Saturday, November 14, 2009
মোহামেডান আনছে রানা নাভেদকে
মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান লুত্ফর রহমানই কাল নিশ্চিত করেছেন খবরটা, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ শেষেই রানা নাভিদের ঢাকায় চলে আসার কথা। আশা করি, পরের ম্যাচেই তাকে দলে পাওয়া যাবে।’ ক্লাব সূত্রে জানা গেছে, মোহামেডান প্রাথমিক আলোচনা করেছিল পাকিস্তানের আরেক অলরাউন্ডার আবদুল রাজ্জাকের সঙ্গেও। কিন্তু ঢাকারই আরেকটি ক্লাব তাঁকে সই করিয়ে রাখায় রাজ্জাকের ব্যাপারে আর এগোয়নি মোহামেডান।
মোহামেডানে বর্তমানে বিদেশি খেলোয়াড় হিসেবে আছেন শ্রীলঙ্কার ফারভিজ মাহারুফ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
টি-টোয়েন্টি মানে লোভ, লোভ এবং লোভ
বোথাম মনে করেন, টি-টোয়েন্টি বড়জোর কাউন্টি ক্রিকেটের জন্য আদর্শ হতে পারে, ‘কাউন্টি ক্রিকেটের জন্যই এটা ভালো। এটা তরুণদেরই টানে। কিন্তু সাম্প্রতিক কিছু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দিকে তাকান, দর্শক হারিয়েছে এই টুর্নামেন্টগুলো। টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে আমি বেশি কিছু পড়িও না। আন্তর্জাতিকভাবে এটা খেলা উচিত নয়। পছন্দের ছবিটা যদি সপ্তাহের প্রতিদিনই দেখতে থাকেন, এক সময় সেটি আপনার সবচেয়ে অপ্রিয় ছবি হয়ে যাবে।’
ক্রিকেট কর্তৃপক্ষের লোভী মানসিকতার জন্যই টি-টোয়েন্টি ক্রিকেট আজ এত রমরমা বলে মনে করেন বোথাম, ‘সোনার ডিম পাড়া হাঁসটাকে তারা হয়তো মেরেই ফেলবে শেষ পর্যন্ত। বিশ্বকাপের ফরম্যাটে চার বছরে একবারই হওয়া উচিত টি-টোয়েন্টি ক্রিকেট।’ বোথাম বলেছেন, ‘এখন খুব বেশি টি-টোয়েন্টি হচ্ছে। কিছুদিন আগেই একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখলাম। অথচ বছর না ঘুরতেই এ রকম আরেকটা বিশ্বকাপ হবে ক্যারিবিয়ানে। এটা লোভ, লোভ এবং লোভ। খেলাটাকেই মেরে ফেলবে কর্তৃপক্ষের এই লোভ।’
বিশ্বের সেরা খেলোয়াড়েরা টি-টোয়েন্টি ক্রিকেট খেলুক, সেটা একদমই চান না বোথাম। তাঁর কাছে বিষয়টা ফ্র্যাঞ্চাইজ ভিত্তিতে হওয়ার মতো একটা ঘরোয়া ক্রিকেট মাত্র। আন্তর্জাতিক অঙ্গনে এর কোনো স্থান নেই।
লিউকেমিয়া গবেষণার জন্য সম্প্রতি ১৩তম চ্যারিটি ওয়াকের ঘোষণা দিয়েছেন বোথাম। এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনেই উঠে এসেছে টি-টোয়েন্টি-সংক্রান্ত আলোচনা, কথা হয়েছে অতিরিক্ত ক্রিকেট খেলা নিয়ে ইংলিশ ক্রিকেটারদের আপত্তির ব্যাপারেও। বর্তমান ক্রিকেটারদের সঙ্গে দ্বিমত পোষণ করে সাবেক অলরাউন্ডার বলেছেন, “যদি কেউ মাত্র দুই বছর ক্রিকেট খেলেই ‘বার্নআউটের’র কথা বলে, সেটা খুবই দুঃখজনক।” ক্রিকেট খেলে এখন ক্রিকেটাররা যে পরিমাণ আয় করছেন, সেটা মাথায় রেখে এসব নিয়ে তাঁদের অভিযোগ তোলা উচিত নয় বলে মনে করেন বোথাম। তাঁর চোখে, ‘বার্নআউট একটা আধুনিক শব্দ ছাড়া আর কিছু নয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কোচের পাশে রাউল
সেদিনই গ্যালারিতে দুয়ো উঠেছে চিলিয়ান কোচ পেলেগ্রিনির নামে। সমর্থকেরা মুণ্ডুপাত করে ছেড়েছে। তাঁকে ছাঁটাইয়ের দাবিতে উঠেছে স্লোগান। গ্যালারিতে সাদা রুমাল উড়িয়ে জানানো হয়েছে প্রতিবাদ। কিন্তু রিয়াল অধিনায়ক রাউল গঞ্জালেস কোচের পক্ষেই দাঁড়াচ্ছেন, ‘এর আগেও ইতিহাসের অনেক সংকটময় পরিস্থিতি ঠিকই পার হয়ে গেছে রিয়াল মাদ্রিদ। যখন দল ভালো খেলে না সেটির দায় শুধু কোচের ওপর চাপানো ঠিক না। এই দায় আমাদের সবার। কোচের, তাঁর কাজের ওপর আমাদের এখনো আস্থা আছে। এই পরিস্থিতি থেকে আমাদের বের করে নিয়ে আসার ক্ষমতা তাঁর আছে।’
পাঁচ গোলের ব্যবধানে জিততেই হবে—এই চাপটাই রিয়ালকে রিয়ালের মতো খেলতে দেয়নি বলে জানিয়েছেন রাউল, ‘গতকাল (গত মঙ্গলবার) নিজেদের অসহায় মনে হয়েছে। মাঠে নামার সময় আমরা বেশ উদ্বুদ্ধই ছিলাম। প্রথম গোলটা করার জন্য মরিয়া হয়ে উঠছিলাম। কিন্তু সেটি করতে না পারায় উদ্বেগ বাড়ছিল। আমাদের ব্যর্থতার পাশাপাশি অ্যালকরকন নিজেদের খেলাটা খেলে গেছে। এ নিয়ে আমরা হতাশ। বাজে একটা ভাবমূর্তি আমরা তৈরি করেছি। বাজে একটা ফলও পেয়েছি। আপনারা ভেবে নিতেই পারেন, কাল রাতে (মঙ্গলবার) যা হয়েছে সেটার জন্য আমার ভালো ঘুম হয়নি।’
রিয়াল কেন ধারাবাহিকভাবে ভালো খেলছে না তারও ব্যাখ্যা দিলেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার। জানালেন, দলে এই মৌসুমে অনেক নতুন খেলোয়াড়। পুরো একটা দল হয়ে উঠতে তাই সময় লাগছে, ‘নতুন একটা পরিকল্পনার শুরুতে সব ঠিকঠাকমতো করাটা একটু কঠিন। আমাদের দলটা অব্যাহত পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। নতুন খেলোয়াড়দের মানিয়ে নিতে সময় লাগছে। হয়তো আরও কিছুদিন সময় লাগবে। কিন্তু কোচের ওপর আমাদের আস্থা আছে। আমরা হাল ছাড়ছি না। আমাদের আরও পরিশ্রম করতে হবে। কারণ আমরা জানি, আমাদের পক্ষে আরও ভালো করা সম্ভব।’
সেটি যে সম্ভব তা পেলেগ্রিনিও জানেন। তিনিও হাল ছাড়তে নারাজ, ‘‘প্রত্যেকে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে। সেগুন্দা ‘বি’তে খেলে এমন একটা দলের কাছে হেরে আমরা বিদায় নিলাম। এর জন্য আমরা অনুতপ্ত হতে পারি। কিন্তু যা হওয়ার সেটা হয়েই গেছে। খেলোয়াড়েরা আমার সঙ্গে আছে এতে আমার কোনো সন্দেহ নেই।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নতুন বছরের শুরুতেই তিনি জাতি সিরিজ
শ্রীলঙ্কা দল ঢাকায় এসে পৌঁছাবে বছরের প্রথম দিনই। পরদিন ২ জানুয়ারি আসবে ভারতীয় দল। সিরিজ চলাকালীনই ৯ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ২০১১ বিশ্বকাপের কেন্দ্রীয় আয়োজক কমিটির সভা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান।
তিন জাতি সিরিজ শেষেই শ্রীলঙ্কা দল বাংলাদেশ ছেড়ে যাবে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে থেকে যাবে ভারত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৭ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হবে। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জানুয়ারি থেকে।
বাংলাদেশকে নিজ দেশে আতিথ্য দিতে ভারতের বিশেষ অনীহা। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে তারা যুক্তি তুলে ধরে যে ‘পণ্য’ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের মূল্য এখনো ততটা ওঠেনি! তবে ভারত এ নিয়ে তৃতীয়বারের মতো আসবে বাংলাদেশে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। এর পর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ২৮ ফেব্রুয়ারি ও ২ মার্চ। চট্টগ্রামে ৫ মার্চ শেষ ওয়ানডের পর ১২ মার্চ শুরু প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ মার্চ থেকে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চেলসির সাহায্য চান সালাউদ্দিন
চেলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড কেনিয়নের সঙ্গে আগামী ২২ নভেম্বর সাক্ষাত্ করবেন কুয়ালালামপুরে। সালাউদ্দিন তাঁর নিজস্ব উদ্যোগে একাডেমি গড়ার পরিকল্পনায় চেলসির সহযোগিতা চাইবেন। আর কোনোভাবে বাংলাদেশের ফুটবল উন্নয়নে চেলসির সাহায্য নেওয়া যায় কি না, কেনিয়নের কাছে সেই অনুরোধও রাখবেন সালাউদ্দিন। জাতীয় দলের ব্রাজিলীয় কোচকে ‘অগ্রহণযোগ্য’ কারণে বরখাস্ত করে হঠাত্ই বেকায়দায় পড়ে যাওয়া বাফুফে সভাপতি এই সুযোগটা কাজে লাগিয়ে উঠে দাঁড়াতে চান।
‘মূলত একাডেমির ব্যাপারে সহযোগিতা চাইলেও সুযোগটা আরও বেশি কাজে লাগাতে সব চেষ্টা করব। আমার বিশ্বাস, চেলসির সিইও খালি হাতে আমাকে ফেরাবেন না’—কাল রাতে বলেছেন বাফুফে সভাপতি। এরই মধ্যে কেনিয়নের কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কি না জানতে চাইলে বলেন, ‘কিছু না পেলে তো আর চেলসির মতো দলের সিইও আমাকে সময় দিতেন না।’
বাফুফের গত কমিটিতে সহসভাপতি থাকার সময়ই কেনিয়নের সঙ্গে সম্পর্কটা গড়েছেন সালাউদ্দিন। তখন কেনিয়ন তাঁকে সময়ও দিয়েছিলেন। কিন্তু জাতীয় দলের ম্যানেজার নিয়োগ করা নিয়ে দ্বন্দ্বে সালাউদ্দিন পদত্যাগ করায় সেই আলোচনাটা আর হয়নি। পদত্যাগ করার ১৫ দিন পরই এটা হওয়ার কথা ছিল। তারপর থেকেই যোগাযোগ চলছিল, অবশেষে সালাউদ্দিনকে সেই সুযোগ করে দিয়েছে আন্তর্জাতিক ফুটবল এরিনা (আইএফএ)।
চেলসির পৃষ্ঠপোষণায় পরিচালিত ফুটবল বিপণন প্রতিষ্ঠান আইএফএ ২২ নভেম্বর কুয়ালালামপুরে একটা সেমিনার করছে। এশিয়ার ফুটবল দেশগুলোর সভাপতি ও এএফসির নির্বাহী কমিটির সদস্যরা এখানে থাকবেন। ‘এক ঢিলে দুই পাখি’ মারছেন সালাউদ্দিন। কিন্তু চেলসির মতো দল বাংলাদেশে ফুটবল একাডেমি করার ব্যাপারে কেন সাহায্য করবে? সালাউদ্দিনের উত্তর, ‘এই একাডেমি থেকে বের হওয়া খেলোয়াড়দের সবার আগে নিতে পারবে চেলসি। এটাই হবে তাদের লাভ।’
চেলসি-মিশনের আগেই সালাউদ্দিনের সামনে মিশন-কাতার। আগামীকাল দোহায় ব্রাজিল-ইংল্যান্ড প্রীতি ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়ে তাঁর দোহা-যাত্রা। এই সুযোগে সাফের সাধারণ সম্পাদক আলবার্তো কোলাসো ও সহসভাপতি মনিলাল ফার্নান্ডোকে নিয়ে কালই দোহায় এএফসি সভাপতি মোহাম্মদ বিন হামাম্মের সঙ্গে বসছেন সালাউদ্দিন। সাফের খসড়া পরিকল্পনা নিয়ে হাম্মামকে দেখাবেন এবং তাঁর অনুমোদন নেবেন।
আগামী বছর থেকেই সম্ভবত মাঠে নামতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নস লিগ। এ অঞ্চলের ৮টি দেশের সর্বোচ্চ ১০টি দল নিয়ে প্রথম আয়োজনটা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক না হয়ে একটা ভেন্যুতে হবে। আগামী বছর কখন এই লিগ হবে, সেটি চূড়ান্ত হবে অংশ নেওয়া দেশগুলোর ঘরোয়া সূচির ওপর।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অন্য দ্রগবা
১৫০ থেকে ২০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল বানাতে ৩০ লাখ পাউন্ড দরকার দ্রগবার। বিশ্বের শীর্ষ ২০ ধনী ফুটবলারের একজন দ্রগবার সঙ্গে নতুন চুক্তি হচ্ছে কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেপসির। এই চুক্তি থেকে পাওয়া টাকার পুরোটাই তিনি দান করে দেবেন হাসপাতালের তহবিলে। পাশাপাশি ক্লাব ও বিভিন্ন উত্স থেকে তহবিল সংগ্রহ করবে দিদিয়ের দ্রগবা ফাউন্ডেশন। এরই মধ্যে জায়গা কিনে ফেলা হয়েছে দ্রগবার নিজের নামে নির্মীয়মাণ এই হাসপাতালের।
এ বছর আবিদজানের একটি হাতপাতাল পরিদর্শন করতে দিয়ে প্রথম তাঁর মাথায় এই চিন্তা আসে বলে জানিয়েছেন দ্রগবা, ‘হাতপাতালের পরিস্থিতি দেখে আমি শিউরে উঠেছিলাম। স্রেফ ওষুধের অভাবে সাধারণ সব রোগেও শিশুদের মৃত্যুর প্রহর গুনতে দেখেছি আমি।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয়
জবাবে ১৮.৩ ওভারে ৯ উইকেটে ১১২ রান তুলতে পারে নিউজিল্যান্ড। কুচকির ইনজুরির কারণে ব্যাট করতে নামেননি রেডমন্ড। সর্বোচ্চ ২২ রান করেছেন দুজন—ওয়ালটিং ও নাথান ম্যাককালাম। আমির, রাজ্জাক, আফ্রিদি ও আজমল নিয়েছেন ২টি করে উইকেট। তানভির ১টি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওবামার এশিয়া সফর শুরু
ওবামা তাঁর সফরের শুরুতেই জাপানে যাবেন। আজ শুক্রবার জাপানি প্রধানমন্ত্রী ইয়োকিয়ো হাতোইয়ামার সঙ্গে তাঁর বৈঠক করার কথা। এরপর যাবেন সিঙ্গাপুরে। সেখানে এপেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। বারাক ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি আসিয়ানভুক্ত ১০টি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে একত্রে বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। বৈঠকে মিয়ানমারের নেতাও উপস্থিত থাকবেন।
সিঙ্গাপুর সফর শেষে চীনে যাবেন বারাক ওবামা। প্রথম যাবেন সাংহাইয়ে, এরপর বেইজিংয়ে। বেইজিংয়ে একটি রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন এবং চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। চীন সফর শেষে ওবামা যাবেন দক্ষিণ কোরিয়ায়। আর এখান থেকেই এশিয়া সফরের সমাপ্তি টানবেন ওবামা।
প্রেসিডেন্ট ওবামার পূর্ব এশিয়াবিষয়ক শীর্ষ সহকারী জেফ্রি বাডের বলেন, এশীয় এই অঞ্চলে একটা সাধারণ ধারণা আছে যে গত এক দশকে সেখানে মার্কিন প্রভাব হ্রাস পেয়েছে, অন্যদিকে বেড়েছে চীনের প্রভাব
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অভিবাসী নিয়ন্ত্রণের কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
পত্রিকাটিকে ব্রাউন বলেন, ‘নতুন পয়েন্টভিত্তিক অভিবাসন-ব্যবস্থা কঠোর করা হবে এবং কয়েক মাস ধরে এই প্রক্রিয়া চলবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফগানিস্তানে বাড়তি সেনা পাঠানো ঠিক হবে না -কাবুলে মার্কিন রাষ্ট্রদূত
মার্কিন রাষ্ট্রদূত কার্ল আইকেনব্যারির এ বক্তব্যে আফগানিস্তানে কর্মরত মার্কিন জেনারেলদের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটতে পারে। কারণ, মার্কিন জেনারেলরা আফগানিস্তানে চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে অতিরিক্ত ৪০ হাজার সেনা পাঠাতে বলেছেন। ওবামা প্রশাসন এ নিয়ে দফায় দফায় বৈঠক করছে। সর্বশেষ গত বুধবারও প্রেসিডেন্ট ওবামা এ বিষয়ে বৈঠক করেন। আফগানিস্তান বিষয়ে গত আগস্ট থেকে ওবামা প্রশাসনের এটি ছিল অষ্টম বৈঠক। বৈঠকে কার্ল আইকেনব্যারি ভিডিও লিংকের মাধ্যমে অংশ নেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শ্রীলঙ্কার সশস্ত্রবাহিনী প্রধানের পদত্যাগ
জেনারেল ফনসেকা প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে। আগামী এপ্রিলের আগে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি রাজনৈতিক সূত্র বিবিসিকে জানায়, প্রেসিডেন্ট দ্রুত তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। সাম্প্রতিক মাসগুলোতে রাজাপক্ষে ও ফনসেকার মধ্যে মতবিরোধ বেড়েছে বলে গুঞ্জন রয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনার বিষয়ে বিরোধী জোটের সঙ্গে কথা বলছেন ফনসেকা। বিরোধী রাজনীতিকেরা বলছেন, সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে সরে যাওয়ায় তাঁর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ পরিষ্কার হলো।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
২১৮ দেশ ভ্রমণ করে গিনেস বুকে এক বাঙালির নাম
কাশীর জন্ম কলকাতায়। তবে এখন তিনি দুবাইয়ে থাকেন এবং ব্যবসা করেন। বয়স মাত্র ৫২ বছর। এ বয়সেই তিনি পৃথিবীর ২১৮টি দেশ ভ্রমণ করে গড়েছেন এ বিশ্বরেকর্ড। তিনিই বিশ্বের প্রথম ব্যক্তি, যিনি জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৪টি স্বাধীন-সার্বভৌম দেশ ভ্রমণ করেছেন। তাঁর ভ্রমণের লক্ষ্য ছিল বিশ্ব ভ্রমণ এবং সেই সঙ্গে বিশ্বশান্তির কথা প্রচার করা। প্রথম তিনি যাত্রা শুরু করেছিলেন উরুগুয়ে থেকে সেই ১৯৯৫ সালের শেষ দিকে। আর শেষ দেশ ঘোরেন নতুন স্বাধীন দেশ সার্বিয়া। সার্বিয়ায় পৌঁছেছিলেন গত বছরের ২৭ মে।
কাশী সমাদ্দার জানান, বিশ্বের এ ২১৮টি দেশ সফর করতে তাঁর সময় লেগেছে ১২ বছর আট মাস ১৩ দিন। এ সুদীর্ঘ ভ্রমণের সময় তিনি বহু বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ভারতীয় হওয়ায় তাঁর মাঝেমধ্যে ভিসা পেতে সমস্যাও হয়েছিল। দক্ষিণ আফ্রিকার একটি দেশ প্রথম দিকে ভিসা দিতে অস্বীকার করেছিল। আবার মালডোভার ভিসা পেতে সময় লেগেছিল তিন বছর। ৭০টি দেশ তিনি ঘুরেছেন স্ত্রী বর্ণালীকে নিয়ে। কাশী যুদ্ধবিধ্বস্ত সোমালিয়া, আফগানিস্তান, পূর্ব তিমুর, ইরাক, কঙ্গো যেতেও ভয় পাননি। তবে তিনি এ সফর করেছেন নিজের খরচে। হাত পাতেননি কারও কাছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্রে মসজিদসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পদ জব্দ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের পদক্ষেপ হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠান জব্দ ঘোষণাকে একটি বৃহত্তম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর সম্পদ বাজেয়াপ্ত করার জন্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় আদালতে আবেদন জানানো হয়েছে। নিউইয়র্ক ভিত্তিক মুসলমান স্বেচ্ছাসেবী সংগঠন আলাবি ফাউন্ডেশনের ৫০ কোর্টি মার্কিন ডলারের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের জন্য আদালতে মামলা করা হয়েছে। সংগঠনের ব্যাংক হিসাবসহ নিউইয়র্ক, ম্যারিল্যান্ড, ক্যালিফোনিয়া এবং হিউস্টনে পরিচালিত মসজিদ এবং ইসলামী কেন্দ্র বাজেয়াপ্তের আবেদন করা হয়েছে।
ইরান থেকে আসা শিয়া মুসলমানদের সংগঠন আলাবি ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রে শিয়া মুসলমানদের ধর্মীয় কর্মকাণ্ডে নানাভাবে জড়িত এ সংগঠনটি। ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ছাড়াও ইসলামী কেন্দ্রে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়ে থাকে।
আলাবি ফাউন্ডেশনের মালিকানাধীন নিউইয়র্কের ম্যানহাটনের ৩৬ তলা ভবনটিও বাজেয়াপ্ত করার জন্য আদালতের নির্দেশ চাওয়া হয়েছে। ভার্জিনিয়াতে সংগঠনের ১০০ একর জমিও জব্দ তালিকায় রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের অভিযোগ, ইরান সরকারের মদদেই আলাবি ফাউন্ডেশন তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। আদালতে দেওয়া বিবরণীতে বলা হয়, ম্যানহাটনের বহুতল ভবন থেকে আয়ের অর্থ মেলি ব্যাংক জমা হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত মেলি ব্যাংক দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্র সরকারের সন্দেহ তালিকায়। মেলি ব্যাংক ইরানের পারমাণবিক কর্মসূচিতে অর্থ সহযোগিতা করে থাকে বলে মার্কিন অর্থ বিভাগ অভিযোগ করছে।
আদালতে জমা দেওয়া ৯৭ পৃষ্ঠার অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার দীর্ঘদিন থেকে আলাবি ফাউন্ডেশনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। ইরান সরকারের উচ্চপদস্থ কর্তারা এমনকি জাতিসংঘে নিযুক্ত ইরানের একজন সহকারী মন্ত্রী ফাউন্ডেশনের ব্যবসা-বাণিজ্য তদারক করছেন।
ইরানের সাবেক শাসক রেজা শাহ পাহলভীর ফাউন্ডেশন পরে আলাবি ফাউন্ডেশন হিসেবে আত্মপ্রকাশ করে। যুক্তরাষ্ট্রে ইরানি অভিবাসী এবং মুসলমানদের জন্য কাজ করে সংগঠনটি।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্মপর্কের টানাপোড়ন চলছে। ইরানি মুসলমানদের মসজিদ ও স্থাপনা জব্দের ঘটনা টানাপোড়নের সম্পর্ককে আরও জটিল জটিল করে তুলতে পারে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
-
▼
2009
(2847)
-
▼
November
(551)
-
▼
Nov 14
(13)
- মোহামেডান আনছে রানা নাভেদকে
- টি-টোয়েন্টি মানে লোভ, লোভ এবং লোভ
- কোচের পাশে রাউল
- নতুন বছরের শুরুতেই তিনি জাতি সিরিজ
- চেলসির সাহায্য চান সালাউদ্দিন
- অন্য দ্রগবা
- প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয়
- ওবামার এশিয়া সফর শুরু
- অভিবাসী নিয়ন্ত্রণের কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- আফগানিস্তানে বাড়তি সেনা পাঠানো ঠিক হবে না -কাবুলে ...
- শ্রীলঙ্কার সশস্ত্রবাহিনী প্রধানের পদত্যাগ
- ২১৮ দেশ ভ্রমণ করে গিনেস বুকে এক বাঙালির নাম
- যুক্তরাষ্ট্রে মসজিদসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পদ জব্দ
-
▼
Nov 14
(13)
-
▼
November
(551)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...