Sunday, November 18, 2012

ইসরায়েলি হামলা অব্যাহত গাজায় হামাসের সদর দপ্তরে বিমান হামলা

ইসরায়েল গতকাল শনিবার গাজায় হামাসের সরকারি ভবনগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এসব ভবনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ও রয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভা সম্ভাব্য স্থল হামলার জন্য প্রায় ৭৫ হাজার রিজার্ভ সেনা পাঠানোর অনুমোদন দেওয়ার পর এ হামলা চালানো হলো।

বেনগাজির দূতাবাসে সন্ত্রাসী হামলা হয়েছিল: পেট্রাউস

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস বলেছেন, লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপ-দূতাবাসে হামলা ছিল সন্ত্রাসীদের কাজ। ক্যাপিটল হিলে গত শুক্রবার তাঁর বিরুদ্ধে দুটি তদন্তের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

মহাকরণে মমতার ঘোষণা ইউপিএর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে তৃণমূল

ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার আসন্ন শীতকালীন অধিবেশনে এ প্রস্তাব আনা হবে।

‘মিয়ানমারে সহিংসতার জন্য উগ্র জাতীয়তাবাদীরা দায়ী’

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতার জন্য জাতীয়তাবাদী ও ধর্মীয় উগ্রপন্থীরা দায়ী। কয়েকটি বিদেশি সংস্থা ও রাষ্ট্রও এর সঙ্গে জড়িত বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন। থেইন সেইন বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হলে সংস্কারের পথে হাঁটতে শুরু করা মিয়ানমার হোঁচট খাবে এবং বিশ্বমঞ্চে এর ‘ভাবমূর্তি’ ক্ষুণ্ন হবে।

এএফপির বিশ্লেষণ- জাপানে কি তৃতীয় শক্তি উঠে আসছে

জাপানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর। বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) এবং বিরোধী দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পাশাপাশি অনেকগুলো ছোট দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এসব ছোট দল এবার তৃতীয় শক্তি হয়ে ওঠার চেষ্টা করবে।

অসুস্থ শিশুর ঝাড়ফুঁক পানিপড়া নিতে ভিড়!

রোগ থেকে মুক্তির আশায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীরচরের মুদাফৎ কালিকাপুর হাজীপাড়া গ্রামের সাড়ে তিন বছরের এক শিশুর কাছ থেকে পানিপড়া, তেলপড়া ও ঝাড়ফুঁক নিতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসছে। শিশুটি অলৌকিক ক্ষমতার অধিকারী—স্থানীয় একটি স্বার্থান্বেষী চক্র এমন প্রচারণা চালিয়ে শিশুটির কাছ থেকে ‘ওষুধ’ নিতে উদ্বুদ্ধ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কথিত বিশ্ববিদ্যালয়ের স্বঘোষিত ভিসির দণ্ড

রাজশাহীর বাগমারা উপজেলায় কথিত বিশ্ববিদ্যালয়ের স্বঘোষিত উপাচার্য (ভিসি) মাওলানা রফিকুল ইসলামকে (৩৯) ভ্রাম্যমাণ আদালত আবারও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। এর আগে ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রতারণা, নিজেকে ভিসি হিসেবে প্রচার ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গুমাই বিলে ধান কাটার উৎসব by মিঠুন চৌধুরী

কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে সকালের সোনারোদ। মধ্য হেমন্তের মৃদু বাতাসে দোল খাচ্ছে মাঠের সোনালি ফসল। লেজ ঝোলা ফিঙে আর শালিক ঝগড়া করে, তারপর উড়ে যায়। এসব কিছু দেখার ফুরসত নেই কৃষকের। মাঠের পাকা ধান কেটে তুলতে হবে গোলায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিলে এখন চলছে ধান কাটার উৎসব।

টাঙ্গাইলের সমাবেশে মির্জা ফখরুল- শরিয়া আইনে বিচারের কথা বলে প্রধানমন্ত্রী দ্বিমুখী নীতি নিয়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরিয়া আইনে বিচারের কথা বলে দ্বিমুখী নীতি নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর সমাধি প্রাঙ্গণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানানো হলো সুভাষ দত্তকে

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় সিক্ত হলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও খ্যাতিমান নির্মাতা সুভাষ দত্ত। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানান। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় রাজধানীর পোস্তগোলা শ্মশানে।

র‌্যাবের অভিযান- বোটানিক অ্যারোমার কারখানা বন্ধ, মালিকসহ নয়জনের দণ্ড

ত্বক ফর্সা করার প্রসাধনীতে পারদসহ বিভিন্ন রকম ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগে বোটানিক হারবাল কেয়ারের মালিক ও তাঁর স্ত্রীসহ তিনজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের ছয়জন কর্মীকে। বন্ধ করে দেওয়া হয়েছে ‘বোটানিক অ্যারোমা’ পণ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

আসিয়ান শীর্ষ সম্মেলন- বাংলাদেশের সম্পৃক্ততা কতটুকু? by সমীরণ রায়

এক সমাজ, এক গন্তব্য—এ স্লোগান ধারণ করে আজ রোববার কম্বোডিয়ার রাজধানী নমপেনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আসিয়ান শীর্ষ সম্মেলন। এটি আসিয়ানের ২১তম আসর। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের এ গতিশীল গ্রুপের জন্ম ১৯৬৭ সালে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনকে নিয়ে যাত্রা শুরু করে এই দক্ষিণ-পূর্ব এশিয়া সংস্থা।

যুক্তরাষ্ট্র- ওবামার নতুন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ by মিজানুর রহমান খান

নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ বাংলাদেশসহ বহির্বিশ্বের দেশগুলোর জন্য তো বটেই, মার্কিন জনগণের জন্যও যথেষ্ট কৌতূহলোদ্দীপক। জন কেরি প্রতিরক্ষামন্ত্রী হলে তাঁর সিনেট আসনটি হাতছাড়া হওয়ার বিপদ কম নয়। তবে কেরিকে প্রতিরক্ষামন্ত্রী করা হলে বিশ্ব চার বছরের জন্য যুদ্ধমুক্ত থাকতে পারে বলে অনেকে ভাবতে পারেন।

অর্থনীতি- দুর্নীতি, সুশাসনের অভাব বনাম উন্নয়নের স্বপ্ন by ফারুক মঈনউদ্দীন

দেশের স্বাধীনতার ৫০ বছর তথা ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে, এই স্বপ্ন ও প্রত্যাশা জাতি হিসেবে আমরা কয়েক বছর ধরে অন্তরে লালন করে আসছি। আর সে লক্ষ্যেই পরিচালিত হওয়া উচিত আমাদের সব কর্মকৌশল। অথচ অতিসম্প্রতি বাংলাদেশের দ্রুত ও টেকসই প্রবৃদ্ধির সম্ভাবনা ও

এই বটবৃক্ষের অভাব চলচ্চিত্রশিল্পে বহুকাল অনুভূত হবে- সুভাষ দত্তের প্রয়াণ

কোনো কোনো প্রস্থান প্রয়াণ হয়ে ওঠে, কোনো কোনো মৃত্যু জীবিতদের মনে শোকের ভার তুলে দেয়। ৮২ বছর বয়সে বাংলাদেশের সৃজনশীল চলচ্চিত্রের অগ্রণী পুরুষ সুভাষ দত্তের মৃত্যুতে শোকের পাশাপাশি স্মরণে আসে তাঁর অর্ধশতাব্দী জোড়া কৃতিত্বের আখ্যান। শোক ও শ্রদ্ধায় তাঁকে স্মরণ করি, সমবেদনা জানাই তাঁর পরিবারকে।

কোনো অজুহাতেই বর্জন করা যাবে না- বিএনপির সংসদে ফেরার ইঙ্গিত

সংসদ অধিবেশনে যোগ দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতার বক্তব্য থেকে। জানা যাচ্ছে, ‘আন্দোলনের অংশ হিসেবে’ তারা সংসদ অধিবেশনে যোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। আমাদের দেশে বিরোধী দল মানেই তো আন্দোলন, আন্দোলনের ‘অংশ’ হিসেবে শুরু থেকেই কেন বিএনপি সংসদে নিয়মিত হলো না, সে প্রশ্ন তোলা যেতে পারে।

চারদিক- নবান্ন তাঁকেই ফিরিয়ে দিতে হবে by রফিউর রাব্বি

আমাদের শিল্প-সাহিত্যে নবান্ন আছে। আমাদের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, গান, চিত্রকলা—সবখানে আমরা নবান্নকে পাই, কিন্তু বাস্তবে এখন আর নবান্ন নেই। নবান্ন কৃষকের ফসলি উৎসব। কৃষক তাঁর প্রধান ফসল গোলায় তুলে এই উৎসবে মেতে ওঠেন। বিভিন্ন সমাজে, গোত্রে ভিন্ন ভিন্ন সময়ে এই উৎসব উদ্যাপনের প্রচলন রয়েছে।

দূরদেশ- গাজায় হামলার পেছনে নির্বাচনী রাজনীতি? by আলী রীয়াজ

যাঁরা দুনিয়ার খবরাখবর রাখেন, তাঁরা সবাই জানেন, ইসরায়েলের সঙ্গে হামাসের একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। গণমাধ্যমে সেই খবরের পাশাপাশি সাংবাদিক ও বিশ্লেষকদের প্রশ্ন হচ্ছে, সর্বাত্মক যুদ্ধ আসন্ন কি না। সহজ ভাষায় বললে, ইসরায়েলের সেনাবাহিনী গাজায় প্রত্যক্ষ আগ্রাসন চালাবে কি না, সেটা নিয়েই আলোচনা।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৭২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক দুঃসাহসী এক গেরিলা মুক্তিযোদ্ধা
কথা ছিল সন্ধ্যা সাতটায় একটি ফিয়াট গাড়িতে চড়ে গোলাম দস্তগীর গাজী ও তাঁর সহযোদ্ধারা অপারেশনে যাবেন।

টাঙ্গাইল-৩ উপনির্বাচন- আজ ভোট, বিএনপির ভোট টানতে দুই প্রার্থীর চেষ্টা by রাজীব নূর ও কামাল হোসেন

জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ (ঘাটাইল) উপনির্বাচনে অংশ না নিয়েও শেষ মুহূর্তে আলোচনার কেন্দ্রে চলে এসেছে বিএনপি। এলাকাবাসীর ধারণা, বিএনপির সমর্থকদের ভোট যাঁর পক্ষে বেশি পড়বে, আজকের দিন শেষে তিনিই পরবেন জয়ের মালা। এদিকে আজকের এ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

জেলা কোটায় কর্মী যাবে মালয়েশিয়ায় by শরিফুল হাসান

জনসংখ্যার ভিত্তিতে সারা দেশ থেকে কর্মী পাঠানো হবে মালয়েশিয়ায়। এর জন্য সরকারি চাকরির ক্ষেত্রে প্রযোজ্য জেলা কোটা অনুসরণ করা হবে। এতে দেশের সব জেলার আগ্রহী ব্যক্তিরা সমভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জেলা কোটায় কর্মী যাবে মালয়েশিয়ায় by শরিফুল হাসান

জনসংখ্যার ভিত্তিতে সারা দেশ থেকে কর্মী পাঠানো হবে মালয়েশিয়ায়। এর জন্য সরকারি চাকরির ক্ষেত্রে প্রযোজ্য জেলা কোটা অনুসরণ করা হবে। এতে দেশের সব জেলার আগ্রহী ব্যক্তিরা সমভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জেলা কোটায় কর্মী যাবে মালয়েশিয়ায় by শরিফুল হাসান

জনসংখ্যার ভিত্তিতে সারা দেশ থেকে কর্মী পাঠানো হবে মালয়েশিয়ায়। এর জন্য সরকারি চাকরির ক্ষেত্রে প্রযোজ্য জেলা কোটা অনুসরণ করা হবে। এতে দেশের সব জেলার আগ্রহী ব্যক্তিরা সমভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পুঁজিবাজার কারসাজি-ডা. ইকবাল, নূর আলী ফালুসহ ১৪ জনের নামে মামলা হচ্ছে by তৌহিদুল ইসলাম মিন্টু

পুঁজিবাজার থেকে কারসাজির মাধ্যমে ৪৩৬ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগে ডা. এইচ বি এম ইকবাল ও মোসাদ্দেক আলী ফালুসহ ১৩ ব্যক্তি এবং নূর আলীর মালিকানাধীন ইউনিক হোটেলসহ দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

ঐকমত্য হলে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হতে পারে

জাতীয় ঐকমত্য হলে অবশ্যই জামায়াতে ইসলামী নিষিদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, যদি দেশের জনগণ সোচ্চার হয়ে জামায়াতের রাজনীতি বন্ধের দাবি জানায়, তাহলে অবশ্যই আওয়ামী লীগ সরকার এটা বিবেচনা করবে।

শিবিরের তাণ্ডব, চট্টগ্রাম মেডিকেলের ছাত্রসহ আটক ৪১

চট্টগ্রাম শহরে আজ রোববার সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আকস্মিকভাবে তাণ্ডব চালিয়েছেন। এ সময় তাঁরা পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। তাঁদের হামলায় দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত ৪১ জনকে আটক করেছে। তিনজনকে প্রবর্তক মোড় এবং বাকি ৩৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস ও আশপাশ থেকে আটক করা হয়।

ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের ব্যবস্থা হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাজারীবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাদ্য, বস্ত্রসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এসব ত্রাণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে বলে জানান তিনি। আজ রোববার রাজধানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

আগুন কেড়ে নিল ১৪ প্রাণ

রাজধানীর হাজারীবাগের সনাতন বউবাজারে গতকাল শনিবার রাত আড়াইটার দিকে আগুনে পুড়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঘটনাস্থলে ১১ জন এবং হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: সখিনা (৬০), হেলেনা (৪৫), ময়না (১২), রাকিব (৪) ও আকলিমা (৯)। আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ ঘটনায় প্রায় ১৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিডিউল বিপর্যয়ের খড়্গ-বিমানের শেষ দুটি অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক রুটের শিডিউল বিপর্যয় কাটাতে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। উড়োজাহাজ সংকটের কারণে বছরখানেক ধরে বিমান কেবল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চালু রেখেছিল। গতকাল বুধবার থেকে এই দুটি রুটের ফ্লাইটও সাময়িকভাবে বাতিল করা হলো।

পদ্মা সেতু প্রকল্প-আশা নিয়েও বিকল্প ভাবনায় সরকার

ওয়াশিংটন সফররত প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক কর্মকর্তাদের আলোচনা থেকে পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে ইতিবাচক ফল আশা করছেন সরকারের ঘনিষ্ঠজনরা। তবে বিশ্বব্যাংকের পদ্ধতিগত দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠে বর্তমান সরকারের মেয়াদকালে সেই অর্থ ছাড় হওয়ার সম্ভাবনা নেই বলেই তাঁরা মনে করেন।

হলমার্ক কেলেঙ্কারি-জড়িয়ে যাচ্ছেন সোনালী ব্যাংকের ৩০ কর্মকর্তা by মোশতাক আহমদ

সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ঋণের নামে সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় শিগগিরই মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তকাজ প্রায় শেষ করে এনেছে দুদক। তদন্তে সোনালী ব্যাংকের ৩০ কর্মকর্তা ফেঁসে যাচ্ছেন বলে জানা গেছে।

আজ সংবাদ সম্মেলন-আপিল বিভাগের রায়ে দলের অবস্থান জানাবেন খালেদা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায়ের ব্যাপারে দলের প্রতিক্রিয়া ও অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ফিরে ফিরে আসছে সেই হোয়াইটওয়াশের স্মৃতি by নোমান মোহাম্মদ

চাইলে দুই দলের মুখোমুখি একমাত্র টোয়েন্টি টোয়েন্টিতে ১০ উইকেটের বিধ্বংসী জয়ের কথা মনে করিয়ে দিতে পারতেন। কিংবা পাল্টা জবাব হিসেবে এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারতকে টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগে হারানোটাও। অথবা মরিয়া হয়ে গড়গড় মুখস্থ বলে যেতে পারতেন পাল্লেকেলেতে নিজেদের শতভাগ সাফল্যের রেকর্ড।

ত্রয়োদশ সংশোধনী বাতিল-তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে ছিলেন সংখ্যাগরিষ্ঠ অ্যামিকাস কিউরি by এম বদি-উজ-জামান

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মামলায় শুনানিতে বেশির ভাগ আদালত বন্ধুই (অ্যামিকাস কিউরি) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দিয়েছিলেন। আদালতে তাঁরা বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্র ও সুষ্ঠু রাজনৈতিক অবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ।

একান্ত সাক্ষাৎকারে ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা-আমরা চাই যথাসময়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন by মেহেদী হাসান

রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আগামী সংসদ নির্বাচন যথাসময়ে হওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান উইলিয়াম হানা। তিনি বলেন, আগামী নির্বাচন কার অধীনে হবে বা কে জয়ী হবে, এর চেয়ে বড় বিষয় হলো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া।

বিচারপ্রার্থীরা হয়রান-পুলিশ ও আদালত কর্মচারীদের গাফিলতিতে লাখ লাখ সমন-পরোয়ানা ঝুলছে by আশরাফ-উল-আলম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স জালাল উদ্দীনের লাশ উদ্ধার হয়েছিল ডিবি কার্যালয়ের ছাদের পানির ট্যাংক থেকে। ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন এ হত্যা মামলায় ২০০২ সালে সর্বশেষ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তারপর আর কাউকে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

পরাগ অপহরণের পরিকল্পনা হয় মামুনের বাড়িতে

মা, বোন ও গাড়িচালককে গুলি করে শিশু পরাগ মণ্ডলকে অপহরণের ঘটনায় রিমান্ডে থাকা চার আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পায়নি পুলিশ। র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আবুল কাশেম, রিজভি আহমেদ অনিক ও আলফাজ হোসেন বলেছে, অপহরণের পরিকল্পনা এবং তা ঘটানো সম্পর্কে তারা কিছুই জানত না। ঘটনার পর তারা শুনেছে।

আবার সংলাপে বসার আহবান ড্যান মজিনার-'নাফিসই সহায়তা নেননি'

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা। গতকাল শনিবার ঢাকার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) সদরদপ্তর পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এবার বিশ্ব বুঝল বাংলাদেশের অবস্থানই সঠিক by মেহেদী হাসান

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত হলেই সেখান থেকে রোহিঙ্গাদের আসার সুযোগ দিতে বাংলাদেশকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়। সাম্প্রতিক সময়ে এমন অনেক আহ্বান প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সরকার বলেছে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে নয়, মিয়ানমারকে চাপ দেওয়া উচিত।

খালেদার জনসভা কাল-বরিশালে ধারা পাল্টে সহযোগিতা করছে আ. লীগ by রফিকুল ইসলাম

২০০১ সালের নির্বাচনের পর বৃহত্তর বরিশাল অঞ্চলে ব্যাপক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে। ওই নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। সংখ্যালঘু নির্যাতনের চিত্র দেখতে এসে ওই বছরই বরিশাল সার্কিট হাউসে হামলার শিকার হয়েছিলেন আওয়ামী লীগের নেতারা।

বিএমএ নির্বাচনের ডামাডোলে শিকেয় উঠেছে স্বাস্থ্যসেবা by তৌফিক মারুফ

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন বিএমএ নির্বাচনকে ঘিরে দেশের স্বাস্থ্যসেবা শিকেয় ওঠার জোগাড়। প্রচার-প্রচারণার ডামাডোলে ঢাকাসহ সারা দেশের হাসপাতালগুলোতে চলছে একধরনের বিশৃঙ্খল অবস্থা। একদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ, আরেকদিকে বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্যানেলের পক্ষে দুই ভাগ হয়ে নেমে পড়েছেন চিকিৎসকরা।

স্বপ্নের সেই চেনা মৃত্যু by সাইদুজ্জামান

মুশফিকুর রহিম নির্দিষ্ট করে বলতে পারলেন না জয়ের আবাহন থেকে ঠিক কোন মুহূর্তটায় পিছলে পড়ল তাঁর দল। ১০ থেকে শুরু করে ১৬৭ রানে শেষ হওয়া ইনিংসে কি আর 'টার্নিং পয়েন্ট' বলে কিছু থাকে? তার পরও আছে এবং সেটি দেখা গেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে।

বান্দরবানে শেখ হাসিনা-ধর্মীয় উসকানি দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা জনগণ রুখবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের জন্য সমান অধিকার নিশ্চিত করেছি। কাজেই ধর্মীয় উসকানি দিয়ে বিভেদ সৃষ্টির জন্য যত অপচেষ্টাই করা হোক, অসাম্প্রদায়িক চেতনায় বলীয়ান বাংলার মানুষ তা রুখে দেবে।' গতকাল শনিবার বান্দরবানে এক জনসভায় তিনি সম্প্রতি রামুর বৌদ্ধপল্লীতে হামলার ঘটনা স্মরণ করে এ কথা বলেন।

আইনি সহায়তা চান নাফিসের মা-বাবা by ওমর ফারুক

শনিবার সন্ধ্যা সোয়া ৭টা। ড্রইংরুমে বসে আছেন আমেরিকায় এফবিআইয়ের হাতে আটক বাংলাদেশি নাফিসের মা-বাবা। চোখ তাঁদের টেলিভিশনের পর্দায়। একটি বেসরকারি টিভিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার বক্তব্য দেখাচ্ছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজিনা বলেন, নাফিস কোনো সহযোগিতা চাচ্ছে না।

রোহিঙ্গাদের নাগরিকত্বের কথা ভাবছে মিয়ানমার-জাতিসংঘ মহাসচিবকে প্রেসিডেন্ট থেইনের চিঠি

রোহিঙ্গাদের নাগরিকত্বসহ অন্যান্য অধিকার দেওয়ার কথা বিবেচনা করছে মিয়ানমার সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মিয়ানমার সফরের প্রাক্কালে সে দেশের প্রেসিডেন্ট থেইন সেইন গত শুক্রবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন। জবাবে বান কি মুন মিয়ানমারের প্রেসিডেন্টের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এ কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

টাঙ্গাইল-৩ উপনির্বাচন-নৌকা, আনারস, লাঙ্গল দিনশেষে জয়ধ্বনি কার

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে উপনির্বাচন আজ রবিবার। প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে দলের একজন বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনী উত্তাপ অন্য রকম এক মাত্রা পেয়েছে। তাঁদের পাশাপাশি লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির একজন প্রার্থী। ফলে ভোটারদের মধ্যে রয়েছে নানা ধরনের হিসাব-নিকাশ।

কালের কণ্ঠ অনুসন্ধান-রোগীর খাবারে কালো থাবা-তিন হাসপাতালের ঠিকাদারি ২২ বছর ধরে সরকারি কর্মকর্তার কবজায় by হায়দার আলী

ঢাকার শেরে বাংলানগর এলাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিচতলায় গত ৮ অক্টোবর সোমবার দুপুর দেড়টায় ঢুকতেই দেখা যায়, ট্রলিতে করে খাবার নিয়ে যাচ্ছেন হাসপাতালের স্টাফ আবদুর রশিদ ও বিউটি আক্তার। তাঁরা ঢোকেন ১ নম্বর ওয়ার্ডে।

'মাংসভোজীরা মিথ্যুক প্রতারক অপরাধপ্রবণ'-ভারতে শিশুদের একটি পাঠ্য বইয়ে এমন কথা বলা হয়েছে

ভারতের একটি স্কুলের পাঠ্য বইয়ে বলা হয়েছে, 'যাঁরা মাংস খান, তাঁরা সহজেই প্রতারণা করেন। মিথ্যা কথা বলেন। প্রতিশ্রুতি ভুলে যান এবং যৌন অপরাধে জড়িয়ে পড়েন।' ১১ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য প্রকাশিত 'নিউ হেলথওয়ে' নামের একটি বইয়ে আমিষভোজীদের সম্পর্কে এমন বিরূপ মন্তব্য করা হয়েছে।

পাল্টাপাল্টি গুলিতে নিহত ভারতের ধনকুবের দুই ভাই

সম্পদ নিয়ে বিরোধের জের ধরে নিজেদের মধ্যে গুলি বিনিময় করে প্রাণ হারিয়েছেন ভারতের দুই ধনী ব্যবসায়ী। গতকাল শনিবার দুপুরে ওই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মদ ও রিয়েল এস্টেট ব্যবসায়ী পন্টি চাধা ও তাঁর ভাই হরদ্বীপ। নয়াদিল্লির দক্ষিণে মেহরাউলি এলাকায় নিজেদের বাড়িতে মারা যান তাঁরা।

সম্পর্ক মেরামতে ভারতকেই ছাড় দিতে হবে : মোশাররফ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, পাকিস্তানের সঙ্গে বিরোধ মেটাতে ভারতকেই ছাড় দিতে হবে। বড় দেশ হিসেবে এ আন্তরিকতা দেখানোর প্রথম দায় ভারতের। গতকাল শনিবার ভারতের প্রভাবশালী পত্রিকা হিন্দুস্থান টাইমস আয়োজিত লিডারশিপ সম্মেলনে মোশাররফ এ কথা বলেন। তিনি বলেন, ভারতবিদ্বেষী ভাবা হলেও পাকিস্তানের সেনাবাহিনী প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি স্থাপনে আগ্রহী।

শুনানিতে পেট্রায়াস বললেন-স্বতঃস্ফূর্ত নয় বেনগাজিতে সন্ত্রাসী হামলা হয়েছে

লিবিয়ার মার্কিন কূটনৈতিক মিশনে হামলা প্রসঙ্গে গত শুক্রবার কংগ্রেসের শুনানিতে রিপাবলিকনদের প্রশ্নের জবাব দিতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে যায় সিআইএর সদ্য পদত্যাগকারী পরিচালক ডেভিড পেট্রায়াসের। তবে প্রশ্নকর্তাদের সন্তুষ্ট করতে পারেননি তিনি। ক্যাপিটল হিলে গত শুক্রবার কংগ্রেসের দুই কক্ষের গোয়েন্দা কমিটির দুটি শুনানিতে পেট্রায়াস বলেন, সন্ত্রাসী হামলায় গত সেপ্টেম্বরে লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ যুক্তরাষ্ট্রের চার নাগরিক নিহত হয়।

সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হুমকি মমতার

ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল শনিবার কলকাতায় তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দেন। মমতা জানান, শীতকালীন অধিবেশনেই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে।

উগান্ডাকে আর সহায়তা দেবে না ব্রিটেন

উগান্ডা সরকারকে আর্থিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। ইউরোপের আরো কয়েকটি দেশও একই সিদ্ধান্ত নিয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডের জন্য পাওয়া অর্থ নিয়ে উগান্ডা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দেশগুলো এ সিদ্ধান্ত নিল। ২০১৩ সালের মার্চের মধ্যে উগান্ডাকে এক কোটি ১০ লাখ পাউন্ড দেওয়ার কথা ছিল ব্রিটেনের।

মনমোহনের পাকিস্তান সফরে সায় নেই কংগ্রেসের

পাকিস্তান সফরে গিয়ে ঐতিহাসিক মাইলফলক তৈরি করতে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু ২০১৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আপাতত তাঁকে পাকিস্তান সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। দলের বক্তব্য, সন্ত্রাস দমন বা মুম্বাই হামলায় অভিযুক্তদের শাস্তি দেওয়ার প্রশ্নে কার্যত কিছুই করেনি ইসলামাবাদ।

বারোর আগে ক্যালকুলেটর নয়

গণিতকে যারা করে না ভয়, গণিত তাদেরই সঙ্গে কথা কয়। আসলে গণিত তখনই মানুষের সঙ্গে কথা বলে যখন গাণিতিক সমস্যা সমাধানে যন্ত্রের সাহায্য নেওয়ার পরিবর্তে মানুষ নিজের বুদ্ধির ওপর বেশি নির্ভর করে। তা ছাড়া ছোটখাটো সমস্যা সমাধানে ক্যালকুলেটরের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা খুব একটা কাজের কথা নয়।

সেনা অভিযানে বোকো হারাম নেতা ইব্রাহিম নিহত

নাইজেরিয়ার ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারামের শীর্ষস্থানীয় এক নেতাসহ সাত জঙ্গি সেনা অভিযানে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে এই ঘটনা ঘটে। জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের সময় বেসামরিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাইদুগুরিতে সেনা অভিযান চলছিল।

রাহুলের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ ইসির

কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ২০০৯ সালে লোকসভা নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে যেসব কাগজ জমা দিয়েছিলেন তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি জনতা পার্টির প্রধান সুব্রামনিয়াম স্বামী অভিযোগ করেন, মনোনয়নপত্রের সঙ্গে রাহুল তাঁর সম্পদের সঠিক হিসাব দেননি। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রাহুলের নির্বাচনী এলাকা আমেথির রিটার্নিং অফিসারকে ওই নির্দেশ দিয়েছে ইসি।

লাল পরী কি পারবেন?

তিন দশকেরও বেশি সময় পর তারকা একজন ফার্স্টলেডি পেতে যাচ্ছে চীন। বলা হচ্ছে, ভাবী প্রেসিডেন্ট শি চিনপিংয়ের তুলনায় তাঁর স্ত্রী লোকসংগীত শিল্পী পেং লিউয়ান বেশি জনপ্রিয়। দেশজুড়ে সবাই তাঁকে চেনেন 'লাল পরী' নামে। চিনপিংয়ের আগেই জনগণের মনোযোগ আকর্ষণ করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, মাও সে তুংয়ের স্ত্রী চিয়াং চিংয়ের পর এবারই প্রথম 'গ্ল্যামারাস' ফার্স্টলেডি পাচ্ছে চীন।

হাত মিলিয়েই থাপ্পড় খেলেন প্রচণ্ড

দিওয়ালি (দীপাবলি) উপলক্ষে চা চক্রের আয়োজন করেছিল ইউনিফায়েড কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন-এম)। পার্টি যখন বেশ জমে উঠছে ঠিক তখনই ঘটল অঘটন! এক ব্যক্তি হঠাৎ থাপ্পড় কষলেন সাবেক প্রধানমন্ত্রী ও সিপিএন-এম প্রধান পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ডের গালে। গত শুক্রবার রাজধানী কাঠমাণ্ডুতে এ ঘটনা ঘটে।

মিসরে বাস-ট্রেন সংঘর্ষ ৪৭ শিশুসহ নিহত ৪৯

মিসরের মধ্যাঞ্চলীয় প্রদেশ আসিউতে গতকাল শনিবার বাস-ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৭ শিশুসহ ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮ জন। হতাহত শিশুদের প্রত্যেকের বয়স চার থেকে ছয় বছরের মধ্যে। প্রাদেশিক গভর্নর ইয়েহিয়া কেশক গতকাল জানান, রাজধানী কায়রো থেকে ৩৫৬ কিলোমিটার দক্ষিণে মানফালুত শহরে এ ঘটনা ঘটে।

ডিকেন্সকে অনুভব করুন

দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট এলাকায় অবস্থিত ব্লিক হাউস ব্রডস্টেয়ারস হোটেলটি বিখ্যাত উনিশ শতকের ব্রিটিশ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের জন্য। অবকাশ যাপনে হোটেলটিতে বহুদিন কাটিয়েছেন তিনি। এখানে বসেই লিখেছেন ডেভিড কপারফিল্ড উপন্যাসসহ চিরায়ত সব রচনা। ব্লিক হাউস উপন্যাসের শুরুও এখানেই।

বার্মা, না মিয়ানমার

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা আগামীকাল সোমবার মিয়ানমার সফরে আসবেন। তাঁর ঐতিহাসিক এ সফরে ছোট হলেও কার্যত 'গুরুতর' একটা সমস্যার মুখোমুখি হবেন তিনি। যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে দেশটিকে 'বার্মা' বললেও কূটনীতির শিষ্টাচার মেনে ওবামা কী বলবেন, সেটাই আগ্রহের বিষয় হয়ে দেখা দিয়েছে।

হামলার পরিকল্পনার দায়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির যাবজ্জীবন

নিউ ইয়র্কের পাতাল রেলে হামলার ষড়যন্ত্রের দায়ে বসনীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। তাঁর নাম আদিস মেদুনজানিন (৩৪)। জানা গেছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতেই তিনি ওই পরিকল্পনা করেছিলেন। ব্রুকলিনের কেন্দ্রীয় আদালত গত শুক্রবার এ রায় দেন।

আইএইএর প্রতিবেদন ফাঁস-ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দ্বিগুণ করতে প্রস্তুত ইরান

ইরান তাদের একটি পরমাণু স্থাপনায় বর্তমানের চেয়ে দ্বিগুণ পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার সব প্রস্তুতি শেষ করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ফাঁস হয়ে যাওয়া এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ ফরদো পরমাণু স্থাপনায় দুই হাজার ৭৮৪টি সেন্ট্রিফিউজ আছে।

গাজায় ইসরায়েলি হামলা-দ্বিরাষ্ট্র সমাধানের স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে

গাজায় ইসরায়েলের বিমান হামলায় গত পাঁচ দিনে অন্তত ৩৮ ফিলিস্তিনি মারা গেছে। বিপরীতে গাজা থেকে ছোড়া রকেটে মারা গেছে তিন ইসরায়েলি। এ কয়েক দিনে গাজা থেকে হামাস সদস্যদের ছোড়া প্রায় ৬০০ রকেটের জবাবে ইসরায়েল ১৮০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।

'মম ইন চিফ' by রেহানা পারভীন রুমা

মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিজের সম্পর্কে কিছু বলতে বলা হলে তিনি যে কথাটা সবচেয়ে আগে বলেন তা হলো, সবকিছুর আগে তিনি মালিয়া ও সাশার মা। বলাবাহুল্য 'মম ইন চিফ' ভূমিকা আগের চেয়ে তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে আজকের প্রেক্ষাপটে। মমতাময়ী মা এবং স্বামীর প্রতি নিবেদিতপ্রাণ স্ত্রী_ নারীর এরকম ভূমিকা খোদ মার্কিনিদের কাছেও যে বেশ পছন্দের, তা বোঝা যায় মিশেল ওবামার বদলে ফেলা ইমেজের দিকে তাকালে।

অধিকার আদায়ের প্রতীক মালালা

পাকিস্তানের সোয়াত উপত্যকার ১৫ বছর বয়সী মেয়ে মালালা ইউসুফজাই। শিক্ষা গ্রহণে শত প্রতিবন্ধকতার মুখোমুখি এক কিশোরী সে। তালেবানের হামলার ঘটনা তাকে বিশ্ব দরবারে তুলে এনেছে। এখন মালালা বিশ্বের সব কন্যাশিশুর শিক্ষার অধিকারের প্রতীক। ১০ নভেম্বর সারাবিশ্বে পালিত হলো 'মালালা দিবস'। মালালার স্বপ্নের প্রতি একাত্মতা আমাদের দেশেও।

গাড়ির অসুখ সারাচ্ছে ওরা by মাশরেখা মনা

গাড়ি স্টার্ট নিচ্ছে না, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, স্পিড ব্রেকিং সিস্টেমে সমস্যা_ গাড়ির এসব রোগ সারাতে এখন মেয়েরা বেশ পারদর্শী হয়ে উঠছেন। শুধু এসব কেন, গাড়ির যে কোনো সমস্যা তারা বেশ দ্রুত বুঝে তা সারিয়ে দিচ্ছেন। কাজের ক্ষেত্রে মনোযোগী বেশি হওয়ার কারণে কাজগুলোতে ভালোও করছেন তারা।

বাল্যবিয়ে বন্ধ করতেই হবে by সাকিলা মতিন মৃদুলা

'মা কেঁদে কয়, মঞ্জুলী মোর ওই তো কচি মেয়ে
ওরই সঙ্গে বিয়ে দেবে, বয়সে ওর চেয়ে
পাঁচগুণ সে বড়ো_

আগাম তারিখে অটোগ্রাফ by মাহফুজা জেসমিন

ছোটবেলা থেকেই বই পড়ার পাশাপাশি কবি, সাহিত্যিকদের কাছ থেকে দেখার জন্য আকণ্ঠ তৃষ্ণা। শৈশব ও কৈশোরে সেরকম সৌভাগ্য না হলেও যৌবনে লেখাপড়ার সুবাদে এবং পরে পেশাগত কারণে অনেকের সঙ্গেই কথা বলার সুযোগ হয়েছে। কিন্তু হুমায়ূন আহমেদের ৬২তম জন্মদিনে হঠাৎ করে তার বাসায় হাজির না হলে হয়তো তার দেখা কোনোদিনই আর মিলত না।

হুমায়ূন আহমেদ : এক অনন্য উদাহরণ by জিল্লুর রহমান সিদ্দিকী

একজন সৃষ্টিশীল মানুষ তার চারপাশ, পরিবেশ, সমাজ, রাষ্ট্র এমনকি পরিবার থেকে নানা উপাদান আহরণের মাধ্যমে নিজ সৃষ্টিকর্মকে সাধারণের কাছে অসাধারণরূপে হাজির করেন। এ প্রক্রিয়া অনুসরণে তাকে অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়। যিনি যত সহজে এ পথ অতিক্রম করবেন তার স্থিতি এবং স্থায়িত্ব তত বেশি রয়ে যায় সমাজ, রাষ্ট্র এবং সর্বসাধারণের মনে।

রূপকথা ও বাস্তবে by ইবনে মাজেদ

ছোটবেলার গল্পগুলোর কথা স্মরণ করা যেতে পারে। দাদা-দাদি, নানা-নানি কিংবা অন্য কারও বলা এসব গল্পের কেন্দ্রীয় চরিত্রে থাকেন একজন রাজা। যেমন_ একদেশে এক রাজা ছিল, তার উজির-নাজির ছিল ইত্যাদি নানা গল্প সবাই শুনেছে। এখনও যারা শিশু তাদের অনেকের কাছেও হয়তো রাজা চরিত্রটা খুব প্রিয় কিংবা প্রতিনিয়তই তারা রাজাকে উপলক্ষ করে গল্প শোনে।

দুর্যোগ-নাম না জানা এক ঝড়ের কবলে by শেখ রোকন

এটা ঠিক, প্রায় এক মাস আগে, গত ১০ অক্টোবর গভীর রাতে উপকূলীয় পাঁচ জেলা_ ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টিরও নাম খুঁজে পায়নি সংবাদমাধ্যম; কিন্তু ক্ষুদ্র এই নিবন্ধের উপজীব্য অন্য এক ঝড়। নামহীন, নির্দিষ্ট গতিবেগহীন ও অভিমুখহীন এক ধূসর ঝড়।

সমকালীন প্রসঙ্গ-শিক্ষাক্ষেত্রে দুর্নীতি by বদরুদ্দীন উমর

শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অনেক দিক আছে। তার মধ্যে অন্যতম হলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে দুর্নীতি। স্কুলের কথাই প্রথমে বলা দরকার। বাংলাদেশে চুরি-দুর্নীতি যেমন দ্রুত ও ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে, তেমনি তার উল্টোদিকে শিক্ষার বিস্তারও হয়েছে দ্রুত ও ব্যাপকভাবে।

কেরানীগঞ্জে শিশু ছিনতাই-সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চাই

মাকে গুলি করে তার হাত থেকে স্কুলগামী শিশুপুত্রকে অপহরণের মর্মস্পর্শী দৃশ্য কি কল্পনা করা যায়! অথচ রোববার সে ধরনের ঘটনারই সাক্ষী হলো কেরানীগঞ্জের পশ্চিম শুভাঢ্যার মানুষ। মা যখন তার তিন শিশুপুত্র-কন্যাকে স্কুলে পাঠানোর জন্য বাড়ির অদূরে রাখা গাড়িতে তুলে দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালিয়ে মা, এক মেয়ে ও ড্রাইভারকে আহত করে ছয় বছরের শিশুপুত্র পরাগকে ছিনিয়ে নিয়ে যায়।

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি-এমপিদের জন্য কোটা অনৈতিক

বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে জাতীয় সংসদ সদস্যদের জন্য কেন বিশেষ কোটা বরাদ্দ থাকবে, সেটা আমাদের বোধগম্য নয়। এক বা দুই শতাংশ_ যে ধরনের কোটাই বরাদ্দ থাকুক না কেন, সংসদ সদস্যরা যে নিজের নির্বাচনী এলাকার সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই এ সুবিধা কাজে লাগাতে চাইবেন_ তাতে সন্দেহ নেই।

রম্য-চিকিৎসা বাণিজ্য by সাইফুল আলম

বড্ড অসময়েই আমার ল্যান্ডফোনটা বিরক্তিকর আওয়াজে চেঁচাতে লাগল। সাধারণত খুব প্রিয়জন ছাড়া এ নম্বরটা তেমন কারও জ্ঞাত নয়। উত্তপ্ত মনটাকে শান্ত করে রিসিভারটা কানে তুলতেই ওপাশ থেকে প্রিয়তম বন্ধু কিশমিশ আলীর বয়স্ক কণ্ঠস্বরটা আমার কানের গর্তটায় যেন হুমড়ি খেয়ে পড়ল। শুধালাম, 'কী বিষয় দোস্ত, এ অবেলায় তোমার গলার আওয়াজটা এত ফুটন্ত কেন। কোনো সমস্যা?'

মানবাধিকার-এ কী বললেন অং সান সু চি! by নাসির আহমেদ

মিয়ানমারের বিরোধী দলের নেত্রী নোবেলজয়ী অং সান সু চি তার দেশের অধিকারবঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠী সম্পর্কে চমকে দেওয়ার মতো মন্তব্য করেছেন। তিনি সামরিক জান্তার স্বরেই যেন প্রত্যাখ্যান করলেন রোহিঙ্গাদের রাষ্ট্রীয় পরিচয়। সু চি তো দক্ষিণ-পূর্ব এশিয়ার এক জননেত্রী শুধু নন, বিশ্বব্যাপী গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আপসহীন এক নন্দিত নাম।

অসি বনাম মসি by মাহফুজুর রহমান মানিক

প্রবাদে আছে অসির চেয়ে মসির শক্তি বেশি। বাস্তব বলে অন্য কথা। অস্ত্রের চেয়ে শক্তিশালী আর কী হতে পারে। যার হাতে অস্ত্র সে-ই ক্ষমতাবান। অস্ত্রের কাছে সবাই অসহায়। ছাত্রের হাতে অস্ত্র থাকলে শিক্ষক অসহায়। খবরটা শনিবারের সমকালের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতা পরীক্ষার হলে গেছেন অস্ত্র নিয়ে। অস্ত্রের দাপটে তিনি তার নির্দিষ্ট আসনে বসেননি।

শিক্ষা-প্রাথমিক-পরবর্তী শিক্ষা জাতীয়করণ by কাজী ফারুক আহমেদ

আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি দীর্ঘদিনের। সম্প্রতি বিষয়টি নতুন মাত্রা পেয়েছে ২৭ হাজার বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের সরকারি সিদ্ধান্তের পর। প্রাথমিক-পরবর্তী বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের দাবির তালিকায় 'জাতীয়করণ' বর্তমানে শীর্ষে। আন্দোলনরত তিন প্রধান মোর্চার দুটির দাবি শিক্ষা জাতীয়করণ।

আঞ্চলিক সহযোগিতা-দক্ষিণ এশিয়া :বিকেন্দ্রীকরণ ও গণতন্ত্রায়ন by ইমতিয়াজ আহমেদ

দক্ষিণ এশিয়ার দেশগুলো সার্ক নামের সংস্থার সদস্য। ১৯৮৫ সালে ঢাকায় সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে এ সংস্থার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। তখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় লে. জেনারেল এইচএম এরশাদ। পাকিস্তানের ক্ষমতা ছিল জেনারেল জিয়াউল হকের হাতে। ভুটান ও নেপালে কায়েম ছিল রাজতন্ত্র।

সমাধান সংলাপে-সংসদে যাক বিএনপি

রাজপথের আন্দোলনের পাশাপাশি সংসদ অধিবেশনে ফেরার কথা ভাবছে প্রধান বিরোধী দল বিএনপি। এটি একই সঙ্গে আশা ও স্বস্তির খবর। নাগরিক সমাজ থেকে শুরু করে গণমাধ্যম, দাতা দেশ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, বন্ধুরাষ্ট্রসহ সব মহল থেকেই বারবার বিরোধী দলকে সংসদে যাওয়ার জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে।

সংসদ অধিবেশন-বিরোধী দল ফিরে আসুক

বিরোধী দলবিহীন সংসদ অধিবেশন আবারও শুরু হয়েছে। বিরোধী দল যোগদান করবে- এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এ এক দুরারোগ্য ব্যাধির মতো। যতই আবদার-আবেদন জানানো হোক বিরোধী দল থাকবে আপসহীন, তারা সংসদ বর্জন করেই চলবে; আর সরকারি দলও তার নিজ স্বার্থ ও নিজ পথ ছেড়ে এক তিলও সরে আসবে না।

ওবামার মিয়ানমার সফর-রোহিঙ্গা সমস্যার যথার্থ সমাধানই কাম্য

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শনিবার থেকে তাঁর দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন। থাইল্যান্ড, কম্বোডিয়ার পর আগামীকাল সোমবার তিনি মিয়ানমার পৌঁছবেন। আর মিয়ানমারে এটিই হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত খবর থেকে জানা যায়, এ সময় তিনি দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা সমস্যার একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানের জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করবেন।

পবিত্র কোরআনের আলো-বিশ্বজগৎ সৃষ্টির মূল উদ্দেশ্য মানুষকে স্বাধীনতা দিয়ে পরীক্ষা করা

৬. ওয়া মা মিন দা-ব্বাতিন ফিল আরদ্বি ইল্লা আ'লাল্লা-হি রিযক্বুহা, ওয়া ইয়া'লামু মুছ্তাক্বার্রাহা ওয়া মুছ্তাওদাআ'হা; কুল্লুন ফী কিতা-বিম্ মুবীন।
৭. ওয়া হুওয়াল্লাযী খালাক্বাছ্ ছামা-ওয়াতি ওয়ালআরদ্বা ফী ছিত্তাতি আইয়্যা-মিন ওয়া কা-না আ'রশুহূ আ'লাল মা-য়ি লিইয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহ্ছানু আ'মালা; ওয়ালায়িন ক্বুলতা ইন্নাকুম্ মাব্ঊ'ছূনা মিম্ বা'দিল মাওতি লাইয়াক্বূলান্নাল্লাযীনা কাফারূ ইন হা-যা ইল্লা ছিহ্রুম্ মুবীন।

পলিথিন শপিংব্যাগের আধিক্য ও ক্ষতি by ধরিত্রী সরকার সবুজ

নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ আবার ফিরে এসেছে। দেশের আনাচে-কানাচের কোনো বাজারেই পলিথিন শপিংব্যাগের অভাব নেই। মাছ, তরকারি, সবজি থেকে শুরু করে মাত্র পাঁচ টাকার মরিচ কিনলেও দোকানিরা পলিথিন শপিংব্যাগে দিতে কার্পণ্য করছেন না। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ এ পলিথিন ব্যাগে বাজার ছেয়ে গেছে।

আওয়ামী লীগ-জামায়াত তলে তলে যোগাযোগ! by কাজী সিরাজ

মহাজোট সরকারের প্রধান শরিক দল আওয়ামী লীগ অতি সংগোপনে দেশে একটি নতুন রাজনৈতিক মেরুকরণের উদ্যোগ নিয়েছে। কিন্তু তাদের এ গোপন রাজনৈতিক 'অভিসার' গোপন থাকেনি। ফাঁস করে দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। প্রায় মাসছয়েক ধরে এ ব্যাপারে এদিক-সেদিক ছিটেফোঁটা আলাপ-আলোচনা চলছিল।

চরাচর-শহীদ তিতুমীর by জাহাঙ্গীর হোসেন অরুণ

ছোটবেলায় ছেলেটির কঠিন রোগ হয়। তার দাদি বিভিন্ন গাছের বাকল বেটে তৈরি করেন তেতো এক ওষুধ। হাসিমুখে শিশুটি সেই ওষুধ সেবন করে সুস্থ হয়ে যায়। মজা করে তাই তাকে ডাকা হয় তেতো। আর যেহেতু সৈয়দ বংশের ছেলে, তাই তেতোর শেষে যোগ হয় মীর। হয়ে গেল তেতোমীর। আর এই তেতোমীরই বাংলার বীরত্বের প্রতীক তিতুমীর। প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী নামটি ঢাকা পড়ে আছে তিতুমীর নামের আড়ালে।

স্টিফেন এল স্পিয়েগেল-গাজা সংকটকে কী করে কূটনৈতিক প্রতিশ্রুতিতে রূপান্তর করা যায়

এ যাত্রায় গাজায় সংকট সৃষ্টি হয় ইসরায়েলের অভ্যন্তরে হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর থেকে। ইসরায়েল প্রতিশোধ নিতে গিয়ে হামাসের মিলিটারি-প্রধান আহমেদ জাবারিকে হত্যা করে এবং ড্রোন হামলা চালিয়ে হামাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র স্থাপনা ধ্বংস করে দেয়। এখন প্রশ্ন হলো, এ সহিংসতা বিস্তারের অবসানের উপায় কী?

নাম নিয়ে যত কথা by আলী কবীর

নামে কী বা আসে যায়? অনেকে বলেন এ কথা। কিন্তু তাঁরাও সুন্দর নাম পছন্দ করেন, তা মানুষের হোক কিংবা কোনো প্রতিষ্ঠানের। কিন্তু নামকরণের ক্ষেত্রে আমরা অনেক বিচিত্র ও দুর্বোধ্য, এমনকি ভুল ধারণাও পোষণ করি। যেমন- আমাদের দেশে অধুনা বাচ্চাদের ভালো নাম বা আসল নাম রাখতে গিয়ে যেসব জটিল ও অশ্রুতপূর্ব নাম রাখা হয়, তার প্রায় কোনোটাই আরবি নয়।

নির্বাচন কমিশনের প্রস্তুতি by এ এম এম শওকত আলী

আগামী নির্বাচন নিয়ে মন্তব্য-বক্তব্য প্রায়ই শোনা যাচ্ছে পত্রপত্রিকার মাধ্যমে। এসব বক্তব্য দুই ভাগে ভাগ করা যায়। অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার কাঠামোর বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত এখনো ঝুলে আছে রাজনৈতিক ঐকমত্যের অভাবে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় সত্ত্বেও এখনো এ বিষয়ে প্রধান দুই রাজনৈতিক দলের অবস্থান দুই মেরুতে।