Monday, June 4, 2012

লাশ হচ্ছে শত শত জেলেঃ নিরাপত্তা দিতে পারছে না প্রশাসন

নিরাপত্তার অভাবে মাছধরা পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে উপকূলীয় জেলেরা। প্রতি বছর মাছ ধরতে গিয়ে সাগরে ভেসে যাচ্ছে শত শত জেলে। ঝড়ঝঞ্ঝার কবলে পড়ে ট্রলারডুবিতে বহু জেলের সলিল সমাধি হলেও এ সম্পর্কে সরকারি দফতরে কোনো হিসাব নেই।

বিদ্যুেকন্দ্র উদ্বোধনের পরই বন্ধঃ দিনবদলের সাফল্যই বটে!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকঢোল পিটিয়ে গত ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন ১২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুেকন্দ্রটি। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তিনি একে মহাজোট সরকারের এক বছরের উন্নতির একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছিলেন।

এ সরকারের প্রথম বছরেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে ১০ মেধাবী ছাত্র by হারুন - আর - রশিদ

রক্তমাখা ভাষার মাসে ফেব্রুয়ারি ২০১০-এ তিনটি বিশ্ববিদ্যালয়ের তিন মেধাবী ছাত্রকে হারালাম। আবু বকর সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। দ্বিতীয় জনের নাম ফারুখ হোসেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র।

বাংলা ভাষা ও বাঙালি জাতির সঙ্কট অত্যাসন্ন by অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী

আমরা শিব গড়তে চাইলে কী হবে, অন্যরা তাকে বানর বানিয়ে ছাড়বেই। এ কথাটির ঐতিহাসিক সত্যতা ভাষা আন্দোলনকে দিয়ে শুরু করছি। একটি জাতিসত্তাকে প্রথমত পাকিস্তানি বানাতে ও পরে তাকে বিলুপ্ত করার ষড়যন্ত্রের প্রেক্ষাপটেই মূলত ভাষা আন্দোলনের সূচনা।

মসজিদে নববীর আদলে বাংলাদেশের মসজিদ যেসব বিষয় ভাবতে হবে by শাহ আবদুল হান্নান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নবনির্মিত ও বর্ধিত অংশ উদ্বোধন করেন। উদ্বোধনের অনুষ্ঠানে তিনি মসজিদ সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি তার সরকারের মসজিদকেন্দ্রিক চিন্তাভাবনা ও কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ দেন।

ঝুঁকিপূর্ণ ব্যবসায় বাণিজ্যিক ব্যাংকঃ ব্যাংকিংয়ে সংস্কার দরকার

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মূল কার্যক্রম বা লক্ষ্য থেকে সরে গিয়ে অন্যান্য খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। অথচ ব্যাংকের মূল কার্যক্রম হচ্ছে শিল্পখাত ও মেয়াদি ঋণ খাতে বিনিয়োগ করা। সেখান থেকে সরে গিয়ে ব্যাংকগুলো আশঙ্কাজনক হারে বিনিয়োগ বাড়িয়ে চলছে আবাসন খাতসহ শেয়ারবাজার ও ক্ষুদ্রঋণ খাতে।

এরই নাম কি সংসদীয় রাজনীতি? by ড. তারেক শামসুর রেহমান

গত ৩ মার্চ জাতীয় সংসদে নজিরবিহীন যে ঘটনা ঘটেছে তাকে কি আমরা সংসদীয় রাজনীতি বলব? সরকারি ও বিরোধী দলের সদস্যদের একে-অপরের বিরুদ্ধে গালিগালাজের রেশ ধরে উভয় দলের মধ্যে হাতাহাতির উপক্রম হয়েছিল।

যমুনার চরে জাহাজ আটকা পড়েছেঃ টাকার শ্রাদ্ধ না করে কোদাল চালান

যমুনার চরে সার ও জ্বালানি তেল বহনকারী ৩০টি জাহাজ আটকা পড়ায় বাঘাবাড়ী বন্দর অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে। দৈনিক আমার দেশের রিপোর্টে জানা গেছে, বাঘাবাড়ী যাওয়ার পথে বেড়া উপজেলার মোহনগঞ্জ, পেঁচাখোলা, নাকালিয়া ও কৈটোলার বিভিন্ন স্থানে জাহাজগুলো সাত থেকে ১০ দিন ধরে আটকে আছে।

চারদিক-যুদ্ধ নাকি শান্তির জন্য! by এম এম খালেকুজ্জামান

আগামীকাল ৬ আগস্ট। তারিখটি শুনলে অনেকেই ফিরে যাবেন ১৯৪৫ সালের ৬ আগস্টে। এখন সবাই জানে কী ঘটেছিল সেদিন। আবার একটু মনে করিয়ে দেওয়া যাক। ৬ আগস্ট ভোরবেলা। হিরোশিমার রঙিন ফড়িং কিংবা ঘুমপ্রিয় উচ্ছল শিশুরা তখনো ঘুম থেকে জেগেছে কি জাগেনি।

স্থানীয় সরকার-বৃত্ত ও বৃত্তান্ত by তোফায়েল আহমেদ

স্থানীয় সরকার এ দেশে একটি বৃত্তাবদ্ধ অবস্থার শিকার। এ বৃত্তাবদ্ধতার বৃত্তান্তই এ দেশের স্থানীয় সরকারব্যবস্থার প্রকৃত ইতিহাস। এ বৃত্ত ভাঙার প্রচেষ্টা খুব একটা নেই। বৃত্তের আকার ও পরিধিকে বরং আরও ছোট করা হচ্ছে। একসময় এ বৃত্তের চারদিকে থাকত সামরিক-বেসামরিক আমলাতন্ত্র।

মধ্যপ্রাচ্য-গাছের কারণে যুদ্ধ! by রবার্ট ফিস্ক

একটি গাছকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে কি কোন যুদ্ধ বেধে যেতে পারে? গত মঙ্গলবার সেটিই ঘটতে যাচ্ছিল।
এমন প্রশ্ন যে উত্থাপন করা যায়, সেটি আসলে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির উত্তপ্ততা, আরব ও ইসরায়েলিদের পারস্পরিক অবিশ্বাস আর দক্ষিণ লেবাননের ভয়ানক সীমান্তেরই প্রতীক।

শিক্ষার সংকট-প্রশ্নটা বেতন-ফির নয়, বিশ্ববিদ্যালয় বাঁচানোর by ফারুক ওয়াসিফ

মানুষের মধ্যে দুই জাত আছে। একদল লাঠিপেটা করে, আরেক দল লাঠিপেটা খায়। লাঠির একমাত্র বৈধ ‘প্র্যাকটিশনার’ হলো পুলিশ, আর সেই বৈধ লাঠির বৈধ শিকারদের মধ্যে ছাত্র আর শ্রমিকেরাই প্রধান। লাঠি তাঁদের ভালোবাসে, তাঁদের মাথা-পিঠ-পা- পশ্চাদ্দেশে আদর না করলে লাঠিজীবনের সার্থকতা আসে না।

সময়ের প্রতিবিম্ব-সংবিধানের কতখানি সংশোধন হতে পারে by এবিএম মূসা

অতিসম্প্রতি সংবিধান সংস্কার বা সংশোধন, এমনকি আমূল পরিবর্তন নিয়ে বিতর্ক, আলোচনা ও সমঝদারির যে সাম্প্রতিক বিস্তৃতি ঘটেছে, সেসবের অংশীদার হওয়ার পুঁথিগত বিদ্যা আমার যথেষ্ট পরিমাণে নেই। তবে বিশেষজ্ঞ না হয়েও আমজনতার এ নিয়ে চিন্তাভাবনার খোঁজখবর রাখি।

সরকারি হাসপাতালে বেহাল চিকিৎসাব্যবস্থা-চিকিৎসকদের গরহাজিরা

পৃথিবীর অনেক দেশেই সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করার ওপর নিষেধাজ্ঞা আছে। চিকিৎসকের স্বল্পতার কারণে আমাদের দেশের বাস্তবতায় হয়তো তা সম্ভব নয়। তাই বলে সরকারি চাকরিবিধি অনুযায়ীই অফিস চলাকালে তাঁরা কর্মস্থলের বাইরে থাকতে পারেন না।

যোগাযোগের ‘হার্ড’ ও ‘সফট’ খাতের জন্য সুসংবাদ-স্বতন্ত্র রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

দুটি সম্ভাবনাকে অঙ্কুরিত করার জন্য দুটি নতুন মন্ত্রণালয়ের দাবি ছিল অনেকের। আজকের যুগে রেল হলো যোগাযোগের ‘হার্ড’ মাধ্যম আর তথ্যপ্রযুক্তি হলো ‘সফট’ মাধ্যম। যোগাযোগ মন্ত্রণালয়ের বাইরে স্বতন্ত্র রেল মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি একটি তথ্যপ্রযুক্তি তথা আইসিটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা তাই যোগাযোগের

গন্তব্য ঢাকা-গ্রামে তো আর ফিরতে পারি না by শর্মিলা সিনড্রেলা

নেত্রকোনার কাকলীতলা নামে ছোট্ট একটি গ্রাম। গ্রামেরই এক কোণে একটি দোকান। সেই দোকানে বসে সকাল থেকে রাত অবধি ১২ থেকে ১৪ বছরের ছেলেটি বিক্রি করে চলে নিত্যপ্রয়োজনীয় টুকিটাকি জিনিস। গ্রামে এমন দোকান আর নেই বলে বিক্রিও চলে অবিরত।

সপ্তাহের হালচাল-গণতন্ত্রের রেলগাড়িটি কোন পথে? by আব্দুল কাইয়ুম

বলা হয়েছিল, গণতন্ত্রের রেলগাড়িটি লাইনচ্যুত হয়ে গেছে। তাকে মেরামত করে লাইনে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা হলো। ভালো নির্বাচন হলো। কয়েক মাস ভালো চলল। মানুষ আশা করেছিল যে এবার রাজনীতিতে কিছুটা হলেও সুস্থতা ফিরে আসবে। কিন্তু এখন মনে হয়, আগের ব্যাধিগুলো সব ফিরে আসছে। সেই একই চিত্র।

অভিমত ভিন্নমত

শ্রমিকের আইন ভঙ্গ, সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ মালিকের হয়ে সরকার পোশাকশ্রমিকদের জন্য যে মজুরিসীমা বেঁধে দিয়েছে, তাকে পর্বতের মূষিক প্রসব বললে ভুল বলা হয় কি? তাঁদের পর্বতসমান দুঃখ-দুর্দশা, বছরের পর বছরজুড়ে তাঁদের আন্দোলন, প্রধানমন্ত্রীর বিরাট প্রতিশ্রুতি এবং শিল্পমালিকদের অঢেল বিত্তবিলাসের সঙ্গে তুলনায় এই মজুরি অতি সামান্য।

দিল্লির চিঠি-রাজনৈতিক দলের ভেতর গণতন্ত্র by কুলদীপ নায়ার

আগামী দুই মাসের মধ্যে সোনিয়া গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পুনর্নির্বাচিত হলে তিনি হবেন দলটির সবচেয়ে দীর্ঘকাল ধরে সভাপতির দায়িত্বে থাকা নেতা। ভারতের সবচেয়ে পুরোনো ও সবচেয়ে বড় রাজনৈতিক দলটিতে অভ্যন্তরীণ গণতন্ত্র যে নেই, এই ব্যাপার থেকে তা আবারও দেখা যাচ্ছে।

বাজারে সরবরাহ নিশ্চিত করাই সবচেয়ে জরুরি-চিন্তা যখন চিনি নিয়ে

রমজান মাস ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার শঙ্কা বাংলাদেশে নতুন বিষয় নয়। এসব পণ্যের মধ্যে অন্যতম হলো চিনি। চিনির দাম নিয়ে সরকারের মধ্যেও একধরনের দুশ্চিন্তা বা উদ্বেগ কাজ করছে বলে মনে হয়।

ব্যর্থতার দায়ভার প্রশাসনকেই নিতে হবে-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেতন-ফি বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষার্থীরা তা মেনে নেননি, পরিণতিতে বিক্ষোভ-সংঘাত ও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করার মতো ঘটনায় গড়াল। কিন্তু এমন পরিণতি কি সত্যিই অবধারিত ছিল? বলা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে এবং এ ধরনের পরিস্থিতি মোকাবিলায়

চলতি পথে-বিরিশিরির আদিবাসী জাদুঘরে by দীপংকর চন্দ

রাত এখন অনেক। ধারণাতীত এক বিরূপ সময়ে নিপতিত আমরা। একান্ত বাধ্য হয়েই হাঁটছি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া বাজারের দিকে। সামনে খানাখন্দে ভরা সরুপথ। পথের চারপাশে বিস্তৃত অন্ধকার নিকষ শরীর নিয়ে দাঁড়ানো। হঠাৎ দূরে এক বিন্দু আলো জোনাকির মতো ফুটে উঠল অন্ধকারের পটভূমিতে।

কয়লাখনি-‘উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’: কেন? by আনু মুহাম্মদ

গত ১৪ জুন ২০১০ প্রথম আলোয় প্রকাশিত একটি লেখায় ভূতাত্ত্বিক ইউনুস আলী আকন উন্মুক্ত খনির পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন। ২০ জুন সরকারি দলের প্রভাবশালী সদস্য শেখ সেলিমও এই মতের পক্ষে সংসদে বক্তব্য দিয়েছেন। কয়েক মাস ধরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জ্বালানি উপদেষ্টা

মুক্তিযুদ্ধ জাদুঘর-জাদুঘরচর্চার আন্তর্জাতিক সংহতি by আক্কু চৌধুরী

ইতিহাস ও জাদুঘরের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। জাদুঘরচর্চা যেন ইতিহাসের জীবন্ত স্পন্দন অনুভব করা। এই প্রেরণা যেমন আন্তর্জাতিক, তেমনি এর আন্তর্জাতিক সংহতির প্রয়োজনও দিন দিন গুরুত্ব সহকারে অনুভূত হচ্ছে। এ লক্ষ্যেই গত ১৭ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল সাইটস অব কনশায়েনসের পঞ্চম এশীয় নেটওয়ার্ক সভা।

গদ্যকার্টুন-মন্ত্রীরা কেন শুল্কমুক্ত গাড়ি পাবেন না? by আনিসুল হক

একটা খবর পড়লাম। মন্ত্রিসভার বৈঠক চলছে। প্রধানমন্ত্রী সভাপতিত্ব করছেন। একজন মন্ত্রী বললেন, সংসদ সদস্যরা একটা করে শুল্কমুক্ত গাড়ি পাবেন। কিন্তু মন্ত্রীরা শুধু মোটরপুল থেকে গাড়ি পান। মন্ত্রীরাও শুল্কমুক্ত গাড়ি পেতে পারেন কি না! অত্যন্ত সংগত প্রশ্ন।

সহজিয়া কড়চা-আমার জানা ও দেখা শাসকদের ইতিকথা by সৈয়দ আবুল মকসুদ

শৈশবে অনেকটা সময় স্কুলের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। টেক্সট বই মুখস্থ করার বিড়ম্বনা থেকেও রেহাই পেয়েছিলাম। আমি ষষ্ঠ শ্রেণীতে স্কুলে ভর্তি হই। স্কুলে ভর্তি হওয়ার আগে জীবনে প্রথম আমি যে দুটি বই কষ্ট করে আগাগোড়া পড়ে শেষ করি, তার একটি উপন্যাস, অপরটি একটি ইতিহাসের বই।

ভালো, তবে ফাঁকফোকর পূরণে নিষ্ঠা দরকার-পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০

সংসদে উত্থাপনের পর এখন পাস হওয়ার অপেক্ষায় সংশোধিত পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০। পরিহাস এই, ১৯৯৫ সালের যে আইনটি সংশোধন করা হলো, সেটি যে কত অকার্যকর ও দুর্বল, নতুন আইন এসে সেই ফাঁকগুলো তুলে ধরল। গত ১৪ জুলাই জাতীয় সংসদের অধিবেশনে এই আইনটি উত্থাপিত হয় এবং আগামী অধিবেশনে তা পাস হওয়ার কথা।

সহযোগিতা ও সমন্বয়ের বিকল্প নেই-স্থানীয় প্রশাসন ও পুলিশ

গত ২৫ থেকে ২৭ জুলাই, তিন দিন ধরে ঢাকায় অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন চলাকালে অনেক বিষয়ের মধ্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের পারস্পরিক অভিযোগ। সম্মেলনের প্রথম দিনেই জেলা প্রশাসকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

স্মরণ-এমন মানুষও ছিল একদিন by বিপ্লব বালা

মানুষের মতো মানুষ সত্যিই ছিল একদিন, যাঁদের ছিল মানুষের মতো মান আর হুঁশ। শতবর্ষ আগের এক নাটকে যেমন সংলাপ ছিল, ‘নিজের জন্য তো শেয়াল কুকুরেও কাঁদে, মানুষের কান্না যে পরের জন্য।’ গৃহবিবাগী একদল মানুষ তেমনি ছিল একদিন সমাজে, এই বাংলাদেশে। সত্যিই তাঁরা ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়াতেন।

সরল গরল-পাকিস্তানের পুনরাবৃত্তি বাংলাদেশে by মিজানুর রহমান খান

সুপ্রিম কোর্টের রায়ে বাহাত্তরের সংবিধানের যেটুকু ফিরে এসেছে, তা মতাদর্শগত। সুশাসনগত কোনো অর্জন এতে নেই। হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ বারবার পাকিস্তান ও ভারতকে টেনে এনেছেন। পাকিস্তানের কাছ থেকে নিয়েছেন সামরিক শাসনকে অবৈধ ঘোষণার মডেল, আর ভারতের সুপ্রিম কোর্টের কাছ থেকে সংবিধানের মৌলিক কাঠামোগত বিষয়।

শ্রমশক্তি-বাংলাদেশের শ্রমিক কি অদক্ষ? by খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী

মাঝেমধ্যে বিভিন্ন মহল থেকে বলা হয় যে বাংলাদেশের শ্রমিকের উৎপাদনক্ষমতা পাশের অন্যান্য দেশ থেকে অনেক কম, যার ফলে এখানকার প্রকৃত শ্রমের মূল্য সস্তা নয়। বক্তব্যটি সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়। একজন কৃষককে পাওয়ার টিলারের সাহায্যে জমি চাষ করতে দিয়ে তার ফলাফলকে কলের ট্রাক্টরের সাহায্যে কাজ

রাজনীতি-তাহলে তিনি কি প্রদেশের নেত্রী? by সোহরাব হাসান

বিএনপির নতুন জাতীয় নির্বাহী কমিটির প্রথম বৈঠকে বেগম খালেদা জিয়া ১৮ মাস বয়সী মহাজোট সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, সরকারের চতুর্মুখী ব্যর্থতার কারণে জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে, তাকে কাজে লাগাতে হবে।

সাদাসিধে কথা-ল্যাপটপে লেখাপড়া? by মুহম্মদ জাফর ইকবাল

অনেক দিন থেকেই একটা বিষয় আমাদের ভেতর খচখচ করছে—এই দেশের ছেলেমেয়েদের বিজ্ঞান পড়ায় আগ্রহ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। দেশের নামীদামি স্কুলের দিকে তাকালে সেটা বোঝা যাবে না—কিন্তু সারা দেশের বিজ্ঞানের মোট ছাত্রছাত্রীর সংখ্যা দেখলে সেটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে—কয়েক বছরে সংখ্যাটি ৩০ শতাংশের মতো কমে গেছে।

অদক্ষ চালক ও ত্রুটিপূর্ণ যানবাহন দূর করতে হবে-সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

দুর্ঘটনায় কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। কিন্তু শনিবার যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম এবং বাংলাদেশ কুটির শিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিল, তা নিছক দুর্ঘটনার পরিণতি বলে মেনে নেওয়া যায় না।

শ্রমিকের নৈরাজ্য ও মালিকের কঠোরতা পরিহার্য-পোশাকশ্রমিকদের ক্ষোভ-বিক্ষোভ

সরকারঘোষিত মজুরিকাঠামো পোশাকশ্রমিকেরা মানছেন না, মালিকপক্ষও শিল্পে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হচ্ছে, পুলিশকে মোকাবিলা করতে হচ্ছে শ্রমিকদের সহিংস বিক্ষোভ। এ অবস্থায় তিন পক্ষের আচরণই পুনর্বিবেচনার প্রয়োজন।

চারদিক-দিনটা যখন বন্ধুর জন্য by শারমিন নাহার

‘বন্ধু’ শব্দটা হয়তো ছোট। কিন্তু এর গভীরতা বা ব্যাপ্তি কতটা, তা বুঝবেন, যদি আপনার তেমন একজন বন্ধু থাকে। আমরা নিশ্চিত, অন্তত একজন তেমন বন্ধু আপনার আছে। ‘বন্ধু’ বলতে অনেকে হয়তো ভাবে একজন ছেলে একজন মেয়ের মধ্যে কিংবা শুধু ক্লাসের বন্ধুদের মধ্যেই এ সম্পর্ক সীমাবদ্ধ। কিন্তু বিষয়টা তেমন নয়।

গণমাধ্যম-‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’! by সুমন রহমান

আপনি কি সেলিব্রিটি? পাঠক, প্রশ্নটা আপনাকেই করছি। এই প্রশ্নে ভড়কে যাওয়ার কোনো কারণ নেই, বিশেষত অযুত গণমাধ্যম-অধ্যুষিত বাংলাদেশে। আপনার সামনে গোটাদশেক টেলিভিশন চ্যানেলের গোটা অর্ধশত রিয়েলিটি শোর যেকোনো একটিতে আপনি অংশগ্রহণ করতেই পারেন।

জন্মদিন-শতায়ু হোন এম আর খান by নান্টু রায়

এমন একটা সময় ছিল, যখন একজন চিকিত্সকই সব ধরনের চিকিত্সা করতেন। তিনি শিশুদের চিকিত্সক, বড়দেরও। এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। দীর্ঘ শ্রমে ও দীর্ঘদিনের অধ্যবসায়ে এই উন্নতিরেখাটি তিনি তৈরি করেছেন।

আফগানিস্তান-আফগান যুদ্ধের দিন শেষ by তারিক আলী

আফগানিস্তানে ন্যাটো সেনাদের ব্যর্থতা ও ভুলের ঘটনা ফাঁস করেছে উইকিলিকস নামের এক প্রতিষ্ঠান। সেখানে ব্রিটিশ সেনাদের কাণ্ডকীর্তির কথাও ছিল। আর ছিল হিন্দুকুশ পর্বতের তালেবানদের পাকিস্তানের সহযোগিতার কথা। এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

বিশেষ সাক্ষাত্কার-কোপেনহেগেনের সিদ্ধান্ত বাস্তবায়নের গতি ধীর by হাছান মাহমুদ

ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ১৯৬৩ সালের ৫ জুন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে বেলজিয়ামের ভ্রিজি ইউনিভার্সিটি ব্রাসেলস থেকে পরিবেশবিজ্ঞানে, ইউনিভার্সিটি লিবরি ডি ব্রুক্সেল্র থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর আবারও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

সবার উত্কণ্ঠার অবসান ঘটাতে দ্রুত সমাধান প্রয়োজন-বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে অসংগতি

আগে বেশ কয়েকবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল, এবার উঠল প্রশ্নপত্রে বিপুল পরিমাণে ভুল থাকার অভিযোগ। বিসিএস পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে একের পর এক যা ঘটে চলেছে, তা শুধু অ্যাবসার্ড নাটকের ঘটনাবলির সঙ্গে তুলনীয়।

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে-রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব

রাজনৈতিক দলগুলোর কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আনতেই প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব বিবরণী জমা দেওয়ার বিধান জারি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু সংশ্লিষ্ট দলগুলো বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে প্রতীয়মান হয় না। এ ব্যাপারে হিসাব প্রদানকারী ও গ্রহণকারী উভয়ের গাফিলতি আছে।

চারদিক-পাতাম বানানোর গ্রাম by মৃত্যুঞ্জয় রায়

গ্রামের নামটা রাধামাধবপুর না হয়ে কামারপাড়া বা কামারগ্রাম হলেই ভালো হতো। কামারগাতী হলেও চলত। কেননা, ওই গ্রামে ঢুকলে চারদিক থেকে কেবল হাতুড়ি পেটানোর শব্দ, লোহা-লক্কড়ের ঝনঝন আওয়াজ আর হাপরের বাতাস এসে কানে লাগে। যে গ্রামের অধিকাংশ লোকই কামার, সে গ্রামের নাম রাধামাধবপুর ঠিক মানায় না।

কালের পুরাণ-আদালত ভুল স্বীকার করলেন, রাজনীতিকেরা করবেন কি? by সোহরাব হাসান

সংবিধানের মৌল নীতি বা কাঠামো নিয়ে ৩৯ বছর ধরে যে বিতর্ক ও বিরোধ চলে আসছিল, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে তার অবসান হবে কি না, সে প্রশ্নের উত্তর একমাত্র ভবিষ্যৎই দিতে পারে। প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাকের মতো রাজনৈতিক দুর্যোগ-দুর্বিপাকও সাধারণ মানুষকে যেমন নিয়ত উদ্বিগ্ন রাখে, তেমনি দেশের অগ্রযাত্রাকেও করে ব্যাহত।

পার্বত্য চট্টগ্রাম-প্রথাগত মালিকানার স্বীকৃতি আগে, তারপর জরিপ by জোবাইদা নাসরীন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ে রাষ্ট্রীয় ভাবনা বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। সাম্প্রতিককালে প্রজ্ঞাপন জারি করে ‘উপজাতি’ হিসেবে পরিচয় করানো এবং ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিল’-এর নামকরণ এই এলাকার আদিবাসী জনগণের জন্য নতুন সংকট তৈরি করেছে।

প্রতিক্রিয়া-‘কেন এই নিষ্ঠুরতা’ by মোশাহিদা সুলতানা ও মাহা মির্জা

গত সপ্তাহে সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক ‘কেন এই নিষ্ঠুরতা’ শিরোনামের লেখাটিতে তরুণদের স্বপ্ন ও আদর্শহীনতাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছেন। তাঁর প্রশ্ন ছিল, কেন আমাদের তরুণেরা এমন হলো? কেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধারালো অস্ত্র নিয়ে একজন আরেকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে? এই বয়সে তো তাদের দুর্দান্ত সব স্বপ্ন দেখার কথা!

গতকাল সমকাল-আফগানিস্তান সমস্যার গোলকধাঁধা by ফারুক চৌধুরী

যেকোনো সমস্যারই বিভিন্ন মাত্রার সৃষ্টি হতে পারে। নিরাময়হীন শারীরিক ব্যাধির মতো, সমাধানের অভাবে দীর্ঘায়িত কোনো রাজনৈতিক সমস্যায়, নতুন উপসর্গের উদ্ভব ঘটতে পারে। আফগানিস্তান সমস্যা মন্তব্যটির যথার্থতার একটি প্রকৃষ্ট উদাহরণ।

আদালতের রায় সবাইকে মেনে চলতে হবে-অননুমোদিত আবাসন প্রকল্প

অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন প্রচার এবং সংশ্লিষ্ট প্রকল্পের মাটি ভরাটের কাজ বন্ধের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছেন, তা অগ্রাহ্য করার উপায় নেই। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (পবা) এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) রিটের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আদালত এ আদেশ দেন।

দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আস্থার সম্পর্ক ফিরিয়ে আনুন-পোশাকশিল্পে ন্যূনতম মজুরি

বহু আলোচনা, বিতর্ক ও বৈঠকের পর পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা ঘোষণা করা হলেও শ্রমিকদের তা সন্তুষ্ট করতে পারেনি। শুক্রবার তাঁরা তেজগাঁও, গুলশানসহ মহানগরের বিভিন্ন স্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কিছু যানবাহন ও স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

স্মরণ-জননেতা নূরুল ইসলাম by সৈয়দ মনজুরুল ইসলাম

গণতন্ত্রী পার্টির একসময়ের সভাপতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রাণপুরুষ এবং চৌদ্দ দলের প্রথম সারির সংগঠক জননেতা নূরুল ইসলামের আজ ৬৮তম জন্মবার্ষিকী। বেঁচে থাকলে তাঁকে আজ জাতীয় সংসদেও সক্রিয় দেখা যেত, যেমন দেখা যেত সংসদের বাইরে।

খোলা চোখে-মেয়েরা এগিয়ে রয়েছে by হাসান ফেরদৌস

গত ১৬ জুলাই প্রথম আলোয় একদম প্রথম পাতায় তিন কলামজুড়ে একটি অসাধারণ ছবি ছাপা হয়েছে। ঢাকার হলিক্রস কলেজ থেকে ছবিটি তোলা, এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর তাদের সাফল্যে এই কলেজের মেয়েরা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে নেচে উঠেছে।

ধর্ম-নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখুন by মুহাম্মদ আবদুল মুনিম খান

আল্লাহ তাআলার অফুরন্ত রহমত, মাগফিরাত ও নাজাতের অপার মহিমা নিয়ে বছর ঘুরে মাহে রমজান সমাগত। এ মাসে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার মুমিন বান্দাদের ওপর রহমত বর্ষণ করেন। অথচ এ পবিত্র মাসকে পুঁজি করে একশ্রেণীর কালোবাজারি অসাধু ব্যবসায়ী বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও দ্রব্যসামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করেন। ফলে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটে।

গোধূলির ছায়াপথে-একটি বড় শূন্য by মুস্তাফা জামান আব্বাসী

অভিনেতা থেকে নেতা আসাদুজ্জামান নূর। পাশে বসে জিজ্ঞেস করলাম, কোনটা মজার? বললেন, দুটোই। দুটো দুই রকমের। নীলফামারীর হাটুরে বাহেরা যখন ছুটে এসে ভালোবাসা জানায় তখন এক রকম, নাটকে অভিনয়ের পর দর্শকের ভালোবাসার আপ্লুত দৃষ্টি যখন, তখন আরেক রকম।

আপিল বিভাগের রায়-ভবিষ্যতের বিপর্যয় এড়ানোর শিক্ষা by আকবর আলি খান

সংবিধানের পঞ্চম সংশোধনী মামলায় আপিল বিভাগের রায়ে ১৯৭৫ সালের পরে আইনগত দিক থেকে যে অনাচার রয়েছে তার একটা সুদীর্ঘ বয়ান রয়েছে। এটা সবার পড়া উচিত এবং আমাদের রাজনৈতিক ইতিহাসের অতীত কর্মকাণ্ড সম্পর্কে সবার শিক্ষা নেওয়া উচিত।

শিক্ষার্থীর আত্মহত্যা থেকে কি সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষা নেবেন?-সেশনজটের ব্যাধি

বিশ্ববিদ্যালয় শিক্ষার সিঁড়ি হওয়ার কথা ছিল জীবনে সাফল্যের সোপান, সেই সিঁড়ি পিছলে তিনি হারিয়ে গেলেন। সেশনজটের কারণে শিক্ষাজীবন শেষ না হওয়ার হতাশায় আত্মহত্যাই করতে হলো তাঁকে। তাই তিনি লিখে গেছেন অন্তিম অভিযোগ, ‘আমার সুইসাইডের জন্য ইউনিভার্সিটি দায়ী, সেশনজট দায়ী।’

সুপ্রিম কোর্টকে ধন্যবাদ, সংসদের সামনে অনেক দায়িত্ব-পঞ্চম সংশোধনী মামলার রায়

বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে ধন্যবাদ। ৩৫ বছর পর বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি অবিকল পুনরুজ্জীবিত হলো। এতে জনগণের চোখে সুপ্রিম কোর্টের মর্যাদা অনেক উঁচুতে উঠল। সর্বসম্মতিতে আপিল বিভাগ শুধু সামরিক শাসনকে বেআইনি নয়, সব ধরনের সংবিধানবহির্ভূত রোমাঞ্চপনাকেও তাঁরা ‘গুডবাই’ জানিয়েছেন।

লোহাগাড়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অনিয়ম দুর্নীতি দালালের দৌরাত্ম্য by পুষ্পেন চৌধুরী

লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের আলমগীর চৌধুরী গত বছরের ফেব্রুয়ারিতে পদুয়া মৌজায় আড়াই লাখ টাকায় পাঁচ শতক কৃষিজমি কিনেছেন। তাঁর জমি নিবন্ধন (রেজিস্ট্রি) করতে খরচ হয় ৩৭ হাজার টাকা। চিকিৎসক শুভাশীষ রায় তিন লাখ টাকায় ছয় শতক জায়গা কিনেছেন গত বছরের মার্চে। তাঁর নিবন্ধন খরচ হয় ৪০ হাজার টাকা।

প্রকৃতিকে পোষ মানিয়ে জাকারিয়ার আপন ভুবন by আল রাহমান

বাড়ির সামনে কোমরসমান একটি প্রাচীর। সেখানে শোভা বাড়াচ্ছে ৭৩টি শৈল্পিক গাছ। কোনোটা অ্যানাকোন্ডা সাপ, কোনোটা জাতীয় স্মৃতিসৌধ কিংবা মুক্তিযোদ্ধার ভাস্কর্য, কোনোটা অন্তঃসত্ত্বা মা, আবার একটিতে দেখা গেল ব্রুসলির হাতের পাঁচ আঙুল। একটু এগোলে বাঁশের মাচান। ওই মাচানের ওপর আছে আরও অর্ধশতাধিক।

চট্টগ্রাম ভূমি হুকুম দখল বিভাগ-জমা আছে ৬০ কোটি কিন্তু খরচের উপায় নেই by মুহাম্মদ শামসুল হক

৬০ কোটি টাকা জমা আছে প্রশাসনিক ব্যয় খাতের তহবিলে। অথচ সেখান থেকে প্রয়োজনের সময় টাকা খরচ করতে পারেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্দিষ্ট কাজে ব্যবহারের জন্য ভিডিও ক্যামেরা, যানবাহন, জরিপের যন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জামও নেই।

খাল খননের জন্য কাটা হলো আড়াই হাজার গাছ! by ইব্রাহিম খলিল

রাঙ্গুনিয়ার বেতাগী চালতাতলি বিলের ওপর দিয়ে প্রবাহিত পাগলিছড়া খাল খননের জন্য প্রায় আড়াই হাজার গাছ কেটে ফেলা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ইরিগেশন প্রকল্পের আওতায় খাল খননে নিযুক্ত ঠিকাদার স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় জুলাই মাসের শুরু থেকে পর্যায়ক্রমে এসব গাছ কেটে ফেলেন।

এবার পাহাড় কাটা চলছে নতুন কৌশলে by মোহাম্মদ রফিক

বিভিন্ন স্থানে পাঁচ-ছয় ফুট গভীর করে একাধিক ‘বল্লি’ (গোলাকৃতির গাছের টুকরা) গেড়ে দেওয়া হয়। এরপর বর্ষা মৌসুমে ওই বল্লিতে মোটা রশি বেঁধে কয়েকজন শ্রমিক জোরে টান মারেন। সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপর দিক থেকে বিরাট একটি অংশ ধসে পড়ে।

ক্যানসারে আক্রান্ত নাট্যকর্মীর সাহায্যার্থে ঢাকায় নাট্যোৎসব

প্রায় ৩৭ বছর ধরে যে মানুষটি বিরামহীনভাবে মঞ্চকে আলোকিত করে রেখেছেন, সেই মানুষটিরই জীবনের আলো নিভে যেতে বসেছে। নাটকের দল নূপুর নাট্যগোষ্ঠী কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা, নাট্যকার নির্দেশক ও অভিনেতা জিন্না হকের শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি ক্যানসার।

মহড়াকক্ষ থেকে-বিড়াল হবে শহরের মেয়র by তারিকুর রহমান খান

মহড়াকক্ষে প্রবেশ করার সময় ভেতর থেকে ভেসে এল বিড়ালের মিউ মিউ শব্দ। তবে ভেতরে ঢুকে দেখা গেল, একটি-দুটি নয়, সেখানে অনেক বিড়াল। যেন বিড়ালের রাজত্ব। তবে সেই বিড়াল আবার মানুষের মতো কথাও বলতে পারে। কথা বলা বিড়াল। কিছুক্ষণের মধ্যে জানা গেল আরও ভয়াবহ তথ্য।

নাট্য উপস্থাপনায় আধুনিকতা থাকবে by শফিক আল মামুন

সৈয়দ শামসুল হকের লেখা নাগরিক নাট্যসম্প্রদায়ের অপেক্ষমাণ নাটকটি ইতিমধ্যে ঢাকার মঞ্চে বেশ আলোচনায় এসেছে। সম্প্রতি কলকাতার অন্য থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীতেও নাটকটির আমন্ত্রণ এসেছে। এ বছরের শেষে যাচ্ছে নেপালে। নাটকটির নির্দেশনায় আছেন আতাউর রহমান। আজকের সাক্ষাৎকার তাঁর সঙ্গে।

বালামের গল্প

পাঠক, এই লেখা যখন পড়ছেন, বালাম তখন সুদূর যুক্তরাষ্ট্রে। সেখানে গান গাইতে যাওয়ার আগে ধানমন্ডির প্র্যাকটিস প্যাডে বসে এক সন্ধ্যায় শোনালেন টুকরো টুকরো অনেক গল্প। ধানমন্ডির প্র্যাকটিস প্যাডের বাইরে বালামের দেখা মিলল ঘর্মক্লান্ত অবস্থায়। নতুন কেনা টয়োটা গাড়িতে এক্সট্রা কিটস লাগাচ্ছে মিস্ত্রি।

তিন্নির ফেরা by কামরুজ্জামান

অনেক আগেই চলচ্চিত্রে কাজ করার কথা ছিল তিন্নির। একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েও আবার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। তবে দেরিতে হলেও অবশেষে চলচ্চিত্রে ফিরেছেন তিন্নি। বিস্তারিত এ প্রতিবেদনে ছয় বছর আগে তিন্নি যখন ছোট পর্দায় অভিনয় শুরু করলেন, তখন অনেক চলচ্চিত্র নির্মাতা চাইছিলেন, তিন্নি চলচ্চিত্রে অভিনয় করুক।

আবার ছাত্রনেতা হত্যা

একটা সময় ছিল, যে সময়টাকে বলা হতো ছাত্ররাজনীতির সোনালি যুগ। সে সময় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে ছিল দেশের ছাত্রসংগঠনগুলো। আজ আর সে অবস্থা নেই। দেশের ছাত্ররাজনীতিতে একটা কালো ছায়া প্রভাব বিস্তার করেছে।

দুর্নীতির বিষবৃক্ষ

বিশ্বে দুর্নীতির শীর্ষস্থানে থাকার অপবাদ ঘুচলেও বাংলাদেশে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে তেমন কোনো আশা-জাগানিয়া চিত্র নেই। এখনো যে মাত্রায় দুর্নীতি আমাদের সমাজে বিস্তৃত, তা মোটেই শুভ লক্ষণ নয়। সরকারি অফিস-আদালতে যে যেভাবে পারে, দুর্নীতিতে আকণ্ঠ নিমগ্ন। যেন এটাই স্বাভাবিক।

মানুষের মুখ-‘একটা তোড়া লন, আফা’ by সৈয়দা আখতার জাহান

বিজয় সরণি হয়ে ফার্মগেট আসার এই রাস্তাটাতে কিছু মুখ আমার পরিচিত হয়ে গেছে। প্রতিদিনই তারা আসে, ‘আফা, ফুল লন’। সকালে অফিসে যাওয়ার তাড়া আর বিকেলে ক্লান্ত হয়ে বাসায় ফেরা। না, ফুল কেনা হয় না আমার। সচেতন বা অসচেতনভাবে বলে দেয়, না, লাগবে না।

দূরদেশ-সংবিধান সংশোধনে সবাইকে দরকার by আলী রীয়াজ

বাংলাদেশে সংবিধান সংশোধন এখন জোর আলোচনার বিষয়। সংসদে অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি কমিটি নির্বাচনের পর এটা স্পষ্ট যে ক্ষমতাসীন জোট সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের ব্যাপারে খুবই আগ্রহী। উচ্চ আদালতের দেওয়া একটি রায়, যার পূর্ণাঙ্গ বর্ণনা এখনো জানা যায়নি, সেটাকে উপলক্ষ করেই এই উদ্যোগ।

বিশ্ব বাঘ দিবস-বাঘের জন্য by খসরু চৌধুরী

আজ আন্তর্জাতিক বাঘ দিবস। পৃথিবীর ১৩টি বাঘ অধ্যুষিত দেশসহ অন্যান্য দেশে দিনটি পালিত হচ্ছে বাঘ সম্প্রদায়ের শুভ কামনায়। ১৯৭৩ সালে ভারতে বাঘ রক্ষার প্রকল্প চালু হওয়ার পর থেকে বিশ্ব বন্য প্রাণী তহবিল, স্মিথসোনিয়ান প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠানের বন্য প্রাণীবিষয়ক প্রচারণার প্রধান প্রতীক হয়ে দাঁড়ায় বাঘ।

বলপ্রয়োগের সংস্কৃতি-আঙ্গু কাবিলা বনাম মাঙ্গু কাবিলার অন্তহীন যুদ্ধ by ফারুক ওয়াসিফ

অমুককে প্রতিরোধ করতে তমুকের দলবলের রাস্তা আটকে সশস্ত্র পাহারা বসানোর ঘটনার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত। গত শুক্রবারের প্রথম আলোর একটি খবর ও ছবিতে দেখা যায়, ফরিদপুরের এক এলাকায় মাঠের মধ্যে একদল গ্রামবাসী লাঠি-বল্লম-সড়কি আর বেতের তৈরি ঢাল হাতে বসে আছে।

জনপ্রতিনিধি-সাংসদদের ‘বিশেষ অধিকার’ সীমাহীন হতে পারে না by বদিউল আলম মজুমদার

বিগত কয়েক সপ্তাহে সংবাদপত্রের কয়েকটি শিরোনাম নাগরিক হিসেবে আমাদের চরমভাবে উদ্বিগ্ন করেছে। প্রথম শিরোনামটি হলো ‘রাজউক চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চাইবে সংসদীয় কমিটি’ (আমাদের সময়, ৬ জুলাই ২০১০)।
পরদিন ‘নূরুল হুদাকে শোকজ করবে সংসদীয় কমিটি’ এই শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয় (কালের কণ্ঠ, ৭ জুলাই ২০১০)।

দুর্যোগ সীমিত হলেও সরকারের প্রস্তুতি রাখতে হবে-বন্যার মৃদু পদধ্বনি

বর্ষা আসে, সঙ্গে আসে বন্যা। কিন্তু এবার বৃষ্টিপাত কম হওয়ায় আবহাওয়াবিদেরা স্বাভাবিক বন্যার বেশি কিছু হওয়ার আশঙ্কা করছেন না। বাংলাদেশ প্লাবন সমভূমির দেশ হওয়ায় প্রতিবছর ৩০ শতাংশ এলাকায় বছরের মাঝামাঝি বন্যা হওয়ার কথা। তার আলামত ইতিমধ্যে দেখা দিয়েছে।

ন্যায়বিচার প্রতিষ্ঠাই চূড়ান্ত লক্ষ্য-মানবতাবিরোধী অপরাধের বিচার

আন্তর্জাতিক অপরাধবিষয়ক ট্রাইব্যুনাল গঠনের চার মাস পর মানবতার বিরুদ্ধে অপরাধের আনুষ্ঠানিক বিচার-প্রক্রিয়া শুরু হওয়ার খবরটি নিঃসন্দেহে সুখবর। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ চলাকালে এ দেশের নিরস্ত্র, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মানবতাবিরোধী যেসব অপরাধ সংঘটিত হয়েছে, তার বিচারের দাবিতে দেশজুড়ে প্রবল জনমতের প্রেক্ষাপটে

পবিত্র কোরআনের আলো-ওহুদ যুদ্ধের পরিপ্রেক্ষিতে মুসলমানদের সান্ত্বনা প্রদান

১৩৭. ক্বাদ্ খালাত্ মিন্ ক্বাবলিকুম ছুনানুন ফাছীরূ ফিল আরদ্বি ফানযুরূ কাইফা কা-না আ'-কি্ববাতুল মুকায্যিবীন।
১৩৮. হা-যা- বায়া-নুন লিন্না-ছি ওয়া হুদান ওয়া মাওয়ি'যাতুন লিলমুত্তাক্বীন। ১৩৯. ওয়ালা- তাহিনূ ওয়ালা-তাহ্যানূ ওয়া আনতুমুল্ আ'লাওনা ইন কুনতুম্ মু'মিনীন।

জন্মদিন-চিরপথের সঙ্গী আমার by লায়লা হাসান

হাসান ইমাম মা অন্তঃপ্রাণ। বিয়ের বাসরে আমাদের প্রথম আলাপন মাকে কেন্দ্র করেই। চার বছরের আলী ইমাম আর দুই বছরের হাসান ইমামকে নিয়ে কুড়ি বছরের মা সৈয়দা সঈদা খাতুন বিধবা হন। মাত্র ছয় বছরের বিবাহিত জীবন ওর।

পোশাকশিল্প-‘তিন হাজার টাকা’ by শাহদীন মালিক

সংবিধান নিয়ে আলোচনায় এখন অনেকেই বলছেন বা প্রশ্ন তুলছেন যে এতকাল পর ‘সমাজতন্ত্র’ কথাটিই সংবিধানে কীভাবে ফিরিয়ে আনা সম্ভব। সমাজতন্ত্র তো উঠে গেছে সারা বিশ্ব থেকে। উনি মারা গেছেন। অতএব উনাকে (সমাজতন্ত্রকে) নিয়ে টানাহেঁচড়া অবাস্তব।

ধর্ম-শবে বরাত সৌভাগ্য ও মুক্তির রজনী by মুহাম্মদ আবদুল মুনিম খান

শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ তাৎপর্যময় রজনী। পরম সৌভাগ্যের রাত। শবে বরাত বা লাইলাতুল বরাত সৌভাগ্যের রজনী হিসেবে ব্যাপক পরিচিত। ‘শব’ ফার্সি শব্দ, এর অর্থ রজনী বা রাত্রি। ‘বরাত’ শব্দটির ব্যবহার ফার্সি ও আরবি উভয় ভাষাতেই রয়েছে। ফার্সিতে ‘বরাত’

বাঘা তেঁতুল-দেশীয় অস্ত্রের ঠাট by সৈয়দ আবুল মকসুদ

জসীমউদ্দীনের অবিস্মরণীয় কীর্তি—তাঁর দুটি কাব্যগ্রন্থ: নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট। আজ যদি কবি বেঁচে থাকতেন তাহলে তাঁর কোনো কবিতার বইয়ের নামকরণ হতো: ‘দেশীয় অস্ত্রের ঠাট’। জসীমউদ্দীন যদিও পল্লির মানুষের কবি, সাজু ও রূপাদের প্রেম-পিরিতের কথাই যে শুধু লিখেছেন তাই নয়, মাথা-ফাটাফাটির কথাও আছে তাঁর কবিতায়।

অরণ্যে রোদন-ক্ষমতা কীভাবে মানুষকে বিচ্ছিন্ন করে by আনিসুল হক

একটা মজার লেখা পেয়েছি দি আটলান্টিক নামের অন্তর্জাল পত্রিকার ডেইলি ডিশ সংস্করণে। জোনাহ লেহরার নামের একজন বিখ্যাত আমেরিকান মনোবিজ্ঞান-লেখক জানাচ্ছেন, ক্ষমতা কীভাবে মানুষকে দূষিত করে। তাঁর মতে, আমরা যখন সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ি, তখন আর দশজন মানুষের অনুভূতিগুলো উপলব্ধি করা বন্ধ করে দিই।

নিয়ন্ত্রকদের অস্থিরতা অগ্রহণযোগ্য, বিনিয়োগকারীর সতর্কতা জরুরি-শেয়ারবাজারে বড় দরপতনে আতঙ্ক

শেয়ারবাজারে দর বাড়া ও কমা দুটোই স্বাভাবিক ঘটনা। তবে ক্রমাগত দাম বাড়তে থাকা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি হঠাৎ ব্যাপকভাবে দরপতনও কাম্য নয়; বিশেষ করে এই দরপতন যদি হয় পুঁজিবাজারসংক্রান্ত নীতিতে ঘন ঘন পরিবর্তনের কারণে।

আগামী দিনগুলো মঙ্গলময় হয়ে উঠুক এই রাতের কল্যাণে-পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত। মুসলমান সম্প্রদায়ের কাছে এটি ভাগ্য নির্ধারণের রাত। বরকতময় এই রাতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আল্লাহর অশেষ রহমত ও দয়া বর্ষিত হয়। এই রাতে ক্ষমাপ্রার্থনার মাধ্যমে ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর অনুগ্রহ লাভ করা যায়। পুণ্যময় এই রাত মুসলমান সম্প্রদায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

রবার্ট ফিস্ক-মনে পড়ে যৌথবাহিনীর বোমায় বেসামরিক লোকের মৃত্যুর কথা

পেছনের জীবন এমন করেই বর্তমান জীবনে ফিরে আসে। যে মেয়েটির ছবি এখানে দেওয়া হলো, এই মেয়েটির নাম রাফাত আল ঘোসাইন। ১৯৮৬ সালের ১৫ এপ্রিল মেয়েটিকে আমেরিকানরা হত্যা করে। তার মৃত্যুর এক দিন পর আমেরিকার সরকারি কর্মকর্তারা দাবি করেছিলেন, লিবিয়ার অ্যান্টি-এয়ারক্রাফট গান ফরাসি দূতাবাসের কাছাকাছি

গহন গহীন-জিশিন, সুনামি ও হিবিকুশা! by ফখরুজ্জামান চৌধুরী

কোনো দিন স্বপ্নের মতো সুন্দর দেশটি নিয়ে শোকগাথা লিখব, দূরবর্তী কল্পনায়ও ভাবিনি। প্রায় এক যুগ ধরে নিয়মিত জাপানে আসা-যাওয়ার কারণে নিজের অজান্তেই সূর্যোদয়ের দেশখ্যাত দেশটির প্রতি অন্য ধরনের মমত্ববোধ করতে শুরু করি। জাপানের সঙ্গে আমাদের সম্পর্কের সূচনা জ্যেষ্ঠ আত্মজার উচ্চশিক্ষা লাভের জন্য ফুকুওকা নগরীর কিউশু ইউনিভার্সিটিতে জাপান সরকারের বৃত্তি নিয়ে ভর্তি হওয়ার দিন থেকে।

বহে কাল নিরবধি-শেষ দেখতে সময় লাগবে by এম আবদুল হাফিজ

৩০ বছরের একচ্ছত্র শাসনের পর ক্ষমতাচ্যুতির সময় তাঁর হতদরিদ্র দেশের কাছে প্রাপ্ত পারিশ্রমিক ৪০ বিলিয়ন ডলার বাঁচাতে পেরে স্বৈরশাসক হোসনি মুবারক অবশ্য ফুরফুরে মেজাজেই থেকে থাকবেন। এদিকে আগামী দিনগুলোতে অবাধ স্বাধীনতা উপভোগের আশায় রাজপথে সফল একটি 'বিপ্লব' অনাগত মুক্তি ও অন্তত একটি চলনসই গণতন্ত্রের জন্য মিসরীয়দের উন্মাতাল করেছিল।

চরাচর-বিশ্ব পানি দিবস : বিশুদ্ধ পানি আর কত দূর by ধরিত্রী সরকার সবুজ

আজ ২২ মার্চ_বিশ্ব পানি দিবস। সবার কাছে সুপেয় পানি পেঁৗছে দেওয়ার প্রত্যয় নিয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি। পানিই এখন সারা বিশ্বের প্রধানতম সমস্যা। বিশ্বে এক শ কোটিরও বেশি মানুষ এখনো সুপেয় পানি থেকে বঞ্চিত। অন্যদিকে বৈশ্বিক উষ্ণায়নে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ক্রমেই সংকুচিত হচ্ছে মিঠা পানির উৎস।

কক্সবাজারকে বিদেশিদের কাছে কী করে আরো আকর্ষণীয় করা যায়? by ড. আবু এন এম ওয়াহিদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় ১৯৭৬ সালে শিক্ষাসফরে গিয়েছিলাম কক্সবাজারে। তখন কক্সবাজার সাগরতীরের একটি ছোট্ট মহকুমা শহর। দেশের শ্রেষ্ঠ পর্যটননগরী হলেও অন্য মহকুমা শহরের মতো কক্সবাজারেও তেমন কিছুই ছিল না। থাকার মতো একটাই জায়গা ছিল_হোটেল সাইমন বাংলাদেশ।

কল্পকথার গল্প-চাঁদের কপালে চাঁদ টিপ দেয় না by আলী হাবিব

পূর্ণিমা চলে গেল তিন দিন আগে। পূর্ণিমা তো মাসে মাসেই আসে। আসে আর যায়। চাঁদের কলা পূর্ণ হয়। অমাবস্যার পর চাঁদ আস্তে আস্তে বড় হয়। বড় হতে হতে পূর্ণতা পায় চাঁদ। কিন্তু সেদিন দিবাবসানে যে চাঁদ উঁকি দিল পৃথিবীর আকাশে, সে চাঁদের সঙ্গে অন্য চাঁদের তুলনা চলে না। 'সে রাতে রাত ছিল পূর্ণিমার'।

হাওরবাসীর অধিকার by মুহাম্মদ হাবিবুর রহমান

সাগরের মতো বিশাল জলাধারের নাম হাওর। হাওর সাগরের অপভ্রংশ। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া_এই সাতটি প্রশাসনিক জেলার ৭,৮৪,০০০ হেক্টর জলাভূমিতে ৪২৩টি হাওর নিয়ে দেশের হাওরাঞ্চল গঠিত। সুনামগঞ্জ জেলায় হাওরের সংখ্যা সর্বোচ্চ_১৩৩টি।

অভিযোগপত্র গ্রহণ-বিএনপিপন্থী ২৫ আইনজীবীর জামিন মঞ্জুর

ঢাকার আদালতে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি থানার দ্রুত বিচার মামলায় বিএনপিপন্থী ২৫ আইনজীবীর অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে এ মামলার অভিযোগপত্রও গ্রহণ করা হয়েছে। অভিযোগপত্রটি দাখিল করা হয়েছিল গত বৃহস্পতিবার।

বাজেটে অব্যাহত থাকছে সুবিধা by আবুল কাশেম

পুঁজিবাজারে বিদ্যমান সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি মার্চেন্ট ব্যাংকের করপোরেট ট্যাক্সের হার ৫ শতাংশ কমিয়ে ৩৭ দশমিক ৫০ শতাংশ করা হচ্ছে ২০১২-১৩ অর্থবছরে। এর ফলে আগামী অর্থবছরে পুঁজিবাজারে আরো স্থিতিশীলতা আসবে বলে আশা করছে সরকার।

শেয়ারবাজার-পরিচালকদের সময় বৃদ্ধির পক্ষে সবাই by তৌহিদুল ইসলাম মিন্টু

একসময় সময় না বাড়ানোর কথা বললেও এখন পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার স্বার্থে পরিচালকদের ছাড় দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন শেয়ারবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের এখন শেয়ার কেনার সময় দেওয়া যেতে পারে।

চুনাপাথরের খনির সন্ধান মিলল জয়পুরহাটে

জয়পুরহাটের পাঁচবিবিতে চুনাপাথরের খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। চুনাপাথরের এ খনি অঞ্চলটি দৈর্ঘ্যে ১২ কিলোমিটার ও প্রস্থে ৮ কিলোমিটার বিস্তৃত বলে ধারণা করছেন অধিদপ্তরের বিজ্ঞানীরা। অধিদপ্তরের মহাপরিচালক মুনিরা আক্তার চৌধুরী চুনাপাথর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশেষজ্ঞদের অভিমত-নিজস্ব অর্থায়নেই বাজেট প্রণয়ন সম্ভব by ফারজানা লাবনী

নতুন বাজেট হবে এক লাখ ৯০ হাজার কোটি টাকার। অভ্যন্তরীণ উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৯ হাজার ৬৭০ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ৭৪ শতাংশ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের সক্ষমতা বাড়িয়ে, কর প্রদান সহজ করে, করের হার কমিয়ে এবং আওতা বাড়িয়ে স্থানীয় উৎস থেকে আয় দ্বিগুণ করা সম্ভব। তখন সরকার নিজস্ব অর্থায়নেই দেশের পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন করতে পারবে।

হুইপের ওপর হামলা-দুই ওসি প্রত্যাহার পুলিশ বাদী হয়ে দুই মামলা

জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ শেখ আবদুল ওহাব, অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেকসহ সরকারি কর্মকর্তাদের ওপর বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলার সময় কর্তব্যে অবহেলার অভিযোগে দুই থানার ওসিকে প্রত্যাহার করেছে পুলিশ কর্তৃপক্ষ।

ভবদহে ক্ষোভের আগুন বহুদিনের by ফখরে আলম

এলাকার মানুষের দুঃখ 'ভবদহের জলাবদ্ধতা' নিরসনে সরকারের জোয়ারাধার গড়ার প্রকল্প নিয়ে গত শনিবার জাতীয় সংসদের হুইপের ওপর হামলাসহ যে তুলকালাম কাণ্ড ঘটল, তার পেছনে অনেক কারণ। জোয়ারাধারের বিপক্ষে চিংড়িঘের মালিকদের যেমন ইন্ধন রয়েছে, আছে প্রকল্পের প্রতি এলাকাবাসীর আস্থাহীনতা ও সন্দেহ।

যুক্তরাষ্ট্রের তিন লক্ষ্য by মেহেদী হাসান

দক্ষিণ চীন সাগর ও খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ, অর্থনৈতিক সম্ভাবনা এবং একক পরাশক্তি হিসেবে স্থায়ীভাবে প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা- প্রধানত এ তিন উদ্দেশ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র মোট নৌশক্তির ৬০ ভাগ মোতায়েন করতে চায়। অন্তত এমনটাই ব্যাখ্যা আন্ত্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের।

রমজানে পণ্যের দাম বেড়ে যাওয়া-কর্মকর্তা ও ব্যবসায়ীদের পাল্টাপাল্টি অভিযোগ

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির জন্য পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুললেন সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, পণ্যের পর্যাপ্ত মজুদ থাকার পরও ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে ফায়দা লুটে থাকেন।

চারদিক-নৌকাবাইচ by আকমল হোসেন

‘ছাড়িলাম হাসনের নাওরে/ হাসন রাজার নাওরে...।’ হাসন রাজার নাও কি না, সেটা বলা মুশকিল। একেক নৌকার একেক নাম। কখনো কোনো গ্রাম বা এলাকার নামে, কখনো শুধু একক কোনো ব্যক্তির—যে কিনা সেই নৌকার মালিক। তবু নাও তো! আর সেই নাও তো আর যেই-সেই নাও না।

পার্বত্য চট্টগ্রাম-জরিপ আগে না মালিকানা আগে by এ এম এম শওকত আলী

ভূমি অধিকারসহ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে আশির দশকের পর থেকেই পার্বত্য চট্টগ্রামে একটি অশান্ত পরিবেশ প্রায় স্থায়ী রূপ লাভ করে। ১৯৯৭ সালে ‘শান্তিচুক্তি’র মাধ্যমে এ অশান্ত পরিবেশ অনেকাংশে শান্ত হলেও সম্পূর্ণ হয়নি। কিছুদিন আগে খাগড়াছড়ি জেলায় আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়। এর মূল উৎস ভূমির মালিকানা।

দুই দু’গুণে পাঁচ-বিশ্বকাপ ও রেফারি রঙ্গ by আতাউর রহমান

গল্প আছে, একদা একটি বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করেছিল, ‘আচ্ছা বাবা, ফুটবল খেলোয়াড়দের দৃষ্টিশক্তি কমে গেলে ওঁরা কী হন?’ ‘ওঁরা রেফারি হয়ে যান।’ এই ছিল বাপের সংক্ষিপ্ত উত্তর। ছেলেটির বাবা ঠাট্টাচ্ছলে বললেও কথাটা যে মন্দ বলেননি, সদ্য সমাপ্ত এবারের বিশ্বকাপই তার প্রকৃষ্ট প্রমাণ।

বীজের অধিকার-জলবায়ু পরিবর্তন প্লাস খাদ্যনিরাপত্তা ইকুয়েল টু জিএম ধান! by ফরিদা আখতার

জলবায়ু পরিবর্তন যতই দুর্দশা বা সর্বনাশ বয়ে আনুক, কারও কারও ক্ষেত্রে পৌষ মাস হয়ে গেছে। আবহাওয়ার এই মতিগতি তাদের জন্য বড় ধরনের সুযোগ এনে দিয়েছে। জলবায়ু পরিবর্তনের দোহাই দিয়ে প্রকৃতির এই বিরূপ মনোভাব যেন শুধু প্রযুক্তি ব্যবহার করলেই সমাধান হয়ে যাবে।

সরল গরল-সংবিধান সংশোধনে কথা রাখবে আওয়ামী লীগ? by মিজানুর রহমান খান

বাহাত্তরের সংবিধানের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করি। সেটা ফিরে পেতে চাই। যুদ্ধাপরাধীদের বিচার চাই। ধর্মনিরপেক্ষতা চাই। প্রিয় কবি নির্মলেন্দু গুণ লিখেছিলেন, ‘তার আগে চাই সমাজতন্ত্র।’ তাঁর সঙ্গে সুর মিলিয়ে বলি, তার আগে চাই ১৯৯১ সালে আওয়ামী লীগের নেতাদের সংবিধান সংশোধনের প্রস্তাব বাস্তবায়ন।

অবিলম্বে তদন্তের মাধ্যমে বিহিত করা প্রয়োজন-বোর্ডের বই জালিয়াতি

২০১০-২০১১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর জন্য সৃজনশীল পদ্ধতির পাঠ্য বাংলা বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশ করার আগেই ‘উচ্চমাধ্যমিক বাংলা সংকলন’ নামে একটি পাঠ্যবই বাজারে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদে এনসিটিবির লোগো ব্যবহার করা হয়েছে, পেছনের মলাটে লেখা হয়েছে ‘সৃজনশীল ২০১০ সংশোধিত ও পরিবর্ধিত’।

আইন সংশোধনে স্থানীয় সরকার মন্ত্রণালয় তৎপর হোক-ইউপি-পৌরসভা নির্বাচন

নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রশিটানাটানিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভাগুলোর নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। এসব স্থানীয় সরকার সংস্থার মেয়াদ অনেক আগে শেষ হয়েছে, কিন্তু রাজনৈতিক টানাপোড়েন ও আইনি জটিলতার কারণে এত দিন নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি।

ডাকাতের হাতে by তারাপদ রায়

এতক্ষণ ভদ্রলোককে কেউই লক্ষ করেনি। ভদ্রলোক মেজের এক প্রান্তে দেয়াল ঘেঁষে গালে হাত দিয়ে বসে ছিলেন।
ঘরময় দুরন্ত উত্তেজনা ও বিশৃঙ্খলা। পুলিসের লোক, খবরের কাগজের লোক—কে কাকে লক্ষ করে! একটু আগে বাজারের পেছনে ব্যাঙ্কের এই একতলার ঘরে ডাকাতি হয়ে গেছে।

গুণীজন কহেন

কাপুরুষ হলো সেই ব্যক্তি যে ঘোর বিপদের সময় তার দুই পা দিয়ে চিন্তা করে।অ্যামব্রোস বিয়ার্স, মার্কিন লেখক
ভালো বই পড়া আপনার বাজে বই উপভোগ করার ক্ষমতাকে নষ্ট করে দেয়।ম্যারি অ্যান শ্যাফার, মার্কিন লেখক
একটা বই পড়ার দুটো উদ্দেশ্য থাকে। এক. সেটা উপভোগ করা। দুই. লোক দেখানো।

রসকারণ-মেয়েশিশুরা কেন গোলাপি জামা পরে? by আব্দুল কাইয়ুম

খুব ছোট শিশুরা দেখতে প্রায় একই রকম। কে ছেলে, কে মেয়েশিশু তা চেহারা দেখে বোঝা মুশকিল। এ জন্য বিশেষ রঙের পোশাক ব্যবহারের চল হয়। প্রাচীন ইউরোপে ধারণা করা হতো, শিশুদের আশপাশে সব সময় ভূত-পেতনি ঘোরাঘুরি করে, কিন্তু বিশেষ রং দেখলে ওরা পালিয়ে যায়, শিশুর ক্ষতি করতে পারে না।

বিতর্ক নিরসনের এখনই সময়-পুলিশ থেকে নিরাপদ দূরত্ব

এ জগতে কোনোভাবেই সবাইকে খুশি করা যায় না। নায়ক-নায়িকার মিল হয়, দর্শক তালি দেয়; ওদিকে ব্যর্থ ভিলেন মনে মনে গালি দেয়। জটিল পৃথিবী! এ পৃথিবীতেই পুলিশ সাংবাদিক মেরে আনন্দ পায়, আর সাংবাদিকেরা মার খেয়ে হাসপাতালে যায়।

নিরাপদ দূরত্বে থেকে পাওয়া সংবাদ-নিরাপদ দূরত্ব

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, সাংবাদিকদের নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহ করতে হবে। নিঃসন্দেহে এটি পুলিশি নির্যাতন থেকে বাঁচার চমৎকার একটি উপায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়ে ‘নিরাপদ দূরত্বে’ থেকে কিছু সংবাদ সংগ্রহ করেছেন আলিম আল রাজি

গোলটেবিল বৈঠক-নগরজীবনে শিশুরা

গত ১৪ মে ২০১২ প্রথম আলোর উদ্যোগে ‘নগর জীবনে শিশুরা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।সহযোগিতায় ছিল ইউনিসেফ। গোলটেবিলে অংশ নেওয়া সবার বক্তব্য সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।যাঁরা অংশ নিলেন
জাহাঙ্গীর কবীর নানক

চারদিক-স্বপ্নের শুরু যেখানে by মাহা নাশিতা মৃত্তিকা

বুকভরা স্বপ্ন আর দেশের প্রতি ভালোবাসা নিয়ে ছোট্ট এই দেশে পদার্পণ। ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসে বন্যার পানি ভেঙে স্ত্রী ও এক বছরের শিশুপুত্রকে নিয়ে আসেন এই দেশে। মনের জোর ও ভালো কিছু করার প্রত্যয় নিয়ে আজও তিনি বাংলাদেশে আছেন ১৩ বছর ধরে। যাঁর কথা বলছি তিনি কাং কিউটেক। জাতীয়তায় একজন কোরিয়।

গণমাধ্যম-সাংবাদিকের নিরাপত্তা ও রাষ্ট্রের জবাবদিহি by জহিরুল আলম

সাংবাদিকদের নিরাপত্তার কী অবস্থা এবং দোষী ব্যক্তিরা কেন, কীভাবে, কাদের প্রশ্রয়ে রেহাই পেয়ে যায় অথবা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধরাছোঁয়ার বাইরে থাকে—এই বিষয়গুলো জোরালোভাবে আলোচিত হয়েছিল গত মার্চে প্যারিসে ইউনেসকোর দ্বিবার্ষিক সম্মেলনে।

পাঠকের মন্তব্য: অনলাইন থেকে-পদ্মা সেতুই একদিন দেশের গলার কাঁটা হয়ে দাঁড়াবে

প্রথম আলোর অনলাইনে (prothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন-ভোটার তালিকা হালনাগাদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ কুঠিপাড়ার একজন তরুণী নতুন ভোটার হওয়ার জন্য ঘুষের দাবি সদর্পে প্রত্যাখ্যান করে বলেছেন, ‘লোকে ভোট নিয়ে রাজা-গজা হবে, আর আমরা ট্যাকা দিয়ে খাতায় নাম ল্যাখাব, তার দরকার নেই।’ ঘুষ না দিয়ে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

তরুণসমাজকেই নেতৃত্ব দিতে হবে-দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা

কোনো সমস্যা যখন সর্বগ্রাসী রূপ নেয়, তখন তা সারাতে নানামুখী উদ্যোগের বিকল্প নেই। দুর্নীতি এখন বাংলাদেশের এমনই এক সমস্যা। সরকারি নানা উদ্যোগ বা আইনি বাধ্যবাধকতা তৈরি করে দুর্নীতি মোকাবিলার উদ্যোগ যেমন জরুরি, তেমনি প্রয়োজন এর বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪১৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। জাফর ইমাম, বীর বিক্রম তুমুল যুদ্ধের দলনেতা ফেনী জেলার অন্তর্গত বিলোনিয়া। ১৬ মাইল লম্বা এবং ছয় মাইল প্রস্থ সরু এক ভূখণ্ড। এলাকাটি অনেকটা উপদ্বীপের মতো।

সংবর্ধনা-দায়িত্বশীল ব্যবসার স্বীকৃতি

‘বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড, ২০১২’-এ সম্মানিত হওয়ায় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে সংবর্ধনা দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। দেশের ১৭টি চেম্বার ও সমিতি এ সংবর্ধনার আয়োজন করে।
গতকাল রোববার রাতে স্থানীয় এক হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়।

হামলার ঘটনায় দুই ওসি প্রত্যাহার, দুই থানায় পৃথক মামলা-বিল কপালিয়ায় জোয়ারাধার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা by মাসুদ আলম

যশোরের ভবদহ এলাকার বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম-টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু করা নিয়ে অচলাবস্থা প্রকট আকার ধারণ করেছে। এই জোয়ারাধার নির্মাণের অংশ হিসেবে গত শনিবার পেরিফেরাল বাঁধের নির্মাণকাজ শুরু করতে গিয়ে এলাকাবাসীর হামলার শিকার হন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব ও অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক।

৩ বছরে নতুন উচ্চতায় দ্রব্যমূল্য by রাজীব আহমেদ

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হিসাবে ২০০৯ সালে একটি গামছা কিনতে মানুষের ব্যয় হতো ৯০ টাকা। ২০১১ সালে সেই গামছার দাম হয় ১৯০ টাকা। গামছার মতো বহু পণ্য প্রয়োজন হয় মানুষের সংসারে। সেগুলোর দামও বেড়েছে প্রায় একই রকম। ফলে চালসহ কয়েকটি পণ্যের দাম স্থিতিশীল থাকায় অর্থমন্ত্রী সন্তুষ্ট হলেও জনগণ স্বস্তিতে নেই।

যে কাউকে সচিব করবে সরকার! by আশরাফুল হক রাজীব

বেসরকারি পর্যায় থেকে সচিবসহ যেকোনো পর্যায়ে লোক নিয়োগের বিধান রেখে 'সরকারি কর্মচারী আইন, ২০১২'-এর খসড়া করা হয়েছে। এই নিয়োগ দেওয়াকে বলা হচ্ছে আউটসোর্সিং পদ্ধতি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, এর ফলে প্রশাসনে আরো বেশি দলীয়করণ হবে।

বাস টার্মিনালে চাঁদাবাজি

এমন অবৈধ তৎপরতা চলছে কিভাবে? বাস টার্মিনালে চাঁদাবাজির মহোৎসব চলছে। রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনাল তো বটেই, মফস্বলের চিত্রও প্রায় একই রকম। ৩ জুন কালের কণ্ঠের শীর্ষভাগে প্রকাশিত এ-সংক্রান্ত একাধিক অনুসন্ধানী প্রতিবেদনে প্রতীয়মান হয়, বাস টার্মিনালগুলো চাঁদাবাজদের মুঠোবন্দি হয়ে আছে।

নৃশংস, বীভৎস

বর্বর এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই নিষ্ঠুর! জঘন্য! না, কোনো বিশেষণেই ওদের প্রকাশ করা যাবে না। ওরা বিশেষণের পর্যায় থেকে আরো অনেক নিচে নেমে গেছে। মানব সমাজে মানুষেরই অবয়বে ওরা ঘুরে বেড়ায়। মানুষ বলে সবাই ওদের ভুলভাবে চেনে এবং দিনে দিনে এই সমাজে ওদের সংখ্যাই বেড়ে চলেছে।

পবিত্র কোরআনের আলো-তাবুক অভিযান থেকে যারা কৌশলে বিরত ছিল তাদের প্রতি র্ভৎসনা

৯৪. ইয়াতাযিরূনা ইলাইকুম ইযা-রাজাতুম ইলাইহিম; ক্বুল লা-তা'তাযিরূ লান্নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা-আনাল্লাহু মিন আখ্বারিকুম; ওয়াছাইয়ারা ল্লাহু আ'মালাকুম ওয়ারাসুলুহু ছুম্মা তুরাদ্দুনা ইলা- আ'লিমিল গাইবি ওয়াশ্শাহাদাতি ফাইউনাবি্বউকুম বিমা-কুনতুম তা'মালুন।

মিসর কি গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে? by ক্যাথেরিন ওয়েবার

মিসরের অন্তর্বর্তীকালীন সরকার ৩১ বছরের পুরনো জরুরি আইন প্রত্যাহার করেছে। ওই আইন নিরাপত্তা বাহিনীকে অসীম ক্ষমতা প্রদান করেছিল। কোনো অভিযোগ ছাড়াই নিরাপত্তা বাহিনীর সদস্যরা যে কাউকে যেকোনো সময় গ্রেপ্তার করার ক্ষমতা পেয়েছিল।

বিশেষ সাক্ষাৎকার : মাহবুবুল আলম-হুমকি-ধমকি মোকাবিলা করেই সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে

সাংবাদিক নির্যাতনের ঘটনা সাম্প্রতিককালে বেড়ে গেছে। রাজনৈতিক দলের কর্মী-সমর্থক থেকে শুরু করে সন্ত্রাসী এমনকি পুলিশ বাহিনীরও টার্গেট এখন সাংবাদিক। আক্রান্ত হচ্ছে সংবাদমাধ্যমের অফিস। এসব বিষয় নিয়ে কালের কণ্ঠের মুখোমুখি হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও দি ইনডিপেনডেন্টের সম্পাদক মাহবুবুল আলম।

হীরক রাজার দেশে পুলিশের বেশে by তাওহিদ মিলটন

গবেষক: রাজামশায়, রাজ্যে এমন কী ঘটেছে, আসতে হলো আবার
গত সপ্তায় না এলাম, এর ভেতরেই নতুন কাভার?
নিশ্চয় ঘটেছে ভয়ানক কিছু, তা না হলে রাজা কেন চুপ
কী এমন ঘটেছে রাজ্যে, কেন এমন তাহার রূপ?

সবার ওপরে পুলিশ সত্য তাহার ওপরে নাই! by লুৎফর রহমান রিটন

‘পুলিশ এখন আগের চেয়ে ভালো’
সাংবাদিকরা খামোখা চমকালো!
আগের থেকে অনেক ভালো পুলিশ
তাদের নিয়ে তবুও প্রশ্ন তুলিস!

এসএসসি ’১২ অদম্য মেধাবী-আশার আলো ছড়িয়েছে ওরা

কেউ দিনমজুরের কাজ করেছে, কেউ ছাত্র পড়িয়ে রোজগার করেছে। কর্মকার বাবার কাজে সহায়তা ও ঝিয়ের কাজ করতে হয়েছে সংসারে সহায়তার জন্য। এসব খেটে খাওয়া পরিশ্রমী ছেলেমেয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এদের কয়েকজনের জীবনগাথা নিয়ে আজকের প্রতিবেদন।

অর্থনীতির ভালো সূচকগুলো আরও খারাপ হয়েছে by শওকত হোসেন

অর্থনীতির সূচকগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে অর্থমন্ত্রীর সূচক। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ঠিকঠাক রাখতে অর্থমন্ত্রী এসব সূচকের দিকে তীক্ষ দৃষ্টি রাখেন। যেমন বাজেট ঘাটতি, ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ, ভর্তুকি ও সুদ পরিশোধ ব্যয়, লেনদেনের ভারসাম্য ইত্যাদি। অর্থমন্ত্রীর প্রতিটি সূচকই গত এক বছরে খারাপ হয়েছে।

রেলের বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা ও স্ত্রীদের সম্পদের হিসাব জমা-সরকারি চাকরি করেও একাধিক প্লট-বাড়ি

রাজধানীর পীরেরবাগে পাঁচ কাঠা প্লটের ওপর বাড়ি, পূর্বাচলে পাঁচ কাঠার সরকারি প্লট, চট্টগ্রামেও সাড়ে তিন কাঠার আরেকটি সরকারি প্লট, মাদারীপুরে গ্রামের বাড়িতে তিন একর কৃষিজমি। আরও আছে ১০ লাখ টাকার স্থায়ী সঞ্চয়ী আমানত (এফডিআর) ও নগদ এক লাখ ২৫ হাজার টাকা।

চরাচর-শিরায় শিরায় বহিছে অনল by ম. হাবিব

'বিস্মৃতির জলে ডুবাইতে মনে/আঁকা যে মূর্তি হৃদয়ের তলে/মুছিতে লো তাহা যতন করি! দেখ লো এখন আবারি হৃদয়/মরম-আঁধার হুতাশনময়/শিরায় শিরায় বহিছে অনল/জ্বলন্ত জ্বালায় হৃদয় ভরি!' পুরান ঢাকার স্বজন হারানো অসংখ্য মানুষ এই জ্বলন্ত জ্বালায় দিনাতিপাত করছে। আজ থেকে ঠিক দুই বছর এক দিন আগের ঘটনা।

সদ্য সনদপ্রাপ্ত পুলিশদের কথা by এ কে এম শাহনাওয়াজ

আমাদের দেশে বরাবরই পুলিশ সংবাদ শিরোনাম হয়। যেহেতু দেশে সাংঘর্ষিক রাজনীতি বিরাজ করে। রাজনীতিকদের আচরণে তেমন গণতান্ত্রিক ভাবধারা প্রকাশ পায় না। সরকারে থাকলে সরকারি পক্ষ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য পেশিশক্তি হিসেবে পুলিশ ব্যবহার করে। দলীয়করণের ফর্মুলায় পুলিশের নিয়োগপ্রক্রিয়া চলে।

সন্তান প্রতিপালনে ইসলামের শিক্ষা by আলী হাসান তৈয়ব

আমরা শুধু সন্তানের দৈহিক চাহিদারই তত্ত্বাবধান করি। তার আত্মিক চাহিদার প্রতি কোনো ভ্রূক্ষেপ করি না। অথচ এর গুরুত্ব প্রথমোক্তটির চেয়ে বেশি ছাড়া কম নয়। দৈহিক চাহিদাকে পরিতৃপ্তি দিতে পারে আত্মা। পক্ষান্তরে দৈহিক চাহিদার অপূর্ণতা সত্ত্বেও আত্মা পারে সুখী হতে। ইসলাম তাই সন্তানের উভয় চাহিদার প্রতি গুরুত্ব দিয়েছে।

আখেরাতে কৃতকর্মের জবাবদিহিতা by সৈয়দ শামছুল হুদা

সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সবাইকেই একদিন চলে যেতে হবে ইহকালের মায়া ত্যাগ করে অনন্তকালের দিকে। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, তোমাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদিওবা তুমি কাচের ঘরে আবদ্ধ থাক না কেন।

মুসলমানদের ঐক্যের গুরুত্ব by মুফতি এনায়েতুল্লাহ

একতাই বল; একতাই শক্তি। একতাবদ্ধ মানুষ, পরিবার, সমাজ ও রাষ্ট্র কখনও ক্ষতিগ্রস্ত হয় না বাইরের শত্রু দ্বারা। সংহত সমাজ ও সুশৃঙ্খল রাষ্ট্রের জন্য ঐক্য সবিশেষ জরুরি বিষয়। আর জাতিগতভাবে বরাবরই মানুষের কাছে ঐক্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে।

প্রত্যাশা সামান্যই by ইশা মোহাম্মদ

জাতির প্রত্যাশা ছিল প্রতি বছরের বাজেটে একটা কিছু 'নতুন' আসবে, যা বেঁচে থাকার জন্য নতুনভাবে অনুপ্রেরণা জোগাবে। বাজেট না দিলেও জাতি বাঁচে। প্রাচীনকালে বাজেট ছিল না, জাতি ছিল এবং বেঁচেই ছিল, তার জন্য প্রমাণ দাখিলের প্রয়োজন নেই; কিন্তু এখনকার বেঁচে থাকার সঙ্গে তখনকার বেঁচে থাকার বিরাট পার্থক্য আছে।

গুগল অনুবাদ-ওয়েবে বাংলা ভাষার নতুন সম্ভাবনা by একরামুল হক শামীম

অনলাইনে নানা কাজে আমরা সময় ব্যয় করি। আসুন, কিছুটা সময় ব্যয় করি ওয়েবের দুনিয়ার অন্য ভাষার সঙ্গে বাংলা ভাষার যোগাযোগকে সমৃদ্ধ করতে। প্রতিদিন কিছুটা সময় বাংলা অনুবাদের মান উন্নয়নে ব্যয় করলে আমরা অল্প সময়ের মধ্যে মানসম্মত অনুবাদ পাব।

ধর নির্ভয় গান-আবার এসেছে আষাঢ় by আলী যাকের

দুর্ভাগ্য হলেও সত্য যে, আমাদের সরকারগুলো কেবল তাদের ক্ষমতার সময়টি কোনোমতে কাটিয়ে দেওয়ার চিন্তায় বিভোর থাকে সবসময়। ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তাদের ভাবার সময় কোথায়? আমরাই-বা কেন এত বিচলিত হই সমাজ নিয়ে তাহলে? এই আষাঢ়ে আসুন না আমরা সবাই বেরিয়ে পড়ি বৃষ্টির ঘ্রাণ নিতে, বৃষ্টির আশীর্বাদ মেখে নিতে সারা শরীরে।

অরক্ষিত লেভেল ক্রসিং-দুর্ঘটনাতেও বোধোদয় নেই

দেশের বিভিন্ন স্থানে লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাস-ট্রাক-টেম্পোর সংঘর্ষ এবং এর পরিণতিতে অনেক হতাহত হওয়ার সচিত্র প্রতিবেদনগুলো সময় গড়িয়ে চলার সঙ্গে সঙ্গে আমরা বিস্মৃত হই। রেলওয়ে এবং সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরাও ভুলে যান লেভেল ক্রসিং নিরাপদ করার বারবার দেওয়া প্রতিশ্রুতি।

জজকোর্টের চিত্র-এ কেমন নৈরাজ্য?

ঢাকা জজকোর্ট এলাকায় এক শ্রেণীর দালাল ও টাউট চক্রের যে চিত্র বৃহস্পতিবার সমকালে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, তা উদ্বেগজনক। সাধারণভাবে ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে ভরসা হারিয়ে যাওয়ার পরই কেবল প্রতিকারের জন্য কেউ আদালতে যায়।

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে-টেলিফোনে নাগরিক মন্তব্য

সাংবাদিক নির্যাতন ও আদালত চত্বরে তরুণীর শ্লীলতাহানির জন্য সাম্প্রতিক সময়ে পুলিশ বাহিনী সমালোচিত। পুলিশ বাহিনীর নৈতিক অবক্ষয় নিয়ে অনেকেই কথা বলছেন। পুলিশ বাহিনী কীভাবে বদলাতে পারে সে বিষয়ে টেলিফোনে অভিমত জানিয়েছেন পাঠকরা।

মুদ্রানীতি-রুপির ব্যাপক দরপতন, টাকার কী হবে by মামুন রশীদ

বর্তমানে আমাদের অবস্থা ভারতের চেয়ে তেমন একটা আলাদা নয়। সে জন্য অর্থনীতির তত্ত্ব অনুযায়ীই ভারতের মতো বাংলাদেশেও একই ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় আমাদের সরকার ও সংশিল্গষ্ট সব সংস্থাকে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সতর্ক থাকতে হবে। উন্নয়ন অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে।

মহাযোগী বাবা লোকনাথ by বিষুষ্ণপদ ভৌমিক

জমিদার ও বিত্তবানরা শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিলেন মানুষকে আলোকিত করার উদ্দেশ্যে। একইভাবে মহাযোগী বাবা লোকনাথের জীবন ও দর্শনের আলোতে মানবকল্যাণে শিক্ষা ও স্বাস্থ্যসেবার কর্মযজ্ঞ প্রসারণের প্রয়াস চলছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, 'মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ।'

আইন-শৃঙ্খলা পরিস্থিতি-পুলিশ কি শোধরাবে না? by আবু সাঈদ খান

পুলিশ যা-ই করুক, তার দায় সরকারের ওপর বর্তাবেই। তাই এ বিষয়ে সরকারের একটি নীতিগত অবস্থান জরুরি। সেটি হচ্ছে, তারা হীন রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করবে না; নিয়োগ-পদোন্নতি-পোস্টিংয়ের ক্ষেত্রে আত্মীয়তা, আঞ্চলিকতা, দলীয় আনুগত্য বিবেচনায় আনা যাবে না।

বঙ্গবন্ধু সেতুর টোল-ত্রুটিপূর্ণ ব্যবস্থার দায় কার?

বঙ্গবন্ধু সেতুর দু'পাশে স্থাপিত নতুন টোল আদায় সিস্টেম এবং ওজন পরিমাপক যন্ত্রে ত্রুটি দেখা দিয়েছে। হস্তান্তরের এক মাসের মধ্যেই এটি অংশত অকার্যকর হয়ে পড়ায় ইতিমধ্যে সরকারের প্রায় ৬ কোটি টাকা গচ্চা গেছে বলে রোববার সমকালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি পর্যালোচনায় দেখা যায়,

ভবদহ এলাকা রণক্ষেত্র-ভালো উদ্যোগের মন্দ পরিণতি

যশোরের ভবদহ এলাকার বিল কপালিয়ায় জোয়ার-আধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে শনিবার মনিরামপুরে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। কথিত গ্রামবাসীদের হামলা এবং পুলিশি অ্যাকশনে আহত হয়েছেন জাতীয় সংসদের একজন হুইপ, একজন উপজেলা চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, পুলিশ কর্মকর্তাসহ অন্তত অর্ধশত।

নিত্যজাতম্-কার শেখার কথা, কে শেখে! by মহসীন হাবিব

গণতন্ত্র কী এবং গণতান্ত্রিক দেশের শাসকদের কেমন হওয়া উচিত তার একটি স্ট্যান্ডার্ড আমাদের চোখের সামনে ভাসে। মুশকিল হলো, দেশের রাজনৈতিক সংস্কৃতি এতটাই পিছিয়ে পড়েছে যে ওই স্ট্যান্ডার্ড অনুসরণ করার রাস্তা হারিয়ে গেছে।

ভিন্নমত-বাংলাদেশ অর্থনীতিতে পিছিয়ে পড়ছে যে কারণে by আবু আহমেদ

আমাদের অর্থনীতিটা উঠতে গিয়েও উঠতে পারছে না। কোনো কোনো ক্ষেত্রে অর্থনীতি পেছনে চলে যাচ্ছে। গত তিন বছর অব্যাহতভাবে দ্রব্যমূল্য বেড়েছে। মানুষের প্রকৃত আয় তথা ক্রয়ক্ষমতা অনেক কমে গেছে। তিন বছরে যদি মোট ৩৬ শতাংশ মূল্যস্ফীতি ঘটে, তাহলে এটা বলা যায় একজন স্থির আয়ের মানুষ আগের তুলনায় ৩৬ শতাংশ দরিদ্র হয়েছে।