Monday, October 31, 2011

ট্রানজিটের পক্ষে সরকারি নীতিনির্ধারকেরাঃ ভারতকে ট্রানশিপমেন্ট দিলেই বেশি লাভ

ভারতকে ট্রানজিট দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞেরা। তাঁরা মনে করেন, পর্যাপ্ত অবকাঠামোর অভাবে এখনই পূর্ণাঙ্গ ট্রানজিট দেওয়া ঠিক হবে না। বরং ট্রানশিপমেন্ট দিলেই বেশি লাভ। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর যৌথ আয়োজনে গতকাল রোববার ‘ভারতকে ট্রানশিপমেন্ট অথবা ট্রানজিট’ শীর্ষক সংলাপে এসব কথা বলা হয়। রাজধানীর স্থানীয় একটি হোটেলে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

নারায়নগঞ্জের নির্বাচন, আমরা কেমনে খুশি হলাম by সরসিজ আলীম

ইভীকে নিয়ে নারায়নগঞ্জবাসীসহ সারাদেশ যেভাবে মেতে উঠলো, তাতে অবাকই লাগে। আইভীর বিজয়ে মনে হলো বিপ্লব জয়ী হয়েছে। পাবলিক বুঝলো না যে, শামীম ওসমানকে ক্ষমতাসীন দল বলির পাঠা বানালো আর আইভীকে পুতুল। সব জনপ্রতিনিধিই একটা শ্রেণির প্রতিনিধি। সেই প্রতিনিধিত্বে শামীমও যা, আইভীও তাই। একটা ব্যক্তি মানুষ শেষশেষ একটা বিশেষ শ্রেণির হয়ে যেতে বাধ্য। সার্বসাধারণ তার কাছে তখন প্রতিপক্ষ মনে হয়।

টোয়েন্টি টোয়েন্টি-পাঁচ বছর পর সান্ত্বনার জয়

তে পারে ইংল্যান্ড এ মুহূর্তে টেস্ট আর টোয়েন্টি টোয়েন্টির বিশ্বসেরা। তবে ভারতের মাটিতে গত পাঁচ বছরে কোনো ম্যাচেই ভারতকে হারানোর কৃতিত্ব ছিল না তাদের। সর্বশেষ ২০০৬ সালের এপ্রিলে জামশেদপুরের ওয়ানডেতে বীরেন্দর শেবাগের দলকে ৫ উইকেটে হারিয়েছিল তারা। পরের ইতিহাসটা শুধুই হতাশার। সেই হতাশাটা কাটল পরশু, ইডেনে। ধোনির দলের বিপক্ষে একমাত্র টোয়েন্টি টোয়েন্টিতে তারা জিতল ৬ উইকেটে। ধীরগতির উইকেটে ভারতের ৯ উইকেটে ১২০ রানের চ্যালেঞ্জ গ্রায়েম সোয়ানের দল পেরিয়ে যায় ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে।

সেরা রিচার্ডস, দ্বিতীয় সেরা ধোনি!

ময়ের স্রোতে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে মানচিত্র। বদলের এই হাওয়াটা এসে লেগেছে ক্রিকেটেও। অসীম সময়ের টেস্ট ক্রিকেট থেকে ছয় ওভারের সিঙ্ এ সাইডের বিবর্তন, উঁকি দিচ্ছে দিন-রাতের টেস্ট। ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন নিয়মে খেলা ক্রিকেটারদের মধ্য থেকে 'কে সেরা' এ প্রশ্নের উত্তর পাওয়াটা একটু কঠিনই। যদিও তাঁদের এক পাল্লায় মাপার একটিই 'বাটখারা', তা হচ্ছে পরিসংখ্যান। যদিও বলা হয়, 'মিথ্যা হচ্ছে তিন রকম। মিথ্যা, ডাহা মিথ্যা আর পরিসংখ্যান।' একটি সংখ্যাতাত্তি্বক পর্যালোচনায় দেখা যাচ্ছে, সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে সবার ওপরের নামটা ভিভ রিচার্ডসের। তারপরই আছেন মহেন্দ্র সিং ধোনি।

দুই এডওয়ার্ডসের দিন

দুজনই এডওয়ার্ডস। দুজনই বার্বাডিয়ান। ফিদেল এডওয়ার্ডস ও কার্ক এডওয়ার্ডসের মধ্যে সম্পর্ক থাকাটা তাই অস্বাভাবিক না। আবার একই দ্বীপ থেকে উঠে আসা একই উপাধির দুজনের সম্পর্ক যে থাকবেই, তাও তো না। কাল দিন শেষের সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার সেই না থাকার সম্পর্কের কথা জানাতেই পেছন থেকে দুজনের ফিসফিসিয়ে ওঠা। 'এখন দাবি করছে, ওরা কাজিন'_কৌতুকটা সহাস্যে জানালেন মিডিয়া ম্যানেজার।আত্মীয়তার কোনো সম্পর্ক নেই দুই এডওয়ার্ডসের, তবে কাল হরিহর আত্মা হয়ে এ দুজনই কিন্তু ধসিয়ে দিলেন বাংলাদেশকে। ব্যাটিংয়ে কার্ক, বোলিংয়ে ফিদেল। প্রথমজনের সেঞ্চুরি, দ্বিতীয়জনের ৫ উইকেট।

তবু স্বপ্ন দেখছে বাংলাদেশ

খনো ১৫১ রানে পিছিয়ে বাংলাদেশ। টেল এন্ডারদের নিয়ে এ ব্যবধান কতটা কমাতে পারবেন নাসির হোসেন, তা নিয়ে অস্বস্তি আছে। দুশ্চিন্তা আছে ক্রমে স্পিনারদের হয়ে ওঠা এ উইকেটে চতুর্থ ইনিংসে কতটুকু পথ-ই বা পাড়ি দিতে পারবে গতকাল হুমমুড়িয়ে ভেঙে পড়া বাংলাদেশের ব্যাটিং? তবে এ অস্বস্তি আর দুশ্চিন্তা এক পাশে সরিয়ে রেখে দ্বিতীয় দিনশেষে আশাবাদের কথাই শুনিয়েছেন ঢাকায় টেস্ট অভিষিক্ত সোহরাওয়ার্দী শুভ। এ পর্যন্ত ঢাকা টেস্টে বাংলাদেশের 'নিউক্লিয়াস' সাকিব আল হাসানেরও কণ্ঠেও আশার বাণী।

অবশেষে ক্যারিবীয় পেস বনাম বাংলাদেশি স্পিন by নোমান মোহাম্মদ

প্রথম দিন ৫ উইকেটে ২৫৩ রান। ব্যাটিং-স্বর্গ বলে উইকেটের তখন সে কী গুণকীর্তন! বাংলাদেশের স্বস্তি, এমন আয়তক্ষেত্রে ক্যারিবীয় ইনিংসের অর্ধেকটা মুড়িয়ে দিতে পেরে। সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র হয়ে শাহরিয়ার নাফীস জানিয়ে গেলেন, ক্যারিবীয় রানের পাহাড়ের জবাব দিতে প্রস্তুত তারা। অতএব, প্রাণহীন উইকেটে রান-বন্যার এই টেস্টের ফল প্রথম দিন শেষেই নির্ধারিত। ড্র!হায়, দ্বিতীয় দিনে সেটিকে এখন কী ভুল চিন্তাই না মনে হচ্ছে! জয়ের গন্ধ পেয়ে শিকারির মতো চনমনে ক্যারিবীয় ক্যাম্প। আর হারের আশঙ্কায় ক্রমে কুঁকড়ে যাচ্ছে বাংলাদেশ। রহস্যময় উইকেট যে এর সব রহস্যময়তা নিয়ে আবির্ভূত হলো কাল। তাই ২৩.১ ওভারে হাওয়া ১০ উইকেট।

সহিংসতার পর ইসরায়েল ও ইসলামী জিহাদের যুদ্ধবিরতি

হামাসের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির পর মাস না পেরোতে আবারও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার রাফায় ওই হামলায় ইসলামী জিহাদ দলের পাঁচ সদস্য নিহত হওয়ায় পাল্টা রকেট হামলা চালায় তারা। সংঘর্ষে সব মিলিয়ে ৯ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি নিহত হয়। উত্তেজনাকর এ পরিস্থিতিতে মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয়েছে ইসলামী জিহাদ। গতকাল ভোর থেকেই এই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। ইসরায়েলও এ ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।

মোল্লা ওমরের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : হিলারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, তালেবান নেতা মোল্লা ওমরের সঙ্গে ওয়াশিংটন আলোচনায় বসতে প্রস্তুত। কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটির সামনে তিনি এ কথা বলেন। হিলারি বলেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় মোল্লা ওমরের অন্তর্ভুক্তিকে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ মনে করছে।হিলারির এ বক্তব্য তালেবানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতির তাৎপর্যপূর্ণ পরিবর্তন বলে ধরা হচ্ছে। তালেবানকে বিভক্ত করে মোল্লা ওমরকে নিঃসঙ্গ করার কৌশলের পরিবর্তে এর মাধ্যমে তাঁকে তালেবান নেতা হিসেবেই মেনে নেওয়া হলো। কংগ্রেস কমিটির সামনে বক্তব্য দেওয়ার আগে হিলারি বলেন, "আফগানিস্তান ও পাকিস্তানে একই সঙ্গে আমরা 'আলোচনা, লড়াই এবং পুনর্গঠন' এর কাজ চালিয়ে যাব।"

অসময়ে তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বিপর্যস্ত

কালে তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকা। ঝড়ে তিনজনের প্রাণহানি হয়েছে। ম্যারিল্যান্ড থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত প্রায় ২২ লাখ মানুষের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয় আবহাওয়া সংস্থা (এনডাবি্লউএস) গত শনিবার 'শীতকালীন ঝড়ের সতর্কতা' জারি করেছে। ভ্রমণও ঝুঁকিপূর্ণ হতে পারে সতর্ক করে দিয়েছে সংস্থাটি। ইতিমধ্যেই ওই অঞ্চলের বিমানবন্দরগুলোতে বহু বিমানের উড্ডয়ন বাতিল করা হয়েছে বা পিছিয়ে গেছে।

যুক্তরাষ্ট্রকে ড্রোন হামলার অনুমতি দেওয়া হয়নি : গিলানি

মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলার বিপক্ষে আবারও পাকিস্তানের অবস্থান স্পষ্ট করলেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তিনি বলেন, পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলা চালানোর অনুমতি যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি। গত শনিবার অস্ট্রেলিয়ার পার্থে প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তবে ড্রোন হামলা থেমে নেই। গতকাল রবিবার উত্তর ওয়াজিরিস্তানে এক হামলায় মারা গেছে সন্দেহভাজন ছয় জঙ্গি।কমনওয়েলথভুক্ত দেশের সরকারপ্রধানদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য গিলানি বর্তমানে অস্ট্রেলিয়ার পার্থে অবস্থান করছেন।

সাক্ষাৎকারে বাশার আল-আসাদ-সিরিয়ায় পশ্চিমা হস্তক্ষেপ হলে আরেকটি আফগানিস্তান হবে

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, পশ্চিমা কোনো শক্তি যদি সিরিয়ায় 'হস্তক্ষেপ' করে, তাহলে পুরো আরব অঞ্চলই 'ভূমিকম্পের মতো কেঁপে ওঠবে'। ব্রিটেনের দ্য সানডে টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসাদ এ হুঁশিয়ারি দেন। সিরিয়ায় গণ-আন্দোলন শুরুর প্রায় সাত মাস পর পশ্চিমা কোনো সাংবাদিককে এই প্রথম সাক্ষাৎকার দিলেন আসাদ।এদিকে গত শুক্র ও শনিবার সিরিয়ায় প্রায় ১০০ জনের প্রাণহানির অভিযোগ করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো। সিরিয়ার সদস্যপদ স্থগিত করার জন্য গতকাল রবিবার তারা আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী-নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা : ডিসিসিআই

ইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়নি। তবে সাফল্যের চরম শিখরেও পেঁৗছানো সম্ভব হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ মন্তব্য করেছেন। তবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)র সভাপতি আসিফ ইব্রাহীম বলেছেন, বর্তমানে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।মন্ত্রী গতকাল রবিবার ডিসিসিআই আয়োজিত 'ব্যবসা-বাণিজ্যের প্রসারে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভূমিকা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীমের সভাপতিত্বে সেমিনারে সাহারা খাতুন বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে স্থিতিশীল আইনশৃঙ্খলা প্রয়োজন। বর্তমানে আইনশৃঙ্খলার অবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো।

সাভারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এক বছর by তায়েফুর রহমান,

শিল্পাঞ্চলের মালিক ও শ্রমিকদের নিরাপত্তার পাশাপাশি শিল্পাঞ্চলে ভাঙচুর, অগি্নসংযোগ ও ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে শিল্পাঞ্চলকে রক্ষা, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং শিল্পসহায়ক ও শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিশেষায়িত ইউনিট হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাহিনী গঠন করা হয়।সাভারের আশুলিয়ায় গত বছরের ৩১ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করে 'ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১' নামের এই সংস্থাটি।

শুক্রবার পোশাক শিল্পঘন এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে

দের আগে পোশাক শিল্প শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য বরাবরের মতো এবারও সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী শুক্রবার ঢাকা, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে খোলা রাখতে বলা হয়েছে। লেনদেন সময়সূচি ব্যাংক নিজ বিবেচনায় নির্ধারণ করবে। গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

ঈদের আগে শ্রমিকদের পাওনা দেওয়ার অনুরোধ বিজিএমইএর-ঢাকার ৯টি অঞ্চলে বিজিএমইএর ক্রাইসিস কন্ট্রোল রুম

দের আগে তৈরি পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া নিয়ে বিভিন্ন কারখানায় বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মালিকপক্ষকে শ্রমিকদের বোনাসসহ পূর্ণ মাসের বেতন দিয়ে দেওয়ার অনুরোধ জানান বিজিএমইএর নেতারা। একই সঙ্গে শ্রমিক অসন্তোষ এড়ানোর জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থার অংশ হিসেবে ঢাকা ও এর আশপাশের এলাকায় বিজিএমইএ কার্যালয়ে ক্রাইসিস কন্ট্রোল রুম খোলা হয়েছে। শ্রমিকদের বেতন পরিশোধের সুবিধার্থে ৪ ও ৫ নভেম্বর গার্মেন্টস শিল্পাঞ্চলসংলগ্ন ব্যাংকগুলোর অতিরিক্ত (এডি) শাখা খোলা রাখার অনুরোধ জানানো হয়েছে।

আশুগঞ্জ নৌপথে অবৈধভাবে আসছে রি-রোলিং কাঁচামাল-দেশীয় শিল্প রক্ষার দাবি ব্যবসায়ীদের

শুগঞ্জ নৌবন্দর ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না ভারতকে। ব্যবসায়ীদের স্বার্থে সরকারকে এ সিদ্ধান্ত নিতে হবে। গতকাল শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ রি-রোলিং মিলস্ অ্যাসোসিয়েশনের নেতারা এ দাবি জানান।ব্যবসায়ীরা বলেন, আশুগঞ্জ নৌপথে আইনের ফাঁক গলে অবৈধভাবে দেশে ঢুকছে রি-রোলিং ব্যবসার প্রধান কাঁচামাল বিলেট। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী এর সঙ্গে জড়িত। অথচ সরকার এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

চামড়া চোরাচালান রোধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ন ঈদে কোরবানি দেওয়া পশুর চামড়া যাতে অবৈধভাবে প্রতিবেশী দেশে সরবরাহ না হয়, সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পুলিশ, বিজিবিসহ সীমান্তে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে অতিরিক্ত সতর্ক করা হয়েছে। গতকাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত লেদার ইঞ্জিনিয়ারস্ অ্যান্ড টেনোলজিস্টস সোসাইটি আয়োজিত 'বাংলাদেশে চামড়া শিল্পের সংকট-সম্ভাবনা, রপ্তানি বাণিজ্য ও চোরাচালান প্রতিরোধে করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকের দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এসব কথা জানান।

বিপাকে রাজশাহীর কৃষক-ব্যবসায়ীরা-আলু নিয়ে ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগীরা by রফিকুল ইসলাম,

রাজশাহীর পবা উপজেলার বড়গাছীর একটি হিমাগারে প্রতি বস্তা (৮৫ কেজি) আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৮২০ টাকা দরে। সেই হিসাবে প্রতি কেজি আলুর দাম পড়ে ৯ টাকা ৬৪ পয়সা। শুধু বড়গাছীর এই হিমাগারে নয়, রাজশাহীতে গড়ে ওঠা ১৮টি হিমাগারেই পাইকারিভাবে একই দরে আলু বিক্রি হচ্ছে। অথচ রাজশাহীর সব বাজারেই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা দরে। সেই হিসাবে মধ্যস্বত্বভোগীরা মাঝ থেকে কেজিপ্রতি প্রায় সাড়ে পাঁচ টাকা মুনাফা লুটে নিচ্ছে।

আলোচনার আশ্বাস কৃষিমন্ত্রীর-খাদ্য কর্মসূচিতে চালের সঙ্গে আলু বিতরণের দাবি

খাদ্য নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন এফবিসিসিআইয়ের আলোচনা অনুষ্ঠানে মুন্সীগঞ্জের আলুচাষি রামপাল মিয়াকে আমন্ত্রণ করা হয়নি। তবুও তিনি ওই সেমিনারে যান। মুক্ত আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর উদ্দেশে তিনি বলেছেন, আলু চাষ করে পরপর দুই বছর তাঁরা লোকসান দিয়েছেন। এ বছর এখনো অর্ধেক আলু বিক্রি হয়নি। সরকার আলুর বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তাঁরা আসছে মৌসুমে আলু চাষ করবেন না।

সোনারগাঁয়ে ক্রেন ভেঙে শ্রমিক নিহত-বিক্ষোভ, হামলা-ভাঙচুর আগ্নি সংযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা শিল্পাঞ্চলে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ নামের একটি জাহাজ নির্মাণ ও রপ্তানিকারী প্রতিষ্ঠানের এক শ্রমিক ক্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত শ্রমিকের নাম শাহাবুদ্দিন। তাঁর লাশ রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উদ্ধার সম্ভব হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রবিবার রাতে প্রায় আড়াই হাজার শ্রমিক বিক্ষোভ করেন। এ সময় হামলা, ভাঙচুর ও গাড়িতে অগি্নসংযোগ করা হয়।শ্রমিকরা জানান, গতকাল দুপুর ১২টা ২০ মিনিটে একটি জাহাজ থেকে প্রায় ৪০ টন ওজনের লোহা সরানোর সময় ক্রেন ভেঙে পানিতে পড়ে যায়। এ সময় শাহাবুদ্দিন (৩০) নামের ক্রেনের এক হেলপার পানিতে পড়ে যান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন-কাউন্সিলর হলেন যাঁরা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে বিজয়ীদের মধ্যে বেশির ভাগই সরকারি দল আওয়ামী লীগ সমর্থিত। তাৎক্ষণিক পাওয়া খবরে জানা যায়, ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বাকিগুলোতে প্রধান বিরোধী দল বিএনপি সমর্থিত পাঁচজন, স্বতন্ত্র সাতজন, জাতীয় পার্টি সমর্থিত একজন ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত একজন বিজয়ী হয়েছেন।গতকাল রবিবার নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়। রাতে ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রায় ২৫০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অনেক নাটক, অতঃপর শামীম-আইভী প্রতিদ্বন্দ্বী by পাভেল হায়দার চৌধুরী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা হলো সেলিনা হায়াত আইভী ও শামীম ওসমানের মধ্যে। বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পথ তৈরি হয়।সরকারি দল আওয়ামী লীগের এই দুই প্রার্থীর মধ্যে শামীম ওসমান দলীয় সমর্থন পেলেও ভোটারদের রায়ে শেষ হাসিটি হাসলেন সেলিনা হায়াত আইভী।স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন, আইভীর এই বিজয়ে বড় ভূমিকা রেখেছেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকার। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে তাঁর ভোট পেয়েছেন আইভী।

সেনা না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না করার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রবিবার হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আদালত আগামী ১৩ নভেম্বরের পর নিয়মিত বেঞ্চে আবেদনটি উপস্থাপনের জন্য রিট আবেদনকারীদের পরামর্শ দিয়েছেন। আদালত বলেছেন, 'আজ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। তাই এই মুহূর্তে আমরা নির্বাচনে হস্তক্ষেপ করতে চাই না।'পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ছুটি শুরু হয়েছে। আগামী ১৩ নভেম্বর আদালত খুলবে। তবে দেশের জরুরি মামলা নিষ্পত্তির জন্য হাইকোর্টে অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি।

নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বললেন জয়নুল আবদিন ফারুক

মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় ক্যাডারকে মেয়র বানানোর চেষ্টায় সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, সিইসি সরকারের কাছে সেনাবাহিনী মোতায়েনের দাবি করে যখন পাননি, ওই মুহূর্তেই সিইসির পদত্যাগ করা উচিত ছিল।গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক।

'ভোট ব্যাংক' ভুল ফল দিল শামীম ওসমানকে by শফিক সাফি,

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জকে শামীম ওসমানের 'ভোট ব্যাংক' মনে করা হলেও এ এলাকায় পর্যুদস্ত হয়েছেন মেয়র প্রার্থী এ কে এম শামীম ওসমান। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাতখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলি উইল মডেল স্কুল, ধনকুণ্ড সরকারি হাইস্কুল, সফর আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়, সফুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়সহ প্রায় সব কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর চেয়ে কম ভোট পেয়েছেন শামীম ওসমান। অথচ ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকা থেকেই বেশি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ইভিএমে দ্রুত ভোট বিপত্তিও ছিল-'কালি ছাড়া টিপ দিলাম ভোট হইল ক্যামনে' by তৌফিক মারুফ ও হায়দার আলী,

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার রহিমা বেগম (৭০)। ছোট ছেলের বউ রিতা আক্তারের সঙ্গে সকাল সকাল এসেছেন ভোট দিতে। নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের বুথে ভোট দিতে গিয়ে উত্তেজিত হয়ে বলতে থাকেন, 'কালি ছাড়া টিপ দিলাম, ভোট হইল ক্যামনে। ভোটের কাগজ দ্যান, আঙ্গুলে কালি লাগাইয়া ভোট দিমু।' বৃদ্ধার কথা শুনে সহকারী প্রিসাইডিং অফিসার সফিকুল ইসলাম সুন্দর করে বুঝিয়ে বলেন, আগে কালি দিয়ে আঙুলের টিপের মাধ্যমে ভোট হতো, এখন মেশিনের মাধ্যমে ভোট হয়েছে।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল নিয়ে সংঘর্ষে আহত ২০

রিশাল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে দুই দল সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবদুর রব সেরনিয়াবাত (বরিশাল) স্টেডিয়ামে খেলা শেষে শনিবার সন্ধ্যার দিকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে এ সংঘর্ষে খেলোয়াড়-সমর্থকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজনকে শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে বরিশাল-ঢাকা মহসড়কে বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়।

ইসরাইলে আটক বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে

ন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশি এক নাগরিককে ইসরাইলের কারাগার থেকে দেশে ফিরিয়ে এনেছে। তাঁর নাম সাগর আহমেদ। বাড়ি হবিগঞ্জে। তিনি গত বছর আগস্ট মাস থেকে ইসরাইলের একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে (অভিবাসন কারাগার কেন্দ্র) আটক ছিলেন। গত শনিবার রাত ২টার দিকে তাঁকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাগর হোসেন মধ্যপ্রাচ্যে কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি ইসরাইলের সীমান্ত অতিক্রম করার পর তাঁকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ। পরে তাঁকে অভিবাসন কারাগার কেন্দ্রে আটক রাখা হয়।

সিএমপির ৫৪৮ পদ সৃষ্টি-৪৩ দিনেও শেষ হয়নি এক সপ্তাহ by এস এম রানা,

প্রস্তাব পাঠানোর এক বছর পরও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জন্য ৫৪৮টি নতুন পদ সৃজন করা হয়নি। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে ঘুরপাক খাচ্ছে। সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। কিন্তু গত ৪৩ দিনেও বিষয়টি নিষ্পত্তি হয়নি।সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনজুর হোসেন। তিনি গত মঙ্গলবার বলেন, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করছে। এই কমিটির প্রস্তাবনা পাওয়ার পরই বিষয়টির নিষ্পত্তি হবে।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বাবা-ভাইয়ের বিরুদ্ধে মামলা

নিজের চিকিৎসক ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন_এমন অভিযোগে চট্টগ্রামে নিহতের বাবা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত চিকিৎসকের স্ত্রী ডা. শাহেলা হোসাইন মামলাটি করেছেন। মামলায় বাবা অহিদ উল্লাহ, ভাই হাসান মো. মহসিন, ভাবি মাসুমা হাসান নিপা ও মামা খসরুকে আসামি করা হয়েছে। চট্টগ্রাম মহানগর আদালতের হাকিম মাহবুবুর রহমান মামলাটি আমলে নিয়ে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারকে নির্দেশ দিয়েছেন। গতকাল রবিবার মামলাটি করা হয়।

'নারীর প্রতি বৈষম্যের বিষয়ে সচেতন থাকতে হবে'

নারীর প্রতি বৈষম্য কেবল ইচ্ছাকৃতভাবে হয় না, অনিচ্ছাকৃতভাবেও হয়ে যায়। তাই নারীর প্রতি বৈষম্যের দিকে সচেতন থাকতে হবে। সিডও সনদটাকে সংসদ সদস্যদের অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে।গতকাল রবিবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারের ব্র্যাক ইনের সম্মেলন কক্ষে প্রীপ ট্রাস্ট আয়োজিত জেন্ডার সমতাবিষয়ক দুই দিনব্যাপী একটি ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ফলোআপ : চমেক ছাত্র আবিদ হত্যা মামলা-আট দিনেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি by নূপুর দেব,

ট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) বিডিএস কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রদলকর্মী আবিদুর রহমান আবিদ হত্যা মামলায় গত আট দিনেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মামলায় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতাদের গড়পড়তা আসামি করায় সুষ্ঠু তদন্ত ও বিচারকাজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।মামলায় মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের ২০ সদস্যের মধ্যে দুই ছাত্রী সদস্য ছাড়া ভিপি-জিএসসহ ১৮ জন এবং ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দুই সহসম্পাদককে আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসকদের সংগঠন বিএমএ এবং আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাচিপের নেতারা।

মিরপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত, অবরোধ ভাঙচুর-গাবতলী ও পোস্তগোলায় পিষ্ট দুজন

রাজধানীর মিরপুরের রোকেয়া সরণীতে গতকাল রবিবার সকালে বাসচাপায় মোছা. রেবু খাতুন (৩৮) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আশপাশের পোশাক কারখানার শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর চালায়। এ ছাড়া পৃথক ঘটনায় গাবতলী বাস টার্মিনাল এবং পোস্তগোলা সেতুর কাছে বাসচাপায় তৈয়ব আলী (৩৮) ও সুমন (১৭) নামের আরো দুজন নিহত হয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালককে আটক করতে পারেনি পুলিশ।

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে অর্থায়ন করছে ইউএসএআইডি

যুক্তরাষ্ট্রের সরকার সে দেশের প্রধান উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে এ দেশের দুর্যোগপ্রবণ এলাকায় প্রায় ১০০টি বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য চার বছর মেয়াদি সাড়ে চার কোটি ডলার প্রকল্পে অর্থায়ন করছে। এ আশ্রয়কেন্দ্রগুলোতে জরুরি মুহূর্তে এক লাখ ৮০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।এ ছাড়া স্বাভাবিক সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত না হলে আনুমানিক ১৮ হাজার শিক্ষার্থীর জন্য বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হবে। গতকাল রবিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

লংমার্চ নেত্রকোনায়-জাতীয় সম্পদ রক্ষায় ছাত্র-আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার

সুনেত্র অভিমুখে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চার দিনব্যাপী লংমার্চ গতকাল রবিবার তৃতীয় দিনে নেত্রকোনায় পেঁৗছেছে। সেখানকার শহীদ মিনারে আয়োজিত সমাবেশে জাতীয় সম্পদ রক্ষায় দেশব্যাপী ছাত্র আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা। তাঁদের প্রতি একাত্মতা ঘোষণা করেন কমিটির নেতারা। এর আগে গতকাল সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ থেকে লংমার্চ নেত্রকোনার দিকে রওনা দেয়। বিকেলে নেত্রকোনায় পেঁৗছেয়। পথে ময়মনসিংয়ের বিভিন্ন স্থানে পথসভা করেন লংমার্চে অংশগ্রহণকারী নেতারা। আজ দুপুরে সুনামগঞ্জের বাদশাগঞ্জে মহাসমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে।

শিক্ষক ফরিদ হত্যা-আসামির জবানবন্দি নিয়ে রহস্য আছে : পুলিশ

শিক্ষক ফরিদ জমাদ্দারকে হত্যার দায় স্বীকার করে আদালতে রাজমিস্ত্রি আবুল কালাম ওরফে কালু সরদারের দেওয়া জবাববন্দি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্বীকারোক্তিমূলক জবাববন্দি অনুযায়ী অভিযুক্ত প্রধান শিক্ষক ও ওই স্কুলের পরিচালনা পরিষদের সহসভাপতিকে পুলিশ এখনো জিজ্ঞাসাবাদ করেনি। এ ব্যাপারে পুলিশ বলেছে, কালুর দেওয়া জবানবন্দি নিয়ে রহস্য রয়েছে।পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য কালের কণ্ঠকে বলেন, এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে কালু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে_এমনটি কালু পুলিশ প্রশাসনকে নিশ্চিত করে।

সেঁজুতির আত্মহনন-শোকসভায় বখাটেদের গ্রেপ্তারের দাবি

খাটেদের অত্যাচারের ঠিক ৯ দিন আগে স্কুলছাত্রী সেঁজুতি আক্তার আত্মহত্যার পথ বেঁচে নিয়েছিল। ঘটনার পর জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত বখাটেদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই আমরা দোষীদের (বখাটে) গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।' সেঁজুতির আত্মহননের ঘটনায় আয়োজিত শোক সভায় এভাবেই ক্ষোভের সঙ্গে বক্তারা এসব কথা বলেন।

জেডিসি পরীক্ষা ফেলে আলেয়াকে বসতে হচ্ছে বিয়ের পিঁড়িতে by শিউলি শবনম,

রেজিস্ট্রেশনের তারিখ অনুযায়ী আলেয়া ইয়াসমিনের বয়স ১৪ বছর। চট্টগ্রামের আহমদিয়া সুনি্নয়া মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী সে। আগামীকাল মঙ্গলবার সারা দেশে শুরু হওয়া জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষার দিনই অভিভাবকরা তার বিয়ের ব্যবস্থা করেছেন। আলেয়ার সম্মতি না থাকলেও জোর করে বিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসার শিক্ষকরা।আলেয়ার শিক্ষকরা জানান, পরীক্ষা দিতে না দিয়ে আলেয়াকে তার অভিভাবকরা গ্রামের বাড়ি ফটিকছড়িতে আটকে রেখেছেন।

জলবায়ু পরিবর্তন-নারী ও শিশুদের স্বার্থ রক্ষায় দরকার সরকারি ও আন্তর্জাতিক উদ্যোগ

লবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের স্বার্থ রক্ষায় সরকারি ও আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে। এ জন্য সরকারি ও আন্তর্জাতিক পর্যায়ে দুটি আচরণবিধি প্রণয়ন করতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে 'জলবায়ু সুবিচার ও নারী গণশুনানি'-তে এ সুপারিশ করেন বিচারপতি গোলাম রাব্বানী।বিচারপতি গোলাম রাব্বানী বলেন, জীববৈচিত্র্য ও জলবায়ু সংরক্ষণ এবং নারীদের অধিকার রক্ষার দুঃখ-যাতনার সাক্ষ্য শোনা গেল। জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্তদের পক্ষে দায়ীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে জাতীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারীরা তাঁদের দুঃখ-দুর্দশার কথা বলেন।

এজলাস ছেড়ে গেলেন বিব্রত বিচারক-চট্টগ্রামে আদালতে দুই আইনজীবীর মধ্যে হাতাহাতি

ট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ভেতর গতকাল রবিবার দুজন অ্যাডভোকেটের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় বিব্রত হয়ে বিচারকাজ বন্ধ করে এজলাস ছেড়ে যান বিচারক। পরে একজন আইনজীবী মহানগর পিপির মাধ্যমে দুঃখ প্রকাশ করায় আদালত আইনজীবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেননি। গতকাল দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।আদালত এবং মহানগর পিপির কার্যালয় সূত্রে জানা যায়, মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে পাঁচলাইশ থানায় মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলার শুনানি করছিলেন আইনজীবী শিবশঙ্কর দাশ। এ সময় পাশে বসে শুনানির বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন সাবেক মহানগর পিপি এবং সিনিয়র আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী।

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি-চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কাত্তরের মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর দুর্গাপুরে গতকাল রবিবার মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ। মানববন্ধনগুলোয় বিভিন্ন পেশাজীবী সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং মুক্তিযোদ্ধাদের সন্তানরা যোগ দিয়ে একাত্মতা ঘোষণা করেন।চট্টগ্রাম অফিস জানায়, একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষীদের নির্ভয়ে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা এবং পেশাজীবী সংগঠনের নেতারা।

২১ আগস্ট গ্রেনেড হামলা-বাবরসহ পাঁচজনের অব্যাহতির আবেদনের শুনানি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনের পক্ষে অব্যাহতি চেয়ে আবেদনের শুনানি হয়েছে। অব্যাহতি চাওয়া অন্যরা হলেন মাওলানা শেখ আবদুস সালাম, মুহিবুল্লাহ, ইয়াহিয়া ও আবদুল হান্নান সাবি্বর। এর আগে খোদা বঙ্, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাইফুল ইসলাম ডিউক ও মাওলানা আবু তাহেরের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়।গতকাল রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন পাঁচজনের অব্যাহতির আবেদনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী ১ নভেম্বর তারিখ ধার্য করেন।

প্রকল্প বাস্তবায়নে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না ইইউ

উরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে তাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। গতকাল রবিবার ঢাকার একটি হোটেলে 'বাংলাদেশে বার্ষিক উন্নয়ন সহযোগিতা কর্মসূচি' শীর্ষক আলোচনায় ইইউয়ের রাষ্ট্রদূতরা এ কথা জানান। অনুষ্ঠানে একজন সাংবাদিক কথিত অনিয়মের অভিযোগে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত হওয়ার পর বাংলাদেশের দুর্নীতি বিষয়ে ইইউয়ের মূল্যায়ন জানতে চান। এর জবাবে ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড অলিং বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এটি অর্থনৈতিক অগ্রগতির নিয়ামক।'

সবিশেষ-যে পঞ্চাশে লাগে খুশি

পুরনো প্যান্টের পকেটে হঠাৎ একদিন ৫০০ টাকার একটি কড়কড়ে নোট পেয়ে গেলে কেমন লাগবে? অথবা অফিসের বস ডেকে হঠাৎ কাজের পরিবর্তে এক দিন ছুটি ধরিয়ে দিলে? কিংবা সারা দিনের ক্লান্তি শেষে ঘুমাতে গিয়ে দেখা গেল বিছানায় পরিপাটি করে বিছানো রয়েছে ধবধবে তকতকে একটি পরিচ্ছন্ন চাদর; কেমন লাগবে? যদি মনে হয় যে পেটের ভেতর প্রজাপতি ওড়া শুরু করে দিয়েছে, তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। কারণ এমনটি মনে হওয়াই স্বাভাবিক। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, দৈনন্দিন জীবনের এমন ছোট ছোট কিছু ঘটনাই মানুষের মনে সুখের অনুভূতি জাগিয়ে তোলে। আর গবেষকরা এমন ৫০টি বিষয়ের একটি তালিকাও তৈরি করেছেন।

নিজে নিজেই লাগবে জোড়া

বাচ্চার খেলার অনুষঙ্গ হিসেবে সবে দামি কোনো খেলনা কিনে আনলেন। কিন্তু বাচ্চা এমন এক আছাড় দিল যে মুহূর্তেই তা খণ্ডবিখণ্ড। অগত্যা ময়লার বাঙ্ েফেলে দিতে হবে। আর মায়া ছাড়তে না পারলে সুপার গ্লু বা আঠা দিয়ে কোনোমতে জোড়াতালি দিতে পারেন। কিন্তু আগের মতো আর কাজে দেবে না। আবার চোখ থেকে চশমাটা খসে মাটিতে পড়ে হয়তো রিবন গ্লাস ভেঙে গেছে। নতুন করে চশমার দোকানে দৌড়াতে হবে। সঙ্গে টাকাকড়ি গচ্চা। এসব সমস্যার সমাধানে সহজ একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। তাঁরা এমন এক ধরনের প্লাস্টিক তৈরিতে সক্ষম হয়েছেন, যা ভেঙে গেলেও কোনো কিছু ছাড়াই জোড়া লেগে যাবে।

খুলনায় ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গাজী আবদুল হালিম (৫১) সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। এ সময় তাঁকে বহনকারী মোটরসাইকেলের চালক মো. নুরুল ইসলাম গাজীও (৩৬) গুলিবিদ্ধ হন। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার গোয়ালপাড়ার স্টিলের ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের ছোড়া গুলি আবদুল হালিমের মাথার ডান পাশ, চোয়াল ও কোমরে বিদ্ধ হয়। প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর সিএমএইচে পাঠানো হয়। এ ঘটনায় দিঘলিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মানবতাবিরোধী অপরাধের বিচার-সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ মুলতবি ২০ নভেম্বর পর্যন্ত

জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, হত্যা, লুটপাট, অগি্নসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাক্ষ্যগ্রহণ মুলতবি করা হয়েছে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। সাঈদীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল রবিবার এ আদেশ দেন।এদিকে রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণের প্রথম দিন গতকাল ট্রাইব্যুনালে সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়েছে।অন্যদিকে পরবর্তী তারিখের মধ্যে নিজেদের পক্ষের সাক্ষীর তালিকা দাখিল করতে সাঈদীর আইনজীবীদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

কাউন্সিলর মুন্নি আদালতে যাননি, ক্ষমা চাইলেন ওসি নূর নবী-১৪ নভেম্বর শুনানি

ট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নিকে জামিন-অযোগ্য ধারায় জামিন দেওয়ার ঘটনায় গতকাল রবিবার আদালতে সশরীরে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী। মহানগর হাকিম মুনতাসির মামুনের আদালতে ক্ষমা চাওয়ার পর আদালত আগামী ১৪ নভেম্বর এই বিষয়ে শুনানির দিন ধার্য করেন। উভয় পক্ষের উপস্থিতিতে মুন্নির জামিন পাওয়ার বিষয়টিও শুনানি হবে।
এদিকে গতকাল কাউন্সিলর মুনি্নর জামিন শুনানির দিন ধার্য থাকলেও তিনি মহানগর হাকিম আদালতে উপস্থিত হননি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি আসলে খুবই অসুস্থ। এই মুহূর্তে আমার আদালতে যাওয়ার মতো অবস্থা নেই।'

সাক্ষাৎকার- অভিমানে দল থেকে দূরে আছিঃ বাংলানিউজকে নাজমুল হুদা

ভিমান করে দল থেকে দূরে থাকছে এমন মনোভাবের কথা জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। দলে তার অবস্থান সর্ম্পকে জানতে চাইলে তিনি এমনটাই বললেন। হুদা বলেন, নেত্রী (খালেদা জিয়া) আমাকে আগের মতই চোখে দেখেন। তারা সঙ্গে সর্ম্পক খুবই চমৎকার। কারণ আমার আদর্শ হচ্ছে জিয়াউর রহমান, দল হচ্ছে বিএনপি এবং নেত্রী হচ্ছেন খালেদা জিয়া।

পবিত্র হজ ৫ নভেম্বর-দুই দিনের মধ্যে ফ্লাইট শেষ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শেষ হয়েছে গতকাল রবিবার। ৫০০ যাত্রী নিয়ে গতকাল রাত ৯টায় সর্বশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। তবে সৌদি এয়ারলাইনসসহ কয়েকটি বেসরকারি বিমান সংস্থা আরো দুই দিন হজ ফ্লাইট পরিচালনা করবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১০ নভেম্বর থেকে বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির হিসাব অনুযায়ী আগামী ৫ নভেম্বর পবিত্র হজ পালিত হবে।

ফিদেলের ধ্বংসের পর সাকিবদের লড়াই-ওয়েস্ট ইন্ডিজ : ১ম ইনিংস ৩৫৫, বাংলাদেশ : ১ম ইনিংস ২০৪/৭ (দ্বিতীয় দিন শেষে) by মাসুদ পারভেজ

প্রাণঘাতী বোলিংয়ে অপঘাতের ভয়ে ব্যাটসম্যানরা আত্মঘাতী!ফিদেল এডওয়ার্ডসের ৭ ওভারের প্রথম স্পেল মোটামুটি এ চিত্রনাট্য মেনেই এগিয়েছে। আর তাতেই বিপর্যস্ত বাংলাদেশের ব্যাটিংয়ে সেই পুরনো ছবি। যে বাংলাদেশ প্রায়ই টেস্ট খেলতে নেমে এটা ওয়ানডে কি না, এমন বিভ্রম তৈরি করতে অভ্যস্ত! এ দুয়ের যোগফলে অবস্থা যতটা করুণ হওয়ার কথা, ততটা অবশ্য হয়নি।তা না হওয়ার কারণ এমন দুর্যোগে বাংলাদেশের কেউ না কেউ ব্যতিক্রম হিসেবে আবির্ভূত হন। ভয়কে তুচ্ছজ্ঞান করে দলের প্রয়োজনে ঠিকই দাঁড়িয়ে যান।

সরকারকে বিরোধী দলের বন্ধুই মনে হলো by মাহবুব মিঠু

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরে মজার মজার সার্কাস হয়ে গেল।  ধরি মাছ না ছুঁই পানি করে সরকার বেশ কয়েক সপ্তাহ ধরে ঘোমটার নিচে নাচ দিলেও শেষ পর্যন্ত ঘোমটা খুলে দেখিয়ে দিলেন আইভীর মতো সজ্জন লোকের চেয়ে দলে শামীম ওসমানদের মতো লোকদের কদরই বেশি। সেনা মোতায়নের ব্যাপারে শামীম ওসমান বাদে বাকি প্রার্থীদের জোর দাবি সত্ত্বেও সেটা করতে না পারায় বোঝা গেল ঘুড্ডি ততোটুকুই স্বাধীন যতোটুকু লাটাইধারী ব্যক্তি সূতো ছাড়তে ইচ্ছুক।

ঈদে বাড়ি ফেরা-ট্রেনের টিকিটের জন্য সাধনা তদবির থাকলে মিলছে দ্রুতই

র সব টিকিট-প্রত্যাশী মানুষের মতোই শনিবার বিকেল ৪টা থেকে কমলাপুর রেলস্টেশনের আট নম্বর কাউন্টারে দাঁড়িয়েছিলেন আল আমিন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টিকিট জোটেনি তাঁর ভাগ্যে। একসময় সহকর্মীর কাছ থেকে জানলেন, রেলওয়ের কর্মচারীদের জন্য একটি তালিকা পাঠানোর পর বিশেষ কক্ষ থেকে স্লিপ পাঠানো হচ্ছে। আল আমিন রেলওয়েরই কর্মচারী। কিন্তু স্লিপের বিষয়টি তাঁর জানা ছিল না।খবরটি পেয়ে অনেক চেষ্টায় নিজের নাম তালিকায় ওঠান একটি স্লিপ পাওয়ার জন্য। অতঃপর রাত ৮টার দিকে চট্টগ্রামগামী সুবর্ণ এঙ্প্রেসের তিনটি টিকিট (৪ অক্টোবরের) পান তিনি; যদিও চেয়েছিলেন চারটি।

শেয়ারবাজারে ফের বড় ধস সূচক ২১ মাস আগের স্থানে

বিশেষজ্ঞরা বলে আসছিলেন, কোনো সিদ্ধান্ত বা ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেয়ারবাজার কিছুটা চাঙ্গা হলেও মন্দাভাব দীর্ঘায়িত হবে। কিন্তু এক দিনেই সূচকের ৪ দশমিক ৩৬ শতাংশ বা ২৩১.৬৬ পয়েন্ট পতন হয়তো তাঁরাও ভাবেননি। সপ্তাহ শুরুর দিন গতকালের এ ব্যাপক পতন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এঙ্চেঞ্জের সূচককে নিয়ে দাঁড় করাল ২১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। ২০১০ সালের ২১ জানুয়ারি ডিএসইর সূচক ছিল ৫০৯৫ দশমিক ২১-এ। গতকাল লেনদেন শেষে তা স্থির হয়েছে ৫০৭৭ পয়েন্টে। মাত্র সাতটি কম্পানির দাম বাড়ায় শীর্ষ দশের তালিকাও পূরণ করতে পারেনি ডিএসই। চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে মাত্র একটি শেয়ারের দাম বেড়েছে।

শিশুকন্যাকে বিয়ে দিতে রাজি না হওয়ায় প্রতিশোধ!-এক শিশুকে হত্যা, আরেক শিশু ও মা গুরুতর আহত

প্রতিদিনের মতোই গতকাল দুপুরে স্কুল থেকে বাসায় ফেরে শিশু সুস্মিতা (১২) ও সুমা (১০)। ঘরে ঢুকে তাদের ছোট দুই বোনকে নাম ধরে ডাকতে থাকে তারা। কিন্তু কারো কোনো সাড়াশব্দ নেই। রান্নাঘরে থাকা পাতিল শোবার ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চমকে ওঠে দুই বোন। পাতিলের কাছে গিয়ে আতঙ্কে নীল হয়ে যায় দুজন। পাতিলে পানির মধ্যে পড়ে আছে ছোট বোন সুবর্ণার দেহ। চার বছরের সুবর্ণার জ্ঞান ছিল না। সুস্মিতা ও সুমা তখন 'মা' 'মা' বলে চিৎকার শুরু করে। আবারও থেমে যায় তারা। পাশেই মেঝেতে পড়ে আছেন তাদের মা রীনা। কপাল ও মুখমণ্ডল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েদের চিৎকার শুনে মা উঠে বসেন।

মিলনমেলা-নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কালের কণ্ঠ by মাহমুদুল হাসান

ড়ির কাঁটা সকাল ১০টা ছুঁই ছুঁই। ক্লাস শুরু হতে খুব বেশি দেরি নেই। নর্থ সাউথ ইউনিভার্সিটির ৮ নম্বর গেটের পাশের লিফটের সামনে লাইনে দাঁড়িয়ে কালের কণ্ঠ পত্রিকা পড়ছেন রিয়াসাত। তিনি ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতক (বিবিএ) শেষ বর্ষের শিক্ষার্থী। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, 'এই প্রথম কালের কণ্ঠ হাতে পেয়েছি। একটু দেখে নিই। পত্রিকাটি বেশ সমৃদ্ধ মনে হচ্ছে। এখন থেকে নিয়মিত পড়ব।'সাত দিনের বিশেষ আয়োজন দেখে হা পিত্যেশ করে রিয়াসাত বললেন, 'ইস, এত দিনে কত কিছুই না মিস করেছি।'

'কৌশলে ভুল ছিল আওয়ামী লীগের'

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শেষপর্যন্ত আওয়ামী লীগ শামীম ওসমানকে সমর্থন জানালেও বিজয়ের হাসিটি হাসলেন ডা. সেলিনা হায়াত আইভী। আর তাঁর বিজয়ে বিরাট ভূমিকা রাখলেন বিএনপি সমর্থিত প্রার্থী তৈমূর আলম খন্দকার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে। তবে সরকার সমর্থিত প্রার্থীর পরাজয় নিয়ে যত কারণই থাকুক আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ স্বীকার করেছেন, তাদের নেওয়া কৌশলে কিছুটা ভুল ছিল। তাদের কেউ কেউ এই ভুলের জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছে। তবে সবারই উপলব্ধি, যিনিই জয়ী হোক, তিনি দলেরই লোক।

তৈমূর বললেন-আমি মৃত ব্যক্তি কাউকে সমর্থন দিতে পারি না

নির্বাচন থেকে সরে দাঁড়াতে হওয়ায় ক্ষুব্ধ অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন। ব্যালটে মার্কাটা থাকলেও গতকাল রবিবার ভোটের দিন তিনি 'প্রার্থী' ছিলেন না। আগের দিন রাত ১টায় তাঁর দল তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলে। তিনি সরে দাঁড়ালেও দলের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ। ক্ষুব্ধ তৈমূর জানান, আইভীকে জেতানোর জন্যে তাঁকে বসে যেতে হয়েছে। 'নেত্রীর' নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। কিন্তু আইভীকে তিনি সমর্থন দিয়েছেন কি না_এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি তো মৃত ব্যক্তি। মৃত ব্যক্তি কাউকে সমর্থন দিতে পারে না।'

চাঁদাবাজ ভূমিদস্যুদের বিরুদ্ধে এ জয় :আইভী by সাবি্বর নেওয়াজ ও সাহাদাত হোসেন পরশ

নির্বাচনী ফল ঘোষণার আগেই নিজেকে বিজয়ী দাবি করে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তার এ জয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ৮টায় শহরের দেওভোগ এলাকায় নিজের বাড়িতে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি 'ভি' চিহ্ন তুলে ধরে বলেন, আমার কাছে খবর এসেছে, আমি জিতে গেছি। আইভী আরও বলেন, '৫২, ৬৯, ৭০, ৭১ এবং ৯০-এ জনতার জয় হয়েছে। জনতার জয় হবেই হবে। কারণ জনতা কখনও ভুল সিদ্ধান্ত নেয়না। নারায়ণগঞ্জ ও সারাদেশে জনগণ আজ প্রমাণ করল, জনতা যা বলে, তা-ই রাখে। এটা জনতার বিজয় আর জনগণের বিজয় নিশ্চিত।

নির্বাচন বর্জন বিএনপির রাজনৈতিক কৌশল-নিজেকে কোরবানি দিয়েছি তৈমুর আলম by লোটন একরাম ও হাসান শিপলু

নিজ দল সমর্থিত মেয়র প্রার্থীর নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে ঠেকাতেই 'মূলত' শেষ মুহূর্তে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগের সমর্থনবঞ্চিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিজয়ের পথ 'সুগম' করে দিতে এ 'কৌশলী' ভূমিকা গ্রহণ করে দলটির হাইকমান্ড। বিনিময়ে ভবিষ্যতে নারায়ণগঞ্জে বিএনপির রাজনৈতিক 'সুবিধার' কথা চিন্তা করে এ নাটকীয় সিদ্ধান্ত নিয়েছেন তারা। দলের একাধিক নীতিনির্ধারক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ওসমান বললেন সাজানো নির্বাচন

বগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনকে 'প্রশ্নবিদ্ধ' বলে উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করায় তিনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) প্রতি দাবি জানিয়েছেন। গতকাল রোববার ভোটগ্রহণ শেষে সিইসি বরাবর দেওয়া চিঠিতে তিনি এ দাবি জানান। রিটার্নিং অফিসারের মাধ্যমে দেওয়া চিঠিতে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে

আইভীর বিশাল জয় by নিয়াজ মোর্শেদ,রাশেদ মেহেদী ও এমএ খান মিঠু

বিস্মরণীয় জয় পেয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়রের আসন অলঙ্কৃত করতে যাচ্ছেন তিনি। দোয়াত কলম প্রতীক নিয়ে সিটি করপোরেশনের ১ লাখ ৮০ হাজার ৪৮ ভোটারের সমর্থন পান তিনি। রাত পৌনে ১টায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। আইভীর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম ওসমান পান ৭৮ হাজার ৭০৬ ভোট। ১ লাখ ১ হাজার ৩৪২ ভোটের ব্যবধানে জয়ী হন আইভী।

শামীম বললেন-হাত-পা বেঁধে আমাকে পানিতে ফেলা হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী এ কে এম শামীম ওসমান। তিনি বলেছেন, তারা (পুলিশ) জামায়াত-বিএনপি-আইভীর কাছ থেকে টাকা খেয়ে আইভীর পক্ষে কাজ করেছে।ভোটগ্রহণ শেষ হওয়ার আগে গতকাল রবিবার বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রাইফেলস্ ক্লাবে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, 'আমি একটা দল করি। আমি সরকার সমর্থিত প্রার্থী। এ জন্য সরাসরি কিছু বলা যায় না।

বিএনপি আরো আগেই সরে দাঁড়াতে চেয়েছিল by মোশাররফ বাবলু

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন থেকে আরো আগেই সরে দাঁড়াতে চেয়েছিল বিএনপি। তৈমূর আলম রাজি থাকলে আরো আগেই নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিত বিএনপির হাইকমান্ড। কিন্তু দলের সমর্থন পাওয়া প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার প্রথমদিকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি ছিলেন না। দলের সিনিয়র নেতারা তাঁর সঙ্গে অনেকবার কথা বলেও তাঁকে রাজি করাতে পারেননি। শেষ মুহূর্তে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফোন পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থগিত হলে ইস্যু সৃষ্টির সুযোগ হতো : সিইসি-এটা সুষ্ঠু নির্বাচনের মাইলফলক

'নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করছি। এ নির্বাচন স্থগিত না করা সংক্রান্ত আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। নারায়ণগঞ্জের ভোটাররা প্রমাণ করেছেন, জনগণ চাইলে সঠিকভাবে ভোট দেওয়া সম্ভব। এই নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনের মাইলফলক হয়ে থাকবে।'প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা গতকাল রবিবার সন্ধ্যায় কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি বলেন, সব রকম প্রক্রিয়াসম্পন্ন হওয়ার পর নির্বাচনের মাত্র এক দিন আগে এ নির্বাচন স্থগিত হয়ে গেলে কারো জন্য একটি ইস্যু সৃষ্টির সুযোগ হতো।

বিএনপি কেন তৈমুরকে ‘কোরবানি’ দিল? by এ কে এম জাকারিয়া

‘একমাত্র মৃত্যুই আমাকে নির্বাচন থেকে দূরে সরাতে পারবে’—এমন ঘোষণা দিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার। তাঁকে নির্বাচন থেকে ‘দূরে সরাতে’ এমন দুর্ভাগ্যজনক কিছুর প্রয়োজন পড়েনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আদেশ যে এর চেয়েও বড়! নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত নিজেকে ‘কোরবানি’ দিয়েছেন তিনি। দল ও দলের চেয়ারপারসনের প্রতি আনুগত্য প্রমাণ করতে এর চেয়ে বেশি আর কী-ই বা করার ছিল!

বাবার ইতিহাস ফিরিয়ে আনলেন আইভী

৯৭৪ সালের ঘটনারই যেন পুনরাবৃত্তি হলো প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জে। ৩৭ বছর আগের সেই দিনও নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে নিজ দল আওয়ামী লীগের সমর্থন থেকে বঞ্চিত হয়েছিলেন ডা. সেলিনা হায়াত আইভীর বাবা আলী আহমেদ চুনকা। তখন তিনি ছিলেন নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি। তাঁকে বাদ দিয়ে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা আওয়ামী লীগের আরেক নেতা খোকা মহিউদ্দিনকে। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন আলী আহমেদ চুনকা। বিজয়ী হয়েই ছুটে গিয়েছিলেন তাঁর প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে।

ঝিকে মেরে বউকে শেখানো by আনিসুল হক

নারায়ণগঞ্জের নির্বাচনের দিকে সারা বাংলাদেশের মানুষ পরম আগ্রহ ভরে তাকিয়েছিল। কারণ এটা আর নিছক একটা সিটি করপোরেশনের নির্বাচন হয়ে রইল না। এটা হয়ে দাঁড়াল শুভবাদের সঙ্গে পেশিশক্তির লড়াইয়ের একটা প্রতীকী মহড়া। দেশের মানুষ আশা আর আতঙ্কের সঙ্গে তাকিয়ে রইল,একাধিক মামলার আসামি জয়লাভ করেন, নাকি একজন মাটির মানুষ, একজন ত্যাগী রাজনীতিবিদ জয়লাভ করেন।

'আওয়ামী লীগের সঙ্গে আছি, থাকব'

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রথম মেয়র হওয়ার পথে এগিয়ে থাকা ডা. সেলিনা হায়াত আইভী তাঁর জয়কে গণবিপ্লব অভিহিত করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন পেতে ব্যর্থ আইভী বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে জিতলেও দলের ওপর তাঁর অবিচল আস্থা ও বিশ্বাসের কথা বলেছেন। 'আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। আওয়ামী লীগের সঙ্গেই আছি, দলের কর্মী হয়ে থাকতে চাই।' তিনি আরো বলেন, দলীয় পদের প্রতি তাঁর কোনো লোভ নেই।

আইভী বিজয়ী-বিপুল ভোটের ব্যবধানে নারায়ণগঞ্জ সিটির প্রথম মেয়র by অমিতোষ পাল ও পার্থ প্রতীম ভট্টাচার্য্য,

ব জল্পনা-কল্পনা আর হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হলেন ডা. সেলিনা হায়াত আইভী। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ কে এম শামীম ওসমানকে তিনি হারিয়ে দিয়েছেন এক লাখের অধিক ভোটের ব্যবধানে। এই বিশাল বিজয়ের মধ্য দিয়ে তিনি ইতিহাস গড়লেন দেশের কোনো সিটি করপোরেশনে প্রথম নির্বাচিত নারী মেয়র হওয়ার।নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জিয়া হল মিলনায়তনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গত রাতে মোট ১৬৩ কেন্দ্রের সবকটির ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়। এর মধ্যে আইভী পেয়েছেন এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট।

Sunday, October 30, 2011

হরতাল ও প্রাসঙ্গিক বিষয় by হায়দার আকবর খান রনো

ত ১৪ সেপ্টেম্বর ঢাকায় অর্ধবেলা হরতাল পালিত হয়েছে। তেল-গ্যাস বন্দর খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি এই হরতালের ডাক দিয়েছিল। বঙ্গোপসাগরের তিনটি গ্যাসক্ষেত্র দুটি বিদেশি কোম্পানিকে (একটি মার্কিন ও একটি আইরিশ কোম্পানি) লিজ দিতে চলেছে বাংলাদেশ। লিজের শর্তানুসারে মজুত গ্যাসের ৮০ শতাংশ পাবে বিদেশি কোম্পানি, যা তারা গ্যাসকে তরলীকৃত করে রফতানি করতে পারবে।

ভারত-বাংলাদেশ সম্পর্কে লাভ-ক্ষতি ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন by শাহ আহমদ রেজা

হুল আলোচিত রোডম্যাপ অনুযায়ী ক্ষমতায় এলেও আওয়ামী লীগ সরকার সর্বতোভাবে ভারতের স্বার্থেই ভূমিকা পালন করবে-এমনটি ভাবা হয়নি। অন্যদিকে সরকারকে একের পর এক এমন কিছু পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে, যেগুলো এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্যও বিপজ্জনক।

আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব আজ আনন্দমুখর পরিবেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হচ্ছে। ষষ্ঠী তিথিতে বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী চলবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সপ্তমী, অষ্টমী ও নবমীতে যথাবিহীত পূজা-অর্চনার পর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ঘটবে দুর্গোৎসবের সমাপ্তি।

আবারও শ্রীলঙ্কার পরীক্ষা

একের পর এক উইকেট পড়ছে। শেষ ৪ উইকেটের পতন মাত্র ৯ রানে। তার পরও পাকিস্তান ড্রেসিংরুমের একাংশে দুশ্চিন্তার চেয়ে স্বস্তিই বেশি! কারণ? উইকেটের আচরণ। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন থেকেই উইকেটে যথেষ্ট টার্ন। অলআউট হওয়ার আগে পাকিস্তান পেয়ে গেছে ১৬৪ রানের লিড। এবার শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিলেই হয়!
এমন আশার সামনে দাঁড়িয়ে গেছেন থারাঙ্গা পারানাভিতানা ও কুমার সাঙ্গাকারা। ব্যাটিং-দুরূহ হয়ে পড়া উইকেটে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসের পরীক্ষা দিচ্ছে এ দুজনের সৌজন্যে। ২২ রানে প্রথম উইকেট হারালেও পারানাভিতানা-সাঙ্গাকারা জুটি দিনটা পার করে দিয়েছে নির্বিঘ্নে। ৬৬ রানে অবিচ্ছিন্ন তাঁদের জুটি এরই মধ্যে পাকিস্তানের লিডটা ছেঁটে নামিয়ে এনেছে ৭৬-এ। যদিও ৪৫ ওভারে শ্রীলঙ্কার তোলা ৮৮ রানই বলে দিচ্ছে, আজ চতুর্থ দিন আরও বড় পরীক্ষার সামনে শ্রীলঙ্কা।
উইকেটের কয়েক জায়গায় ক্ষত। স্পিনাররা পাচ্ছেন বাড়তি সুবিধা। এ কারণেই শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারেই মোহাম্মদ হাফিজকে আক্রমণে এনেছেন মিসবাহ-উল হক। শ্রীলঙ্কার পড়া একমাত্র উইকেটটিও তাঁর। এর আগে ৫ উইকেটে ৩২৪ রান তুলে ফেলা পাকিস্তানকে বেশিদূর যেতে না দেওয়ার কৃতিত্ব এককভাবে কারও নেই। শ্রীলঙ্কার সম্মিলিত চেষ্টারই ফসল। তবে পাকিস্তান যে আরও কমে গুটিয়ে যায়নি, এর কৃতিত্ব আসাদ শফিকের।
কাল মাত্র ১ রান যোগ করে ফিরে গেছেন মিসবাহ। তবে এরপর আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা সাঈদ আজমলকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন শফিক। আজমল ফিরে গেলে আদনান আকমলের সঙ্গে তাঁর জুটিটা হয় ৭০ রানের। দলীয় ৩৯৪ রানে শফিক ফিরে গেলে দ্রুতই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

তেভেজের জন্য ম্যারাডোনার দুঃখ

কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তাঁর ম্যানচেস্টার সিটির ক্যারিয়ারই ঢাকা পড়ে গেছে অনিশ্চয়তার কালো মেঘে। এরই মধ্যে আবার তাঁকে ১০ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। কার্লোস তেভেজের চরম দুঃসময়। প্রিয় শিষ্যের এই পরিণতি দেখে দুঃখ হচ্ছে ডিয়েগো ম্যারাডোনার।
আর্জেন্টাইন কিংবদন্তি নিজেই বলছেন, ম্যান সিটিতে তেভেজের দুর্দশা তাঁকে কষ্ট দিচ্ছে, ‘একজন খেলোয়াড় এবং মানুষ হিসেবে তেভেজের ক্ষেত্রে যা ঘটেছে, তাতে আমি খুবই কষ্ট পেয়েছি। যদি সিটি ওকে আর্থিক শাস্তি দিতে চায় তখনই জরিমানার বিষয়টি আসে। কিন্তু একজন খেলোয়াড়ের খেলা বন্ধ করে দেওয়াটা খারাপ।’
শুধু সাবেক গুরু ম্যারাডোনাই নন, এই দুর্দিনে তেভেজের পাশে এসে দাঁড়িয়েছে ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনও (পিএফএ)। পিএফএর স্পষ্ট দাবি, তেভেজ বদলি হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছেন বলে কোচ রবার্তো মানচিনি যে অভিযোগ করেছেন, তা সঠিক নয়। তেভেজ খেলতে অস্বীকার করেননি। ‘সব অভিযোগের ভিত্তিতে পিএফএর মত, কার্লোস তেভেজ কখনোই খেলতে অস্বীকার করেনি’—এক বিবৃতিতে ক্লাব ম্যান সিটিকে জানিয়েছে পিএফএ।
পিএফএ এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপে ক্লাব ম্যান সিটিও তেভেজের প্রতি কিছুটা নমনীয়! গত মঙ্গলবার ঘোষিত ১০ লাখ পাউন্ড জরিমানা নামিয়ে এনেছে অর্ধেকে! মানে ১০ লাখ নয়, তেভেজকে এখন জরিমানা দিতে হবে ৫ লাখ পাউন্ড।

নিউট্রিনোর গতি নিয়ে আবার পরীক্ষা হবে

অতিপারমাণবিক কণা (সাবঅ্যাটমিক পার্টিকল) নিউট্রিনোর গতি আলোর গতির চেয়ে সত্যিই বেশি কি না, তা নিশ্চিত করতে আবার পরীক্ষা চালানো হবে। সুইজারল্যান্ডে অবস্থিত সার্ন গবেষণাগারের বিজ্ঞানীরা কিছুদিন আগে এক পরীক্ষার ভিত্তিতে দাবি করেছিলেন, নিউট্রিনোর গতি আলোর চেয়ে বেশি।
সার্নের যে বিজ্ঞানীরা প্রথম দাবিটি করেছিলেন, তাঁরাই নতুন করে আবার পরীক্ষা চালানোর উদ্যোগ নিয়েছেন। কিছু মহলের সমালোচনার মুখে তাঁরা প্রতিবেদনটি প্রকাশের আগে আরেকবার যাচাই করার সিদ্ধান্ত নেন। তবে এবার পরীক্ষাটি করা হবে ভিন্নভাবে। ইতিমধ্যে তাঁরা বিষয়টি গবেষকসহ সংশ্লিষ্ট সবার দেখার জন্য ইন্টারনেটে তুলে দিয়েছিলেন। বিশ্বের সৃষ্টিরহস্যসহ গুরুত্বপূর্ণ গবেষণার জন্য স্থাপিত সুবিশাল যন্ত্র লার্জ হ্যাড্রন কোলাইডার এই সার্নেই অবস্থিত।
সার্ন গবেষণাকেন্দ্রের পরিচালক সার্গিও বার্তোলুচি বলেন, তাঁরা একমুখী ব্যাখ্যা বাতিলের জন্য যা যা করা সম্ভব, তার সবই করছেন।
অপেরা কোলাবরেশনের গবেষক অ্যান্টোনিও ইরেডিটাটো ও তাঁর সহযোগীরা তিন বছর ধরে এ নিয়ে গবেষণা চালিয়ে আসছিলেন। তাঁরা সার্ন গবেষণাগার থেকে নিউট্রিনো কণা ভূ-অভ্যন্তর দিয়ে ৭৩২ কিলোমিটার দূরে ইতালির গ্রান স্যাসো গবেষণাগারের উদ্দেশে পাঠান। বিজ্ঞানীরা দেখতে পান, একই দূরত্ব আলো যে সময়ে অতিক্রম করতে সক্ষম, ওই অতিপারমাণবিক কণাগুলো তার চেয়ে এক সেকেন্ডের ৬০ বিলিয়ন ভাগের এক ভাগ আগে অতিক্রম করেছে।
আলোর চেয়ে নিউট্রিনো কণার গতি বেশি—এ আবিষ্কারের খবরে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়। বিজ্ঞানীরা বেশ বিভ্রান্তিতে পড়েন। কারণ, আধুনিক পদার্থবিজ্ঞান এই ধারণার ওপর নির্ভরশীল যে মহাবিশ্বের কোনো কিছুই আলোর গতিকে অতিক্রম করতে পারে না। পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তাঁর বিখ্যাত থিওরি অব রিলেটিভিটিতে এ বিষয়টি তুলে ধরেছেন। এ পর্যন্ত হাজার হাজার পরীক্ষায় কোনো ধরনের কণার গতি আলোর চেয়ে বেশি হতে পারে—তা দেখা যায়নি।

মানব মিলনের উৎসব by আতাউর রহমান

মানুষের জীবনে উৎসবের প্রয়োজন অপরিহার্য। তা না হলে কবেই আমাদের জীবন নিরানন্দময় হয়ে পড়ত। সমাসন্ন ঈদুল ফিতর উদ্যাপনের প্রয়োজনে রাস্তাঘাটে যানজট মাঝে মধ্যে 'তিষ্ঠ-দীর্ঘকাল' হয়ে অনড় দাঁড়িয়ে থাকে, মানুষ হেঁটেও দূরত্ব অতিক্রম করতে পারে না, তবুও ঈদ করা চাই। প্রিয়জনদের সঙ্গে মিলিত হবার যে আকুতি তা ট্রেন বা বাস টিকিটের সুদীর্ঘ লাইনের ছবি পত্র-পত্রিকায় দেখলেই বোঝা যায়।

‘টেকসই ফলাফল’ দেখানোর আহ্বান জানালেন রানি

অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কঠোরভাবে মোকাবিলার কিছু পদক্ষেপ নিয়েছেন কমনওয়েলথ রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। সম্মেলনে আলোচ্যসূচিতে আরও রয়েছে খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি ও ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকার স্থির করার নিয়মের পরিবর্তনও।
৫৪ জাতির কমনওয়েলথ সারা বিশ্বের অন্তত ২০০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। এবারের আয়োজন কমনওয়েলথ সরকার ও রাষ্ট্রপ্রধানদের ২১তম সম্মেলন।
গতকাল সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ পার্থ কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় রানি বলেন, ‘কমনওয়েলথের নতুন স্পন্দন সৃষ্টির প্রতিশ্রুতিবদ্ধ এ সম্মেলনে যোগ দিতে পেরে আমি আনন্দিত।’ তিনি ‘টেকসই ফলাফল’ দেখানোর জন্য নেতাদের প্রতি আহ্বান জানান। রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথের আলংকারিক প্রধান এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ ১৬টি দেশের সাংবিধানিক রানি।
উদ্বোধনী ভাষণে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, ‘বিশ্ব বদলে গেছে। একটি প্রাজ্ঞ প্রতিষ্ঠানও নিজেকে বদলায়।’
সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে আরও রয়েছে, অনেক সদস্য দেশের সমকামিতাবিরোধী আইন এবং তরুণীদের জোরপূর্বক বিয়ে।
শীর্ষ সম্মেলনে যোগ দিতে কমনওয়েলথভুক্ত অধিকাংশ দেশের নেতারা শুক্রবারই পার্থে পৌঁছেন। তবে এএফপির এক খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্মেলনে যোগ দিচ্ছেন না। নয়াদিল্লি এর কারণ জানায়নি। উন্নত অর্থনীতির জি-২০-এর পাঁচটি দেশ কমনওয়েলথভুক্ত হলেও পরিবর্তিত বিশ্বে নীতিনির্ধারণে এ আন্তর্জাতিক জোটটির ভূমিকা কমে এসেছে।
গতকাল এ সম্মেলনস্থলের পাশের এলাকায় অন্তত দেড় হাজার মানবাধিকার ও পুঁজিবাদবিরোধী কর্মী জড়ো হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন। এ সময় অশ্বারোহী পুলিশ টহল দেয়।

তুরস্কে ধ্বংসস্তূপ থেকে চার দিন পর কিশোর উদ্ধার

তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার চার দিন পর গতকাল শুক্রবার ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ বছরের এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিশোরটিকে উদ্ধারের পর আরও জীবিত মানুষ পাওয়ার ব্যাপারে উদ্ধারকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
আরসিস শহরের একটি ধসে পড়া ভবনের নিচ থেকে গতকাল সকালে ফরহাত তোকে নামের ওই কিশোরকে উদ্ধার করা হয়। ভূমিকম্পের পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইমদাত পদক নামের ১৮ বছরের আরেক যুবককে উদ্ধার করা হয়।
সংবাদমাধ্যম জানায়, সর্বশেষ উদ্ধার করা এ দুজনকেই তাৎক্ষণিকভাবে আরসিস শহরের হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে পাশের আরেকটি হাসপাতালে নেওয়া হয়। তুরস্কে গত রোববার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭৭০ জনে পৌঁছেছে।

রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

রাশিয়া গতকাল শুক্রবার একটি পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ‘বুলাভা’ নামের ওই আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার একটি সাবমেরিন থেকে ছোড়া হয় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
৩৭ টন ওজনের ক্ষেপণাস্ত্রটি গতকাল শ্বেতসাগরে রাশিয়ার ইউরি দলগোরুকি নামের একটি সাবমেরিন থেকে ছোড়ার পর সেটি ছয় হাজার কিলোমিটার দূরে কামচাটকা উপদ্বীপের একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। চলতি বছর বুলাভা ক্ষেপণাস্ত্রের এটি তৃতীয় সফল পরীক্ষা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ রাশিয়ার গণমাধ্যমকে জানান, পানির নিচে একটি অবস্থান থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটির ‘ওয়্যারহেড’ যথাসময়ে গন্তব্যে পৌঁছায়।
রাশিয়ার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো কমপক্ষে আট হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

স্টিলথ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

পাকিস্তান গতকাল শুক্রবার পরমাণু ‘ওয়্যারহেড’ বহনে সক্ষম একটি স্টিলথ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। এর মাধ্যমে দেশটি তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সক্ষমতাকে নতুনভাবে জানান দিল।
দেশটির সশস্ত্র বাহিনী জানায়, ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হাতফ-৭ নামের ওই ক্ষেপণাস্ত্রটি। এটি অন্যান্য ক্ষেপণাস্ত্রের চেয়ে অধিক কার্যকর ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারে এটি।
সশস্ত্র বাহিনীর মতে, পরমাণু ওয়্যারহেড বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা পরমাণু শক্তিধর দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।
সংকটপূর্ণ কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে এ পর্যন্ত তিনবার যুদ্ধ হয়েছে।

চীনকে রাজি করাতে আলোচনা শুরু

ইউরোপের ঋণসংকট মোকাবিলায় গঠিত তহবিলে বিনিয়োগে চীনকে রাজি করানোর চেষ্টা শুরু করেছেন তহবিলের নেতারা। এ লক্ষ্যে তহবিলের প্রধান ক্লাউস রেগলিং গতকাল শুক্রবার বেইজিংয়ে চীনা নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকের পর ক্লাউস রেগলিং অবশ্য সাংবাদিকদের বলেন, চীনা নেতাদের সঙ্গে বিনিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক কোনো আলাপ হয়নি। এখনই কোনো চুক্তিও হবে না।
ধারণা করা হচ্ছে, ইউরোপের ঋণসংকট মোকাবিলায় গঠিত তহবিলে চীন হয়তো প্রায় সাত হাজার কোটি ইউরো বা ১০ হাজার কোটি ডলারের সমমানের অর্থ বিনিয়োগ করতে পারে। পরে এটি বেড়ে এক লাখ কোটি ইউরো হতে পারে। তবে বেইজিং জানিয়ে দিয়েছে, কোনো ধরনের বিনিয়োগের আগে তারা বিনিয়োগ করা অর্থের নিরাপত্তার ব্যাপারে কঠোর নিশ্চয়তা দাবি করবে।
বৈঠকের পর ক্লাউস রেগলিং বলেন, ‘সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে আমি চীনের সঙ্গে আলাপ করছি না। বরং চীন ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ফান্ডে (ইএফএসএফ) বিনিয়োগ করাকে অর্থ বাড়ানোর একটি সুযোগ হিসেবে নিতে পারে। তিনি আরও বলেন, ‘আমাদের এ আলোচনা থেকেই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। চীনের বিনিয়োগ সম্পর্কে কথা বলার সময় এখনো আসেনি।’
চীনের উপ-অর্থমন্ত্রী ঝু গুয়াংইয়ো জানান, ‘এখনো আমাদের অনেক কিছু করতে হবে। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে এ ব্যাপারে আমাদের আরও সময় ব্যয় করতে হবে।’

ফিরে দেখা by ইমরান রহমান

নোবেল জয়ী ব্রিটিশ ঔপন্যাসিক ও কবি উইলিয়াম গোল্ডিং ১৯১১ সালের ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের কর্ণওয়ালে জন্মগ্রহণ করেন। 'লর্ড অব দি ফাইলস' উপন্যাস তার একটি বিখ্যাত সাহিত্যকর্ম। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৮৩ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। ট্রিলজি গ্রন্হ টু দি এন্ডস অব দি আর্থ'র প্রথম খন্ড রাইটস অব প্যাসেজ লিখে ১৯৮০ সালে তিনি 'বুকার' পুরস্কার লাভ করেন।

তালেবানকে সহায়তার অভিযোগ অস্বীকার পাকিস্তানের

পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো আফগানিস্তানে তালেবান জঙ্গিদের সহায়তা দিচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা নাকচ করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
বিবিসির ‘সিক্রেট পাকিস্তান’ নামের একটি তথ্যচিত্রে তালেবানের মধ্যম সারির কয়েকজন নেতা দাবি করেন, আফগানিস্তানে তালেবান জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণ-সহায়তা এখনো চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস এ ধরনের অভিযোগ ‘ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ’ হিসেবে বর্ণনা করে বলেন, নিজেদের ব্যর্থতার জন্য পাকিস্তানকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান।
‘সিক্রেট পাকিস্তান’ তথ্যচিত্রের প্রথম পর্ব গত বুধবার প্রচারিত হয়। জেনারেল আব্বাস বলেন, তালেবান ও এর সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হাতে আক্রান্ত হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। জঙ্গিগোষ্ঠীগুলোর হামলায় প্রায় ৩০০ জন কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর প্রশ্ন, যখন কোনো জঙ্গিগোষ্ঠী কোনো গোয়েন্দা সংস্থার লোকজনের ওপর হামলা চালায়, তখন ওই গোষ্ঠীর লোকজনকে আশ্রয় দেওয়া ওই গোয়েন্দা সংস্থার পক্ষে কতটা যৌক্তিক?
আতাহার আব্বাসের দাবি, আফগান পরিস্থিতির জন্য পাকিস্তানকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আফগানিস্তানে গোয়েন্দা সংস্থাগুলোর কর্মতৎপরতা যাচ্ছেতাই। এ জন্য তারা ব্যর্থতার দায় পাকিস্তান ও আইএসআইয়ের ওপর চাপাতে চায়। বিবিসির বিরুদ্ধে তাঁদের আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে।
এদিকে বিবিসির মুখপাত্র হেলেন ডেলার বলেন, বিবিসির সম্পাদকীয় নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ওই তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। তথ্যচিত্রে কোনো পক্ষ নেওয়ার চেষ্টা করা হয়নি। তিনি বলেন, ‘বিবিসির সম্পাদকীয় নীতিমালা অনুসারে সিক্রেট পাকিস্তান তৈরি করা হয়েছে। আমরা যেসব তথ্য পেয়েছি, সেগুলো একাধিক সূত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। অনুষ্ঠানটি পক্ষপাতহীন ও নির্ভুল করার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে।’
যুক্তরাষ্ট্রের সন্দেহ, আফগানিস্তানে প্রভাব বাড়াতে পাকিস্তান অথবা আইএসআইয়ের কেউ কেউ জঙ্গিগোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। তবে এ ধরনের অভিযোগ নাকচ করে আসছে পাকিস্তান।
আফগান সীমান্তবর্তী এলাকায় মার্কিন সেনাদের লক্ষ্য করে জঙ্গিদের গুলি ছুড়তে দিচ্ছে পাকিস্তানি বাহিনী—যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযোগও নাকচ করে দিয়েছেন জেনারেল আব্বাস। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আমি এ অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এ অভিযোগ ভুল ও ভিত্তিহীন।’
আত্মঘাতী হামলা: গতকাল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নওশেরা শহরের উপকণ্ঠে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা ও তাঁর গাড়িচালক নিহত হয়েছেন।

ন্যাটোর লিবিয়া অভিযান শেষ হচ্ছে সোমবার

লিবিয়ায় সাত মাসের সামরিক অভিযান শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। ৩১ অক্টোবর সোমবার এ অভিযান শেষ হচ্ছে। যদিও চলতি বছরের শেষ পর্যন্ত অভিযান চালিয়ে যেতে ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছিল লিবিয়ার নতুন শাসকেরা।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এক কৌঁসুলি গতকাল শুক্রবার জানিয়েছেন, লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের সঙ্গে তাঁদের অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে। লুইস মরিনো ওকাম্পো নামের ওই কৌঁসুলি বলেন, ‘মধ্যস্থতাকারীদের মাধ্যমে সাইফের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে। তিনি যদি আত্মসমর্পণ করেন, তাহলে আদালতে নিজের পক্ষে বক্তব্য তুলে ধরার অধিকার তিনি পাবেন। অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ।’
সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে আইসিসির। গত ফেব্রুয়ারিতে লিবিয়ায় গণ-অভ্যুত্থান শুরুর পর নির্যাতনের ঘটনায় তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হবে।
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে সেদেশে অভ্যুত্থান শুরুর পর গাদ্দাফি বাহিনীর হাত থেকে বেসামরিক লোকজনকে রক্ষায় অভিযান শুরু করে ন্যাটো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ অভিযানের অনুমতি দেয়। এরপর গত সাত মাসে প্রায় ছয় হাজার লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায় ন্যাটোর জঙ্গি বিমান। এতে করে গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা সহজ হয় বিদ্রোহীদের জন্য।
গত সপ্তাহে সির্ত শহরে গাদ্দাফিকে আটক ও তাঁর মৃত্যুর পর ন্যাটো প্রাথমিকভাবে জানিয়েছিল, ৩১ অক্টোবর তারা অভিযান শেষ করতে যাচ্ছে। তবে লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ এ অভিযান আরও কিছুদিন অব্যাহত রাখতে ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছিল। এই অবস্থায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে ন্যাটো। কিন্তু গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ন্যাটোর লিবিয়া অভিযান সমাপ্ত করার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। এর পরদিনই ন্যাটো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল, ৩১ অক্টোবরই তাদের অভিযান শেষ হচ্ছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বৃহস্পতিবার বলেন, জাতিসংঘের সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে যে লিবিয়ায় একটি নতুন যুগ শুরু হয়েছে।
উইলিয়াম হেগ বলেন, ন্যাটোর অভিযান শেষ করার সিদ্ধান্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক লিবিয়া গঠনের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
ন্যাটোর কর্মকর্তারা জানিয়েছেন, আকাশপথ ব্যবস্থাপনা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এনটিসিকে সহযোগিতা করতে ন্যাটোর কোনো কোনো সদস্য দেশ রাজি হতে পারে। তবে তা হবে অবশ্যই ন্যাটোর বাইরে থেকে।

বয়স্কদের অবলম্বন হবে রোবট!

দিন দিন বাড়ছে বিশ্বের জনসংখ্যা। এ মাসেই ৭০০ কোটিতম শিশুটিকে গ্রহণ করতে দুনিয়ার সব মানুষ যখন প্রস্তুত, তখন জাপানে বিরাজ করছে জনসংখ্যার ঘাটতি। দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে।
এ সমস্যার মোকাবিলায় প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে কিছু ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শুরুও হয়ে গেছে।
জাপানের নীতিনির্ধারকেরা যখন বয়স্কদের পেনশন ও স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন, তখন দেশটির প্রকৌশলীরা বলছেন, বয়স্কদের এই সামাজিক সমস্যার সমাধান দেবে প্রযুক্তি। প্রযুক্তিগত এ সুবিধার আওতায় প্যানাসনিকের রোবট উন্নয়নকেন্দ্র বয়স্ক ব্যক্তিদের খাট বৈদ্যুতিক হুইলচেয়ারে পরিণত করবে। এ ছাড়া যেসব বয়স্ক মানুষের হাত উঁচু করার মতো শক্তি নেই, রোবট তাঁদের চুল সযত্নে ধুয়ে দেবে এমন পরিকল্পনাও নেওয়া হয়েছে।
রোবট উন্নয়নকেন্দ্রের পরিচালক ইউকিয়ো হোন্ডা বলেন, ‘বয়স্কদের সমস্যার সার্বিক সমাধানে আমাদের ধারণা শুধু জাপানে নয়, বরং সারা বিশ্বের জন্য প্রযোজ্য হবে।’
জাপানি নাগরিকেরা দীর্ঘায়ু। দেশটিতে পুরুষদের গড় আয়ু ৮০ বছর ও নারীদের গড় আয়ু ৮৬ বছর। দেশটিতে শতায়ু ব্যক্তির সংখ্যা কম নয়।
জাপানে দিন দিন জনসংখ্যা কমছে। বর্তমানে দেশটির জনসংখ্যা ১২ কোটি ৭৭ লাখ। এর মধ্যে ২৩ দশমিক ২ শতাংশ মানুষই বয়স্ক, যাঁদের প্রত্যেকের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে। ধারণা করা হচ্ছে, ২০৫৫ সালের মধ্যে দেশটির জনসংখ্যা আট কোটি ৯০ লাখে নেমে আসবে।

তিউনিসিয়ায় এননাহদা দল জয়ী

তিউনিসিয়ায় নির্বাচনে বিজয়ী হয়েছে মধ্যপন্থী ইসলামি দল এননাহদা। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার পর দলটি জোট সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে।
এদিকে, নির্বাচনের পর সংঘাত ছড়িয়ে পড়ায় সিদি বউজিদ শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এই শহর থেকেই শুরু হয়েছিল আরব বিশ্বের গণ-অভ্যুত্থান।
গণ-অভ্যুত্থানে স্বৈরশাসক জয়নুল আবেদিন বেন আলীর পতনের নয় মাস পর তিউনিসিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে ২১৭ আসনের পার্লামেন্টে ৯০ আসন পেয়েছে এননাহদা। এই দলটিকে নিষিদ্ধ করেছিলেন বেন আলী।
গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর এননাহদার দ্বিতীয় শীর্ষ নেতা হামাদি জেবালি বলেন, ‘এই বিজয়ের জন্য মহান আল্লাহকে ধন্যবাদ। আমরা গৌরবের পথেই এগিয়ে যাচ্ছি।’
দল থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী জেবালি আরও বলেন, ‘আমাদের শহীদদের প্রতি ধন্যবাদ, তাঁদের আত্মত্যাগের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী এবং যাঁরা আমাদের ভোট দেননি, সবার প্রতি আমাদের অভিনন্দন।’
নির্বাচনে দ্বিতীয় অবস্থান লাভ করেছে বামপন্থী দল কংগ্রেস ফর দ্য রিপাবলিক (সিপিআর)। তারা পেয়েছে ৩০ আসন। ২১ আসন পেয়ে তৃতীয় অবস্থানে আছে ইত্তাকাতুল।
সিপিআর ও ইত্তাকাতুল উভয়ে আদর্শের দিক দিয়ে অসাম্প্রদায়িক হলেও নির্বাচনে দেশের মুসলিম পরিচয়টিকে বড় করে তুলে ধরে এবং এননাহদার বিরুদ্ধে সাম্প্রদায়িক অভিযোগ তুলে নির্বাচনে প্রচার চালায়নি।
সিপিআরের ঊর্ধ্বতন নেতা মোহাম্মদ আবু বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সরকার গঠনের লক্ষ্যে এননাহদা ও ইত্তাকাতুলের সঙ্গে আমাদের আলোচনা চলছে।’
আন্দোলনের মুখে বেন আলী দেশ ছেড়ে পালানোর পর গত মার্চে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় এননাহদা। দলটি নিজেদের উদারপন্থী ইসলামিক দল হিসেবে নিজেদের তুলে ধরে।
নির্বাচনে জয়ী হওয়ার আভাস পাওয়ার পর এননাহদার প্রধান রশিদ ঘানুচি গত বুধবার জানান, এক মাসের মধ্যে জোট সরকার গঠনের চিন্তাভাবনা করছে তাঁর দল। নতুন সরকার এক বছরের মধ্যে দেশের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করবে। এরপর নতুন করে জাতীয় নির্বাচন হবে।
১৯ আসন পেয়ে নির্বাচনে চতুর্থ স্থান দখল করেছে পিটিশন ফর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট। কিন্তু দলের ছয়জন প্রার্থীকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে দলের নেতা হাশমি হামদি দলীয় প্রার্থীদের প্রত্যাহার করে নিয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে দলটির সমর্থকেরা গতকাল সিদি বউজিদ শহরে বিক্ষোভ করে। দুই হাজারের বেশি তরুণ এননাহদার কার্যালয়ে হামলা চালায়, ইটপাটকেল নিক্ষেপ করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
এ ঘটনার পর সিদি বউজিদ শহরে গতকাল থেকে রাত্রীকালীন কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

বাংলাদেশের অর্থনীতির কিংবদন্তি ব্যক্তিত্ব সাইফুর রহমান by আবুল কাসেম হায়দার

শান্ত, বিচক্ষণ, ধীশক্তিসম্পন্ন এম. সাইফুর রহমানের ৫০ বছরের পেশাগত অভিজ্ঞতা বিশেষত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান, রাসায়নিক, তেলগ্যাস উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান, পরিবহন, ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠানের উপদেষ্টা ও কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালনের পূর্বঅভিজ্ঞতা থাকায় তার জন্য অর্থমন্ত্রীর কঠিন দায়িত্ব পালন অনেকটা সহজ হয়েছে।

বিডিআর বিদ্রোহের মতো আরও ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি by ড. মাহবুব উল্লাহ্

ত ১৫ সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত 'দ্বিতীয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস' উপলক্ষে জাতীয় সংসদ অধিবেশনে আনীত একটি প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র এখনও চলছে। বিডিআর বিদ্রোহের মতো ঘটনা আবারও ঘটতে পারে।

কাছে থাকুন by ফ্লোরা সরকার

গ্রামীণফোনের অ্যাডের শেষে একটি সুন্দর কথা থাকে-'কাছে থাকুন'। লেখাটা পড়ার সঙ্গে সঙ্গে প্রিয় মানুষের প্রিয় চেহারাগুলো ভেসে ওঠে। আর এই ছোট্ট কথাটা শুধু গ্রামীণফোনের নয়, যে কোনো মোবাইল কোম্পানির মনের কথা। আমাদেরও। কিন্তু কাছে থাকতে গিয়ে আমরা যে ক্রমেই সবাই সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছি, এটা কি কখনও দেখি বা অনুভব করি? প্রশ্নটা শুধু বিব্রতকরই নয়, অনেকেই একমত হবেন না।

বেতন-বোনাসের দাবিতে শ্রমিক অসন্তোষ

রোজা শেষে ঈদের আর মাত্র দিন দুয়েক বাকি। ঈদের বাজারে বেচাকেনা শেষ পর্যায়ে। মানুষ দলে দলে ছুটছে প্রিয়জনের কাছে, নাড়ির টানে। কিন্তু যারা এখনও মাসিক বেতন ও ঈদ বোনাস পায়নি, তাদের কী হবে। কখন তারা কেনাকাটা করবে, বাড়ি যাবে? বিশেষ করে গার্মেন্ট শ্রমিক, যারা প্রায় কখনোই নিয়মমত বেতন-ভাতাদি পায় না, এই ঈদের সময়ও কি তারা বঞ্চিতই থাকবে! তারা দিনরাত পরিশ্রম করে অথচ সময়মত বেতন পায় না।

ডিজিটাল সন্ত্রাসের নমুনা বটেঃ হাতিয়ায় যেতে পারলেন না স্থানীয় সংসদ সদস্য

কিছুদিন ধরে কয়েকটি এলাকায় আমার দেশসহ বিভিন্ন জাতীয় দৈনিকের স্থানীয় সাংবাদিকরা থাকতে পারছেন না। তাদের কেউ কেউ প্রাণভয়ে ঢাকায় পালিয়ে এসেছেন। সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে আপৎকালীন ভিত্তিতে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। এসব ঘটনার উৎস হচ্ছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নামধারী তথাকথিত ক্যাডারদের সন্ত্রাস।

ফিরে দেখাঃ রাজা পঞ্চম চার্লস

ফ্রান্সের রাজা পঞ্চম চার্লস ১৩৮০ সালের ১৬ সেপ্টেম্বর ফ্রান্সের বিউট-সুর-মার্নে পরলোকগমন করেন। ১৩৬৪ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি ফ্রান্সের সম্রাট ছিলেন। তিনি হাউস অব ভেলায়সের সদস্য ছিলেন। তাকে ফ্রান্সের 'দি ওয়াইজ' বা জ্ঞানী রাজা বলা হয়ে থাকে। ফ্রান্সের রাজা দ্বিতীয় জন এবং বন অব বোহেমিয়ার ঘরে তার জন্ম হয় ১৩৩৮ সালের ২১ জানুয়ারি ভিনসেনেসে।

রাজনৈতিক অঙ্গনে সংস্কৃতিচর্চা by মোহাম্মদ রফিকউজ্জামান

ত ১২-০৯-০৯ তারিখে একটি আলোচনা সভায় ডাক পড়েছিল। 'সিনেমাঅলা' নামের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আয়োজনে ওই সভার আলোচ্য বিষয় ছিল 'সাংস্কৃতিক অঙ্গনে রাজনীতি চর্চা'। প্রধান অতিথি ছিলেন আসাফ্উদ্দৌলা। আলোচকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চাষী নজরুল ইসলাম এবং আহমেদ জামান চৌধুরী। তিনজনের কারও বিশদ পরিচিতি দিলাম না-কারণ আমার বিশ্বাস, সংস্কৃতি অঙ্গনের সবার কাছেই তারা স্বনামধন্য।

রাজনৈতিক সুবাতাস কি বইবে? by আফরোজা হাসান খান

রাজনীতিতে একটা সুবাতাস বয়ে গেছে দিনকয়েক আগে, সামরিক বাহিনীর দেয়া ইফতার মাহফিলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর প্রধান বিরোধীদলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক টেবিলে বসে ইফতার করেছেন। শুধু ইফতার করেননি তারা, পরসপরের মধ্যে কুশল বিনিময়ও করেছেন। শেখ হাসিনা সংসদে যোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন বেগম জিয়াকে। তিনি সংসদে যোগ দেয়ার পরিবেশ সৃষ্টির কথা বলেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা by এবনে গোলাম সামাদ

০০১ সালে ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর হামলা ছিল একাধিক দিক থেকেই বিস্ময়কর। এর আগে কেউ ভাবতে পারেনি, মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান ছিনতাই করে এরকম হামলা কোনো গোষ্ঠীর পক্ষে ঘটানো আদৌ সম্ভব হতে পারে। কিন্তু অসম্ভব হতে পেরেছিল সম্ভব। জীবনবাজি রেখে কিছু আরবিভাষী তরুণ ঘটিয়েছিল এই কান্ড। আত্মঘাতী হয়েছিলেন তারা। এরা সবাই ছিলেন উচ্চশিক্ষিত এবং বিত্তবান ঘরের সন্তান।

সিটি পৌর ও ইউপি নির্বাচন চার মাস পর : বিএনপির প্রস্তুতি কতদূর

বিরোধী দল শক্তিশালী ও তৎপর না হলে গণতন্ত্র একপেশে হয়ে পড়ে। তখন সরকার স্বেচ্ছাচারী হয়ে ওঠার সুযোগ পায়। স্বৈরাচারী শাসকের উত্থান ঘটার এটাও একটা পথ। সে ধরনের সরকার গায়ের জোরে এবং নানা কূটকৌশলে বিরোধী দলকে কোণঠাসা করতে এমন কোনো পথ নেই যা গ্রহণ করে না। এমন অবস্থা মোকাবিলায় বিরোধী দলের পক্ষে নিজেদের সংগঠন ও গণভিত্তি শক্তিশালী করে, সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামার বিকল্প নেই।

তেল-গ্যাস রক্ষার আন্দোলন : প্রতিবাদ হ্যাঁ, হরতাল না

মুদ্রবক্ষে তিনটি গ্যাসক্ষেত্র শতকরা ৮০ ভাগ রফতানির সুযোগসহ দুটি বহুজাতিক কোম্পানির কাছে দেয়া ইজারা এবং মডেল পিএসটি ২০০৮ বাতিলের দাবিতে সোমবার তেল-গ্যাস খনিজসম্পদ ও বন্দর বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির ডাকে আধাবেলা হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে। হরতাল চলাকালে পল্টন থেকে জিরো পয়েন্ট, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর এবং প্রেসক্লাব পর্যন্ত এলাকা ছিল হরতাল সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পিকেটারদের দখলে। এলাকায় সব দোকানপাট ছিল বন্ধ। রাস্তায় যান চলাচল তেমন একটা করেনি।

ফিরে দেখাঃ রাজা চতুর্থ জেমস

৫৩১ সালের ৯ সেপ্টেম্বর পরলোকগমন করেন স্কটল্যান্ডের রাজা চতুর্থ জেমস। তাকে স্কটল্যান্ডের সবচেয়ে সফল রাজা হিসেবে বিবেচনা করা হয়। জেমসের জন্ম হয় ১৪৭৩ সালের ১৭ মার্চ স্কটল্যান্ডের ষ্টার্লিং ক্যাস্লে। তার বাবা ছিলেন রাজা ৩য় জেমস এবং মা মার্গারেট অব ডেনমার্ক। সম্রাট হিসেবে রাজা তৃতীয় জেমসের তেমন কোনো জনপ্রিয়তা ছিল না এবং তাকে দুটি বড় ধরনের বিদ্রোহের মুখোমুখি হতে হয়।

একটি প্যারোডি গানের ভূমিকা by মোহাম্মদ রফিকউজ্জামান

জলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী একবার পরিহাসছলেই পিজি হাসপাতালে তাকে দেখতে আসা কয়েকজন নেতাকে বলেছিলেন, 'দেশটারে একটু কম দামে বেচিস, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আবার কিনতে পারে...।' কথাগুলো তিনি বলেছিলেন রাষ্ট্রীয় ক্ষমতা প্রসঙ্গে আলাপ করতে করতে। আমার মতো আরও দু'তিনজন যারা নেহায়েতই মওলানা সাহেবকে দেখার জন্য গিয়েছিলাম, তার কথার প্রেক্ষাপট বোঝার মতো প্রজ্ঞা আমাদের ছিল না।

বিজেপি কি ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তিতে পরিণত হতে চলেছে by আহমেদ জামিল

র্তমান বিজেপির রাজনৈতিক স্বাস্থ্যের ক্রমাবনতি দেখে মনে হচ্ছে দলটি রাজনৈতিক সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত। আর সে জন্যই দলের অন্দরমহল এত টালমাটাল-হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি'র অভ্যন্তরীণ কোন্দলের প্রেক্ষাপটে এ মন্তব্যটি করেছেন অপর কট্টর হিন্দুত্ববাদী দল মহারাষ্ট্রভিত্তিক শিবসেনার সুপ্রিমো বালঠাকরে। হিন্দুত্ববাদী রাজনীতির ধারক-বাহক সংঘ পরিবারভুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিজেপি হচ্ছে প্রধান রাজনৈতিক শক্তি।

মহাজোট সরকার কী কী পারে by আফরোজা হাসান খান

হাজোট সরকার কী কী পারে, আর কী কী পারে না এরকম একটা বিষয় আমার মাথায় ধরা পড়ছে। যেমন বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান দ্রব্যমূল্য না বাড়ানোর জন্য সব শ্রেণীর ব্যবসায়ীর উদ্দেশে হুশিয়ারি দিয়েছিলেন। আমরা, মানে ভোক্তাশ্রেণী খুশিতে ডগমগ, এইবার দাম বাড়াতে পারবে না বাজারি সিন্ডিকেটরা। ব্যস! বাণিজ্যমন্ত্রীর ঘোষণাও শেষ, আর বাজারে কাঁচা-পাকা পণ্যের দাম বাড়াও শুরু হলো।

আমাদের পররাষ্ট্রনীতি ও জাতীয় বাস্তবতা by এবনে গোলাম সামাদ

ত্রিকার খবরে প্রকাশ, বর্তমান বাংলাদেশ সরকার মধ্যম পররাষ্ট্রনীতি গ্রহণ করতে যাচ্ছে। যা কিনা হবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ভারসাম্যপূর্ণ। আর এই পররাষ্ট্রনীতির আরও একটা লক্ষ্য হবে চীনের ওপর সমরাসেত্রর সরবরাহ নির্ভরতা কমানো। বর্তমান সরকার কেন এভাবে ভাবতে যাচ্ছে আমরা তা জানি না। আমাদের মনে হয়, এ ধরনের চিন্তাধারা বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতিবহ নয়।

গ্যাস সঙ্কট তীব্র হচ্ছে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র হচ্ছে গ্যাস সঙ্কট। পিক আওয়ারেও গ্যাস থাকছে না নগরীর অনেক এলাকায়। স্থানবিশেষে সকাল থেকেই অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে গ্যাসের চাপ। ফলে সময়মত রান্নাবান্না করা সম্ভব হচ্ছে না। এদিকে গ্যাস সঙ্কটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পানি তুলতে পারছে না ওয়াসা। নগরীতে পানির সঙ্কটও বেড়েছে আগের তুলনায়।

রাষ্ট্রীয় মর্যাদা পেলেন নাঃ অর্থমন্ত্রী সাইফুর রহমান

ড়ক দুর্ঘটনায় নিহত দেশের সফলতম অর্থমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানকে নিজ জন্মভূমি মৌলভীবাজারের বাহারমর্দানে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে গত ৭ সেপ্টেম্বর বিকালে। দলমত নির্বিশেষ লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত সাইফুর রহমানের সব ক'টি জানাজায় মানুষের ঢল নেমেছিল

ইভিএম- এর সাতকাহন by এম. মিজানুর রহমান সোহেল

র্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে দেশে সরকারিভাবে  বড় রকমের যেসব পরিবর্তন আনছে তার একটি হচ্ছে আগামী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সম্ভাবনা। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের সুবিধা ও অসুবিধা কতটুকু? দ্বন্দ্ব আর বিতর্কের পাঠ চুকিয়ে শেষ পর্যন্ত কি চালু হবে নতুন এই পদ্ধতি? এই মেশিন কি আমাদের অগ্রগতির সহায়ক হবে না প্রতিবন্ধক হবে? আসুন জানার চেষ্টা করি।

শুভাকাঙ্ক্ষী ও সংবাদকর্মীদের সঙ্গে দিন কাটল তিন প্রার্থীর by দিলীপ কুমার মণ্ডল

দীর্ঘ ১৮ দিন পর গতকাল কিছুটা বিশ্রাম পেলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে লড়াইয়ে থাকা তিন প্রার্থী। নির্বাচনী প্রচার না থাকলেও প্রত্যেকের বাসায় ছিল নেতা-কর্মীদের ভিড়। এরই ফাঁকে ফাঁকে চলেছে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলা। এভাবেই গতকাল সারা দিন কেটেছে তিন প্রার্থীর। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে আশা ব্যক্ত করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ কে এম শামীম ওসমান বলেছেন, একটি মহল নারায়ণগঞ্জকে সন্ত্রাসীদের এলাকা হিসেবে পরিচিত করতে চায়।

হাল ছাড়েননি কেউঃ সেনা ছাড়াই নির্বাচনে তিন প্রার্থীর লড়াইয়ের ঘোষণা by অমিতোষ পাল ও পার্থ প্রতীম ভট্টাচার্য্য

কটানা ১৮ দিনের প্রচারণা শেষে আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন। ব্যালটের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী আজ পাঁচ বছরের জন্য বেছে নেবেন তাঁদের নগর পিতাকে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ। প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্লাব কার্যক্রমঃ শিক্ষার্থীরা পাচ্ছেন কর্মমুখী শিক্ষা by সাজ্জাদুল ইসলাম নয়ন

উনুস, সারিকা, সেজান_সবাই নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থী। নিয়মিত পড়াশোনার বাইরে তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে ব্যবহৃত কাগজ সংগ্রহ করছেন। এই কাগজ পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করার লক্ষ্যেই তাঁদের মতো অনেকেই পুরো ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন। একটি ক্লাবও আছে তাঁদের। নাম আর্থ ক্লাব। পরিবেশ উন্নয়ন নিয়ে কাজ করার অংশ হিসেবে বিভিন্ন বর্জ্য রিসাইক্লিংয়ের কাজ করছে ক্লাবটি।

Saturday, October 29, 2011

ফিরে দেখা by ফ্রেডরিক মিষ্ট্রাল

নোবেলজয়ী ফরাসি কবি ফ্রেডরিক মিষ্ট্রাল ১৮৩০ সালের ৮ সেপ্টেম্বর ফ্রান্সের মেইলেনে জন্মগ্রহণ করেন। ১৯০৪ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ফ্রান্সের গুরুত্বপূর্ণ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ফেলিব্রিজের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এছাড়া একাডেমি ডি মার্সেলির সদস্যও ছিলেন তিনি। বেশ সচ্ছল কৃষক পরিবারের সন্তান ছিলেন মিষ্ট্রাল। ৯ বছর বয়সের আগে তিনি স্কুলে ভর্তি হননি। প্রায়ই তিনি স্কুল পালাতেন।

যায় দিন ভালো যায় by আল মাহমুদ

শা-ভরসার মধ্য দিয়ে দিন কেটে যায়। সব সময় আশা করি, আজকের দিনটির চেয়ে আগামী দিনটি আমার জন্য ভালো যাবে। এরকম একটা বিবেচনা না থাকলে মানুষের জীবন চলতে পারে না। তবে আমি কোনো অবস্থাতেই হতাশ হই না। আমার বৃত্তি যেহেতু লিখে যাওয়া, সে কারণে লিখতে বসেই বিষয় নির্ধারণ করা আমার খানিকটা অভ্যাসে পরিণত হয়েছে। কত কথাই মনে পড়ে। সব কথা তো আর লিখতে পারি না।

আলো-হাতে চলিয়াছে আঁধারের যাত্রী' by মাহবুব তালুকদার

গুরুদেব অন্ধকারে যোগাসনে বসিয়াছিলেন। কিন্তু তিনি ধ্যানমগ্ন নহেন। একটু আগে লোডশেডিং হইয়াছে বলিয়া চক্ষু মুদিয়া ধ্যানস্থ হওয়ার উপায় নাই। লোডশেডিংয়ে কিছু দেখা যায় না বলিয়া চোখ বন্ধ করার প্রয়োজন পড়ে না। অন্যদিকে চক্ষু না মুদিলে ধ্যানমগ্ন হওয়া সম্ভব নহে। এমতাবস্থায় গুরুদেব কি করিবেন, শিষ্য একদৃষ্টে তাহাই যেন অবলোকন করিতে সচেষ্ট হইল। তবে অন্ধকারে গুরুদেবের শরীরের ছায়াটিও সপষ্ট নহে।

সাইফুর রহমান একশ বছরের গর্ব by ফেরদৌস সালাম

বাংলাদেশের 'তলাবিহীন ঝুড়ির' অর্থনীতিকে যিনি স্বনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে বিশেষভাবে প্রশংসিত হয়েছিলেন তিনি অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান। তখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠনের জন্য যে ধরনের সততা, দক্ষতা ও প্রশাসনিক নিয়মশৃঙ্খলার প্রয়োজন ছিল স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তখন তার ব্যাপক অভাব ছিল। বরং ক্ষমতাসীন মহলের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের ফলে জাতীয় অর্থনীতিতে নেমে এসেছিল মারাত্মক বিপর্যয়।

বাংলাদেশ কি পুলিশি রাষ্ট্র হয়ে যাবে? by মাহফুজ উল্লাহ

ত কয়েকদিনের কয়েকটি ঘটনা জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই এ নিয়ে ইতোমধ্যে গণমাধ্যম ও বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হয়েছে এবং তা অব্যাহত আছে। বিষয়গুলো খুব সাধারণ ঘটনা হলে হয়তো আলোচনার কারণ হতো না কিংবা সরকারের মন্ত্রী, মন্ত্রণালয় কেউই জড়িয়ে পড়তেন না। যারা ঘটনাগুলো ঘটিয়েছেন তাদের চোখে হয়তো এসব নেহাতই আইন-শৃঙ্খলার ঘটনা।

এখনই পরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন

দেশে বৈদেশিক মুদ্রার মজুতের রেকর্ড গড়তে যাদের অবদান সবচেয়ে বেশি, সেই প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের দুঃখ আর বঞ্চনার যেন শেষ নেই। ভিটেমাটি বেচে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করেও বিরূপ পরিস্থিতি আর নির্যাতনের শিকার হতে হয় তাদের। অনেকে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসেন। দুর্ভোগ আর দুর্ভাগ্য তাদের পিছু ছাড়ে না। গতকাল আমার দেশ-এ প্রকাশিত এক রিপোর্টে মালয়েশিয়া ফেরত বাংলাদেশী শ্রমিকদের দীর্ঘশ্বাসের কথাই জানা গেছে।

ঈদে ঘরমুখো যাত্রীদের এবারও ভোগান্তির আশঙ্কাঃ এ নৈরাজ্য আর কতদিন

দ এলে মানুষের পকেট নিংড়ে সব টাকা শুষে নেয়ার জন্য ব্যবসায়ীদের মধ্যে যে উন্মত্ত প্রতিযোগিতা শুরু হয়, পরিবহন খাতও তার ব্যতিক্রম নয়। প্রতি বছরের মতো এবারও ঈদে বাড়ি ফেরার সময় আসার আগেই ঘরমুখো যাত্রীদের সম্ভাব্য দুর্ভোগের আগাম বাদ্য বেজে উঠেছে। আমার দেশ-এর গতকালের খবর, ঈদে বাড়ি ফেরার আগাম টিকিট যেন সোনার হরিণের মতোই দুর্লভ হয়ে উঠেছে। তুলনামূলক কম ঝুট-ঝামেলায় যারা ঈদের আগে বাড়ি যেতে চান তারা বাস-লঞ্চের টিকিট সংগ্রহের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন বিভিন্ন টার্মিনালে।

রিয়াল-বার্সা ছাপিয়ে লেভান্তেই

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে পরশু আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরেছিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের সেই প্রদর্শনীতেই ৩-০ গোলে উড়ে গেছে ভিয়ারিয়াল। তবে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা হয়নি হোসে মরিনহোর দলের। রিয়াল সোসিয়েদাদকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে আছে ‘পুঁচকে’ লেভান্তেই।
এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৭ ম্যাচে ২৮ গোল রিয়ালের। ম্যাচপ্রতি ৪ গোল। তবে লিগের পয়েন্ট টেবিলে এর পরও লেভান্তের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে। ৯ ম্যাচে ২২ পয়েন্ট রিয়ালের। ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মেসি-জাভির বার্সেলোনা।
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা রিয়ালকে পরশু প্রথম এগিয়ে দেন করিম বেনজেমা। দুর্দান্ত ফর্মে থাকা বেনজেমা গোল করেন ৫ মিনিটে। কাকার গোলে ১১ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ভিয়ারিয়াল মাথা তুলেই দাঁড়াতে পারেনি রোনালদো-কাকা-বেনজেমাদের আক্রমণের তোপে। ভিয়ারিয়ালকে হাঁফ ছাড়তে না দিয়ে ৩১ মিনিটে ব্যবধান ৩-০ করেন অ্যাঙ্গেল ডি মারিয়া।
রিয়ালের সহকারী কোচ আইতর কারাঙ্কা অবশ্য এর পরও উন্নতি করার অনেক জায়গা খুঁজে পাচ্ছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘পরিকল্পনা হচ্ছে যেভাবে খেলছি, সেভাবেই খেলে যাওয়া এবং পয়েন্ট তুলে নেওয়া। নিজেদের সেরা ফর্ম পাওয়ার জন্য কাজ করছি আমরা। আরও অনেক উন্নতি করার আছে।’
নিজেদের সেরা খেলা খেলেই লেভান্তে হারিয়েছে সোসিয়েদাদকে। প্রথমে পিছিয়ে পরেও জয় পেয়েছে বাড়তি সময়ে সুয়ারেজ রুবেনের গোলে। নিজেদের মাঠে চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়েছিল লেভান্তে। পরে ৫ মিনিটের মধ্যে (৫৬ থেকে ৬১) দুই গোল করে এগিয়ে যায়। কিন্তু ৮৬ মিনিটে মার্টিনেজের গোলে আবার ম্যাচে সমতায় ফেরে সোসিয়েদাদ। কিন্তু অন্তিম মুহূর্তে সুয়ারেজ গোল করে শীর্ষে রাখেন লেভান্তেকে।
ইতালিয়ান সিরি ‘আ’তে নচেরিনোর হ্যাটট্রিকে পার্মাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েও পঞ্চম স্থানে এসি মিলান। শীর্ষে থাকা জুভেন্টাসের সঙ্গে পয়েন্টের ব্যবধান অবশ্য মাত্র ২। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট জুভেন্টাসের। জুভেন্টাস ও মিলানের মাঝখানে আছে উদিনেসে ও লাৎসিও (১৫) এবং গোল-পার্থক্যে নাপোলি (১৪)।

সানায় বোরকা পুড়িয়ে নারীদের বিক্ষোভ

ইয়েমেনের রাজধানী সানায় গত বুধবার শত শত নারী তাঁদের ঐতিহ্যবাহী পোশাক বোরকা পুড়িয়ে বিক্ষোভ করেছেন। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামা বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযানের প্রতিবাদে তাঁরা এ বিক্ষোভ করেন।
এদিকে সালেহ ক্ষমতা হস্তান্তরে ৩০ দিনের মধ্যে পদত্যাগে মার্কিন রাষ্ট্রদূতের কাছে অঙ্গীকার করার পরও সানা ও অন্যান্য বড় শহরে বিক্ষোভ চলছেই।
বুধবার নারী বিক্ষোভকারীরা তাঁদের বোরকা খুলে সানার প্রধান রাস্তায় স্তূপ করেন। পরে ওই স্তূপে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা সালেহর বিরুদ্ধে স্লোগান দেন। তাঁরা চিৎকার করে বলেন, ‘দুর্বৃত্তদের কবল থেকে ইয়েমেনি নারীদের রক্ষা করবে কে?’
সালেহবিরোধী বিক্ষোভে নারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রচারপত্রও বিলি করেন তাঁরা। প্রচারপত্রে লেখা ছিল, ‘সালেহর নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদে আমরা বিশ্ববাসীকে সাক্ষ্য রেখে আমাদের বোরকা পোড়ালাম।’
গত বুধবার সালেহ আগামী ৩০ দিনের মধ্যে পদত্যাগ করবেন বলে আবার ঘোষণা দেন। কিন্তু বিরোধীরা তাঁর এ ঘোষণার প্রতি আস্থা রাখতে পারছে না। গত বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত সেনাদের সঙ্গে বিরোধী পক্ষের জেনারেল আলী মোহসেন আল-আহমারের সমর্থকদের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সানা ও তাইজ শহরে নারী ও শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। তাইজ শহরের বাসিন্দারা এএফপিকে জানায়, গত মঙ্গলবার থেকে সেনারা গোলা বর্ষণ করছে।

কলকাতার হাসপাতালে ১২ শিশুর মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার একটি শিশু হাসপাতালে গত মঙ্গল ও বুধবার ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশুর অভিভাবকদের অনেকে অভিযোগ তুলেছেন, এ মৃত্যুর জন্য চিকিৎসায় অবহেলাই দায়ী।
বি সি রায় শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার পাল জানান, গত মঙ্গল ও বুধবার ওই হাসপাতালে ছয়জন করে ১২ জন শিশু মারা গেছে। গত জুনে ওই হাসপাতালে ২৫ জন শিশুর মৃত্যু ঘটে। অভিভাবকেরা অভিযোগ করছেন, ওই ঘটনার সঙ্গে এবারের ঘটনার মিল রয়েছে।
বি সি রায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব শিশু ভর্তিই হয়েছিল গুরুতর অবস্থায়।

কেনিয়ার বিরুদ্ধে আল-শাবাবের ‘যুদ্ধ ঘোষণা’

সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাব গতকাল বৃহস্পতিবার কেনিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছে। কেনিয়া আল-কায়েদার সঙ্গে জড়িত এ জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে সোমালিয়ায় সেনা পাঠানোর ১২ দিন পর এ ঘোষণা এল।
আল-শাবাবের ঊর্ধ্বতন নেতা শেখ মুকতার রোবো আবু মনসুর এক বিক্ষোভ সমাবেশে বলেন, কেনিয়াকে যুদ্ধ থামাতে বলার সময় পার হয়ে গেছে। একমাত্র উপায় হচ্ছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া। তিনি কেনিয়ার উদ্দেশে বলেন, ‘তুমিই যুদ্ধ শুরু করলে। এবার তোমাকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে ইলাশায় শত শত লোকের এক সমাবেশে আবু মনসুর ঘোষণা করেন, ‘কেনিয়ায় বড় ধরনের হামলা চালানো দরকার। হাতবোমা ছোড়ায় হয়তো কিছুটা ক্ষতি হয়, কিন্তু আমরা চাই তাদের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ।

পুরস্কৃত হলেন ‘আরব বসন্ত’ অভ্যুত্থানের পাঁচ কর্মী

আরব বসন্ত’ অভ্যুত্থানের পাঁচজন কর্মী ইউরোপীয় পার্লামেন্টের শাখারভ পুরস্কার জিতেছেন। পার্লামেন্টের একটি সূত্র গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
পুরস্কার পাওয়া ওই পাঁচ ব্যক্তি হলেন: তিউনিশিয়ার মোহাম্মদ বোওআজিজি (মরণোত্তর), মিসরের আন্দোলন-কর্মী আসমা মাহফুজ, লিবিয়ার ভিন্ন-মতাবলম্বী আহমেদ আল-সানুসি, সিরিয়ার আইনজীবী রাজন জেইতোনেহ ও একই দেশের কার্টুনিস্ট আলি ফারজাত।
মোহাম্মদ বোওআজিজি গত ১৭ ডিসেম্বর তিউনিশিয়ার সিদি বুজিদ শহরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। এর দুই সপ্তাহ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর ওই মর্মস্পর্শী ঘটনার পর প্রথমে তিউনিশিয়া, পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ‘আরব বসন্ত’ অভ্যুত্থানের ঢেউ। পতন ঘটে তিউনিশিয়ার বেন আলিসহ কয়েকটি দেশের স্বৈরশাসকের।
মোহাম্মদ বোওআজিজির ভাই সেলিম বোওআজিজি এ পুরস্কার তিউনিশিয়ার জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন।
মাহফুজ প্রতিষ্ঠাতা করেন মিসরের ইয়ুথ মুভমেন্ট, যেটি অনুপ্রেরণা জোগায় তাহরির স্কয়ারের লাখো জনতাকে।

গাদ্দাফির লেখানো গান কর্কশ ছিল না: রাইস

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের প্রতি মোহাবিষ্ট ছিলেন লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি—এ কথা আর গোপন কিছু নয়। রাইস নিজেও লুকাননি বিষয়টি। সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে রাইস জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথা। তাঁর প্রতি গাদ্দাফির এই মোহকে ‘আতঙ্কজনক’ বলে বর্ণনা করেছেন রাইস।
২০০৮ সালে ত্রিপোলিতে গাদ্দাফির সঙ্গে সাক্ষাৎ হয় রাইসের। এটাই ছিল তাঁর প্রথম লিবিয়া সফর। এ সময় গাদ্দাফি বারবার তাঁর সহকারীদের বলছিলেন, ‘আমার আফ্রিকান রাজকুমারী এখনো আমার সঙ্গে দেখা করতে আসছে না কেন?’ গাদ্দাফি তাঁকে নিয়ে গানও লিখিয়েছিলেন। রাইসের মতে, ওই গান অদ্ভুত হলেও একেবারে কর্কশ ছিল না। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা তাঁর সর্বশেষ বই নো হায়ার অনার-এ লিখেছেন। আগামী ১ নভেম্বর বইটি প্রকাশিত হবে।
গাদ্দাফির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাইস এবিসি টিভিকে বলেন, ‘ওই সময় আমার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমাকে আর এখানে কতক্ষণ বসতে হবে। কত তাড়াতাড়ি আমি এখান থেকে উঠতে পারব। আমার কাছে বেশ মজাই লাগছিল যখন উনি (গাদ্দাফি) বললেন, “আপনার জন্য একটা ভিডিও রেখেছি।” তখন আমি ভাবলাম, না-জানি এর মধ্যে কী আছে! পরে দেখি, এতে আমার, ভ্লাদিমির পুতিন এবং আমার সঙ্গে হু জিন তাওয়ের ছবি।’ রাইস আরও বলেন, ‘উনি বললেন, “লিবিয়ার সর্বশ্রেষ্ঠ গীতিকারকে দিয়ে আপনার জন্য আমি এই গান লিখিয়েছি।” এই গানে আমাকে হোয়াইট হাউসের কালো ফুল বলে বর্ণনা করা হয়েছে।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিবেদন অনুযায়ী, ত্রিপোলি সফরের সময় গাদ্দাফি তাঁকে একটি হীরার আংটি, একটি বাদ্যযন্ত্র ও একটি লকেট উপহার দিয়েছিলেন, যার ভেতরে ছিল গাদ্দাফির ছবি।
গাদ্দাফির এই ‘পাগল-পারা প্রেমের’ কথা শুধু রাইসের বিবরণে উল্লেখ আছে এমন নয়; সম্প্রতি বিদ্রোহীরা গাদ্দাফির বাড়িতে হামলা চালিয়ে একটা ছবির অ্যালবাম উদ্ধার করে। ওই অ্যালবামে সব ছবিই ছিল রাইসের। হাফিংটন পোস্ট।

ঋণ-সংকট মোকাবিলায় ইইউ নেতাদের মতৈক্য

ইউরোপের সংকটকবলিত ইউরো জোনের ঋণ-সংকট মোকাবিলা বিষয়ে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত বুধবার রাতে দীর্ঘ বৈঠক শেষে ইইউর নেতারা বলেছেন, গ্রিসকে ঋণ দেওয়া ব্যক্তিমালিকানাধীন ব্যাংকগুলো ৫০ শতাংশ ক্ষতি মেনে নিয়েছে। ভবিষ্যতে সরকার ঋণখেলাপি হলে ক্ষতি থেকে রক্ষা পেতে ব্যাংকগুলোকে তাদের মূলধন আরও বাড়াতে হবে।
ইউরো জোনের অন্তর্ভুক্ত ১৭টি দেশের নেতারা এ বৈঠকে অংশ নেন। গ্রিসের চলমান জাতীয় অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা এবং ইতালিসহ ইউরোপের অন্য দেশগুলোর অর্থনীতির ভিত মজবুত করতে সহায়তার জন্য মতৈক্য প্রতিষ্ঠাই ছিল বৈঠকের লক্ষ্য।
ইউরো মুদ্রা প্রচলিত ইউরোপের এমন অঞ্চল ‘ইউরো জোনে’ ছড়িয়ে পড়া অর্থনৈতিক সংকট মোকাবিলার লক্ষ্যে নেতারা আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। তবে ইইউর নেতারা বলছেন, এখনো অনেক কিছুই করার বাকি রয়েছে।
এ ছাড়া ইউরো জোনের সংকট মোকাবিলার তহবিল বাড়াতে একটি পদক্ষেপও অনুমোদন করা হয়েছে। ইইউর নেতারা জানিয়েছেন, ইউরোপিয়ান ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ফ্যাসিলিটি (ইএফএসএফ) নামের ওই তহবিলের বর্তমান সঞ্চয় ৪৪০ বিলিয়ন ইউরো। সঞ্চয় ওই পরিমাণ থেকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ইউরো করা হবে। আসছে নভেম্বরে ওই তহবিলের ব্যাপারে ফ্রেমওয়ার্ক উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন ইইউ নেতারা।
ব্রাসেলস থেকে বিবিসির প্রতিবেদক বলেছেন, চুক্তিটিকে অনেকে যতটা উচ্চাভিলাষী ভাবছিলেন, বাস্তবে তা ততটা নয়। বরং সেটা বাস্তবায়নযোগ্য।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি তাঁর দেশের বাজেট ১ দশমিক ৯ ট্রিলিয়ন ইউরো ঋণের সমন্বয় ঘটানোর যে প্রতিশ্রুতি দিয়েছেন, ইইউ নেতারা তাঁকে স্বাগত জানিয়েছেন। সাংবাদিকেরা বলেছেন, বেরলুসকোনি ‘কৃচ্ছ্রসাধননীতি’ পদক্ষেপের বিষয়ে আন্তরিক ছিলেন কিনা, তা প্রমাণে ব্যাপক চাপের মধ্যে ছিলেন।
ওই চুক্তির ঘোষণা ইউরোজোনের একক মুদ্রা ইউরোকে দাঁড়াতে সহায়তা করেছে। বিষয়টিকে অঞ্চলের উন্নয়ন এবং ইউরোর জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা।
ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি গতকাল সকালে ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ইউরোজোন সংকট মোকাবিলায় একটি ‘বিশ্বাসযোগ্য এবং উচ্চাভিলাষী’ পদক্ষেপ গ্রহণ করেছে।
চুক্তির বিষয়ে সমঝোতার পর প্রেসিডেন্ট নিকোলা সারকোজি আরও বলেন, ‘দীর্ঘ আলোচনার মাধ্যমে সবাই মতৈক্যে পৌঁছেছেন। আমার বিশ্বাস, এটা পুরো বিশ্বকেই স্বস্তি দেবে।’
ইউরো জোনভুক্ত দেশগুলোর অভিন্ন এই মুদ্রার দুরবস্থার কারণে সেখানকার অর্থনীতিতে বেশ কয়েক মাস ধরে স্থবিরতা চলে আসছে। সমালোচকেরা বলছেন, এই সমস্যার সমাধানে নীতিনির্ধারকেরা যথোপযুক্ত কাজ করছেন না। তাঁদের ভূমিকার কারণে সমস্যা আরও বেশি বেড়ে যাচ্ছে। ফলে অনিশ্চয়তার পাল্লা আরও ভারী হচ্ছে।
এখন ব্যাংকগুলো তাদের ক্ষতি মেনে নেওয়ায় গ্রিসের চাপ এখন অনেক কমে গেছে। গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু ওই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা এখন দাবি করতে পারি, গ্রিসের জন্য নতুন দিন এসেছে। সেটা শুধু গ্রিসের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্যই।

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের এখনো সহায়তা দিচ্ছে পাকিস্তান

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণ-সহায়তা এখনো অব্যাহত রেখেছে পাকিস্তান। সিক্রেট পাকিস্তান নামে গত বুধবার প্রচারিত বিবিসির এক প্রামাণ্যচিত্রে এ দাবি করেছেন তালেবানের মধ্যম সারির কয়েকজন নেতা।
তালেবানের মধ্যম সারির কয়েকজন নেতা ওই প্রামাণ্যচিত্রে দাবি করেন, বোমা তৈরির ব্যাপারে তাঁরা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে ‘প্রায়োগিক নির্দেশনা’ লাভ করেছেন।
মোল্লা আজিজুল্লাহ নামের এক নেতা প্রামাণ্যচিত্রে বলেন, ‘প্রশিক্ষণ পরিচালনাকারীদের সবাই ছিলেন আইএসআইয়ের লোক। তাঁরা প্রথমে আমাদের প্রশিক্ষণ দেন বোমা সম্পর্কে, পরে ব্যবহারিক নির্দেশনা দেন। আইএসআইয়ের জেনারেলরা সবখানেই আছেন। প্রশিক্ষণের সময় তাঁরা উপস্থিত থাকেন।’
আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থার সহায়তায় বিবিসি দুই পর্বের ওই প্রামাণ্যচিত্রটি তৈরি করেছে মূলত কয়েকজন সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা এবং সরকারের সঙ্গে বর্তমানে কিংবা অতীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওই কর্মকর্তাদের। তাঁদের মধ্যে রয়েছেন আফগানিস্তানে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত শেরার্ড কাউপার কোলস, আফগান গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আমরুল্লাহ সালেহ, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তা ব্রুস রিডেল, কর্নেল রিচার্ড কেম্প প্রমুখ।
তালেবান নেতা মোল্লা কাসেম ওই প্রামাণ্যচিত্রে বলেন, ‘একজন যোদ্ধার জন্য দুটি জিনিস গুরুত্বপূর্ণ—অস্ত্রের জোগান এবং গোপন জায়গা। এ ক্ষেত্রে পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত, তারা আমাদের আত্মগোপনের জায়গা দিয়ে সাহায্য করে, যা আসলেই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, তারা আমাদের অস্ত্র সরবরাহ করে।’
বিবিসি বলেছে, প্রামাণ্যচিত্রে প্রদর্শিত সাক্ষাৎকারগুলো গত জুনে কাবুলের নিরাপদ একটি বাড়িতে ধারণ করা হয়। ছবি দেখে বোঝা যায়, এটি নির্মাণে আফগান সরকারের সহায়তা ছিল। এতে বলা হয়, তালেবান আন্দোলন সৃষ্টি করেছিল আইএসআই। একটি গাছ এমনি এমনি বেড়ে ওঠে না। অবশ্যই কেউ সেটি রোপণ করে এবং যত্ন নেয়। তালেবানের ব্যাপারটা অনেকটা সে রকম।
আফগানিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান আমরুল্লাহ সালেহ বলেন, পাকিস্তানের অভ্যন্তরে ওসামা বিন লাদেনের আত্মগোপন করে থাকার বিষয়টি ২০০৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে জানানো হয়েছিল। এতে সাংঘাতিক রেগে গিয়েছিলেন মোশাররফ।