ঢাকার গলায় গ্লানির মালা by কাজী খালিদ আশরাফ

আশির দশকে এক কাব্যপ্রেমী জেনারেল প্রবাদ রচনা করেছিলেন যে ‘গ্রাম বাঁচলে দেশ বাঁচবে’। ৩০ বছরে পরিস্থিতি অনেক বদলেছে। পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ এখন শহর-নগরে বাস করে। এখন আমরা বলতে বাধ্য যে শহর চললে দেশ চলবে। তার মানে এই নয় যে একালে গ্রামের গুরুত্ব কমে গেছে। তবে শহর নিয়ে এখন চলছে নতুন তাড়না ও উদ্দীপনা।