Tuesday, June 26, 2012

চলতি পথে-হাজংমাতা শহীদ রাশিমনির স্মৃতিসৌধে by দীপংকর চন্দ

রৌদ্রোজ্জ্বল সকালের গল্প। মেঘমুক্ত নীল আকাশের গল্প। দুরন্ত বাতাসের মাতামাতির গল্প। নানা ধরনের গল্প শুনতে শুনতে সামনে এগোলাম আমরা। সোমেশ্বরী নদী অতিক্রম করে শিবগঞ্জ বাজার থেকে রিকশা নিয়ে পেরিয়ে এলাম কত কত মায়াবী পথ! ছায়াচ্ছন্ন পাখিডাকা সেই সব পথের দুধারে সবুজ শস্যসাগর।

সময়ের প্রেক্ষিত-প্রধানমন্ত্রীর জাপান সফর: প্রত্যাশা ও বাস্তবতা by মনজুরুল হক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ নভেম্বর তিন দিনের এক সরকারি সফরে জাপানে আসছেন। এটা হচ্ছে বঙ্গবন্ধুর কন্যার দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম জাপান সফর। এর আগে ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার পর জাপান সফরে এসেছিলেন তিনি।

অধিকার-নারী নির্যাতন রোধে সামাজিক আন্দোলন by রঞ্জন কর্মকার

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ। বিভিন্ন নারী অধিকার সংগঠন এই প্রতিবাদ পক্ষে সারা দেশে কর্মসূচি গ্রহণ করেছে। যার মধ্যে আছে সমাবেশ, পথসভা, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাইকেল শোভাযাত্রা, ভ্যান শোভাযাত্রা, পোস্টার ও প্রচারপত্র বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।

দক্ষিণ-পূর্ব এশিয়া-মিয়ানমারে গণতন্ত্রের ভবিষ্যৎ by আহসান হাবীব

আজকের দুনিয়ায় গণতন্ত্রের আন্দোলনে সবচেয়ে আলোচিত নাম অং সান সু চি। আশা ও পরিবর্তনের প্রতীক হিসেবে তিনি বিশ্বব্যাপী সমাদৃত। দীর্ঘ বন্দিদশা থেকে তাঁর মুক্তি বিশ্ববাসীর কাছে ছিল অত্যন্ত আনন্দের ও সুখকর মুহূর্ত। মিয়ানমারের সামরিক জান্তা অন্যদের থেকে তাঁকে বিচ্ছিন্ন করতে সর্বাত্মক চেষ্টা করে গেছে। তিনি হাল ছাড়েননি।

সময়ের প্রতিবিম্ব-বিচিত্র সংকটের আবর্তে একটি বাড়ি by এবিএম মূসা

বিরোধী দল ‘সর্বাত্মক আন্দোলন’ করবে; হরতালের মাধ্যমে সেই আন্দোলন শুরু করেছেও বলা যায়। আন্দোলনের উদ্দেশ্য আপাতত মনে হয় দুটি। একটি হচ্ছে, সরকারের পতন ঘটাতে হবে, কারণ তারা সরকার পরিচালনায় ব্যর্থ। অপরটির মূলে একটি বাড়ি।

মানুষের হাত থেকে বাঘকে বাঁচাতে হবে-বিশ্ব বাঘ সম্মেলন

বাঘ বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চার দিনব্যাপী যে বিশ্ব বাঘ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো, তা এক ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যেসব দেশে বাঘের অবাধ বিচরণ রয়েছে, সেসব দেশের নেতারা এতে অংশ নিয়েছেন।

ব্যবসায়ীদের কারসাজি বন্ধে সরকারের কোনো পদক্ষেপ নেই-নিত্যপণ্যের দাম বাড়ছেই

চাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম বেড়ে চলেছে। এ ক্ষেত্রে সরকারের হম্বিতম্বি কিংবা বাণিজ্যমন্ত্রীর ফাঁকা বুলিও কোনো কাজে আসছে না। তার ওপর বিরোধী দলের উপর্যুপরি হরতাল ক্রেতাসাধারণের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

চারদিক-সমুদ্রতীরে একদিন by সানজিদ আহমেদ পাটওয়ারী

ঢাকা থেকে প্রায় ৩২০ কিলোমিটার খুব একটা দূরে না হলেও ছয়টি ফেরি পার হওয়ার সুবাদে প্রায় ১০-১২ ঘণ্টার বাসভ্রমণ। আমরা যখন কুয়াকাটায় গিয়ে পৌঁছাই, তখন ভোর পাঁচটা। সৈকতের অদূরে একটা হোটেলে উঠে হাত-মুখ ধুয়ে নিলাম। হোটেল ম্যানেজার দুজন মোটরসাইকেল গাইডের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন।

ট্রানজিট-অর্থের বাইরে প্রাপ্তিযোগও ভাবতে হবে by কে এ এস মুরশিদ

ভারতের উত্তর-পূর্ব সাতটি রাজ্যে ভারতের অন্য অংশ তথা পশ্চিমাংশ থেকে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশ ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। এরই মধ্যে কিছু প্রাথমিক পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে চারটি বিষয় সবার আগে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

অভিমত ভিন্নমত

কোথায় যাচ্ছি আমরা দুই মেরুর রাজনৈতিক ক্রিয়াকলাপের বলি আবারও জনসাধারণ। রাজনীতিকদের জনহিতাকাঙ্ক্ষার বুলি আবারও মিথ্যা প্রমাণিত হলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সর্বদা পরস্পরকে বেকায়দায় ফেলে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।

দুই দু’গুণে পাঁচ-ঈর্ষার রং ও রূপ by আতাউর রহমান

ঘটনাটা বিলেতের। সহধর্মিণী সমভিব্যাহারে লন্ডনের রাস্তা দিয়ে মোটরগাড়ি চালিয়ে যাচ্ছিলাম; বোধ করি ছুটির দিন ছিল বিধায় রাস্তাঘাট ছিল অনেকটা ফাঁকা। একটি জেব্রা-ক্রসিংয়ে এসে শ্বেতচর্ম এক লোককে রাস্তা পার হতে দেখে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে থাকলাম। আমাদের দেশে কেউ এগুলো মানতে চায় না;

প্রযুক্তি ও নৈতিকতা-ডিজিটাল-প্রযুক্তি কি মানবতাবিরোধী প্রবণতা তৈরি করে? by মোহীত উল আলম

কয়েক বছর আগে প্রথম আলোর এক প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একটি প্রহসনমূলক নাটিকা দেখানো হয়েছিল। বিষয়বস্তু ছিল নদীভাঙনের ওপর। নদীপারের ঘরবাড়ি ভেসে গিয়েছিল। গরু-মোষ নিয়ে চাষিরা পরিবারসহ চরম বিপাকে পড়েছিল।

পাখি শিকার বন্ধ করতে কঠোর উদ্যোগ নিন-অসাধারণ উদ্যোগ

প্রতিদিনের সংবাদমাধ্যমে দুঃসংবাদের ভিড়ে সুসংবাদের প্রত্যাশায় উদগ্রীব হয়ে থাকে মানুষের মন। একটি সুসংবাদ প্রকাশিত হয়েছে মঙ্গলবারের প্রথম আলোর শেষ পাতায়। ‘আপন ঠিকানায় হাজার টিয়া’ শিরোনামের সচিত্র প্রতিবেদনটিতে মানুষের সংবেদনশীলতা দেখে আশাবাদ জেগে ওঠে।

আবার হরতাল-এই রাজনীতি গ্রহণযোগ্য নয়

হরতাল নিয়ে গুজব নয়, সত্যিই হরতাল ডেকেছে বিএনপি। আগামী ৩০ নভেম্বর আবার সকাল-সন্ধ্যার এই দুর্ভোগ পোহাতে হবে দেশবাসীকে, আর দেশের অর্থনীতিকে সইতে হবে বড় এক ধাক্কা। দলীয় প্রধানের সেনানিবাসের বাড়ির ইস্যুতে এর আগে ঈদ সামনে রেখে ১৪ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছিল বিএনপি।

চারদিক-আমিনাবাদবাসীর বিশেষ দিন by নেয়ামত উল্যাহ

অগ্রহায়ণেও বর্ষা! সঙ্গে ঝড়ও। বলছি ১৯ নভেম্বরের কথা। ঈদুল আজহার তৃতীয় দিন। বাংলাদেশিদের জন্য কিংবা ভোলাবাসীর জন্য এটা কোনো বিশেষ দিন নয়। এমনকি চরফ্যাশন উপজেলাবাসীর জন্যও নয়। তবে ওই উপজেলার আমিনাবাদ ইউনিয়নবাসীর জন্য এটি বিশেষ দিন।

সপ্তাহের হালচাল-বহিষ্কারের রাজনীতি by আব্দুল কাইয়ুম

বহিষ্কারের পর ব্যারিস্টার নাজমুল হুদা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘কথা বলার জন্য এত বড় শাস্তি হয়, তা আমার জানা ছিল না।’ এটা তাঁর অজ্ঞতা ছাড়া আর কিছু না। বিএনপির গঠনতন্ত্রে কী আছে, সেটা যদি তিনি না জানেন, তাহলে কে জানবে? শিশুসুলভ কথাবার্তা কোনো কাজে আসবে না।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-সরকারের আচরণ সমর্থনীয় নয়

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার বিএনপির সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ গতকাল ছাপা হয়েছে। বাকি অংশ ছাপা হলো আজ।

গদ্যকার্টুন-বাড়ির বাড়া by আনিসুল হক

প্রথমে আমরা অভিধানে দেখে নেব, বাড়ি মানে কী। আর বাড়া মানে কী। বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান বলছে— বাড়ি: ‘লাঠি দণ্ড বেত প্রভৃতি দিয়ে আঘাত (উপস্থিত মাথায় বাড়ি কি প্রকারে ঠেকাইবেন তাহারই ফিকির করুন—মীম)।’ ‘মীম’ মানে মীর মশাররফ হোসেন।

সহজিয়া কড়চা-ইতিহাসে মওলানা ভাসানীর আসন by সৈয়দ আবুল মকসুদ

পঞ্চাশ-ষাট বছর আগের গ্রামগুলো আজ নেই। পল্লিতে বিদ্যুৎ গেছে। বহু বাড়িতে টেলিভিশন চলে। হিন্দি সিনেমার কর্কশ সংলাপ কানে এসে লাগে। সে শব্দে ঘুঘুর ডাক শোনা যায় না। তা সত্ত্বেও প্রত্যন্ত পল্লিতে এখনো হাঁটতে ভালো লাগে।

আইনের কঠোর প্রয়োগ ও সামাজিক প্রতিরোধ চাই-অপ্রতিরোধ্য বখাটেরা

বখাটেদের দৌরাত্ম্য থামছেই না। নাটোরের মিজানুর রহমান ও ফরিদপুরের চাঁপা রানী ভৌমিকের পর এবার বখাটেদের হাতে প্রাণ হারালেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৭০ বছরের বৃদ্ধ আবদুস সোবহান। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁকে মেরে ফেলা হলো।

দক্ষতা-যোগ্যতাই প্রধান বিবেচ্য হওয়া উচিত-১৮৫ কর্মকর্তার পদোন্নতি

জনপ্রশাসনের ২১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার জ্যেষ্ঠতা খর্ব করে পদোন্নতি দেওয়া হলো ১৮৫ জনকে। ২১০ জনের মধ্যে পদোন্নতি থেকে দ্বিতীয়বারের মতো বঞ্চিত হলেন ১০৭ জন। প্রশাসনযন্ত্রের অতি গুরুত্বপূর্ণ অংশে এ রকম পদক্ষেপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে হতাশার সৃষ্টি করতে পারে।

বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: ২০০৯ববিতা খাতুন-জলের সঙ্গে মিতালি

যেন একটা জলপরি। জলের মধ্যে ডুবসাঁতার খেলছেন। কখনো বাটারফ্লাই, কখনো ব্যাকস্ট্রোক। সুইমিং কমপ্লেক্সের নীল জল নয়। খরস্রোতা গড়াইয়েও নয়। কুষ্টিয়া আমলা খামারপাড়ার ছোট্ট একটা পুকুরে। এঁদো ডোবার মতো ছোট্ট পুকুর। দুর্গন্ধ। সেই পানিতে মিশে থাকে শেওলা। পচা শামুকে পা কাটে।

বর্ষসেরা রানারআপ: ২০১১সালমা খাতুন-মহিলা ক্রিকেটের সাকিব!

একটু যেন লজ্জা পেয়ে গেলেন সালমা খাতুন। মাথাটা নিচু করে লাজুক হাসি, ‘টিমমেটরা-স্যাররা অনেকেই আমাকে এটাই বলেন। আমি নাকি বাংলাদেশের মহিলা ক্রিকেটের সাকিব আল হাসান।’ পর মুহূর্তেই যেন আবেগে বাঁধ দিয়ে ফিরে আসতে চান বাস্তবতায়, ‘ওরা এমনি মজা করে।

বর্ষসেরা রানারআপ: ২০০৯ ও ২০১০তামিম ইকবাল-ছাড়িয়ে যাওয়ার প্রতিজ্ঞা

তাঁকে অনুষ্ঠানে আনাটা প্রতিবারের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে হারতেও হয় প্রতিবারই। কোনো না কোনোভাবে তিনি ফসকে যান। কখনো চট্টগ্রামে, কখনো বিদেশে, কখনো মোবাইল বন্ধ। ২০০৭ সালে বর্ষসেরা উদীয়মানের পুরস্কার পেলেও মঞ্চে ওঠাতে হয়েছিল বড় ভাই নাফিস ইকবালকে।

বর্ষসেরা ক্রীড়াবিদ ও বর্ষসেরা রানারআপ: ২০১০ ও ২০১১সিদ্দিকুর রহমান-‘আরও অনেক স্বপ্ন পূরণই বাকি’

গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার হাতে নেওয়ার কয়েক ঘণ্টা পরই ব্যাংককের বিমান ধরেছেন। তারপর গেলেন দক্ষিণ কোরিয়ায়। সেখান থেকেই ই-মেইলে সিদ্দিকুর রহমান সাক্ষাৎকার দিলেন মাসুদ আলমকে
 গ্রামীণফোন-প্রথম আলো ২০১০ বর্ষসেরা পুরস্কার পেয়েছেন।

কী সুন্দর ফিরে আসা by জালাল আহমেদ চৌধুরী

একটা বিব্রতকর উৎকণ্ঠা নিয়ে সময় কাটাচ্ছিলাম, গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের ২০১১ সাল পর্বে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচনে এবার পাঠক জরিপের একটা আলাদা বিভাগ চালু হয়েছে। মূল নির্বাচনের অতিরিক্ত বিষয় এটি। পুরস্কারটির বিচারকমণ্ডলীর বা জুরি বোর্ডের জন্য বিষয়টি একটা পরীক্ষাও বটে।

চারদিক-ছোট্ট এক রাজপুত্র ও ‘সিস্টেম’ by সাকিলা মতিন

দুষ্ট এবং শিষ্টের মধ্যে রীতিমতো লড়াই। লড়াই সৎ আর অসতের মধ্যে। সুন্দর এবং অসুন্দরের মধ্যে। ‘সিস্টেম’ এবং নিয়মের। প্রায়োগিক অর্থে সিস্টেম এক আর নিয়ম আরেক। নিয়ম ভেঙেই ‘সিস্টেম’। সরকারি অফিস থেকে শুরু করে ব্যাংক, আদালত, হাসপাতাল—সর্বত্রই এই সিস্টেমের মহামারি। যদিও এ সিস্টেমটা নিয়ম ভাঙার মহাপ্লাবন। তবু নাম তার ‘সিস্টেম’।

রিও সম্মেলন-সবুজ অর্থনীতির মোড়কে স্বপ্নের শবযাত্রা by মহিউদ্দিন আহমদ

আমাদের অনেকেরই স্মরণ আছে, মানব পরিবেশসংক্রান্ত স্টকহোম সম্মেলনের ২০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের উদ্যোগে রিও ডি জেনিরোতে ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালের জুন মাসে। সম্মেলনে গৃহীত হয়েছিল এজেন্ডা ২১, যাতে ছিল সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনা, উন্নয়নের জন্য সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা,

পাকিস্তান-বৈষম্য ও বৈপরীত্যের দেশ by ইসরাত জাহান

করাচির রাস্তায় সন্ধ্যার আলো-আঁধারিতে হাঁটছি আমরা ১০ বাংলাদেশি। দুপুরে মাত্র পা রেখেছি পাকিস্তানে। নানা প্রচারমাধ্যমের কল্যাণে আর অতীত অভিজ্ঞতায় মন আর মাথা ঠাসা ছিল নেতিবাচক অনুভূতিতে। সাংবাদিক হওয়ায় হয়তো নিজের অজান্তেই এসব পূর্বধারণাকে পাশে ঠেলে সবকিছু খোলামনে দেখার একটা আকাঙ্ক্ষাও ছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয়-অস্বীকারে ব্যর্থতা ঢাকা পড়ে না by শরিফুজ্জামান

গত ১৭ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়: হাইকোর্টের রায়ের খণ্ডিত বাস্তবায়ন অগ্রহণযোগ্য’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয়ের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য ধন্যবাদ। কারণ, বিশ্ববিদ্যালয়টি অনেকটাই বাকরুদ্ধ। অপ্রয়োজনীয় জনবল থাকা প্রতিষ্ঠানটি এখন জনবল-সংকটে হাবুডুবু খাচ্ছে।

নির্বাচন-নতুন ইতিহাস নির্মাণ করা সম্ভব by আবদুল মান্নান

২০১৪ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন নিয়ে বাংলাদেশের দুটি বড় দল ইতিমধ্যে হিসাব-নিকাশ শুরু করে দিয়েছে। এটি ভালো লক্ষণ। প্রধানমন্ত্রী বলেছেন, এই নির্বাচন তাঁর সরকারের বর্তমান মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই অনুষ্ঠিত হবে। সংসদে প্রধান বিরোধী দল দুই বছর ধরে মধ্যবর্তী নির্বাচন দাবি করে আসছে।

সেতু বাঁচান কিন্তু যাত্রীদের বিপদে ফেলবেন না-হঠাৎ সিদ্ধান্তের জের

যাত্রীসাধারণের নিরাপত্তা ও স্বচ্ছন্দে চলাচল নিশ্চিত করার জন্য দেশে যে একটি টেকসই ও পরিকল্পিত পরিবহনব্যবস্থা গড়ে তোলা জরুরি, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু স্বাধীনতার পর ৪১ বছর ধরে আমাদের পরিবহন, বিশেষ করে সড়ক পরিবহনব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতি চলে আসছে। কোথাও শৃঙ্খলার বালাই নেই।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ নিতে হবে-রমজানের বাজার

পবিত্র রমজানের চাঁদ উঠতে এখনো দেরি, অথচ বাজারের আলামত দেখে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। সরকারি সংস্থা টিসিবি ও ব্যবসায়ী সমিতিগুলো এবারের রোজায় আগেরবারের পরিস্থিতির পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দিচ্ছে।

সংসদে বিল-বিশ্ববিদ্যালয় শিক্ষকের অবসরের বয়সসীমা ৬৫ বছর হচ্ছে

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করতে 'পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) বিল-২০১২' নামের একটি বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। গতকাল সোমবার বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিএনপির প্রতিক্রিয়া-যোগ্যতার অভাবে বাজেট বাস্তবায়ন কঠিন হবে

প্রস্তাবিত বাজেট খুব একটা বড় না হলেও প্রয়োজনীয় প্রশাসনিক দক্ষতা ও যোগ্যতার অভাবে সরকারের পক্ষে এ বাজেট বাস্তবায়ন বেশ দুরূহ হয়ে পড়বে। পাশাপাশি সম্পদ আহরণ ও ব্যবস্থাপনার ত্রুটি এবং অতিমাত্রায় ব্যাংকঋণ নির্ভরশীলতা মূল্যস্ফীতি বাড়িয়ে তুলবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা-রমজানে ঢাকায় থাকবে ১৪ নজরদারি টিম

রমজান মাসে ঢাকার বাজারদর স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪টি নজরদারি টিম মাঠে থাকবে। সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি চালাবে মন্ত্রণালয়। কোনো ব্যবসায়ী যাতে মজুদদারি করে পণ্যের দাম না বাড়াতে পারেন, সে জন্য গোয়েন্দা সংস্থাগুলোও সতর্ক দৃষ্টি রাখবে।

বর্ষার আয়োজন

নীল রং আর বর্ষার ফুল, পাতা, নৌকার মোটিফে নানা পোশাক এনেছে ফ্যাশন হাউসগুলো। দেখে নিন তার একঝলক। বিবিয়ানা ‘ঘন বর্ষায়’ শিরোনামে বর্ষার পোশাক সংগ্রহে এনেছে বিবিয়ানা। ফুল-পাতার মোটিফে নকশা করা এসব পোশাকে ব্যবহার করা হয়েছে নীল, সবুজ, কমলা, লাল, ছাই ইত্যাদি রং।

পোশাকই, তবে কাপড়ের নয়

বছর শেষে গাদা গাদা ক্যালেন্ডারের জায়গা হয় সেই ময়লার ঝুড়িতেই। বাসায় ব্যবহূত শলার ঝাড়ু যে কখনো পোশাক তৈরির উপকরণ হতে পারে, তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে। একবার ব্যবহার করা যায় এমন গ্লাস ও প্লেট দিয়ে নিজের সৌন্দর্য বৃদ্ধি হয়তো মনে হবে হাস্যকর।

অন্যরকম আম

পাকা আমের পুডিং, আইসক্রিম, শরবত কতই তো খাওয়া হলো, বিরিয়ানি এমনকি গরুর মাংস যদি রান্না হয় আম দিয়ে! এমনকি এক বেলার পুরো মেন্যুই তৈরি করা যায় আম দিয়ে। দেখুন ফাতিমা আজিজের দেওয়া রেসিপিগুলো।

ভূস্বর্গ ভ্রমণে... by ইউসুফ আল-মামুন

ভূস্বর্গ বলে কথা! যেখানে এসে স্বয়ং মোগল সম্রাট জাহাঙ্গীর নাকি বলেছিলেন, ‘পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে, তবে তা এখানেই আছে, এখানেই আছে এবং এখানেই আছে।’ এমন জায়গায় কে না যেতে চায়? সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট ওপরে সবুজ উপত্যকা আর শান্ত হ্রদে ঘেরা কাশ্মীরে এসে আপনার কাছে মনে হবে, সময়টা বুঝি

স্মরণ-উদ্যোগী উদ্যমী এক মানুষ by মো. শফিকুল ইসলাম

অধ্যাপক এম এ মতিন সম্পর্কে বাইরে থেকে একধরনের নেতিবাচক ধারণা রয়েছে। কিন্তু একজন উদ্যোগী, উদ্যমী মানুষ হিসেবে তিনি যে পর্যায়ে বিচরণ করেছেন, সেই পর্যায়ে আমাদের পেশায়, এমনকি অন্যান্য পেশার খুবই কমসংখ্যক ব্যক্তিত্ব রয়েছেন।

মিসর-আরব বসন্তের আখেরি সংকট by নোয়াহ ফেল্ডম্যান

মিসরের কায়েমি শাসকদের পতনের দিন থেকেই সামরিক বাহিনী এবং ইসলামি গণতন্ত্রীরা সংঘাতের দিকে ছুটছিল। সেই সংঘাত অবশেষে ঘটে গেল। সাংবিধানিক আদালতের আদেশের বলে বলীয়ান সশস্ত্র বাহিনীগুলোর শীর্ষ পরিষদ (স্কাফ) নির্বাচিত সংসদ বাতিল করে দিল।

পানিনিষ্কাশন ও বাঁধসংস্কার ত্বরান্বিত করুন-পানিবন্দী উপকূলীয় গ্রাম

কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারের ফলে উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গিয়ে ভোলা, পটুয়াখালী, বাউফল ও কলাপাড়ার ৭৯টি গ্রামের প্রায় ২৮ হাজার পরিবারের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের দুর্ভোগের কিছু চিত্র প্রকাশিত হয়েছে সোমবারের প্রথম আলোর প্রতিবেদনে।

২৭০ কোটি টাকা লোকসানের দায় কার-শ্বেতহস্তী বিমান

বিশ্বজুড়ে এয়ারলাইনস-সংক্রান্ত বাণিজ্যের সঙ্গে রাষ্ট্র নিজেকে সম্পৃক্ত করে লাভের আশায়, বাড়তি অর্জন থাকে জাতীয় পতাকার আন্তর্জাতিকীকরণ। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য, বিমানের শরীর থেকে লোকসানের দুর্গন্ধ কিছুতেই মুছে ফেলা যাচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বহু বছরের দাবিদাওয়ার প্রেক্ষাপটে বিমান রূপান্তরিত হয়েছিল কোম্পানিতে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৩৭ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ গুল মোহাম্মদ ভূঁইয়া, বীর প্রতীক ভাতগাঁও যুদ্ধের বীর মুক্তিযুদ্ধের শুরুতে প্রতিরোধযুদ্ধ চলাকালে একদল মুক্তিযোদ্ধা প্রতিরক্ষা অবস্থান নিয়েছিলেন সৈয়দপুর-দিনাজপুর সড়কের ভূষিরবন্দরে।

সংবর্ধনা-ভালোবাসতে হবে দেশকে

ভালো ফল অর্জন তখনই সার্থক হবে, যখন তা মানুষের কল্যাণে আসবে। এ জন্য সুশিক্ষিত হতে হবে। জ্ঞানের আলোয় শুধু নিজের পথচলা নয়, অন্যদেরও আলোকিত করতে হবে—এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনেরা এসব কথা বলেন। তাঁরা বলেন, ‘আমাদের মধ্যে দেশপ্রেম দিনে দিনে ক্ষয়ে যাচ্ছে।

মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রফুল্ল সিংহকে আসামি পক্ষের জেরা চলছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী প্রফুল্ল রঞ্জন সিংহকে গতকাল দ্বিতীয় দিনেও জেরা করেছে আসামি পক্ষ। আজ মঙ্গলবার তাঁকে আবার জেরা করা হবে।

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ-অযোগ্য শিক্ষকেরা সময় পাবেন তিন বছর by মোশতাক আহমেদ

জাতীয়করণের জন্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষকের নির্ধারিত যোগ্যতা নেই, তাঁরা যোগ্যতা অর্জনের জন্য তিন বছরের সুযোগ পাবেন। তবে ধারাবাহিকভাবে শিক্ষকতায় কমপক্ষে ২৫ বছর অথবা বয়স ৪৫ হওয়া শিক্ষকদের ক্ষেত্রে ওই শর্ত শিথিল করা হচ্ছে।

আরব দেশে প্রশিক্ষণ দিচ্ছে আল-কায়েদা: যুক্তরাজ্য

‘আরব-বসন্তের’ বিপ্লবে যেসব দেশে সরকার উত্খাত হয়েছে, সেসব দেশে এখন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা আস্তানা গেড়েছে। এসব আস্তানায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পশ্চিমা উগ্রপন্থী যুবকদের। লক্ষ্য যুক্তরাজ্যে হামলা চালানো। গতকাল সোমবার লন্ডনে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর পরিচালক জেনারেল জনাথন ইভান্স এ তথ্য দিয়েছেন। রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।

সহজিয়া কড়চা-তালিয়া বাজাও—জোরসে তালিয়া বাজাও by সৈয়দ আবুল মকসুদ

ষাট-বাষট্টি বছর আগের সমাজ আর আজকের সমাজের মধ্যে বিরাট পার্থক্য। সেই ঢাকা শহরের সঙ্গে আজকের ঢাকা মহানগরের জীবনের তফাত পরিমাপ করা সম্ভব নয়। তখন জীবনের গতি ছিল মন্থর ও নিস্তরঙ্গ। রাজনীতি তো নয়ই, সমাজও দুর্বৃত্তায়িত ছিল না। লোমহর্ষক অপরাধের মাত্রা ছিল খুবই কম। তবু বিচ্ছিন্ন অপরাধ সংঘটিত হতো।

তিনি এখন একের ভেতরে তিন

তিনি এখন একের ভেতরে তিন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক যুগ্ম সচিব-১-এর অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। ১৩ জুন তাঁকে সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়াই দায়িত্বপ্রাপ্ত আইনসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আম-বাণিজ্যের জন্য ছাত্রলীগকে ফুটপাত বরাদ্দ দিল ডিসিসি by শরিফুল হাসান

মানুষের হাঁটাচলার জন্য ফুটপাত। অথচ রাজধানীর কিছু এলাকার ফুটপাত আমের দোকানের জন্য বরাদ্দ দিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) দক্ষিণ। এসব বরাদ্দ দেওয়া হয়েছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাদের নামে। তবে দোকান চালাচ্ছেন ব্যবসায়ীরা।

যানজট বাড়াবে উড়ালসড়ক! by আনোয়ার হোসেন

রাজধানীর যানজট নিরসনে সরকার এখন ভরসা করছে উড়ালসড়ক ও সেতুর ওপর। এ জন্য প্রায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অর্থে তিনটি উড়ালসেতু এখন নির্মাণাধীন এবং আরও চারটির নির্মাণকাজ শুরুর অপেক্ষায় রয়েছে।

অবশেষে কেজিতে তিন টাকা কমছে লবণের দাম-ঋণপত্র খোলার ৩০ দিনের মধ্যে ডিম ও লবণ জাহাজীকরণ by রাজীব আহমেদ

সংকটের কথা বলে গত কয়েক মাসে কেজিতে ১৩ টাকা বাড়ানোর পর লবণের দাম তিন টাকা কমানোর ঘোষণা দিয়েছেন মিলমালিকরা। গতকাল সোমবার নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম কমানোর সিদ্ধান্ত নিয়ে তাঁরা বলেছেন, আজ (মঙ্গলবার) থেকে নতুন দামে লবণ সরবরাহ করা হবে।

রাজধানীতে দিনভর বিক্ষোভ-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ ও ৪ জুলাই ধর্মঘট

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ গতকাল সোমবার দিনভর মিছিল, বিক্ষোভ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ১৭ দফা দাবি না মানায় আগামী ৩ ও ৪ জুলাই সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর পরও দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-জাতীয়করণের লক্ষ্যে এমপিওভুক্তি স্থগিত

জাতীয়করণের লক্ষ্যে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমপিওভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গত ২১ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে এ আদেশ দিয়েছে। এ ছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খসড়া রূপরেখা প্রণয়ন করেছে সরকার।

মাদক ও বৈদেশিক মুদ্রা চোরাচালান একাকার-আন্তর্জাতিক পর্যায়ে চিঠি চালাচালি চলছে by আবুল কাশেম

বাংলাদেশ থেকে যতগুলো কারণে বৈদেশিক মুদ্রা পাচার হয় ভারতে, এর মধ্যে একটি বড় কারণ হলো মাদক। ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে মাদকদ্রব্য আসছে মূল্যবান বৈদেশিক মুদ্রার বিনিময়ে। এ চোরাচালান সম্প্রতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে।

সিবিএর হাত বিমানে by আশরাফুল হক রাজীব

বিমানে আধিপত্য বিস্তারে মরিয়া সংস্থাটির সিবিএ। তারা বিমানের কর্মকর্তাদের হুমকি-ধমকি দেওয়া থেকে শুরু করে প্রশাসনিক নানা সিদ্ধান্তে হস্তক্ষেপ করে। অনেক সিদ্ধান্ত তারা মেনে নিতে অস্বীকার করছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, সিবিএ নেতাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করতে সাহস পাচ্ছেন না সংস্থাটির কোনো কর্মকর্তা।

ওষুধ নিয়ে অন্ধকারে মানুষ নেপথ্যে ব্যবসা by তৌফিক মারুফ

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল। চিকিৎসকের পরামর্শপত্র হাতে নিয়ে ওষুধ কেনার জন্য একটি কক্ষ থেকে প্রায় ছুটতে ছুটতে বের হলেন আরমান আলী। বাইরে করিডরে তখন একদল যুবকের জটলা। তাঁরা আরমান আলীকে কাগজ হাতে দেখেই একযোগে হুমড়ি খেয়ে পড়লেন। একজন পরামর্শপত্রটি কেড়ে নিলেন।

খেলাপি ঋণ-এই অশুভ প্রতিযোগিতা থামাতে হবে

ঋণ করেও ঘি খাওয়া ভালো- বহুল প্রচলিত এ কথাটিই যেন আজ চরম সত্য হয়ে উঠেছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে দেদার খরচ করার এবং খেলাপি হয়ে যাওয়ার যেন রীতিমতো প্রতিযোগিতা চলছে। আর তারই সত্যতা পাওয়া যায় অর্থমন্ত্রীর বিবৃতিতে।

হিযবুতের তৎপরতা-বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে

আবার সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো। দেশজুড়ে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে- এমন আশঙ্কা এখন বোধ হয় আর অমূলক নয়। জঙ্গি সংগঠনগুলোর নানামুখী তৎপরতা থেকে এখন এটা পরিষ্কার যে আবারও নতুন করে আঘাত করার পরিকল্পনা আঁটছে তারা।

পবিত্র কোরআনের আলো-পার্থিব জীবনের দৃষ্টান্ত মূলত অনিশ্চয়তা ও হতাশার

২৩. ফালাম্মা-আনজা-হুম ইযা-হুম ইয়াব্গূনা ফিল আরদ্বি বিগাইরিল হাক্কি; ইয়া-আইয়্যুহান্না-ছু ইন্নামা- বাগইউকুম আ'লা-আনফুছিকুম্ মাতা-আ'ল হাইয়া-তিদ্ দুনইয়া-ছুম্মা ইলাইনা-মারজিউ'কুম ফানুনাবি্বউকুম বিমা-কুনতুম তা'মালূন।

মুকুলের চরমপত্র-চরমপত্রের মুকুল by শামীম মমতাজ

৯ মাসের মুক্তিযুদ্ধের প্রতিটি দিনের ৮ থেকে ১০ মিনিটের ছোট্ট এক কথিকা 'চরমপত্র' ছিল One Man Army বিশাল 'ওয়ার ফ্রন্টের' একেকটি অ্যাটম বোম। 'চরমপত্র' ছিল মুকুলের ক্ষুরধার কলমযুদ্ধ ও অসাধারণ বাকযুদ্ধের এক অপূর্ব সমন্বয়। চরমপত্রের কণ্ঠের শব্দের জাদুর বাঁশি জয় করেছিল এক মহাযুদ্ধ- মুক্তিযুদ্ধ।

শতবর্ষের উলানিয়া স্কুল কি হারিয়ে যাবে? by মিজানুর রহমান শাজাহান

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় হাঁটি হাঁটি পা পা করে এ বছর ১০০ বছরে পদার্পণ করল। ১৯১২ সালে প্রতিষ্ঠিত স্কুলটির সাবেক ছাত্র প্রখ্যাত কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী গত ১০ মার্চ তার শৈশবের স্মৃতিবিজড়িত এ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-আমাদের শান্তিরক্ষীরা লাইবেরিয়ানদের পাশে by মোঃ লুৎফর রহমান

এ হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্টাফ গিয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় জনগণকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করে থাকেন। শুধু বর্তমান কন্টিনজেন্ট ব্যানমেড-৭ কর্তৃক এ হাসপাতাল ও বাইরে স্থাপিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এক বছরে ১০ হাজারের অধিক স্থানীয় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়

পশ্চিমবঙ্গ-ঝড়ের আগের নিস্তব্ধতা by পার্থ চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গে গত কয়েকটি নির্বাচনে ভোট মানেই ছিল বুথ জ্যাম, ছাপ্পা ভোট অথবা লাশ পড়ে যাওয়া। ত্রাস আর লাশের রাজনীতি এখনও চলছে এ রাজ্যে; কিন্তু এবার অনেক কম। বিশেষ করে এই 'পিসফুল ভোট'কে অনেকে বলেছেন, এটা ঝড়ের আগের নিস্তব্ধতা।

অসহনীয়! by ইমরুল কায়েস

টিএস এলিয়ট ওয়েস্টল্যান্ড কবিতায় লিখেছিলেন, 'এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ...' অর্থাৎ নিষ্ঠুরতম মাস এপ্রিল। পাশ্চাত্যে কতটা নিষ্ঠুর ছিল এপ্রিল এলিয়টের কালে তা নিশ্চয়ই আবহাওয়াবিশারদদের গবেষণার বিষয়। কিন্তু বাংলাদেশে যে এপ্রিল উষ্ণতম তা নির্ভাবনায় বলে দেওয়া যায়। শুধু এপ্রিল কেন, মে-ও কম উষ্ণ নয়।

বাংলাদেশ-নেপাল-উজান থেকে নেওয়া by শেখ রোকন

কাঠমান্ডুর নাগরিক সমাজ ও সংবাদমাধ্যম এখনও বাংলাদেশের মতো সংগঠিত নয়। সেখানকার গণতান্ত্রিক প্রক্রিয়াও আমাদের তুলনায় বালকমাত্র। নারী স্বাধীনতার ব্যাপারে কথাবার্তাও খুব সম্ভবত কম। কিন্তু নারী অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তারা দৃশ্যত আমাদের তুলনায় এগিয়ে আছে

সমকালীন প্রসঙ্গ-র‌্যাব ও পুলিশের অপ্রতিহত 'ক্রসফায়ার' by বদরুদ্দীন উমর

একটি নিরীহ ছেলেকে গুলি করে আহত ও চিরদিনের জন্য পঙ্গু করে দিলেও এ নিয়ে তাদের কোনো 'ভুল' স্বীকার নেই। উল্টো তাদের প্রমাণবিহীন বক্তব্য হলো, লিমন একজন সন্ত্রাসী এবং তার আক্রমণ থেকে নিজেদের রক্ষার জন্যই তারা তাকে গুলি করেছিল।

বকেয়া বিদ্যুৎ বিল-সরকারি সংস্থার দায়িত্বহীনতা

সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কাছে প্রায় ৬০০ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার খবরটি আমাদের জনপ্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতার বহর পরিমাপক। অথচ বার্ষিক বাজেট বরাদ্দে বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার পাওনা-দেনা ও উন্নয়নসংক্রান্ত ব্যয় পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রাক্কলন করা হয়ে থাকে।

থ্যালাসেমিয়া-সচেতনতা বাড়াতে হবে

বাঁচার সমান সুযোগ_ এমন দাবি চমকিত করার মতো। প্রতিটি দেশের নাগরিকদেরই এমন নিশ্চয়তা দিতে হয়। কেবল আইনগত কিংবা দৈহিক নিরাপত্তা নয়, আরও অনেক কিছু আসতে পারে এর আওতায়। ৮ মে রোববার রাজধানীতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও মেডিসিন ক্লাব আয়োজিত আলোচনা সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।

ক্রান্তিকালের পথিকৃৎ by সাগর লোহানী

১৯৫৫ সালের জুলাই মাস। রাজশাহী কারাগার থেকে মুক্তির পর কামাল লোহানী ফিরে এলেন পাবনায়। কিন্তু অভিভাবকদের সঙ্গে তার শুরু হলো রাজনীতি নিয়ে মতবিরোধ। অভিভাবকরা চাইছিলেন লেখাপড়া শেষে রাজনীতি করো, আপত্তি নেই। কিন্তু কামাল লোহানী তখন রীতিমতো রাজনীতি প্রভাবিত এবং মার্কসবাদের অনুসারী।

শিক্ষা-বাংলাদেশের পাঠ্যপুস্তকে জেন্ডার সচেতনতা by হান্নানা বেগম

আমাদের মুক্তিযুদ্ধের চেতনা অনুসারে, জাতিসংঘে এ পর্যন্ত বাংলাদেশের স্বাক্ষর দেওয়া সনদ অনুসারে, আমাদের সংবিধান অনুসারে পাঠ্যপুস্তকে দৃষ্টিভঙ্গি সংহত করতে হলে লেখকদের মূল্যায়নকারীদের সর্বোপরি শিক্ষকদের চেতনার মধ্যে পরিবর্তন আনতে হবে।

মিডিয়ার দায় ও শক্তি by শাহীন হাসনাত

চোখ বুজে একবার ভাবুন তো, আপনার বুকের ছাতির যা মাপ, তার চেয়ে মাত্র কয়েক ইঞ্চি বড় ব্যাসার্ধের একটি গর্ত দিয়ে পা পিছলে হুড়মুড় করে পড়ে গেলেন গভীরে। ৬০ ফুট বা ৮৪ ফুট গভীর অপরিসর গর্ত। নিকষ কালো অন্ধকার। স্যাঁতসেঁতে মাটি আর পোকামাকড় অধ্যুষিত গর্তে কোনোমতে বসা যায়। মাথা উঁচু করে দাঁড়ানোর উপায় নেই।

সংসদ ও সুপ্রিম কোর্ট-দ্বৈরথ বনাম সাংবিধানিকতার বিকাশ by শেখ হাফিজুর রহমান

নির্বাহী বিভাগ যদি আইন মেনে না চলে বা নাগরিক অধিকার লঙ্ঘন করে, তা দেখার দায়িত্বও সুপ্রিম কোর্টের। সে জন্য লিখিত সংবিধানের দেশে সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক বলা হয়। তবে আমরা চাইব যে, বিচারপতি, সাংসদসহ সকলেই সহনশীল হবেন এবং সংযত আচরণ করবেন। তাদের কথাবার্তা হবে দায়িত্বশীল ও আইনসম্মত।

সমকালীন প্রসঙ্গ-জমি, লেক, নদী দখল ও কালো টাকা সাদা করার প্রক্রিয়া by বদরুদ্দীন উমর

এখানে মূল প্রশ্ন হচ্ছে, উৎপাদন খাতে কালো টাকা সাদা করে বিনিয়োগের যৌক্তিকতা যা-ই থাক, এই টাকার পরিমাণ ক্রমাগত বৃদ্ধি হতে থাকা এবং এই প্রক্রিয়া বন্ধ করা বা তার ব্যাপকতা কমিয়ে আনার কোনো ব্যবস্থাই ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত কোনো সরকারই করেনি।

প্রবাসে প্রতারণা-স্বদেশে দুর্ভোগের নতুন অধ্যায়

দীর্ঘ চার বছর মুম্বাই কারাগার ও মানবাধিকার সংগঠনের হোমে থাকার পর ৪৮ তরুণী ও এক শিশুকে ভারতীয় পুলিশ রোববার বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচার করা হয়। পরে তারা মুম্বাই শহরে গিয়ে বাসাবাড়িতে ঝিয়ের কাজ নেয়।

উন্নয়ন বরাদ্দ-বিরোধীদের এলাকাবঞ্চিত

সরকারি নানা উন্নয়ন বরাদ্দে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বৈষম্যের শিকার_ সমকাল এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে ২৩ জুন। এতে বলা হয়েছে, বিরোধীদলীয় এলাকা উন্নয়নবঞ্চিত থাকা 'ভাগ্যের লিখন'। গত প্রায় দুই যুগ সংসদীয় গণতন্ত্রের ধারায় চলেছে দেশ। তার আগের দেড় দশক ছিল সামরিক ও রাষ্ট্রপতির শাসন।

সাবধানে খাবার খান, ক্যান্সার দূরে রাখুন by আবু এন এম ওয়াহিদ

পরিসংখ্যানে দেখা যায়, প্রতিবছর পৃথিবীতে যে পরিমাণ মানুষ মারা যায়, তার প্রায় ১৩ শতাংশের মৃত্যু হয় ক্যান্সারের কারণে। অনেকে মনে করেন, ক্যান্সার একটি হেরিডিটারি রোগ, যা বংশানুক্রমে এক পুরুষ থেকে আরেক পুরুষে ছড়িয়ে যায়। যেসব ক্যান্সার রোগীর বংশে এই কঠিন রোগের কোনো ইতিহাস নেই, তাঁরা মনে করেন, ভাগ্যই এ জন্য দায়ী।

চালচিত্র-মন্ত্রণালয়ের কাজ কি জনদুর্ভোগ বাড়ানো! by শুভ রহমান

অনিবার্য কারণে লেখালেখিতে কিছু ছেদ পড়ে গেল। সমস্যাসংকুল জীবনে চলার গতি মসৃণ কারো নয়। লক্ষণীয়, ইতিমধ্যে অতিক্রান্ত সময়ে, মোটা দাগে, রাজনীতি, অর্থনীতি, প্রায় সব ক্ষেত্রেই আগের অবস্থাই বিরাজ করছে। বলা যায়, সেই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। কথা তাই যেকোনো জায়গা থেকে শুরু করলেই হয়।

জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি-আমাদের লোহানী ভাই by আসাদ চৌধুরী

'কামাল লোহানী আজীবন প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোভাগে রয়েছেন। তাঁর এ অবদানের কথা আমার বিবেচনায় দলমত-নির্বিশেষে সবাই সশ্রদ্ধচিত্তে স্মরণ করবেন। কামাল লোহানীর মতো সাংস্কৃতিক যোদ্ধা বিরল আমাদের দেশে।

কথা সামান্যই-আকাঙ্ক্ষা ও উচ্চাভিলাষ by ফজলুল আলম

আকাঙ্ক্ষা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমার মনে রবীন্দ্রনাথ জেগে ওঠেন। সিলেটের কোনো এক স্কুলের পুরস্কার বিতরণী সভায় তাঁর একটি বক্তৃতা পরবর্তী একপর্যায়ে 'আকাঙ্ক্ষা' শিরোনামে প্রকাশিত হয়। আমার এবং আমাদের অনেকের সৌভাগ্য, ১৯৫৩-১৯৫৪ সালে সেটা সরকারি স্কুলের বাংলা পাঠ্যপুস্তকে স্থান পায়।

কুড়িয়ে পাওয়া সংলাপ-কেন না কহেন কথা আমার সঙ্গে by রণজিৎ বিশ্বাস

'মান না মান হাম তেরা মেহমান'- কথাটা শুনেছেন? : শুনব না কেন, কতবার কতভাবে কত আসরে কতজনের কাছে কতজনের জন্য ও কতজনের বিষয়ে প্রয়োগও তো করেছি। : কথা বড় লম্বা করেন আপনি। : কারণ আছে। : কী কারণ?

কালান্তরের কড়চা-মেয়েদের বয়স এবং পত্রিকার কাটতি by আবদুল গাফ্‌ফার চৌধুরী

আমার আজকের এই লেখাটির জন্য কালের কণ্ঠের পাঠিকাদের (পাঠকদের নয়) কাছে বিশেষভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই লেখার শিরোনাম 'মেয়েদের বয়স এবং পত্রিকার কাটতি'। পত্রিকার কাটতি নিয়ে টিপ্পনী কাটা চলে; কিন্তু এ যুগে মেয়েদের বয়স নিয়ে টিপ্পনী কাটা চলে না। এটা আগের যুগে চলত,

সোনাক্ষীর জন্য

এ বছরে দিওয়ালি উপলক্ষ্যে মুক্তির অপেক্ষায় থাকা রজনীকান্তের ‘কোচাদাইয়ার’ এর মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে স্বয়ং রজনীকান্ত। ছবিতে তার বিপরীতে দীপিকা পাডুকান অভিনয় করেছেন।

প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য মাহফুজুর রহমানের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন এটিএন’র চেয়ারম্যান মাহফুজুর রহমান। তিনি প্রধানমন্ত্রীকে ‘বাচাল’ বলেছেন। লন্ডনে তিনি যে বক্ততায় রুনি সম্পর্কে অভব্য বক্তব্য রাখেন সেই সময় তিনি প্রধানমন্ত্রী সম্পর্কেও  এই অশালীন মন্তব্য করেন।