Thursday, May 29, 2025
চীনকে বাগে আনতে ট্রাম্পকে যে পথে হাঁটতে হবে by ই ফুসিয়ান
সমস্যা হলো ট্রাম্পের ‘চিকিৎসা পদ্ধতি’। তিনি যেন অস্ত্রোপচার করতে চাচ্ছেন করাত দিয়ে, যা কিনা রোগীকেই মেরে ফেলতে পারে। অথচ দরকার ছিল আরও সূক্ষ্ম স্ক্যালপেল (অপারেশনের জন্য ব্যবহার্য ধারালো ছুরি)। সরলভাবে বললে, ট্রাম্প সমস্যার ধরন বুঝলেও তাঁর সমাধানের পথটা খুব রুক্ষ আর বিপজ্জনকভাবে বেছে নিয়েছেন।
বর্তমানে যেটা আমরা আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্যের নিয়মকানুন দেখি (যেমন বিভিন্ন দেশের মধ্যে পণ্যের লেনদেন ও ডলারের গুরুত্ব), তার সবকিছু তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ব্রেটন উডস নামের একটি জায়গায় অনুষ্ঠিত এক বড় সম্মেলনে। তখন ইউরোপ ছিল যুদ্ধের ধ্বংসস্তূপ আর যুক্তরাষ্ট্র ছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। ১৯৪৮ সালে ওই সম্মেলনের চার বছর পর দুনিয়ার অর্ধেকের বেশি পণ্য একা যুক্তরাষ্ট্রই তৈরি করত।
তবে সেই সময় যে ‘নির্ধারিত বিনিময় হার’ (ফিক্সড এক্সচেঞ্জ রেট) চালু করা হয়েছিল, মানে একেক দেশের মুদ্রার মান একভাবে বেঁধে দেওয়া হতো, তবে সেটি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য ভালো হয়নি। এর ফলে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্প দুর্বল হতে শুরু করে। ১৯৫৩ সালে বিশ্বে উৎপাদিত সব পণ্যের ৫৫ শতাংশ যেটি একা যুক্তরাষ্ট্র তৈরি করত, সেটি ১৯৭০ সালে ২৪ শতাংশে নেমে আসে।
এই অবস্থায় প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭১ সালে বড় একটি সিদ্ধান্ত নেন। তিনি মার্কিন ডলারকে সোনার মানের সঙ্গে যুক্ত থাকার নিয়ম থেকে আলাদা করে দেন। এর ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের অবস্থা কিছুটা স্থির হয়। পরবর্তী ৩০ বছর ধরে অবস্থা মোটামুটি একই রকম থাকে।
সরল করে বললে, যুদ্ধের পর যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় কারখানা ছিল দুনিয়ার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু ভুল নিয়মে তাদের উৎপাদন দুর্বল হয়। পরে কিছু বড় সিদ্ধান্তের মাধ্যমে তারা আবার নিজেদের অবস্থান কিছুটা ঠিক করে নেয়।
ডলারকে সোনার মান থেকে বিচ্ছিন্ন করার এক বড় প্রভাব হলো যুক্তরাষ্ট্র আগে যে আয় করত (অর্থাৎ রপ্তানি করে যা পেত), তার চেয়ে বেশি খরচ করা শুরু করে (অর্থাৎ আমদানি বেশি করে)। ফলে ধীরে ধীরে তারা দুনিয়ার সবচেয়ে বড় ঘাটতির দেশ হয়ে ওঠে। আর এই সুযোগে জাপান তাদের উৎপাদন খাত অনেক বড় করে তোলে।
এরপর ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্র বিশ্বের বড় অর্থনৈতিক শক্তিগুলোর (জাপান, পশ্চিম জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য) সঙ্গে এক চুক্তি করে, যার মাধ্যমে ডলারের মূল্য কমিয়ে দেয়। এতে কিছুদিনের জন্য আমদানি কমে যায় এবং বাণিজ্যঘাটতি কিছুটা কমে। কিন্তু ১৯৯৪ সালে নাফটা নামে একটা মুক্তবাণিজ্য চুক্তি চালু হয়, আর ২০০১ সালে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যোগ দেয়। তখন ব্যাপক হারে সস্তা চীনা পণ্য মার্কিন বাজারে ঢুকতে থাকে।
২০০১ থেকে ২০২১ সালের মধ্যে দুটি বিষয় ঘটে। প্রথমত, যুক্তরাষ্ট্রের রপ্তানি ও আমদানির অনুপাত ৬৫ শতাংশ থেকে কমে ৪৫ শতাংশে চলে আসে। মানে আমদানি বাড়ে, রপ্তানি কমে। দ্বিতীয় ঘটনাটি হলো, তাদের উৎপাদনের পরিমাণ, যা একসময় দুনিয়ার ২৫ শতাংশ ছিল, তা নেমে ১৬ শতাংশে নেমে যায়।
এই তথ্যগুলো বলছে, যুক্তরাষ্ট্রের শিল্প খাত ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে আর এর পেছনে আন্তর্জাতিক বাণিজ্যনীতি অনেকটা দায়ী। ট্রাম্প এই দুর্বলতার দিকটা ঠিকই ধরেছেন। তবে তিনি যে কৌশল নিচ্ছেন, যেমন সবার ওপর একসঙ্গে শুল্ক বসিয়ে দেওয়া, সেটি সমস্যা কমানোর বদলে আরও জটিল করে তুলতে পারে।
তবে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো চীন নিজেও তাদের অতিরিক্ত পণ্য উৎপাদন বা ওভারক্যাপাসিটি সমস্যার কারণে বেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। মানে শুধু যুক্তরাষ্ট্র নয়, চীনও সমস্যায় আছে।
শিশুরা অনেক কিছু ব্যবহার করে, যেমন খেলনা, জামা–কাপড়, খাবার, শিক্ষা, ইত্যাদি। তাই কোনো পরিবারে যত বেশি শিশু থাকে, তত বেশি খরচ হয়। কিন্তু চীনে অনেক দিন ধরে এক সন্তান নীতি চলায় এখন তাদের শিশুদের সংখ্যা অনেক কম। এর ফলে একদিকে যেমন পরিবার ছোট হয়েছে, অন্যদিকে তাদের খরচও কমে গেছে। এই কারণেই চীনে মানুষের আয় কম এবং তারা বাজারে খুব বেশি জিনিসপত্র কেনে না।
চীনের পরিবারগুলো যত কম খরচ করে, ততই চীনের ভেতরে (দেশের মধ্যে) জিনিসপত্র বিক্রি কম হয়। তাই তারা বাধ্য হয়ে অনেক পরিমাণে পণ্য তৈরি করে অন্য দেশে রপ্তানি করে। ২০২৩ সালে চীন প্রায় ১ দশমিক ৮৬ ট্রিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা তাদের পুরো জিডিপির ১০ দশমিক ৫ শতাংশ।
এই জায়গাতেই যুক্তরাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, মার্কিনরা অনেক জিনিস কেনেন ও ব্যবহার করেন। আবার ডলার হলো বিশ্বের প্রধান মুদ্রা, তাই যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে অনেক পণ্য কিনতে পারে এবং সব দেশই যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি করতে চায়। চীনের অতিরিক্ত পণ্যের জন্য তাই যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় ক্রেতা। এই দুই দেশের এমন সম্পর্ককে ইতিহাসবিদেরা বলছেন ‘চিমেরিকা’ (চীন আর আমেরিকা মিলিয়ে এই নাম)।
এই সম্পর্ক শুরুতে দুই দেশের জন্যই উপকারী মনে হলেও পরে সমস্যা তৈরি করে। যুক্তরাষ্ট্রের ভেতরের শিল্প ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, কারণ, সস্তা চীনা পণ্য মার্কিন বাজারে ঢুকতে থাকে। আর চীনের ভেতরে নিজের মানুষের চাহিদা এত কম যে তারা সব সময় বাইরে পণ্য বিক্রি না করলে চলতে পারে না।
চীন এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে। সেখানে এখন এক সন্তান নীতির পরিবর্তে এখন দুই সন্তান বা তিন সন্তান নিতে দেওয়া হচ্ছে। কিন্তু সাধারণ পরিবার এত কম আয় করে যে তারা আর বেশি সন্তান নিতে চায় না।
চীন সরকার এখন ভাবছে, তাদের কাছে তো অনেক ইঞ্জিনিয়ারিং পাস করা তরুণ আছেন, তাই তাঁদের দিয়ে অর্থনীতি এগিয়ে নেওয়া যাবে। কিন্তু সমস্যা হলো, এই তরুণেরা চাকরি খোঁজেন যেসব জায়গায়, সেখানে খুব কম চাকরি আছে। তাই দেশে বেকারত্ব বাড়ছে, নতুন বিয়ের সংখ্যা কমে যাচ্ছে, যার মানে হচ্ছে জন্মহারও কমছে।
এসব সমস্যা সমাধানে যদি যুক্তরাষ্ট্র (বিশেষ করে ট্রাম্প) সব দেশের ওপর বড় বড় শুল্ক বসিয়ে দেয়, তাহলে শুধু চীন নয়, পুরো বিশ্ববাণিজ্যই বড় বিপদে পড়বে। কারণ, যুক্তরাষ্ট্রের যে বিশাল বাণিজ্যঘাটতি, তার সঙ্গে চীনের অতিরিক্ত রপ্তানি ভারসাম্য তৈরি করে।
ট্রাম্প যদি সত্যিই যুক্তরাষ্ট্রের শিল্প ও অর্থনীতিকে শক্তিশালী করতে চান, তাহলে সেটা চীন থেকেই করতে হবে। অর্থাৎ চীনের জন্মহার বাড়ানো এবং সাধারণ মানুষের আয় বাড়ানোর ভেতরেই মূল সমস্যা নিহিত। কিন্তু এই কাজ শুল্ক বসিয়ে (ট্যারিফ দিয়ে) করা সম্ভব নয়। এটা করতে হলে চীনকে তার ভেতরের সমাজ ও অর্থনীতি নিয়ে বড় পরিকল্পনা করতে হবে।
* ই ফুসিয়ান উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী। তিনি চীনের এক সন্তান নীতির বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
- স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: সারফুদ্দিন আহমেদ
![]() |
| এক সন্তান নীতি থেকে সরে এসেছে চীন রয়টার্স |
Thursday, April 10, 2025
বিশ্বকে বদলে দেয়ার অভিনব সব ধারণা আমাদের আছে: বিনিয়োগ সম্মেলনে ড. ইউনূস
বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সম্মেলনের আয়োজন করেছে।
স্পেন থেকে অস্কার গার্সিয়া, যুক্তরাজ্য থেকে রোজি উইন্টারটন এবং বাংলাদেশ থেকে নাসিম মঞ্জুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের ব্যবসা এবং বিনিয়োগ সম্ভাবনার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়ী, নির্বাহী এবং নীতিনির্ধারকেরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। শীর্ষ সম্মেলনে বিশেষভাবে জুলাই গণঅভ্যুত্থানের পর গৃহীত অর্থনৈতিক সংস্কার এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পাইপলাইন গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়।
অধ্যাপক ইউনূস বলেন, আপনি যদি কোনো লক্ষ্য নিয়ে ব্যবসা করতে চান, তাহলে বাংলাদেশই আপনার সেই জায়গা। বাংলাদেশ কাজ করে দেখায়, আর একবার কেউ শুরু করলে অন্যরাও তার অনুসরণ করে।
কীভাবে মানুষ ব্যবসার মাধ্যমে সুখী হয়, তার বর্ণনা করে তিনি বলেন, ‘টাকা উপার্জন করে মানুষ নিঃসন্দেহে আনন্দ বা সুখ পায়, কিন্তু অন্যকে সুখী করার মধ্যে অতিরিক্ত আনন্দ বা সুখ নিহিত রয়েছে।’
সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে ব্যবসায়ীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যদি আপনি বাংলাদেশে ব্যবসা করেন, তাহলে আপনি সুখ এবং অতিরিক্ত আনন্দ দু’টিই পাবেন। কোনো খরচ ছাড়াই এই অতিরিক্ত আনন্দ আপনি লাভ করতে পারেন এবং এটি করে আপনি গর্বিত হবেন। অধ্যাপক ইউনূস বলেন, তিনি শুধু বাংলাদেশ নয়, বরং পুরো এই অঞ্চলকেই দেখেন যেখানে বিশাল সম্ভাবনা রয়েছে। তিনি একসঙ্গে অর্থ উপার্জন এবং মানুষের জীবন পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আপনাদের প্রতিটি প্রতিষ্ঠান এই অতিরিক্ত সুখ বা আনন্দ উপভোগ করতে পারবে, যদি তারা তাদের প্রভাব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে।
অধ্যাপক ইউনূস বলেন, ব্যবসা-বাণিজ্য বিশ্ব বদলে দেয়ার একটি শক্তিশালী হাতিয়ার এবং এর মাধ্যমে নতুন সভ্যতা গঠনের ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি বলেন, আমি বলছি, আমরা ‘তিন শূন্য’র একটি পৃথিবী তৈরি করতে পারি। এটা সরকার দিয়ে নয়, ব্যবসার মাধ্যমে করা সম্ভব। কারণ এটা সরকারের কাজ নয়, বরং ব্যক্তিমাত্র, মানুষ হিসেবে আমাদের কাজ। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা মানুষ। আমরাই বিশ্বকে বদলে দিতে পারি।’
১৯৭৪ সালে বাংলাদেশের দুর্ভিক্ষের সময় মানুষের নিদারুণ কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময় প্রায় ১৫ লাখ মানুষ খাদ্যের অভাবে মৃত্যুবরণ করেন। তবে ১৯৭৪ সাল থেকে এই স্বল্প সময়ের যাত্রায় আমরা এক অভূতপূর্ব অবস্থানে চলে এসেছি। বিদেশি বিনিয়োগকারীদের তিনি বলেন, আপনারা আমাদের এই অগ্রযাত্রায় শামিল হন।
এদিকে বাংলাদেশের অর্থনীতিতে ‘গুরুত্বপূর্ণ অবদানের’ স্বীকৃতিতে এই অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। অনুষ্ঠানে তার হাতে নাগরিকত্বের প্রয়োজনীয় ডকুমেন্ট তুলে দেয়া হয়। এর মাধ্যমে একজন বিদেশি বিনিয়োগকারী হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখায় নাগরিক না হয়েও ‘সম্মানিত নাগরিক’ মর্যাদা পেলেন কিহাক সাং। কিহাক সাং বাংলাদেশে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম। ১৯৮০ সাল থেকে তিনি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছেন। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত। কিহাক সাংসহ মোট পাঁচজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উদ্ভাবনে-ফ্যাব্রিক লাগবে লিমিটেড, বিদেশি বিনিয়োগে-বিকাশ, স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ওয়ালটনকে এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড-২০২৫’-এর ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের তৃতীয় দিনে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে, দেশের বাণিজ্য ও বিনিয়োগ কৌশল নিয়ে সেমিনারের আয়োজন করে এফবিসিসিআই। সেমিনারের শুরুতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিদ্যমান নীতিগুলো নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। বিনিয়োগ-সংক্রান্ত ঝুঁকি ও চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা হয়েছে। এগুলোর সমাধান করা হচ্ছে। বর্তমান সরকার অবকাঠামোতে বেশি বিনিয়োগ আকর্ষণ করছে।
এদিকে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ এ কর-স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের সুরক্ষায় প্রয়োজনীয় আইন প্রণয়ন করবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য একটি প্রয়োজনীয় আইন প্রণয়ন করবো; যা নিশ্চিত করবে ন্যায্য আচরণ, কর-স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের অধিকার। এ আইনি কাঠামো প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা দেবে এবং বাংলাদেশকে একটি স্বচ্ছ ও দীর্ঘমেয়াদি ব্যবসাবান্ধব দেশ হিসেবে তুলে ধরবে।
সন্ধ্যায় বিনিয়োগ সম্মেলনের তৃতীয়দিনের আয়োজনের উপর অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিশ্বব্যাপী উন্নতমানের নিটেড টেক্সটাইল, ডাইং প্রসেস এবং পোশাক উৎপাদনের জন্য চীনভিত্তিক স্বনামধন্য পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই লক্ষ্যে বিডা ও হান্ডা টেক্সটাইল কোং লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই করা হয়। তারা অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন টেক্সটাইল ও ডাইং খাতে ১০০ মিলিয়ন ডলার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আওতাধীন পোশাক শিল্পে ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বেশ কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে অন্যতম হলো- পোশাক, ফার্মাসিউটিক্যাল ও কৃষি অন্যতম।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে। আমরা চিন্তাভাবনা করেছি ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাবো। সংযুক্ত আরব আমিরাতে জেবেল আলী পোর্ট আছে, সেটি আমিরাতের অর্থনীতিতে ২৫ শতাংশ অবদান রাখে। সেই বন্দরের মতো করে আমরা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাছাকাছি কোনো এক জায়গায় এই ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি।
চৌধুরী আশিক মাহমুদ জানান, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়ম এসেছেন আমাদের প্রোগ্রামে অংশ নিতে। তিনি আমিরাতের একজন ভিআইপি, এমনকি রাজপরিবারের খুব কাছের লোক। উনি একটা ছোট্ট প্রোগ্রাম করেছেন এখানে। তবে তার প্রোগ্রাম ফুল ছিল, এমনকি অনেক দর্শককে আমরা জায়গা দিতে পারিনি। ডিপি ওয়ার্ল্ড থেকে কারিগরি বিশেষজ্ঞ নিয়ে, বিভিন্ন সহায়তা নিয়ে আমরা ফ্রি ট্রেড জোন করার চেষ্টা করছি। এটি ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সফরের মূল উদ্দেশ্য ছিল।
এ সময় তিনি জানান, এবারের সামিটে এমন সাড়া পাওয়া গেছে যে, অনেককে জায়গা দেয়া যায়নি। অনেকে জায়গা না পেয়েও এসেছেন বিনিয়োগকারীদের দেখা পেতে। সেজন্য আমরা ভাবছি, আগামী সামিট চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিয়ে যাবো। এটার চাহিদা ওখানেই বেশি।

Thursday, April 3, 2025
ট্রাম্পের ‘লিবারেশন ডে’, বিশ্ব বাণিজ্যে নয়া ঝুঁকির শঙ্কা
এ খবর দিয়ে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইতিমধ্যেই চীন, কানাডা, মেক্সিকোর পণ্য আমদানিতে শুল্ক দিয়েছেন ট্রাম্প। এর পাশাপাশি ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানিতেও অতিরিক্ত শুল্ক দিয়েছে তার প্রশাসন। এছাড়া গাড়ির ওপর এ সপ্তাহেই আসতে পারে শুল্ক বৃদ্ধির ঘোষণা। এখন শুধু ট্রাম্প প্রশাসনের বিস্তারিত শুল্ক পরিকল্পনা প্রকাশটাই বাকি আছে। তবে আজই (বুধবার) এসব জল্পনা-কল্পনার অবসান হতে পারে। যেহেতু হোয়াইট হাউস দিনটিকে লিবারেশন ডে হিসেবে ঘোষণা দিয়েছে।
ট্রাম্পের শুল্ক পরিকল্পনা কতটা বিস্তৃত হতে পারে এ বিষয়টি এখনও নিশ্চিত করেনি হোয়াইট হাউস। তবে এ বিষয়ে নানা মত দিয়েছেন বিশ্লেষকরা। গত বছর নির্বচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক দেয়ার পক্ষে ছিলেন ট্রাম্প। তবে ক্ষমতায় আসার পর তা ২০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে তিনি ধারাবাহিক হুমকি দিচ্ছেন। এদিকে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত কর দেয়া হতে পারে বলেও জানিয়ে রেখেছেন। আরেকটি বিষয়ে জোর দিয়েছেন ট্রাম্প। তা হচ্ছে- পাল্টাপাল্টি শুল্ক নীতি। যে দেশ যত শতাংশ শুল্ক দেবে তিনিও সেই দেশের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করবেন। ফেব্রুয়ারিতে তিনি বলেছেন, এটা খুবই সাধারণ ব্যাপার। তারা আমাদের শুল্ক দিলে আমরাও তাদের দিব।
ট্রাম্পের এই শুল্ক নীতির প্রভাব শুধু বৈশ্বিক বাণিজ্যে পড়বে তা নয়, বিশ্ব রাজনীতিতেও পরিবর্তন আনতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। বুধবার ট্রাম্প যে শুল্ক পরিকল্পনা ঘোষণা করবেন তা নিয়ে পরিস্থিতি ইতিমধ্যেই জটিল হতে শুরু করেছে। তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রায় প্রতিটি দেশ সতর্ক নজর রাখছেন হোয়াইট হাউসের দিকে। ইউরোপের মিত্র দেশগুলোকেও ছেড়ে কথা বলেননি ট্রাম্প। এতে তারাও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। যদি সত্যিই এমনটা ঘটে তাহলে বিশ্ব পুঁজিবাজারে এর নেতিবাচক প্রভাব তৈরি হবে। রপ্তানির ওপর দুই অঙ্কের শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপের দেশগুলো। কেননা ট্রাম্প বছরের শুরুতে ইউরোপীয় পণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন।
কোন কোন দেশ ট্রাম্পের শুল্ক আরোপের আওতায় পড়বে তা এখনও নিশ্চিত করেনি তার প্রশাসন। তবে বুধবারের ঘোষণায় অনেক দেশের নাম আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ সপ্তাহের রোববার ট্রাম্প বলেছেন, নতুন শুল্ক সকল দেশের জন্যই প্রযোজ্য হতে পারে। নির্বাচনী প্রচারণাতেও এমন ইঙ্গিত ছিল। কেননা বৃটেনের মতো মিত্র রাষ্ট্রকেও ট্রাম্পের শুল্ক নীতি আশাহত করেছে। দেশটির ধারণা ছিল তারা হয়ত ওই শুল্ক পরিকল্পনার বাইরে থাকবে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। যদিও এখন পর্যন্ত কেউ কেউ মনে করছেন ট্রাম্পের হাত থেকে হয়ত রক্ষা পাবে বৃটেন। যদিও কীভাবে এবং কোন কোন দেশ লক্ষ্য করে শুল্ক দেয়া হবে তা স্পষ্ট নয়।

Monday, January 6, 2025
সৌদি আরবের আরামকো তিনবার এসেছিল, বাংলাদেশে স্বাগত জানানো হয়নি: সৌদি রাষ্ট্রদূত
আজ রোববার ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনায় এমন অভিযোগ করেছেন। একই অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, আমাদের দেশ সবচেয়ে ভালো বিনিয়োগবান্ধব, কিন্তু প্রকৃতপক্ষে এটি সব সময় সত্যি নয়। বর্তমান সরকার অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছে এবং বিনিয়োগকারীদের জন্য আমরা ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছি।’ এখন যদি সৌদি বিনিয়োগকারীরা আসেন তবে ভালো একটি পরিবেশ দেখতে পাবেন বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।
সৌদি রাষ্ট্রদূত ও পররাষ্ট্র উপদেষ্টা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনার বিষয়ে নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রতিবেদনটি প্রকাশ করেছে। কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে মন্ত্রণালয় এবারই প্রথম কোনো প্রতিবেদন প্রকাশ করা হলো।
সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনবার বাংলাদেশে এসেছিল, কিন্তু তাদের কেউ স্বাগত জানায়নি। যখন তারা প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী, সচিব ও আমলাদের কাছে যায়— তাদের পথ আটকে দেওয়া হয়। কারণ, কিছু লোক ছিলেন যাঁরা শুধু নিজেদের স্বার্থটাই দেখেছেন। কিন্তু আমরা অতীত নিয়ে কথা বলব না। আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব।’ তিনি বলেন, আরামকো বাংলাদেশে আসতে আগ্রহী। সংস্থাটির বঙ্গোপসাগরে একটি তেল শোধনাগার স্থাপন করতে চায়। এখানে একটি তেল শোধনাগার থাকলে এবং তেলজাতীয় পণ্য উৎপাদন করলে সেখান থেকে বাংলাদেশ ও এই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারবে। তিনি আরও বলেন, ‘যদি আমরা চট্টগ্রাম থেকে জেদ্দা বা দাম্মামের মধ্যে একটি সুমদ্রপথ তৈরি করতে পারি, তবে সেটি বাংলাদেশ ও এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আনবে। এই তেল শোধনাগারের পণ্য চীন, ভারত ও প্রতিবেশী দেশগুলোতে পাঠানো সম্ভব।’
আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, দুর্নীতি ও অন্যান্য বিষয়ের পাশাপাশি অতীতে অনেক ভুল নীতি গ্রহণ করা হয়েছিল। এ জন্য মূল্য দিতে হচ্ছে। বিগত সরকারের সময়ে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান স্যামসাং কোম্পানিকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সৌদি কোম্পানি আরামকোকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা সংস্কারের লক্ষ্যে এক থেকে দেড় বছরের জন্য এসেছি। আমরা বেশি দিন থাকব না। কিছু ভালো কাজের উদাহরণ রেখে যেতে চাই। আমরা পদচিহ্ন রেখে যাব, অন্যরা যেন সে পথে এগিয়ে যেতে পারেন।’
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। আমাদের জন্য ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক বিবেচনায় সৌদি আরবের গুরত্ব অনেক। অনেক দেশ আমাদের মুক্ত বাণিজ্য করার কথা বলছে। আমরা মুক্ত বাণিজ্য করার জন্য প্রস্তুত হচ্ছি। বাণিজ্যের ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। সরকারের একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের সহায়তা দরকার।’
বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য অনেক কিছু করতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এই বাস্তবতা মেনে নিতে হবে। বর্তমান সরকার অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছে। এখন সৌদি বিনিয়োগকারীরা এলে ভালো পরিবেশ দেখতে পাবেন।
পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) নজরুল ইসলাম এবং পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক এম মাসরুর রিয়াজ।
![]() |
| সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান আলোচনা সভায় বক্তব্য দেন। ঢাকা, ৫ জানুয়ারি। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে |
Saturday, November 16, 2024
কোন পথে অর্থনীতি? by এমএম মাসুদ
তবে দেশের অন্যতম প্রধান ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে প্রতি মাসে পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) প্রকাশ করে, তাতে দেখা যাচ্ছে, দেশে জুলাই ও আগস্ট মাসের ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসেও অর্থনীতি সংকোচনের ধারায় ছিল। তবে আগস্ট মাসের তুলনায় সংকোচনের গতি সামান্য কমেছে। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে পিএমআইয়ের মান ৬.২ পয়েন্ট বেড়েছে। অর্থাৎ আগস্ট মাসের তুলনায় অর্থনীতি উন্নতির দিকে। সেপ্টেম্বর মাসে পিএমআই সূচক ছিল ৪৯.৭, আগস্ট মাসে যা ছিল ৪৩.৫। পিএমআই সূচকের মান ৫০-এর নিচে থাকার অর্থ হলো, অর্থনীতি সংকুচিত হয়েছে।
উচ্চ মূল্যস্ফীতি: সাম্প্রতিক সময়ে অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক হচ্ছে মূল্যস্ফীতি। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যমতে, অক্টোবরে দেশের মূল্যস্ফীতি বেড়ে ১০.৮৭ শতাংশ হয়েছে। এর আগে সেপ্টেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ৯.৯২ শতাংশ ও আগস্টে ছিল ১০.৪৯ শতাংশ। বিবিএস বলছে, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২.৬৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ১০.৪০ শতাংশ। অক্টোবরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯.৩৪ শতাংশে দাঁড়িয়েছে, যা এক মাস আগে ছিল ৯.৫ শতাংশ।
শিল্প খাতে প্রবৃদ্ধি কমেছে: গত অর্থবছরের শেষ বা চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩.৯৮ শতাংশ। অথচ তার আগের অর্থবছরের একই প্রান্তিকে এই খাতে প্রবৃদ্ধি হয়েছিল দুই অঙ্কের (ডাবল ডিজিট) ঘরে- ১০.১৬ শতাংশ। অর্থনীতির প্রধান চালিকাশক্তি শিল্প খাতের প্রবৃদ্ধি তলানিতে নেমে আসার কারণেই গত ২০২৩-২৪ অর্থবছরের শেষ প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩.৯১ শতাংশে নেমে এসেছে। ২০২২-২৩ অর্থবছরের একই প্রান্তিকে এর চেয়ে প্রায় দ্বিগুণ ৬.৮৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল দেশে।
এফডিআই কমেছে: আয় ফেরত আনার ভোগান্তি, অস্থিতিশীল বৈদেশিক মুদ্রা পরিস্থিতি এবং অন্যান্য অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ২০২৩-২৪ অর্থবছরে দেশের নিট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) বা বিদেশি সরাসরি বিনিয়োগ আগের বছরের তুলনায় ৮.৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১৬১ কোটি (১.৬১ বিলিয়ন) নিট বিদেশি বিনিয়োগ এসেছে দেশে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৮.৭ শতাংশ কম।
রাজস্ব আদায়ে বড় ঘাটতি: রাজনৈতিক অস্থিরতার ধকল কাটাতে পারছে না রাজস্ব খাত। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী শিথিল অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রভাব দেখা যাচ্ছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে। চলতি অর্থবছরের প্রথম চার মাস (জুলাই-অক্টোবর) সময়ে শুল্ক-কর আদায়ে ঘাটতি হয়েছে ৩০ হাজার ৭৬৮ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাময়িক হিসাবে এ চিত্র উঠে এসেছে।
রেমিট্যান্সে উল্লম্ফন: অর্থনীতির প্রধান সূচকগুলোর মধ্যে এ মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থানে আছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। আগস্ট ও সেপ্টেম্বরের পর অক্টোবর মাসেও বেশি রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৮৯৩ কোটি ৭১ লাখ (৮.৯৪ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩০ শতাংশ বেশি। জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ (১.৯১ বিলিয়ন)। আগস্ট মাসে প্রবাসী আয় বেড়ে দাঁড়ায় ২২২ কোটি ডলারে (২.২২ বিলিয়ন)। সেপ্টেম্বর মাসে আসে ২৪০ কোটি ৪৮ লাখ (২.৪০ বিলিয়ন) ডলার, যা ছিল ৪ বছরের মধ্যে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এরপর সবশেষ অক্টোবর মাসে আসে ২৪০ কোটি (২.৪০ বিলিয়ন) ডলার।
রপ্তানি আয় বাড়ছে: রপ্তানি আয়ের হিসাবে বড় ধরনের গরমিল ধরা পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এর পর চার মাস কোনো রপ্তানির তথ্য প্রকাশ করেনি ব্যুরো। এরপর গত ৯ই অক্টোবর সংবাদ সম্মেলন করে চার মাসের তথ্য একসঙ্গে প্রকাশ করেন ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিভিন্ন পণ্য রপ্তানি করে ১ হাজার ১৩৭ কোটি (১১.৩৭ বিলিয়ন) ডলার আয় হয়েছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এই আয়ের অঙ্ক ছিল ১ হাজার ৮২ কোটি (১০.৮২ বিলিয়ন) ডলার। তবে চলমান অস্থিরতার মধ্যে আগামী মাসগুলোতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ধরে রাখা যাবে কিনা তা নিয়ে শঙ্কার মধ্যে আছেন রপ্তানিকারকরা।
রিজার্ভের পতন থামছে না: রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) ১৫০ কোটি ডলার পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। আইএমএফ’র বিপিএম৬ মানদণ্ড অনুযায়ী, রিজার্ভের পরিমাণ এখন ১৮.১৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকে তথ্যে দেখা যায়, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের কারণে গত ৭ই নভেম্বর সাময়িকভাবে ২০ বিলিয়ন ডলার স্পর্শ করে দেশের রিজার্ভ। তবে এসিইউকে বড় অঙ্কের অর্থ পরিশোধ করায় তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর আগে, সেপ্টেম্বরে ১.৩৬ বিলিয়ন ডলার (জুলাই-আগস্টের) এসিইউ বিল পরিশোধে রিজার্ভ কমে দাঁড়ায় ১৯.৪৪ বিলিয়ন ডলার। তবে গত ৫ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বাড়ছে।
আমদানি কমছে: চলতি অর্থবছরের প্রথম তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) পণ্য আমদানির এলসি (ঋণপত্র) খোলার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা গেছে, এই তিন মাসে বিভিন্ন পণ্য আমদানির জন্য মোট ১ হাজার ৫৫৯ কোটি ১১ লাখ (১৫.৫৯ বিলিয়ন) ডলারের এলসি খুলেছেন ব্যবসায়ী-উদ্যোক্তারা। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬.৭৪ শতাংশ কম।
বিদেশি ঋণের চেয়ে পরিশোধ বেশি: বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মোটা অঙ্কের ঋণ-সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে। কিন্তু সেই ঋণের ডলার দেশে আসেনি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সবশেষ তথ্যে দেখা যায়, এই তিন মাসে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে মাত্র ৮৪ কোটি ৬১ লাখ ডলারের ঋণ-সহায়তা পেয়েছে বাংলাদেশ। বিপরীতে আগে পাওয়া ঋণের সুদ-আসল বাবদ পরিশোধ করা হয়েছে ১১২ কোটি ৬৫ লাখ (১.১৩ বিলিয়ন) ডলার। এ হিসাবে দেখা যাচ্ছে, জুলাই-সেপ্টেম্বর সময়ে যত ঋণ-সহায়তা পাওয়া গেছে তার চেয়ে ২৮ কোটি ডলারের বেশি পরিশোধ করা হয়েছে।
অর্থনীতির ৪ চ্যালেঞ্জ: নতুন প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে বিশ্বব্যাংক দেশের অর্থনীতির জন্য চারটি চ্যালেঞ্জ চিহ্নিত করেছে। এগুলো হলো- মূল্যস্ফীতি, যা কিছুটা কমলেও উচ্চহারে থাকবে; বহিঃস্থ খাতের চাপ, যার মূল কারণ প্রয়োজনের তুলনায় কম রিজার্ভ; আর্থিক খাতের দুর্বলতা, যা দূর করতে কেন্দ্রীয় ব্যাংক এখন কাজ করছে এবং রাজনৈতিক অনিশ্চয়তা। গত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের রাজনৈতিক গতিপথ কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা কেবল বাড়ছেই।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দায়িত্ব নেয়ার পর বলেছিলেন, বিভিন্ন কারণে দেশের অর্থনীতি শ্লথ হয়ে পড়েছে। আমাদের লক্ষ্য হবে অর্থনীতিকে যত দ্রুত সম্ভব গতিশীল করা। কারণ অর্থনীতি স্তব্ধ হয়ে গেলে সেটা চালু হওয়া বেশ কঠিন। আমরা অর্থনীতিকে স্তব্ধ হতে দিতে চাই না। তবে সম্প্রতি অর্থ উপদেষ্টা দাবি করেছেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এতে ব্যবসায়ীদের আস্থা বৃদ্ধি পাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে।’
বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্য তিনটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রথমত, আইনশৃঙ্খলার অবনতি, যার কারণে শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় একটি সমঝোতার পরও যা চলমান রয়েছে। দ্বিতীয়ত, আর্থিক খাতের দুর্বলতা, যা ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করছে। তৃতীয়ত, জ্বালানি খাতের দীর্ঘদিনের সমস্যা।

Wednesday, October 9, 2024
চটপটির দোকানে ব্যাংকের ঋণ ২৩৪ কোটি টাকা
এর মধ্যে ইট অ্যান্ড ট্রিট নামের চটপটির দোকানটি নগরীর আসকার দিঘির পাড়ে। এর পাশেই ফিউশন ইটস নামের একটি রেস্তোরাঁ ও অপরটি লা এরিস্টোক্রেসি নামের রেস্তোরাঁটি তিনবার জায়গা বদল করে এখন নগরীর আগ্রাবাদে।
জানা গেছে, সামান্য ব্যবসার বিপরীতে এত বিপুল পরিমাণ ঋণ নেওয়া সম্ভব হয়েছে খোদ ব্যাংক মালিকের বিশেষ আগ্রহে। ফলে ঋণ শোধ না করে দিব্যি বিলাসী জীবনযাপন চালিয়ে আসছেন তিনি। এ ছাড়া ঋণ শোধ না করে তিনি ব্যাংক কর্মকর্তাদের খুশি রাখতেন ‘জোরপূর্বক উপহার’ দিয়ে। ব্যাংকের মালিকপক্ষও ঋণ পরিশোধ না করার সুবিধাটি অব্যাহত রাখতে তা খেলাপি না দেখিয়ে দীর্ঘদিন ধরে অশ্রেণিবদ্ধ (আনক্লাসিফায়েড) করে রাখে।
খোঁজ নিয়ে জানা গেছে, লা এরিস্টোক্রেসি রেস্তোরাঁটির নামে ২ কোটি টাকার ঋণসীমা নেওয়ার সুযোগ থাকলেও নাজমি নওরোজ উত্তোলন করেছেন ৭০ কোটি টাকা, যা সুদ-আসলে ১১৭ কোটি টাকা হয়েছে। তিনি এই টাকা নিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আসকার দিঘির পাড়ের মহিলা শাখা থেকে। একই প্রতিষ্ঠানের নামে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখা থেকে তিনি ঋণ নেন ৫৪ কোটি টাকা, যা সুদে-আসলে এরই মধ্যে ৯০ কোটি ৪৫ লাখ টাকা হয়েছে। এর বাইরে ব্যাংকটির চকবাজার শাখা থেকে ২৭ কোটি টাকা ঋণ নিয়েছেন। তবে চকবাজার শাখার পুরো টাকা এস এলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদ নিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন নাজমি নওরোজ।
আসকার দিঘির পাড়ের মহিলা শাখার মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে ২০১১ সাল থেকে লেনদেনের শুরু হয় নাজমি নওরোজের। বর্তমানে এই ঋণ সুদে আসলে ১১৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকের চাপাচাপিতে ২০২২ সাল থেকে এ পর্যন্ত তিনি শুধু ১ কোটি ১০ লাখ টাকা পরিশোধ করেন। তবে ঋণের টাকা অশ্রেণিবদ্ধ (আনক্লাসিফায়েড) তালিকায় দেখানো হয়।
ব্যাংক সূত্র জানায়, মালিকপক্ষ চায়নি বলে নাজমি নওরোজকে ঋণ খেলাপি হিসেবে দেখানো হয়নি। তাই ঋণটিকে অশ্রেণিবদ্ধ করে রাখা হয়। অবশেষে গত আগস্ট মাসে তাকে ঋণ খেলাপি হিসেবে দেখানো হয় এবং পাওনা আদায়ে মামলা করা হয়।
ব্যাংক সূত্র জানায়, নাজমি নওরোজ ব্যাংক থেকে যে টাকা উত্তোলন করেন, বছর শেষে তা পরিশোধ না হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তাকে কোনো কথা বলেনি। তবে ব্যাংকের টাকা ফেরত না পাওয়ায় শাস্তি হিসেবে আটকে দেওয়া হয় একাধিক কর্মকর্তার পদোন্নতি।
নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির এক কর্মকর্তা বলেন, নাজমি নওরোজ ব্যাংকের কিস্তি জমা দেন না। কিন্তু মাঝেমধ্যে উপহার নিয়ে ব্যাংক কর্মকর্তাদের কাছে আসেন। কর্মকর্তারা এসব উপহার গ্রহণ করতে না চাইলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়ে প্রচণ্ডভাবে ধমকাতেন।
নাজমি নওরোজ বলেন, আমি যে পরিমাণ সম্পদ ব্যাংকে জামানত দিয়েছি তাতে ৪০ কোটি টাকাও পাওয়ার কথা নয়। যা কিছু হয়েছে সবই মাসুদ সাহেবের ইচ্ছায় হয়েছে। আমি যে আকিজ উদ্দিনকে টাকা দিয়েছি, সেই প্রমাণ আমার কাছে আছে। ব্যাংকের নতুন পর্ষদ গত রোববার আমার সঙ্গে বসেছে। আমি তাদেরকে এসব জানিয়েছি।
তাহলে ব্যাংকের এত টাকার দায় দেনা কে পরিশোধ করবেন- এমন প্রশ্নের জবাবে নাজমি নওরোজ বলেন, কেন? মাসুদ সাহেব শোধ করবেন?
নাজমি নওরোজ উল্টো প্রশ্ন করেন, টাকা জামানত ছাড়া আমি এত বিপুল পরিমাণ টাকা কীভাবে তুলতে পারলাম? পারলাম ওই ব্যাংকের মালিক মাসুদ সাহেবের ইচ্ছায়।
ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) আকিজ উদ্দিনের বিশেষ আগ্রহে সামান্য চটপটির দোকান ও রেস্তোরাঁর নামে নাজমি নওরোজ এত বিপুল পরিমাণ অর্থ ব্যাংক থেকে তোলার সুযোগটি পান।
নাজমি নওরোজের কাছে চটপটির দোকান ও রেস্তোরাঁর বছরে আয় কত? ব্যক্তিগত চলাফেরার গাড়ির দাম ও বিদেশে সন্তানদের লেখাপড়া সংক্রান্ত আরও কয়েকটি প্রশ্নের জবাব চাইলে তিনি এড়িয়ে যান।
নাজমি নওরোজ ২০১২ সালে ৮১, শহীদ সাইফুদ্দিন খালেদ রোড ঠিকানায় লা এরিস্টোক্রেসি নামে একটি রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন। এখানে কম-বেশি ১০০ জনের বসার ব্যবস্থা ছিল। ২০২০ সালে হঠাৎ লা এরিস্টোক্রেসি নামের রেস্তোরাঁটি সেখান থেকে সরিয়ে প্রথমে শহীদ সাইফুদ্দিন খালেদ রোডের কর্ণফুলী টাওয়ারে (এস আলম টাওয়ার) এবং পরে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ১০৫ হোসাইন চেম্বারের নিচতলায় স্থানান্তর করেন। আর লা এরিস্টোক্রেসি হোটেলটির নতুন নাম দেন ফিউশন ইট। দামপাড়া পুলিশ লাইনের কাছে কেক বিক্রিরও একটি দোকান তিনি খুলেছিলেন, যেটি এখন নেই। নগরীর একমাত্র পাঁচতারা হোটেল রেডিসন ব্লু’র প্রবেশপথের বিপরীত পাশেও তিনি ইট অ্যান্ড ট্রিট নামের একটি চটপটির দোকান খুলেন। কয়েক মাসের মধ্যে বন্ধও করে দেন।
এভাবে নানা জায়গায় বারবার দোকান খোলা এবং বন্ধ করার কারণ জানতে চাইলে ব্যাংক সংশ্লিষ্টরা দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। তারা বলেছেন, লেয়ারিংয়ের মাধ্যমে অবৈধ উপায়ে ব্যাংক থেকে অধিক হারে ঋণ বরাদ্দের জন্য তিনি এই কৌশল নেন। অর্থের উৎস গোপন করা হয় এই প্রক্রিয়ায়। যেমন একটি ব্যাংক হিসাব থেকে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর, বিদেশে অর্থ পাচার, ট্রাভেলার্স চেকে রূপান্তর, একটি ব্যাংক হিসাব থেকে অন্যান্য শাখায় বিভিন্ন নামে অর্থ সরানোর জন্য এই কৌশলের আশ্রয় নেওয়া হয়। নাজমি নওরোজ রেস্তোরাঁ ব্যবসায় আয় উন্নতি যা-ই হোক না কেন, তিনি বারবার শাখা বাড়ানো বা নাম পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রতিষ্ঠান স্থানান্তরের কূট কৌশলের আশ্রয় নেন।
একটি ভাতের হোটেল এবং একটি চটপটির দোকানে বিক্রি-বাট্টা কত- তা নিয়ে ব্যাংক কর্মকর্তাদের রয়েছে প্রশ্ন। তবে নাজমি নওরোজের বিলাসী জীবনের সঙ্গে এই দুইটি দোকান মেলানো অসম্ভব। তার নিজস্ব চলাফেরার জন্য আছে একটি টয়োটা ক্রাউন সেডান কার। নগরীর অভিজাত এলাকা নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে আছে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। দুই ছেলে ও এক মেয়েকে লেখাপড়া করিয়েছেন লন্ডন ও কানাডায়।
এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান (উত্তর) মো. হাফিজুর রহমান বলেন, নাজমি নওরোজের বিরুদ্ধে আমরা আদালতে মামলা করেছি। ঋণের টাকা আদায়ের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।
সূত্র : আমাদের সময়

Tuesday, September 24, 2024
ইতিবাচক ধারায় রপ্তানি আয়
বাংলাদেশ ব্যাংক ‘মেজর ইকোনমিক ইন্ডিকেটর: মান্থলি আপডেট’- শীর্ষক আগস্টের প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যায়, জুলাইয়ে বিশ্ববাজারে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে ৩৮২ কোটি ৩৭ লাখ ডলারের। ২০২৩ সালের একই মাসে পণ্য রপ্তানির অর্থমূল্য ছিল ৩৭১ কোটি ৫৬ লাখ বা ৩.৭১ বিলিয়ন ডলার। এ হিসাবে ২.৯১ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে গত জুলাইয়ে।
সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর জুলাইয়ে রপ্তানি বিঘ্নিত হয়েছে স্বল্প সময়ের জন্য। পাশাপাশি গত বছরের তুলনায় আমদানিকৃত কাঁচামালের দামের ঊর্ধ্বগতির প্রভাব পোশাক রপ্তানির চূড়ান্ত মূল্যে পড়ে থাকতে পারে। আবার ভ্যালু অ্যাডেড বা মূল্য সংযোজিত তৈরি পোশাক রপ্তানির ফলে পরিমাণে কম হলেও অর্থমূল্যের প্রবাহ বেশি হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, গত বছর জুলাইয়ে ঈদের বন্ধ ছিল। ফলে স্বাভাবিকভাবেই এ বছরের জুলাইয়ে আগের বছরের একই মাসের চেয়ে উৎপাদন বেশি করা গেছে। বিরূপ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট সংকটে সার্বিক কার্যক্রম তিন-চারদিনের জন্য বিঘ্নিত হয়েছে। এ ব্যাঘাত বিবেচনায় নিয়ে আমরা গত বছরের জুলাইয়ের চেয়ে অন্তত ১০ শতাংশ বেশি উৎপাদন করতে পেরেছি। এছাড়া ভ্যালু অ্যাডেড পোশাকের উৎপাদনও আগের চেয়ে বেশি। এ ধরনের পণ্যের জন্য আমদানি করা কাঁচামালের মূল্যবৃদ্ধির প্রভাবও আছে রপ্তানি প্রবৃদ্ধিতে। এ দু’টিই মূলত রপ্তানিতে প্রবৃদ্ধির কারণ হয়ে থাকতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে পোশাক পণ্য। এ খাতের নিটওয়্যার পোশাক রপ্তানির অর্থমূল্য ছিল ১৭২ কোটি ৯১ লাখ ডলার। গত বছর জুলাইয়ে রপ্তানি হয়েছিল ১৬৯ কোটি ৪৪ লাখ ডলারের পণ্য। এ হিসাবে চলতি বছরের জুলাইয়ে ৩ কোটি ৪৭ লাখ ডলারের বা ২.০৫ শতাংশ বেশি নিটওয়্যার পোশাক রপ্তানি হয়েছে।
তৈরি পোশাক খাতের ওভেন পোশাকের রপ্তানির অর্থমূল্য চলতি বছরের জুলাইয়ে ছিল ১৪৪ কোটি ৯৬ লাখ ডলার। গত বছরের একই মাসে রপ্তানি হয় ১৩৯ কোটি ৪৭ লাখ ডলারের ওভেন পোশাক। এ হিসাবে ৫ কোটি ৪৯ লাখ ডলারের বা ৩.৯৪ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।
বস্ত্র খাতের হোম টেক্সটাইল ছিল জুলাইয়ে রপ্তানি হওয়া তৃতীয় বৃহত্তম পণ্য। এ খাতের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪.২১ শতাংশ। ২০২৩ সালের জুলাইয়ে হোম টেক্সটাইল রপ্তানির অর্থমূল্য ছিল ৫ কোটি ২৩ লাখ ডলার। চলতি বছরের একই মাসে রপ্তানি হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ডলারের হোম টেক্সটাইল।
কৃষিপণ্য রপ্তানিতে চলতি বছরের জুলাইয়ে প্রবৃদ্ধি হয়েছে ১১.২৩ শতাংশ। ওই মাসে পণ্যটি রপ্তানি হয়েছে ৮ কোটি ২ লাখ ডলারের। গত বছরের জুলাইয়ে রপ্তানি হয়েছিল ৭ কোটি ২১ লাখ ডলারের পণ্য। চলতি অর্থবছরের প্রথম মাসে রপ্তানিতে নেতিবাচক বা ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে এমন পণ্যের মধ্যে আছে পাট ও পাটজাত পণ্য, প্রকৌশল পণ্য ও রাসায়নিক পণ্য। তবে রপ্তানিকারকরা এ পরিসংখ্যানের যথার্থতা নিশ্চিতের বিষয়ে তাগিদ দিয়ে আসছেন বারবার। কারণ বাস্তবতার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্য সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করেন তারা।

Thursday, September 19, 2024
শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে ‘সরানো’ দুই লাখ কোটি টাকার খোঁজে বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, নতুন প্রশাসন তদন্ত করছে যে শেখ হাসিনার সরকার বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে ১৩ বিলিয়ন বা ১ হাজার ৩০০ কোটি পাউন্ডের সমপরিমাণ ২ লাখ কোটি টাকা বিদেশে সরানো হয়েছে কি না। যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশের সাবেক সরকারের সহযোগীরা সম্পদ গড়েছেন বলে কর্তৃপক্ষ ধারণা করছে। যুক্তরাজ্য ছাড়াও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে সম্পদ গড়ে তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে।
আহসান এইচ মনসুর আরও বলেন, এ ক্ষেত্রে যুক্তরাজ্য সরকার ‘বেশ সহায়তা’ করছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার বাংলাদেশ ব্যাংকে এসেছিলেন; তাঁরা অনেক কারিগরি সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।
বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রীর কেনা ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি পাউন্ডের সম্পত্তির অর্থের উৎস সম্পর্কে বাংলাদেশ জানতে চেয়েছে বলে ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, এসব সম্পদ বাংলাদেশ পুনরুদ্ধার করতে চায়; সে লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা; কিন্তু বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু বলতে রাজি হননি।
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ করে আসছেন বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশ থেকে বিদেশে অর্থ নেওয়ার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ আছে। প্রতি বছর বাংলাদেশের নাগরিকেরা বৈধভাবে মাত্র কয়েক হাজার ডলার বিদেশে নিতে পারেন।
আহসান মনসুর বলেন, ‘এই বিপুল পরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর অজ্ঞাতসারে দেশ থেকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না।’ তবে তিনি এ–ও বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে আছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তিনি ভারতের কোথায় আছেন তা জানা যায়নি। ফলে ফাইন্যান্সিয়াল টাইমসের পক্ষে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে এসব অভিযোগ যুক্তরাজ্যের স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির সরকারের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে। শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক লেবার সরকারের সিটি মিনিস্টার, যদিও এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি যে টিউলিপ সিদ্দিক এসব অপকর্মের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন। এ বিষয়ে মন্তব্যের জন্য টিউলিপ সিদ্দিকের সঙ্গে ফাইন্যান্সিয়াল টাইমস যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।
শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নন, অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসও ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এক সাক্ষাতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সহায়তা চেয়েছেন।
মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ দেশটি থেকে ‘চুরি হওয়া ও বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনবে। সরকারের যেসব অগ্রাধিকার রয়েছে, এটি তার মধ্যে অন্যতম।’
শেখ হাসিনা দুই দশক বাংলাদেশ শাসন করেছেন; কিন্তু তাঁর শাসনামলে ভোট চুরি, অধিকার লঙ্ঘন ও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগ থেকে ছাত্রবিক্ষোভ সৃষ্টি হয়; পরিণতিতে হাসিনা সরকারের পতন হয়।
চলতি বছরের শুরুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে জানায়, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন কোম্পানির সম্পত্তি আছে। সে দেশে যে বাংলাদেশিদের এ রকম ‘অব্যাখ্যাত সম্পদ’ আছে, এটি তার নজির। তারা বলেছিল, যুক্তরাজ্য সরকারের উচিত হবে, এসব খতিয়ে দেখা।
এই পরিপ্রেক্ষিতে ফাইন্যান্সিয়াল টাইমস যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন দপ্তর ও কোম্পানি–সংক্রান্ত দপ্তরের নথি খতিয়ে দেখেছে। তাদের অনুসন্ধানে পাওয়া যায়, সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলো ১৫ কোটি পাউন্ডের বেশি মূল্যের অন্তত ২৮০টি সম্পত্তি কিনেছে।
এসব সম্পদ ২০১৬ সালের পর থেকে কেনা হয়েছে। যুক্তরাজ্যের ভূমি কার্যালয়ের তথ্যানুসারে, বেশির ভাগ সম্পদ কেনা হয়েছে ২০১৯ সাল থেকে ২০২২ সালের মধ্যে। সাইফুজ্জামান চৌধুরী ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী ছিলেন।
যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় সম্পদ কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী। এর মধ্যে ফ্রিহোল্ড বা চিরকালীন মালিকানার অধিকারের সম্পদ আছে, যার মধ্যে রয়েছে লন্ডনের মূলকেন্দ্রের ফিটজ্রোভিয়া এলাকার এমারসন বেইনব্রিজ হাউস, পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটে ৬১টি বাড়ি ও ব্রিস্টলে একটি সমবায় সুপারমার্কেট।
যুক্তরাজ্যে এসব সম্পদ কেনার অর্থ কোত্থেকে এসেছে তা পরিষ্কার নয়। যদিও নথিপত্র দেখে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিছু সম্পদ কেনার ক্ষেত্রে বন্ধকি ঋণ নেওয়া হয়েছে।
সাইফুজ্জামান চৌধুরীর আইনজীবী আজমালুল হোসেন ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, তাঁর মক্কেলের ‘লুকানোর কিছু নেই’ এবং তিনি কোনো কিছু চুরি করেননি। তিনি আরও বলেন, সাইফুজ্জামান চৌধুরী চতুর্থ প্রজন্মের ব্যবসায়ী। রাজনীতিতে আসার আগে সেই ১৯৯০-এর দশক থেকে তিনি যুক্তরাজ্যে সম্পদ কিনছেন।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চলতি বছরের শুরুতে এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক ব্যবসার অর্থ থেকে তিনি বিদেশে সম্পদ কিনেছেন। আজমালুল হোসেন বলেন, ড. ইউনূসের ‘অসাংবিধানিক সরকার’ আওয়ামী লীগ সদস্য ও নেতাদের নিপীড়ন করছে। তিনি আরও বলেন, যথেষ্ট আশঙ্কা আছে, সাইফুজ্জামান চৌধুরী ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন।
শেখ হাসিনার সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, তদন্ত হলে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীরা নির্দোষ প্রমাণিত হবেন। তিনি আরও বলেন, ‘(নতুন সরকার) সব কিছুকে বড় দুর্নীতি হিসেবে দেখাতে চাইছে। তাঁরা সাবেক প্রধানমন্ত্রীকে দোষী করতে চাইছেন। তবে এটা ভালো যে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে তা হচ্ছে ...এসব অভিযোগ তাঁদের প্রমাণ করতে হবে।’
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, বাংলাদেশ সরকার পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ করেছে কি না, সে বিষয়ে তারা কিছু বলবে না। এ বিষয়ে তাদের অনেক পুরোনো নীতি রয়েছে।

খাদ্য সরবরাহে অস্থিরতা তৈরির পাঁয়তারা
গত ২৪শে আগস্ট খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ-১ শাখার উপসচিব কুল প্রদীপ চাকমা স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, বিভিন্ন কর্মসূচি কাবিখা, ভিডব্লিউবি, ভিজিএফ, ওএমএস, খাদ্যবান্ধব, টিআর, জিআরসহ অন্যান্য রেশনিং খাতে বরাদ্দকৃত খাদ্যশস্য খাদ্য মন্ত্রণালয় তথা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন গুদাম হতে বিতরণ করা হয়। বরাদ্দকৃত খাদ্যশস্য গুদাম হতে উত্তোলন/বিতরণের জন্য সংশ্লিষ্ট উপজেলা/জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিতরণ আদেশ (ডিও) জারি করা হয়। খাদ্যশস্যের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে বিতরণ আদেশ (ডিও) জারি করার তারিখেই অর্থাৎ একই কর্মদিবসের মধ্যে গুদাম হতে খাদ্যশস্য বিতরণ/উত্তোলন করা আবশ্যক।
ওই সার্কুলারে সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়। যেমন: খাদ্যশস্যের বিতরণ আদেশ (ডিও) জারি করার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে গুদাম হতে খাদ্যশস্য বিতরণ/উত্তোলন করতে হবে; বিতরণ আদেশাধীন খাদ্যশস্য কোনোভাবেই গুদামে মজুত রাখা যাবে না; বিতরণ আদেশাধীন খাদ্যশস্য কোনো গুদামে মজুত পাওয়া গেলে অনিয়মের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আবার গত ৯ই সেপ্টেম্বর স্মারক নং ১৭২ মোতাবেক বলা হয়, খাদ্যশস্যের বিতরণ আদেশ (ডিও) জারি করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে গুদাম হতে খাদ্যশস্য বিতরণ/উত্তোলন করতে হবে। একইসঙ্গে গত ২৪শে আগস্টের পত্রটি বাতিল করা হলো।
এর আগের সার্কুলারে সাধারণত সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ডেলিভারি আদেশ (ডিও) জারির পর এসব বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাসের যেকোনো দিন পছন্দমাফিক সময়ে খাদ্য গুদাম থেকে মালামাল উত্তোলন করতে পারতেন। খাদ্য বিভাগের দীর্ঘদিনের রীতি ভেঙে ৫ই আগস্টের পর মালামাল উত্তোলন সংক্রান্ত এমন নির্দেশনা কেন জারি করতে হলো সে সম্পর্কে খাদ্য সচিব কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
ডিলারদের অভিযোগ, এভাবে বার বার সার্কুলার পরিবর্তন করা হলে আমাদের গুদাম থেকে খাদ্য উত্তোলন করা অসম্ভব। মালামাল গুদাম থেকে বের করার জন্য পরিবহন, শ্রমিক ও অফিসের কাগজপত্র তৈরি করার বিষয় থাকে, যা সময়সাপেক্ষ। সার্কুলার জারি করে একদিনেই মালামাল উত্তোলন করা বেশ চ্যালেঞ্জ। এটা নিঃসন্দেহে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র।
খাদ্যপণ্য উত্তোলনের নিয়ম: চাল/আটা/গম উত্তোলনের জন্য ডিলারকে চাহিদাপত্র দেয়ার সময় আগের দিনের অবিক্রীত খাদ্যশস্য (যদি থাকে) সমন্বয় করে পরবর্তী দিনের চাহিদাপত্র তৈরি করতে হয়। প্রতিটি দোকানে কমপক্ষে ২ দিনের বিক্রয়যোগ্য খাদ্যশস্য একসঙ্গে উত্তোলন করতে হয়। তবে কোনো ডিলার ইচ্ছা করলে ও সংরক্ষণ সুবিধা থাকলে একসঙ্গে সর্বোচ্চ ৩ দিনের বিক্রয়যোগ্য খাদ্যশস্য উত্তোলন করতে পারে। বিক্রির দিনে খাদ্যশস্যের মূল্য কমপক্ষে একদিন আগে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে চাল/আটা/গম উত্তোলন করতে হয়। সরকারি গুদাম হতে সরবরাহকালে চাল/আটা/গমের নমুনা গ্রহণ করতে হয়। গুদাম কর্মকর্তা ও ডিলারের যৌথ স্বাক্ষরে সিলগালাকৃত একটি করে নমুনা গুদামে ও অপরটি ডিলারের নিকট সংরক্ষণের ব্যবস্থা করতে হয়।
নাম প্রকাশ না করে একজন ডিলার বলেন, আগের সরকারে সুবিধাভোগী মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তার সিদ্ধান্তের কারণেই এমন অবস্থা তৈরি হয়েছে।
সাবির্ক বিষয়ে খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেন, বর্তমানে অফিসিয়াল কাজকর্ম অনেক সহজ হয়েছে। দিনে দিনেই খাদ্য উত্তোলন করা সম্ভব। আর স্বচ্ছতা আনয়নের জন্যই আগেরটা বাতিল করে নতুন নিয়মে সার্কুলার দেয়া হয়েছে। এখানে ষড়যন্ত্র দেখার সুয়োগ নেই।
খাদ্য মন্ত্রণালয় সূত্র বলছে, খাদ্য সচিব ইসমাইল হোসেন তার সিনিয়রকে সুপারসিড করে সচিব হন। খাদ্য অধিদপ্তরের ডিজি ছিলেন ১০ম বিসিএসের কর্মকর্তা শাখাওয়াত হোসেন। আর ইসমাইল হোসেন এনডিসি নিজে ১১তম বিসিএসের কর্মকর্তা।
সচিব ইসমাইল হোসেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনির আস্থাভাজন হিসেবে চাঁদপুরের ডিসির দায়িত্ব পালন করার সময় বালুখেকো সেলিম চেয়ারম্যানের মাধ্যমে মেঘনা নদী ধ্বংস করে বালু বিক্রি করে শত শত কোটি টাকা অবৈধভাবে আয় করেছেন বলে অভিযোগ রয়েছে।
আওয়ামী সরকারের পতনের পর খাদ্য অধিদপ্তরের ক্যাডার কর্মকর্তাদের সময়ের আগে বদলি করার অভিযোগ উঠেছে সচিব ইসমাইল হোসেনের বিরুদ্ধে।
খাদ্য মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, মাঠপর্যায়ে বদলি বাণিজ্য করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলির তথ্য সংগ্রহের জন্য গত কয়েক দিন আগে জরুরিভিত্তিতে তালিকা দিতে অধিদপ্তরকে পত্র দিয়েছেন ইসমাইল হোসেন। তার এই বদলি বাণিজ্যের সঙ্গে এজেন্ট হিসেবে খাদ্য অধিদপ্তরের একজন কথিত জেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব প্রদান করেছেন তিনি। বদলি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ নেয়ারও অভিযোগ রয়েছে। এ কারণে মাঠপর্যায়ে বদলি আতঙ্ক বিরাজ করছে বলে জানান এই কর্মকর্তারা। মন্ত্রণালয়ে এমন কার্যকলাপে স্থিতিশীল খাদ্য বিভাগ এখন অস্থিতিশীল হয়ে উঠছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসমাইল হোসেন মানবজমিনকে বলেন, এসব গল্প ভিত্তিহীন। যারা এসব বলছেন তারা আমার বিরুদ্ধে লেগেছে।

Monday, September 16, 2024
শাহজালালে কার্গো ব্যয় বেশি, প্রতিবেশী দেশে ঝুঁকছেন ব্যবসায়ীরা by এম এম মাসুদ
দেশি ও বিদেশি ব্যবসায়ীদের অভিযোগে ২০২১ সালে বিমানবন্দরের কার্গো এভিয়েশন পরিদর্শন করার সময় এসব অনিয়ম দেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এ সময় তিনি এভিয়েশন কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেন এবং এক্সপ্লসিভ ডিডেক্টিভের (ইডিএস) স্ক্যানিং মেশিনের মেরামতের তাগিদ দেন।
গত মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের ৮ হাজার টন পণ্য ভারতের বিমানবন্দর হয়ে তৃতীয় কোনো দেশে পাঠানো হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে এ ধরনের কার্গো ভারতে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চললে কার্গো বাজার দিল্লির হাতে চলে যেতে পারে। বর্তমানে ৪০০ টন রপ্তানিযোগ্য পণ্য সংরক্ষণের সক্ষমতা থাকলেও সাধারণ সময়ে দৈনিক শিপমেন্ট গড়ে ৮০০ টন এবং ব্যস্ত সময়ে ১ হাজার ২০০ টনে পৌঁছে যায়। এতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ।
সংশ্লিষ্টদের মতে, পণ্য পাঠানোতেও হয়রানি পোহাতে হয়। কর্তৃপক্ষের অদক্ষতা, দুর্নীতি-লুটপাট দেশের আন্তর্জাতিক বিমানবন্দরটির গ্রেড উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ জনবল ছাড়াই কার্গো শাখার কাজ পরিচালনা নিয়ে নানা প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। অনিয়মের কারণে এয়ার কার্গো সিকিউরিটি এসিসি-৩ ও আরএ-৩ সনদ বন্ধ করে দেয়ারও নজির আছে।
রপ্তানিকারকরা বলছেন, ঢাকা বিমানবন্দরে বিলম্ব এবং অত্যধিক হ্যান্ডলিং ব্যয়ের কারণে দেশের রপ্তানি প্রতিযোগিতাকে হ্রাস করছে এবং প্রতিবেশী ভারতকে উপকৃত করছে। উচ্চমূল্যের বাইরেও ফ্রেইট ফরোয়ার্ডাররা অভিযোগ করেছেন, ঢাকা বিমানবন্দরের চারটি কার্গো স্ক্যানারের মধ্যে মাত্র দুটি সচল থাকে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হ্যান্ডলিং আরও বেশি মসৃণ করা এবং সেজন্য আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। এসব বিষয় যদি সমাধান করা যায়, তাহলে প্রতিবেশী দেশ হয়ে কার্গো পাঠানোর প্রয়োজন হবে না বলে মনে করেন তারা।
এ ব্যাপারে বাফার সহ-সভাপতি নুরুল আমিন বলেন, গুদামে জায়গার অভাব ও মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতির কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না। ঢাকা বিমানবন্দরে ইডিএস ত্রুটির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি বলেন, কার্গো হ্যান্ডলিংয়ের জন্য ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যয়বহুল বিমানবন্দর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০০ টনের কার্গো ফ্লাইট পরিচালনা করতে ২০ থেকে ২৫ হাজার ডলার খরচ হয়। অথচ ভারতের প্রধান বিমানবন্দরগুলোতে মাত্র ১২০০ থেকে ২ হাজার ডলার খরচ হয়। দামের এই পার্থক্য এবং অপর্যাপ্ত গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কারণে দেশের প্রধান বিমানবন্দরটি রপ্তানিকারক এবং এয়ারলাইন্সগুলোর কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছে। জরুরি সংস্কার ছাড়া রপ্তানি আয় হারাতে থাকবে দেশ।
এয়ার কার্গো সহজলভ্য করার দাবি এফবিসিসিআইয়ের: জাতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব তুলে ধরে এফবিসিসিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, রপ্তানি বাড়াতে বিমান ভাড়া, কার্গো প্রাপ্তি, কাস্টমসসহ সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে। পাশাপাশি উপযুক্ত পলিসি এবং নির্ভুল তথ্যভাণ্ডার গড়ে তোলার গুরুত্ব আরোপ করা হয়। বিমানবন্দরে এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার (ইডিএস) মেশিনসহ কারিগরি সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়। পাশাপাশি রপ্তানি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বিমানের ভাড়া বা ফ্রেইট কস্ট যৌক্তিক পর্যায়ে রাখা উচিত বলে উল্লেখ করা হয়।
বিজিএমইএ’র পরিচালক ও টিএডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান তুহিন বলেন, মাঝে মাঝে পোশাক ক্রেতারা কম লিড টাইম দিয়ে অর্ডার দেয়। তখন লিড টাইম ধরার জন্য বাড়তি খরচ করে এসব পণ্য এয়ারফ্রেইটের মাধ্যমে রপ্তানি করতে হয়েছে। এ ছাড়া ঢাকায় ইইউ রুটের জন্য এয়ারফ্রেইটের হার কেজিতে ২.৪ ডলার থেকে বেড়ে ৫-৫.৫ ডলার হয়েছে।
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, দিল্লি বিমানবন্দর বর্তমানে এয়ার কার্গো ও যাত্রী, উভয় ধরনের ফ্লাইটের জন্য ঢাকা বিমানবন্দরের চেয়ে বেশি সাশ্রয়ী। তিনি বলেন, ঢাকা থেকে নিউ জার্সি পর্যন্ত এয়ারফ্রেইটের খরচ দাঁড়ায় কেজিতে ৬ ডলার, যেখানে দিল্লি বিমানবন্দর থেকে মাত্র ৪ ডলার। একইভাবে ঢাকা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এয়ারফ্রেইটের খরচ কেজিতে ৮ ডলার, যেখানে দিল্লি বিমানবন্দর থেকে এটি মাত্র ৫ ডলার। এ ছাড়া ঢাকা থেকে মাদ্রিদ বা লন্ডনে এয়ারফ্রেইট খরচ কেজিতে ৫.৫ ডলার, যা দিল্লি বিমানবন্দর থেকে মাত্র ৪ ডলার।

Friday, October 25, 2019
বঙ্গবাজারের বহুভাষী গাইডদের দিন কি ফুরিয়ে আসছে? by শফিক রহমান
![]() |
| বঙ্গবাজারে বিদেশী ক্রেতা |
সাক্ষাতের শুরুতে এভাবেই নিজেদের হাল-চাল জানাচ্ছিলেন ঢাকার বঙ্গবাজারের বিদেশি ক্রেতাদের গাইড মিরাজুল আলম। যে কিনা কখনও স্কুলে যায়নি। কিন্তু দখল আছে একাধিক দেশের ভাষায়। যা দিয়ে দক্ষতার সঙ্গেই নানা ভাষা-ভাষী ক্রেতাদের সঙ্গে কাজ করছেন গাইড হিসেবে।
ঢাকার ব্যস্ততম গুলিস্তান এলাকার বঙ্গবাজারকেন্দ্রীক আশপাশের মার্কেটগুলোতে বিক্রেতারা যখন স্থানীয় ক্রেতাদের নিয়ে সরব। তখন বঙ্গবাজারের পাশেই গড়ে ওঠা এনেক্সকো টাওয়ারের সিঁড়িতে বসে বিদেশি ক্রেতাদের অপেক্ষায় অলস সময় পার করছেন মিরাজুল আলম। সঙ্গে সুজন, ফাতেমা, আকলিমা, পারভীন ইসলাম ও ইসমাইল। এঁদের প্রত্যেকে ইংরেজিভাষী ক্রেতাদের সঙ্গ দেয়া ক্ষেত্রে দক্ষ। তবে কারো কারো আবার বিশেষ দক্ষতা একেক দেশের ভাষায়।
মিরাজুলের দখল ২২টি ভাষায়। হাতের আঙ্গুল গুনে গুনে মিরাজুল বলছিলেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়শিয়া, ফ্রান্স, ফিলিপাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরইন….। একটু থেমে আবার চোখে-মুখে হাসির ঝিলিক ছড়িয়ে মিরাজুল বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভাষার প্রতি আমার একটু টান। ওখানের সব দেশের ভাষা আরবি হলেও দেশ ভেদে ফারাক আছে। আমি ওই ফারাকটা বুঝি।’
একইভাবে ফাতেমার প্রিয় ফিলিপাইনের ভাষা, পারভীন ইসলামের ফ্রেন্স, আকলিমার রাশান এবং মালদ্বীপের ভাষা। তাদের প্রত্যেকের বক্তব্য একই- আগে বঙ্গবাজারে ইয়োরোপ ও আমেরিকার ক্রেতাদের একচেটিয়া আসা-যাওয়া থাকলেও গত কয়েক বছর ধরে তাদের সংখ্যা কমছে। এখন সংখ্যায় কম হলেও আসছে অন্যান্য দেশের ক্রেতারা। ফলে সুজন, ফাতেমা ও আকলিমাদের মতো বিদেশী ভাষায় দখল থাকা তরুণ-তরুণীদের তালিকাও দীর্ঘ হচ্ছে।
মিরাজুল জানালো, সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ক্রেতা বেড়েছে। অতি সম্প্রতি এর সঙ্গে আরও যুক্ত হয়েছেন আফ্রিকান ক্রেতা বিশেষ করে নাইজেরিয়ানরা।
সমস্যা হচ্ছে, চীন, জাপান, কোরিয়া ও রাশিয়ার ক্রেতাদের নিয়ে। তাদের ভাষা রপ্ত হচ্ছেনা বঙ্গবাজারকেন্দ্রীক ওই গাইডদের। আবার গাইডদের অভিযোগ ওসব দেশের ক্রেতারা ইংরেজি ভাষাটা কম বুঝেন। তবে এর সমাধান এনে দিয়েছে বিশেষ ‘অনুবাদ সফটওয়ার’। মিরাজুল বলেন, ‘ওসব ক্রেতাদের সঙ্গে আমরা ইংরেজিতেই বলি। মোবাইলের সফটওয়ার থেকে শুনে ওরা মিলিয়ে নেন।’
কিন্তু দিন শেষে হিসেব মিলছেনা ফাতেমা-আকলিমাদের। নির্ধারিত কিছু বিদেশি ক্রেতা আসা যাওয়া করছেন। তাতে কোন দিন আয় হয় ৫০০টাকা, কোন দিন ১০০০টাকা। আবার কোন দিন একেবারেই ক্রেতা শূন্য। তাতে মাসের অর্ধেক সময়ই থাকতে হচ্ছে ক্রেতা শূন্য। অথচ, আগে দিনে প্রত্যেকে একাধিক বিদেশি ক্রেতা পেতেন। যেদিন ওঁদের সঙ্গে কথা হয় সেদিনও সন্ধ্যা অবধি কোন ক্রেতা জোটেনি। সিঁড়িতে বসে এরও হিসাব মিলাচ্ছেন, কেন এবং কখন থেকে বঙ্গবাজারে বিদেশি ক্রেতা কমতে শুরু করেছে। কারো যুক্তি হোটেল শেরাটন বন্ধ ছিল দীর্ঘ দিন, রেডিসন, লা মেরিডিয়ান, রিজেন্সি বিমানবন্দর এলাকায়। ফলে যানজট ঠেলে ক্রেতারা আসছেন না। কারো যুক্তি গুলশান হলি আর্টিজান হামলা এবং নিরাপত্তা। কেউ বলছেন শহরের অন্যান্য এলাকার মার্কেটগুলোতেও পাওয়া যাচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির শার্ট-প্যান্ট, গেঞ্জি-টি শার্ট।
তথ্যানুসন্ধানে জানা গেছে, ঢাকার নিউমার্কেট এলাকার নূরজাহান মার্কেটে গত কয়েক বছর ধরে নতুন করে বিদেশি ক্রেতা যাওয়া শুরু করেছেন। সেখানে ওইসব ক্রেতাদের সঙ্গে গাইড হিসেবে কাজ করছেন সুমি, সোহেল ও সোহাগ। এঁদের মধ্যে সুমির বিশেষ দখল আরবি ভাষায়।
এই দুই মার্কেটে সব মিলিয়ে গাইড হিসেবে কাজ করছেন ১০ জন। কয়েক বছর আগেও এঁদের সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। আর এ কাজের পাইয়োনিয়ার ছিলেন জালাল। ২০০৯ সালের জানুয়ারি মাসে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয়েছিল জালালের। রোগা, লিকলিকে চেহারার জালাল সেদিন ইংরেজি-বাংলা মিশিয়ে জানিয়েছিলেন পেশা শুরুর নাটকিয়তা। জানালেন, আশির দশকের শুরুর দিকে শাহবাগ সিগনালে ফূল বিক্রি করতেন জালাল। বিদেশিরা এসে ‘শপিং’ বললেই বুঝে ফেলতেন কেনা-কাটা করতে চান। তাদেরকে নিয়ে যেতেন নিউমার্কেটে। এছাড়াও লালবাগ কেল্লাসহ আরো অনেক জায়গায়। এভাবেই বিদেশিদের সঙ্গে থাকতে থাকতে ইংরেজি ভাষাটা মোটামুটি আয়ত্ব হয়ে যায় জালালের। এরই মধ্যে আশির দশকের মাঝামাঝি সময়ে যখন বঙ্গবাজার তৈরি হলো এবং বিদেশি ক্রেতাদের আনাগোনাও বাড়তে লাগল জালালও নিউমার্কেট রেখে কাজ শুরু করে বঙ্গবাজারে।”
ওই দিন একটু কৌতুহলী হয়ে প্রশংসার ছলে জালালকে বলা হয়েছিল, “আপনিতো বেশ ইংরেজিতে কথা বলতে পারেন।” উত্তরে সে বলে উঠল, “এসকিউস মি স্যার, নটঅনলি ইংলিশ, আই অলসো ক্যান স্কিপিক ইন রাশিয়ান, ফ্রান্স, জাপানিজ, ইরানী, অ্যারাবিক, মালায়ন, থাই, চীনা, ফিলিপিনি এটসেট্রা, এটসেট্রা।” হাতের আগুলগুলো গুনে গুনে এভাবেই বলছিলেন জালাল। তারপর আবার ডান হাতটি বুকের ওপর রেখে ইংরেজীতেই বললেন, “ডিউ টু আওয়ার প্রোফেশন, উই নিডেড টু নো দিজ ল্যাঙ্গুয়েজ।”
শুরুর দিকে জালালের সঙ্গে বঙ্গবাজারে তখন আরও যুক্ত হয়েছিল জাভেদ ও শহীদ। শহীদ বেশি দিন পেশায় টিকে থাকতে পারেননি। জাভেদের বিষয়ে জানতে চাওয়া হলে জালাল বলেছিলেন, “জাবেদ অলরেডি ডেড।”
সেদিন জালালের খোঁজ নেয়া হলে প্রায় একই উত্তর মিরাজুলের। তিনি বলেন, “জালাল মামা হ্যাস ডায়েড।”
Friday, October 4, 2019
২০ প্রতিষ্ঠানের মাধ্যমে আসে ক্যাসিনো পণ্য

প্রতিবেদনে উল্লেখ্য করা প্রতিষ্ঠানগুলো হলো- নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল ২০১৮ সালে ৩টি চালানে ক্যাসিনো কয়েন, মাহাজং মেশিন ও মেশিন টেবিল আমদানি করেছে। জাহিন ইন্টেরিয়র কম্পোনেন্ট নামে প্রতিষ্ঠানটি ২০১৮ সালে মাহাজং মেশিন, চৌধুরী ট্রেডার্স চলতি বছর ৪টি চালানে মাহাজং মেশিন, মাহাজং টেবিল ও টেবিল পার্টস আমদানি করেছে। আলিক রক ইন্টারন্যাশনাল চলতি বছর মাহাজং মেশিন পার্টস, বিবি ইন্টারন্যাশনাল ২০১৮ সালে মাহাজং মেশিন, এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড ২০১৬ সালে মাহাজং মেশিন ও মেশিন পার্টস, নিউ হোপ এগ্রোটিচ বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালে মাহাজং, মুন ট্রেডিং কোম্পানি চলতি বছর মাহাজং এবং বেস্ট টাইকন (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেড চলতি বছর মাহাজং টেবিল গেম আমদানি করেছে।
এছাড়া সিক্স সি করপোরেশন ২০১৮ সালে ৪টি চালানে ক্যাসিনোর অন্যান্য সামগ্রীর পাশাপাশি মাহাজং মেশিন ও গেম এবং ডগজিন লংগারভিটি ইন্ডাস্ট্রি লিমিটেড ২০১৮ সালে ইলেকট্রনিক মাহাজং মেশিন আমদানি করেছে।
মাহাজং ছাড়াও ৯টি প্রতিষ্ঠান ক্যাসিনোর অন্য সামগ্রী আমদানি করেছে। এর মধ্যে রয়েছে এএম ইসলাম অ্যান্ড সন্স, পুষ্পিতা এন্টারপ্রাইজ, এ-থ্রি ট্রেড ইন্টারন্যাশনাল, রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল, আলিফ এন্টারপ্রাইজ, সোলডার জিয়ার, চায়না হোটেল সাপ্লাই, জান্নাত ট্রেডিং ও এমআর ইন্টারন্যাশনাল। এই ২০ প্রতিষ্ঠানের মধ্যে ১১টি প্রতিষ্ঠানই মাহাজং আমদানি করেছে বলে তথ্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা। এসব প্রতিষ্ঠানকে তলব করা হয়েছে। এর মধ্যে কিছু প্রতিষ্ঠানের শুনানি নেয়া হয়েছে। আর কিছু প্রতিষ্ঠানের শুনানি চলমান রয়েছে।
অন্যদিকে বেশ কিছু চালান যাচাই-বাছাই করা হচ্ছে। কী পরিমাণ আমদানি হয়েছে, তা বের করতে কাজ করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিপ্ততর। প্রতিষ্ঠানগুলোর তথ্যের ভিত্তিতে বেশ কিছু প্রতিষ্ঠান থেকে ক্যাসিনোর সামগ্রী মাহাজং আটক করা হয়েছে।
এদিকে ক্যাসিনো পণ্যের আমদানি রোধে গেমস ও গেমস সামগ্রী পণ্য চালান খালাসের ক্ষেত্রে সব কাস্টম হাউসকে নির্দেশনা দিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা থেকে এনবিআর চেয়ারম্যানকে দেয়া প্রতিবেদনে বলা হয়, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে ক্যাসিনো সামগ্রী আমদানির তথ্য যাচাই করা হয়েছে। এতে দেখা গেছে, এইচএস কোড হেডিং ৯৫০৪-এর বিপরীতে বিভিন্ন গেমস ও গেমস ইকুইপমেন্ট আমদানি করা হয়েছে। এর মধ্যে ৪টি প্রতিষ্ঠান সরাসরি ক্যাসিনো সামগ্রী ঘোষণা দিয়ে আমদানি করেছে। এছাড়া গেমস ও বিভিন্ন ধরনের গেমস ইকুইপমেন্ট, যেমন মাহাজং গেম, কয়েন অপারেটেড মেশিন, স্পোর্টস টেবিল ও গেম মেশিন ঘোষণা সন্দেহে ২৯টি চালান শনাক্ত করা হয়েছে। এসব চালানের তথ্য কাস্টমস গোয়েন্দা নিবিড়ভাবে যাচাই-বাছাই করছে।
বলা হয়, এরই মধ্যে দুই আমদানিকারক ও এক সিঅ্যান্ডএফ এজেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে পুষ্পিতা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানটি সরাসরি ক্যাসিনো পণ্য ঘোষণা দিয়ে আমদানি করেছে। প্রতিষ্ঠানটি জিজ্ঞাসাবাদে ক্যাসিনো সামগ্রী কাদের কাছে বিক্রি করা হয়েছে এবং কারা ব্যবহার করছেন, সে বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।
এ-থ্রি ট্রেড ইন্টারন্যাশনাল নামে আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ভারত থেকে বার্থডে আইটেমের সঙ্গে রোলেট গেম সেট ও পোকার সেট আমদানি করা হয়েছে। এসব পণ্য প্রতিষ্ঠানটি অনলাইনে বিক্রি করে দিয়েছে। তবে যাদের কাছে বিক্রি করা হয়েছে তাদের তলব করা হয়েছে।
এদিকে কাস্টমস গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কিছু মাহাজং আটক করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের বেস্ট টাইকুন (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেড নামক মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ক্যাসিনো আটক করা হয়। প্রতিষ্ঠানটি মোবাইল সামগ্রী ঘোষণা দিয়ে মাহাজং আমদানি করেছে। এছাড়া নারায়ণগঞ্জের ব্যাটারি প্রস্তুতকারী কারখানা লংজারভিটি ইন্ডাস্ট্রি লিমিটেড ও মুন্সীগঞ্জের নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড নামে পোলট্রি ফিড ফ্যাক্টরি থেকে মাহাজং আটক করা হয়।
প্রতিবেদনে সুপারিশ করে বলা হয়, আমদানি নীতির নিষিদ্ধ পণ্যের তালিকায় ক্যাসিনো সামগ্রী নেই। এছাড়া সংবিধানেও নেই। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করতে মত দেয়া হয়েছে। ক্যাসিনোর জন্য আলাদা এইচএস কোড না করা পর্যন্ত গেমস চালানগুলো শতভাগ কায়িক পরীক্ষা করতে সব কাস্টম হাউসকে নির্দেশনা দেয়ার অনুরোধ করা হয়েছে।
Thursday, September 12, 2019
যে গল্পের শেষ নেই by সুজয় মহাজন
কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার প্রয়োজনে একের পর এক প্রতিষ্ঠান গড়ে তুলছে অনন্ত গ্রুপ। প্রতিটি উদ্যোগই ব্যবসাসফল। ১৯৯১ সালে মাত্র ৫০০ কর্মী নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির বর্তমান কর্মিসংখ্যা ২৮ হাজার। এর ২৫ হাজারই শ্রমিক। গ্রুপের লক্ষ্য, ২০২৪ সালের মধ্যে কর্মীর সংখ্যা ৮০ হাজারে উন্নীত করা। আর এককভাবে ১০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করা।
পোশাক ব্যবসার বাইরে ব্যাংক, বিমার সঙ্গেও জড়িত এ প্রতিষ্ঠান। নতুন করে শুরু করতে যাচ্ছে আবাসন ব্যবসা। ২৬ বছর ধরে এ প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন কামরুন নাহার জহীর। ১৯৯৩ সালে আততায়ীর হাতে স্বামী হুমায়ুন জহীর নিহত হওয়ার পর প্রতিষ্ঠানের হাল ধরেছিলেন। এর আগে শিক্ষকতা করতেন। শিক্ষকতার প্রতি ঝোঁক দেখে প্রয়াত স্বামী হুমায়ুন জহীরের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন ঢাকা মহিলা কলেজ। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা ভাইস প্রিন্সিপাল। কিন্তু স্বামীর মৃত্যু তাঁকে শিক্ষকতা পেশা থেকে ব্যবসায়ী করে তোলে। একদিকে ব্যবসা সামলেছেন, অন্যদিকে সংসার। দুই মেয়ে, দুই ছেলে তাঁর। বর্তমানে দুই ছেলেই মায়ের সঙ্গে ব্যবসার হাল ধরেছেন। তাঁদের মধ্যে বড় ছেলে শরীফ জহীর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। আর ছোট ছেলে আসিফ জহীর উপব্যবস্থাপনা পরিচালক।
কামরুন নাহার জহীরের সঙ্গে কথা হচ্ছিল তাঁর গুলশানের বাসভবনে, এক দুপুরে। অনন্ত নামকরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, তাঁর শ্বশুরবাড়ি নোয়াখালীর অনন্তপুর গ্রামে। আর অনন্ত অর্থ, যার কোনো শেষ নেই। নিজ গ্রামের নামের প্রথম অংশের সঙ্গে মিলিয়ে প্রয়াত স্বামী প্রতিষ্ঠানের নাম রাখেন অনন্ত গ্রুপ। তাঁর (হুমায়ুন জহীর) স্বপ্ন ছিল অনন্তের পথচলা কখনো থামবে না। সেই স্বপ্নকে ধারণ করে ক্রমশ বড় হচ্ছে অনন্তের ব্যবসা।
২০০৯ সালে কোম্পানির রপ্তানি আয় ছিল মাত্র ৫ কোটি মার্কিন ডলার বা প্রায় ৪২৫ কোটি টাকা। কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক মিলিয়ে কাজ করতেন সাত হাজার মানুষ। ২০১৮ সাল শেষে প্রতিষ্ঠানটির রপ্তানি আয় বেড়ে হয়েছে ৩০ কোটি ডলার বা ২ হাজার ৫৫০ কোটি টাকা। ২০১৯ সাল শেষে এ আয় ৩৫ কোটি ডলার বা ২ হাজার ৮০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা তাঁদের। এরই মধ্যে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে সরকারের কাছ থেকে সাতবার জাতীয় রপ্তানি পদকও পেয়েছে প্রতিষ্ঠানটি। আর ব্যবসায় অসামান্য অবদানের জন্য এ বছর ডেইলি স্টার-ডিএইচএল অ্যাওয়ার্ডে ‘ব্যবসায় অসাধারণ নারী’ হিসেবে সম্মাননা পেয়েছেন কামরুন নাহার জহীর।
অনন্ত গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি শীর্ষ পাঁচ রপ্তানিকারকের একটি। আর দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় স্যুট তৈরির কারখানাটি তাদের। আদমজী ইপিজেডে রয়েছে স্যুট তৈরির আলাদা দুটি কারখানা।।
কামরুন নাহার জহীর জানান, ১৯৯১ সালে এলিফ্যান্ট রোডের নিজস্ব ভবনে যাত্রা শুরু হয়েছিল অনন্ত অ্যাপারেলসের। বর্তমানে সেটি স্থানান্তর করা হয়েছে আদমজী ইপিজেডে। এর বাইরে গাজীপুর, কাঁচপুর ও চট্টগ্রাম ইপিজেডে কারখানা রয়েছে প্রতিষ্ঠানটির। তৈরি পোশাকের মধ্যে সাধারণ পোশাকের পাশাপাশি স্যুট, জিনস, সোয়েটার,নারীর অন্তর্বাস তৈরি ও রপ্তানি করে প্রতিষ্ঠানটি।
শুরুতে অনন্ত টয় ও অনন্ত পেপার মিল নামে প্রতিষ্ঠানটির দুটি আলাদা কারখানা থাকলেও পরবর্তী সময়ে সেগুলো বিক্রি করে দেওয়া হয়। কামরুন নাহার বলেন, স্বামীর মৃত্যুর পর একদিকে সন্তানদের দায়িত্ব, অন্যদিকে ব্যবসা—দুটোই তিনি শক্ত হাতে সামলেছেন। যে বছর স্বামী মারা যান, তখন সবার বড় মেয়ের বয়স ছিল ২০ বছর, দ্বিতীয় মেয়ের ১৯, এরপরই ছেলে, বয়স ১৬। আর সবচেয়ে ছোট ছেলের বয়স ছিল ৯ বছর। সে সময় ব্যবসার হাল ধরার পাশাপাশি সন্তানদের পড়ালেখা করানো ছিল প্রধান লক্ষ্য। সব সময় পাশে থেকেছেন বাবা-ভাই। এ কারণে বড় ধরনের কোনো প্রতিকূল অবস্থায় কখনো পড়তে হয়নি। কামরুন নাহার জানান, ব্যবসার শুরু থেকে আজ পর্যন্ত কখনো এক দিনের জন্যও ব্যাংকের ঋণখেলাপি হয়নি তাঁর প্রতিষ্ঠান।
দুই ছেলেই ব্যবসার হাল ধরেছেন। তবে ব্যবসার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন মায়ের পরামর্শে। কামরুন নাহারের কাছে প্রশ্ন ছিল, এখন তো সন্তানেরা হাল ধরেছেন। অবসর কাটানোর পরিকল্পনা করেছেন কী? জবাবে তিনি বলেন, ‘অনন্তের যাত্রার শেষ বলে কিছু নেই, সেখানে আমার অবসরের ইচ্ছাও নেই।’ প্রতিষ্ঠানটিকে আরও অনেক বড় করতে চান তিনি। সত্যিই তো, অনন্তের পথেই হাঁটছে অনন্ত গ্রুপ।
![]() |
| নিজের কার্যালয়ে কাজ করছেন অনন্ত গ্রুপের চেয়ারম্যান কামরুন নাহার জহীর। ছবি: এবং বাণিজ্য |
Friday, September 6, 2019
বকেয়া টাকা নিয়ে গ্রামীণ-রবি-বিটিআরসি দ্বন্দ্ব কতদূর গড়াতে পারে? by সায়েদুল ইসলাম
কী বলছে গ্রামীণ ফোন ও রবি
কী বলছে বিটিআরসি
কি বলছেন বিশেষজ্ঞরা
গ্রামীণ ও রবির আপত্তি কোথায়?
![]() |
| বাংলাদেশে বর্তমানে ১৬ কোটির বেশি মোবাইল গ্রাহক রয়েছে। গ্রামীণ ফোন বাংলাদেশের সবচেয়ে বড় দুটি মোবাইল ফোন কোম্পানির একটি। বিটিআরসির সাথে দ্বন্দ্ব সালিশের মাধ্যমে সমাধান করতে চায় গ্রামীণফোন। বাংলাদেশে মোবাইল কোম্পানিগুলো বলছে, বিটিআরসি জোর করে অর্থ আদায়ের চেষ্টা করছে। বিটিআরসি আর মোবাইল কোম্পানিগুলোর দ্বন্দ্বে গ্রাহকরাই ক্ষতিগ্রস্ত হতে পারেন, আশংকা বিশেষজ্ঞদের। |
Thursday, August 22, 2019
বাংলাদেশ এখন রপ্তানি প্রবৃদ্ধিতে দ্বিতীয় by রাজীব আহমেদ

রপ্তানিতে বাংলাদেশের এই অগ্রযাত্রার অগ্রভাগে পোশাক খাত। একটু পেছনের দিকে তাকালে দেখা যায়, বৈশ্বিক পোশাকের বাজারে বাংলাদেশের হিস্যা দ্বিগুণের বেশি হয়েছে। ২০০০ সালে পোশাক বাজারে এ দেশের হিস্যা ছিল আড়াই শতাংশের কিছু বেশি। এটা গেল বছর সাড়ে ৬ শতাংশে উন্নীত হয়েছে। এতে পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
অবশ্য এত সুখবরের মধ্যে কপালে ভাঁজ ফেলার মতো খবরও আছে। বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে ভিয়েতনাম। ২০১৮ সালে বৈশ্বিক পোশাক বাজারে ভিয়েতনামের হিস্যা দাঁড়িয়েছে ৬ দশমিক ২ শতাংশ। বাংলাদেশ একটু ওপরে আছে। কিন্তু ২০১৮ সালে বাংলাদেশের হিস্যা যেখানে কিছুটা কমেছে, সেখানে ভিয়েতনাম বেশ এগিয়েছে। ২০১৮ সালে ভিয়েতনামের পোশাক রপ্তানি বৃদ্ধির হার ছিল ১৩ শতাংশ, বাংলাদেশের ক্ষেত্রে তা ছিল ১১ শতাংশ। দুই দেশেরই রপ্তানি আয় ৩ হাজার ২০০ কোটি ডলারের মতো।
- ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ-২০১৯ শীর্ষক প্রতিবেদন।
- বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনটি গত সপ্তাহে প্রকাশ করা হয়।
- বিশ্ববাণিজ্যে বাংলাদেশ এখন ৪২তম বড় রপ্তানিকারক দেশ।
- রপ্তানিতে বাংলাদেশের অগ্রযাত্রার অগ্রভাগে পোশাক খাত।
চীনা হিস্যা ভিয়েতনামে
বৈশ্বিক পোশাক বাজারে চীনের হিস্যা কমছে। ২০১৭ সালের তুলনায় সাড়ে ৩ শতাংশ কমে ২০১৮ সালে চীনের হিস্যা দাঁড়িয়েছে ৩১ শতাংশের বেশি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের হিস্যাও কিছুটা কমেছে। বেড়েছে ভিয়েতনামের। তাহলে চীনা ব্যবসা কি ভিয়েতনামেই বেশি যাচ্ছে?
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘এখন পর্যন্ত চীনা ব্যবসা আমরা পাচ্ছি না। ভিয়েতনাম অনেক বেশি পাচ্ছে। এর কারণ শুল্ক সুবিধা ও সংস্কৃতি। বাংলাদেশের অবকাঠামো এখনো ভালো নয়।’ তিনি বলেন, কম্বোডিয়ার মতো দেশে প্রস্তুত জমি পাওয়া যায়। গ্যাস-বিদ্যুৎ সহজেই মেলে। বাংলাদেশের মতো তারা বলবে না যে এখন টাকা দাও, কয়েক বছর পরে জমি পাবে।
ভিয়েতনাম এত ভালো কীভাবে করছে, আরেকটি ব্যাখ্যা দেন ফারুক হাসান। তিনি বলেন, ভিয়েতনাম কৃত্রিম তন্তুর পোশাক বেশি রপ্তানি করে, যার দাম বেশি। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ অগ্রাধিকারপ্রাপ্ত দেশও নয়।
আর কেউ পারেনি
বাংলাদেশের অর্থনীতিতে অবশ্য রপ্তানি খাতের হিস্যা এখনো কম। ডব্লিউটিওর প্রতিবেদন অনুযায়ী, দেশের জিডিপিতে পণ্য ও সেবা রপ্তানি খাতের অবদান দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬ শতাংশে। স্বল্পোন্নত দেশের মধ্যে অ্যাঙ্গোলা (৩৮.৬ %), কম্বোডিয়া (৭৪ %) ও মিয়ানমারের (২৪.৫ %) হার আরও বেশি।
এদিকে পোশাক খাত ছাড়া বাংলাদেশের আর কোনো খাত রপ্তানিতে তেমন এগোতে পারেনি। ২০১৮-১৯ অর্থবছরে মোট পণ্য রপ্তানি হয়েছে ৪ হাজার ৫৪ কোটি ডলার। এর মধ্যে পোশাক খাতের হিস্যা ৮৪ শতাংশ। এটি বছর বছর বাড়ছে। অন্যদিকে চামড়া, হোম টেক্সটাইল, পাট, চিংড়ি ইত্যাদি খাত একটি গণ্ডির মধ্যে আটকে গেছে।
এগুলোকে একটি ‘হতাশাজনক চেষ্টা’ হিসেবে উল্লেখ করে আহসান এইচ মনসুর বলেন, মোদ্দা কথা হলো দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। বিদেশিরা পুঁজি, বাজার ও প্রযুক্তি নিয়ে আসবে। যেটা ভিয়েতনামে, ফিলিপাইনে হয়েছে। এ দেশে বিদেশি বিনিয়োগ যেটুকু আসছে, তার বেশির ভাগটাই জ্বালানি, টেলিযোগাযোগ ইত্যাদি খাতে। উল্লেখ করে তিনি বলেন, পোশাক খাতেও বিদেশি বিনিয়োগ দরকার। বিজিএমইএ তো সেটা চায় না।
পোশাক খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহ না দেওয়ার অভিযোগের বিষয়ে বিজিএমইএর সভাপতি রুবানা হক বলেন, ‘পোশাক খাতের সংযোগ শিল্পে (ব্যাকওয়ার্ড লিংকেজ) বিদেশি বিনিয়োগ এলে আমরা খুব খুশি হব। সেটা আমাদের খুব দরকার। কারণ উন্নয়নশীল দেশ হওয়ার পর পোশাক রপ্তানিতে দেশীয় কাপড় ব্যবহার না করলে বাণিজ্য সুবিধা মিলবে না।’ তিনি মনে করেন, পোশাক খাতে যেসব ক্ষেত্রে উদ্যোক্তারা সক্ষমতা অর্জন করেছেন, সেখানে বিদেশি বিনিয়োগের দরকার নেই।
Thursday, August 15, 2019
চামড়ার দামে মহা ধস: সিন্ডিকেটের কারসাজি

আগের মজুত থাকায় এবার চামড়ার বাজারে বিপর্যয় নেমে আসতে পারে এমন আশঙ্কা ছিল আগে থেকেই। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় আগাম যথাযথ প্রস্তুতি নিতে পারেনি। পরিস্থিতি আঁচ করে শেষ মুহূর্তে ঈদের দিন কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত দেয় মন্ত্রণালয়। ঈদের দিনে এমন সিদ্ধান্ত দেয়ায় বাজারে কোন প্রভাব ফেলবে না বলে মনে করছেন চামড়া ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। কোরবানীর পশুর চামড়া বিক্রির অর্থ গরিব এবং দুঃস্থদের মাঝে ভাগ করে দেয়া হয়। চামড়ার দাম না থাকায় এ শ্রেণির মানুষ বঞ্চিত হয়েছেন। এছাড়া দেশের হাজার হাজার মাদ্রাসা কোরবানির পশুর চামড়া থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ব্যয়ের একটি বড় অংশ পূরণ করে থাকে। দাম না পাওয়ায় এসব মাদ্রাসা কর্তৃপক্ষও বিপাকে পড়েছে।
চামড়ার বাজারের এমন অবস্থার পেছনে সিন্ডিকেটের কারসাজি রয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। আড়তদার ও ট্যানারি মালিকরা ফায়দা লুটছেন বলে অভিযোগ উঠেছে। তাদের পাল্টাপাল্টি অভিযোগে লোকসানে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। বঞ্চিত হয়েছে গরিব, এতিমরা।
সংশ্লিষ্টরা বলছেন, চামড়ার বাজারে ধস নামার কারণে দরিদ্র জনগোষ্ঠী কমপক্ষে ৫০০ কোটি টাকা সহায়তা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে কম দামে চামড়া কিনতে পারায় এবং এখন কাঁচা চামড়া বিদেশে রপ্তানির অনুমতি মেলায় ৫০০ কোটি টাকার বেশি অতিরিক্ত লাভ হাতিয়ে নেবে আড়তদার, ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা।
রাজধানীর পুরান ঢাকার লালবাগের পোস্তার আড়তদাররা বলছেন, ৯০ ভাগ ট্যানারির মালিক পোস্তার পাওনা টাকা পরিশোধ করেনি। তাই নগদ টাকার সংকটে চামড়া কিনতে পারেননি তারা।
অন্যদিকে ট্যানারির মালিকরা বলছেন, ঢালাওভাবে অভিযোগ করা ঠিক নয়। কয়েকটি বাদে বেশিরভাগ ট্যানারি পাওনা অর্থ পরিশোধ করেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, প্রতি পিস ছোট চামড়ার দাম ৩০০ থেকে ৪০০ টাকা, মাঝারি আকারের প্রতিটি চামড়া ৫০০ থেকে ৬০০ টাকা এবং বড় চামড়া ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। এই দাম গত বছরের তুলনায় অর্ধেক। এছাড়া রাজধানীর বাইরে সবচেয়ে ভালো মানের কাঁচা চামড়া বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।
এ ছাড়া বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে দেখা গেছে, কোরবানি করা বেশিরভাগ পশুর চামড়া রাস্তায় পড়ে আছে। বেলা ১১টা পর্যন্ত কোরবানি সম্পন্ন হওয়া পশুর চামড়াগুলো কেনার জন্য তখনো কেউ আসেননি।
সরকারের নির্ধারণ করে দেয়া দাম অনুযায়ী, ঢাকায় কোরবানির গরুর প্রতিটি ২০ থেকে ৩৫ বর্গফুট চামড়া লবণ দেয়ার পরে ৯০০ থেকে ১ হাজার ৭৫০ টাকায় কেনার কথা ট্যানারি মালিকদের। কিন্তু এবার ফড়িয়া বা মৌসুমী চামড়া ব্যবসায়ীদের দেখা মিলেনি। কোথাও কোথাও মৌসুমী ব্যবসায়ীরা ৩০০ থেকে ৫০০ টাকায় চামড়া কিনেছেন। আর রাজধানীর বাইরে দেশের অন্যান্য স্থানে চামড়া বেচা-কেনা হয়েছে আরো কম দামে। সংশ্লিষ্টরা বলছেন, এবার চামড়ার দামে মহাবিপর্যয় নেমে এসেছে। চামড়ার মৌসুমী ব্যবসায়ী হাজী আরফান বলেন, পোস্তায় চামড়া নিয়ে এসেছিলাম। বিক্রি করেছি ৪০৫ টাকা করে। কিন্তু গড়ে চামড়া কিনেছি ৫০০ টাকা ধরে। পরে আবার কিছু চামড়া এনেছি দাম বলছে ২১০-২২০ টাকা। যে দাম গাড়ি ভাড়ার খরচও উঠবে না। উল্টো চার-পাঁচ লাখ টাকা লোকসান। তিনি বলেন, আমি ৩০ বছরের বেশি সময় ধরে ব্যবসা করি। চামড়ার এত কম দাম কোনো সময় দেখিনি। ট্যানারি ও আড়তদাররা সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়েছে। তাদের কাছে সবাই এখন জিম্মি।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সেক্রেটারি হাজি টিপু সুলতান বলেন, চামড়ার এই দরপতন গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর নানা করণে চামড়ার দাম কমে যায়। তিনি বলেন, ওই সময় ৫০ থেকে ৬০ হাজার টাকা দামের একটি গরুর চামড়া বিক্রি হতো ৭০০ টাকায়। এবার সেই মানের চামড়া কেনা সম্ভব হয়েছে ৩০০ টাকারও কম দামে। ট্যানারি মালিকরা আমাদের পাওনা টাকা পরিশোধ করেনি অভিযোগ করে বলেন, তারা টাকা আটকে রেখেছে। টাকা না থাকলে আমরা চামড়া কিনব কীভাবে? তাই দাম পড়ে গেছে। চামড়া ১৫০ থেকে ২০০ টাকা বিক্রি হচ্ছে। অনেক চামড়া পচে নষ্ট হয়ে যাচ্ছে, এখন করণীয় কী- জানতে চাইলে টিপু সুলতান বলেন, পোস্তার ব্যবসায়ীরা সাধ্যমতো চামড়া কিনেছে। এখন আড়তে চামড়া না এনে যে যেখানে চামড়া কিনছেন সেখানেই লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। তা ছাড়া কোনো কিছু করার নেই।
চামড়ার দরপতনের বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ বলেন, ট্যানারির মালিকরা পাওনা অর্থ পরিশোধ করছে না, এ কথা ঠিক নয়। ঢালাওভাবে অভিযোগ করাও ঠিক হচ্ছে না। কারণ বেশিরভাগ ট্যানারি আড়তদারদের টাকা দিয়েছে। তারা কম দামে চামড়া কিনছে। আমাদের কাছে বেশি দামেই চামড়া বিক্রি করবে। লবণযুক্ত চামড়া আমাদের ১ হাজার টাকার উপরে কিনতে হবে। তিনি বলেন, গরু জবাইয়ের ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে চামড়া সংরক্ষণ করলে চামড়া ভালো থাকে। ১৫ থেকে ২০ দিন পর ট্যানারিগুলো চামড়া কেনা শুরু করবে। যেসব চামড়া ভালো থাকবে তা সরকার নির্ধারিত দামে কিনব। তিনি বলেন, এবার ৮৫ লাখ কাঁচা চামড়ার সংগ্রহের লক্ষ্য ঠিক করেছি। তবে এবার কোরবানি বেশি হয়েছে। তাই লক্ষ্য অনুযায়ী চামড়া সংগ্রহের কোনো সমস্যা হবে না।
জানা গেছে, সাভারে ট্যানারি স্থানান্তর, রপ্তানি আদেশ কমে যাওয়া ও অর্থ সংকটের কারণে এ বছর চামড়ার দাম কমানোর সুপারিশ করেছিল কাচা চামড়ার ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা। এসব বিবেচনায় সরকার দাম না বাড়িয়ে আগের মূল্য নির্ধারণ করে।
চামড়ার কম দাম ব্যবসায়ীদের কারসাজি: বাণিজ্যমন্ত্রী
চামড়ার দাম কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রংপুরের শালবন এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চামড়া নিয়ে যখনই ভালো উদ্যোগ গ্রহণ করি, তখনই তার বিরুদ্ধাচরণ করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ঈদের আগে ট্যানারি মালিক ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলো, তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
চামড়ার দাম একেবারেই কমে গেছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, এটা গ্রহণযোগ্য নয়। এ কারণেই সরকার কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রী জানান, সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলছেন। টিপু মুনশি আরো বলেন, কোনোভাবেই চামড়াশিল্পকে ধ্বংস করতে দেয়া যাবে না।
স্থানীয় জীবনমান উন্নয়নে দ্রুত বিআরআই প্রকল্প বাছাই করতে হবে নেপালকে by কামাল দেব ভট্টরাই

নেপালের অভ্যন্তরীণ উন্নয়ন এবং সমৃদ্ধির প্রয়োজন মেটানোর জন্য তাদের বিআরআইয়ের সাথে যুক্ত থাকা উচিত – এ ধরনের একটি সর্বদলীয় ঐক্যমত নেপালে রয়েছে। সব পক্ষই এ ব্যাপারে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। কিন্তু বিআরআই প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে ধীরগতির সমস্যা কাটিয়ে উঠতে পারেননি তারা।
দেরির প্রধান কারণ আন্তর্জাতিক চাপ। আরেকটি সমস্যা হলো বিআরআইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সরকারের সদিচ্ছার ঘাটতি।
২০১৭ সালের মে মাসে বিআরআইয়ে অংশ নেয়ার ব্যাপারে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে নেপাল। এরপর প্রায় দিই বছর চলে গেলেও প্রকল্পগুলোর ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়নি এখনও।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদিপ কুমার গিয়াওয়ালি বলেছেন যে, চীনের সাথে বিআরাই প্রকল্প নিয়ে আলোচনা চলছে। নেপাল ও চীনে বিআরআই সেমিনার চলছে, প্রকল্প নিয়ে আলোচনা প্রয়োজন।
প্রাথমিক পর্যায়ে প্রায় তিন ডজন বিআরআই প্রকল্পের কথা ভাবা হয়েছিল, কিন্তু সেই সংখ্যাটা কমে এসেছে। আগের আলোচনাগুলোকে ক্রস-বর্ডার রেলওয়ের উপর মনোযোগ ছিল, যেটা এখনও প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। দুর্গম পাহাড়ি এলাকা ও পরিবেশগত ইস্যুর বিষয়গুলো এখনও বিবেচনার সুযোগই হযনি। প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের রিপোর্ট তৈরি হয়েছে, এবং দুই পক্ষের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।
নেপালে গত দুই বচরে চীনা এবং ভারতীয় রেলওয়ে নির্মান নিয়ে বিতর্ক হয়েছে। তবে, ধারণাটা এমন যে, নেপালে চীনা রেলওয়ে আসতে যাচ্ছে। সাধারণ মানুষের কাছে রেলওয়ে লাইনের বিষয়টি আকর্ষণীয় শোনায়।
কোন সন্দেহ নেই যে নেপালের বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগের দরকার যাতে তারা অবকাঠামো নির্মাণ করতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। বিআরআইয়ের অধীনে, নেপালের নেতাদের জলবিদ্যুৎ প্রকল্প ও রাস্তাঘাটের মতো মধ্যম ও ক্ষুদ্র প্রকল্পগুলো বেছে নেয়া উচিত। ঝুঁকি সতর্কভাবে বিশ্লেষণের পর যদি বাস্তবসম্মত প্রকল্প বেছে নেয়া হয়, তাহলে সমস্যা আরও কম হবে।
প্রদিপ গিয়াওয়ালি এক বক্তৃতায় বলেছেন, আমাদের অবকাঠামো উন্নয়ন এবং উদ্ভাবনী প্রযুক্তির জন্য প্রচুর বিনিয়োগ দরকার, যেখানে আমাদের নিজস্ব সম্পদ যথেষ্ট নয়। তাই, প্রতিবেশীসহ আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ও সহযোগিতা দরকার, যারা এই ঘাটতিটা পূরণ করবে।
নেপাল জলবিদ্যুৎ প্রকল্প বাছাই করতে পারে, যেটা তাদের কর্মসংস্থানের অভাব পূরণ করবে এবং বিদ্যুৎ রফতানির মাধ্যমে রাজস্ব অর্জনে সহায়তা করবে। আরেকটি সম্ভাবনাময় খাত হলো সড়ক নির্মাণ, যেটা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান খাত। চীনের সাথে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে নেপালের উত্তরাঞ্চলে যোগাযোগ অবকাঠামো যথেষ্ট দুর্বল। যথাযথ সড়কের অভাবে গ্রামীন এলাকার কৃষকরা তাদের উৎপাদিত সবজি ও ফলমূল স্থানীয় বাজারে আনতে পারে না। বিআরআইয়ের অধীনে নতুন সড়ক যদি নির্মাণ করা হয়, তাহলে সেটা গ্রামীণ চাষীদের সাহায্য করবে এবং এর মাধ্যমে অর্থনীতির উন্নতি হবে।
২০৩০ সাল নাগাদ নেপাল মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চায়, কিন্তু অর্থনীতির গতি সে রকম পর্যায়ে নেই। নেপাল যদিও দারিদ্র বিমোচনে অগ্রগতি করেছে, আরও প্রচেষ্টা এখানে দরকার। সাত থেকে আট শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি হারের প্রয়োজন তাদের। সেই সাথে ৮ বিলিয়ন ডলারের বিদেশী মুদ্রার রিজার্ভ দরকার।
দারিদ্র বিমোচনের লক্ষ্য অর্জনের জন্য এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, নেপালকে তাদের বিআরআইের অধীনের প্রকল্পের কাজগুলোর ব্যাপারে গতি অনেক বাড়াতে হবে।
Sunday, July 7, 2019
এখন মেইড ইন বাংলাদেশ যুগ

ওভারসিস চাইনিজ এসোসিয়েশন ইন বাংলাদেশের সভাপতি বর্তমানে। ২২ বছর আগে তিনি ঢাকায় এসেছেন। তখন ঢাকার বিমানবন্দরে মাত্র দুটি লাগেজ কনভেয়ার বেল্ট সক্রিয় ছিল। লাইটিংও যথাযথ ছিল না।
লিও ঝুয়াং লিফেং-এর বয়স এখন ৫১ বছর। তিনি গার্মেন্ট ব্যবসা করার জন্য ঢাকায় অবতরণ করেন ১৯৯৭ সালে। তার ধারণা, এখানকার শ্রম খরচ কম ও পর্যাপ্ত শ্রমিক পাওয়ায় ভালো ব্যবসা করতে পারবেন। তিনি বর্তমানে এলডিসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বলেন, ওই সময় ঢাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অভাব ছিল। এমন কি ইন্ট্যান্ট নুডলস কেনাটাও এতো সহজ ছিল না। তার এলডিসি গ্রুপে বর্তমানে কাজ করেন প্রায় ২০০০০ শ্রমিক। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রভূত পরিবর্তন হয়েছে। তবে চীন যে পরিবর্তন করেছে তার সঙ্গে অবশ্যই বাংলাদেশকে তুলনা করা চলে না। লিও ঝুয়াং লিফেং-এর কারখানা এখন বড় এক একটি গ্রামের মতো। সেখানে রয়েছে স্টাফ ও পরিবারের সদস্যদের জন্য বিনা পয়সায় মেডিকেল সেবা দেয়ার সেন্টার। আছে তাদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার।
এমন পরিবেশ বাংলাদেশের অনেক স্থানেই রয়েছে। ফলে চীনা ও অন্য বিদেশি বিনিয়োগকারীরা এখানে আসা অব্যাহত রেখেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিনিয়োগ এখন এই দেশটিকে উৎপাদনের ‘পাওয়ার হাউজে’ পরিণত করেছে। এখানে ৩৫ লাখ শ্রমিক স্থানীয় ও ইউনিকলো, এইচঅ্যান্ডএমের মতো আন্তর্জাতিক ব্রান্ডের পোশাক তৈরি করছেন। মাইকেল কোরসের মতো বিলাসবহুল ব্রান্ডের পোশাকও এখন তৈরি হয় বাংলাদেশে। চীনে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক পোশাক প্রস্তুতকারক ‘মেইড ইন চায়না’র পরিবর্তে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগ ব্যবহার করবেন বলে আশা করা হচ্ছে।
লিও ঝুয়াং লিফেং-এর হিসাবে ২২ বছর আগে তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন মাত্র ২০ থেকে ৩০টি চীনা কোম্পানি এদেশে কাজ করতো। তার হিসাবে তা এখন বেড়ে ৪০০-তে দাঁড়িয়েছে। তা ছাড়া চীনা ঋণ বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। প্রায় এক দশক ধরে বাংলাদেশের গড় প্রবৃদ্ধির হার শতকরা ৬ ভাগ। কিন্তু এ বছর তা ৮.১৩ ভাগ অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। যদি এটা হয়, তাহলে সবচেয়ে দ্রুত গতিতে বর্ধিষ্ণু অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ হবে অন্যতম।
সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক স্থিতিশীল প্রবৃদ্ধির ফলে বাংলাদেশের এই সক্ষমতা। এতে অনেকেরই ভ্রু উত্থিত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, অর্থনীতি শক্তিশালী থাকার কারণে এই ঋণ মোকাবিলা করতে সক্ষম প্রশাসন। তথ্যমন্ত্রী বলেছেন, ঢাকা অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল হতে চায় না। বাংলাদেশের উন্নয়নে সমর্থন দিতে চায়, এমন যেকোনো দেশের সঙ্গে প্রশাসন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকবে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের চমৎকার এক অর্থনৈতিক সম্পর্ক আছে। বাংলাদেশকে কয়েক শত কোটি ডলারের ঋণ দিয়েছে ভারত- এদিকে ইঙ্গিত করেছেন তিনি। বলেছেন, আপনার প্রশ্ন হতে পারে চীনের এই ঋণ কি বাংলাদেশ শোধ করতে পারবে। তবে এ নিয়ে বাংলাদেশের কোনো উদ্বেগ নেই। বিশ্লেষকরা বলছেন, তথাকথিত চীনা ঋণের ফাঁদ এড়িয়ে চলতে পেরেছে বাংলাদেশ।
সাউথ চায়না মর্নিং পোস্ট আরো লিখেছে, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও জাকার্তা, ম্যানিলা ও নমপেন থেকে অনেকটা পার্থক্য ঢাকার। এখানে মহাসড়কসহ বিভিন্ন অবকাঠামোতে রয়েছে সংকট। ব্যস্ততম সময়ে কয়েক ঘণ্টার জন্য ট্রাফিক জ্যাম লেগে থাকে। ৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে লেগে যায় হতাশাজনক তিন ঘণ্টা। তা সত্ত্বেও এখানে অনেক বিনিয়োগকারীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তার মধ্যে হংকংয়ের এভারগ্রিন প্রোডাক্টস গ্রুপের চেয়ারম্যান ফেলিক্স চ্যাং ইয়োই-চোং অন্যতম। বিশ্বে সবচেয়ে বৃহৎ পরচুল উৎপাদনের অন্যতম বৃহৎ কারখানা এটি। তিনি চীন থেকে কারখানা বাংলাদেশে সরিয়ে আনার পর এখন তার কর্মীসংখ্যা ১৮০০০। উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় তার কারখানায় উৎপাদন হয় মাসে ৩ লাখ থেকে ৪ লাখ পরচুলা। এর পাশাপাশি হংকংয়ের ৬টিসহ বিদেশি ২০টি কোম্পানি তাদের কারখানা স্থাপন করেছে ২১৩ একর জায়গার ওই জোনে। বাংলাদেশে রয়েছে এমন আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ জোন। এসব কারখানা কাঁচামাল আমদানিতে কম অথবা শূন্য শুল্কহারের সুবিধা পায়।
চীনে শ্রম খরচ বেড়ে যাওয়ার কারণে ১০ বছর আগে নিজের দেশ চীন ছেড়ে বাংলাদেশে এসে কারখানা স্থাপন করেন ফেলিক্স চ্যাং ইয়োই-চোং। তার মতো আরো অনেকে একই কাজ করছেন। তিনি বলেন, আমাকে এশিয়ার যেকোনো স্থানে কারখানা সরিয়ে নিতে হয়েছিল। এটা শুধু বেতনের কারণে নয়, আমাদের দেশে শ্রমিকদের যে সামাজিক কল্যাণমূলক সুবিধা দেয়ার কথা তার মূল্য অনেক বেড়ে যাচ্ছিল।
এক দশক আগে চীনের শেনঝেন, গুয়াংঝৌউ এবং কুনমিংয়ের মতো শহরে কারখানা ছিল ফেলিক্স চ্যাং ইয়োই-চোং-এর। তিনি গুয়াংঝৌউয়ের কারখানা বন্ধ করে দিয়েছেন। চীনে অন্য যেসব কারখানা আছে তা নাটকীয়ভাবে সীমিত করেছেন। বর্তমানে তার কোম্পানিতে যে পরিমাণ পরচুলা উৎপাদন হয় তার শতকরা ৯৩ ভাগই বাংলাদেশি। তিনি কারখানা সরিয়ে আনার আগে মাসে চীনা কর্মীদের বেতন দিতে হতো ২০০০ ইউয়েন। কিন্তু তা সরিয়ে আনার পর তাকে স্থানীয় শ্রমিকদের মাসে মাত্র ১৭০ ইউয়েন বেতন দিতে পারেন। যা ২৫ ডলারের মতো।
বাংলাদেশে বর্তমানে সর্বনিম্ন মজুরি হলো মাসে ৯৫ ডলার, যা এখনো এশিয়ার দেশগুলোর মধ্যে কম। কম্বোডিয়ায় প্রতি মাসে এই বেতন ১৮২ ডলার। হ্যানয় এবং হো চি মিন সিটিতে ১৮০ ডলার। মিয়ানমারে এই বেতন প্রতিদিন ৩.৬০ ডলার। বাংলাদেশে কম মজুরি থাকায় দেশটিতে ৩০০০ কোটি ডলারের তৈরি পোশাকের কারখানা গড়ে উঠেছে। বাংলাদেশের রপ্তানির শতকরা ৮০ ভাগ এই শিল্প। তবে এখানে মজুরি নিয়ে সন্তুষ্ট নয় শ্রমিকরা। জানুয়ারিতে হাজার হাজার গার্মেন্ট শ্রমিক সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েক ডজন মানুষ আহত হন। নিহত হন একজন।
এলডিসি গ্রুপের ঝুয়াং বলেন, কম্বোডিয়ায় কারখানা স্থাপনে কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে অন্যতম হলো, সেখানে রয়েছে শক্তিশালী শ্রমিক ইউনিয়ন। এ ছাড়া সেটা হলো মাত্র ১ কোটি ৬০ লাখ মানুষের একটি ছোট্ট দেশ। সেই তুলনায় বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি। তিনি ভিয়েতনামের পক্ষে নন। কারণ, সেখানে উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ঝুয়াং বলেন, কম্বোডিয়ায় দুর্নীতি একটি সাধারণ বিষয়। জনসংখ্যা কম। শ্রমিক ইউনিয়ন শক্তিশালী।
ঝুয়াং ২২ বছর আগে বাংলাদেশে আসার পর এখানে চীনা কোম্পানির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ায় তাদের যে পরিমাণ উপস্থিতি সে তুলনায় বাংলাদেশে তাদের উপস্থিতি খুবই কম। ওই দেশগুলোতে খুব সহজেই রাস্তায় দেখা মেলে চীনা শ্রমিক বা ব্যবসায়ীর। ফলে চীনাদের এই ‘অনুপ্রবেশ’ নিয়ে ওই দেশগুলোতে অস্বস্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। কিন্তু এখন অবধি বাংলাদেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয় নি।
অর্থনীতিতে চীনা মডেল ব্যবহার করছে বাংলাদেশ
বাংলাদেশে বিপুল সংখ্যক চীনা বিনিয়োগকারী ও কর্মী রয়েছেন। স্থানীয়দের জন্য তারা প্রচুর সংযোগ সৃষ্টি করছেন। এ নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আমরা খুশি। তারা এ দেশের অর্থনীতিকে সাহায্য করছেন। বাংলাদেশে চীনাদের বিনিয়োগ নিয়ে এমন মন্তব্য করেছেন ঢাকায় সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটির আইনের লেকচারার ফারহান হক। চীনা বিনিয়োগ ও কর্মীদের বিষয়ে সমর্থন করেন বাংলাদেশিরা ও রাজনীতিকরা। তাদের অন্যতম বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য মুহাম্মদ শফিকুর রহমান।
তিনি বলেন, আমরা বিশ্বের প্রতিটি দেশের প্রতিজনকে স্বাগত জানাই। এরই মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছেন চীনা নাগরিকরা। যদি আপনি আমাদের মার্কেট, শপিং মল পরিদর্শন করেন তাহলে বিপুল পণ্যের সমাহার দেখতে পাবেন, যা চীনে তৈরি। চীনা বিনিয়োগ আমাদের দেশকে সহায়তা করছে। সাউথ চায়না মর্নিং পোস্টকে তারা এসব কথা বলেছেন।
এ নিয়ে দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এতে বাংলাদেশে পরিবর্তিত প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, আগে বাংলাদেশের অবকাঠামো খাত ছিল অনুন্নত। এভারগ্রিন প্রোডাক্টসের চ্যাং এক দশক আগে প্রথম বাংলাদেশে এসেছিলেন। তখন ছিল বর্ষা মৌসুম। এ সম্পর্কে চ্যাং বলেন, মুষলধারে বৃষ্টি হয়েছিল। তাতে বন্যাকবলিত হয়ে পড়েছিল ঢাকা। আমার গাড়ির চাকা পানিতে তলিয়ে যেত পুরোপুরি। বিদ্যুতের অবস্থা ছিল নাজুক। যখনই ঢাকা আসতাম, প্রতিবারই দেখতাম বিদ্যুতের ঘাটতি। বিদ্যুৎহীন থাকতে হতো প্রতিবার চার ঘণ্টা। কিন্তু সাম্প্রতিক সময়ে বিদ্যুতের সেই অবস্থা নেই। রাস্তাগুলো চওড়া করা হয়েছে। মহাসড়ক ও ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। তিনি মনে করেন, চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও বিশাল কন্টেইনারবাহী জাহাজে পণ্য বাংলাদেশে পৌঁছাতে চার থেকে ৫ সপ্তাহ সময় লেগে যায়। এক্ষেত্রে চীন থেকে কম্বোডিয়ায় সময় লাগে মাত্র ১০ দিন। এজন্য চ্যাংয়ের এক বন্ধু তার কারখানা খুলেছেন কম্বোডিয়ায়। তবে বাংলাদেশে ব্যবসা করার সুবিধা একটিই। তা হলো- এখানে শ্রম খরচ কম। আর বাজে দিক হলো, শিপিংয়ে সময় লাগে অনেক বেশি। এর ফলে উৎপাদিত পণ্য কারখানায়ই জমা থাকে বেশি।
একই রকম কথা বলেছেন হংকংয়ের ডেভিড লাম মিং-হিউং। তিনি চশমা প্রস্তুতকারক একটি কারখানার জেনারেল ম্যানেজার। তার মতে, চীন থেকে পণ্যের চালান বাংলাদেশে শিপিং খাতে সময় লাগে এক মাসের মতো। যদি এক্ষেত্রে বার্থের সংকট থাকে তাহলে আরো এক সপ্তাহ সময় বেশি লাগবে। তার মতে, ১৯৭০ এর দশকে প্রথম যখন চীন উন্মুক্ত নীতি গ্রহণ করেছিল, ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সেই চীনের মতো। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চীনা মডেল ব্যবহার করছে বাংলাদেশ।
২০১৬ সালে বাংলাদেশ সফর করেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। ওই সময় দুই দেশ ২৭টি বিনিয়োগ ও ঋণ চুক্তি স্বাক্ষর করে। যার পরিমাণ ২৪০০ কোটি ডলার। সি জিনপিংয়ের ওই সফরের পর চীন থেকে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পায়। বাংলাদেশের একটি পত্রিকার হিসাব মতে, ২০১৭/১৮ অর্থবছরে এর পরিমাণ দাঁড়ায় ৫০ কোটি ৬০ লাখ ডলার। ২০১৬/১৭ অর্থবছরে এর পরিমাণ ছিল ৬ কোটি ৮৫ লাখ ডলার।
ওদিকে চীনা বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে ঋণের ফাঁদে আটকে ফেলা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তাকে ভুল বোঝাবুঝি, পুরোপুরি ভিত্তিহীন বলে অভিহিত করেছেন ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান চেন ওয়েই। তিনি যোগ করেন, বাংলাদেশ শুধু চীনের সহায়তার ওপরই নির্ভর করে না। একই সঙ্গে তার অর্থনীতিতে গতি আনার জন্য নির্ভর করে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার ওপর। এসব দেশের বিনিয়োগ ও সহায়তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সব দেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে তার অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল রাখতে চায়। এক্ষেত্রে কোনো একক পক্ষকে তারা বেছে নেয় নি।
ওদিকে নয়া দিল্লির সেন্টার অব পলিসি রিচার্সের প্রফেসর ব্রাহ্ম চ্যালানির হিসাব মতে, বাংলাদেশে মধ্যম ও দীর্ঘমেয়াদি সরকারি ঋণ হলো জাতীয় প্রবৃদ্ধির শতকরা প্রায় ১৪ ভাগের সমতুল্য। এই ঋণ সহনীয়। বাংলাদেশ এটা নিশ্চিত করতে চায় যে, তার এই ঋণের মাত্রা ম্যানেজযোগ্য। ‘বাংলাদেশ: পলিটিক্স, ইকোনমি অ্যান্ড সিভিল সোসাইটি’ বইয়ের লেখক ও লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ডেভিড লুইস বলেন, কার্যকর রপ্তানি কৌশলের কারণে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী। এসব রপ্তানির ওপর ভিত্তি করে দ্রুত অগ্রগতি সাধিত হয়েছে। এর মধ্যে প্রধানতম খাত হলো গার্মেন্ট। বাংলাদেশের প্রবৃদ্ধির মূলে রয়েছে এই খাত।
তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানিকারক। এ বছর বাংলাদেশ ৩৯০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করার আশা করছে। ২০২১ সালের মধ্যে সরকার এই অঙ্ক ৫০০০ কোটি ডলারে উন্নীত করতে চায়।
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2659)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...




