Saturday, June 18, 2016
একেই বলে গণতন্ত্র by সাজেদুল হক
জো কক্সের হত্যাকা- বৃটেনের রাজনীতিতে এক বিস্ময়কর ঘটনা। গত ২৫ বছরে এ প্রথম বৃটেনে কোন এমপিকে গুলি করে হত্যা করা হলো। তার মৃত্যুর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বৃটেন। শোকে স্তব্ধ পুরো জাতি। দলমত নির্বিশেষে শোকের মিছিলে শামিল হয়েছেন সবাই। এমনিতে বৃটেন সম্ভবত পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় দেশ। লন্ডনের কথাই চিন্তা করুন না কেন। পৃথিবীর কত জাতি আর ধর্মের মানুষ বাস করে এ একটি শহরের। পারস্পরিক শ্রদ্ধাবোধ আর অন্যের মতপ্রকাশের স্বাধীনতা মেনে নিলে বৈচিত্র্যময় জীবন যে অসম্ভব নয় তার একটি প্রমাণ এ শহর।
জো কক্সের মর্মান্তিক মৃত্যুর পর বৃটেনের গণতন্ত্র পৃথিবীর সামনে আরও একবার উদাহরণ হিসেবে হাজির হয়েছে। দুটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। বৃটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে দেশটিতে এমনিতে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। ২৩শে জুন এ নিয়ে ভোটাভুটির কথা রয়েছে। এমপি জো কক্স ইইউ গণভোট নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন এবং বৃটেনের ইইউতে থাকার পক্ষে ভোট দেয়ার জন্য তার নির্বাচনী এলাকা ওয়েস্ট ইয়র্কশায়ারে প্রচারণা চালাচ্ছিলেন। জো কক্সকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে টমি মেয়ার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তির সঙ্গে কট্টর ডানপন্থি মতাদর্শের দলের যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে।
খেয়াল করে থাকবেন হয়তো, এ হত্যাকা- নিয়ে বৃটেনের রাজনৈতিক দলগুলো কোন দোষারোপের খেলা খেলছে না। প্রধানমন্ত্রী ও বিরোধী প্রধান দুজনই নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করছে। কেউ তাদের ওপর কোন হস্তক্ষেপ করছে না। আর বৃটেনের রাজনৈতিক দলগুলো তাৎক্ষণিকভাবে দুটি সিদ্ধান্ত নেয়। ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে গণভোটের প্রচারণা স্থগিত করা হয়। আর জো কক্সের নির্বাচনী আসনে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নেয় কনজারভেটিব পার্টিসহ অন্য দলগুলো। এই দুটি সিদ্ধান্ত গণতন্ত্র আর মানবতার বিজয়ই ঘোষণা করছে। গভীরভাবে খেয়াল করলে বুঝা যায়, জো কক্সের হত্যাকা-ের রাজনৈতিক সুবিধাও কোন পক্ষ নিতে চায়নি। যে কারণে তারা ভোটের প্রচারণাই স্থগিত করেছে। আর জো কক্সের আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থী না দেয়ার ঘোষণা গভীর রাজনৈতিক মানবতারই প্রমাণ দেয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্রিটিশ পুলিশের ব্যর্থতায় এমপির প্রাণ গেল!
বেক্সিট গণভোটের প্রচারণা স্থগিত : ইউরোপীয়ান ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকার ব্যাপারে গণভোটের এক সপ্তাহ আগে কক্সের মৃত্যুতে থেকে গেছে পক্ষে-বিপক্ষের প্রচারণা। জো কক্স এতদিন ধরে ব্রেক্সিটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। কক্সের সমর্থক ও নির্বাচনী প্রচারণা কর্মী হিসেম বিন আবদুল্লাহ বলেন, ‘১৯৯০ সালে আইরিশ আর্মির গাড়ি বোমা হামলায় কোনো ব্রিটিশ এমপির মৃত্যুর পর এটাই প্রথম এ ধরনের ঘটনা। এখন পর্যন্ত স্বাভাবিক হতে পারছে না কেউ।’ বিশপ জোনাথন গিবস বলেন, ‘তার দুই সন্তানের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’ এদিকে ব্রিস্টলের ইয়র্কশায়ার গ্রামের মানুষরা বৃহস্পতিবার রাতে তাদের নির্বাচিত এমপির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। জাতীয়তাবাদীদের হাতে খুন হতে পারেন এই মানবতাকর্মী : গার্ডিয়ানের বিশেষ সম্পাদকীয়তে উঠে এসেছে জো কক্সের জীবনের দাতব্য সহায়তামূলক কর্মগুলো। নারী, অভিবাসী ও শরণার্থী ইস্যুতে বৈষম্যদূরীকরণে প্রচারণা চালাতেন তিনি। এ কারণে কট্টরপন্থী জাতীয়তাবাদীদের আক্রোশের শিকার হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। তাকে হত্যার সময় ব্রিটেন ফার্স্ট বলে খুনি চিৎকার করে ওঠে বলে জানায় পত্রিকাটি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্রিটিশ এমপি জো কক্সের মৃত্যুর আগের মূর্হুত
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ▼ 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...


