছে এটাই ছিল স্বাভাবিক। পিঠে চড়া বৃদ্ধ পিতা-মাতার হাতে গাছের একটি ছোট্ট ডাল থাকত। এই ডাল দিয়ে তারা পুত্রের গায়ে আস্তে আস্তে বাড়ি দিত। এই কাজটা তারা কেন করত, তা পরিষ্কার নয়।