Saturday, December 22, 2012

বাংলানিউজের খবরের পর- টেকনাফ থেকে মানবপাচারকারী দালাল আটক by রহমান মাসুদ ও ইলিয়াস সরকার

বাংলানিউজের খবরের পর টেকনাফ সি বিচ থেকে মানবপাচারকারী দালাল আইউব আলীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার পর পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইউবকে আটক করে।

গ্রেফতার আতঙ্কঃ বিরোধী জোটের অধিকাংশ নেতা আত্মগোপনে by মান্নান মারুফ

গ্রেফতারের ভয়ে বিরোধীদলীয় জোটের মধ্যম সারির নেতাদের অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন। বেশ কিছু দিন ধরে সভা-সমাবেশে দেখা যাচ্ছে না তাদের। এমনকি আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় অনেক নেতাও রয়েছেন।

খালপাড়ে ভাসমান বাজার-গ্রামঃ থাইল্যান্ড পারলে আমরাও পারি! by উজ্জ্বল ধর

পাতার তৈরি টুপি মাথায়, হাত-মুখ-চামড়ায় ভাঁজপড়া ষাটোর্ধ্ব বয়েসী এক নারী। ক্রেতাদের আকৃষ্ট করতে আড়াই ফুট চওড়া ছোট নৌকা নিয়ে বৈঠা বেয়ে বেয়ে ঘুরে বেড়াচ্ছেন খালের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত।

তারুণ্যের উচ্ছ্বাসে বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডঃ বিজ্ঞান শিক্ষার মন্ত

আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  কার্জন হলে বিজ্ঞান শিক্ষার মন্ত্রণা নিলো তরুণরা। শনিবার বিজ্ঞানে উচ্চশিক্ষা ও গবেষণার প্রতি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে চতুর্থ বায়ো-কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০১২ অনুষ্ঠিত হয়।

মেহজাবিনের সিদ্ধান্ত

লাক্স-চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন বিজয়ী হওয়ার পর ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় একটি চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল। সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ছবির নাম ছিল ‘ওয়ারিশ’। কিন্তু নানাবিধ জটিলতায় সে ছবিটি আজও নির্মাণ হয়নি।

অকুতোভয় মহিমা by সাযযাদ কাদির

দুঃখের বিষয়, দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জীবন আজ আবর্তিত হচ্ছে কারাগার ও কাঠগড়ায়। সুখের বিষয়, নিজের মর্যাদা ও মহিমাকে সমুন্নত রেখে তিনি মোকাবিলা করে চলেছেন সব কিছু।

পুত্রের প্রত্যাশায় মেয়েশিশুর প্রতি বৈষম্য by অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার

বাংলাদেশের আর্থ-সামাজিক বাস্তবতায় ’পুত্রের প্রত্যাশায়’ নারীর প্রতি যেমন পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েই চলছে, ঠিক তেমনি পরিবার পর্যায়ে মেয়েশিশুদের ছেলে শিশুদের তুলনায় নগণ্য হিসেবে পরিগণিত করা হচ্ছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলে মেয়েশিশুরা জীবনব্যাপী ধারাবাহিকভাবে নির্যাতন ও বৈষম্যের বেড়াজালে আটকা পড়ে আছে।

চট্টগ্রামের মহাসমাবেশ, আন্দোলনের প্রশ্ন এবং ১৯৬৯-এর উদাহরণ by শাহ আহমদ রেজা

চট্টগ্রামের মহাসমাবেশে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের কোনো কর্মসূচি না দেয়ায় অনেকে নিরাশ হয়েছেন। ক্ষমতাসীনদের মুখেও বাঁকা হাসি খেলে গেছে। অন্যদিকে ইতিহাসের আলোকে পর্যালোচনায় কিন্তু দেখা যাবে, খালেদা জিয়া ভুল করেননি।

মানুষের শত্রুমিত্রঃ পদ্মায় জেগে ওঠা ঐতিহ্য যেন লোপাট না হয় by মাহমুদ শামসুল হক

মার্কিন সেনাদের বোমায় বিনষ্ট হলো ইরাকের জাদুঘর। ভেতরে আগুন দেয়া হলো। লুট করে নেয়া হলো হাজার বছরের সংগৃহীত প্রত্নসামগ্রী—প্রাচীন পাথর, মূর্তি, ইট, মূল্যবান রত্নরাজি। পরদিন সারা দুনিয়ায় সংবাদপত্রে খবর বেরুল, ইঙ্গ-মার্কিন বাহিনী চুরি করেছে ইরাকের ইতিহাস।

২৫ মার্চ একাত্তরের স্মৃতি by বদরুদ্দীন উমর

র্যাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বলেন, ‘ক্রস ফায়ারে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে তার প্রতিটিই আইনসিদ্ধ, কোনোটিই আইনবহির্ভূত নয়। প্রতিটি ঘটনার ক্ষেত্রে আইনানুগ তদন্ত হয়েছে। সবকিছু আইনের কাঠামোতেই সম্পন্ন হয়েছে।’

কুয়েত থেকে বাংলাদেশী শ্রমিকরা ফিরছেন খালি হাতেঃ সরকারের কি কিছুই করার নেই?

২০০৬ সালের পর থেকে কুয়েতে বাংলাদেশের জনশক্তি রফতানি কার্যত বন্ধ হয়ে গেছে। এটা আমাদের জন্য এক অশুভ সংবাদ। আগে প্রতিবছর গড়ে ২৫ হাজার বাংলাদেশী শ্রমিক কাজ নিয়ে কুয়েত যেত। কিন্তু ২০০৭ সালে সে সংখ্যা নেমে আসে মাত্র ৪ হাজার ২১২ জনে।

বিদ্যুতের ব্যবহার কমানো আর দাম বাড়ানো সমাধান নয়ঃ জ্বালানি সমস্যায় সরকার দিশেহারা

হচ্ছে হবে বলে সময়ক্ষেপণের পর এখন বলা হচ্ছে ২-৩ বছর অপেক্ষা করার কথা। বিদ্যুত্ ও জ্বালানি সমস্যা নিয়ে সরকারের বক্তব্য এখন এমনই। অতীতে, বিশেষ করে জরুরি অবস্থার দু’বছর এ খাতে কিছুই হয়নি এটা কোনো নতুন কথা নয়।

রয়টার্সের বিশ্লেষণ- সিরিয়ায় আল-কায়েদার প্রভাব বাড়ছে



ইরাকে আল-কায়েদার প্রভাব ক্রমশ কমে আসছে। কিন্তু প্রতিবেশী দেশ সিরিয়ায় তাদের অবস্থান ধীরে ধীরে জোরালো হচ্ছে। দেশটিতে জাতিগত বিরোধ এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইকে কাজে লাগিয়ে তারা নিজেদের অবস্থান জোরালো করছে।

‘৪৫০ কোটি বছর পর পৃথিবী ধ্বংস হবে’

মায়া সভ্যতার ভবিষ্যদ্বাণী অনুযায়ী আজ শুক্রবার পৃথিবী ধ্বংস হওয়ার আশঙ্কা নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আরও ৪৫০ কোটি বছর পর পৃথিবী ধ্বংস হবে।

হিমাচলে জিতেছে কংগ্রেস- গুজরাটে বিজেপির টানা তৃতীয়জয়

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ১৮২ আসনের মধ্যে ১১৫টিতে জয়ী হয়েছে। এর ফলে নরেন্দ্র মোদির জন্য টানা তৃতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পথ খুলে গেল।

উসকানিমূলক বলছে যুক্তরাষ্ট্র- পূর্ব জেরুজালেমে ২৫০০ বাড়ি বানাচ্ছে ইসরায়েল

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে আড়াই হাজারের বেশি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে। ১৯৯৭ সালের পর গত বুধবারই প্রথম এ ধরনের অনুমোদন দেওয়া হলো।

যুক্তরাষ্ট্রে অস্ত্রের বিনিময়ে অর্থ কর্মসূচি, ব্যাপক সাড়া by ইব্রাহীম চৌধুরী

অস্ত্রের বিনিময়ে অর্থ কর্মসূচি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরে। বৈধ-অবৈধ অস্ত্র ফেরত দেওয়ার বিনিময়ে নগদ অর্থ দেওয়া হচ্ছে। অস্ত্র জমাদানকারীকে কোনো প্রশ্ন করা হচ্ছে না, পরিচয় খোঁজা হচ্ছে না। খুঁজে দেখা হচ্ছে না জমা পড়া অস্ত্রটি বৈধ, না অবৈধ।

লকারবি হামলার তথ্য প্রকাশ করবে লিবিয়া



লকারবি বোমা হামলার ঘটনাসংশ্লিষ্ট সব তথ্য প্রকাশের ঘোষণা দিয়েছে লিবিয়ার নতুন সরকার। তবে তথ্য প্রকাশে অন্তত এক বছর লাগবে। যুক্তরাজ্যে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত মাহমুদ নাকুয়া এ কথা জানান।

যুক্তরাষ্ট্রে আবার গুলি চারজন নিহত

যুক্তরাষ্ট্রে আবার বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত এলাকায় গতকাল শুক্রবার এ গুলির ঘটনা ঘটেছে।

আসাদের ভাগ্য নিয়ে রাশিয়ার উদ্বেগ নেই: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাগ্য নিয়ে তাঁর দেশ উদ্বিগ্ন নয়; মস্কোর উদ্বেগ সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে।
গত বৃহস্পতিবার মস্কোতে তাঁর বার্ষিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন পুতিন।

গ্রেপ্তার-আতঙ্কে খোমেনির নাতনি

ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতনি নাইমিহ আশরাগহি জানান, তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। নাইমিহ নিজে একজন গণতন্ত্রপন্থী। তিনি দাবি করেছেন, বর্তমান শাসক দল আয়াতুল্লাহর ইসলামি বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েছে।

এডিআরের গবেষণা প্রতিবেদন- ভারতে ধর্ষণে জড়িত অনেকেই নির্বাচনে মনোনয়ন পেয়েছেন

ভারতে অন্তত ২০ ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকা সত্ত্বেও তাঁরা দেশটির বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গবেষণা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এ তথ্য জানিয়েছে। এডিআরের ওই গবেষণা প্রতিবেদন গত বৃহস্পতিবার প্রকাশিত হয়।

শীতে কাহিল ছিটমহলের মানুষ

তীব্র শীতে কাবু হয়ে পড়েছে পঞ্চগড়ের ১২টি ভারতীয় ছিটমহলের ২০ হাজার দরিদ্র মানুষ। প্রতিবছর পঞ্চগড়ের শীতার্তদের মধ্যে সরকারি কিংবা বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়। কিন্তু ছিটমহলের লোকজন কোনো শীতবস্ত্র পায় না।

ইটভাটার মধ্যে করাতকল

নিষেধাজ্ঞা অমান্য করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় তিনটি ইটভাটার মাঝখানে করাতকল বসানো হয়েছে। ‘সেভেন বি’ নামের ইটভাটার মালিক জাহিদুল ইসলাম ওই করাতকল বসিয়েছেন।

সংরক্ষিত বন দখল করে শুঁটকিপল্লি by এম জসীম উদ্দীন

বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া সংরক্ষিত বনসংলগ্ন আশারচরে শুঁটকিপল্লি গড়ে তোলায় বন ও জীববৈচিত্র্যের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। গত দেড় মাসে সেখানে প্রায় ২০০টি খুপরি এবং মাছ শুকানোর জন্য কয়েক শ মাচা তৈরি করা হয়েছে।

সুনামগঞ্জে ‘জুবিলিয়ান’ উৎসব শুরু

সুনামগঞ্জ শহরে গতকাল শুক্রবারের কুয়াশামোড়া সকালটা একটু অন্য রকম ছিল। শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। নানা রঙের পতাকা ও ফেস্টুনে সাজানো। ঐহিত্যবাহী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসবের উদ্বোধনের সময় ছিল সকাল ১০টা।

বাল্যবিবাহ ঠেকাল সহপাঠীরা

মেয়েটির বয়স সবে ১২। পড়ে ষষ্ঠ শ্রেণীতে। এই বয়সেই তাকে বিয়ের পিঁড়িতে বসানোর সব বন্দোবস্ত শেষ। তবে বাদ সাধল সহপাঠীরা। বিয়ে ঠেকাতে তারা জোট বেঁধে ছাত্রীটির বাবা ও হবু শ্বশুরের বাড়িতে হাজির। চাপের মুখে শেষমেশ বিয়ের সিদ্ধান্ত প্রত্যাহার।

ছুরিকাঘাতে যুবক আহত

রাজধানীর ধানমন্ডি এলাকায় গতকাল শুক্রবার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জয়নাল আবেদীন (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

খালেদাকে ‘আত্মসমর্পণে’ বাধ্য করা হবে: ১৪ দল

যুদ্ধাপরাধের বিচার বানচালের বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র নস্যাৎ করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ‘আত্মসমর্পণে’ বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা।

রংপুর সিটি নির্বাচন- রংপুরের প্রথম নগরপিতা সরফুদ্দীন by তানভীর সোহেল ও আরিফুল হক

রংপুরের প্রথম নগরপিতা হলেন সরফুদ্দীন আহমেদ ঝন্টু। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৮ হাজার ৪৫০ ভোট বেশি পেয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন।

প্রথম শ্রেণীতে ভর্তি- সরকারি নীতিমালা অগ্রাহ্য by তুহিন ওয়াদুদ

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর প্রথম পাঠ হচ্ছে প্রথম ভিত্তি। সেই ভিত্তি গড়ে তোলায় রয়েছে বিবিধ বিশৃঙ্খলা। দুঃখজনক হলেও সত্যি, সরকারের চেষ্টা সত্ত্বেও প্রথম শ্রেণীর প্রবেশপদ্ধতি-পাঠক্রম-পাঠপদ্ধতিতে এখনো শৃঙ্খলা ফিরে আসেনি।

রাজনীতি- বিজয়ের মাস হয়েই বারবার ফিরে আসুক ডিসেম্বর by আবদুল মান্নান

২০১২ সালের বিজয়ের মাস ডিসেম্বর এখন শেষ পক্ষে। এবারের বিজয়ের মাসটি নানা কারণে বেশ তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার ৪১ বছর পর বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী দল জামায়াতে ইসলামী প্রথমবারের মতো বিজয়ের এ মাসে উল্লাস-নৃত্য করেছে।

সরকারি জমি নয়ছয় করা কার স্বার্থে?- রেলপথ মন্ত্রীর জমি ‘সম্প্রদান

জনস্বার্থের প্রকল্প থমকে যায়, তবু রেলের জমি অধরাই থাকে। কিন্তু হয় যদি তা ব্যবসায়িক স্বার্থ, তাহলে ঘটনাটি সম্প্রদান কারক হয়ে যায়; অর্থাৎ হয় ‘বিনা স্বার্থে দান’। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় পৌনে ২০০ কোটি টাকা মূল্যের জমি রেলপথ মন্ত্রী তাঁর পরিচিত লোককে দিতে যাচ্ছেন এবং আয়োজন চূড়ান্ত।

সমন্বিত ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে- বিপন্ন সুন্দরবন

আমাদের অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা আর লোভ-লালসার শিকার হয়ে পৃথিবীর অমূল্য প্রাকৃতিক সম্পদ সুন্দরবনের এখন বিপর্যস্ত অবস্থা। সর্বশেষ খবর হলো, এই বনের পরিবেশের ওপর এবার বড় ধরনের আঘাত এসেছে একটি সরকারি সংস্থার দিক থেকে।

চারদিক- কুমিল্লা শিক্ষা বোর্ডের সুবর্ণজয়ন্তী by গাজীউল হক

১৯৬২ সালের কথা। তখন ছোট্ট ভাড়া করা ঘরে শিক্ষা বোর্ডের যাত্রা শুরু। ছয় বছর পর নিজ আঙিনায় নিজস্ব ভবন তৈরি হয়। এরপর একে একে গড়ে ওঠে নতুন ভবন ও স্থাপনা। নগরের কান্দিরপাড়ে ৫ দশমিক ৫ একর জায়গার মনোরম আর দৃষ্টিনন্দন এলাকায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অবস্থান।

কা র্য কা র ণ- কাচ স্বচ্ছ কেন? by আব্দুল কাইয়ুম

আলো আসলে বিদ্যুৎ-চৌম্বকীয় শক্তি তরঙ্গের মতো। এই তরঙ্গ কোনো বস্তুর ভেতর দিয়ে যদি অবাধে অতিক্রম করতে পারে, তাহলেই সেটা স্বচ্ছ। কাচ এ রকম পদার্থ। এখন প্রশ্ন হলো, কোনো কোনো বস্তু কেন তার মধ্য দিয়ে আলোক তরঙ্গ অতিক্রম করতে দেয় আর কোনো বস্তু কেন দেয় না।

এখানে সেখানে- কেট মিডলটনের অপেক্ষায় ৫৯ মিনিট by ইকবাল হোসাইন চৌধুরী

বেকার স্ট্রিটে পা রেখেই বুঝলাম একটা ভুল হয়ে গেছে। সঙ্গে কোনো জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) নেই। মোবাইল ফোনের চার্জ শেষ। শেষ ভরসা পাতাল রেলস্টেশনের দোরগোড়ার মানচিত্র। পুরোটা আঁতিপাঁতি করে খুঁজলাম। কোথাও কিং এডওয়ার্ড হাসপাতালের নাম-গন্ধ নেই।

সময়ের তারকা- হাবীব ওয়াহিদ

সম্প্রতি বাজারে এসেছে তাঁর নবম একক অ্যালবাম স্বাধীন। অনেক বিখ্যাত পুরোনো গান নতুন করে উঠে এসেছে তাঁর কণ্ঠে। এ ছাড়া নিজের গান দিয়েও তিনি জয় করেছেন শ্রোতার মন।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৬০৪ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আলী আহমেদ জিয়াউদ্দিন বীর প্রতীক একমাত্র তিনিই অঙ্গীকার রক্ষা করেন মুক্তিযোদ্ধা আলী আহমেদ জিয়াউদ্দিন মুক্তিযুদ্ধকালে কয়েকজন সহযোদ্ধা মিলে একটি অঙ্গীকার করেছিলেন।

বাজারদর- কয়েকটি সবজির দাম কমলেও সামান্য বেড়েছে ডিমের

রাজধানীর কাঁচা-বাজারগুলোতে শীতের কয়েকটি সবজির দাম কমতে শুরু করেছে। ডিমের মূল্য সামান্য বৃদ্ধি ছাড়া বেশির ভাগ নিত্যপণ্যের দামে এ সপ্তাহে তেমন হেরফের নেই। তবে বাজারভেদে এমনকি দোকানভেদে পণ্যের দামের তারতম্য আগের মতোই রয়েছে।

থাই প্রধানমন্ত্রী ঢাকায়- সম্পর্ক জোরদারের আশাবাদ, আজ আনুষ্ঠানিক বৈঠক

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দুই দিনের সফরে গতকাল শুক্রবার ঢাকায় এসেছেন। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তিযোদ্ধার বাঁচার লড়াই-দেশমাতৃকার জন্য যাঁরা যুদ্ধে নেমেছিলেন তাঁদের অনেকেই আজ লড়ছেন দুবেলা দুমুঠো খাবারের জন্য। তাঁদের জীবনচিত্র নিয়ে ধারাবাহিক এই আয়োজন-দিনমজুরি করেন দেবেন্দ্র

৫৮ বছর বয়সেও প্রতিদিন ভোরে কাস্তে কিংবা কোদাল নিয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়তে হয় মুক্তিযোদ্ধা দেবেন্দ্রনাথ রায়কে। যাওয়ার আগে কোনো দিন জোটে রাতে রেখে দেওয়া পানতা ভাত আবার কোনো দিন না খেয়েই বেরোতে হয় তাঁকে।

বিশ্লেষণ-নাটক, কূটকৌশল আর সিদ্ধান্তহীনতায় জাপার দুর্গে পতন by পাভেল হায়দার চৌধুরী

জাতীয় পার্টির (জাপা) ঘাঁটি রংপুর। সেই রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে হেরে গেছেন জাতীয় পার্টির নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা। শেষ মুহূর্তে এসে এরশাদের সমর্থন পেয়েও ভোটের প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় অবস্থানে চলে গেছেন জাপা নেতা মানিক।

কালের কণ্ঠকে মেয়র ঝন্টু-রংপুরবাসীর জন্য জীবন দিতেও আপত্তি নেই by স্বপন চৌধুরী

নতুন সিটির প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর রংপুরের মানুষের জন্য সাধ্যমতো কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ শরফুদ্দিন আহমেদ ঝন্টু।

গণসংযোগে বাধা এলে টানা হরতাল দেবে বিএনপি

২৬ ডিসেম্বর ঢাকায় জনসংযোগ ও পথসভা কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নিজে মাঠে থাকবেন। এ কর্মসূচিতে কোনো রকমের বাধা এলে তিন থেকে সাত দিনের টানা হরতাল দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মুখপাত্র তরিকুল ইসলাম।

কাদের সিদ্দিকী বললেন-বিশ্বজিৎ খুনের প্রধান দায়ই স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বজিৎ হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগ করা উচিত বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

কালের কণ্ঠের নামে ছাত্রলীগের মামলা-বিভিন্ন জেলায় প্রতিবাদ নিন্দা ক্ষোভ, উদ্বেগ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক কালের কণ্ঠের নামে কয়েকটি জেলায় মামলা দায়েরের ঘটনায় গতকাল শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ সভা, নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা অবিলম্বে এসব মিথ্যা ও উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড-প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকায় গ্রেপ্তার-বহিষ্কার হচ্ছে না ওরা

বিশ্বজিতের ওপর হামলা এবং হত্যাকাণ্ডে অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় 'শনাক্ত হওয়া' মাত্র ছয় আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ট্রেন কেড়ে নিল রত্নাকে

রাজধানীর খিলগাঁও রেললাইনের লেভেলক্রসিংয়ে গতকাল শুক্রবার ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার, সিএনজি অটোরিকশাসহ তিনটি রিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রত্না খন্দকার (৩৫) নামের এক গৃহবধূ।

জীবন দিয়ে দুই সন্তানকে বাঁচালেন মা by এস এম আজাদ

'আম্মু, আব্বু কোথায়? আব্বুর কাছে যাব'- কয়েক দিন ধরে সাত বছরের রশ্মি সারাক্ষণ মাকে এ কথা বলছিল। 'কালই আমরা যাব'- এ কথা বলে প্রতিদিনই শিশুসন্তানকে সান্ত্বনা দিতেন মা রত্না। আর আড়ালে লুকিয়ে ফেলতেন চোখের পানি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সোয়া ১১ কোটি টাকা অনিয়মের অভিযোগ by রফিকুল ইসলাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত হিসাব নিরীক্ষা প্রতিবেদনে কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই সময়কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ড. সাখাওয়াত হোসেন।

ঢাকায় থাই প্রধানমন্ত্রী-সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গতকাল শুক্রবার বিকেলে ঢাকায় এসেছেন। প্রায় আট বছর পর থাই সরকারপ্রধান পর্যায়ের এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।

জামিন মিলছে চাঞ্চল্যকর খুনের মামলায়ও by এস এম রানা

চট্টগ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলায় অনেক আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে এ তথ্য পাওয়া গেছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামিদের পাশাপাশি মামলার একমাত্র আসামিও কারাগার থেকে বেরিয়ে যাওয়ায় পুলিশ এবং ভিকটিমের পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

সড়কে ৬৮ কোটি টাকার দুর্নীতি ধামাচাপার চেষ্টা by পার্থ সারথি দাস

সড়ক উন্নয়ন ও সংস্কারের বিভিন্ন প্রকল্প ঘিরে দুর্নীতি ও অনিয়মের উৎসব চলছে। ভুক্তভোগী সাধারণ মানুষ, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থাসহ নানা মহল থেকে দুর্নীতির অভিযোগ জমছে যোগাযোগ মন্ত্রণালয়ে।

ছয় বাংলাদেশির একজনের পালিয়ে রক্ষা- প্রেম-বিয়ে নিয়ে সীমান্ত জটিলতা

বাংলাদেশ ও ভারতের দুই তরুণ-তরুণীর প্রেম-বিয়ে সামীন্তে জটিলতার সৃষ্টি করেছে। তাঁরা দুজন রয়েছেন বাংলাদেশের জেলে। আর তাঁদের কারণে ভারতে আটকা রয়েছেন পাঁচজন। এ নিয়ে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে উঠেছে।

শ নি বা রে র বিশেষ প্রতিবেদন- অবসরটা দিলেন আমিনুর স্যার by মীর মাহমুদুল হাসান

দীর্ঘ কর্মজীবনের পর বাকি সময়টা অনেকেই পরিবার-পরিজন নিয়ে নিজের মতো কাটাতে চান। থাকতে চান আয়েশে, নিশ্চিন্তে-নিরাপদে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রহমানেরও সেই সুযোগটা ছিল।

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি- ৬৫০ কোটি টাকার বাণিজ্য by শিশির মোড়ল

ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৬৫০ কোটি টাকা নিচ্ছে দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো। ফি নির্ধারিত না থাকায় কলেজগুলো ইচ্ছামতো টাকা আদায় করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রভাবশালী ব্যক্তিদের কারণে ফি নির্ধারণ করা যাচ্ছে না।

তিন মাসের মধ্যে ‘ফল’ চায় বিএনপি by সেলিম জাহিদ

নির্বাচনকালীন নির্দলীয় সরকার-ব্যবস্থার দাবিতে জানুয়ারি থেকে নতুন উদ্যমে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি। পর্যায়ক্রমে আন্দোলনকে তুঙ্গে নিয়ে আগামী মার্চ মাসের মধ্যে একটা ‘ফল’ পাওয়ার লক্ষ্য সামনে রেখে দলটি পরিকল্পনা কষছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

আ.লীগসহ ১৪ দলের টানা কর্মসূচি থাকবে by আনোয়ার হোসেন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সামনে রেখে আগামী মার্চ পর্যন্ত নানা কর্মসূচি পালনের মাধ্যমে রাজনীতির মাঠ দখলে রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

নিজের নামে কলেজ চায় না মালালা

নিজের নামে কলেজের নামকরণের সিদ্ধান্ত বাতিল করার অনুরোধ জানিয়েছে পাকিস্তানের কিশোরী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। গতকাল শুক্রবার মালালা ফোন করে পাকিস্তানের সোয়াত জেলার এক কর্মকর্তার কাছে এ অনুরোধ জানায়।

নারীর খতনা বন্ধের সিদ্ধান্ত জাতিসংঘে

বিশ্বের বিভিন্ন দেশে মেয়েদের খতনা প্রথা বাতিলের আহ্বান জানিয়ে জাতিসংঘ একটি প্রস্তাব পাস করেছে। এ প্রথাকে 'অপূরণীয় ও অনিরাময়যোগ্য নির্যাতন' উল্লেখ করে গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে সিদ্ধান্তটি গৃহীত হয়।

মুম্বাই হামলা-আইএসআইকে অব্যাহতির সিদ্ধান্তে ভারত হতাশ

মুম্বাই হামলায় নিউ ইয়র্কের আদালতে করা মামলা থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এবং দুই সাবেক শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তাকে দায়মুক্তি দেওয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ভারত। এ দায়মুক্তির সিদ্ধান্তের কারণেই মামলা থেকে অব্যাহতি পেয়ে যাচ্ছে তারা।

রাষ্ট্রের কলঙ্ক by অলিউর রহমান ফিরোজ

সন্ত্রাসী বিকাশ জেল থেকে ছাড়া পেয়েছে। তার মতো একজন ভয়াবহ সন্ত্রাসী যখন বের হয় আর তা আইন-শৃঙ্খলা বাহিনীর অগোচরে বিষয়টি যখন ঘটে, তখন বুঝতে হবে রাষ্ট্রের গলদটি আসলে কোথায়? একজন সন্ত্রাসী বের হওয়ার সময় কারারক্ষী এবং সংশিল্গষ্ট কর্মকর্তাদের নজর এড়িয়ে তো আর সন্ত্রাসী বিকাশ বের হতে পারেনি।

অনেক 'না' বনাম অনেক 'হ্যাঁ' by রেজা শাওন

সময় হিসেবে ৪১ বছর নেহাত কম কিছু নয়। তিন যুগ ছাড়িয়ে আরও কিছুটা বেশি। দীর্ঘ এই সময়টায় দেশ আমাদের কী দিয়েছে, সে কথাটার চেয়ে আমরা দেশকে কী দিতে পারলাম, সে প্রশ্নটাই বোধহয় বেশি ভাবায়।

সুন্দরবনকে বাঁচান by সুজন মজুমদার

প্রকৃতির অপরূপ আমাদের এই বাংলাদেশ। পাখির কলরব আর কুয়াশামাখা সকালের নরম বাতাস দোলা দিয়ে যায় আমাদের ধানক্ষেত। সেই অনন্য জন্মস্থান আমার কাদা-জল, নদী-সমুদ্র আর সবুজের প্রাণের বাগেরহাট। যে জেলার মংলা নদীর কূল ঘেঁষে বয়ে চলা বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন।

প্রত্যাশা আর প্রাপ্তির বাংলাদেশ by নাজমুস সাকিব অনিক

'স্বাধীনতা লাভ করা যেমন কঠিন, স্বাধীনতা রক্ষা করাও তেমনি কঠিন। আজ আমাদের অস্ত্রের সংগ্রাম শেষ হয়েছে। এবার স্বাধীনতার সংগ্রামকে দেশ গড়ার সংগ্রামে রূপান্তর করতে হবে। মুক্তির সংগ্রামের চেয়েও দেশ গড়ার সংগ্রাম কঠিন। তাই দেশ গড়ার কাজে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে।

হৃদয়ছোঁয়া চিঠি by মাহফুজুর রহমান মানিক

চিঠি বোধহয় মানুষের ভাব গুছিয়ে প্রকাশের সবচেয়ে কার্যকর মাধ্যম। মোবাইল, ইন্টারনেট, ই-মেইলের যুগেও চিঠির কদর কমেনি। এগুলোর প্রভাবে চিঠি লেখার পরিমাণ, প্রয়োজনীয়তা আর প্রবণতা কমে গেছে হয়তো, কিন্তু আবেদন ঠিকই আছে।

রাজনীতি-উপায় গণতন্ত্র, উদ্দেশ্য মৌলবাদী স্বৈরতন্ত্র by অনিরুদ্ধ আহমেদ

গলার জোরে (এবং গায়ে জোরেও) গণতন্ত্রের কথা যারা বলেন, তাদের বোধকরি সবার আগে এই বিষয়টি স্থির করা প্রয়োজন, যে গণতন্ত্রকে তারা ক্ষমতা আহরণের কিংবা ক্ষমতায় আরোহণের একটি উপায় হিসেবে মনে করছেন, নাকি গণতন্ত্রকে তারা লক্ষ্য হিসেবে ভাবছেন।

মেগালোম্যানিয়া! by এম আবদুল হাফিজ

আমার এক অতি প্রশংসিত ব্যক্তিত্ব বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন মহল থেকে বিতর্কিত হতে দেখে আমি দুঃখ পাই। ডক্টর আলমগীরকে অত্যন্ত কাছে থেকে দেখেছি এবং পরিবারগতভাবে তার সঙ্গে কিছু সুখস্মৃতিবিজড়িত হয়ে আছে। এক-এগারোর পর তিনি শুধু গ্রেফতারই নয়, নির্যাতিত হয়েছিলেন।

হৃদয়নন্দন বনে-মুক্তবুদ্ধির পরাজয়! by আলী যাকের

বিজয় দিবস পেরিয়ে এলাম বেশ কয়েকদিন হয়ে গেল। কিন্তু এবারের বিজয় দিবসের স্মৃতি আমার মনে চিরভাস্বর হয়ে থাকবে। বস্তুতপক্ষে আমার জন্মের পরে কয়েক বছর পার হওয়ার পর এমন রমরমা বিজয় দিবস খুবই কম দৃষ্টিগোচর হয়েছে আমার।

অতিথি পাখি শিকার-নিজের পায়ে কুড়াল মারা কেন?

সুনামগঞ্জের হাওর এলাকায় শিকারির ফাঁদে আটক তিন অতিথি পাখির বেদনা-জাগানিয়া আলোকচিত্র ছাপা হয়েছে শুক্রবার সমকালের লোকালয় পাতায়। আমরা জানি, সুদূর সাইবেরিয়া থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আকাশের সব রঙ আর রোদ পাখায় মেখে তারা বাংলাদেশে এসেছিল শীতকালকে মনোরম করে তুলতে।

নতুন পরিচালক নিয়োগ-আস্থায় আসুক রাষ্ট্রায়ত্ত ব্যাংক

রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে ৩১ জন নতুন পরিচালক নিয়োগ করেছে সরকার। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে দেখা যায়, সাবেক ব্যাংকার, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং সরকারি কর্মকর্তাদের পাশাপাশি কয়েকজন রাজনীতিবিদও নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ৬৩ হাজার কোটি টাকার প্রতিরক্ষা বাজেট

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ আগামী বছরের প্রতিরক্ষা বাজেট-সংক্রান্ত একটি বিল পাস করেছে। প্রতিরক্ষা খাতে ৬৩ হাজার ৩৩০ কোটি ডলার ব্যয়ের পাশাপাশি প্রতিরক্ষানীতিও নির্ধারণ করা হয়েছে প্রস্তাবে। যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোর নিরাপত্তা বিধানের বিষয়টিও এতে প্রাধান্য পেয়েছে।

আসাদের পক্ষে লড়াই করছে হিজবুল্লাহ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লেবাননের শিয়া দল হিজবুল্লাহ যুদ্ধ করছে। গত বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকারবিষয়ক এক তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ সাম্প্রদায়িক লড়াইয়ে রূপ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

শেষকৃত্যে বেশি ব্যয় করা যাবে না

শেষকৃত্যানুষ্ঠানে যত্রতত্র খরচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভিয়েতনাম সরকার। সরকারি কর্মকর্তাদের শেষকৃত্যে 'ঘোস্ট মানি' পোড়ানোর ওপরও একই নিয়ম জারি করা হয়েছে। শেষকৃত্যে সরকারের বিপুল অর্থ অপচয় করা হয়_জনমনে এমন ক্ষোভ অনেক দিন ধরেই প্রকাশ পাচ্ছে দেশটিতে। এরই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

লকারবি-সংক্রান্ত তথ্য প্রকাশ করবে লিবিয়া

লকারবি বিমান হামলা-সংক্রান্ত সব নথিপত্র নতুন করে খোলার প্রস্তুতি নিচ্ছে লিবিয়ার নতুন সরকার। তাদের কাছে থাকা তথ্য প্রকাশেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে। ব্রিটেনে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত মাহমুদ নাকুয়া এ তথ্য জানিয়েছেন।

মালিতে সেনা পাঠানোর প্রস্তাবে নিরাপত্তা পরিষদের অনুমোদন

মালির উত্তরাঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের দমনে আফ্রিকার দেশগুলোর নেতৃত্বে সেনা পাঠানোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে সামরিক অভিযান চালানোর আগে রাজনৈতিক উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টার পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে বিষণ্ণও সিঙ্গাপুরিরা

গত ২১ নভেম্বরের এক জরিপে দেখা গেছে, সিঙ্গাপুরের মানুষ বিশ্বের মধ্যে সবচেয়ে কম আবেগী। ঠিক এক মাস পর গতকাল শুক্রবার আরেকটি জরিপে দেখা গেল- শুধু আবেগের দিক থেকেই নয়, সিঙ্গাপুরিরা বিশ্বের সবচেয়ে বিষণ্ন জাতিও।

সুশীল সংগঠনের প্রতিবেদন-ধর্ষণে অভিযুক্তরা রাজনৈতিক দলের মনোনয়ন পায়

নয়াদিল্লিতে বাসে মেডিক্যাল কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় ভারতের রাজনীতি উত্তপ্ত। বিভিন্ন দলের ভেতর থেকে এ ঘটনার বিচারের দাবি উঠেছে। এমন সময় দেশটির সুশীল সমাজের সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এক প্রতিবেদন প্রকাশ করেছে।

দূতাবাসে আশ্রয়ের ছয় মাস-আগামী বছর ১০ লাখ দলিল প্রকাশ করবে উইকিলিকস

বিকল্প ধারার সংবাদমাধ্যম উইকিলিকস আগামী বছর ১০ লাখ গোপন দলিল প্রকাশ করবে। আর এ দলিলগুলো বিশ্বের সব দেশকে প্রভাবিত করবে। গত বৃহস্পতিবার উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডর দূতাবাসের বারান্দায় দাঁড়িয়ে দেওয়া এক বক্তৃতায় এ কথা বলেন।

ভিসির নিয়োগ বাণিজ্য-শিক্ষকের মর্যাদা প্রশ্নবিদ্ধ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চাকরির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে নিয়োগদানকালে অনিয়ম করে প্রশ্নবিদ্ধ হয়েছেন। দীর্ঘদিন তিনি উপাচার্য পদে বহাল থাকার পরও কোন কারণে বিদায়ের প্রাক্কালে মাত্র দুই দিনে তড়িঘড়ি করে এই নিয়োগ দিলেন- এমন প্রশ্নের বাইরে টাকার খেলা চলেছে বলেও অভিযোগ উত্থাপিত হয়েছে।

কালের কণ্ঠের বিরুদ্ধে মামলা-আগে ছাত্রলীগকে কালিমামুক্ত করুন

কালের কণ্ঠের বিরুদ্ধে জেলায় জেলায় ছাত্রলীগের মামলা করার হিড়িক। কালের কণ্ঠে প্রকাশিত এক খবরে শাসকদলের অনুসারী ছাত্রসংগঠনটির আঁতে ঘা লেগেছে। কেন্দ্র থেকে মামলা করার নির্দেশ গেছে। জেলায় জেলায় সেই নির্দেশ পালন শুরু হয়েছে। সব জেলায়ই মামলা হতে পারে।

চরাচর-পাখির অভয়ারণ্য by আনন্দ কুমার ভৌমিক

২০০৭ সালের চৈত্র মাস। এক পড়ন্ত বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার সুরিচোঁ গ্রামের স্থানীয় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় ঢাকা থেকে যোগ দিলেন একজন পাখিপ্রেমী। তাঁর কথায় অনুপ্রাণিত হয় উপস্থিত পাঁচটি গ্রামের মানুষ। নিজেদের আগ্রহ ও দায়িত্ববোধ থেকে তারা পাখি রক্ষার কর্মসূচি হাতে নেয়।

পবিত্র কোরআনের আলো-সত্য ও ন্যায়ের প্রতি অনুগত নয় বলেই নবীপুত্র কিনআন পিতার পরিবারভুক্ত বলে গণ্য হয়নি

৪৪. ওয়া ক্বীলা ইয়া-আরদুব্লা'য়ী মা-আকি ওয়া ইয়া ছামা-উ আক্বলি'য়ী ওয়া গীদ্বাল মা-উ ওয়া ক্বুদ্বিইয়াল আমরু ওয়াছ্তাওয়াত আ'লাল জূদিয়্যি ওয়া ক্বীলা বু'দ্বান লিলক্বাওমিয্ য্বা-লিমীন।

সদরে অন্দরে-কার স্বার্থে এই হরতাল by মোস্তফা হোসেইন

বাসটি একটু সামনেই থামবে। যাত্রী নামবে কিছু, উঠবেও কেউ কেউ। গাড়ির গতি তাই কিছুটা মন্থর। যাদের অন্য স্টপেজ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারা কেউ বাইরে তাকিয়ে আছে যাত্রাবাড়ীর মানুষের ভিড়ের দিকে। ঠিক ওই মুহূর্তে কিছু যুবক হামলা চালায় বাসে।

চৈতন্যের মুক্ত বাতায়ন-'পথকুক্কুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে' by যতীন সরকার

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের সঙ্গে মৈত্রীজোট গঠিত না হলে ফ্যাসিবাদকে পরাজিত করা কিছুতেই সম্ভব হতো না। ইতালির একনায়ক মুসোলিনির হাতেই ফ্যাসিবাদের সূচনা ঘটলেও জার্মানির তথাকথিত 'আর্য জাতি' ও 'নর্ডিক জাতি'র শ্রেষ্ঠত্ব সম্বন্ধে নাৎসি মতবাদ এবং জাপানের 'দৈবশক্তিসম্পন্ন জাপানি জাতি'র মতবাদ- এ তিনটিই একত্রে ফ্যাসিবাদ নামে পরিচিত হয়ে গেছে।

এক টেবিলেও দ্বিমুখী তোফায়েল-মোশাররফ by ইসমাইল হোসেন

দু’জনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছাত্রজীবনে রাজনীতিও করেছেন একসঙ্গে। কালের পরিক্রমায় এখন তারা বিপরীতমুখী দু’টি রাজনৈতিক দলের শীর্ষ নেতা।

খালেদাকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হবে

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করা হবে। তিনি বলেন, ‘একাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছি, এবার শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র নস্যাত্ করে খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করা হবে।’