Friday, November 16, 2012

আমিরের নেতৃত্বে পরাগ অপহরণ-যুবলীগের জুয়েলসহ মূল হোতা চারজন by এস এম আজাদ

শিশু পরাগকে অপহরণ ও গুলি চালানোর ঘটনায় সন্ত্রাসী আমির প্রত্যক্ষ নেতৃত্ব দিলেও রয়েছে আরো তিন পরিকল্পনাকারী। তাদের পেছনেও থাকতে পারে নাটের গুরু। পরাগের বাবা বিমল মণ্ডলকে ভয় দেখাতে এবং টাকা

মম by শেখ আতাউর রহমান

মম, তোমার আছে অনেক কাজ
তা তো আমি জানি
মুরগিছানা বিড়ালবাচ্চা কবুতরের ঝাঁক

তোমাদের জন্য বই- কত অজানা রে! by আলতাফ শাহনেওয়াজ

ম্যান-ইটার্স অব কুমায়ুন, বাংলা অনুবাদে যার নাম কুমায়ুনের মানুষখেকো—এ রকম বই সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো। হিমালয়ের পাদদেশে কুমায়ুনবাসী ও মানুষখেকো বাঘের মধ্যকার লড়াই-কাহিনিতে ভরপুর বইটি।

না খাওয়ার দল

না খেয়ে বেঁচে থাকা দুনিয়ার কোনো প্রাণীর পক্ষেই সম্ভব নয়। পেটে দানাপানি না পড়লে কেমন লাগে, এক বেলা না খেয়ে থাকলে হাড়ে হাড়ে টের পাওয়া যায়। এর পরও এমন কিছু প্রাণী আছে, ক্ষুধা যারা অনেক দিন দমিয়ে রাখতে পারে।

সিসিমপুর- টুকটুকি রেগে আছে

টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে। মুকুল বটতলায় বসে। এমন সময় টুকটুকি কপাল চাপড়াতে চাপড়াতে এল। সে হাত-পা ছুড়ছে। তাকে দেখেই মনে হচ্ছে সে ভীষণ রেগে আছে।

ব্রিটেনে প্রথম পুলিশ কমিশনার নির্বাচন

ব্রিটেনে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো পুলিশ কমিশনার এবং ক্রাইম কমিশনার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী লন্ডন ছাড়া পুলিশ বাহিনীর ৪১টি এলাকায় ভোটগ্রহণ করা হয়।

এশিয়া সফরে লিওন প্যানেটা

এশিয়ার দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ অঞ্চল সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডে পৌঁছেন তিনি। বিশ্লেষকদের ধারণা, চীনের উত্থান মোকাবিলায় এ অঞ্চলে নিজেদের আধিপত্য বাড়াতে চায় যুক্তরাষ্ট্র।

পেট্রায়াস কেলেঙ্কারি-সামরিক স্থাপনায় পলা-কেলির ঢোকার ছাড়পত্র স্থগিত

সিআইএর সাবেক পরিচালক ডেভিড পেট্রায়াসের বিবাহবহির্ভূত সম্পর্কের সূত্র ধরে আলোচিত দুই নারীর সামরিক স্থাপনাগুলোতে প্রবেশের অধিকার স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পেট্রায়াসের সাবেক প্রেমিকা পলা ব্রডওয়েলের নিরাপত্তা ছাড়পত্র জব্দ করা হয়েছে।

সৌদিতে আরো চার মাসের জীবন পেল ফিলিপিনো শ্রমিক

সৌদি আরবে ফিলিপাইনের একজন শ্রমিকের মৃত্যুদণ্ড কার্যকরের কয়েক ঘণ্টা আগে তাঁকে রক্তমূল্য পরিশোধে আরো চার মাস সময় দেওয়া হয়েছে। জোসেলিতো জাপান্তা নামের ওই শ্রমিক ২০০৯ সালে সালাহ ইব্রাহিম নামের সুদানি এক গৃহকর্তাকে হত্যার দায়ে দণ্ডিত হয়েছেন। গত বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল।

কবিতা- নব্যপুরাণ by ময়ুখ চৌধুরী

আইজ্যাক, বিশ্বাস করো আমি সেই স্বর্গচ্যুত তরু
মাধ্যাকর্ষণের বশে একাই পড়েছি খসে আদমবিহীন।
অস্তিত্বের আকুলতা অনেক শাখায় মেলে ধরে
আমার নেপথ্য থেকে পাঠিয়েছি প্রতীকী আপেল।
তুমি নাকি উঁকি দিতে উত্তাল সমুদ্রতীরে ঝিনুকের বুকের ভেতর,
অথচ তুমিই কিনা আপেলের নাভিকেন্দ্রে শিকড়ের
তৃষ্ণা দেখলে না!
ছুঁয়ে দেখলে না তুমি তোমার পায়ের কাছে পড়ে
থাকা আমার পতন।
জ্ঞানশিল্পে তৃণমূলে সেই কবে লিখে রেখেছিলে এই বনে—
মাটিতে আপেল নামে নিয়মের তীব্র আকর্ষণে।
যে কথা বোঝাতে পারো, সে কথা নিজেই বুঝলে না!
পতনে উত্থান ঘটে কখনো কি দেখোনি আইজ্যাক,—
জীববিজ্ঞানের বনে তরু আর তরুণীরা এক?
—এই মন্ত্র শিখে ছায়ার পোশাকে আমি সমর্পিত আপাদমস্তক,

চোখের নেপথ্য থেকে আমি তাই ছড়িয়েছি বেশি
কালো চোখের বিদ্যুৎ;
তবু তুমি জেগে-ওঠা গল্পটুকু পড়ে দেখলে না।

এ কেমন নবজন্ম, এ কেমন পার্থিব জীবন!
আগেই ছিলাম ভালো দৃষ্টিহীন চোখের আড়ালে,
বড় বেশি ভুল ছিল—তোমার পায়ের কাছে গড়িয়ে পড়েছি।
তুমি তো আদম নও!—মাকড়সার জালে অন্য তাঁতি,
অন্ধকারে দেখো নাই কীভাবে আলোর দেখা পায় মোমবাতি।
আমি তাই ফিরে যাই আমার নিজস্ব অন্ধকারে;
জেগে থাক ঘুণপোকা কেটে যাক নিশীথের ঘড়ি,
তোমার চিন্তিত ছায়া দীর্ঘতর হোক এই আশীর্বাদ করি।

হঠাৎ কখনো যদি স্নায়ুগুচ্ছে সুর জেগে ওঠে, যদি
শিহরিত অন্ধকারে টের পাই উত্তেজিত শরীরের ঘাম,—
তার বিপরীতে আমি বুকে বেঁধে চাঁদের পাথর
নরম অক্ষর দিয়ে সে পাথরে লিখে রাখি তোমার বদনাম।

বেইজিং বিয়েনালে কয়েকটি দিন by মো. জালালউদ্দিন

এবারের বেইজিংয়ে অনুষ্ঠিত পঞ্চম দ্বিবার্ষিক আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছিল। প্রদর্শনী শুরু হয় ২৮ সেপ্টেম্বর এবং তা চলেছে এক মাসজুড়ে বেইজিংয়ের ন্যাশনাল আর্ট মিউজিয়ামে।

চারুশিল্প: প্রদর্শনী- মাটি ও মানুষের কাছে ফেরা by জাফরিন গুলশান

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে চলছে সৈয়দ জাহাঙ্গীরের ‘মাটি ও মানুষ’ (অব ম্যান অ্যান্ড আর্থ) শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনী। সৈয়দ জাহাঙ্গীর ঢাকা চারু ও কারুকলা ইনস্টিটিউট (বর্তমানে চারুকলা অনুষদ, ঢাবি) থেকে ১৯৫৫ সালে বিএফএ শেষ করেন। জন্ম ১৯৩৫ সালে, সাতক্ষীরায়।

জিম্বাবুয়ে দিনযাপন- রাইটিং স্টিল by মঈনুস সুলতান

জিম্বাবুয়ের মুগাবে সরকারের বিরুদ্ধে লেখা কবিতা ও কবিতার বই সরকারের রোষানলে পড়বে জেনেও একদল কবির চেষ্টায় আয়োজন করা হয় এক বইমেলার। কিন্তু সরকারি বাধায় মুহূর্তেই পণ্ড হয়ে যায় সেই মেলা

দুই গীতাঞ্জলি শতবর্ষ পরে by পবিত্র সরকার

রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি দুই ভাষায় প্রকাশিত হয়। একটি শুধুই গীতাঞ্জলি, বাংলায়; আরেকটি ইংরেজিতেগীতাঞ্জলি: সং অফারিংস। বাংলা গীতাঞ্জলি বেরোয় ৩১ শ্রাবণ, ১৩১৭ সালে, ইংরেজি ১৯১০-এর আগস্টের মাঝামাঝি।

মুখ খুললেন রমনি

পরাজয়ের সপ্তাহখানেক পর প্রথম মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি।
নিজের নির্বাচনী প্রচারের প্রধান অর্থবিষয়ক কর্মকর্তার সঙ্গে আলোচনায় তিনি বলেন, জন্মসূত্রে আমেরিকান নন, এমন ভোটারদের কাছে পরাজিত হয়েছে তাঁদের নির্বাচনী কৌশল।

অস্ট্রেলিয়ায় হিলারি-প্যাসিফিক অঞ্চল 'সবার জন্যই যথেষ্ট বড়'

প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মিত্রদের মধ্য সৃষ্ট উদ্বেগ দূর করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল 'আমাদের সবার জন্যই যথেষ্ট বড়'।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৭০ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। অলি আহমদ, বীর বিক্রম বিক্রমী যোদ্ধা প্রতিরোধযুদ্ধকালে অলি আহমদের নেতৃত্বে এক দল মুক্তিযোদ্ধা অবস্থান নেন মিরসরাইয়ে।

হে উৎসব- কল্পনায় বিশ্ব by আশীষ-উর-রহমান

শহরটির নামই হয়ে গেছে ‘বইয়ের শহর’। হবে না-ই বা কেন। এক হাজার ৫০০ লোকের ওই শহরে হেন কোনো সড়ক নেই, যেখানে একাধিক বইয়ের দোকান নেই। ৪০টি বইয়ের দোকান আছে যুক্তরাজ্যের ওয়েলসের ছোট্ট ওই শহরে। সে কারণেই হে শহরটিকে যুক্তরাজ্যের লোকে বলেন বইয়ের শহর।

দশ ট্রাক অস্ত্র আটক মামলা- ‘সরকারের উচ্চপর্যায় থেকে মামলা করতে নিষেধ করা হয়েছিল’

১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় প্রথমে সরকারের উচ্চপর্যায় থেকে মামলা করতে নিষেধ করা হয়েছিল বলে জানিয়েছেন মামলার বাদী আহাদুর রহমান। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে দেওয়া সাক্ষ্যে এ কথা বলেন আহাদুর রহমান।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাড়িটির মালিক ছয় ভাইয়ের বিরুদ্ধে ২০০৭ সালে মামলা করে -নকশা অনুমোদন ছাড়াই আটতলা ভবন by হামিদ উল্লাহ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) থেকে নকশা অনুমোদন ছাড়াই নগরের লালখান বাজারের সামসী কলোনিতে নির্মাণ করা হয়েছে একটি আটতলা ভবন। এ ব্যাপারে নোটিশ দেওয়ার পরও নির্মাণকাজ অব্যাহত রাখায় চউক বাড়িটির মালিক ছয় ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলাও করে।

রাখাইনে দাঙ্গা 'আন্তর্জাতিক ট্র্যাজেডি' : সু চি

মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক দাঙ্গাকে বড় ধরনের 'আন্তর্জাতিক ট্র্যাজেডি' বলে অভিহিত করেছেন দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ভারত সফররত সু চি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন।

সবচেয়ে গরিব প্রেসিডেন্ট!

কাঁচা রাস্তার ধারে জরাজীর্ণ একটি খামারবাড়ি। বাইরে দড়িতে ঝুলছে কাপড়-চোপড়। উঠোন ছেয়ে আছে আগাছায়। তারই এক কোণে পানির কূপ। বাড়ির বাইরে পাহারায় দুজন মাত্র পুলিশ কর্মকর্তা ও ম্যানুয়েলা নামের তিন ঠ্যাংওয়ালা এক কুকুর। অবাক লাগলেও এটি একজন প্রেসিডেন্টের বাড়ি।

ব্যর্থতার দায় মেনে নিল জাতিসংঘ-* বেসামরিক শ্রীলঙ্কানদের রক্ষায় ব্যর্থতার অভিযোগ -* কমনওয়েলথ সম্মেলনে যোগ না দিতে ক্যামেরনের প্রতি ব্রিটিশ এমপিদের আহবান

শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের শেষ দিকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছে জাতিসংঘ। মহাসচিব বান কি মুন গত বুধবার বলেন, এ তদন্ত প্রতিবেদন জাতিসংঘের জন্য 'গভীর তাৎপর্যপূর্ণ'। এ থেকে অনেক বিষয়ে শিক্ষা নেওয়ার আছে।

বিবাহ আইন নিয়ে বিতর্ক, মন্ত্রিসভা ভেঙে দিলেন ওয়াতারা

প্রস্তাবিত বিবাহ আইন নিয়ে বিতর্কের জের ধরে আইভরিকোস্টের প্রেসিডেন্ট আলেসান ওয়াতারা গত বুধবার তাঁর মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। গত মঙ্গলবার মন্ত্রিসভায় ওই প্রস্তাব তোলা হয়েছিল। ওয়াতারার দল প্রস্তাবে সমর্থন দিলেও ক্ষমতাসীন জোটের প্রভাবশালী আরেক শরিক এতে বিরোধিতা করে।

অপহরণকারীর সঙ্গে পরাগের বাবার কথোপকথন

পরাগের বাবা: ভাই, আমার পোলাডারে মাইরেন না। অপহরণকারী: আপনার পোলারে বাঁচানোর জন্যই তো এক কোটি থ্যাইকা ৫০ লাখে আইলাম। আপনার পোলারে কিছুই করা হয়নি। — আমি কি একা আমু? — বুঝেন না, একা আইবেন কি না। পারলে জামাকাপড় রাইখ্যা আয়েন।

৬ যুবকের স্বীকারোক্তি- মূল ‘অপহরণকারী’ এখনো ধরা পড়েনি

শিশু পরাগ মণ্ডলকে অপহরণের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর কেরানীগঞ্জ ও জুরাইন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তবে কথিত মূল অপহরণকারী আমিরসহ তিনজন এখনো পলাতক।

সুভাষ দত্ত আর নেই

বিশিষ্ট চলচ্চিত্র-ব্যক্তিত্ব সুভাষ দত্ত আর নেই। আজ শুক্রবার সকাল সাতটা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি রাজধানীর রামকৃষ্ণ মিশনের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। সুভাষ দত্তের বড় ছেলে শিবাজী দত্ত প্রথম আলো ডটকমকে জানান, পোস্তগোলা শ্মশানে আজ সন্ধ্যানাগাদ তাঁর বাবার শেষকৃত্য হবে।

নাফিসকে অভিযুক্ত করলেন গ্র্যান্ড জুরি

যুক্তরাষ্ট্রে আটক বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসকে (২১) অভিযুক্ত করেছেন গ্র্যান্ড জুরি। দেশটির নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়।

২১ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই ব্যবধান কমিয়ে এগিয়ে চলেছে ক্যারিবীয় দল। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৮ রান।

ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত ১৫-মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফের অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত বুধবার ইসরায়েলের চালানো ওই হামলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১৫ ফিলিস্তিনি মারা গেছে। তাদের মধ্যে হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডসের প্রধান আহমেদ সায়েদ খলিল আল-জাবারিও আছেন।

রাশিয়ায় নতুন রাষ্ট্রদ্রোহ আইন কার্যকর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন প্রণয়ন করা এক রাষ্ট্রদ্রোহ আইনে গতকাল বুধবার স্বাক্ষর করেছেন। এ আইনে রাষ্ট্রদ্রোহকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এতে রাশিয়ার অভ্যন্তরে বিরোধী দলকে দমনের আশঙ্কা তৈরি হয়েছে।

এবারও নারীবিহীন সর্বোচ্চ কমিটি

 চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে এবারও কোনো নারী নেতৃত্ব স্থান পাননি। নেই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বও। অনেক প্রত্যাশা থাকা সত্ত্বেও পার্টির ১৮তম কংগ্রেসে নতুন নির্বাচিত কেন্দ্রীয় কমিটি শেষ পর্যন্ত পুরুষদের নিয়েই পলিটব্যুরোর স্থায়ী কমিটি নির্বাচন করল।

সাবেক নেতাদের প্রভাব থাকছেই নতুন নেতৃত্বে

নতুন নেতাদের নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে তেমন কোনো বিস্ময় তৈরি হয়নি। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) শীর্ষ পদগুলোতে কারা আসছেন, তা অনেকটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে নেতৃত্বের চূড়ান্ত তালিকা প্রকাশের পর একটা বিষয় আগের চেয়েও পরিষ্কার হয়েছে।

ফেব্রুয়ারিতে আবুধাবি যাবে মালালা

নারী শিক্ষার পক্ষে সোচ্চার পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই আগামী বছর ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে যাবে। তালেবানের হামলায় আহত হওয়ার পর যারা তাকে সমর্থন দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এ সফর।

জাতির উদ্দেশে চিনপিং-জনগণের সঙ্গে দলের দূরত্ব ঘোচানো হবে

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন শি চিনপিং। এতে জনগণের উন্নত জীবনের নিশ্চয়তা বিধানসহ দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অভ্যন্তরীণ চ্যালেঞ্জ

অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে চীন। এর পরও ১৩০ কোটি মানুষের দেশটিতে রয়েছে নানা সমস্যা। ১০ বছরের জন্য দেশ পরিচালনার ভার পেয়েছে নতুন নেতৃত্ব।

বাজেট নিয়ে রিপাবলিকানদের সঙ্গে লড়তে প্রস্তুত ওবামা-* নির্বাচনের পর ওবামার প্রথম সংবাদ সম্মেলন -* ধনীদের অবশ্যই আরো কর দিতে হবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ধনীদের কর বাড়ানো বিষয়ে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বাজেট নিয়ে বিরোধী রিপাবলিকানদের সঙ্গে লড়াইয়ে নিজের প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি। পুনর্নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে গত বুধবার প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ওবামা।

চিনে নতুন নুতৃত্ব-শি চিনপিং নতুন প্রেসিডেন্ট

আগামী ১০ বছরের জন্য সরকার ও দলের কেন্দ্রীয় নেতাদের নাম ঘোষণা করেছে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। গতকাল বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শি চিনপিংয়ের নেতৃত্বাধীন সাত সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করা হয়।

মহররম মাসের তাৎপর্য by মাওলানা শাহ আবদুস সাত্তার

মহররম হিজরি বর্ষের প্রথম মাস। ইসলামের ইতিহাসে এ মাসটির ঐতিহাসিক গুরুত্ব নানা কারণে তাৎপর্যবহ। এ মাসের ১০ তারিখে আশুরা পালিত হয়ে থাকে। হজরত ইমাম হোসাইন (রা.) শাহাদাতবরণের হৃদয়বিদারক শোকাবহ ঘটনার পাশাপাশি ইসলামের ইতিহাসে ১০ মহররমের অসংখ্য তাৎপর্যময় ঘটনা উজ্জ্বল হয়ে আছে।

ধৈর্যশীলতার পুরস্কার by শিরিন বেলায়েত

ধৈর্যশীলতা এমন একটি গুণ, যা মানুষের জীবনকে সুন্দর করে। জীবনে প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে এ গুণ যার মধ্যে যত বেশি প্রতিফলিত হবে, অন্যের সঙ্গে তার সম্পর্ক তত বেশি টেকসই ও দৃঢ় হবে। মহান আল্লাহ অত্যন্ত সহনশীল।

আমাদের বাবু মামা by ফখরুল ইসলাম চৌধুরী পরাগ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবু আমাদের ছেড়ে চলে গেলেন না-ফেরার দেশে।

প্রশাসন-মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক পুলিশ by মো. জহিরুল ইসলাম

গত কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের 'ঝটিকা কর্মসূচি' চলাকালে পুলিশকে হেনস্তা হতে দেখে বাহিনীটির দক্ষতা ও মনোবল নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। বিষয়টি নিছক রাজনৈতিক বা প্রশাসনিক বিবেচনার বিষয় হয়।

জন্মশতবার্ষিকী-গান্ধী পরিবার ও ডা. জোহরা বেগম কাজী by জাফরুল্লাহ চৌধুরী

আহমেদাবাদ, ১৯৯২ সাল :অযোধ্যার কথিত রামমন্দিরকে মোগল যুগে বাবরি মসজিদে পরিণতকরণের বিরুদ্ধে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের প্রায় সব প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গার ঝড় বয়ে যায়।

মুদ্রা পাচার-সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে মুদ্রা পাচারের ঘটনা দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক। জানা গেছে, কেবল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বছরে ৫০০ কোটি টাকার বেশি মুদ্রা পাচার হয়।

সিডরের পাঁচ বছর-ক্ষত কি স্থায়ী হয়ে থাকবে?

সিডরের ক্ষত এখনও শুকায়নি। ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডর। সে ঝড়ের আক্রমণে বিস্তীর্ণ জনবসতি লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল,

আমনের নিম্নদর-দ্রুত সরকারি পদক্ষেপ প্রয়োজন

কৃষক এখনো শাঁখের করাতের মুখে। জমিতে ফলন ভালো হলেও বিপদ, না হলেও বিপদ। এই চিত্র চিরায়ত। একসময় অতিবৃষ্টি ও অনাবৃষ্টিজনিত কারণে এবং পোকামাকড়ের আক্রমণে ফলন কম ও নষ্ট হতো।

একের পর এক মৃত্যুদণ্ড মওকুফ-অপরাধীকেই কার্যত প্রশ্রয় দেওয়া হচ্ছে

রাজনৈতিক দলগুলোতে চিহ্নিত অপরাধীচক্র আশ্রয়-প্রশ্রয় পাওয়ার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু হয়েছে। গত কয়েক দশকের রাজনীতির গতি-প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যাবে, মুখচেনা অপরাধীচক্রকে রাজনৈতিক দলগুলো পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে।

চরাচর-পথের শিল্পী by পাভেল রহমান

মধ্যদুপুরে হাইকোর্ট মাজার গেটের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে চোখ আটকে গেল গানের সুরে। কিছু মানুষের জটলা, দূর থেকে ভেসে আসছে কোনো এক বিরহিনী নারী হৃদয়ের অন্তর্নিহিত বেদনার সুর।

শেকড়ের ডাক-আহত বোধের সীমাহীন যন্ত্রণা by ফরহাদ মাহমুদ

কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, 'মাথার ভেতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে।' সেই বোধ তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছিল। যন্ত্রণা দিচ্ছিল। হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছিল। তিনি সেই বোধকে এড়াতে চাইতেন; কিন্তু পারতেন না।

জনগণের আকাঙ্ক্ষা ও মুক্তির প্রত্যাশা by সিরাজুল ইসলাম চৌধুরী

আমাদের দেশের রাজনীতিতে দল অনেক, কিন্তু ধারা দুটি; একটি জাতীয়তাবাদী, অন্যটি সমাজতন্ত্রী। এমনটি ব্রিটিশ আমলেও ছিল, পাকিস্তান আমলে রয়ে গেছে, বাংলাদেশেও তা অপরিবর্তিত।