Tuesday, July 17, 2012

দিব্যা ভারতীর খোঁজে

আবার সিনেমার পর্দায় ফিরে আসছেন তিনি। আবার তার মধুঢালা হাসি আর রূপের জাদুতে মাতোয়ারা হবে দর্শক। আবার তাকে ভারত পেতে চাইবে শয়নে স্বপনে, তার মধ্যে খুঁজে ফিরবে স্বপ্নসুন্দরীকে। তার নাম দিব্যা ভারতী। সরল সৌন্দর্য আর হাসিমুখ নিয়ে ১৮-৮০-এর সেই হার্টথ্রব। কিন্তু দিব্যা ভারতী ছবির পর্দায় ফিরবেন কী করে?

তটিনী By মুহাম্মাদ আমানুল্লাহ

তটিনী তেরসা নদী-
করে বার বার ভুল,
ভাঙ্গে কুল রাখে খোলা আলুথালু চুল,
টিকালো নাকের ‌‌ভাঁজে জ্বেলেছে মুক্তোর দীপশ্বেত নাকফুল।

প্লেবয় প্রচ্ছদে

প্লেবয় ম্যাগাজিনে নগ্ন ছবি দিতে সম্মত হওয়ার জন্য ভারত জুড়ে শেরলিন চোপড়ার বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। বৃহস্পতিবার টুইটার এ্যাকাউন্টে তাঁর নিজের কিছু নগ্ন ছবি পোস্ট করার পর শুরু হয় আলোড়ন। পোস্ট করা এ সব ছবির মধ্যে প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনারের সঙ্গে তাঁর তোলা কয়েকটি ছবিও রয়েছে।

কামরাঙ্গীরচরে বিএনপির হরতাল,সংঘর্ষে আহত ১০-গ্রেফতার ৩

রাজধানীর কামরাঙ্গীরচরে বিএনপি সকাল-সন্ধ্যা ঢিলেঢালা হরতাল পালন করেছে। এ সময় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। এছাড়া পিকেটিং করার সময় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে ১ জন আহত হয়েছে।

রোহিঙ্গাদের ফেরত নিন ॥ মিয়ানমারকে বাংলাদেশে ইন্দোনেশীয় রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইন্দেনেশিয়ার রাষ্ট্রদূত মিরজাল জাইনউদ্দিন মিয়ানমার সরকারের উদ্দেশে বলেছেন, নৃতাত্ত্বিক ইস্যু তুলে কোন দেশই তাদের অধিবাসীদের অস্বীকার করতে পারে না। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে তিনি মিয়ানমারের প্রতি আহ্বান জানান।

সরকারকে দেয়া চিঠি প্রকাশে আপত্তি নেই বিশ্বব্যাংকের

পদ্মা সেতু নিয়ে সরকারকে দেয়া চিঠি প্রকাশ করতে আপত্তি নেই বিশ্বব্যাংকের। সংস্থাটির বাংলাদেশ অফিসের একাধিক কর্মকর্তা এ বিষয়টি জনকণ্ঠকে জানিয়েছেন। তাঁরা বলেছেন, যখন কেউ কাউকে কোন জিনিস দেয় তখন আর সেগুলোর ওপর যিনি দেন তার কোন স্বত্ব থাকে না। কাজেই সরকার চাইলে সে চিঠিগুলো প্রকাশ করতে পারে।

বন্ধুতা

যদি আকাশ ছুঁতে চাও
তবে ভালবাসা ছুঁয়ে দেখ
ভালবাসা আকাশ ছোঁয়ার মতো,

ম্যাডোনার নামে মামলা

পপ কুইন ম্যাডোনা বের হয়েছেন ওয়ার্ল্ড ট্যুরে। এর অংশ হিসেবে গত শনিবার ছিল প্যারিসে ম্যাডোনার প্রথম কনসার্ট। কনসার্ট ঠিকঠাকভাবে শেষ হলেও, ঝামেলা বেধেছে সেই কনসার্ট নিয়েই। এমনকি এ সপ্তাহেই পপ কুইনের বিরুদ্ধে মানহানির মামলা করা হচ্ছে বলেও মিডিয়াতে নিউজ প্রকাশিত হয়েছে। ঘটনাটি সামান্য এক সস্তিকা চিহ্ন নিয়ে।

ঘুরে দাঁড়িয়েছে মিউজিক ইন্ডাস্ট্রি

আমেরিকার মিউজিক ইন্ডাস্ট্রি গত বছরের মন্দাভাব কাটিয়ে এ বছর কিছুটা চাঙ্গা হয়ে উঠেছে। মিউজিক মার্কেট পর্যবেক্ষক সংস্থা ও নীলসন জানিয়েছে ২০১২ সালের ৬ মাসের এ্যালবাম বিক্রির পর্যালোচনা করে তারা এ ধরনের আভাসই পেয়েছেন।

ঈর্ষা থাকুক দূরে by সুগত সরকার

মাকড়সার কঙ্কাল তার শরীরের বাইরে থাকে। কথাটা সবাই জানো। কিন্তু কেন কখনও তা ভেবে দেখেছে? তার মহোত করে কখনও ভেবে দেখেছ ঈর্ষা নামের অশুভ এক দানবের কথা, যা বাইরে থেকে এসে আমাদের মস্তিষ্কে দানা বেঁধে সব সৃজনশীলতাকে হাঙরের মতো কচকচ করে কামড়ে খাচ্ছে? ভাবনার আয়নায় কখনও দাঁড় করিয়েছে এই অশুভ দানবটাকে?

ইয়াবা আসক্তদের শরীর ও মুখের সমস্যা

নেশার উপকরণ ইয়াবার মূল উপাদান মিথঅ্যামফিটামিন এবং ক্যাফেইন। ইয়াবাতে ২৫ থেকে ৩৫ মিলিগ্রাম মিথঅ্যামফিটামিন এবং ৪৫ থেকে ৬৫ মিলিগ্রাম ক্যাফেইন বিদ্যমান থাকে। এছাড়া ইয়াবাতে ব্যবহৃত উপাদানগুলোর মধ্যে লবণ, গৃহ কাজে ব্যবহৃত পরিষ্কার করার পদার্থ এবং ক্যামেরা ব্যাটারি থেকে প্রাপ্ত লিথিয়াম উল্লেখযোগ্য।

ইমুনোথেরাপি বা এ্যালার্জি ভ্যাকসিন

এ্যালার্জি বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছে এক অসহনীয় ব্যাধি। এ্যালার্জি হাঁচি থেকে শুরু করে খাদ্য ও ওষুধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে। কারও কারও ক্ষেত্রে এ্যালার্জি সামান্যতম অসুবিধা করে, আবার কারও ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তোলে। ঘরের ধুলাবালি পরিষ্কার করেছেন? হঠাৎ করে শুরু হলো হাঁচি এবং পরে শ্বাসকষ্ট

অযথা চুলকানো থেকে চামড়াকে রক্ষা করুন

0 লম্বা গোছল বাদ দিন। কারণ অনেকক্ষণের গোছল আপনার চামড়ার তৈলাক্ত ন্যাচারাল পদার্থকে ধ্বংস করে চামড়াকে খসখসে করে। 0 বেশি গরম পানি ব্যবহার করবেন না, কুসুম গরম পানি ব্যবহার করুন

মানসিক রোগে শারীরিক লক্ষণ by ডা. মোঃ দেলোয়ার হোসেন

মাহবুবের বয়স ২৫ বছর। হঠাৎ মাঝে মধ্যে তার বুক ধড়ফড় করা শুরু হয়। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। এর সঙ্গে যোগ হয় হাত-পা অবশ হয়ে আসা, বুকে ব্যথা করা। ক্রমশ তার হাত-পা ঠা-া হয়ে আসছিল। মনে হয় এখনই মরে যাবে। এই ধরনের রোগীরা একটার পর একটা ইসিজি আর ইকোকার্ডিওগ্রাম করতে করতে তার চিকিৎসা ফাইল অনেক বড় করে ফেলেন।

জাবিতে নির্বাচন

বেশ কয়েক মাস ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে অস্থিরতা। পরিস্থিতি সামাল দিতে উপাচার্য পরিবর্তন করে নিয়োগ দেয়া হয়েছে নতুন উপাচার্য। নতুন উপাচার্য অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন আগামী ২০ জুলাই বিশেষ সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

গণহত্যার দলিল

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে নিজ নিজ ভূমিকা ও অভিজ্ঞতা নিয়ে হানাদার পাকিস্তানী বাহিনীর কয়েকজন জেনারেল ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ বই লিখেছেন। এসব বইয়ের তালিকায় এবার সংযোজিত হলো মেজর জেনারেল খাদিম হুসেন রাজা লিখিত ‘এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি ইস্ট পাকিস্তান ১৯৬৯-৭১।’

যুদ্ধাপরাধের বিচার এবং আমাদের দায় by ড. হারুন রশীদ

দেশে বর্তমানে মানবতাবিরোধী অপরাধের জন্য দুইটি ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তদের বিচার চলছে। ইতোমধ্যে বিচার কার্যক্রম অনেকদূর এগিয়েছে। চিহ্নিত যুদ্ধাপরাধীর অনেককেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর এখন শুনানি চলছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এ বছরের শেষেরদিকে অন্তত তিন/চার জনের বিচার শেষ করা সম্ভব হবে।

জামায়াত-বিএনপির ‘আন্দোলনে’র প্রস্তুতি by রাহাত খান

দেখে-শুনে মনে হয় জামায়াত-বিএনপিপন্থীরা তাদের রাজনৈতিক কৌশল হিসাবে এমন একটি পরিকল্পনা করেছেন যার বাস্তবায়নে ইতোমধ্যেই তারা মাঠে নেমে গেছেন। দলীয় ব্যানারে তেমন কিছু করছেন না তারা। তাদের সেই সাংগঠনিক ক্ষমতা আপাতত নেই বলেই অনেকে মনে করেন।

সিডনির মেলব্যাগ-বাণিজ্য অধিকার সুরক্ষা ও প্রবাসে রমজান by অজয় দাশ গুপ্ত

ভদ্রমহিলাকে দেখেই বোঝা যাচ্ছিল ব্যস্ত এবং প্রতিষ্ঠিত। অবশ্য নারী স্বাধীনতার এই দেশে কে যে কি আর কার যে কি মর্যাদা, বোঝা মুশকিল। ভদ্রমহিলা এসেই হাঁক দিলেন, ‘জীবনে আর যাই করি চীনের সঙ্গে ব্যবসা করব না।’ ব্যস্ত দুপুরবেলায় তাঁর উচ্চকিতকণ্ঠে অনেকেই ফিরে তাকাচ্ছিলেন।

পদ্মা সেতু প্রকল্পের প্রাসঙ্গিক বাস্তবতা by মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া

(শেষাংশ) বিশ্বব্যাংকের ইন্টিগ্রিটি বিভাগে অভিযোগ ইত্যাদি মূল সেতুর ব্যয় ধরা হয়েছিল ১০০০ মিলিয়ন ডলার, নদী শাসন প্যাকেজের সম্ভাব্য ব্যয় ৮৫০ মিলিয়ন ডলার এবং সুপারভিশন কনসালট্যান্সি ব্যয় ধরা হয়েছিল মাত্র ৫০ মিলিয়ন ডলার। কিন্তু শেষোক্ত প্যাকেজের কাজ পাওয়ার জন্যই প্রতিযোগিতা বেশি লক্ষ্য করা গিয়েছে।

বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ও নেতৃত্ব আত্মজীবনী থেকে পুনর্পাঠ by ড. হারুন-অর-রশিদ

১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। তিনি বাঙালীর হাজার বছরের শ্রেষ্ঠতম সন্তান। ইতিহাসের মহানায়ক। তাঁর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি আমাদের জাতির জনক ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি।

দৌলতপুরে নিহত দুই শ্রমিকের পরিবারে মাতম, মামলা হয়নি বিড়ি কারখানায় গুলি

১৬ জুলাই ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে আনছার সদস্যদের গুলিতে নিহত দুই শ্রমিকের পরিবারের স্বজনদের মাঝে একদিকে যেমন চলছে কান্নাররোল। অপরদিকে খেটে খাওয়া ওই সকল দিনমজুর শ্রমিককে গুলি করে হত্যার ঘটনায় এলাকাবাসীর মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।

চট্টগ্রামে এক ধর্ষকের ৬০ বছরের কারাদণ্ড

ট্টগ্রামে ধর্ষিত মাদ্রাসাছাত্রীর আত্মহননের ঘটনায় দায়ের করা মামলার রায়ে ধর্ষককে দুটি ধারায় ৬০ বছরের কারাদ- দিয়েছে আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত ধর্ষকের নাম আহমদ হোসেন। একই আদালত আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করেছে। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ রেজাউল করিম সোমবার এ রায় দেন।

মাওয়া ঘাটের দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, গুলি ওসিসহ আহত ৮

মুন্সীগঞ্জ ॥ দুই মন্ত্রণালয়ের দ্বন্দ্বে সোমবার মাওয়ায় দুই ইজারাদার গ্রুপের মধ্যে ব্যাপক হামলা, ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। লৌহজং থানার ওসি ও দুই কনস্টেবলসহ প্রতিপক্ষের হামলায় ৮ ব্যক্তি আহত হয়েছেন। আহতরা হচ্ছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরজু মিয়া, কনস্টেবল মোঃ সোহেল, কনস্টেবল মোঃ আক্তার হোসেন।

ঊনসত্তরপাড়ায় হিন্দুদের ডেকে এনে হত্যা করা হয়-যুদ্ধাপরাধী বিচার-সাকার বিরুদ্ধে সাক্ষ্য

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সপ্তম সাক্ষীর জবানবন্দী ও জেরা শেষ হয়েছে। সাক্ষী চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মেদ তার জবানবন্দীতে বলেছেন, এক নেতার নির্দেশে ঊনসত্তরপাড়ায় হিন্দুদের ডেকে নিয়ে হত্যা করা হয়। সেখানে আমি ৬০/৭০ জনের লাশ দেখেছি।

‘অধিক সন্তান অধিক উপার্জন' এই নীতিতে বিশ্বাসী-বাউফলের চরে বাড়ছে মানুষ কমছে জমি by কামরুজ্জামান বাচ্চু

পটুয়াখালীর বাউফলে মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন ছোটবড় ১১টি চরে প্রায় ১২ হাজার লোকের বসতি। এখানে প্রতি পরিবারে গড় লোকসংখ্যা ৬ জন। অধিক সন্তান, অধিক উপার্জন। এ বিশ্বাসের কারণে চরবাসীরা জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার করতে নারাজ। তাই বছরের পর বছর বাড়ছে মানুষ, বাড়ছে নতুন বাড়িঘর। কমছে আবাদি জমি।

রোহিঙ্গা ইস্যু নিয়ে ফের টেকনাফ উখিয়ায় তৎপর মৌলবাদীরা-শরণার্থীদের শিবিরে উস্কানি দিচ্ছে এরা কারা, কোন্্ উদ্দেশ্যে বিদেশী টিভি চ্যানেলে পাঠানো হচ্ছে সাজানো ভিডিওচিত্র? by এইচএম এরশাদ

আরাকান অঞ্চলের রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী উল্লেখ করে তাদের দেশান্তর করার মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের ঘোষণার বিষয়টিকে পুঁজি করে স্বার্থান্বেষী মহল ফের সীমান্তে ষড়যন্ত্রে নেমেছে। বাবড়ি চুল, পাজামা-পাঞ্জাবি পরিধেয় ও কাঁধে ব্যাগ বহনকারী অচেনা একাধিক যুবক সোমবার সকালে টেকনাফ ও উখিয়ার দুটি শরণার্থী শিবির

রোজার সময় লোডশেডিং হবে ৩০ মিনিট

রমজানে লোডশেডিংএর দৈর্ঘ্য হবে ৩০ মিনিট। সোমবার বিকেলে বিদ্যুত ভবনে আয়োজিত আসন্ন রমজানে বিদ্যুত পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে বিতরণ কোম্পানিগুলোকে একাধারে ৩০ মিনিটের বেশি লোডশেডিং না করার নির্দেশ দেয়া হয়েছে।

দেশের জনসংখ্যা এখন ১৫ কোটি ২৫ লাখ

রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন এবং ঘোষণা করেছেন যে আজ (সোমবার) দেশের জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জন। জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক ৩৭ শতাংশ। খবর বাসস’র।

বিদ্যুতের পাইকারি দাম ২২ শতাংশ বৃদ্ধির সুপা

বিদ্যুতের পাইকারি মূল্য (বাল্ক) প্রতি ইউনিটে ৮৮ পয়সা বা ২১ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুতের পাইকারি মূল্য ৫০ ভাগ বৃদ্ধির প্রস্তাব পর্যালোচনা করে বিইআরসির মূল্যায়ন কমিটি এ মতামত দিয়েছে। সোমবার দাম বৃদ্ধির ওপর বিইআরসি গণশুনানি করেছে।

সমঝোতা বা পিলখানায় অভিযান চালানোর প্রস্তাব দেয়া হয়েছিল-হত্যাযজ্ঞ মামলার সাক্ষ্যে নৌবাহিনীপ্রধান ভাইস এ্যাডমিরাল জহিরউদ্দিন

বিডিআর বিদ্রোহের সময় বিদ্রোহী জওয়ানদের সঙ্গে সমঝোতা অথবা পিলখানা বিডিআর সদর দফতরে অভিযান চালানোর জন্য সরকারকে প্রস্তাব দেয়া হয়েছিল বলে আদালতকে জানিয়েছেন নৌবাহিনীপ্রধান ভাইস এ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ।

১৯ দিনে ৭৫ কোটি টাকা হাতিয়ে নেয়া! by মিজান চৌধুরী

অতিমুনাফার নামে ১৯ দিনের আমদানিকৃত পণ্য থেকে ৭৫ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। রোজার আগে বাজার অস্থিতিশীল হবার নেপথ্য কারণ হিসাবে এটি শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ ট্যারিফ কমিশনের তৈরি করা প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

অনেকেই বলেছে ব্যক্তি বিশেষের জন্য বিশ্ব ব্যাংক ঋণ বন্ধ করবে-আ’লীগ কার্যনির্বাহী সংসদের জরুরীসভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও নাম উল্লেখ না করে বলেছেন, কোন এক ব্যক্তিবিশেষের বাংলাদেশের একটি ব্যাংকের এমডির পদের জন্য বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণ দেয়া বন্ধ করে দেবে- এটা অনেকেই আমাকে বলেছে। যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই জাতি একটি সেতু করতে পারবে না, এটা হতে পারে না।

গভীর রাতে ছাত্রলীগের সংঘর্ষ রাবিতে, একজনের মৃত্যু-ক্যাম্পাসে উত্তেজনা, ৮ জন বহিষ্কার ॥ তদন্ত কমিটি by মামুন-অর-রশিদ ও সাইফুর রহমান আকন্দ

নতুন কমিটি ঘোষণার এক মাসের মাথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্র রাজনীতির বলি হলো ছাত্রলীগ কর্মী। এবার নিজেদের কোন্দলে প্রতিপক্ষের ছোড়া গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছাত্রলীগের কর্মী ও চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহিল সোহেল। সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু ব্যাপক সাড়া ॥ অর্থ সংগ্রহ শুরু-০ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রঅনুদান সংগ্রহে দুটি ব্যাংকে এ্যাকাউন্ট ০ মন্ত্রীদের এক মাসের বেতন দান ০ আগ্রহীরা দেশী ও বিদেশী মুদ্রায় অনুদান দিতে পারবেন ০ নীতিমালা করছে অর্থ মন্ত্রণালয়

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে জনগণের ব্যাপক সাড়ার কারণে সরকার দুটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসাব দুটির মাধ্যমে আগ্রহীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টোকিওতে বিশাল বিক্ষোভ-আর নয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জাপানের রাজধানী টোকিওতে গতকাল সোমবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রবিরোধী সমাবেশ হয়েছে। আয়োজকদের দাবি, এতে অন্তত এক লাখ ৭০ হাজার বিক্ষোভকারী অংশ নেয়। গত বছর সুনামি ও ভূমিকম্পের ফলে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের পর দেশটিতে এত বড় বিক্ষোভ আর হয়নি।

হাসপাতাল থেকে ফের কারাগারে হোসনি মোবার

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে গতকাল সোমবার হাসপাতাল থেকে ফের কারাগারে পাঠানো হয়েছে। সরকারি প্রধান কৌঁসুলি আবদেল মেগুইদ মাহমুদ এক আদেশ জারি করার পর তাঁকে কায়রোর সামরিক হাসপাতাল থেকে দক্ষিণ কায়রোর তোরা কারাগারে পাঠানো হয়।

সরিয়ে দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার সেনাপ্রধানকে

উত্তর কোরিয়ার সেনাপ্রধান রি ইয়ং-হোকে সব ধরনের সরকারি পদ থেকে অপসারণ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। রি ইয়ং-হো দেশটির সেনাপ্রধান ছাড়াও প্রভাবশালী কেন্দ্রীয় সেনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ কয়েকটি পদে নিয়োজিত ছিলেন।

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নভেম্বরে নির্বাচন!

পাকিস্তানের জাতীয় নির্বাচন চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। দেশটির নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ আগামী আগস্ট মাসে জাতীয় নির্বাচনের ‘রোডম্যাপ’ ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে হওয়ার বিষয়ে সরকার ও বিরোধীদের

মিসর নিয়ে দ্বিধায় যুক্তরাষ্ট্র!

মিসরের ক্ষমতাকেন্দ্রের সাম্প্রতিক দ্বন্দ্বে মার্কিন প্রশাসনের ভূমিকা কী হবে, তা ঠিক করতে হিমশিম খাচ্ছেন দেশটির নীতিনির্ধারকেরা। গণতন্ত্রের জন্য মিসরের মানুষের পাহাড়সম আকাঙ্ক্ষার চাপ, অন্যদিকে জেনারেল ও ইসলামপন্থীদের সঙ্গে দীর্ঘ মেয়াদে সম্পর্ক বজায় রাখা—দুইয়ের মধ্যে ভারসাম্য মেলাতে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিদের।

তরুণের হাত-পা ভেঙে দিয়েছে বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশি এক যুবক। গত রোববার ভারত থেকে গরু কিনে ফেরার পথে তাঁর ওপর ওই নির্যাতন চালানো হয়। সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ধুবলী সীমান্তে এ ঘটনা ঘটে।

নীলফামারীতে বন্যা, সড়ক হুমকিতে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়ায় হুমকির মুখে রয়েছে তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস সড়কটি। গতকাল সোমবার সকালে সেখানে লাল পতাকা উড়িয়ে রেড অ্যালার্ট (সর্বোচ্চ সতর্কতা) ঘোষণা করা হয়েছে। ওই এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে।

নিহত সোহেলের গ্রামে আহাজারি-‘হামার গ্রামটারও বুক খালি করি গেলু’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ছাত্রলীগের কর্মী আব্দুল্লা আল হাসান ওরফে সোহেলের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সোমবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাবদী গ্রামে সোহেলের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর মা আনজালা বেগম বিলাপের সুরে মাঝেমধ্যে বলছেন, ‘একটা

নিষ্ঠুরভাবে ন্যাশনাল পার্কের শতবর্ষী গর্জনগাছ নিধন by আব্দুল কুদ্দুস

কক্সবাজার শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া গ্রাম। এই গ্রামে প্রায় এক হাজার একর বনভূমি নিয়ে তৈরি বন বিভাগের সংরক্ষিত ‘ন্যাশনাল পার্ক’। যেখানে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে ৪০ হাজারের বেশি গর্জনগাছ।

আকিজ বিড়ি কারখানায় গুলি-দুই শ্রমিকের লাশ দাফন কাজে যাননি শ্রমিকেরা

কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় আনসারের গুলিতে নিহত দুই শ্রমিকের লাশ গতকাল সোমবার দাফন করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কারখানার শ্রমিকেরা গতকাল কাজে যাননি। দৌলতপুর ও কুষ্টিয়া শহরে মিছিল-সমাবেশ হয়েছে।

কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীকে জেরা

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা হামিদুল হক গতকাল সোমবার আসামিপক্ষের জেরায় বলেছেন, জনশ্রুতি ছিল, কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহে আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম-নারীর প্রতি সহিংসতা ও সাম্প্রতিক ঘটনা by ইলিরা দেওয়ান

সম্প্রতি আদিবাসী নারীর ওপর নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত ১৬ জুন আদিবাসী নারীর প্রতি সহিংসতার বিচারের দাবিতে জাতীয় কয়েকটি নারী সংগঠন এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সংবাদ সম্মেলন থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, এ বছরের জানুয়ারি থেকে মধ্য জুন পর্যন্ত পাহাড় ও সমতলে ১৯ জন আদিবাসী

জনসংখ্যা-প্রজননস্বাস্থ্যের প্রতি কেন এই অবহেলা by ফরিদা আখতার

বিশ্ব জনসংখ্যা দিবস ছিল ১১ জুলাই। সরকার এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো দিবসটি পালন করেছে নিয়মানুযায়ী। কিন্তু একটু অবাক হলাম, জাতিসংঘের দেওয়া প্রতিপাদ্য ইউনিভার্সেল অ্যাকসেস টু রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস বা সর্বজনীন প্রজনন স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিয়ে যেন কারও কোনো ভ্রুক্ষেপ নেই।

সুন্দর, কর্মময় জীবনের প্রেরণা হয়ে থাকবেন-বিদায় স্থপতি মাজহারুল ইসলাম

আমাদের আধুনিক স্থাপত্যকলার পথিকৃৎ মাজহারুল ইসলাম এক পরিপূর্ণ ও সার্থক জীবনের প্রতীক। ৮৯ বছর পরমায়ু নয়, আরও কিছু সময় পৃথিবীর রূপরসগন্ধ, শিল্প ও মানুষের সাহচর্য উপভোগ বাড়তি হতো না। কিন্তু প্রকৃতির নিয়মেই তাঁকে বিদায় নিতে হলো।

সরকারি হস্তক্ষেপের বদলে আইনের সুষ্ঠু প্রয়োগ জরুরি-অস্থির পাবলিক বিশ্ববিদ্যালয়

শিক্ষাঙ্গনে অস্থিরতার অন্যতম কারণ দলীয়করণ ও সরকারি হস্তক্ষেপ। বুয়েট উপাচার্যের দলীয় বিবেচনাপ্রসূত সিদ্ধান্তগুলোই সেখানে গণপদত্যাগ ডেকে এনেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে সিন্ডিকেট কর্তৃক পদ্মা সেতু প্রকল্পে কোটি টাকা জোগানোর সিদ্ধান্তে।

মানুষের মুখ-পাখিদের এক স্বর্গরাজ্য by মৃত্যুঞ্জয় রায়

মেঘ, রোদ আর বাদল। এসব মাথায় নিয়েই ঢাকা থেকে আগের দিন বিকেল পাঁচটায় লঞ্চে রওনা দিয়ে পরদিন সকাল সাতটায় দেশের দক্ষিণে ভোলার এক দ্বীপ মনপুরায় হাজির হলাম। কেউ কেউ মনপুরাকে বলেন স্বপ্নের দ্বীপ। কী সেই স্বপ্ন? বিপুল জলরাশির মধ্যে জেগে থাকা একখণ্ড পলিজমা দ্বীপে কী এমন স্বপ্ন লুকিয়ে আছে? আসার পথে মেঘনা ও

বৃষ্টিধোয়া হ্রদ পাহাড়ে by ঝুমুর বারী

ছোট পাহাড়ের রংটা সব সময়ই সবুজ হয়। আর বর্ষা সেখানে যোগ করে গাঢ় সবুজ রঙের তুলির আঁচড়। চারদিকে তখন কেবলই সবুজ আর সবুজ। বর্ষায় সিলেট অঞ্চলের রূপটা হয়ে ওঠে রহস্যময়। ছোট ছোট টিলার বুকে থোকা থোকা চা-বাগান।

ঈদ-পোশাকের ফ্যাশন শো by রুবেল হাবিব

জুঁই হাসান প্রথম র‌্যাম্পে হাঁটলেন। কিন্তু হাঁটার ভঙ্গিতে মনেই হলো না এটা প্রথম। দেশের নামকরা সব র‌্যাম্প মডেল, লা রিভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর টয়া ও তানভীরের সঙ্গে ১২ জন নতুন মডেল হাঁটলেন হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনের মঞ্চে। ক্যামেরার ঝলকানি আর অসংখ্য দর্শকের সামনে প্রথমবার মঞ্চে ওঠে যে ভীতি থাকার কথা,

বর্ষার মেকআপ by তৌহিদা শিরোপা

ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে প্রকৃতি। এই রোদ এই বৃষ্টি। সাজসজ্জার জন্য দুটোতেই বিপত্তি। গরমের ঘামে বা বৃষ্টির ছাটে মুখের প্রসাধন নষ্ট হয়ে যেতে পারে। সে কারণে এ সময়ের মেকআপের সব সামগ্রীই হতে হবে পানিরোধক। এর কোনো বিকল্প নেই। এমনটাই মনে করেন রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল।

আহ্ শরবত

এই গরমে ইফতারে চাই ঠান্ডা ঠান্ডা শরবত। নানা রকম ফলের রস আর বরফ কুচি দিয়ে শরবত তৈরির প্রণালি জানিয়েছেন ফাতিমা আজিজ। দই-লেবুর লাচ্ছি চারজনের জন্য উপকরণ: পানি ঝরানো টক দই ৩ কাপ, লেবুর রস (ছেঁকে নেওয়া) ২ টেবিল-চামচ, ঠান্ডা পানি আধা কাপ, বিট লবণ আধা চা-চামচ, ভাজা জিরার গুঁড়ো আধা

হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয় বটগাছে-টঙ্গীতে স্কুলছাত্রীসহ দুই খুন

রাজধানীর উপকণ্ঠ গাজীপুরের টঙ্গীতে রবিবার রাতে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়া প্রাপ্তিকে (১৪) চারতলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। টঙ্গীর উত্তর আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

গাজীপুর-৪ উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে অংশ নেবে না প্রধান বিরোধী দল বিএনপি। দলটি সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না। গতকাল সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নৌবাহিনীর প্রধানের সাক্ষ্য-তিন বাহিনীর প্রধানেরা প্রথমে সমঝোতার পক্ষে মত দেন

বিডিআর বিদ্রোহ দমন করা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বাহিনী প্রধানের মতামত জানতে চান। তিনি (প্রধানমন্ত্রী) বলেন, দুটি পথ খোলা আছে। একটি সমঝোতা, অন্যটি সামরিক অভিযান। কিন্তু ভেতরের অবস্থা বোঝা না যাওয়ায় সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব ছিল না। পরে সমঝোতা করাই ঠিক হবে বলে সবাই মত দেন।

নূরজাহান-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা-সৃজনশীলতার জয়গান

সৃজনশীলতার জয়গান আর রোদ ঝলমলে দিনটিতে সন্ধ্যা নামল ঝিরঝির বৃষ্টি ভর করে। বৃষ্টিতে কি আর সৃষ্টি নষ্ট হয়! তাই তো বৃষ্টি মাথায় নিয়ে শুরু হওয়া আয়োজনটি শেষ পর্যন্ত সৃষ্টিসুখের জয়গানে মুখরিত হয়েছে। আর সমগ্র অনুষ্ঠানটি আগমনী বার্তা ঘোষণা করেছে বর্ষা শেষে আসা ঈদ উৎসবের।

সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা-দুই প্রশ্নে জেরা শেষ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী আব্বাস উদ্দিন আহমেদ গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন। পরে মাত্র দুটি প্রশ্ন করে তাঁকে জেরা শেষ করে আসামিপক্ষ।

প্রশ্নের মুখে পিডিবির বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব by অরুণ কর্মকার

বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) যে যুক্তি তুলে ধরেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পিডিবি বলেছে, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখায় সারা বছর তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো দিনের ৮০ ভাগ সময় (৮০% প্ল্যান্ট ফ্যাক্টর) চালু রাখতে হবে। এতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন মূল্য পড়বে ছয় টাকা ৮৭ পয়সা।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক-উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে অংশ নেবে না প্রধান বিরোধী দল বিএনপি। তাদের বক্তব্য হচ্ছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে সারা দেশে আন্দোলন চলছে। তা ছাড়া বর্তমান নির্বাচন কমিশন এ সরকার একতরফাভাবে গঠন করেছে।

রমজানে ঘাটতির আশঙ্কা ২ হাজার মেগাওয়াট

রমজানে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে ছয় হাজার ৫০০ মেগাওয়াট। বর্তমানে উৎপাদিত হচ্ছে গড়ে চার হাজার ৫০০ থেকে চার হাজার ৭০০ মেগাওয়াট। অর্থাৎ গড়ে ঘাটতি থাকবে প্রায় দুই হাজার মেগাওয়াট। আর এই ঘাটতির ফলে দুর্ভোগের শিকার বিক্ষুব্ধ জনগণ বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর হামলা করতে পারে বলে আশঙ্কা করছেন পিডিবির বিভিন্ন বিতরণ কম্পানির কর্মকর্তারা।

পাইকারি বিদ্যুতের দাম ২২ শতাংশ বৃদ্ধির সুপারিশ-গণশুনানি ছাড়াই বাড়তে পারে খুচরার দাম

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে এই খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে। তবে বিইআরসির গঠিত মূল্যায়ন কমিটি পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য প্রায় ২২ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে।

ইউনিপেটুইউর প্রতারণা-কর্মসূচি দিয়ে উল্টো বিপাকে প্রতারিত গ্রাহকরা

'আমরা পাওনা টাকা ফেরত পাচ্ছি না। মামলাও করতে পারছি না। কিছু লোক কাউকে বলতেও পারছি না। দেখেন, কেমন বিপদে পড়ছি!' মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কম্পানি ইউনিপেটুইউর প্রতারণার শিকার এক গ্রাহক জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার প্রতীকী অনশন কর্মসূচি চলাকালে আক্ষেপ করে এসব কথা বলেন।

আদমশুমারির চূড়ান্ত ফল-জনসংখ্যা ১৫২৫১৮০১৫

গতকাল ১৬ জুলাই পর্যন্ত দেশের জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫। এর মধ্যে নারী সাত কোটি ৬১ লাখ ৬৭ হাজার ৪৯৭ এবং পুরুষ সাত কোটি ৬৩ লাখ ৫০ হাজার ৫১৮। গত বছর ১৫ মার্চ সম্পন্ন আদমশুমারির তথ্য অনুপাতে বর্তমান জনসংখ্যা নির্ধারণ করে গতকাল সোমবার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

রাবিতে ছাত্রলীগের সংঘর্ষে কর্মী খুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল্লাহ আল হাসান সোহেল। রবিবার রাত ১২টায় ক্যাম্পাসে গুলিবিদ্ধ হওয়ার পর গতকাল সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান সোহেল।

২০ জুলাই উপাচার্য প্যানেল নির্বাচন হবেই : জাবি ভিসি-শিক্ষকদের আন্দোলন চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করার দাবি যুক্তিযুক্ত নয়। এই নির্বাচন স্থগিত হলে ভবিষ্যতে আর নির্বাচন দেওয়া সম্ভব হবে না। আগামী ২০ জুলাই উপাচার্য প্যানেল নির্বাচন হবেই। নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে।

ভিসি, প্রো-ভিসিকে যেতেই হচ্ছে!-শনিবার পর্যন্ত বুয়েট শিক্ষক সমিতির আলটিমেটাম, নইলে গণপদত্যাগ by অভিজিৎ ভট্টাচার্য্য

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এস এম নজরুল ইসলাম ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. এম হাবিবুর রহমানকে সরিয়ে দিতে সব মহল থেকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, এ দুজনকে না সরালে বুয়েটের পরিস্থিতি শান্ত হবে না। ফিরে আসবে না শিক্ষার স্বাভাবিক পরিবেশও।

ইসলাম অবমাননা রোধে নতুন আইন করছে সৌদি

সামাজিক গণমাধ্যমসহ যেকোনো ক্ষেত্রে ইসলাম ধর্ম অবমাননার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে নতুন আইন প্রণয়নের বিষয়ে বিবেচনা করছে সৌদি আরব। নতুন আইনে ধর্ম অবমাননাকারীর জন্য কঠোর শাস্তির বিধান রাখা হতে পারে। গত রবিবার সৌদি আরবের আল-ওয়াতান সংবাদপত্র এ কথা জানায়।

উপরাষ্ট্রপতি পদে এনডিএর প্রার্থী যশোবন্ত সিং

ভারতে বিরোধীদলীয় জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) উপরাষ্ট্রপতি পদে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। জোটের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা যশোবন্ত সিংকে এ পদের জন্য সর্বসম্মতভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এরই মধ্যে এ পদের জন্য কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা

আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রথম নারী প্রধান দ্লামিনি-* শীর্ষ এই পদে নির্বাচিত প্রথম নারী হলেন দ্লামিনি * তিনি জঁ পিংয়ের স্থলাভিষিক্ত হবেন

তিন দফা ভোটাভুটির পর অবশেষে আফ্রিকান ইউনিয়নের (এইউ) প্রশাসনিক বিভাগ আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রধান নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্রমন্ত্রী নকোসাজানা দ্লামিনি জুমা। এর মধ্য দিয়ে কমিশনে ছয় মাস ধরে চলা অচলাবস্থার অবসান হলো। শীর্ষ এই পদে নির্বাচিত প্রথম নারী হলেন দ্লামিনি।

দক্ষিণ সুদান পর্যন্ত 'সাম্রাজ্য' বাড়ালেন ব্লেয়ার

সিয়েরা লিওন, রুয়ান্ডা, লাইবেরিয়া, গিনির পর এবার আফ্রিকার তেলসমৃদ্ধ নতুন রাষ্ট্র দক্ষিণ সুদানের সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেল যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পরামর্শক প্রতিষ্ঠান আফ্রিকা গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (এজিআই)।

ঔপনিবেশিক আমলে নির্যাতনব্রিটেনের বিরুদ্ধে তিন কেনীয়র মামলার শুনানি শুরু

ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্যাতনের শিকার তিন কেনীয় নাগরিকের করা ক্ষতিপূরণ মামলার শুনানি শুরু হয়েছে। বাদীদের অভিযোগ, মাও মাও বিদ্রোহের সময় ব্রিটিশ সেনাদের হাতে তাঁরা নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছেন। ব্রিটেন সরকারের বিরুদ্ধে করা মামলাটির শুনানি গতকাল সোমবার লন্ডনের একটি আদালতে শুরু হয়েছে।

উত্তর কোরিয়ার সেনাপ্রধানকে অপসারণ

উত্তর কোরিয়ার সেনাপ্রধান রি ইয়ং-হোকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, 'শারীরিক অসুস্থতার জন্য' তাঁকে সরানো হয়েছে। তবে দেশটির নতুন নেতা কিম জং-উনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইয়ং-হোর অপসারণে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে 'অত্যন্ত অস্বাভাবিক' বলে মন্তব্য করেছে দক্ষিণ কোরিয়া।

গাজীপুর-৪ উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে অংশ নেবে না প্রধান বিরোধী দল বিএনপি। দলটি সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না। গতকাল সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অরণ্যে রোদন-বুয়েটের দুই স্যার যা করতে পারেন by আনিসুল হক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আবারও সেই পুরোনো গল্পটিই বলতে হয়। কাজির কাছে বিচার এসেছে। একটা শিশুকে দুজন নারী নিজের সন্তান বলে দাবি করছেন। কেউই দাবি ছাড়েন না। কাজি বললেন, আনো তরবারি, দু টুকরো করো বাচ্চাটাকে, তারপর দিয়ে দাও দুজনকে দুই টুকরো।

বুয়েট সংকট নিয়ে আলোচনা-দাবি না মানলে রোববার শিক্ষকদের গণপদত্যাগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বুয়েটের সাবেক উপাচার্য, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা। তাঁরা বলছেন, এ দুজনকে পদে রেখে সমস্যার সমাধান হবে না। তাই তাঁদের যত দ্রুত সম্ভব, সম্মানজনকভাবে সরিয়ে দেওয়া উচিত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়-পদ্মা সেতুর টাকা তোলার দ্বন্দ্বে ছাত্রলীগ কর্মী খুন!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে সংগঠনের কর্মী আবদুল্লাহ আল হাসান (সোহেল রানা) মারা গেছেন। রোববার রাতে গুলিবিদ্ধ হয়ে গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

ব্যাংকে নগদ অর্থের সংকট সহজে মিটছে না by মনজুর আহমেদ

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করেছে স্বল্প সময়ের জন্য। কিন্তু ঋণ বিতরণ করেছে দীর্ঘ মেয়াদের। এ কারণে সম্পদ-দায় ব্যবস্থাপনায় বড় ব্যবধান তৈরি হয়েছে ব্যাংক খাতে। তৈরি হয়েছে তারল্যসংকট। নগদ অর্থের এই সংকট আগামী তিন-চার বছরেও মিটবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

দামেস্কে প্রচণ্ড লড়াই, রাশিয়াকে বাগে আনতে মস্কোতে আনান

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল সোমবারও সরকারি বাহিনী ও বিরোধীদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে। মানবাধিকারকর্মী ও স্থানীয়রা এ তথ্য জানিয়েছে। দামেস্কের বেশ কয়েকটি এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে বিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সংঘাতের সময় ভারী অস্ত্রের গোলাবর্ষণের আওয়াজ পাওয়ার দাবি করেছে তারা।

রুক্ষ শহরে নদীর সি্নগ্ধ পরশ by রানা আব্বাস

নাগরিক ব্যস্ততায় জীবনটা যখন হাঁপিয়ে ওঠে তখন ছুটে যেতে ইচ্ছা করে নদীর পাড়ে! সেই নদী_ যে নদীর পাড়ে কেটেছে দুরন্ত শৈশব। যে নদীকে মনে হয় কিশোরীর আয়না। যে নদীর জলে উপুড় হয়ে দেখা যায় নীল-সাদা আকাশ। যে নদীর স্বচ্ছ জলধারা তিরতির করে কাঁপে মৃদু বাতাসে ।

সাম্প্রতিক প্রসঙ্গ-স্বউদ্যোগে পদ্মা সেতু নির্মাণ সম্ভব by খোন্দকার ইব্রাহিম খালেদ

আত্মসম্মানের সঙ্গে আত্মনির্ভরশীল হয়ে ওঠার এই প্রয়াসে জাতীয় ঐক্য অপরিহার্য। জাতীয় ঐক্যের পথে চেতনা বিকাশের আলো আমরা দেখতে পাচ্ছি। স্বতঃস্ফূর্ততাকে হালকা আবেগ ভাবা ঠিক হবে না। আবেগ ছাড়া বড় কোনো কাজ করা যায় না। ভালোবাসাও আবেগ।

সেলুকাস, কী বিচিত্র এই দেশ! by সুভাষ সাহা

হায়! কী দুর্ভাগা আমরা_ দেশ স্বাধীন হওয়ার ৪১ বছরের মাথায়ও স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বিভাজন রেখা মুছে গেল না। এখনও কে রাজাকার, আলবদর, আলশামস বা একাত্তরে শান্তি কমিটির কেউকেটা হিসেবে বাঙালির মুক্তি সংগ্রামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের ঠিকুজি সন্ধান করতে হচ্ছে।

অর্থনীতি-'সুনাম' নষ্ট করার ঝুঁকি by আনোয়ারা সৈয়দ হক

মনে করে দেখুন, এর আগে বাংলাদেশের ব্যাপারে 'ঝুঁকি' নেওয়ার কোনো ইতিহাসও নেই যুক্তরাষ্ট্র সরকারের। অতীতের কথা কি আমরা ভুলে গিয়েছি? বাংলাদেশের জন্মের সময় যুক্তরাষ্ট্র কি কোনো ঝুঁকি নিয়েছিল? মোটেই না। বরং সে মৃতপ্রায় অখণ্ড পাকিস্তানকে সপ্তম নৌবহরের স্যালাইন দিয়ে বাঁচানোর ঝুঁকি নিয়েছিল! সেটা সেই ৪১ বছর

সমকালীন প্রসঙ্গ-নির্বাচিত সরকারের অধীনে গণতন্ত্র কোথায়? by বদরুদ্দীন উমর

দেশে আজ যতই অরাজক পরিস্থিতি বিরাজ করুক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে সরকারি মুখপাত্রদের পক্ষ থেকে এটা বোঝার কোনোই উপায় নেই। কারণ, তারা যে জনগণের জীবন বিপন্ন করে রেখেছেন তাদের সামনে দাঁড়িয়েই এ কথা বলতে অসুবিধা বোধ করেন না যে, বাংলাদেশের জনগণ এখন সর্বোচ্চ নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার ভোগ

ডাকাতি বেড়েছে-জানমাল রক্ষার দায়িত্ব সরকারের

গত কয়েক মাসে সারাদেশে ডাকাতির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও ডাকাতদের হামলায় প্রাণহানির ঘটনাও ঘটছে। স্বর্ণের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষের আবাস_ কোনোটাই ডাকাতদের নাগালের বাইরে নয়। অথচ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রেই মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

পদ্মা সেতু ও স্বচ্ছতা-বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ করুন

বর্তমান সরকার গৃহীত সুদূরপ্রসারী উন্নয়ন উদ্যোগগুলোর মধ্যে পদ্মা সেতু প্রকল্প অন্যতম। ক্ষমতা গ্রহণের পর থেকে সরকার এ বিষয়ে যে তৎপরতা দেখিয়েছে তাকে আন্তরিক না বলবার অবকাশ নেই। এ আন্তরিক তৎপরতার কারণে এ প্রকল্পে জনসাধারণের সমর্থন মিলেছে, প্রস্তাবিত সেতু 'স্বপ্নের সেতু' বলে আখ্যায়িত হয়েছে।

মাদক মামলায় ৭৯ বছর জেল-দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তিই কাম্য

মাদকদ্রব্য আইনের মামলায় দুজনের ৭৯ বছর করে কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে ৫৫ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো সাত বছর করে কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়েছে। কোনো মাদক মামলায় এ দেশে এটাই সর্বোচ্চ সাজার নজির।

প্রশাসনে মন্ত্রী-এমপিদের তদবির by লঙ্ঘিত হচ্ছে চাকরিবিধি

জনপ্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ, বিশেষ করে মন্ত্রী-এমপিদের তদবির, ডিও লেটার প্রেরণের সংস্কৃতি বাংলাদেশে দীর্ঘদিনের। যখন যে দল বা জোট ক্ষমতায় আসছে, তখন সে দল বা জোট নিজেদের পছন্দ অনুসারে পদোন্নতি প্রদান, ওএসডি করা ও বদলি বিষয়ে মৌখিক নির্দেশ, ডিও লেটার প্রেরণ করছে এবং বেশির ভাগ ক্ষেত্রেই সে অনুযায়ী

পবিত্র কোরআনের আলো-মানুষের দেহে সভ্য-শালীন পোশাক এবং অন্তরে তাকওয়া অত্যাবশ্যক

২৫. ক্বা-লা ফীহা তাহ্ইয়াওনা ওয়া ফীহা তামূতূনা ওয়া মিনহা তুখরাজূন। ২৬. ইয়া-বানী আ-দামা ক্বাদ আনযালনা আ'লাইকুম লিবা-ছান ইউওয়ারী ছাওআ-তিকুম ওয়ারীশা; ওয়া লিবাছু ত্তাক্বওয়া; যালিকা খাইরুন, যালিকা মিন আয়াতিল্লাহি লাআ'ল্লাহুম ইয়ায্যাক্কারুন।

আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক নয় by মুনাজ আহমেদ নূর

আজকে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের দাবিগুলো যৌক্তিক নয়। আমরা তাঁদের প্রস্তাবনাগুলো সমর্থন করিনি। অনেক আগে থেকেই আমাদের এই প্রতিবাদ ছিল। সুতরাং এমন বলার কারণ নেই যে আজই আমরা এই উচ্ছৃঙ্খল পরিস্থিতির বিপক্ষে গেছি।

বুয়েট ভিসির পদত্যাগই একমাত্র সমাধান by মো. আশরাফুল ইসলাম

বর্তমান উপাচার্য বিভিন্ন অনিয়ম ও অসংগতিপূর্ণ কাজের সঙ্গে জড়িত। আমরা সব সময়ই এর প্রতিকার চেয়েছি। আজ যে ১৬ পয়েন্টের কথা বলা হচ্ছে, সেটা তো গত এপ্রিল মাসে চিহ্নিত হয়েছে। আজ যদি নতুন করে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে, এর সংখ্যা অনেক বেড়ে গেছে। তিনি একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করেছেন।

চরাচর-বাঁশিওয়ালা বাজাও বাঁশি ... by জাহাঙ্গীর হোসেন

বাঁশি শুনে আর কাজ নাই/সে যে ডাকাতিয়া বাঁশি। চোরা দিনদুপুরে চুরি করে/রাত্তিরে তো কথা নাই/ডাকাতিয়া বাঁশি। চোর বলুন আর ডাকাতই বলুন মনুষ্য হৃদয় হরণ করার সবচেয়ে আদি ও ভয়ানক অস্ত্রটির নাম বাঁশি। প্রায় ৪৩ হাজার বছর আগের বাঁশিটি পাওয়া গেছে জার্মানিতে। এই অর্থে বাঁশিকে মানুষের তৈরি প্রাচীনতম সংগীতযন্ত্র বলা যায়।

কথা সামান্যই-লেখকের বিড়ম্বনা by ফজলুল আলম

শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় সব দেশেই লেখা প্রকাশ করার সুবিধা সব লেখক পান না। এই সুবিধা না পাওয়া লেখকরা অনেক সময়ই বই প্রকাশক না পেলে নিজেরা প্রকাশক হন অথবা প্রকাশককে অর্থ দিয়ে নিজেদের বই ছাপানোর উদ্যোগ নেন। এই লেখকগোষ্ঠীর মধ্যে অনেক প্রতিভাবান লেখক যেমন আছেন, তেমনি অলেখকও আছেন।

কল্পকথার গল্প-এক জোড়া গল্প ও দুই জোড়া প্রশ্ন by আলী হাবিব

সম্প্রতি কাগজে একটি সচিত্র প্রতিবেদন বেরিয়েছে। ঘটনাটি যশোরের। যশোর সদর থানার সদ্য প্রত্যাহার করে নেওয়া ওসি এক সাংবাদিকের গলা টিপে ধরেছেন। সংবাদ পড়ে যেটা জানা গেল, খবর হিসেবে সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। ওই ওসি সাহেব গলা টিপে ধরতে অভ্যস্ত। এর আগেও এই কর্মটি তিনি করেছেন।

কালান্তরের কড়চা-ভারতের হবু রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সম্পর্কে আরো কিছু কথা by আবদুল গাফ্‌ফার চৌধুরী

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে (১৯ জুলাই) পশ্চিমবঙ্গের বাঙালি প্রণব মুখার্জির জয়লাভ প্রায় নিশ্চিত জেনে ঢাকার একটি দৈনিকে (কালের কণ্ঠে নয়) আমি নিজের কলামে একটু আলোচনা করেছি। তাতে প্রণববাবু সম্পর্কে কিছু অপ্রিয় সত্যও তুলে ধরেছি। ভারত আমাদের নিকট ও বৃহৎ প্রতিবেশী।

আউটসোর্সিংয়ে প্রতারণায় জড়িত ৫২ ওয়েবসাইট চিহ্নিত করেছে বাকস by ইমদাদুল হক

দেশে আউটসোর্সিং ও অনলাইন আয়ের নামে প্রতারণা করছে এমন ৫২টি প্রতিষ্ঠানকে চিহ্ণিত করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। একইসাথে এ ক্ষেত্রে নির্ভরযোগ্য সাতটি প্রতিষ্ঠানের তালিকা সরবরাহ করেছে তথ্য-প্রযুক্তির বিকাশে প্রতিনিধিত্বকারী এই সংগঠনটি।