Friday, May 18, 2012

সমস্যার নাম এয়াকিউয়াতলুয়োকুটল

 ছাইয়ের মেঘের জন্য দায়ী আগ্নেয়গিরির নাম এয়াকিউয়াতলুয়োকুটল। শব্দটির অর্থ দ্বীপ-পাহাড়ের হিমবাহ। ‘এয়া’ অর্থ দ্বীপগুলো। ‘কিউয়া’ অর্থ পাহাড়। ‘য়োকুটল’ অর্থ হিমবাহ।  এয়াকিউয়াতলুয়োকুটলকে নিয়ে দুশ্চিন্তার একটি কারণ হচ্ছে, ইতিহাসে দেখা গেছে এটির অগ্ন্যুৎপাতের পর দেশের সবচেয়ে মারাত্মক আগ্নেয়গিরিগুলোর একটি কাটলাও সক্রিয় হয়ে উঠেছে। সুখবর হচ্ছে, এ বছর এখন পর্যন্ত কাটলার খেপে ওঠার কোনো লক্ষণ দেখা যায়নি।

ছাই-মেঘ সমস্যা কী ও কেন by আরিফ মো. তারেক হাবিব

 ইতিহাসে এই মাত্রায় অগ্ন্যুৎপাতের ঘটনা কী অদ্বিতীয়? না। অগ্ন্যুৎপাতের পরিমাণ তুলনামূলক কম, তবে এটি হয়েছে খুবই ব্যস্ত এক আকাশপথের অঞ্চলে। তেমন ব্যস্ত নয় বলে আলাস্কা, কামচাতকা বা ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে সৃষ্ট ছাইয়ের কারণে সেখানকার আকাশপথ বন্ধ করে দেওয়া হয় না।

ছাই-মেঘ সমস্যা কী ও কেন by আরিফ মো. তারেক হাবিব

 ইতিহাসে এই মাত্রায় অগ্ন্যুৎপাতের ঘটনা কী অদ্বিতীয়? না। অগ্ন্যুৎপাতের পরিমাণ তুলনামূলক কম, তবে এটি হয়েছে খুবই ব্যস্ত এক আকাশপথের অঞ্চলে। তেমন ব্যস্ত নয় বলে আলাস্কা, কামচাতকা বা ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে সৃষ্ট ছাইয়ের কারণে সেখানকার আকাশপথ বন্ধ করে দেওয়া হয় না।

অন্যদিকে একটি ‘ঐতিহাসিক’ ঘটনা

এর মধ্যে পাকিস্তানের রাজনীতিতে ঘটে গেল খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। অনেকেই একে আখ্যা দিচ্ছেন ‘ঐতিহাসিক’ বলে। আসিফ আলী জারদারি দেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে সংবিধান সংশোধনের মাধ্যমে নিজের ক্ষমতা খর্ব করলেন। আর এর মাধ্যমে ক্ষমতা বাড়ল দেশটির চির-অবহেলিত পার্লামেন্টের।

এই মুহূর্তে পাকিস্তানে-জাতিসংঘ প্রতিবেদন কি থলের বেড়াল বের করবে? by মাহফুজার রহমান

জঙ্গি হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হঠাৎ করেই আবার খবরের শিরোনাম হলেন। তাঁর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে দেশটির রাজনীতিতে ছোটখাটো একটি আলোড়ন তুলেছে জাতিসংঘ তদন্ত কমিশন।

আইসল্যান্ডকে বদলে দেওয়া আগ্নেয়গিরি by সুমন কায়সার

আগ্নেয়গিরির কাজকারবার দেখতে বহুদিন ধরেই পর্যটকেরা ভিড় জমান আইসল্যান্ডে। নামে ‘আইস’ বা বরফের দেশ এবং শীতপ্রধান হলেও দেশটি বসে আছে যেন অগ্নিকুণ্ডের ওপর। আগ্নেয়গিরির ধোঁয়ার কুণ্ডলী বা এখানে-সেখানে ফুটন্ত পানির উষ্ণ প্রস্রবণ সেখানে চিরচেনা দৃশ্য।

বিচিত্রিতা-সন্ত্রাস দমনে মরিচ

‘মশা মারতে কামান দাগা’র কথা শুনেছেন। কিন্তু সন্ত্রাস দমনে মরিচ-গ্রেনেড দাগানোর কথা কি শুনেছেন!
মরিচ তো রন্ধন শিল্পের অংশ। হেঁশেলের গণ্ডিই এর সীমা। রসনায় ঝাল এনে ভোজনবিলাসীদের ভূরিভোজের ষোলোকলা পূর্ণ করার মধ্যেই এর বাহাদুরি, তা কীভাবে সন্ত্রাস দমনে ব্যবহূত হয়!

প্রতিবন্ধিতা জয়ের প্রদর্শনী by আবুল কালাম মুহম্মদ আজাদ

শিল্পকর্মগুলো সবই দৃষ্টিনন্দন। প্রদর্শনীতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সবাই যেমন আগ্রহ নিয়ে প্রতিটি শিল্পকর্ম দেখছেন, তেমনি আগ্রহ নিয়ে দেখছেন এর শিল্পীকে। আর দশজনের মতো সুস্থ-সবল হাত পা নেই তাঁর। সহজ কথায় তিনি শারীরিক-প্রতিবন্ধী। কিন্তু শিল্প করার পথে হাত-পায়ের অসুস্থতা কোনো বাধা হয়ে উঠতে পারেনি।

স্বপ্ন যাঁর ‘মধুর দুনিয়া’ by ইফতেখার মাহমুদ

৬৫ বছর বয়স তাঁর। জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন দুনিয়ার নানা ম্যানগ্রোভ বন ঘুরে ঘুরে। কিন্তু সুন্দরবনে এর আগে কখনো আসেননি। শেষ পর্যন্ত সুন্দরবনে এলেন এবং চরম বিস্ময়ের সঙ্গে দুনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যানগ্রোভ বনটি দেখে ধরা গলায় বললেন, ‘অসাধারণ! সুন্দর।

মধুর মানুষ

সুন্দরবনে শুরু হয়েছে মধু সংগ্রহের মৌসুম। জীবনকে হাতের মুঠোয় নিয়ে মৌয়ালেরা যেভাবে মধু সংগ্রহ করেন, সেই গল্প শুনিয়েছেন খসরু চৌধুরী বৈশাখের তীব্র গরমে প্রাণ যায় যায়। শুধু কি গরম? ঘন বুনটের জঙ্গল, মাটিতে বর্শার ফলার মতো ছড়ানো শ্বাসমূল, কাঁটায় ভরা হেঁতালের ঝাড়, হাঁটু-অবধি জোয়ারের জল—সর্বোপরি ঘাড়ের কাছটায় শিরশির করে বাঘের দাঁতের ভীতি; এই নিয়ে হেঁটে চলেন তাঁরা। তাঁরা মৌয়াল।

চারদিক-শতবর্ষ পেরিয়ে জব্বারের বলীখেলা by মুহাম্মদ শামসুল হক

বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে বড় পরিসরে ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের লালদিঘী ময়দানের আবদুল জব্বারের বলীখেলা। এ খেলাকে কেন্দ্র করে তিন দিনের আনুষ্ঠানিক মেলা বসে ঐতিহাসিক লালদিঘী ময়দানে। এ মেলা ‘বৈশাখী মেলা’ নামে খ্যাত।

তথ্য অধিকার-তথ্য পাওয়া কত কঠিন by মশিউল আলম

তথ্য অধিকার আইনের বাস্তবায়ন-প্রক্রিয়া সম্পর্কে অবশেষে একটা খবর পাওয়া গেল। অবশ্য বাস্তবায়ন নয়, এটা অবাস্তবায়নের খবর। গত মঙ্গলবারের প্রথম আলোয় প্রকাশিত খবরটি ছিল এ রকম: বান্দরবানের কয়েকজন সাংবাদিক গত বছরের নভেম্বরে সেখানকার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনপত্র দিয়ে এই তথ্য চেয়েছিলেন:

ধর্ম-আত্মহৎযা জঘন্য পাপকাজ by মুহাম্মদ আবদুল মুনিম খান

আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ায় মরণশীল করে সৃষ্টি করেছেন। তিনিই জীবন দেন এবং তিনিই মৃত্যু ঘটান। মানুষ যেমন নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করতে পারে না, তেমনি স্বেচ্ছায় জীবনাবসানও ঘটাতে পারে না। মানুষ নিজকে নিজের প্রাণের মালিক এবং নিজকে ধ্বংস করার এখতিয়ার আছে বলে মনে করতে পারে না।

দুই দু’গুণে পাঁচ-বিদ্যুৎ সমাচার by আতাউর রহমান

গল্প আছে: গ্রামের রাস্তায় দুই গ্রামবাসীর অকস্মাত্ সাক্ষাত্ ঘটেছে। একজন অপরজনকে জিজ্ঞেস করলেন, ‘আপনাদের রোগীর অবস্থা কেমন?’ সংক্ষিপ্ত উত্তর এল, ‘ভালো।’ ‘কতটুকু ভালো?’ প্রথমোক্ত জন আবার প্রশ্ন করলেন। এবার জবাব এল, ‘রোগী পূর্বে পায়খানা করতেন ঘরের বাইরে, কলাগাছের তলায়। বর্তমানে ওটা করছেন ঘরের ভেতরে, বিছানায়।’

চিরকুট-খোকা-খুকু আর কাঠবিড়ালী by শাহাদুজ্জামান

কাঠবিড়ালী পেয়ারা খায় কি না, আমাদের খোকা-খুকুদের এ খবর জানার আর কোনো উপায় নেই। কাঠবিড়ালীকে যে জিজ্ঞেস করবে, সে সুযোগও নেই। আমরা সব কাঠবিড়ালীকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছি তেপান্তরে। শহর ছেড়ে দূরে কোনো ঝোপঝাড়ে পলায়নপর কোনো কাঠবিড়ালীর উঁচিয়ে থাকা লেজ দেখবে, সে সময়ই বা কোথায়?

যৌথ আহ্বান-শিক্ষাঙ্গনের অপরাজনীতি দূর হোক

মহাজোট সরকারের ২০২১ রূপকল্পে বর্ণিত শিক্ষা ও মানব উন্নয়নের লক্ষ্য আমরা সমর্থন করি। আমরা চাই বিপুল জনসমর্থনে নির্বাচিত এই সরকারের প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক ও আধুনিক সমাজ গঠন, সবার জন্য মান ও সমতার ভিত্তিতে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার সফল হোক।

কর্মক্ষেত্রকে নারীর জন্য অনুকূল করা প্রয়োজন-মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর ভাবনা

মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার প্রক্রিয়া চলছে। গতকাল বৃহস্পতিবারের প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর আগ্রহে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্তত ছয় মাস শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য চিকিৎসকদের পরামর্শ বিবেচনা করে নেওয়া হচ্ছে এ সিদ্ধান্ত।

অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন-ভোলা-৩ আসনের উপনির্বাচন

যে দেশে নির্বাচন মানেই গণ-উৎসব, সে দেশে জাতীয় সংসদের একটি আসনের উপনির্বাচন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। শনিবার অনুষ্ঠেয় ভোলা-৩ আসনের উপনির্বাচনের কিছুটা উত্তাপ জাতীয় রাজনীতিতেও ছড়িয়ে পড়েছে।

মানুষের মুখ-লাঙলের কারিগর by আকমল হোসেন নিপু

‘গরুর কান্ধে লাঙল দিয়া ঠেলতে ঠেলতে/ বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে’...। বাংলার কৃষিচিত্রে গরুর কাঁধে লাঙল দিয়ে জমি চষার এই দৃশ্যটি যুগ যুগের। চৈত্র বা বৈশাখ এলে, আকাশ একটু একটু করে রং বদলাতে থাকে। আকাশে ঘনঘোর মেঘ জমে। কখনো আকাশ ফেটে মেঘের গর্জন। ধুলোঝড়, তারপর আকাশ ভেঙে বৃষ্টি নামা।

বিটি বেগুন বিতর্ক-বেগুন রাখবেন নাকি ব্রিঞ্জাল খাবেন! by ফরিদা আখতার

বেগুন সবাই পছন্দ করে। এটা শুধু রুচির ব্যাপার নয়। প্রাণবৈচিত্র্যের এই দেশে আরও বহু প্রজাতি ও জাতের মতো বেগুনেরও উদ্ভব এই দেশে। এ কারণে বেগুন ছাড়া আমাদের খাদ্য-ব্যবস্থার কথা ভাবা যায় না। কিন্তু বেগুন আর বিটি-ব্রিঞ্জাল এক কথা নয়।

অর্থনীতি-কর দিতেই যত অনীহা by আসজাদুল কিবরিয়া

রাজধানীর মগবাজার এলাকায় ছয়তলাবিশিষ্ট একটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মিত হয়েছে প্রায় দুই বছর আগে। এই ভবনে ৩০টি বিভিন্ন আয়তনের ফ্ল্যাট রয়েছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নিয়ম অনুসারে এই ফ্ল্যাটগুলোর মালিকদেরকে হোল্ডিং ট্যাক্স বা কর দিতে হবে।

সময়ের প্রতিবিম্ব-‘কুফা’মুক্ত উপনির্বাচন নিয়ে আশাবাদ by এবিএম মূসা

সকল পথ রোম অভিমুখী। ইংরেজি প্রবচন ‘অল রোডস লিড টু রোম’—এই প্রবাদবাক্যের অনুকরণে বলা যায় ‘অল আইজ ফিক্সড অন ভোলা’, সবার দৃষ্টি ভোলার ওপর। সবার বলতে আমি অবশ্য সর্বসাধারণ বলছি না। দুটি প্রধান দলের নীতিনির্ধারকদের যাঁরা ভোলা উপনির্বাচন নিয়ে ইজ্জতের লড়াই করছেন তাঁদের কথা বলছি।

দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন-চবিতে ছাত্রলীগের মাস্তানি

সতীর্থ ছাত্রলীগ কর্মীকে হত্যার প্রতিবাদের নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীরা গত মঙ্গলবার যে কাণ্ড করেছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছাত্রসংগঠনের কর্মী কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাঁর শিক্ষকের গাড়ি পুড়িয়ে দেবেন, এটা কেমন কথা।

অপব্যবহার রোধে নীতিমালা দরকার-টেলিফোনে আড়িপাতা

কয়েকজন মন্ত্রী ও সরকারি দলের নেতার মুঠোফোনে আড়িপাতা নিয়ে যে স্পর্শকাতর প্রশ্নটি সামনে এসেছে, তা হলো সরকারের অগোচরে কীভাবে এ কাজটি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নিয়ন্ত্রণে চলছিল। টেলিযোগাযোগ আইনের ৯৭(ক) ধারা অনুযায়ী,

ধরিত্রী দিবস-উদ্যাপন করার মতো একটি দিন by জেমস এফ মরিয়ার্টি

১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত প্রথম ধরিত্রী দিবস আধুনিক পরিবেশ আন্দোলনের সূত্রপাত ঘটায়। সড়কে, উদ্যানে ও মিলনায়তনগুলোয় প্রায় দুই কোটি আমেরিকান সমবেত হয়ে ক্রমবর্ধমান পরিবেশদূষণ ও অবনতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং একটি স্বাস্থ্যসম্মত ও টেকসই পরিবেশের জন্য সোচ্চার হয়ে ওঠে।

চারদিক-সোনারগাঁয়ের বউমেলা by মনিরুজ্জামান মনির

১৫ এপ্রিল সকাল নয়টা। প্রায় ২০০ বছরের পুরোনো বিশাল বটগাছের নিচে সারিবদ্ধ মানুষ। ফলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন নববধূরা। রয়েছেন দু-তিন সন্তানের জননীরাও। সবাই সুবেশা। সবার দৃষ্টি পুরোনো সেই বটগাছের দিকে। এই বটবৃক্ষের নিচে এসে তারা মানত করবেন স্বামী-স্ত্রীর মধ্যে যেন ঝগড়াঝাটি বা মনোমালিন্য না হয়,

সপ্তাহের হালচাল-সংসদ যদি ‘চিড়িয়াখানা’ হয়, সাংসদেরা কী? by আব্দুল কাইয়ুম

খুলনায় বিভাগীয় সমাবেশে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংসদকে ‘মাছের বাজার ও চিড়িয়াখানা’ বানানোর অভিযোগ এনে বলেছেন, সংসদে তাঁদের কথা বলতে দেওয়া হয় না। গণতন্ত্র ও সংসদের জন্য দেশবাসী রক্ত দিয়েছে।

অভিমত ভিন্নমত

কেমন হয়ে গেল আমার ঢাকা লোডশেডিং, পানি-গ্যাসের অভাব, মশার কামড়ে জীবন অতিষ্ঠ। এই হলো এখনকার ঢাকা। খুব ছোটবেলা থেকেই ঢাকায় আছি বলে সব নাগরিক সুযোগ-সুবিধার মধ্যেই বড় হওয়ার সুযোগ ঘটেছে। ছোটবেলায় অবাক হয়ে ভাবতাম, গ্রামের মানুষ কী করে অন্ধকারে বাস করে?

বিশ্ববিদ্যালয়-যৌন হয়রানি নিরোধ নীতিমালা হচ্ছে না কেন? by জোবাইদা নাসরীন

সামপ্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশ কিছু যৌন নিপীড়নের ঘটনা আবারও আলোচনায় এসেছে এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি নিরোধ আইনের প্রয়োজনীয়তা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিষয়ক কয়েকটি ঘটনা সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত হয়েছে।

রাজনৈতিক সংস্কৃতির বদল ঘটল কই?-যশোরে যুবলীগের কর্মী খুন

মাত্র এক মাস আগে যশোর জেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে দলীয় কোন্দলে খুন হন ছাত্রলীগের এক কর্মী। আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুটি পক্ষের কোন্দলে তখন মুহুর্মুহু গুলি আর বোমাবর্ষণ চলে, শহরজুড়ে সৃষ্টি হয় ত্রাস। আর এবার গুলি করে ও বোমা মেরে হত্যা করা হয়েছে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত একজনকে।

বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন-সাংসদদের নামে রিকশা

রাজধানীতে বৈধ রিকশার চেয়ে অবৈধ রিকশার সংখ্যা যে কয়েক গুণ বেশি, সেটি নতুন খবর নয়। নতুন খবর হলো, সাংসদদের নামে যেসব রিকশা বরাদ্দ দেওয়া হয়েছিল, সেগুলো ফের রাজধানীতেই যথারীতি চলাচল করছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) তথ্য অনুযায়ী, রাজধানীতে বৈধ রিকশার সংখ্যা ৭৯ হাজার ৫৫৪।

চারদিক-ভুল মানুষের কাছে নতজানু নই by সুমেল সারাফাত

চারদিকে বাতাসের উদ্দাম উন্মত্ততা। বিশাল মাঠে চমৎকার সাজানো মঞ্চ আর চারদিকে লোক ও কারুপণ্যের পসরা। মঞ্চ থেকে ভেসে আসছে ‘হারানো সুর ফিরে এল, রুদ্রের মেলা মিলিল, জারি-সারি, ধুয়ার সুরে হূদয় পাগল করে, মনরে হূদয় পাগল করে’। রুদ্র মেলার কথা বলছি।

অপারেশন গ্রিন হান্ট-আমি বরং জেলে যাব, নির্বাসনে নয় by অরুন্ধতী রায়

দান্তেওয়াদার ঘটনার আগে ও পরে বলে কিছু নেই। (ভারতের মাওবাদী প্রভাবিত দান্তেওয়াদা এলাকায় আধাসামরিক নিরাপত্তা বাহিনী অভিযান চালাতে গেলে মাওবাদী গেরিলা যোদ্ধাদের আক্রমণে তাদের ৭৬ জন নিহত হন—অনুবাদক) আসলে সহিংসতার চক্রটি বড় হচ্ছে তো হচ্ছেই।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-ডিসিসি নির্বাচন পেছানোর কারণ যৌক্তিক নয়

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার ডিসিসি নির্বাচন পিছিয়ে গেল: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ গতকাল ছাপা হয়েছে; বাকি অংশ ছাপা হলো আজ।

মানুষ মানুষের জন্য-একজন তরুণ চিকিৎসককে বাঁচান by শুভাগত চৌধুরী

মনটা খারাপ হয়ে গেল। আমার একজন ছাত্র, চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা পেতে চলেছে, তার বড় ভাই মো. ফজলে রাব্বী, তিনিও চিকিৎসক, ভয়ানক অসুস্থ। ক্রমে ক্রমে একদিন কখন যে তাঁর বড় ভাইয়ের লিভার নিষ্ক্রিয় হয়ে গেছে, ভালো করে বুঝতেও পারিনি।

বাঘা তেঁতুল-সাংসদভ্রাতা ও মৃগমাংস by সৈয়দ আবুল মকসুদ

ডব্লিউ এইচ অডেনের একটি কবিতার সম্ভবত শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ করেছিলেন এভাবে: ‘এই যে রুটিকে ছিঁড়ি/ একদা এ শস্য ছিল মাঠে।’ গত হপ্তায় হরিণের মাংসগুলো যখন নিপুণ গৃহিণী টেবিলে পরিবেশন করেছেন, ভোক্তাদের মধ্যে কবি থাকলে লিখতে পারতেন: এই যে কাবাব চিবোই/ একদা এ হরিণ ছিল বনে।/

অরণ্যে রোদন-বিস্কুট-দৌড় এবং উপেক্ষিত জনসংখ্যা ইস্যু by আনিসুল হক

বিস্কুট-দৌড়ের সঙ্গে আমাদের সবারই কমবেশি পরিচয় আছে। প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাধারণত এই খেলাটা হয়ে থাকে। একটা দড়ির সঙ্গে সুতোর সাহায্যে ঝুলিয়ে রাখা হয় অনেকগুলো বিস্কুট। দুজন শিক্ষক বা শিক্ষিকা দড়িটার দুই মাথা ধরে মাঠের মধ্যখানে দাঁড়িয়ে থাকেন। এক প্রান্তে বাচ্চারা লাইন ধরে দাঁড়ায়।

খুঁজে বের করতে হবে রাঘববোয়ালদেরও-সীমান্তের ওপারে ফেনসিডিলের কারখানা

দেশের তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ যে মাদক তথা ফেনসিডিলে আসক্ত হয়ে পড়ছে, তার অন্যতম কারণ এই ক্ষতিকর পণ্যটির সহজলভ্যতা। বাংলাদেশে ফেনসিডিলের কোনো কারখানা নেই। কিন্তু হাটবাজারে যত্রতত্র এ পণ্যটি পাওয়া যাচ্ছে প্রতিবেশী দেশটির কল্যাণে।

বিচারক বাছাই-প্রক্রিয়ায় অস্বচ্ছতা অগ্রহণযোগ্য-১৫ বিচারপতির শপথ

সুপ্রিম কোর্টের ১৫ অতিরিক্ত বিচারকের শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিদের অনুপস্থিতি ছিল এক নজিরবিহীন ঘটনা। সম্প্রতি নিয়োগ পাওয়া ১৭ বিচারপতির মধ্যে ১৫ জনকে প্রধান বিচারপতি রোববার শপথবাক্য পাঠ করান। দুজনকে শপথ না পড়ানোর চেয়ে এবারের বিচারক বাছাইয়ে সার্বিক অস্বচ্ছতা অনেক বেশি উদ্বেগজনক।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-ফল নিজেদের পক্ষে নিয়ে যেতেই কি নির্বাচন পেছানো হচ্ছে?

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার ডিসিসি নির্বাচন পিছিয়ে গেল: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ আজ ছাপা হলো; বাকি অংশ আগামীকাল প্রকাশিত হবে।

প্রতিক্রিয়া-দোষ লেজের, নাকি মূল শরীরের? by সুশান্ত সিনহা

‘লেজুড়বৃত্তির এই ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে’ শিরোনামে প্রথম আলোয় ৫ এপ্রিল প্রকাশিত বদিউল আলম মজুমদারের লেখায় তিনি দেশের দুরারোগ্য এই ব্যাধির চিকিৎসা হিসেবে শুধু ছাত্ররাজনীতি বন্ধের পরামর্শ দিয়েছেন। তাঁর লেখা পড়ে কয়েকটি প্রশ্নের উত্তর পেতেই এই লেখার চেষ্টা।

এসো নীপবনে-‘গোড়ার কথা’ by আবুল হায়াত

কাজের ব্যস্ততায় উত্তরের ঝোলা বারান্দায় দাঁড়াবার সময়টুকু পর্যন্ত হয় না। তাই নীপবনের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছে যেন আমার। পাঠককুলকেও আর দেওয়ার ফুরসত হয়ে ওঠে না নীপবনের খবর। আজ অকারণেই শুটিং বাতিল হওয়ায় বুকভরে একটু নিশ্বাস নেওয়ার আশায় ঘুম ভাঙতেই এসে দাঁড়ালাম প্রিয় বারান্দাটায়।

কালের পুরাণ-ভোলা যেন আরেকটি মাগুরা না হয় by সোহরাব হাসান

দেখতে দেখতে আওয়ামী লীগ ওরফে মহাজোট সরকারের মেয়াদ ১৫ মাস পার হলো। বিরোধী দল এখনো পর্যন্ত দৃশ্যগ্রাহ্য কোনো আন্দোলন গড়ে তুলতে না পারলেও মাঠে-ময়দানে রণহুংকার দিয়ে যাচ্ছে। গত মাসে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া চট্টগ্রামের মহাসমাবেশে আন্দোলনের কঠোর কর্মসূচির আগাম ঘোষণা দিয়ে নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন।

লোক দেখানো অভিযান নয়, প্রয়োজন সামগ্রিক পরিকল্পনা-ফুটপাত উদ্ধারের পরই পুনর্দখল

আবারও রাজধানীর ফুটপাত উদ্ধারে অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ৩ এপ্রিল শুরু হওয়া এ অভিযান জনদুর্ভোগ লাঘবের কথা বলে বছরের পর বছর ফুটপাত উদ্ধারে পরিচালিত অভিযানের মতোই ব্যর্থ হতে চলেছে। পরিস্থিতির খুব বেশি হেরফের হয়নি।

যত শিগগির সম্ভব ডিসিসি নির্বাচন হোক-স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোর মেয়াদ পেরিয়ে গেছে অনেক আগেই, কিন্তু সেগুলোর নির্বাচন হয়নি, কবে হবে তারও কোনো নিশ্চয়তা নেই। সর্বশেষ ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচনও পিছিয়ে দেওয়ায় ধারণা করা হচ্ছে, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশন উভয় তরফেই আগ্রহের অভাব রয়েছে। এটা হতাশাব্যঞ্জক।

স্মরণ-একজন আশাবাদী মানুষ by মোশারফ হোসেন

১৮ এপ্রিল ড. গোলাম মহিউদ্দিনের মৃত্যুবার্ষিকী। গোলাম মহিউদ্দিন সম্পর্কে লিখতে গিয়ে সমস্যায় পড়েছি। অল্প কথায় লিখতে গেলে বলতে হয়, সে ভালো লোক ছিল। এতে মনে হয় বেঠিক বলা হলো না, কিন্তু ঠিক বলাও হলো না। আবার মনের মধ্যে যে বর্ণনা আছে তা প্রকাশ করতে গেলে এত লিখতে হয় যে পাঠক পাওয়া কঠিন হয়ে যাবে।

সরল গরল-ক্যাম্পাস হত্যার বিচার ট্রাইব্যুনালে পাঠান by মিজানুর রহমান খান

লাল বাতি জ্বলে, কিন্তু গাড়ি চলে। সবুজ বাতি জ্বলে, গাড়ির চাকা বন্ধ থাকে। রাজধানীতে এ দৃশ্য চিরচেনা হয়ে উঠেছে। এখন রাজনীতিতেও খটকা চলছে। এ থেকে আমরা আসলে এক সংকেত-অসংবেদনশীল জাতিতে পরিণত হচ্ছি। এটা এক ধরনের বিকার বটে।

প্রতিক্রিয়া-সহিংসতার কারণ ও অ্যান্টিবায়োটিক চিকিৎসা by সুমন রহমান

সম্প্রতি গুলশানে ঘটে যাওয়া জোড়া হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ৬ এপ্রিল প্রথম আলোতে আমি একটি লেখা দিই ‘তরল ভয়ের স্বরলিপি’ শিরোনামে। সেখানে এই হত্যাকাণ্ডটিকে কেন্দ্র করে নগর-মধ্যবিত্তের নিরাপত্তার বোধটি কীভাবে চিড় খাচ্ছে, সে বিষয়টি তুলে ধরি।

রক্ত ও তরবারির গান-জারদারি, নায়ক না খলনায়ক? by ফাতিমা ভুট্টো

নিউইয়র্ক টাইমস-এর রিপোর্টার জন বার্নস তাঁর ‘হাউস অব গ্রাফট’ নিবন্ধে আসিফ জারদারির দুর্নীতি উন্মোচন করেছেন। তাঁরা (জারদারি ও বেনজির) ইংল্যান্ডে একটি বিশাল এস্টেট কিনেছেন, যার আনুমানিক মূল্য ৪০ লাখ ডলার।

বিশেষ সাক্ষাৎকার-গণতন্ত্র শক্তিশালী করতে সব দলের সহযোগিতা দরকার by রেনাটা ডেজালিয়েন

রেনেটা ডেজালিয়েন কানাডীয় কূটনীতিক। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি হিসেবে তিনি ২০০৫ সালে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় সাড়ে চার বছরের দায়িত্ব পালন শেষে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন।

শিক্ষাঙ্গনে জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অব্যাহত খুন

প্রথম খুনটি হওয়ার পর ঘটনাটিকে দেখা হলো ‘ছাত্র খুন’ হিসেবে। দ্বিতীয় খুনের শিরোনাম হলো ‘আবার খুন’, এখন তৃতীয় খুনের ঘটনার পর লেখা হলো, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র খুন’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই মাসের মধ্যে তিনজন ছাত্র খুন হওয়ার ঘটনাটিকে সন্ত্রাসকবলিত শিক্ষাঙ্গনের নিয়মিত সন্ত্রাস-হত্যাকাণ্ডের অংশ হিসেবে ভাবার উপায় নেই।

পেশিশক্তি প্রদর্শনের ফল কারও জন্য ভালো হবে না-ভোলা উপনির্বাচন

২৪ এপ্রিল অনুষ্ঠেয় ভোলা উপনির্বাচন নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত হওয়া যেমন অস্বাভাবিক, তেমনি অনাকাঙ্ক্ষিত। কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করা বাধ্যতামূলক। উচ্চ আদালতে বিজয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল করায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

কৈলাসটিলায় গ্যাস বেড়েছে, তবে তেল নিশ্চিত নয় by আরিফুজ্জামান তুহিন

সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রে গ্যাসের মজুদ আগের হিসাবের চেয়ে বেশি বলে মনে করছেন বাপেক্সের বিজ্ঞানীরা। সম্প্রতি এ গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক জরিপ শেষে তথ্য-উপাত্ত যাচাই করে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন তাঁরা। জরিপে মাটির অনেক গভীরে গ্যাস ও তেলের ঘনীভূত (কনডেনসেট) অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া গেছে।

বেসরকারি প্রাথমিকের শিক্ষকরা আবার আন্দোলনে

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা গত বুধবার রাতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিনের আশ্বাসে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিলেন। কিন্তু এই ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই নতুন কর্মসূচি দিয়েছে বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।

খালেদার নেতৃত্বে ২০ মে ঢাকায় গণ-অনশন-এমপিদের প্রতীকী অনশন স্থগিত

বিএনপির নেতৃত্বে রাজধানীতে ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচি পালিত হবে আগামী ২০ মে। এ কর্মসূচির নেতৃত্ব দেবেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অনশন চলবে।

জীবনযাত্রার বর্ধিত ব্যয়ে কমছে উৎপাদনশীলতা by মাসুদ রুমী

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, চাহিদা ও সরবরাহে ঘাটতিসহ নানা অজুহাতে বাড়ছে খাদ্যপণ্যের দাম। তবে বাড়িভাড়া ও পরিবহন খরচ বেড়েছে মাত্রাতিরিক্তভাবে। সে অনুপাতে মানুষের আয় বাড়েনি। আর আয়-ব্যয়ের এই বৈষম্যের মধ্যে টিকে থাকার জন্য মানুষ নিজের শেষ সঞ্চয়টুকুও ভাঙছে।

জীবনযাত্রার ব্যয় কমানোর উপায়-৪-পেট ভরাতেই বাজেট শেষ সুষম খাদ্য বিলাসিতা by রাজীব আহমেদ

দুই শিশুসন্তানেরই কমলালেবু খুব পছন্দ। কিন্তু আক্রার বাজারে মৌলিক খাদ্য কিনতেই সব টাকা শেষ হয়ে যায়। তাই কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কর্মকর্তা উদয় চট্টোপাধ্যায়ের পক্ষে ৬০ টাকা হালির এই যুগে কমলালেবু কেনা সম্ভব হয় না। শিশুরা তো এসব বোঝে না। তাই তিনি অজুহাত দেন ফরমালিনের।

শ্রদ্ধাঞ্জলি-চিত্তের বৈভবে ঐশ্বর্যশালী নারী by কাজী সুফিয়া আখ্তার

বেলা আপা আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ১৪১৬ সনের ২৭ চৈত্রে। বেলা আপার সঙ্গে পরিচয় ১৯৮০ সালের দিকে। প্রয়াত শিক্ষাবিদ, সমাজকর্মী রোকেয়া রহমান কবীরের বাসায়। প্রতি মাসে রোকেয়া খালাম্মার বাসায় তিনি যেতেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জন্য দেওয়া চাঁদা সংগ্রহ করতে।

মুক্তিযুদ্ধ-সেই স্বপ্ন, সেই মূল্যবোধ—সেই মুজিবনগর সরকার by সৈয়দ বদরুল আহ্সান

আজ যখন আমরা মুজিবনগর সরকারকে পুনরায় স্মরণ করি, তখন আমাদের মনের গভীরে একটিই প্রশ্ন জাগে—১৭ এপ্রিল ১৯৭১ সালে যে সাহস ও যে মূল্যবোধ আমাদের নিজেদের জন্য, দেশের জন্য তুলে ধরেছিলাম এবং এসবের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছিলাম, সেই সাহস, সেই মূল্যবোধ আজ আমাদের মধ্যে, আমাদের

প্রতিক্রিয়া-বঙ্গবন্ধু ‘বনাম’ শহীদ জিয়া by আসিফ নজরুল

প্রথম আলোর ২৭ মার্চ সংখ্যায় ‘বঙ্গবন্ধু “বনাম” শহীদ জিয়া’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়। এর প্রতিক্রিয়া জানিয়ে টরন্টো থেকে অধ্যাপক মোজ্জাম্মেল খান ৬ এপ্রিল এবং ঢাকা থেকে জনাব এনামুল হক ৭ এপ্রিল প্রথম আলোতে লিখেছেন। তা ছাড়া প্রথম আলোর ওয়েব সংস্করণে এই লেখার ওপর ৭৩টি মন্তব্য ছাপা হয়েছে।

রক্ত ও তরবারির গান-আরাফাতকে বিয়ে করতে চেয়েছিলেন বেনজির! by ফাতিমা ভুট্টো

বেনজির হলেন তাঁর পরিবারের প্রথম মেয়ে, যিনি প্রথাগত বিয়েতে রাজি হয়েছেন। তিনি ভেবেছেন, তিনি দেশের সর্বোচ্চ পদের অধিকারী হচ্ছেন এবং প্রত্যহ পুরুষের সঙ্গে কাজ করতে হবে, তাই তাঁর কুমারী থাকা ঠিক নয়। এটি তাঁর ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে বেনজির মাথায় দোপাট্টা পরার সিদ্ধান্ত নিলেন।

যুক্তি তর্ক গল্প-বাঙালির সামাজিক উৎসব by আবুল মোমেন

বাংলা নববর্ষ অবশেষে বাঙালির উৎসবে পরিণত হয়েছে। ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাঙালির সামাজিক উৎসব হিসেবে এ বছর ব্যাপকভাবে উদ্যাপিত হলো পয়লা বৈশাখ। ধীরে ধীরে এ উৎসব শহর ছাপিয়ে গ্রামেও ছড়িয়েছে। এককালের নাগরিক মধ্যবিত্তের সাংস্কৃতিক এ উৎসব বর্তমানে অরাজনৈতিক সামাজিক উৎসবে রূপ নিয়েছে।

অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা রয়েছে তো?-গ্রীষ্মে আগুনের ঝুঁকি

অগ্নিকাণ্ড যতটা দুর্ঘটনা ততটাই অসাবধানতা ও দায়িত্বহীনতারই ফল। নিজকে বা অপরকে আগুনের দুর্ঘটনার সামনে অরক্ষিত রাখা যে অপরাধ, ভ্রাম্যমাণ আদালত তা কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করে বুঝিয়ে দিলেন। জরিমানা করা আবাসিক ও কারখানা প্রতিষ্ঠানে যথাযথ অগ্নিনির্বাপণ-ব্যবস্থা তো ছিলই না, উপরন্তু ফায়ার সার্ভিসের

রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠা জরুরি-মানবতাবিরোধী অপরাধের বিচার

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগকে যে গোটা জাতি স্বাগত জানিয়েছে, তার প্রতিধ্বনি শোনা গেল গত মঙ্গলবার প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকেও। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মন্ত্রী, বিরোধীদলীয় সাংসদ, বিচারক, আইন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী।

জাবি উপাচার্য আনোয়ার হোসেন-এ নিয়োগ দুঃখজনক : শিক্ষক সমিতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির অবশেষে পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন। গতকাল সন্ধ্যায় এই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়।

'নৈরাজ্য' সৃষ্টিকারীদের 'সঠিক পথে' আনার উপায় সরকারের জানা আছে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হরতালের নামে যারা 'নৈরাজ্য' সৃষ্টি করছে তাদের 'সঠিক পথে' আনার উপায় সরকারের জানা আছে। তিনি তত্ত্বাবধায়ক সরকারের শাসনকে অপশাসন আখ্যায়িত করে বলেন, দেশের মানুষ আর তত্ত্বাবধায়ক সরকারের রূপে দানব সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

চারদিক-যেদিন ভাইকে হারালাম by মুহাম্মদ শামসুল হক

১৬ এপ্রিল পটিয়া সদরে আমার ভাই পাকিস্তানি বাহিনীর বোমায় আঘাত পান। আমার পরিবারের জন্য সবচেয়ে হূদয়বিদারক ঘটনাটি ঘটে একাত্তরের ১৭ এপ্রিল। ওই দিন সকালে আমাদের চোখের সামনে আমার বড় ভাই আমিনুল হক (২৫) শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

গণতন্ত্র-কেউ কি দায় স্বীকার করবেন? by মাহমুদুর রহমান মান্না

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সশস্ত্র হামলার দায় স্বীকার করেছেন সে দেশের স্বরাষ্টমন্ত্রী পি চিদাম্বরম এবং তাঁর পদত্যাগপত্র পেশ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে। ক্রমবর্ধমান মাওবাদী ও সন্ত্রাসবাদী তৎপরতার মুখে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৮ সালে চিদাম্বরমকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল।

ধর্ম-ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলাম সহিংসতাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে; হত্যা, রক্তপাত ও অরাজকতা প্রত্যাখ্যান করেছে; সত্ ও ভালো কাজে সহযোগিতার নির্দেশ দিয়েছে, পাপ ও নির্যাতনমূলক কাজ থেকে বিরত থাকতে বলেছে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইসলাম অনুমোদন দেয় না, বরং ঘৃণা করে।

রক্ত ও তরবারির গান-বিরোধ ভুট্টোর উত্তরাধিকার নিয়েই by ফাতিমা ভুট্টো

১৭ আগস্ট ১৯৮৮, জেনারেল জিয়াউল হক পাঁচজন পাকিস্তানি জেনারেল, আমেরিকান রাষ্ট্রদূত আর্নল্ড রাফেল ও পাকিস্তানে মার্কিন সামরিক সহায়তা মিশনের প্রধান জেনারেল হারবার্ট এন ওয়াসমকে নিয়ে তেমওয়ালি ফায়ারিং রেঞ্জে এসে পৌঁছালেন। উদ্দেশ্য, আমেরিকান এমওয়ান অ্যাবরামস ট্যাংকের মহড়া দেখা।

খোলা চোখে-আবারও নকশালবাড়ি by হাসান ফেরদৌস

শুনেছেন হয়তো যে কানু সান্যাল মারা গেছেন। স্বাভাবিক মৃত্যু নয়, আত্মহৎযা। ষাট ও সত্তরের দশকে পশ্চিম বাংলা ও বিহারে যে নকশালবাড়ি আন্দোলন দাউদাউ করে জ্বলে ওঠে, কানু সান্যাল ছিলেন তার অন্যতম প্রধান স্থপতি। নকশাল নেতা হিসেবে চারু মজুমদার সাধারণ্যে অধিক পরিচিত; প্রধানত তাঁর তাত্ত্বিক বাগ্মিতার জন্য।

এখনই সতর্কতা ও যথাযথ প্রস্তুতি নেওয়া প্রয়োজন-সারা দেশে ডায়রিয়ার প্রকোপ

ঋতু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সারা দেশে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। পানির সংকটের কারণে এ সমস্যা তীব্র আকার ধারণ করছে। দেশের বিভিন্ন প্রান্তের ডায়রিয়া পরিস্থিতির সংবাদ ছাপা হয়েছে গত মঙ্গলবারের প্রথম আলোতে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা।

লাভের গুড় কি পিঁপড়ায় খাবে?-বিমানের দুবাই রুট

কথায় বলে, লাভের গুড় পিঁপড়ায় খায়। বিমানের লাভজনক দুবাই রুটটির বেলায় সেটিই ঘটতে চলেছে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবারের প্রথম আলোর সংবাদে জানা যাচ্ছে, লাভজনক দুবাই রুটটি বিমান কর্তৃপক্ষ চীনা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্দেশ্যে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চীনা প্রতিষ্ঠান চায়না ইস্টার্ন এয়ারলাইনসের খরচে চীন সফরেও যাচ্ছেন।

সম্পাদকের কলাম-নর্থ সাউথ ইউনিভার্সিটি by ইমদাদুল হক মিলন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আমার খুবই প্রিয় একজন মানুষ। স্বল্পভাষী, নম্র, বিনয়ী, একেবারেই সাদামাটা জীবন যাপন করা মানুষটি কঠোর পরিশ্রমী। বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে অনেকখানি বদলে দিয়েছেন তিনি। শিক্ষাক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে এই মানুষটির জন্য।

মহানগর দায়রা আদালতে আবেদন-৩৩ নেতার জামিনের শুনানি ২৩ মে

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় ৩৩ জন নেতার জামিনের আবেদন করা হয়েছে মহানগর দায়রা জজ আদালতে। গতকাল বৃহস্পতিবার তাঁদের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ফৌজদারি বিবিধ মামলা দায়ের করে প্রত্যেকের জামিন চান।

সারাইখানা

এ বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা সারাইখানা, প্রজন্ম ডট কম প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.info আউটসোসিং
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) ওপর আমি একটি কর্মশালায় অংশ নিয়েছি।

গেমস-অজানা পথের হাতছানি by সুমন পাটওয়ারী

আগের চেয়ে আরও বেশি পানি, চারদিকে পানি, শুধু পানি। হঠাৎ একজন নাবিক দেখল পানিতে গাছের ডাল ভেসে আসছে। ডালে একদম সরস বেরি। ডাঙা!! খুব কাছে কোথাও রয়েছে ডাঙা!! তাদের হতাশ মনে আবারও জেগে উঠল আশা। সবাই অধীর হয়ে আছে ডাঙার জন্য।

নকিয়া ফোনে প্রথম আলো by নুরুন্নবী চৌধুরী

ডিজিটাল নানা ধরনের পণ্য এখন সবার হাতের মুঠোয়।হাতে থাকা ডিজিটালযন্ত্র দিয়ে নতুন নতুন কাজ করতে চান অনেকেই।বিশেষ করে তাৎক্ষণিক নানা খবর জানতে চান অনেকে। এ মুহূর্তে কী ঘটছে, তা জানতে হাতের মুঠোয় থাকা স্মার্টফোন কিংবা মোবাইল ফোনটির প্রতি অনেকের আগ্রহ থাকে।

তাঁরা তিন জন by রোকেয়া রহমান

ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম জিজ্ঞেস করলে বেশির ভাগ লোকই এক কথায় মার্ক জাকারবার্গের নাম বলবেন। তবে জাকারবার্গের নামের আগে ব্যবহার করা হয় ‘সহ-প্রতিষ্ঠাতা’। তার মানে, আরও কয়েকজন প্রতিষ্ঠাতা আছেন। সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটটি তৈরির পেছনে জাকারবার্গ ছাড়া আরও তিনজনের অবদান রয়েছে।

প্রযুক্তির চমকে... by পল্লব মোহাইমেন

ল্যাপটপটা আপনার হাতে আসার আগে কতবার খোলা, কতবার বন্ধ করা হয়েছিল জানেন? শুনে ঘাবড়ে যাবেন না—২৫ হাজারবার। বাজারে ছাড়ার আগে ল্যাপটপের ডালার যে কব্জা আছে, তার শক্তি পরীক্ষা এভাবে করে হিউলেট-প্যাকার্ড (এইচপি)। আবার ল্যাপটপের যে হুড়কো, সেটাও পরীক্ষা করা হয় ২৫ হাজারবার খুলে ও বন্ধ করে।

হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ ভাঙচুর, গ্রেপ্তার ২৭০

নেতাদের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিএনপি জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে রাজধানী ঢাকায় ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়।

হরতালে দিনে ক্ষতি হাজার কোটি টাকা

হরতাল যারা ডাকে আর যাদের বিরুদ্ধে হরতাল ডাকা হয়; যারা হরতাল মানে আর যারা মানে না; যারা হরতালে সীমাহীন দুর্ভোগ পোহায়; এমনকি যারা হরতালের সাতেও না, পাঁচেও না- তারা সবাই একটা কথা স্বীকার করে যে হরতালে ক্ষতি হয় দেশের, দেশের মানুষের। এই ক্ষতি কত?

এমপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ-স্বচ্ছ তদন্তেই কেবল সত্য বের হতে পারে

ঢাকা-১৪ নির্বাচনী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলামুল হকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সরকারি বাঙলা কলেজের জমি রয়েছে তাঁর দখলে। ৫ মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ পেলে ৯ মে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ উচ্চ আদালতে জনস্বার্থে একটি রিট করে।

রাজনীতির গতিপ্রকৃতি-ফিরিয়ে আনতে হবে স্থিতিশীল পরিবেশ

আবারও শুরু হলো হরতাল। আবারও গাড়ি পোড়ানো, ভাঙচুর। রাজধানীর অস্থিরতা ছড়িয়ে পড়ল সারা দেশে। ঘোষিত হবে নতুন কর্মসূচি। আবার হয়তো কোনো দুর্বিপাকে পড়তে হবে দেশের মানুষকে। অসহিষ্ণু রাজনীতির ঘেরাটোপে বন্দি এখন দেশের মানুষ। সরকারের অবস্থান অনড়।

আপনি কি জানেন-ব্যাঙ্গাত্মক সাহিত্য

সাহিত্যে ব্যঙ্গ-বিদ্রুপাত্মক বা শ্লেষাত্মক (স্যাটায়ার) বাক্যের ব্যবহার অনেক পুরোনো। সেই ব্যবিলনীয় সভ্যতার সময় থেকে সাহিত্যে ব্যঙ্গ-বিদ্রুপাত্মক ও শ্লেষাত্মক শব্দ এবং বাক্যের ব্যবহার খুঁজে পেয়েছেন সাহিত্য-গবেষকেরা। খ্রিষ্টপূর্ব ১৫০০ থেকে ১০০০ শতকের মধ্যে যে ব্যবিলনীয় সাহিত্যের অস্তিত্ব পাওয়া গেছে, সেখানে ক্রীতদাস ও মালিকের

পাকিস্তান: একদিকে মসজিদ অন্যদিকে সেনাছাউনি by হাসান ফেরদৌস

দ্বিতীয় কিস্তি) পাকিস্তান: বিটুইন মস্ক অ্যান্ড মিলিটারি, হুসেইন হাক্কানি, কানেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস, ওয়াশিংটন, ২০০৫ হুসেইন হাক্কানি তাঁর বইতে পাকিস্তান সৃষ্টির আদি ইতিহাসের ওপরও কিছুটা আলোকপাত করেছেন।

বাজারে নতুন

খান সারওয়ার মুরশিদ সংবর্ধনা-গ্রন্থ উপদেষ্টা-সম্পাদক: আনিসুজ্জামান সম্পাদক: শামসুজ্জামান খান, হায়াৎ মামুদ, আমিনুর রহমান রানা প্রকাশক: বাংলা একাডেমী দাম: ৩৪০ টাকা অধ্যাপক খান সারওয়ার মুরশিদ বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের এক অনন্য প্রতিভা।

যা নিয়ে আছি-সত্যজিৎ রায় রেনেসাঁ-মানব

ববিতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রাভিনেত্রী, দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ছবিতে। উল্লেখযোগ্য চলচ্চিত্র: আলোর মিছিল, গোলাপী এখন ট্রেনে, নয়নমণি, দহন, প্রভৃতি। বর্তমানে কাজ করছেন শিশুদের নিয়ে, শিশুদের কল্যাণে ও অধিকার প্রতিষ্ঠায়।

শতবর্ষ পর ঢাকার আকাশে হট এয়ার বেলুন by ইফ্ফাদ আবদুল্লাহ

সত্তরের দশকের গোড়ার দিকে উত্তরার বিস্তীর্ণ ফাঁকা মাঠে ছোট মডেল বিমান উড়িয়েছেন শাহজাহান মৃধা। এই শখ নিয়েই মেতে ছিলেন দীর্ঘদিন, কিন্তু তারপর তিনি ঠিক করেন, ঢাকার আকাশে বেলুনে চড়বেন। এই পরিকল্পনার অংশ হিসেবেই

চরাচর-ঢাকা বিশ্ববিদ্যালয় পাণ্ডুলিপি সংগ্রহশালা by পাভেল রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনেক সমৃদ্ধ একটি পাণ্ডুলিপি সংগ্রহশালা আছে, এই তথ্য হয়তো অনেকের কাছেই অজানা। ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য ও গ্রন্থবিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই সংগ্রহশালায় বিভিন্ন ভাষার প্রায় ৩০ হাজার পাণ্ডুলিপি সংগৃহীত আছে। দেশের গবেষকদের উৎসাহিত করতে এবং গবেষণা মাধ্যমকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পাণ্ডুলিপি সংগ্রহশালা।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৭৬)-বাংলাদেশের পতাকা by আলী যাকের

পরের দিন ওই একই মানসিক অবস্থা নিয়ে বেতারকেন্দ্রে গেলাম। দেখা হয় হাসান ইমামের সঙ্গে। তিনি বলেন, 'একটা খবর আছে রে।' 'আবার কী?' কর্কশ স্বরে প্রায় চিৎকার করে উঠি। হাসান ইমাম বলেন, 'সেদিন যে ছেলেটি মারা গেছে, সে আমাদের মাহবুব না।' একটা প্রচণ্ড ভার যেন নেমে যায় আমার বুক থেকে। তারপর প্রচণ্ড গ্লানি বোধ হয়।

সোহেল তাজের ফিরে আসা এবং প্রবাসী নেতাদের নিয়ে দুটি কথা by ফারুক যোশী

সোহেল তাজ একটি খোলা চিঠি দিয়েছেন তাঁর এলাকা কাপাসিয়ার জনগণকে। তিনি বলেছেন, এক বুক আশা নিয়ে তিনি দেশের সেবা করতে তাঁর এলাকায় এসেছিলেন। তাঁর বাবার রক্তধারা আর বঙ্গবন্ধুর আদর্শ (আদর্শটা শুধুই বঙ্গবন্ধুর, কাউকে যোগ না করলে এখানে কি টিকে থাকা যায়?) বুকে ধারণ করেই তিনি দেশ সেবার জন্য রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৯৮ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. আবদুল্লাহ, বীর প্রতীক দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা ১২ অক্টোবর ১৯৭১। খুব সকালে কাদেরিয়া বাহিনীর সামরিক প্রধান আবদুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) খবর পেলেন, নাগরপুরে অবস্থানরত পাকিস্তানি সেনা ও সহযোগীদের জন্য টাঙ্গাইল থেকে রসদ ও খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে।

সাকার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ২০ মে-হরতালে আসামিপক্ষের আইনজীবীদের জন্য নিরাপত্তার নির্দেশ

হরতালে আসামিপক্ষের আইনজীবীদের ট্রাইব্যুনালে আসতে প্রয়োজনে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।

বিভিন্ন স্থানে অর্ধশত নেতা-কর্মী আহত, ৬০ জন আটক-পুলিশের ধরপাকড়ের মধ্যেও ব্যাপক গাড়ি ভাঙচুর

সারা দেশে ব্যাপক গাড়ি ভাঙচুর ও পুলিশের ধরপাকড়ের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল কর্মসূচি পালিত হয়েছে। পুলিশের বাধায় কোথাও কোথাও হরতাল-সমর্থকেরা রাস্তায়ই নামতে পারেনি। লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে হরতাল-সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

নারিকেল জিঞ্জিরার-সমুদ্রতলে by ইমরান উজ-জামান

প্রায় ১৪ বছর ধরে ফটোসাংবাদিকতা করছেন শরীফ সারওয়ার। পেশার তাগিদে চষে বেরিয়েছেন জনসভা, মিছিল, রাজপথ থেকে মফস্বল—সবখানে। ছবি তুলেছেন প্রতিবাদী মানুষের, বিক্ষোভের, আকাশ, নদী ও বনের। কিন্তু বিদেশি পত্রপত্রিকায় হরহামেশাই ছাপা হতে দেখেছেন সাগরতলের অসাধারণ সব ছবি।

ইতিহাসের কাছে ঔপন্যাসিকের দায় by মো. আনোয়ার হোসেন

হুমায়ূন আহমেদের রাজনৈতিক উপন্যাস দেয়াল-এর প্রেস কপি পড়ার সুযোগ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আনোয়ার হোসেনের। উপন্যাস পাঠের আলোকেই লেখা এই রচনা। লালমাটিয়াতে লুৎফা ভাবির (কর্নেল তাহেরের স্ত্রী) বাসায় আমরা একত্র হয়েছি। আমার অন্য ভাবিরাও আছেন।

রাজনীতি নিয়ে উদ্বেগ, কালোটাকা সাদা নয়

রাজনৈতিক সংঘাত ও হরতালের মধ্যেই বাজেটের আগে অনুষ্ঠিত হলো পরামর্শক কমিটির সভা। সভায় উদ্যোক্তা-ব্যবসায়ীরা রাজনৈতিক সংঘাত নিরসনে পদক্ষেপ নিতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ করে বলেছেন, রাজনীতিতে সংঘাত থাকলে কোনো বাজেট প্রণোদনাতেই কাজ হবে না।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ২০ মে গণ-অনশন-কড়া নিরাপত্তার মধ্যে ঢিলেঢালা হরতাল

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গতকাল সকাল-সন্ধ্যা হরতাল দলের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার, কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হরতাল চলাকালে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।

তত্ত্বাবধায়কের দাবি নাকচ করলেন প্রধানমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আবারও নাকচ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তত্ত্বাবধায়করূপী দানব আর মানুষ দেখতে চায় না। হরতালের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের সঠিক পথে আনার উপায় জানা আছে মন্তব্য করে তিনি বলেন, ‘সহ্য করছি বলে দুর্বলতা মনে করবেন না।’

চম্পাবতীর ছড়া by আবেদীন জনী

খুকির ঠোঁটে ঠোঁটে
অনেক কথা অনেক হাসি
খইয়ের মতো ফোটে।

ঝিঁঝিপোকা by আমীরুল ইসলাম

ঝিঁঝিপোকা ঝিঁঝিপোকা
তুমি ভায়া খুব কি বোকা?
ঘাসের সাথে মিশে থাকো
ঝিঁঝি করে কাকে ডাকো?

মা তো আমার by আখতার হুসেন

মা তো আমার কল্পলোকের গল্প বলার বুড়ি
মা তো আমার মনের কথা জমিয়ে রাখার ঝুড়িমা তো আমার শীতের ভোরে মিষ্টি রসের পিঠে
মা তো আমার খেজুর গুড়ে মুখটি ভরা মিঠে।

কোটি টাকার খুদে আঁকিয়ে!

ওর বয়স কত আর হবে, এই ধরো পাঁচ বছর। এই বয়সেই ও কী করেছে জানো? অনেক টাকা আয় করেছে। ব্রিটিশ মুদ্রায় তা এক লাখ পাউন্ডের বেশি। আর বাংলাদেশি মুদ্রায় এক কোটি ২০ লাখ টাকার ওপরে।পেশাদার গুণী শিল্পীর মতো ওর ছবি অনেক টাকায় বিক্রি হয়। নাম ইলিতা আন্দ্রে।

শিলা আর বৃষ্টি by মাইনুল এইচ সিরাজী

ছোট্ট মেয়ে কুশিয়ারা। তাকে প্রতিদিন ঘুম পাড়াতে হয় নতুন নতুন গল্প বলে। আজও সে আমার গলা জড়িয়ে ধরে বলল, ‘বাবা, গল্প বলো।’ এটা আমার জন্য কিছুটা কষ্টকর ব্যাপার। বই পড়ে না হয় নতুন নতুন গল্প শিখে নেওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে, কী নিয়ে গল্প বলতে হবে, সেটাও কুশিয়ারা ঠিক করে দেয়।

ভেনিসের পাখি by মুজতবা আহমেদ মুরশেদ

না আসুক সে, পাখিরা তো এল ভূমধ্যসাগর ছুঁয়ে
ভেনিসের জলের গলিপথে কত সুখ, তাই নিয়ে
আমার দেহে, চুলে খুঁটে দ্যাখে পলিমাটি, সবুজ শ্যামল।

ক বি তা-বৈশাখের ঝড়ে by শেখ আতাউর রহমান

অনেক অনেক দিন আগে
এমন এক বৈশাখে
উঠেছিল ঝড়

বইপত্র-যুদ্ধের সময়ে মানবতা by মেহেদি হাসান

রক্ত ও কাদা ১৯৭১—তাদামাসা হুকিউরা \ অনুবাদ: কাজুহিরো ওয়াতানাবে \ প্রকাশকাল: এপ্রিল ২০১২ \ প্রকাশক: প্রথমা প্রকাশন \ প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী \ মূল্য: ৩০০ টাকা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ প্রত্যক্ষকারী বিরল ভিনদেশি নাগরিকদের মধ্যে জাপানের তাদামাসা হুকিউরা একজন।

ভাঙন by নিরমিন শিমেল

সেদিন খুব ভোর থেকেই কুয়াশা জেঁকে বসেছিল। দুধের সরের মতো ঘন সাদা পর্দা আকাশ প্রকৃতি জুড়ে, চারধারে ছড়ানো অসীম শূন্যতা। মধ্য মাঘের কনকনে শীতে কাঁথার ওম থেকে বেরোতে ছগির উদ্দিনের একটু দেরি হয়ে গিয়েছিল। পুবের ঘরের ইন্দুর মা ভাপা পিঠা তৈরির সরঞ্জাম নিয়ে অনেক আগেই বেরিয়ে গেছে। গলির ধারে মোড়ের ওপর তার পিঠার ছোট্ট দোকান এতক্ষণে জমজমাট।

বইয়ের মৃত্যু নেই-ছাপা বইয়ের মৃত্যু আসন্ন by হাসান ফেরদৌস

বইয়ের মৃত্যু হয়েছে বলে যে গুজব রটেছে, তা অতিরঞ্জিত বটে, কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন নয়। বই বলতে আমরা এত দিন বুঝেছি কাগজে মুদ্রিত ও পরিপাটিভাবে বাঁধাই এক নথি। এই কাগুজে বই দ্রুত বদলে যাচ্ছে, যেমন বদলে যাচ্ছে খবরের কাগজ।

চৈতন্যের মুক্তবাতায়ন-সাক্ষর শিক্ষাভিমানী বনাম অনক্ষর প্রাকৃতজন by যতীন সরকার

ময়মনসিংহ জেলখানায় আমি বিনা বিচারে আটক ছিলাম ১৯৭৬ সালের মার্চ থেকে ১৯৭৭-এর আগস্ট- অর্থাৎ পুরো ১৮ মাস। এই ১৮ মাসে অনেক 'শিক্ষিত' রাজনৈতিক নেতা ও কর্মীর সঙ্গলাভ যেমন করেছি, তেমনই খুব কাছ থেকে দেখেছি অনেক 'অশিক্ষিত' অপরাধী ও কয়েদিকেও।

বাংলাদেশের প্রেক্ষাপটে নারী-পুরুষ সমতা পর্যালোচনা by ড. আনোয়ারা বেগম শেলী

নারী-পুরুষ শারীরিক পার্থক্য নিয়ে জন্মগ্রহণ করে। নারী-পুরুষের এই জৈবিক পার্থক্য বা গঠনগত পার্থক্য শারীরবৃত্তীয়ভাবে। আর সামাজিকভাবে গড়েওঠা নারী-পুরুষের পরিচয়, সামাজিকভাবে নির্ধারিত নারী-পুরুষের মধ্যকার সম্পর্ক সমাজ কর্তৃক আরোপিত। এ ধরনের বৈষম্য অবশ্যই পরিবর্তনীয়।

আন্তর্জাতিক নারী দিবস

'শিক্ষা, প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমসুযোগ: নারীর জন্য যথোপযুক্ত কাজের ব্যবস্থা চাই।' নারীর জন্য শিক্ষা, প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধাপ্রাপ্তিতে সমানাধিকার নিশ্চিত করতে হবে। এমনই স্লোগান নিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস-২০১১।

অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত

আবার একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটল। অকালে ঝরে গেল একটি সম্ভাবনাময় জীবন। যে মুখের দিকে তাকিয়ে ছিল একটি পরিবার, অনেক স্বপ্ন ছিল যাঁকে নিয়ে, তাঁকে আর খুঁজে পাওয়া যাবে না কোথাও। সেদিনও ক্যাম্পাসে শোনা গেছে তাঁর কণ্ঠস্বর। সহপাঠীদের সঙ্গে আনন্দ-কোলাহলে মেতে উঠতে দেখা গেছে তাঁকেও।

শান্তি কোন পথে? by মুফতি ইমরানুল বারী সিরাজী

আমরা যদি সত্যিকারের শান্তি-সুখ পেতে চাই, সমাজকে সুদ, ঘুষ, ধর্ষণ, দুর্নীতিসহ সব ধরনের অপকর্মমুক্ত করতে চাই তাহলে আমাদের উচিত, সৃষ্টিকর্তা আল্লাহপাক রাব্বুল আলামিনের প্রেরিত জীবন বিধানকে মেনে নেওয়া ও রাসূলুল্লাহর (সা.) শিক্ষাকে গ্রহণ করা। হুজুর আকরাম (সা.) ও সাহাবায়ে কেরাম আমাদের প্রতিটি ক্ষেত্রে অনুপম আদর্শ।

ঘুষ লেনদেন ঘৃণিত কাজ by মাওলানা শাহ আবদুস সাত্তার

সুদের পরই নিষিদ্ধ ও অপবিত্র অর্থ ও মাল হিসেবে ঘুষকে চিহ্নিত করা হয়েছে। এ ঘুষ উপরি বখশিশ নামে হাতিয়ে নেওয়া অতিশয় অপবিত্র, চরম ঘৃণিত, দূষণীয় এবং অপছন্দনীয়। কাউকে কোনো কাজ করে দেওয়ার বিনিময়ে তাকে চাপ প্রয়োগ করে অন্যায়ভাবে ঠেকিয়ে তার কাছ থেকে নগদ অর্থ বা কোনো সুবিধা আদায় করাই ঘুষ।

ঐক্যই এগিয়ে চলার পাথেয় by মুফতি এনায়েতুল্লাহ

বর্তমানে মুসলিম বিশ্ব এক জটিল সময় পার করছে। মুসলিম বিশ্বের নেতাদের পরস্পরে অনৈক্য আর লেজুড়বৃত্তি এ ক্ষেত্রে প্রধানত দায়ী। এ ছাড়া ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় অনীহা ও ইসলামকে পাশ কাটিয়ে চলার মানসিকতাও অন্যতম কারণ। কিন্তু কেন এই অনৈক্য_ তার গভীরে কেউ যেতে চান না।

জাদুঘর দিবস by মোহাম্মদ সিরাজুল ইসলাম

আধুনিক বিজ্ঞানের জগতে নানা ধরনের চিত্তবিনোদনের উপাদান আবিষ্কারের ফলে মানবসমাজ অপসংস্কৃতির বেড়াজালে ক্রমান্বয়ে আবদ্ধ হয়ে হাজার হাজার বছরের নিজেদের অতীত ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সঠিকভাবে লালনপালনে সক্ষম হচ্ছে না।

সবুজ আবাসন by গৌতম লাহিড়ী

দিলি্লতে যে সবুজ নগরী গড়ে উঠবে তার অন্তর্গত হবে 'সবুজ আবাসন'। দিলি্লর বিকাশ সংস্থার মতে, এ উপনগরী গড়ে উঠতে সময় লাগবে দশ বছর। এ উপনগরীর বিদ্যুতের জন্য ব্যবহার করা হবে শুধু সৌরবিদ্যুৎ। নিতান্তই জরুরি প্রয়োজনে ব্যবহৃত হবে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। রাজধানী দূষণের প্রধান কারণ কার্বন বর্জ্য।

হৃদয়নন্দন বনে-ওরা ওদের ধ্বংসে মাতুক_ আমি পড়ে রই সৃজন নিয়ে by আলী যাকের

আশাবাদী মানুষরা অবশ্যই বাঁচেন। খুশবন্তের ক্ষেত্রেও এর কোনো ব্যত্যয় ঘটেনি। যেসব মানুষ ৮০ কিংবা ৯০ বছরে পেঁৗছেও, শারীরিক নানা রোগ-জরা থাকা সত্ত্বেও, চলাফেরায় সীমাবদ্ধতা জেনেও, হৈহৈ করে জীবনকে উপভোগ করতে পারেন, তাদের পক্ষে দীর্ঘদিন বেঁচে থেকে জীবনকে সবদিক থেকে উপভোগ করার বিষয়টা অনেক সহজ হয়ে আসে।

শিক্ষার্থী সংকট-কলেজগুলোর বেহাল দশা

এসএসসি পরীক্ষার ফল বেরোনোর পর স্বাভাবিকভাবে চারদিকে একটা খুশির রেশ ছড়িয়ে গেছে। ভালো ফলের কারণে কৃতকার্য শিক্ষার্থীদের ঘরে ঘরে আনন্দ। কিন্তু এত আনন্দ ছাপিয়ে উদ্বেগও কম নয়। শিক্ষার্থী ও অভিভাবকরা ভাবতে বসেছেন, কৃতকার্য হলেও পছন্দের কলেজে কি ভর্তি হতে পারবে কৃতকার্যরা।

কারাগারে বিরোধী নেতৃবৃন্দ-সংলাপেই সংকট নিরসন করুন

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ১৮ দলীয় জোট নেতাদের জামিন প্রদান না করে কারাগারে পাঠানোর ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে তাতে সন্দেহ নেই। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়।

এ দেশের আদিবাসী নারীরা কেমন আছে? by শক্তিপদ ত্রিপুরা

৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারীসমাজের দীর্ঘ সংগ্রামের ফলে আজ এ দিবসটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। নারীসমাজ সমাজে সমমর্যাদা ও সম-অধিকার প্রতিষ্ঠার জন্য হাজার বছর ধরে সংগ্রাম করে আসছে। মানবসমাজে ব্যক্তিগত সম্পত্তি ও শ্রেণীব্যবস্থার উৎপত্তির মধ্য দিয়ে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা পায়।

নারী দিবসে কিছু প্রাসঙ্গিক ভাবনা by ড. নিয়াজ আহম্মেদ

একটি বিশেষ প্রতিপাদ্য সামনে রেখে আমরা প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করি। শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা সভা, পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে উদ্যাপিত এ দিবসটি তাৎপর্য বহন করে। দিবসটি উদ্যাপনের মাধ্যমে আমরা সরকার ও দাতা সংস্থাগুলোকে নারী উন্নয়নের জন্য নতুন নতুন পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়নের আহ্বান জানাই।

আন্তর্জাতিক নারী দিবস-এ দিবস কার? 'ওদের' না 'আমাদের'? by শহিদুল ইসলাম

আজ ৮ মার্চ ২০১১ বিশ্ব নারী দিবস। অস্ট্রেলিয়ার পার্থে বসে এটা উপলব্ধি করতে পারছি না। দেশে আজ দিবসটিকে ঘিরে প্রতিবছরের মতো এবারও যে অনুষ্ঠান, আলোচনা সভা-মিছিল হচ্ছে, এত দূরে বসে তা বোঝার কোনো উপায় নেই। কেবল ইন্টারনেটে আজ দৈনিকের পাতায় চোখ রাখলে তার কিছুটা আঁচ পাওয়া যায়।

স্মরণ-বিপ্লবী গল্পকার সোমেন চন্দ by মাহমুদুল বাসার

৮ মার্চ, বিপ্লবী গল্পকার সোমেন চন্দের মৃত্যুবার্ষিকী। ১৯৪২ সালের এই দিনে তিনি শহীদ হন। জাতীয়তাবাদী ও ফ্যাসিবাদ সমর্থকদের প্ররোচিত নৃশংস গুণ্ডা হামলায় ঢাকায় প্রকাশ্য রাজপথে দানবীয় উল্লাসে সোমেন চন্দকে হত্যা করা হয়। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটটাও ছিল খুব জটিল।

পবিত্র কোরআনের আলো-কতিপয় হিংসাপরায়ণ ইহুদির ব্যাপারে সতর্ক হওয়ার নির্দেশ

৯৮. ক্বুল ইয়া-আহ্লাল কিতাবি লিমা তাকফুরূনা বিআ-ইয়া-তিল্লাহি; ওয়াল্লাহু শাহীদুন আ'লা- মা-তা'লামূন।
৯৯. ক্বুল ইয়া-আহ্লাল কিতাবি লিমা তাসুদ্দূনা আ'ন ছাবীলিল্লাহি মান আ-মানা তাব্গূনাহা- ই'ওয়াজাঁও ওয়া আনতুম শুহাদা-; ওয়ামাল্লা-হু বিগা-ফিলিন আ'ম্মা- তা'মালূন।

কল্পকথার গল্প-দায় কার-দায়িত্ব কে নেবে? by আলী হাবিব

খাচ্ছি-দাচ্ছি-ঘুমাচ্ছি। বদল দেখছি। সকাল বদলে গিয়ে দুপুর আসছে। দুপুরের পর বিকেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। রাত নামলে যে যার মতো ঘরে ফিরছি। কোথাও আড্ডায় সময় পার। আজকাল আবার আড্ডার পরিবেশও বদলে যাচ্ছে। আমি বদলে যাচ্ছি, আমার নিকট-বন্ধু বদলে যাচ্ছে। বাড়িতে ছেলেমেয়েরা বদলে যাচ্ছে।

আমাদের যা প্রয়োজন by মুহাম্মদ হাবিবুর রহমান

একবিংশ শতাব্দীর দ্বিতীয় শতকে বাংলাদেশ আজ এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। গণতান্ত্রিক পরিবেশে, মুক্ত রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে আমাদের প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ গঠনের ডাক দেন তাতে দেশের লোক অনুপ্রাণিত।