Thursday, November 30, 2017
উত্তর কোরিয়ার আস্ফালন, তবে কী যুদ্ধ হবেই?

ফলে দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে যুদ্ধজ্বর। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমন অবস্থায় পিয়ংইয়ংয়ের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় পূর্বদিকে উৎক্ষেপণ করা হয় আন্তঃমহাদেশীয় ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এ বিষয়টি দেখবো। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ার পর পরই দক্ষিণ কোরিয়া নিজেদের ক্ষেপণাস্ত্র ছুড়ে জানান দিয়েছে তারাও কম কিছু নয়। ওদিকে যুক্তরাষ্ট্রের গুয়াম হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া তা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কোনো হুমকি নয়। এর দু’মাস আগে জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল সেপ্টেম্বরে। সে সময় তীব্র উত্তেজনা দেখা দেয়। উত্তর কোরিয়া আগেভাগেই সতর্ক করে দেয় তারা যে ক্ষেপণাস্ত্র ছুড়বে তা গুয়ামে আঘাত করতে সক্ষম। ফলে আন্তর্জাতিক মহলে এ নিয়ে তীব্র উদ্বেগ, উৎকণ্ঠার সৃষ্টি হয়। এরপর তারা নতুন যে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে তার নাম হাউসং-১৪। উত্তর কোরিয়ার দক্ষিণ পিয়ঙ্গান প্রদেশ থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এরপর তা প্রায় ৫০ মিনিট আকাশে ভ্রমণ করে। অতিক্রম করে ১০০০ কিলোমিটার। এরপর ২৮০০ মাইল উচ্চতায় একটি লক্ষ্যবস্তুতে আঘাত করে। এরপর তা আছড়ে পড়ে জাপান সাগরে। এ বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। এর কয়েক ঘণ্টা পরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, আমরা এ বিষয়টি দেখবো। এটা এমন একটি পরিস্থিতি যা আমাদেরকে ‘হ্যান্ডেল’ করতে হবে। ওদিকে ক্ষেপণাস্ত্রটি যখন আকাশে উড়ছিল তখনই প্রেসিডেন্ট ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। এরপরই হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেন, কিছুক্ষণ আগে উত্তর কোরিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অন্যদিকে বিশ্ব শান্তি, আঞ্চলিক শান্তিকে বিপদের মুখে ঠেলে দেয়ার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম মাত্তিস।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ন্যাটো জোট থেকে সত্যিই বেরিয়ে যাবে তুরস্ক? by সিরাজুল ইসলাম

৬৮ বছর আগে অর্থাৎ ১৯৪৯ সালের ৪ এপ্রিল উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো জোটের জন্ম হয়। প্রথমে ১২টি দেশ নিয়ে এ জোট যাত্রা শুরু করে এবং প্রতিষ্ঠার তিন বছর পর জোটে নতুন সদস্য নিয়ে এর বিস্তৃতি বাড়ানো হয়। জোটের পরিসর বাড়ে তুরস্ক ও গ্রিসের যোগদানের মধ্যদিয়ে। ন্যাটো জোটে রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধর তিন দেশ আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। শুধু তাই নয়, এ তিনটি দেশ পরমাণু অস্ত্রের অধিকারীও বটে। যাহোক, তুরস্ক হচ্ছে- ন্যাটো জোটের একমাত্র মুসলিম সদস্য এবং অবশ্যই অনেক পুরনো সদস্য দেশ। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে তুরস্ক রয়েছে আজ ৬৫ বছর। এর মধ্যে দেশটি ১৯৬৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত জোটের মহাসচিবের দায়িত্ব পালন করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে- এ জোটে তুরস্ক ততটা মর্যাদার অধিকারী নয়, যতটা মর্যাদা অন্য সদস্য দেশগুলোকে দেয়া হয়। একটা উদাহরণ দিলেই বিষয়টি খানিক পরিষ্কার হবে। সেটা হচ্ছে- তুরস্কে সামরিক অভ্যুত্থান হয়েছে বেশ কয়েকবার এবং ধারণা করার অনেক কারণ রয়েছে যে, এসব সামরিক অভ্যুত্থানের পেছনে আমেরিকাসহ ন্যাটোর গুরুত্বপূর্ণ ও শক্তিধর দেশগুলোর প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বে যত সামরিক অভ্যুত্থান হয়েছে তার প্রতিটি ঘটনায় আমেরিকার সরাসরি কিংবা পরোক্ষ সর্থন ছিল বলে একটা ধারণা প্রচলিত রয়েছে। তুরস্কে সেনা অভ্যুত্থানগুলোর বিষয়েও সে ধারণা বর্তমান। তুর্কি নাগরিক ওসমান ওলচে যখন ন্যাটো জোটের মহাসচিব হন তখন তুরস্কে সেনাশাসক ক্ষমতায়। ফলে, সে ধারণা আরো জোরদার হওয়ার সুযোগ রয়েছে। ২০১৬ সালে তুরস্কে যে ব্যর্থ সেনা অভ্যুত্থান হয়েছে তার পেছনে আমেরিকার সরাসরি হাত রয়েছে বলে মনে করেন প্রেসিডেন্ট এরদোগানসহ তুর্কি নেতারা। এছাড়া, সিরিয়া লড়াইয়ে আমেরিকা ও ন্যাটো জোটের অনেক দেশের সঙ্গে ছিল তুরস্ক। কিন্তু আমেরিকা সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে সমর্থন ও অস্ত্র দিচ্ছে যা তুরস্কের কাছে মোটেই পছন্দ নয়। সিরিয়ায় তৎপরতা কুর্দি গেরিলাদেরকে তুরস্ক শত্রু মনে করে এবং তুরস্কে তৎপর কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকে’র সঙ্গে সিরিয়ার কুর্দি গেরিলাদের সম্পর্ক রয়েছে বলে আংকারা অভিযোগ করে। অর্থাৎ এ ক্ষেত্রে তুরস্কের স্বার্থ না দেখে আমেরিকা তার নিজের ও ইসরাইলের স্বার্থ দেখতে ব্যস্ত বলে মনে করছে তুরস্ক। কুর্দি গেরিলাদেরকে ক্ষমতায়ন করে সিরিয়ায় দীর্ঘদিন থাকার পরিকল্পনা করছে আমেরিকা যা তুরস্কের জন্য চরম বিপদের কারণ হবে। এছাড়া ইরাক, ইরান ও সিরিয়ায় আলাদা কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করবে। ফলে, কুর্দি ইস্যুতে আমেরিকার সঙ্গে তুরস্কের চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে। এরদোগান এখন সম্ভবত পরিষ্কার করে বুঝে গেছেন যে, “আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর দরকার নেই।”
যে ন্যাটো জোটের সঙ্গে তুরস্কের দীর্ঘ ৬৫ বছরের সম্পর্ক সেই সারথীর সঙ্গে আজকাল সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে সম্প্রতি যে কারণে ন্যাটো সঙ্গে তুরস্কের টানাপড়েন মারাত্মক আকার ধারণ করেছে তা হলো- নরওয়েতে অনুষ্ঠিত সাম্প্রতিক ন্যাটোর মহড়ায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের নাম ও ছবি শত্রু তালিকায় রাখা হয়। বিষয়টি জানতে পেরে ১৭ নভেম্বর মহড়া থেকে ৪০ জন তুর্কি সেনাকে দেশে ফেরত আনার নির্দেশ দেন এরদোগান। এছাড়া, সিরিয়া ইস্যুতে তুরস্কের প্রথম দিককার ভূমিকা আর বর্তমানের ভূমিকার মধ্যে পার্থক্য রয়েছে। সিরিয়া ইস্যুতে প্রথম দিকে এরদোগানের নেতৃত্বাধীন তুরস্ক উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো, আমেরিকা, সৌদি আরব ও ইসরাইলের কাতারে ছিল। কিন্তু ইরান ও রাশিয়ার কূটনৈতিক উদ্যোগের পর তুরস্ক ধীরে ধীরে সে অবস্থান থেকে সরে এসেছে এবং এখন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিশ্চয়তা প্রদানকারী তিন দেশের একটি হলো তুরস্ক। অন্য দু দেশ ইরান ও রাশিয়া।
ন্যাটোর মহড়া থেকে সেনা প্রত্যাহার করার পর প্রেসিডেন্ট এরদোগানের সিনিয়র উপদেষ্টা ও পেট্রিয়টিক পার্টির চেয়াম্যান ইউনুস সোনার ন্যাটো জোটে তুরস্কের সদস্য পদের বিষয়টি নতুন করে মূল্যায়ন করার জন্য দেশটির জাতীয় সংসদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে খুব পরিষ্কার করে বলেছেন, ন্যাটো জোট থেকে তুরস্কের বেরিয়ে আসাটা নিশ্চিত, তা ঠেকানো যাবে না। এছাড়া, ২০ নভেম্বর প্রেসিডেন্ট এরদোগানের শীর্ষ পর্যায়ের আরকে উপদেষ্টা ইয়ালচিন তোপচু জাতীয় সংসদের সদস্যদের প্রতি ন্যাটো জোটে তুরস্কের সদস্যপদের বিষয়টি নতুন করে ভাবার আহ্বান জানান।
স্পুৎনিককে ইউনুস সোনার বলেন, ন্যাটো জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে ভাবা হচ্ছে এবং তুরস্ক এরইমধ্যে এ প্রক্রিয়া শুরু করেছে। তিনি জানান, ইরাকের কুর্দিস্তানে সাম্প্রতিক গণভোটের যে বিরোধিতা করেছে তুরস্ক তা ন্যাটো জোটের কাঠামোর ভেতরে থেকে করা হয় নি বরং ইরান, রাশিয়া ও ইরাকের সঙ্গে মিলে করা হয়েছে। এছাড়া, সিরিয়া ইস্যুতে তুরস্ক বর্তমানে যে অবস্থান নিয়েছে তাও ন্যাটোর সঙ্গে মানানসই নয় বলে জানান ইউনুস সোনার।
ন্যাটোর সঙ্গে তুরস্কের টানাপড়েনের আরেকটি উদাহরণ তুলে ধরেছেন তুরস্কের এ রাজনীতিবিদ। তিনি বলেন, প্রকৃত সত্য হচ্ছে- কাতার ইস্যুতে যে সংকট তৈরি হয়েছে তার মূলে রয়েছে মার্কিন প্রেসক্রিপশনে মুসলিম ন্যাটো গড়ার পরিকল্পনা প্রত্যাখ্যান। সৌদি নেতৃত্বে একটি সুন্নি সামরিক জোট গঠনের জন্য আমেরিকা এই পরিকল্পনা প্রণয়ণ করে এবং তুরস্ক তা মেনে নেয় নি। বরং এর বিপরীতে গিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে তুরস্ক।
সোনার জোর দিয়ে বলেন, যদিও তুরস্ক এখনো ন্যাটোর সদস্য দেশ হিসেবে রয়েছে তবে তার পররাষ্ট্রনীতি ন্যাটোর সঙ্গে মিল রেখে নির্ধারিত হচ্ছে না। তিনি বলেন, শুধু ন্যাটোর সঙ্গে দূরত্ব বজায় রেখে পররাষ্ট্রনীতি নির্ধারিত হচ্ছে তাই নয় বরং তুর্কি সামরিক বাহিনী থেকে ন্যাটোপন্থি লোকজনকে বের করে দেয়া হচ্ছে যা নিয়ে আমেরিকার বার বার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সোনার বলেন, নরওয়েতে মহড়ার সময় প্রেসিডেন্ট এরদোগান ও কামাল আতাতুর্কের ছবি শত্রু তালিকায় রাখা কোনো সাধারণ ঘটনা নয় এবং এটা ছোটখাটো ভুল নয় বরং এ ঘটনার মধ্যদিয়ে ন্যাটো ও তুরস্কের মধ্যকার দূরত্ব ফুটে উঠেছে। তিনি জানিয়েছন, ন্যাটো জোটে থাকার পক্ষে তুরস্কে এখন খুব কম মানুষের সমর্থন পাওয়া যাবে। তুরস্কে এখন রাজনৈতিক আবহাওয়া এমন যে, আমেরিকা ও ন্যাটো জোটের সঙ্গে সহযোগিতা করার বিরোধী সবাই। তুরস্কের প্রেট্রিয়টিক পার্টির প্রধান বলেন, ন্যাটো জোট থেকে তুরস্ক বেরিয়ে গেলে এ জোট পতনের দিকে এগিয়ে যাবে।
প্রশ্ন উঠতে পারে ন্যাটো জোট ছেড়ে কোথায় যাবে তুরস্ক? দেশটি কী একাকি থাকবে? না, তেমন কোনো কারণ নেই বরং তুরস্ক ন্যাটো জোট ছেড়ে সাংহাই সহযোগিতা পরিষদে যোগ দিতে পারে এবং সেখানেই দেশটি বেশি লাভ খুঁজে পাবে বলে মনে করছে। সে লাভ হবে দুপক্ষের জন্যই। ইউনুস সোনার মনে করেন, ন্যাটো জোট থেকে নিজেকে প্রত্যাহার করে তুরস্ক ইউরেশিয়া কাঠামোয় যোগ দিলে ইউরেশিয়াকে নতুন মাত্রায় পৌঁছাতে সাহায্য করতে পারবে আংকারা।
ইউনুস সোনার বলছেন, ন্যাটো জোট থেকে শুধুমাত্র তুরস্কই বেরিয়ে আসার চিন্তা করছে না বরং ইউরোপের বেশকিছু দেশ একই চিন্তা করছে। এরইমধ্যে এসব দেশ ন্যাটোর সঙ্গে দূরত্ব বজায় রেখে পথ চলতে শুরু করেছে। এর অংশ হিসেবে সম্প্রতি ইউরোপের দেশগুলো নিজেদের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই করেছে। ইউনুস সোনার জানান, ইরান ইস্যুতে আমেরিকার অবস্থানে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চরম উদ্বিগ্ন। পাশাপাশি ইউক্রেনে ন্যাটো জোটের কার্যক্রমে কিছু সদস্য দেশ উদ্বিগ্ন। তিনি দাবি করেন, নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ভবিষ্যতে এসব দেশ তুরস্কের পথ অনুসরণ করবে। ফলে, যে ন্যাটো জোট আমেরিকা তৈরি করেছিল সেই জোটে আমেরিকা একাই থাকবে। সোনার মনে করেন, তুরস্কের বেরিয়ে যাওয়াটা ন্যাটো জোটে মৌলিক পরিবর্তন আনার পথ উন্মুক্ত করে দেবে।#
লেখক: সিনিয়র সাংবাদিক, রেডিও তেহরান।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঢাকায় পৌঁছেছেন পোপ

About: NewsCTG desk

ভিডিও শেয়ারে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছেন ট্রাম্প

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পোপকে মুসলিম নেতা মনে করে রোহিঙ্গারা!

যুবলীগের মঞ্চে আগুন, গৌরীপুরে ১৪৪ ধারা জারি

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাবার সঙ্গে সভায় গিয়ে লাশ হল সজীব

রূপা হত্যার বিচার শুরু

চুক্তির পরও আসছে রোহিঙ্গারা

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালতে দাঁড়িয়ে বিষ খেয়ে যুদ্ধাপরাধীর আত্মহত্যা
About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
১০০ কোটি ডলার দিয়ে সৌদি প্রিন্সের মুক্তি

মিয়ানমারে আজও সহিংসতার ক্ষত

মহাক্ষমতাধর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উ. কোরিয়ার

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশে তৈরি পণ্য বিক্রি করছে ট্রাম্পের কোম্পানি

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকার ২৫ হাজার টন সার আমদানি করবে

রূপপুরে পারমাণবিক প্রকল্পে নিজ হাতে ঢালাই দিলেন প্রধানমন্ত্রী

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পোপ বাংলাদেশের পক্ষেই আছেন: পররাষ্ট্রমন্ত্রী

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শাজনীন হত্যায় শহীদুলের ফাঁসি কার্যকর

বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ১৫৯তম জন্মদিন আজ

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাফ্ফার চৌধুরীর অবস্থা উন্নতির দিকে

লেকহেড স্কুল রোববার পর্যন্ত বন্ধ থাকবে

মিরপুরে স্কুলে হামলার চেষ্টা করেছিল জঙ্গি মাহি

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে অর্ধদিবস হরতাল চলছে

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আখেরাতের মামলায় ফেল করলে কোনো খালাস নেই: চরমোনাইপীর

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাঁঠালবাড়ী ও শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল বন্ধ

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চলন্ত গাড়িতে শিশু ধর্ষণচেষ্টা, চালক আটক

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Wednesday, November 29, 2017
রোহিঙ্গা ক্যাম্প: পোপের যেখানে যাওয়া হবে না by নাজমুস সাদাত পারভেজ

স্কাই নিউজের বিশেষ সাংবাদিক আলেক্স ক্রাওফর্ড কৌশলে প্রবেশ করেন মিয়ানমারের একটি রোহিঙ্গা ক্যামেপ। মিয়ানমারে রোহিঙ্গাদের কার্যত আটকে রাখা ওইসব ক্যামেপ প্রবেশ করতে পারাটা একটি দুরূহ ব্যাপার। সেখানে সহজে বহিরাগত কাউকে ঢুকতে দেয়া হয় না। এসব ক্যাম্পে শত শত রোহিঙ্গা জীবনের হুমকি নিয়ে বসবাস করেন। আলেক্স ক্রাওফর্ড প্রথমে তার দল নিয়ে রোহিঙ্গা ক্যামেপ প্রবেশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি চান। তাদেরকে অনুমতি দেয়া হয় নি। অবশ্য অনুমতি না দেয়ার ব্যাপারটিও তেমন অস্বাভাবিক কিছু না। মিয়ানমারের এইসব রোহিঙ্গা ক্যামেপ সহজে কোনো স্থানীয় কিংবা আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয় না। এমনকি আন্তর্জাতিক দাতা এবং সাহায্য সংস্থাও খুব সহজে সেখানে ঢুকতে পারে না। ওই ক্যামপগুলো কার্যত রোহিঙ্গাদের আটকে রাখার বস্তি। সেখানে মানবিক সাহায্য পৌঁছানোর কাজে নিয়োজিত একজন কর্মী জানান, ওই ক্যামেপ ঢোকার জন্য অন্তত এক ডজন কাগজপত্র ও ফরম পূরণ করে তারপর মিয়ানমার কর্তৃপক্ষের স্বাক্ষর নিয়ে তবেই সেখানে প্রবেশ করতে পেরেছেন তারা। এই কঠোর নজরদারির কারণ জানিয়ে মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, নিরাপত্তার কারণেই এতো কঠিন নিয়মকানুন আরোপ করা হয়েছে। ক্যামেপ বসবাস করা রোহিঙ্গা আততায়ীরা অপরাধমূলক কার্যক্রমে জড়িত। তবে আলেক্স ক্রাওফর্ড ওই ক্যামেপ প্রবেশ করে যা দেখেছেন, তা কর্তৃপক্ষের মন্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিকল্পপথে ওই ক্যামেপ ঢোকেন আলেক্স ও তার দল। এতে তাকে সাহায্য করে মিয়ানমারের কিছু স্থানীয় নাগরিক। তারা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে সাহায্য করেন। এ ক্ষেত্রে ধরা পড়লে তাদেরকে অত্যাচারের শিকার হতে হতো।
ক্যামেপ ঢুকে সাংবাদিকরা একটি মানবেতর পরিস্থিতির মুখোমুখি হন। তারা দেখেন, শত শত রোহিঙ্গা নিজের দেশেই নির্বাসিত অবস্থায় আছেন। তারা নিজেদের জীবনের নানা দুর্ভোগের কথা ওই সাংবাদিকদের খুলে বলেন। খুলে বলেন কিভাবে নিজের দেশে অধিকারবঞ্চিত অবস্থায় চূড়ান্ত নিগ্রহের শিকার হয়ে যাচ্ছে একটি জাতি। তারা জানান, তাদের বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয়া হয় না। তাদেরকে দেয়া হয় না কোনো চাকরি-বাকরি। জীবনের প্রতি পদে পদে তাদেরকে শিকার হতে হয় নানান বাধার। আর এইসব দুর্ভোগের একটিই কারণ। তারা মুসলিম- এটাই তাদের দোষ। তারা সে দেশের একটি সংখ্যালঘু সমপ্রদায়, যাদেরকে অস্বীকার করে তাদের আপন মাতৃভূমি। প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করতে থাকা এসব রোহিঙ্গাদের বাঙালি বলে আখ্যায়িত করে মিয়ানমার। তাদেরকে মিয়ানমারের নাগরিক বলে গণ্য করা হয় না। মিয়ানমার কর্তৃপক্ষ এবং সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের চোখে, মিয়ানমারে রোহিঙ্গাদের কোনো অস্তিত্ব নেই। সে দেশে অবস্থানরত সাংবাদিক এবং মানবাধিকার সংস্থাগুলোকে বার বার বলা হয় রোহিঙ্গা শব্দটি উচ্চারণ না করতে। বলা হয়, রোহিঙ্গা মুসলিম নামে মিয়ানমারে কিছুই নেই। তারা সীমান্তবর্তী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া অবৈধ বাংলাদেশি।
ওই ক্যাম্পে অবস্থানরত একজন রোহিঙ্গা জানান, আমাদের রাখাইনের রাজধানী সিতওয়েতে যাওয়া নিষেধ। সরকার আমাদেরকে সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। সেখানে গেলে আমাদের মেরে ফেলা হবে। আরেকজন রোহিঙ্গা বলেন, আমি চুলা জ্বালানোর লাকড়ি কুড়াচ্ছিলাম। এমন সময় পুলিশ বিনা অপরাধে আমাকে আটক করে। তারা আমাকে প্রচণ্ড মারধর করে। বলে আমি নাকি সন্ত্রাসী। এরপর আমাকে আদালতে চালান করা হয়। আদালত আমাকে সন্ত্রাসী সাব্যস্ত করে ২৫ মাসের কারাদণ্ড দেয়! আলেক্স ক্রাওফর্ড যে ক্যামেপ প্রবেশ করেন, সেখানে শত শত রোহিঙ্গা বসবাস করেন। এদের বেশির ভাগই ২০১২ সালে রাখাইনের অন্য অংশে সংঘটিত সহিংসতায় বাস্তুচ্যুত হন। ওই সহিংসতার সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে একজন বৌদ্ধ যুবতীকে ধর্ষণ করার অভিযোগ আনা হয়েছিলো। এর প্রেক্ষিতে সাম্প্রতিক নৃশংসতার মতো অভিযান চালায় সেনাবাহিনী। ওই সময়ও জ্বালিয়ে দেয়া হয় রোহিঙ্গাদের ঘরবাড়ি। এরপর ওইসব গৃহহারা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের এনে এই ক্যামেপ রাখা হয়। তারা সেখানে বেঁচে আছে কোনো রকমের মানবিক অধিকার এবং স্বাধীনতা ছাড়া। দুই বছর ধরে এই সহিংসতার তদন্ত করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি চালানো অত্যাচারকে সংস্থাটি তুলনা করেছে ১৯৯৪ সালের পূর্ব পর্যন্ত আফ্রিকার কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের সঙ্গে। তবে, এতকিছুর পরেও মিয়ানমারের সরকার কিংবা সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের মধ্যে রোহিঙ্গাদের সমপর্কে কোনো ধরনের সহানুভূতি নেই। তারা রোহিঙ্গাদের উল্টো আততায়ী কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসী জনগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে। সমপ্রতি রোহিঙ্গাদের উপরে চালানো নিপীড়নকে জাতি নির্র্মূলের পরিষ্কার উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। তবে এ অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে মিয়ানমার। ক’দিন আগে মিয়ানমারের বৌদ্ধবাদীদের সংগঠন বা মা বা থা-এর নেতা ইউ ইয়ান্দ্রা সিক্কা ভিয়ন্থা দাবি করেন যে, মিয়ানমারে রোহিঙ্গা জাতি নিধনের খবরগুলো মিথ্যা। লাখ লাখ রোহিঙ্গার মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে যাওয়াকে তিনি স্বেচ্ছানির্বাসন হিসেবে দাবি করেন। তিনি বলেন, ওইসব রোহিঙ্গা স্বতঃপ্রণোদিত হয়ে বাংলাদেশে চলে গেছে। কোনো রকম বলপ্রয়োগ কিংবা অত্যাচার করে তাদেরকে মিয়ানমার ছাড়তে বাধ্য করা হয় নি।
রোহিঙ্গারা গণধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে মা বা থা-এর অন্য একজন নেতা বলেন, এটা কোনোভাবেই সম্ভব না যে, মিয়ানমারের সেনাবাহিনী ওইসব কুৎসিত রোহিঙ্গা নারীকে ধর্ষণ করবে! সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গারা ইচ্ছে করে নিজেরা নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বাংলাদেশে চলে গেছে। এটা করে তারা আন্তর্জাতিক সমপ্রদায়ের সহানুভূতি অর্জনের চেষ্টা করছে। ওইসব সন্ত্রাসী এখন বাংলাদেশে চলে গেছে এবং যাওয়ার সময় তাদের পরিবার পরিজনকে সঙ্গে করে নিয়ে গেছে।
পোপ ফ্রাঁসিসের মিয়ানমার সফর মূলত দেশটির উত্তপ্ত রোহিঙ্গা পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে। তবে, সত্যিকারে পরিস্থিতি আসলে কতটা উত্তপ্ত সেটা রোহিঙ্গা ক্যামপগুলো পরিদর্শন না করলে হয়তো বা পুরোপুরি বোঝা সম্ভব নয়।
(স্কাই নিউজ অবলম্বনে)
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘অভিনয়ের প্রস্তাব দিয়ে আমাকে বাথরুমে আটকে ফেলেন উইন্সটেন’

কাদিয়ান নোবেলকে দিয়ে নিজের শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত বোলান। ‘মাস্টারবেট’ করান। এসব অভিযোগ এনে নিউ ইয়র্কে সাউদার্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট কোর্টে সোমবার মামলা করেছেন নোবেল। হারভে উইন্সটেনের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণের অভিযোগ এটাই প্রথম নয়। এর আগে কমপক্ষে অর্ধ শতাধিক নারী, অভিনেত্রী তার বিরুদ্ধে একই রকম অভিযোগ করেছেন। তার যৌন লালসার শিকার হয়েছেন অভিনেত্রী অ্যানজেলিনা জোলি, গোয়েন পালট্রোসহ প্রথম সারির অনেক অভিনেত্রী। তাই উইন্সটেনের বিরুদ্ধে ‘সেক্স ট্রাফিকিং’ মামলা করেছেন অভিনেত্রী নোবেল। তিনি এতে বলেছে, ফ্রান্সে যখন তাদের সাক্ষাৎ হয় কান চলচ্চিত্র উৎসবে তখনই তার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলেন উইন্সটেন। তিনি বলেছেন, ২০১৪ সালের ফেব্রুয়ারির কথা। তখন ফ্রান্সের লা ম্যাজেস্টিক হোটেলে নিজের নতুন ছবিতে অভিনয়ের সুযোগ দেয়ার প্রলোভন দিয়ে আমাকে নিজের কক্ষে ডেকে নেন উইন্সটেন। ভেতরে প্রবেশ করার পর পরই তিনি আমার শরীরের উপরের অংশ ও নিতম্ব মর্দন করতে থাকেন। এ সময় আমি সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করি। কিন্তু তিনি কৌশলে আমাকে তার বাথরুমে আটকে ফেলেন। তাকে পরিপূর্ণ আনন্দ না দেয়া পর্যন্ত আমাকে দিয়ে ‘মাস্টারবেট’ করান। তাই আমি এখন বিচার প্রার্থনা করছি। একই সঙ্গে ক্ষতিপূরণ দাবি করছি।
উল্লেখ্য, ২০১০ সালে বৃটেনের নেক্সট টপ মডেল প্রতিযোগিতায় অংশ নেন কাদিয়ান নোবেল। তখনই তিনি প্রথম হারভে উইন্সটেনের নজরে আসেন। কাদিয়ান নোবেল জামাইকান বংশোদ্ভূত। তিনি একজন সিঙ্গেল নারী। এখন চেষ্টা করছেন অভিনয়ে ক্যারিয়ার গড়ার। মামলায় তার প্রতিনিধিত্ব করছেন স্টুয়ার্ট মারমেলস্টেইন। তিনি বলেছেন, হোটেল কক্ষের ঘটনা পর্যন্ত তার মক্কেলকে ছবিতে একটি রোল দেয়ার কথা ছিল। কিন্তু তার সবটা শেষ হয়ে যায় ওই ঘটনায়।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Tuesday, November 28, 2017
পোপ-হ্লাইং বৈঠক: ১৫ মিনিটের বৈঠকে কি বার্তা দিলেন মিয়ানমারের সেনাপ্রধান

এ খবর দিয়েছে অনলাইন আইরিশ ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, পোপের এ সফরকে মূলত মিয়ানমারে সংখ্যালঘু ক্যাথোলিক খ্রিস্টানদের অবস্থার উন্নতির জন্য ভাবা হয়। কিন্তু মানবাধিকার বিষয়ক কর্মীরা প্রত্যাশা করছেন, তিনি অং সান সুচির সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করবেন। বিশেষ করে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংস নির্যাতনের বিরুদ্ধে। এ জন্য বিশ্ববাসীর চোখ এখন পোপের দিকে। তিনি সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে সরকার গঠন করা সুচিকে কতটা চাপে ফেলতে পারেন, নাকি হিতে বিপরীত হয় সেটাই এখন দেখার বিষয়। সোমবারের বৈঠক নিয়ে ভ্যাটিকানের মুখপাত্র গ্রেগ বারকি বলেছেন, পোপ ও সেনাপ্রধান মিন অং হ্লাইং গণতান্ত্রিক এই পটপরিবর্তনের সময় তাদের মহান দায়িত্বশীলতা নিয়ে আলোচনা করেছেন। এ সময় সেনাপ্রধান হ্লাইংকে তার সফর উপলক্ষে স্বারক পদক উপহার দেন। অন্যদিকে পোপকে সেনাপ্রধান হ্লাইং উপহার দেন নৌকার আকৃতির একটি বাদ্যযন্ত্র, চাল রাখার অলংকৃত বোল বা গামলা। এরপর সেনাপ্রধান তার ফেসবুকের পোস্টে বলেন, মিয়ানমারে কোনো ধর্মীয় বৈষম্য নেই। এখানে উল্লেখ্য, ২৫ শে আগস্ট নৃশংসতা শুরু হওয়ার পর রাখাইনের উত্তর-পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চালায় সেনাবাহিনী। তারা গণধর্ষণ, হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ সহ সব রকম ঘৃণ্য অপরাধ করেছে। এর ফলে জীবন বাঁচাতে কমপক্ষে ৬ লাখ ২৪ হাজার রোহিঙ্গা মুসলিম পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এখানে আরো উল্লেখ করা যেতে পারে, সারাবিশ্ব যখন রাখাইনে রোহিঙ্গা জাতি নিধন নিয়ে ক্ষুব্ধ তখন এটাকে গণহত্যা বলতে অস্বীকৃতি জানিয়ে একটি সাক্ষাতকার দিয়েছেন সম্প্রতি মিয়ানমারের কট্টরপন্থি বৌদ্ধ ভিক্ষু থা পারকা। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় (রোহিঙ্গা ইস্যুতে) যা বলছে পরিস্থিতি আসলে তা নয়। এটা মোটেও কোনো গণহত্যা নয়। এমন মন্তব্য করেছেন ইয়াঙ্গুনের ডাম্মারইয়োন মনাস্টেরি’র ভিক্ষু থা পারকা (৪৬)। তিনি সেখানে শতাধিক ভিক্ষুর নেতৃত্ব দেন। তিনি বলেছেন, মিয়ানমারের প্রধান হুমকি কি? তা হলো ইসলাম। মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের জাতীয় পর্যায়ের গ্রুপ মা বা থা অর্থাৎ দ্য এসোসিয়েশন ফর দ্য প্রটেকশন অব রেস অ্যান্ড রিলিজিয়ন-এর ভিক্ষুদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। কিন্তু জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ সব পর্যবেক্ষক বলছে, রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংস নির্যাতন করা হয়েছে। নির্বিচারে তাদের ওপর বর্ণবাদী, ধর্মীয় আগ্রাসন চালানো হয়েছে। কিন্তু সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং তা বেমালুম এড়িয়ে গেলেন পোপের সঙ্গে বৈঠকে। সাফ জানিয়ে দিলেন মিয়ানমারে কোনো ধর্মীয় বৈষম্য নেই। মিয়ানমারের সেনাবাহিনী বরাবরই তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নির্যাতন, জোরপূর্বক বাস্তুচ্যুত করার অভিযোগ অস্বীকার করে আসছে। এক সপ্তাহের সফরে পোপ ফ্রাঁসিস মিয়ানমারে পৌঁছেছেন সোমবার। সেখান থেকে তিনি আসবেন ঢাকা। এখানে সোহরাওয়ার্দী উদ্যানে তিনি প্রার্থনা সভা করবেন। তাতে ৮০ হাজার মানুষের যোগ দেয়ার কথা রয়েছে।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Monday, November 27, 2017
রোহিঙ্গা সংকটে সমঝোতা: চীনের হাত স্পষ্ট, হাত কামড়াচ্ছে ভারত

ভারতের আফসোসের কারণ— প্রায় তিন মাস সময় পাওয়ার পরও রোহিঙ্গা প্রশ্নে দিল্লি কোনও নির্ণায়ক ভূমিকা নিতে পারলো না। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে চীন হয়তো নাক গলাবে না, ভারতের এই ধারণা ভুল প্রমাণিত হলো। কারণ চীনা পররাষ্ট্রমন্ত্রীর পেশ করা ফর্মুলার বেশকিছুটা প্রায় সঙ্গে সঙ্গেই মেনে নিলো মিয়ানমার ও বাংলাদেশ।
গত ২৩ নভেম্বর নেপিদোতে ওই দলিল স্বাক্ষরিত হওয়ার কয়েক ঘণ্টা পর বিকালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সমঝোতার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তখন মুখপাত্র রবীশ কুমার নিজের অস্বস্তি গোপন করতে না পেরে বলে ফেলেন, ‘যেটা এখন ঘটছে সে বিষয়ে কী মন্তব্য করবো বলুন তো? আর রাখাইন প্রদেশের বাস্তুচ্যুত মানুষদের নিয়ে কী করা উচিত, তা আমরা আগে অনেকবারই বলেছি। মনে হয় না এর পুনরাবৃত্তির কোনও প্রয়োজন আছে।’
ভারতে তখন বেজেছে বিকাল সাড়ে ৪টা।
নেপিদোতে সই-সাবুদ শেষ হয়ে গেছে এর বেশ আগেই। ঘটনা হলো, তারপর প্রায় সাড়ে তিন দিন কেটে গেলেও ভারত এই সমঝোতা নিয়ে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া দেয়নি। না গণমাধ্যমে, না সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।
এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যে কথা মুখ ফুটে বলতে পারছে না, তা সরাসরি বলে দিলো দেশের প্রথম সারির সংবাদপত্র ‘দ্য হিন্দু’র সম্পাদকীয়। সেখানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতাকে ‘চায়না প্ল্যান’ বলে বর্ণনা করা হয়েছে। চীনের মধ্যস্থতাতেই যে মূলত দুই দেশ মুখোমুখি আলোচনার টেবিলে বসে দলিলে স্বাক্ষর করেছে তা পত্রিকাটির সম্পাদকীয়তে জানানো হয়েছে দ্ব্যর্থহীন ভাষায়।
ভারতের কূটনৈতিক মহলের আক্ষেপ ঠিক এই জায়গাতেই— যে কাজটা আগে উদ্যোগ নিলে হয়তো দিল্লি করতে পারতো, শেষবেলায় এসে চীন কিনা বাজিমাত করে দিলো!
মিয়ানমারে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন এমন এক সাবেক কূটনীতিক রবিবার (২৬ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে বলছিলেন, ‘মিয়ানমার ও বাংলাদেশ উভয়ে আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। কাজেই রোহিঙ্গা সমস্যা আমাদের জন্য এক উভয় সংকট। অতএব কিভাবে ভারসাম্য রাখা উচিত গত তিন মাস ধরে আমরা শুধু সেসবই ভেবে গেলাম। অথচ চীনের জন্যও পরিস্থিতি একই রকম ছিল। কিন্তু তারা ঠিক মোক্ষম সময়ে এসে একটা নির্ণায়ক ভূমিকা নিয়ে গেলো।’
দিনকয়েক আগেই চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই বাংলাদেশ ও মিয়ানমার সফরে এসে তার তিন দফা রোহিঙ্গা প্রত্যাবাসন ফর্মুলা পেশ করেন। পরে বেইজিংয়ের দাবি ছিল— দুই দেশই তা মেনে নিয়েছে।
অথচ গত সেপ্টেম্বরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও ঢাকায় গিয়েছিলেন। এমনকি রোহিঙ্গা সংকটের একেবারে শুরুর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও মিয়ানমার সফরে গিয়েছিলেন। মাঝে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সুষমা স্বরাজ ও শেখ হাসিনার কথাবার্তা হয়েছে। ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিবরাও গত তিন মাসে নিউ ইয়র্ক, কলম্বো, এমনকি দিল্লিতেও একাধিকবার নিজেদের মধ্যে বৈঠক করেছেন। কিন্তু সেগুলো মোটেও ফলপ্রসূ হয়নি।
এ কারণে রোহিঙ্গা প্রশ্নে ভারতের ‘শ্যাম রাখি না কূল রাখি’ দ্বিধাই শেষ পর্যন্ত কাল হলো। আর চীন এসে পরিষ্কার বুঝিয়ে দিলো এ ধরনের বিরাট সংকটে মিয়ানমার ও বাংলাদেশ কার ওপর বেশি ভরসা রাখতে রাজি।
বাংলাদেশের কূটনৈতিক মহল অবশ্য দাবি করছে, চীনের আগে প্রথমে তারা ভারতের ওপরেই ভরসা করতে চেয়েছিলেন। কিন্তু ভারতের সিদ্ধান্তহীনতা আর দোলাচলই শেষ পর্যন্ত চীনের দিকে ঠেলে দিয়েছে তাদের। কারণ বাংলাদেশ একটা প্রত্যাবাসন সমঝোতা করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। আর তাদের হাতে সময়ও ফুরিয়ে আসছিল দ্রুত। এই সমঝোতার বাস্তবায়ন কতটা ফলপ্রসূ হবে, কতজন রোহিঙ্গাকে কত দ্রুত ফেরানো যাবে সেগুলো অন্য প্রশ্ন। কিন্তু আপাতত চীনের মধ্যস্থতাতেই যে দুই দেশের মধ্যে একটা ‘অ্যারেঞ্জমেন্ট’ সম্ভব হয়েছে তা নিয়ে কেউই সন্দেহ প্রকাশ করছেন না।
বাংলাদেশের একজন শীর্ষ কূটনীতিক হাসতে হাসতে এই প্রতিবেদককে বলছিলেন, “এমনটাই তো হওয়ার কথা ছিল, তাই না? মিয়ানমারে চীনের লগ্নি ১০০ বিলিয়ন ডলার হলে সেই তুলনায় সেখানে ভারতের ১০ ভাগও বিনিয়োগ নেই। আমরা এখন বুঝে গেছি— মিয়ানমারের জন্য ভারত বা জাপান ‘বয়ফ্রেন্ড’ হতে পারে, কিন্তু তারা সংসার পেতেছে চীনের সঙ্গেই!”
সূত্র- বাংলা ট্রিবিউন
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অর্থের বিনিময়ে ছাত্রীর সঙ্গে শিক্ষকের যৌন সম্পর্ক

বিনিময়ে তাদেরকে তারা সফরসঙ্গী করে। তাদের সঙ্গে রাখে। বিভিন্ন কাজ করায়। আবার কেউ কেউ এসব ছাত্র বা ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে। এমন একজন সুগার ড্যাডি হলেন মার্টিন হাউফিল্ড। অভিযোগ আছে, তিনি মাত্র ১৭ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে এমনই এক চুক্তিতে যৌন সম্পর্ক গড়ে তোলেন। গত বছর নর্থ কুইন্স কমিউনিটি হাই স্কুলে ওই বালিকার শ্রেষ্ঠ সম্পদ তিনি লুটে নেন। বিনিময়ে তাকে উপহারে ডুবিয়ে দেন। নগদ অর্থ তুলে দেন হাতে। গত ২৫ শে নভেম্বর এ বিষয়েটি রিপোর্ট করে দ্য নিউ ইয়র্ক পোস্ট। এতে বলা হয়, সুগার ড্যাডির ফাঁদে ফেলে মার্টিন হাউফিল্ড ওই বালিকাকে ২০০০ ডলারের ইন্টার্নশিপের ফি পরিশোধ করেছেন। তা করেছেন নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন-এর মাধ্যমে। ওই বালিকার পড়ালেখা চালিয়ে নেয়ায় সহায়তা বাবদ তার আইনী প্রতিষ্ঠান ওই ফি পরিশোধ করে। কিন্তু এর বিনিময়ে ওই বালিকার কাছে তার একটিই চাওয়া ছিল। তা হলো তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা। এ বিষয়ে তদন্ত করেছে স্পেশাল কমিশনার অব ইনভেস্টিগেশনের অফিস। তাতে দেখা গেছে, ওই স্কুলে ওই ছাত্রীর দিকে কুদৃষ্টি নিয়ে অগ্রসর হয়েছেন শিক্ষকরূপী মার্টিন। তাকে এক সময় প্রস্তাব দিয়েছেন, আমি কি তোমার সুগার ড্যাডি হতে পারি! এতে সম্মতি জানিয়েছে ওই বালিকা। ফলে প্রতি মাসে তিনি তাকে দিয়েছেন ৩০০ ডলার করে। বলেছেন, এই অর্থের বিনিময়ে আমি তোমাকে যা করতে বলবো তাই করতে হবে তোমাকে।
এরপর মার্টিনের সঙ্গে তাকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়া হয়। তদন্তকারীদের কাছে এ কথা বলেছে ওই ছাত্রী। নিউ ইয়র্ক পোস্ট রিপোর্টে বলেছে, তদন্তে দেখা গেছে, মার্টিন হাউফিল্ড ওই ছাত্রীকে প্রস্তাব দেন তার ন্গ্ন ছবি পাঠাতে। নির্দেশ মতো ওই ছাত্রী তাই করে। সে আরো বলেছে, মার্টিন হাউফিল্ড তাকে শপিং মলে নিয়ে গিয়েছিলেন। এ সময় তাকে কিনে দিয়েছেন সবচেয়ে দামী একজোড়া স্নিকার্স ও ভিক্টোরিয়া সিক্রেট থেকে অন্তর্বাস। পুলিশ ও তদন্তকারীদেরকে ওই ছাত্রী আরো বলেছে, প্রথমেই চাদরের নিচে তাকে পাঁজাকোলা করে নিতেন মার্টিন। পরে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন। শপিং শেষে গাড়ির ভিতরে ওরাল সেক্সে মেতে উঠতেন তিনি। এখানেই শেষ নয়, ফোন সেক্সেও বাধ্য করা হতো তাকে। নিজের নগ্ন ছবিও পাঠাতেন ওই ছাত্রীকে। এর প্রতিটি পর্বের জন্য তাকে অর্থ দিতেন ওই শিক্ষক।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কেন তৃতীয় পক্ষ লাগবে?

আমরা সেখানে তৃতীয় কাউকে ডাকিনি। মিয়ানমার আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গেও আমরা দ্বিপক্ষীয় আলোচনায় রোহিঙ্গাদের ফেরাতে চুক্তি করেছি। সেখানে তৃতীয় পক্ষকে কেন ডাকতে হবে? বাংলাদেশ মানবিক কারণে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেখানে অনেক নারী, শিশু এবং বৃদ্ধ রয়েছেন। ’৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশে রোহিঙ্গারা এসেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের ফেরাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে। কিন্তু দ্বিপক্ষীয় আলোচনায় আমরা অন্তত একটা সমঝোতা করতে পেরেছি, যার মাধ্যমে আমরা আশা করি মিয়ানমার নাগরিকদের তাদের বসতভিটায় ফেরত পাঠাতে পারব। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরও যেহেতু প্রতিবেশী দেশ, প্রতিবেশী দেশের সঙ্গে আমরা একটা ভালো সদ্ভাব রেখেই সমস্যাটির সমাধান করতে চাই। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তারা প্রশংসা করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর প্রত্যেকটা দেশ আমাদের সমর্থন দিয়েছে, সাধুবাদ জানিয়েছে। তারা জানতে চাচ্ছে- কী কী লাগবে। তারা সব করতে রাজি আছে। অতীতে বাংলাদেশ সম্ভবত এত বড় কূটনৈতিক সাফল্য অর্জন করতে পারেনি। রোহিঙ্গাসহ দেশের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ইস্যুতেও কূটনীতিকদের বিশ্বাঙ্গনে সক্রিয় থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতির সঙ্গে আপনাদের তাল মিলিয়ে চলতে হবে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। বক্তৃতার শুরুতে অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “ডিপ্লোমেসিতে আগে পলিটিক্যাল বিষয়টা গুরুত্ব পেত। এখন ইকোনমিক ডিপ্লোমেসি চালু হয়ে গেছে। ব্যবসা-বাণিজ্য ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে আপনাদের চেষ্টা আরো জোরদার করতে হবে। আমরা কীভাবে আমাদের পণ্য অন্য দেশে পাঠাতে পারি, সে দিকে বিশেষ নজর দিতে হবে। রপ্তানির নতুন বাজার সৃষ্টি, আর বেশি করে জনশক্তি প্রেরণ এবং প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে উদ্যোগী হতে দূতদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় অন্তত দু’দফায় প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে বলেন, ‘তারা আমার দেশের নাগরিক, তাদের ভালো মন্দ দেখা, তাদের সুযোগ-সুবিধা দেখা, অসুবিধাগুলো দূর করা- এটা কিন্তু আপনাদের কর্তব্য।’ রাষ্ট্রদূতদের অন্তত সপ্তাহ বা মাসে একটা দিন প্রবাসীদের সময় দেয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের সমস্যাগুলো শুনবেন এবং সেগুলো সমাধানের উদ্যোগ নেবেন। এটা ভুলে গেলে চলবে না তারাই কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে এবং তারা যে টাকা পাঠায় সেটাই আমাদের রিজার্ভের একটা বড় অংশ। অর্থনীতিতে তারা বিরাট অবদান রাখছে। আর আমরা যে এতগুলো কূটনৈতিক মিশন চালাচ্ছি তার সিংহভাগ উপার্জন কিন্তু তারা করছে। কাজেই সেক্ষেত্রে তাদের একটা গুরুত্ব আমাদের কাছে রয়েছে। যেখানে প্রবাসী বাংলাদেশি সংখ্যায় অনেকে রয়েছেন সেসব স্থানে স্কুল করা, ছেলে-মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করার উদ্যোগ নেয়ার তাগিদ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী দূতাবাসে কর্মরতদের সমস্যা প্রসঙ্গে বলেন, আমি জানি বিদেশে দূতাবাসে কাজ করতে প্রায়শই বিভিন্ন কারণে সমস্যাসঙ্কুল পরিস্থিতির উদ্ভব হতে পারে। আমার সরকার বিদেশে দূতাবাসের কর্মপরিবেশ উন্নয়নে যৌক্তিক পদক্ষেপ গ্রহণের জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছে। আপনারা জানেন, আমরা সরকার পরিচালনার দায়িত্ব নেয়ার পর সরকারি কর্মচারীদের বেতন ভাতা বহুগুণ বৃদ্ধি করেছি। বৃদ্ধি করা হয়েছে নানা সুযোগ-সুবিধা। প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় এদিক থেকে সবচেয়ে এগিয়ে আছে। বিভিন্ন পর্যায়ে ১১৬টি পদ সৃষ্টি করা হয়েছে। ১২টি দেশে নতুন দূতাবাস স্থাপনসহ নতুন ১৭টি মিশন খোলা হয়েছে। ২০১২ সালে বৈদেশিক ভাতা ৪০ শতাংশ বৃদ্ধি এবং সন্তানদের শিক্ষাভাতা বাড়ানো হয়েছে। শিক্ষাভাতা প্রাপ্তির ঊর্ধ্বসীমা ২৩ বছর করা হয়েছে। রাষ্ট্রদূতদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশে আপনারা একেকজন একেকটি বাংলাদেশ। আপনাদের কাজ নিছক চাকরি করা নয়, আরো অনেক বড় এবং মহান কিছু। দেশের ১৬ কোটি মানুষের হয়ে আপনারা সেখানে প্রতিনিধিত্ব করছেন। ‘কাজেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সব সময় দেশের স্বার্থে আপনাদের কাজ করতে হবে।’
বক্তৃতায় দেশের চলমান উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে অনেক চ্যালেঞ্জের মধ্যে জনগণ আমাদের ভোট দিয়েছে। আমরা উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে চলেছি। আগামী দিনে জনগণ ভোট দিলে ক্ষমতায় আসবো, না দিলে আসবো না। নির্বাচনের ফল যাই হোক উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হয় এমন কিছু যেন না হয়।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রশ্নে সরকারের জিরো টলারেন্সনীতির পুনরোল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই মাটিতে কোনরকম জঙ্গিবাদ আমরা হতে দেব না। আমাদের ভূখণ্ডকে কোনো প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্যও আমরা ব্যবহার করতে দেব না। আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বড়াতে কূটনীতিকদের সর্বদা তৎপর থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কারো মুখাপেক্ষী হয়ে না। ভিক্ষা নয়, আমরা মর্যাদার আসন চাই। বিশ্ব এখন বাংলাদেশকে সম্মানের চোখে দেখে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী উপ-আঞ্চলিক সহযোগিতা এবং আন্তঃসংযোগ বা কানেকটিভিটির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আন্তর্জাতিক অভিবাসন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে দেশের স্বার্থ নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা ইত্যাদি নিশ্চিত করার বিষয়েও রাষ্ট্রদূতদের ভূমিকা পালনের আহ্বান জানান। যুদ্ধরাপরাধী এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচার প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আপনারা জানেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে জাতির পিতার খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করা হয়েছিল। এটা জাতির জন্য অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। এরচেয়ে দুর্ভাগ্যের আর কিছু হয় না। কূটনৈতিক মিশনে চাকরি পাবার যোগ্যতার মাপকাঠি ছিল তারা জাতির পিতার হত্যাকারী। একটা দেশের রাষ্ট্রপতিকেই শুধু নয় তারা নিরপরাধ শিশু ও নারী হত্যাকারী। শেখ হাসিনা বলেন, আমরা ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে সেই খুনিদের বিচার করে বিচারের রায় কার্যকর করেছি। তবে, এসব খুনি এখনও বিভিন্ন দেশে রয়ে গেছে (পলাতক)। তারা বসে নেই এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আর একাত্তরে গণহত্যাকারীরা বিভিন্ন দেশে যারা রয়ে গেছে তারা নানা ধরনের অপপ্রচার দেশের বিরুদ্ধে চালাচ্ছে। পাশাপাশি কিছু সংস্থাও আছে। এদের মধ্যে অনেকে পঁচাত্তরের পর দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক অর্থ সম্পদের মালিক হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অপপ্রচার যেন কোনোভাবেই আমাদের দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে সেজন্য বিশ্বের কাছে বাস্তব অবস্থা তুলে ধরতে হবে।
প্রধানমন্ত্রী তার দীর্ঘ ৫৫ মিনিটের বক্তৃতায় বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন। এ সময় তিনি মোটাদাগে কয়েকটি অভিযোগও করেন। যার মধ্যে রয়েছে- ৭৫ পরবর্তী সময়ে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ না হওয়া, বিভিন্ন বিদেশ মিশন বন্ধ করে দেয়া, জাতির জনকের বিদেশি মিশনে পোস্টিং দেয়া এবং আদালতের রায়ে একজন ব্যক্তির এমডি পদ হারানোর কারণে পদ্মা সেতুর অর্থায়ন আটকে যাওয়া ইত্যাদি। এ সময় চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতুসহ জনগণের কল্যাণে তার সরকার গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের কথা দৃঢ়তার সঙ্গে তুলে ধরেন। বক্তৃতার একেবারে সমাপনী লগ্নে প্রধানমন্ত্রী তার মা-বাবা ভাই-ভাবিসহ স্বজন হারানোর প্রসঙ্গ টেনে বলেন, আমি সব হারিয়েছি। সব শোককে ধারণ করে আমি দেশের মানুষকে নিয়ে একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য নিজেকে নিয়োজিত রেখেছি। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তব্য দেন; পররাষ্ট্র সচিব শহীদুল হক স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, রেলপথমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, এইচটি ইমাম, তৌফিক-ই-ইলাহী, ইকবাল সোবহান চৌধুরী, সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান ও সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী এবং অবসরপ্রাপ্ত কূটনীতিকরাও অংশ নেন।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দেশে জন্মগত হিমোগ্লোবিন ডিজঅর্ডারের বাহক ৮৪ লাখ

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপি। সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে ব্লাড ক্যানসারের চিকিৎসা সেবা নিয়েও বিশদভাবে আলোচনা করেন। দেশে বর্তমানে ৩টি প্রতিষ্ঠানে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের সুযোগ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটে বোনম্যারো ট্রান্সপ্লান্টটেশন প্রক্রিয়াধীন রয়েছে, যা শিগগিরই এ সরকারের মেয়াদে কার্যক্রম শুরু করবে। ৮টি সরকারি মেডিকেল কলেজে রক্তরোগ চিকিৎসার সুযোগ রয়েছে। ব্লাড ক্যানসার ও হিমোফিলিয়া রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, যা অধিকাংশ রোগীর পক্ষে বহন করা সম্ভব হয় না। এসব রোগের ব্যয়ভার সহনীয় করার জন্য কনফারেন্স হতে সরকারের কাছে আবেদন জানানো হয়। এছাড়া হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে দেশে ক্রমবর্ধমান ভাবে বিভিন্ন রক্তরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশে একটি পূর্ণাঙ্গ হেমাটোলজি ইনস্টিটিউট ও হেমাটোলজি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ডা. মাসুদা বেগমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ,সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. এম এ খান, সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, নিউজিল্যান্ড-এর বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞগণসহ প্রায় ২৫০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
November
(199)
-
▼
Nov 30
(29)
- উত্তর কোরিয়ার আস্ফালন, তবে কী যুদ্ধ হবেই?
- ন্যাটো জোট থেকে সত্যিই বেরিয়ে যাবে তুরস্ক? by সিরা...
- ঢাকায় পৌঁছেছেন পোপ
- ভিডিও শেয়ারে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছেন ট্রাম্প
- পোপকে মুসলিম নেতা মনে করে রোহিঙ্গারা!
- যুবলীগের মঞ্চে আগুন, গৌরীপুরে ১৪৪ ধারা জারি
- বাবার সঙ্গে সভায় গিয়ে লাশ হল সজীব
- রূপা হত্যার বিচার শুরু
- চুক্তির পরও আসছে রোহিঙ্গারা
- খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- আদালতে দাঁড়িয়ে বিষ খেয়ে যুদ্ধাপরাধীর আত্মহত্যা
- ১০০ কোটি ডলার দিয়ে সৌদি প্রিন্সের মুক্তি
- মিয়ানমারে আজও সহিংসতার ক্ষত
- মহাক্ষমতাধর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উ. কোরিয়ার
- বাংলাদেশে তৈরি পণ্য বিক্রি করছে ট্রাম্পের কোম্পানি
- সরকার ২৫ হাজার টন সার আমদানি করবে
- রূপপুরে পারমাণবিক প্রকল্পে নিজ হাতে ঢালাই দিলেন প্...
- পোপ বাংলাদেশের পক্ষেই আছেন: পররাষ্ট্রমন্ত্রী
- শাজনীন হত্যায় শহীদুলের ফাঁসি কার্যকর
- বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ১৫৯তম জন্মদিন আজ
- গাফ্ফার চৌধুরীর অবস্থা উন্নতির দিকে
- লেকহেড স্কুল রোববার পর্যন্ত বন্ধ থাকবে
- মিরপুরে স্কুলে হামলার চেষ্টা করেছিল জঙ্গি মাহি
- বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
- বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে অর্ধদিবস হরতাল চলছে
- আখেরাতের মামলায় ফেল করলে কোনো খালাস নেই: চরমোনাইপীর
- কাঁঠালবাড়ী ও শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল বন্ধ
- চলন্ত গাড়িতে শিশু ধর্ষণচেষ্টা, চালক আটক
- পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
-
▼
Nov 30
(29)
-
▼
November
(199)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...