Thursday, September 8, 2011
২৭ মন্ত্রণালয় ও বিভাগ কোনো অর্থ খরচ করতে পারেনি
এসব মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে মোট ১০ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর বাইরে থোক বরাদ্দের চার হাজার ৫৪১ কোটি টাকা থেকে কোনো অর্থ খরচেরও প্রয়োজন হয়নি।
গতবারও জুলাই মাসে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ কোনো টাকা খরচ করতে পারেনি।
চলতি বছরের এডিপিতে ৪৮টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ৪৬ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে।
প্রতিবছরের শুরুতেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে উন্নয়ন প্রকল্পগুলোর প্রথম তিন প্রান্তিকের (জুলাই-মার্চ) জন্য অর্থ খরচের অনুমোদন দেওয়া থাকে। এ জন্য অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয় না।
তবে এডিপির আকার অনুযায়ী বাস্তবায়ন হার কিছুটা বেড়েছে। জুলাই মাসে মাত্র এক হাজার ৬৩২ কোটি টাকা খরচ হয়েছে, যা এডিপির চার শতাংশ। গত বছর এই হার ছিল দুই শতাংশ।
প্রতিবারই অর্থবছরের শুরুর দিকে সরকারের পক্ষ থেকে এডিপি পুরোপুরি বাস্তবায়নের হাঁকডাক দেওয়া হয়। কিন্তু বাস্তব পরিস্থিতির পরিবর্তন হয় না।
জুলাই মাসে ২৫টি মন্ত্রণালয় ও বিভাগ এডিপির বরাদ্দকৃত কিছু অর্থ খরচ করতে পেরেছে। মোট ব্যয়কৃত অর্থের মধ্যে স্থানীয় মুদ্রায় রয়েছে এক হাজার ২০৩ কোটি টাকা আর বিদেশি সহায়তা বাবদ ৪৩০ কোটি টাকা।
আর দেশি-বিদেশি মিলিয়ে গত বছর জুলাই মাসে ৮৩৬ কোটি টাকা খরচ করেছিল মন্ত্রণালয় ও বিভাগগুলো।
টাকা খরচ হয়নি যাদের: যেসব মন্ত্রণালয় ও বিভাগ অর্থ ব্যয় করতে পারেনি, সেগুলো হলো: পরিবেশ ও বন মন্ত্রণালয়: পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; সরকারি কর্মকমিশন সচিবালয়; বাণিজ্য মন্ত্রণালয়; বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগ (আইএমইডি); গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়; তথ্য মন্ত্রণালয়;, শিল্প মন্ত্রণালয়; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; নৌ মন্ত্রণালয়; পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়; বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; সংস্কৃতি মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়; প্রধানমন্ত্রীর কার্যালয়; খাদ্য বিভাগ; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ; জনপ্রশাসন মন্ত্রণালয়; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়; সেতু বিভাগ; বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
শীর্ষ মন্ত্রণালয়গুলো নাজুক: এডিপির বরাদ্দপ্রাপ্ত শীর্ষ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে চলতি এডিপির ৩২ হাজার ২৮২ কোটি টাকা বা ৭০ শতাংশ বরাদ্দ রয়েছে।
এর মধ্যে এ বছরের জুলাই মাসে মাত্র এক হাজার ৬০৩ কোটি টাকা খরচ করেছে এসব মন্ত্রণালয়, যা বরাদ্দের মাত্র পাঁচ শতাংশ।
গত বছরের জুলাই মাসে বাস্তবায়ন হার ছিল মাত্র তিন শতাংশ, খরচ হয়েছিল ৭৮২ কোটি টাকা।
এসব শীর্ষ মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে দুটি কোনো টাকা খরচ করতে পারেনি। এগুলো হলো: সেতু বিভাগ ও কৃষি মন্ত্রণালয়। আর এক শতাংশের কম অর্থ খরচ করেছে তিনটি মন্ত্রণালয়। এগুলো হলো: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়।
তবে স্থানীয় সরকার বিভাগ পাঁচ শতাংশ, বিদ্যুৎ বিভাগ ১৪ শতাংশ, সড়ক ও রেলপথ বিভাগ দুই শতাংশ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক শতাংশ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচ শতাংশ খরচ করতে পেরেছে।
চলতি বছরের শুরুতেই এডিপি বাস্তবায়নে গতি আনতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে পরিকল্পনা কমিশন। এসব বৈঠকে অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) মধ্যে প্রকল্পসমূহের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। এ ছাড়া এ বছর এডিপিতে অর্থ বরাদ্দের সংকট থাকায় মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার প্রকল্প চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঈদের পর পুঁজিবাজারে টানা তিন দিন দাম কমল
গতকাল দুই স্টক এক্সচেঞ্জের বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। তবে ডিএসইতে লেনদেন কমলেও চট্টগ্রামে সামান্য বেড়েছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাধারণত ঈদের ছুটির পর বিনিয়োগকারীরা পুনর্বিনিয়োগে সক্রিয় হয়ে থাকেন। তবে গত তিন দিনের লেনদেনে এর প্রভাব দেখা যাচ্ছে না। এ ছাড়া তারল্য ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংক রেপো ও রিভার্স রেপোর সুদের হার বাড়ানোয় এর বিরূপ প্রভাব বাজারে পড়ছে।
অন্যদিকে বাজারের আচরণে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন। বেশ কয়েকজন বিনিয়োগকারী জানিয়েছেন, ঈদের পর বাজার স্বাভাবিক হয়ে যাবে বলে তাঁদের প্রত্যাশা ছিল। তাই ঈদের আগে আবার বিনিয়োগ করেছিলেন। কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় না হওয়ায় বাজার প্রতিদিনই পড়ছে। এ অবস্থায় বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তাঁরা জানান, মুনাফা তো দূরের কথা, বেশির ভাগ বিনিয়োগকারী মূলধনও খুইয়েছেন। এ অবস্থায় অনেকেই শেয়ার বিক্রি করে যতটুকু পুঁজি আছে তা তোলার চেষ্টা করছেন।
ডিএসই সূত্রে জানা যায়, গতকাল ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। আর ২৫ মিনিটের দিকে সূচক ৩৪ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে সূচক নিম্নমুখী হতে শুরু করে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এ দিন লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৬ দশমিক ২০ পয়েন্ট কমে ছয় হাজার ৬৫ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৪টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে গতকাল ৩৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা কম।
লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, যমুনা অয়েল, বেক্সিমকো, ইসলামী ব্যাংক, এমআই সিমেন্ট, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার, সিএমসি কামাল ও এনবিএল।
অন্যদিকে, সিএসইতে সার্বিক মূল্যসূচক ২১৭ দশমিক ৯০ পয়েন্ট কমে ১৭ হাজার ১৯০ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে এদিন মোট ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১১টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিনিটে মিনিটে মেসি
১ মিনিট: সেন্টার হওয়ার প্রথম মিনিটেই প্রথম বলের স্পর্শ পান। হাফ লাইনের ডানপ্রান্তে রোজোর স্কয়ার পাস থেকে বল পান মেসি।
৭ মিনিট: প্রথম জাদুকরি মুহূর্ত। সেন্টার সার্কেলের একটু নিচে নিজেদের প্রান্তে বল পান। বিখ্যাত সেই সলো রান করে তিন প্রতিপক্ষকে পাশ কাটিয়ে এগিয়ে যান। কিন্তু ইফে অ্যামব্রোস থামিয়ে দেন মেসিকে।
৮ মিনিট: সেন্টার সার্কেলের ওপর বল পেয়ে এগিয়ে যান। এবার ডি-বক্সের সামনে মেসিকে রুখে দিয়েছে নাইজেরিয়ান রক্ষণ।
১২ মিনিট: থ্রু পাস করে হিগুয়েইনকে বল বাড়িয়ে দেন। কিন্তু বল রিসিভ করতে পারেননি রিয়াল স্ট্রাইকার।
১৩ মিনিট: প্রথম ফাউলের শিকার।
১৭ মিনিট: আবারও ফাউলের শিকার। এবার ডি-বক্সের ‘ডি’-এর একটু ওপরে ডান প্রান্তে ফ্রি-কিক পান।
১৮ মিনিট: বেশ ভালোই ফ্রি-কিক নিয়েছিলেন বাঁ পায়ে। কিন্তু ডান পোস্টের খানিকটা বাইরে দিয়ে বেরিয়ে যায় বল।
২১ মিনিট: এবার মারাত্মক ফাউলের শিকার হন। এলডারসনের বাহু গিয়ে লাগে মেসির ঠোঁটে। ঠোঁট সামান্য কেটে যায়। মাটিতে পড়ে থাকেন দেড় মিনিটের মতো। ফিজিও ছুটে আসেন। মাঠে শুয়ে থাকা মেসির শুশ্রূষা চলে। মাঠ থেকে বের করেও আনা হয় ঠোঁটের ওপর ব্যান্ড-এইড লাগানো মেসিকে। গ্যালারিতে উদ্বেগ—একেবারেই তুলে নেওয়া হবে না তো! কিন্তু না, তুমুল করতালি আর হর্ষধ্বনির মধ্যে আবারও মাঠে ফেরেন।
২৪ মিনিট: ডি-বক্সের ডি-এর মধ্যে বল পেয়েছিলেন, ডি মারিয়ের সেন্টার থেকে। চিপ করে পাঠিয়ে দেন হিগুয়েনকে। বুক দিয়ে রিসিভ করে পড়ন্ত বলে পা চালিয়ে প্রথম গোল এনে দেন হিগুয়েইন।
২৬ মিনিট: ম্যাচে মেসির সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত। নাইজেরিয়ার খেলোয়াড়ের পা থেকে নিজেই বল কেড়ে নেন। এরপর শুরু করেন সেই দৌড়। ড্রিবলিংয়ের জাদুতে হতবুদ্ধি করে দেন চার নাইজেরিয়ানকে। একজন ছিটকেও পড়েন মেসিকে ফাউল করে আটকাতে গিয়ে। একাই বল টেনে এনে ডি বক্সের ডান পাশ দিয়ে ঢোকেন। গোলেই মেরেছিলেন, কিন্তু গোলরক্ষকের হাতের ছোঁয়া লেগে বল চলে যায় ডি মারিয়ার কাছে। বল জালে পাঠান ডি মারিয়া।
৩০ মিনিট: মেসিকে ফাউল করে ওবিন্নার হলুদ কার্ড।
৩৬ মিনিট: ডিফেন্স-চেরা থ্রু পাস, হিগুয়েইন পর্যন্ত অবশ্য পৌঁছায়নি।
৩৭ মিনিট: এবার মেসিই ফাউল করেন নাইজেরিয়ার এক খেলোয়াড়কে!
৪৫+১ মিনিট: মেসির আরেকটি গোলের সুযোগ। বক্সের ডানে জোরালো শট নেন। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে আঙুলের ছোঁয়ায় গোলপোস্টের বাইরে ঠেলে দেন বল।
৪৮ মিনিট: ফ্রি-কিক নেন।
৬৪ মিনিট: আরও একটি ফ্রি-কিক।
৬৮ মিনিট: হাফ লাইনের একটু ওপর থেকে হিগুয়েইনের উদ্দেশে লম্বা থ্রু পাস। সুবিধাজনক অবস্থানে থেকেও গোল করতে পারেননি হিগুয়েইন।
৭২ মিনিট: ফাউলের শিকার।
৭৫ মিনিট: চিপ করে বল ঠেলে দেন বক্সের ওপরে থাকা ডি মারিয়াকে।
ম্যাচ শেষ: ৩-১ গোলের জয়ে অধিনায়ক হিসেবে অভিনন্দন জানান সতীর্থদের।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জয় দিয়ে ফিরলেন রোনালদিনহো
প্রায় ১০ মাস পর ব্রাজিল দলে ফিরেছেন রোনালদিনহো। আন্তর্জাতিক ফুটবলে যেন আগন্তুক—শুরুটা এ রকম হলেও ধীরে ধীরে ফিরেছেন ছন্দে। জাদুকরি স্কিলে মুগ্ধ করেছেন উত্তর লন্ডনের ক্লাব ফুলহামের ক্রাভেন কটেজ স্টেডিয়ামের দর্শকদের। ব্রাজিল কোচ মানো মেনেজেসকে বোঝালেন, নিজেদের দেশের বিশ্বকাপের আগে নবীন এই ব্রাজিল দলটাকে ঠিকভাবে গড়ে তোলার জন্য তাঁর মতো একজন নেতাও প্রয়োজন।
রোনালদিনহোর খেলা ভালো লেগেছে মেনেজেসেরও। আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচের দলেও তাই রেখেছেন বার্সেলোনা ও এসি মিলানের এই সাবেক তারকাকে। ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে এ মাসের ১৪ ও ২৮ তারিখে।
তবে ব্রাজিলের ঘানার বিপক্ষে জয়ে গোল বা গোল করানোয় অবদান নেই রোনালদিনহোর। ৩৫ মিনিটে ঘানার অপারে লাল কার্ড দেখার ১০ মিনিট পর দামিয়াও যে গোলটি করেছেন, তাতে অবদান আরেক ‘দিনহো’, তরুণ ফার্নানদিনহোর ডিফেন্স-চেরা এক পাসের।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই ভারতে ফিরছেন সোনিয়া
কংগ্রেস পার্টির কর্মকর্তাদের সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট যুক্তরাষ্ট্রে সোনিয়া গান্ধীর অস্ত্রোপচার হয়। তবে তাঁর শারীরিক অবস্থা অথবা তিনি কোন হাসপাতালে ভর্তি ছিলেন, সে সম্পর্কে দলের কর্মকর্তারা কিছু জানাননি।
জনার্দন দ্বিবেদী বলেছেন, সোনিয়া গান্ধী শিগগিরই দেশে ফিরছেন। তবে তিনি কখন ফিরবেন, নির্দিষ্ট করে সে সময়টা বলা কঠিন। তিনি আরও বলেন, অস্ত্রোপচারের পর সোনিয়া গান্ধী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শিগগিরই তিনি তাঁর মেয়ে প্রিয়াংকা ভদ্রার সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরছেন।
সোনিয়ার অস্ত্রোপচার ও শারীরিক অবস্থা সম্পর্কে কংগ্রেস গোপনীয়তা রক্ষা করে চলছে। এ কারণে ভারতের গণমাধ্যমগুলোতে কংগ্রেসের কড়া সমালোচনা হয়েছে। তবে কংগ্রেস বলছে, স্বাস্থ্যের বিষয়টি একেবারেই সোনিয়ার ব্যক্তিগত।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাশিয়ার আইস হকি খেলোয়াড় বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত
বিমান সংস্থা রোসাবিয়াতসিয়ার একজন কর্মকর্তা নিশ্চিত করেন, ইয়াক-৪২ উড়োজাহাজটি মস্কোর ২৫০ কিলোমিটার উত্তরের ইয়ারোস্লাভ শহর থেকে বেলারুশের মিনস্কে যাচ্ছিল। এটি বিধ্বস্ত হয়ে ৪৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন। বিমানের বিধ্বস্ত কিছু অংশ ও কিছু মৃতদেহ ভলগা নদীতে পড়েছে।
ইয়ারোস্লাভ-ভিত্তিক কন্টিনেন্টাল হকি লিগে (কেএইচএল) খেলতে লোকোমোটিভ দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার জন্য মিনস্কে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই উড়োজাহাজে লোকোমোটিভ দল ছাড়াও আরও কয়েকটি দল থাকতে পারে।
কেএইচএলের প্রেসিডেন্ট আলেকজান্ডার মেদভেদেভ বলেন, এটি অনেক বড় দুঃখজনক ঘটনা। এতে আইস হকি বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, উড্ডয়নের একটু পরই উড়োজাহাজে আগুন ধরে যায়। এর পরই এটি ইয়ারোস্লাভ বিমানবন্দরের বাইরে বিধ্বস্ত হয়।
উড়োজাহাজের আরোহীদের মধ্যে রাশিয়া ছাড়াও অন্যান্য দেশের নাগরিক ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে কানাডা আইস হকি দলের কোচ ব্র্যাড ম্যাক্রিমন ও সুইডেনের গোলরক্ষক স্টেফান লিভ রয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওসামার মৃত্যুর খবরে আনন্দিত হননি বুশ
বুশের বরাত দিয়ে তথ্যচিত্র নির্মাতা পিটার স্নাল গত সোমবার সিএনএনকে বলেন, তিনি ডালাসের একটি রেস্তোরাঁয় বসে ছিলেন। তখন সিক্রেট সার্ভিস তাঁকে জানায়, প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সঙ্গে কথা বলতে চান। এরপর তিনি এ হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারেন।
পিটার স্নাল বলেন, বুশ তাঁদের বলেছেন, এ খবরে নিঃসন্দেহে বিজয়ানন্দ ও সুখের অনুভূতি ছিল না।’
৯/১১ হামলার দশম বার্ষিকী উপলক্ষে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের জন্য তথ্যচিত্র নির্মাণ করতে গিয়ে সাবেক প্রেসিডেন্ট বুশের সাক্ষাৎকার নেন পিটার স্নাল।
জর্জ ডব্লিউ বুশ যখন প্রথম ৯/১১ হামলার খবর শোনেন, তখন তিনি ফ্লোরিডার একটি শ্রেণীকক্ষে ছিলেন। তিনি স্নালকে বলেন, তিনি প্রথমে ভেবেছিলেন, একটি ছোট বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি টাওয়ারে আঘাত হেনেছে।
বুশ বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম সেটা ছিল একটি ছোট বিমান। আমার প্রাথমিক প্রতিক্রিয়া ছিল, খারাপ আবহাওয়ার কারণে বা পাইলটের ভুলে এমন ঘটনা ঘটেছে।’ ইরাক ও আফগানিস্তান অভিযান ঘিরে তীব্র বিতর্কের প্রেক্ষাপটে বুশকে জিজ্ঞাসা করা হয়, এ ব্যাপারে তাঁর কোনো অনুতাপ আছে কি না? জবাবে বুশ বলেন, ‘আমি এ মূল্যহীন প্রশ্নকে অত্যন্ত অপছন্দ করি।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইসরায়েলের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক
ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের পর সম্পর্ক ছিন্নের এই পদক্ষেপ নেওয়া হলো তুরস্কের পক্ষ থেকে। ২০১০ সালে গাজা অভিমুখী জাহাজে হামলার ঘটনায় ইসরায়েল ক্ষমা প্রার্থনা করতে অস্বীকৃতি জানানোর পর ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। ওই হামলার ঘটনায় নয়জন তুর্কি প্রাণ হারায়।
জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়, অভিযানে ইসরায়েল ‘মাত্রাতিরিক্ত শক্তি’ প্রয়োগ করেছে। তবে ইসরায়েলের নৌ-অভিযান ছিল বৈধ।
বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তুরস্ক।
প্রধানমন্ত্রী এরদোয়ান আংকারায় সাংবাদিকদের বলেন, তুরস্ক ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক ‘পুরোপুরি ছিন্ন’ করেছে। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ‘আরও নিষেধাজ্ঞা’ আরোপ করবে আঙ্কারা।
২ সেপ্টেম্বর ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে তুরস্ক। এ ছাড়া গত সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতাও ছিন্ন করে দেশটি।
এরদোয়ান গাজা অভিমুখী হাজাকে হামলার ঘটনাকে ‘নৃশংস আচরণ’ হিসেবে বর্ণনা করেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অ্যাসাঞ্জকে মানসিক হাসপাতালে পাঠানো উচিত: মায়াবতী
সম্প্রতি উইকিলিকসে প্রকাশিত ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্কিন কূটনৈতিক তারবার্তায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতীকে (৫৫) প্রধানমন্ত্রী হওয়ার ভাবনায় আচ্ছন্ন ‘প্রথম শ্রেণীর অহংসর্বস্ব নেতা’ হিসেবে বর্ণনা করা হয়।
উইকিলিকসে প্রকাশিত ওই তারবার্তার তথ্যের প্রতিক্রিয়ায় মায়াবতী ক্ষুব্ধ হয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মায়াবতী উইকিলিকসের এই অভিযোগ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। মায়াবতী বলেন, উইকিলিকস প্রধান হয় পাগল হয়ে গেছেন অথবা আমাদের বিরোধীদের সমর্থন করছেন। তিনি অ্যাসাঞ্জকে আগ্রার মানসিক পুনর্বাসনকেন্দ্রে ভর্তির প্রস্তাব দিয়েছেন।
উইকিলিকসে প্রকাশিত তারবার্তায় বলা হয়, দলের সদস্য, সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ ডলারের উপহার নেওয়ার মাধ্যমে প্রতিবছর জন্মদিন পালন করেন মায়াবতী। যখন তাঁর নতুন স্যান্ডেলের দরকার হয়, তখন পছন্দের ব্র্যান্ডের স্যান্ডেল আনতে মায়াবতীর ব্যক্তিগত বিমান মুম্বাইয়ে উড়ে যায়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাদ্দাফি নাইজারে পালিয়েছেন?
সামরিক বাহিনীর ওই সূত্রটি বার্তা সংস্থা এএফপিকে জানায়, কয়েক ডজন গাড়ির একটি বহর নাইজারের উত্তরাঞ্চলের শহর আগাদেজে ঢুকতে দেখা গেছে। গাড়ির বহরটি আগাদেজ থেকে নিয়ামের দিকে যায়। গত সোমবার রাতে নাইজারে প্রবেশ করা ওই গাড়ির বহরে গাদ্দাফি বা তাঁর কোনো ছেলে থাকতে পারেন বলে গুজব রয়েছে। এত বড় গাড়ির বহর সচরাচর দেখা যায় না।
আগাদেজ শহরের বেসরকারি একটি বেতারের একজন সাংবাদিক জানান, তিনি কয়েক ডজন গাড়ির একটি বহর রাজধানী নিয়ামের দিকে যেতে দেখেছেন। তিনি আরও জানান, কয়েকজন ব্যক্তি ওই গাড়িবহরে নাইজারের সাবেক বিদ্রোহী নেতা রিসা আগ বউলাকে দেখেছেন। গাদ্দাফির সঙ্গে বউলার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
নাইজার সরকারের অপর একটি সূত্র এর আগে জানায়, গত রোববার তাদের সীমান্ত দিয়ে গাদ্দাফির অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক প্রধান মনসুর পালিয়ে গেছেন। তবে অন্য এক খবরে জানা গেছে, মনসুর লিবিয়ার শহর বানি ওয়ালিদে গাদ্দাফির দুই ছেলের সঙ্গে রয়েছেন।
গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম গত সোমবার সিরিয়াভিত্তিক অ্যারাই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, গাদ্দাফি সুস্থ আছেন। তিনি লিবিয়া রক্ষার পরিকল্পনা করছেন। তাঁর অনুগত লোকজনকে সংগঠিত করছেন। মুসা বলেন, ‘আমরা এখনো শক্তিশালী।’ গাদ্দাফির দুই ছেলে বিদ্রোহীদের প্রতিরোধে ভূমিকা পালন করছেন; তবে গাদ্দাফির ছেলেদের নাম উল্লেখ করেননি মুসা। জয় অথবা মৃত্যু—এই অঙ্গীকার করে গাদ্দাফির এ মুখপাত্র বলেন, ‘আমরা লিবিয়া ও আরব বিশ্ব রক্ষায় লড়াই করব।’ বিদ্রোহীদের পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর এজেন্ট বলে আখ্যা দেন মুসা ইব্রাহিম। তারা খুন, ধর্ষণ ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে লিবিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কামাল হোদেশিয়া বলেন, গাদ্দাফি বাহিনীকে আত্মসমর্পণের জন্য ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কামাল হোদেশিয়া বলেন, ‘আমরা আশা করি, গাদ্দাফি বাহিনী বেঁধে দেওয়া সময়সীমার প্রতি শ্রদ্ধা দেখাবে।’
যুক্তরাজ্যের বিরুদ্ধে মামলা করবেন বেলহাজ: লিবিয়ার বিদ্রোহী নেতা আবদেল হাকিম বেলহাজ যুক্তরাজ্যের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ ব্রিটিশ পাউন্ড জিততে পারেন। মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দারা ২০০৪ সালে এশিয়ার কোনো দেশ থেকে বেলহাজকে আটক করে লিবিয়ার হাতে তুলে দেন। লিবিয়ায় হস্তান্তরের পর তাঁর ওপর নির্যাতন চালানো হয়। বর্তমানে লিবিয়ার বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) নিযুক্ত ত্রিপোলির সামরিক প্রধান বেলহাজ যুক্তরাজ্যের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন।
এদিকে যুক্তরাজ্যের একজন মুখপাত্র জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ২০১০ সালের জুলাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। এতে ব্রিটিশ গোয়েন্দারা বিদেশের মাটিতে জঙ্গিদের আটকের পর নির্যাতনে সহযোগিতা করেছেন কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। তিনি জানান, তদন্তে গাদ্দাফির সঙ্গে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর সম্পর্কের বিষয়টিও খতিয়ে দেখা হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গোলাবারুদ ফুরিয়ে যাওয়াতেই ক্ষমতা ছেড়েছিলেন জ্ঞানেন্দ্র
তবে জ্ঞানেন্দ্রর সমর্থকদের দাবি, সম্ভাব্য অভ্যুত্থানে রক্তপাত এড়াতেই ২০০৬ সালের ২৪ এপ্রিল ক্ষমতা ছেড়েছিলেন রাজা। সেই সময় গণতন্ত্রের দাবিতে আন্দোলনকারী জনগণকে নিরস্ত্র করতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হলে বড় ধরনের রক্তপাত ঘটতে পারত।
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসে ফাঁস হওয়া সাম্প্রতিক তারবার্তায় জানা যায়, নেপালে অস্ত্র সরবরাহ করত ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিন্তু জ্ঞানেন্দ্রর অভ্যুত্থানের প্রতি সমর্থন না থাকায় দেশ তিনটি ২০০৫ সাল থেকে নেপালে অস্ত্র পাঠানো বন্ধ করে দেয়। এতে ২০০৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে আরএনএর অস্ত্রভান্ডারে বড় ধরনের ঘাটতি দেখা দেয়। এরপর ১৯ দিনব্যাপী শান্তিপূর্ণ গণ-আন্দোলনে রাজকীয় প্রশাসন অচল হয়ে পড়ে।
ফেব্রুয়ারিতে নিজেদের অস্ত্রভান্ডারে ব্যাপক শূন্যতার কথা কাঠমান্ডুর মার্কিন দূতাবাসকে জানান আরএনএর কর্মকর্তা মেজর জেনারেল প্রকাশ বাহাদুর বাসনাত। এরপর মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন প্রিন্সিপাল ডেপুটি সেক্রেটারি ডোনাল্ড ক্যাম্পের কাঠমান্ডু সফরের সময় তাঁকে অস্ত্র-সংকটের বিষয়টি পুনরায় নিশ্চিত করেন নেপালের তৎকালীন সেনাপ্রধান জেনারেল পেয়ার জাং থাপা। বিষয়টি নিয়ে নেপালের তৎকালীন ভারতীয় রাষ্ট্রদূত শিবশংকর মুখার্জির সঙ্গে আলোচনা করেন ক্যাম্প। জবাবে শিবশংকর বলেন, অস্ত্র সরবরাহ ১০ গুণ বাড়ালেও মাওবাদীদের দমনে আরএনএর সফল হওয়ার সম্ভাবনা কম। কারণ, আরএনএতে তখন দুর্নীতি, দুর্বল নেতৃত্ব ও নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দাবানলে পুড়ছে টেক্সাস ৫০০ বাড়ি ধ্বংস, নিহত ২
কর্মকর্তারা জানান, গত সোমবার দাবানল ব্যাপক হারে ছড়িয়ে পরে। বর্তমানে ২৫ হাজার একর জায়গা দাবানলে পুড়ছে।
টেক্সাসের গভর্নর ও ২০১২ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী রিক পেরি প্রচারণা সংক্ষিপ্ত করে অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনে ফিরে এসেছেন।
রিক পেরি বলেন, এর আগেও অনেক ভয়াবহ দাবানল দেখেছি। তবে এটি সবগুলোকে ছাড়িয়ে গেছে। এটি দেখার পর বুঝতে পারছি যে, কত বিধ্বংসী। তিনি এই মুহূর্তে রাজনীতিতে মনোনিবেশ করতে পারছেন না। মানুষ ও বাড়িঘর ঝুঁকির মধ্যে রয়েছে, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পেরি বলেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।
ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ মান্য করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে রিক পেরি বলেন, ‘আমি বুঝতে পারছি যে ঘরবাড়ি ও সহায়সম্পদ হারানো খুবই কঠিন। কিন্তু নিজ জীবনকে বিপদের মধ্যে ঠেলে দেবেন না।’
গত রোববার টেক্সাসের পূর্বাঞ্চলে দাবানলে পুড়ে ২০ বছর বয়সী এক নারী ও তাঁর কন্যাসন্তান প্রাণ হারায়।
দাবানলের কারণে অস্টিনের প্রায় ৩০ মাইল দক্ষিণ-পূর্বের বাস্ট্রোপ কাউন্টির প্রায় পাঁচ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়।
বাস্ট্রোপ কাউন্টির অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান রনি ম্যাকডোনাল্ড বলেন, দাবানলে ৪৭৬টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। তিনি জানান, প্রায় ২৫০ জন অগ্নিনির্বাপণকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। তাঁরা বুলডোজার ও পানি ছিটানোর ট্রাক ব্যবহার করছেন।
বাস্ট্রোপ কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক মাইক ফিশার বলেন, খুব শিগগির এ দাবানল নেভারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নগরের দক্ষিণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।
বাস্ট্রোপ স্টেট পার্কের প্রায় অর্ধেক দাবানল গ্রাস করে নিয়েছে।
টেক্সাস ফরেস্ট সার্ভিস টেক্সাসের মধ্যাঞ্চলের দাবানলকে ‘পিশাচ’ হিসেবে বর্ণনা করেছে। জোরালো বাতাস ও খরা পরিস্থিতির কারণে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে।
১৯৫০-এর দশকের পর এবারই সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে টেক্সাস।
গত বছর নভেম্বর থেকে অনাবৃষ্টির কারণে টেক্সাসে তিন কোটি ৬০ একরেরও বেশি দাবানলে পুড়ে রাজ্যের কৃষি খাতে ৫০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1347)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
September
(685)
-
▼
Sep 08
(12)
- ২৭ মন্ত্রণালয় ও বিভাগ কোনো অর্থ খরচ করতে পারেনি
- ঈদের পর পুঁজিবাজারে টানা তিন দিন দাম কমল
- মিনিটে মিনিটে মেসি
- জয় দিয়ে ফিরলেন রোনালদিনহো
- যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই ভারতে ফিরছেন সোনিয়া
- রাশিয়ার আইস হকি খেলোয়াড় বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত
- ওসামার মৃত্যুর খবরে আনন্দিত হননি বুশ
- ইসরায়েলের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন ক...
- অ্যাসাঞ্জকে মানসিক হাসপাতালে পাঠানো উচিত: মায়াবতী
- গাদ্দাফি নাইজারে পালিয়েছেন?
- গোলাবারুদ ফুরিয়ে যাওয়াতেই ক্ষমতা ছেড়েছিলেন জ্ঞানেন...
- দাবানলে পুড়ছে টেক্সাস ৫০০ বাড়ি ধ্বংস, নিহত ২
-
▼
Sep 08
(12)
-
▼
September
(685)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...