Sunday, September 2, 2012

ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে ন্যাম সম্মেলন শেষ- বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান

ইরানের রাজধানী তেহরানে জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৬তম শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে চূড়ান্ত ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে শুক্রবার এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
১৬তম সম্মেলনের চেয়ারম্যান ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে চূড়ান্ত

‘ডাকিনী’ বিধবাদের নির্বাসিত জীবন

ডাকিনীবিদ্যা চর্চার অভিযোগ এনে নির্দোষ মানুষকে নির্যাতনের বিষয়টি ইতিহাসে অনেক পুরোনো। ঘানার বিধবা নারীদের অনেকে এ রকম নির্যাতনের শিকার হচ্ছেন এখনো। তাঁদের ‘ডাইনি’ আখ্যা দিয়ে সমাজচ্যুত করা হচ্ছে। দেশটির জনবিচ্ছিন্ন বিভিন্ন এলাকায় তাঁদের জন্য গড়ে উঠেছে নির্বাসিত ‘ডাকিনী’ বিধবাদের ছয়টি আশ্রয়কেন্দ্র (ক্যাম্প)।

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ভাইরাস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়ে হাজার হাজার লোক একটি প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এরই মধ্যে ওই ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আরও চারজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিশ্লেষণ- কূটনৈতিক বিজয় হলো ইরানের?

সফলভাবে ১২০ জাতির জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলন অনুষ্ঠান করে ইরান পশ্চিমাদের একঘরে করে রাখার প্রচেষ্টার বিরুদ্ধে এক ধাপ এগিয়েছে। যদিও সম্মেলন চলাকালে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে এ সাফল্য ম্লান করার চেষ্টা চলেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

১৩ স্বাস্থ্য কমপ্লেক্সের ১১টির এক্স-রে যন্ত্র অকেজো by সাইফুল হক মোল্লা

কিশোরগঞ্জের ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ১১টির এক্স-রে যন্ত্র দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। আর একটি স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এক্স-রে যন্ত্র বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে ২০০৫ সাল থেকে। এতে প্রতিদিন অসংখ্য রোগী দুর্ভোগ পোহাচ্ছেন।

লাকসামে প্রাথমিক বিদ্যালয়ে এবার প্রশ্নপত্র ছাড়া পরীক্ষা!

লাকসাম উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ছুটির দিনেও পরীক্ষা’ নেওয়ার পর এবার শিক্ষার্থীদের প্রশ্নপত্র না দিয়ে ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা নেওয়া হয়েছে। বিদ্যালয়গুলো হলো কৃষ্ণপুর, দৌলতগঞ্জ, মোহামঞ্চদপুর, নুরপুর, ফুলগাঁও, গাজিমুড়া, নশরতপুুর, নরপাটি ও ইছাপুরা কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিয়ের নয় দিন পর প্রবাসীর ওপর হামলা, পরে মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের বাসন্ডা গ্রামের বাহরাইনপ্রবাসী আবুল বশরের (২৭) ওপর গত শুক্রবার দিবাগত রাতে সন্ত্রাসী হামলা হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে গতকাল শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট আবুল বশরের সঙ্গে নাঙ্গলকোট পৌর এলাকার বাতুপাড়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে তিনটি শোভাযাত্রা- ইলিয়াসকে ফিরিয়ে আনার শপথ

সিলেটে গতকাল শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রায় পাঁচ মাস ধরে ‘নিখোঁজ’ বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে ‘ফিরিয়ে আনার শপথ’ নেওয়া হয়। জেলা বিএনপি ও নগর বিএনপির উদ্যোগে তিন ভাগে অনুষ্ঠিত ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত মুখর ছিল সিলেট নগর।

কুকুর লেলিয়ে হিমাদ্রী হত্যা- জামিনে এসে সাক্ষীদের হুমকি!

ইংরেজি মাধ্যম ‘এ লেভেল’-এর শিক্ষার্থী হিমাদ্রী হত্যাকাণ্ডের আসামিরা জামিন নিয়ে মামলার সাক্ষীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে দুই সাক্ষীকে প্রকাশ্যে হুমকি দেন আসামি শাহ সেলিম ওরফে টিপু ও তাঁর ছেলে জুনায়েদ আহমেদ ওরফে রিয়াদ।

মেরিল-প্রথম আলো পুরস্কার- তারকাদের ভোট দিয়েই গাড়ি মোটরসাইকেলের মালিক

তারকাদের ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই মেরিল-প্রথম আলো তারকা জরিপে মতামত জানিয়ে ভোট দেওয়া। শুধু ভোট দিয়েই কেউ হলেন গাড়ির মালিক, কেউ মোটরসাইকেলের মালিক; আবার কেউ পেলেন ৩২ ইঞ্চি এলসিডি টেলিভিশন, ল্যাপটপ বা মোবাইল ফোনসেট।

‘তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনা বিএনপির জন্য চ্যালেঞ্জ’- বিএনপির প্রতিবার্ষিকী পালিত জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা

বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি ছাড়াও এর অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে

ন্যামের নেতৃত্বে ইরানের প্রতি প্রধানমন্ত্রীর সমর্থন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী তিন বছর জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) নেতৃত্বদানে ইরানের প্রতি ন্যাম জোটের এশিয়া-প্যাসিফিক গ্রুপের সদস্য দেশগুলোর দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। গত শুক্রবার রাতে তেহরানে ওআইসি কনভেনশন সেন্টারে ১৬তম ন্যাম শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষে ধন্যবাদ জানিয়ে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এই সমর্থন ব্যক্ত করেন। খবর বাসসের।

ভেজাল দুধ- রবীন্দ্রনাথ ও রাউতারার গোয়ালারা by সাইফুদ্দীন চৌধুরী

পূর্ববঙ্গে জোড়াসাঁকোর ঠাকুর জমিদারির ইউসুফশাহি পরগনা পাবনার সাজাদপুরে কবি-জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আসেন ১২৯৬ বঙ্গাব্দে। এখানকার জমিদারি এস্টেট ভাই গিরীন্দ্রনাথের ভাগে পড়লে, সাজাদপুরে তাঁর আসা-যাওয়া বন্ধ হয়ে যায়। সাজাদপুরের জমিদারিতে রবীন্দ্রনাথের অবস্থানকাল একেবারে কম নয়, প্রায় নয় বছর।

অচলাবস্থা- বুয়েটে চলমান আন্দোলনের যৌক্তিকতা by এম এম শহিদুল হাসান

বুয়েট শিক্ষক সমিতি যখন প্রশাসনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, তখন আন্দোলন থেকে আমি দূরে ছিলাম। হয়তো সমিতির কেউ ভিসি হতে চান বা কেউ প্রশাসন কর্তৃক ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তাঁরা সমিতিকে ব্যবহার করে ভিসিকে সরাতে চান।

চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ নিন- ‘কোথায় পড়ব, স্কুল নাই’

সরকার যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে, তখন কুড়িগ্রামের ৪০৭টি চরে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকা দুঃসংবাদই বলতে হবে। কুড়িগ্রামের মানুষ একসময় মঙ্গার কবলে বিপন্ন ছিল, এখন মঙ্গার প্রকোপ অনেকটা কমলেও শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে সেখানকার চরাঞ্চলের মানুষ।

ওষুধই যখন রোগের কারণ- গ্যাস-সংযোগে দুর্নীতি

নতুন গ্যাস-সংযোগে সরকারি নিষেধাজ্ঞা ও সিদ্ধান্তহীনতা বিরাট দুর্নীতির সুযোগ করে দিয়েছে। সরকার বন্ধ ঘোষণা করলেও গোপনে বিবিধ কৌশলে সংযোগ দেওয়া-নেওয়া চলছেই। দেওয়া হচ্ছে উৎকোচের বিনিময়ে, নিতে হচ্ছে অবৈধ পথে, গুনতে হচ্ছে বাড়তি টাকা।

স্মরণ- বড় কাকুর কথা by শাওন্তী হায়দার

কবি, নাট্যকার, প্রাবন্ধিক জিয়া হায়দার আমাদের বড় কাকু। আজ থেকে চার বছর আগে তিনি এই দিনে চলে গেছেন বহু দূরে, না-ফেরার দেশে (২ সেপ্টেম্বর ২০০৮)। বড় কাকু আমাদের পরিবারের মহীরুহ। তাঁর ছায়ায় সবাই বড় হয়েছেন। তিনি ছিলেন এই পরিবারটির কর্তা।

ঢাকার বুকে নিলের এক দিন by এফ আর সরকার

১৯৬৯ সালের অক্টোবর মাস। আমি তখন পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করি আর অডিট ইনসপেকশনের জন্য বরিশালে অবস্থানরত। সেখানে থাকতাম সাগরদীর একটি গেস্ট হাউসে। একদিন খবরের কাগজ খুলে একটি খবর দেখে আমার চোখ উল্টো গেল।

সর্বশেষ সাক্ষাৎকার- ‘মটরদানা আকৃতির পৃথিবী’ by নিল আর্মস্ট্রং

চন্দ্রপৃষ্ঠের ঢালগুলো ছিল খাড়া প্রকৃতির, আবার ঢালুও। শিলাগুলোর আকার ছিল বড় ধরনের—একেকটা মোটরযানের মতো দেখতে। আসলে আমরা যেখানে নামতে চেয়েছিলাম, সেখানে অটোপাইলট পদ্ধতির জন্য অবতরণ করতে পারিনি। অটোপাইলট আমাদের ধীরে ধীরে বিশাল এক জ্বালামুখের দিকে নিয়ে যাচ্ছিল।

মহাসড়কে চালকদের সতর্ক করতে...

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে গত বুধবার সতর্কতামূলক নির্দেশনা ফলক স্থাপন শুরু করছে ফেনী জেলা পুলিশ। যানবাহনের চালকদের সতর্ক করতে এবং দুর্ঘটনার হার কমাতে এই ধরনের উদ্যোগ সুফল বয়ে আনবে বলে উদ্যোক্তারা মনে করছেন।

হোল্ডিং নম্বরে জালিয়াতির মাধ্যমে বাড়ি দখলের চেষ্টা!

নগরের দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ৬২/সি হোল্ডিং নম্বরের একটি বাড়ির মালিকানা নিয়ে দেড় বছর ধরে বিরোধ চলছে। এই বাড়ির বর্তমান বাসিন্দা কুয়েত প্রবাসী মো. ফিরোজ অভিযোগ করেন বাড়িটি দেড় বছর আগে তিনি কিনে নেন। কিন্তু প্রতিবেশী এক ব্যক্তি বাড়ির হোল্ডিং নম্বর নিজের নামে লিপিবদ্ধ করিয়ে দখলের চেষ্টা চালাচ্ছেন।

‘আমরা কোন দেশের মানুষ!’ by আব্দুল কুদ্দুস

চোখের কোণে একরাশ হতাশা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা। পাঁচ মাসের বেশি সময় ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন রোহিঙ্গা নারী মবিয়া খাতুন (৪৮)। আলাপের শুরুতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যেন নিজেকেই শুনিয়ে বলেন ‘আমরা কোন দেশের মানুষ?’

বন্দরের এনসিটি ইস্যু- মহিউদ্দিন-লতিফ বাগ্যুদ্ধ by একরামুল হক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইস্যুতে আওয়ামী লীগের দুই নেতার মধ্যে চলছে বাগ্যুদ্ধ। নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এনসিটি টার্মিনালের দরপত্রের অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন।

বেতারের অবস্থা বেতাল

চট্টগ্রাম বেতারে দীর্ঘদিন ধরেই যন্ত্রপাতি, যানবাহন ও লোকবলের সংকট চলছে। বাজেট-স্বল্পতার কারণে অনুষ্ঠান, বার্তা ও প্রকৌশল বিভাগের প্রয়োজনীয় চাহিদা মেটানো যাচ্ছে না। পাশাপাশি প্রচারক্ষমতা ও মানোন্নয়নের অভাবে মুখ থুবড়ে পড়ছে ঐতিহ্যবাহী গণমাধ্যমটি।

কোন দলিল কত টাকার স্ট্যাম্পে by আকরামুল ইসলাম

আমাদের দৈনন্দিন জীবনে নানা বিষয়ে নানা দলিল সম্পাদন করতে হয়। দলিলের বিষয়ের ওপর নির্ভর করে স্ট্যাম্পের মূল্যমান বিভিন্ন রকম হয়ে থাকে। ২০১২-১৩ অর্থবছরের বাজেট অনুযায়ী, গত ১ জুলাই থেকে দলিল সম্পাদনের জন্য স্ট্যাম্পের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

লন্ডন প্যারালিম্পিক- বুলবুল হোসেনের দিকে তাকিয়ে বাংলাদেশ!

লন্ডন প্যারালিম্পিকে নেই বাংলাদেশ। তবে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের বুলবুল হোসেন। লন্ডন থেকে লিখেছেন উজ্জ্বল দাশ ক্রীড়া ইতিহাসে তৃতীয়বারের মতো অলিম্পিকের সফল আয়োজক শহর লন্ডন। জমকালো অলিম্পিক উৎসবের রেশ কাটার আগেই গত বুধবার আবার শুরু হয়ে গেছে উৎসব।

শূন্য হাতের প্রার্থনা by সানাউল হক খান

বুকপকেটে ভাঁজ করে রেখেছিলাম তালিকাটি। বেশ কদিন আগেই। আনন্দ-বেদনার ওই তালিকাটি আমার এক ঝলক দীর্ঘশ্বাসের। পদক তালিকা। অলিম্পিক শেষে, অর্থাৎ লন্ডন অলিম্পিক-উত্তর অফিশিয়াল ওয়েবসাইট প্রদত্ত তালিকা: সেখানে অংশগ্রহণ করা দুই শতাধিক দেশের মধ্যে সাকল্যে ৮৪টি দেশের নাম লিপিবদ্ধ, যারা শূন্য হাতে ফেরেনি।

ভর্তি পরীক্ষা প্রস্তুতি নেবেন যেভাবে by ইমাদুল হক প্রিন্স

নিজের মেধা, আগ্রহ, পূর্ববর্তী রেজাল্ট ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে বিষয় নির্বাচন করা উচিত। আর দেরি না করে আজই শুরু করুন বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে প্রস্তুতি। বাংলাদেশে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানবিক, কৃষি, চিকিৎসা, প্রকৌশল-প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য উচ্চতর ডিগ্রী এবং কয়েকটি পাবলিক মেডিক্যাল

লক্ষ্য যখন ঢাকা বিশ্ববিদ্যালয় by আসিফ ত্বাসীন

শুরু হয়েছে স্নাতক প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া। অধিকাংশ বিশ্ববিদ্যালয় ২০১২-১৩ সেশনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিতরণ শুরু করেছে। এবছর সর্বপ্রথম ভর্তি প্রক্রিয়া শুরু করেছে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৭ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে ধরা হচ্ছে।

মূলধনী যন্ত্রপাতির আমদানি কমছে

বাংলাদেশে শিল্প স্থাপনের যন্ত্রপাতির আমদানি কমে যাচ্ছে। বিগত তিন মাসে শিল্প স্থাপনের যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলার আশ্চর্যজনকভাবে কম গেছে প্রায় ২৫ দশমিক ৮২ শতাংশ। অথচ গত বছর এই সময়ে মূলধনী যন্ত্রপাতির ওপর এলসি খোলার পরিমাণ বেড়েছিল ৬০ দশমিক ৩৯ শতাংশ।

আইন আলোচনা : অগ্রক্রয়ের অধিকার প্রসঙ্গে by এ্যাডভোকেট মোহাম্মদ খলিলুর রহমান

অগ্রক্রয়ের অধিকার কি সে সম্পর্কে আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত প্রায় মানুষই কম বেশি ধারণা রাখেন। অগ্রক্রয়ের অধিকারকে ইংরেজীতে ‘প্রিয়েমশান’ বলে, যার আরবি পরিভাষা হচ্ছে ‘হকশূফা’। অংশীদার ও প্রতিবেশীর কিংবা একই দাগ খতিয়ানের জমি খরিদের অগ্রাধিকার কে শূফার দাবি বলে।

বিশ্ব অর্থনীতি চলে যাচ্ছে চীনের নিয়ন্ত্রণে

গত এক দশকে বিশ্ব অর্থনীতির চেহারা অনেকটাই বদলে গেছে। বিশ্ববাজারে যেমন একদিকে চীনের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে অন্যদিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিও টপকে গেছে ইউরোপ আমেরিকার মতো সমৃদ্ধ দেশগুলোকে। চীন বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশ।

বিদ্যুতের দাম আবার বাড়ল

দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, সরকার ১ সেপ্টেম্বর থেকে কার্যকর সাপেক্ষে পাইকারি ও সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই বৃদ্ধি পাইকারি পর্যায়ে ৩০ থেকে ৩৫ শতাংশ এবং সাধারণ গ্রাহক পর্যায়ে ২৫ থেকে ৩০ শতাংশ হবে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্র জানিয়েছে।

মেডিক্যাল কলেজে ভর্তি

দেশের মেডিক্যাল কলেজসমূহে ভর্তির প্রক্রিয়া নিয়ে মতবিরোধের অবসান এখনও হয়নি; বরং এ নিয়ে জটিলতা বৃদ্ধি পেয়েছে। ইতোপূর্বে প্রস্তাব করা হয়েছিল, এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল মূল্যায়নের মাধ্যমে মেডিক্যাল কলেজসমূহে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।

প্রবঞ্চনার উপাখ্যান by মিলু শামস

সুবোধ ঘোষ জানতেও পারলেন না গত শতকে মারা গিয়ে কি অসাধারণ গল্পের প্লট তিনি হারিয়েছেন। বেশি না টেনেটুনে নতুন শতকের অন্তত প্রথম দশক পর্যন্ত বাঁচতে পারলেও দেখতে পেতেন তাঁর ঠগিনী, অলীক, ঠগের ঘর বা কৌন্তেয়’র ঠগিদের হার মানিয়ে জন্ম নিয়েছে এক মেধাবী প্রজন্ম।

একুশ শতক- ডিজিটাল বাংলাদেশের মন্ত্রণালয় এভাবে চলতে পারে না by মোস্তাফা জব্বার

অবশেষে এটি নিশ্চিত হওয়া গেছে যে, সৈয়দ আবুল হোসেন সরকারের নবগঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী নন। পদত্যাগের ৩০ দিন পর তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং আমরা এখন অপেক্ষা করছি কার হাতে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টির দায়িত্ব দেয়া হয় সেটি দেখার জন্য।

জীবন কথন- প্রশ্ন যত প্রভুর কাছে by রণজিৎ বিশ্বাস

: বিধাতা কিসের নাম?: একটি বিশ্বাসের নাম। বিধাতা নামের অস্তিত্ব সব সময় অদৃশ্য। তবে, বিশ্বাসীদের কাছে অতি বিশ্বাস্য।: যারা সাকার উপাসনা করে, তাদের বেলায়?: তাদের বেলাও অদৃশ্য। আপনি জিজ্ঞেস করে দেখবেন, তারাও কোনদিন বিধাতাকে দেখেনি। আমি আবারও বলি এবং বার বার বলি নৈষ্ঠিক মানুষের একটি গভীর বিশ্বাসের নাম

ড. ইউনূসকেই প্রমাণ করতে হবে ... by মুহম্মদ শফিকুর রহমান

প্রফেসর ড. মুহম্মদ ইউনূস যেদিন নোবেল শান্তি পুরস্কার পেলেন সেদিন উল্লসিত হননি কিংবা তাঁকে প্রকাশ্যে বা মনে মনে অভিনন্দন জানাননি এমন মানুষ বাংলাদেশে কেউ ছিলেন না। কিন্তু বিধির কি অমোঘ বিধান নোবেল বিজয়ী বীর অসলো (সুইডেন) থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পরপরই মানুষকে হতাশায় নিমজ্জিত করতে শুরু করেন।

আলবদর ১৯৭১ by মুনতাসীর মামুন

পূর্ব প্রকাশের পর) ৯. আলবদরদের পলায়ন নিরস্ত্রদের ওপর যত বীরত্বই দেখাক না কেন, ১৬ ডিসেম্বর আলবদররা পালাতে লাগল মুক্তিযোদ্ধাদের ভয়ে। তাদের প্রধান লক্ষ্য ছিল সীমান্ত অতিক্রম। আলবদরদের কিছু টেকনাফ হয়ে বার্মায়। কিছু পশ্চিমবঙ্গ আর কিছু নেপালে পালাল। সেখান থেকে পাকিস্তানে।

কথা ও গানে ওস্তাদ মোমতাজ আলী খান স্মরণ- সংস্কৃতি সংবাদ

বাংলা লোকসঙ্গীতের প্রাণপুরুষ ওস্তাদ মোমতাজ আলী খান। এদেশের লোকসঙ্গীতের চর্চা ও প্রসারে নিরন্তর কাজ করেছেন এই গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। ৩১ আগস্ট ছিলমরমিএইশিল্পীরবাইশতমপ্রয়াণবার্ষিকীশউপমহাদেশের প্রখ্যাত এই লোকসঙ্গীত শিল্পীকে শনিবার গান ও কথামালায় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে শুদ্ধ লোকসঙ্গীতের

উত্তরখানে স্ত্রীকে খুন করে ছেলেকে নিয়ে স্বামীর পলায়ন- খিলক্ষেতে গৃহবধূূর আত্মহত্যা

রাজধানীর উত্তরখানে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পাষ- স্বামী। নিহতের নাম খাদিজা খাতুন (২৫)। ঘটনার পর পাষ- স্বামী মইজউদ্দীন তার পাঁচ বছরের সন্তান রিপনকে নিয়ে পালিয়েছে। পুলিশ জানিয়েছে, স্বামীর পরকীয়ার জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে।

মাটি খুঁড়েই ১৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান!- বাস্তবায়নের মেয়াদ শেষ, কাজ হয়নি এক ভাগও ॥ ঝুঁকিতে ফরিদপুর শহর রক্ষা বাঁধ by রাজন ভট্টাচার্য ও অভিজিৎ রায়

সড়ক উন্নয়ন কাজ শেষ হয়নি। অথচ চার-পাঁচ ভাগের এক ভাগ কাজ শেষ হওয়ার আগেই ১৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। মাত্র দু’মাসে সড়কের সামান্য মাটির কাজ করে হাতিয়ে নেয়া হয়েছে এই পরিমাণ অর্থ। প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে কাজ। কিন্তু এ নিয়ে কারও কোন মাথা ব্যথা নেই।

নানান কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে শনিবার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সকালে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

চিকিৎসক নিতাইয়ের প্রধান খুনী মিন্টু গ্রেফতার- সাত দিনের রিমান্ডে

চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যাকান্ডে জড়িত প্রধান খুনী মিন্টুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ডা. নিতাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে ৬ জন গ্রেফতার হলো। সদ্য গ্রেফতারকৃত মিন্টু হত্যাকাণ্ডের সঙ্গে ডা. নিতাইয়ের গাড়িচালক জড়িত বলে দাবি করেছে।

একবারের জন্যও শহীদ মিনারে যাননি ড. ইউনূস- নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে বক্তারা

জাতিসংঘের রাজধানী হিসেবে পরিচিত নিউইয়র্ক সিটির সকল বরোতে আওয়ামী লীগের ঘাঁটি মজবুত করার সংকল্পে ৩১ আগস্ট রাতে (বাংলাদেশ সময় শনিবার সকাল) ম্যানহাটানে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ‘আজ পর্যন্ত একদিনও ড. মুহম্মদ ইউনূসকে জাতীয় স্মৃতিসৌধে কিংবা শহীদ মিনারে দেখা যায়নি।

ভারতের ১৫, বাংলাদেশের ৮ ছবি বর্ণাঢ্য আয়োজন- বাংলাদেশ-ভারত চলচ্চিত্র উৎসব by মোরসালিন মিজান

যথেষ্ট পরিপাটি আর বর্ণাঢ্য আয়োজন। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন তো বটেই, বহিরাঙ্গন সাজানো হয়েছে দৃষ্টি নন্দন করে। প্রবেশ পথে বিয়ে বাড়ির গেটের মতো গেট। সবমিলিয়ে বুঝতে একদম অসুবিধা হয় নাÑ উৎসব চলছে। বাছাই করা ২৩টি চলচ্চিত্র। ভারতের ১৫টি। ৮টি বাংলাদেশের।

রাজশাহী আওয়ামী লীগ-ভেঙে দেওয়া হলো চার উপজেলা ও তিন পৌর কমিটি

রাজশাহীতে আওয়ামী লীগের চার উপজেলা ও তিন পৌরসভা শাখা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয় তিনজন সংসদ সদস্যের বিরুদ্ধে দলের স্থানীয় নেতাদের করা কোন্দল ও ভাঙন সৃষ্টি অভিযোগ শোনার পর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এই ব্যবস্থা নেন।

ট্রেনের কর্মচারীকে চড় ওবায়দুল কাদেরের-তিনজনকে বদলির নির্দেশ

যাত্রীদের অভিযোগ শুনে ক্ষুব্ধ রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের একটি ট্রেনের এক কর্মচারীকে চড় মেরেছেন। গতকাল শনিবার সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে মহানন্দা নামের একটি এক্সপ্রেস ট্রেনের কর্মচারীকে এই শাস্তি দেন তিনি।

হজযাত্রায় অনিশ্চয়তা-থার্ড ক্যারিয়ার নেই, পর্যাপ্ত স্লট মেলেনি

উড়োজাহাজ সংকট না থাকা সত্ত্বেও বিমান ও সাউদিয়া গত বছর প্রায় ১১ হাজার হজযাত্রী পরিবহন করতে পারেনি। তবে থার্ড ক্যারিয়ার (তৃতীয় বিমান সংস্থা) উন্মুক্ত থাকায় গতবার ওই হজযাত্রীদের জেদ্দায় পৌঁছাতে সমস্যা হয়নি। এবার থার্ড ক্যারিয়ার রাখা হয়নি।

সিলিকোসিস ঝুঁকিতে আরো বহু শ্রমিক by তৌফিক মারুফ

শুধু বুড়িমারী সীমান্তে নয়, মরণব্যাধি সিলিকোসিস রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথর কারখানার শ্রমিকদের মধ্যে থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মোজাইক, সিরামিক, টাইলস, সাদা সিমেন্ট নিয়ে কাজ করা কারখানা শ্রমিক, নির্মাণ শ্রমিক ও শিল-পাটা শ্রমিক, এমনকি সিলিকন ডাই-অক্সাইড উপাদাননির্ভর ওষুধ কারখানা ও প্রসাধন কারখানার শ্রমিকরা এই রোগের ঝুঁকির মধ্যে আছে।

ডা. নিতাইয়ের মূল ঘাতক গ্রেপ্তার, চালকও জড়িত

রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নারায়ণ চন্দ্র নিতাই হত্যাকাণ্ডের মূল হোতা মাসুম ওরফে মিন্টুকে (৩০) গত শুক্রবার রাতে সিলেট থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার বিকেলে মিন্টুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ দপ্তরে সংবাদ সম্মেলনে হাজির করা হয়।

ধানমণ্ডির ৩৪১ ভবন খাতায় আবাসিক, বাস্তবে বাণিজ্যিক by অমিতোষ পাল

রাজধানীর বনেদি আবাসিক এলাকার ১১ নম্বর রোডের ২০ নম্বর বাড়ি। ধানমণ্ডি ৩২ নম্বর হিসেবে সুপরিচিত ঐতিহাসিক বঙ্গবন্ধুর বাড়ির পশ্চিমে কয়েকটি ভবনের পরেই বাড়িটির অবস্থান। বাড়িজুড়ে নানা বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড। নিচতলায় গলপিয়া বার্গার নামের একটি ফাস্টফুডের দোকান।

মেডিক্যালে ভর্তি জটিলতা-শিক্ষার্থীদের আজ বৈঠকে ডেকেছেন স্বাস্থ্যমন্ত্রী

মেডিক্যালে ভর্তীচ্ছু আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আশার আলো দেখালেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। তিনি আজ রবিবার সকাল ১০টায় মন্ত্রণালয়ে মেডিক্যালে ভর্তীচ্ছু শিক্ষার্থীদের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছেন। গতকাল সন্ধ্যায় মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

এবার বুয়েট শিক্ষার্থীরাও আন্দোলনে-ভিসির বাড়ি ঘেরাও

সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয় যখন আগামী শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়া নিয়ে ব্যস্ত তখন উপাচার্য ও উপ-উপাচার্যের বিদায়ের দাবিতে ফের অস্থির হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সর্বশেষ খবর অনুযায়ী, উপাচার্য ও উপ-উপাচার্যকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ রবিবার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা।

টাকা উদ্ধারই প্রথম কাজ

কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সন্দেহভাজন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে। হলমার্ক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককেও ইতিমধ্যে তলব করেছে দুদক।

সোনালী ব্যাংকে নজিরবিহীন কেলেঙ্কারি-দায় পর্ষদের, পুনর্গঠন দাবি

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়ার অন্যতম প্রধান শর্ত ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বেসরকারীকরণ করা। এ দুটি সংস্থা থেকে ক্রমাগত চাপ থাকলেও সরকারি মালিকানার তিনটি ব্যাংককে কম্পানি (করপোরেটাইজ) করার ক্ষেত্রে রাজনৈতিক সরকারগুলোর দ্বিধা ছিল। সে কাজটি করল বিগত তত্ত্বাবধায়ক সরকার।

শুধু নারীদের জন্য শহর হবে সৌদি আরবে

শুধু নারীদের জন্য একটি শহর গড়ার পরিকল্পনা করছে সৌদি আরব। কাজ করতে আগ্রহী_নারীদের জন্য সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। দেশের উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে এ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। অবশ্য এখনো সৌদি নারীদের কাজ করতে কোনো বাধা নেই।

নিরাপত্তা পরিষদে জাতিসংঘের প্রতিবেদন-অর্থাভাবে কলেরা মোকাবিলায় ব্যর্থ হচ্ছে হাইতি

কলেরার সঙ্গে পেরে উঠছে না হাইতি। প্রয়োজনীয় তহবিলের অভাবে সাহায্য সংস্থাগুলো তাদের কর্মকাণ্ড গুটিয়ে নিচ্ছে। জাতিসংঘ গত শুক্রবার সতর্কতা উচ্চারণ করে এ তথ্য জানায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করা এক প্রতিবেদনে এসব কথা বলেন মহাসচিব বান কি মুন।

অনশনরত ফিলিস্তিনি বন্দিদের নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

ইসরায়েলের কারাগারে অনশনরত দুই ফিলিস্তিনি বন্দির শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থাটি গত শুক্রবার জানায়, তাঁদের অবস্থা আশঙ্কাজনক। সংস্থাটি জানিয়েছে, হাসান সাফদি ও সামির আল বার্ক নামের ওই দুই বন্দির শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে।

আফগানিস্তানে ন্যাটো ঘাঁটিতে আত্মঘাতি হামলায় নিহত ১২

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ওয়ারদাক প্রদেশের সাইয়েদ আবদ জেলায় গতকাল শনিবার ন্যাটোর ঘাঁটি জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন সাধারণ নাগরিক ও চার আফগান পুলিশ রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে।

প্রাণঘাতী হান্টাভাইরাস-যুক্তরাষ্ট্রে ১০ হাজার মানুষ সংক্রমণের ঝুঁকিতে

ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের প্রায় ১০ হাজার দর্শনার্থী একটি প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। পার্ক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে। ফুসফুস আক্রমণকারী হান্টাভাইরাসের কারণে দুই ব্যক্তির মৃত্যুর পর গত শুক্রবার তারা এই সতর্কতা উচ্চারণ করে।

বাংলাদেশ-ইরান জেইসি বৈঠক মার্চে ঢাকায়

আগামী মার্চে বাংলাদেশ-ইরান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে এবং ব্যবসার আরও নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা প্রকাশ করছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল ব্যতিক্রমী, মডেল বিবেচিত হবে- আইনে মানবিক দিক রয়েছে by বিকাশ দত্ত

পৃথিবীর বিভিন্ন দেশে যে সব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেখানে বিচারের আগে আসামিদের ৬ থেকে প্রায় ১০ বছর পর্যন্ত আটক রাখা হয়েছে। সেদিক থেকে বাংলাদেশে যে মানবতাবিরোধীদের বিচার হচ্ছে তা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম।

মেডিক্যালে ভর্তিতে আগের পদ্ধতিতে ফেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ফিরে যাওয়ার ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। তবে আদালতে এ বিষয়ে দায়েরকৃত রিট তুলে নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সরাসরি আলোচনার দরকার রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আজ চিঠি দেবে কেন্দ্রীয় ব্যাংক ও মন্ত্রণালয়কে- অভিযুক্ত কর্মকর্তাদের সাসপেন্ডের বিষয়টি অবহিত করা হবে

হলমার্ক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আজ রবিবার বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অবহিত করবে। জানা গেছে, ওই চিঠিতে সম্ভাব্য দোষী কর্মকর্তাদের নাম, পদবী এবং বর্তমান কর্মস্থল, দায়িত্বে গাফিলতি ও সম্পৃক্ততার কথা উল্লেখ করে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করা হবে।

বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে চলতি সপ্তাহে সমঝোতা!

চলতি সপ্তাহে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের সমঝোতার সম্ভাবনা রয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ কয়েক মাসে চলতে থাকা টানাপোড়েনের সমাপ্তি হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে চার দিনের ইরান সফর শেষে শনিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হারিয়ে যাচ্ছে ডাহুক দেখা মেলা ভার ঝোপঝাড়েও by শাহীন রহমান

দ্রুত অবলুপ্তির পথে হাঁটছে ডাহুক। এক সময় গৃহস্থের বাড়ির পাশে ছোটবড় জলাশয়ে হামেশাই দেখা যেত এই ডাহুকদের। কিন্তু গ্রামীণ জনপদ, ডোবায়-ঝোপঝাড়ে আগের মতো এখন আর ডাহুক পাখির দেখা মেলে না। অসল দুপুর আর রাতের নীরবতা ভেঙ্গে ডেকে ওঠে না।

লবণ সিন্ডিকেট অদ্ভুত এক তদন্ত রিপোর্ট!- ০ ৩ টাকার লবণ বিক্রি হয় ৩৫ টাকায়। অথচ রিপোর্টে কাউকে দায়ী করা হয়নি -০ সিন্ডিকেট ব্যবসায়ীদের নাম ছাড়াই রিপোর্ট জমা দেয়া হয়েছে by মিজান চৌধুরী

লবণ সিন্ডিকেট দোষীদের বাদ দিয়েই সরকারের তদন্ত রিপোর্ট তৈরি করা হলো! বৃহস্পতিবার কমিটি ওই রিপোর্ট বাণিজ্য সচিবের কাছে জমা দিয়েছে। কিন্তু তদন্ত রিপোর্টে কাউকে দোষী হিসাবে শনাক্ত করা হয়নি। যদিও তিন টাকা দরে আমদানিকৃত লবণ ৩৫ টাকায় বিক্রি করে বাজার অস্থির করে তোলে একটি চক্র।

শিক্ষার্থীদের নিয়ে প্রকাশ্যে মাঠে শিক্ষক সমিতি ॥ বুয়েটে আল্টিমেটাম- ০ ভিসি ও প্রোভিসির পদত্যাগ দাবি- ০ পদত্যাগ না করতে অটল ভিসি- ০ আন্দোলনে নতুন মোড়- ০ মৌলবাদীদের দাপট by বিভাষ বাড়ৈ

শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের রহস্যজনক নমনীয়তার সুযোগে খোদ উচ্চ আদালতের আদেশ অমান্য করেই সমমনা শিক্ষার্থীদের নিয়ে প্রকাশ্যে মাঠে নামলেন বুয়েট শিক্ষক সমিতির নেতারা। শিক্ষক সমিতির খোলস পাল্টে বিতর্কিত সেই নেতারাই ‘বুয়েট পরিবার’-এর ব্যানারে আদালতের নির্দেশ অমান্য করে দিনভর মিছিল এবং

নিন্দিত নরকে by রাজীব হাসান

অনেকের কাছেই যিনি ছিলেন বড় অনুপ্রেরণা, ডোপপাপে আজ তিনি সব হারিয়েছেন। সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংকে নিয়ে লিখেছেন রাজীব হাসান মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুজন আর্মস্ট্রংয়ের মৃত্যু সংবাদ ব্যথিত করল পুরো বিশ্বকে। শুধু নামেই নয়, এই দুই আমস্ট্রংয়ের কীর্তির মধ্যেও আছে মিল।

ইউএস ওপেন এবং ফেদেরার

২০০০ সালে ইউএস ওপেনে প্রথম আবির্ভাবে বিদায় নিয়েছিলেন তৃতীয় রাউন্ড থেকেই। পরের তিন আসরে এক ধাপ এগিয়ে চতুর্থ রাউন্ড পর্যন্ত। এর পরই শুরু ফেদেরার-রাজ। টানা পাঁচ বছর ফ্লাশিং মিডোয় বিজয়ীর হাসি রজার ফেদেরারের মুখে। ১৩তম ইউএস ওপেনে খেলতে নামার আগেই এখানে অনেক কীর্তির জনক সুইস গ্রেট।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৯৯ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ ইবনে ফজল বদিউজ্জামান, বীর প্রতীক আজমপুর রেলস্টেশনে শহীদ হন তিনি কুয়াশাচ্ছন্ন শীতের রাত। মাঝে মাঝে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। রাতে যুদ্ধবিরতির সময় পরিশ্রান্ত মুক্তিযোদ্ধারা বিশ্রাম নিচ্ছেন। কেউ আধা ঘুমে, কেউ জেগে।

রাজশাহীতে আ.লীগের বৈঠক- সাংসদের ছেলেকে দিয়ে টিআর-কাবিখা বণ্টনের অভিযোগ

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সভায় গতকাল শনিবার রাজশাহী-৩ আসনের সাংসদের বিরুদ্ধে নেতা-কর্মীদের বাদ দিয়ে নিজের ছেলে ও শ্যালককে দিয়ে টিআর, কাবিখা বণ্টন ও থানা প্রশাসনের কাজ দখলে নেওয়ার অভিযোগ করা হয়েছে। সভায় জেলার সাতটি মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

র‌্যাংকসটেল, ওয়ার্ল্ডটেল ও ন্যাশনাল ফোনকে আবার সেবা চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) -ব্যবসায় ফিরেছে তিন পিএসটিএন কোম্পানি

প্রায় দেড় বছর পর ব্যবসায় ফিরেছে পাবলিক সুইচ্ড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) সেবাদাতা তিনটি প্রতিষ্ঠান। র‌্যাংকসটেল, ওয়ার্ল্ডটেল ও ন্যাশনাল ফোনকে আবার সেবা চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এতিমদের স্বর্ণ এখনো মাপেননি চাচা by মিজানুর রহমান খান

এতিমদের সহায়সম্পদ নিকটজনদের দ্বারা নয়ছয় হওয়ার এটা এক অসামান্য গল্প। ১৮ সেপ্টেম্বর এ নিয়ে একটি আপিলের তারিখ আছে পটুয়াখালীর জেলা জজ আদালতে। এই আপিলটি ব্যতিক্রম। মূল রায়টিও ব্যতিক্রম। কারণ, এই রায় বাংলাদেশ সরকারকে আইনগত এবং সৌদি আরব সরকারকেও হয়তো তা অন্তত নৈতিকভাবে হলেও স্পর্শ করবে।

মেসির সামনে...

৭৩ গোল, ৮ হ্যাটট্রিক। গত মৌসুমের বার্সার এমন দুরন্ত ফর্মের প্লে-মেকার লিওনেল মেসিকে নিয়ে নতুন করে বলার আর কী আছে। বরং তাঁর সামনে রেকর্ডের ‘জমিন’টাই দেখে নিতে পারি আমরা। লিখেছেন রাজীব হাসান ইন্টারনেট জিনিসটায় বেশ মুগ্ধ হলেন লিওনেল মেসি।

তত্ত্বাবধায়ক সরকার- চলমান রাজনীতির ব্যাধির প্রাথমিক চিকিৎসা by ফারুক ওয়াসিফ

বাংলাদেশের রাজনীতির গল্পটা আর বাঁদরের তেলতেলে লাঠি বেয়ে ওঠার প্রতিযোগিতার হয়ে নেই, তা হয়ে গেছে প্রতিযোগিতা করে লাঠিটাই ভেঙে ফেলার গল্প। ১৯৭২ থেকে ২০১২ পর্যন্ত রাজনৈতিক শক্তিগুলো এই লাঠি নিয়ে খেলছে।

আইডিয়াল স্কুল- নিয়ম ভেঙে প্রথম শ্রেণীতে ১৩৩৭ শিক্ষার্থী ভর্তি

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চলতি শিক্ষাবর্ষে নিয়মবহির্ভূতভাবে প্রথম শ্রেণীতেই এক হাজার ৩৩৭ জন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। ওই বিদ্যালয়ের তিনটি শাখায় (ক্যাম্পাস) বাংলা ও ইংরেজি সংস্করণ (ভার্সন) মিলিয়ে আসন ছিল ৮৪০টি। সেখানে ভর্তি করা হয়েছে দুই হাজার ১৭৭ জন শিক্ষার্থী।

পূর্বাচলে নকশা পরিবর্তন করে প্লট বরাদ্দ, আকারও পরিবর্তন হচ্ছে- রাজউকের প্লট বরাদ্দে নয়ছয়

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। প্লট বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একের পর এক তালিকা গেছে রাজউকে। তালিকাভুক্ত ব্যক্তিদের প্লট দিতে অবৈধভাবে চারবার পরিবর্তন করা হয়েছে পূর্বাচল প্রকল্পের নকশা।

৫০ বছর পর ক্ষমা প্রার্থনা-ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শারীরিক প্রতিবন্ধী শিশুর জন্ম

গর্ভধারণের প্রাথমিক পর্যায়ের শারীরিক জটিলতা কাটানোর ওষুধ থালিডোমাইড নিষিদ্ধ হওয়ার ৫০ বছর পর দুঃখ প্রকাশ করেছে ওষুধ প্রস্তুতকারক জার্মান কম্পানি গ্রুনেনথাল। পঞ্চাশের দশকে বাজারে আসা ওষুধটির কারণে ১০ হাজারেরও বেশি শিশু শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। ১৯৬১ সালে ওষুধটি নিষিদ্ধ করা হয়।

নিভৃতে সম্পন্ন হলো আর্মস্ট্রংয়ের শেষকৃত্য

৪৩ বছর আগে চাঁদের মাটিতে পা রেখেছিলেন তিনি। সেদিন পূর্ণিমা বা অমাবস্যা ছিল কি না, তা জানা নেই। তবে গত শুক্রবার 'নীল চাঁদের' পূর্ণিমার দিনই সমাহিত করা হলো চন্দ্রজয়ী নিল আর্মস্ট্রংকে। জন্মস্থান যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যে সম্পূর্ণ পারিবারিক পরিবেশে আর্মস্ট্রংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

জেনারেল ডেম্পসের দাবি-ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম পরানোর সময় পার হয়ে গেছে-* ইসরায়েলি 'দুষ্কর্মে' শামিল হতে নারাজ যুক্তরাষ্ট্র -* মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ নিতে চায় তেলআবিব

ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার সময় পার হয়ে গেছে। ইসরায়েল তেহরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালালেও তা একেবারে ধ্বংস করে দেওয়া সম্ভব হবে না। এতে হয়ত ইরানের পরমাণু অস্ত্র তৈরি কিছুটা বাধাগ্রস্ত হবে। এমনই মনে করেন যুক্তরাষ্ট্রের সশ্রস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্টিন ডেম্পসে।

চীনের সঙ্গে কাজ করতে চাই : হিলারি

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা অংশীদারি শক্তিশালী করার লক্ষ্যে দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে মিত্রতা জোরদার করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি অঞ্চলটিতে চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

আবারও এসিড নিক্ষেপের ঘটনা-সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন

কিছুকাল আগে এসিড-সন্ত্রাস বা এসিড নিক্ষেপের মাত্রা এতটাই প্রবল ছিল যে শুধু দেশের জনগণ নয়, আন্তর্জাতিক মহল ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। দেশের সরকার, জনগণ, বিভিন্ন সামাজিক সংগঠন পাশবিক এই কর্মকে প্রতিরোধের জন্য সচেষ্ট থাকার কারণে এসিড নিক্ষেপ কিছুটা কমেছে বলে মনে হয়েছে।

লুটের কারবার-সরকারের নজরদারি বাড়াতে হবে

যে যেভাবে পারো, লুটেপুটে খাও- বর্তমান বাংলাদেশে এটাই যেন সবচেয়ে বড় সত্য, বড় বাস্তবতা। বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ কিংবা জনগণের অর্থ লুটেপুটে খাওয়ার যেন রীতিমতো প্রতিযোগিতা চলছে চারদিকে। আর প্রশাসন যেন একচোখা হাতি। তারা লুটেরাদের দেখতে পায় না অথবা দেখেও দেখে না।

পবিত্র কোরআনের আলো-কেউ বিভ্রান্ত হয় আবার অনেকে হয় সুপথগামী

২৫। ওয়া বাশ্শিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুছ্ ছ্বালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু; কুল্লামা রুজিকু মিনহা মিন ছামারাতির্ রিজকান; ক্বালু হা-যাল্লাযি রুজিক্না মিন ক্বাবলু; ওয়াঊতু বিহি মুতাশা-বিহা; ওয়ালাহুম ফি-হা-আযওয়াজুম্ মুতাহ্হারাতুন; ওয়া হুম ফি-হা খালিদুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়-হঠাৎ আলোর ঝলকানিই তবে নিয়তি? by শেখ রোকন

এ আর নতুন কি যে মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা পদক পাওয়ায় ক্যাম্পাসে আনন্দ র‌্যালি হবে। বিশ্ববিদ্যালয়ের এমন প্রাপ্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে; আর তাতে উপাচার্যের নেতৃত্বে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সিনেট-সিন্ডিকেট সদস্য, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন, সেটাও স্বাভাবিক।

সমকালীন প্রসঙ্গ-নদীবক্ষে ভূমিদস্যুতা এবং অপরাধের জগৎ by বদরুদ্দীন উমর

চুরি-দুর্নীতি সব দেশেই অল্পবিস্তর হয়ে থাকে। অপরাধ নিয়ন্ত্রণে রাখা ও অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকলেও সমাজ থেকে অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয় না। কাজেই অপরাধহীন সমাজ বলে বাস্তবত কিছু নেই। কিন্তু বাংলাদেশে যেভাবে ও যত বিচিত্র ক্ষেত্রে চুরি-দুর্নীতি হতে দেখা যায়, এমনটা খুব কম দেশেই দেখা যায়।

রাজবাড়ীতে ফতোয়া-বাউলরাও ধর্মান্ধতার শিকার?

রাজবাড়ীতে ২৮ জন বাউলের আধ্যাত্মবাদী সাধনাকে ইসলাম ধর্মর্বিরোধী আখ্যা দিয়ে বয়োবৃদ্ধ সাধকদের মাথার চুল কেটে নেওয়ার ঘটনা উদ্বেগজনক। মসজিদের ইমামসহ কিছু লোকের সঙ্গে ক্ষমতাসীন দলের স্থানীয় কতিপয় নেতাও এই হীন কর্মের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে এবং এ কারণে মামলা দায়েরে বিলম্ব ঘটে।

কৃষিতে উন্নত বীজ ও প্রযুক্তি-খাদ্য নিরাপত্তার আবশ্যকীয় শর্ত

বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদনে চার দশকের সাফল্যের পেছনে উন্নত জাতের ধানবীজ উৎপাদন এবং তা ব্যবহারে কৃষকদের অপরিমেয় আগ্রহ বিশেষ ভূমিকা রেখেছে। কৃষকরা প্রচলিত জাতের ধানবীজ ব্যবহারেই অভ্যস্ত ছিল। কিন্তু খাদ্যশস্যের ঘাটতিজনিত পরিস্থিতিতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের বীজ

ফারজানার স্বপ্ন পূরণ হবে তো by মনোজ সাহা

উচ্চশিক্ষার প্রতি অকৃত্রিম অনুরাগ এতিম ও মেধাবী ফারজানাকে এগিয়ে নিচ্ছে সামনের দিকে। টিউশনি করে যা আয় করেছে তা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়ে আলিম পরীক্ষায় সে গোল্ডেন জিপিএ পেয়েছে। দাখিল পরীক্ষায়ও সে গোল্ডেন জিপিএ পেয়েছিল। গোপালগঞ্জ মহিলা আলিম মাদ্রাসার ছাত্রী ফারজানা ভবিষ্যতে অধ্যাপনা করতে চায়।

নারী নির্যাতন রোধে চাই পুরুষের অঙ্গীকার

নারীর প্রতি পুরুষের ভালোবাসা চিরন্তন। এই ভালোবাসার আড়ালে আবার পুরুষের দ্বারাই নির্যাতিত হচ্ছে নারী। নারী নির্যাতনের হার প্রতিবছরই বাড়ছে। পুরুষরা সে দ্বায় স্বীকারও করছে। আবার অনেক পুরুষই নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছে।

সিডও সনদের ধারা সংরক্ষণ-ধরি মাছ না ছুঁই পানি

মানুষ হিসেবে নারীর পূর্ণ অধিকার আদায়ের লক্ষ্যে নারীর প্রতি সব বৈষম্য দূরীকরণে জাতিসংঘ সাধারণ পরিষদে সিডও সনদ গৃহীত হয় ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর। কার্যকর হয় ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর। বাংলাদেশ ১৯৮৪ সালের ৬ নভেম্বর সিডও সনদ অনুমোদন করে। কিন্তু আজও দুটি গুরুত্বপূর্ণ ধারা পূর্ণ অনুমোদন হয়নি।

পুরুষরা এগিয়ে আসুন by মো. শরিফুল ইসলাম

একটি সুশীল, আদর্শ ও উন্নত সমাজ গঠনে পুরুষের সঙ্গে সঙ্গে নারীরও যে বিরাট ভূমিকা রয়েছে_ তা বলার অপেক্ষা রাখে না। তাই সমাজে নারী নির্যাতন প্রতিরোধের মাধ্যমে সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের প্রতিবন্ধকতা দূরীকরণ, নারী নির্যাতন প্রতিরোধে পুরুষ সমাজ মুখ্য ভূমিকা পালন করতে পারে।

বিদেশে ঈদ বাণিজ্য :অনুপস্থিত বাংলাদেশ by শামীম আজাদ

শেষ রোজায় চন্দ্র রজনীতে এখানে একসঙ্গে প্রথম হুলস্থূলটা শুরু করে বাংলা টেলিভিশন চ্যানেলগুলো। বিচিত্র এক সম্মিলিত সুরেলা হুঙ্কারে নজরুলকে নিয়ে তারা গোটা ইউরোপবাসীর ড্রইংরুমে লাফিয়ে পড়ে। শুরু হয়ে যায়_ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/ আপনাকে আজ বিলিয়ে দেবার আসমানী তাগিদ।

সাম্প্রতিক প্রসঙ্গ-মেডিকেল কলেজে কেমন শিক্ষার্থী চাই by এবিএম জামাল

মেডিকেল কলেজগুলোর শিক্ষার পরিবেশ, শিক্ষকদের মান, শিক্ষা প্রক্রিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। এর বাইরে কেমন শিক্ষার্থী আমাদের দেওয়া হচ্ছে সেটাও বিবেচনা করা উচিত। হয়তো একটি বা দুটি পরীক্ষার মাধ্যমে তা জানা সম্ভব নয়।

ভুয়া by মাহফুজুর রহমান মানিক

ভুয়া শব্দটির সঙ্গে আমাদের পরিচয় বোধহয় একটু বেশিই। ভুয়া র‌্যাব, ভুয়া সাংবাদিক, চিকিৎসক ইত্যাদি তো রয়েছেই। একই সঙ্গে অনলাইনের বদৌলতে ভুয়া প্রোফাইল, অ্যাকাউন্ট ইত্যাদিও দেখছি। ভুয়া সার্টিফিকেটের কথা তো বলার অপেক্ষাই রাখে না।

বিজ্ঞান চর্চা-অজ্ঞতার দেয়াল ভাঙার আহ্বান by শফিক উজ জামান

আসলে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন সমার্থক। শুধু দারিদ্র্য বিমোচনই নয়, দেশকে সমৃদ্ধির পথে নিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের বিকল্প নেই। এ প্রসঙ্গে বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী ড. আবদুস সালামের একটি উক্তি প্রণিধানযোগ্য।

কণ্ঠস্বর-রাজনীতি :আলো থেকে অন্ধকারে? by রাহাত খান

ষাটের মাঝামাঝি থেকে রাজনীতির মূলধারা চলে যায় ছাত্রলীগের রাজনীতি থেকে আওয়ামী লীগে। এই আইয়ুব শাহির আমলে রাজনৈতিক দল পুনরুজ্জীবনের পর দলের মধ্যমণি এবং দেশের সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে দাঁড়ান শেখ মুজিবুর রহমান।

কন্যাশিশু পাচার-মানবরূপী পশুদের দমন করুন

গত ৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৫ লাখ কন্যাশিশু পাচার হয়ে যাওয়ার তথ্যটি আতঙ্কজনক। বিশেষ করে এসব শিশুর ঠিকানা হয় যখন ভারত ও পাকিস্তানের যৌনপল্লীতে, তখন আমরা বিবেকের দংশনেও নীল হই। এসব শিশুর তো স্কুলে যাওয়ার কথা। তাদের হাসিমাখা মুখ দেখে আমাদের আগামী দিন নিয়ে স্বপ্ন দেখার কথা।

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি-খাদ্য নিরাপত্তাই মুখ্য

বিশ্বব্যাপী খাদ্যশস্যের বাজার ফের ২০০৭-০৮ সালের মতো চড়া হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। জুলাই মাসে গম ও সয়াবিন তেলের দাম বৃদ্ধিকে তারা এর লক্ষণ হিসেবেই দেখছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং পূর্ব ইউরোপের একটি অংশে খরার কারণে উৎপাদন কমে যাওয়া।

একজন ক্ষণজন্মা অসাধারণ মানুষ by মুশফিকুর রহমান

কামরুলের সঙ্গে আমার পরিচয় কিভাবে, কোথায় হয়েছিল, তা মনে না থাকলেও ঘনিষ্ঠতা হয় আমি এলজিইআরডির সচিব হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৮৫-৮৬ সালের দিকে। কামরুল ইসলাম সিদ্দিক তখন লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ব্যুরোর (এলজিইবি) প্রধান হিসেব দায়িত্ব পালন করছিলেন।

বিশেষ সাক্ষাৎকার : খন্দকার মাহবুব হোসেন-সংসদের দৈনন্দিন কার্যাবলিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারেন না

সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদের স্পিকার ও উচ্চ আদালত প্রসঙ্গে চলমান কিছু বিতর্ক নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন।

চরাচর-লাঠি খেলা by ফখরে আলম

যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা হাই স্কুল মাঠে লোকে লোকারণ্য। রস মেলার লাঠি খেলা দেখার জন্য এসেছে সব বয়সের নারী-পুরুষ। ঢোল, বাঁশি, কাঁসর বাজছে। বাজছে লাঠিয়ালের পায়ের ঘুঙুর। পাশাপাশি চোখ রক্তজবা করে রাগি লাঠিয়াল চিৎকার করে বলছেন, সাবধান, খবরদার।

রঙ্গব্যঙ্গ-ফরমালিন by মোস্তফা কামাল

আবদুল হকের স্ত্রী মর্জিনা বিবি ভ্রু কুঁচকে বললেন, তোমাকে না বলেছি, বাজার থেকে এসব ফলটল আর এনো না। জেনেশুনে বাচ্চাদের আর কত বিষ খাওয়াবে! এমনিতেই ভেজাল খাওয়াতে খাওয়াতে নানা রোগব্যাধিতে আমরা অস্থির। তার ওপর আবার ফরমালিন খাইয়ে ওদের শরীরটাকে একেবারে বিষাক্ত করে দেব! তুমি পত্রিকায় দেখনি,

মরণকাঠি ও জিয়নকাঠির মহাজোট সরকার by মো. জাকির হোসেন

রূপকথার গল্প পড়ার বয়সে গল্পে পড়েছিলাম রাজকন্যাকে অপহরণ করে পাতালপুরীতে নিয়ে গিয়েছে দানবরাজ। পাতালপুরীতে রাজকন্যার সিথানে ও পৈথানে দুটি কাঠি রাখা হয়েছে। এর একটি মরণকাঠি ও অন্যটি জিয়নকাঠি। মরণকাঠি সিথানে রাখলে রাজকন্যা ঘুমের অতল রাজ্যে তলিয়ে যান।

বিষমুক্ত খাদ্য চাই by হায়দার আকবর খান রনো

ফরমালিন ও খাদ্যে বিষাক্ত রাসায়নিক মেশানোর ভয়াবহ পরিণতি নিয়ে লেখালেখি কম হয়নি। কালের কণ্ঠেই পরপর কয়েক সংখ্যায় প্রথম পাতায় বড় বড় করে লেখা হয়েছে। টেলিভিশনে আলোচিত হয়েছে। লিচুগাছে রাসায়নিক দ্রব্য মিশ্রণের কারণে সেই গাছের লিচু খেয়ে ১২টি বালক মারা যায়। তাদের মধ্যে একটি ছেলে ছিল বাগান মালিকেরও।

আবারো সানি

সানি বন্দনা বলেন আর সমালোচনাই বলেন সানি কাহিনী কিন্তু শেষ হচ্ছে না। হরদম একেরপর এক তিনি মাঠে গোল দিয়ে যাচ্ছেন। আর দর্শকরা বসে বসে সেটা দেখছেন। তার ভাষ্য বিশ্বাস অনুপযোগী হলেও কোনো অসুবিধা নেই। সানির মুখের কথা শোনার জন্যে উন্মুখ সব দর্শক ও শ্রোতা।

একই চেহারার দুজন সেলিব্রেটি

রক্তের সম্পর্ক না থাকলেও কিছু কিছু মানুষের চেহারাতে দারুণ মিল দেখা যায়। আমাদের নিজেদের চেহারার সঙ্গেও হয়তো পাওয়া যাবে আরেকজনের মিল। কিন্তু আমাদের জানাশোনার পরিধির সীমিত হওয়ার কারণে আমরা সেটা বের করতে পারিনা। সেলিব্রেটিদের যেহেতু আমরা সবসময় চোখের সামনে দেখছি তাই তাদের চেহারার মিলটা চোখে পড়ে। চলুন দেখে নেই একই চেহারার কয়েকজন সেলিব্রেটিকে।

দীপু মনি বড় হয়ে পলিটিশিয়ান হবে by খুররম জামান

বঙ্গবন্ধু ছিলেন আমার মুজিব কাকু
“বঙ্গবন্ধুকে কত ছোটবেলায় দেখেছি আজ আর মনে নেই। স্বাধীনতার অনেক আগে থেকেই ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে আমাদের অবাধ যাতায়াত ছিলো। তখন বঙ্গবন্ধু ছিলেন আমার মুজিব কাকু। এখন বঙ্গবন্ধু যেমন আমাদের প্রাণের ডাক। তখন মুজিব কাকু ডাকও ছিলো আন্তরিকতায় ভরা।”

বিয়ে অতঃপর হাসিন

ভিট-চ্যানেল আই টপ মডেল বিজয়ী হাসিন রওশন জাহান হুট করেই বিয়ের পিঁড়িতে বসে পড়েন চলতি বছর জুলাই মাসে। খেতাব বিজয়ের পর অভিনয় আর মডেলিংয়ে ব্যস্ত সময় পার করলেও ইদানিং তাকে মিডিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিয়ের পর থেকেই তার এই অনুপস্থিতি।

লাক্স-চানেল আই সুপারস্টারে অংশ নিয়ে আইবিএ’র ছাত্রত্ব হারালেন সোমা by মনোয়ারুল ইসলাম

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০১২’এ অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব হারালেন মেধাবী ছাত্রী সোমা। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) শিক্ষাক্রম থেকে বাদ পড়েছেন তিনি।