Friday, January 9, 2015
প্যারিসে চলছে দুই জিম্মি নাটক, নিহত ২

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্যারিসের সেই ‘হামলাকারীদের’ ঘিরে ফেলেছে পুলিশ

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাড়ি চালাতে হবে, পোড়ালে ক্ষতিপূরণ দেবেন প্রধানমন্ত্রী, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন খালেদা: ইনু

বিএনপিসহ ২০-দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচিকে ‘হঠকারি পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার মধ্য দিয়ে জনগণের ওপর রাগ ঝাড়ছেন। জনগণের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন।’
আজ শুক্রবার দুপুরে খুলনায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন।
টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমার মধ্যে অবরোধ রাখার সমালোচনা করে জাসদ সভাপতি বলেন, ‘মুসলমানদের ইজতেমা উনি (খালেদা জিয়া) সহ্য করতে পারেন না। কারণ, ওনার পেছনে রাজাকাররা আছে, জামায়াতিরা আছে। ওরা ইজতেমার বিরুদ্ধে। সেজন্য এই তবলিগ জামাতকে ধ্বংস করার জন্য খালেদা জিয়া অবরোধ অব্যাহত রেখেছেন।’
বক্তব্যের একপর্যায়ে খালেদা জিয়াকে ‘অমানবিক নেত্রী’ বলে অভিহিত করেন ইনু। বলেন, ‘আপনার দিলে একটু রহম আনেন। জেএসসি পরীক্ষার সময় আপনি হরতাল দিয়েছেন। এসএসসি পরীক্ষা সামনে। আপনার দিলে যদি রহম না আসে, প্রশাসন কঠোর থেকে কঠোর হবে।’
এ ছাড়া লাগাতার অবরোধ কর্মসূচির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এটা অবরোধ নয়। কোথায় আপনার কর্মী? আপনার জনগণ কই? আপনি এক হাজার লোক দিয়ে রাস্তা অবরোধ করেন, একটা গুলিও মারব না আমরা। কিন্তু আমি জানি আপনি নাশকতায় বিশ্বাস করেন।’
সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের দেওয়া সাত দফা প্রস্তাবে ‘কৌশলে’ যুদ্ধাপরাধী ও সন্ত্রাসীদের মুক্তির জন্য ‘ওকালতি’ করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা কোনো খালেদা জিয়াকে আটকাইনি। আমরা হঠকারি খালেদা জিয়ার উসকানি বন্ধ করতে চেয়েছি।’
জাসদ খুলনা মহানগর শাখার সভাপতি রফিকুল হক খোকনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজনে তাঁর চিকিৎসার ভার আওয়ামী লীগ নেবে বলে তিনি জানিয়েছেন।
আজ শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি খালেদা জিয়াকে এ পরামর্শ দেন।
বিশ্ব ইজতেমার সময় অবরোধ কর্মসূচি প্রত্যাহার না করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘নাস্তিকতার’ পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন ত্রাণমন্ত্রী।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ বিশ্ব ইজতেমা সফল করার জন্য পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে। অন্যদিকে ধর্মপ্রাণ মানুষ যেন ইজতেমায় আসতে না পারেন, সে জন্য খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার করেননি। এটা কোনো আস্তিক করতে পারেন না।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে মায়া বলেন, ‘অসুস্থ হলে হাসপাতালে যান। আপনি সুস্থ থাকেন, আওয়ামী লীগ এটা চায়। দরকার হয় চিকিৎসার ভার আওয়ামী লীগ গ্রহণ করবে।’
একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়। তাদের এজেন্ডা তত্ত্বাবধায়ক নয়, এদের আসল উদ্দেশ্য খালেদা-তারেকের মামলা প্রত্যাহার করা। তাদের কোনো মামলা প্রত্যাহার করা হবে না।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছেন। তিনি বুঝতে পেরেছেন, বিচার থেকে তিনি রেহাই পাবেন না। তাই তিনি এখন অসুস্থতার ভান করছেন।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সব কর্মসূচি সফল করতে ওই বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক প্রমুখ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রতিবাদকারীদের মৃত্যুর তদন্ত, আটককৃতদের মুক্তির আহবান অ্যামনেস্টির

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শেরপুর-ধুনট রোডের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা অবরোধ ও মিছিল সমাবেশ করার চেষ্টা চালান। নাশকতার আশঙ্কায় মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে অবরোধকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের পাঁচটি গুলি ছোড়ে পুলিশ।
এ সময় অবরোধকারীদের ইটপাটকেলের আঘাতে জাহাঙ্গীর আলম, আবদুল মমিন, ফরিদুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন নামের পুলিশের চার সদস্য আহত হন। তাঁরা ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাতে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে আটক করে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে ধুনট সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বনি আমিন (৩০), উপজেলা মৎস্য দলের সাবেক সভাপতি সেলিম আহম্মেদ (৩২), ছাত্রদলের নেতা আলম হাসান (২০) এবং আবদুল হান্নানকেও (২৫) আটক করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সরকারি কাজে বাধা ও ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের চার সদস্যকে আহত করার ঘটনায় বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। গুলিবিদ্ধ মাহমুদুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কুষ্টিয়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

বজলুর বলেন, তিনি আনারুলকে বলেছিলেন মাটি নামানোর জন্য কোদাল, বেলচার দরকার, যা তাঁর কাছে ছিল না। এ কারণে তিনি মাটি নামাতে পারবেন না। প্রয়োজন হলে পরে তাঁর ভাই বাদশা থানায় মাটি দিয়ে যাবেন। বজলুর বলেন, এ কথা বলার পরই আনারুল ক্ষিপ্ত হয়ে তাঁকে বেধড়ক পেটাতে থাকেন। তাঁকে মাটিতে ফেলে সারা শরীরে পাড়াতে থাকেন। উঠে দাঁড়ানোর চেষ্টা করলে রাইফেলের বাঁট দিয়ে পেটান। খবর পেয়ে বজলুরের চাচা আবদুল মালেক পাটিকাবাড়ী বাজার থেকে ক্যাম্পে গিয়ে পুলিশের সদস্য আনারুলের দেখানো স্থানে ট্রলি থেকে মাটি নামিয়ে দেন। পরে বজলুরকে হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। অভিযোগের ব্যপারে জানাতে চাওয়া হলে পুলিশের সদস্য আনারুল মুঠোফোনে বলেন, ট্রলির মাটি ফেলা নিয়ে ওই যুবকের সঙ্গে একটু ‘ধাক্কাধাক্কি’ হয়েছে। মারধরের অভিযোগ ঠিক না। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায় বলেন, ‘মাটি ফেলা নিয়ে পুলিশ সদস্যের সঙ্গে এক যুবকের বাগবিতণ্ডা হয়েছিল। শুনেছি ওই যুবককে সে একটা থাপড় দিয়েছিল। এতে হাসপাতালে ভর্তি হবার কথা নয়।’ তবে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। ওই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘নিউ ইউরোপে’ শেখ হাসিনার নিবন্ধ

হারানের নাতজামাই : শিল্পী ও বিপ্লবী মানিকের সম্মিলন by রাজীব সরকার
‘হারানের নাতজমাই’ গল্পটি ১৯৪৯ সালে প্রকাশিত হয়। এর কিছুদিন আগে সংঘটিত হয় রক্তক্ষয়ী তেভাগা আন্দোলন। গল্পটি পাঠশেষে বুঝে নিতে অসুবিধা হয় না নিপীড়িত কৃসকশ্রেণীর সংগঠিত আন্দোলনের প্রতিফলন ঘটেছে এ গল্পে। অথচ গল্পটিতে কোন রাজনৈতিক প্রসঙ্গ নেই, তেভাগার কথাও নেই। অপূর্ব শৈল্পিক সংযমে মানিক এই গল্পটিকে উন্নীত করেন কালোত্তীর্ণ মাত্রায়। ভুবন মণ্ডল, ময়নার মা, ময়না, গফুর আলির মতো চরিত্রগুলো বিপ্লবমানসের প্রতীক হয়ে উঠেছে গল্পটিতে।
গল্পের শুরুতে দেখা যায়, মাঝরাতে সালিগঞ্জ গ্রামে নব্বই বছরের বৃদ্ধ হারানের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। সঙ্গে জোতদার চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি। সঙ্গে কয়েকজন লাঠিয়াল। রেইডিং পার্টির অতিউৎসাহী নায়ক মন্মথও তাদের সঙ্গী। পুলিশ নিশ্চিত হয়ে এসেছে ওয়ারেন্টপ্রাপ্ত আসামী ভুবন মণ্ডল হারানের বাড়িতে আশ্রয় নিয়েছে। কৃষকের ধানের তথা জমির অধিকারের জন্য লড়ে ভুবন পরিণত হয়েছে তাদের প্রাণপ্রিয় নেতায়। গ্রামের ভেতর থেকেই যে কেউ তাকে ধরিয়ে দেয়ার ষড়যন্ত্র করেছে তা বুঝতে বাকি থাকে না কারও। ‘এ বজ্জাতি গোপন থাকবে না’ প্রতিবাদী গফুর আলি সেই বিশ্বাসঘাতককে দেখে নেয়ার হুমকি দেয়।
গ্রামবাসী বসে থাকে না। লাঠি, সড়কি, দা, কুড়াল নিয়ে সংঘবদ্ধ হয়ে তারা হাজির হয় হারানের বাড়িতে। বিপদ আঁচ করতে পেরে হারানের মেয়ে অর্থাৎ ময়নার মা নিজের মেয়ের ঘরে আশ্রিত ভুবন মণ্ডলকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। ভুবনকে মেয়ের জামাইয়ের অভিনয় করতে বলে। এ প্রস্তাব শুনে হতভম্ব মেয়েকে নাট্যমঞ্চের নির্দেশকের মতোই ময়নার মা বলে, ‘ঘোমটা দিবি। লাজ দেখাবি। জামাইয়ের কাছে যেমন দেখাস’ অত্যন্ত চাতুর্যের সঙ্গে পুলিশের সামনে পরিস্থিতি সামাল দেয় ময়নার মা। এ কাজে তার পারদর্শিতার প্রমাণ আগেও পেয়েছে গ্রামবাসী। কিছুদিন আগে দুপুরবেলা পুরুষশূন্য গ্রামে পুলিশ আমন্ত্রণ করলে ঝাঁটা বঁটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়িয়ে দেয় গ্রাম থেকে। চোখের সামনে ময়না ও ভুবন মণ্ডল এক ঘরে ঢুকে ঝাঁপটা ফেলে দিলে পুলিশের সন্দেহ থাকে না যে এরা স্বামী-স্ত্রী। ব্যর্থ মনোরথে তারা ফিরে যায়।
ফিরে যাওয়ার পথেই পুলিশ বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে। ময়নার ঘরে ভুবনের রাত কাটানোর ঘটনা নানা ডালপালায় সঞ্চারিত হয়ে মুখরোচক ঘটনায় পরিণত হয়। ক্ষুব্ধ পুলিশ পথ থেকে ময়নার যুবক ভাইকে ধরে নিয়ে যায়। এরই মধ্যে হারানের বাড়িতে এসে উপস্থিত হয় তার আসল নাতজামাই জগমোহন। পরপুরুষের সঙ্গে স্ত্রীর রাত কাটানোর রসালো ঘটনা শুনে সে ক্ষুব্ধ। ময়না ও ময়নার মা দু’জনেই তাকে বোঝানোর চেষ্টা করে ভুবন মণ্ডল গ্রামের অন্নদাতা, সবার বাবার মতো। তাকে নিজের ঘরে কিছুক্ষণের জন্য আশ্রয় দিয়ে ময়না কোনো অন্যায় করেনি। জগমোহন কিছুই শুনতে চায় না, তার ক্রোধ প্রশমিত হয় না। ময়না ভেঙে পড়ে, কিন্তু ময়নার মা অটল থাকে। তেজস্বিনী ব্যক্তিত্বের অধিকারী ময়নার মা জোরের সঙ্গে বলে, কোনো অনুচিত কাজ ময়না করেনি। এমন দৃঢ়চেতা মা বাংলাসাহিত্যে বিরল। ধীরে ধীরে জগমোহন শান্ত হয়। পুলিশ আবার হানা দেয় হারানের বাড়িতে। এবার ময়নার সঙ্গে দণ্ডায়মান তার স্বামী জগমোহন। ময়নার নতুন জামাইয়ের পরিচয় পেয়ে পুলিশ ও মন্মথ অশ্লীল রসিকতা শুরু করে। মন্মথ লোলুপ দৃষ্টিতে ময়নাকে নিরীক্ষণ করে এবং তার অঙ্গ স্পর্শ করতে উদ্যত হয়। মুহূর্তের মধ্যেই প্রতিবাদে গর্জে ওঠে জগমোহন এবং প্রতিবাদী গ্রামবাসী মিছিলে সেও শামিল হয়। অগণিত গ্রামবাসী তীব্র প্রতিরোধর মুখে হারানসহ তার বাড়ির সবাইকে গ্রেফতার করে পুলিশ। তাদের নিয়ে গ্রাম ছাড়ার পথেই ঘটে বিপত্তি-
‘...দলে দলে লোক ছুটে আসে চারিদিক থেকে; জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে। মথুরার ঘর পার হয়ে পানা-পুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনো যায় না। কালের চেয়ে সাত-আট গুণ বেশি লোক পথ আটকায়। রাত বেশি হয়নি, শুধু এ গাঁয়ের নয়, আশপাশের গাঁয়ের লোক ছুটে এসেছে। এটা ভাবতে পারেনি মন্মথ। মণ্ডলের জন্য হলে মানে বোঝা যেত, হারানের বাড়ির লোকের জন্য চারিদিকের গাঁ ভেঙে মানুষ এসেছে। মানুষের সমুদ্রের, ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না।’
উত্তাল জনসমুদ্রের সামনে নিপীড়কের অসহায় আত্মসমর্পণের মধ্য দিয়ে এ গল্পের সমাপ্তি ঘটেছে। এ গল্পে কোনো বিশেষ রাজনৈতিক দর্শনের স্লোগান নেই, নেই কোনো রাজনৈতিক তত্ত্বের কচকচানি। অথচ সমগ্র গল্পটি হয়ে উঠেছে শোষকের বিরুদ্ধে শোষিতের অপরাজেয় প্রতিরোধের প্রতীক। শত দুঃখ, দারিদ্র্য, বঞ্চনার মধ্যেও সাধারণ মানুষ তাদের বিবেক ধর্মকে বিসর্জন দেয়নি। তাদের ধান বাঁচানোর জন্য যে ভুবন মণ্ডল লড়ে যাচ্ছে অত্যাচারীর বিরুদ্ধে, সেই ভুবনের জন্য তারা প্রাণ দিতে প্রস্তুত। এ আত্মাহুতির পালায় কোনো একক নায়কত্ব নেই, আছে সামষ্টিক প্রতিরোধের চেতনা। প্রথাসিদ্ধ একক নায়কের গৌরব বর্জন করে মানিক বন্দ্যোপাধ্যায় এখানে গণমানুষের নায়কত্বকে শৈল্পিক সুষমা দান করেছেন। ভুবন, ময়না, ময়নার মা, জগমোহন- প্রত্যেকই নায়কোচিত ভূমিকায় ভূষিত। সাহিত্যের শৈল্পিক দাবিকে সামান্যতম ক্ষুণ্ন না করেও যে রাজনৈতিক অঙ্গীকার দীপ্ত গল্প লেখা যায় ‘হারানের নাতজামাই’ এর উৎকৃষ্ট প্রমাণ, বাংলা সাহিত্যে সম্ভবত উৎকৃষ্টতমও। মানিকের শিল্পী ও বিপ্লবী মানসের অসামান্য সম্মিলন ‘হারানের নাতজামাই’।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লেজারুসের ইকারুস হতে চাওয়া by জয়া ফারহানা
আর? আর কিছুও কি ভাবে সে? লোভী? হ্যাঁ লোভী তো ভাবেই পর্শিয়া। ভাবুক। রঞ্জু জানে কেন সে লোভী হয়েছে। সে গরিব বলে পর্শিয়া কি তাকে ঠকায়নি? হ্যাঁ পর্শিয়া কে ভালো বেসেছে। দেখতে সুন্দর মেয়েদের সবাই-ই বাসে। রঞ্জু হয়তো সবার চেয়ে কিছু বেশিই বেসেছে। পর্শিয়াকে সে পাবে না জেনেই বেসেছে। সেই না পাওয়ার মধ্যে অন্তত গ্লানি থাকত না। কিন্তু এখন যা হল তাতে তো রঞ্জুর জীবনটা যাকে বলে, একদম ছ্যাড়া-ব্যাড়া হয়ে গেল। পর্শিয়াকে না পাওয়ার পিওর দুঃখ নিয়ে সে অন্তত কবিতা লিখতে পারত। আর এখন যা করতে পারে তা কেবল খুন। আবার সেই খুনের জন্যও তার কোনো প্রস্তুতি নেই। সে অস্ত্র চালাতে জানে না। তার পয়সা নেই। খুন-খারাবি নিয়ে আলাপ করবে, তাকে বুদ্ধি পরামর্শ দেবে এমন কোনো বন্ধুও তার নেই। চেনা-জানার মধ্যে তাকে একটুখানি পছন্দ করে; থাকার মধ্যে এমন আছে খালি মারুফ। সরকারবিরোধী একটা পত্রিকার সিনিয়র সাব-এডিটর। বেতন মাসের কুড়ি তারিখেও হয় না। বোনাস হিসেবে আছে চাকরি যাওয়ার হুমকি। সম্পাদক নাকি টেবিলে অফিসের সবার নামের লিস্টি রেখে দিয়েছেন। যারা যারা ছাঁটাই হবে তাদের তালিকা আর কী। পর্শিয়া ভাবে, রঞ্জু মানে তার স্বামীটা বেশ ভালোই পেয়েছে। বেশ অনুগত। সারা দিন সে চকোলেট মুখের বালিকাদের মতো আহ্লাদ করে কথা বলবে এ বি সিদ্দকীর সঙ্গে আর রঞ্জু বারান্দায় বসে বসে পাহারা দেবে। পর্শিয়ার ভাবনা অবশ্য একেবারে ভুলও নয়। রঞ্জু তো পাহারাদার-ই। এ বি সিদ্দিকী আর পর্শিয়ার সন্তান পাহারা দিচ্ছে। এখন যেমন আবার পাহারা দিচ্ছে পর্শিয়া আর এবি সিদ্দিকীকে। বারান্দা থেকে কান খাড়া করে সে। এবি সিদ্দিকী গলায় মাখন মাখিয়ে বলছে বুঝলে সেই যে হ্যাভার স্যাক কাঁধে নিয়ে প্রতি দিন অন্তত দুই মাইল দৌড়াতে হতো। পর্শিয়া হেসে প্রায় তার কাঁধের ওপর গিয়ে পড়ে আর কী। হ্যাভার স্যাক কাঁধে দৌড়ানোর সঙ্গে হাসির সম্পর্কটা কী। রঞ্জুর হাত নিশপিশ করছে। একটা ফ্যামিলি সাইজের রড এনে যদি এবি’র মাথার তালুর বরাবর ...। মাথা ফুঁড়ে দিব্যি ভেতরে ঢুকে যেত। এবি সিদ্দিকীর ফিনকী দিয়ে রক্তের ধারা ছুটছে এ দৃশ্য কল্পনায় আপাতত সান্ত্বনা নিয়ে ভেতরে ঢুকল রঞ্জু। এবি সিদ্দিকীর গলায় আন্তরিক উষ্ণতা। আরে বসেন রঞ্জু। আমার রেজিমেন্টেড রুটিনের কথা বলছিলাম। তো সেই দুই মাইল হাঁটার পর পনের মিনিটের ফ্রি হ্যান্ড এক্সার সাইজ। তারপর প্যারেড। তারপর ব্রেকফার্স্ট। ম্যাপ রিভিউয়ের ক্লাস, লাইট মেশিন-গান শুটিং, লেপার্ড-ক্রলিং শেখা। এক হাতে রাইফেল নিয়ে প্রায় শুয়ে হামাগুড়ি দিয়ে বুকে হেঁটে রুক্ষ পাথুরে কংকর পথে কল্পিত শত্রুর দিকে চিতাবাঘের মতো চতুর হয়ে এগোনো ...। তারপর সিগন্যাল ক্লাস, ব্রেক। লাঞ্চ। ফের ক্লাস। বিকাল চারটার টি-টাইম। তারপর একটু ব্রেক। এরপর ক্যাম্প ফায়ার। রাত ৯টার মধ্যে লাইটস অফ। তো এসব ...
নির্দোষ কথাবার্তা শুনেও রাগ কমল না রঞ্জুর। তার খালি মনে হতে থাকল এইভাবে হবে না। এবিকে মারতে হলে মারতে হবে তার নিজের হাতে। রঞ্জুর মনে হতে থাকে এ বাড়ির চারদিকের দেয়াল যেন তার অক্ষমতাকে ভেংচি কাটছে। খুনের ভাবনায় চমকে উঠে রঞ্জু দেখে যে, আবুল বরকত না কথা বলছে তার শ্বশুর আবুল হাসেম। দু’জনের কথার মধ্যেই ঝিমুনি ধরে রঞ্জুর। আবুল বরকত আবার সেই রকম মোলয়েম স্বরে বলে রঞ্জু বোধ হয় আমাদের পারপাসটা ঠিক ধরতে পারনি। রঞ্জুর মনে হতে থাকে কেউ তার বুকে লাথি মারছে। বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে পর্শিয়া।
সে তাকিয়ে ছিল উদাসীন। রঞ্জু ওই উদাসীন দৃষ্টিকে সাক্ষী করে মনে মনে বলল, তুমি ভেব না পর্শিয়া যে পুরুষ এমন হতভাগ্য দোষ তারই। তোমার কোনো দোষ নেই। তারপর সোজা চলে এলো ছাদে, যেখানে আবুল বরকত আর আবুল হাসেম পলিটিক্স নিয়ে আলাপ করছে। পলিটিক্সে রঞ্জুর ইন্টারেস্ট কম। তবু সে প্ল্যান করেছে আজ রাতে আবুল হাসেমকে খুউব তোয়াজ করবে সে। তারপর খাওয়া-দাওয়া। ফের গল্প। গল্প করা কী আর এমন কঠিন কাজ। তুললেই হল একটা প্রসঙ্গ। আবুল হাসেমের পার্টি সরকারে নেই। সুতরাং গল্প করার হাজারটা টপিক আছে। এই যেমন কার গাফিলতিতে জিহাদ মরল? আজকাল ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোও হয়েছে সেই রকম ফেরেববাজ অথবা বলা যেতে পারে প্রশাসন কীরকম চেপে যেতে চেয়েছিল বা জিহাদকে কেন্দ্র করে জনতার জাগরণ। জনতার জাগরণ জাতীয় টপিক অবশ্য আবুল হাসেমের ভালো লাগবে না। থাক এসব ঝুঁকিপূর্ণ টপিক এড়িয়ে সে বরং বলতে পারে পাঞ্জাব রেজিমেন্টের ওই রকম চৌকস ব্যাটেলিয়নের চোখ এড়িয়ে শিয়াল কোট সীমান্ত পার হয়ে কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। এ টপিকটাই সম্ভবত আবুল হাসেমের সবচেয়ে প্রিয়। কারণ বলতে শুরু করলে আর কোনো দিকেই তার মনোযোগ থাকে না। হ্যাঁ শিয়াল কোটের দু’পাশেই তো পাহাড় বুঝলে, রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে হাঁটতে হবে দশ মাইলের মতো। আমরা ক’জন বাঙালি আর্মি অফিসার পালিয়ে এসেছিলাম। চেকপোস্টে মিলিটারি চেকিংয়ের ভয়। তারপর পেট্রল আর রেকি করার গল্প। বহুবার শোনা। শুনতে শুনতে এমন কায়দায় মুখস্থ হয়েছে রঞ্জুর যে এ গল্প যদি সে কারও কাছে করে তবে তার বয়স বিবেচনায় না আনলে যে কেউ-ই ভাববে সে মুক্তিযোদ্ধা। তালমা ব্রিজের ২০০ গজ সামনে পানি মাছ-হাঁড়ি ভাসা জেলা বোর্ডের রাস্তার ওপর ১৫ ফুট স্প্যানের কালভার্টটি কীভাবে উড়িয়ে দেয়া হল সে গল্প তো গড়গড় করে সে বলে দিতে পারে।
তা এসব শুনে রঞ্জুর ফায়দা কী? বরং রঞ্জুকে যদি আবুল হাসেম বলত, রঞ্জু তুমি আমার ফেমাস বেঙ্গল কোম্পানির প্যাকেজ অ্যান্ড প্রিন্ট সেকশনটা দ্যাখো...। এরকম একটা অফার দিলে খেটে-খুটে ব্যবসাটাকে সে ঠিক দাঁড় করিয়ে ফেলতে পারত। কিন্তু আবুল হাসেমের কাছে রঞ্জুর চাকরির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তার অ্যালসেশিয়ানটার ঠিকঠাক এক্সার সাইজ করানো। অ্যালসেশিয়ানের শরীরে একটুখানি বাড়তি মেদ জমেছে কি জমেনি অমনি আবুল হাসেম তৎপর হয়ে ওঠেন। এ আসগর টুম্পাকে জগিং করানো হয়েছে কি না, এ আসগর টুম্পার বাওয়েল ক্লিয়ার হল কি না, এই আসগর ডাক্তারকে ফোনে আসতে বলত, এসে দেখে যাক টুম্পার স্টমাক ঠিকঠাক কি না। টুম্পা হল আবুল হাসেমের কুকুর আর আসগর কুকুর দেখনেওয়ালা। এ বাড়িতে অবশ্য কুকুরকে কুকুর বলে না। আবুল হাসেম ডাকেন নটি গার্ল। কেন সে নটি গার্ল কে জানে তা। রঞ্জু তো তার মধ্যে নটি কিছু দেখে না। বেশ শান্ত, চুপচাপ, বাওয়েলও বেশ ক্লিয়ার। আর তাকে যদি নটি গার্ল নামেই ডাকা হবে তো টুম্পা নাম-ই বা রাখা কেন? অবশ্য টুম্পা নামে তার অধরা প্রেমিকা ছিল কি না, রঞ্জু তা জানে না। রঞ্জু দিনের শেষ সিগারেট ধরায়। যা হোক আজকে একটা এসপার-ওসপার করে ফেলতে হবে, এরকমই সিদ্ধান্ত তার। ড্রইং রুমে আবার সবাই আলাপে মত্ত। দূর থেকে দেখে রঞ্জু ভাবে বোধহয় খুব সিরিয়াস কিছু। ডিলিরিয়ামের রোগীর কিছু হল নাকি। কাচে আসতে রঞ্জুর কাছে বিষয়টা পরিষ্কার হল। না, রঞ্জু নয় তার ব্যবসা বা চাকরিও নয়। জিহাদ প্রসঙ্গও চাপা পড়ে গেছে। তারা আলাপ করছে টুম্পার কন্সট্রিপেশনের সমস্যা নিয়ে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সমাজ রূপান্তরে প্রভাব ফেলতে চেয়েছি : সিরাজুল ইসলাম চৌধুরী by জুননু রাইন
সিরাজুল ইসলাম চৌধুরী : আমরা ‘সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র’ নামে একটি সংগঠন স্থাপন করি, তারই একটি অংশ হিসেবে এ পত্রিকাটি। ‘সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র’টি একটি বড় স্বপ্নের মতো ছিল। সেখানে অনেক কাজের চিন্তা আমাদের ছিল। নামের মধ্যে যে ইঙ্গিতটি আছে সেটাই হচ্ছে লক্ষ্য। অর্থাৎ সমাজ রূপান্তরিত হচ্ছে এক ভাবে, আমাদের ইচ্ছে নিরপেক্ষ ভাবেই। কিন্তু এ সমাজের রূপান্তরের ক্ষেত্রে আমরা কোনো প্রভাব ফেলতে পারি কি না। আমরা কী দাসত্বই স্বীকার করব? না এর ওপরে কর্তৃত্ব করব? এটিই ছিল আমাদের এক ধরনের উদ্দেশ্য বলা যায়।
আপনি যে দাসত্বের কথা বলছেন- সেটা রাষ্ট্র নিয়ন্ত্রিত সামাজিক দাসত্ব না চিন্তার দাসত্ব?
: কর্তৃত্ব করার জন্যও তো চিন্তা করার দরকার। আমরা ভাবলাম এই যে সমাজ রূপান্তর হচ্ছে- এর মধ্যে যদি আমরা প্রভাব ফেলতে পারি এবং লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠায়। আমরা যদি সেদিকে কিছুটাও প্রভাব ফেলতে পারি- এটির জন্য একটা কেন্দ্র বানানো। আমরা চিন্তা করলাম আমরা যদি প্রভাব ফেলতে চাই তাহলে আমাদের কতগুলো বুদ্ধিবৃত্তিক কাজ করতে হবে।
সেই কাজগুলোর একটা হল আমরা একটি ত্রৈমাসিক পত্রিকা বের করব। তারপর ভাবলাম আমরা কিছু আলোচনা সভা করব। সমাজ, রাষ্ট্র যা করছে সেসব বিষয়ে আমরা মত প্রকাশ করব। আমরা বক্তৃতার ব্যবস্থা করব। আমরা কিছু প্রয়োজনীয় বই প্রকাশ করব। আমরা একটি পাঠাগার গড়ে তুলব। যেটি বেশ একটি নতুন ধরনের পাঠাগার হবে। সেখানে একটি আর্কাইভসও থাকবে, যেখানে আমাদের মুক্তি-সংগ্রামের যে দলিলপত্র ওইগুলো যাতে রাখা যায়।
কেবল একাত্তরের নয়, আমাদের ধারাবাহিকভাবে মুক্তি-সংগ্রামের ইতিহাস থাকবে। সেটা ১৭৫৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত।
এসব চিন্তা নিয়ে আমাদের শুরু করা। ‘সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্রে’র প্রথম কাজটি ছিল আমাদের পত্রিকাটি বের করা। এটি আমরা বের করলাম। ১২ বছর পার হয়েও গেল। এখন আমরা ১৩ বছর শুরু করলাম। আমরা একটি বইও প্রকাশ করেছি। সেটি মওলানা ভাসানীর জীবনীগ্রন্থ।
আরও বই প্রকাশ করার ইচ্ছা ছিল, আমরা অনেক আলোচনা সভা করেছি। গোলটেবিল বৈঠক, বত্তৃতা, সভা। তবে মূল কাজ যেটি করতে পেরেছি সেটি হচ্ছে- পত্রিকাটি ধারাবাহিকভাবে প্রকাশ করা। তো এ পত্রিকাটি প্রকাশ করার মধ্য দিয়ে আমরা ওই চিন্তাগুলোর আদান-প্রদান করার চেষ্টা করেছি।
বলছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে বড় একটি কাজের অংশ হিসেবে এ পত্রিকা। সেক্ষেত্রে লেখা নির্বাচনে আপনাদের পছন্দটা কি রকম?
: মূল দৃষ্টি ছিল মননশীল প্রবন্ধের ওপরে। গল্প, কবিতা ও প্রবন্ধ এমনকি ধারাবাহিক উপন্যাসও আমরা প্রকাশ করেছি। কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল আমরা চিন্তাশীল প্রবন্ধ ছাপব। যে লেখা মানুষের চিন্তাকে নাড়া দেবে। মানুষকে ভাবতে সাহায্য করবে সমাজ, রাষ্ট্র এবং তার পারিপার্শিক অবস্থা নিয়ে। লেখা পেতে হলে সাধারণত লেখকদের সম্মানী দিতে হয়। ‘নতুন দিগন্তে’র ক্ষেত্রেও কি এরকম?
: এ পত্রিকাতে কোনো সম্মানী আমরা কাউকে দিতে পারি না।
সব লেখকই নিজে স্বপ্রণোদিত হয়ে লেখেন এবং আমরা যারা কাজ করি তারাও নিজেদের মধ্যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি। দু-একজন আমাদের আছেন যাদের সম্মানী দিতে হয়। আমরা দিয়ে থাকি।
মূলত সামাজিক উদ্যোগেই পত্রিকা চলছে। এ পত্রিকার উৎপাদন খরচ এখন ১২০ টাকা (সংখ্যা প্রতি)। আমরা দাম রেখেছি ৫০ টাকা। শুরুতে ছিল ৩০ টাকা। তার পর ৫০ টাকা করেছি।
এখন আপনাদের সার্কুলেশন কত? শুরুতে কত সংখ্যা ছেপেছিলেন?
: আমরা প্রথম সংখ্যা ছেপেছিলাম ৫০০। আমরা মনে করেছিলাম এর চেয়ে বেশি এটি যাবে না। এর বেশি এর চাহিদা হবে না। তারপর দেখলাম যে খুব চাহিদা হল। তার পরের সংখ্যা থেকে আমরা ১ হাজার কপি ছাপালাম। তার পর ধাপে ধাপে উঠে আমরা আড়াই হাজার ছাপালাম।
আড়াই হাজার ছাপার পর আমরা দেখলাম, খরচ খুব বেশি হয়ে যাচ্ছে। যত ছাপাব তত বেশি খরচ। তাতে করে আমরা এখন ২ হাজার ৩০০তে নেমে এসেছি।
আপনাদের বিতরণ বা বিপণন ব্যবস্থাটি কি রকম?
: আমাদের বিতরণ ব্যবস্থাটাও বেশ ভালো। আমরা আমাদের পত্রিকায় কিছু ঠিকানা দিই। এরা আসলে পেশাগত বই বিক্রেতা না। তারা আমাদের শুভানুধ্যায়ী। তারা আমাদের কাছ থেকে পত্রিকা নেন। তারাই গ্রাহকদের মাধ্যম।
পত্রিকার আয় বা এর উৎপাদন খরচের প্রধান উৎস কি?
: আমাদের আয়টা হয় বিজ্ঞাপন থেকে। আর কিছু শুভানুধ্যায়ী আছেন যারা এর খরচের কিছু অংশ বহন করেন। এভাবেই এটি চলছে।
খরচ কমানোর চিন্তা থেকেই ২ হাজার ৫০০ থেকে ছাপানো কমিয়ে এখন ছাপছেন ২ হাজার ৩০০। পত্রিকাটি আরও বেশি পাঠকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এটি একটি বড় প্রতিবন্ধকতা। এ থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা হাতে নিয়েছেন?
: সব কিছুরই একটা পরিকল্পনা থাকে। আমরা দেখলাম ১২ বছর পূর্ণ করে ১৩ বছরে চলে আসছি। এটি একটি বিষয়। আমাদের এক ধরনের পরিকল্পনায় বিগত বছরগুলোর কাজ এগিয়েছে। এখন আমরা এটি নিয়ে নতুন করে ভাবছি। ভাবছি যে এর পরবর্তী ধাপটা কি হতে পারে। কীভাবে এ জায়গাটিকে আরও ভালোর দিকে নিয়ে যাওয়া সম্ভব। এটি নিয়ে আমরা ভাবছি।
আপনাদের মূল উদ্দেশ্য সমাজ রূপান্তর। তারই অংশ হিসেবে এ পত্রিকার প্রকাশ। এর সার্কুলেশন অবশ্যই আপনাদের উদ্দেশ্যের ব্যাপারে ইতিবাচক ইশারা। এ ধরনের পত্রিকার আড়াই হাজার সার্কুলেশন অনেক বেশি। যদিও জনসংখ্যার হিসেবে তা যথার্থ না বলেই মনে হয়।
আপনাদের মূল উদ্দেশ্যের মুখপত্র যদি ‘নতুন দিগন্ত’কে মনে করি, সেক্ষেত্রে এটি মানুষের মধ্য বেশি ছড়িয়ে দেয়া বা এটির মাধ্যমে আপনারা আপনাদের উদ্দেশ্যের ব্যাপারে আরও বেশি মানুষকে জানান দেয়ার ব্যাপারে আরও বেশি তৎপর হওয়া দরকার নয় কি?
: এর সঙ্গে খরচের একটি বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত যেটি আমি আগেও বলেছি। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করা। বিজ্ঞাপন সংগ্রহ করা। সেখানে যাওয়া ইত্যাদি কাজের জন্য আমাদের ওই ধরনের পর্যাপ্ত সহযোগিতা না থাকাই এর একটি উল্লেখযোগ্য কারণ। যেমন আমাদের পত্রিকার জন্য নির্ধারিত কোনো অফিস নেই। আমি এবং আমরা যারা এটি নিয়ে কাজ করছি তারা আমার বাড়ির ছোট্ট চিলেকোঠায় বসার ব্যবস্থা করেছি। সেখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে। সেখানে বিজ্ঞাপনে কাজ করার জন্য একটি বিভাগ বা সার্কুলেশনে কাজ করার জন্য একটি বিভাগ অথবা সরাসরি পত্রিকার কাজের লোকরা যে বসবে সেই স্থান সংকুলান আমাদের নেই, নেই সেই প্রয়োজনীয় জনবলও।
আমরা দেখছি মননশীল প্রবন্ধের পাঠক বাড়ছে। কিন্তু তাদের চাহিদা পূরণে আমরা পুরোপুরি সফল হতে পারিনি। নতুন বছরে আমরা এটি নিয়ে ভাবছি। আমরা চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যেতে।
লেখা পাওয়া নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে?
: ভালো লেখা পাওয়া সবসময়ই কঠিন। সেটি তুমিও’ত জান।
এখানে গল্প, কবিতা, উপন্যাস বই আকারেও পাওয়া যায়। কিন্তু আমাদের একটি উদ্দেশ্য আছে। যেটি বলেছি- সমাজ রূপান্তরে আমাদের অবদানই মূল লক্ষ্য।
পত্রিকা ছাড়া আপনাদের অন্য আরও যে কাজের পরিকল্পনা ছিল সেসবের এখন কি অবস্থা?
: সেগুলো আমরা ভালোভাবে এগিয়ে নিতে পারিনি। আমরা যারা এটি শুরু করেছিলাম, তাদের অনেকেই এখন ব্যস্ত হয়ে পড়েছেন। যোগাযোগের অভাবে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। অনেকের বয়স হয়েছে। তরুণ সমাজকে আমরা সেভাবে আনতে পারিনি এখানে যেমনটি দরকার ছিল। আমরা তো বয়স্ক লোক, আমাদের চেয়ে তরুণদের কাজের শক্তি অনেক বেশি। তাদের আমরা ওভাবে আনতে পারিনি। সেটি আমাদের এক ধরনের সীমাবদ্ধতা। তাদের হাতে কাজটিকে যে উত্তরাধিকার হিসেবে তুলে দেয়া অথবা তাদের ধারা আরও প্রসারিত করা, এ কাজটি আমরা করতে পারলাম না, সেজন্য ‘সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্রে’র যেভাবে আমরা স্বপ্ন দেখেছিলাম সেভাবে কাজটি করা গেল না। এটি থেকে উপলব্ধি বোধ হয় এ রকমের- যে তরুণ সমাজকে আনতে হবে। এবং সেই তরুণদেরই দায়িত্বটা নিতে হবে। আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা সবাই বয়স্ক। আমরা অনেকেই অবসর নিয়ে কাজটি শুরু করেছি। এরা অনেকেই আমার সমসাময়িক, আমার বন্ধুবান্ধব। কিন্তু এখন মাঝখানে একটি ব্যবধান তৈরি হয়ে গেছে। আমাদের এখানে তরুণরা লেখে কিন্তু তাদের আমরা জায়গা করে দিতে পারছি না। জায়গার অভাবটা কিন্তু এমন, যদি বলি রূপক অর্থে যে জায়গা এমনকি শব্দার্থের যে জায়গা সেটিও নেই।
তো আমার এ অফিস যে চিলেকোঠায়, চিলেকোঠা ছিল বলে সেখানে একটি ছোট হলেও অফিস করতে পেরেছি। না হলে তো অফিস ভাড়া করতে আমাদের অনেক টাকা চলে যেত। সেজন্য যে জিনিসটা আমরা বুঝতে পারি, তরুণরা যদি এ উদ্যোগটা নেয় এবং তার সঙ্গে সহযোগী হিসেবে বয়স্কদের সঙ্গে নেয়, তাহলে কিন্তু কাজটা আরও ভালো হবে এবং কাজটা আরও এগোবে। কিছু তরুণ আছে আমাদের সমাজে যারা লিটল ম্যাগাজিন বের করে। এসব খুব ভালো গ্র“প। কোনো কোনো লিটল ম্যাগাজিন খুবই অসাধারণ। তাদের সঙ্গেও আমাদের পর্যাপ্ত যোগাযোগ হচ্ছে না। আর এখন মানুষ ব্যস্ত হয়ে পড়েছে অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি। যে কারণে আমরা চাইলেও এ কাজে সহযোগিতা করার লোক খুব পাব বলেও মনে হচ্ছে না।
এতো কিছুর মধ্যেও পত্রিকাটা যে চলে এসেছে, এটি একটি ঘটনা।
আমরা ভেবেছিলাম একটি কেন্দ্র থাকবে যেখানে বই থাকবে। লোকজন জানার জন্য তাদের প্রয়োজন মেটানোর জন্য আসবে-যাবে। কিন্তু ওই রকম কিছুর জন্য যে জায়গা দরকার, দালান তৈরি করা দরকার বা সেরকম একটা কাঠামো তৈরি করা দরকার। ওটা তো আমাদের সামর্থ্যরে মধ্যে ছিল না।
লিটল ম্যাগাজিন এবং এই গ্রুপ নিয়ে আপনি খুব আশাবাদী। লিটল ম্যাগ বা লিটলম্যাগকর্মীদের নিয়ে কিছু বলুন-
: লিটল ম্যাগাজিনের আসল শক্তি থাকবে সে কি বলতে চায়। আমি যে দু-একটা পত্রিকা দেখেছি- মনে হয় তাদের একটা বক্তব্য আছে। তাদের একটি লক্ষ্য আছে। তারা এ সমাজটাকে বদলাতে চায়। এ লক্ষ্য ছাড়া লিটল ম্যাগাজিন কখনও গুরুত্বপূর্ণ হয় না। মানে লিটল ম্যাগাজিনও বড় ম্যাগাজিনের অংশ হয়ে যাবে।
আমাদের এ পত্রিকাটির আমি মনে করি যদি কোনো গুরুত্ব থাকে তা হলে, এ লক্ষ্যে যে- এটি সমাজ রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। তা নাহলে একটি পত্রিকা বের করলাম, পাঁচ মিশালী লেখা এবং সব লেখা একসঙ্গে করে দিলাম, এটি কোনো কাজ হতো না।
লিটল ম্যাগাজিনের যদি লক্ষ্য থাকে সে পারস্পরিক চিন্তাগুলোকে প্রকাশের ক্ষেত্রে সহায়তা করবে। চিন্তা ও প্রকাশের যে একটি অনুশীলন সেই অনুশীলনটা যে ম্যাগাজিনগুলো করে সেই গ্র“পগুলোর কথা আমি বলছি। এমন দু-একটা গ্র“প আমি পাই যারা সমস্যাটাকে বোঝার চেষ্টা করছে। তরুণদের ওপর ভরসা করার ব্যাপারটা আরও আসে যে কারণে তার দুটো ঘটনার একটি শাহবাগের গণজাগরণ মঞ্চ। এই যে তরুণগুলো এলো- এরা কিন্তু বড় কাজ করতে চায়।
কিন্তু ওরা যে শুধু ’যুদ্ধাপরাধের বিচার’ নিয়ে বলছে, এটিতো ছোট জায়গা । যুদ্ধাপরাধের বিচার হয়ে গেল তার পর কী করবে?
এটিকে আরও দূরে নিয়ে যাওয়া যেত যদি এরকম দূরদৃষ্টিসম্পন্ন, ধীশক্তিসম্পন্ন নেতৃত্ব এখানে বেরিয়ে আসত, তাহলে কিন্তু এখান থেকেই একটি আন্দোলন তৈরি হতো যে- আমরা সমাজে পরিবর্তন আনতে চাই। যে কাজ আমি লেখার মধ্যে দিয়ে করতে চাই, সে কাজ ছাত্রদের অন্য যুবকদের আন্দোলনের মধ্য দিয়েও হতে পারে।
এই যে কিছুদিন আগে জিহাদকে উদ্ধার করা যুবকরা তাদের যে সামাজিক দায়িত্ব এবং সৃজনশীলতা দেখিয়েছে আমরা কিন্তু এগুলো কাজে লাগাতে পারছি না।
নতুন বছরে আপনাদের ’নতুন দিগন্ত’ নিয়ে কি প্রত্যাশা?
: আমি আশা করব আমার তরুণ সহযোগী বন্ধুরা দায়িত্বটা নিয়ে এটিকে এগিয়ে নিয়ে যাবে। সেটি অন্য আঙ্গিকে হতে পারে।
আমি খুবই আশান্বিত যে এই পত্রিকা মানুষ গ্রহণ করেছে। ৫০০ থেকে ২ হাজার ৫০০ কপি পর্যন্ত ছাপা হয়েছে। পত্রিকা ছাপতে দেরি হলে মানুষ ফোন করে। একটি পাঠক গোষ্ঠীও তৈরি হয়ে গেছে যারা নিয়মিত পড়ে। এই যে ২ হাজার ৫০০ লোকের কাছে যাচ্ছে নিয়মিত এবং আমাদের আগে বিদেশেও যাচ্ছিল। বিদেশে পাঠানো ব্যয়বহুল হয়ে যাওয়াতে আমরা ওয়েবসাইট খোলার চেষ্টা করছি, যেখানে আপডেট করলে প্রচারটা আরও বেড়ে যাবে।
গ্রন্থনা : মুসাররাত নওশাবা
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিরোধীদের ওপর বলপ্রয়োগ না করার আহ্বান এইচআরডব্লিউ’র

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কার্যত জরুরি অবস্থা কায়েম করেছেন হাসিনা -আনন্দবাজারের সম্পাদকীয়

৯ জানুয়ারি, ২০১৫
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শ্রীলঙ্কায় সিরিসেনা শপথ নেবেন আজ, পরাজয় মেনে নিলেন রাজাপক্ষে
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মন্ত্রীদের মুখে ইসলামের কথা ভণ্ডামি: রিজভী

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সরকারকে পদত্যাগ করতেই হবে। এটা এখন সময়ের ব্যাপার মাত্র।’ রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়াকে মানসিক ও শারীরিকভাবে পর্যুদস্ত করতে এমন কোনো ষড়যন্ত্র নেই, সরকার করছে না। দেশে মিথ্যা ও বানোয়াট মামলার হিড়িক পড়েছে। ন্যায় ও স্বাধীন মত প্রকাশকে সরকার নিষ্ঠুরভাবে দমন করছে। তিনি এই পথ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান। অবরোধ কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে রিজভী বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের এই অবরোধ কর্মসূচি ন্যায়ের জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, স্বাধীন মত প্রতিষ্ঠার জন্য। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই অবৈধ সরকার পতনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র মুক্তি পাবে। ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা পাবে।’
সরেজমিনে দেখা যায়, প্রধান ফটকের সামনে দাঁড়ানো নারী পুলিশ সদস্যরা কিছুটা সরে অবস্থান নিয়েছেন। এ সময় ফটকের তালা খোলা দেখা যায়। প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, গতকাল দুপুরের আগে কোনো এক সময় তালা খোলার পর বিকেল সাড়ে চারটার দিকে আবার আটকে দেওয়া হয়। সন্ধ্যার পর তা আবার খুলে দেওয়া হয়। এরপর রাত ১১টার দিকে শেষ দফায় আবার তালা লাগানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগের মতো কড়াকড়ি রয়েছে। গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, এই কার্যালয়ে ঢোকার ক্ষেত্রে আগের মতো কড়াকড়ি ব্যবস্থা রাখা হয়েছে। পাহারাও আগের মতো বহাল। কার্যালয়ের এক পাশে একটি জলকামান, আরেক পাশে দুটি প্রিজন ভ্যান আড়াআড়ি করে রাখা। ফটকের দুই পাশে ও কার্যালয়ের সামনে ৮৬ নম্বর সড়কের দুই মুখে পুরুষ পুলিশ সদস্যদের রাস্তা আটকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এর মধ্যেই বিশিষ্টজনেরা সেখানে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। স্বজনেরা তাঁকে খাবার সরবরাহ করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো রয়েছে বলে জানা গেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘আল্লাহু আকবার’ ধ্বনিতে বিশ্ব ইজতেমা শুরু

ইজতেমায় টেলিফোন নম্বরসমূহ
জেলা প্রশাসন নিয়ন্ত্রণকক্ষ (১)-৯৮১৩৪০১, জেলা প্রশাসন নিয়ন্ত্রণকক্ষ(২)-৯৮১৩৪০২, পুলিশ নিয়ন্ত্রণকক্ষ-৯৮১৩৪০৩, মিডিয়া সেন্টার-৯৮১৩৪০৮, র্যাব নিয়ন্ত্রণকক্ষ (১) ৯৮১৫১১২, র্যাব নিয়ন্ত্রণকক্ষ (২)-৯৮১৫১১৩, র্যাব নিয়ন্ত্রণকক্ষ (৩)-৯৮১৫১১৪, স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণকক্ষ- ৯৮১৩৪০৬, ৯৮১৭৫১৪, ৯৮১৭৫১৫, ৯৮১৭৫১৬, তথ্যকেন্দ্র ইজতেমা কর্তৃপক্ষ-৯৮১৬৩৭০-৭৪, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ-৯৮১৬৩৬৯, বিদ্যুৎ বিভাগের নিয়ন্ত্রণকক্ষ-৯৮১৬৩৭৯ ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লড়াই হবে হাড্ডাহাডি
About: ATM COX

ব্ল্যাকবক্স পাওয়ার আশা

যে গ্রামের ব্যাংক, বাড়ি কোথাও দরজা নেই

দোস্তি বাস বন্ধ

প্যারিসে পত্রিকা অফিসে হামলা

লাইফ সাপোর্টে চাষী নজরুল ইসলাম

জুবায়ের হত্যার তিন বছর- পরিবারের অপেক্ষা শেষ হচ্ছে না by সামছুর রহমান

২০১২ সালের ৮ জানুয়ারি প্রতিপক্ষের নেতা-কর্মীরা কুপিয়ে জখম করেন ছাত্রলীগের কর্মী ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তিনি মারা যান। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই বছরের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ১৩ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। বর্তমানে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আদালতে বিচারাধীন হত্যা মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন চলছে।
কাঠগড়া থেকে আসামি পালালেও মামলা হয়নি: গত বছরের ২৩ ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ জামিন বাতিল করলে কাঠগড়া থেকে মামলার চার আসামি পালিয়ে যান। তাঁরা হলেন খন্দকার আশিকুল ইসলাম, খান মোহাম্মদ রইস, ইশতিয়াক মেহবুব ও মাহবুব আকরাম। এ ছাড়া আদালত একই দিনে চার কার্যদিবস উপস্থিত না থাকায় রাশেদুল ও জাহিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাছলিমা ইয়াসমিন বলেন, কাঠগড়া থেকে পালানো আসামিদের বিরুদ্ধে মামলা করেননি পূর্বের কৌঁসুলি। তবে পলাতকদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পাঠালেও পুলিশ এখনো তাঁদের ধরতে পারেনি। তবে পলাতক ইসতিয়াক মালয়েশিয়ায় এবং রইস ডেনমার্কে অবস্থান করছেন বলে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’ পাতায় লেখা রয়েছে। এ বিষয়ে জুবায়েরের বড় ভাই আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশকে বিভ্রান্ত করার জন্য আসামিরা ফেসবুকে এসব লিখে থাকতে পারেন। পলাতকদের মাঝেমধ্যেই ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস এলাকায় দেখা যায়।
জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি দায়িত্বে ছিলাম না। শুনেছি তারা কাঠগড়া থেকে পালিয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পলাতক বাদে বর্তমানে জামিনে থাকা অন্য আসামিরা হলেন শফিউল আলম, অভিনন্দন কুন্ডু, কামরুজ্জামান সোহাগ, মাহমুদুল হাসান, মাজহারুল ইসলাম, নাজমুস সাকিব ও নাজমুল হাসান। আসামিদের মধ্যে মাহবুব আকরাম ও নাজমুস সাকিব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ে আসামির চাকরি: অভিযোগপত্রভুক্ত আসামি মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয়ে নিম্নমান অফিস সহকারী তথা কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০১৩ সালের শুরুর দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ‘মাস্টাররোলে’ নিয়োগ দেয়। অথচ জুবায়ের হত্যায় জড়িত প্রমাণিত হওয়ায় মাহমুদুলকে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। পরে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ এনে তিনি পরীক্ষায় অংশ নেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেওয়া হয় গত মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারহানা ইসলাম গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের সময় মাহমুদুলের নিয়োগ হয়েছিল। বিষয়টি এত দিন আমাদের জানা ছিল না। জানতে পেরে আজই (বুধবার) তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।’ তবে গতকাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মো. এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত এবিষয়ক কোনো কাগজপত্র আমার কাছে পৌঁছায়নি। তাই চাকরিচ্যুতির বিষয়ে কিছু বলতে পারছি না।’
বৈরী সাক্ষী: মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ২৭ জন ট্রাইব্যুনালে বিভিন্ন সময়ে সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে দেখা যায়, দুজন সাক্ষী আসামিদের মাধ্যমে প্রভাবিত হয়েছেন বলে সাবেক পিপি রফিকুল ইসলাম উল্লেখ করেছেন। ‘বৈরী সাক্ষী’ হিসেবে চিহ্নিত এ দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও বতর্মানে স্টেট অফিসার আজিম উদ্দিন এবং নিরাপত্তাকর্মী সিদ্দিকুর রহমান। এ বিষয়ে বর্তমান পিপি বলেন, মামলা প্রমাণে এতে সমস্যা হবে না। ইতিমধ্যে ২৭ জন সাক্ষ্য দিয়েছেন, বাকি ২৫ জনের সাক্ষ্য মামলা প্রমাণে যথেষ্ট।
পরিবারের অপেক্ষা শেষ হচ্ছে না: দ্রুত বিচার ট্রাইব্যুনালের একই আদালতে ২০১২ সালের ডিসেম্বরে পুরান ঢাকায় ছাত্রলীগের কর্মীদের হাতে নিহত বিশ্বজিৎ হত্যা মামলার বিচার হয়। রায় হয়েছে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর। বিশ্বজিৎ হত্যার ১১ মাস আগে সংঘটিত জুবায়ের হত্যাকাণ্ডের নিষ্পত্তি এখনো হয়নি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার ১৩৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বিধান রয়েছে। এ বিষয়ে পিপি বলেন, ‘আসামিপক্ষের আইনজীবীরা অনেক তারিখ নিচ্ছেন। তবে সর্বোচ্চ চেষ্টায় সাক্ষীদের হাজির করে সাক্ষ্য গ্রহণ শেষ করেছি। এখন দেশের পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করবে। এই মাসের মধ্যে রায় হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’
জুবায়েরের ভাই আবদুল্লাহ আল মামুন বলেন, ‘যেসব আসামি পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারে পুলিশ পদক্ষেপ নেবে। দ্রুত মামলার রায় হবে, দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে এটাই এখন আমাদের আশা।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুলিশ ও বিজিবির পাহারায় কক্সবাজার ছাড়লেন পর্যটকেরা

পর্যটকদের গাড়িবহরের নিরাপত্তায় ছিল পুলিশ ও বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। ৫১টি গাড়ির মধ্যে মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়িসহ ২৫টি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ছিল। এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, পর্যটকবাহী এসব গাড়িকে ঢাকা পর্যন্ত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ২০১৩ সালে টানা হরতাল, অবরোধের সময়ও আটকে পড়া পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছিল। তখন চার-পাঁচ হাজার পর্যটককে বিমান ও সমুদ্রপথে চট্টগ্রাম পৌঁছে দেওয়া হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, পুলিশি পাহারায় পর্যটকবাহী বাসগুলোকে ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। গাড়িবহর যে এলাকায় পৌঁছাবে, সে অঞ্চলের পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করবে। গ্রিনলাইন পরিবহন কক্সবাজারের পরিচালক সুলতান আহমদ বলেন, বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আগে-পিছে পুলিশ ও বিজিবি পাহারায় ১১টি শীতাতপনিয়ন্ত্রিত গ্রিনলাইন, একটি সোহাগ, একটি টিআরসহ ৫১টি গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বিকেল চারটায় গাড়িবহরটি চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা অতিক্রম করেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কয়েস লোদী বিপাকে by চৌধুরী মুমতাজ আহমদ

সাদা চোখে গল্প এমনই। তবে ভেতরে আরও গল্প আছে। গল্প খুঁজতে হলে যেতে হবে আরও পেছনে। ডেটলাইন ৯ই অক্টোবর ২০১৩। সিলেট সিটি করপোরেশনের প্রথম মাসিক সভা। মেয়র প্যানেল নির্বাচন হন এদিনই। ঠিক হয়, মেয়রের অবর্তমানে কারা বসবেন মেয়রের চেয়ারে। ৩ সদস্যের প্রথম নামটিই ঠিক হয় কয়েস লোদীর। সবাই মেনে নেন। তবে কারও কারও মনে কাঁটার মতো বিঁধতে থাকে নামটি। ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কয়েস লোদী এমনিতেই একটু ‘ভাব’ নিয়ে চলেন। ভারপ্রাপ্ত মেয়র হওয়ার সুযোগ পেলে তার সে ‘ভাব’ আরও বেড়ে যাবে। তাদের সে ভয় আরও দৃঢ় হয় যখন কয়েস লোদী তার কার্যালয়ের সাইনবোর্ডে নিজের পরিচয় লিখেন ‘প্যানেল মেয়র’। একটা কিছু করার ভাবনা আসে কয়েস লোদীর ‘প্রতিদ্বন্দ্বী’দের মাথায়। কয়েস লোদীর প্রতিদ্বন্দ্বী কারা? যারা তাকে পছন্দ করেন না তারাই তার প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে মূল দুটো নাম তার প্রতিবেশী এলাকার দুই কাউন্সিলরের। এরা হলেন- ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। ঘোঁট পাকান তারা। রেজওয়ান আহমদের প্রস্তাবের সূত্র ধরে ২০১৪ সালের ১০ই জুন সিলেট সিটি করপোরেশনের মাসিক সভায় অনাস্থার সুর ওঠে। সভায় উপস্থিত ২৯ জনের মধ্যে ২৬ জনই গোপন ভোটে কয়েস লোদীর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। পরে সিটি করপোরেশনের ৩৬ জনের মধ্যে ৩৩ জনেরই সম্মতিতে পাস হয় সে অনাস্থা। তবে মেয়র আরিফ যখন কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হয়ে আত্মগোপনে চলে যান তখন আবার কয়েস লোদীর পাল্লা ভারি হতে থাকে। হাওয়া যে কয়েস লোদীর দিকে বইছে তা টের পেয়ে তাকে সমর্থন জানিয়ে ১৭ই ডিসেম্বর নগরীর একটি হোটেলে গোপন বৈঠক করেন ১৩ কাউন্সিলর। বৈঠকের অন্যতম উদ্যোক্তা ছিলেন সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপন। উপস্থিত ছিলেন, এসএম আবজাদ হোসেন, মো. ইলিয়াছুর রহমান, মখলিসুর রহমান কামরান, রকিবুল ইসলাম ঝলক, সিকন্দর আলী, শান্তনু দত্ত সন্তু, সাইফুর আমিন বাকের, দিনার খান হাসু, আজাদুর রহমান আজাদ, মুশতাক আহমদ, জাহানারা খানম মিলন, শামীমা স্বাধীন।
কয়েস লোদী যেন ‘১৩’ এর ফেরেই আটকে আছেন। গতকাল বৃহস্পতিবার ‘১৩’ কাউন্সিলর মিলে কয়েস লোদীকে প্রতিহতের যুদ্ধে নেমেছেন। নেপথ্য কুশীলব সেই দুজনই রেজওয়ান আহমদ ও ফরহাদ চৌধুরী শামীম। মেয়রের চেয়ারে কয়েস লোদীর অবস্থান তারা কোনভাবেই মানতে চান না। তারা চান না ‘নেতা’ হোন কয়েস লোদী। সংবাদ সম্মেলনের মাধ্যমে কয়েস লোদীর বিরুদ্ধে অসন্তোষ ছড়ালেন ১৩ কাউন্সিলর। এরা হলেন- রেজওয়ান আহমদ, ফরহাদ চৌধুরী শামীম, মখলিছুর রহমান কামরান, দিনার খান হাসু, দিলোয়ার হোসাইন সজীব, আবদুর রকিব তুহিন, সৈয়দ তৌফিকুল হাদী, রাজিক মিয়া, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কুহিনুর ইয়াসমীন ঝর্ণা, সালেহা কবির শেপী, আমেনা বেগম রুমি। তারা বলছেন, কয়েস লোদীর মেয়র হওয়ার যোগ্যতা নেই। তিনিও দুটো মামলার চার্জশিটভুক্ত আসামি। এর একটি হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা-ভাঙচুরের। অন্যটি ভাঙচুর অগ্নিসংযোগের। কয়েস বিরোধীদের বক্তব্য, যার প্রতি অধিকাংশ সিটি কাউন্সিলরেরই আস্থা নেই তিনি কিভাবে পুরো নগরের আস্থা হবেন?
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নার্ভাস সরকারে নানা উপসর্গ by আলফাজ আনাম

eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
January
(1455)
-
▼
Jan 09
(44)
- প্যারিসে চলছে দুই জিম্মি নাটক, নিহত ২
- প্যারিসের সেই ‘হামলাকারীদের’ ঘিরে ফেলেছে পুলিশ
- গাড়ি চালাতে হবে, পোড়ালে ক্ষতিপূরণ দেবেন প্রধানমন্ত...
- প্রতিবাদকারীদের মৃত্যুর তদন্ত, আটককৃতদের মুক্তির আ...
- কুষ্টিয়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
- ‘নিউ ইউরোপে’ শেখ হাসিনার নিবন্ধ
- হারানের নাতজামাই : শিল্পী ও বিপ্লবী মানিকের সম্মিল...
- লেজারুসের ইকারুস হতে চাওয়া by জয়া ফারহানা
- সমাজ রূপান্তরে প্রভাব ফেলতে চেয়েছি : সিরাজুল ইসলাম...
- বিরোধীদের ওপর বলপ্রয়োগ না করার আহ্বান এইচআরডব্লিউ’র
- কার্যত জরুরি অবস্থা কায়েম করেছেন হাসিনা -আনন্দবাজা...
- শ্রীলঙ্কায় সিরিসেনা শপথ নেবেন আজ, পরাজয় মেনে নিল...
- মন্ত্রীদের মুখে ইসলামের কথা ভণ্ডামি: রিজভী
- ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে বিশ্ব ইজতেমা শুরু
- লড়াই হবে হাড্ডাহাডি
- ব্ল্যাকবক্স পাওয়ার আশা
- যে গ্রামের ব্যাংক, বাড়ি কোথাও দরজা নেই
- দোস্তি বাস বন্ধ
- প্যারিসে পত্রিকা অফিসে হামলা
- লাইফ সাপোর্টে চাষী নজরুল ইসলাম
- জুবায়ের হত্যার তিন বছর- পরিবারের অপেক্ষা শেষ হচ্ছ...
- পুলিশ ও বিজিবির পাহারায় কক্সবাজার ছাড়লেন পর্যটকেরা
- কয়েস লোদী বিপাকে by চৌধুরী মুমতাজ আহমদ
- নার্ভাস সরকারে নানা উপসর্গ by আলফাজ আনাম
- চট্টগ্রামে পুলিশ প্রহরায় গাড়ি চালাতে রাজি নন চালকর...
- নেতাদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী, দাবি না ম...
- নিপীড়িতদের সঞ্চিত শক্তি পরাক্রমশালীকে পরাস্ত করেছে...
- ফেনীতে বিচারপতির বাড়িতে আগুন, ঢাকায় ককটেল নিক্ষেপ
- হ্যাপির মামলায় কারাগারে রুবেল
- ইমরান-রেহাম খানের বিয়ে- দেনমোহর ১ লাখ রুপি
- জনপ্রিয়তা বাড়ছে ক্যাপসুল হোটেলের
- শ্রীলঙ্কার নির্বাচনে জয় দেখতে পাচ্ছেন দুই প্রার্থী...
- সুন্দরবনের ভেতর দিয়ে আবারও জাহাজ চলছে
- কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত- তদন্ত কমিটি, প্রকৌশলী সা...
- চট্টগ্রামে মধ্যযুগীয় কায়দায় চোখ তুলে সন্ত্রাসীদের ...
- ইজতেমার প্রথম পর্ব শুরু আজ- পাঁচ স্তরের নিরাপত্তা ...
- মিডিয়া ও বিরোধী নেতাদের দমন-পীড়নের তীব্র নিন্দা মা...
- অচল দেশ- সংঘর্ষ, আগুন, রেলপথে নাশকতা
- খাদ্যসামগ্রী নিতে বাধা- ফের খালেদার কার্যালয়ে তালা
- সব পক্ষকে নিয়ে সংলাপের আহ্বান যুক্তরাজ্যের
- খালেদাকে বিজেপি সভাপতির ফোন
- রাজনৈতিক অস্পৃশ্যতা ঘুচাতে এখনই সংলাপ দরকার by রুদ...
- খারাপ উদ্দেশে খালেদা জিয়ার ওপর পেপার স্প্রে: ড্যাব
- তারেক ও সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
-
▼
Jan 09
(44)
-
▼
January
(1455)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...