Saturday, April 25, 2015
‘নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’ -বিবিসি সংলাপে আলোচকরা
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শত বছরের সেই সব ভয়াল ভূমিকম্প
![]() |
| নেপালের কাঠমান্ডুতে ভূমিকম্পে বিধ্বস্ত একটি বাড়ি থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স |
ইউএস জিওলজিক্যাল সার্ভের সরবরাহ করা উপাত্ত থেকে জানা গেছে গত ৮০ বছরেরও বেশি সময়ের মধ্যে নেপালে এটিই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।
ওই উপাত্তের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া গত এক শ বছরে সংঘটিত বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্পগুলো সম্পর্কে তথ্য দিয়েছে। সেগুলো হলোঃ
৩১ জানুয়ারি, ১৯০৬: ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলে ৮ দশমিক ৮ ভূমিকম্পে সুনামি হয়। ওই ঘটনায় দেশটিতে কমপক্ষে ৫০০ মানুষের প্রাণহানি ঘটে।
১১ নভেম্বর, ১৯২২: চিলি ও আর্জেন্টিনার সীমান্তবর্তী এলাকায় ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে চিলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
৩ ফেব্রুয়ারি, ১৯২৩: রাশিয়ার কামচাটকায় ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের ঘটনায় সুনামির সৃষ্টি হয়।
১ ফেব্রুয়ারি, ১৯৩৮: ইন্দোনেশিয়ার বান্দা সাগরের কাছে ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ছোট আকারের সুনামির সৃষ্টি হয়।
১৫ আগস্ট, ১৯৫০: তিব্বতে ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ওই অঞ্চলে কমপক্ষে ৭৮০ জনের প্রাণহানি ঘটে।
৪ নভেম্বর, ১৯৫২: রাশিয়ার কামচাটকায় ৯ দশমিক ০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে হাওয়াই দ্বীপে ৩০ ফুট উঁচু ঢেউয়ের সুনামি আছড়ে পড়ে।
৯ মার্চ, ১৯৫৭: আলাস্কার একটি দ্বীপে ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সুনামির সৃষ্টি হয়। এই সুনামির সময় ৫২ ফুট উঁচু ঢেউ উপকূলে আঘাত হানতে থাকে।
২২ মে,১৯৬০: চিলির দক্ষিণাঞ্চলে ৯ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সুনামির সৃষ্টি হয়। এ ঘটনায় কমপক্ষে এক হাজার ৭১৬ জনের প্রাণহানি ঘটে।
১৩ অক্টোবর, ১৯৬৩: রাশিয়ার কুড়িল দ্বীপে ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সুনামির সৃষ্টি হয়।
২৮ মার্চ, ১৯৬৪: আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ডে ৯ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ১৩১ জন নিহত হয়। এই ভূমিকম্পের ঘটনায় সুনামির সৃষ্টি হয়। এতে প্রাণ হারান ১২৮ জন।
৪ ফেব্রুয়ারি, ১৯৬৫: আলাস্কার র্যাট দ্বীপে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সুনামির সৃষ্টি হয়। যা ৩৫ ফুট উঁচু ঢেউ দিয়ে আঘাত হানতে থাকে।
২৬ ডিসেম্বর, ২০০৪: ইন্দোনেশিয়ায় ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের আঘাতে ভারত মহাসাগরে সুনামির সৃষ্টি হয়। এতে বিভিন্ন দেশের প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারায়। প্রাণহানির দিক থেকে বিশ্বে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
২৮ মার্চ, ২০০৫: ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় দ্বীপ সুমাত্রায় ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় এক হাজার ৩০০ মানুষ নিহত হয়।
১২ সেপ্টেম্বর, ২০০৭: ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২৫ জনের প্রাণহানি হয়।
২৭ ফেব্রুয়ারি, ২০১০: চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সুনামির সৃষ্টি হলে ৫২৪ জন মানুষ নিহত হয়।
১১ মার্চ, ২০১১: জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামির আঘাতে ১৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়।
১১ এপ্রিল, ২০১২: ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় সুমাত্রার পশ্চিম উপকূলে ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সুনামির সৃষ্টি হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভোটের আগে উত্তপ্ত ভোটের হাওয়া- পরিবেশ ও নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে
অরাজনৈতিক স্থানীয় সরকারের নির্বাচনে রাজনীতিই সব সময়ে বড় বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়, এবারের তিন সিটি নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত থাকলে এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থার পরিস্থিতি সৃষ্টি হলেই ভোটাররা ভোট দিতে আসেন। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের যথাযথ উপস্থিতির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
এবারের তিন সিটি নির্বাচনের ঘোষণা এক অসহনীয় রাজনৈতিক পরিস্থিতি থেকে দেশকে আপাতত মুক্তি এবং দেশে একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া শুরুর সুযোগ করে দিয়েছে। কিন্তু বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারের সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা সেই সুযোগকে যেমন নষ্ট করছে, তেমনি নির্বাচনী পরিবেশের ওপরও প্রভাব ফেলছে। কিন্তু নির্বাচন কমিশন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হামলা বন্ধে কোনো পদক্ষেপই নেয়নি। আক্রমণকারীরা চিহ্নিত হওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধে। ফলে ভোটের হাওয়া উত্তপ্ত হয়ে উঠছে।
নির্বাচনের সময় এমনিতেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত কার্যক্রমের প্রয়োজন হয় এবং কখনো ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টির জন্য সেনাবাহিনী নিয়োগের উদ্যোগও নেওয়া হয়। এবারের সিটি নির্বাচনকে কেন্দ্র করে সে দাবি ওঠে এবং নির্বাচন কমিশনও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। এতে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার মধ্যে এক ধরনের স্বস্তিও আসে। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে ইসি সিদ্ধান্ত বদলায়।
তাই নির্বাচনপূর্ব ও নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। এ অবস্থায় ইসির উচিত আগের সিদ্ধান্ত অনুযায়ী সেনা মোতায়েন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। প্রথম চিঠি বাতিল করে তারা দ্বিতীয় চিঠি লিখতে পারলে দ্বিতীয় চিঠি বাতিল করে তৃতীয় চিঠি লিখতে পারবে না কেন?
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গণমাধ্যমের সংবাদ বিভ্রান্তিকর -সেনা মোতায়েন প্রসঙ্গে ইসির ব্যখ্যা
ইসির পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন যেহেতু শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মধ্যে সীমাবদ্ধ এবং সেনানিবাস শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, সেহেতু সেখান হতে মিরপুর বা উত্তরা যাওয়া যেমন সহজ তেমনি দক্ষিণে যাওয়াও সহজ। তাই সুবিধার জন্য ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থান করলেও কমিশন কর্তৃক মোতায়েনকৃত সেনাবাহিনীর ইউনিটসমূহ সম্পূর্ণ প্রস্তুুত অবস্থায় থাকবে, যেভাবে সেনানিবাসের বাইরে বিভিন্ন স্টেডিয়াম কিংবা অন্যান্য অস্থায়ী ক্যাম্পে থেকে থাকে। এতে করে ডাক পরলে তাৎক্ষণিকভাবে তারা মুভ করতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পেই থাকুক আর সেনানিবাসেই থাকুক তাদের মুভমেন্ট সময় একই থাকবে এবং তাতে করে তাদের কার্যকারিতাও সমান পর্যায়েই থাকবে। এছাড়া ভোটগ্রহণের দিন বিভিন্ন যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে ফলে রাস্তায় যানজট থাকবে না। তাই খুব দ্রুতই সেনাবহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভূমিকম্প: নেপালে নিহত ৮৭৬, ভারতে ২০
![]() |
| ভূমিকম্পে দারাহারা টাওয়ার ধসে পড়েছে |
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে। এ ছাড়া ভূমিকম্পে ভারতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭৫৮ বলে জানান।
রয়টার্সের খবরে বলা হয়, ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প আজ দুপুরে নেপালে আঘাত হানে। গত ৮১ বছরের মধ্যে এটাই নেপালের ভয়াবহতম ভূমিকম্প।
এ দিকে নেপালের পর্যটন মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের কারণে হিমালয়ের বরফ ধসে এভারেস্টের বেজ ক্যাম্পে আটজন নিহত হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ জানান, নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশি পর্যটক ও শেরপারা রয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানেও জোরালোভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিভিন্ন স্থান থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর আসছে।
![]() |
| নেপালের কাঠমাণ্ডুতে আজ শনিবার ৭ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্পে দারাহারা টাওয়ার ধসে পড়েছে। উদ্ধারকাজে লেগে পড়েছে উদ্ধারকারীরা। ছবি: এএফপি |
![]() |
| নেপালের কাঠমাণ্ডুতে আজ শনিবার ৭ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্পে দারাহারা টাওয়ার ধসে পড়ে। উদ্ধারকাজ শুরু করেছেন উদ্ধারকারীরা। ছবি: এএফপি |
![]() |
| কাঠমাণ্ডুর কাছে ললিতপুরে ভূমিকম্পে আহত ব্যক্তিদের উদ্ধার করে খোলা স্থানে আনা হয়। ছবি: এএফপি |
![]() |
| ভূমিকম্পের পর নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরের বাইরে জড়ো হয় আতঙ্কিত যাত্রীরা। ছবি: রয়টার্স |
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফুল আর অশ্রুতে নিহতদের স্মরণ by হাফিজ উদ্দিন
গতকাল সরজমিনে ধসে যাওয়া রানা প্লাজায় গিয়ে দেখা যায়, দিনের শুরুতেই বিভিন্ন শ্রমিক সংগঠন এবং আহত শ্রমিক ও নিহত, নিখোঁজ শ্রমিকদের স্বজনরা নিহত শ্রমিকদের স্মরণে রানা প্লাজার সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেন। এসময় নিখোঁজ নিহত শ্রমিকের স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে। পরে নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকার জেলা প্রশাসক, ঢাকা জেলা পুলিশ সুপার, স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, শিল্প পুলিশের পরিচালক, ফায়ার সার্ভিস, রানা প্লাজা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, শ্রমিক নিরাপত্তা ফোরাম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয় কেন্দ্র, বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ টেক্সটাইল গামের্ন্টস শ্রমিক ফেডারেশন, রানা প্লাজা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদনের পর থেকে শ’ শ’ আহত নিহত নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা রানা প্লাজার সামনে এসে জড়ো হতে থাকে। এ সময় ভবন ধসের সঙ্গে জড়িত সবার ফাঁসি দাবি করে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো। এছাড়া নিহত শ্রমিকদের স্বরণে বাংলাদেশ টেক্সটাইল গামের্ন্টস শ্রমিক ফেডারেশন আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করেন।
বিকালে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে রানা প্লাজা ধসে নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারের মাঝে সারা জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের সুচিকিৎসা ও ভবন মালিক সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করে তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খঁন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, আজম খানসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, রানা প্লাজা ধসের দুই বছর হলো। তবুও এখন পর্যন্ত ভবন ধসের সঙ্গে জড়িতদের বিচার করেনি সরকার। আইনের ফাঁকফোকর গলিয়ে জড়িতদের অনেকেই পার পেয়ে গেছে। এছাড়া অনেকেই জামিন নিয়ে গা-ঢাকা দিয়েছে। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা।
বিভিন্ন শ্রমিক সংগঠনের সমাবেশ: সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন শ্রমিক সংগঠন ধ্বংসস্তূপের সামনে সমাবেশ করেছে। সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার বলেন, ভবনধসের দুই বছর পার হলেও নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত অনেকেই ক্ষতিপূরু পাইনি। এ ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা অনেকে জামিনে আছেন। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হক বলেন, এ ভবন ধসের ঘটনা নিছক কোনও দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাফরউল্লাহ চৌধুরী বলেন, শ্রমিকেরা গণতন্ত্রের ভিত্তি। অথচ এ দেশে তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হন। প্রধানমন্ত্রীর তহবিলে রানা প্লাজার শ্রমিকদের জন্য কোনও অর্থ নেই- এ ধরনের বক্তব্য শ্রমিকদের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলেও তিনি জানান। নিখোঁজ শ্রমিক স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিহত ও আহত শ্রমিকদের কথা সবাই বলছে, সাহায্য দিচ্ছে। কিন্তু নিখোঁজ শ্রমিকদের পরিবারের সহায়তায় এখনও কেউ এগিয়ে আসেনি, কেউ তাদের খোঁজও নেয় না।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তৃতীয় মাত্রার ‘ভোটে’ জয়ী তাবিথ

নেপালে ভূমিকম্পে নিহত দেড় শতাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভূমিকম্পে দুই জনের মৃত্যু, হেলে পড়েছে বহু ভবন
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভোটারদের স্বাধীনভাবে ভোট প্রয়োগের সুযোগ করে দিন: ইইউ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাতসকালে প্রচারে তাবিথ by মাহবুবুল হক ভূঁইয়া
![]() |
| উত্তরা ৮ নম্বর সেক্টরের কয়েকটি বস্তি ও কলোনিতে আজ সকালে প্রচার চালান তাবিথ আউয়াল। ছবি: মাহবুবুল হক ভূঁইয়া |
![]() |
| উত্তরা ৮ নম্বর সেক্টরের কয়েকটি বস্তি ও কলোনিতে আজ সকালে প্রচার চালান তাবিথ আউয়াল। ছবি: মাহবুবুল হক ভূঁইয়া |
আজ সকালে নির্বাচনী প্রচার চালানোর একপর্যায়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে আমাদের শঙ্কা আছে। সর্বশেষ সেনা মোতায়েন নিয়ে যে টালবাহানা করা হলো, সেটি আমাদের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তবে আমরা জনগণের কাছ থেকে সাড়া পাচ্ছি। জনগণ আমাদের চাচ্ছে। তাই শেষ পর্যন্ত আমরা নির্বাচনের মাঠে লড়াই চালিয়ে যাব।’ নির্বাচিত না হলে ফলাফল মেনে নেবেন কি না-সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যা-ই হোক, মেনে নেব।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পা ধরানোর পর আত্মহত্যা করতে চেয়েছিলেন সেই অধ্যাপক
এদিকে সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে ফুঁসে ওঠেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভান্ডারিয়া সরকারি কলেজে ছুটে যান বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতাসহ সাধারণ শিক্ষকরা। বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন অব্যাহত রাখেন শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনে সংহতি প্রকাশ করে স্থানীয় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রসমাজ (জেপি), উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন। শিক্ষক নেতারা শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করলে জুনিয়র হয়ে সিনিয়র কর্মকর্তাকে পা ধরতে বাধ্য করার ঘটনায় পৃথক তিনটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি কমিটি, বরিশাল শিক্ষা বোর্ড এবং পিরোজপুর জেলা প্রশাসকের তদন্ত কমিটি। এ ছাড়া ঘটনা খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছে স্বয়ং শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
উল্লেখ্য, ৯ই এপ্রিল এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষের কক্ষে অধ্যক্ষ ও ইউএনও মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের উপস্থিতিতে প্রকাশ্যে শিক্ষক মোনতাজ উদ্দীনকে ম্যাজিস্ট্রেটের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করান।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হিলারির বিরুদ্ধে রিপাবলিকানের নতুন বই ক্লিনটন ক্যাশ
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আর্মেনীয় গণহত্যার শতবর্ষ উদযাপন

খালেদার গাড়িবহরে হামলাকারীরা সবাই ছাত্রলীগের- অস্ত্রধারীর নাম সালেহ
![]() |
| সালেহ আহমেদ |
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা জানান, অস্ত্রধারী ব্যক্তির নাম সালেহ আহমেদ ওরফে হৃদয়। তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির (ফুয়াদ হাসান-সাকিব হাসানের কমিটি) সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে ওই কমিটি স্থগিত হওয়ার আগেই সালেহ আহমেদকে বিশৃঙ্খলার দায়ে বহিষ্কার করা হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় একটি সূত্র জানায়, ঢাকা কলেজে ছাত্রলীগের কমিটি স্থগিত করার পর থেকে সালেহ আহমেদ নিষ্ক্রিয় ছিলেন। গত বুধবারের হামলায় হঠাৎ করে তাঁকে দেখা গেছে। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালী। ২০১৩ সালের ৩০ নভেম্বর এক ছাত্র হত্যার জের ধরে ওই কমিটি স্থগিত করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
গত বুধবার রাজধানীর বাংলামোটরে খালেদা জিয়াকে বহনকারী গাড়িতে হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে খালেদা জিয়ার গাড়ির কাচ ভেঙে যায়। খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) কয়েকটি গাড়িও ভাঙচুর হয়। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের একাধিক সূত্র স্বীকার করেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, মাহমুদুল হাসান ওরফে টিটো, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকিব হাসান প্রমুখ হামলার সময় ওই এলাকায় ছিলেন এবং তাঁরাসহ আরও অনেকে সরাসরি ওই হামলায় অংশ নেন। এ সময় এক যুবককে কোমরে অস্ত্র নিয়ে হামলায় অংশ নিতে দেখা যায়। গতকাল বিভিন্ন দৈনিকে এ ছবি প্রকাশিত হয়। তবে ছাত্রলীগ নেতার প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ব্যাপারে গতকাল রাত পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
জানতে চাইলে রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, এ ঘটনা নিয়ে মামলা হয়েছে, থানা-পুলিশ তদন্ত করছে। কেউ বেআইনি কিছু করে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
বুধবারের হামলার ঘটনার পর শাহবাগ থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মো. বাবু হাসান বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে অবশ্য বলা হয়, তাঁরা নির্বাচনী প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহর তাঁদের চাপা দেয়। এতে শাহবাগ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাকির কোতওয়াল, শাহবাগ থানাধীন ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিটন শেখ ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. আল মিরাজ আহত হন।
ওই দিন ঘটনার এক প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা এলোপাতাড়ি ভাঙচুর শুরু করলে খালেদা জিয়ার গাড়িবহর দ্রুতগতিতে সামনের দিকে চলে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় দুজন আহত হন। তাঁরা হলেন জাকির কোতওয়াল ও লিটন শেখ।
জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রথম আলোকে বলেন, অস্ত্র নিয়ে ছাত্রলীগের কেউ হামলা করেছে—এমন তথ্য তাঁদের কাছে নেই। তিনি দাবি করেন, তাঁদের শান্তিপূর্ণ কালো পতাকা কর্মসূচিতে খালেদা জিয়ার নিরাপত্তাকর্মী ও নেতা-কর্মীরা হামলা ও গুলি চালিয়েছে। সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য এ ধরনের সহিংসতা চালানো হচ্ছে। এসব না করে তিনি বিএনপির চেয়ারপারসনকে আগে বার্ন ইউনিটে যাওয়ার পরামর্শ দেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হিলারি : কেউ বলছেন নানিমা কারও মুখে তরতাজা বুড়ি
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঘোর by আফসানা বেগম
চ্যাটবক্সে মেসেজটা আসতেই নড়েচড়ে বসে নাবিলা। দশ বছর পরেও কি এটা তার বলতে পারা উচিত? সেসব অনেক পুরোনো ঘটনা। যেদিন দেখা হতো, পুলক আগে থেকেই জায়গামতো এসে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে থাকত। নাবিলাকে হারিয়ে দেবে—এমন গর্বের হাসির মধ্যে জানতে চাইত, ‘বলো তো আমার পকেটে কী? ’ নাবিলা চোখ বন্ধ করে শুরু করত। একেক দিন একেক রকম কিছু এনে তাকে পরীক্ষা করত পুলক। সে-ও বলে যেত গড়গড় করে, এই যেমন, ‘ডান পকেটে ওয়ালেট, দুটো চুইংগাম, একটা কাগজ, ছাপানো মনে হয়।’ সেদিন পুলক বাম পকেটের কথা না তুলে ডান পকেটে কাগজের খোঁজে হাতড়াতে গিয়ে পকেটটাই উল্টে বের করে এনেছিল। শেষে কোঁকড়ানো, প্রিন্ট ঝাপসা হয়ে যাওয়া কাগজটা পেল। প্রাইভেট টিউশনির বিজ্ঞাপন; রাস্তায় হয়তো কেউ ধরিয়ে দিয়েছিল, অন্যমনস্কভাবে সে পকেটে চালান করেছে, তারপর সেটাসহ প্যান্ট ধোয়া হয়ে গেছে। মোচড়ানো, দলাপাকানো কাগজটার অস্তিত্বের কথা পুলক নিজেও জানত না। তখন নাবিলা পারত ঠিকই, কিন্তু এখন চেষ্টা করলেই কি আর বলতে পারবে? চেয়ারে শরীরটা ছেড়ে দেয় সে, ঘাড় পেছনে এলিয়ে চোখ বন্ধ করে ভাবে, চেষ্টা করতে দোষ কী!
কতবার উদ্ভট নাম আর ছবিওলা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে ফেসবুকে, অ্যাকসেপ্ট করার মানেই হয় না, এমন। কখনো কাউকে আবার একটু বাজিয়ে দেখতেও ইচ্ছে হয়েছে নাবিলার। ‘বিবাহিত ব্যাচেলর’কে জিজ্ঞাসা করেছিল, ‘আপনি বিবাহিত নাকি ব্যাচেলর?’ কোনো উত্তর নেই, প্রশ্ন বেশি ব্যক্তিগত হয়ে গেছে হয়তো, নাকি এ নিয়ে নাবিলাকে জানাতে ভরসা পায়নি! ‘আমিই মুনিয়া’কে বলেছিল, ‘এত জোর দিয়ে বলার কী দরকার পড়েছিল যে আপনিই মুনিয়া?’ সঙ্গে সঙ্গে ব্লক, কে জানে কোন গভীর বিশ্বাসে আঘাত পেয়েছিল মুনিয়া। কিন্তু পুলক যখন ‘রাস্তার ছেলে’ নামে রিকোয়েস্ট পাঠিয়েছিল, সে অ্যাকসেপ্ট করেছে। তার মানে পুলকের ব্যাপারে তার ইনটুইশন এখনো কাজ করে? পকেটের ফিরিস্তি শোনা শেষ হলে পুলক জিনিসগুলো লাইন করে রাখত, হেসে বলত, ‘আমার নিজস্ব জাদুকর তুমি। তুমিই আমার গোপন ম্যাজিক।’ ‘কাউকে বলো না যেন!’
‘মাথা খারাপ! বলব কেন? লোকজনের লাইন লেগে যাবে না?’
চেয়ারে হেলানো মাথা ওঠায় নাবিলা। ম্যাজিকের চেষ্টাটা করেই দেখা যাক। মনিটরে তাকিয়ে দেখে, তিনটা মেসেজ চলে এসেছে এর মধ্যে। ‘কী হলো, নাবিলা?’ ‘বলবে না?’ ‘ট্রাই করো প্লিজ।’
ছোট নিশ্বাস ফেলে নাবিলা শুরু করে।
‘এখনো অনেক কফি খাও, বাটির মতো বিশাল কফির কাপটা তোমার ঠোঁটে।’
‘মাই গড, তোমার ক্ষমতা তো আরও বেড়েছে!’
‘তুমি ব্যস্ত একটা ঘরে, মানুষ কাগজপত্র নিয়ে হাঁটাচলা করছে।’
‘ইউ আর রাইট, আমি নিউজরুমে কাজ করি।’
‘বাঙ্গির মতো এমন কমলাটে-গোলাপি কাপড় তো তুমি আগে পরতে না!’
‘আজকাল পরি। তারপর? থেমো না, চালিয়ে যাও।’
‘আচ্ছা, তুমি কি এখনো আমাকে ভালোবাসো, পুলক?’
‘বাসি তো। বলো না আর কী দেখতে পাচ্ছ?’
‘এখন আর বলতে ভালো লাগছে না।’
নাবিলা অফলাইন হয়ে যায়। সে ভেবেছিল পুলক মুছে গেছে তার মন থেকে। কত কিছু মেলেনি দুজনের, সেসব নিয়ে জীবন পার করা যেত না, ছাড়াছাড়ি হতোই, আগে আর পরে। তবে এখন নাবিলা নিজের ওপরে বিরক্ত, ঘুরেফিরে একই সম্পর্কের মধ্যে জড়াবে কেন? রাগে ফেসবুক লগআউট করতে গিয়ে মনে হয় ছোট্ট একটা পরীক্ষা করা যাক। বহুদিনের ফেসবুক বন্ধু রিপনের সঙ্গে চ্যাটিং শুরু করে সে। দশ-পনেরো মিনিট নানান কথা বলে, চোখ বন্ধ করে মাথার ওপরে জোর দিয়েও রিপনের আশপাশের কিছুই দেখতে পায় না; ভাবে এমনিই কিছু আন্দাজ ছুড়ে দেওয়া যাক।
‘নীল শার্টে আজ তোমাকে দারুণ মানিয়েছে।’
‘মানে? আমি তো পরে আছি সাদা টি-শার্ট।’
‘তাই? ভাবলাম পরেছ তোমার প্রিয় রং, নীল। বাদ দাও, ভরদুপুরে কই যাও?’
‘যাই মানে? আজ তো বেরোইনি।’
হতাশ হয়ে ফেসবুক বন্ধ করে নাবিলা। কপালে তালু রেখে চুলের ভেতরে আঙুল ঢোকায়, অফিসের টেবিলে কনুই ঠেকিয়ে ভাবে, পুলকের ভূত তার মাথা থেকে নামে না কেন? সব শেষ হয়ে গিয়েছিল, তারপর আরও দুজন এল-গেল, অথচ পুলক...এই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করাই উচিত হয়নি। বাড়ি ফিরেও বিরক্তিটা যায় না, তবে পুলককে ব্লক করতেও মন সায় দেয় না। নাবিলা এমনটা শুনেছিল বটে, ফেসবুক পুরোনো প্রেমিক-প্রেমিকাদের মিলিয়ে দিচ্ছে, জীবনের গতিপথ যাচ্ছে বদলে। কিন্তু পুলকের কথা সে কখনোই ভোলেনি, স্বপ্নেও তাকে দেখত প্রায়। এই তো কদিন আগেও, কোথায় কোন রাস্তার ধারে দুজনে দাঁড়িয়ে, নাবিলা একটা খাদে পড়ে গেল, অনেক কষ্টে উঠে এসে পুলককে বলল, ‘আচ্ছা, তুমি আমাকে ধাক্কা দিয়েছিলে?’ নির্দোষ মুখে বলল পুলক, ‘কী বলো, আমি কেন ধাক্কা দিতে যাব তোমাকে?’ তারপর কথা না বাড়িয়ে নাবিলার জামাকাপড়ের ধুলো ঝেড়ে দিল পুলক। ঘুম ভাঙলে নাবিলার কেন যেন মনে হয়েছিল, খাদ থেকে উঠে এইমাত্র সোজা হয়ে দাঁড়াল সে। কিন্তু যাই হোক, এখন শান্ত ছিমছাম জীবনে পুলকের ফিরে আসা এক যন্ত্রণা। পুলক তো নিশ্চয় বিয়ে করে সংসারী হয়ে গেছে, বিয়ে নিয়ে এখনো কিছু ভাবেনি নাবিলা, বাবা-মা চলে গেছে বিদেশে, ভাইয়ের কাছে। নাবিলা একা, বাড়ি আর চাকরির ব্যস্ততা নিয়ে বেশ আছে।
‘নাবিলা, কথা বলছ না কেন?’
ফোন হাতে আয়েশ করে বিছানায় আধশোয়া হয়ে ছিল নাবিলা। পুলকের সাতটা মেসেজ, শেষেরটা দেখা যাচ্ছে। কেন যেন কৌতূহলী আঙুলটা চলে যায় সেখানে। আর মেসেজ আসা শুরু হয় তখনই।
‘নাবু, প্লিজ আর হারিয়ে যেয়ো না। টেনশন হচ্ছে; ফোন নম্বরটা দাও অন্তত।’
‘কেন বলো তো, কেন আবার? ’
‘কী করব বলো, তোমাকে ভুলতে পারি না। প্রথম প্রেম...!’
প্রেম তো নাবিলারও সে-ই প্রথম; তবে প্রথম হোক বা শেষ, ওসব হালকা সেন্টিমেন্টে সে পাত্তা দেয় না। শুধু একটা জিনিস বিস্ময়ের, কেন সে পুলকের মুখের ওপরে ইনবক্সের দরজা ধড়াম করে আটকে দিতে পারছে না!
‘আমাকে অ্যাভয়েড করছ, নাবিলা?’
‘আজকাল শেভ করো না প্রতিদিন?’
‘দেখতে পাচ্ছ! হ্যাঁ, আজ শেভ করা হয়নি। রিয়েল এস্টেটের অফিসে থাকতে প্রতিদিন ক্লিন শেভ, এমনকি টাই পরারও অভ্যাস হয়ে গিয়েছিল। আর এখন পত্রিকা অফিসে এসে যেমন খুশি তেমন সাজো।’
‘মোটাও হয়েছ মনে হয়।’
‘আসো না একদিন কোথাও, দেখা হোক।’
‘কী দরকার খামোখা? ’
‘তোমার জন্য খামোখাই, দেখতে যে পাচ্ছ আমাকে। কিন্তু আমি তো আর তোমাকে দেখতে পাচ্ছি না।’
নাবিলা বেরিয়ে যায় ফেসবুক থেকে। যখন চেয়েছিল পুলক আসুক, দিনরাত তাকে দেখুক, তখন তার পাত্তা পাওয়া যায়নি। আর এখন শুরু হয়েছে নতুন তামাশা। তবে এবারে মনে হয় নাছোড়বান্দা, ফেসবুক খুললেই মেসেজ।
‘দেখতেই তো পাচ্ছ, নাবিলা, পাগলের মতো তোমার মেসেজের অপেক্ষায় ফেসবুক খুলে বসে আছি।’
‘পাশে বাটিতে মুড়ি তো নরম হয়ে যাচ্ছে, খেয়ে ফেল তাড়াতাড়ি।’
চামচে ভরে মুড়ি মুখে দিয়ে পুলক লেখে, ‘ইউ আর অ্যামেইজিং! মিলি, আমার বউ, দারুণ মুড়ি মাখায়, সামান্য কাসুন্দি দেয়, বুঝলে?’
‘খুব ভালোবাসো বউকে, না?’
‘বাসি তো।’
তারপর আরও কত যে কথা চলতে থাকে। কথার পিঠে কথার মালা, মালায় হাজারটা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চট্টগ্রামে হামলা হুমকি, ভাঙচুর by কাজী সুমন ও জাহিদ হাসান
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পোশাকশিল্পে গুরুত্বপূর্ণ অনেক লক্ষ্য অর্জন বাকি
বিবৃতি স্বাক্ষরকারী কর্মকর্তারা হলেনÑ ফ্রেডেরিকা মঘারিনি (ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট), সেসিলিয়া ম্যালমস্ট্রম (ইউরোপীয় কমিশনের বাণিজ্য বিষয়ক কমিশনার), নেভেন মিমিকা (আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ইইউ কমিশনার), মেরিয়্যান থাইসেন (নিয়োগ, কর্ম দক্ষতা, লেবার মোবিলিটি ও সামাজিক বিষয়ক ইইউ কমিশনার), জন কেরি (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী), মাইকেল বি.জি. ফ্রোম্যান (মার্কিন বাণিজ্য প্রতিনিধি), আলফোনসো ই. লেনহারডট (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক) এবং থমাস ই. পেরেজ (মার্কিন শ্রমমন্ত্রী)।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চাপে ভোটাররা by শামীমুল হক, সাজেদুল হক ও সিরাজুস সালেকিন
অপরদিকে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি কা- নির্বাচন নিয়ে তৈরি করেছে গভীর অনিশ্চয়তা। ভোটের তিন দিন আগেও ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে বিরোধী সমর্থক বেশির ভাগ কাউন্সিলর প্রার্থী মাঠে নামতে পারেননি। ঢাকা দক্ষিণে গণসংযোগ করতে পারেননি মির্জা আব্বাসও। গতকাল প্রচারণায় নেমে গ্রেপ্তার হয়েছেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল খায়ের বাবলু। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জুমার নামাজ পড়তে আসবেন এমন কারণ দেখিয়ে মহাখালীর রহিম মেটাল জামে মসজিদে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালকে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ প্রার্থী সাঈদ খোকন নির্বাচনী আচরণবিধি ভেঙে ভোট চেয়েছেন। যদিও এসব ব্যাপারে নির্বাচন কমিশন যথারীতি দর্শকের ভূমিকা পালন করছে।
অনেকটা নাটকীয়ভাবেই তিন সিটি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট। এরপর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের জন্য দলটির পক্ষ থেকে একাধিকবার নির্বাচন কমিশনের কাছে দাবিও জানানো হয়। ক্ষমতাসীনদের দাপটে বিশেষত ঢাকায় ভোটের মাঠে অনেকটা কোণঠাসা ছিলেন বিরোধী সমর্থকরা। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রচারণায় নামাতে পাল্টাতে থাকে ভোটের হিসাব। একাধিক গোয়েন্দা রিপোর্টেও এমন ইঙ্গিতও দেয়া হয়েছে। খালেদা জিয়ার প্রথম দিনের প্রচারণা নির্বিঘœ হলেও দ্বিতীয় দিনেই বাধার মুখে পড়েন তিনি। আর পরের তিন দিন শিকার হন হামলার। সাবেক এই প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় ভোটের মাঠে ছড়িয়ে পড়ে আতঙ্ক। হামলাকারী চিহ্নিত হলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। চট্টগ্রামেও বিএনপি সমর্থক মনজুর আলমের প্রচারণায় হামলা চালানো হয়েছে। সেনা মোতায়েনের সিদ্ধান্ত ভোটারদের মধ্যে কিছুটা স্বস্তি আনলেও তা ছিল একেবারেই ক্ষণস্থায়ী। কারণ একদিনের মধ্যেই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচন কমিশন। অভাবনীয়ভাবে কমিশনের পরিবর্তিত সিদ্ধান্তে বলা হয়, নির্বাচনের মাঠ নয়, সেনানিবাসেই থাকবেন সেনাসদস্যরা। নির্বাচন কমিশনের এই পিছুটানে ভোটারদের মধ্যে আতঙ্ক বেড়েছে বহুগুণ।
অন্যদিকে এ পর্যন্ত হুমকি ও ধমকির শতাধিক অভিযোগ পড়েছে কমিশনে। প্রায় প্রতিটি অভিযোগই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। অভিযোগও প্রায় একই। অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কর্তৃক প্রচারণায় বাধা ও হুমকি-ধমকির অভিযোগ করা হয়েছে। এমনকি প্রশাসনকে ব্যবহার করেও নির্বাচনী কার্যক্রমে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। কিন্তু এসব ঘটনায় কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগকারীরা জানিয়েছেন। কোন কোন প্রার্থী আতঙ্কে প্রকাশ্যে গণসংযোগ পর্যন্ত করতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি মনিটর করছেন নির্বাচন কমিশনের কার্যালয়ের যুগ্ম সচিব ড. মো. শাহজাহান। তিনি জানান, এখন পর্যন্ত তার কাছে বড় ধরনের কোন অভিযোগ আসেনি। তথ্য-প্রমাণসহ সুনির্দিষ্ট অভিযোগ খুব কমই পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
গত কয়েকদিন নির্বাচনী প্রচারণায় নামা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে পরপর তিন দফা হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মনে। কারণ, এসব হামলায় বারবার ছাত্রলীগ-যুবলীগের নামই উঠে এসেছে। বুধবার বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িতে হামলা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় খালেদা জিয়া অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে রোববার উত্তরায় প্রচারণা চালাতে গিয়ে বিএনপি চেয়ারপারসন ক্ষমতাসীন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বাধার সম্মুখীন হন। সোমবার বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাইতে গিয়ে রাজধানীর কাওরান বাজারে ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলার শিকার হন খালেদা জিয়া। মঙ্গলবার রাজধানীর ফকিরাপুল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের প্রচারণায় গিয়ে হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। এরই মধ্যে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। এসব সহিংসতার ঘটনা ঘটছে মূলত ক্ষমতাসীনদের দুই গ্রুপ ও আওয়ামী লীগ-বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে। শুধু তাই নয়, এসব সহিংসতায় পেশাদার সন্ত্রাসী ও খুনিদেরও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগে উঠেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন জানান, বুধবার তার প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবু আহমেদ মান্নাফ দলীয় ক্যাডারদের নিয়ে তার নবাবপুর রোডের নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় তিনি সূত্রাপুর থানায় একটি অভিযোগ করেছেন। কিন্তু আওয়ামী লীগের জনৈক এমপির কারণে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি। আতঙ্কে তিনি প্রচারণা চালাতে পারছেন না। বিষয়টি নির্বাচন কমিশনকেও অবগত করা হয়েছে। একইভাবে ওই দিন দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খাজা হাবিবের বাসা সংলগ্ন পরিবাগের নির্বাচনী ক্যাম্পে একদল যুবক হামলা করে। হামলাকারীরা তার বাসার সামনে থাকা একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ ও নির্বাচনী প্রচারণার ব্যবহৃত আরও ১০টি গাড়ি ভাঙচুর করে। এ বিষয়ে পুলিশ ও নির্বাচন কমিশনে অভিযোগ করেলও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান খাজা হাবিবুল্লাহ হাবিব। পুরান ঢাকার বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, এমনিতেই তারা সরকার দলীয় প্রার্থীদের কাছ থেকে বিভিন্নভাবে হুমকি-ধমকির সম্মুখীন হচ্ছেন। এর ওপর এ ধরনের সংবাদে স্বাভাবিক কারণেই আতঙ্কে আছেন তারা ও তাদের পরিবার। এসব এলাকার প্রার্থীরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়েও আছেন আতঙ্কে। অনেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা জমা দিয়েছেন নির্বাচন কমিশনেও। গত সপ্তাহে রাজধানীর যাত্রাবাড়ী ও কোতোয়ালি থানা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে দুইজন ছিল ভাড়াটিয়া খুনি। তারা পুলিশকে জানায়, দুই কাউন্সিলর প্রার্থীকে হত্যার পরিকল্পনা ছিল তাদের। তবে পুলিশের পক্ষ থেকে কারও নাম উল্লেখ না করায় এবং পরদিন গণমাধ্যমে সংবাদটি প্রচারিত হওয়ার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েন পুরান ঢাকার কাউন্সিলর প্রার্থীরা। বিশেষ করে বিএনপি ও বিরোধী দল সমর্থিত প্রার্থীরা। যাত্রাবাড়ী এলাকার ৫০ নম্বর ওয়ার্ডের প্রার্থী দেলোয়ার হোসেন দেলু জানান, প্রচারণার শুরু থেকেই তার পোস্টার-স্টিকার ছিঁড়ে ফেলা হচ্ছে। রাতের আঁধারে এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হুমকি দিচ্ছেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছেন বলেও জানান। পূর্ব জুরাইন এলাকার ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী মির হোসেন মিরু জানান, এমনিতেই মামলার কারণে তিনি নিজে নির্বাচনী প্রচারণায় নামতে পারছেন না। তার ওপর বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে কর্মীদের। এদিকে ঢাকা দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু আহমেদ মান্নাফের লোকজন তার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছে। ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে তাকে। তিনিও তার জীবন নিয়ে শঙ্কিত বলে মন্তব্য করেন। ২০শে এপ্রিল ঢাকা দক্ষিণের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আঞ্জুমান আরা বেগম অভিযোগ করেন, সরকার সমর্থিত প্রার্থীর লোকেরা তার পোস্টার-লিফলেট ছিঁড়ে ফেলছে এবং সমর্থকদের পুলিশ দিয়ে হয়রানিসহ নানা হুমকি দিচ্ছে। ঢাকা সিটি উত্তরের ৪নং ওয়ার্ডে ২০ দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী লস্কর মো. তসলিম অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েক গাড়ি পুলিশ তার বাসা ঘেরাও করে বাসায় তল্লাশির নামে পরিবারের লোকজনকে হয়রানি করেছে। এর আগেও আরও দুই দিন পুলিশ এসে বাসা তল্লাশি করেছে। এতে করে পরিবারসহ আশেপাশের লোকজন এখন সার্বক্ষণিক ভয়-আতঙ্কে দিন কাটায়। হামলা ও হুমকির ঘটনায় অধিকাংশ সময় মুখ খুলছেন না ভুক্তভোগীরা। যারা সাহস করে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন তারা প্রতিকার পাননি।
গত ১৬ই এপ্রিল নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিএনপি সমর্থিত মাসুদ খান। সাত দিন পেরিয়ে গেলেও এর কোন প্রতিকার পাননি তিনি। এমনকি প্রতিপক্ষের হুমকি-ধমকি ও পুলিশি হয়রানির কারণে প্রচারণা চালাতে পারেননি মাসুদ খান। তার পক্ষে মাইকে প্রচারণা চালানোর সময় এক কর্মীকে আটক করে নিযে যায় দারুস সালাম থানার এসআই মনির। যে কারণে মাসুদ খান গতকাল পর্যন্ত প্রকাশ্যে ভোট চাইতে পারছেন না। একইভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী নবী সোলায়মানও নির্বাচনী কার্যক্রম চালাতে পারছেন না। পুলিশ দিয়ে তাকে হয়রানি করছেন ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থী ও তাদের লোকজন। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি তিনি। নির্বাচন সুষ্ঠু হবে কি-না এ নিয়ে সংশয়ে আছেন প্রার্থীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ারুজ্জামান জানান, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরিদুর রহমান খান ইরানের লোকজন তাদের হুমকি-ধমকি দিচ্ছেন। বিভিন্নস্থানে পোস্টার পর্যন্ত সাঁটাতে দেয়া হচ্ছে না তাদেরকে। এমনকি বহিরাগত সন্ত্রাসী দিয়ে মহড়া দিচ্ছেন ইরান। ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইকবাল হোসেন জানান, নির্বাচন কমিশনে অভিযোগ করে কোন প্রতিকার পাননি। হামলার সঙ্গে গ্রেপ্তার আতঙ্কে প্রচারণায় নামতে পারছেন না বিএনপি ও জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা। গত ১৩ই এপ্রিল ঢাকা উত্তর সিটির ১১ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী এএলএম কাওছার আহম্মেদকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। বিএনপি দাবি করেছে, প্রচারণা চালানোর সময় অন্যায়ভাবে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। ১৮ই এপ্রিল রাজধানীর চামেলীবাগে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী কাজী হাসিবুর রহমান ওরফে শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০শে এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও হাজারীবাগ থানার ৪৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ওসমান গণি শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ। শাহজাহানের স্ত্রী নাসিমা ওসমান দাবি করেন, তার স্বামী আদালত থেকে জামিন নিয়েই মনোনয়নপত্র দাখিল ও নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন। কিন্তু ভোটের প্রচারণায় নামলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল খায়ের বাবলুকে আটক করেছে পুলিশ। উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩৬নং ওয়ার্ডে বিরোধীজোটের কাউন্সিলর প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর লাটিম প্রতীকের সমর্থনে বিকাল ৫টায় মধুবাগ এলাকায় মাইকিং করতে গেলে স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে কতিপয় নেতাকর্মী বাধা প্রদান করে এবং রিকশাচালককে আটকে রেখে মারধর করে ও মাইকম্যানের কাছ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। শুক্রবার বাদ জুমা নয়াটোলা মাদরাসা এলাকায় গণসংযোগকালে লাটিম প্রতীকের ২জন কর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায়। এ পর্যন্ত তার নির্বাচনী প্রচারণা চালানোর সময় ২০জন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্যান্টনমেন্টে বসে ভোটকেন্দ্রের নিরাপত্তা দেওয়া যায় না -তাবিথের পক্ষে প্রচারণার সময় খালেদা জিয়া
![]() |
| ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গতকাল বিকেলে কুড়িল এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া l ছবি: প্রথম আলো |
‘সেনাবাহিনী সেনানিবাসেই থাকবে। রিটার্নিং কর্মকর্তা ডাকলে বাইরে আসবে’—প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের প্রতি ইঙ্গিত করে গতকাল শুক্রবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারে নেমে খালেদা জিয়া এ কথা বলেন।
বিকেল সাড়ে চারটার দিকে খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা থেকে বের হন। তিনি নতুন বাজার, প্রগতি সরণি হয়ে কুড়িল এলাকায় গিয়ে বক্তব্য দেন। খালেদা জিয়াকে উদ্দেশ করে একজন পথচারী বলেন, ‘ম্যাডাম, সেনাবাহিনী মোতায়েন ছাড়া সুষ্ঠু ভোট হবে না।’
এর পর খালেদা জিয়া বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। সেনা মোতায়েন করলে মানুষ নির্ভয়ে কেন্দ্রে যাবে। তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি মিশনে অনেক সুনাম কুড়িয়েছে। তারা বিদেশেও নির্বাচনে নিরাপত্তায় দায়িত্ব পালন করেছে। তাহলে কেন তারা দেশে নিরাপত্তা দিতে পারবে না? ক্যান্টনমেন্টে বসে ভোটকেন্দ্রের নিরাপত্তা দেওয়া যায় না।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমরা পরিবর্তন চাই। সন্ত্রাসমুক্ত ঢাকা চাই। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। যার কারণে পর পর তিন দিন আমাদের গাড়িবহরে হামলা করেছে। আমার প্রাণনাশের চেষ্টা করেছে। তারা ভেবেছিল, বিএনপি নির্বাচন থেকে সরে গেলে তারা জয়লাভ করবে।’ তিনি বলেন, ‘এ অবস্থার মধ্যে আমি বের হয়েছি। তারা মনে করেছিল, গুলি চালিয়ে, হত্যা করে আমার পথরোধ করবে। কিন্তু না, জনগণ আমাদের সঙ্গে আছে। আল্লাহর ওপর বিশ্বাস ও জনগণকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব।’
ভোটের দিন সবাইকে সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান খালেদা জিয়া। তিনি বলেন, ‘আপনারা যদি নিরাপত্তা, সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন, পানি-বিদ্যুৎ-গ্যাস, উন্নত রাস্তা চান—তাহলে সঠিক মার্কায় ভোট দিবেন। সঠিক মার্কা হলো—মির্জা আব্বাসের মগ, তাবিথ আউয়ালের বাস ও মনজুর আলমের কমলালেবু।’ তিনি বলেন, মির্জা আব্বাস প্রার্থী হওয়া সত্ত্বেও জনসংযোগ করতে পারছেন না। নেতা-কর্মীরা তাঁর পক্ষে প্রচারণা করতে গেলে সেখানে বাধা দেওয়া হচ্ছে।
বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘আপনারা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের ভোট দিবেন না। তাহলে নিরাপত্তাহীনতায় ঘর থেকে বের হতে পারবেন না।’
কুড়িল থেকে খালেদা জিয়া বাড্ডা লিংক রোড হয়ে গুলশান ১ গোলচত্বর ও গুলশান-২ হয়ে বনানীর বনানী মাঠের উল্টো দিকের ইউএই মৈত্রী কমপ্লেক্সে প্রচার চালান। এ সময় স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘ম্যাডাম, আমরা ভালো নেই।’ জবাবে খালেদা জিয়া বলেন, পরিবর্তন হলেই সব ঠিক হয়ে যাবে। সেখান থেকে বনানী হয়ে মহাখালী রেলক্রসিং, জাহাঙ্গীর গেট হয়ে আবার মহাখালী, বনানী হয়ে রাত পৌনে নয়টার দিকে তিনি গুলশানের বাসায় ফেরেন।
গত সোম, মঙ্গল ও বুধবার পর পর তিন দিন কারওয়ান বাজার, ফকিরাপুল ও বাংলামোটর এলাকায় হামলার মুখে পড়ার পর বৃহস্পতিবার প্রচারে নামেননি খালেদা জিয়া। এসব হামলায় খালেদা জিয়ার গাড়িসহ নিরাপত্তাকর্মীদের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। রোববার উত্তরায় সরকারদলীয় নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে খালেদা জিয়ার গাড়িবহর।
গতকাল খালেদা জিয়ার গণসংযোগে কয়েক শ নেতা-কর্মী আগে-পিছে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির নেতা সেলিমা রহমান, শিরিন সুলতানা, রেহানা আক্তার রানু, হাবিব-উন-নবী খান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকার সমর্থকদের সুবিধা দিতে ইসি সিদ্ধান্ত পরিবর্তন করেছে -খালেদা জিয়া
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিদ্ধান্ত বদলে ৩ কমিশনার
বুধবার দ্বিতীয় দফায় পাঠানো ইসির চিঠিতে উল্লেখ করা হয় ‘প্রতি সিটি কর্পোরেশন এলাকায় এক ব্যাটালিয়ন করে সেনাবাহিনীর সদস্য আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল চার দিন দায়িত্ব পালন করবেন। তারা মূলত সেনানিবাসের অভ্যন্তরেই রিজার্ভ ফোর্স হিসেবে অবস্থান করবেন এবং রিটার্নিং অফিসারের অনুরোধে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পরিস্থিতি মোকাবেলা করবেন।’ অথচ একদিন আগে মঙ্গলবার পাঠানো চিঠিতে ওই অংশে বলা হয়েছিল, ‘সেনাবাহিনী মূলত স্ট্রাইকিং ফোর্স এবং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। রিটার্নিং অফিসার ডাকলেই তারা পরিস্থিতি মোকাবেলা করবেন।’ পরের চিঠিতে সেনা সদস্যদের ক্যান্টনমেন্টে অবস্থানের বিষয়টি উল্লেখ করা হয়।
ক্যান্টনমেন্টকে ঢাকার কেন্দ্রবিন্দু উল্লেখ করে ওই স্থান থেকে সবদিকে সহজেই যাওয়া যায়- এমন বিবেচনায় সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, নির্বাচনকালীন সেনাবাহিনীর জন্য ‘বেস্ট পজিশন’ ক্যান্টনমেন্ট (সেনানিবাস)। সেনা মোতায়েনে প্রথম চিঠিতে ভুল-ত্র“টি হয়ে থাকতে পারে উল্লেখ করে পরে আগের চিঠিটি সংশোধিত আকারে প্রতিস্থাপিত হয়েছে।
আর নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন, ইসির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী চিঠি দেয়া হয়েছে। ‘সেনাবাহিনী কোথায় থাকবে, ওই (মঙ্গলবার পাঠানো চিঠি) চিঠিতে উল্লেখ ছিল না। যেহেতু নির্বাচনী এলাকার সঙ্গে ক্যান্টনমেন্ট রয়েছে। যে জন্য সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে অবস্থান করার জন্য বলেছি। তারা সেখানেই প্রস্তুত থাকবে। তাদের সঙ্গে ম্যাজিস্ট্রেটও থাকবেন। রিটার্নিং অফিসারের দরকার হলে তাদের কাজে লাগাবেন। সেনা সদস্যরা নির্বাচনে টহল দেবেন না বলেও জানান তিনি।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, আগের নির্বাচনগুলোতে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে মোতায়েন করা হয়। এবারই প্রথম ক্যান্টনমেন্টের ভেতরে সেনা সদস্যদের আবদ্ধ রাখা হল। সেনা সদস্যরা মাঠে না থাকায় ভোটারদের মধ্যে আতংক থেকে যাবে বলেও মনে করছেন তারা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বলেন, যে প্রক্রিয়ায় পুনরায় চিঠি তৈরি ও পাঠানো হয়েছে তাতে প্রতীয়মান হয়েছে যে, সেনা মোতায়েন না করার বিষয়ে ইসির ওপর এক ধরনের চাপ ছিল। বুধবার সন্ধ্যায় ইসির একাধিক কর্মকর্তা-কর্মচারী হাতে হাতে সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠিটি পৌঁছে দেন।
যদিও কোনো মহলের চাপে দ্বিতীয় দফা চিঠি পাঠানো হয়নি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের তিনি বলেন, কোনো চাপে আমার বিন্দুমাত্র পিছিয়ে যাইনি। সেনাবাহিনী নিয়োগে যে চিঠি দেয়া হয়েছে তাতে কোনো পরিবর্তন হয়নি। শুধু সেনাবাহিনীর অবস্থান কোথায় হবে- তা সুনির্দিষ্ট করেছি। যাতে সবাই জানতে পারেন- সেনাবাহিনী কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, কিভাবে তারা বের হবেন।
রাতে কমিশন সচিবালয় ত্যাগ প্রাক্কালে সিইসি বলেন, সেনাবাহিনী সবসময় রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে। এবারের নির্বাচনেও তাই থাকবে। তিনি বলেন, ক্যান্টনমেন্ট হল ঢাকা সিটির কেন্দ্রবিন্দু। মিরপুরে যেতে গেলেও ক্যান্টনমেন্ট বেটার, উত্তরায় যেতে গেলেও ক্যান্টনমেন্ট বেটার। সেনা সদস্যদের তো এক জায়গায় থাকতে হবে? আমরা মনে করেছি, ক্যান্টনমেন্ট তাদের জন্য ‘বেস্ট পজিশন’। তবে তাদের ডাকা হলেই তারা মুভ করবে। তিনি বলেন, ‘কৌশলগতভাবে ক্যান্টনমেন্ট থেকে মুভ করাটা সেনাবাহিনীর জন্য সহজ হবে। রিটার্নিং অফিসাররা ডাকা মাত্রই তারা চলে আসবে। ম্যাজিস্ট্রেটও তাদের সঙ্গে থাকবে।’ তাই কোনো সমস্যা হবে না বলে দাবি করেন তিনি।
এদিকে নির্বাচনে সেনা সদস্যদের টহল দেয়ার প্রয়োজন নেই মন্তব্য করে মো. শাহনেওয়াজ আরও বলেন, আমি আগেও বলেছি, আজকেও বলছি, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ র্যাব, বিজিবি, আনসার টহল ও অবস্থান নেবে। সেনাবাহিনীকে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে রেখেছি, যখনই প্রয়োজন হবে রিটার্নিং অফিসারা বলার সঙ্গে সঙ্গে মুভ করবে। তিনি বলেন, ‘যেহেতু প্রয়োজনের তুলনায় এ নির্বাচনে আইনশৃংখলা বাহিনী অনেক বেশি। তাই আলাদাভাবে সেনাবাহিনীর টহল আপাতত প্রয়োজন হবে না। তবে প্রয়োজন হলে যে কোনো মুহূর্তে তারা টহল দেবেন।
শাহনেওয়াজ বলেন, ‘তিন সিটি নির্বাচনে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের যার যেখানে অবস্থান থাকা উচিত, সেখানে রাখা হবে। যাতে ভোটাররা সুন্দর সুশৃংখলভাবে ভোট দিতে পারেন। এ নিয়শ্চতার জন্য আইনশৃংখলা বাহিনীকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত হিসেবে সেনাবাহিনীকেও রেখেছি। চিঠির বিষয়ে তিনি আরও বলেন, মূলত আমাদের এবং সেনাবাহিনীর অবস্থান বুঝাবার জন্যই চিঠি দেয়া হয়েছে। কোনো পরিবর্তন বা আলাদা কিছু নয়, জনগণের মনে যাতে সন্দেহ না থাকে। এ কারণেই আমার বলা, সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবেই কাজ করবে। তবে রিটার্নিং অফিসার চাইলে তারা কাজ করবে। সেনাবাহিনীর ভূমিকা সঠিকভাবে থাকবে।
মাঠে না রেখে ক্যান্টনমেন্টে রাখা বিষয়ে তিনি বলেন, ক্যান্টনমেন্ট এলাকা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে না। তবে ক্যান্টনমেন্টের চার পাশেই সিটি কর্পোরেশন এলাকা। কাজেই ধরে নেয়া যায়, তারা সিটির মধ্যেই অবস্থান করবে। স্বস্তির জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে সিইসি মঙ্গলবার জানান। কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টে রাখলে জনমনে ওই স্বস্তি থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগেও বলেছি, সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। স্ট্রাইকিং ফোর্স তখনই দরকার হয়, যখন রিটার্নিং অফিসাররা প্রয়োজন মনে করেন। তিনি বলেন, নিয়মিত আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি দেখে জনমনে স্বস্তি থাকবে। এছাড়াও প্রয়োজন হলে সেনাবাহিনী থাকবে। কাজেই যারা ভোট দেবেন ও ভোট প্রার্থনা করবেন কারোর সমস্যা হবে না।
এছাড়া আমাদের ভোটার ও ভোট প্রার্থনাকারীরা এত উত্তেজিত নয় যে, তাদের পাহারা দিতে হবে। তারপরও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীকে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে রেখেছি। চট্টগ্রামের বিষয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামের সিটি কর্পোরেশন এলাকার পাশেই তাদের ক্যান্টনমেন্ট রয়েছে। কাজেই সমস্যা হবে না। তারা ক্যান্টনমেন্টে থাকবেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1388)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
April
(816)
-
▼
Apr 25
(32)
- ‘নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’ -বিবিসি স...
- শত বছরের সেই সব ভয়াল ভূমিকম্প
- ভোটের আগে উত্তপ্ত ভোটের হাওয়া- পরিবেশ ও নিরাপত্ত...
- গণমাধ্যমের সংবাদ বিভ্রান্তিকর -সেনা মোতায়েন প্রসঙ্...
- ভূমিকম্প: নেপালে নিহত ৮৭৬, ভারতে ২০
- ফুল আর অশ্রুতে নিহতদের স্মরণ by হাফিজ উদ্দিন
- তৃতীয় মাত্রার ‘ভোটে’ জয়ী তাবিথ
- নেপালে ভূমিকম্পে নিহত দেড় শতাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি
- ভূমিকম্পে দুই জনের মৃত্যু, হেলে পড়েছে বহু ভবন
- ভোটারদের স্বাধীনভাবে ভোট প্রয়োগের সুযোগ করে দিন: ইইউ
- সাতসকালে প্রচারে তাবিথ by মাহবুবুল হক ভূঁইয়া
- পা ধরানোর পর আত্মহত্যা করতে চেয়েছিলেন সেই অধ্যাপক
- হিলারির বিরুদ্ধে রিপাবলিকানের নতুন বই ক্লিনটন ক্যাশ
- আর্মেনীয় গণহত্যার শতবর্ষ উদযাপন
- খালেদার গাড়িবহরে হামলাকারীরা সবাই ছাত্রলীগের- অস্ত...
- হিলারি : কেউ বলছেন নানিমা কারও মুখে তরতাজা বুড়ি
- ঘোর by আফসানা বেগম
- চট্টগ্রামে হামলা হুমকি, ভাঙচুর by কাজী সুমন ও জাহি...
- পোশাকশিল্পে গুরুত্বপূর্ণ অনেক লক্ষ্য অর্জন বাকি
- চাপে ভোটাররা by শামীমুল হক, সাজেদুল হক ও সিরাজুস স...
- ক্যান্টনমেন্টে বসে ভোটকেন্দ্রের নিরাপত্তা দেওয়া য...
- সরকার সমর্থকদের সুবিধা দিতে ইসি সিদ্ধান্ত পরিবর্তন...
- সিদ্ধান্ত বদলে ৩ কমিশনার
- মনে করি না আমি ব্যর্থ: মনজুর আলম by সোহরাব হাসান ও...
- প্রাণী রক্ষার সঙ্গে শিক্ষাও হচ্ছে
- ঘায়েল করতেই মামলা -আ জ ম নাছির উদ্দিন by সোহরাব হা...
- ক্ষতিগ্রস্তদের ৩০ ভাগ ক্ষতিপূরণ পায়নি এখনও by এমএম...
- গগনবিদারী কান্নায় ভারি ছিল চারপাশ by নাজমুল আহসান
- তিন কন্যার ঘুরে দাঁড়ানোর গল্প by গোলাম মর্তুজা
- রত্নার ক্ষতিপূরণের টাকায় কুনজর স্বামীর by কমল জোহ...
- অপ্রস্তুত বিএনপি by সেলিম জাহিদ
- ইলেকশনর খেলা by নূর মোহাম্মদ রফিক
-
▼
Apr 25
(32)
-
▼
April
(816)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...