Saturday, November 14, 2026
‘উইকেড: ফর গুড’ শুধু ছোটদের নয় by কাউসার খান
এই ছবি দেখার ব্যাপারে কয়েক দিন ধরেই মেয়ের আবদার চলছিল। সময় আর টিকিট—দুটোর সমন্বয় হচ্ছিল না। অবশেষে শনিবার সন্ধ্যায় সেই অপেক্ষার ইতি হলো। স্ত্রী আর দুই সন্তান—জারা ও জোহানকে নিয়ে সিনেমা হলে ঢোকার সময় টের পেলাম, আমরা শুধু একটি ছবি দেখতে যাচ্ছি না; বরং পরিবার নিয়ে ভাগ করে নেওয়ার মতো একটি অভিজ্ঞতার দিকে এগোচ্ছি। আলোঝলমলে লবি, চারপাশে ভেসে বেড়ানো পরিচিত মিউজিক্যাল সুর, আর শিশুদের চোখে খাঁটি উচ্ছ্বাস—সব মিলিয়ে ছবির শুরু হওয়ার অনেক আগেই তৈরি হয়ে যায় আলাদা এক আবহ। মনে হচ্ছিল, পর্দায় গল্প শুরু হওয়ার আগেই আমরা তার ভেতরে ঢুকে পড়েছি।
ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল ‘উইকেড’ অবলম্বনে নির্মিত প্রথম সিনেমার সিকুয়েল ‘উইকেড: ফর গুড’। প্রথম ছবির সাফল্যের পর প্রত্যাশার চাপ ছিল স্বাভাবিকভাবেই প্রবল। পরিচালক জন এম চু এবার সেই চাপ সামলাতে গিয়ে রঙিন জাঁকজমকের পাশাপাশি গল্পের আবেগময় স্তরটিকে আরও গভীর করেছেন। আগের পর্বের দৃশ্যবৈভব আর উজ্জ্বলতার ঝলক এখানে কিছুটা সংযত হলেও সম্পর্ক, দ্বন্দ্ব আর বিশ্বাসঘাতকতার সূক্ষ্ম টানাপোড়েনে এই পর্বটি আলাদা মাত্রা পায়।
এই ছবির বড় শক্তি এখানেই—এটি একই সঙ্গে শিশু আর বড়দের জন্য দুই রকম অভিজ্ঞতা তৈরি করতে পারে। খেয়াল করলাম, জারা আর জোহান পুরো সময়টাই মগ্ন ছিল গান, নাচ আর জাদুকরি দৃশ্যগুলোতে। তাদের চোখে এটি ছিল উড়াল দেওয়া ডাইনি, ঝলমলে পোশাক আর রঙিন কল্পনার গল্প। কিন্তু বড়দের চোখে ধরা পড়ে ভিন্ন কিছু—চরিত্রগুলোর দ্বিধা, ক্ষমতার ব্যবহার, বন্ধুত্বের ভাঙন আর নৈতিক সিদ্ধান্তের ভার। একই গল্প, অথচ বয়সভেদে পাঠ বদলে যায়—এটাই ‘উইকেড: ফর গুড’-এর সবচেয়ে বড় অর্জন।
সিনেমা হলের ভেতরের রেশ যেমন গভীর, তেমনি হলের বাইরেও ছবিটির ছাপ স্পষ্ট। ইডি স্কয়ার ছাড়াও সিডনির নানা শপিং সেন্টার আর ডিপার্টমেন্ট স্টোরে চোখে পড়ে সিনেমার থিমে সাজানো পণ্য। কেমিস্ট ওয়্যারহাউসে সিনেমা–অনুপ্রাণিত মোড়কে সুগন্ধি, কোথাও ম্যাজেন্টা আর সবুজ রঙে মোড়া মিষ্টান্ন, কফি শপের কাচে পোস্টার, শপিং মলের ব্যানার—এমনকি শিশুদের স্কুলের সামনেও ‘উইকেড: ফর গুড’-এর প্রচারণা। মনে হয়, পুরো সিডনি শহরই যেন এই সিনেমার রঙে রঙিন।
বিশ্বব্যাপী এই উন্মাদনার প্রতিফলন আরও স্পষ্ট। ইউনিভার্সাল পিকচার্সের প্রায় ১৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি মুক্তির পর এ পর্যন্ত বিশ্বজুড়ে ৭০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। শুধু উত্তর আমেরিকাতেই ২১ নভেম্বর ৪ হাজার ১১৫টি প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনে ছবিটির আয় দাঁড়ায় প্রায় ৬৮ দশমিক ৬ মিলিয়ন ডলার—যা ইউনিভার্সালের ইতিহাসে অন্যতম সেরা ওপেনিং।
সমালোচকদের দৃষ্টিতে এই পর্বটি আগেরটির তুলনায় বেশি পরিণত। চরিত্রগুলোর নৈতিক জটিলতা, ক্ষমতার ভার আর বন্ধুত্বের মূল্য এখানে নতুনভাবে ধরা দেয়। যদিও কেউ কেউ একে ‘ভালো’ ছবির গণ্ডিতে সীমাবদ্ধ রেখেছেন, হলভর্তি দর্শকের প্রতিক্রিয়া বলছে ভিন্ন কিছু। শিশুদের হাততালি আর বড়দের নীরব মনোযোগ বুঝিয়ে দেয়, ছবিটি আবেগের জায়গায় ঠিকই কাজ করছে।
অভিনয়ের ক্ষেত্রে ছবির প্রাণ দুই প্রধান চরিত্র। এলফাবা চরিত্রে সিনথিয়া এরিভো তাঁর শক্তিশালী কণ্ঠ আর সংবেদনশীল অভিনয়ে গল্পের আবেগময় ভার একাই টেনে নিয়ে যান। অন্যদিকে গ্লিন্ডা চরিত্রে আরিয়ানা গ্রান্ডে পপ তারকার পরিচিত ছাঁচ ভেঙে মজাদার, আবার একই সঙ্গে দ্বিধাগ্রস্ত ও মানবিক এক চরিত্র উপহার দেন। তাঁর উপস্থিতি ছবিটাকে আরও প্রাণবন্ত ও গ্রহণযোগ্য করে তোলে।
‘উইকেড: ফর গুড’ মনে করিয়ে দেয়, রূপকথা কেবল শিশুদের জন্য নয়। ভালো–মন্দের সীমারেখা, বন্ধুত্বের টানাপোড়েন, নিজের সিদ্ধান্তের দায় আর নিজেকে চেনার লড়াই—এসব বিষয় সিনেমাটিকে করে তোলে আরও অর্থবহ ও বহুমাত্রিক।
হল ছাড়ার সময় শিশুদের উচ্ছ্বাস আর বড়দের আলাপ শুনে বোঝা যায়, সুর আর গল্পে মোড়া এই সন্ধ্যাটা অনেক দিন মনে থাকবে। এমনকি ছবি দেখার দুই দিন পর স্কুল থেকে ফিরেই মেয়ের নতুন আবদার—আবার ছবিটা দেখতে হবে! তখন বুঝলাম, এই সিনেমার আসল সাফল্য শুধু বক্স অফিসের অঙ্কে নয় উইকেড: ফর গুড; বরং এমন ছোট ছোট মুহূর্তে—যেখানে গল্প শেষ হয়ে গেলেও তার রেশ থেকে যায়, দিনের পর দিন, পরিবার আর স্মৃতির ভেতর।
![]() |
| ‘উইকেড : ফর গুড’–এর দৃশ্য। আইএমডিবি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2585)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
