Monday, August 19, 2013
নতুন ধারার রাজনীতি যেন জনহিতকর হয় by মোঃ মাহমুদুর রহমান

সাম্প্রতিক সিটি কর্পোরেশনগুলোর নির্বাচনী ফলাফল ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপক্ষে যাওয়ায় ব্যাপকভাবে মনে করা হচ্ছে পরবর্তী জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে এবং বর্তমান বিরোধী দল বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে, যদি নিরপেক্ষ নির্বাচন হয়। এ জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা দেশ ও জনগণের জন্য বিশেষ গুরুত্ব¡ বহন করে। কিন্তু বিরোধীদলীয় নেতার নতুন ধারার রাজনীতির কোনো ব্যাখ্যা তার বক্তব্যে ছিল না। পরে লন্ডনে জনাব তারেক রহমানের বক্তব্য ও মিডিয়ার অনুসন্ধানী প্রতিবেদনে কিছু ইতিবাচক পরিবর্তনের আভাস পাওয়া গেছে। একটি জাতীয় দৈনিকে নতুন ধারার বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী সরকার হবে দলীয় নয়, জাতীয় সরকার। নির্বাচনী রাজনীতিতে সুবিধা করতে না পারা বিভিন্ন ছোট ছোট দলের গুরুত্বপূর্ণ রাজনীতিকসহ দেশের বিভিন্ন মত ও পথের বুদ্ধিজীবীদের এক্ষেত্রে কাজে লাগানো হবে। একই দিনে অপর একটি জাতীয় দৈনিকে নতুন ধারা সম্পর্কে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের মতামত তুলে ধরা হয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা এ ব্যাপারে তাদের অজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ দলীয় কোনো ফোরামে নতুন ধারা সম্পর্কে আলোচনা হয়নি। কেউ কেউ অনুমাননির্ভর কিছু বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য থেকে বোঝা যায় যে, বিএনপি আগামীতে সরকার গঠন করলে দলীয়প্রধান ও সরকারপ্রধান একই ব্যক্তি হবেন না। আমরা ধারণা করতে পারি বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দুজন এ দুটি পদ অলংকৃত করবেন। নতুন ধারা সম্পর্কে সুস্পষ্ট দলীয় কোনো বক্তব্য না থাকায় জনমনে অনেক শংকাও রয়েছে।
বিগত বিএনপি সরকার আমলে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের দলীয় কর্মসূচি পালনে বাধা প্রদান করা হতো। তাদের কাঁটাতারের বেড়া দিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবরুদ্ধ করে রাখা হতো। পুলিশি বেষ্টনী ভেদ করে বাইরে মিছিল-মিটিং করা প্রায় অসম্ভব ছিল। তখনকার বিরোধীদলীয় নেতার দিনবদলের কথা শুনে মানুষ ধরে নিয়েছিল ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে হয়তো এরকম অনৈতিক বাধা প্রদানের ঘটনা ঘটবে না। কিন্তু বাস্তবে আমরা দেখতে পেলাম দলীয় অফিসের সামনে নয়, আওয়ামী লীগ সরকারের পুরো সময় বিএনপিকে দলীয় অফিসের ভেতরে বন্দি থাকতে হয়েছে। এতেও সরকারের ক্রোধ প্রশমিত না হওয়ায় সর্বশেষ দলীয় অফিসে ঢুকে দরজা ভেঙে দাগি অপরাধীদের মতো জাতীয় নেতাদের গ্রেফতার করা হয়েছে। ইলেকট্রনিক মিডিয়ার সুবাদে দেশবাসী এ নির্লজ্জ কর্মকাণ্ড প্রত্যক্ষ করল। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান বিরোধীদলীয় নেতার নতুন ধারা কেমন হবে? তিনি কি এসব বাদ দিয়ে ইতিবাচক ধারায় ফিরে আসবেন, না বিরোধী দল দমনের নতুন ধারা সৃষ্টি করবেন? হতে পারে তিনি অফিসের দরজা ভেঙে গ্রেফতার না করে বুলডোজার দিয়ে পুরো অফিস গুঁড়িয়ে দিয়ে নতুন ধারা সৃষ্টি করবেন!
২০০১ সালের চারদলীয় জোট তথা বিএনপি সরকারের বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল, সরকারি চাকরিতে নিয়োগে দুর্নীতি ও দলীয়করণ। সেই অভিযোগকারী তৎকালীন বিরোধী দল শাসকদলে পরিণত হয়ে যা করছে তা বিশ্বাস করা কঠিন। দলীয়করণ এখন আর অনৈতিক বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে না। কোনো কোনো মন্ত্রী প্রকাশ্যে বলে দিচ্ছেন ছাত্রলীগ ছাড়া কারও চাকরি হবে না। দিনবদলের রাজনীতির ধারাবাহিকতায় পরবর্তী নতুন ধারার সরকার যদি ঘোষণা করে যে, বিএনপি ব্যতীত অন্য কারও আর কষ্ট করে সরকারি চাকরিতে নিয়োগের আবেদন করারই দরকার নেই, তাহলে এটাও হবে একটি নতুন ধারা!
একইভাবে বিগত বিএনপি সরকারের সময় বহুল আলোচিত ও নিন্দিত কাজ ছিল ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। দেশ-বিদেশের সব মানবাধিকার কর্মী ও আমাদের তৎকালীন বিরোধী দল সর্বদা সরব ছিল এ অন্যায়ের বিরুদ্ধে। জনগণ আশা করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দিনবদলের প্রতিশ্র“তির কারণে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাযজ্ঞ বন্ধ হবে। কিন্তু জনগণের আশা হতাশায় পরিণত হল। আমরা দেখলাম ক্রসফায়ার বন্ধ হওয়া দূরে থাক, এর সঙ্গে যুক্ত হল গুম আতংক। ইসিয়াস আলীর মতো জাতীয় পর্যায়ের বিরোধীদলীয় নেতাকে গুম হতে হল। সরকার নির্বিকার! দিনবদল হয়েছে ঠিকই, কিন্তু ভয়ংকরভাবে! যা কারও কাছে কাম্য ছিল না। এখন বর্তমান বিরোধীদলীয় নেতা নতুন ধারার নামে আরও ভয়ংকর নতুন কিছু আবিষ্কার করতে পারেন, যা এ মুহূর্তে আমরা কল্পনা করতে পারছি না।
এভাবে বললে আরও অনেক কিছু বলা যাবে। আসলে বলতে চাচ্ছি, নতুন ধারার রাজনীতি জনহিতকর না হলে এরকম জঘন্যও হতে পারে। এ জন্য প্রয়োজন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার কাছে যথাযথ ব্যাখ্যা চাওয়া, কারণ বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে দিনবদলের ব্যাখ্যা না নিয়ে জনগণ প্রতারিত হয়েছে। ভবিষ্যৎ প্রতারণার হাত থেকে জনগণকে রক্ষার জন্য বুদ্ধিজীবী ও মিডিয়া কর্মীদের উচিত বেগম জিয়ার কাছ থেকে নতুন ধারার রাজনীতির পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেশের মানুষের কাছে প্রকাশ করা। নতুন ধারার রাজনীতির প্রবক্তা বিরোধীদলীয় নেতার কাছ থেকে আমরা জানতে চাই- ক্ষমতায় গেলে তিনি কি প্রতিশোধপরায়ণ হবেন? বর্তমান শাসকদল আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হবেন কিনা? তাদের বিরুদ্ধে মামলার খক্ষ নেমে আসবে কিনা? সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় কী ব্যবস্থা নেবেন? মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের ছেড়ে দেবেন, না রায় রিভিউ করবেন? ট্রাইব্যুনাল ভেঙে দেবেন না পুনর্গঠন করবেন? না বর্তমান ট্রাইব্যুনাল তার নিজস্ব গতিতে চলবে? দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি ও টেন্ডারবাজি যথারীতি চলবে, না বন্ধ করবেন? সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগদানে কী ব্যবস্থা নেবেন? ভিন্নমতের সাংবাদিকরা নির্যাতিত হবেন কিনা? জঙ্গিবাদ দমনে কী ব্যবস্থা নেবেন? প্রতিবেশী রাষ্ট্রসহ বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কী ব্যবস্থা নেবেন? এভাবে আমাদের অভিজ্ঞতায় যেসব ভবিষ্যৎ নিয়ে যেসব শংকা আছে তার সবগুলোর সুনির্দিষ্ট জবাব নিতে হবে। আশা করি সত্যিকারভাবে জনহিতকর নতুন ধারার রাজনীতি শুরু করার অভিপ্রায় থাকলে জনগণকে এগুলো জানাতে আপত্তি থাকার কথা নয়।
এগুলো জানালে জনগণের অবগতির সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীরাও জানতে পারবে। তারাও মানসিকভাবে নিজেদের তৈরি করতে পারবে নতুন ধারার রাজনীতির জন্য। দলীয় কর্মীদের প্রচলিত প্রতিহিংসাপরায়ণ সন্ত্রাসনির্ভর লুটপাটের রাজনীতির আবহ থেকে ভিন্ন উন্নত নতুন ধারার দিকে নিয়ে যেতে হলে শুধু বিরোধীদলীয় নেতা একা চিন্তা করলে হবে না, তার চিন্তার সঙ্গে দলীয় সর্বস্তরের নেতাকর্মীকে অংশীদার হতে হবে। নতুবা নতুন ধারার প্রবক্তা বেগম জিয়ার অবস্থা হবে ওই দ্রুতগামী উন্নত রেল ইঞ্জিনের মতো, যার দ্রুততার সঙ্গে পুরনো লক্কড়-ঝক্কড় মার্কা বগিগুলো তাল সামলাতে না পেরে এক এক করে ছিটকে পড়বে। অবশেষে গন্তব্যে যাত্রীবাহী বগি ছাড়া শুধু ইঞ্জিনই পৌঁছবে। বিরোধীদলীয় নেতার সময়োপযোগী সুচিন্তা এভাবে ব্যর্থ হোক আমরা তা চাই না। বর্তমান নোংরা রাজনীতির কবল থেকে জনগণ মুক্তি চায়। আর এই মুক্তির জন্য সত্যিকার জনহিতকর নতুন ধারার রাজনীতি এখন সময়ের দাবি।
মোঃ মাহমুদুর রহমান : ব্যাংকার ও কলামিস্ট
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তৃণমূলে দুর্নীতির বিস্তার by ড. কর্নেল অলি আহমদ (অব.) বীরবিক্রম

টিআর, জিআর, কাবিখা সাধারণত সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সড়ক নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়। এগুলো তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়ক নির্মাণের জন্য বিতরণ করে থাকেন। বিতরণ থেকে শুরু করে কার্য সম্পাদন হওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এমপি, জেলা ত্রাণ কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, পিআইও, ইউপি চেয়ারম্যান, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে অনেকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে। দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি, কোনো প্রকল্পেই ৫০ থেকে ৬০ ভাগের অধিক কাজ হয় না। কোনো কোনো ক্ষেত্রে ৫০ ভাগও কাজ হয় না। ফলে গ্রাম পর্যায়ে এ প্রকল্পগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়। পরবর্তী পর্যায়ে প্রকল্পের দুর্নীতিবাজরা অনেকে বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে। যেসব ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করে না, কোরআন এবং হাদিসে বিশ্বাস করে না, ধর্ম গ্রন্থের ওপর পূর্ণ বিশ্বাস নেই, ওই সব ব্যক্তি কখনও হারাম রোজগার থেকে বিরত থাকে না। বিভিন্ন জানা ও অজানা কারণে বর্তমানে বাংলাদেশে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। রাজনৈতিক নেতা হিসেবে আমরা জনগণকে সঠিক দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছি। এসব প্রকল্পের বিক্রয়লব্ধ টাকা ন্যূনতম চার থেকে পাঁচ স্তরে ভাগাভাগি হয়, ফলে প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সারাদেশে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পে হরিলুটের খবর প্রায় প্রতিদিন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। কাজের নামগন্ধ পর্যন্ত নেই, প্রতিষ্ঠানেরও অস্তিত্ব নেই অথচ বরাদ্দ দেয়া হয়েছে কাবিখা-টিআরের শত শত টন চাল-গম এমন খবরও প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়। বছরজুড়ে এসব প্রকল্পে লাগামহীনভাবে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হচ্ছে। কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও টেস্ট রিলিফ (টিআর) প্রকল্প চালু হয়েছে গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কাবিখা ও টিআর প্রকল্প। এ ধরনের প্রকল্পে ‘হরিলুট’ হলে সারাদেশের উন্নয়নের কী অবস্থা হতে পারে, তা সহজেই অনুমেয়।
কাবিখা ও টিআর প্রকল্পের পেছনে প্রতিবছর যে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়, তা দিয়ে দেশের অনেক বড় ধরনের উন্নয়ন করা সম্ভব। অথচ এ ধরনের প্রকল্পে নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের ঘটনা অবাধেই ঘটতে দেখা যায়। প্রতি অর্থবছর এই প্রকল্পে অর্থাৎ কাবিখা ও টিআর-এর পেছনে সরকারের ব্যয় হয় ১২ হাজার কোটি টাকার উপরে। বাংলাদেশের মতো দরিদ্র দেশে, যেখানে টাকার অভাবে অনেক কিছুই করা সম্ভব হয় না, সেখানে এত বিশাল অংকের টাকা ব্যয়ের প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কোনো ঘটনাই মেনে নেয়া যায় না। দলীয় প্রভাবশালীদের প্রভাবে ও প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের যোগসাজশে কোথাও ভুয়া প্রকল্প, কোথাও প্রকল্পের কাজ শেষ না করা, আবার অনেক ক্ষেত্রে ৩০-৪০ ভাগ কাজ সম্পন্ন করে পুরো বিলই তুলে নেয়া হয়েছে, এমন খবরও আমরা জানতে পেরেছি গণমাধ্যমের কল্যাণে।
কাবিখা ও টিআর প্রকল্পে অনিয়ম, অব্যবস্থা, ঘুষ-দুর্নীতি ও হরিলুটের খবর বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয় ও জেলা প্রশাসকদের দফতরে অনেক অভিযোগও জমা পড়েছে। তারপরও সরকারের পক্ষ থেকে আইনানুগ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এর প্রমাণ অনিয়ম-দুর্নীতি অব্যাহত থাকার মধ্যেই রয়েছে। কাবিখা-টিআর প্রকল্প সরকারদলীয় নেতাকর্মীদের স্বার্থের প্রকল্প হিসেবে এখন পরিচিতি লাভ করেছে। গ্রামীণ উন্নয়নে এসব প্রকল্প নেয়া হলেও তা থাকছে শুধু কাগজেকলমেই। প্রকল্পগুলো সার্বক্ষণিক তদারকিতে কেউ না থাকায় স্থানীয় প্রশাসনসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মী-ক্যাডাররা এগুলোর যথেচ্ছ ব্যবহার করছে। সামাজিক নিরাপত্তার নামে এসব কর্মসূচির মাধ্যমে আসলে নেতাকর্মী-ক্যাডারদেরই পোষা হচ্ছে। আর অনিয়ম, অব্যবস্থা, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং লুটপাটের কারণে এসব প্রকল্পের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন না হয়ে বরং উন্নয়নই বাধাগ্রস্ত হচ্ছে।
প্রায়ই দেখা যায়, কোনো প্রকল্পে চাল বা গম বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন উপজেলায় একটি সিন্ডিকেট গঠিত হয় এবং এসব জিনিস তাদের কাছে বিক্রি করা ছাড়া কোনো উপায় থাকে না। টেন্ডার ছাড়া গম-চাল বিক্রি করলে প্রকৃত মূল্যও পাওয়া যায় না। জনপ্রতিনিধিদের অনেকেই টনপ্রতি দুই হাজার টাকা নিজেদের জন্য রাখেন, যা থাকে লোকচক্ষুর অন্তরালে। একটি প্রকল্প পাস করতে হলে পদে পদে ঘুষ দিতে হয়। যেমন ইউএনও, জেলা ত্রাণ কর্মকর্তা, পিআইও, অডিট অফিসারকে ঘুষের টাকা দিতে দিতে অর্ধেক টাকাই শেষ হয়ে যায়। যা অবশিষ্ট থাকে তা দিয়ে প্রকল্পের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয় না। তাই কাজ হয় সীমিত। যদি সম্পূর্ণ টাকার কাজ হতো তাহলে বাংলাদেশ এত অনুন্নত থাকত না।
কোনো জেলায় গম বা চাল দিয়ে সরাসরি প্রকল্পের কাজ হয় না। নগদ টাকা দিয়েই কাজ হয়। দুর্নীতি বন্ধের জন্য সরকারের করণীয় হচ্ছে বরাদ্দকৃত গম ও চাল জেলা পর্যায়ে প্রকাশ্যে টেন্ডারের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থগুলো আনুপাতিক হারে উপজেলা-পৌরসভাগুলোকে বরাদ্দ প্রদান করা। এতে দুর্নীতি অনেক অংশে হ্রাস পাবে। দুর্নীতি সম্পূর্ণভাবে বন্ধ করা না গেলেও অন্তত দুর্নীতির প্রধান পথগুলো বন্ধ করা সম্ভব হবে। অবশিষ্ট ধাপগুলো কীভাবে কমানো যায় তারও একটি নীতিমালা থাকা উচিত। আমার মতে, সরাসরি টেন্ডারের মাধ্যমে কাজগুলো করলে এবং যথাযথভাবে তদারকি করলে অবস্থার উন্নতি হবে। এই বোধ সরকারের টনক নড়াতে না পারলে তৃণমূল পর্যায়ে দুর্নীতি কখনও বন্ধ হবে না। চরিত্র গঠন বাধাগ্রস্ত হবে এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাবে। সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধের জন্য সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিু পর্যায় পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
ড. কর্নেল অলি আহমদ (অব.) বীরবিক্রম : সংসদ সদস্য ও চেয়ারম্যান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নয়া জামায়াতের আওয়াজ by সাজেদুল হক ও জাকারিয়া পলাশ
About: mid tip
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঐশীর বেপরোয়া জীবনে সঙ্গী ১ ডজন বয়ফ্রেন্ড by নূরুজ্জামান
About: mid tip
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঐশীর সুইসাইডাল নোট

না নড়িলে কি হবে?

‘আন্দোলনের বাতাসে চুল উড়ে যাবে’

দাও ফিরে সে অরণ্য লও হে নগর by জাহিদ নেওয়াজ খান
About: mid tip
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সহিংসতা সহ্য করা হবে না: আল-সিসি
![]() |
| মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থনে গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা প্রতীকী কফিন বহন করেন ছবি: এএফপি |
এদিকে গতকাল রোববার সাম্প্রতিক সহিংসতা নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকার বৈঠকে বসে। এতে নানা বিষয়ের পাশাপাশি ব্রাদারহুডকে আইনগতভাবে বিলুপ্ত করার জন্য প্রধানমন্ত্রী হাজেম বেবলাউয়ির শনিবারের প্রস্তাবটি আলোচিত হয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। শনিবারই প্রেসিডেন্টের দপ্তর এর সত্যতা নাকচ করে দিয়েছিল। মন্ত্রিসভার গতকালের বৈঠকের পর তথ্যমন্ত্রী দরিয়া শরাফ আল-দীন বলেন, সরকার প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে। তবে একই সঙ্গে ‘সন্ত্রাসবাদ’কে কঠোরভাবে দমন করবে বলেও অভিমত দিয়েছে। এদিকে গতকাল নতুন বিক্ষোভের ডাক দেন মুরসির অনমনীয় সমর্থকেরা। তাঁদের জোট কায়রোর বিভিন্ন স্থান থেকে গতকাল সর্বোচ্চ সাংবিধানিক আদালতমুখী মিছিলের ডাক দেয়। সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি ইইউর: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষস্থানীয় দুই নেতা হারম্যান ভ্যান রমপুই ও হোসে ম্যানুয়েল বারোসো হুমকি দিয়েছেন, মিসরে সহিংসতা না থামলে দেশটির সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইইউর সম্পর্ক জরুরি ভিত্তিতে পুনর্বিবেচনা করা হতে পারে। নিন্দা অব্যাহত: মিসরে রক্তপাতের বিষয়ে আন্তর্জাতিক সমালোচনা অব্যাহত রয়েছে। শনিবার রাতে জার্মানি ও কাতার দেশটিতে ‘বর্বর সহিংস’ ঘটনার নিন্দা জানায়। জাতিসংঘের মহাসচিব সবাইকে ‘সর্বোচ্চ সংযত’ আচরণ করার আহ্বান জানান। ‘অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের’ বিষয়ে উদ্বেগ জানিয়েছে লন্ডন। এএফপি ও বিবিসি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিন্ধুরক্ষক থেকে আরেকটি লাশ উদ্ধার
![]() |
| আইএনএস সিন্ধুরক্ষক রয়টার্সের ফাইল ছবি |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘স্লোগানমুক্ত পররাষ্ট্রনীতি’র প্রতিশ্রুতি দিলেন রুহানি
![]() |
| হাসান রুহানি |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ডায়ানা নিহত হওয়ার পেছনে ব্রিটিশ সেনাসদস্যের হাত?
![]() |
| প্রিন্সেস ডায়ানা |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আরও হামলার পরিকল্পনা করছে পাকিস্তান

শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিলেন ইমরান খান
সংবাদ সম্মেলনটি হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয়। ডন।:n:
থাইল্যান্ডে প্রায় ১০ লাখ ইয়াবা বড়ি আটক:h:
থাইল্যান্ডের পুলিশ প্রায় নয় লাখ ৮০ হাজার পিস অবৈধ মেথাঅ্যামফেটামিন বড়ি আটক করেছে। প্রায় ৬০ লাখ ডলার দামের ‘ইয়াবা’ নামে পরিচিত এ বড়ি দেশের উত্তরাঞ্চল থেকে সম্ভবত রাজধানী ব্যাংককে নেওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সামরিক কর্মকর্তারা চিয়াং রাই প্রদেশে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে মাদকবাহী ট্রাকটি আটকান। প্যাকেটে ভরা ইয়াবা বড়িগুলো এর ছাদে লুকানো ছিল। প্রাদেশিক পুলিশের ওপর প্রধান ভিরাট সুমানাফান বলেন, ‘এটা একটা বিরাট চালান, আরেকটি বড় চালান। এতে প্রায় ১০ লাখ বড়ি ছিল।’ তিনি বলেন, রাজধানী ব্যাংককে একেকটি বড়ির দাম হবে ২০০ বাথ বা ছয় ডলার। মাদক পাচারে জড়িত সন্দেহে তিনজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই চিয়াং মাই প্রদেশের বাসিন্দা। এ প্রদেশটি কুখ্যাত স্বর্ণ ত্রিভুজের (গোল্ডেন ট্রায়াঙ্গল) অংশ। তিন প্রতিবেশী থাইল্যান্ড, মিয়ানমার ও লাওসের প্রত্যন্ত অঞ্চলগুলোর মিলনস্থল স্বর্ণ ত্রিভুজ হিসেবে পরিচিত। এটি বহু দিন ধরে মাদক পাচারের কেন্দ্র হিসেবে পরিচিত। দীর্ঘদিনের আফিম ব্যবসার পাশাপাশি সাম্প্রতিক সময়ে এতে যোগ হয়েছে ইয়াবা বড়ি। জাতিসংঘের হিসাবে এ অঞ্চলে প্রতিবছর ১৪০ কোটি ইয়াবা বড়ি উৎপাদিত হয়। এর বেশির ভাগ তৈরি হয় মিয়ানমারের শান রাজ্যের জঙ্গলে গোপন ভ্রাম্যমাণ কারখানায়। এএফপি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
August
(269)
-
▼
Aug 19
(14)
- নতুন ধারার রাজনীতি যেন জনহিতকর হয় by মোঃ মাহমুদুর ...
- তৃণমূলে দুর্নীতির বিস্তার by ড. কর্নেল অলি আহমদ (অ...
- নয়া জামায়াতের আওয়াজ by সাজেদুল হক ও জাকারিয়া পলাশ
- ঐশীর বেপরোয়া জীবনে সঙ্গী ১ ডজন বয়ফ্রেন্ড by নূরুজ্...
- ঐশীর সুইসাইডাল নোট
- না নড়িলে কি হবে?
- ‘আন্দোলনের বাতাসে চুল উড়ে যাবে’
- দাও ফিরে সে অরণ্য লও হে নগর by জাহিদ নেওয়াজ খান
- সহিংসতা সহ্য করা হবে না: আল-সিসি
- সিন্ধুরক্ষক থেকে আরেকটি লাশ উদ্ধার
- ‘স্লোগানমুক্ত পররাষ্ট্রনীতি’র প্রতিশ্রুতি দিলেন রু...
- ডায়ানা নিহত হওয়ার পেছনে ব্রিটিশ সেনাসদস্যের হাত?
- আরও হামলার পরিকল্পনা করছে পাকিস্তান
- শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিলেন ইমরান খান
-
▼
Aug 19
(14)
-
▼
August
(269)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...